ব্যাখ্যা
- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে
- সুতরাং সঠিক বাক্যটি হবে - Where were you born?
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২৮ / ৯৯ · ২,৭০১–২,৮০০ / ৯,৯১২
Correct answer- will you receive.
Complete sentence: Only after you've paid will you receive the tickets.
• Only + সময়বাচক adverb/ adverbial phrase বা word/clause (Only then, Only when, Only after, Only later, Only once) ইত্যাদি বাক্যের শুরুতে বসে Verb -এর উপর গুরুত্ব আরোপ করলে Inversion of verb হয়।
- অর্থাৎ, auxiliary verb টি subject -এর পূর্বে বসবে এবং verb টি base form -এ হবে।
- Structure: Negative adverb (Only + সময়বাচক adverb) + Auxiliary verb + Sub + Principal verb + Ext.
- যেমন: Only after the rain stopped did the birds begin to sing.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Article এর নিয়মানুযায়ী,
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
• উল্লিখিত প্রশ্নে:
- যেহেতু প্রশ্নে, He speaks Arabic দ্বারা ভাষা বোঝানো হয়েছে তাই এর পূর্বে কোনো article বসবে না।
- like __ Arabs দ্বারা আরবদের মত অর্থাৎ জাতিকে নির্দেশ করা হয়েছে তাই এর পূর্বে the বসবে।
- সুতরাং সঠিক উত্তর: He speaks Arabic like the Arabs.
• Correct answer: Student should abide by the rules.
- Bangla meaning: শিক্ষার্থীদের নিয়ম-কানুন মেনে চলা উচিত।
• উল্লিখিত অপশনগুলো,
- aim at - লক্ষ্য করা; তাক করা;
- abide by - (আনুষ্ঠানিক) কোনো কিছুর প্রতি বিশ্বস্ত থাকা; মেনে চলা;
- bask in - আনন্দে ডুবে থাকা; কোনো ভালো বিষয় উপভোগ করা;
- cohort in - (একত্র অবস্থিত ব্যক্তিদের দল) প্রাচীন রোমান সেনাবাহিনীর এক-দশমাংশ।
• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, এখানে abide by ব্যবহার করলে sentence টি অর্থবহ হবে।
- Correct answer: abide by.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
• Correct sentence: Jack has always excelled at foreign languages.
• Excel (in/at)
- English meaning: to be extremely good at something.
- Bangla meaning: (১) অন্যদের চেয়ে ভালো করা। (২) ছাড়িয়ে যাওয়া।
- "Excel" সাধারণত কোন বিষয়ে দক্ষতা দেখানোর ক্ষেত্রে ব্যবহার হয়।
তবে,
excel in → যখন কোনো subject/field/area বোঝানো হয়।
যেমন: She excels in mathematics.
excel at → যখন কোনো particular skill/doing action বোঝানো হয়।
যেমন: Jack has always excelled at foreign languages.
Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.
• Correct answer: Absorbed in her work, she was totally oblivious of her surroundings.
• উল্লিখিত অপশনগুলো,
ক) alert (Adjective):
- সতর্ক; হুশিয়ার; সজাগ; সচেতন; জীবন্ত; প্রাণবন্ত।
খ) cautious (Adjective):
- সতর্ক, সাবধান
গ) oblivious (Adjective):
- অচেতন; বিস্মৃত
ঘ) bellicose (Adjective):
- বিবাদ প্রিয়, যুদ্ধ প্রিয়
• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে oblivious বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
‘senior’ শব্দটি comparative degree বলে এর আগে more বসালে ভুল হবে।
আবার, senior, junior, prior, inferior, superior ইত্যাদি latin comparative এর পরে than বসে না to বসে।
তাই সঠিক উত্তর - গ) He is senior to me.
Source: Oxford Dictionary
Second conditional sentences are useful for expressing outcomes that are completely unrealistic or will not likely happen in the future.
Structure : 2nd conditional : If + Past Indefinite + Subject + would / could + present form of verb + Object.
If I had much money, I would help the distressed people
If I could cook as well as you, I would open a restaurant.
If I owned a zoo, I might let people interact with the animals more.
Correct sentence: Two-thirds of the students are present today.
• “Two-thirds of the students” মানে দুই-তৃতীয়াংশ ছাত্রছাত্রী। যেহেতু students plural, তাই verb ও plural হবে: are.
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
Inc: Two-third of the mango are rotten.
Cor: Two-thirds of the mango is rotten. (আমটির দুই-তৃতীয়াংশ পঁচা।)
Inc: One-thirds of the mangoes is rotten.
Cor: One-third of the mangoes are rotten. (আমগুলোর এক-তৃতীয়াংশ পঁচা)
বাকি বিকল্পগুলো ভুল কারণ:
ক) “is present” → singular verb ব্যবহার, ভুল।
খ) “student” → singular noun, fraction-এর ক্ষেত্রে plural noun হওয়া উচিত।
গ) “Two-third” → fraction ভুল লেখা, সঠিক হলো two-thirds.
Adhere to:
English Meaning - To continue to obey, believe in, or support something, esp. a custom or belief.
Bangla Meaning - (আনুষ্ঠানিক) (১) দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
(২) বিশ্বস্ত/ অনুগত/ অবিচল থাকা; বিচ্যুত না-হওয়া; দৃঢ়ভাবে সমর্থন করা: adhere to an opinion.
Example Sentences:
- She adhered to her principles/ideals throughout her life.
- They failed to adhere to the terms of the agreement/treaty.
Complete Sentence - College coaches have to adhere to the rules about recruiting high school students.
Source: Cambridge Dictionary.
The absence of meat in your refrigerator doesn’t necessarily indicate that you are a vegetarian.
বাক্যের অর্থ: তোমার ফ্রিজে মাংস না থাকলেই এটা প্রমাণ হয় না যে তুমি ভেজিটারিয়ান।
প্রদত্ত বাক্যটি সম্পূর্ণ করতে অন্য কোন অপশনই মানানসই হত না কারণ মাংস না থাকার সাথে ভেজেটারিয়ান হওয়ারই সম্পর্ক আছে।
• Correct answer: Later, our contact became more sporadic, but we still had occasion to work together every once in a while.
- Bangla meaning: পরবর্তীতে, আমাদের যোগাযোগ কম ঘনিষ্ঠ হয়ে গেল, কিন্তু আমরা এখনও মাঝে মাঝে একসাথে কাজ করার সুযোগ পেতাম।
• উল্লিখিত অপশনগুলো,
ক) frequent - ঘন ঘন/ প্রায়ই যাতায়াত করা।
খ) stimulator - উদ্দীপক।
গ) officious - গায়েপড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।
ঘ) sporadic - এখানে-সেখানে বা মাঝে মাঝে ঘটে কিংবা দেখা যায় এমন; বিক্ষিপ্ত।
• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে sporadic বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
• Correct Answer: খ) Neither the teacher nor the students are responsible.
- “Neither…nor” ব্যবহারের ক্ষেত্রে verb সবসময় নিকটবর্তী subject এর সাথে agree করে। এখানে “students” plural, তাই verb হবে are.
Other options:
ক) Neither the teacher nor the students is responsible.
→ The nearest subject : students (plural) → verb সবসময় plural (“are”) হবে।
গ) Neither the teacher nor the students was responsible.
→ Nearest subject : students (plural) → verb সবসময় plural (“were”) হবে।
ঘ) Neither the teacher nor the students was being responsible.
→ plural subject তাই were হবে।
ঙ) Neither the teacher nor the students being responsible.
→ সঠিক বাক্য গঠিত হয় নি।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
• Complete sentence: Neither the team members nor their team leader has been informed about the budget cut.
• Subject-Verb Agreement অনুযায়ী,
- Either ...... or; Neither….nor; Not only….but also দ্বারা যুক্ত একাধিক subject -এর ক্ষেত্রে verb টি তার নিকটতম subject অনুসারে বসে।
- অর্থাৎ, assertive sentence - এ or, nor, but also - এর পরে singular subject থাকলে singular verb এবং plural subject থাকলে plural verb বসবে।
- যেমন: Neither the team members nor their team leader has been informed about the budget cut.
- এখানে যেহেতু, শেষের অংশে 'their team leader',
- যা, singular noun, তাই singular verb 'has been informed' (passive) হবে।
- Structure:
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.
• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither Rony nor his friends are going to the beach today.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
In the face of (phrase)
Meaning: Despite.
Bengali meaning: সত্ত্বেও ।
Correct Sentence: The new policy was adopted in the face of fierce criticism.
বাক্যটির অর্থঃ তীব্র সমালোচনা সত্ত্বেও নতুন নীতি গৃহীত হয়েছিল।
Source: Oxford Dictionary & English & Bengali Online Dictionary.
Correct answer: irresolute.
Irresolute (adjective)
- English Meaning: Not able to decide what to do.
- Bangla Meaning: অস্থিরমতি; চলচিত্ত; অস্থিরমনস্ক; অনবস্থিত।
Other options:
ক) Determined
- English meaning: having reached a decision: firmly resolved.
- Bangla meaning: দৃঢ়চিত্ত।
গ) Firm
- English meaning: not weak or uncertain: vigorous.
- Bangla meaning: দ্বিধাহীন।
ঘ) Organized
- English meaning: having a formal organization to coordinate and carry out activities.
- Bangla meaning: সুবিন্যস্ত; শৃঙ্খলাবদ্ধ।
• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে "irresolute" শব্দটি বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Live MCQ Lecture.
Either of+plural noun+verb singular হবে।
সুতরাং are এর স্থলে is হবে ।
you এরপরে have বসে সুতরাং এটি সঠিক।
এখানে whose মূলত the committee কে রিপ্রেজেন্ট করছে, committee(একাধিক সদস্য থাকে) সেহেতু who এর পরিবর্তে whose বসেছে ।
Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - addition.
- Complete sentence: This book is a useful addition to our library.
• Addition - সংকলন, বৃদ্ধি, যোগ, সংযোজন।
- 'এই বইটি আমাদের পাঠাগারের জন্য মূল্যবান সংযোজন' বুঝাতে useful এর পরে addition ব্যবহৃত হবে।
• অন্য অপশনগুলোর অর্থ -
ক) arrival - আগমন; উপস্থিতি; পৌঁছান।
খ) discovery - আবিস্কৃত বিয়ষ বস্তু।
গ) asset - সম্পত্তি।
Source: English & Bengali Online Dictionary.
Correct answer: I have a little money left for lunch today.
- প্রদত্ত sentence টিতে money হচ্ছে uncountable noun.
- A little এর অর্থ হলো অল্প কিছু বা অল্প পরিমাণ।
- দুপুরের খাবারের জন্য কিছু টাকা অবশিষ্ট আছে অর্থে uncountable noun "money" এর পূর্বে "A little" determiner টি বসবে।
• Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে uncountable noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little ও Few, negative quantifier determiners ব্যবহার করা হয়। এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
- অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
সঠিক উত্তর: ঘ) No correction needed.
Correct sentence: We have worked together since we met in college.
- প্রদত্ত বাক্যে since এর প্রথম অংশ Present Perfect Tense বিধায় পরের অংশ Past Indefinite Tense হবে।
• Since এর প্রথম অংশ Present Indefinite/ Present Perfect Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়।
• আবার Since এর প্রথম অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়।
যেমন:
- Many years have passed since his father died.
- It was many years since they had first met.
অপশনগুলোর বিশ্লেষণ:
ক) have met → ভুল। "Since we have met" হলে দুটি clause-ই present perfect হয়ে যায়, যা অর্থ পরিবর্তন করে দেয় এবং গ্রামাটিক্যালি ভুল।
খ) had met → ভুল। "Had met" (past perfect) ব্যবহার করলে এটি অতীতের আরেকটি ঘটনার আগের কাজ বোঝায়। এখানে শুধু অতীতের একটি পয়েন্ট থেকে বর্তমান চলছে, তাই past perfect-এর দরকার নেই।
গ) meeting → ভুল। "Since we meeting" -verb form ভুল; clause-এর জন্য finite verb লাগবে।
Relative pronoun এর পরের verb তার Antecedent অনুসারে বসে।
এই sentence এ antecedent I, তাই এর সাথে verb হবে am।
উল্লেখ্য, এখানে was না হয়ে am হবে কারণ sentence টি present tense এ আছে।
• Correct sentence: The general diary was filed last week.
• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়।
যেমন: I came home last night.
• The general diary was filed last week.
• The general diary - আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ এর কাছে অভিযোগ বা ডায়রি করা হয়।
- last week থাকায় বোঝা যাচ্ছে বাক্যটি past indefinite tense এ আছে।
- তাই was বসবে।
• Correct sentence: I, you, and he committed the same crime.
• Sequence of Pronoun অনুযায়ী,
- কোনো বাক্যে একাধিক pronoun বসলে '231' নিয়মে অর্থাৎ, প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form বসে।
- যেমন: You, he, and I are present.
- তবে দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে, প্রথমে 1st person, তারপর 2nd person, তারপর 3rd person বসে।
- এক্ষেত্রে, এদের subjective form বসে এবং verb টি plural হয়।
- যেমন: I, you, and he committed the same crime.
- সংক্ষেপে একে 123 এভাবেও মনে রাখা যায়।
• Note: প্রথমে 1st person, তারপর 3rd person, তারপর 2nd person, (132) বসে।
- তবে, প্রথম নিয়মটিই প্রচলিত নিয়ম।
Disabuse
[ডিসাব্যিউজ্]
(verb transitive) Synonyms: Disillusion (মোহমুক্ত করা), Undeceive (ছলানামুক্ত করা), Disenchant (জাদু বা মোহ থেকে মুক্ত করা).
Antonyms: Misguide (ভুলপথে চালিত করা), Misinform (বিভ্রান্ত করা), Mislead (বিভ্রান্ত/বিভ্রষ্ট করা).
Example Sentence: Of course, once I started doing the job I was quickly disabused of any romantic ideas I had about it.
• SEDATIVE : DROWSINESS :: Anesthetic : Numbness.
• প্রশ্নে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
- SEDATIVE: স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন (ওষুধ)।
- DROWSINESS: তন্দ্রাচ্ছন্নভাব; নিদ্রালুতা।
• সঠিক উত্তরের শব্দগুলোর অর্থ:
- Anesthetic: অনুভূতিনাশক।
- Numbness: অসাড়তা; অনুভূতিশূন্যতা।
• Analogical Relation:
- Sedative causes drowsiness (effect), Similarly, Anesthetic causes numbness (effect).
- অর্থাৎ, SEDATIVE বা স্নায়বিক উত্তেজনা ও মানসিক অস্থিরতা প্রশমিত করে এমন ওষুধ সেবন করলে Drowsiness বা তন্দ্রাচ্ছন্নভাব দেখা দেয়। তেমনি Anaesthetic বা অনুভূতিনাশক পদার্থ সেবন করলে Numbness বা অনুভূতিশূন্যতা দেখা দেয়।
• অন্যান্য অপশন,
ক)
- Vaccine - মানুষকে রোগ থেকে রক্ষা করতে রক্তপ্রবাহের মধ্যে অন্তঃক্ষিপ্ত পদার্থ, যাতে সামান্য রোগলক্ষণ প্রকাশ পেলেও বিপদের কোনো আশঙ্কা থাকে না; টিকা।
- Virus - সংক্রামক রোগের কারণস্বরূপ ব্যাক্টেরিয়ার চেয়ে ক্ষুদ্রতর, বিভিন্ন বিষাক্ত উপাদানের যেকোনো একটি; ভাইরাস।
খ)
- Laxative - (ওষুধ) জোলাপ; রেচক; পায়খানা নরম করে এমন।
- Drug - ওষুধ বা ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত উপাদান।
ঘ)
- Epidemic - (রোগ) মহামারি; মহামারিসংক্রান্ত।
- Contagiousness - সংক্রামকতা; ছোঁয়াচে।
• সুতরাং, option বিশ্লেষণ করলে দেখা যায় যে, সঠিক analogy টি হচ্ছে- গ) Anesthetic : Numbness.
Source: Accessible Dictionary by Bangla Academy.
Conform to:
English Meaning: Comply with rules, standards, or laws.
Bangla Meaning: অনুরূপ হওয়া; (প্রতিষ্ঠিত রীতি বা আচার) মেনে চলা।
- কোনো প্রতিষ্ঠিত রীতি বা আচার মেনে চলা বোঝাতে Conform এরপর preposition হিসাবে to বসে।
Example Sentence - You are to conform to the rules of the organization.
Bangla Meaning - আপনাকে প্রতিষ্ঠানের নিয়ম মেনে চলতে হবে।
Complete Sentence - All students are expected to conform to the dress code during school hours.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.