বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Other Fill in the Blanks

মোট প্রশ্ন১,৪৮১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Other Fill in the Blanks

PrepBank · পাতা / ১৫ · ৮০১৯০০ / ১,৪৮১

৮০১.
She left the office having ______________ her project.
  1. completes
  2. been complete
  3. completing
  4. completed
ব্যাখ্যা
• To be এবং having এর পর মূল verb এর past participle হয়।
Example:
Inc: He ran away having (take) the money.
Cor: He ran away having taken the money.

Inc: The Principal desired the notice to be (hang).
Cor: The Principal desired the notice to be hung.

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - completed.
Complete sentence: She left the office having completed her project.

• তাই নিয়মানুযায়ী অন্য অপশন গুলো ভুল।
৮০২.
They lead a ___________ life, with very few comforts and no luxuries.
  1. tortuous
  2. opting
  3. nonporous
  4. spartan
ব্যাখ্যা
• Options,

- Tortuous: আঁকাবাঁকা: a tortuous path; (লাক্ষণিক) জটিল, প্যাঁচানো: a tortuous man.
- Spartan (দৃঢ়প্রতিজ্ঞ, চোয়াল-শক্ত)। 
- Opting (বেছে নেওয়া)। 
- Nonporous (নিরন্ধ্র)। 

• অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে Spartan বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: They lead a spartan life, with very few comforts and no luxuries.

Source: Live MCQ Lecture.
৮০৩.
He ___ the job offer.
  1. bear down
  2. hang down
  3. turn down
  4. look down upon
ব্যাখ্যা
• The correct answer is: গ) turn down.

- He turn down the job offer.
Meaning: He refused or rejected the job offer.

Turn down
- Bangla Meaning: প্রত্যাখ্যান করা।
- English Meaning: to decline to accept: reject.

Other options:
ক) bear down - Means to press or exert force, not related to rejecting an offer.

খ) hang down - Means to dangle or droop, unrelated here.

ঘ) look down upon - Means to despise or regard with contempt, not about rejecting an offer.

Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ Lecture.
৮০৪.
The letter____________ before I could stop it.
  1. has been posted
  2. had been posted
  3. was posting
  4. already posted 
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) had been posted.

এখানে Past Perfect Tense (Passive Voice) ব্যবহার করতে হবে।
- যখন কোনো ঘটনা অতীতে ঘটে গেছে এবং আরেকটি অতীত ঘটনার আগে সম্পন্ন হয়েছে, তখন past perfect tense ব্যবহার করা হয়।
- যে action আগে ঘটেছে, তার জন্য Past Perfect ব্যবহার হয়।

Complete sentence: The letter had been posted before I could stop it. 
Bangla: আমি থামাতে পারার আগেই চিঠিটি পোস্ট হয়ে গিয়েছিল।

• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।

অন্য options ভুল:
- has been posted - Present Perfect, কিন্তু এটি past এর ঘটনা।
- was posting - Past Continuous (Active), কিন্তু letter নিজে post করে না (Passive form লাগবে)।
- already posted - grammatically অসম্পূর্ণ; passive tense নয়।

৮০৫.
The thief broke into the shop and ________ several goods.
  1. made do away
  2. made good with
  3. made off with
  4. made out with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  made off with.
- Complete sentence: The thief broke into the shop and made off with several goods.
- Bangla Meaning: চোরটি দোকানে ঢুকে বেশ কিছু মালামাল নিয়ে চলে গেলো।

• Make off with something
- English Meaning: to steal something/ carry something away illicitly.
- Bangla Meaning: চুরি করে কেটে পড়া।
- চুরি করে কেটে পড়া অর্থে উল্লিখিত শূন্যস্থানে made off with বসেছে।

• অন্যদিকে,
- make out (with somebody): অগ্রগতি সাধন করা; সম্পর্ক চালিয়ে যাওয়া।

• made do away হয় না, তবে,
- make away with oneself আত্মহত্যা করা।
- make away with something ধ্বংস করা অথবা চুরি করা।

• make good with হয় না, তবে, 
- make good on: to succeed and become rich.

Source: Oxford Learner's Dictionary, Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৮০৬.
They launched a ____ attack on the enemy’s base at night.
  1. pursuit
  2. bald
  3. covert
  4. flaccid
ব্যাখ্যা
• Complete sentence: They launched a covert attack on the enemy’s base at night.
- Bangla meaning: তারা রাতে শত্রুর ঘাঁটিতে গোপন আক্রমণ চালায়।

• Given options:
ক) pursuit - অনুসরণ; পশ্চাদ্ভাবন।
খ) bald - (মানুষ) টেকো; (লাক্ষণিক) নিরাভরণ; নিষ্প্রভ; নীরস।
গ) covert - গোপন; লুক্কায়িত; চাপা।
ঘ) flaccid - থলথলে; ঢিলমিলে।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- covert.
- এখানে "covert" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৮০৭.
The athlete's training regimen was arduous, with a strict diet and exercise routine that required immense discipline and dedication.
Choose the correct replacement for the underlined word from the options below.
  1. rigorous
  2. lenient
  3. relaxed
  4. moderate
  5. None of these
ব্যাখ্যা
The required answer is - rigorous.

• Arduous (Adjective):
- English Meaning: Difficult and tiring, or needing a great deal of effort.
- Bangla Meaning:
1. (কাজ সম্বন্ধে) দুঃসাধ্য; কষ্টকর।
2. (পথ ইত্যাদি সম্বন্ধে) খাড়াভাবে উঠে বা নেমে গেছে এমন; উপরের দিকে ওঠা অত্যন্ত কষ্টসাধ্য এমন দুরারোহ।

• উল্লিখিত অপশনগুলো,
Rigorous (Adjective)
- English Meaning: Demanding that particular rules, processes, etc., are strictly followed.
- Bangla Meaning: কঠিন; কড়া; কঠোর। 

Lenient (Adjective)
- English Meaning: (of punishment or person in authority) More merciful or tolerant than expected.
- Bangla Meaning: উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল।

Relaxed (Adjective, Verb)
- English Meaning: (of a person) Calm and not anxious or worried.
- Bangla Meaning: কম কঠোর; শমিত বোধ করা।

Moderate (Adjective)
- English Meaning: ​That is neither very good, large, hot, etc. nor very bad, small, cold, etc..
- Bangla Meaning: মাঝারির কম; সীমিত; পরিমিত।

• বাক্যে "arduous" শব্দটি ব্যবহৃত হয়েছে ক্রীড়াবিদের প্রশিক্ষণ পদ্ধতি বোঝাতে, যা অত্যন্ত কঠিন, কষ্টসাধ্য এবং উচ্চ মাত্রার আত্মনিয়ন্ত্রণ ও নিষ্ঠা দাবি করে। এই অর্থের সঙ্গে "rigorous" শব্দটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ "rigorous" মানে হলো কঠোর, কষ্টকর এবং শৃঙ্খলাপূর্ণ। অন্য বিকল্পগুলো যেমন Lenient, Relaxed, বা Moderate এগুলো "arduous" শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে।

অতএব, শব্দগুলোর প্রকৃত অর্থ বিবেচনায় 'arduous' শব্দের উপযুক্ত প্রতিস্থাপক হবে – Rigorous.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৮০৮.
The length of the ropes ______ depending on their use.
  1. vary
  2. varies
  3. have varied
  4. were variable
ব্যাখ্যা

• Subject–Verb Agreement Rules অনুযায়ী
- If the subject is singular, the verb must be singular too.
- যখন subject singular হয় (thickness), তখন verb-এর সাথে s/es যোগ হয়।

Complete Sentence: The length of the ropes varies depending on their use.

Other Options:
ক) vary: plural form, incorrect for singular subject.
গ) have varied: present perfect plural, incorrect here.
ঘ) were variable: past tense plural + adjective, incorrect.

৮০৯.
________ I have always been interested in science, I never pursued it as a career.
  1. Whether
  2. Since
  3. Let alone
  4. As if ever
ব্যাখ্যা
Options,
ক) Whether: পরোক্ষ প্রশ্ন উপস্থাপনে ব্যবহৃত, যথার্থ শর্তাধীন উপবাক্য।

খ) Since: তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে

গ) That: কোথায়; কী অবস্থায়; কোন দিকে; কোন দিক থেকে; কী বিষয়ে

ঘ) As if ever: বিস্ময়সূচক; সন্দেহসূচক।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে 'Since' বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Since I have always been interested in science, I never pursued it as a career.
৮১০.
Complete the sentence: They are _____ against any form of legislation.
  1. dead end
  2. dead beat
  3. dead chance
  4. dead set
ব্যাখ্যা
• Complete the sentence: They are dead set against any form of legislation.
- Bangla Meaning: তারা যে কোনো ধরনের আইনগত ব্যবস্থার সম্পূর্ণ বিরোধী।

• Dead set against (doing) something
- English Meaning: to be completely opposed to something.
- Bangla Meaning: কোন কিছুর সম্পূর্ণ বিরোধিতা করা; পূর্ণ দৃঢ়তা।


• Example Sentence:
He's dead set against living in the city.
- Bangla Meaning: সে শহরে বসবাসের পুরোপুরি বিরোধী।

• অন্যান্য অপশনে:
- dead end - কানাগলি।
- dead beat - পরিক্লান্ত (very tired).
- dead chance - ভুল pharse.

Source:
1.  Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৮১১.
He said that he _____ the previous day.
  1. has come
  2. came
  3. arrived
  4. had come
ব্যাখ্যা
• বাক্যটাকে Direct Narration এ চিন্তা করলে এ রকম হয় He said, “I came yesterday”.
- Direct Speech এর Simple Past Tense, Indirect Speech এ Past Perfect Tense এ পরিবর্তিত হয়।
- Direct Narration - এ yesterday থাকলে Indirect Narration - এ the previous day হয়।
- প্রদত্ত বাক্যটি Direct Narration-এ Past Indefinite Tense-এ ছিলো, তাই Indirect Narration-এ Past Perfect Tense হবে।

• তাই শূন্যস্থানে had come বসবে।
- Complete sentence: He said that he had come the previous day.
৮১২.
Don't make a noise while your father_______.
  1. is being asleep
  2. is sleeping
  3. asleep
  4. has slept
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।

• সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - is sleeping.

Complete Sentence: Do not make a noise while your father is sleeping.
৮১৩.
(Q:২১-২৩) Fill in the blanks of the following questions with appropriate options:
Even though human beings _____ in certain aspects, fundamentally, they are similar.
  1. coexist
  2. differ
  3. quarrel
  4. agree
  5. astound
ব্যাখ্যা
• Even though human beings differ in certain aspects, fundamentally, they are similar.
- যদিও মানুষ কিছু দিক থেকে ভিন্ন, মৌলিকভাবে তারা একই রকম বিবেচ্য হয়।
- বাক্যে কমার পরবর্তী অংশে, fundamentally, they are similar দ্বারা মানুষদের একই প্রকৃতির উল্লেখ করা হয়েছে।
- বাক্যের শুরুতে Even though দিয়ে contrast বা বিপরীত অর্থ বুঝায়। তাই fundamentally, they are similar এর বিপরীত অর্থের শব্দ শুন্যস্থানে বসবে।
- এই বাক্যে differ উপযুক্ত।
• অন্যদিকে,
ক) coexist - সহবস্থান করা।
গ) quarrel - ঝগড়া করা।
ঘ) agree - একমত হওয়া।
ঙ) astound - বিস্ময়ে অভিভূত করা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৮১৪.
The lawyer's argument was strong because it was directly _______ to the case under discussion.
  1. irrelevant
  2. obscure
  3. pertinent
  4. vague
ব্যাখ্যা

Complete sentence: The lawyer's argument was strong because it was directly pertinent to the case under discussion.
- Bangla Meaning: এ আইনজীবীর যুক্তি শক্তিশালী ছিল কারণ এটি সরাসরি আলোচিত মামলার সাথে প্রাসঙ্গিক ছিল।

উল্লিখিত অপশনগুলো,
• Irrelevant (Adjective):
- Bangla Meaning: অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন।
- English Meaning: containing allusions.

Obscure (Adjective, Noun)
- Bangla Meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
- English Meaning: ot clearly seen or easily distinguished.

• Pertinent (Adjective):
- Bangla Meaning: প্রাসঙ্গিক।
- English Meaning: ​appropriate to a particular situation.

• Vague (Adjective): 
- Bengali Meaning: অস্পষ্ট; ভাসাভাসা; আবছা। 
- English Meaning: not seen or understood clearly.

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- Pertinent.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৮১৫.
Americans do not object ____ by their first names.
  1. my calling them
  2. to my calling them
  3. been called
  4. me calling them
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো – খ) to my calling them.

Complete sentence: Americans do not object to my calling them by their first names.

• Verb ‘object’ সাধারণত to + gerund (-ing form) এর সাথে ব্যবহার হয়।
- “object” verb-এর পর to + noun/gerund.
- “calling” হলো gerund (verb-এর noun রূপ)।
- তাই সঠিক গঠন: object to my calling them.

অন্যান্য অপশন ভুল:
ক) my calling them
→ “object” এর পরে to প্রয়োজন।

গ) been called
→ passive voice, কিন্তু এখানে gerund দরকার।

ঘ) me calling them
→ grammatically “to” ছাড়া ভুল।

৮১৬.
Debit cards dispense ____ the need for cash altogether.
  1. in
  2. of
  3. with
  4. to
ব্যাখ্যা
Correct sentence: Debit cards dispense with the need for cash altogether.

• Dispense with something/someone:
English meaning: to get rid of or stop using something or someone that you do not need.
Bangla meaning: পরিহার করা; কোনো কিছু ছাড়াই চলতে পারা।

Example:
- Electronic records can dispense with 80% of paper files and reduce the need for office space.
- Let’s dispense with the formalities and get right down to business.
- They've had to dispense with a lot of luxuries since Mike lost his job.

Source: Cambridge Dictionary.
৮১৭.
Call me ___ you need help.
  1. otherwise
  2. nevertheless
  3. though
  4. in case
ব্যাখ্যা

• Complete sentence: Call me in case you need help. 

• In case:
- Bangla Meaning: ঘটনাচক্রে।
- English Meaning: as a precaution against the event that.

- Sentence: Call me in case you need help. 
- Translation: যদি কোন সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে আমাকে ডাক দিও।

Other options:
ক) otherwise
- Bangla Meaning: অন্যভাবে; ভিন্নভাবে। 
- English Meaning: something or anything else: something to the contrary.

খ) nevertheless
- Bangla Meaning: তথাপি; তবু; তা সত্ত্বেও।
- English Meaning: in spite of that: however.

গ) though
- Bangla Meaning: যদিও; যদ্যপি।
- English Meaning: in spite of the fact that: while.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৮১৮.
Great _____ are never great doers.
  1. talkative
  2. talker
  3. talks
  4. talkers
ব্যাখ্যা

The correct answer is: ঘ) talkers.

Complete sentence: Great talkers are never great doers.

Meaning: যারা শুধু কথা বলে, তারা প্রকৃত কাজের মানুষ নয়।

এখানে “talkers” হলো noun যা মানুষকে বোঝাচ্ছে যারা বেশি কথা বলেন।
- Verb হলো "are" (plural verb).
- তাই subject টি অবশ্যই plural noun হতে হবে।
- "talkers" হলো "talker" এর plural form.

অন্য অপশনগুলো ভুল:

ক) talkative - এটি adjective, noun নয়, তাই এটি ভুল। 

খ) talker - এটি singular noun, Verb "are" এর সাথে মিলবে না, তাই এটি ভুল। 

গ) talks - এটি verb, noun নয়, তাই এটি ভুল। 

৮১৯.
We need to pack all our _____ before moving to the new apartment.
  1. luggages
  2. luggage
  3. a luggage
  4. the luggages
ব্যাখ্যা
• Correct sentence: We need to pack all our luggage before moving to the new apartment.

• Luggage (Noun)
English Meaning: 
1. (especially British English) Bags, cases, etc. that contain somebody's clothes and things when they are travelling.
2. (especially North American English) Empty bags, cases, etc. for putting your clothes and things in when you are travelling
Bangla Meaning: মালপত্র; লাগেজ।

• Luggage শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article বসে না এবং তার Plural form হয় না।
- এর Countable Form হিসেবে a suitcase, a bag, a backpack, অথবা a piece of luggage ইত্যাদি ব্যবহার করা হয়।
- তাই শূন্যস্থানে সঠিক শব্দ হিসেবে Luggage শব্দটি বসবে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৮২০.
His loyalty can’t be _______ question. 
  1. called to
  2. called into
  3. called under
  4. called out of
ব্যাখ্যা

Correct sentence: His loyalty can’t be called into question.

• Call into question:
English Meaning: to cause doubts about something.
Bangla Meaning: কোনো বিষয়ে সন্দেহ পোষণ করা, আপত্তি তোলা।

Example Sentence: His loyalty can’t be called into question. 
Bangla Meaning: তার আনুগত্য নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। 

Source: Live MCQ Lecture.

৮২১.
She felt relieved ___________ she received the acceptance letter.
  1. whereas
  2. so
  3. but
  4. as soon as
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত প্রশ্ন গুলোর মধ্যে - 

ক) whereas - যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
খ) so - এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
গ) but - কিন্তু; তবে।
ঘ) as soon as - করতে না করতেই/ হতে না হতেই।

- সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে as soon as বসালে বাক্যে অর্থ পুর্ণতা পাবে।

Complete sentence: She felt relieved as soon as she received the acceptance letter.

Source: Bangla Academy Dictionary.
৮২২.
Her tendency to __________ every minor issue made it difficult for the team to make progress.
  1. procrastinate
  2. embellish
  3. exacerbate
  4. mitigate
ব্যাখ্যা

Options,

ক) procrastinate:
- (আনুষ্ঠানিক) কালক্ষেপণ/দীর্ঘসূত্রতা/গড়িমসি করা। 

খ) embellish:
- সুন্দর করা; অলংকৃত করা; চুমকি বসানো।

গ) exacerbate:
- (আনুষ্ঠানিক) (ব্যক্তির ক্ষেত্রে) উত্তেজিত করা; (দুঃখের, রোগের, ঘটনার ক্ষেত্রে) আরো খারাপের দিকে যাওয়া/  বর্ধিত করা; বিরক্ত করা; ক্রুদ্ধ করা; অধিকতর খারাপ; তিক্ত করা; উত্তেজিত করা।

ঘ) mitigate:
- তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে exacerbate বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: Her tendency to exacerbate every minor issue made it difficult for the team to make progress.

Bangla: প্রতিটি সামান্য বিষয়কে আরও খারাপ করার তার প্রবণতা দলের অগ্রসর হওয়া কঠিন করে দিয়েছিল।

Source: Accessible Dictionary.

৮২৩.
Despite facing many hardships, he remained ______ and never lost hope.
  1. lethargic
  2. melancholic
  3. pessimistic
  4. sanguine
ব্যাখ্যা
• Complete sentence: Despite facing many hardships, he remained sanguine and never lost hope.
- Bangla meaning: অনেক কষ্টের মুখোমুখি হওয়া সত্ত্বেও, তিনি আশাবাদী থাকেন এবং কখনও আশা হারাননি।

• Options:
ক) lethargic (adjective)
- আলস্য; তন্দ্রা; অস্বাভাবিক দীর্ঘ নিদ্রা; নিশ্চেষ্টতা।

খ) melancholic (adjective)
- বিষাদবায়ুগ্রস্ত; বিষাদপূর্ণ।

গ) pessimistic (adjective)
- হতাশাপ্রবণ; দুঃখবাদী।

ঘ) sanguine (adjective)
- আশাবাদী।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - ক) sanguine.
- Despite facing many hardships (অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও) বোঝাচ্ছে যে তিনি আশাবাদী মানসিকতা ধরে রেখেছেন।
- "Sanguine" শব্দের অর্থ আশাবাদী (optimistic) ও উদ্যমী (cheerful), যা বাক্যের অর্থের সাথে সঠিকভাবে মিলে যায়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৮২৪.
While nurturing parents can compensate for adversity, cold or inconsistent parents may ______it.
  1. exacerbate
  2. neutralize
  3. eradicate
  4. ameliorate
ব্যাখ্যা

exacerbate - to make something that is already bad even worse. 
neutralize - নিষ্ক্রিয় করা; 
eradicate - সমূলে উৎপাটন করা; সমাপ্তি টানা; মুক্তিলাভ করা।
ameliorate - অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা।

শূণ্যস্থানে 'exacerbate' বাক্যটির অর্থ পূর্ণতা পাবে। 

Complete Sentence - While nurturing parents can compensate for adversity, cold or inconsistent parents may exacerbate it.

৮২৫.
He had better _____  a job.
  1. managed
  2. manages
  3. manage
  4. to manage
ব্যাখ্যা

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- You had better study hard if you want to pass the exam.
- She had better apologize for her behavior.

Complete sentence: He had better manage  a job.

৮২৬.
The Social Democrat government ____ a challenge by the opposition to win re-election.
  1. fenced off
  2. fetched up
  3. fended off
  4. finked on
ব্যাখ্যা
• Complete sentence: The Social Democrat government fended off a challenge by the opposition to win re-election.
- Bangla meaning: সোশ্যাল ডেমোক্র্যাট সরকার পুনরায় নির্বাচিত হওয়ার জন্য বিরোধী দলের চ্যালেঞ্জ মোকাবিলা করেছে।

• Options:
ক) fenced off: to prevent access to an area by putting a fence around it.
- আলাদা করা বা ঘিরে রাখা।

খ) fetched up: to arrive somewhere, especially without intending to.
- হঠাৎ কোথাও উপস্থিত হওয়া বা শেষ করা।

গ) fended off: to defend yourself successfully against an attack, criticism, or some other unwanted thing.
- প্রতিরোধ করা বা প্রতিহত করা; আত্মরক্ষার্থে প্রতিরোধ গড়েতোলা।

ঘ) finked on: to tell secret and damaging information about someone.
- কাউকে নিয়ে গোপন ও ক্ষতিকর তথ্য ফাঁস করা।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - গ) fended off.
- "Fend off" অর্থ প্রতিরোধ করা বা প্রতিহত করা। এখানে সরকার, বিরোধী দলের চ্যালেঞ্জ প্রতিহত করেছে।
- অর্থাৎ, প্রশ্নটি মূলত Appropriate preposition -এর উপর ভিত্তি করে করা হয়েছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৮২৭.
The number of COVID-19-related deaths _________.
  1. are overwhelming the world 
  2. have overwhelmed the world
  3. has overwhelmed the world
  4. has been overwhelmed the world
ব্যাখ্যা

The correct answer is: গ) has overwhelmed the world.

Complete sentence: The number of COVID-19-related deaths has overwhelmed the world.

• Structure:
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন - 
- The number of girls is present in today's program.
- The number of people was very high.

অন্য অপশনগুলো ভুল:

ক) are overwhelming - plural verb, তাই এটি ভুল। 
খ) have overwhelmed - plural verb, তাই এটি ভুল। 
ঘ) has been overwhelmed - passive voice, অর্থগতভাবে ভুল। 

৮২৮.
Fill in the blank:
He had ______ to apologize for his misconduct.
  1. no alternative
  2. no alternative but
  3. any alternative except
  4. no other alternative
ব্যাখ্যা

Answer- no alternative but.

Complete sentence: He had no alternative but to apologize for his misconduct.

• No alternative but:
Meaning: If you have no alternative but to do something, you are forced to do something you do not want to do.
Bangla meaning: কোনো বিকল্প নেই শুধুমাত্র এটি ছাড়া। 

Example: 
- I'm afraid I have no alternative but to ask you to leave.

Structure: "No alternative but + to + infinitive"
অর্থ: একমাত্র উপায় হলো।

অন্য অপশনগুলো ভুল:

ক) "no alternative"
- Incomplete expression.
- "But" missing করে sentence incomplete থেকে যায়।

গ) "any alternative except"
- Context এ negative meaning দরকার ("no" দরকার "any" নয়)।
- "Except" এর চেয়ে "but" বেশি appropriate এই construction এ। 

ঘ) "no other alternative"
- Redundant: "alternative" ইতিমধ্যে "other option" বোঝায় "Other" অতিরিক্ত।

Source: Cambridge Dictionary

৮২৯.
Be ______! The street is slippery.
  1. quiet
  2. nice
  3. diligent
  4. calm
  5. careful
ব্যাখ্যা
• Options,
ক) quiet:
- শান্ত; নীরব।

খ) nice:
- সুন্দর; প্রীতিকর; চমৎকার; সুস্বাদু; সহৃদয়; শোভন; রমণীয়; সুকুমার।

গ) diligent:
- অধ্যবসায়ী; পরিশ্রমী।

ঘ) calm:
- শান্ত; নির্বাত; (সাগর) স্থির; শান্ত; নিস্তরঙ্গ।

ঙ) careful:
- সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে careful বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Be careful! The street is slippery.
Bangla: সতর্ক থাকো! রাস্তাটি পিচ্ছিল।
৮৩০.
The captain, along with his team members, ___________ for the victory.
  1. have congratulated
  2. was congratulated
  3. have been congratulated
  4. was been congratulated
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -
- Complete sentence: The captain, along with his team members, was congratulated for the victory.
- Bangla Meaning: অধিনায়ক তার দলসহ বিজয়ের জন্য অভিনন্দিত হয়েছিল।

• With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন noun বা pronoun যুক্ত হলে এর পূর্ববর্তী noun বা pronoun অর্থাৎ subject অনুযায়ী verb হয়।
- প্রদত্ত প্রশ্নের দুটি subject ‘The captain’ এবং ‘the his team members’ along with দ্বারা যুক্ত হয়েছে।
- তাই verb টি প্রথম subject অনুযায়ী হবে অর্থাৎ singular হবে।
- এখানে "the captain" singular, তাই was ব্যবহার হয়েছে।

• More examples: 
- My brother, as well as my cousins, is planning to visit us next week.
- The teacher, accompanied by her students, is visiting the science fair today.
- The manager, in addition to his assistants, has reviewed the project thoroughly.
- The dog, together with its puppies, was playing in the garden.
- The bride, along with her family, is preparing for the wedding ceremony.
- The president, accompanied by his advisors, is expected to make an announcement soon.
৮৩১.
Each of the proposals _______ reviewed thoroughly before final approval.
  1. were
  2. have been
  3. has been
  4. are
ব্যাখ্যা

Complete sentence: Each of the proposals has been reviewed thoroughly before final approval.

• One of, Any of, Each of, Either of, Neither of বাক্যের subject হিসেবে ব্যবহৃত হলে verb টি singular হবে।
- অর্থাৎ, One of/Each of…+ plural noun + singular verb + ext.
- যেমন: Each of the athletes has been training for months, even years.

• More Examples:
- Each of the guests was greeted with a warm welcome.
- Each of the students was present at the field.

Other Options:
ক) were → plural past tense, ভুল, কারণ subject singular (“each”).

খ) have been → plural verb; কিন্তু each singular, তাই have নয়, has been হবে।

ঘ) are → plural verb; কিন্তু each singular, তাই verb singular হবে।

৮৩২.
He was ____________ to testify in a hearing.
  1. chastened
  2. commended
  3. subpoenaed
  4. agravated
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর অর্থ: 
- Subpoena: আদালতে হাজির হওয়ার জন্য লিখিত হুকুম; সপিনা; তলবনামা। 
- Agravated: [wrong word] Aggravate (উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো)। 
- Commend (প্রশংসা করা)। 
- Chasten (তীক্ষ্ম ভাবে সমালোচনা করা)। 

• অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে subpoenaed বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: He was subpoenaed to testify in a hearing.

Source: Live MCQ Lecture.
৮৩৩.
Choose the best option.
If banks raise lending rates by one percentage point, it costs local pharmaceutical and chemical __________ ACI Limited Tk 70 crore in interest payments.
  1. expedite
  2. conglomerate
  3. reinitiate
  4. monolith
  5. reinstate
ব্যাখ্যা
Options:

ক) expedite:
- Expedite - কোনো কাজ দ্রুততর করা বা ত্বরান্বিত করা।
- এই শব্দটি বাক্যের সাথে সঙ্গতিপূর্ণ নয়, কারণ এখানে ঋণের হার বৃদ্ধির কারণে খরচের বিষয়টি আলোচনা করা হচ্ছে, এবং এই প্রসঙ্গে "ত্বরান্বিত করা" (expedite) কোনো সম্পর্ক রাখে না।
- সুতরাং, expedite সঠিক উত্তর নয়।

খ) conglomerate:
- Conglomerate মানে হল একটি বড় কর্পোরেশন যা বিভিন্ন শিল্পে বা ক্ষেত্রের প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত।
- এই শব্দটি বাক্যে উপযুক্ত কারণ ACI Limited একটি বড় ব্যবসা প্রতিষ্ঠান, যা ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল শিল্পে কাজ করছে। অর্থাৎ, এটি একটি কনগ্লোমারেট।
- সুতরাং, conglomerate সঠিক উত্তর।

গ) reinitiate:
- Reinitiate - কোনো কিছু আবার শুরু করা, বিশেষত যখন তা বন্ধ হয়ে গেছে।
- এই শব্দটি এখানে প্রাসঙ্গিক নয়, কারণ বাক্যে ঋণের হার বৃদ্ধির কারণে খরচের বিষয় আলোচনা হচ্ছে, এবং পুনরায় শুরু করার কোনো প্রসঙ্গ নেই।
- সুতরাং, reinitiate সঠিক উত্তর নয়।

ঘ) monolith:
- Monolith - একটি বৃহৎ একক পাথর বা একটি ঐক্যবদ্ধ, বৃহৎ প্রতিষ্ঠান।
- যদিও এটি একটি বড় প্রতিষ্ঠান নির্দেশ করতে পারে, তবে এখানে ঋণের হার বৃদ্ধির জন্য খরচের প্রসঙ্গে এটি উপযুক্ত নয়।
- সুতরাং, monolith সঠিক উত্তর নয়।

ঙ) reinstate:
- Reinstate - মানে হল কিছু পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা বা পুনরুদ্ধার করা।
- এটি এখানে প্রাসঙ্গিক নয়, কারণ ঋণের হার বৃদ্ধির সাথে খরচের সম্পর্ক আছে, কিন্তু কিছু পুনরুদ্ধার করার বিষয় এখানে নেই।
- সুতরাং, reinstate সঠিক উত্তর নয়।

- বিশ্লেষণ: যেহেতু ACI Limited একটি বড় প্রতিষ্ঠান, যা ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল শিল্পে কাজ করছে, তাই এখানে conglomerate (কনগ্লোমারেট) সবচেয়ে উপযুক্ত শব্দ। বাক্যটি বলতে চাচ্ছে যে, ঋণের হার বৃদ্ধি হলে এটি ACI Limited-এর মতো একটি বড় প্রতিষ্ঠানকে বিপুল পরিমাণে সুদ দিতে হবে।
- সম্পূর্ণ বাক্য: If banks raise lending rates by one percentage point, it costs local pharmaceutical and chemical conglomerate ACI Limited Tk 70 crore in interest payments.
- বাংলা: যদি ব্যাংকগুলি ঋণের সুদের হার এক শতাংশ বাড়ায়, তবে স্থানীয় ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল কনগ্লোমারেট এ সি আই লিমিটেডকে সুদের হিসেবে ৭০ কোটি টাকা খরচ হয়।

সুতরাং, সঠিক উত্তর: খ) conglomerate.
৮৩৪.
She gave a _____ argument in favor of environmental protection.
  1. compelling
  2. confusing
  3. libelous
  4. pedantic
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) compelling.

Options,

ক) Compelling:
English meaning: that makes you pay attention to it because it is so interesting and exciting.
Bangla meaning: আকর্ষণীয়, প্রভাবশালী।

খ) Confusing:
English meaning: Something that is confusing makes you feel confused because it is difficult to understand.
Bangla meaning: বিভ্রান্তিকর; বিভ্রান্তকর; গোলমেলে; ঠকানে।

গ) Libelous:
English meaning: A piece of writing that is libelous contains bad and false statements about a person.
Bangla meaning: কুৎসাপূর্ণ, কুৎসাজনক।

ঘ) Pedantic:
English Meaning: Caring too much about unimportant rules or details and not enough about understanding or appreciating a subject.
Bangla Meaning: বিচারবুদ্ধিহীন পণ্ডিতসুলভ।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে Compelling বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: She gave a compelling argument in favor of environmental protection.

Source: Cambridge & Oxford Dictionary.

৮৩৫.
The annual cultural festival at our college was canceled __________ unforeseen logistical problems and the sudden unavailability of the main auditorium.
  1. as if
  2. on account of
  3. in lieu of
  4. despite
ব্যাখ্যা

• Correct sentence: The annual cultural festival at our college was canceled on account of unforeseen logistical problems and the sudden unavailability of the main auditorium.
- Bangla meaning: আমাদের কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব অপ্রত্যাশিত লজিস্টিক সমস্যা এবং প্রধান অডিটোরিয়ামের হঠাৎ অনুপলব্ধতার কারণে বাতিল করা হয়েছে।

- "on account of" হলো একটি Phrase Preposition যার দ্বারা কারণ বা কারনে কোনো কিছু ঘটার অর্থ প্রকাশ করে।
- বাক্যে "on account of unforeseen logistical problems and the sudden unavailability of the main auditorium" অংশটি কারণ বা কারণবোধক phrase হিসেবে কাজ করছে।
- অর্থাৎ, "unforeseen logistical problems and the sudden unavailability of the main auditorium" যার জন্য কলেজের বার্ষিক সাংস্কৃতিক উৎসব বাতিল করা হয়েছে।

• Other options,
- as if অর্থ যেন।
- in lieu of এর অর্থ পরিবর্তে।
- despite এর অর্থ (কিছু) সত্ত্বেও।

• সুতরাং, উল্লিখিত অপশনগুলোর মধ্যে on account of ব্যবহার করলেই Sentence টি সঠিক হবে।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৮৩৬.
Everyone in the room shook hands with ______. 
  1. one other
  2. them selves
  3. each one other
  4. each other
ব্যাখ্যা

Complete Sentence: Everyone in the room shook hands with each other.
- রুমের প্রত্যেকে একে–অপরের সঙ্গে হাত মিলিয়েছেন।

- এখানে বোঝানো হচ্ছে যে ঘরের সবাই একে–অপরের সঙ্গে হাত মিলিয়েছে।
- অর্থাৎ কাজটি পারস্পরিকভাবে (mutual action) ঘটেছে।
- এই ধরনের পারস্পরিক কাজ বোঝাতে ইংরেজিতে আমরা “each other” ব্যবহার হয়।
 
Other Options:
ক) one other
→ একে–অপরের অর্থে এটি একা ব্যবহার করা যায় না। এখানে এটি ব্যাকরণগতভাবে সঠিক নয়।

খ) themselves
→ themselves হলো reflexive pronoun, যা নিজের উপর কাজ বোঝায়। এখানে নিজের সাথে হাত মেলানোর কথা বলা হয়নি।

গ) each one other
→ এটি ব্যাকরণগতভাবে ভুল।

৮৩৭.
They sell overpriced souvenirs to ___ tourists.
  1. suspicious
  2. gullible
  3. fallible
  4. cynical
ব্যাখ্যা
• Complete sentence: They sell overpriced souvenirs to gullible tourists.
- Bangla meaning: তারা সরল পর্যটকদের কাছে অতিরিক্ত দামে স্যুভেনির বিক্রি করে।

• Options:
ক) suspicious - সন্দেহপ্রবণ; সন্দেহজনক।
- সন্দেহপ্রবণ পর্যটকরা অতিরিক্ত দাম দেবে না, বরং তারা সতর্ক থাকবে।

খ) gullible - সরল; বিশ্বাসপ্রবণ; সহজে ঠকানো যায় এমন।
- সরল বা সহজে প্রতারিত হওয়ার মতো পর্যটকদের কাছেই অতিরিক্ত দামে স্যুভেনির বিক্রি করা যাবে।

গ) fallible - ভ্রমপ্রবণ; ভুল করার প্রবণতাযুক্ত।
- এটি সাধারণ মানুষের স্বভাব বোঝায়, কিন্তু প্রতারণার শিকার হওয়ার সাথে সরাসরি সম্পর্কিত নয়।

ঘ) cynical - বিদ্রূপকারী; ঘৃণাপূর্ণ; রুঢ়প্রকৃতি।
- রুঢ়প্রকৃতি পর্যটকরা (যারা সবাইকে স্বার্থপর মনে করে) অতিরিক্ত দামের ফাঁদে পড়বে না।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- gullible.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৮৩৮.
The building's architecture was _____, with intricate patterns and details that were breathtaking.
  1. utilitarian
  2. spartan
  3. austere
  4. ornate
ব্যাখ্যা

Correct answer: The building's architecture was ornate, with intricate patterns and details that were breathtaking.
- Bangla meaning: ভবনটির স্থাপত্য ছিল জাঁকজমকপূর্ণ, যেখানে সূক্ষ্ম নকশা ও বিস্তৃত অলঙ্করণ ছিল চোখধাঁধানো।

উল্লিখিত অপশনগুলো,
- Utilitarian -  সত্য, সুন্দর ও কল্যাণের চেয়ে উপযোগিতার উপর অধিক গুরুত্ব আরোপ করে এমন; উপযোগবাদী; (marked by utilitarian views or practices.)
- Spartan- জীবনের সুখস্বাচ্ছন্দ্যের প্রতি উদাসীন; (a person of great courage and self-discipline.)
- Austere - অনাড়ম্বর; নিরাভরণ; কঠোর; বিশুষ্ক; (markedly simple or unadorned.)
- Ornate- অলংকারসমৃদ্ধ। (elaborately or excessively decorated.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - ornate.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৮৩৯.
She succeeded ______ many difficulties.
  1. in the light of
  2. notwithstanding
  3. due to
  4. because
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) notwithstanding.

Options,

ক) in the light of something
English meaning: because of.
Bangla meaning: জন্য; দরুন।

খ) notwithstanding:
English meaning: despite the fact or thing mentioned.
Bangla meaning: সত্ত্বেও।

গ) due to:
English meaning: because of something.
Bangla meaning: কারণবশত।

ঘ) because:
English meaning: for the reason that.
Bangla meaning: সে-কারণে; কেননা; যেহেতু। 

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে notwithstanding বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: She succeeded notwithstanding many difficulties.

Bangla: অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও সে সফল হয়েছে।

Source:
- Cambridge Dictionary.
- Accessible Dictionary.

৮৪০.
She bought the book _____ her friend recommended.
  1. what
  2. who
  3. whom
  4. which
ব্যাখ্যা

• Complete sentence: She bought the book which her friend recommended.
- Bangla Meaning: সে তার বন্ধুর সুপারিশ করা বইটি কিনেছিল।

• Relative Pronoun:
- দুটি বাক্যকে (clause বা বাক্যাংশ) সংযোগ করতে Relative Pronoun (who, which, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- Gap (শূন্যস্থান) -এর পরে noun/pronoun থাকলে এবং এর পূর্বে (antecedent টি) things/animal (বস্তু) থাকলে Gap -এ which/that বসে।
- উল্লিখিত বাক্যে Gap এর পূর্বে things 'the book' আছে , তাই নিয়মানুযায়ী Gap -এ which/that বসবে।

- সুতরাং, অপশন অনুযায়ী শূন্যস্থানে সঠিক Pronoun টি হবে- which.

• Note:
- যে জিনিসটি বা জিনিসগুলো (the thing(s) that) অর্থে pronoun হিসেবে what বসে।
- যেমন: What we need to do is make a list of useful phone numbers. (the thing we need to do).
- I can’t decide what to buy Liz for her birthday.

• এখানে whose, whom হলো Personal Pronoun.
- যা কেবল ব্যক্তিকে বুঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৮৪১.
This drug ______ the pain.
  1. repudiates
  2. exacerbates
  3. spurious
  4. gainsay
ব্যাখ্যা
• Exacerbate (verb-transitive)
English Meaning: To make something that is already bad to worse.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) (ব্যক্তির ক্ষেত্রে) উত্তেজিত করা; (দুঃখের, রোগের, ঘটনার ক্ষেত্রে) আরো খারাপের দিকে যাওয়া।

Example Sentence: 
1. His allergy was exacerbated by the dust.
2. This drug exacerbates the pain.

Options,
- Repudiate (নিজের বলে অস্বীকার করা),
- Spurious (প্রতারণা মূলক),
- Gainsay (অপলাপ/অস্বীকার/অপহ্নব করা).

Source: Live MCQ Lecture.
৮৪২.
He shared the cake ____ John and Peter.
  1. between
  2. among
  3. with
  4. to
ব্যাখ্যা

• যখন দুয়ের মাঝে বুঝাবে তখন between হয়।
- আবার দুয়ের অধিক বুঝালে among হয়ে থাকে। 

• Complete sentence: He shared the cake between John and Peter.
বাক্যে দুইজন -র মাঝে cake ভাগ করে দেওয়া হয়েছে।
সুতরাং between হচ্ছে সঠিক উত্তর।

৮৪৩.
The villagers are ________ ruined.
  1. as per
  2. at home
  3. all but
  4. as to
ব্যাখ্যা
• All but
English Meaning: very nearly.
Bangla Meaning: প্রায়।

Ex. Sentence: The villagers are all but ruined.
Bangla Meaning: গ্রামবাসী প্রায় নিঃস্ব হয়ে গেছে৷

Options,
• As to
English Meaning: about.
Bangla Meaning: সম্বন্ধে।

• As per
English Meaning: in accordance with.
Bangla Meaning: অনুসারে।

• At home
English Meaning: skilled / comfortable.
Bangla Meaning: দক্ষ, ঘরের মত আরামপ্রদ।

Source: Live MCQ Lecture.
৮৪৪.
The number of visitors _______ since the museum reopened.
  1. has increased
  2. have increased
  3. have been increasing
  4. were increasing
ব্যাখ্যা

Complete sentence: The number of visitors has increased since the museum reopened.

• Structure:
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন - 
- The number of girls is present in today's program.
- The number of people was very high.

Other options,

খ) have increased → "number" singular, তাই "have" ভুল।

গ) have been increasing → continuous tense এখানে প্রয়োজন নেই, সাধারণ বৃদ্ধি বোঝানো হয়েছে।

ঘ) were increasing → past continuous tense, "since" এর সাথে মানায় না।

----------
অন্যদিকে,
- A number of + plural Noun + plural verb.

• আরো কিছু উদাহরণ -
• A number of boys are present in today's class.
- A number of books have been borrowed from the library.
- A number of employees are attending the conference.
- A number of houses were decorated for the holiday season.
- A number of birds migrate south during the winter.
- A number of books fill the library shelves.

৮৪৫.
While cold Nordic countries with cheap electricity and high carbon taxes ______ heat pumps decades ago, negative media campaigns have turned them into a polarising force in countries like Germany.
  1. embraced
  2. exposed
  3. rejected
  4. forsook
ব্যাখ্যা
• Options:
ক) embraced:
- English Meaning: to accept something with great interest or enthusiasm.
- Bangla Meaning: আলিঙ্গন করা; অন্তর্ভুক্ত করা; গ্রহণ করা; সদ্ব্যবহার করা।

খ) exposed:
- English Meaning: to publicly show that someone or something is bad or dishonest.
- Bangla Meaning: অনাবৃত করা; খোলা বা অসংরক্ষিত রাখা; প্রদর্শন বা পরিচিত করা।

গ) rejected:
- English Meaning: to refuse to accept, use, or believe something or someone.
- Bangla Meaning: ফেলে দেওয়া; বাতিল করা।

ঘ) forsook:
- English Meaning: to stop doing or having something.
- Bangla Meaning: পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া।

• সুতরাং, অর্থ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে embraced বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
- In this context, the word "embraced" means to adopt or accept something enthusiastically, which fits with the idea that Nordic countries accepted heat pumps decades ago.

• So the complete sentence would be:
- While cold Nordic countries with cheap electricity and high carbon taxes embraced heat pumps decades ago, negative media campaigns have turned them into a polarising force in countries like Germany.
- Bangla Meaning: শীতল নর্ডিক দেশগুলো, যেখানে সস্তা বিদ্যুৎ এবং উচ্চ কার্বন কর রয়েছে, তারা কয়েক দশক আগে হিট পাম্প গ্রহণ করেছিল, তবে নেতিবাচক মিডিয়া প্রচারণার কারণে সেগুলো জার্মানির মতো দেশে একটি বিভেদ সৃষ্টিকারী শক্তিতে পরিণত হয়েছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৮৪৬.
I cannot ____ to pay such high prices.
  1. able
  2. but
  3. try
  4. afford
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
• able
English Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম,  বিচক্ষণ; যোগ্য; দক্ষ
Bangla Meaning: having the power, skill, means, or opportunity to do something.

• but
English Meaning: used to introduce a phrase or clause contrasting with what has already been mentioned.
Bangla Meaning: শুধু; কেবল, কিন্তু; তবে।

• try
English Meaning: to attempt to do something.
Bangla Meaning: চেষ্টা করা।

• afford
English Meaning: have enough money to pay for, provide or supply (an opportunity or facility).
Bangla Meaning: (সময় বা অর্থব্যয়ের) সামর্থ্য থাকা, জোগানো; দেওয়া।

• বাক্যের context অনুযায়ী শূন্যস্থানে afford বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Able means the ability to do something and afford means the ability to spend.

- যেহেতু, afford টাকা পয়সা কিংবা ব্যায়ের সাথে অধিক সম্পর্কিত, তাই এখানে বাক্যের context (অর্থ ব্যায় করার সামর্থ্য না থাকা) অনুযায়ী শূন্যস্থানে afford বসবে।

Complete Sentence: I cannot afford to pay such high prices.

Source: Bangla Academy Dictionary, Cambridge Dictionary and Oxford Learner's Dictionary.
৮৪৭.
Most Spacecraft are still at little risk of collision with space debris during their operational lifetime, but given the number of new satellites launched each year, the orbital environment in the future is likely to be less _____.
  1. crowded
  2. invulnerable
  3. protected
  4. benign
  5. polluted
ব্যাখ্যা
• Complete sentence: Most Spacecraft are still at little risk of collision with space debris during their operational lifetime, but given the number of new satellites launched each year, the orbital environment in the future is likely to be less benign.

- Bangla Meaning: এযাবতকালে, রকেট তার যাত্রাকালে স্পেস বা মহাকাশে কোন কিছুতে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভবনা নেই , কিন্তু প্রতি বছর প্রচুর পরিমাণে নতুন স্যাটেলাইট যুক্ত হওয়ায় ভবিষ্যতে মহাকাশ যাত্রা ঝুঁকিপূর্ণ হতে পারে।

• Crowded (Adj):
Bangla Meaning: জনাকীর্ণ; ঘনবসতিপূর্ণ; ঘনসন্নিবিষ্ট।
English Meaning: filled with many or too many people or things.

• Invulnerable (Adj):
Bangla Meaning: অভেদ্য।
English Meaning: incapable of being wounded, injured, or harmed.

• Protected (verb):
Bangla Meaning: নিরাপদে রাখা।
English Meaning: to cover or shield from exposure, injury, damage, or destruction.

• Benign (Adj):
Bangla Meaning: শান্ত; অনুকূল।
English Meaning: of a mild type or character that does not threaten health or life.

• Polluted (Adj):
Bangla Meaning: contaminated with harmful or poisonous substances.
English Meaning: দূষিত।

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- Benign.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৮৪৮.
The speaker is admired ___________ his eloquence and clarity. 
  1. for both
  2. both with
  3. both in
  4. both by
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) for both.
- 'admired for' মানে হলো কোনও কারণে প্রশংসা করা।
- “both” দিয়ে বোঝানো হচ্ছে eloquence এবং clarity উভয়ের জন্য।
Complete sentence: The speaker is admired for both his eloquence and clarity.

• "Admire" verb এর পরে সবসময় "for" preposition ব্যবহার করতে হয় যখন কারণ বা গুণ বোঝানো হয়।
- অর্থাৎ কাউকে কোন কিছুর জন্য প্রশংসা করা বা শ্রদ্ধা করা।
- Structure: be admired + for + quality/reason.

সেই অনুযায়ী উল্লিখিত অন্য অপশন গুলো এখানে ভুল।

৮৪৯.
The workload was immense; ________, she completed the project ahead of schedule.
  1. lest
  2. nevertheless
  3. regarding
  4. even
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - তথাপি; তবু; তা সত্ত্বেও।
ক) lest -  যাতে না-ঘটে (এজন্য)।
খ) nevertheless - তথাপি; তবু; তা সত্ত্বেও।
গ) regarding - সম্পর্কে; বিষয়ে।
ঘ) even - এমনকি।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অর্থানুযায়ী শূন্যস্থানে nevertheless বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- - দুইটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে nevertheless ব্যবহার করা হয়। 
- অর্থাৎ এই conjunction টি বিরুদ্ধ / পরস্পর বিরোধী verb কে সংযুক্ত করে।

• Complete Sentence: The workload was immense; nevertheless, she completed the project ahead of schedule.
Bangla Meaning: কাজের অনেক চাপ থাকা সত্ত্বেও তিনি নির্ধারিত সময়ের আগেই প্রকল্পটি সম্পন্ন করেছিলেন।
৮৫০.
Why _____ over petty matters is not known.
  1. does he worry
  2. he did worry
  3. should he be worry
  4. he worries
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো – ঘ) he worries.

Complete sentence: Why he worries over petty matters is not known.

• এখানে “Why” দিয়ে শুরু হওয়া বাক্যটি indirect question.
- Indirect question এ সরাসরি does / did / should ব্যবহার করা হয় না।
- সাধারণ Present tense এর জন্য he worries ব্যবহার করতে হয়।

• এই বাক্যটি একটি noun clause এর উদাহরণ। এখানে "Why he worries over petty matters" পুরো অংশটি subject হিসেবে কাজ করছে।

Structure: "Why he worries over petty matters" (subject) + "is not known".

অন্য অপশনগুলো ভুল:

ক) does he worry - এটি question form, কিন্তু এখানে indirect statement দরকার।

খ) he did worry - Past tense, কিন্তু এখানে present habit বোঝানো হচ্ছে।

গ) should he be worry - Grammatically incorrect structure.

৮৫১.
Senorita decided to ________ her friend's plan to travel around Europe for the summer.
  1. stand up to
  2. put up with
  3. go along with
  4. None of these
ব্যাখ্যা
Complete Sentence: Senorita decided to go along with her friend's plan to travel around Europe for the summer.

• Go along with (phrasal verb with go verb)
English Meaning: to support an idea, or to agree with someone's opinion.
Bangla Meaning: একমত হওয়া

Example Sentence:
1. The G7 will decide the matter, and the IMF is expected to go along with the decision.
2. Kate's already agreed, but it's going to be harder persuading Mike to go along with it.
3.  Despite his reservations, Tom agreed to go along with the new company policy regarding remote work.

অপশন আলোচনা:
→ stand up to someone or something (phrasal verb with stand verb)
→ English Meaning: to defend yourself against a powerful person or organization when they treat you unfairly.
→ Bangla Meaning: কারও বিপক্ষে সাহস নিয়ে দাঁড়ানো।

Example Sentence:
1. He wasn't afraid to stand up to bullies.
2. Milly alone was brave enough to stand up to her.
3. She's a bully, and you've got to stand up to her.

→ put up with something or someone (phrasal verb with put verb)
→ English Meaning: to accept or continue to accept an unpleasant situation or experience, or someone who behaves unpleasantly.
→ Bangla Meaning: সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া।

Example Sentence:
1. I can put up with the house being messy, but I hate it if it's not clean.
2. He's so moody; I don't know why she puts up with him.
3. They have a lot to put up with (= they have a lot of difficulties).

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮৫২.
Select the word/words that appropriately fill in the blank.
The witness ___ the incident clearly during the trial. 
  1. recalled
  2. deprived
  3. sustained
  4. modified
  5. None of these 
ব্যাখ্যা

• Complete sentence: The witness recalled the incident clearly during the trial.
- Bangla meaning: সাক্ষী বিচার চলাকালীন ঘটনাটি স্পষ্টভাবে স্মরণ করেছে।

অপশনগুলোর অর্থ:
• recalled : স্মরণ করা বা মনে আনা।
• deprived : বঞ্চিত করা।
• sustained : ধৈর্য ধরে কোনও অসুবিধা সহ্য করা; সমর্থন করা।
• modified : সংশোধন করা বা পরিবর্তন করা।

Correct answer: recalled.

৮৫৩.
(Qs. 41-45) Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningful and complete.
The regulation _______ that the manufacturers have to be compliant with the safety standards.
  1. postulate
  2. speculate
  3. capitulate
  4. stipulate
ব্যাখ্যা

Correct answer: The regulation stipulate that the manufacturers have to be compliant with the safety standards.
- Bangla meaning: নিয়মে বলা হয়েছে যে প্রস্তুতকারকদের অবশ্যই নিরাপত্তা মান মেনে চলতে হবে।

উল্লিখিত অপশনগুলো,
- Postulate -  সত্য বা সিদ্ধ বলে গ্রহণ করা; (to assume or claim as true, existent, or necessary.)
- Speculate - ভাবা; ধারণা করা; অনুমান করা; (to review something idly or casually and often inconclusively.)
- Capitulate -  আত্মসমর্পণ করা; (to surrender often after negotiation of terms.)
- Stipulate- প্রয়োজনীয় শর্ত হিসেবে কোনোকিছু উপস্থাপন করা। (to make an agreement or covenant to do or forbear something.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - stipulate.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৮৫৪.
Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence : 'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves'.
  1. Space
  2. Liberty
  3. Office
  4. Capacity
ব্যাখ্যা
• Leisure (Noun)
English Meaning: time when one is not working or occupied; free time.
Bangla Meaning: অবকাশ; অবসর।

Synonym: free time, spare time, spare moments, time to spare, idle hours, time off, freedom,
Example Sentence: People with too much enforced leisure.
- Here 'Liberty' conveys the closest meaning of Leisure.
- আর তাই এখানে সঠিক উত্তর হবে - Liberty.

• উল্লেখ্য, 
'One day women will have what has so long been denied them - leisure, money and room to themselves' - উক্তিটি Virginia Woolf রচিত A Room of One's Own থেকে গৃহীত।

• অন্য অপশনগুলোর অর্থ -
ক) Space [uncountable noun]
- যার ভিতর সব বস্তু বিদ্যমান ও চলমান থাকে; মহাজাগতিক সকল বস্তুর আধার; মহাশূন্য; স্পেস।

গ) Office (Countable noun]
- (প্রায়ই plural) দফতর; কার্যালয়; অফিস

ঘ) Capacity [uncountable noun] (এবং indefinite article- সহ)
- ধারণক্ষমতা; শেখার ক্ষমতা; ধারণশক্তি; ধীশক্তি; সামর্থ্য; সংকুলান

Source: Oxford Learner's Dictionary & Accessible Dictionary by Bangla Academy.
৮৫৫.
Complete the sentence:
The students had to _______________________
  1. throw in the towel to prepare for their final exams.
  2. burn the midnight oil to prepare for their final exams.
  3. hit the nail on the head to prepare for their final exams.
  4. beat around the bush to prepare for their final exams.
ব্যাখ্যা

• Burn the midnight oil (Idiom): 
- English Meaning - To work late into the night. 
- Bangla Meaning - অধিক রাত পর্যন্ত জেগে কাজ করা।

Complete Sentence: The students had to burn the midnight oil to prepare for their final exams.

Other options, 
- Throw in the towel - Stop trying to do something because you have realized that you cannot succeed. 
- Hit the nail on the head - To describe exactly what is causing a situation or problem. 
- Beat around the bush - To avoid talking about what is important.

Source: Cambridge Dictionary. 

৮৫৬.
Now many women are working _______ home with men.
  1. out
  2. off
  3. staying out
  4. outside
ব্যাখ্যা

Given options, 
out - দূরে; বাইরে।
off - নিষ্ক্রিয়; নিষ্প্রভ; মন্দাক্রান্ত। 
staying out - বাহিরে থাকা। 
outside (preposition(al)) - বাইরে; বহির্ভাগে বা বহির্দেশে। 

বাক্যটির গঠন ও অর্থ অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে - outside.

Complete Sentence - Now many women are working outside home with men.

৮৫৭.
There is still much to discuss. We shall, _____, return to this item at our next meeting.
  1. therefore
  2. hence
  3. because
  4. yet
ব্যাখ্যা

উল্লিখিত অপশনগুলো হলো - 

ক) therefore:
- সেই কারণে; সুতরাং।

খ) hence:
-  এখান থেকে; এখন থেকে।

গ) because:
- সে-কারণে; কেননা; যেহেতু।

ঘ) yet:
- তবুও।

অপশন বিবেচনা করে বোঝা যায়, সঠিক উত্তর - therefore.

Complete sentence: There is still much to discuss. We shall, therefore, return to this item at our next meeting.
Bangla: এখনও আলোচনার মতো অনেক বিষয় বাকি আছে। তাই আমরা আমাদের পরবর্তী সভায় এই বিষয়টি আবারও বিবেচনা করব।

Source: Accessible Dictionary.

৮৫৮.
We ____ a shooting star last night.
  1. saw
  2. sees
  3. had seen
  4. seen
ব্যাখ্যা

Complete sentence: We saw a shooting star last night.
- এখানে সময় নির্দেশ করছে last night, তাই এখানে 'see' এর Past Indefinite Tense ব্যবহার হয়েছে।

• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়। 
যেমন: I came home last night.

• আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +? 

Example: What movie did you watch last night?

৮৫৯.
She spoke slowly so that ________________.
  1. everyone can understand her
  2. everyone could understood her
  3. everyone could understand her
  4. everyone can understood her
ব্যাখ্যা

 Complete sentence: She spoke slowly so that everyone could understand her.

• So that যুক্ত complex sentence গুলোতে সাধারণত can, could, may, might ইত্যাদি বসে। 
- প্রথম cluse এ present থাকলে so that এর পরে may/ can ইত্যাদি বসে,
- past tense এ থাকলে, তাই so that এর পরে may/ can এর past form might/ could বসে। 

• প্রশ্নে উল্লেখিত বাক্যের ১ম clause টি past tense এ আছে, তাই পরের clause এ could/might হবে।
- Could/ might ইত্যাদি modal auxiliary এরপর সবসময় verb এর base form হয়।

৮৬০.
The government ___ when the armed forces joined the revolt against the prime minister.
  1. fall off
  2. brought in
  3. gave in
  4. gave away
ব্যাখ্যা
• Complete sentence: The government gave in when the armed forces joined the revolt against the prime minister.
- Bangla meaning: সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রী-বিরোধী বিদ্রোহে যোগ দিলে সরকার নতি স্বীকার করে।

• Options:
ক) fall off - ক্ষুদ্রতর হওয়া; কমে যাওয়া বা অবনতি হওয়া।

খ) brought in - উৎপন্ন করা; মুনাফা করা; চালু করা।

গ) gave in - আত্মসমর্পণ করা; নতি বা বশ্যতা স্বীকার করা।

ঘ) gave away - বিনামূল্যে দেওয়া বস্তু; যা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে প্রকাশ পেয়েছে।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- gave in.
- এখানে "gave in" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৮৬১.
Fill in the gap with appropriate word:
Rimi is worried about visiting a foreign country for the first time but the amiable people he met there helped __________ his fears.
  1. allay
  2. incite
  3. intensify
  4. exacerbate
ব্যাখ্যা
• Ema is worried about visiting a foreign country for the first time but the amiable people he met there helped allay his fears.

Allay [Transitive verb]

English Meaning: to make something, especially a feeling, less strong.
Bangla Meaning: ভয়, উত্তেজনা ইত্যাদি লাঘব করা।।

Other Forms: 
Allayer (Noun)

Synonyms:
Mitigate (প্রশমন করা),
Lessen (কমানো),
Alleviate (লাঘব করা),
Ease (সহজ করা),
Relieve (উপশম করা)। 

Antonyms:
Increase (বৃদ্ধি পাওয়া),
Intensify (তীব্রতর),
Aggravate (অধিকতর খারাপ করা)
Exacerbate (প্রকোপ বৃদ্ধি করা),
Incite (প্ররোচিত করা)।  

Example Sentence: 
1. Elisabeth stood at the piano which did nothing to allay his anxiety.
2. A gentle breeze would allay the heat. 

Source: Live MCQ Lecture.
৮৬২.
Her constant ______ made it impossible for anyone to focus during the meeting.
  1. reticence
  2. babble
  3. introspection
  4. complacency
ব্যাখ্যা
Options,
ক) reticence:
- মৌনভাব; বাক সংযম

খ) babble:
- অবিরাম, অস্বচ্ছ, বা অগোছালোভাবে কথা বলা

গ) introspection:
- আত্মবিশ্লেষণ বা নিজের অনুভূতি, চিন্তা, এবং মনোভাবের গভীর পর্যালোচনা।

ঘ) complacency:
-  প্রসন্নতা; সুখ; প্রসাদ; আত্মপ্রসাদ; চিত্তপ্র্রসাদ

শুন্যস্থেনে babble বসালে বাক্যটি পরিপূর্ণ হবে। 

Complete sentence: Her constant babble made it impossible for anyone to focus during the meeting.
৮৬৩.
During the board meeting, he made a _______ observation regarding the declining sales figures in the last quarter.
  1. allusive
  2. pertinent
  3. revealing
  4. ambiguous
ব্যাখ্যা
Complete sentence: During the board meeting, he made a pertinent observation regarding the declining sales figures in the last quarter.
- Bangla meaning: বোর্ড মিটিংয়ে তিনি গত ত্রৈমাসিকে বিক্রয়ের হ্রাস পাওয়া সংখ্যাগুলোর বিষয়ে একটি প্রাসঙ্গিক মন্তব্য করেন।

উল্লিখিত অপশনগুলো,
- Allusive - পরোক্ষ উল্লেখসংবলিত; (characterized by or containing allusion.)
- Pertinent - প্রাসঙ্গিক; (appropriate to a particular situation.)
- Revealing - প্রকাশক; (Sharing new and interesting information.)
- Ambiguous - অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট। (having different meanings.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Pertinent.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
৮৬৪.
Tina as well as Tumpa _________ going to the party tonight.
  1. have been
  2. have
  3. are
  4. is
ব্যাখ্যা
• With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন Noun বা Pronoun যুক্ত হলে তার পরবর্তী verb প্রথম subject অনুযায়ী হয়।

• as well as দ্বারা দুইটি বাক্য যুক্ত হলে verb as well as এর পুর্বে যে subject থাকে তার number/person অনুযায়ী হয়।
Structure: Subject + verb + as well as + verb + object.
 
• প্রশ্নে উল্লেখিত বাক্যে as well as এর পুর্বে subject "Tina" Third person singular হওয়ায় শূন্যস্থানে is/ was বসতে পারে, যেহেতু অপশনে is আছে তাই is সঠিক উত্তর।
 
• Complete sentence: Tina as well as Tumpa is going to the party tonight.
৮৬৫.
If you insist on _____ coming you must pay my money.
  1. me
  2. himself
  3. my
  4. you
ব্যাখ্যা

• প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি possessive pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়। 
- এছাড়া, insist on এর পরে সাধারণত Possessive Pronoun (my, your, his, etc.) বসে থাকে।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - my.

• Correct Sentence: If you insist on my coming you must pay my money.

• অন্যদিকে, 
- Insist on/upon / Insist on doing something.
- English Meaning: To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।
- Insist on/upon এর সাথে verb এর (ing) form বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৮৬৬.
We must keep our fingers_____ that the weather will stay fine for the picnic tomorrow.
  1. raised
  2. pointed
  3. lifted
  4. cressed (crossed)
ব্যাখ্যা
• The correct answer is - cressed (crossed).
- এখানে ভুলভাবে cressed দেওয়া আছে।

• Keep one's fingers crossed (cressed)
- English Meaning: to hope strongly that something will happen.
- Bangla Meaning: আশা পোষণ করা, কামনা করা।

• Complete sentence: We must keep our fingers crossed that the weather will stay fine for the picnic tomorrow.

- Bangla meaning: আগামীকালকের পিকনিকের জন্য আবহাওয়া ভালো থাকবে আমরা অবশ্যই সেই কামনা করি।
৮৬৭.
The new regulations were designed to __________ corruption within the department.
  1. eradicate
  2. propagate
  3. dogmatic
  4. fabricate
ব্যাখ্যা

Options,

ক) eradicate:
- সমূলে উৎপাটন করা; সমাপ্তি টানা; মুক্তিলাভ করা। 

খ) propagate:
- স্বাভাবিক প্রক্রিয়ায় (উদ্ভিদ, প্রাণী, ব্যাধি) সংখ্যাবৃদ্ধি করা; বংশবৃদ্ধি/বংশবিস্তার করা।

গ) dogmatic:
- (১) (ব্যক্তি) মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন। (২) (উক্তি) যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস। 

ঘ) fabricate:
- নির্মাণ করা; (অংশ) জোড়া লাগানো; মিথ্যা কিছু উদ্ভাবন বা রচনা করা; (দলিলাদি) জাল করা। 

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে eradicate বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: The new regulations were designed to eradicate corruption within the department.

Bangla: নতুন নিয়মগুলো বিভাগের মধ্যে দুর্নীতি দূর করার উদ্দেশ্যে প্রণীত হয়েছিল।

Source: Accessible Dictionary. 

৮৬৮.
Early critics of Emily Dickinson's poetry mistook for simplemindedness the surface of artlessness that in fact she constructed with such _____.
  1. vexation
  2. astonishment
  3. subtlety
  4. innocence
  5. naturalness
ব্যাখ্যা
• Complete sentence: Early critics of Emily Dickinson's poetry mistook for simplemindedness the surface of artlessness that in fact she constructed with such subtlety.
- Bangla meaning: এমিলি ডিকিনসনের কবিতা সম্পর্কে প্রথম দিকের সমালোচকরা যে সরলতার আবরণ দেখেছিলেন, যা প্রকৃতপক্ষে তিনি অত্যন্ত সূক্ষ্ম কৌশলে নির্মাণ করেছিলেন, তা তারা বোকামি হিসেবে ভুল ব্যাখ্যা করেছিলেন।

• Options:
ক) vexation (Noun) - হয়রানি; বিরক্তি; জ্বালাতন; বিড়ম্বনা।
খ) astonishment (Noun) - মহাবিস্ময়; বিস্ময়বিহ্বলতা।
গ) subtlety (Noun) - সূক্ষ্মতা; সৌক্ষ্ম্য; সূক্ষ্মদর্শিতা।
ঘ) innocence (Noun) - অপরাধশূন্যতা; নিষ্পাপতা; নিরপরাধতা; নিদ্যোষত্ব; নিষ্কলঙ্কত্ব।
ঙ) naturalness (Noun) - স্বাভাবিকতা।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- গ) subtlety.
- উল্লিখিত বাক্যে বলা হয়েছে, Dickinson -এর লেখার সরলতার আবরণ যা তিনি যত্নসহকারে, অত্যন্ত সূক্ষ্ম কৌশলে লিখেছিলেন সেটি সমালোচকগণ (critics) "Mistook for simplemindedness", অর্থাৎ, বোকামি হিসেবে ভুল ব্যাখ্যা করেছিলেন।
- তাই আমাদের এমন একটি শব্দের প্রয়োজন যা প্রকৃত সরলতা নয়, বরং ইচ্ছাকৃত বিন্যাস, চতুরতা বা সূক্ষ্ম দক্ষতার ইঙ্গিত দেয়।

- সুতরাং, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে শূন্যস্থানে "subtlety" শব্দটি সবচেয়ে উপযুক্ত।
৮৬৯.
Choose the best option.
The ___________ nature of his remarks alienated many of his colleagues, who felt his comments lacked empathy.
  1. encouraging
  2. diplomatic
  3. abrasive
  4. supportive
ব্যাখ্যা
• Options:
ক) encouraging
English Meaning: Giving hope, support, or confidence to someone.
Bangla Meaning: উৎসাহব্যঞ্জক বা অনুপ্রেরণাদায়ক।

খ) diplomatic
English Meaning: Skilled in dealing with sensitive matters or people tactfully.
Bangla Meaning: কূটনৈতিক বা কৌশলী।

গ) abrasive
English Meaning: Harsh, rude, or lacking sensitivity in speech or behaviour.
Bangla Meaning: রূঢ়, অমার্জিত বা কর্কশ।

ঘ) supportive
English Meaning: Providing encouragement or emotional help.
Bangla Meaning: সহায়ক বা সমর্থনমূলক।

- Explanation:
- শূন্যস্থানের পূর্ববর্তী অংশে উল্লেখ করা হয়েছে, "The ___________ nature of his remarks alienated many of his colleagues," অর্থাৎ তার মন্তব্যের ধরন অনেক সহকর্মীর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। এটি ইঙ্গিত দেয় যে তার মন্তব্যগুলো ছিল এমন কিছু যা অন্যদের বিরক্ত বা দূরে সরিয়ে দেয়।
- এক্ষেত্রে, abrasive শব্দটি সবচেয়ে উপযুক্ত, কারণ এটি অমার্জিত বা রূঢ় ভাষার প্রতিফলন ঘটায় যা অন্যদের বিচ্ছিন্ন করতে পারে। বাক্যটি সম্পূর্ণ করলে হবে:
- "The abrasive nature of his remarks alienated many of his colleagues, who felt his comments lacked empathy."

Sources:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
3. Oxford Learner's Dictionary.
৮৭০.
Last year, Ikram joined ______ air force.
  1. a
  2. an
  3. the
  4. no article needed
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -the.
- Complete Sentence: Last year, Ikram joined the air force.

• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Article এর নিয়মানুযায়ী,
- যে সকল noun দ্বারা পেশা বুঝায় তাদের আগে the বসে
- এখানে 'air force' দ্বরা পেশা নির্দেশ করছে তাই শূন্যস্থানে the বসেছে।
৮৭১.
(Qs. 41-45) Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningful and complete.
Although the Industrial Revolution brought about a raft of new techniques in the area of machine design, the methods used for the printing and binding of books continued ___________ till the early years of the 20th century.
  1. intermittently
  2. improving 
  3. transforming
  4. unchanged
ব্যাখ্যা

Correct answer: Although the Industrial Revolution brought about a raft of new techniques in the area of machine design, the methods used for the printing and binding of books continued unchanged till the early years of the 20th century. 
- Bangla meaning: যদিও শিল্প বিপ্লব যন্ত্র নকশার ক্ষেত্রে অনেক নতুন প্রযুক্তি নিয়ে এসেছিল, তবুও বই মুদ্রণ ও বাঁধাইয়ের পদ্ধতিগুলো ২০শ শতাব্দীর প্রথম দশক পর্যন্ত অপরিবর্তিত রয়ে গেছে।

উল্লিখিত অপশনগুলো,
- Intermittently - থেকে থেকে; থেমে থেমে; (not regularly.)
- Improving - উন্নতিসাধক; উন্নতিশীল; (to become better than before.)
- Transforming - রুপান্তর করা; (to change in composition or structure.)
- Unchanged - অপরিবর্তিত। (​that has stayed the same and not changed.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - unchanged.

Source: English-Bangla Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৮৭২.
Many islands make up ________.
  1. an isles
  2. a peninsula
  3. an archipelago
  4. a continent
ব্যাখ্যা

• Many islands make up an archipelago.
- অর্থাৎ অনেকগুলো দ্বীপ মিলে একটি দ্বীপপুঞ্জ গঠিত হয়।

• Archipelago (noun):
English Meaning: An extensive group of islands.
Bengali meaning: দ্বীপপুঞ্জ।

• অন্য অপশনগুলোর মধ্যে,
• An isle
English Meaning: An island or peninsula, especially a small one.
Bengali meaning: ক্ষুদ্রদ্বীপ।

• A Peninsula
English Meaning: A piece of land almost surrounded by water or projecting out into a body of water.
Bengali meaning: সামুদ্রিক জলবেষ্টিত উপদ্বীপ।

• A Continent
English Meaning: Any of the world's main continuous expanses of land (Europe, Asia, Africa, North and South America,
Bengali meaning: মহাদেশ; যেমন এশিয়া, আফ্রিকা ইত্যাদি।

Source: Oxford Learner's Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৮৭৩.
Attitude towards the gypsies -
  1. are still the same as before
  2. have not much changed over the years
  3. can change one they stop stealing children
  4. have shown signs of change
ব্যাখ্যা
• প্যাসেজে বলা হয়েছে যে, Gypsy দের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে। এটি একটি ধীরে ধীরে পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়, যা নির্দেশ করে যে Gypsy দের প্রতি আগের মত মনোভাব আর নেই।

Options,
ক) are still the same as before
- এই উত্তর সঠিক নয়। প্যাসেজে বলা হয়েছে যে Gypsy দের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ আগের মত একই রকম নয়।

খ) have not much changed over the years
- এটি সঠিক নয়। প্যাসেজে বলা হয়েছে যে, Gypsy দের প্রতি দৃষ্টিভঙ্গি বহু বছর ধরে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এটি বদলেছে।

গ) can change once they stop stealing children
- এটি সঠিক নয়। প্যাসেজে বলা হয়নি যে Gypsy দের শিশু চুরি করা বন্ধ করার পর তাদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে। এটি একটি ভ্রান্ত অনুমান।

ঘ) have shown signs of change
- এটি সঠিক উত্তর। প্যাসেজে বলা হয়েছে যে, Gypsy দের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে, এবং এটি পরিবর্তনের চিহ্ন দেখাচ্ছে।

Correct answer: ঘ) have shown signs of change.

Complete sentence: Attitude towards the gypsies have shown signs of change.


প্যাসেজ অনুযায়ী, Gypsy দের প্রতি দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হয়েছে, অর্থাৎ এটি বদলানোর লক্ষণ দেখাচ্ছে।
৮৭৪.
He got his phone _____ at the service center.
  1. repairing
  2. repair
  3. to repair
  4. repaired
ব্যাখ্যা
Complete sentence: He got his phone repaired at the service center.

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসাবে get এর structure - 
1. Subject + get (any tense) + বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
Example: John got his car washed.

2. Subject + get (any tense) + ব্যক্তিবাচক object + infinitive (to + v1) এই structure টি ব্যবহৃত হয়।
Example: John got Alex to clean the bedroom.

--------------------
• Causative verb হিসাবে Have এর structure - 
1. Subject + have (any tense) + object (usually person) + base form of verb + . . . .
Example:
- Jonny had Ronny clean the bedroom.
- He always has me do his work.
- Mary will have Alex prepare her homework.

2. Subject + have (any tense) + object (usually thing) + past participle form of verb + . . . .
Example:
- John had his car washed.
- He always has his work done.
- Lopa will have her homework prepared.

• Causative verb হিসাবে Make এর structure - 
1. Subject + make (any tense) + object (always person) + base form of verb + . . .
Example:
- Robert made me beat that little child.  
- He always makes me do his work.
- Mary will make me prepare her homework.  
- I made him wash my car.
- He makes me laugh whenever I am down.
৮৭৫.
The senator's speech was full of moral ______, aiming to justify his controversial decisions.
  1. cataclysm
  2. casuistry
  3. candescence
  4. conflagration
ব্যাখ্যা
• Options: 

ক) cataclysm:
- মহাপ্লাবন; প্রলয়; ভীষণ;র্ ভূমিকম্প; মহাযুদ্ধ।

খ) casuistry:
- কূটতার্কিক।

গ) candescence:
- শুভ্র উজ্জ্বল দ্যুতিসম্পন্ন; শুভ্রোজ্জবল।

ঘ) conflagration:
- অগ্নিকাণ্ড; অগ্নিদাহ; ব্যাপক ও বিধ্বংসী অগ্নিকাণ্ড। 

অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক শব্দটি হবে - casuistry.
 
Complete sentence: The senator's speech was full of moral casuistry, aiming to justify his controversial decisions.

Bangla: সেনেটরের বক্তব্যে নৈতিক কূটযুক্তিতে ভরপুর ছিল, যা তার বিতর্কিত সিদ্ধান্তগুলিকে যৌক্তিক প্রমাণ করার চেষ্টা করছিল।
৮৭৬.
We eat _________ we may live.
  1. while
  2. at the time
  3. when
  4. so that
ব্যাখ্যা

 • Complete Sentence: We eat so that we may live.
- Bangla Meaning: আমরা খাই যেন আমরা বাঁচতে পারি।

- এখানে 'so that' - Subordinating conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি উদ্দেশ্য বা purpose অর্থে ব্যবহার করা হয়।
- এর অর্থ হলো যাতে, যেন
- so that এর পর এমন একটি Clause বসে যা কোন একটি উদ্দেশ্য (we may live) প্রকাশ করে। যা করা কর্তার (we) উদ্দেশ্য।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
- while - ক্ষণ;
- at the time - নির্দিষ্ট সময়;
- when - কোন সময়ে; কখন।

সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে so that বসালে বাক্যে অর্থ পূর্ণতা পাবে

Source: English-Bangla Dictionary, A Passage To The English Language S. M. Zakir Hussain.

৮৭৭.
He has no control ....... himself
  1. on
  2. in
  3. at
  4. over
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - over.
- Complete sentence: He has no control over himself.

• Control over someone- কারো উপরে নিয়ন্ত্রন বা কর্তৃত্ব। 
- অর্থাৎ কারো উপরে নিয়ন্ত্রন বা কর্তৃত্ব না থাকা বা থাকা বোঝাতে control এরপর over ব্যবহৃত হয়।

• অন্যদিকে,
- Control on: কোন বস্তু বা ডিভাইসের উপর নিয়ন্ত্রন বোঝাতে।
- Control at: কোন স্থানের বা জায়গার উপর নিয়ন্ত্রন আছে বোঝাতে control at ব্যবহৃত হয়।
- in control of You need to stay in control of your emotions.

Source: Cambridge Dictionary.
৮৭৮.
Only then ________ the mistake they had made.
  1. they did realize
  2. did they realize
  3. did they realized
  4. they realize
ব্যাখ্যা
• Only then, hardly, scarcely, seldom ইত্যাদি adverb/ adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb এর উপর গুরুত্ব আরোপ করলে -
- (auxiliary verb + subject + main verb) হয়।
- অর্থাৎ, auxiliary verb - subject এর পূর্বে বসবে এবং verb টি হবে base form এ।

• সুতরাং শূন্যস্থানের সঠিক উত্তর: did they realize.

Complete sentence: Only then did they realize the mistake they had made.
Bangla: তারা শুধু তখনই বুঝতে পেরেছিল যে তারা যে ভুলটি করেছিল।
৮৭৯.
The professor was known for his ____ lectures, which often ____ students rather than enlightening them. 
  1. engaging/fascinated
  2. pedantic/bewildered
  3. simple/clarified
  4. concise/motivated
ব্যাখ্যা

Complete Sentence: The professor was known for his pedantic lectures, which often bewildered students rather than enlightening them.
- প্রফেসর তাঁর পণ্ডিতি লেকচারের জন্য পরিচিত ছিলেন, যা শিক্ষার্থীদের জ্ঞান দেওয়ার পরিবর্তে প্রায়শই হতভম্ব করে দিত।

Pedantic (Adj)
English Meaning: disapproving: narrowly, stodgily, and often ostentatiously scholarly.
Bangla Meaning: পণ্ডিতি মনোভাবসুলভ।

Bewildered (Adj)
English Meaning: deeply or utterly confused or perplexed.
Bangla Meaning: হতভম্ব; বুদ্ধিভ্রষ্ট।

Other Options:
ক)
engaging - আকর্ষণীয়।
fascinated - মুগ্ধ।

গ)
simple - সরল।
clarified - নির্মল করা; উজ্জ্বল করা; পরিষ্কার করা।

ঘ)
concise - সংক্ষিপ্ত। 
motivated - কারণগত।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৮৮০.
It is a noble quality to __________ the good and __________ the bad.
  1. retain, preserve
  2. imitate, pretend
  3. appreciate, condemn
  4. criticize, ape
  5. ignore, eliminate
ব্যাখ্যা

• Complete sentence: It is a noble quality to appreciate the good and condemn the bad.
- Bangla meaning: ভালোর প্রশংসা করা এবং খারাপের নিন্দা করা একটি মহৎ গুণ।

• Options:
ক) retain (অব্যাহত রাখা; বজায় রাখা), preserve (রক্ষা/ত্রাণ করা).

খ) imitate (অনুকরণ/অনুবর্তন করা), pretend (ভান/ছল করা).

গ) appreciate (সঠিকভাবে মূল্যায়ন/প্রশংসা করা), condemn (দোষ দেওয়া; নিন্দা করা).

ঘ) criticize (সমালোচনা করা), ape ((কথ্য) অপরিপাটি; অমার্জিত ব্যক্তি).

ঙ) ignore (উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা), eliminate (বর্জন করা; উচ্ছেদ করা).

- বাক্যটি একটি মহৎ গুণ বর্ণনা করে, যার মধ্যে রয়েছে যা ভালো তা স্বীকৃতি দেওয়া এবং মূল্যায়ন করা (appreciate) এবং যা খারাপ তা প্রত্যাখ্যান বা অস্বীকৃতি করা (condemn)।
- সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে যথাক্রমে- appreciate, condemn.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৮৮১.
The grapes are now ____ enough to be picked.
  1. ready
  2. immature
  3. ripe
  4. advanced
  5. washed
ব্যাখ্যা
• The grapes are now ripe enough to be picked.
• আঙ্গুর ছিঁড়ে নেওয়ার উপযুক্ত তখনই হয় জখন তা পাঁকে।

ripe (adj)

fully grown and developed.
পাকা।

immature (adjective) - অপরিণত।

ready (adjective) - প্রস্তুত; তৈরি।

advanced (adj) - being beyond others in progress or ideas.
- অত্যন্ত অগ্রসর।

washed (verb) - to cleanse by or as if by the action.
- সব কিছু ধুয়ে মুছে শেষ হয়ে গেছে।

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বুঝা যায়, সঠিক উত্তর হবে ripe.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৮৮২.
Choose the best option.
The company's new CEO was known for her __________ leadership style, often encouraging collaboration and open communication among employees.
  1. disorganized
  2. indifferent
  3. autocratic
  4. inclusive
  5. authoritarian
ব্যাখ্যা
Options:
ক) disorganized:
- অগোছালো; অগোছালো বা পরিকল্পনাহীন।

খ) indifferent:
- উদাসীন; কোনো বিষয়ে আগ্রহ বা মনোযোগ না দেওয়া।

গ) autocratic:
- একনায়কতান্ত্রিক; যেখানে একজন ব্যক্তি সব সিদ্ধান্ত নেন এবং অন্যদের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয় না।

ঘ) inclusive:
- অন্তর্ভুক্তিমূলক; যেখানে সকলের মতামত এবং অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া হয়।

ঙ) authoritarian:
- স্বৈরাচারী; যেখানে ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকে এবং অন্যদের মতামত গুরুত্ব দেয়া হয় না।

• অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে "inclusive" বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
- Complete sentence: The company's new CEO was known for her inclusive leadership style, often encouraging collaboration and open communication among employees.
- Bangla: কোম্পানির নতুন সিইও তার অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব শৈলীর জন্য পরিচিত ছিলেন, যেখানে তিনি প্রায়ই কর্মীদের মধ্যে সহযোগিতা এবং উন্মুক্ত যোগাযোগ উৎসাহিত করতেন।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮৮৩.
Everything about the company is clear, but the reason for Dipit's termination is still _____ .
  1. lucid
  2. obscure
  3. mirth
  4. worthy
ব্যাখ্যা
• Correct answer: obscure.

• Obscure (adjective, verb & noun)
English Meaning: Not well known or difficult to understand; not clear or easy to see.
Bangla Meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।

Synonyms:
• Cryptic - গুপ্ত; দুর্বোধ্য।
• Recondite - সৃষ্টি ছাড়া; দুর্বোধ্য; নিগূঢ়।
• Esoteric - কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।

Antonyms:
• Clear - স্বচ্ছ; স্পষ্ট।
Lucid - স্বচ্ছ; সহজবোধ্য।
• Obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।

Other options:

গ) mirth
- English Meaning: gladness or gaiety as shown by or accompanied with laughter.
- Bangla Meaning: আমোদ-আহ্লাদ; আনন্দোচ্ছলতা; হাস্যকলরব; আনন্দোচ্ছ্বাস।

ঘ) worthy
- English Meaning: having worth or value: estimable.
- Bangla Meaning: প্রাপণীয়।

Source: Live MCQ's Job Vocabulary, Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
৮৮৪.
Although the Industrial revolution brought about a raft of new techniques in the area of machine design, the methods used for the printing and binding of books continued ___________ till the early years of the 20th century.
  1. intermittently
  2. improving
  3. transforming
  4. unchanged
  5. advancing
ব্যাখ্যা

- প্রথমে প্রদত্ত option গুলোর অর্থ বিবেচনা করি,

​​ক) intermittently
- Bangla Meaning: থেকে থেকে; থেমে থেমে।
​- English Meaning: in a way that does not happen regularly or continuously.

খ) improving
- Bangla Meaning: উন্নতিসাধক; উন্নতিশীল।
​​- English Meaning: to enhance in value or quality : make better.

গ) transforming
- Bangla Meaning: রুপান্তর করা।
​​- English Meaning: to change completely the appearance or character of something or someone, especially so that that thing or person is improved.

ঘ) unchanged
- Bangla Meaning: অপরিবর্তিত।
​​- English Meaning: not changed.

ঙ) advancing
​- Bangla Meaning: আগুয়ান; আগুসর; আগুসার।
​​- English Meaning: to accelerate the growth or progress of.

- বাক্যের key word টি খুঁজে বের করি, এইবাক্যে তা হলো although, আমরা জানি, although শব্দটি বিপরীত বা contrast প্রকাশ করে।​
- “Although” implies contrast. It means that something that happened was not expected to happen.

​- Complete Sentence:  Although the Industrial revolution brought about a raft of new techniques in the area of machine design, the methods used for the printing and binding of books continued unchanged till the early years of the 20th century.

In the context of this sentence:
- The Industrial Revolution অনেক পরিবর্তন নিয়ে আসে, স্বাভাবিকভাবে এর অর্থ দাঁড়ায় সবকিছুতেই পরিবর্তন আসবে, এবং নতুন যন্ত্র, নতুন প্রযুক্তির ছোয়া সকল উৎপাদন ক্ষেত্রে আসে।
​- অর্থাৎ, printing and book binding এর ক্ষেত্রও পরিবর্তন হবে, নতুন প্রযুক্তির ফলে নতুন যন্ত্র আসবে। কিন্তু 'although' শব্দটি দিয়ে প্রকাশ করে লেখক বলছে সে রকম কিছু হয় নি। 
​-  So printing and book binding must have remained the same.
​- So the appropriate answer should be ঘ) unchanged.

​Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৮৮৫.
The young man seems very.............
  1. sensible
  2. sensibly
  3. sensiblely
  4. sensitively
ব্যাখ্যা
• Complete Sentence: The young man seems very sensible.
→ এখানে, the young person তার better judgment দেখিয়েছে তাই, sensible শব্দটি বাক্যের context অনুযায়ী উপযুক্ত।
→ very = adverb এর পর adjective হিসেবে sensible বসেছে।
→ Sensitive refers to someone's feelings.

• sensible (adjective) (noun)
English Meaning: having, containing, or indicative of good sense or reason/ something that can be sensed.
Bangla Meaning: বিচারবুদ্ধিসম্পন্ন; সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; সুবোধ; ক্রিয়াসিদ্ধ; ব্যবহারসিদ্ধ।
→ sensibly (adverb).
→ sensitively (adverb).
→ 'sensiblely' নামে কোনো word নেই।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮৮৬.
She warned her sister not to leave her phone unattended because some people _______ sticky fingers.
  1. have
  2. make
  3. keep
  4. get
ব্যাখ্যা

• Complete Sentence: She warned her sister not to leave her phone unattended because some people have sticky fingers.

• Have sticky fingers (idiom):
- English Meaning: to be likely to steal.
- Bangla Meaning: চুরি করার অভ্যাস থাকা; চুরি করতে পছন্দ করা.।

• Example Sentence:
- The last person we hired as a cashier turned out to have sticky fingers.

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৮৮৭.
 Which word best fits?
"The scientist’s discovery was a ___ in modern medicine."
  1. setback
  2. milestone
  3. hindrance
  4. blunder
ব্যাখ্যা
• Correct answer: খ) milestone.

- The scientist’s discovery was a ___ in modern medicine.
- বাক্যটি বলছে—বিজ্ঞানীর আবিষ্কার আধুনিক চিকিৎসায় একটি ___ ছিল।
- এখানে ফাঁকা স্থানে এমন একটি শব্দ বসাতে হবে যা গুরুত্বপূর্ণ অর্জন বা অগ্রগতি বোঝায়।
- Milestone অর্থ হলো গুরুত্বপূর্ণ ঘটনা বা অগ্রগতির একটি বড় ধাপ।
- অন্য অপশনগুলো (setback, hindrance, blunder) নেতিবাচক অর্থ বহন করে, যা আবিষ্কারের প্রেক্ষিতে মানানসই নয়।
- তাই অর্থের দিক থেকে খ সবচেয়ে উপযুক্ত।

খ) milestone 
- English Meaning: A significant stage or event in development.
- Bangla Meaning: গুরুত্বপূর্ণ অর্জন বা অগ্রগতির ধাপ।
বাক্যের প্রেক্ষিতে পুরোপুরি মানানসই।

Other options:
ক) setback 
- English Meaning: A delay or problem that hinders progress.
- Bangla Meaning: অগ্রগতিতে বাধা বা বিলম্ব।
ইতিবাচক অর্জনের বিপরীত।

গ) hindrance 
- English Meaning: Something that makes progress difficult.
- Bangla Meaning: প্রতিবন্ধকতা, বাধা।

ঘ) blunder 
- English Meaning: A careless mistake.
- Bangla Meaning: বড় ভুল বা অসাবধানতার কারণে ঘটে যাওয়া ভুল।

Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৮৮৮.
Choose the best option.
She remained __________ in the face of criticism, refusing to change her stance.
  1. passive
  2. indifferent
  3. resolute
  4. ambivalent
  5. fickle
ব্যাখ্যা
• Complete Sentence: She remained resolute in the face of criticism, refusing to change her stance.
- Bangla Meaning: সমালোচনার পরোয়া না করে সে নিজের অবস্থানে অনড় থেকেছে।

অপশন আলোচনা:

ক) passive (নির্বিকার / নিষ্ক্রিয়)
- এই শব্দটির মানে: কোনো কিছুর প্রতি প্রতিক্রিয়াহীন বা নিজে থেকে কোনো পদক্ষেপ না নেওয়া।
- উদাহরণ: "She remained passive during the debate."
- এটি প্রশ্নের প্রেক্ষাপটে মানানসই নয়, কারণ এখানে বলা হয়েছে সে নিজের অবস্থান ধরে রেখেছে, যা সক্রিয় মনোভাব বোঝায়।

খ) indifferent (উদাসীন / আগ্রহহীন)
- মানে: কোনো বিষয়ে আগ্রহ না থাকা বা চিন্তা না করা।
- উদাহরণ: "He was indifferent to public opinion."
- এই শব্দটি প্রশ্নে উল্লেখিত 'refusing to change her stance' এর সাথে খাপ খায় না, কারণ উদাসীন কেউ সাধারণত অবস্থানে দৃঢ় থাকে না।

গ) resolute (দৃঢ়প্রতিজ্ঞ / অটল)
- মানে: দৃঢ় সংকল্পবদ্ধ, সহজে নিজের অবস্থান না বদলানো।
- উদাহরণ: "She remained resolute despite pressure from her peers."
- এটি প্রশ্নের প্রেক্ষাপটে সবচেয়ে ভালোভাবে মানানসই, কারণ এখানে বলা হয়েছে সমালোচনার মুখেও সে তার অবস্থান বদলায়নি।

ঘ) ambivalent (দ্বিমুখী মনোভাবসম্পন্ন / দ্বিধান্বিত)
- মানে: একই বিষয়ে ভালো ও খারাপ — উভয় অনুভূতি থাকা বা সিদ্ধান্তহীনতা।
- উদাহরণ: "He felt ambivalent about the job offer."
- এটি প্রশ্নের বিপরীত অর্থ প্রকাশ করে, কারণ এখানে দ্বিধান্বিত নয়, বরং দৃঢ় অবস্থানের কথা বলা হয়েছে।

ঙ) fickle (চঞ্চল / অস্থিরমতি)
- মানে: যার মনোভাব বা সিদ্ধান্ত বারবার বদলায়।
- উদাহরণ: "Public opinion can be very fickle."
- এটি প্রশ্নের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক, কারণ প্রশ্নে বলা হয়েছে সে নিজের অবস্থান বদলায়নি।

 - সঠিক উত্তর: গ) resolute
- কারণ: প্রশ্নে বলা হয়েছে সে সমালোচনার মুখেও নিজের অবস্থান ধরে রেখেছে — যা তার দৃঢ়প্রতিজ্ঞ, অটল মনোভাব নির্দেশ করে।
- "Resolute" শব্দটি এই দৃঢ়তা ও অবিচল সিদ্ধান্তের সবচেয়ে উপযুক্ত প্রকাশ।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮৮৯.
His financial success was not the result of luck but of __________ planning and careful execution.
  1. raw
  2. meticulous
  3. careless
  4. negotiation
  5. haphazard
ব্যাখ্যা

• Correct Answer: খ) meticulous.

- His financial success was not the result of luck but of meticulous planning and careful execution.
- তার আর্থিক সাফল্য ভাগ্যের ফল নয় বরং ছিল সূক্ষ্ম পরিকল্পনা এবং যত্নশীল বাস্তবায়নের ফল।

Options:
ক) raw
- Bangla Meaning: কাঁচা। 

খ) meticulous
- Bangla Meaning: খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।

গ) careless
- Bangla Meaning: যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।

ঘ) negotiation
- Bangla Meaning: আলাপ - আলোচনা।

ঙ) haphazard
- Bangla Meaning: বিশৃঙ্খল; পরিকল্পনাহীন; এলোমেলো; এলোপাতাড়ি।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৮৯০.
My father ______ newspaper after getting up.
  1. read
  2. reads
  3. is read
  4. am read
  5. reading
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো: খ) reads.

Complete sentence "My father reads newspaper after getting up."

• এখানে subject "My father" হলো third person singular.
 
• কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।

Present Indefinite Tense এর গঠন হচ্ছে -
- Sub + verb এর present form + object/extension
- Present Indefinite Tense এর suject - third person singular number হলে verb এর সাথে s/es যোগ করতে হয়।
৮৯১.
Greenhouse gases _________ into the atmosphere cause this long-wave radiation to increase. Thus, heat is trapped inside of our planet and creates a global warming effect.
  1. exposed
  2. released
  3. revealed
  4. appeared
  5. hindered
ব্যাখ্যা
• Complete sentence: Greenhouse gases released into the atmosphere cause this long-wave radiation to increase. Thus, heat is trapped inside of our planet and creates a global warming effect.
- Bangla meaning: বায়ুমণ্ডলে নির্গত গ্রিনহাউস গ্যাস এই দীর্ঘ-তরঙ্গ বিকিরণ বৃদ্ধি করে। এর ফলে, তাপ আমাদের গ্রহের ভিতরে আটকা পড়ে এবং একটি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব তৈরি করে।

• Options:
ক)
• exposed
- অনাবৃত করা; খোলা বা অসংরক্ষিত রাখা; প্রদর্শন বা পরিচিত করা; প্রকাশ করা।

খ)
• released
- নির্গত; নিষ্কৃত; ছাড়া; কোথাও হতে কোনো পদার্থের নির্গমন।

গ)
• revealed
- প্রকাশিত; উদ্ভূত; অঙ্কুরিত; উদিত; উদ্ঘাটিত।

ঘ) appeared
- দৃষ্টিগোচর হওয়া; দৃশ্যমান হওয়া।

ঙ) hindered
- ব্যাহত; বাধাপ্রাপ্ত; বাগড়া দেত্তয়া; ব্যাঘাত করা; থামান; রূধা; বিঘ্ন ঘটানো।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - released.
- এখানে "released" শব্দটি সঠিক, কারণ গ্রীনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে নির্গত হয়, যা দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ বাড়িয়ে দেয়। এর ফলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সৃষ্টি হয়।

- সুতরাং, শূন্যস্থানে released বসালে বাক্যের অর্থ পরিপূর্ণ হবে।
- অন্যান্য অপশনগুলো এক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৮৯২.
Choose the best option.
The professor's explanation was so ______ that even the most diligent students struggled to follow his argument.
  1. obscure
  2. transparent
  3. rudimentary
  4. mundane
  5. digressive
ব্যাখ্যা
Options:

ক) obscure:
- অস্পষ্ট, দুর্বোধ্য; যা বোঝা কঠিন বা জটিল।

খ) transparent:
- স্বচ্ছ, স্পষ্ট; যা সহজেই বোঝা যায়।

গ) rudimentary:
- প্রাথমিক, মৌলিক; যা খুব সাধারণ বা উন্নত নয়।

ঘ) mundane:
- সাধারণ, একঘেয়ে; যা আকর্ষণীয় নয় বা গতানুগতিক।

ঙ) digressive:
- মূল বিষয় থেকে বিচ্যুত; যা প্রসঙ্গভ্রষ্ট বা এলোমেলোভাবে উপস্থাপিত।

Explanation:
বাক্যের মূল অংশ হল: "even the most diligent students struggled to follow his argument" (সবচেয়ে পরিশ্রমী শিক্ষার্থীরাও তার যুক্তি অনুসরণ করতে লড়াই করেছিল)। এটি বোঝায় যে তার ব্যাখ্যাটি বোঝার জন্য কঠিন ছিল।

Complete sentence: The professor's explanation was so obscure that even the most diligent students struggled to follow his argument.
Bangla: অধ্যাপকের ব্যাখ্যাটি এতই অস্পষ্ট ছিল যে সবচেয়ে পরিশ্রমী শিক্ষার্থীরাও তার যুক্তি অনুসরণ করতে লড়াই করেছিল।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

৮৯৩.
Despite its critical acclaim, the novel was deemed too ______ for mainstream audiences.
  1. arcane
  2. literary
  3. accessible
  4. elaborate
  5. None of the above
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
ক) arcane (adjective)
- জটিল, দুর্বোধ্য, শুধুমাত্র বিশেষজ্ঞদের জন্য বোঝা সম্ভব।

খ) literary (adjective)
- সাহিত্য সংক্রান্ত, সাহিত্যমূলক।

গ) accessible (adjective)
- সহজবোধ্য, সহজে বোঝা যায় এমন।

ঘ) elaborate (adjective)
- বিস্তারিত, সূক্ষ্মভাবে প্রস্তুত করা।

• শব্দগুলোর অর্থ বিবেচনায়:
বাক্যে বলা হয়েছে যে "novel" বা উপন্যাসটি সমালোচকদের কাছ থেকে প্রশংসা পেলেও সাধারণ পাঠকদের জন্য খুব বেশি জটিল বা দুর্বোধ্য বলে বিবেচিত হয়েছে। এখানে শূন্যস্থানে arcane শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পায়, কারণ "arcane" শব্দটি বোঝায় এমন কিছু যা শুধুমাত্র বিশেষজ্ঞদের জন্য বা সাধারণ পাঠকদের জন্য কঠিন এবং অপ্রচলিত। বাক্যের ভাব অনুসারে, এটি বোঝায় যে সাধারণ পাঠকরা উপন্যাসটির থিম বা উপস্থাপনায় নিজেদের যুক্ত করতে পারেনি।

• Complete sentence:
"Despite its critical acclaim, the novel was deemed too arcane for mainstream audiences."

Bangla Meaning:
"সমালোচকদের প্রশংসা সত্ত্বেও, উপন্যাসটি সাধারণ পাঠকদের জন্য অত্যন্ত দুর্বোধ্য বলে বিবেচিত হয়েছিল।"
৮৯৪.
I don't mind ______ a few more minutes for the bus.
  1. waited
  2. wait
  3. to wait
  4. waiting
ব্যাখ্যা
•  Mind, worth, can not help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form + ing যুক্ত হয়ে থাকে।

• Mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Subject + mind + verb+ ing + object.

- নিয়মানুযায়ী সম্পূর্ন বাক্য - I don't mind waiting a few more minutes for the bus.
৮৯৫.
My sister prefers dogs _____.
  1. from cats
  2. then cats
  3. than cats
  4. to cats
ব্যাখ্যা
• Use of Prefer:
- Prefer এর পরে দুটি noun থাকলে দুটি noun এর মাঝে তুলনা বুঝালে তখন than না বসে to বসে। 

• Example:
She prefers dancing to singing.
He prefers milk to tea.

Complete sentence: My sister prefers dogs to cats.

Source: CLIFFS TOEFL.
৮৯৬.
Teaching can be a tough job particularly when you have to _____ aggressive and unruly students.
  1. cope on
  2. handle to
  3. work out
  4. deal with
ব্যাখ্যা

• Complete Sentence: Teaching can be a tough job particularly when you have to deal with aggressive and unruly students.

- ​Deal in - trade in, do business, ব্যবসা করা।
- Deal with- আচরণ করা, সমস্যা সমাধান করা সামলানো।

​Options:
​ক) cope on: ভুল অর্থ, cope with সঠিক এবং এর অর্থ সামলানো; আঁটিয়া উঠা।

খ) handle to: সাধারণত handle এর সাথে preposition বসে না।

গ) work out: কোনো সমাধান বের করা।

ঘ) deal with: ব্যবসা/লেনদেন করা, আচরণ/ব্যবহার করা।
- অর্থ বিবেচনায় deal with সঠিক।

​Source: Live MCQ Lecture.

৮৯৭.
Fill the blank with the most appropriate word: To the dismay of activists, the government actions _______ freedom of speech.
  1. promoted
  2. inhibited
  3. protected
  4. polarized
ব্যাখ্যা

• Correct answer: To the dismay of activists, the government actions inhibited freedom of speech.
- Bangla meaning: কর্মীদের হতাশাজনক পরিস্থিতিতে, সরকারের পদক্ষেপগুলো বাকস্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে।

• উল্লিখিত অপশনগুলো,
ক) promoted (Verb):
- উন্নীত; বেশ অগ্রসর।

খ) inhibited (Verb):
- দমন করা; নিষিদ্ধ করা; বাধা দেওয়া।

গ) protected (Verb):
- সংরক্ষিত; নিরাপদ।

ঘ) polarized (Verb):
- সমবর্তিত।

• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে inhibited বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

৮৯৮.
The police suspect him ____ committing the crime.
  1. of
  2. for
  3. with
  4. about
ব্যাখ্যা
• Complete Sentence: The police suspect him of committing the crime.
- Bangla Meaning: পুলিশ তাকে অপরাধ করার জন্য সন্দেহ করছে।

• Suspect of (doing something)
- English Meaning: To not trust; to doubt; to think or believe something to be true or probable.
- Bangla Meaning: (কোনোকিছু ঘটতে পারে বলে) অনুভব বা ধারণা করা; আশঙ্কা করা; সন্দেহ করা; সংশয় করা।

Example Sentence:
1. I don’t suspect you of the crime.
2. The police suspect him of carrying out two bomb attacks.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৮৯৯.
(Qs. 41-45): Choose the most appropriate word to fill in the gap in the following sentences.
A restaurant's menu is generally reflected in its decor; however, despite this restaurant's ______ appearance, it is pedestrian in the menu it offers.
  1. elegant
  2. modern
  3. tawdry
  4. conventional
  5. dowdy
ব্যাখ্যা
• Complete sentence: A restaurant's menu is generally reflected in its decor; however, despite this restaurant's elegant appearance, it is pedestrian in the menu it offers.
- Bangla meaning: একটি রেস্তোরাঁর মেনু সাধারণত তার সাজসজ্জায় প্রতিফলিত হয়; তবে, এই রেস্তোরাঁর  অভিজাত চেহারা সত্ত্বেও, এটি যে মেনু অফার করে তা খুবই সাধারণ/নীরস।

• Options:
ক) elegant (adjective) - রুচিশীল; অভিজাত; মার্জিত।
খ) modern (adjective, noun) - বর্তমান বা সাম্প্রতিক কাল সম্বন্ধী; আধুনিক; অধুনা।
গ) tawdry (adjective, noun) - রুচিহীনভাবে জমকালো; চটকদার।
ঘ) conventional (adjective) - ঐতিহ্যগত; গতানুগতিক; রীতিসম্মত।
ঙ) dowdy (adjective, noun) - (পোশাক পরিচ্ছদ) জীর্ণ; অপরিপাটি।

• অপশনের শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ক) elegant.
- উল্লিখিত বাক্যের শেষাংশে "Pedestrian" (সাধারণ/নীরস) শব্দটি ব্যবহার করে বলা হয়েছে যে, এটি "সাধারণ/নীরস" মেনু অফার করে, যা রেস্টুরেন্টের অভিজাত সাজসজ্জার সাথে বেমানান।
- আবার despite ব্যবহার করা হয়েছে "Elegant appearance" (অভিজাত চেহারা) এবং "pedestrian menu" (সাধারণ মেনু) এর মধ্যে বৈপরীত্য বোঝানোর জন্য।

- তাই শূন্যস্থানে "elegant" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।
৯০০.
She is very ______ about her success and prefers to stay humble.
  1. modest
  2. rude
  3. selfish
  4. careless
ব্যাখ্যা
Complete sentence: She is very modest about her success and prefers to stay humble.
- Bangla Meaning: সে তার সাফল্য নিয়ে খুবই বিনয়ী এবং নম্র থাকতেই পছন্দ করে।

উল্লিখিত অপশনশনগুলো,
• Modest (Adj):
- Bangla Meaning: বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।
- English Meaning: Having a humble estimate of one's importance or worth, or being limited in size, amount, or scope..

• Rude (Adj):
- Bangla Meaning: অভদ্র; অমার্জিত; রূঢ়।
- English Meaning: Being in a rough or unfinished state : crude.

• Selfish (Adj):
- Bangla Meaning: স্বার্থপর; স্বার্থিক।
- English Meaning: Concerned excessively or exclusively with oneself : seeking or concentrating on one's own advantage, pleasure, or well-being without regard for others.

• Careless (Adj):
- Bangla Meaning: যত্নহীন; অসাবধান।
- English Meaning: Free from care : untroubled.

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- Modest.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.