বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Fill in the Blanks and Sentence Correction

মোট প্রশ্ন৯,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Fill in the Blanks and Sentence Correction

PrepBank · পাতা ৩৩ / ৯৯ · ৩,২০১৩,৩০০ / ৯,৯১২

৩,২০১.
John and his brother ____________ gone to the park.
  1. has
  2. have
  3. is
  4. was
ব্যাখ্যা
• Grammer rules:
- যদি and দ্বারা যুক্ত subject-গুলো একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে verb singular হবে।
- যদি and দ্বারা যুক্ত subject-গুলো ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে, তাহলে verb plural হবে।
যেমন-
একই ব্যক্তি বা বস্তু বোঝালে (Verb হয় Singular):
• Bread and butter is my favorite breakfast.
(এখানে 'bread and butter' একসাথে একটি খাবার বোঝাচ্ছে, তাই verb singular হয়েছে।)

ভিন্ন ব্যক্তি বা বস্তু বোঝালে (Verb হয় Plural):
• The principal and the teacher are addressing the students.
(এখানে principal এবং teacher দুই ভিন্ন ব্যক্তি বোঝাচ্ছে, তাই verb plural হয়েছে।)
----------------------
প্রদত্ত বাক্যটি- 
• John and his brother have gone to the park.
(এখানে John এবং তার ভাই ভিন্ন ব্যক্তি, তাই verb plural।)
৩,২০২.
(Questions: 33-35) Choose the correct sentence from the following options:
  1. That show really broke me up.
  2. That show really broke me out.
  3. That show really broke me with.
  4. That show really broke me in.
ব্যাখ্যা

◉ The correct sentence is - That show really broke me up.
Meaning - অনুষ্ঠানটি আমাকে খুব জোরে হাসিয়েছিল (আবেগপ্রবণ করে তুলেছিল)। 

Break someone up (phrasal verb): 
English Meaning - To cause someone to laugh a lot. 
Bangla Meaning - খুব জোরে হাসা; হাসিতে উচ্ছ্বসিত হয়ে পড়া। 

Example sentences: 
- The comedian told several jokes that broke up the audience. 
- His hilarious joke broke me up.

Other options, 
Break out - কথা বা আচরণে হঠাৎ উগ্রতা প্রদর্শন করা: She broke out in abuses.
Break with - বিবাদ করা; বন্ধুত্ব ভাঙা; সম্পর্ক ছিন্ন করা।
Break in - বলপূর্বক প্রবেশ করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

৩,২০৩.
We all _______ more English classes.
  1. wanted having
  2. wanted to have
  3. wanted have
  4. wanted
ব্যাখ্যা
• Verbs with to-infinitives
- We use the to-infinitive after certain verbs (verbs followed by to-infinitive), particularly verbs of thinking and feeling. 
-  অর্থাৎ,  নির্দিষ্ট কয়েকটি verb যেগুলো কোন thinking বা feeling অর্থ দেয় এর পর infinitive বসে। 
- বহুল ব্যবহৃত এরকম কয়েকটি Verb হচ্ছে: 
- সেগুলো হলঃ choose, decide, expect, forget, hope, intend, learn, like, mean, plan, prefer, remember, want, would like/love ইত্যাদি।

সুতরাং, পুরো বাক্যটি হবে, We all wanted to have more English classes.


Source: English Grammar in use by Raymond Murphy
৩,২০৪.
Improve the sentence:
She looked at him as if she had been forgotten everything. 
  1. forgets everything
  2. forgot everything
  3. had forgotten everything
  4. have forgotten everything
  5. no improvement required
ব্যাখ্যা

• Correct Answer: গ) had forgotten everything.

• As if/ As though যুক্ত sentence এর ব্যবহার:
- As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/ as though এর পরে Past Perfect Tense হয়।

- looked (Past Indefinite) → তাই as if / as though এর পরে Past Perfect Tense ব্যবহার করতে হবে।
- প্রদত্ত বাক্যে had been forgotten passive tense ব্যবহার করা হয়েছে, যা ভুল।

Correct Sentence: She looked at him as if she had forgotten everything.

• আবার, As if/ As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/ as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
- Example: He talks as though he knew everything.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩,২০৫.
Choose the correct sentence:
  1. If she had prepared well, she would have given a perfect presentation.
  2. If she had prepared well, she would given a perfect presentation.
  3. If she prepared well, she would have given a perfect presentation.
  4. If she had prepared well, she have given a perfect presentation.
ব্যাখ্যা

• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।

Correct Sentence: If she had prepared well, she would have given a perfect presentation.

Other options,

খ) If she had prepared well, she would given a perfect presentation.
 → “would given” ভুল, সঠিক হলো would have given.

গ) If she prepared well, she would have given a perfect presentation.
→ “If she prepared” → simple past, third conditional এ past perfect ব্যবহার করতে হবে।

ঘ) If she had prepared well, she have given a perfect presentation.
 → “have given” ভুল, সঠিক হলো would have given.

৩,২০৬.
He was happy _____ his result.
  1. to know
  2. of knowing
  3. for know
  4. at knowing
ব্যাখ্যা
• Infinitive হলো এমন একটি Verb এর প্রকার যেখানে Base Form এর পূর্বে To বসে।
- To + Verb বসিয়ে Infinitive গঠন করা হয়।
- সুতরাং সহজ ভাষায়, base form এর পূর্বে বা আগে to বসিয়ে infinitive গঠন করা হয়। 

• Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive/ Full Infinitive
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Infinitives অনেক ভাবেই ব্যবহার হয়ে থাকে,
- In this case, "to know" shows the reason or cause of his happiness. 

• Full infinitives can add context or extra description when used after adjectives.
- যেমন: He was happy to know his result.
৩,২০৭.
Choose the correct sentence:
  1. Hardly did she finished her homework when her friends called.
  2. Hardly had she finished her homework when her friends called.
  3. Hardly she finished her homework when her friends called.
  4. Hardly she had finished her homework when her friends called.
ব্যাখ্যা

• Correct Sentence: Hardly had she finished her homework when her friends called.
- Bangla Meaning: সে তার বাড়ির কাজ শেষ করতে না করতেই তার বন্ধুরা ফোন করল।

• No sooner had ..... than, Scarcely had ....... when, hardly had ..... when থাকলে than, when এর পূর্বে verb এর past participle এবং পরে verb এর past form হয়।
• অর্থাৎ, Hardly had দ্বারা বাক্য শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম clause টি past perfect + verb এর past participle এবং দ্বিতীয় clause টি past indefinite হয়।

- প্রদত্ত বাক্যে জোর প্রদান করতে প্রথমে Hardly ব্যবহার হয়েছে তাই, পরবর্তী অংশে  when + sub + verb এর past form বসবে।
- অর্থাৎ, Hardly যুক্ত clause -এ subject + verb এর past participle থাকলে, এর পরে had বসবে।

• Inversion of verb:
- প্রশ্ন করতে বা জোর প্রদান করতে বাক্যে subject এর পূর্বে verb ব্যবহৃত হওয়াকে Inversion of verb বলে।
- "Hardly" একটি negative adverb (সবেমাত্র), যা যখন বাক্যের শুরুতে আসে, তখন inversion হয়।

• More Examples:
- Nowhere will you find such a country.
- Barely had she got back in bed when her alarm went off.

৩,২০৮.
Choose the best option to complete the following sentence.
After years of extensive research and experimentation, the scientist finally published a comprehensive paper that not only challenged conventional theories but also ___________ a groundbreaking framework for future studies.
  1. proposed
  2. dismissed
  3. undermined
  4. ignored
ব্যাখ্যা
Complete Sentence: After years of extensive research and experimentation, the scientist finally published a comprehensive paper that not only challenged conventional theories but also proposed a groundbreaking framework for future studies.
Bangla Meaning: দীর্ঘ বছর ব্যাপী বিস্তৃত গবেষণা ও পরীক্ষার পর, বিজ্ঞানী অবশেষে একটি ব্যাপক গবেষণাপত্র প্রকাশ করলেন যা শুধুমাত্র প্রচলিত তত্ত্বগুলোকে চ্যালেঞ্জ করল না, ভবিষ্যৎ অধ্যয়নের জন্য একটি বিপ্লবী কাঠামোও প্রস্তাব করল।

• অপশন বিশ্লেষণ:
ক) proposed - প্রস্তাব করা বা উপস্থাপন করা।
খ) dismissed - প্রত্যাখ্যান করা বা বাতিল করা।
গ) undermined - অবমূল্যায়ন বা ক্ষতিগ্রস্ত করা।
ঘ) ignored - উপেক্ষা করা।

বাক্যের অর্থ অনুযায়ী, বিজ্ঞানী একটি নতুন ও যুগান্তকারী কাঠামো উপস্থাপন করেছেন যা ভবিষ্যতের গবেষণার ভিত্তি হিসেবে কাজ করবে। তাই "proposed" অর্থাৎ প্রস্তাব করা সবচেয়ে উপযুক্ত কারণ এটি নতুন ধারণা বা কাঠামো উপস্থাপনার অর্থ বহন করে। অন্য অপশনগুলো যেমন "dismissed", "undermined" বা "ignored" এখানে মানায় না কারণ বাক্যে ইতিবাচক ও গঠনমূলক কাজের কথা বলা হচ্ছে।

সঠিক উত্তর: ক) proposed.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩,২০৯.
Six months have gone by since they ___________ their new job.
  1. started
  2. start
  3. had started
  4. have started
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - started.
- Complete sentence: Six months have gone by since they started their new job.

• সাধারণত Since দ্বারা দুটি Clause যুক্ত থাকলে এবং Since-এর আগের অংশ Present Indefinite/Present perfect tense হলে পরের অংশ Past Indefinite tense হয়।
যেমন:

More Example:
- It is many years since he gave up smoking.
- It has been a year since he travelled abroad.
- Five minutes have gone by since the train departed.
৩,২১০.
Choose the correct sentence:
  1. ক) Money should earn according to necessity.
  2. খ) The magician vanished from our sight.
  3. গ) She was died last night.
  4. ঘ) Rome did not built in a day.
ব্যাখ্যা
ক) টাকা উপার্জন করে না, বরং টাকাকে উপার্জন করা হয়, তাই বাক্যটা Passive হতে হবে। 
Correct form: Money should be earned according to necessity.

খ) The magician vanished from our sight.
vanished – Intransitive Verb হিসেবে Active Voice এ Past Indefinite Tense এ এর ব্যবহার সঠিক হয়েছে।

গ) She was died last night. die- Intransitive Verb হওয়ায় এটা কখনো Passive হয় না।
Correct form: She died last night.

ঘ) Rome শহরটি মানুষের দ্বারা নির্মিত হয়েছে। তাই এটা Passive হওয়া বাঞ্ছনীয়।
Correct form: Rome was not built in a day.
৩,২১১.
Getting a lot of sleep and drinking plenty of fluids can ___ the effects of the flu.
  1. harangue
  2. mitigate
  3. intransigence
  4. adulterate 
ব্যাখ্যা

• Complete sentence: Getting a lot of sleep and drinking plenty of fluids can mitigate the effects of the flu.
- Translation: অনেক ঘুম এবং প্রচুর পরিমাণে পানি পান করা জ্বরের মাত্রা হ্রাস করে দেয়। 

• Mitigate (verb transitive)
- English Meaning: To make something less severe or less unpleasant.
- Bangla Meaning: তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা।

- Synonyms: Reduce (কমানো; হ্রাস করা), Soothe (শান্ত বা প্রশমিত করা), Relieve (স্বস্তি দেওয়া), Extenuate (গুরুত্ব হ্রাস করা), Palliate (প্রশমন করা)। 
- Antonyms: Aggravate (প্রকোপ অধিকতর বৃদ্ধি করা), Increase (বাড়া বা বাড়ানো), Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Enhance (বৃদ্ধি করা বা বাড়ানো), Raise (ওঠানো)।

- Other Forms: - Mitigating circumstances প্রমাদ, অপরাধ ইত্যাদি কম গুরুতররূপে প্রতিপন্ন করা; উপশমিত পরিস্থিতি।
- Mitigation [মিটিগেইশ্‌ন্] (noun) [uncountable noun] উপশম; নিবৃত্তি।

- Example Sentence: 
1. Getting a lot of sleep and drinking plenty of fluids can mitigate the effects of the flu.
2. The circumstances mitigate the crime.

Other options:
• Harangue (noun)
- English Meaning: A long and angry speech or piece of writing in which you criticize someone or something or try to persuade someone that you are right.
- Bangla Meaning: লম্বা-চওড়া (এবং প্রায়ই তিরস্কারপূর্ণ) বক্তৃতা; লম্বা-চওড়া কথা।

• Intransigence (noun)
- English Meaning: The quality of refusing to change your opinions or behaviour.
- Bangla Meaning: আপসহীন মনোভাব; অনমনীয়তা।

 • Adulterate (verb transitive)
- English Meaning: To make something weaker or of worse quality by adding something else to it.
- Bangla Meaning: ভেজাল দেওয়া/মেশানো; দূষিত/অপকৃষ্ট/হীনমূল্য করা।

Source: Live MCQ Lecture.

৩,২১২.
______ there any nursing schools ______Chittagong? Fill in the gaps -
  1. is, at
  2. are, on
  3. was, in
  4. are, in
ব্যাখ্যা

Plural subject সাধারণত Plural verb গ্রহণ করে।
Plural subject একের অধিক কোন কিছু (ব্যাক্তি, বস্তু, বিষয়, বা কোন নাম) নির্দেশ করে।
any nursing schools হচ্ছে plural subject তাই are হবে এবং Cittagong হচ্ছে শহর তাই এর পূর্বে in হবে।

৩,২১৩.
Fill in the Blank: If I _____ you, I would apologize.
  1. am
  2. was
  3. were
  4. will be
ব্যাখ্যা
Correct Answer: were.

- Complete sentence: If I were you, I would apologize.
- বাক্যটি second conditional এর নিয়মানুযায়ী গঠিত।

- Second Conditional এর নিয়মানুযায়ী: If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
• Structure of Second Conditional Sentence: If + were + extension, sub + would/could/might + Verb- এর present form.

-  “If I were you” → এটা একটা idiomatic expression বা বিশেষ বাক্যরীতি যা কল্পনাপ্রসূত বা বাস্তবে অসম্ভব পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়।
-  "Were" এখানে subjunctive mood-এ ব্যবহৃত হয়েছে।
-  সাধারণত ‘I’ বা ‘he’ এর সঙ্গে was ব্যবহৃত হয়, কিন্তু কল্পনার ক্ষেত্রে ‘were’ ই হয় সঠিক রূপ।

অন্যান্য অপশনের ব্যাখ্যা:
ক) am → বর্তমানকাল বোঝায়, কিন্তু এটি কল্পনা নয়।
খ) was → সাধারণ past tense, কিন্তু subjunctive mood-এ ‘I’ এর পরে were হয়।
ঘ) will be → ভবিষ্যত বোঝায়, কিন্তু এখানে কল্পনা করা হচ্ছে ।

সঠিক বাক্য: If I were you, I would apologize.
বাংলা: যদি আমি তোমার জায়গায় থাকতাম, তাহলে ক্ষমা চাইতাম।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition—HSC Second Paper by Chowdhury & Hossain.
৩,২১৪.
You eat a huge plate of food for lunch, ______ I have just a sandwich.
  1. whereas
  2. as soon as
  3. so
  4. unless
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত প্রশ্ন গুলোর মধ্যে -

- whereas - যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
- as soon as - করতে না করতেই/ হতে না হতেই।
- so - এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
- unless - যদি না।

- সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে whereas বসালে বাক্যে অর্থ পুর্ণতা পাবে।
- Complete sentence: You eat a huge plate of food for lunch, whereas I have just a sandwich.

Source: Bangla Academy Dictionary.
৩,২১৫.
Choose the correct sentence.
  1. If you remembered to bring the tickets, we wouldn't have had to stand in line for hours.
  2. If you had remembered to bring the tickets, we wouldn't have to stand in line for hours.
  3. If you had remembered to bring the tickets, we have had to stand in line for hours.
  4. If you had remembered to bring the tickets, we wouldn't have had to stand in line for hours.
  5. None of these
ব্যাখ্যা
Correct Sentence: If you had remembered to bring the tickets, we wouldn’t have had to stand in line for hours.

- Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়। 
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

অন্যদিকে,
- (ক) Sentence টিতে Third Conditional এর নিয়ম অনুসারে 1st Clause এ Subject (you) এরপর had বসবে।
- (খ) Sentence টিতে Third Conditional এর নিয়ম অনুসারে 2nd Clause এ wouldn’t have এরপর had বসবে।
- (গ) Sentence টিতে Third Conditional এর নিয়ম অনুসারে 2nd Clause এ Subject (we) এরপর wouldn’t বসবে।

Source: CLIFFS TOEFL.
৩,২১৬.
He saw her when he was at four. Here ‘when he was at four’ is –
  1. ক) Adjective clause
  2. খ) Noun clause
  3. গ) Adverbial clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
when he was at four Verb সংঘটিত হওয়ার সময় প্রকাশ করছে। এজন্য এটি adverbial clause.
at four = at the age of four.
৩,২১৭.
__________ of this room will be sold.
  1. The possession
  2. The position
  3. A possession
  4. A position
ব্যাখ্যা
• Possession (Common noun): 
Meaning - স্বামিত্ব; স্বত্ব; অধিকার; দখল; আয়ত্ত। 

• Position (Countable noun): 
Meaning - অবস্থান; অবস্থিতি; স্থান; অবস্থানস্থল। 

এখানে, রুমের মালিকানা বুঝাচ্ছে। সে হিসেবে 'possession' শব্দটি শুন্যস্থানে বসবে।  

• Common noun সাধারণত article গ্রহণ করে না।
- কিছু কিছু common noun এর আগে article “The” যুক্ত হলে তা Plural common noun হিসেবে কাজ এবং এটি Plural verb গ্রহণ করে।

তাই, সঠিক উত্তর - The possession. 

Complete Sentence - The possession of this room will be sold. 
৩,২১৮.
There is still a risk that the whole deal will _________ .
  1. pull through
  2. fall through
  3. break through
  4. look through
ব্যাখ্যা

Correct answer: fall through.
Complete Sentence: There is still a risk that the whole deal will fall through.

• Fall through (phrasal verb)
- English meaning: to fail to happen.
- Bangla meaning: ব্যর্থ হয়ে যাওয়া, বাতিল হওয়া।

Other options:
ক) Pull through
- English meaning: to become well again after a serious illness, especially when you might have died.
- Bangla meaning: বিপদ বা রোগ থেকে সুস্থ হয়ে ওঠা, সংকট কাটিয়ে ওঠা, বা বেঁচে যাওয়া।

গ) Break through
- English meaning: to force a way through something.
- Bangla meaning: বাধা ভেঙে ফেলা।

ঘ) Look through
- English meaning: to read something quickly.
- Bangla meaning: একনজরে দেখা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩,২১৯.
Find the correct sentence -
  1. ক) He is believes on ghost
  2. খ) He believes in ghost
  3. গ) He believes of ghost
  4. ঘ) He believes at ghost
ব্যাখ্যা
Believe in
Meaning- to feel certain that somebody/something exists.
কোন কিছুতে বিশ্বাস করা।

1. have faith in the truth or existence of something.
Example sentence: She admitted that she believed in ghosts

2. be of the opinion that something is right or acceptable.
Example sentence: I don't believe in censorship of the arts

Source: Oxford Dictionary & Oxford Language.
৩,২২০.
Identify the correct sentence.
  1. They are committed to improves their skills.
  2. They are committed to improved their skills.
  3. They are committed to improving their skills.
  4. They are committed to improve their skills.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - They are committed to improving their skills.

• সাধারণত  Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.

•  একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে।
- বাক্যে verb + ing যুক্ত word যদি বাক্যের preposition এর পরে object হিসেবে বসে, তবে তা সাধারনত Gerund হবে।
- তাই উল্লিখিত বাক্যে preposition to এরপর improving বসেছে।
৩,২২১.
Choose the correct sentence.
  1. You, he and I were punished for the crime.
  2. I, you and he were punished for the crime.
  3. I, you and him were punished for the crime.
  4. You, him and me were punished for the crime.
ব্যাখ্যা

• Correct Answer: I, you and he were punished for the crime.

- I, You and He হলো Personal Pronoun এর উদাহরণ।
- First person, Second person, Third person- এর Pronoun বা Noun সব যদি একই বাক্যেতে ব্যবহার থাকে তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- কিন্তু দোষ স্বীকারের ব্যাপার হলে তখন ব্যবহার করতে হবে (123- order).
- প্রদত্ত Sentence এ punished for the crime দ্বারা দোষ স্বীকারের ব্যাপারে বলা হয়েছে তাই এখানে I, You and He অথবা 123- order অনুসারে বসেছে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• (ক) Sentence এ যদি First person, Second person, Third person- এর Pronoun বা Noun সব একই সাথে বাক্যেতে থাকে তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person এর ব্যবহার করা যেত। কিন্তু Sentence টিতে punished for the crime দ্বারা দোষ স্বীকারের ব্যাপারে বলা হয়েছে তাই এখানে I, You and He অথবা 123- order অনুসারে বসেবে।

- Correct Sentence: You, he and I were punished for the crime.

• (গ) ও (ঘ) Sentence টিতে Verb এর আগে Person এর Subjective form বসবে এবং punished for the crime দ্বারা দোষ স্বীকারের ব্যাপারে বলা হয়েছে তাই এখানে I, You and He অথবা 123- order অনুসারে বসেবে।

- Correct Answer: You, he and I were punished for the crime.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৩,২২২.
She packed her favorite foodstuffs in case she ______ hungry during the trip.
  1. get
  2. got
  3. gets
  4. getting
ব্যাখ্যা
• বাক্যে In case 'conjunction' or 'adverb' হিসেবে ব্যবহৃত হতে পারে।
- কোন ঘটনার সম্ভাবনা বুঝাতে in case ব্যবহার হয়।

• In case এর অর্থ যদি।
- in case যুক্ত বাক্যে উভয় clause এ একই tense বসে।
- অতীতে কোন কাজ কেন করা হয়েছে বুঝাতে in case-এর পরের অংশ past form-এ করতে হয়।
in case যুক্ত বাক্যে উভয় clause এ একই tense বসে।

Complete sentence: She packed her favorite foodstuffs in case she got hungry during the trip.
৩,২২৩.
Choose the correct sentence.
  1. If the people were united, no force will stop their movement.
  2. If the people were united, no force can stop their movement.
  3. If the people were united, no force could have stoped their movement.
  4. If the people were united, no force could stop their movement.
ব্যাখ্যা
• The correct sentence is - If the people were united, no force could stop their movement. (অপশন 'ঘ')

• উল্লিখিত বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
৩,২২৪.
He is an heir _____ the throne.
  1. ক) to
  2. খ) at
  3. গ) towards
  4. ঘ) upon
ব্যাখ্যা
Heir to (something) অর্থ - কোন কিছুর উত্তরাধিকারী হওয়া।
তাই শূন্যস্থানে to preposition বসবে।
বাক্যটির বাংলা অর্থ - সে সিংহাসনের একজন উত্তরাধিকারী।
৩,২২৫.
Choose the correct sentence.
  1. He needs not stress about extravagant presents.
  2. He need not stressing about extravagant presents.
  3. He need not to stress about extravagant presents.
  4. He need not stress about extravagant presents.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - He need not stress about extravagant presents.
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
এক্ষেত্রে needএর সাথে কখনো s/es যুক্ত হয় না।

• Need is a semi-modal verb because in some ways it is like a modal verb and in other ways like a main verb.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
৩,২২৬.
Question from 14-17: Fill in the gap with the appropriate word.

There was _______ laughter from the audience at every one of his terrible jokes.
  1. sycophantic
  2. conscientious
  3. nimble
  4. abrasive
ব্যাখ্যা
Options,
ক) sycophantic:
- মোসাহেবি; মোসাহেবসুলভ; খোসামুদি।

খ) conscientious:
- বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।

গ) nimble:
- ক্ষিপ্রগামী; চপল চরণ।

ঘ) abrasive:
- কিছু ঘষে তুলে ফেলার জন্য বা মসৃণ করার জন্য ব্যবহৃত কঠিন কোনো পদার্থ; ঘর্ষক।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে sycophantic বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: There was sycophantic laughter from the audience at every one of his terrible jokes.
- Bangla Meaning: তার প্রতিটি বাজে কৌতুকেই দর্শকদের মধ্যে চাটুকারিতাপূর্ণ হাসি শোনা গেল।
৩,২২৭.
In the country of the blind, _________ one-eyed man is king.
  1. ক) a
  2. খ) an
  3. গ) none of them
  4. ঘ) the
ব্যাখ্যা

In the country of the blind, the one-eyed man is king (idiom)- said about a difficult situation in which someone with only a few skills is in a better position and more successful than those people who have none.
Source: Cambridge Dictionary.

৩,২২৮.
Which one is correct?
  1. ক) The performance of our players was rather worse than I had expected.
  2. খ) The performance of our players was rather bad as I had expected.
  3. গ) The performance of our players was rather worse than expectation
  4. ঘ) The performance of our players was worse than was expected.
ব্যাখ্যা
এখানে প্রত্যাশার সাথে তুলনা করা হচ্ছে performance-য়ের। তাই, than যুক্ত প্রথম অপশনটি সঠিক।
দুটি অতীত ঘটনার মধ্যে যেটি বেশি পুরনো ঘটনা, সেটিতে past perfect tense ব্যবহৃত হয়।
৩,২২৯.
Karim died ____ covid -19.
  1. by
  2. of
  3. in
  4. on
ব্যাখ্যা
Die of - রোগ; অনাহার বা দুঃখে মারা যাওয়া।
Example: The man died of cholera.

Complete Sentence - Karim died of COVID-19.

Other options, 
Die by one’s own hand - আত্মহত্যা করা।
Die for one’s country - দেশের জন্য আত্মদান করা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩,২৩০.
The concert was cancelled ____________ the heavy rain.
  1. owing to
  2. because
  3. because of
  4. due to
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) because of.

Complete sentence: The concert was cancelled because of the heavy rain.

Options,
ক) owing to:
- কারণে। 
- এটি যদিও grammatically সঠিক, তবে "because of" এর চেয়ে কম preferred.

খ) because:
- সে-কারণে; কেননা; যেহেতু। 
- এটি একটি conjunction.
- এর পর complete clause (subject + verb) আসে।
- এখানে শুধু "the heavy rain" (noun phrase) আছে, তাই ভুল।

গ) because of:
- জন্য; দরুন। 
- এটি সঠিক উত্তর। 
- "Because of" ব্যবহার করা হয় যখন আমরা কোন কিছুর কারণ ব্যাখ্যা করি।
- এটি একটি verb বা verb phrase এর পর ব্যবহৃত হয়।
- এর পর সরাসরি noun বা noun phrase আসে।
- এটি "কেন" প্রশ্নের উত্তর দেয় (কারণ ব্যাখ্যা করে)।
Structure: Subject + Verb + because of + Noun/noun phrase.

ঘ) due to:
- কারণবশত। 
- এটি একটি adjectival prepositional phrase যা noun কে modify করে।
- "Due to" শুধুমাত্র Noun-এর কারণ বোঝাতে কাজে লাগে।
- "due to" use হয় be verb-এর পর।
- সঠিক ব্যবহার: The cancellation was due to heavy rain. (এখানে "cancellation" একটি Noun).
৩,২৩১.
My brother is an expert ____ foreign policy. বাক্যের শূন্যস্থানে কোন শব্দ বসবে?
  1. ক) at
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) in
ব্যাখ্যা
কোনো বিষয়ে দক্ষ বুঝাতে expert এর সাথে in ব্যবহার করতে হয়।
যেমন - My brother is an expert in foreign policy.
Mr. Anwar is an expert in physics.
Source: learnersdictionary.com
৩,২৩২.
Although change often unfolds in ____and starts, organizations can learn to improve.
  1. ক) shape
  2. খ) fits
  3. গ) time
  4. ঘ) odds
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে শূন্যস্থান এ fits বসবে।

• In fits and start একটি phrase.

• By/In fits and start (Phrase)
- English Meaning: With irregular bursts of activity.
- Bangla meaning: থেকে থেকে, অনিয়মিতভাবে।
- Example Sentence: The economy was recovering in fits and starts.

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary
৩,২৩৩.
I mentioned that he _____ in my room the previous day.
  1. ক) will lie
  2. খ) would lie
  3. গ) had lain
  4. ঘ) had laid
ব্যাখ্যা
নিজে শোয়ার verb হচ্ছে lie, যার past হচ্ছে lay এবং past participle হচ্ছে lain. প্রশ্নোক্ত বাক্যের expression বোঝা যাচ্ছে যে, সে যে তার রুমে ঘুমিয়ে ছিল তা সে উল্লেখ করেছিল অর্থাৎ ঘুমানোর ক্রিয়াটি উল্লেখ করা ক্রিয়ার পূর্বে হয়েছিল বলে তা past perfect হবে. সুতরাং (গ) had lain সঠিক উত্তর।
৩,২৩৪.
Choose the correct sentence-
  1. ক) The cow in an useful animal.
  2. খ) A cow is an useful animal.
  3. গ) Cow is a useful animal.
  4. ঘ) The cow is a useful animal.
ব্যাখ্যা
• জাতি বুঝাতে অর্থাৎ একজাতীয় সবগুলোকে বুঝাতে singular common noun এর আগে the ব্যবহৃত হয়।
- আবার Article এর নিয়মানুযায়ী a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
- কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel  এর মত না হলে এদের পূর্বে  a বসে।
- কোনো word এর শুরুতে যদি  'vowel letter U' থাকে কিন্তু  এর উচ্চারন ইউ এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
 
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - The cow is a useful animal.
৩,২৩৫.
Select the correct sentence:
  1. At that time, all serious artists aspired for go to Rome.
  2. At that time, all serious artists aspired of go to Rome.
  3. At that time, all serious artists aspired to go to Rome.
  4. At that time, all serious artists aspired with go to Rome.
ব্যাখ্যা

• Correct sentence is - গ) At that time, all serious artists aspired to go to Rome.

• Aspire to something (phrasal verb with aspire verb)
- English Meaning: To have a strong wish or hope to do or have something.
- Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া; অভিকাঙ্ক্ষী হওয়া।

- The verb "aspire" is correctly followed by "to" when referring to a goal or ambition.
- কোনো কিছুর প্রতি উচ্চাকাঙ্ক্ষাতাড়িত হওয়া বা অভিকাঙ্ক্ষী হওয়া অর্থে Aspire -এর সাথে appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।

• More examples:
- Many people aspire to happiness, health, and a peaceful life.
- They aspire to success, recognition, and financial stability in their business.

• Note: aspiration -এর সাথে to do/be অথবা for ব্যবহৃত হয়।
- যেমন: aspiration (to do/be) আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা: aspirations for fame; his aspiration to be writer.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩,২৩৬.
Which one is the correct sentence?
  1. Arabic language is written from right to left.
  2. The Arabic is written from right to left.
  3. The Arabic language is written from right to left.
  4. None of the above
ব্যাখ্যা
• Correct sentence: The Arabic language is written from right to left.

• Article এর নিয়মানুযায়ী,
- ভাষার নামের পূর্বে The বসে না।
- তবে ভাষার নাম দ্বারা জাতির নাম বোঝালে তার আগে the বসে।
- যেমন: English is an international language.

• কিন্তু ভাষার পর Language শব্দটি উল্লেখ থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়।
- যেমন: The Arabic language is written from right to left.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩,২৩৭.
Which sentence is correct?
  1. He is as good as mine
  2. He is as good as me
  3. He is as good as myself
  4. He is as good as I
ব্যাখ্যা
• As adjective as যুক্ত sentence এর structure:
- as + adjective/adverb এর positive form + as + subject/subjective pronoun.

সুতরাং, সঠিক বাক্যটি হবে - He is as good as I.
 
• অন্য সবগুলো বাক্যের শেষে possessive pronoun বসায় বাক্য গুলো ভুল।
৩,২৩৮.
The seniors _______ (apology) for their rude behavior with juniors.
  1. Apologetic
  2. Apologising
  3. Apologized
  4. Apologetic
ব্যাখ্যা

The correct option is apologized.
Present tense -apologize
Past tense -apologized
Future tense -will apologize

In the given sentence, apologized should be used as it is the past tense.
Correct Sentence: The seniors apologized for their rude behavior with juniors.
অর্থঃ সিনিয়ররা জুনিয়রদের সাথে অসভ্য আচরণের জন্য ক্ষমা চেয়েছিল।

The words 'apologetic', 'apologizing', ' apologetic' do not make the sentence grammatically correct.

৩,২৩৯.
Identify the correct one.
  1. He started the project with a view to expanded the company's market reach.
  2. He started the project with a view to expands the company's market reach.
  3. He started the project with a view to expanding the company's market reach.
  4. He started the project with a view to expand the company's market reach.
ব্যাখ্যা
• Correct sentence: He started the project with a view to expanding the company's market reach.

• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
- অর্থাৎ with a view to + Verb+ ing.
- যেহেতু প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।
৩,২৪০.
Avoid _____ same mistake again.
  1. To make
  2. Making
  3. make
  4. For making
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - making.
- Complete sentence: Avoid making same mistake again.

• কিছু কিছু Verb আছে এরপর verb+ing (gerund) বসে।
- যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist, etc.

• Example:
• Admit: She admitted making a mistake in the report.
Appreciate: I appreciate you helping me with the project.
• Avoid: He avoids eating junk food to stay healthy.
• Can't help: She can't help laughing at his jokes.
• Consider: They are considering moving to a new city.
• Delay: We must delay sending the package until tomorrow.
• Deny: He denied stealing the money from the drawer.
• Enjoy: She enjoys reading books in her free time.
• Finish: He finished writing the essay just before the deadline.
• Mind: Would you mind closing the window?
• Miss: She misses spending time with her family.
• Postpone: They decided to postpone meeting until next week.
• Practice: He practices playing the guitar every evening.
• Risk: She risks losing her job by speaking out.
• Resume: They resumed talking after a brief pause.
• Resist: He couldn't resist eating the chocolate cake.

Source: CLIFFS TOEFL and Cambridge Dictionary.
৩,২৪১.
Not only he but also his friends __ (be invite) yesterday.
  1. were invited
  2. are invited
  3. invited
  4. had invited
ব্যাখ্যা
• যদি দুটো  Subject + Or (অথবা) / But (কিন্তু) / Either ...or... (দুইয়ের মধ্যে একজন) / Neither ...nor... (দুইয়ের মধ্যে একজন ও না) / Not only ... but also (কেবল এটি নয়, সেটিও) এদের মধ্যে কোনটি থাকলে তাহলে শেষের subject অনুযায়ী verb বসে।
- আগের অংশ বাদ দিয়ে চিন্তা করতে হবে।
- প্রদত্ত sentence টিতে yesterday থাকায় অতীতকালকে বুঝানো হয়েছে তাই answer- এ were ব্যবহার হয়েছে। অন্যথায় Present Tense হিসেবে Are ব্যবহার করা হতো। 

Complete Sentence: Not only he but also his friends were invited yesterday. 

Source: Live MCQ English Wizard.
৩,২৪২.
'I ___ remember the holiday I spent in your home', she said.
  1. ever
  2. hardly
  3. usually
  4. always
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  always.
-Complete sentence: "I always remember the holiday I spent in your home."

• এই বাক্য গঠনটি ইঙ্গিত করে যে বক্তা তার শ্রোতার বাড়িতে কাটানো ছুটির দিনগুলোর স্থায়ী, ইতিবাচক, এবং প্রবল স্মৃতি বহন করেন।
"Always" (সবসময়) শব্দটি সময়ের সাথে সাথে স্মৃতির অব্যাহত এবং ধারাবাহিকতার প্রকাশ করে।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) ever - আদৌ; যদি।
খ) hardly - নামেমাত্র; সবেমাত্র; বড় একটা নয়; পুরোপুরি নয়।
গ) usually - সচরাচর; সাধারণত।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩,২৪৩.
The word 'Deride' is a/an-
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Deride: (Verb transitive)
English Meaning: To show that you think someone or something is ridiculous or of no value.
Bangla Meaning: উপহাস/ঠাট্টা/তামাসা/অবজ্ঞা করা; অবজ্ঞাভরে উড়িয়ে দেওয়া।

Synonyms: Lampoon (কোনো ব্যক্তিকে তীব্রভাবে ব্যঙ্গ করে রচিত কোনো রচনা), Mock (উপহাস করা), Insult (অপমান/অবমাননা/অসম্মান/অমর্যাদা করা), Ridicule (ব্যঙ্গবিদ্রুপ), Laugh at (তুচ্ছতা জ্ঞাপক হাসি)। 
Antonyms: Respect (শ্রদ্ধা করা), Praise (প্রশংসা/গুণকীর্তন করা), Congrats, Kudos (অভিনন্দন জানানো), Honor (সম্মান করা)। 

Other Forms: 
- Derider (noun).
- Deridingly (adverb).

Example Sentence: 
1. He would mock and deride them relentlessly, not stopping until they cried.

Source: Live MCQ Lecture.
৩,২৪৪.
Choose the correct sentence:
  1. Only when he needed some help he did call me.
  2. Only when he needed some help did he call me.
  3. Only when he needed some help did he called me.
  4. Only when he needed some help he did called me.
ব্যাখ্যা

Correct sentence: Only when he needed some help did he call me.
- এটি Inversion of verb এর উদাহরণ। Inversion of verb এর ক্ষেত্রে auxiliary verb টি subject-এর পূর্বে বসবে এবং verb টি base form-এ হবে।

Inversion of verb এর নিয়ম:
- বাক্যে কোনো কিছুতে জোর প্রদান করতে বা প্রশ্ন করতে subject-এর পূর্বে verb ব্যবহৃত হলে, তাকে Inversion of verb বলে।
- Negative adverb, যেমন: Hardly, Rarely, Scarcely, Seldom, Never, Never again, No sooner, Nowhere, neither, nor ইত্যাদি   বাক্যের শুরুতে বসে Verb এর উপর জোর প্রদান করে।
- আবার, Only + সময়বাচক adverb/adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb-এর উপর গুরুত্ব আরোপ করলে Inversion  of verb হয়।
- Structure: Only + সময়বাচক adverb + Auxiliary verb + Sub + Principal verb(base form) + Ext.

Other options:
ক) Only when he needed some help he did call me.
- Inversion of verb এর ক্ষেত্রে auxiliary verb টি subject-এর পূর্বে বসবে।এখানে পরে বসেছে ,তাই এটি সঠিক নয়।

গ) Only when he needed some help did he called me.
- Only যুক্ত Inversion of verb এর ক্ষেত্রে auxiliary verb টি subject-এর পূর্বে বসবে এবং verb টি base form-এ হবে।এখানে মূল verb   টি past form এ রয়েছে ,তাই এটি সঠিক নয়।

ঘ) Only when he needed some help he did called me.
- Only যুক্ত Inversion of verb এর ক্ষেত্রে subject-এর পরে বসা মূল verb টির base form হবে। এখানে মূল verb টি past form এ রয়েছে ,তাই এটি সঠিক নয়।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৩,২৪৫.
Choose the correct sentence.
  1. By the end of the year, I will save enough money for the trip to London.
  2. By the end of the year, I will have saved enough money for the trip to London.
  3. By the end of the year, I will be saving enough money for the trip to London.
  4. By the end of the year, I will have been saving enough money for the trip to London.
ব্যাখ্যা

• Correct sentence: By the end of the year, I will have saved enough money for the trip to London. 
- By the time/ by the year of দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb এর future perfect tense হয়।
- By the time যুক্ত clause টি present indefinite হয় এবং অন্য clause টি future perfect tense হয়।
- Future perfect tense এর সঠিক structure হলো sub + will have + verb এর past participle form.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• By the end of the year, I will save enough money for the trip to London.
- ভুল। কারণ, By the time এর পরের clause টি Simple Future Tense এ আছে। কিন্তু এটি future perfect tense হবে।

• By the end of the year, I will be saving enough money for the trip to London.
- ভুল। কারণ, By the time এরপরের clause টি Future Continuous Tense এ আছে। কিন্তু এটি future perfect tense হবে।

• By the end of the year, I will have been saving enough money for the trip to London.
- ভুল। কারণ, By the time এরপরের clause টি Future Perfect Continuous Tense এ আছে। কিন্তু এটি future perfect tense হবে। 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৩,২৪৬.
She is responsible____ health issues.
  1. ক) about
  2. খ) on
  3. গ) for
  4. ঘ) to
ব্যাখ্যা
- সাধারণত Responsible এর পরে For ব্যবহৃত হয় । 
- অধিকাংশ সময় responsible for  দ্বারা কোন Particular reason বোঝানো হয়। 

Source: Merriam-Webster Dictionary
৩,২৪৭.
Identify the correct sentence:
  1. He washed neither his hand or his face.
  2. He washed neither his hand nor his face.
  3. He washed neither his hand or face.
  4. He washed neither his hand and also neither his face.
ব্যাখ্যা
এখানে সঠিক বাক্যটি - He washed neither his hand nor his face.

- "He washed neither his hand nor his face"
- It is grammatically correct.
- এই বাক্যে বোঝানো হচ্ছে 'তিনি তার মুখ বা হাত কোনটিই ধোন নাই।'
- It's a way of expressing that neither action took place.

অন্য অপশনগুলো 
- He washed neither his hand or his face.
- Neither...nor হবার কথা নিয়মানুযায়ী।
- তাই এটি ভুল। 

- He washed neither his hand or face.
- Neither...nor হবার কথা নিয়মানুযায়ী।
- তাই এটি ভুল। 

- He washed neither his hand and also neither his face.
- Neither...nor হবার কথা নিয়মানুযায়ী।
- তাই এটি ভুল। 

৩,২৪৮.
Identify the correct sentence.
  1. Let he and me explain the situation to the teacher.
  2. Let him and me explain the situation to the teacher.
  3. Let us and you explain the situation to the teacher.
  4. Let us and he explain the situation to the teacher.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - Let him and me explain the situation to the teacher.
- বাংলা অর্থ: আমাকে এবং তাকে শিক্ষককে পরিস্থিতি ব্যাখ্যা করতে দাও।

• সাধারণত Let এরপর সবসময় objective pronoun বসে।
- উল্লেখিত অপশন গুলোর মধ্যে - him and me হচ্ছে objective pronoun.
- এর subjective form হচ্ছে - he and I.
• তাছাড়া বাক্যে একাধিক pronoun থাকলে তা সাধারণত '231' বা '23' বা '21' অথবা '31' নিয়মে বসে।
- অর্থাৎ প্রথমে second person, তারপর third person এবং শেষে first person.
৩,২৪৯.
The more hemoglobin one has, the more oxygen is carried to ____ cells.
  1. ক) its
  2. খ) our
  3. গ) their
  4. ঘ) one's
ব্যাখ্যা
এখানে one শব্দটির possessive form হচ্ছে one's.
তাই এখানে one's ব্যবহার করতে হবে।
৩,২৫০.
Which one is the correct sentence?
  1. ক) Either I or they was present.
  2. খ) Neither I nor they were present.
  3. গ) Either they or I was present.
  4. ঘ) Neither they nor I were present.
ব্যাখ্যা

Either ..... Or / Neither nor এর ক্ষেত্রে verb টি সবসময় নিকটবর্তী subject অর্থাৎ or/nor এর পরের subject অনুসারে বসে।
এবং subject দুটির মধ্যে যদি একটি singular এবং একটি plural হয়, তাহলে plural টি প্রথমে এবং singular টি পরে বসে।
সে অনুযায়ী 'Either they or I was present' সঠিক।

৩,২৫১.
Perhaps he offers this volume to _____ the gods he has deposed.
  1. ক) incense
  2. খ) propitiate
  3. গ) inert
  4. ঘ) emulate
ব্যাখ্যা

Propitiate:
English Meaning: To please and make calm a god or person who is annoyed with you.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা: offer sacrifice to propitiate the gods.

৩,২৫২.
Questions 16 to 20: Identify the missing word from the given choices.
When I was in School I used study regularly.
  1. to
  2. by
  3. in
  4. into
  5. No words is missing
ব্যাখ্যা
• উল্লহিখিত বাক্যের missing word টি হচ্ছে - to.
-Complete sentence: When I was in School I used to study regularly.

শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমন:
- I used to eat meat, but now I’m a vegetarian.
- He used to go to our school

.• তবে be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
যেমন:
- I'm used to living in Paris.
- She’s used to working hard.
৩,২৫৩.
Which of the following sentence constructions is correct?
  1. Would that the weather could be sunny for our picnic.
  2. Would that the weather could sunny for our picnic.
  3. Would that the weather could have been sunny for our picnic.
  4. Would that the weather being sunny for our picnic?
ব্যাখ্যা

• Would that এর ব্যবহার: 
- Sentence এর শুরুতে would that থাকলে subject এর পরে could বসে এবং প্রদত্ত verb এর present form বসে। 
- অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশে Would that ব্যবহৃত হয়। 

Examples: 
- Would that I could go back in time and undo my mistakes.
- Would that she could see how much I care for her. 

Complete Sentence - Would that the weather could be sunny for our picnic. 

Source: Advanced Learner's Communicative English by Chowdhury & Hossain. 

৩,২৫৪.
The plane detoured north in a _____ attempt to avoid the bad weather.
  1. prance
  2. futile
  3. divest
  4. stride
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Prance - বড় বড় পদক্ষেপে হাঁটা।
খ) Futile - নিষ্ফল; বৃথা।
গ) Divest- পোশাক খুলে নেওয়া, ক্ষমতা কেড়ে নেওয়া; পরিহার করা; পরিত্যাগ করা।
ঘ) Stride - লম্বা লম্বা পা ফেলে চলা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - শূন্যস্থানে কেবল মাত্র futile শব্দটি বসলে, বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: The plane detoured north in a futile attempt to avoid the bad weather.

==================

• Futile
(Adjective)

English Meaning: Achieving no result; not effective or successful.
Bangla Meaning: (১) (কাজ) নিষ্ফল; বৃথা: a futile attempt.
(২) (ব্যক্তি) অসার; অন্তঃসারশূন্য; শূন্যগর্ভ; অপদার্থ।

Synonyms: Failed (ব্যর্থ হয়েছে), Useless (অকাজের; মূল্যহীন), Worthless (অর্থহীন; মূল্যহীন), Abortive (নিষ্ক্রিয়), Barren (অনু্র্বর)।
Antonyms: Useful (দরকারি; কাজের), Fruitful (ফলপ্রসূ; ফলবান; সুফলদায়ক), Profitable (লাভজনক), Successful (সফল), Productive (উৎপাদনক্ষম)।

Other Forms:
Futility (noun) (plural futilities) [uncountable noun] নিষ্ফলতা; অন্তঃসারশূন্যতা;
[countable noun] নিষ্ফল প্রয়াস বা উক্তি।

Example Sentence: 
2. All the Efforts to convince him were futile.

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
৩,২৫৫.
Identify the correct sentence:
  1. Had the diplomat react with more tact, the international conflict might have avoided.
  2. Had the diplomat react with more tact, the international conflict might have been avoided.
  3. Had the diplomat reacted with more tact, the international conflict might have been avoided.
  4. Had the diplomat reacted with more tact, the international conflict should have avoided.
ব্যাখ্যা

• Correct sentence: Had the diplomat reacted with more tact, the international conflict might have been avoided.
- Bangla meaning: কূটনীতিবিদ যদি আরও কৌশলে প্রতিক্রিয়া জানাতেন, তাহলে আন্তর্জাতিক সংঘাত এড়ানো যেত।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।

• Structure: If + Past Perfect (had + V3) + Subject + would/could/might + have + verb-এর past participle. 

- এখানে, আন্তর্জাতিক সংঘাত কারো দ্বারা এড়ানো যেত (নিজে নিজে বন্ধ হয় না)। তাই এখানে passive structure 'might have been' হবে।

• Note:
- If না থাকলে Condition part টি 'Had' দ্বারা শুরু হয়।
- অর্থাৎ, Had + subject + V3, Subject + would/could/might + have + verb-এর past participle. 

• More Examples:
- Had the government implemented the policy sooner, the economic crisis could have been mitigated.
- If she had anticipated the storm, she would have postponed the expedition to the summit.

- অন্য অপশনগুলো Third conditional -এর নিয়মানুযায়ী ভুল।

ক) Had the diplomat react with more tact, the international conflict might have avoided.
- 'Had' আছে তাই, reacted হবে, এবং পরের অংশে passive structure 'might have been' হবে।

খ) Had the diplomat react with more tact, the international conflict might have been avoided.
- Had' আছে তাই, reacted হবে।

ঘ) Had the diplomat reacted with more tact, the international conflict should have avoided.
- Third conditional -এর নিয়মানুযায়ী, পরের অংশে would/could/might + have + verb-এর past participle হবে।

৩,২৫৬.
Select the correct sentence:
  1. No sooner had she entered the room than everyone fall silent.
  2. No sooner had she entered the room than everyone fell silent.
  3. No sooner had she entered the room than everyone felled silent.
  4. No sooner had she entered the room than everyone fallen silent.
ব্যাখ্যা

• Correct Sentence: No sooner had she entered the room than everyone fell silent.

• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়ম:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than (not then) + subject + 2nd clause (verb এর past form).

- নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যের 1st clause এ No sooner had + verb এর past participle 'entered' বসেছে, তাই পরবর্তী অংশে than + subject + verb এর past form 'fell' বসেছে। 
- উল্লেখ্য যে, Fall -এর past form হলো 'fell'.

• Note:
- No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয় এবং এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

৩,২৫৭.
Which of the following sentences is correct?
  1. He had just has now a phone call from his friend.
  2. He has just now had a phone call from his friend.
  3. He has just now have a phone call from his friend.
  4. He has just now has a phone call from his friend.
ব্যাখ্যা
• Already, just, yet, recently, lately, ever, just now, still, etc ইত্যাদি adverb or word গুলো হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।
- এ ধরণের বাক্যে - auxiliary verb and Principal verb এর মাঝখানে adverb গুলো বসে। 

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্য - He has just now had a phone call from his friend.
- নিয়মানুযায়ী, প্রথমে subject + has + adverb + has এর past participle had + object বসেছে।
৩,২৫৮.
Choose the correct sentence.
  1. The team looks forward have improving their performance.
  2. The team looks forward improved their performance.
  3. The team looks forward to improving their performance.
  4. The team looks forward improve their performance.
ব্যাখ্যা
• উল্লিখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে - The team looks forward to improving their performance.

• Use of Look forward: 
- Look forward এরপর to + verb + ing বসে।

• Example: 
- She looks forward to starting her new job.
- They are looking forward to travelling this summer.
- We look forward to hearing your feedback.

• এছাড়াও, mind, cannot help, could not help, with a view to, look forward to, worth, mind ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।
৩,২৫৯.
_______ his being innocent of the crime, the judge sentenced him to one year imprisonment.
  1. ক) In spite of
  2. খ) In case of
  3. গ) On account of
  4. ঘ) In the event of
ব্যাখ্যা

- বাক্যটি দেখে বোঝা যাচ্ছে প্রথম বাক্যাংশের সাথে দ্বিতীয় বাক্যাংশটি বিপরীত অর্থ প্রদান করে।
- আর বিপরীত অর্থ প্রদানে In spite of বসে।
- তাহলে বাক্যটির অর্থ দাড়ায়ঃ অপরাধে নির্দোষ হওয়া সত্ত্বেও বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দেন।

৩,২৬০.
Which of the following is the correct sentence?
  1. She has a lot of works to tackle after the meeting.
  2. She has plenty of work to tackle after the meeting.
  3. She has plenty of works to tackle after the meeting.
  4. She has many work to tackle after the meeting.
ব্যাখ্যা
• Much/Many/ A lot of/ Plenty of ইত্যাদি হচ্ছে Determiner.
- অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমান নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে Much/A lot of/ Plenty of  ব্যবহৃত হয়।

• work (কাজ) শব্দটি uncountable noun.
- তাই work এর পূর্বে uncountable determiner হিসাবে much/A lot of/ Plenty of  এর ব্যবহার সঠিক।
- তাছাড়া,  Uncountable noun এর plural হয় না অর্থাৎ এর সাথে -s/es যুক্ত হয় না।

- সুতরাং, সঠিক উত্তর হবে - She has plenty of work to tackle after the meeting.

• অন্য অপশনগুলোর সঠিক উত্তর-
 - She has much work to tackle after the meeting.
 - She has much work to tackle after the meeting.
 - She has a lot of work to tackle after the meeting.
৩,২৬১.
You had better (to go) there.
  1. You had better gone there.
  2. You had better went there.
  3. You had better go there.
  4. You had better will go there.
ব্যাখ্যা
• Had better এর পরে verb এর base form বসে।
• Subject + had better/would better/had rather + verb এর base form.
• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - You had better go there.
৩,২৬২.
Which statement is not correct?
  1. ক) The Modern Period started in 1901.
  2. খ) The Neoclassical Period started in 1660.
  3. গ) The Romantic Period ended in 1832.
  4. ঘ) The Middle English Period ended in 1560.
ব্যাখ্যা
English Literature Periods:
450 - 1066 :- The Old English Period
1066 - 1500 :- The Middle English Period
1500 - 1660 :- The Renaissance Period
1660 - 1785 :- The Neoclassical Period
1798 - 1832 :- The Romantic Period
1832 - 1901 :- The Victorian Period
1901 - 1939 :- The Modern Period
1939 - Present :- The Post Modern Period.

[Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman]
৩,২৬৩.
When water ____ it transforms into ice.
  1. would freeze
  2. will freeze
  3. frozen
  4. freezes
ব্যাখ্যা
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

আবার,
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
Example: I will phone you when I get the news.

• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.
৩,২৬৪.
Neither the students nor the teacher _________ happy with the classroom conditions.
  1. were
  2. have been
  3. was
  4. were possibly
ব্যাখ্যা
Complete sentence: Neither the students nor the teacher was happy with the classroom conditions.
- Bangla Meaning: শিক্ষকও খুশি ছিলেন না, ছাত্ররাও শ্রেণিকক্ষের অবস্থায় সন্তুষ্ট ছিলেন না।

• Either...... or, Neither....nor, Not only....but also দ্বারা যুক্ত একাধিক subject-এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence-এ or, nor, but also -এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।
- যেমন: Neither the teacher nor the students are satisfied with the result.
- এখানে যেহেতু, শেষের অংশে the students - Plural Noun, তাই plural verb 'are' হবে।

• Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

- [Either/neither] + noun [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৩,২৬৫.
If it takes a 'month of Sunday' It ____
  1. ক) happens quickly
  2. খ) won't happen
  3. গ) feels like a long time
  4. ঘ) happens frequently
ব্যাখ্যা

Month of sundays - an extremely long time
Example: I haven't talked to her in a month of Sundays.

If you say that something will not happen in a month of Sundays, you mean that it is very unlikely to happen:
He's never going to get that finished in a month of Sundays!


source: merriam - webster and cambridge dictionary
৩,২৬৬.
She________ the dream of her parents
  1. ক) Fulfill
  2. খ) Fulfilled
  3. গ) Fulfilling
  4. ঘ) Was fulfilling
ব্যাখ্যা

Stative verb দ্বারা কোনো কাজ না বুঝিয়ে অবস্থা বুঝায়। এখানে বাবা মায়ের স্বপ্ন পূরণ করা বুঝাতে তাই fulfilling/was fulfilling না হয়ে fulfilled হবে।
বাক্যটির বাংলা অর্থ - সে তার বাব মায়ের স্বপ্ন পূরণ করেছে।

৩,২৬৭.
Complete the following sentence.
If I _________, I would tell you.
  1. knew the answer
  2. known the answer
  3. will know the answer
  4. had known
ব্যাখ্যা
• 2nd Conditional:
• Structure:
If + Subject + Verb এর past form + object + .......+ Principal Clause এর Subject + should/ would/ might + verb এর present form.
- Example: If I knew the answer, I would tell you.
- এ বাক্যে If যুক্ত clause টি হচ্ছে Subordinate clause.
- তাই এর পর গঠন অনুযায়ী verb এর past form + object বসেছে।
- এরপর Principal Clause এর Subject বসেছে।
- should/ would/ might + verb এর present form.

• এ জাতীয় আরোও কিছু উদাহরণ -
- If I were you, I would take the money.
- If I were you, I would never do it.

Source: Advanced Learner's English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩,২৬৮.
It is no use ______ about things beyond our control.
  1. worry
  2. to worry
  3. worrying
  4. of worrying
ব্যাখ্যা
• It is no use যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।

• সুতরাং, নিয়মানুযায়ী, Complete sentence: 
- It is no use worrying about things beyond our control.

• More examples: 
- It is no use crying over spilled milk.
- It is no use arguing with someone who refuses to listen.
- It is no use waiting for a bus that never arrives.
- It is no use trying to fix a broken computer without the right tools.
- It is no use worrying about things beyond our control.
৩,২৬৯.
________ I reached the terminal when the bus came.
  1. Scarcely has
  2. Hardly had
  3. No sooner had
  4. None of these
ব্যাখ্যা
• বাক্যে No sooner had ...... than, scarcely had ........... when, hardly had ........ when থাকলে এর প্রথম অংশ Past Perfect এবং Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয়।

• প্রশ্নে উল্লেখিত অপশন অনুযায়ী,
- No sooner had হবে না কারন no sooner had..than  হয়।
- Scarcely had .... when হলেও প্রশ্নে  has দেয়া আছে তাই অশুদ্ধ।

- সুতরাং সঠিক উত্তর - Hardly had
- Complete sentence: Hardly had I reached the terminal when the bus came.

• মনে রাখা জরুরি, no sooner...than, scarcely..when, hardly...when এভাবে আসে। 
- যেমন:
- No sooner had the thief seen the police than he ran away.
- Hardly had I reached the station when the train came.
- Scarcely had we reached the station, when the train left.
৩,২৭০.
Choose the correct one.
  1. She studies the French like French.
  2. She studies French like French.
  3. She studies the French like the French.
  4. She studies French like the French.
ব্যাখ্যা

• Article এর নিয়মানুযায়ী - 
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
যেহেতু প্রশ্নে, She studies French দ্বারা ভাষা বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না। 
- like __ French দ্বারা ইংরেজদের মত অর্থাৎ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে the বসবে।

সম্পূর্ণ বাক্যটি - She studies French like the French.

৩,২৭১.
Choose the correct one-
  1. ক) Give me little butter please.
  2. খ) Give me few butter please.
  3. গ) Give me a little butter please.
  4. ঘ) Give me a few butter please.
ব্যাখ্যা
Uncountable noun এর ক্ষেত্রে little/a little এবং countable noun এর ক্ষেত্রে few/a few হবে। অতএব সঠিক বাক্য, Give me a little butter please.
৩,২৭২.
Complete the sentence:
The police were called to _________ the mysterious disappearance of the valuable artifact.
  1. ক) look down
  2. খ) look forward to
  3. গ) look one's best
  4. ঘ) look into
ব্যাখ্যা
Look into (something): 
English Meaning: investigate something / examine the facts about a problem or situation.
Bangla Meaning: তদন্ত করা / পরীক্ষা করে দেখা / খতিয়ে দেখা। 

Ex. Sentence: The police looked into his business dealings.
Bangla Meaning: পুলিশ তার ব্যবসায়িক লেনদেন খতিয়ে দেখেছিল।

Complete Sentence: The police were called to look into the mysterious disappearance of the valuable artifact.

Other options, 
Look down on someone - To feel that someone is less important than them or does not deserve respect.
Look forward to - Await eagerly.
Look one’s best - To look very good.

Source: Live MCQ lecture. 
৩,২৭৩.
The winter has ____ late this year.
  1. set on
  2. set in
  3. set up
  4. set down
ব্যাখ্যা
• The required answer is - set in.

• Complete sentence:
The winter has set in late this year.
- Bangla meaning: এ বছর শীত দেরিতে শুরু হয়েছে।

• Set in (phrasal verb with verb set)
- English Meaning: to begin.
- Bangla Meaning: শুরু হওয়া; শুরু হয়ে যাওয়া।

• More example:
1. This rain looks as if it has set in for the rest of the day.
2. In winter, darkness sets in so early!

• অন্যদিকে,
- set (something) up: to establish or create something. - স্থাপন করা; (প্রতিষ্ঠান, ব্যবসা, যুক্তি ইত্যাদি) প্রতিষ্ঠা করা।
- set (something) down: to write or print something, especially to record it in a formal document. - লিখে নেওয়া।
- set on/upon somebody: to attack someone. - আক্রমণ করা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩,২৭৪.
Find out the correct sentence:
  1. He has a remarkable aptitude over language teaching.
  2. He has a remarkable aptitude to language teaching.
  3. He has a remarkable aptitude of language teaching.
  4. He has a remarkable aptitude for language teaching.
ব্যাখ্যা

• Correct sentence: ঘ) He has a remarkable aptitude for language teaching.

•  Aptitude for something/doing something
- English Meaning: natural ability or skill at doing something.
- Bangla Meaning: স্বাভাবিক বা অর্জিত ক্ষমতা; প্রবণতা।

- অর্থাৎ, কোনো কাজ বা বিষয়ে স্বাভাবিক দক্ষতা, প্রতিভা বা যোগ্যতা ইত্যাদি বুঝাতে Standard collocation হলো- aptitude for (something).

• More examples:
-  His aptitude for dealing with children got him the job.
- The new test is supposed to measure the aptitudes of the students.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

৩,২৭৫.
She studied hard ______ she could pass the challenging exam.
  1. unless
  2. provided that
  3. in case
  4. in order that
ব্যাখ্যা
♦ In order that/ So that / that / so = যাতে
• He works hard so that/ in order that/ that/ so he can pass.

Options,
• If, in case, provided, provided that, providing that = যদি,
- Unless = যদি না।

• সুতরাং, অর্থ বিবেচনা করে দেখা যাচ্ছে শূন্যস্থানে in order that  বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: She studied hard in order that she could pass the challenging exam.
৩,২৭৬.
There are many palm trees on ___________ side of the road.
  1. ক) every
  2. খ) many
  3. গ) either
  4. ঘ) both
ব্যাখ্যা

There are many palm trees on either side of the road- এই বাক্যটিতে either বসবে determiner হিসেবে। কারণ, এতে রাস্তার একদিকে না হয়ে অন্যদিকে বোঝাতেও either ব্যবহার করা হয়েছে।
অপরদিকে, both and many এর ক্ষেত্রে noun এর pural form বসবে। কিন্তু, every অপশনে উল্লেখ থাকলেও either বেশি গ্রহণযোগ্য।

৩,২৭৭.
Identify the correct sentence.
  1. The number of books on the shelf has steadily grown over time.
  2. The number of books on the shelf have steadily grown over time.
  3. The number of book on the shelf have steadily grown over time.
  4. The number of books on the shelf have steadily griew over time.
ব্যাখ্যা
• Correct Sentence: The number of books on the shelf has steadily grown over time.
- Bangla Meaning: তাকের উপর বইয়ের সংখ্যা সময়ের সাথে ধীরে ধীরে বেড়েছে।

• সাধারণত, The number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে - 
• Structure: The Number of + Plural Noun + Singular Verb.
- But, A number of + plural Noun + plural verb.

• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে - The Number of আছে তাই Verb‌ হবে singular has এবং noun টি হবে plural (books)

• More examples:
- The number of emails in my inbox has rapidly multiplied this week.
- The number of job openings has noticeably improved this quarter.
- The number of accidents on the highway has consistently fallen in recent months.
- The number of species in the reserve has dramatically declined due to climate change.
৩,২৭৮.
Which of the following sentence is correct-
  1. ক) Since Rahim is tired, he had taken a break to take some rest.
  2. খ) Since Rahim is tired, he taken a break to take some rest.
  3. গ) Since Rahim is tired, he was taken a break to take some rest.
  4. ঘ) Since Rahim is tired, he took a break to take some rest.
ব্যাখ্যা
- উল্লেখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য হবে: Since Rahim is tired, he took a break to take some rest.

• নিয়ম অনুযায়ী –
- বাক্যের ‘Since clause’-টি যদি কোন কারণ বর্ণনা করে এবং অপর clause টি যদি উক্ত কারণের ফলাফল বর্ণনা করে,
- তবে 'Since clause' এর verb টি যে tence-এ থাকবে 'result clause'- টিও সেই একই tence এ হবে।
একইভাবে নিয়মটি -
- ‘As clause’ ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং
- ‘Beacause clause ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

Source: Advanced Learner’s HSC Communicative English grammar & composition, Chowdhury & Hossain
৩,২৭৯.
Many boys _______ done the job.
  1. has
  2. was
  3. had
  4. have
ব্যাখ্যা
- Structure: Many + Plural Noun + Plural verb.
- Many boys have done the job.
৩,২৮০.
The politician seemed completely _______ to the needs of the local community. (fill in the gap)
  1. humorous
  2. ponderous
  3. oblivious
  4. auspicious
ব্যাখ্যা

Correct answer: Oblivious.
Complete sentence: The politician seemed completely oblivious to the needs of the local community.
- রাজনীতিবিদকে স্থানীয় সম্প্রদায়ের প্রয়োজনের প্রতি সম্পূর্ণ উদাসীন বলে মনে হয়েছিল।

Oblivious (Adjective):

- English meaning: lacking remembrance, memory, or mindful attention.
- Bangla meaning: অচেতন; বিস্মৃত।

Other options:
ক) humorous
- রসাত্মক; সরস; হাস্যরসাত্মক; রসিকতাপূর্ণ; সকৌতুক। 

খ) ponderous
- ভারী; ভারবান; গুরুভার; স্থূলকায়।

গ) auspicious
- শুভ; অনুকূল; সুপ্রসন্ন; মাঙ্গলিক।

• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে oblivious বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৩,২৮১.
It is many years since I _____ to London.
  1. come
  2. has come
  3. had come
  4. came
ব্যাখ্যা
• Since এর প্রথম অংশ Present Indefinite/ Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
- আবার Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়। 
যেমন: 
- Many years have passed since his father died. 
- It was many years since they had first met. 

• প্রদত্ত বাক্যে since এর পূর্বের অংশ It is many years অর্থাৎ Present Indefinite Tense বিধায় পরের অংশ Past Indefinite Tense হবে। 

Complete Sentence: It is many years since I came to London. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
৩,২৮২.
She looked at him with _____.
  1. converge
  2. delineate
  3. reproach
  4. ameliorate
ব্যাখ্যা
Correct Answer: She looked at him with reproach.

• Reproach (Verb): 
- English Meaning: To criticize or find fault with someone.
- Bangla Meaning: reproach somebody (for/with something) (দুঃখী স্বভাবের অথবা দুঃখবাদী লোকদের) নিন্দা করা।

• Synonyms:
- Rebuke (তিরস্কার বা ভর্ৎসনা করা),
- Scold (তীব্র ভাষায় তিরস্কার করা),
- Castigate (অভিশাপ দেয়া),
- Disgrace (তিরস্কার বা ভর্ৎসনা করা)।

• Antonyms:
- Praise (প্রশংসা করা),
- Commendation (প্রশংসা; অনুমোদন),
- Credit (কৃতিত্ব দেয়া),
- Honor (সম্মান করা)।

• Other Forms:
- Reproachful (Adjective) - নিন্দনীয়।
- Reproachfully (Adverb) - তীব্র নিন্দা বা ভর্ৎসনার সঙ্গে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Converge (Verb)
- English Meaning: To move toward the same point and come closer together or meet.
- Bangla Meaning: Converge (at/ on/ upon) একই বিন্দু অভিমুখী হওয়া এবং একই বিন্দুতে এসে মিলিত হওয়া; সমকেন্দ্রাভিমুখী বা সমকেন্দ্রী হওয়া। 

• Delineate (Verb)
- English Meaning: To describe something completely, including details.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করা।

• Ameliorate (Verb)
- English Meaning: To make a bad or unpleasant situation better.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা।

Source: Live MCQ Lecture.
৩,২৮৩.
­Only by ignoring decades of mismanagement and inefficiency could investors conclude that a fresh infusion of cash would provide anything other than a___________ solution to the company’s financial woes.
  1. premature
  2. total
  3. trivial
  4. fleeting
  5. complete
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -

ক) premature (adjective)
- যথাকালের পূর্বেই ঘটে/করে এমন কিংবা যথাকালের পূর্বেই কৃত বা ঘটিত; অপূর্ণকালিক; অকালিক; অপ্রাপ্তকাল

খ) total (adjective) (verb) (noun)
- সর্বমোট সম্পূর্ণ; অর্থের মোট পরিমাণ; মোট যোগফল পাওয়া; সর্বমোট পরিমাণ হওয়া।

গ) trivial (adjective) 
- সামান্য; তুচ্ছ; অকিঞ্চিৎকর; নগণ্য

ঘ) fleeting (adjective)
- ক্ষণিকের; ক্ষণকালীন; ক্ষণস্থায়ী

ঙ) complete (adjective) 
- সম্পূর্ণ: সমাপ্ত; যা শেষ করা হয়েছে: পুরোপুরি; সর্বতোভাবে।

• বাক্যে বলা হয়েছে যে, যদি বিনিয়োগকারীরা কোম্পানির দীর্ঘদিনের অস্বাস্থ্যকর ব্যবস্থাপনা এবং অকার্যকারিতা উপেক্ষা করেন, তবে তারা মনে করতে পারেন যে নতুন অর্থ বিনিয়োগ কেবল ___________ সমাধান হিসেবে কাজ করবে।
- এখানে "fleeting" শব্দটি সঠিক, কারণ এর মানে "ক্ষণস্থায়ী" বা "অল্প সময় স্থায়ী"। বাক্যের প্রেক্ষাপটে এটি বোঝায় যে, সমস্যা সমাধান করার চেষ্টা শুধু একটুকু সময়ের জন্য ফলপ্রসূ হতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়।
- অন্যান্য শব্দগুলো যেমন "complete", "momentary", "premature", "trivial", এবং "total" বাক্যের মূল ভাবের সাথে মানানসই নয়, কারণ তারা স্থায়ী বা তুচ্ছ সমাধানকে প্রকাশ করে না।

• Complete sentence: Only by ignoring decades of mismanagement and inefficiency could investors conclude that a fresh infusion of cash would provide anything other than a fleeting solution to the company’s financial woes.
Bangla Meaning: শুধুমাত্র কোম্পানির দশকব্যাপী ভুল ব্যবস্থাপনা এবং অকার্যকারিতা উপেক্ষা করেই বিনিয়োগকারীরা এটি সিদ্ধান্তে পৌঁছাতে পারতেন যে নতুন অর্থের ঢালাই কোম্পানির আর্থিক সমস্যার জন্য কোনো কিছুই না হয়ে শুধু একটি সাময়িক সমাধান হবে।
৩,২৮৪.
The doctor suggested that his patient __________.
  1. stopped smoking
  2. stops smoking
  3. stop smoking
  4. shall stop smoking
ব্যাখ্যা

Complete sentence: The doctor suggested that his patient stop smoking .

-Sentence এর Principal clause এ যদি Advise, Ask, command, demand, insist, propose, request, suggest, urge, ইত্যাদি Verb থাকে এবং এদের পরে যদি that যুক্ত Subordinate Clause থাকে  তাহলে that clause এর subject এর পরে সব সময় verb এর base form বসে ।
-Negative sentence এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু Not বসবে ।
-Be verb এর ক্ষেত্রে শুধু Be বসবে ।

Structure: Subject+উল্লেখিত যেকোন Verb +that + subject + base form+ extension .

Example:
My doctor advised that  that I do exercise daily.
We urge that the naughty boy leave now.
We proposed that he take a vacation.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩,২৮৫.
Fill in the gap with the appropriate preposition. 
The team's performance was a testament ______ the dedication and hard work invested in the project from the outset.
  1. to
  2. about
  3. for
  4. of
  5. on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: The team's performance was a testament to the dedication and hard work invested in the project from the outset.
- Bangla Meaning: শুরু থেকেই দলের পারফরম্যান্স ছিল তাদের কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার একটি দলিল স্বরূপ।

• Testament (to) 
English meaning: proof of something:
Bangla Meaning: কোনো কিছুর প্রমাণ।
Example: He is a walking testament to the value of hard work.

Source: Cambridge Dictionary.
৩,২৮৬.
With a little exercise, you'll be back in shape before long.
  1. long before
  2. long since
  3. for long
  4. No improvement
ব্যাখ্যা
সঠিক উত্তর: (ঘ) No improvement.
Correct: With a little exercise, you'll be back in shape before long.

• মূল বাক্যে "before long" ব্যবহার করা হয়েছে, যা মানে "অল্প সময়ের মধ্যে" বা "শীঘ্রই"। এটি একটি সাধারণ এবং সঠিক ইংরেজি গঠন।

• Before long:
English meaning: soon.
Bangla meaning: অবিলম্বে; অল্পকিছুক্ষণের মধ্যে। 

Example:
- With a little exercise, you'll be back in shape before long.

Source: Cambridge Dictionary.
৩,২৮৭.
Fill in the blank: She tries to keep a straight face but she keeps cracking ______.
  1. off
  2. up
  3. after
  4. over
ব্যাখ্যা

ব্যাখ্যা: বাক্যটির অর্থ: সে স্বাভাবিক মুখে থাকার চেষ্টা করে কিন্তু প্রতিবারই হেসে ফেলে।
Crack up (phrasal verb)
Meaning: Burst into laughter
Source: Oxford Languages and Applied English Grammar and Composition by P C Das

৩,২৮৮.
All of the people at the conference are-
  1. mathematics teachers
  2. mathematic teachers
  3. mathematics teacher
  4. mathematic's teacher
ব্যাখ্যা

• Complete sentence: All of the people at the conference are mathematics teachers.

• এখানে "Mathematics" হলো noun adjunct/attributive noun:
- যখন একটি noun অন্য noun-কে modify করে, তখন প্রথম noun সাধারণত singular form-এ থাকে, কারণ প্রথম noun টি তখন adjective -এর কাজ করে। আর adjective -এর সাথে s/es যোগ হয় না।
- তবে "mathematics" একটি ব্যতিক্রম (subject -এর নাম) - এটি সবসময় "-s" সহ ব্যবহৃত হয়।

- Mathematics, physics, economics এগুলো subject হিসেবে সবসময় plural form-এ লেখা হয়।
- Similar examples:
- Physics teacher (not physic teacher).
- Economics professor (not economic professor).
- Statistics expert (not statistic expert).

- আবার "Teachers" হলো plural: কারণ "All of the people" ব্যবহৃত হয়েছে তাই "teachers" (plural) হবে।

- সুতরাং, সঠিক উত্তর হলো- ক) mathematics teachers.

৩,২৮৯.
Savior is always better than the -
  1. ক) destroyer
  2. খ) redeemer
  3. গ) executioner
  4. ঘ) torturer
ব্যাখ্যা

Savior: রক্ষাকর্তা; ত্রাণকর্তা; উদ্ধারক
Destroyer: ধ্বংসকারী
এই দুটি পরস্পর বিপরীতার্থক শব্দ।
এখানে, শূন্যস্থানে Destroyer বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
বাক্যটি হবে, Savior is always better than the destroyer.
অন্যান্য শব্দগুলোর অর্থ -
Executioner = সরকারি ঘাতক বা জল্লাদ।
Torturer = অত্যাচারী।
সুত্রঃ বাংলা একাডেমী অভিধান।

৩,২৯০.
Each of the scripts _______ scrutinized carefully before result submission.
  1. were
  2. have been
  3. has been
  4. are
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) has been.
Complete sentence: Each of the scripts has been scrutinized carefully before result submission.

- Each of the + plural noun (এখানে scripts) হলেও verb singular হবে, কারণ each নিজে singular.

• One of, Any of, Each of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে verb টি singular হবে।
- অর্থাৎ, One of/Each of…+ plural noun + singular verb + ext.
- যেমন: Each of the athletes has been training for months, even years.

• More Examples:
- Each of the guests was greeted with a warm welcome.
- Each of the students was present at the field.

অন্য অপশনগুলো কেন ভুল:

ক) were → plural past tense, ভুল, কারণ subject singular (“each”).

খ) have been → plural verb; কিন্তু each singular, তাই have নয়, has been হবে।

ঘ) are → plural verb; কিন্তু each singular, তাই verb singular হবে।

৩,২৯১.
Find out the correct sentence:
  1. Both sides should refrain in actions that would make the situation worse.
  2. Both sides should refrain to actions that would make the situation worse.
  3. Both sides should refrain on actions that would make the situation worse.
  4. Both sides should refrain from actions that would make the situation worse.
ব্যাখ্যা

• Correct sentence: Both sides should refrain from actions that would make the situation worse.

• Refrain from doing sth
- English Meaning: stop oneself from doing something.
- Bangla Meaning: বিরত থাকা।

- অর্থাৎ, কোনো কিছু থেকে বিরত থাকা অর্থে refrain- এর পর preposition হিসেবে 'from' বসে এবং তারপর gerund (verb + ing) বসে।

More Examples:
- He has refrained from criticizing the government in public.
- As a conscientious driver, it's essential to refrain from texting while behind the wheel.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

৩,২৯২.
The influence of the technological revolution in accelerating and ____ the concentration of wealth and power in the hands of the few should worry us all.
  1. diminishing
  2. neutralizing
  3. intensifying
  4. demolishing
ব্যাখ্যা
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
ক) Diminishing - কমে যাওয়া, হ্রাস পাওয়া।
খ) Neutralizing - নিষ্ক্রিয় করা, সমান করা।
গ) Intensifying - তীব্রতর করা, শক্তিশালী করা।
ঘ) Demolishing - ধ্বংস করা, ভেঙে ফেলা।

• সাধারণত দুটি সম অর্থসম্পন্ন শব্দ and দ্বারা যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
- তবে, এখানে বাক্যের অর্থের সাথে intensifying' শব্দটি  অধিক অর্থপূর্ণ।
- Complete sentence: The influence of the technological revolution in accelerating and intensifying the concentration of wealth and power in the hands of the few should worry us all.
- বাংলা অর্থ: প্রযুক্তিগত বিপ্লবের প্রভাব, যা দান-দান করে ধন ও ক্ষমতার কেন্দ্রীকরণের গতি বাড়িয়ে এবং শক্তিশালী করে তুলছে, আমাদের সবার জন্য চিন্তার বিষয় হওয়া উচিত।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩,২৯৩.
The judge urged that the jury (return) a verdict immediately.
  1. return
  2. returned
  3. to return
  4. should return
ব্যাখ্যা
• এখানে সঠিক উত্তর হবে - return.
- Complete sentence: - The judge urged that the jury return a verdict immediately.

• Urge একটি Subjunctive verb.
- Subjunctive mood - এর নিয়ম অনুসারে Urge এর পর that + subject থাকলে সেখানে এরপর verb এর base form হয়।
- তবে Subjunctive এরপর যদি that না বসে তাহলে infinitive হয়।
 
• Verbs যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Command, ask, advise, demand, decree, insist, move, prefer, propose, request, require, suggest, stipulate, urge ইত্যাদি।
 
• Some examples: 
- The university requires that all the students take this course.
- The doctor suggested that he not smoke.
- We proposed that he take a vcation.
৩,২৯৪.
Some people never even read a newspaper, _________________.
  1. Instead book.
  2. let alone a book.
  3. not only a book.
  4. so that a book.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - let alone a book.
 - Some people never even read a newspaper, let alone a book.

• কোনো কিছু ভাবা  যায় না বা চিন্তা করার প্রশ্নই উঠে না বোঝাতে let alone ব্যবহার হয়।
• সাধারণত negative sentence এর পরে  let alone ব্যবহার হয়।
- যেমন: 
- He does not even trust his children, let alone his neighbours.
৩,২৯৫.
Which one of the following sentences is correct?
  1. I promise to giving you some money.
  2. I promise giving you some money.
  3. I promise to give you some money.
  4. I promise to given you some money.
ব্যাখ্যা
The correct answer is - I promise to give you some money.

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- promise,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩,২৯৬.
Every boy, every girl and every child _____ welcomed.
  1. was
  2. were
  3. have been
  4. have
ব্যাখ্যা
ব্যাখ্যা: And দ্বারা যুক্ত Singular Noun গুলির প্রত্যেকটির পূর্বে each, every বা no থাকলে তার পরের Verb ও pronoun singular হয়।
৩,২৯৭.
Fill in the gap: We .......... dinner when the phone rang.
  1. ক) had
  2. খ) have had
  3. গ) have
  4. ঘ) were having
ব্যাখ্যা
When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে। সুতরাং সঠিক বাক্যটি হবে - We were having dinner when the phone rang.
৩,২৯৮.
The bank cashier's ___________ of the funds was not discovered until the auditors examined the accounts.
  1. extradition
  2. embezzlement
  3. patronage
  4. an ingenious
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 

ক) extradition -  সন্ধির শর্ত অনুসারে অন্য রাজ্যের পলাতক অপরাধীকে তাহার নিজ রাজ্যের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা।
খ) embezzlement - অর্থ আত্মসাৎ।
গ) patronage - পৃষ্ঠপোষকতা; সমর্থন; উৎসাহদান; পৃষ্ঠপোষণা
ঘ) an ingenious - (ব্যক্তি) একজন উদ্ভাবনকুশল; উপায়জ্ঞ; বিচক্ষণ ব্যক্তি।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অপশনে ইয়ল্লেখিত শব্দগুলোর মধ্যে - শূন্যস্থানে embezzlement শব্দটি বোঝালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: The bank cashier's embezzlement of the funds was not discovered until the auditors examined the accounts.
- Meaning: অডিটরগণ  একাউন্টগুলো সম্পর্কে অডিট করার পূর্ব পর্যন্ত ক্যাশিয়ারের অর্থ আত্মসাৎ করার ঘটনাটি প্রকাশ পায় নি।

Source: Bangla Academy Dictionary.
৩,২৯৯.
My elder brother is an engineer and my _________ brother is a doctor.
  1. older
  2. smaller
  3. younger
  4. junior
  5. senior
ব্যাখ্যা
Complete Sentence: My elder brother is an engineer and my younger brother is a doctor.
→ বাক্যের context অনুযায়ী শূন্যস্থানে 'younger' বসবে।

• বাক্যটির অর্থ দাঁড়ায়,
→ আমার বড় ভাই ইঞ্জিনিয়ার এবং ছোট ভাই ডাক্তার।
৩,৩০০.
There ____ a large number of _______ studying in the library.
  1. is, students
  2. are, students
  3. is, student
  4. are, student
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - are, students.
- Complete Sentence: There are a large number of students studying in the library.

• সাধারণত, A number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে - 
• Structure: A number of + plural Noun + plural verb.

• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে - A Number of আছে তাই Verb‌ এর plural form 'are' হবে এবং noun টি হবে 'students'.