বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Other Fill in the Blanks

মোট প্রশ্ন১,৪৮১এই পাতা৭৫প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Other Fill in the Blanks

PrepBank · পাতা ১৫ / ১৫ · ১,৪০১১,৪৭৫ / ১,৪৮১

১,৪০১.
The greater the demand ______ the price.
  1. higher
  2. the highest 
  3. high
  4. the higher
ব্যাখ্যা

• Complete sentence: The greater the demand, the higher the price.

- সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে parallelism নীতি অনুসরণ করতে হয়।
- The + comparative degree….the comparative degree হয়।
- সুতরাং, The greater the demand the higher the price.

More Example:
1. The more you practice, the better you'll become at playing the piano.
2. The earlier you start studying, the easier the exam will be.

১,৪০২.
In some places, the US-Mexico border is so _____ it resembles the Berlin Wall.
  1. unsubstantiated
  2. incontrovertible
  3. validated
  4. fortified
ব্যাখ্যা

সঠিক উত্তর: fortified.

Options,

ক) unsubstantiated:
English meaning: not supported by facts.
Bangla meaning: অপ্রমাণিত; অপ্রমাণসিদ্ধ।

খ) incontrovertible:
English meaning: impossible to doubt because of being obviously true.
Bangla meaning: অকাট্য; তর্কাতীত; অখণ্ডনীয; সুনিশ্চিত; তৰ্কাতীত; নিঃসংশয়।

গ) validated:
English meaning: to make something officially acceptable or approved, especially after examining it
Bangla meaning: যাথাথ্র্য সমর্থন করা; সত্যতা সমর্থন করা; হাঁ-সূচকভাবে বলা।

ঘ) fortified:
English meaning: made stronger against attack, for example with high, strong walls.
Bangla meaning: আক্রমণের বিরুদ্ধে (কোনো স্থানকে) সুরক্ষিত/ দুর্ভেদ্য করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে fortified বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: In some places, the US-Mexico border is so fortified it resembles the Berlin Wall.
Bangla: কিছু জায়গায়, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত এত শক্তিশালীভাবে সুরক্ষিত যে এটি বার্লিন প্রাচীরের মতো দেখায়।

Source: Cambridge Dictionary.

১,৪০৩.
All __________ attempts at a peaceful solution to the crisis have been fruitless.
  1. abolish
  2. integrity
  3. diplomatic
  4. accolade
ব্যাখ্যা
• Diplomatic:
English meaning: involving diplomats or the management of the relationships between countries.
Bangla meaning: র্কটনীতি বিষয়ক বা কুশলী।

Options,
- Accolade: সম্মাননা পুরষ্কার ; প্রশংসা ; সাধুবাদ ; প্রশংসার অভিব্যক্তি ; অনুমোদন।
- Integrity: সাধুতা; সততা; ন্যায়পরায়ণতা; চারিত্রিক শুদ্ধতা; (2) অখণ্ডতা; পূর্ণতা।
- Abolish: লোপ করা ; রদ বা রহিত করা।

Complete sentence: All diplomatic attempts at a peaceful solution to the crisis have been fruitless.

Source: Cambridge Dictionary.
১,৪০৪.
She insisted on ___ staying with her.
  1. him
  2. his
  3. himself
  4. she
ব্যাখ্যা
• প্রদত্ত শূন্যস্থান পূরণের ক্ষেত্রে একটি Object Pronoun দরকার হবে যাতে বক্তা কার দিকে ইঙ্গিত করছে সেটি বোঝা যায়।
- এছাড়া, insist on এর পরে সাধারণত Possessive Pronoun (my, your, his, etc.) বসে থাকে।

সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.
- Correct Sentence: She insisted on his staying with her.

অন্যদিকে
- Insist on/upon/ Insist on doing something.
- English Meaning: To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।
- Insist on/upon এর সাথে verb এর (ing) form বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১,৪০৫.
Choose the best options.
The documentary provided crucial ______ about the events that helped the audience better understand the complex social dynamics at play.
  1. statistics
  2. visuals
  3. context
  4. conclusions
ব্যাখ্যা
• Complete sentence:
- The documentary provided crucial context about the events that helped the audience better understand the complex social dynamics at play.

Bangla meaning:
- ডকুমেন্টারিটি ঘটনাগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট প্রদান করেছে, যা দর্শকদের জটিল সামাজিক গতিশীলতা আরও ভালোভাবে বোঝার জন্য সহায়তা করেছে।

অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
ক) statistics (noun)
- পরিসংখ্যান; তথ্য উপস্থাপনার সংখ্যা ও পরিমাণ।

খ) visuals (noun)
- দৃশ্যমান উপস্থাপনা; চিত্র বা গ্রাফিক উপকরণ।

গ) context (noun)
- প্রেক্ষাপট; একটি ঘটনা, বক্তব্য, বা বিষয় বুঝতে প্রাসঙ্গিক পরিস্থিতি বা পটভূমি।

ঘ) conclusions (noun)
- সিদ্ধান্ত; যুক্তি, তথ্য বা প্রমাণের ভিত্তিতে শেষ পর্যবেক্ষণ বা মতামত।

- সুতরাং, শূন্যস্থানে context বসালে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়।

Source:
1. Bangla Academy Dictionary
2. Oxford English Dictionary
3. Cambridge English-Bangla Dictionary
১,৪০৬.
Fill in the blank: She seemed none the _____ her night out in the cold.
  1. better of
  2. worst for
  3. worse for
  4. best to
ব্যাখ্যা

• Complete sentence: She seemed none the worse for her night out in the cold.
- Bangla meaning: ঠান্ডার মধ্যে রাত কাটালেও তার কোনো ক্ষতি হয়েছে বলে মনে হলো না।

- প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে, সঠিক idiom টি হলো 'none the worse for'.

• None the worse (for something) [idiom]

- English Meaning: not damaged or harmed despite something.
- Bangla Meaning: কোনো কিছুর পরেও একটুও আহত বা ক্ষতিগ্রস্ত নয় এমন।

- অর্থাৎ, আগের চেয়ে কোনো কিছু worse, better, richer, ইত্যাদি বুঝাতে idiom হিসেবে "none the worse, better, richer, etc." ব্যবহৃত হয়।
→ used in phrases with adjectives such as worse, better, etc., to say that someone or something is not any worse, better, etc., than before —often + for.
- যেমন:
- We had to change our plans, but we were none the worse for it in the end.
- Luckily, the horse seemed none the worse for his fall.

- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- worse for.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

১,৪০৭.
The more challenges one faces, the stronger ________ character becomes.
  1. his
  2. one's
  3. it's
  4. their
ব্যাখ্যা
• Correct sentence:The more challenges one faces, the stronger one's character becomes.

• প্রশ্নটি মূলত বাক্যে possessive pronoun এর ব্যবহারের উপর ভিত্তি করে করা হয়েছে।

• নিয়মানুযায়ী,
- এখানে one শব্দটি হলো pronoun.
- এর possessive form হচ্ছে one's.
- One এর possessive হিসাবে সবসময়ই One's বসে।
-  বাক্যে Subject হিসাবে One বসলে এর Possessive Adjective হিসাবে one's হবে।
- তাই এখানে one's ই ব্যবহার করতে হবে। 
- His, her বা it বসে না।

• He এর possessive form 'his'.
- She এর possessive form 'her'.
১,৪০৮.
____ the high number of robberies, police started patrolling the road.
  1. Correspondingly
  2. In other terms
  3. Owing to
  4. Alternatively
ব্যাখ্যা

• Complete Sentence: Owing to the high number of robberies, police started patrolling the road.

Owing to (কারণে / কারণে) → কারণ বোঝাতে ব্যবহৃত হয়।
- এখানে ডাকাতির সংখ্যা বেশি হওয়ায় পুলিশ রাস্তায় টহল শুরু করেছে
- তাই "owing to" সঠিক।

Other options:
ক) Correspondingly (অনুরূপভাবে) → সাদৃশ্য দেখাতে ব্যবহৃত হয়, এখানে মানায় না।

খ) In other terms (অন্যভাবে বললে) → ব্যাখ্যা দেওয়ার সময় ব্যবহৃত হয়, এখানে প্রযোজ্য নয়।

ঘ) Alternatively (বিকল্পভাবে) → বিকল্প বোঝাতে ব্যবহৃত হয়, এখানে মানায় না।

Source:linking.

১,৪০৯.
The protesters blocking the entrance to the offices remained ______ this morning.
  1. defiant
  2. obedient
  3. supportive
  4. shy
  5. none
ব্যাখ্যা

• Complete sentence: The protesters blocking the entrance to the offices remained defiant this morning.

Options:
ক) defiant - স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য।

খ) obedient - আজ্ঞানুবর্তী; বাধ্য।

গ) supportive - সহায়ক; সমর্থক।

ঘ) shy - (ব্যক্তি, তার আচরণ) লাজুক।

- তাই শূন্যস্থান পুরণে সবচেয়ে উপযুক্ত শব্দ হলো defiant (অবাধ্য, বিদ্রোহী, চ্যালেঞ্জ করা)।

• সুতরাং, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে- defiant.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১,৪১০.
When Jeff fell prey to an online credit card scam, the sting of ________ hurt him more than the loss of money.
  1. suffering
  2. faithlessness
  3. indigence
  4. duplicity
  5. None of these
ব্যাখ্যা
Complete sentence: When Jeff fell prey to an online credit card scam, the sting of duplicity hurt him more than the loss of money.
- Bangla meaning: যখন জেফ অনলাইনে ক্রেডিট কার্ড প্রতারণার শিকার হয়, তখন টাকার ক্ষতির চেয়েও প্রতারণার দংশন তাকে বেশি কষ্ট দিয়েছিল।

উল্লিখিত অপশনগুলো,
- Suffering - যন্ত্রনা; (physical or mental pain.)
- Faithlessness - বিশ্বাসহীন; আস্থাহীন; (not true to allegiance or duty.)
- Indigence - দারিদ্র্য; (a level of poverty in which real hardship and deprivation are suffered and comforts of life are wholly lacking.)
- Duplicity - কপটতা; শঠতা; চাতুরী। (dishonest behaviour that is intended to make somebody believe something that is not true.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Duplicity.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১,৪১১.
It was the barest of welcomes, but it was a welcome __________ .
  1. although
  2. nonetheless
  3. therefore
  4. whichever
ব্যাখ্যা

• Complete sentence: It was the barest of welcomes, but it was a welcome nonetheless.
- Bangla meaning: অত্যন্ত স্বল্প আয়োজনে স্বাগত জানানো হলেও, তবু তা একরকমের স্বাগতই ছিল।

• Nonetheless/nevertheless (adverb), (conjunction)
- English Meaning: in spite of what has just been said: nevertheless.
- Bangla Meaning: তথাপি; তবু; তা সত্ত্বেও।

- Nonetheless একটা adverb যা contrast বা concession দেখায় – অর্থাৎ প্রথম অংশের সাথে বৈপরীত্য সত্ত্বেও দ্বিতীয় অংশ সত্য। 
- এখানে "barest" (সবচেয়ে কম/ন্যূনতম) হওয়া সত্ত্বেও এটা "a welcome" ছিল – এই বৈপরীত্য দেখাতে nonetheless ই উপযুক্ত।

অন্যদিকে,
ক) Although (conjunction)
- English Meaning: In spite of the fact that: even though.
- Bangla Meaning: সত্ত্বেও, যদিও; যদ্যপি।

- যদিও; কোনো কিছু সত্ত্বেও অর্থে Although/though ব্যবহৃত হয়। সাধারণত দুটি clause এর কাজের বিপরীতমুখিতা বুঝাতে ব্যবহৃত হয়।
- এরা অবশ্যই clause এর পূর্বে বসে।
- যেমন: They are good friends, although they don't see each other very often.

গ) Therefore (adverb)
- English Meaning: for that reason: because of that: consequently.
- Bangla Meaning: সেই কারণে; সুতরাং।

- এটা cause-effect দেখাতে (কারণে-ফলে) ব্যবহৃত হয়।
- যেমন: We were unable to get funding and therefore had to abandon the project.

ঘ) Whichever (Adjective), (pronoun)
- English Meaning: being whatever one or ones out of a group: no matter which.
- Bangla Meaning: (১) যে-ই, যেটাই: (২) যে-ই/যেটাই হোক না কেন।

- Used to say that among various possibilities, there is no important difference or that you are free to choose the one you like.
- এটা choice বা alternative দেখাতে ব্যবহৃত হয়।
- যেমন: Take whichever you like best.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

১,৪১২.
Man who has committed such an _______ crime must get the most severe punishment.
  1. unworthy
  2. uncharitable
  3. abominable
  4. injurious
ব্যাখ্যা

• প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে এমন একটি adjective বসবে যা দ্বারা ঘৃণ্য অপরাধ বুঝায় এবং যার দরুণ সে কঠোর শাস্তি ভোগ করবে। 

অপশনসমূহ, 
unworthy - অযোগ্য; 
uncharitable - দাক্ষিণ্যহীন; 
abominable - জঘন্য; 
injurious - ক্ষতিকর। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে 'abominable' বসালে বাক্যটি যথার্থ হবে। 

Complete Sentence - Man who has committed such an abominable crime must get the most severe punishment. 
Meaning - যে ব্যক্তি এমন জঘন্য অপরাধ করেছে তাকে অবশ্যই কঠিনতম শাস্তি পেতে হবে।

১,৪১৩.
He was tired, ___ he continued working.
  1. so
  2. but
  3. or
  4. because
ব্যাখ্যা

• Complete Sentence: He was tired, but he continued working.

বাক্যটি দুটি বিপরীত ভাব প্রকাশ করছে - He was tired (সে ক্লান্ত ছিল) এবং he continued working (সে কাজ চালিয়ে গেল)।
- যখন দুটি বাক্যের মধ্যে বিরোধ বা contrast থাকে, তখন but ব্যবহৃত হয়।
- But সংযোগকারী (coordinating conjunction) যা বিপরীত অর্থের দুটি clause-কে যুক্ত করে।
- So কারণ-ফলাফল বোঝায় (তাই), যা এখানে অর্থ অনুযায়ী ঠিক নয়।
- Or বিকল্প বা পছন্দ বোঝাতে ব্যবহৃত হয়, যা এই বাক্যে প্রযোজ্য নয়।
- Because কারণ বোঝায়, কিন্তু এখানে আমরা বিপরীত ভাব প্রকাশ করতে চাই।
- তাই সঠিক উত্তর but, কারণ এটি ক্লান্ত থাকা সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ার বিপরীত ভাব প্রকাশ করছে।

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

১,৪১৪.
______ can influence our mood and feelings.
  1. Sceneries
  2. A scenery
  3. The sceneries
  4. Scenery
ব্যাখ্যা
The correct answer is - Scenery can influence our mood and feelings.

• Scenery (Noun)
- English Meaning: The natural features of an area, such as mountains, valleys, rivers and forests, when you are thinking about them being attractive to look at.
- Bangla Meaning: কোনো এলাকার সাধারণ স্বাভাবিক বৈশিষ্ট্য, দৃশ্য, নৈসর্গিক শোভা।

Scenery শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article (a, an) বসে না এবং তার Plural form হয় না।
- নির্দিষ্ট করে বুঝাতে article The ব্যবহার করা হয়।
- এটিকে countable noun করতে হলে a piece of scenery ব্যবহার করে countable noun করতে হয়।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১,৪১৫.
Some states have a rule that _________ lawyers from talking about their cases outside the courtroom.
  1. concedes
  2. exonerate
  3. provokes
  4. enliven
  5. inhibits
ব্যাখ্যা
উল্লিখিত অপশন গুলোর অর্থ:

ক) concede:
English meaning: to admit, often unwillingly, that something is true.
Bangla meaning: মেনে নেওয়া; স্বীকার করা; অনুমতি দেওয়া।

খ) exonerate:
English meaning: to show or state that someone or something is not guilty of something.
Bangla meaning: (অভিযোগাদি হতে) মুক্তি দেওয়া। 

গ) provoke:
English meaning: to cause a reaction, especially a negative one.
Bangla meaning: ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো।

ঘ) enliven:
English meaning: to make more interesting or active.
Bangla meaning: প্রাণবন্ত করা।

ঙ) inhibit:
English meaning: to take an action that makes something less likely to happen, or that discourages someone from doing something.
Bangla meaning: বাধাগ্রস্ত; প্রতিনিবৃত্ত করা; সংযত/নিয়ত/দমিত করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে inhibits বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Some states have a rule that inhibits lawyers from talking about their cases outside the courtroom.

Bangla meaning: "কিছু রাজ্যে এমন নিয়ম রয়েছে যা আইনজীবীদের আদালতের বাইরে তাদের মামলা সম্পর্কে আলোচনা করতে বাধা দেয়।"

১,৪১৬.
We fitted him ____ with a smart new suit for the occasion.
  1. in
  2. for
  3. out
  4. off
ব্যাখ্যা
• We fitted him out with a smart new suit for the occasion.
- Bangla meaning: আমরা তাকে অনুষ্ঠানের জন্য একটি চমত্কার নতুন স্যুট পরিধান করালাম।

Fit (somebody/something) out [phrasal verb]
- English Meaning: To provide someone or something with all of the things that will be needed.
- Bangla Meaning: সাজানো; সজ্জিত করা।

Fit (somebody/something) in
- English Meaning: To find time to do something or see someone.
- Example: The doctor’s very busy, but she could fit you in tomorrow morning.

Fit for (something)
- English Meaning: Suitable for a particular purpose or activity.
- Example: It is not fit for human consumption.

Source: Cambridge Dictionary.
১,৪১৭.
Choose the best option.
The manager's __________ decision to fire half the staff caused widespread confusion and panic.
  1. thoughtful
  2. considerate
  3. strategic
  4. prudent
  5. arbitrary
ব্যাখ্যা
• Complete Sentence: The manager's arbitrary decision to fire half the staff caused widespread confusion and panic.
- Bangla Meaning: ম্যানেজারের মনমতো সিদ্ধান্তে অর্ধেক কর্মচারীকে বরখাস্ত করার ফলে ব্যাপক বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হয়।

অপশন আলোচনা:

ক) thoughtful (চিন্তাশীল / গভীরভাবে ভাবা হয়েছে এমন)
- মানে: যেকোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- উদাহরণ: "He made a thoughtful comment during the meeting."
- এটি একটি ইতিবাচক শব্দ, কিন্তু প্রশ্নে বলা হয়েছে সিদ্ধান্তটি বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করেছে — যা thoughtful সিদ্ধান্তের ক্ষেত্রে সাধারণত হয় না। তাই এটি উপযুক্ত নয়।

খ) considerate (ভবিষ্যৎ বা অন্যদের অনুভূতি বিবেচনায় নেওয়া)
- মানে: যে সিদ্ধান্ত বা কাজ অন্যের অনুভূতি ও অবস্থা বিবেচনা করে নেওয়া হয়েছে।
- উদাহরণ: "She was very considerate of her coworkers' needs."
- এটি একটি সহানুভূতিশীল শব্দ, কিন্তু প্রশ্নে বলা হয়েছে সিদ্ধান্তের ফলে “confusion and panic” ছড়িয়েছে — considerate হলে এমনটা হতো না। তাই এটি সঠিক নয়।

গ) strategic (কৌশলগত / সুপরিকল্পিত)
- মানে: পরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য নেওয়া সিদ্ধান্ত।
- উদাহরণ: "The company took a strategic step to expand into Asia."
- এই শব্দটি সাধারণত ইতিবাচক এবং কার্যকরী সিদ্ধান্ত বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্নে যে বিভ্রান্তি ও আতঙ্কের কথা বলা হয়েছে, তা “strategic” সিদ্ধান্তের সঙ্গে খাপে খায় না।

ঘ) prudent (দূরদর্শী / বিচক্ষণ)
- মানে: চিন্তাভাবনা করে, ঝুঁকি ও ফলাফল বিবেচনা করে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেওয়া।
- উদাহরণ: "It was prudent to save money for emergencies."
- এটি একটি ইতিবাচক শব্দ। প্রশ্নের পরিস্থিতিতে যদি সিদ্ধান্ত prudent হতো, তাহলে বিভ্রান্তি বা আতঙ্ক ছড়াত না। তাই এটি সঠিক নয়।

ঙ) arbitrary (খামখেয়ালী / যুক্তিহীন / আকস্মিকভাবে নেওয়া সিদ্ধান্ত)
- মানে: এমন সিদ্ধান্ত যা যুক্তি, পরিকল্পনা বা পরিপ্রেক্ষিত ছাড়া নেওয়া হয়েছে।
- উদাহরণ: "The rules seemed arbitrary and unfair."
- এই শব্দটি নেতিবাচক এবং প্রশ্নে বলা “widespread confusion and panic” এর সঙ্গে ভালোভাবে মিলে যায়। এমন সিদ্ধান্ত সাধারণত খামখেয়ালী ও চিন্তাহীন হয়, যার ফলেই আতঙ্ক সৃষ্টি হয়।

- সঠিক উত্তর: ঙ) arbitrary
- কারণ: প্রশ্ন অনুযায়ী, সিদ্ধান্তটি হঠাৎ ও যুক্তিহীন ছিল — যার ফলে বিভ্রান্তি ও আতঙ্ক ছড়িয়েছে। এটি একটি arbitrary সিদ্ধান্তের লক্ষণ।

Sources:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner’s Dictionary.
3. Bangla Academy’s Accessible Dictionary.
১,৪১৮.
Only after he _______ home, did he realize that he had lost the book.
  1. get
  2. gets
  3. got
  4. gotten
ব্যাখ্যা

Correct answer: got.
Complete sentence: Only after he got home did he realize that he had lost the book.
- Only after, only if, only in this way, not until etc. বাক্যের এর শুরুতে বসলে ২য় Clause এ Auxiliary Verb, Subject এর আগে বসে। তাছাড়া, Past tense এর সাথে After ব্যবহৃত হলে, 'after' এর পর Past Perfect হলেও, 'Only after' এর পর Past Indefinite Tense হতে পারে।

• এটি একটি inversion এর উদাহরণ।
- Negative inversion এর ক্ষেত্রে,
- Negative adverb +Clause+ Auxiliary verb +Subject+ Principal verb + Extension.
- Adverb গুলো হচ্ছে Only after, only later, only rarely, only recently, only then, only when, only if, only until, not until ইত্যাদি।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১,৪১৯.
We left the house __________ the rain stopped.
  1. as soon as
  2. whereas
  3. so
  4. but
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত প্রশ্ন গুলোর মধ্যে - 

- whereas - যেখানে (তুলনামূলক পার্থক্য বুঝাতে)।
- so - এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
- but - কিন্তু; তবে।
- as soon as - করতে না করতেই/ হতে না হতেই।

• সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে as soon as বসালে বাক্যে অর্থ পুর্ণতা পাবে।

Complete sentence: We left the house as soon as the rain stopped.

Source: Bangla Academy Dictionary.
১,৪২০.
The athlete’s performance was a testament to her ______, despite the adverse conditions on the field.
  1. vigour
  2. persistence
  3. adaptability
  4. resilience
  5. None of the above
ব্যাখ্যা
অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ
ক) vigour (noun)
- প্রাণশক্তি, উদ্যম, শক্তি।

খ) persistence (noun)
- অধ্যবসায়, দৃঢ়তা।

গ) adaptability (noun)
- অভিযোজনযোগ্যতা, পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর ক্ষমতা।

ঘ) resilience (noun)
- প্রতিকূল পরিস্থিতি থেকে দ্রুত পুনরুদ্ধারের ক্ষমতা, মানসিক দৃঢ়তা।

শব্দগুলোর অর্থ বিবেচনায় ব্যাখ্যা
- বাক্যে বলা হয়েছে যে প্রতিকূল পরিবেশেও অ্যাথলিটের পারফরম্যান্স তার শক্তির পরিচয় দিয়েছে। এখানে শূন্যস্থানে এমন একটি শব্দের প্রয়োজন যা প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতাকে বোঝায়। "resilience" (প্রতিকূলতা থেকে পুনরুদ্ধারের ক্ষমতা) শব্দটি বাক্যের অর্থ অনুযায়ী সবচেয়ে উপযুক্ত।

- vigour এবং persistence শক্তি ও অধ্যবসায় প্রকাশ করে, তবে তারা এখানে প্রতিকূলতা থেকে পুনরুদ্ধারের ক্ষমতাকে সম্পূর্ণভাবে প্রতিফলিত করে না।
- adaptability অভিযোজন ক্ষমতা নির্দেশ করে, কিন্তু এটি প্রতিকূল পরিস্থিতিতে দৃঢ়তার তুলনায় কম উপযুক্ত।

Complete sentence
- The athlete’s performance was a testament to her resilience, despite the adverse conditions on the field.
- Bangla Meaning: প্রতিকূল পরিবেশ সত্ত্বেও অ্যাথলিটের পারফরম্যান্স তার দৃঢ়তার এক উজ্জ্বল প্রমাণ।
১,৪২১.
She _________ the results correctly, but the professor disagreed with her interpretation.
  1. interpreted
  2. has interpreted
  3. is interpreting
  4. had interpreted
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) had interpreted.

Complete sentence: She had interpreted the results correctly, but the professor disagreed with her interpretation.

Bangla: সে ফলাফলগুলো সঠিকভাবে ব্যাখ্যা করেছিল, কিন্তু অধ্যাপক তার ব্যাখ্যার সাথে একমত হননি।

উল্লিখিত বাক্যে দুটি অতীতের ঘটনা রয়েছে এবং একটি ঘটনা অন্যটির আগে সংঘটিত হয়েছে। এক্ষেত্রে Past Perfect Tense ব্যবহার হয়।
- যখন অতীতে দুটি কাজ ঘটে এবং একটি আরেকটির আগে ঘটে, তখন:
- আগের কাজ → Past Perfect (had + V3).
- পরের কাজ → Past Simple (V2).

অন্য অপশনগুলো কেন ভুল:

ক) interpreted → simple past; দুটি ঘটনা একই সময়ে বা পরে ঘটার মতো শোনায়, কিন্তু এখানে interpretation আগে ঘটেছে, তাই আগের কাজ - Past Perfect.

খ) has interpreted → present perfect; বর্তমানের সাথে সম্পর্কিত, কিন্তু পুরো বাক্য অতীতে (disagreed).

গ) is interpreting → present continuous; বর্তমান চলমান কাজ বোঝায়, অতীতের সাথে মেলে না।

১,৪২২.
As a last _____, he appealed to the President for mercy.
  1. resource
  2. point
  3. solution
  4. resort
  5. force
ব্যাখ্যা

• Complete sentence: As a last resort, he appealed to the President for mercy.
- Bangla meaning: শেষ অবলম্বন হিসেবে, তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমার আবেদন করেন।

• As a last resort [idiom] (UK also in the last resort)
- English Meaning: if all other methods fail.
- Bangla Meaning: শেষ অবলম্বন হিসাবে; সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর শেষ উপায় হিসেবে।

- ইংরেজিতে সঠিক এবং অত্যন্ত প্রচলিত idiom হলো as a last resort.
- এখানে বোঝানো হচ্ছে যে, অন্য সব পথ বন্ধ হয়ে যাওয়ার পর শেষভরসা হিসেবে তিনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

অন্যদিকে,
ক) resource - (ব্যক্তিগত অথবা দেশের) সম্পদ।

খ) point - স্থান বা কালে প্রকৃত বা কাল্পনিক অবস্থানবিন্দু; মুহূর্ত।

গ) solution - (কোনো প্রশ্ন ইত্যাদির) উত্তর; কোনো সমস্যা সমাধানের (পথ বা উপায়)।

ঙ) force - বল; শক্তি; জোর।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১,৪২৩.
The movie was _____________ everyone stayed until the very end.
  1. so exciting that
  2. such exciting those
  3. very exciting thus
  4. exciting so that
ব্যাখ্যা
• Complete Sentence: The movie was so exciting that everyone stayed until the very end.
- Bangla Meaning: সিনেমাটি এতই উত্তেজনাপূর্ণ ছিল যে সবাই শেষ অবধি অপেক্ষা করল।
- এখানে, exciting হচ্ছে - adjective.

• So... that
- It expresses a cause and effect.

• Structure:
So + adjective/adverb + that

Examples:
- The box was so heavy that we needed help to carry it.
- The weather was so cold that the lake froze overnight.
- He was so tired that he fell asleep during the meeting.
- The cake was so delicious that I had to ask for the recipe.

- যেহেতু এটা cause & effect প্রকাশ করে, তাই সম্পূর্ণ বাক্যে একই tense হবে।
- প্রশ্নোক্ত বাক্যের প্রথম অংশে past tense থাকায় পরের অংশেও past tense হবে।
১,৪২৪.
The teacher insisted that the students _____ honest in their responses.
  1. are
  2. be
  3. were
  4. had been
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) be.

• এটি Subjunctive Mood এর নিয়ম। কিছু নির্দিষ্ট verb এর পরে that clause এ সবসময় base form of verb (be/do/go ইত্যাদি) ব্যবহার করতে হয়।

• Subjunctive Rule: কিছু verb যেমন- desire, ask, demand, insist, suggest, prefer, propose, recommend ইত্যাদির পর পরবর্তী clause এ s/es/ing/ed বিহীন verb ব্যবহৃত হয়, এরূপ verb কে বলে Subjunctive.
Structure: Subject+ Subjunctive verb + that + পরবর্তী verb এর base form বসে।
- তাই এখানে base form 'be' বসবে।  

অন্যান্য অপশন কেন ভুল:
ক) are → এটি present tense, subjunctive নয়।
গ) were → এটি past tense, subjunctive নয়।
ঘ) had been → এটি past perfect, এখানে প্রযোজ্য নয়। 

১,৪২৫.
The sky turned ____ as the storm approached.
  1. sunny
  2. jolly
  3. cheerful
  4. gloomy
ব্যাখ্যা
• Complete sentence: The sky turned gloomy as the storm approached.
- Bangla meaning: ঝড়ের আগমনে আকাশ মলিন হয়ে উঠল।

• Options:
ক) sunny (adjective)
- marked by brilliant sunlight: full of sunshine (রোদ-ঝলমলে; হাসিখুশী)

খ) jolly (adjective)
-  full of high spirits: joyous ( প্রফুল্ল; হাসিখুশি)

গ) cheerful (adjective)
- full of good spirits: merry (প্রফুল্ল; হাসিখুশী)

ঘ) gloomy (adjective)
- partially or totally dark (অন্ধকারাচ্ছন্ন, মেঘলা ও বিষণ্ন আবহাওয়া)

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- gloomy.
- ঝড় আসার সময় আকাশ সাধারণত অন্ধকার হয়ে যায় — তাই "gloomy" এখানে যথাযথ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১,৪২৬.
Choose the best option.
The detective was known for his sharp intellect and ability to read people, which made him particularly __________ when interrogating witnesses.
  1. distracted
  2. indifferent
  3. empathetic
  4. perceptive
  5. clumsy
ব্যাখ্যা
Options:
ক) distracted:
- বিভ্রান্ত; মনোযোগ না থাকা।

খ) indifferent:
- উদাসীন; অসংগতিপূর্ণ বা কোনো বিষয়ে আগ্রহ না থাকা।

গ) empathetic:
- সহানুভূতিশীল; অন্যের অনুভূতি বুঝতে পারা।

ঘ) perceptive:
- বুদ্ধিমান; সজাগ; তীক্ষ্ণ অবলম্বন বা মনোযোগী।

ঙ) clumsy:
- অমার্জিত; অপটু; হাত পা চালানোর ক্ষেত্রে দক্ষ না হওয়া।

- অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে perceptive বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।
- Complete sentence:
- The detective was known for his sharp intellect and ability to read people, which made him particularly perceptive when interrogating witnesses.
- Bangla: গোয়েন্দা তার তীক্ষ্ণ বুদ্ধি এবং মানুষের মনোভাব বোঝার ক্ষমতার জন্য পরিচিত ছিল, যা তাকে সাক্ষীদের সাক্ষাৎকার নেওয়ার সময় বিশেষভাবে সজাগ এবং মনোযোগী করে তুলত।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১,৪২৭.
He ran fast lest he ____ miss the train. 
  1. can
  2. could not
  3. should
  4. will
ব্যাখ্যা

• Correct answer: should.

- “lest” নিজেই negative sense বহন করে।
- তাই এর পরে আর “not” ব্যবহার করা হয় না।
- “lest” এর পরে সাধারণত should + base verb ব্যবহৃত হয়।

Correct Sentence: He ran fast lest he should miss the train.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১,৪২৮.
The author's writing style is ______ and engaging.
  1. obscure
  2. monotonous
  3. dull
  4. vivid
  5. tedious
ব্যাখ্যা

• Complete sentence: The author's writing style is vivid and engaging.
- Bangla meaning: লেখকের লেখার শৈলী প্রাণবন্ত এবং আকর্ষণীয়।

Options:
ক) obscure - অস্পষ্ট, দুর্বোধ্য।

খ) monotonous - একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন।

গ) dull - একঘেয়ে; নীরস; নিরানন্দ।

ঘ) vivid - জীবন্ত; প্রাণবন্ত; স্পষ্ট ও পরিচ্ছন্ন।

ঙ) tedious - ক্লান্তিকর; অনাকর্ষণীয়; বিরক্তিকর।

- এখানে এমন একটি শব্দ দরকার যা ইতিবাচক অর্থ বহন করে এবং "engaging" (আকর্ষণীয়) এর সাথে সামঞ্জস্যপূর্ণ হয়।
- সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে- vivid.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১,৪২৯.
_____ are availabe in the spring semester.
  1. Only a few programs
  2. Only a few program
  3. Only few programs
  4. None of these
ব্যাখ্যা
• Correct Answer: ক) Only a few programs.

-  "Programs" is a countable plural noun.
- To describe a small number of countable things, we use "a few".
- Also, the noun must be in plural form after "a few".

• Only a few programs are available in the spring semester.
- "a few" + plural countable noun (programs).
- Meaning: "শুধু কিছু প্রোগ্রাম বসন্ত সেমিস্টারে পাওয়া যায়।"

• Other options:
খ) Only a few program :
-"program" is singular, but "a few" requires plural.

গ) Only a little programs :
- "a little" is used for uncountable nouns, not plural countables like "programs".

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
১,৪৩০.
The author's writing style is often described as convoluted, with intricate and complex sentence structures that challenge readers.
Choose the correct replacement for the underlined word from the options below.
  1. lucid
  2. succinct
  3. straightforward
  4. cryptic
  5. None of these
ব্যাখ্যা
The required answer is - cryptic.

• Convoluted (Adjective)
- English Meaning: (Especially of expression in speech or writing) Having a complicated structure and therefore difficult to understand.
- Bangla Meaning: (জীববিদ্যা, প্রাণিবিদ্যা) জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং); (লাক্ষণিক) জটিল এবং দুরূহ।

উল্লিখিত অপশনগুলো,
Lucid (Adjective)
- English Meaning: (of speech or writing) Clearly expressed and easy to understand, or (of a person) thinking or reasoning clearly.
- Bangla Meaning: স্পষ্ট; সহজবোধ্য। 

Succinct (Adjective)
- English Meaning: Expressed clearly and in a few words.
- Bangla Meaning: সংক্ষেপে স্পষ্টভাবে প্রকাশিত; সংক্ষিপ্ত; চুম্বক; সংহৃত।

Straightforward (Adjective, Adverb)
- English Meaning: Easy to do or to understand; not complicated.
- Bangla Meaning: সহজবোধ্য; সহজসাধ্য।

Cryptic (Adjective)
- English Meaning: ​With a meaning that is hidden or not easily understood.
- Bangla Meaning: রহস্যপূর্ণ; গুপ্ত; অর্থসূচক; দুর্বোধ্য।

• বাক্যে "convoluted" শব্দটি ব্যবহৃত হয়েছে লেখকের লেখার ধরন বোঝাতে, যা জটিল, দুর্বোধ্য এবং পাঠকদের জন্য কঠিন। এই অর্থের সঙ্গে "cryptic" শব্দটি সবচেয়ে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কারণ "cryptic" মানে রহস্যময়, অস্পষ্ট বা এমন কিছু যা সহজে বোঝা যায় না। অন্য বিকল্পগুলো যেমন Lucid, Succinct, বা Straightforward এগুলো "convoluted" শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে।

অতএব, শব্দগুলোর প্রকৃত অর্থ বিবেচনায় 'convoluted' শব্দের উপযুক্ত প্রতিস্থাপক হবে – Cryptic.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১,৪৩১.
After realizing that mild critiques were not enough to change Neville's outlook, Miranda decided to level a __________ critique of his position.
  1. pleonastic
  2. fierce
  3. vilifying
  4. sagacious
ব্যাখ্যা
• Options,

ক) pleonastic: 
English meaning: using more words than are needed to express a meaning, either unintentionally or for emphasis.
Bangla meaning: অর্থ প্রকাশ করার জন্য প্রয়োজনের চেয়ে বেশি শব্দ ব্যবহার করা, হয় অজান্তে বা জোর দেওয়ার জন্য।

খ) fierce:
English meaning: physically violent and frightening.
Bangla meaning: (১) হিংস্র ও রাগী: fierce dogs/wind; have a fierce look on one’s face. (২) (উত্তাপ, ইচ্ছা) তীব্র প্রচণ্ড: fierce hatred.

গ) vilifying:
English meaning: to say or write unpleasant things about someone or something, in order to cause other people to have a bad opinion of them.
Bangla meaning: কাউকে অপবাদ দেওয়া; কারো কুৎসা/পরিবাদ করা; কলঙ্ক প্রচার/রটনা করা।

ঘ) sagacious:
English meaning: having or showing understanding and the ability to make good judgments.
Bangla meaning: সুস্থ বিচারবুদ্ধি সম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; বিচক্ষণ; (জীবজন্তু) বোধশক্তিসম্পন্ন।

অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে fierce বসালে বাক্যটি পরিপূর্ণ হবে।

Complete sentence: After realizing that mild critiques were not enough to change Neville's outlook, Miranda decided to level a fierce critique of his position.

Bangla: মিরান্ডা বুঝতে পেরেছিল যে হালকা সমালোচনা নেভিলের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য যথেষ্ট নয়, তাই তিনি তার অবস্থানের বিরুদ্ধে কঠোর সমালোচনা করার সিদ্ধান্ত নিলেন।
১,৪৩২.
The policy brief argues that income inequality is not merely a consequence of market forces, but also a result of _____ institutional bias.
  1. unconscious
  2. temporary
  3. accidental
  4. peripheral
  5. None
ব্যাখ্যা

• Complete sentence: The policy brief argues that income inequality is not merely a consequence of market forces, but also a result of unconscious institutional bias.
- Bangla meaning: পলিসি ব্রিফে যুক্তি দেওয়া হয়েছে যে আয়বৈষম্য কেবল বাজার ব্যবস্থার ফলাফল নয়, বরং তা প্রতিষ্ঠানের অবচেতন পক্ষপাতেরও ফলাফল।

Options:
ক) unconscious - চৈতন্যহীন; অবচেতন।

খ) temporary - অস্থায়ী; সাময়িক।

গ) accidental - আকস্মিক।

ঘ) peripheral -  প্রান্তিক।

- আয়ের অসমতার আলোচনায় প্রায়শই ব্যবহৃত হয়, যেখানে institutional bias প্রায়ই অবচেতন বা unconscious/implicit bias হিসেবে বর্ণিত হয়—অর্থাৎ প্রতিষ্ঠানসমূহের নিয়ম-কানুন, নীতি এবং সাংস্কৃতিক নর্মসে লুকিয়ে থাকা পক্ষপাত, যা ইচ্ছাকৃত নয় কিন্তু অসমতা বজায় রাখে বা বাড়ায় (যেমন শিক্ষা, আইন বা শ্রমবাজারে)।
- সুতরাং, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে- unconscious.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১,৪৩৩.
She had a child's ________ awareness of language
  1. ripened
  2. slip
  3. convenient
  4. inchoate 
ব্যাখ্যা

• Correct answer: She had a child's inchoate awareness of language.
- Bangla meaning: তার ভাষা সম্পর্কে একটি শিশুর মতো অসম্পূর্ণ ধারণা ছিল।

• উল্লিখিত অপশনগুলো,
ক) ripened - অপরিণত, অকাল।

খ) slip - পিছলানো; পদস্খলন।

গ) convenient - সুবিধাজনক।

ঘ) inchoate - (আনুষ্ঠানিক) সদ্য আরব্ধ; প্রারব্ধ; অপরিণত অর্ধগঠিত রূপবিশিষ্ট; অপূর্ণগঠিত। 

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে inchoate বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১,৪৩৪.
Far from being ___, the young lawyer was confident and articulate, dismantling the opponent’s arguments with precision.
  1. timid
  2. assertive
  3. persuasive
  4. eloquent
  5. diligent
ব্যাখ্যা

• Correct Answer: ক) timid.

ক) timid
- Bangla Meaning: ভীরু; লাজুক; মুখচোরা।
- English Meaning: lacking in courage or self-confidence.
- Correct because the sentence contrasts “far from being timid” with the lawyer’s confident behavior.

Other options:
খ) assertive
Bangla Meaning: দৃঢ়প্রত্যয়ী; দৃঢ়প্রত্যয়সূচক।
English Meaning: disposed to or characterized by bold or confident statements and behavior.
 
গ) persuasive
Bangla Meaning: প্রভাবশালী, বিশ্বাসযোগ্য।
English Meaning: Good at persuading others.
 
ঘ) eloquent
Bangla Meaning: বাকপটু, বাগ্মী।
English Meaning: Fluent or persuasive in speaking or writing.
 
ঙ) diligent
Bangla Meaning: পরিশ্রমী, যত্নশীল।
English Meaning: Showing careful and persistent work or effort.
 
Correct sentence: Far from being timid, the young lawyer was confident and articulate, dismantling the opponent’s arguments with precision.
Translation: তরুণ উকিল লাজুক না হয়ে বরং আত্মবিশ্বাসী, স্পষ্টভাষী ছিলেন এবং দক্ষতার সাথে প্রতিপক্ষের যুক্তিখণ্ডন করেছে। 

Sources: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১,৪৩৫.
Neither of the nuns _____ her daily routine. 
  1. have done
  2. is done
  3. has done
  4. none
ব্যাখ্যা

• Complete sentence: Neither of the nuns has done her daily routine.

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

- অর্থাৎ, Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- এবং তাদের possessive pronoun টিও singular (his/her) হয়।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• More examples:
- Neither of the answers is correct.
- Neither of the options seems right.

১,৪৩৬.
We need to ________on supplies before the storm hits.
  1. stock up
  2. stock in
  3. stock out
  4. stock down
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - stock up.
- Complete sentence: We need to stock up on supplies before the storm hits.

• Stock up
English Meaning: to get a large quantity of something for later use  
Bangla Meaning: মজুদ থাকা; মজুদ রাখা; সরবরাহ সঠিক রাখা।
Example: We made sure to stock up on food before the storm hit.

Source: 
1. Merriam-Webster Dictionary
2. Accessible Dictionary by Bangla Academy.
১,৪৩৭.
It was they whom we ______ (see) at the concert.
  1. seen
  2. seeing
  3. to see
  4. saw
ব্যাখ্যা
• Be Verb (যেমন: am, is, are, was, were ইত্যাদি) এরপর সব সময় Pronoun এর Subjective Form ব্যবহার করা হয়।

• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/ Pronoun) ও Tense অনুসারে  Verb বসে।
- প্রদত্ত Sentence এ whom এর পূর্বে they (subjective form) বসবে এবং Tense অনুসারে verb হবে saw.

Correct Sentence: It was they whom we saw at the concert.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১,৪৩৮.
Select the word/words that appropriately fill in the blank.
The manager ___ the proposal because it lacked proper evidence.
  1. flourished
  2. expanded
  3. achieved
  4. rejected
  5. None of these
ব্যাখ্যা

• Complete sentence: The manager rejected the proposal because it lacked proper evidence.
- Bangla meaning: উপযুক্ত প্রমাণ না থাকার কারণে ম্যানেজার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

অপশনগুলোর অর্থ:
• flourished : সমৃদ্ধ হওয়া বা উন্নতি করা।
• expanded : প্রসারিত করা বা বৃদ্ধি পাওয়া।
• achieved : অর্জন করা বা সফল হওয়া।
• rejected : প্রত্যাখ্যান করা বা গ্রহণ না করা।

Correct answer: rejected.

১,৪৩৯.
Fill in the gap with an appropriate preposition: 
There was no denial ______ the fact that mistakes were made.
  1. on
  2. in
  3. of
  4. to
ব্যাখ্যা

Correct answer- of.

• denial (of):
Meaning: অস্বীকার; প্রত্যাখ্যান।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- denial এর সাথে 'অস্বীকার/ প্রত্যাখ্যান' অর্থ বুঝাতে of বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে of বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে of বসবে।

Complete sentence: There was no denial of the fact that mistakes were made.

Source: Accessible Dictionary.

১,৪৪০.
This plan could have worked if I ____ been more selective.
  1. might
  2. had
  3. have
  4. would
ব্যাখ্যা
• Complete sentence: This plan could have worked if I had been more selective.

• If এর সাথে past perfect tense হলে, main clause টি subject + would/could/might +have+ verb এর past participle এবং বাকি অংশ হবে।

• This plan could have worked if I had been more selective.

এই বাক্যে ২য় অংশ if দিয়ে শুরু হয়েছে, তার পূর্বের clause টিতে "could have worked" থাকায়, নিয়ম অনুসারে if এর সাথের অংশে past perfect tense হবে।

তাই খালি ঘরে "had" বসেছে।

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
১,৪৪১.
Fill in the blank: 
This research is important _____ it confirms the link between aggression and alcohol.
  1. or else
  2. in case of
  3. otherwise 
  4. in that
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ঘ) in that.

উল্লিখিত অপশনগুলো হলো - 

ক) or else:
- নয়তো; অন্যথায়।

খ) in case of:
- এমন ঘটলে; এমতাবস্থায়।

গ) otherwise:
-  অন্যভাবে; ভিন্নভাবে।

ঘ) in that:
- কারণ / যেহেতু।

অপশনগুলো বিবেচনা কেও দেখা যায়, শূন্যস্থানে in that বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: This research is important in that it confirms the link between aggression and alcohol.
Bangla: এই গবেষণাটি গুরুত্বপূর্ণ, কারণ এটি আক্রমণাত্মক আচরণ এবং মদ্যপানের মধ্যে সংযোগকে নিশ্চিত করে।

১,৪৪২.
Employers often require that candidates have not only a degree in engineering - 
  1. but two years yexperience
  2. also two years experience
  3. but also two years experience
  4. but more two years experience
  5. None of these
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - but also two years experience 
- Complete sentence: Employers often require that candidates have not only a degree in engineering but also two years experience.
- Bangla Meaning: নিয়োগকর্তাদের প্রায়শই প্রয়োজন হয় যে প্রার্থীদের শুধুমাত্র প্রকৌশলে ডিগ্রী নয়, দুই বছরের অভিজ্ঞতাও থাকতে হবে।

• সাধারণত কোনো বাক্যে not only বসলে এর সাথের clause টি but also যোগে ব্যবহৃত হপ্য।
- এটি হচ্ছে Coordinating conjunction

Use of Not only..but also:
- Subject + verb + not only + noun/ adjective/ verb/ adverb + but also +  noun/ adjective/ verb/ adverb. Or, 
- Subject + not only + verb + but also + verb.
১,৪৪৩.
(Qs. 21-25): Select the word/words that appropriately fill in the blank.
England's players ___ the match because of safety concerns.
  1. enfranchised
  2. redeemed
  3. retained
  4. forfeited
  5. None of these
ব্যাখ্যা
• Complete sentence: England's players forfeited the match because of safety concerns.
- Bangla meaning: ইংল্যান্ডের খেলোয়াড়রা নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:
ক) enfranchised → এর অর্থ ভোটাধিকার বা কোনো সুবিধা প্রদান করা।

খ) redeemed → এর অর্থ পরিত্রাণ পাওয়া বা উদ্ধার করা।

গ) retained → এর অর্থ ধরে রাখা বা সংরক্ষণ করা।

ঘ) forfeited → স্বেচ্ছায় বা বাধ্য হয়ে কিছু ছেড়ে দেওয়া বা হারানো, বিশেষত কোনো নিয়ম লঙ্ঘনের কারণে।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - forfeited.
- কারণ এখানে, ইংল্যান্ডের খেলোয়াড়রা নিরাপত্তা উদ্বেগের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে, যা "forfeited" শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১,৪৪৪.
_____ the door.
  1. Locking
  2. Lock
  3. To lock
  4. Locked
ব্যাখ্যা

• Complete sentence: Lock the door.
- Bangla meaning: দরজাটি লাগিয়ে দেও।

• Right form verb অনুযায়ী,
- Imperative sentence এর subject (You) উহ্য থাকে বিধায় sentence এর শুরুতে verb এর base form বসে।

• More examples:
- Water the plants.
- Bring the pen..
- Mind the language.

১,৪৪৫.
He went out, having ____ his assignment.
  1. to finish
  2. finished 
  3. finish 
  4. finishing 
ব্যাখ্যা

• Complete sentence: He went out, having finished his assignment.

• To be এবং having এর পর মূল verb এর past participle হয়।
Example:
Inc: He ran away having (take) the money.
Cor: He ran away having taken the money.

Inc: The Principal desired the notice to be (hang).
Cor: The Principal desired the notice to be hung.

Other Options:
ক)to finish → future ভাব প্রকাশ করে, যা এখানে প্রাসঙ্গিক নয়।

গ) finish → base form; "having" এর সাথে বসে না।

ঘ)finishing → present participle; "having" এর সাথে "finished" হয়।

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain.

১,৪৪৬.
Opposition parties accuse the newspaper's editor of being a government __________.
  1. lapdog
  2. laperm
  3. lapel
  4. lapidary
ব্যাখ্যা
• Complete sentence: Opposition parties accuse the newspaper's editor of being a government lapdog.

• Lapdog: 
English meaning: someone who is willing to do anything that a more important person tells them to do.

Options,
- LaPerm: a type of medium-sized cat with curly hair and big ears
- lapidary: someone whose job is cutting and polishing stones, especially precious stones.
- Lapel: a strip of cloth that is part of the front of a jacket or coat. It is joined to the collar and folded back onto the chest.

Source: Cambridge Dictionary.
১,৪৪৭.
She had her brother _______ the car.
  1. to fix
  2. fixing
  3. fix
  4. fixed
ব্যাখ্যা
• Complete sentence: She had her brother fix the car.

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসাবে Have এর structure - 
1. Subject + have (any tense) + object (usually person) + base form of verb + . . . .
Example:
- Jonny had Ronny clean the bedroom.
- He always has me do his work.
- Mary will have Alex prepare her homework.

2. Subject + have (any tense) + object (usually thing) + past participle form of verb + . . . .
Example:
- John had his car washed.
- He always has his work done.
- Lopa will have her homework prepared.

• Causative verb হিসাবে get এর structure - 
1. Subject + get (any tense) + বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
Example: John got his car washed.

2. Subject + get (any tense) + ব্যক্তিবাচক object + infinitive (to + v1) এই structure টি ব্যবহৃত হয়।
Example: John got Alex to clean the bedroom.

• Causative verb হিসাবে Make এর structure - 
1. Subject + make (any tense) + object (always person) + base form of verb + . . .
Example:
- Robert made me beat that little child.  
- He always makes me do his work.
- Mary will make me prepare her homework.  
- I made him wash my car.
- He makes me laugh whenever I am down.
১,৪৪৮.
The earth's resources are being used __________ at an alarming rate.
  1. up
  2. on
  3. to
  4. off
ব্যাখ্যা
• Use something up: [phrasal verb]
English meaning: to finish a supply of something.
Bangla meaning: খরচ করা; নিঃশেষ করা।

Complete sentence: The earth's resources are being used up at an alarming rate.

Options,
- used to: অভ্যস্ত।

উল্লিখিত অন্য অপশনগুলো অর্থ এখানে অপ্রাসঙ্গিক।

Source: Accessible & Cambridge Dictionary.
১,৪৪৯.
We need ___________; there’s plenty of time to get there.
  1. not rush
  2. not to rush
  3. not rushing
  4. not to be rush
ব্যাখ্যা
• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

•  Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.

Correct sentence: We need not rush; there’s plenty of time to get there.
Bangla meaning: "আমাদের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই; সেখানে পৌঁছানোর জন্য অনেক সময় আছে।"

• সেই অনুসারে অন্য অপশন গুলো ভুল।
- 'need not' এর পর 'rushing', 'to rush' ও 'rushed' এর ব্যবহার ভুল।
১,৪৫০.
Had I known about the accident, I ____ enough money.
  1. would take
  2. take
  3. took
  4. would have taken
ব্যাখ্যা
• Complete sentence: Had I known about the accident, I would have taken enough money.

- Third conditional এর নিয়মানুযায়ী -
- অনেকসময় conditional-এ subordinate conjunction if এর পরিবর্তে sentence এর শুরুতে Had ব্যবহার করা যায় এবং এর পর verb এর past participle form বসে।

- Conditional sentence- এ Had + Sub + verb এর past participle form + Ext. এভাবে কোন Sentence শুরু হলে
সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- তাই পরবর্তী clause এ would/could/might + have + verb এর past participle form + extension ব্যবহৃত হয়। 

Examples:
- Had I seen him, I would have told him the matter.
- If I had studied harder, I would have passed the exam.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১,৪৫১.
The spellings of many Old English words have been _______ in the living language, although their pronunciations have changed.
  1. preserved
  2. shortened
  3. preempted
  4. revised
  5. improved
ব্যাখ্যা
Correct answer: ক) preserved.

Options,
ক) preserved:
- সংরক্ষিত, অক্ষত রাখা। 

খ) shortened:
- সংক্ষিপ্ত করা

গ) preempted:
- আগাম দখল করা বা প্রতিরোধ করা।

ঘ) revised:
- সংশোধিত, পরিমার্জিত।

ঙ) improved:
- উন্নত করা।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে preserved বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The spellings of many Old English words have been preserved in the living language, although their pronunciations have changed.

Bangla: অনেক পুরানো ইংরেজি শব্দের বানান বর্তমান ভাষায় অটুট রয়েছে, যদিও তাদের উচ্চারণ পরিবর্তিত হয়েছে।
১,৪৫২.
The company, facing budget constraints this year, offered extra vacation days __________ a salary increase to keep employees satisfied.
  1. in lieu of
  2. because of
  3. as if
  4. on account of
ব্যাখ্যা
In lieu of/ In stead of
- In lieu of/ In stead of এর অর্থ স্থানে; পরিবর্তে; বদলে। 
- একটি জিনিস বা বিষয়ের পরিবর্তে অন্যটি নেওয়া বা পছন্দ বুঝাতে এ phrase দুটি ব্যবহৃত হয়। 
- এ জাতীয় phrase simple sentence এ বসে। 

So, Complete sentence: The company, facing budget constraints this year, offered extra vacation days in lieu of a salary increase to keep employees satisfied.
- Bangla meaning: এই বছর বাজেট সীমাবদ্ধতার কারণে, কোম্পানিটি কর্মচারীদের সন্তুষ্ট রাখতে বেতন বৃদ্ধির বদলে অতিরিক্ত ছুটির দিন দিয়েছে।

• উল্লিখিত বাকি অপশনগুলো;
- Because of - জন্য; দরুন। 
- As if - যেন। 
- On account of - কারণে বা জন্যে। 

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy.
১,৪৫৩.
Choose the correct sentence.
  1. She left the room as soon as the meeting ends.
  2. She left the room as soon as the meeting end.
  3. She left the room as soon as the meeting ended.
  4. She left the room as soon as the meeting had end.
ব্যাখ্যা
Complete Sentence: She left the room as soon as the meeting ended.
- "Left" অতীতকাল (past tense) হওয়ায়, "as soon as" এর পরের অংশেও past tense ব্যবহার করতে হবে।
- "Ended" (past tense of "end") সঠিক রূপ।

• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- As soon as যুক্ত sentence টি এরপর শুধু comma বসে, than/when ইত্যাদি বসে না।
- যেমন - I opened the door as soon as I heard the bell.

• অন্যদিকে,  
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- Example sentence: I shall ring you up as soon as I arrive.

Options,
ক) She left the room as soon as the meeting ends.
- "Left" (past tense) এবং "ends" (present tense) একসাথে ব্যবহার করা ভুল।

খ) She left the room as soon as the meeting end.
- "End" (base form) ব্যবহার করা ভুল, এটি past tense "ended" হওয়া উচিত।

ঘ) She left the room as soon as the meeting had end.
- "Had" এর পরে past participle (ended) বসতে হবে, কিন্তু "end" ভুল ব্যবহার।
১,৪৫৪.
The child showed a __________ fascination for superheroes, pouring over comic books for hours.
  1. casual
  2. fleeting
  3. fervid
  4. indifferent
  5. None of these
ব্যাখ্যা
Complete sentence: The child showed a fervid fascination for superheroes, pouring over comic books for hours.
- Bangla meaning: শিশুটি সুপারহিরোদের প্রতি গভীর উত্সাহী আগ্রহ দেখিয়েছিল, অনেক ঘণ্টা ধরে কমিক বই পড়ত।

• উল্লিখিত অপশনগুলো,
• Casual (Adjective)
- Bangla Meaning: আকস্মিক; অভাবিতপূর্ব।
- English Meaning: [usually before noun] Not showing much care or thought; seeming not to be worried; not wanting to show that something is important to you

• Fleeting (Adjective):
- Bangla Meaning: ক্ষণিকের; ক্ষণকালীন; ক্ষণস্থায়ী।
- English Meaning: Lasting only a short time.

Fervid (Adjective):
- Bangla Meaning: উত্তপ্ত; উদ্দীপ্ত; কামনাতাড়িত।
- English Meaning: feeling something too strongly; showing feelings that are too strong.

• Indifferent (Adjective):
- Bangla Meaning: নিঃস্পৃহ; অনীহ।
- English Meaning: [not usually before noun] Indifferent (to somebody/something) having or showing no interest in somebody/something.

- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- Fervid.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১,৪৫৫.
High school students should not be ______ as being immature or naive.
  1. categorized
  2. helped 
  3. showed
  4. directed
ব্যাখ্যা

• Correct answer: High school students should not be categorized as being immature or naive.
- Bangla meaning: উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অপরিণত বা সরল বলে শ্রেণিবদ্ধ করা উচিত নয়।

• উল্লিখিত অপশনগুলো,
ক) categorized - শ্রেণীভুক্ত করা; শ্রেণীবিভক্ত করা। (to put people or things into groups according to what type they are)

খ) helped - সাহায্য করা; সহায়তা করা। (to give assistance or support to someone)

গ) showed - প্রদর্শন করা। (to make something clear)

ঘ) directed - পরিচালনা করা; নিয়ন্ত্রণ করা। (to control or be in charge of somebody/ something)

• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে categorized বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

১,৪৫৬.
Only _______ the true meaning of his words.
  1. then I understand
  2. then I did understand
  3. than did I understand
  4. then did I understand
ব্যাখ্যা
• Only then, hardly, scarcely, seldom ইত্যাদি adverb/ adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb এর উপর গুরুত্ব আরোপ করলে -
- (auxiliary verb + subject + main verb) হয়।
- অর্থাৎ, auxiliary verb - subject এর পূর্বে বসবে এবং verb টি হবে base form এ।

• সুতরাং শূন্যস্থানের সঠিক উত্তর: then did I understand.

Complete sentence: Only then did I understand the true meaning of his words.
১,৪৫৭.
To her surprise, though, Julius has changed and has stopped ______ to the rich and powerful.
  1. disdaining
  2. challenging
  3. scorning
  4. irascible
  5. kowtowing 
ব্যাখ্যা
• Complete sentence: To her surprise, though, Julius has changed and has stopped kowtowing to the rich and powerful.
- Bangla meaning: তার বিস্ময়ের বিষয়, তবে, জুলিয়াস বদলে গেছে এবং ধনী ও ক্ষমতাশালীদের প্রতি অতিরিক্ত তোষামোদ করা বন্ধ করেছে।

• Given options:
ক) disdaining - ঘৃণা করা; অবজ্ঞা করা; তাচ্ছিল্য করা।

খ) challenging - কঠিন বা দুরূহ; প্রশ্ন তোলা বা আপত্তি জানানো।

গ) scorning - তিরস্কার; ঘৃণায় পরিহার করা।

ঘ) irascible - (আনুষ্ঠানিক) কোপনস্বভাব; ক্রোধিষ্ট; খিটখিটে।

ঙ) kowtowing - অত্যন্ত বিনয় প্রদর্শন করা; অতিরিক্ত তোষামোদ করা।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঙ) kowtowing.
- বাক্যটি ইঙ্গিত দেয় যে জুলিয়াস আগে ধনী এবং ক্ষমতাবানদের প্রতি অতিরিক্ত তোষামোদ করতেন, কিন্তু এখন তা বন্ধ করেছে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১,৪৫৮.
My mother is worried about my father's health, and _____.
  1. also I
  2. also me
  3. so am I
  4. also I am
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) so am I.
এখানে 'so am I' একটি সাধারণ ইংরেজি গঠন।
- যা বোঝায়: 'আমি-ও একই রকম ভাবছি/অনুভব করছি।'

Complete sentence: My mother is worried about my father's health, and so am I.
Bangla: আমার মা আমার বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, আর আমিও উদ্বিগ্ন।

• So + auxiliary verb + subject is added to a positive statement to express agreement.
- এখানে “so” + Auxiliary verb (am) + Subject (I) এর কাঠামো থাকে।
- অর্থাৎ, এ গঠনটি agreement বা সমর্থন বোঝাতে ব্যবহৃত হয়।

• অন্য অপশনগুলো:

ক) also I -
- ব্যাকরণগতভাবে ভুল, কারণ এর পরে verb নেই।
 
খ) also me -
- "Me" object pronoun, এখানে subject দরকার।
- Auxiliary verb missing.

ঘ) also I am -
- এটি "I am also worried" এর incomplete form.
- কিন্তু parallel structure maintain করে না।
১,৪৫৯.
I prefer coffee ______ tea.
  1. rather than
  2. rather more that
  3. relative than
  4. to
ব্যাখ্যা

[5 Combined bank - 22 সাল ভিত্তিক Officer cash] 

• শূন্যস্থানে সঠিক উত্তর - to.

- Complete Sentence: I prefer coffee to tea.

• Prefer (someone or something) to (someone or something else)
English meaning: To choose or want one thing rather than another
Bangla Meaning: অধিক পছন্দ করা। 
যেমন: He prefers watching football to playing it.

• অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।

উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক। 

১,৪৬০.
The company had to ___________________ several employees due to budget cuts.
  1. lay over
  2. lay to
  3. lay off
  4. lay about
ব্যাখ্যা
• Lay someone off: [phrasal verb]
English meaning: to stop employing someone, usually because there is no work for them to do.
Bangla meaning: ছাঁটাই করা।

Example: 
- He was laid off last week.
- We have had to lay off all our workers.
- She became depressed after being laid off from the factory.
- We are doing all we can to avoid laying off staff.
- The company laid off all its printers last year.

Complete sentence: The company had to lay off several employees due to budget cuts.

Source: cambridge Dictionary.
১,৪৬১.
He has a knack of _______ in tight contests.
  1. breaking the deadlock
  2. breaking the ice
  3. breaking the mold
  4. breaking the ceiling
ব্যাখ্যা

Break the deadlock (phrase): 
English Meaning -
1. To end a situation in which an agreement cannot be reached because neither side will change its demands or accept any of the demands of the other side. 
2. In sports, especially football, if a team or player breaks the deadlock, they score the first goal, point, etc. after the score has been equal, especially when it has been equal for a long time. 

Bangla Meaning - অচলাবস্থা দূর করা।

Example Sentences: 
- We need fresh talks to break the deadlock over voting rights.
- Argentina broke the deadlock with a goal three minutes before half-time.

Complete Sentence - He has a knack of breaking the deadlock in tight contests. 

এছাড়াও, 
• Break the ice (idiom) - আনুষ্ঠানিকতা, দ্বিধাসংকোচ কাটিয়ে ওঠা। 
• Break the mold (idiom) - To be new and different. 

Source: Cambridge Dictionary. 

১,৪৬২.
This box is very heavy, ______ me a hand?
  1. would you mind giving
  2. will you mind give
  3. are you mind giving
  4. do you mind give
ব্যাখ্যা
সঠিক উত্তর হলো:ক) would you mind giving.

Complete sentence: This box is very heavy, would you mind giving me a hand?
Bangla Meaning: এই বাক্সটি খুব ভারি, আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন?

• Would you mind? এবং Do you mind?
- এই phrase গুলো ব্যবহার করা হয় মানুষের কাছে বিনীতভাবে কিছু চাওয়ার জন্য।
- would you mind + verb এর gerund এবং do you mind + verb এর gerund ব্যবহার করে ভদ্রভাবে কাউকে কিছু করার অনুরোধ জানানো হয়।

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.

Example:
- Would you mind coming to my house?
- Would you mind taking a cup of tea?
- Would you mind giving me some money?

Options,
খ) will you mind give:
- এটি ভুল, কারণ "mind" এর পরে সবসময় gerund আসে, তাই "give" হতে হবে "giving".

গ) are you mind giving:
- এটি ভুল, কারণ "are you mind" না, সঠিক হবে "do you mind" বা "would you mind".

ঘ) do you mind give:
- এটি ভুল, কারণ "mind" এর পরে "give" নয়, gerund "giving" দরকার।
১,৪৬৩.
No one can ______ that the Earth revolves around the Sun. 
  1. deny
  2. defy
  3. admire
  4. denounce
ব্যাখ্যা

Given Options,
ক) deny:
- সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা

খ) defy:
- প্রকাশ্যে বিরোধিতা করা; যুদ্ধার্থে আহবান করা; স্পর্ধা দেখানো।

গ) admire:
- মুগ্ধদৃষ্টিতে তাকানো; বিস্ময়বিমুগ্ধ হওয়া; শ্রদ্ধা করা

ঘ) denounce:
- (১) (কাউকে) জনসম্মুখে অভিযুক্ত করা; (কারো) বিরুদ্ধে তথ্য সরবরাহ করা বা অপরাধ ফাঁস করে দেওয়া; ফাঁসিয়ে দেওয়া; (প্রকাশ্যে) নিন্দাবাদ করা: to denounce a sacrilege; to denounce somebody as a traitor. (২) (চুক্তি বা সংবিদা) বাতিল করার বিজ্ঞপ্তি দেওয়া।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে deny বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে

Complete sentence: No one can deny that the Earth revolves around the Sun.
- Bangla meaning: কারও পক্ষেই অস্বীকার করা সম্ভব নয় যে পৃথিবী সূর্যের চারপাশে ঘূর্ণায়মান।

১,৪৬৪.
The students must submit their assignments ___ Monday.
  1. before
  2. in
  3. for
  4. since
ব্যাখ্যা

Correct Answer: ক) before.

- The students must submit their assignments before Monday.
- ছাত্ররা তাদের এসাইমেন্ট সোমবার এর পূর্বে জমা দিতে হবে।

• ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে in বসে এবং নির্দিষ্ট সময়ের জন্য by অথবা before বসে।

• অতীতের নির্দিষ্ট সময়ের পূর্বে since অথবা from এবং ব্যাপক সময়ের পূর্বে for বসে।

• প্রদত্ত Sentence টি Future Tense এ আছে এবং Monday উল্লেখ করার কারণে সময়টি নির্দিষ্ট বুঝিয়েছে।
- তাই এখানে in ব্যবহার না হয়ে before ব্যবহার হয়েছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১,৪৬৫.
She doesn’t mind ____up late.
  1. to wait
  2. wait
  3. for waiting
  4. waiting
ব্যাখ্যা
• বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - She doesn’t mind waiting up late.

• Other examples: 
- He came to Dhaka with a view to visiting a new place.
- I look forward to hearing from you soon.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.


Source: Cambridge Dictionary
১,৪৬৬.
Many islands make up a/an ___________.
  1. country
  2. archipelago
  3. ocean
  4. continent
ব্যাখ্যা

Correct answer: archipelago.
Complete sentence:
Many islands make up an archipelago.
- অর্থাৎ অনেকগুলো দ্বীপ মিলে একটি দ্বীপপুঞ্জ গঠিত হয়।

• Archipelago (noun):
- Meaning: a group of small islands or an area of sea in which there are many small islands.
- Bengali meaning: দ্বীপপুঞ্জ।

• অন্য অপশনগুলোর মধ্যে-
ক) country
- দেশ। যেমন:  ভারত, চীন ইত্যাদি।

গ) Ocean
- সমুদ্র। যেমন: প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ইত্যাদি।

 ঘ) Continent
- মহাদেশ; যেমন: এশিয়া, আফ্রিকা ইত্যাদি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১,৪৬৭.
He was accused of bringing money into the country in _____ of foreign exchange rules.
  1. anticipation
  2. compensation
  3. perpetration
  4. violation
  5. none
ব্যাখ্যা

• Complete Sentence: He was accused of bringing money into the country in violation of foreign exchange rules.
Bangla Translation: তাকে বিদেশি মুদ্রা নিয়ম লঙ্ঘন করে দেশে টাকা আনার অভিযোগ আনা হয়েছিল।

- এখানে বিদেশি মুদ্রা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করে টাকা আনার কথা বলা হয়েছে।

• In violation of (idiom)
- English Meaning: in a way that is not allowed by (a law or rule).
- Bangla Meaning: লঙ্ঘন করা।
 
Other Options:
• anticipation : পূর্বজ্ঞান; পূর্বাভাস।

• compensation : ক্ষতিপূরণ।

• perpetration : অপরাধ সংঘটন করা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary

১,৪৬৮.
It is not possible to _______ the suffering.
  1. mitigate
  2. masticate
  3.  instigate
  4. propitiate
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) mitigate (verb transitive)
- তীব্রতা, প্রচণ্ডতা বা বেদনা হ্রাস করা; উপশমিত করা।

খ) masticate (noun)
- চর্বণ করা; চিবানো; দাঁত দিয়ে খাদ্যাদি চূর্ণ বা নরম করা।

গ) instigate (verb transitive)
- প্ররোচিত/উৎসাহিত করা; উসকানি দেওয়া; উসকানি দিয়ে (কিছু) ঘটানো। 

ঘ) propitiate (verb transitive)
- (আনুষ্ঠানিক) ক্রোধ উপশমের জন্য কিছু করা; প্রসাদিত/প্রসন্ন করা।

• শব্দগুলোর অর্থানুযায়ই, বুঝা যাচ্ছে যে, শূন্যস্থানে mitigate শব্দটি বসালে বাক্যের অর্থটি পূর্ণতা পাবে। 
- Mitigate শব্দের অর্থ হলো লাঘব করা বা কমানো। বাক্যের অর্থ অনুযায়ী, "দুর্ভোগ" কমানোর চেষ্টা বোঝানো হয়েছে। তাই "mitigate" সঠিক শব্দ।

• Complete sentence: It is not possible to mitigate the suffering.
- Bangla Meaning: দুর্ভোগ লাঘব করা সম্ভব নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৪৬৯.
The philosopher’s claims, though initially dismissed as _____, later proved to be profoundly insightful and ahead of their time.
  1. emulate
  2. jejune
  3. tendentious
  4. robust
ব্যাখ্যা

উল্লিখিত অপশন গুলো হলো - 

ক) emulate:
English meaning: to copy something achieved by someone else and try to do it as well as they have.
Bangla meaning: সমকক্ষ হতে অথবা ছাড়িয়ে যেতে চেষ্টা করা।

খ) jejune:
English meaning: very simple or childish/ boring and not interesting.
Bangla meaning: (আনুষ্ঠানিক) (লেখা) (১) নীরস; বিরস; শুষ্ক; অতৃপ্তিকর। (২) বালোচিত; অমার্জিত।/ অগভীর ও শিশুসুলভ।

গ) tendentious:
English meaning: (of speech or writing) expressing or supporting a particular opinion that many other people disagree with.
Bangla meaning: (লেখা বা বক্তৃতা) গূঢ় উদ্দেশ্যসম্পন্ন; পক্ষপাতযুক্ত।

ঘ) robust:
English meaning: strong and healthy.
Bangla meaning: মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে jejune বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The philosopher’s claims, though initially dismissed as jejune, later proved to be profoundly insightful and ahead of their time.

Bangla:
দার্শনিকের দাবিগুলো প্রথমে অগভীর ও শিশুসুলভ মনে করে সবাই উড়িয়ে দিয়েছিল, পরে তা প্রমাণিত হলো যে এগুলো গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন এবং তাদের সময়ের চেয়ে অনেক এগিয়ে ছিল।

Source: Cambridge & Accessible Dictionary.

১,৪৭০.
After years of failure, he felt completely ___________. 
  1. bereft of depression
  2. bereft of hope
  3. bereft of despair
  4. bereft of cynicism
ব্যাখ্যা

• Bereft of hope/ meaning/ life etc:
- English Meaning - Completely without any hope etc. 
- Bangla meaning - বঞ্চিত হওয়া/বিছিন্ন হওয়া (বিমূর্ত কোনো কিছু থেকে)। 

• Example Sentences: 
- The team now seems bereft of inspiration.
- These women were old and toothless at a young age, their eyes bereft of hope.

• Complete Sentence: After years of failure, he felt completely bereft of hope.

• 'Bereft of' negative অর্থ প্রদান করে; তাই এরপর depression (বিষাদ), despair (হতাশা) কিংবা cynicism (নৈরাশ্যবাদ) হবে না। 

Source: Longman Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 

১,৪৭১.
The young man seems very-
  1. sensible
  2. sensibly
  3. sensiblely
  4. Sensitively
ব্যাখ্যা
• Complete Sentence: The young man seems very sensible.
- "Sensible" একটি adjective, যা যুবক (the young man)-এর গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করে।
- বাক্যের মধ্যে adjective দরকার, যাতে যুবকটির অবস্থা বা চরিত্র বর্ণনা করা যায়।
- very = adverb এর পর adjective হিসেবে sensible বসেছে।
- Sensitive refers to someone's feelings.

• sensible (adjective) (noun)
English Meaning: having, containing, or indicative of good sense or reason/ something that can be sensed.
Bangla Meaning: বিচারবুদ্ধিসম্পন্ন; সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন; সুবোধ; ক্রিয়াসিদ্ধ; ব্যবহারসিদ্ধ।

Options,
খ) sensibly: [adverb]
- in a sensible or practical way.

গ) sensiblely:
- wrong word.

ঘ) Sensitively:[adverb]
- in a careful way to avoid upsetting people.
১,৪৭২.
Someone tried to ____ the truth about the incident.
  1. defy
  2. praise
  3. deny
  4. announce
ব্যাখ্যা

Options,
ক) defy:
- প্রকাশ্যে বিরোধিতা করা; যুদ্ধার্থে আহবান করা; স্পর্ধা দেখানো।

খ) praise: 
- প্রশংসা করা; ইতিবাচক মন্তব্য করা।

গ) deny:
- সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা

ঘ) announce: 
- ঘোষণা করা; তথ্য প্রকাশ করা।

• অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে deny বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।

Correct answer: গ) deny.

Complete sentence: Someone tried to deny the truth about the incident.
Bangla: কেউ ঘটনাটির সত্য অস্বীকার করার চেষ্টা করেছিল।

১,৪৭৩.
It is almost always desirable to increase the yield of a crop if ______ increases are not also necessary in energy, labor, and other inputs of crop production.
  1. predetermined
  2. commensurate
  3. compatible
  4. measured
ব্যাখ্যা

অপশনসমূহ, 
predetermined - পূর্বনির্ধারিত; 
commensurate - যথাপরিমাণ;
compatible - সুসঙ্গত;
measured - পরিমিত। 

শূণ্যস্থানে 'commensurate' বাক্যটির অর্থ পূর্ণতা পাবে।  

Complete Sentence - It is almost always desirable to increase the yield of a crop if commensurate increases are not also necessary in energy, labor, and other inputs of crop production.
Meaning - একটি ফসলের ফলন বাড়ানো প্রায় সবসময়ই কাম্য যদি শক্তি, শ্রম এবং ফসল উৎপাদনের অন্যান্য উপকরণের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধির প্রয়োজন না হয়।

১,৪৭৪.
She is so afraid of the dark that she can't sleep _______ there is a light on outside her room.
  1. unless
  2. expect
  3. if
  4. otherwise
ব্যাখ্যা
• Options,
ক) unless: যদি না।

খ) expect: প্রত্যাশা করা; অনুমান করা।

গ) if: যদি।

ঘ) otherwise: অন্যভাবে; ভিন্নভাবে।

শুন্যস্থানে এমন একটি শব্দ বসাতে হবে যেন বাক্যটি পরিপূর্ণ হয়। অর্থ বিবেচনা করে দেখা যায় শুন্যস্থানে unless বস্লে বাক্যটি পরিপূর্ণ হবে।

Complete sentence: She is so afraid of the dark that she can't sleep unless there is a light on outside her room.
১,৪৭৫.
Fill in the blank:
It has been returned to the shop from ______ it came.
  1. whence
  2. where of
  3. wherefore
  4. where as
ব্যাখ্যা

উল্লিখিত অপশন গুলোর অর্থ - 

• Whence (adverb)
Bangla Meaning:
(আনুষ্ঠানিক) (১) (প্রশ্নে) কোথা থেকে, কী কারণে:
- Do you know whence he comes?
- Whence comes it that?

(২) (বিবৃতিতে) যেখান থেকে:
- The land whence they are come.

(৩) যেখান থেকে সেখানে:
- Return whence you came,
- যেখান থেকে এসেছিলে সেখানে ফিরে যাও।

• Where of (adverb)
- (আনুষ্ঠানিক) কীসের।

• Wherefore (adverb)
- (প্রাচীন প্রয়োগ) কী কারণে; কেন।

• Where as (conjunction)
- (বিশেষত আইন সম্বন্ধীয়) এই বিবেচনা করে; এই বিচার করে; যেহেতু; কিন্তু এর/তার বিপরীতে; যখন অন্যদিকে; পক্ষান্তরে

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - whence.

Complete Sentence: It has been returned to the shop from whence it came.

Bangla: এটি সেই দোকানে ফেরত পাঠানো হয়েছে, যেখান থেকে এটি এসেছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.