ব্যাখ্যা
Source: বাংলাপিডিয়া
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৪ / ১৪ · ১,৩০১–১,৩৪৪ / ১,৩৪৯
• উইলিয়াম গ্লাডস্টোন:
– “Justice delayed is justice denied” উইলিয়াম গ্লাডস্টোন এর বিখ্যাত উক্তি।
– তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন (সর্বোচ্চ ৪ বার)।
– গ্ল্যাডস্টোন .১৯মে ১৯৮৮ সালে ক্যান্সারে মারা যান।
– তাকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত করা হয়।
উৎস: i) Forbes
ii) Gov.uk
Great Leap Forward:
- ১৯৫৮ সালে চীনে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করার প্রাক-মুহূর্তে গণচীনের জনক মাও সেতুং একটি নতুন নীতি ঘোষণা করেন।
- এই নীতি 'গ্রেড লিপ ফরোয়ার্ড' নামে পরিচিত।
- এই নীতির মূল লক্ষ্য ছিল চীনকে একটি কৃষিপ্রধান দেশ থেকে দ্রুত শিল্পায়িত ও আধুনিক অর্থনীতির দেশে রূপান্তর করা।
- মাও সেতুং বিশ্বাস করতেন যে দ্রুত শিল্পায়নের মাধ্যমে চীন যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শিল্পোন্নত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে।
⇒ মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতির দেশ।
উৎস: i) Britannica.
ii) History.com
• মিখাইল মিশুস্তিন:
- রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হল মিখাইল মিশুস্তিন।
- তিনি ১৬ জানুয়ারি ২০২০ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- পরে তিনি ২০২৪ সালের ৭ মে পদত্যাগ করেন এবং ১০–১১ মে আবার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের প্রস্তাব ও সংসদের স্বীকৃতি অনুযায়ী পুনরায় প্রধানমন্ত্ৰী হিসেবে নিয়োগ পান।
কয়েকটি দেশের প্রধানমন্ত্রীর নাম:
- ভারত – নরেন্দ্র মোদি;
- যুক্তরাজ্য – কীয়ার স্টারমার;
- কানাডা – মার্ক কারনি;
- অস্ট্রেলিয়া – অ্যান্থনি আলবেনিজ;
উৎস: ব্রিটানিকা ও AP News.
বেনিতো মুসোলিনি:
- ফ্যাসিবাদের প্রবর্তক বেনিতো মুসোলিনি।
⇒ বেনিতো মুসোলিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।
- তিনি ছিলেন একজন বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা।
- বেনিতো মুসোলিনির জন্ম ১৮৮৩ সালের ২৯ জুলাই।
- ১৯২২ সালে বেনিতো মুসোলিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষনা করেন।
- বেনিতো মুসোলিনি বিশ শতকের ইউরোপে প্রথম ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।
- ১৯২২ থেকে ১৯৪৩ পর্যন্ত তিনি ইতালির প্রধানমন্ত্রীর পদে বহাল থাকেন।
- একনায়কতন্ত্র ও স্বৈরশাসনকে সাংবিধানিক মর্যাদায় উন্নীত করা মুসোলিনি একজন রাজনৈতিক সাংবাদিকও ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের সঙ্গে বন্ধুত্ব করেন তিনি।
- মুসোলিনি ১৯৪০ সালে অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেন।
- ১৯৪৩ সালে সিসিলিতে ক্ষমতাচ্যুত হলে তাকে বন্দী করা হয়।
- বেনিতো মুসোলিনি ১৯৪৫ সালের ২৮ এপ্রিল মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য,
- 'নারীর কাছে মাতৃত্ব যেমন অপরিহার্য, পুরুষের কাছে যুদ্ধও তেমনি অপরিহার্য'- উক্তিটি করেছেন বেনিতো মুসোলিনি।
উৎস: i) History.com
ii) BBC.
আয়াতুল্লাহ আলী খামেনি:
- আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।
- সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি এখন দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফ।
- দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মতি দরকার হয়। এমনকি ইরান পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের আণবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা, এসবের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি দেন।
- আয়াতুল্লাহ আলি খামেনি ১৯৮৯ সালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব গ্রহণ করেন।
⇒ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। ইসলামি বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা।
- ১৯৬২ সালে আলী খামেনি শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধাচরণকারী আয়াতুল্লাহ খোমেনির ধর্মীয় আন্দোলনে যোগ দেন।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর আলী খামেনি বিপ্লবী পরিষদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি উপ-প্রতিরক্ষামন্ত্রী হন এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোরকে সংগঠিত করতে সহায়তাও করেন। এই বিপ্লবী গার্ড ইরানের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠানে পরিণত হয়।
- ১৯৮১ সালে দেশটির বামপন্থী বিদ্রোহী গোষ্ঠীর ইরানের রাষ্ট্রপতি মোহাম্মদ-আলী রাজাইকে হত্যা করে।
- রাজাইয়ের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে আলী খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। আট বছর ধরে আনুষ্ঠানিক এই পদে অধিষ্ঠিত ছিলেন তিনি।
- ১৯৮৯ সালের জুনে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ (ধর্মীয় আলেমদের একটি পরিষদ) আলী খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
- আয়াতুল্লাহ খামেনি শাসনামলে বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ ছয়জন প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেন।
উৎস: i) BBC.
ii) Middle East Eye.
কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তিনি সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি যুক্তরাজ্যের লন্ডনে ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।
তার উল্লেখযোগ্য বই -
- The Communist Manifesto যা ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- তিনি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই Das Kapital-এর লেখকও ছিলেন।
- মার্কস ও এঙ্গেলস-এর লেখাগুলো মার্কসবাদ নামে পরিচিত।
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই 'The German Ideology'।
উৎস: Britannica.
কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন সমাজ বিজ্ঞানী, বিপ্লবী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপি পরিচিত।
- মার্কসবাদ, সমাজ ও অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করেন।
- তিনি ১৮৮৩ সালের ১৪ মার্চ যুক্তরাজ্যের লন্ডনের মৃত্যুবরণ করেন।
তার বিখ্যাত কয়েকটি বই:
- Das Capital.
- The Communist Manifesto.
- The German Ideology.
উৎস: Britannica.
• কামাল আতাতুর্ক:
- কামাল আতাতুর্ক ছিলেন তুরস্কের রাষ্ট্রনায়ক, সামরিক নেতা ও সংস্কারক।
- তিনি ১৮৮১ সালে তুরস্কের থেসালোনিকি শহরে জন্মগ্রহণ করেন।
- প্রথম বিশ্বযুদ্ধের পর তিনি ওসমানীয় সাম্রাজ্যের পতনের পর তুরস্ককে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করেন।
- ১৯২৩ সালে তিনি তুরস্কের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- আতাতুর্ক ধর্ম ও রাজনীতির বিচ্ছিন্নতা, আধুনিক শিক্ষা, নারী অধিকারের সম্প্রসারণ, আইনি ও সাংস্কৃতিক সংস্কার প্রবর্তন করেন।
- তিনি তুরস্ককে আধুনিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করেন।
- কামাল আতাতুর্ককে আধুনিক তুরস্কের জনক বলা হয়।
- কামাল আতাতুর্ক ১৯৩৮ সালে আনকারা, তুরস্কে মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য,
- রিসেপ তাইয়িপ এরদোয়ান বর্তমানে তুরস্কের রাষ্ট্রপতি, যিনি ২০১৪ সাল থেকে এই পদে আছেন। (অক্টোবর, ২০২৫)
উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট।
বার্ট্রান্ড রাসেল :
- তার প্রকৃত নাম: Bertrand Arthur William Russell,
- বাট্রান্ড রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক।
- তিনি ছিলেন একজন প্রখ্যাত যুদ্ধবিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী ব্যক্তিত্ব।
- ১৯৫০ সালে রাসেল সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন।
- তিনি Political Ideals গ্রন্থটি লিখেছেন।
• তার বিখ্যাত বই সমূহ:
- The Elements of Ethics,
- Human Society in Ethics and Politics,
- Moral and others,
- Power: A New Social Analysis,
- Political Ideals,
- Introduction to Mathematical Philosophy etc.
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
• Mein Kampf:
- 'মাইন কাম্ফ' (Mein Kampf) বইটি এডলফ হিটলার রচনা করেছেন।
- এই বইটি তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ।
- তাঁর রাজনৈতিক মতামত ও বিশ্ব দৃষ্টিকোণ প্রকাশ করেছেন।
- বইটি লেখার সময় হিটলার জেলে বন্দী ছিলেন।
- এবং তাঁর রাজনৈতিক দর্শন ও ইহুদি বিদ্বেষের ধারণা এই গ্রন্থে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
অপরদিকে,
• A Long Walk to Freedom নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী।
• 'Guerrilla Warfare' গ্রন্থটি চে গুয়েভারা (Che Guevara) রচনা করেছেন
• 'My Life' বিল ক্লিনটনের আত্মজীবনী মুলক বই।
উৎস: Britannica.