বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Fill in the Blanks and Sentence Correction

মোট প্রশ্ন৯,৯১২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Fill in the Blanks and Sentence Correction

PrepBank · পাতা ১৬ / ৯৯ · ১,৫০১১,৬০০ / ৯,৯১২

১,৫০১.
Choose the correct sentence.
  1. You can always count with Michael in a crisis.
  2. You can always count for Michael in a crisis.
  3. You can always count on Michael in a crisis.
  4. You can always count after Michael in a crisis.
ব্যাখ্যা
• Count on someone (phrasal verb with count verb)
English Meaning: to be confident that you can depend on someone.
Bangla Meaning: কারও ওপরে নির্ভর করা।
- count এর পর preposition 'on/ upon' বসে।

Correct sentence: You can always count on Michael in a crisis.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১,৫০২.
Identify the correct sentence.
  1. Everything is possible, isn't there?
  2. Everything is possible, is everything?
  3. Everything is possible, isn't everything?
  4. Everything is possible, isn't it?
ব্যাখ্যা
• The correct sentence is - Everything is possible, isn't it? (অপশন 'ঘ')

• Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

• Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে it ব্যবহৃত হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি Positive এ আছে, তাই negative Tag question  হবে এবং বাক্যটি presenttense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb - অনুযায়ী সঠিক tag হবে - isn't it?
১,৫০৩.
He made me ___ the unpleasant thing.
  1. ক) to do
  2. খ) of doing
  3. গ) do
  4. ঘ) doing
ব্যাখ্যা
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
Help, Get, Have, Let, Make, ইত্যাদি বহুল প্রচলিত causative verb. 

Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
Make এরপর কোনো ব্যাক্তি বা বস্তু থাকলে verb এর base form হয়। 
প্রশ্ন প্রদত্ত বাক্যে made এর পর ব্যক্তি হিসাবে me এসেছে, তাই এরপর verb এর base form বসবে। 
তাই, সঠিক উত্তর - do.
১,৫০৪.
Identify the correct sentence:
  1. Between you and I, I confirmed that he will come.
  2. Between you and me, I confirm that he will come.
  3. Between you and me, I confirmed that he will be come.
  4. Between I and you, I confirm that he come.
ব্যাখ্যা
• Correct sentence: Between you and me, I confirm that he will come.

• সাধারণত বাক্যে Preposition এর পরে pronoun এর objective form (me, you, him, her, them) বসে।
- উল্লিখিত অপশন গুলোর মধ্যে- you and me হচ্ছে objective pronoun.
- বাক্যে একাধিক object form থাকলে দোষ বা অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে (231- order) নিয়মে বসে।
- অর্থাৎ, প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।

- Sequence of tense অনুযায়ী, principal clause এর verb টি present/future tense এ থাকলে sub-ordinate clause যেকোনো tense এ হতে পারে।
- আবার principal clause এর verb টি past tense এ থাকলে sub-ordinate clause -এর verb টিও past tense এ হবে।
- সাধারণত, that, which, where, when, how, though, although ইত্যাদি দ্বারা sub-ordinate clause টি শুরু হয়।
- তাই অপশন গ) তে ‘I confirm’ থাকায় that এর পরের অংশেও past tense হবে।

- সুতরাং নিয়মানুযায়ী, সঠিক বাক্যটি হলো: Between you and me, I confirm that he will come.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১,৫০৫.
Question 21-25: Choose the correct words to fill in the blanks in each sentence.
Although my rival was more _____ than I, I was willing to accept the challenge.
  1. ক) triumphant
  2. খ) fragile
  3. গ) rigid
  4. ঘ) competent
  5. ঙ) tactile
ব্যাখ্যা
সঠিক উত্তরঃ ঘ) Competent

triumphant (adjective) বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত।
fragile (adjective) ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক।
rigid (adjective) অনমনীয়; বাঁকানো যাবে না এমন; দৃঢ়; অপরিবর্তনীয়।
competent (adjective) (ব্যক্তি সম্বন্ধে) উপযুক্ত; সক্ষম; দক্ষ।
tactile (adjective) স্পর্শনেন্দ্রিয় সম্বন্ধীয়; স্পর্শনেন্দ্রিয়গ্রাহ্য; স্পর্শগ্রাহ্য; স্পর্শ।

যদিও আমার প্রতিদ্বন্দ্বী আমার চেয়ে যোগ্য/দক্ষ ছিল, তারপরেও আমি চ্যালেঞ্জ গ্রহণে ইচ্ছুক ছিলাম।।
১,৫০৬.
I don’t want to risk ____ late.
  1. coming
  2. to come
  3. come
  4. came
ব্যাখ্যা

ব্যাখ্যা:
admit, consider, delay, dislike, enjoy, escape, excuse, finish, forgive, imagine, insist, keep, mind, miss, practice, prevent, risk, suggest, understand ইত্যাদি verb-এর পরে verb-এর gerund form বসে।
Source: learnenglish.britishchouncil.org

১,৫০৭.
Complete the proverb: Least said soonest ________.
  1. minded
  2. mended
  3. remembered
  4. ignored
ব্যাখ্যা

• The correct proverb is 'Least said soonest mended.'
- Bangla Meaning: কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

১,৫০৮.
_____ is essential when you send a telegram; you are charged for every word.
  1. ক) Gravity
  2. খ) Clarity
  3. গ) Honesty
  4. ঘ) Brevity
ব্যাখ্যা

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Gravity -  অভিকর্ষ; বিশেষত মাধ্যাকর্ষণ শক্তি।
খ) Clarity - পরিষ্কারভাব; স্পষ্টতা।
গ) Honesty -  সততা; সাধুতা; সত্যসন্ধতা; সত্যবাদিতা; ঋজুতা; অকপট্য।
ঘ) Brevity - সংক্ষিপ্ততা

• টেলিগ্রাম সাধারণত খুব সংক্ষিপ্ত আকারে লিখতে হয় এবং এটি এর অন্যতম বৈশিষ্ট্য।
- সে অনুযায়ী অপশনের শব্দগুলোর মধ্যে - Brevity শব্দটি অর্থানুযায়ী সঠিক উত্তর।
- Brevity is essential when you send a telegram; you are charged for every word.
- Bangla Meaning: সংক্ষিপ্ততা অপরিহার্য যখন আপনি একটি টেলিগ্রাম পাঠাবেন, কেননা প্রতিটি শব্দের জন্য আপনার থেকে মূল্য চাওয়া হয়।

১,৫০৯.
Which sentence is correct?
  1. Have you ever been to Amazon?
  2. Have been you ever to Amazon?
  3. Have ever you been to Amazon?
  4. Have you been ever to Amazon?
ব্যাখ্যা

The correct answer is -  Have you ever been to Amazon?

- ever, never, always, occasionally, often, several times ইত্যাদির সাথে Present perfect tense ব্যবহৃত হতে পারে।

- Example:

তুমি কি কখনও কুমিল্লায় গিয়েছ? = Have you ever been to Cumilla?

না, আমি তাকে কখনও দেখিনি = No, I have never seen him.

Other options

- Have you been ever to Amazon?
“ever” main verb (been) এর পরে এসেছে, যা ভুল।

- Have ever you been to Amazon?
“ever” subject এর আগে এসেছে, যা সঠিক নয়।

- Have been you ever to Amazon?
auxiliary verb এবং subject এর বিন্যাস ভুল।

- Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

১,৫১০.
I was so sleepy that ____________.
  1. I could keep my eyes open
  2. I can keep my eyes open
  3. I can't keep my eyes open
  4. I couldn't keep my eyes open
ব্যাখ্যা
• So--that (এতই যে)

• Structure: Subject + verb + so+ adjective/ adverb + that + প্রথম Subject এর pronoun form + cannot/could not + একটি সঙ্গতিপূর্ণ verb + Object.

• যেহেতু এটা cause & effect প্রকাশ করে, তাই সম্পূর্ণ বাক্যে একই tense হবে।
- প্রশ্নোক্ত বাক্যের প্রথম অংশে present tense থাকায় পরের অংশেও present tense হবে।

Example:
He is so dull that he cannot understand anything.
I was so sleepy that I couldn't keep my eyes open.
১,৫১১.
Identify the correct sentence.
  1. The firefighter had to shinny up the ladder quickly to rescue the cat stuck on the roof.
  2. The firefighter had to shinny down the ladder quickly to rescue the cat stuck on the roof.
  3. The firefighter had to shinny along the ladder quickly to rescue the cat stuck on the roof.
  4. The firefighter had to shinny under the ladder quickly to rescue the cat stuck on the roof.
  5. None of the above
ব্যাখ্যা
• The correct sentence is - The firefighter had to shinny up the ladder quickly to rescue the cat stuck on the roof. (অপশন 'ক')

• shinny up (phrasal verb with shinny verb)
English Meaning: To climb up something quickly and with ease, often using one's hands and feet.
Bangla Meaning: কিছু দ্রুত ও সহজে আরোহণ করা, সাধারণত হাত ও পা ব্যবহার করে।

- "দ্রুত ও সহজে উপরে আরোহণ করা" বোঝাতে shinny এর পর প্রায়ই preposition হিসেবে 'up' ব্যবহৃত হয়।

Example Sentence:
1. The children managed to shinny up the tree to get a better view of the festival.
2. He quickly shinnyed up the ladder to fix the roof.

Source:
1. Oxford Learner's Dictionaries.
2. Accessible Dictionary by Bangla Academy.
১,৫১২.
Spot the error in the following sentence from the options given below. The prime minister, together with cabinet ministers, were present at the international summit.
  1. together with
  2. were
  3. at
  4. the
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - were.
- এখানে, were এর স্থলে was বসলে বাক্যটি সঠিক হবে।

• As well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে প্রথম subject  হলো The prime minister, subject singular হওয়ায় verb টিও singular হবে।
- Correct sentence: The prime minister, together with cabinet ministers, was present at the international summit.

• More example:
- The CEO, together with the directors, has decided to implement new policies for company growth.
- The museum's main attraction, together with its supporting exhibits, draws thousands of visitors each year.
- The head chef, together with sous chefs, creates the restaurant's innovative menu.
- The principal, together with teachers and staff members, welcomes students on the first day of school.
১,৫১৩.
Identify the correct sentence:
  1. He resigned himself living alone.
  2. He resigned himself to living alone.
  3. He resigned himself for living alone.
  4. He resigned himself of living alone.
ব্যাখ্যা

• Correct sentence: খ) He resigned himself to living alone.

• Resign yourself to something [phrasal verb with resign verb]
- English Meaning: to make yourself accept something that you do not like because you cannot change it.
- Bangla Meaning: এমন কিছু গ্রহণ করতে বাধ্য করা যা তুমি পছন্দ করো না, কারণ তা পরিবর্তন করা যায় না।

- অর্থাৎ, 'Resign yourself to something' phrasal verb টি সাধারণত 'to' এর সাথে ব্যবহার করা হয়।

- সুতরাং, সঠিক বাক্যটি হবে- খ) He resigned himself to living alone.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

১,৫১৪.
The moon has hidden ____ face in the cloud.
  1. ক) her
  2. খ) its
  3. গ) his
  4. ঘ) their
ব্যাখ্যা
ব্যাখ্যা: Moon feminine gender-এ হয়।
Source: Applied English Grammar and Composition by P. C. Das
১,৫১৫.
They went _____ the gate into the orchard.
  1. ক) through
  2. খ) inside
  3. গ) in
  4. ঘ) to
ব্যাখ্যা

outside a gate - Students were still standing outside the school gates.
at a gate - A crowd gathered at the factory gates.
gate to something - Someone was waiting by the gate to his house.
go through a gate - They went through the gate into the orchard.


source : Oxford learners’ dictionary and longman dictionary of contemporary english
১,৫১৬.
'Most measurements involve to read some type of scale.' ___ Which word is wrong in the sentence?
  1. measurements
  2. involve
  3. to read
  4. of scale
ব্যাখ্যা
• Most measurements involve to read some type of scale.
- এই বাক্যে 'to read ' এর ব্যবহার ভুল।
- কারণ 'involve' এর পর 'read' verb টি 'reading', gerund form এ বসে।

Correct sentence: Most measurements involve reading some type of scale.
১,৫১৭.
He gave up __ football when he got married.
  1. of playing
  2. to play
  3. playing
  4. play
ব্যাখ্যা
• সাধারণত দুটি verb পাশাপাশি থাকলে verb + ing যুক্ত হয়।
- এছাড়াও preposition এর পর-বাক্যে verb+ ing যুক্ত word বা gerund বসে। 

• তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - playing.
- Complete sentence: He gave up playing football when he got married.
- Bangla Meaning: বিয়ের পর তিনি ফুটবল খেলা ছেড়ে দিয়েছেন।

• Give up doing something
- I gave up going to the theatre when I moved out of London.
- He gave up playing football when he got married.
- Why don’t you give up smoking?
- I gave up playing cricket when I got a job.
১,৫১৮.
Questions 46 to 50: In each of the followinh sentences there might be a missing word. Identify the missing word from choice, if not choose (e)
He could not succeed despite working hard.
  1. ক) to
  2. খ) by
  3. গ) of
  4. ঘ) into
  5. ঙ) No word is missing
ব্যাখ্যা
In the sentence there is no word missing.
১,৫১৯.
The lawyer avoided asking _______ questions during the trial.
  1. contentious
  2. toady
  3. irresolute
  4. alleviate
ব্যাখ্যা
Complete sentence: The lawyer avoided asking contentious questions during the trial.
- Bangla meaning: আইনজীবী বিচার চলাকালীন বিতর্কিত প্রশ্ন করা এড়িয়ে গিয়েছিলেন।

• উল্লিখিত অপশনগুলো,
- Contentious - বিবাদমূলক, কলহপ্রিয়; (likely to cause people to disagree.)
- Toady - হীন মোসাহেব, চাটুকার; (engage in sycophancy.)
- Irresolute - অস্থিরমতি, চলচিত্ত; (not able to decide what to do.)
- Alleviate- লাঘব করা, উপশম করা। (make something less severe.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Contentious.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১,৫২০.
In the following questions, some of the sentences have errors and some have none. Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as 'No error' (Qs. ৪২ - ৪৫).
The company implemented strict security measures, including regular password updates and biometric access controls, lest any unauthorized personnel can gain access to sensitive data, potentially jeopardizing the confidentiality and integrity of the organization's information systems.
  1. security measures
  2. can gain
  3. potentially jeopardizing
  4. No error
ব্যাখ্যা
• The company implemented strict security measures, including regular password updates and biometric access controls, lest any unauthorized personnel can gain access to sensitive data, potentially jeopardizing the confidentiality and integrity of the organization's information systems.
- বাক্যটিতে 'lest' conjunction টি থাকার কারণে "can gain" এর পরিবর্তে "should gain" হবে।

Lest এর ব্যবহার:
- Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/যাতে না'। 
- মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Correct Sentence: The company implemented strict security measures, including regular password updates and biometric access controls, lest any unauthorized personnel should gain access to sensitive data, potentially jeopardizing the confidentiality and integrity of the organization's information systems.
১,৫২১.
Identify the correct sentence.
  1. I was able to gather few information about the upcoming conference, but I still need to find out more about the schedule and the keynote speakers.
  2. I was able to gather several informations about the upcoming conference, but I still need to find out more about the schedule and the keynote speakers.
  3. I was able to gather a few information about the upcoming conference, but I still need to find out more about the schedule and the keynote speakers.
  4. I was able to gather some information about the upcoming conference, but I still need to find out more about the schedule and the keynote speakers.
ব্যাখ্যা
• প্রশ্নে 'information' uncountable noun, তাই এর পূর্বে determiner হিসেবে a lot of/ a little/ some বসবে এবং এর সাথে কোনো '-s/es' যুক্ত হয় না।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - I was able to gather some information about the upcoming conference, but I still need to find out more about the schedule and the keynote speakers.

• Some, a lot of, lots of, no এই Determiners গুলো countable এবং uncountable উভয়ই ধরনের noun এর পূর্বে বসতে পারে।
- অপরদিকে, An amount of, little, a little, the little, much শুধু uncountable noun এর পূর্বে বসে।

• Determiner: 
- An amount of Little Fish (little, a little, the little, & much)- ছোট মাছের পরিমাণ (uncountable noun);
- কিছু না প্রচুর (some, no, a lot of, lots of)- countable এবং uncountable উভয় noun.
- এছাড়া বাকি determiner (few, many, each, either ইত্যাদি) গুলো countable noun এর পূর্বে বসে।
১,৫২২.
In which sentence is the use of “conspicuous” incorrect or awkward?
  1. He made a conspicuous effort to remain silent.
  2. His conspicuous generosity won him praise.
  3. She wore a conspicuous red coat.
  4. The sculpture was conspicuous in the gallery.
ব্যাখ্যা

• The correct answer is – ক) He made a conspicuous effort to remain silent.

• Conspicuous (Adjective)
English Meaning: Easily seen or noticed; attracting attention.
Bangla Meaning: সহজে দৃশ্যমান; দৃষ্টিগোচর; চোখে পড়ে এমন।

• Example Sentences:
- She wore a conspicuous hat that caught everyone’s eye.
- His conspicuous absence at the meeting raised questions.
- The bright yellow car was conspicuous even in traffic.

• উল্লিখিত বাকি অপশনগুলো:
খ) His conspicuous generosity won him praise.
- সঠিক। এখানে “conspicuous” শব্দটি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। উদারতার বিষয়টি এতটা স্পষ্ট এবং নজরকাড়া ছিল যে তা প্রশংসা অর্জন করেছে।

গ) She wore a conspicuous red coat.
- সঠিক। একটি লাল কোট সাধারণত চোখে পড়ে, তাই এখানে “conspicuous” অর্থপূর্ণ ও প্রাসঙ্গিক।

ঘ) The sculpture was conspicuous in the gallery.
- সঠিক। ভাস্কর্যটি গ্যালারিতে দৃষ্টিগোচর বা চোখে পড়ার মতো ছিল — তাই শব্দটির ব্যবহার যথাযথ।

• ভুল ব্যবহার:
ক) He made a conspicuous effort to remain silent.
- ভুল বা awkward ব্যবহার।
- এখানে “conspicuous” (যার মানে হলো খুব দৃশ্যমান বা নজরকাড়া) ব্যবহার করা হয়েছে “effort to remain silent”-এর সাথে, যা স্ববিরোধী মনে হয়।
- “Silence” বা নীরবতা সাধারণত এমন কিছু নয় যা সহজে দৃশ্যমান হয়, বরং এটি অনুচ্চার বা অনুপস্থিতির প্রকাশ।
- নীরব থাকার চেষ্টা যদি এতটাই নজরকাড়া হয়, তাহলে তা স্বাভাবিক নীরবতা থাকে না, এবং এটি প্রাসঙ্গিক নয় “conspicuous” শব্দের মানে অনুযায়ী।
- এর পরিবর্তে “deliberate” বা “noticeable” effort বলা যেতে পারত, কিন্তু “conspicuous” এখানে কিছুটা জোরপূর্বক বা অপ্রাকৃতিক লাগে।

Source: Merriam-Webster Dictionary, Oxford Learner’s Dictionary.

১,৫২৩.
Each of the students, together with their teacher, _________ required to attend the seminar.
  1. are
  2. is
  3. have
  4. have to
ব্যাখ্যা

• Complete sentence: Each of the students, together with their teacher, is required to attend the seminar.
- Bangla meaning: প্রতিটি শিক্ষার্থীকে, তাদের শিক্ষকের সাথে, সেমিনারে উপস্থিত থাকতে হবে।

• Subject-Verb agreement অনুযায়ী,
- With, together with, along with ইত্যাদি দ্বারা দুইটি subject (noun বা pronoun) যুক্ত হলে, verb সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।

• Structure: Subject + together with + verb + object.

- প্রশ্নে উল্লিখিত বাক্যে together with এর পূর্বে subject singular "Each of the students" থাকায় শূন্যস্থানে 'is' বসবে।

১,৫২৪.
Choose the correct sentence
  1. He bought a present for she and me.
  2. He bought a present for her and I.
  3. He bought a present for I and her.
  4. He bought a present for her and me.
ব্যাখ্যা

• Correct sentence: He bought a present for her and me.

• Preposition এর পরে সবসময় Pronoun এর object form বসে।
- প্রদত্ত অপশনে object form হলো- her and me.
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order).

- কিন্তু দোষ/ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- They prepared dinner for you and me.
- He bought tickets for you and me.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

১,৫২৫.
Identify the correct sentence.
  1. I had read the book before the movie to come out.
  2. I had read the book before the movie had come out.
  3. I had read the book before the movie came out.
  4. I had read the book before the movie had came out.
ব্যাখ্যা
• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

• Sentence Correction: I had read the book before the movie came out.

- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।

তাই নিয়মানুযায়ী অন্য অপশনগুলো ভুল।
১,৫২৬.
Fill in the blank: The constable ____ the thief.
  1. ক) cease
  2. খ) arrested
  3. গ) seige
  4. ঘ) celler
ব্যাখ্যা
Cease - বন্ধ করা, থামানো।
Seige এবং celler শব্দগুলো অশুদ্ধ।
Arrest - গ্রেফতার করা।
বাক্যটি হবে - পুলিশ চোরকে গ্রেফতার করেছে।
১,৫২৭.
He is too _________ to be deceived easily.
  1. ক) strong
  2. খ) modern
  3. গ) kind
  4. ঘ) intelligent
ব্যাখ্যা
The word intelligent is the most effective word, which can make the sentence meaningful. “He is too intelligent to be deceived easily.”
১,৫২৮.
The correct sentence is__
  1. ক) Two thirds of it is fine
  2. খ) Two third of it is fine
  3. গ) Two thirds of it are fine
  4. ঘ) Two third is fine
ব্যাখ্যা
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds). কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)।
আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
যেমন-

- Two-thirds of the mango is rotten. (আমটির দুই-তৃতীয়াংশ পঁচা।)
- One-third of the mangoes are rotten. (আমগুলোর এক-তৃতীয়াংশ পঁচা)
- Three-fourths of the candidates were present. (প্রার্থীদের তিন-চতুর্থাংশ উপস্থিত ছিলেন।)

একইভাবে এখানে correct sentence হবে - Two thirds of it is fine.
১,৫২৯.
Which sentence correctly uses the word "Inane"?
  1. His inane remarks during the meeting bored everyone.
  2. She made an inane decision that saved the company a fortune.
  3. The inane warning prevented a major accident.
  4. He solved the problem with an inane solution.
ব্যাখ্যা

The correct answer is - His inane remarks during the meeting bored everyone.

• Inane (Adjective & Noun)
- English Meaning: Extremely silly or having no real meaning or importance.
- Bangla Meaning: অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা।

• Synonyms:
- Vacuous - চিন্তা বা বুদ্ধিমত্তার অভাবসূচক; শূন্য; ফাঁকা; উদাস; শূন্যগর্ভ।
- Fatuous - বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
- Asinine - নির্বোধ; গর্দভসুলভ।

• Antonyms:
- Profound - গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।
- Astute - বিচক্ষণ; চতুর।
- Judicious - সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।

• Other options,
খ) She made an inane decision that saved the company a fortune.
- ভুল। Decision যদি "saved the company a fortune" করে, তাহলে এটি বোঝায় যে সিদ্ধান্তটি কার্যকর ও গুরুত্বপূর্ণ, অর্থহীন বা বোকা নয়। তাই "inane" ব্যবহার অর্থবোধগতভাবে ভুল।

গ) The inane warning prevented a major accident.
- ভুল। Warning যদি major accident রোধ করে, তাহলে তা কার্যকর। কার্যকর ও গুরুত্বপূর্ণ কাজকে "inane" বলা যায় না।

ঘ) He solved the problem with an inane solution.
- ভুল। Solution কার্যকর বা সমস্যার সমাধানকেন্দ্রিক হলে, "inane" অর্থহীন বা বোকা মানে প্রকাশ করতে পারে না।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১,৫৩০.
He packed his bags as soon as he ________________.
  1. heard about the trip
  2. had heard about the trip
  3. has heard about the trip
  4. hears about the trip
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - heard about the trip.
Complete Sentence: He packed his bags as soon as he heard about the trip.
Bangla meaning: ভ্রমণের কথা শোনার সঙ্গে সঙ্গেই তিনি তার ব্যাগ গুছিয়ে নিলেন।

• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- As soon as যুক্ত sentence টি এরপর শুধু comma বসে, than/when ইত্যাদি বসে না।
- যেমন - I opened the door as soon as I heard the bell.

• অন্যদিকে,  
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- Example sentence: I shall ring you up as soon as I arrive.
১,৫৩১.
The general opinion _____ was that the law should be tightened.
  1. ক) within police officers
  2. খ) between police officer
  3. গ) among police officers
  4. ঘ) over police officers
ব্যাখ্যা
• দুইয়ের মাঝে বুঝাতে between এবং দুইয়ের অধিক মাঝে বুঝাতে among ব্যবহার হয়। 

• তাই সঠিক উত্তর: The general opinion among police officers was that the law should be tightened.
- পুলিশ কর্মকর্তাদের মধ্যে সাধারণ মতামত ছিল আইন কঠোর করা উচিত।
১,৫৩২.
_____ a Taxi, we wouldn't have missed the train.
  1. ক) If we took
  2. খ) If we had taken
  3. গ) If we take
  4. ঘ) If we will take
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্যটি 3rd conditional জাতীয় বাক্য।
- 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
- যেমন - f you had worked harder, you would have passed your exams.

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে -If we had taken.
- Complete sentence: If we had takena Taxi, we wouldn't have missed the train. 
১,৫৩৩.
The case marks the first time since the Cold War that an American journalist has been put on trial for _______ in Russia.
  1. espionage
  2. auspicious
  3. resilience
  4. inopportune
  5. None of these
ব্যাখ্যা

• Correct sentence: The case marks the first time since the Cold War that an American journalist has been put on trial for espionage in Russia.

• উল্লিখিত অপশনগুলো,
ক) espionage - গুপ্তচরবৃত্তি।

খ) auspicious - শুভ; অনুকূল; সুপ্রসন্ন; মাঙ্গলিক।

গ) resilience -  আগের অবস্থায় ফিরে আসার গুণাবলি।

ঘ) inopportune - অনুচিত; অনুপযোগী; অসময়োচিত; অসময়োপযোগী। 

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে espionage বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১,৫৩৪.
Choose the correct one.
  1. One of my friends are a singer.
  2. One of my friends is a singer.
  3. One of my friend are a singer.
  4. One of my friend is a singer.
ব্যাখ্যা
• One of এর পরে noun plural হয় ও verb singular হয়।
- Structure: one of + plural noun + singular verb

Complete sentence: One of my friends is a singer.

Example:
- One of my friends is a politician.
- One of my friends is a lawyer.
- One of my friends is an engineer.
- One of the most beautiful girls has come.
- One of the problems is extremely easy to solve.
১,৫৩৫.
Which sentence is incorrect?
  1. ক) We should not bow down before an oppressor.
  2. খ) We should abide by our teachers.
  3. গ) He had a great appetite for knowledge.
  4. ঘ) The liar cowboy at last atoned on his telling lies.
ব্যাখ্যা

bow down = নত হওয়া
abide by = মেনে চলা
appetite for = প্রবল আগ্রহ থাকা
atone for = প্রায়শ্চিত্ত করা

১,৫৩৬.
It is essential that he _____ at the meeting.
  1. ক) be
  2. খ) is
  3. গ) joins
  4. ঘ) must join
ব্যাখ্যা
Dependent clause এ মূল verb এর base form ব্যবহারের নিয়মই Subjunctive. যখন একপক্ষ চায় আরেক পক্ষ কিছু করুক (অথবা সেটা না করুতখনই wish এর প্রতিফলন স্বরূপ subjunctive হয়।
১,৫৩৭.
The politician’s speech was so full of ___ that even his supporters found it hard to understand his actual position.
  1. candor
  2. rhetoric
  3. platitudes
  4. transparency
  5. sincerity
ব্যাখ্যা
 • Correct Answer: খ) rhetoric.

খ) rhetoric

Bangla Meaning: অলংকারবহুল (ও আন্তরিকতাবিহীন) ভাষা।
English Meaning: insincere or grandiloquent language.
- Correct because rhetoric can be confusing or vague, making understanding difficult.

Other options:
ক) candor
Bangla Meaning: সরলতা, স্পষ্টবাদিতা।
English Meaning: Being honest and straightforward.
 
গ) platitudes
Bangla Meaning: মামুলি মন্তব্য।
English Meaning: the quality or state of being dull or insipid, a banal, trite, or stale remark.
 
ঘ) transparency
Bangla Meaning: স্বচ্ছতা, পরিষ্কার ধারণা।
English Meaning: Openness and clarity.
 
ঙ) sincerity
Bangla Meaning: আন্তরিকতা।
English Meaning: Honesty and genuineness.
 
Correct sentence: The politician’s speech was so full of rhetoric that even his supporters found it hard to understand his actual position.
Translation: রাজনীতিবিদ এর বক্তৃতা এতটাই অলঙ্কারবহুল ছিল যে তার সমর্থক রাও তার কথার মর্মার্থ বুঝতে পারছিল না। 

Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১,৫৩৮.
Doctors tried to attend ____ the worst injured soldiers first.
  1. ক) at
  2. খ) to
  3. গ) on
  4. ঘ) by
ব্যাখ্যা

• Attend to - to apply the mind or pay attention; মনোযোগ দেওয়া
Example:
Students should attend to their study.
You should attend to his advice.

• Attend to sb/sth - to deal with a task, problem; to help someone or deal with something:
Example: 
Doctors tried to attend to the worst injured soldiers first.
I always have so many things to attend to when I come into the office after a trip abroad.
I may be late – I have got one or two things to attend to.

• Attend to someone - to serve a customer in a shop, restaurant etc
Are you being attended to?


Source: Cambridge Dictionary and Longman Dictionary of Contemporary English
১,৫৩৯.
Identify the correct sentence.
  1. Her voice blended into the background noise.
  2. Her voice blended between the background noise.
  3. Her voice blended within the background noise.
  4. Her voice blended of the background noise.
ব্যাখ্যা
•  সঠিক উত্তর হবে :Her voice blended into the background noise.

Blend in/blend into something:
English Meaning: To look or seem the same as surrounding people or things and therefore not be easily noticeable.
Bangla Meaning: আশেপাশের মানুষ বা কোনো জিনিসের সাথে এমন ভাবে মিশে যাওয়া যেনো সহজে লক্ষ্যনীয় না হয় এমন।

Example: 
- We tried to blend into the crowd.
- They have adopted local customs and tried to blend in with the community.

Source: Cambridge Dictionary.
১,৫৪০.
Choose the correct sentence.
  1. ক) Mahir died in an accident.
  2. খ) Mahir died by an accident.
  3. গ) Mahir died of an accident.
  4. ঘ) Mahir died for an accident.
ব্যাখ্যা

Died in - দুর্ঘটনায় মারা যাওয়া অর্থে ব্যবহার হয়। 
Mahir died in an accident বাক্যটিতে দুর্ঘটনায় মৃত্যু বুঝাতে preposition in এর ব্যবহার সঠিক। 

die of (disease): He died of cholera.
die from (effect ): He died from snake bite/ over eating.
die for (shake / cause): He died for his country .
die in (accident): He died in an accident.
die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
die in (accident): He died in a train accident.
die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
die at (time): He died at 9–30 am.
die between (time): He died between 9 a m to 9–30 am.
die within (time): He died within five minutes.

১,৫৪১.
Which of the following sentences is correct?
  1. He boasts on being the best football player on the team.
  2. He boasts of being the best football player on the team.
  3. He boasts over being the best football player on the team.
  4. He boasts upon being the best football player on the team.
ব্যাখ্যা
•সঠিক উত্তর হবে - He boasts of being the best football player in the team.

• Boast of /about
English Meaning: To speak proudly of someone or something, perhaps to an excessive or unwarranted degree.
Bangla Meaning:  অহংকার করা, দম্ভ করা (boast of/about)
- যেমন:
- He boasts of being the best football player on the team.
- He often boasts about his wealth.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৫৪২.
Three-fourths of the books ____ sold.
  1. ক) been
  2. খ) have been
  3. গ) being
  4. ঘ) has been
ব্যাখ্যা
Fractions (3/4) + uncountable noun (work) + singular verb (has been).
যেমন: Three-fourths of the work has been finished.
কিন্তু countable noun এর বেলায় ভগ্নাংশের লব ১ এর বেশি হলে verb plural হবে।
যেমনঃ Three-fourths of the books have been sold.
১,৫৪৩.
_______allow the user to automate frequently used formatting settings.
  1. ক) Merges
  2. খ) Macros
  3. গ) Task-pans
  4. ঘ) Add-Ins
ব্যাখ্যা
A macro is a series of commands that you can use to automate a repeated task, and can be run when you have to perform the task.
You can use the Office Add-ins platform to build solutions that extend Office applications and interact with content in Office documents. With Office Add-ins, you can use familiar web technologies such as HTML, CSS, and JavaScript to extend and interact with Word, Excel, PowerPoint, OneNote, Project, and Outlook. Your solution can run in Office across multiple platforms, including Windows, Mac, iPad, and in a browser.
source: Microsoft
১,৫৪৪.
Identify the correct sentence.
  1. ক) I found him write something
  2. খ) There is no place for doubt in it
  3. গ) There is no room in doubt in it
  4. ঘ) Look up the word in the dictionary.
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে- Look up the word in the dictionary.
-  ডিকশনারি অথবা অভিধানে কোনো কিছু খোঁজা অর্থে Look up, phrasal verb টি ব্যবহৃত হয়।
There is no room for doubt in it.

• অন্যদিকে, There is no place for doubt in it এবং  There is no room in doubt in it 
 - কারন - Room for doubt এর অর্থ হচ্ছে a possibility of something being true.
- এছাড়াও ফাঁকা স্থান, সম্ভাবনা, সুযোগ,অবকাশ ইত্যাদি বোঝাতে Room শব্দটি ব্যবহৃত হয়।

• Find out the word in the Dictionary বাক্যটি ভুল কেননা 
তাই সঠিক উত্তর হবে - Look up the word in the dictionary.

• I found him write something বাক্যটি ভুল কেননা কোন simple sentence এ দুটি verb থাকলে শেষের verb টির সাথে ing যোগ করতে হয় অথবা verb টির পূর্বে to বসাতে হয় অথবা verb টির Past Participle করতে হয়। 

Source: Advanced Learner's English Grammar & Composition.
১,৫৪৫.
Which one is the correct statement?
  1. ক) Do as I tells you.
  2. খ) Man is mortal.
  3. গ) Past is went.
  4. ঘ) Does I tell you?
ব্যাখ্যা

সঠিক বাক্য- Man is mortal.
অন্যান্য বাক্যগুলোর সঠিক রূপঃ
- Do as I tell you.
- Past is gone.
- Do I tell you?

১,৫৪৬.
It was _______ that the team had to request an extension.
  1. so challenging a task
  2. such challenging task
  3. very challenging a task
  4. difficult a task
ব্যাখ্যা
• Complete Sentence: It was so challenging a task that the team had to request an extension.
- Bangla Meaning: কাজটি এত কঠিন ছিল যে দলের সদস্যরা সময় বৃদ্ধি করার আবেদন করেছিল।
- এখানে, challenging হচ্ছে - adjective.

• So... that
- It expresses a cause and effect.

• Structure:
So + adjective/adverb + that

Example:
- He is so dull that he can not understand anything.
- I was so sleepy that I couldn't keep my eyes open.

- যেহেতু এটা cause & effect প্রকাশ করে, তাই সম্পূর্ণ বাক্যে একই tense হবে।
- প্রশ্নোক্ত বাক্যের প্রথম অংশে past tense থাকায় পরের অংশেও past tense হবে।
১,৫৪৭.
Example is better than ______.
  1. ক) theory
  2. খ) precept
  3. গ) speech
  4. ঘ) policy
ব্যাখ্যা
Example is better than precept.
এটি একটি Proverb (প্রবাদ).
এর অর্থ - উপদেশের চেয়ে দৃষ্টান্ত ভালো।  
প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না।
১,৫৪৮.
Identify the correct sentence.
  1. I decided going for a walk after dinner.
  2. I decided to go for a walk after dinner.
  3. I decided on going for a walk after dinner.
  4. I decided goes for a walk after dinner.
ব্যাখ্যা
সঠিক উত্তর:
খ) I decided to go for a walk after dinner.

• এখানে "decided" একটি verb যা "to" + verb (base form) এর সঙ্গে ব্যবহৃত হয়। যখন আমরা "decide" শব্দটি ব্যবহার করি, তখন তার পর to + base form verb (Infinitive) ব্যবহার করা উচিত।

• Infinitive হলো to + verb.
• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে infinitive (to + verb + word) ব্যবহার করতে হয়।

• এই verb গুলো হলো- Advise, Agree, want, arrange, resemble, decide, demand, require, forget, propose, manage, ask ইত্যাদি।
যেমন:
He seems to go there.

Complete sentence: I decided to go for a walk after dinner.
Bangla: আমি ডিনার করার পর হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।
১,৫৪৯.
Choose the correct sentence:
  1. The actress won the award for her performance.
  2. The actor won the award for her performance.
  3. The actress won the award for his performance.
  4. The actor won the award for their performance.
ব্যাখ্যা

• Correct Sentence: The actress won the award for her performance.

​​- যখন 'Actress' শব্দটি বাক্যে ব্যবহার করা হয়, তখন তার সাথে থাকা pronoun ও অবশ্যই feminine হওয়া উচিত। অর্থাৎ, "her" ব্যবহার করতে হবে কারণ এটি "she" এর objective form, যা "actress" শব্দের অর্থ অনুযায়ী সঠিক।

​Other options,
খ) The actor won the award for her performance.
- ভুল। কারণ "actor" সাধারণত পুরুষ (male) বা পুরুষবাচক শব্দ, কিন্তু "her" হলো স্ত্রীলিঙ্গের সর্বনাম (Pronoun)। এখানে gender mismatch হয়েছে।

​গ) The actress won the award for his performance.
- ভুল। "Actress" স্ত্রীলিঙ্গের শব্দ, কিন্তু 'his' পুরুষলিঙ্গের সর্বনাম (Pronoun), যা ভুল gender agreement.

​ঘ) The actor won the award for their performance.
- এখানে "actor" পুরুষবাচক, কিন্তু "their' হলো বহুবচন সর্বনাম বা লিঙ্গ নিরপেক্ষ সর্বনাম (Pronoun)। একবচনে পুরুষবাচক noun এর সঙ্গে "their" ব্যবহার ভুল (বিশেষ করে যখন ব্যক্তি সুনির্দিষ্ট)।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

১,৫৫০.
Identify the correct one from the following sentence:
  1. ক) I felt like a fish out within water at my new school.
  2. খ) I felt like a fish out in water at my new school.
  3. গ) I felt like a fish out of water at my new school.
  4. ঘ) I felt like a fish out from water at my new school.
ব্যাখ্যা
♦ 'A fish out of water' হলো একটি phrase, তাই এই বাক্যে ' fish out of water' phrase টির কোন পরিবর্তন হবে না। 

A fish out of water
English Meaning: someone who is uncomfortable in a specific situation.
Bangla Meaning: অস্বস্তিকর অবস্থা / বেকায়দা অবস্থা

Ex. Sentence: I felt like a fish out of water at my new school.
Bangla Meaning: আমি আমার নতুন স্কুলে খুব অস্বস্তিতে ছিলাম।

Source: Live MCQ Lecture.
১,৫৫১.
Choose the correct sentence-
  1. You, he, and I are responsible for the loss.
  2. I, you, and he are responsible for the loss.
  3. You, I and he are responsible for the loss.
  4. He, I, and You are responsible for the loss.
ব্যাখ্যা

Correct answer: I, you, and he are responsible for the loss.

• I, You and He হলো Personal Pronoun এর উদাহরণ।
- সাধারণত First person, Second person, Third person এর Pronoun বা Noun সব যদি একই বাক্যেতে ব্যবহার থাকে তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে। অর্থ্যাৎ (123 order)
- কিন্তু দোষ স্বীকারের ব্যাপার হলে তখন ব্যবহার করতে হবে (123- order).
- প্রদত্ত Sentence এ "responsible for the loss" দ্বারা দোষ স্বীকারের ব্যাপারে বলা হয়েছে তাই এখানে I, You and He অথবা 123- order অনুসারে বসেছে।

• অন্যান্য অপশনগুলোতে এই Order অর্থ্যাৎ  (123- order) অনুস্মরণ করা হয়নি তাই এরা সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১,৫৫২.
The ______ between the two countries facilitated trade and cooperation.
  1. amity
  2. rift
  3. enmity
  4. venom
ব্যাখ্যা

• বাক্যটি দ্বারা বুঝাচ্ছে যে, দুই দেশের মধ্যে ______ বাণিজ্য ও সহযোগিতা সহজতর করেছে।
- অর্থাৎ, শূন্যস্থানে এমন একটি শব্দ বসবে যার দ্বারা ইতিবাচিক অর্থ বুঝাবে।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) amity (noun)
English meaning: A good relationship (specially between two countries).
Bangla Meaning: বন্ধুতা; (বিশেষত এক দেশের সঙ্গে অন্যে দেশের) বন্ধুতাপূর্ণ সম্পর্ক।
Example sentence: The two countries should live in amity.

খ) rift (noun)
English meaning: A serious disagreement that separates two people who have been friends and stops their friendship continuing:
Bangla Meaning: ছাড়াছাড়ি; (বন্ধুত্বে) ফাটল।
Example sentence: The marriage caused a rift between the brothers and they didn't speak to each other for ten years.

গ) enmity (noun)
English meaning: A feeling of hate.
Bangla Meaning: প্রতিপক্ষতাবিশেষ বা ঘৃণার মনোভাব, শত্রুতা।
Example sentence: She denied any personal enmity towards him.

ঘ) venom (noun)
English meaning: The expression of feelings of hate or extreme anger: a poisonous liquid that some snakes, insects, etc. produce and can put into another animal's body by biting or stinging.
Bangla Meaning: সর্পবিষ; গরল; (লাক্ষণিক) ঘৃণা; বিদ্বেষ।
Example sentence: He was shocked at the sheer venom of her reply.

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত শব্দগুলোর মধ্যে কেবল amity শব্দটি positive অর্থ প্রকাশ করছে।
- amity যোগে বাক্যটি হবে - The amity between the two countries facilitated trade and cooperation.
- Bangla Meaning: দুই দেশের মধ্যে বন্ধুত্ব বাণিজ্য ও সহযোগিতাকে সহজতর করেছে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১,৫৫৩.
We have been waiting _________ twenty minutes.
  1. for
  2. since
  3. far
  4. sincerely
  5. None of these
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Complete sentence: We have been waiting for twenty minutes.
- Bangla Meaning: আমরা ২০ মিনিট যাবত অপেক্ষা করছি।

• পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বুঝাতে present perfect continuous tense হয়।
- Period of time বুঝাতে for এবং point of time বুঝাতে since ব্যবহার হয় এবং verb-টি Present perfect continuous tense হয় - অর্থাৎ have / has been + ing হয়।

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)। যেমন:
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Sumi has been working here for six months.
১,৫৫৪.
When I am an autocrat, I am _____ in the extreme. My direct method is to ____ power and control.
  1. autocratic, explore
  2. elaborate, develop
  3. perfectionist, engulf
  4. dominating, seek
ব্যাখ্যা
• Complete sentence: When I am an autocrat, I am dominating in the extreme. My direct method is to seek power and control.

- Bangla meaning: যখন আমি একজন স্বৈরশাসক, তখন আমি চরম মাত্রায় আধিপত্য বিস্তারকারী হই। আমার খোলামেলা পদ্ধতি হলো ক্ষমতা ও নিয়ন্ত্রণ খোঁজা।

• Explanation:
- প্রদত্ত বাক্যের প্রথম অংশে বলা হয়েছে, "When I am an autocrat, I am _____ in the extreme."
- Autocrat (একনায়ক) অর্থ শাসক, কর্তৃত্ববাদী বা প্রভাবশালী ব্যক্তি, তাই এখানে "dominating" (আধিপত্য বিস্তারকারী) সঠিক শব্দ।

- আবার দ্বিতীয় অংশে বলা হয়েছে, "My direct method is to ____ power and control."
- অর্থাৎ, কোনো স্বৈরশাসক সাধারণত ক্ষমতা ও নিয়ন্ত্রণ "খোঁজেন" বা "আহরণ করেন"।
- তাই "Seek" (অনুসন্ধান করা, কামনা করা) শব্দটি যথাযথ।

• Other options:
(ক) autocratic, explore 
- "Autocratic" (স্বেচ্ছাচারী; স্বৈরতান্ত্রিক) শব্দটি সঠিক মনে হতে পারে, কারণ এটি "autocrat" শব্দের সাথে সম্পর্কিত।
- কিন্তু "explore" (অন্বেষণ করা, অনুসন্ধান করা) সাধারণত জ্ঞান, জায়গা বা নতুন কিছু খোঁজার ক্ষেত্রে ব্যবহৃত হয়, ক্ষমতা অর্জনের ক্ষেত্রে নয়।

(খ) elaborate, develop
- "Elaborate" (বিস্তৃত বা বিস্তারিত) একজন স্বৈরশাসকের বৈশিষ্ট্য নয়; এটি এমন কাউকে বোঝায় যে বিশদভাবে ব্যাখ্যা করতে চায়।
- "Develop" (উন্নত করা) ক্ষমতা দখল বা নিয়ন্ত্রণের জন্য যথাযথ নয়। স্বৈরশাসকরা সাধারণত ক্ষমতা "খোঁজেন" বা "দখল করেন", উন্নত করেন না।

(গ) perfectionist, engulf
- "Perfectionist" (যে নিখুঁত কাজ করতে চায়) স্বৈরশাসকের জন্য সঠিক শব্দ নয়; কারণ স্বৈরশাসকরা নিখুঁততার চেয়ে ক্ষমতার ওপর জোর দেন।
- "Engulf" (আচ্ছন্ন করা, গ্রাস করা) সাধারণত কোনো কিছুতে সম্পূর্ণভাবে ডুবে যাওয়ার বা গ্রাস করে ফেলার অর্থে ব্যবহৃত হয়, যা এখানে সঠিক নয়।

• সুতরাং, সঠিক উত্তর হলো: (ঘ) dominating, seek
- কারণ স্বৈরশাসকরা (autocrats) সাধারণত আধিপত্য বিস্তারকারী হন এবং ক্ষমতা ও নিয়ন্ত্রণ খোঁজেন (seek)।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১,৫৫৫.
I’d rather you ________ at home tonight.
  1. ক) stay
  2. খ) stayed
  3. গ) would stay
  4. ঘ) will stay
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  stayed.
- সাধারণত Would rather এর পরে Verb এর Present form হয়।
- যেমন - e: I would rather die than let you go.

• কিন্তু subject + would rather এবং এরপরে যদি আরেকটি subject আসে, তাহলে verb এর past indefinite অথবা past perfect tense হয়। 
- যেমন -
• I would rather you + the simple past - is a sentence structure you can use to express your preference about what somebody does in a specific present or future event.
Example: I would rather you didn’t go to the party this weekend; you have exams next week.

• I would rather you + the past perfect - is a sentence structure that allows you to express your preference over a situation that occurred in the past.
Example: I would rather you hadn’t called him and told him I was late.

- যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যে, I’d rather you  এরপর দ্বিতীয় subject হিসাবে you এসেছে। তাই verb এর simple past form হবে।
Complete sentence: I’d rather you stayed at home tonight.
১,৫৫৬.
If you had informed me earlier , I __________ gone.
  1. ক) would
  2. খ) will have
  3. গ) would have
  4. ঘ) would had
ব্যাখ্যা
- If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- এটাকে Third conditional বলা হয়।

- আবার, Conditional sentence- এ Had + Sub + V3 + Extension. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।- If you had come earlier, you would have found a good seat.

সুতরাং, সঠিক বাক্যটি হবে এমন:  If you had informed me earlier, I would not have missed the train.
১,৫৫৭.
_________ foresee the outcome of their choices.
  1. Rarely they did
  2. Did rarely they
  3. They Rarely did
  4. Rarely did they
ব্যাখ্যা
• Complete sentence: Rarely did they foresee the outcome of their choices.
- Bangla meaning: তারা খুব কমই তাদের সিদ্ধান্তের ফলাফল পূর্বাভাস করতে পারত।

• Inversion of verbs
- যখন বাক্যে কোনো কিছুতে জোর প্রদান করতে subject -এর পূর্বে verb ব্যবহৃত হয়, তখন তাকে inversion of verbs বলে।
- এরূপ ক্ষেত্রে কতগুলো negative adverb ব্যবহার করা হয়।
- যেমন: Hardly, Rarely, Barely, Scarcely, Seldom, Little, Never ইত্যাদি।

• উল্লিখিত প্রশ্নটি inversion of verbs -এর উপর ভিত্তি করে করা হয়েছে।
- এখানে Rarely দ্বারা জোর প্রদান করা হয়েছে যে, তারা তাদের সিদ্ধান্তের পরিণতি বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করতে পারত না।

• Structure: Negative adverb + Auxiliary verb + Subject + Principal verb + Ext.

• More Examples:
1. Little did they realize the consequences of their actions.
2. Hardly did she understand the impact of her decision.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১,৫৫৮.
Registering children at birth can play a critical role in _____ children’s rights and _____that any violations of these rights do not go to unnoticed.
  1. ক) enhancing, maintaining
  2. খ) protecting, disregarding
  3. গ) eradicating, assuring
  4. ঘ) safeguarding, ensuring
  5. ঙ) None of these
ব্যাখ্যা
key words: play a critical role, children’s rights, violation, do not go unnoticed.
Both protecting and safeguarding are matched with the first gap.But disregarding does not match with another part of the sentence.
শিশুদের জন্ম নিবদ্ধনের বিষয়টি তাদের অধিকার রক্ষার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও ঐসব অধিকার লংঘনের বিষয়গুলো যেন নজরের বাইরে থেকে না যায় তার নিশ্চয়তা দেয়।
১,৫৫৯.
Which of the following sentences is correct ?
  1. Neither of the two boys were strong
  2. Neither of the two boy was strong.
  3. Neither of the two boys was strong .
  4. Neither of the two boy were strong.
  5. None of these
ব্যাখ্যা
- Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- তাই সঠিক উত্তরঃ Neither of the two men was strong.
১,৫৬০.
Select the correct form of adverb : ''The student has carefully submitted her examination paper''
  1. ক) paper
  2. খ) examination
  3. গ) carefully
  4. ঘ) student
ব্যাখ্যা

verb কে how, where, when, why দ্বারা প্রশ্ন করলে adverb পাওয়া যায়।
প্রশ্নোক্ত বাক্যে যখন জিজ্ঞাসা করা হয় কিভাবে examine করেছে, উত্তর আসবে carefully. অর্থাৎ, এটিই adverb.
আরেকটি উদাহরণঃ The attack was meticulously planned and executed.
কিভাবে plann ও execute করা হয়েছিলো? meticulously. 

১,৫৬১.
At first glance space mining seems to sidestep most environment concerns: there is no life on asteroids, and thus no habitats trash.
  1. ক) of
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) and
ব্যাখ্যা
thus no habitats trash এর পরিবর্তে thus no habitats to trash হবে। Trash শব্দটি verb এবং এর অর্থ ছুঁড়ে ফেলা।
১,৫৬২.
Fill in the blank with the correct verb form:
"Many a man ___________ of wealth, but few achieve it."
  1. dream
  2. dreams
  3. have dreamed
  4. is dreaming
ব্যাখ্যা
• Correct sentence:
- Many a man dreams of wealth, but few achieve it.
- অনেক মানুষই সম্পদের স্বপ্ন দেখে, কিন্তু খুব কম লোকই তা অর্জন করে।

• Many a man এর পর singular countable noun এবং singular verb হয়।

• More Examples:
- Many a man has sacrificed his happiness for duty.
- অনেক মানুষই কর্তব্যের জন্য তার সুখ ত্যাগ করেছে।

- Many a man dreams of fame, but only a few attain it.
- অনেক মানুষই খ্যাতির স্বপ্ন দেখে, কিন্তু কেবল কিছু মানুষই তা অর্জন করে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১,৫৬৩.
He refused to partake ____the unethical activities of the group.
  1. at
  2. to
  3. in
  4. on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -in.
- Complete sentence: He refused to partake in the unethical activities of the group.
- Bangla meaning: তিনি দলের অনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান।

• partake (verb)
English Meaning: to take part in or experience something along with others.
Bangla Meaning: অংশগ্রহণ করা।

• Partake in (to become involved with or take part in something)
- "কোথাও অংশগ্রহণ করা" - বোঝাতে partake এরপর preposition 'in' বসে।
- Example: She was happy to partake in the festivities.

অন্যদিকে,
• Partake of (to eat or drink)
- অর্থাৎ, খাবার বা পান করার ক্ষেত্রে partake এরপর of ব্যবহৃত হয়।
- উদাহরণ - Would you care to partake of a little wine with us?

Source: Cambridge Dictionary.

Source: Cambridge Dictionary.
১,৫৬৪.
Which one is the correct sentence?
  1. If he listened to my advice, he wouldn’t have made that mistake.
  2. Had he listened to my advice, he wouldn’t have made that mistake.
  3. Had he listened to my advice, he wouldn’t make that mistake.
  4. Had he listened to my advice, he wouldn’t have make that mistake.
ব্যাখ্যা

• Correct sentence: Had he listened to my advice, he wouldn’t have made that mistake.

- উল্লিখিত প্রশ্নটি Third Conditional sentence -এর উপর ভিত্তি করে করা হয়েছে।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে) -এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle + extension.

- অথবা, Subject + would/could/might + have + verb -এর past participle + extension, If + subject + Past Perfect (had +V3).
- অর্থাৎ, If clause টি বাক্যের প্রথমে কিংবা শেষেও বসতে পারে।

• Note: 'If' না থাকলে Condition part টি 'Had' দ্বারা শুরু হয়।

১,৫৬৫.
Identify the correct sentence.
  1.  If I had seen him, I might have told him the matter
  2.  If I had seen him, I will have told him the matter
  3.  If I had seen him, I might tell him the matter.
  4.  If I had seen him, I would tell him the matter.
ব্যাখ্যা
• If + simple present + will/shall + base form of the verb = 1st conditional.
• If + simple past + would/could/might + base form of the verb = 2nd Conditional.
• If + past perfect +would/might have + past participle. = 3rd Conditional.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হচ্ছে -  If I had seen him, I might have told him the matter 
- এই বাক্যের if যুক্ত clause এ if +  past perfect (had + seen) এসেছে তাই এরপরের অংশে might have + past participle form of the verb(told) হয়েছে।
১,৫৬৬.
You _____ not go today.
  1. would rather
  2. would better
  3. had better
  4. had rather
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: গ) had better. 

Complete sentence: You had better not go today.

এখানে advice বা suggestion দেওয়া হচ্ছে যে আজ তোমার যাওয়া উচিত হবে না। ইংরেজিতে এই ধরনের পরামর্শ বা সতর্কতা জানানোর জন্য “had better” ব্যবহার করা হয়।

• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

- যেমন:
- I had better meet him now.

অন্য অপশনগুলো ভুল কারণ:

- would rather → ব্যক্তিগত পছন্দ বোঝাতে ব্যবহৃত হয়, যেমন: I would rather stay home.

- would better → ইংরেজিতে ব্যবহার হয় না।

- had rather → old-fashioned and very rare; "would rather" is the modern form, ব্যক্তিগত পছন্দ বোঝাতে ব্যবহৃত হয়।

১,৫৬৭.
The law allows for the ______ use of force in some situations.
  1. tactless
  2. imprudent
  3. incendiary
  4. judicious
  5. none
ব্যাখ্যা

• Complete sentence: The law allows for the judicious use of force in some situations.

Options:
ক) tactless - বিচক্ষণতাবর্জিত; অনিপুণ।

খ) imprudent - অবিবেচক; অবিচক্ষণ; হঠকারী।

গ) incendiary - উস্কানি/প্ররোচনাদায়ক।

ঘ) judicious - (আনুষ্ঠানিক) সুবিবেচনাপূর্ণ; বিচক্ষণ।

- সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে- judicious.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১,৫৬৮.
One of the important ______ .
  1. phenomenon in modern science are artificial intelligence.
  2. phenomena in modern science is artificial intelligence.
  3. phenomena in modern science are artificial intelligence.
  4. phenomenon in modern science is artificial intelligence.
ব্যাখ্যা
• Complete sentence: One of the important phenomena in modern science is artificial intelligence.
- Bangla Meaning: আধুনিক বিজ্ঞানে গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা।

• কোনো বাক্যে Subject হিসেবে one of the থাকলে বাক্যের গঠন হবে:
- One of the + plural noun + singular verb + ext.
- One of the দ্বারা মূলত অনেকের/অনেকগুলোর মধ্যে একজনকে/একটিকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun 'phenomena' হবে এবং singular verb হিসেবে is হবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে- One of the important phenomena in modern science is artificial intelligence.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১,৫৬৯.
The boy bought pens _____ pencils.
  1. ক) on account of
  2. খ) because of
  3. গ) as if
  4. ঘ) in lieu of
ব্যাখ্যা
In lieu of/ In stead of: 
- In lieu of/ In stead of এর অর্থ পরিবর্তে। 
- একটি জিনিস বা বিষয়ের পরিবর্তে অন্যটি নেওয়া বা পছন্দ বুঝাতে এ phrase দুটি ব্যবহৃত হয়। 
- এ জাতীয় phrase simple sentence- এ বসে। 

Other options, 
• On account of, because of অর্থ 'কারণে' বা 'জন্যে'। 
• As if অর্থ 'যেন'। 

তাই complete sentence টি হচ্ছে- The boy bought pens in lieu of pencils. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
১,৫৭০.
If I _____ a king!
  1. am
  2. was
  3. were
  4. have been
ব্যাখ্যা
If যুক্ত Exclamatory Sentence এ subject এর পর be verb আসলে সেক্ষেত্রে were ব্যবহৃত হয়।
তাই সঠিক বাক্যটি হবে - If I were a king!
১,৫৭১.
Choose the correct sentence.
  1. If he had apologized, she have forgiven him.
  2. If he had apologized, she would forgiven him.
  3. If he apologized, she would have forgiven him.
  4. If he had apologized, she would have forgiven him.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Third conditional sentence এর উপর ভিত্তি করে।

• Third conditional এর নিয়মানুযায়ী - 
- Had + Subject + Past Participle দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence perfect conditional
- অর্থাৎ subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verbটির past participle form হয়

Complete sentence: If he had apologized, she would have forgiven him.
১,৫৭২.
Fill in the gap: I prefer red wine _____ white.
  1. ক) than
  2. খ) for
  3. গ) to
  4. ঘ) from
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর- to.

• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 
• Example:
- I prefer red wine to white.
- He prefers milk to tea.
- Anisha prefers mutton to beef.

Source: Applied English Grammar & Language, P.C. DAS.
১,৫৭৩.
Identify the correct sentence.
  1. The British government banned a Agnibina of Nazrul.
  2. The British government banned an Agnibina of Nazrul.
  3. The British government banned the Agnibina of Nazrul.
  4. The British government banned Agnibina of Nazrul.
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- যদি বিখ্যাত গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম উল্লেখ করা না থাকে তবে এর পূর্বে article হিসাবে the বসে।
-  The Gitanjali of Rabindranath - এখানে গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম  নেই, গ্রন্থের নামের পরে  রয়েছে, তাই article বসবে।
- Example sentence: The Gitanjali of Rabindranath is celebrated for its lyrical beauty and profound insights into the human condition.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -
- Complete sentence: The British government banned the Agnibina of Nazrul.
- কারণ, এখানে, লেখকের নাম গ্রন্থের পরে উল্লেখ করা আছে, তাই গ্রন্থের নামের পূর্বে article হিসেবে the বসেছে।

• কিন্তু বিখ্যাত গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম থাকলে তার পূর্বে Article বসে না।
- যেমন: Rabindranath’s  Gitanjali - এখানে গ্রন্থের নামের পূর্বে লেখকের নাম  রয়েছে, তাই article বসবেনা। 
- Example sentence: Rabindranath’s Gitanjali was published in 1910.
১,৫৭৪.
Choose the correct sentence.
  1. I will start yet
  2. I have started yet
  3. I haven't started yet
  4. None
ব্যাখ্যা

Correct sentence - I haven't started yet.
- Bangla meaning: আমি এখনও শুরু করিনি।
- "Yet" এখানে Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে।


• এখানে "yet" শব্দটি বোঝাচ্ছে যে কাজটি এখনো ঘটেনি, তবে ভবিষ্যতে ঘটতে পারে।
- "Yet" সাধারণত Negative এবং Interrogative বাক্যে ব্যবহৃত হয়, যার অর্থ "এখনো" বা "এখন পর্যন্ত"।

• Rules of the formation of this sentence: 
- Already, just, yet, recently, lately, ever, just now, still, etc.  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।
- বাক্যটিতে yet থাকার জন্য Negative Sentence অর্থাৎ, "না" অর্থ বোঝাচ্ছে।
- তাই, এখানে have এরপর not ব্যবহার হবে।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) I will start yet.
- ভুল। Yet ভবিষ্যৎকালে নয়, বরং বর্তমান পর্যন্ত কোনো কাজ না হওয়াকে বোঝায়। Future tense এর সাথে "yet" ব্যবহার হয় না।

খ) I have started yet.
- ভুল। "Yet" সাধারণত negative বা interrogative বাক্যে ব্যবহৃত হয়, affirmative নয়।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

১,৫৭৫.
_______, the match was not canceled.
  1. Despite of the rain
  2. In spite of the rain
  3. Because of the rain
  4. Although of the rain
ব্যাখ্যা
• Sentence বা Clause-এ Contradiction বুঝাতে Despite/ In spite of ব্যবহার হয়।
– মনে রাখতে হবে যে, Despite এর পরে Of হয় না এবং in spite এর of পরে হয়।

উদাহরণ:
 Despite the delay, they arrived on time.
 In spite of the delay, they arrived on time.

• তাই, নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  In spite of the rain.
- Complete Sentence: In spite of the rain, the match was not canceled.

• Because of the rain বসালে বাক্যের অর্থ পূর্ণতা পায় না। 
• Although of the হয় না।
১,৫৭৬.
Which one is the correct sentence?
  1. No students absent yesterday.
  2. No students is absent yesterday.
  3. No students was absent yesterday.
  4. No students were absent yesterday.
ব্যাখ্যা
• Correct sentence: No students were absent yesterday.

• No -এর ব্যবহার:
- No + plural noun + plural verb বসে।
- যেমন: No students were absent yesterday.
- উল্লিখিত বাক্যে 'No' এর পরে plural noun (students) আছে তাই verb টি plural (were) হবে।
- yesterday থ্যাকায় past tense হবে।

আবার,
- No + singular/uncountable noun + singular verb.
- যেমন: No student is to leave the room.
১,৫৭৭.
Q.17-20: Fill in the gaps with appropriate words.
I could hardly ____ the ship in the distance.
  1. ক) see out
  2. খ) look out
  3. গ) make out
  4. ঘ) seen
ব্যাখ্যা
অপশনে দেয়া phrasal verbs গুলোর অর্থ -

See out - last until or reach the end of a period of time.
Look out - be vigilant and take notice.
Make out - manage with some difficulty to see or hear someone or something.

বাক্যের অর্থের সাথে সঙ্গতি রেখে শূন্যস্থানে make out বসালে বাক্যটি যথার্থ হবে।
বাক্যের অর্থ - আমি দূর থেকে জাহাজটি খুব কমই দেখতে পাচ্ছিলাম। 

১,৫৭৮.
The reading of classic literature enriches the mind with timeless stories. Here the underlined part is -
  1. Adjective
  2. Verbal Noun
  3. Compound noun
  4. None of these
ব্যাখ্যা
• The reading of classic literature enriches the mind with timeless stories. Here the underlined part is - Verbal Noun.

• Verbal Noun গঠনে আমরা gerund কে ব্যবহার করি।
- Article The ও preposition of এর মাঝখানে যখন verb + ing আসে তখন এই structure টিকে -
- অর্থাৎ, "The + verb+ing + of” এ গঠনটিকে Verbal Noun বলে।
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।
- যেমন- The burning of trees is causing a great loss to the environment.

• The reading of classic literature enriches the mind with timeless stories.
- বাক্যটিতে verbal noun রয়েছে। 
-  reading এর পূর্বে the ও পরে of বসেছে।
- তাই একটি Verbal Noun.
১,৫৭৯.
Choose the correct one.
  1. The scenic beauty of a Lake Superior attracts thousands of tourists every year.
  2. The scenic beauty of Lake Superior attracts thousands of tourists every year.
  3. The scenic beauty of the Lake Superior attracts thousands of tourists every year.
  4. None of these
ব্যাখ্যা
• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The

• Article এর নিয়মানুযায়ী,
- হ্রদের নামের পূর্বে the বসে না।
- যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.

Correct sentence: The scenic beauty of Lake Superior attracts thousands of tourists every year.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১,৫৮০.
No one can ____ that he is clever.
  1. defy
  2. admire
  3. deny
  4. denounce
ব্যাখ্যা
Options,
ক) defy:
- প্রকাশ্যে বিরোধিতা করা; যুদ্ধার্থে আহবান করা; স্পর্ধা দেখানো।

খ) admire:
- মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা

গ) deny:
- সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা

ঘ) denounce:
- (১) (কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; (কারো) বিরুদ্ধে তথ্য সরবরাহ করা বা অপরাধ ফাঁস করে দেওয়া; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা: to denounce a sacrilege; to denounce somebody as a traitor. (২) (চুক্তি বা সংবিদা) বাতিল করার বিজ্ঞপ্তি দেওয়া।

• অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে deny বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।

Complete sentence: No one can deny that he is clever. 

Bangla: কেউই অস্বীকার করতে পারবে না যে সে চালাক।
১,৫৮১.
Which sentence correctly uses the collective noun "faculty"?
  1. The faculty was divided in their opinion about the new curriculum.
  2. The faculty are divided in their opinions about the new curriculum.
  3. The faculty were unanimous in their opinions about the new curriculum.
  4. The faculty was being divided in their opinions about the new curriculum.
ব্যাখ্যা
• Faculty (noun)
English Meaning: The people who teach in a university, college, or US high school, or one of its departments 
Bangla Meaning: (বিশ্ববিদ্যালয়ে) অনুষদ; শিক্ষাবিভাগ বা পরস্পরসম্পর্কিত বিভাগেসমূহের সমষ্টি:
- এটি হচ্ছে collective noun.
- Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb এবং pronoun দুটোই singular হয়ে থাকে।

• কিন্তু, 
- সাধারণত collective noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এদের কে তখন Noun of maltitude বলা হয়।
-  Noun of multitude এর verb এবং pronoun দুটোই Plural হয়ে থাকে।
- সেক্ষেত্রে বাক্যে argue, debate, division, separation, unable to agree ইত্যাদি উল্লেখ থাকে।

• Unanimous (adjective) একমত; সর্বসম্মত।
• Divided - পৃথক হোয়া বা করা, আলাদা হওয়া।

• নিয়মানুযায়ী তাই, সঠিক উত্তর হবে -The faculty are divided in their opinions about the new curriculum.
- কারণ - এখানে faculty members দের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে এবং বিভাজিত সমষ্টিকে নির্দেশ করছে।
১,৫৮২.
Muhit's behavior is worthy of ________ by all the youngsters.
  1. ক) trial
  2. খ) emulation
  3. গ) following
  4. ঘ) exploration
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ,
- Trial: পরীক্ষানিরীক্ষা; বিচারবিবেচনা
- Emulation: সমকক্ষ হওয়ার সাধনা।
- Following: অনুসরণ করা।
- Exploration: আবিষ্কারের জন্য খোজ

• Worthy of অর্থ উপযুক্ত

• অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে following বসলে বাক্যটি পরিপূর্ণ হয়।
১,৫৮৩.
The committee _______ still debating on the essential points.
  1. is
  2. are
  3. was
  4. has
ব্যাখ্যা

Correct answer: are.
Complete sentence: The committee are still debating on the essential points.
- "The committee" collective noun হলেও এর সদস্যদের মধ্যে বিভাজন বা মতানৈক্য বোঝাচ্ছে তাই এখানে verb "Plural" হবে।

- The committee  হচ্ছে collective noun.
- Collective noun হচ্ছে অবিভক্ত সমষ্টি এবং এর verb এবং pronoun দুটোই singular হয়ে থাকে।
- কিন্তু, collective noun এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে
- প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এদের কে তখন Noun of maltitude বলা হয়,
- Noun of multitude এর verb এবং pronoun দুটোই Plural হয়ে থাকে।
- সেক্ষেত্রে বাক্যে argue, debate, division, separation, unable to agree ইত্যাদি উল্লেখ থাকে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১,৫৮৪.
We _______________ event during lunch.
  1. discussed the upcoming
  2. discussed on the upcoming
  3. discussed about the upcoming
  4. discussed of the upcoming
  5. none
ব্যাখ্যা
• কিছু কিছু verb - যেমন - Reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না।
- এদের পর সরাসরি object বসে।

- তাই নিয়মানুসারে শূন্যস্থানে - discussed the upcoming বসেছে।

Complete Sentence: We discussed the upcoming event during lunch.
১,৫৮৫.
Choose the correct sentence.
  1. He insisted by her joining the meeting, even though she wasn’t feeling well.
  2. He insisted on her joining the meeting, even though she wasn’t feeling well.
  3. He insisted in her joining the meeting, even though she wasn’t feeling well.
  4. He insisted for her joining the meeting, even though she wasn’t feeling well.
ব্যাখ্যা
• The correct sentence: He insisted on her joining the meeting, even though she wasn’t feeling well.

• Insist on/upon/ Insist on doing something:
- To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- বাংলায়, কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।
১,৫৮৬.
Which of the following sentences is correct?
  1. ক) We reached at the station.
  2. খ) The captain ordered his soldiers to march on.
  3. গ) The boy resembles to his father.
  4. ঘ) The Judge investigated into the case.
ব্যাখ্যা
Reach (পৌঁছান), resemble ( সদৃশ হওয়া), violate ( অমান্য করা, লংঘন করা), discuss (আলোচনা করা), resign (চাকরি ইত্যাদি ত্যাগ করা), sign (সই করা), investigate (তদন্ত), recommend (অনুমোদন করা), order (আদেশ করা), command ( আদেশ করা), enter (প্রবেশ করা) ইত্যাদি verb গুলো transitive verb বলে এদের পরে কোন preposition বসে না, সরাসরি object বসে।যেমনঃ

Inc. We reached at the station.
Cor. We reachad the staton.

Inc. The boy resembles to his father. (বালকটি তার বাবার মত হয়েছে।)
Cor.The boy resembles his father.

Inc. We discussed on/about the matter.
Cor. We discussed the matter. 
 
Inc.The Judge investigated into the case.
Cor. The judge investigated the case. 

Inc. The teacher recommended for the new book
Cor. The teacher recommended the new book.
 
Inc. The captain ordered to his soldiers to march on.
Cor. The captain ordered his soldiers to march on.
 
Inc. We should not violate with/against the law of our country. 
Cor. We should not violate the law of our country.

Source: A passage to the English Language, S.M. Zakir Hussain.
১,৫৮৭.
Choose the correct sentence.
  1. ক) He bought some soaps yesterday.
  2. খ) He has bought a soap yesterday.
  3. গ) He bought a bar of soap yesterday.
  4. ঘ) He bought a soap yesterday.
ব্যাখ্যা
Soap একটি Uncountable noun. সাধারণত এর কোনো plural form হয় না।
তবে Uncountable noun এর পূর্বে piece, item, bar, loaf, clap, flash, game ইত্যাদি বসিয়ে countable noun করা হয়ে থাকে।
যেমন- soap এর plural form হবে 'a bar of soap'. তাই সঠিক উত্তর হবে- He bought a bar of soap yesterday.
আরও কিছু Uncountable noun হলো- Furniture, Fun, Food, Advice, Anger, Accommodation, Air, Hair, Hatred, Homework, Information, Ink, Money, Music, Machinery, Mail, Milk, Soap, Scenery, Sugar, Space, Sunshine, Sunlight, Work, Weather, Wind, News, Poetry, Poverty, Permission, Progress, Equipment, Expenditure, Traffic, Time, Bread, Damage, Violence, Courage, Luggage, Leisure, Laughter ইত্যাদি।
১,৫৮৮.
Identify the correct sentence.
  1. He doesn't work hardly.
  2. He works hardly.
  3. He hardly works.
  4. He doesn't hardly work.
ব্যাখ্যা
• Hardly = কদাচিৎ/ না বললেই চলে।
- Hardly, seldom, rarely ইত্যাদি থাকলে সাধারণত Present Indefinite Tense হয়।
- আর hardly নিজেই Negative অর্থ প্রকাশ করায়, এর সাথে কোন নাবোধক শব্দ বসে না।
- এরা সবসময় main verb এর আগে বসে।
- নিয়মানুযায়ী, He hardly works. - এই বাক্যটি সঠিক।

• অন্যদিকে, 
- He doesn't work hardly এবং He doesn't hardly work - বাক্যদ্বয় ভুল কারন এদের সাথে negative word doesn't বসেছে।
- He works hardly - বাক্যটি ভুল কারণ - hardly সবসময় main verb এর পূর্বে বসে, কিন্তু এখানে main verb এর পরে বসেছে।
১,৫৮৯.
_______ placed on sustainability in the company's new initiatives.
  1. A lots of emphasis were
  2. A lot of emphasis was
  3. A lots of emphases were
  4. A lots of emphases was
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - A lot of emphasis was
- Complete sentence: A lot of emphasis was placed on sustainability in the company's new initiatives.

• সাধারণত a lot of এর পরে singular noun থাকলে, এরপরের verb টিও singular হয়।
- a lot of + singular noun + singular verb
- a lot of + plural noun + plural verb.
১,৫৯০.
Scientists have long known that soot particles facilitate melting darkening snow and ice limiting its ability to reflect the sun’s rays.
  1. ক) of
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) by
ব্যাখ্যা
facilitate something by doing something হলো সঠিক ধারা। তাই darkening এর পূর্বে by বসবে।
১,৫৯১.
Questions (26-30): Select from answer choices the word/words to make the sentence grammatically correct.
On the results of the survey ______ and the type of campaign, we shall wage.
  1. ক) depend the extend
  2. খ) depend the extent
  3. গ) depending the extend
  4. ঘ) depends the extend
ব্যাখ্যা
বাক্যে Subject ‘on the results’ plural form এ থাকায় depends না হয়ে depend হবে।
অর্থাৎ, উত্তর হবে depend the extent.
১,৫৯২.
The correct passive form of ''Someone built this building in 1987'' is-
  1. ক) This building is built in 1987.
  2. খ) This building was built in 1987.
  3. গ) This building has been built by someone in 1987.
  4. ঘ) This building was built by someone.
ব্যাখ্যা

Active voice-এর বাক্যটাকে passive-এ আনতে যে structure ব্যবহার করা হয়েছে তা হল- active-এর objectকে subject-এ রূপান্তর+ modal auxiliary+be+verb-এর past participle form. যেহেতু সময় উল্লেখ করা ছিল, তাই, এখানে in 1987 কথাটি যুক্ত করা হয়েছে।
কিন্তু by someone কথাটি omit করা হয়েছে। passive structure-এ অনেক সময় by someone কথাটি বাদ দেয়া হয়।
Source: Applied English Grammar and Composition by P C Das

১,৫৯৩.
Identify the correct sentence:
  1. Only then I did realize what they had been trying to explain.
  2. Only then I had realized what they had been trying to explain.
  3. Only then did I realize what they had been trying to explain.
  4. Only then I realized what they had been trying to explain.
ব্যাখ্যা

• Correct sentence: Only then did I realize what they had been trying to explain.

• Only then, hardly, scarcely, seldom ইত্যাদি adverb/ adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb এর উপর গুরুত্ব আরোপ করলে-
- অর্থাৎ,  ইংরেজিতে "only then", "only after", "only when" ইত্যাদি adverbial phrase যখন বাক্যের শুরুতে বসে এবং emphasis দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তখন subject-verb inversion ঘটে।
- Structure: Only + সময়বাচক adverb + auxiliary verb + subject + main verb + ext হয়।
- অর্থাৎ, auxiliary verb - subject এর পূর্বে বসবে এবং verb টি base form এ হবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে- গ) Only then did I realize what they had been trying to explain.

১,৫৯৪.
Although the buildings and streets of this small beach town appear _____, the property values are quite _____.
  1. expensive / sleep
  2. wrecked / high
  3. artistic / pedestrian
  4. refurbished / low
  5. None of these
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
• expensive - ব্যয়সাধ্য; ব্যয়বহুল; দামি।
• sleep - ঘুম; নিদ্রা।

খ)
• wrecked - ধ্বংস বা বিনাশ হয়েছে এমন।
• high - প্রধান; গুরুত্বপূর্ণ; উচ্চ; বরিষ্ঠ।

গ)
• artistic - (বিশেষত শিল্পকলায়) দক্ষতা ও সুরুচিসহকারে সাধিত শিল্পীসুলভ; শৈল্পিক; সুন্দরের উপলব্ধিতে সক্ষম।
• pedestrian - পথচারী; পায়ে হেঁটে চলা পথিক।

ঘ)
• refurbished আবার পরিচ্ছন্ন বা উজ্জ্বল করা; ঘষেমেজে ঝকঝকে তকতকে করা।
• low - ) নিচু; অনুচ্চ।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে wrecked / high শব্দদ্বয় বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- wrecked / high শব্দদ্বয় যোগে সম্পূর্ণ বাক্য - Although the buildings and streets of this small beach town appear wrecked, the property values are quite high.
- Bangla Meaning: যদিও এই ছোট সৈকত শহরের ভবন ও রাস্তাগুলি ক্ষতিগ্রস্ত দেখায়, সম্পত্তির মূল্য আসলে অনেক বেশি।

• Wrecked অর্থ নষ্ট বা ক্ষতিগ্রস্ত, যা ভবন ও রাস্তাগুলির অবস্থাকে বোঝায়।
• High অর্থ সম্পত্তির মূল্য অনেক বেশি, যা ক্ষতিগ্রস্ত অবস্থা সত্ত্বেও সম্পত্তির উচ্চ মূল্যের বিপরীত অবস্থাকে প্রকাশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৫৯৫.
Which one of the following sentences is correct?
  1. The cat had died yesterday.
  2. The cat has died yesterday.
  3. The cat died yesterday.
  4. The cat was died yesterday.
ব্যাখ্যা
• The correct sentence is - গ) The cat died yesterday.

- অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।

- অর্থাৎ, এগুলো যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense -এ হয়।

- Sentence টি Active voice-এ থাকলে কোনো auxiliary verb বসে না, verb-এর past form বসে।

এক্ষেত্রে সাধারণ structure হলো- Subject + verb-এর past form + ext (যদি থাকে) + অতীত নির্দেশক কোন শব্দ।

- তাই নিয়মানুযায়ী উল্লিখিত বাক্যে yesterday থাকায় subject-এর পরে verb-এর past form 'died' হবে।

- সুতরাং, সঠিক বাক্য হলো- The cat died yesterday.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১,৫৯৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. Pick up the word in the dictionary
  2. Look up the word in the dictionary
  3. Find out the word in the dictionary
  4. See the word in the dictionary
ব্যাখ্যা
♦ এখানে সঠিক বাক্যটি হলো - Look up the word in the dictionary.

• Look something up, in something:
- Meaning: to try to find a piece of information by looking in a book or on a computer.
-  কোন information খোঁজ করা বোঝাতে Look up ব্যবহার হয়ে থাকে।
- অভিধানে খোঁজা অর্থে Look up ব্যবহৃত হয়।
- কোন কিছুর ভেতরে/মধ্যে খোঁজা অর্থে in ব্যবহৃত হয়।

Correct sentence: Look up the word in the dictionary.

অন্য অপশন,
- Pick up: to lift someone or something using your hands
- Find(something) out: to get information about something because you want to know more about it, or to learn a fact or piece of information for the first time
- See: দেখা। 

অপশন বিবেচনা করে দেখা যায়, Look up the word in the dictionary ই সঠিক বাক্য। 
১,৫৯৭.
Arif _______ before I came.
  1. ক) left
  2. খ) will leave
  3. গ) had left
  4. ঘ) would leave
ব্যাখ্যা
অতীতের দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে সেটি Past perfect Tense হয়। আর যে কাজটি পরে ঘটেছে তা Past Indefinite হয়। সাধারণত Before এর পূর্বে Past Perfect Tense এবং পরে Past Indefinite Tense হয়।
১,৫৯৮.
Find out the correct sentence.
  1. ক) The man saved a lot of money lest he should not suffer in his old age.
  2. খ) The man saved a lot of money lest he would suffer in his old age.
  3. গ) The man saved a lot of money lest he should have suffered in his old age.
  4. ঘ) The man saved a lot of money lest he should suffer in his old age.
ব্যাখ্যা
Lest থাকলে তার পরের অংশে should/might + Verb এর base form বসবে। আর lest নিজেই negative হওয়ায় তার পরের অংশে not বসে না।
১,৫৯৯.
It would be difficult for one so _____ to believe that all men are equal irrespective of caste, race and religion.
  1. emotional
  2. democratic
  3. intolerant
  4. liberal
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) emotional - আবেগপূর্ণ।
খ) democratic -  গণতান্ত্রিক।
গ) intolerant - অসহিষ্ণু; অসহনশীল; অসহ।
ঘ) liberal - বদান্য; উদার; মুক্তহস্ত; সদাশয়; প্রচুর, রলমনা; সংস্কারমুক্ত; উদার।

• The sentence states that it would be difficult for someone who is intolerant to believe in the equality of all people regardless of caste, race, and religion.
- অর্থাৎ, বাক্যটিতে এমন একজন ব্যক্তিকে নির্দেশ করা হয়েছে যার পক্ষে জাতি, জাতি এবং ধর্ম নির্বিশেষে সকল মানুষের সমতায় বিশ্বাস করা কঠিন হবে।
- সুতরাং, সে অনুযায়ী শূন্যস্থানে intolerant শব্দটি অসহিষ্ণু ব্যক্তি অর্থে বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- কারণ, একজন অসহিষ্ণু ব্যক্তি তাদের নিজস্ব থেকে ভিন্ন বিশ্বাস, আচরণ বা দৃষ্টিভঙ্গি গ্রহণ বা সম্মান করতে অক্ষম বা অনিচ্ছুক।

• Complete sentence: It would be difficult for one so intolerant to believe that all men are equal irrespective of caste, race and religion.
- Bangla Meaning: অসহিষ্ণু ব্যক্তির পক্ষে বিশ্বাস করা কঠিন যে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল মানুষ সমান।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৬০০.
Identify the correct sentence.
  1. One-third of the mangoes is rotten
  2. Forty miles are a long distance.
  3. Five years is a long time to spend away from family.
  4. A lot of news on the internet are unreliable.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Five years is a long time to spend away from family - এই বাক্যটি সঠিক। 
- কারণ, একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও singular verb হবে।
- Five years / Ten thousand dollars / Twenty miles ইত্যাদি একক time, money, distance কে বুঝায় বলে সেটি সবসময় singular হয়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) One-third of the mangoes is rotten - ভুল।
- কারণ, সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না  (যেমন- One-third)।
- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- তাই নিয়মানুযায়ী  One-third of the mangoes are rotten - correct sentence.

খ) Forty miles are a long distance - বাক্যে are এর স্থলে is বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- Forty miles দ্বারা দূরত্ব নির্দেশ করছে এবং দূরত্ব নির্দেশ করলে miles এরপর singular verb বসে।

ঘ) A lot of news on the internet are unreliable - এই বাক্যে are এর স্থলে is বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- সাধারণত a lot of এর পরে singular noun থাকলে, এরপরের verb টিও singular হয়। 
- a lot of + singular noun + singular verb
-  a lot of + plural noun + plural verb।