বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Other Fill in the Blanks

মোট প্রশ্ন১,৪৮১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Other Fill in the Blanks

PrepBank · পাতা ১৩ / ১৫ · ১,২০১১,৩০০ / ১,৪৮১

১,২০১.
The students stayed in a hostel ____ rooms were very small. 
  1. that
  2. which
  3. where
  4. whose
ব্যাখ্যা

Correct Answer: ঘ) whose.

Complete Sentence: The students stayed in a hostel whose rooms were very small.
Bangla Meaning: শিক্ষার্থীরা একটি হোস্টেলে থাকত যার কক্ষগুলো খুব ছোট ছিল।

• Relative Pronoun
- দুটি বাক্যকে সংযোগ করতে Relative Pronoun - who, which, what, whose, whom, that, etc. ইত্যাদি ব্যবহৃত হয়।
- বাক্যটির প্রথম অংশের অর্থ শিশুরা একটি কক্ষে পড়াশুনা/অধ্যয়ন করেছিলো।
- দ্বিতীয় অংশের অর্থ জানালা কখনোই খোলা হয়নি।

- দুটি অংশকে একত্র করতে হলে relative pronoun বসবে, কারণ দুটি অংশের মধ্যে সম্পর্ক আছে। আর সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে relative pronoun -এর possessive হয় অর্থাৎ whose (যার) হবে।
- অর্থাৎ, এখানে (কার/কীসের) windows খোলা হয়নি, উত্তরে বোঝাচ্ছে class room -এর।
- সুতরাং, একমাত্র whose বসালে বাক্যটি অর্থবোধক হয়।

১,২০২.
For the poor, the inflow of foreign money means not ____ but rising prices, unplanned urbanization, pollution, corrupt politicians, an influx of foreigners and a sense of ____.
  1. carousing, dissension
  2. prosperity, alienation
  3. affluence, well-being
  4. dilapidation, elation
ব্যাখ্যা

Options:
ক)
carousing: হৈচৈ করিয়া অবাধে মদ্যপান করা।
dissension: ক্রুদ্ধ; বাদানুবাদ; ঝগড়া।

খ)
prosperity: সমৃদ্ধি; শ্রীবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; উন্নতি; সংবৃদ্ধি।
alienation: বিচ্ছেদ; বিচ্ছিন্নতা: বিচ্ছিন্নতাবোধ; বিরাগ; (মঞ্চ) নাটকে উপস্থাপিত সমস্যাবলী সম্পর্কে (অভিনেতা–অভিনেত্রী ও দর্শকদের) সমালোচনাত্মক নির্লিপ্ততা এবং আবেগগত নিরাসক্ততা।

গ)
affluence: বৈভব; প্রাচুর্য; সমৃদ্ধি।
well-being: কল্যাণ; স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি।

ঘ)
dilapidation: ধ্বংসপ্রাপ্ত বা ধ্বংসস্তূপে পরিণত অবস্থা।
elation: উল্লাস; আনন্দ ও গর্ব।

অপশন বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তর হবে - prosperity, alienation.

Complete sentence: For the poor, the inflow of foreign money means not prosperity but rising prices, unplanned urbanization, pollution, corrupt politicians, an influx of foreigners, and a sense of alienation.

Bangla: গরীবদের জন্য, বিদেশি অর্থের আগমন মানে কোনো সমৃদ্ধি নয়, বরং মূল্যবৃদ্ধি, অযৌক্তিক নগরায়ন, দূষণ, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, বিদেশীদের প্রবাহ, এবং বিচ্ছিন্নতার অনুভূতি।

১,২০৩.
Complete the following sentence with the appropriate word:
Contemporary economic development differs _______ from the Industrial Revolution of the 19th century.
  1. specially
  2. markedly
  3. literally
  4. usually
  5. naturally
ব্যাখ্যা
• Complete Sentence: Contemporary economic development differs markedly from the Industrial Revolution of the 19th century.
- Bangla Meaning: আধুনিক অর্থনৈতিক উন্নতি ১৯শ শতকের শিল্পবিপ্লব থেকে স্পষ্টভাবে আলাদা।

অপশনগুলোর বিশ্লেষণ:
ক) specially:
- "Specially" অর্থ "বিশেষভাবে," যা কোনো কিছুতে বিশেষত্ব প্রকাশ করে।

খ) markedly:
- "Markedly" অর্থ "স্পষ্টভাবে" বা "উল্লেখযোগ্যভাবে," যা কোনো বড় পার্থক্য বোঝায়।
- এটি বাক্যের অর্থের সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ এখানে ১৯শ শতকের শিল্প বিপ্লব এবং সমসাময়িক অর্থনৈতিক উন্নয়নের মধ্যে বড় পার্থক্য উল্লেখ করা হয়েছে।

গ) literally:
- "Literally" অর্থ "অক্ষরে অক্ষরে" বা "যথাযথভাবে," যা সাধারণত বাস্তব অর্থে কিছু বোঝাতে ব্যবহৃত হয়।

ঘ) usually:
- "Usually" অর্থ "সাধারণত," যা কোনো অভ্যাস বা প্রথা বোঝায়।

ঙ) naturally:
- "Naturally" অর্থ "প্রাকৃতিকভাবে" বা "স্বাভাবিকভাবে," যা কোনো স্বাভাবিক ফলাফলের কথা বোঝাতে ব্যবহৃত হয়।
১,২০৪.
Cowards die many times before their __________________.
  1. end
  2. death
  3. journey
  4. None of these
ব্যাখ্যা
Complete Sentence: Cowards die many times before their death.
→ এটি একটি প্রবাদ বাক্য।
→ এর Bangla Translation: ভীতুরা মৃত্যুর আগে বহুবার মরে।

কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ:
• ছোট মুখে বড়ো কথা। → too big a talk for a child.
• সাত ঘাটে জল খাওয়ানো। → subject one to unnecessary harassment.
• জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ। → all activities irrespective of high and low, great and small.
• জোর যার মুলুক তার। → a mighty person has his sway over everything./might is right.
• ঢাকের দায়ে মনসা বিকানো। → excessive expense for a useless thing./to sell one’s homestead to grease one’s car.
• ধর্মের ঢাক আপনি বাজে। → virtue proclaims itself.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,২০৫.
The novelist's writing was _____, with a focus on the inner workings of the human mind and emotions.
  1. didactic
  2. introspective
  3. allegorical
  4. empirical
ব্যাখ্যা

 Complete sentence: The novelist's writing was introspective, with a focus on the inner workings of the human mind and emotions.
- Bangla meaning: সাহিত্যিকের লেখনী অন্তর্মুখী ছিল, যা মানুষের মন ও অনুভূতির অন্তর্নিহিত কাজগুলোতে মনোযোগ কেন্দ্রিত করেছিল।

 • উল্লিখিত অপশনগুলো,
- Didactic- শিক্ষামূলক; নীতিমূলক; (designed to teach people something, especially a moral lesson.) 
- Introspective -  অন্তর্বীক্ষণপ্রবণ; অন্তর্বীক্ষণিক; (tending to think a lot about your own thoughts, feelings, etc.)
- Allegorical - রূপকাত্মক; (​using characters or events as symbols to represent an idea or a quality, such as truth, evil, death, etc.)
- Empirical - বাস্তব অভিজ্ঞতা, যিনি তত্ত্বের চেয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার উপর নির্ভরশীল, প্রায়োগিক। (based on experiments or experience rather than ideas or theories.)

 সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - introspective.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

১,২০৬.
Neither of the books ____ available in the library.
  1. is
  2. are
  3. were
  4. have been
ব্যাখ্যা

• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.

Complete sentence: Neither of the books is available in the library.

১,২০৭.
The politician's speech was filled with ______ promises, but the public remained skeptical about their actual implementation.
  1. flout
  2. distort
  3. fluctuate
  4. ostentatious
ব্যাখ্যা
Correct Sentence: The politician's speech was filled with ostentatious promises, but the public remained skeptical about their actual implementation.
- Bangla meaning: রাজনীতিবিদের বক্তৃতা ছিল আত্মপ্রচারণামূলক প্রতিশ্রুতিতে পূর্ণ, কিন্তু জনগণ তাদের প্রকৃত বাস্তবায়ন সম্পর্কে সন্দিহান ছিল।

• Options,
flout-  বিদ্রুপ; অবজ্ঞা করা; (to treat with contemptuous disregard.)
distort - বিকৃত করা; (to twist out of a natural, normal, or original shape or condition.)
fluctuate - (মুল্যাদির) হ্রাস-বৃদ্ধি হওয়া; (​to change frequently in size, amount, quality, etc.)
Ostentatious - আত্মপ্রচারণামূলক, জাঁকালো, সাড়ম্বর। (done in a very obvious way so that people will notice it.)

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- Ostentatious.

Source: English-Bangla Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১,২০৮.
Had they chosen a different route, they __________ the traffic jam.
  1. could avoid
  2. would avoid
  3. could have avoid
  4. might have avoided
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - might have avoided.
- Complete Sentence: Had they chosen a different route, they might have avoided the traffic jam.

• Had + subject + verb এর past participle থাকলে, এরপর would/could/might + have + verb এর past participle form ব্যবহৃত হয় ।
- Structure: Had + subject + verb এর past participle +would have + past participle.
- এই নিয়মানুযায়ী গঠিত বাক্যগুলো 3rd Conditional sentence হিসেবে পরিচিত।

• একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত  
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
১,২০৯.
Addition of minocycline to cultures reduced but did not completely __________ activation of this pathway.
  1. provoke
  2. exonerate
  3. inhibit
  4. bolster
  5. concede
ব্যাখ্যা
Options,
ক) provoke:
- ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো।

খ) exonerate:
- মুক্তি দেওয়া।

গ) inhibit:
- বাধাগ্রস্ত; প্রতিনিবৃত্ত করা; সংযত/নিয়ত/দমিত করা।

ঘ) bolster:
- ব্যক্তি; উদ্দেশ্য বা তত্ত্বের প্রতি প্রয়োজনীয় সমর্থন এবং উৎসাহ দেওয়া।

ঙ) concede:
- মেনে নেওয়া; স্বীকার করা; অনুমতি দেওয়া।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে inhibit বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Addition of minocycline to cultures reduced but did not completely inhibit activation of this pathway.

Bangla:  
সংস্কৃতিতে মিনোসাইক্লিন যোগ করলে এই পথের সক্রিয়তা হ্রাস পায়, কিন্তু এটি সম্পূর্ণভাবে বন্ধ করতে সক্ষম হয় না।
১,২১০.
As you will see from my CV ______, I am currently working as a waiter.
  1. attached
  2. endorsed
  3. included
  4. attested
ব্যাখ্যা
• Complete Sentence: As you will see from my CV attached, I am currently working as a waiter.
- Bangla Meaning:সংযুক্ত সিভি থেকে আপনি বুঝতে পারবেন, আমি এখন ওয়েটার হিসেবে কাজ করছি।

• অপশন আলোচনা:
• Attached:
- অর্থ: সংযুক্ত।
- এখানে "attached" একটি past participle form যা adjective হিসেবে CV কে বর্ণনা করছে। ইংরেজিতে যখন কোনো নথি, ফাইল বা প্রমাণপত্রের সাথে কিছু সংযুক্ত করা হয়, তখন attached শব্দটি ব্যবহার করা হয়।

উদাহরণ:
- The documents attached are important.
- Please find the invoice attached.

• Endorsed:
- অর্থ: অনুমোদিত, সমর্থিত।
- ব্যবহৃত হয় যখন কেউ লিখিতভাবে কোনো কিছু অনুমোদন করে।
- যেমন: "The cheque is endorsed by the manager."
- এটি এখানে প্রযোজ্য নয় কারণ CV সাধারণত endorsed হয় না।

• Included:
- অর্থ: অন্তর্ভুক্ত।
- যদিও "included" ব্যবহার করা যেত, তবে "CV included" বললে শব্দটি awkward শোনায়। ইংরেজিতে "attached" বেশি প্রচলিত, বিশেষ করে ইমেইল বা আবেদনপত্রের প্রেক্ষাপটে।

• Attested:
- অর্থ: সত্যায়িত, প্রত্যয়ন করা।
- Attested বলতে বোঝায় কোনো কপি বা নথি কোনো অথরিটি দ্বারা সত্যায়িত করা হয়েছে।
- যেমন: "Attested copy of the certificate."
- এখানে এটি প্রাসঙ্গিক নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,২১১.
She was infuriated by her classmates’ _________; she wanted to do something to fix the problems that everyone else seemed to accept as inevitable.
  1. agitator
  2. fervor
  3. quiescence
  4. culpability
  5. rebelliousness
ব্যাখ্যা
ক) agitator:
English meaning: to argue forcefully, especially in public, in order to achieve a particular type of change.
Bangla meaning: (বিশেষত রাজনৈতিক) আন্দোলনকারী।

খ) fervor:
English meaning: strong, sincere feelings.
Bangla meaning: আগ্রহ; অনুভূতি; ভাব প্রকাশের প্রকারতা

গ) quiescence:
English meaning: (formal) the state of being quiet or not active.
Bangla meaning: মৌনসম্মতি (-দান)।

ঘ) culpability:
English meaning: the fact that someone deserves to be blamed or considered responsible for something bad.
Bangla meaning: শাস্তিযোগ্যতা।
 
ঙ) rebelliousness: 
English meaning: the act of opposing the ideas of the people in authority and planning to change the system, often using force.
Bangla meaning: বিদ্রোহাচরণ।

অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে quiescence বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: She was infuriated by her classmates’ quiescence; she wanted to do something to fix the problems that everyone else seemed to accept as inevitable.

Bangla meaning: সে তার সহপাঠীদের নীরবতায় রাগান্বিত ছিল; সে কিছু করতে চেয়েছিল যাতে সমস্যাগুলি সমাধান করা যায়, যা অন্য সবাই অনিবার্য হিসেবে মেনে নিয়েছিল।
১,২১২.
Flowers have existed in the earth ____ prehistoric time.
  1. of
  2. since
  3. for
  4. with
ব্যাখ্যা
• Complete sentence: Flowers have existed in the earth since prehistoric time.
- Bangla meaning: প্রাগৈতিহাসিক কাল থেকেই পৃথিবীতে ফুলের অস্তিত্ব রয়েছে।

• কোনো কাজ আগে থেকে শুরু হয়ে বর্তমানেও চলছে বোঝালে present perfect continuous tense হয়।
- তবে Be, have, see, know ইত্যাদি verb -এর continuous tense হয় না।
- এক্ষেত্রে বাক্যে since, for, how long ইত্যাদি ব্যবহৃত হয়।

• Since -এর ব্যবহার:
- Point of time (নির্দিষ্ট সময়) -এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- যেমন: গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর ইত্যাদি।

• উল্লিখিত বাক্যে prehistoric time হলো - Point of time তাই এর পূর্বে since বসবে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১,২১৩.
The equipment is in such poor condition that we have _____ to buy new ones.
  1. no alternative
  2. no alternative but
  3. any alternative except
  4. no other alternative
ব্যাখ্যা
সঠিক উত্তর হলো খ) no alternative but.

• No alternative but:
Meaning: If you have no alternative but to do something, you are forced to do something you do not want to do.
Bangla meaning: কোনো বিকল্প নেই শুধুমাত্র এটি ছাড়া। 

Example: 
- I'm afraid I have no alternative but to ask you to leave.

Structure: "No alternative but + to + infinitive"
অর্থ: একমাত্র উপায় হলো।

Complete sentence: The equipment is in such poor condition that we have no alternative bu to buy new ones.
 
 Bangla: যন্ত্রপাতির অবস্থা এত খারাপ যে নতুন কেনা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।

অন্য অপশনগুলো ভুল:

ক) "no alternative"
- Incomplete expression.
- "But" missing করে sentence incomplete থেকে যায়।

গ) "any alternative except"
- Context এ negative meaning দরকার ("no" দরকার "any" নয়)।
- "Except" এর চেয়ে "but" বেশি appropriate এই construction এ। 

ঘ) "no other alternative"
- Redundant: "alternative" ইতিমধ্যে "other option" বোঝায় "Other" অতিরিক্ত।
১,২১৪.
Select the missing word. Helen is 20 years ________.
  1. age
  2. old
  3. of old
  4. aged
ব্যাখ্যা
• সঠিক উত্তর: খ) old.
• Complete sentence: Helen is 20 years old.

• "Helen is 20 years old" একটি সাধারণ বাক্য কাঠামো যা বয়স প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়।
- এখানে "old" শব্দটি বয়স নির্দেশ করার জন্য ব্যবহৃত সঠিক শব্দ।
১,২১৫.
During the meeting, instead of giving a clear answer, he kept ______________________. 
  1. biting the bullet
  2. throwing in the towel
  3. beating around the bush
  4. hitting the nail on the head
ব্যাখ্যা

Beat around the bush:
- English Meaning: To avoid talking about what is important.
- Bangla Meaning: ইচ্ছাকৃতভাবে মূল বিষয় এড়িয়ে কথা বলা; কোনো বিষয় সম্পর্কে সরাসরি কিছু না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলা;

• Complete Sentence: During the meeting, instead of giving a clear answer, he kept beating around the bush
- Bangla meaning: সভার সময়, সরাসরি উত্তর দেওয়ার পরিবর্তে সে মূল বিষয় এড়িয়ে চলছিল।

• উল্লিখিত বাকি অপশনগুলো;
• Bite the bullet:
- English Meaning: To force yourself to do something unpleasant or difficult; To endure a painful situation bravely.
- ভুল: Meeting-এ সরাসরি উত্তর এড়ানো বোঝাচ্ছে, কঠিন পরিস্থিতি মোকাবিলা নয়।

• Throw in the towel:
- English Meaning: Stop trying to do something because you have realized that you cannot succeed. 
- ভুল: ভালো উত্তর বা সিদ্ধান্ত দিতে চেষ্টা করা দরকার, হাল ছেড়ে দেওয়া নয়।

• Hit the nail on the head:
- English Meaning: To describe exactly what is causing a situation or problem. 
- ভুল: এখানে তিনি মূল বিষয় এড়াচ্ছেন, নিখুঁত বা সঠিক কিছু বলা নয়।

Source: Cambridge Dictionary.

১,২১৬.
He didn't want to end _______ like his father.
  1. in
  2. of
  3. on
  4. up
ব্যাখ্যা
Complete Sentence: He didn't want to end up like his father.

• end up (phrasal verb)
Meaning: to reach or come to a place, condition, or situation that was not planned or expected, or to eventually reach some conclusion or destination.

Example Sentence:
1. The book ended up in the trash.
2. She ended up being a rich woman.
3. He ended up in a nursing home.
4. The movie we wanted to see was sold out, so we ended up seeing a different one.

Source: merriam-webster.
১,২১৭.
Nahian ___ me while I was reading.
  1. interrupts
  2. had interrupted
  3. interrupted
  4. was interrupting
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - interrupted

Complete sentence: Nahian interrupted me while I was reading.
১,২১৮.
The sudden drop in temperature during summer was an ______ that puzzled the meteorologists.
  1. normal
  2. garrulous
  3. decipher
  4. anomaly
ব্যাখ্যা
Correct answer: The sudden drop in temperature during summer was an anomaly that puzzled the meteorologists.
- Bangla meaning: গ্রীষ্মকালে হঠাৎ তাপমাত্রার পতন একটি অস্বাভাবিক ঘটনা ছিল যা বায়ুমণ্ডলবিদদের বিভ্রান্ত করেছিল।

উল্লিখিত অপশনগুলো,
- Normal - স্বাভাবিক; (a form or state regarded as the norm.)
- Garrulous - বাচাল; (talking a lot, especially about unimportant things.)
- Decipher - অর্থোদ্ধার করা; (to convert something written in code into normal language.)
- Anomaly - অনিয়ম বা ব্যাতিক্রম/ এটি এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয় যা সাধারণ নিয়ম; (a person or thing that is different from what is usual, or not in agreement with something else and therefore not satisfactory.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - anomaly.

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary.
১,২১৯.
The letters ______ by evening.
  1. having to be sent
  2. are to be sent
  3. having send
  4. are to sent
ব্যাখ্যা

• ‘to be’ এবং ‘having’—দুটো ক্ষেত্রেই verb-এর past participle ব্যবহৃত হয়
- having + past participle → Active অর্থে ব্যবহৃত হয়, যখন কর্তা নিজেই কাজটি সম্পূর্ণ করেছে। (Perfect participle)
- to be + past participle → Passive structure, যেখানে কর্তার ওপর ক্রিয়ার প্রভাব বোঝানো হয়।

Example: 
- The thief ran away, having taken the ornaments. 
- The principal desired the notice to be hung.

Complete Sentence -The letters are to be sent by evening.

Other options,
ক) having to be sent: 
- এই রূপটি মূলত perfect participle বা gerund structure এ ব্যবহৃত হয়।
- "Having to be sent" হলো একটি participle (verb এর ing form)
- কিন্তু বাক্যে একটি finite verb (সম্পূর্ণ ক্রিয়া) দরকার
- Finite verb মানে যেখানে subject এর সাথে verb এর সম্পর্ক আছে (am, is, are, was, were ইত্যাদি)

গ) having send- এটি ভুল, "having" এর সাথে সবসময় past participle (sent) ব্যবহার করতে হয়, "send" নয়।

ঘ) are to sent- এটি ভুল,
Passive infinitive এর গঠন: to be + past participle.
এখানে to sent ভুল; সঠিক হবে to be sent।

১,২২০.
Wordsworth brought ___ the readers a new kind of poetry.".
  1. with
  2. at
  3. to
  4. by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Wordsworth brought to the readers a new kind of poetry..
- Bangla Meaning: ওয়ার্ডসওয়ার্থ পাঠকদের একটি নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

• Bring to:
- English meaning: to restore to consciousness: revive.
- Bangla Meaning: প্রবর্তন করা।
- যেমন: introduce new methods in agriculture; introduce somebody to the mysteries of modern physics.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১,২২১.
When passion and commitment are present but without intimacy, the experience is __________ love. 
  1. fatuous
  2. veracious
  3. restraint
  4. profound
ব্যাখ্যা
• Options,

- Fatuous: বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী।
- Profound: গভীর।
- Veracious: সত্যনিষ্ঠ।
- Restraint: নিয়ন্ত্রণ।

Complete sentence: When passion and commitment are present but without intimacy, the experience is fatuous love. 

Source: Live MCQ Lecture.
১,২২২.
___________ sugar do you want in your tea?
  1. How much
  2. How many
  3. What many
  4. What
ব্যাখ্যা
সঠিক উত্তর হল ক) How much.

Complete sentence: How much sugar do you want in your tea?

• "Sugar" একটি uncountable noun, তাই এর সাথে "How much" ব্যবহার হয়।
- how much- কতটা; কী পরিমাণ; কতখানি।

• How much ব্যবহার হয় uncountable noun এর সাথে:
Example: How much sugar?

• How many ব্যবহার হয় countable noun এর সাথে:
Example: How many books?

অন্যান্য অপশন কেন ভুল:

খ) How many - ভুল, কারণ sugar uncountable.

গ) What many - এরকম কোনো structure নেই।

ঘ) What - এটি দিয়ে quantity জিজ্ঞাসা করা হয় না।
১,২২৩.
(Ques: 63-65) Fill in the blanks with a suitable word.
He remains utterly ________ when an entire audience is booing him behind his back.
  1. excitable
  2. pretentious
  3. impassive 
  4. unobtrusive
ব্যাখ্যা

• Correct answer: He remains utterly impassive when an entire audience is booing him behind his back.
- Bangla meaning: পুরো দর্শকশ্রোতা তার পেছনে তাকে দুয়ো দিচ্ছিলেও সে সম্পূর্ণ নিরাবেগই থাকে।

• উল্লিখিত অপশনগুলো,

ক) excitable - সহজে উত্তেজিত বা আন্দোলিত করানো যায় এমন; উত্তেজনসাধ্য।

খ) pretentious - বিরাট কৃতিত্ব বা গুরুত্বের দাবিদার; আত্মাভিমানী।

গ) impassive - নির্বিকার; নিরাবেগ। 

ঘ) unobtrusive - অনতিলক্ষ্য; অপ্রগল্‌ভ।

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে impassive বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১,২২৪.
They are less ___________ about the prospects for peace.
  1. overt
  2. implied
  3. sanguine
  4. blatant
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) overt - প্রকাশ্য; স্পষ্টভাবে দৃশ্যমান।

খ) implied - সূচিত; পরোক্ষভাবে বলা।

গ) sanguine - আশাবাদী; ইতিবাচক মনোভাবের।

ঘ) blatant - স্পষ্ট; ঢাকঢোকানো নয়।

• তাই, সঠিক উত্তর হবে: খ) sanguine.

Complete sentence: They are less sanguine about the prospects for peace.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,২২৫.
Sarah _____________ that she was planning to travel around the world for a year.
  1. says her best friend
  2. was telling to her
  3. told her best friend
  4. said her best friend
ব্যাখ্যা
• বাক্যটি Indirect speech এ আছে।
- That এর পরের অংশে past tense থাকায় এর পূর্বের অংশের tense ও past tense হবে।
- told + object এবং said to + object এভাবে বসে।
- অর্থাৎ, told এরপর to বসে না এবং said এরপর সরাসরি object আসে নাই।

• নিয়মানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - told her best friend.
- Complete Sentence: Sarah told her best friend that she was planning to travel around the world for a year.
১,২২৬.
We need as _____ people as possible.
  1. enough
  2. much
  3. many
  4. most
ব্যাখ্যা

Complete sentence: We need as many people as possible.
এখানে people একটি countable noun. 
Countable noun-এর সঙ্গে as … as possible এর ক্ষেত্রে many ব্যবহার করতে হয়।

• Countable Noun: 
- যেসব Noun গণনা করা যায় সেগুলিকে Countable Noun বলে। 
- Countable Noun এর পূর্বে 'many' বসে। 

অন্য অপশনগুলো ভুল:

ক) enough - "as enough people as possible" বলা যায় না। enough-এর সঙ্গে as … as possible এভাবে ব্যবহার হয় না।

খ) much - much শুধু uncountable noun এর সঙ্গে ব্যবহৃত হয়। উদাহরণ: as much water / as much time / as much money কিন্তু people-এর সঙ্গে much বসে না।

ঘ) most - "as most people as possible" বলা যায় না। most সাধারণত superlative-এ ব্যবহৃত হয় (the most people).

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

১,২২৭.
"If I ___ a bird, I would fly." Fill in the blank.
  1. am
  2. was
  3. were
  4. will be
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) were.

- এই বাক্যটি Second Conditional Sentence, যা কল্পনা বা অবাস্তব অবস্থা বোঝায়।
- এই ধরনের বাক্যে যদি subject হয় "I", তবুও "were" ব্যবহার করা হয় (grammatical rule).

- If I were a king, I would help the poor.
- If she were taller, she could reach the shelf.

- Correct Sentence: "If I were a bird, I would fly."
- যদি আমি একটি পাখি হতাম, তাহলে আমি উড়তাম।

Other options:

ক) am – Present tense, কিন্তু কল্পনাপ্রসূত বাক্যে চলে না।

খ) was – বাস্তব অবস্থার জন্য ঠিক, কিন্তু hypothetical হলে "were" লাগে।

ঘ) will be – ভবিষ্যত বোঝায়, কিন্তু এখানে কল্পনার কথা বলা হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১,২২৮.
The bouquet of roses ______ on the table.
  1. are
  2. is
  3. were
  4. have been 
ব্যাখ্যা

- Correct Answer: খ) is

- The bouquet of roses is on the table.
- টেবিলের উপর গোলাপের তোড়া রাখা আছে।

- subject হলো “bouquet” (একবচন), roses না। 
- তাই auxilary verb “is” হবে।
- are, have been, present tense এ plural বুঝাচ্ছে। 
- অপরদিকে were past tense এ plural বুঝায়। 

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

১,২২৯.
He has a finely honed sense of ____ that keeps him from cheating on exams.
  1. iniquity
  2. badness
  3. stipulating
  4. shyness
  5. rectitude
ব্যাখ্যা
• Complete sentence: He has a finely honed sense of rectitude that keeps him from cheating on exams.
- Bangla meaning: তার মধ্যে সততার এক সূক্ষ্ম বোধ আছে যা তাকে পরীক্ষায় নকল করা থেকে বিরত রাখে।

• Given options:
ক) iniquity (noun) - ন্যায়বিরুদ্ধতা; অন্যায়; পাপাচার।
খ) badness (noun) - কদর্যতা; নিকৃষ্টতা; দুষ্টতা।
গ) stipulating (verb) -  চুক্তির শর্ত করা।
ঘ) complecency (noun) - আত্মতুষ্টি।
ঙ) rectitude (noun) - সততা; ঋজুতা; সাধুতা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঙ) frectitude.
- এখানে সততার এক সূক্ষ্ম বোঝাপড়ার কথা বলা হয়েছে যা তাকে নকল করা থেকে বিরত রাখে।
- তাই বাক্যের অর্থ পরিপূর্ণ করার জন্য "rectitude" সবচেয়ে উপযুক্ত শব্দ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১,২৩০.
The general public did not care about the trial and was _____ to the verdict.
  1. attentive
  2. indifferent
  3. sensitive
  4. enthusiastic
ব্যাখ্যা
Complete sentence: The general public did not care about the trial and was indifferent to the verdict.
- Bangla meaning: জনসাধারণ ট্রায়াল নিয়ে গুরুত্ব দেয়নি এবং রায় নিয়ে উদাসীন ছিল।

• Options,
Attentive - মনোযোগী; (listening or watching with interest.)
Indifferent - উদাসীন, নিরপেক্ষ; (showing no interest in somebody/ something.)
Sensitive - সংবেদনশীল; (excessively or abnormally susceptible.)
Enthusiastic - উদ্যমশীল, প্রবল কৌতূহলী। (interest in somebody/ something.)

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- Indifferent.

Source: English-Bangla Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১,২৩১.
The dress does not fit me. I will have to have it _____.
  1. altered
  2. loosened
  3. tightened
  4. tailored
ব্যাখ্যা

The correct answer is ক) altered.

Complete sentence: The dress does not fit me. I will have to have it altered.

• যখন কোনো পোশাক (dress, shirt, trousers ইত্যাদি) ঠিকমতো ফিট করে না (খুব বড়, ছোট, আলগা, টাইট বা অন্য কোনো সমস্যা আছে), তখন সাধারণত সেলাই করে পরিবর্তন/সংশোধন করা হয়।
- Altered মানে পরিবর্তন করা, সংশোধন করা।
- ইংরেজিতে এই কাজকে "have something altered" বলা হয়। "Altered" - changed / adjusted / modified to make it fit better.

"Have something done" এর গঠন:
- Subject + have/get + object + past participle (V3).
- এই structure দিয়ে বোঝায় অন্য কেউ কাজটি করবে
Example: I will have it altered. (আমি এটি পরিবর্তন করিয়ে নেব।)

অন্যান্য অপশন ভুল:
খ: "loosened" - শুধু ঢিলা করা বোঝায়, কিন্তু পোশাক ছোটও হতে পারে।

গ: "tightened" - শুধু আঁটসাঁট করা বোঝায়, কিন্তু পোশাক বড়ও হতে পারে।

ঘ: "tailored" - নতুন পোশাক তৈরি করা বোঝায়, পুরনো পোশাক সংশোধন নয়।

১,২৩২.
Fill in the gap: She _______ when she heard the sad news.
  1. broke down
  2. cut down
  3. broke away
  4. broke out
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে broke down.

- Complete sentence: She broke down when she heard the sad news.
- Bangla meaning: সে দুঃখজনক খবরটি শুনে ভেঙে পড়েছিল।

 Break down: 
- English meaning: To become very upset; to cause to fall or collapse by breaking or shattering.
- Bangla meaning: (হতাশা, দুঃখ ইত্যাদির সংবাদ শুনে) ভেঙে পড়া; ধ্বংস হত্তয়া; বিকল হওয়া।

• Other options: 
- cut down
- English meaning: To do or use less of something.
- Bangla meaning: কমানো।

- break away
- English meaning: To detach oneself especially from a group; to pull away with a burst of speed.
- Bangla meaning: ভেঙে বের হয়ে আসা।

- break out
- English meaning: To develop or emerge with suddenness or force; to escape from a place or a situation
- Bangla meaning: প্রাদুর্ভাব ঘটা; হঠাৎ শুরু হওয়া।

- সুতরাং, প্রশ্ন অনুযায়ী broke down বসালে সঠিক অর্থ প্রদান করে।

Source: Advanced Learner's by Chowdhury and Hossain, Merriam-Webster Dictionary.
১,২৩৩.
Would that I __________ all your wishes and make your dreams come true.
  1. would fulfill
  2. fulfill
  3. may fulfill
  4. could fulfill
ব্যাখ্যা
• Sentence এর শুরুতে Would that  থাকলে subject এরপর could বসাতে হয় এবং এরপর verb এর present form হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটি Would that দিয়ে শুরু হয়েছে এবং এরপর subject হিসেবে 'I' আছে।
- তাই নিয়মানুযায়ী এরপর could বসাতে হবে এবং তারপর verb এর present form হবে
- অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশে Would that ব্যবহৃত হয়। 

Example sentence:
- Would that I could fulfill all your wishes and make your dreams come true.
- Would that I could go to college. 
- Would that I could buy the latest car.
- Would that I could be a child again!

Source: Advanced Learners by Chowdhury & Hossain.
১,২৩৪.
Fill in the blank:
It was a deeply superstitious country, where earthquakes were commonly believed to ____ the end of dynasties.
  1. require
  2. hinder
  3. alleviate
  4. portend
ব্যাখ্যা

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া; নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।

খ) hinder (verb transitive)
- ব্যাহত/বিঘ্নিত/বিলম্বিত করা।

গ) alleviate (verb transitive)
- (যন্ত্রণা, কষ্ট ইত্যাদি) লাঘব করা; উপশম করা।

ঘ) portend (verb transitive)
- (আনুষ্ঠানিক) (ভবিষ্যতের ঘটনা ইত্যাদির) সংকেতসূচক/ইঙ্গিতবহ/আলামতসূচক হওয়া; অশনিসংকেত দেওয়া।

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে portend শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: It was a deeply superstitious country, where earthquakes were commonly believed to portend the end of dynasties.

Source: Accessible Dictionary by Bangla Academy.

১,২৩৫.
Karim is tall, .........Rahim is taller বাক্যটির শূণ্যস্থানে কি হবে?
  1. while
  2. so
  3. but
  4. as
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - but.
- Complete Sentence: Karim is tall, but Rahim is taller 
- দুটি বিপরীত বিষয়কে যুক্ত করতে অথবা তুলনা বোঝাতে  conjunction হিসেবে but বসাতে হয়।

• অন্যদিকে, 
ক) while - ক্ষণ (সময় নির্দেশক)

খ)
- So - adverb of degree - এই বা ঐ পরিমাণে অথবা মাত্রায়; এতটা; অতটা।
-So adverb of manner - এইভাবে; ঐভাবে; এমনি করো; অমনি করে।
- So - conjunction -  সুতরাং; অতএব; সে-কারণে; সেই।

ঘ)
As
- (Adverb) (conjunction as থাকলে) মতো; মতোই; সমান।
- As - conjunction - যখন; যতই: যেহেতু; বলে।

Source: Accessible Dictionary by Bangla Academy
১,২৩৬.
Complete the sentence:
Despite the objections from the team, he insisted on _______________.
  1. to implement the new strategy
  2. about implement the new strategy
  3. implementing the new strategy
  4. implement the new strategy
ব্যাখ্যা

Insist on/upon/ Insist on doing something:
- To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- বাংলায়, কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।

- Insist on/upon এর সাথে verb এর -ing form বসে।

Example sentence:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
- He insisted on seeing her.

Complete Sentence: Despite the objections from the team, he insisted on implementing the new strategy.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১,২৩৭.
Preaching and exegetical literature might also have a ____ purpose.
  1. convivial
  2. cadge
  3. mendicant
  4. polemic
ব্যাখ্যা
Complete sentence: Preaching and exegetical literature might also have a polemic purpose.

Convivial (adjective)
English Meaning: Friendly and making you feel happy and welcome.
Bangla Meaning: 
(১) আড্ডা, উল্লাস বা মদ্যপান পছন্দ করে এমন; (ব্যক্তি)।
(২) আনন্দ-উল্লাসময়: a convivial evening. উল্লাসমুখর।।

Cadge (verb transitive), (verb intransitive) intransitive)
English Meaning: To (try to) get something from someone else without paying for it.
Bangla Meaning: Cadge (from) ভিক্ষা করা; ভিক্ষা নেওয়া বা নেওয়ার চেষ্টা করা: cadge a cigarette from a stranger; be always cadging.

Mendicant (noun)
English Meaning: (especially of members of religious groups) living by asking people for money and food
Bangla Meaning: ভিক্ষুক; ভিক্ষারত; ভিখারিসুলভ।

Polemic [Uncountable noun] 
English Meaning: 
1. [countable] a speech or a piece of writing that argues very strongly for or against something/somebody
2. the practice or skill of arguing strongly for or against something/somebody
Bangla Meaning: (আনুষ্ঠানিক) বিবাদ; বাদানুবাদ; বিসংবাদ; তর্কবিতর্ক; (plural)  বিতর্কনৈপুণ্য; বিবাদকুশলতা; বাদানুবাদচাতুর্য।
১,২৩৮.
The team's ________ performance resulted in a significant loss.
  1. steady
  2. stable
  3. abstemious 
  4. desultory 
ব্যাখ্যা

Correct answer: desultory.
Complete sentence: The team's desultory performance resulted in a significant loss.
- দলের এলোমেলো পারফরম্যান্সের ফলে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।

Desultory (adjective) 
- English Meaning: Without a clear plan or purpose and showing little effort or interest.
- Bangla Meaning: উদ্দেশ্যহীন; অসংলগ্ন; এলোমেলো; বিক্ষিপ্ত: desultory reading.

Other options:
ক) Steady
- English meaning: firm in position: fixed.
- Bangla meaning: দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম।

খ) Stable
- English meaning: firmly fixed or not likely to move or change.
- Bangla meaning: দৃঢ়, সুস্থিত; সহজে পরিবর্তনীয় নয়।

গ) Abstemious
- English Meaning: Not self-indulgent, especially when eating and drinking.
- Bangla Meaning: বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Oxford Learner's Dictionaries.

১,২৩৯.
No sooner _______ he started laughing.
  1. had I saw Rahim than
  2. had I seen Rahim when
  3. had I seen Rahim then
  4. had I seen Rahim than
ব্যাখ্যা
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই ‘করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয়।

• কিন্তু নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।

• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

Complete sentence: No sooner had I seen Rahim than he started laughing.
- বাক্যের 1st clause এ verb এর past participle 'seen' বসেছে এবং than পরবর্তী clauseটিতে verb এর past form 'started' বসেছে।
১,২৪০.
Complete the following sentence with the appropriate word:
Sabil looked very happy and _________ when he heard that his proposed scheme was _________ by the committee.
  1. overwhelming , received
  2. disconsolate , approved
  3. satisfied , stalled
  4. energetic , rejected
  5. elated , accepted
ব্যাখ্যা
• Complete Sentence: Sabil looked very happy and elated when he heard that his proposed scheme was accepted by the committee.
- Bangla Meaning: সাবিলকে খুব খুশি এবং উৎফুল্ল দেখাচ্ছিল যখন সে শুনল যে তার প্রস্তাবিত স্কিমটি কমিটির দ্বারা গৃহীত হয়েছে।

• "Elated" অর্থ "খুশি বা আনন্দিত," যা সঠিক কারণ এখানে বলা হচ্ছে যে সাবিল খুব খুশি ছিল যখন সে শুনেছিল যে তার প্রস্তাবিত স্কিম কমিটির দ্বারা গৃহীত হয়েছে। - সুতরাং, "elated" উপযুক্ত শব্দ।
• "Accepted" অর্থ "গৃহীত," যা বাক্যের অর্থের সঙ্গে পুরোপুরি মেলে।
- এখানে কমিটি তার স্কিম গৃহীত করেছে, তাই "accepted" শব্দটি যথাযথ।

অপশন আলোচনা:
অপশন (ক) "overwhelming, received":
- "Overwhelming" মানে "অতিরিক্ত বা অত্যধিক," যা এখানে প্রাসঙ্গিক নয়, কারণ সাবিল খুশি ছিল, তবে "overwhelming" মানে কোনো অনুভূতি অত্যধিক বা শ্বাসরুদ্ধকর হতে পারে।
- "Received" মানে "গ্রহণ করা," যদিও এটি ঠিক, তবে বাক্যের মধ্যে "accepted" (গৃহীত) আরও সঠিক হবে, কারণ এটি একটি অনুমোদন বা সম্মতির ইঙ্গিত দেয়।

অপশন (খ) "disconsolate, approved":
- "Disconsolate" অর্থ "বেদনাহত বা হতাশ," যা এখানে সঠিক নয়, কারণ সাবিল খুশি ছিল না হতাশ।
- "Approved" অর্থ "অনুমোদিত," যা সঠিক, তবে "disconsolate" এর ব্যবহার এখানে প্রাসঙ্গিক নয়, কারণ সাবিল খুশি ছিল।

অপশন (গ) "satisfied, stalled":
- "Satisfied" মানে "সন্তুষ্ট," এটি সম্ভব, তবে বাক্যের অনুভূতি "elated" বা "খুশি" এর চেয়ে কম শক্তিশালী।
- "Stalled" অর্থ "বাধাগ্রস্ত বা থেমে যাওয়া," এটি সঠিক নয়, কারণ সাবিল খুশি ছিল যে স্কিমটি গৃহীত হয়েছে, থেমে যাওয়ার অর্থ এখানে প্রাসঙ্গিক নয়।

অপশন (ঘ) "energetic, rejected":
- "Energetic" মানে "শক্তিশালী বা উদ্যমী," এটি সঠিক নয়, কারণ এখানে সাবিলের খুশির অনুভূতি বর্ণিত হচ্ছে, শক্তি নয়।
- "Rejected" অর্থ "প্রত্যাখ্যাত," যা ঠিক নয়, কারণ সাবিল খুশি ছিল যে তার স্কিমটি গৃহীত হয়েছে, প্রত্যাখ্যাত নয়।

অতএব, অপশন (ঙ) "elated, accepted" সঠিক উত্তর, কারণ এটি সঠিকভাবে সাবিলের আনন্দিত অনুভূতি এবং স্কিমটির গৃহীত হওয়ার কথা তুলে ধরে।
১,২৪১.
She ______ with her secretary that she would be unable to attend the meeting.
  1. sent word
  2. sent a word
  3. sent words
  4. had sent a word
ব্যাখ্যা
• Send word: [idiom]
English meaning: to send someone to give another person a message.
Bangla meaning: সংবাদ বা বার্তা পাঠানো।

Example: 
- She sent word with her secretary that she would be unable to attend the meeting.

Source: Cambridge Dictionary.
১,২৪২.
Fill in the blanks: 
He climbed ____ Mount Everest early in the morning, and then enjoyed the breathtaking view of ____ Himalayas.
  1. Zero article, the
  2. the, the
  3. the, Zero article
  4. Zero article, Zero article
ব্যাখ্যা

Answer- Zero article, the.
- একটিমাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article হিসাবে the বসে না, তাই Zero article, 'He climbed Mount Everest'.
- পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে, “the Himalayas” – এটি পর্বতমালা, তাই the ব্যবহার করা হয়েছে।

Complete sentence: He climbed Mount Everest early in the morning, and then enjoyed the breathtaking view of the Himalayas.

• Article এর নিয়মানুযায়ী -

• সাধারণত পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে।
যেমনঃ The Himalayas, The Bindhays ইত্যাদি।

- কিন্তু একটিমাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article হিসাবে the বসে না।
- যেহেতু  Mount Everest একটি মাত্র পর্বতশৃঙ্গের নাম সুতরাং এর পূর্বে কোন article বসবে না।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.

১,২৪৩.
Pick the correct part to fill in the gap of the following sentence: Each of the sons followed __________ father's trade.
  1. their
  2. her
  3. whose
  4. his
ব্যাখ্যা
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- যেমন: Everybody should do his or her duty.

• তবে শুধু feminine gender নির্দেশ করলে her এবং masculine gender নির্দেশ করলে his বসবে।
- যেমন:
- Each of the daughters has followed her father's business.
- Each of the sons has followed his father's trade.

• তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.
Complete sentence: Each of the sons followed his father's trade.

তবে,
• One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- One should do one's duty.
১,২৪৪.
Select whichever word you consider most appropriate for the blank space.
Habib the prince of Qatar __________ his siblings.
  1. vitiated
  2. endangered
  3. adored
  4. adorned
ব্যাখ্যা
• Complete Sentence: Habib the prince of Qatar adored his siblings.
Bangla Meaning: দুবাইয়ের রাজপুত্র হাবিব তার ভাইবোনদের স্নেহ করতেন।

- বাক্যের context অনুযায়ী শূন্যস্থানে adored বসালে বাক্যটির অর্থের পূর্ণতা পায়।
- কেউ তার ভাইবোনদের স্নেহ করবে এটাই স্বাভাবিক।

অপশন আলোচনা:
- vitiated - হীনবল/দুর্বল/দূষিত করা।
- endangered - বিপদে ফেলা; বিপন্ন করা।
- adorned - শ্রীমণ্ডিত/অলংকৃত/ভূষিত করা; সাজানো; অলংকার পরা; বৈশিষ্ট্যমণ্ডিত করা।
- adored - পূজা/উপাসনা/ভজনা করা; গভীরভাবে ভালোবাসা ও শ্রদ্ধা করা; ভক্তি করা।

Source:
1. Oxford Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১,২৪৫.
Early rising is beneficial_______ health.
  1. for
  2. to
  3. on
  4. of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: । Early rising is beneficial to health.

• Beneficial (adjective):
English Meaning: producing good results or helpful effects.
Bangla Meaning: লাভজনক; মঙ্গলজনক; হিতকর।
- হিতকর/ উপকারী অর্থে Beneficial এর পরে appropriate preposition হিসেবে to বসে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১,২৪৬.
The professor’s lectures are so ________ that even the most avid note-takers struggle to keep up.
  1. unmodified
  2. perspicuous
  3. rambling
  4. cogent
ব্যাখ্যা

Correct answer: The professor’s lectures are so rambling that even the most avid note-takers struggle to keep up.
- Bangla meaning: প্রফেসরের লেকচারগুলো এত অসংগঠিত ও এলোমেলো যে সবচেয়ে যত্নশীল শিক্ষার্থীরাও লেকচারগুলোর সঙ্গে তাল মিলাতে কঠিন অনুভব করে।

উল্লিখিত অপশনগুলো,
- Unmodified - অপরিবর্তিত; (not changed in any way; not modified.)
- Perspicacious - স্বচ্ছ দৃষ্টিসম্পন্ন; (able to understand somebody/something quickly and accurately.)
- Rambling - অসংলগ্ন, যুক্তিপারম্পর্যহীন; (very long and confused.)
- Cogent - জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক। (strongly and clearly expressed in a way that influences what people believe.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - rambling.

Source: Merriam & webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১,২৪৭.
If water is heated, it ___________
  1. it would vapours
  2. would vapour
  3. vapours
  4. vapour
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - vapours.
- Complete Sentence: If water is heated, it vapours.
Bangla Meaning: তাপ প্রয়োগে পানি বাষ্পে পরিণত হয়। 

• Structure:  If Present Indefinite + Present Indefinite. 
- Universal Truth (চিরন্তন সত্য), Habitual Fact (অভ্যাসগত সত্য), Scientific Result (বৈজ্ঞানিক ফলাফল), অর্থ প্রকাশ করলে Zero Conditional হয়।
- অর্থাৎ If-এর পর দুটি বাক্যই Present Indefinite Tense হয়।
১,২৪৮.
Although specific concerns may determine the intent of a research project, its results are often ______ .
  1. beneficial
  2. expensive
  3. unanticipated
  4. spectacular
ব্যাখ্যা

• Complete sentence: Although specific concerns may determine the intent of a research project, its results are often unanticipated.
- Bangla meaning: যদিও নির্দিষ্ট কিছু সমস্যা বা প্রশ্ন কোন গবেষণা প্রকল্পের উদ্দেশ্য নির্ধারণ করতে পারে, তার ফলাফল প্রায়ই অপ্রত্যাশিত হয়ে থাকে।
 
Options:
ক) beneficial
- উপকারী।
- ফলাফল উপকারী হতে পারে, কিন্তু "often" এবং "specific concerns determine intent" এর সাথে contrast হিসেবে এটি যুক্তিযুক্ত নয়।

খ) expensive
- ব্যয়বহুল।
- ফলাফল নিজে ব্যয়বহুল হয় না; গবেষণা প্রক্রিয়া হতে পারে।

গ) unanticipated
- অনপেক্ষিত; অপ্রত্যাশিত।

ঘ) spectacular
- অসাধারণ বা চমকপ্রদ।
- কিছু ফলাফল অসাধারণ হয়, কিন্তু "often" বলা যায় না; বেশিরভাগ গবেষণার ফলাফল সাধারণ হয়।

- বাক্যটি গবেষণার প্রকৃতি নিয়ে আলোচনা করছে। গবেষণার উদ্দেশ্য বা লক্ষ্য (intent) নির্দিষ্ট সমস্যা বা প্রশ্ন (specific concerns) দ্বারা নির্ধারিত হয়।
- কিন্তু গবেষণার ফলাফল প্রায়শই অপ্রত্যাশিত বা অপরিকল্পিত (unanticipated) হয় — অর্থাৎ যা গবেষক আশা করেননি, কিন্তু যা নতুন আবিষ্কার বা serendipity (আকস্মিক সাফল্য) নিয়ে আসে।
- সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে যে, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে- unanticipated.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১,২৪৯.
She promised her boss that _____________ the project by next week.
  1. she will finish
  2. she would finish
  3. she would have finished
  4. she would be finish
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - she would finish.
Complete Sentence: She promised her boss that she would finish the project by next week.

• Main clause এর verb টি past tense হলে এবং পরের অংশে next day, next week, next month, next year ইত্যাদি উল্লেখ থাকলে subject এর পরে might/would/could বসে এবং এরপর verb এর base form বসে।

Example Sentence:
1. Sarah told Marzia that she would visit her parents the next week.
2. Jason told Benson that he would complete the project the next month.
3. Pori told Mahiya that she would join the gym the next day.
4. Emma told Lima that she would buy a new car the next year.
১,২৫০.
Climbing __________ Mount Kilimanjaro has always been one of my biggest dreams.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• Complete sentence: Climbing Mount Kilimanjaro has always been one of my biggest dreams.
- Bangla Meaning: কিলিমাঞ্জারো পর্বতে আরোহন করা সবসময়ই আমার অন্যতম বড় স্বপ্ন ছিল।

• Article এর নিয়মানুযায়ী,
• সাধারণত পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে।
- যেমন: The Himalayas, The Alps, The Vindhyas ইত্যাদি।

- কিন্তু একটিমাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article হিসাবে the বসে না।
- যেহেতু 'Mount Kilimanjaro' একটি মাত্র পর্বতশৃঙ্গের নাম তাই এর পূর্বে কোন article বসবে না।

১,২৫১.
Our son _______ just six years old at the time.
  1. is
  2. was
  3. will be
  4. will
ব্যাখ্যা
• At the time (phrase): 
English Meaning: At a particular moment or period in the past when something happened, especially when the situation is very different now. 
- সাধারণত অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা প্রকাশে ব্যবহৃত হয়। 
- তাই, এটি সবসময় Past tense- এ হয়।

Example Sentences: 
- It seemed like a good idea at the time.
- Our son was just six years old at the time.
- At the time, I didn't realize how dangerous it was.

Correct Sentence: Our son was just six years old at the time.
Bangla meaning: আমাদের ছেলের তখন মাত্র ছয় বছর বয়স ছিল।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Longman Dictionary.
১,২৫২.
It is almost always desirable to increase the yield of a crop if ______ increases are not also necessary in energy, labor, and other inputs of crop production.
  1. compatible
  2. commensurate
  3. equivocal
  4. predetermined
  5. measured
ব্যাখ্যা

• Complete sentence: It is almost always desirable to increase the yield of a crop if commensurate increases are not also necessary in energy, labor, and other inputs of crop production.
- Bangla meaning: যদি আনুপাতিক শ্রম, শক্তি বা খরচ না বাড়িয়েও ফসলের ফলন বাড়ানো যায়, তবে সেটি সব সময়ই ভালো বা কাম্য।

• Options:
ক) compatible - (ধারণা, যুক্তি, নীতি ইত্যাদি প্রসঙ্গে) সুসঙ্গত; উপযুক্ত।

খ) commensurate - আনুপাতিক; যথাপরিমাণ; যথোপযুক্ত।

গ) equivocal - (১) দ্ব্যর্থবোধক। (২) সন্দেহজনক।

ঘ) predetermined - পূর্বেই স্থির/নিশ্চিত।

ঙ) measured - পরিমিত।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- খ) commensurate.
- কারণ এই বাক্যে বলা হয়েছে যে, It’s good if yield goes up without having to increase inputs proportionally or equally.
- তাই শূন্যস্থানে "commensurate" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১,২৫৩.
(Qs. 16-20) Each sentence has one or two blanks. Choose the word or set of words that best completes the sentence meaningfully.
Although the lab assistant openly apologized for allowing the samples to spoil, her _______ did not appease the research head, and she was let go.
  1. skeptical
  2. falsehoods
  3. candor
  4. inexperience
  5. None of these
ব্যাখ্যা
Complete sentence: Although the lab assistant openly apologized for allowing the samples to spoil, her candor did not appease the research head, and she was let go.
- Bangla meaning: যদিও ল্যাব সহকারী নমুনাগুলো নষ্ট হওয়ার জন্য খোলাখুলিভাবে ক্ষমা চেয়েছিল, তার খোলামেলা স্বীকারোক্তি গবেষণা প্রধানকে সন্তুষ্ট করতে পারেনি, ফলে তাকে বরখাস্ত করা হয়েছিল।

উল্লিখিত অপশনগুলো,
- Skeptical - সন্দেহপ্রবণ; অবিশ্বাসী; (inclined to doubt or question claims.)
- Falsehoods - মিথ্যাভাষণ; মিথ্যাকথন; (the state of not being true.)
- Candor - অকপটতা; সারল্য; স্পষ্টবাদিতা; (​the quality of saying what you think openly and honestly.)
- Inexperience - অনভিজ্ঞতা; অপরিপক্বতা। (lack of knowledge and experience.)

সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে - Candor.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
১,২৫৪.
In his earlier writings, the sufferings of the working class played a/an _____ role in the stories.
  1. amicable
  2. baroque
  3. confusing
  4. pivotal
  5. elated
ব্যাখ্যা
• Complete sentence: In his earlier writings, the sufferings of the working class played a pivotal role in the stories.
- Bangla meaning: তার আগের লেখাগুলিতে, শ্রমিক শ্রেণীর দুর্দশা গল্পগুলিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

• Given options:
ক) amicable (adjective) - শান্তিপ্রবণ; শান্তিপূর্ণ; বন্ধুত্বপূর্ণ বা শান্তিপূর্ণভাবে সাধিত।

খ) baroque (adjective, noun)
(১) সপ্তদশ ও অষ্টাদশ শতকের ইউরোপে (বিশেষত স্থাপত্যে) অলংকারবহুল কিন্তু অতিরঞ্জনমূলক শিল্পরীতি; বারোক।
(২) জটিল ও পুঙ্খানুপুঙ্খ বর্ণনাসমৃদ্ধ।

গ) confusing (adjective) - বিভ্রান্তিকর; গোলমেলে।

ঘ) pivotal (adjective) - আবর্তন কীলকসংক্রান্ত বা সদৃশ; (লাক্ষণিক) কেন্দ্রীয়; নিরতিশয় গুরুত্বপূর্ণ।

ঙ) elated (adjective) - পরমোল্লসিত; অনুপ্রাণিত।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) pivotal.
- কারণ, 'pivotal' দ্বারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কেন্দ্রীয়ভাবে তাৎপর্যপূর্ণ বোঝায়, যা লেখকের পূর্ববর্তী লেখাগুলিতে শ্রমিক শ্রেণীর দুর্ভোগ একটি মূল উপাদান ছিল এমন প্রেক্ষাপটের সাথে খাপ খায়।
- তাই শ্রমিক শ্রেণীর sufferings (দুর্ভোগ) বোঝাতে 'pivotal' সবচেয়ে উপযুক্ত শব্দ।
 
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১,২৫৫.
I put _____ a little every month for a deposit on a house.
  1. aside
  2. into
  3. on
  4. off
ব্যাখ্যা
• Put something aside (phrasal verb): 
English Meaning: To save something, usually time or money, for a special purpose. 
Bangla Meaning: সরিয়ে রাখা; সঞ্চয় করা। 

Complete Sentence: I put aside a little every month for a deposit on a house.

অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: Cambridge Dictionary. 
১,২৫৬.
____ people attended the rally.
  1. Less
  2. Little
  3. Few
  4. Much
ব্যাখ্যা

শূন্যস্থানে সঠিক উত্তর হবে - few.
- Complete Sentence: Few people attended the rally.
- Translation: কম মানুষ সমাবেশে এসেছে। 

- Countable noun এর ক্ষেত্রে few/fewer বসে।
- People যেহেতু countable noun সুতরাং এর পূর্বে countable determiner বসবে। অপশনে একমাত্র countable determiner এর comparative form রয়েছে fewer.
- সুতরাং, সঠিক উত্তর few.

More Examples:
- As technology advanced, fewer people relied on traditional newspapers.

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.

১,২৫৭.
Hardly ______ the door when the puppy jumped over it.
  1. have I closed
  2. I had closed
  3. I closed
  4. had I closed
ব্যাখ্যা

• ​Complete Sentence: Hardly had I closed the door when the puppy jumped over it.

- কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয় ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।
- Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.

- যেহেতু প্রদত্ত প্রশ্নের প্রথম Clause টি hardly had যুক্ত এবং past perfect tense-এ আছে তাই এর পরবর্তী clause অবশ্যই শুরু করতে হবে when দিয়ে এবং tense হবে past indefinite.
- তাই, এখানে, Hardly এর পরে শূন্যস্থানে - had I closed হয়েছে।

সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না করতে
- No sooner had......than
- Hardly had.......when, scarcely had...when, এভাবে আসে। 
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।

১,২৫৮.
The minister’s speech was so __________ that no one could understand his actual position on the matter.
  1. lucid
  2. ambiguous
  3. light
  4. judgy
  5. demographic
ব্যাখ্যা

Correct Answer: খ) ambiguous.

- Complete Sentence: The minister’s speech was so ambiguous that no one could understand his actual position on the matter.
- Translation: মন্ত্রীর বক্তব্য এতটাই অস্পষ্ট ছিল যে কেউই এই বিষয়ে তার আসল অবস্থান বুঝতে পারেনি।

Options: 
ক) lucid
- Bangla Meaning: স্পষ্ট; সহজবোধ্য। 

খ) ambiguous
- Bangla Meaning: দ্ব্যর্থক, অস্পষ্ট। 

গ) light
- Bangla Meaning: আলো। 

ঘ) judgy
- Bangla Meaning: সমালোচনা করার প্রবণতা।

ঙ) demographic
- Bangla Meaning: জনসংখ্যা-বিষয়ক। 

- শূন্যস্থানে উপযুক্ত শব্দ ambiguous.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১,২৫৯.
He prefers playing football ___ cricket.
  1. of
  2. but
  3. to
  4. without
ব্যাখ্যা

Prefer (someone or something) to (someone or something else)
- English meaning: To choose or want one thing rather than another
- Bangla Meaning: অধিক পছন্দ করা।

- Complete sentence: He prefers playing football to cricket.
- অর্থাৎ যখন কোনকিছু/কারোর চেয়ে অন্য কিছু বা অন্য কাউকে পছন্দ করা হয় বা দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে।
- বাক্যে তিনি ফুটবল খেলা পছন্দ করেন ক্রিকেট খেলা থেকে। 

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

১,২৬০.
The miser gazed ____ at the pile of gold coins in front of him.
  1. avidly
  2. admiringly
  3. thoughtfully
  4. earnestly
  5. none
ব্যাখ্যা
• The miser gazed avidly at the pile of gold coins in front of him.
• দরিদ্রলোকটি স্বর্ণ এর কয়েনের স্তুপের দিকে লুব্ধভাবে তাকিয়ে ছিল।

avidly(adverb)

- desirous to the point of greed।
- লুব্ধভাবে।

admiringly(adverb)
- to feel respect and approval for (someone or something)
- বিমুগ্ধভাবে।

thoughtfully(adverb)
- given to or chosen or made with heedful anticipation of the needs and wants of others.
- বিবেচনাপূর্বক।

earnestly(adverb)
- in an earnest and serious manner
- আন্তরিকতার সঙ্গে।

সঠিক উত্তর avidly হবে।

Source:  Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১,২৬১.
Questions 11 to 14: For each question, identify the appropriate word (s) to fill in the gap(s)
11. After it was repaired, the car _____ again.
  1. ran perfect
  2. run perfect
  3. ran perfectly
  4. runs perfect
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - ran perfectly.
- Complete sentence: After it was repaired, it ran perfectly again.

• Perfect (adjective) - নিখুঁত;
• Perfectly (adverb) - যথেষ্ট।

• Verb এর পরে সাধারণত adverb বসে।
- এখানে ran verb এর পরে perfectly adverb বসবে।
- তাই সঠিক বাক্যটি হবে After it was repaired, it ran perfectly again.
১,২৬২.
Christian Bale is considered a truly _______ actor due to his remarkable ability to undergo physical changes for various roles.
  1. translucent
  2. intractable
  3. metamorphosis
  4. protean
  5. effete
ব্যাখ্যা
• Complete sentence: Christian Bale is considered a truly protean actor due to his remarkable ability to undergo physical changes for various roles.
- Bangla meaning: বিভিন্ন চরিত্রে শারীরিক পরিবর্তন আনার অসাধারণ ক্ষমতার কারণে ক্রিশ্চিয়ান বেলকে একজন সত্যিকারের বিচিত্ররূপী অভিনেতা হিসেবে বিবেচনা করা হয়।

• Given options:
ক) translucent (adjective) - আলোকপ্রবাহী কিন্তু অস্বচ্ছ। পরিষ্কার, আধা-স্বচ্ছ।

খ) intractable (adjective) - সহজে নিয়ন্ত্রণ বা বশ করা যায় না এমন; দুরন্ত; দুর্দান্ত; দুঃশাসন; দুর্দম; দুর্ধর্ষ।
 
গ) metamorphosis (noun) - রূপান্তর; আকারের বা চরিত্রের পরিবর্তন।
- (এটি একটি noun, কিন্তু এখানে adjective প্রয়োজন)।

ঘ) protean (adjective) - বিচিত্ররূপী; বিচিত্রক্ষম; নিয়তপরিবর্তনশীল।

ঙ) effete (adjective) - জীর্ণ; ক্ষীণ; দুর্বল।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) protean.
- কারণ, 'protean' মানে অত্যন্ত বহুমুখী বা অভিযোজিত, বিশেষ করে বিভিন্ন রূপ বা ভূমিকা গ্রহণের ক্ষেত্রে।
- এটি ক্রিশ্চিয়ান বেলের রূপান্তরকারী বহুমুখীতাকে বর্ণনা করার জন্য সবচেয়ে উপযুক্ত শব্দ।
 
Note: The term "protean" derives from Proteus, a Greek sea god who could change his shape at will.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১,২৬৩.
Choose the best option.
The author’s prose, while undeniably elegant, was often so ______ that readers struggled to discern its meaning.
  1. banal
  2. succinct
  3. pellucid
  4. opaque
ব্যাখ্যা
Options:
ক) banal:
- সাধারণ, অগভীর; যা নতুন বা আকর্ষণীয় নয়।

খ) succinct:
- সংক্ষিপ্ত, সংক্ষেপিত; যা খুব সংক্ষেপে বা স্পষ্টভাবে বলা হয়।

গ) pellucid:
- স্বচ্ছ; যা সহজে বোঝা যায়।

ঘ) opaque:
- অস্পষ্ট, অস্বচ্ছ; যা বুঝতে বা দেখতে কঠিন।

Explanation: In this context, the author’s prose is described as being elegant but often difficult to understand. The key part of the sentence is that readers "struggled to discern its meaning." This suggests that the prose is hard to understand, so the word that fits best here would be opaque, meaning unclear or difficult to understand.

- Complete sentence: The author’s prose, while undeniably elegant, was often so opaque that readers struggled to discern its meaning.
- Bangla: লেখকের রচনা, যা নিঃসন্দেহে রুচিশীল ছিল, প্রায়শই এতই অস্পষ্ট ছিল যে পাঠকরা তার মানে বুঝতে সংগ্রাম করতেন।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১,২৬৪.
________ you, everything I’ve built would mean nothing.
  1. But off
  2. But then
  3. But for
  4. But that
ব্যাখ্যা

• Complete Sentence: But for you, everything I’ve built would mean nothing.
 - Bangla Meaning: তুমি ব্যতীত, আমার সব চেষ্টা এবং সৃষ্টি মূল্যহীন মনে হবে।
 
• But for someone/something: 
English meaning: without someone or something.
Bangla meaning: ছাড়া, নইলে।

Example Sentence:
- These banks would have failed but for large-scale government intervention.
- But for you, I’d never have the courage to try.
- But for you, my heart would have long stopped hoping.

Other options,
- but that (এমন) না হলে: He would have joined the party but that he was suddenly taken ill.
- but then অন্যদিকে: He is not a paragon of virtue, but then he is also the most companionable person I have ever met.

Source: Cambridge & Accessible Dictionary.

১,২৬৫.
It's no use _______ spilled milk.
  1. of crying over
  2. crying over
  3. of crying on
  4. crying off
ব্যাখ্যা
• It is no use যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।

• সুতরাং, নিয়মানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে - crying over

• More examples: 
- It's no use crying over spilled milk
- It's no use locking the door now
- It's no use trying again
- It's no use arguing with a drunk.

অন্যদিকে,
- cry off: দায়িত্ব থেকে অব্যাহতি চাওয়া।
১,২৬৬.
The number of visitors _____ much higher than expected.
  1. was
  2. were
  3. have
  4. have been
ব্যাখ্যা
• Complete sentence: The number of visitors was much higher than expected.

• Structure:
• The Number of + Plural Noun + Singular Verb হয়।
- যেমন - 
- The number of students is increasing every year.
- The number of books was overwhelming on the library shelves.

অন্যদিকে,
- A number of + plural Noun + plural verb.

• আরো কিছু উদাহরণ -
• A number of boys are present in today's class.
- A number of books have been borrowed from the library.
১,২৬৭.
They need more time to complete the project, ________
  1. need they?
  2. don't they?
  3. needn't they?
  4. aren't they?
  5. none above these
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - don't they?
Complete sentenec: They need more time to complete the project, don't they?

• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- Tag question এ auxiliary verb এর সংক্ষিপ্ত রূপ হয়।

• Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Affirmative হওয়ায় Tag question Negative হবে।
- বাক্যটি present indefinite tense এ থাকায় এর tag question ও present indefinite tense এ হবে।

- নিয়মানুযায়ী,
- need এর tag questions need/ needn't  বা don't/ doen't দুটোই হতে পারে।
- যদি বাক্যে need মূল verb হিসেবে ব্যবহৃত হয় তাহলে tag হবে don't/ doesn't.
- যেমন - You need to leave early, don't you?
- প্রশ্নে উল্লিখিত বাক্যে need মূল verb হিসেবে বসেছে তাই tag হয়েছে don't.

- কিন্তু যদি modal auxiliary হিসেবে ব্যবহৃত হয় তবে tag হবে need/ needn't.
- যেমন - We needn't worry about the weather, need we?

• Need যদি modal verb হিসেবে ব্যবহৃত হয় তবে তারপরেই মূল verb আসবে, need এর সাথে -s/to যুক্ত হবে না।
• Need যদি মূল verb হিসেবে ব্যবহৃত হয় তবে তারপরেই মূল verb আসবে, need এর সাথে -s/to যুক্ত হবে।
১,২৬৮.
It was ________ that everyone listened carefully.
  1. very a interesting story
  2. such interesting story
  3. so interesting a story
  4. very interesting a story
ব্যাখ্যা

• Complete sentence: It was so interesting a story that everyone listened carefully.
- Bangla meaning: গল্পটি এতটাই আকর্ষণীয় ছিল যে সবাই মনোযোগ সহকারে শুনল।

- এটি একটি "so...that" construction যুক্ত বাক্য, যা result/consequence প্রকাশ করে।
- "So...that" এর সঠিক structure: So + adjective + a/an + noun + that...

অন্যদিকে,
ক) very a interesting story
-  "very" এর সাথে এই structure ব্যবহার হয় না।
- "Very" শুধু adjective intensify করে, "that" clause-এর সাথে যুক্ত হয় না।

খ) such difficult task
- "such" এর পরে article "a/an" প্রয়োজন।
- সঠিক structure হলো: such + a/an + adjective + noun + that...

ঘ) very interesting a story
- এটি ভুল, কারণ এই structure -এ "very" এর সাথে "a" use হয় না।

১,২৬৯.
Why _____ angry with me yesterday?
  1. were you
  2. was you
  3. you were
  4. have you been
ব্যাখ্যা
• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়।

তাই সঠিক উত্তর: were you.

• It's a question in 'past simple tense'.
- "You" takes "were" (not "was") in both statements and questions.

Complete sentence: Why were you angry with me yesterday?

Options,
The other options are incorrect because:
- "was you" - grammatically incorrect as "you" always takes "were".
- "you were" - incorrect word order for a question.
- "have you been" - present perfect tense, which doesn't match with "yesterday" in the question.
১,২৭০.
Faced with such breathtaking scenery, one cannot but ______ a sense of awe and wonder.
  1. feel
  2. feeling
  3. felt
  4. have felt
ব্যাখ্যা
♦ Cannot but / cannot help (না করে না পারা) :

• cannot but এর পর verb এর base form বসে 
যেমন- We cannot but obey our parents. (আমরা আমাদের পিতা- মাতাকে মান্য না করে পারব না।)

Complete sentence: Faced with such breathtaking scenery, one cannot but feel a sense of awe and wonder.

• cannot help এর পর verb + ing হয়।
We cannot help obeying our parents. (আমরা আমাদের পিতা- মাতাকে মান্য না করে পারব না।)
১,২৭১.
Although the politician’s speech was emotional, it lacked ____ facts to support his claims.
  1. fabricated
  2. debatable
  3. elaborated
  4. verifiable
ব্যাখ্যা
• Complete sentence: Although the politician’s speech was emotional, it lacked verifiable facts to support his claims.
- Bangla meaning: যদিও রাজনীতিবিদের ভাষণ ছিল আবেগপূর্ণ, তবে তার দাবিগুলো সমর্থন করার জন্য এতে যাচাইযোগ্য তথ্যের অভাব ছিল।

• Options:
ক) fabricated (adjective)
- মিথ্যা বা জাল; বানোয়াট।

খ) debatable (adjective)
- প্রশ্নসাপেক্ষ; বিচারসাপেক্ষ; তর্কসাপেক্ষ।

গ) elaborated (verb)
-  সম্প্রসারিত করা; শ্রমবলে উত্পাদন করা; বিশদ ব্যাখ্যা করা।

ঘ) verifiable (adjective)
- যাচাইযোগ্য বা প্রমাণযোগ্য।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- ঘ) verifiable.
- "Verifiable" শব্দের অর্থ হলো প্রমাণযোগ্য বা যাচাইযোগ্য, যা এই প্রসঙ্গের সাথে মানানসই।
- অন্য অপশনগুলো বাক্যের অর্থের সাথে খাপ খায় না।
- তাই এখানে "verifiable" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১,২৭২.
This could have succeeded if I _______ been more prepared.
  1. have
  2. had
  3. might
  4. would
ব্যাখ্যা

- The sentence "This could have succeeded if I had been more prepared."
- is using the third conditional structure to express a hypothetical situation in the past. 
- অর্থাৎ, Third conditional sentence এর ক্ষেত্রে if-clause টি তে past perfect (had + past participle) tense ব্যবহৃত হয় এবং main clause টি তে modal auxiliary (would, could, should, etc.) + have + past participle ব্যবহৃত হয়।
- প্রদত্ত বাক্যটিতে বক্তা মূলত: এমন একটি পরিস্থিতির দিকে ইঙ্গিক করেন যেটা দ্বারা বোঝায়, কোন কাজে প্রত্যাশিত ফলাফল আসতো যদি তারা আরো দূরদর্শী হতেন। সুতরাং সঠিক উত্তরটি হবে- had. যা have এর past perfect form. 

যেমন:
- This could have worked if I had been more cautious.
- This could have worked if I had been more far-sighted.

১,২৭৩.
Territorials are, of course, extremely ___________ people, but after a spell in the drill hall they sometimes like to have a pint of beer.
  1. abstemious
  2. hedonistic
  3. blithe
  4. abrasive
  5. apprentice
ব্যাখ্যা
Options,

ক) abstemious:
- বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।

খ) hedonistic:
- আনন্দবাদী

গ) blithe:
- হাসিখুশি; প্রফুল্ল; আনন্দিত।

ঘ) abrasive:
- কিছু ঘষে তুলে ফেলার জন্য বা মসৃণ করার জন্য ব্যবহৃত কঠিন কোনো পদার্থ; ঘর্ষক।

ঙ) apprentice:
- শিক্ষানবিশ।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে abstemious বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Territorials are, of course, extremely abstemious people, but after a spell in the drill hall they sometimes like to have a pint of beer.

Bangla meaning: টেরিটোরিয়ালরা, অবশ্যই, অত্যন্ত সংযমী মানুষ, তবে ড্রিল হল-এ কিছুক্ষণ কাটানোর পর তারা মাঝে মাঝে এক পিন্ট বিয়ার খেতে পছন্দ করে।
১,২৭৪.
Question 38 - 41 are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence.
The tree has been blown ____ by the strong wind.
  1. away
  2. up
  3. off
  4. out
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া

English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।

English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।

Example in sentence
I was blown away by her incredible piano skills during the recital.

• Blow up
English Meaning: Explode.
Bangla Meaning: বিস্ফোরিত হওয়া
Example sentence: The car blew up as soon as it hit the wall.

• Blow out
English Meaning: Be extinguished by an air current/ If a flame blows out or you blow it out, it stops burning when a person or the wind blows on it:
Bangla Meaning: নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
Example Sentence: Blow out the lamp.

• Blow off 
English Meaning: 
Bangla Meaning: নির্গত।
Example Sentence: The engine blows off carbon dioxide.

• অপশন বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে away বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।

- সুতরাং, বাতাস উড়িয়ে দেওয়া অর্থে শূন্যস্থানে away বসবে।

- complete sentence: The tree has been blown away by the strong wind.
১,২৭৫.
Q21 to 30: Fill in the gap with the most appropriate option.
Even after repeated warnings, the student remained ______, showing no signs of changing his behavior.
  1. defiant
  2. obedient
  3. supportive
  4. shy
  5. None
ব্যাখ্যা

• Complete sentence: Even after repeated warnings, the student remained defiant, showing no signs of changing his behavior.
- Bangla meaning: বারবার সতর্ক করার পরেও, ছাত্রটি অবাধ্য ছিল, তার আচরণ পরিবর্তনের কোনও লক্ষণ দেখা যাচ্ছিল না।

Options:
ক) defiant - স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য।

খ) obedient - আজ্ঞানুবর্তী; বাধ্য।

গ) supportive - সহায়ক; সমর্থক।

ঘ) shy - (ব্যক্তি, তার আচরণ) লাজুক।

- "Even after repeated warnings" অংশটি বোঝাচ্ছে যে সতর্ক করা সত্ত্বেও ছাত্রটি তার আচরণ পরিবর্তন করেনি।
- তাই শূন্যস্থান পুরণে সবচেয়ে উপযুক্ত শব্দ হলো defiant (অবাধ্য, বিদ্রোহী, চ্যালেঞ্জ করা)।

• সুতরাং, বাক্যটির অর্থ পরিপূর্ণ করতে হলে শূন্যস্থানে সঠিক শব্দ হবে- defiant.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১,২৭৬.
I want children to grow up under the influence of the wisdom of the ancient ______.
  1. sage
  2. foolishness 
  3. asceticism
  4. abstemiousness 
ব্যাখ্যা

• Correct answer: I want children to grow up under the influence of the wisdom of the ancient sage.
- Bangla meaning: আমি চাই শিশুরা প্রাচীন প্রাজ্ঞ ব্যক্তির জ্ঞানের প্রভাবের অধীনে বড় হয়ে উঠুক।

• উল্লিখিত অপশনগুলো,
ক) sage - জ্ঞানী লোক; মহাপ্রাজ্ঞ; ঋষি; প্রজ্ঞী। 

খ) foolishness - বোকামি; মূঢ়তা।

গ) asceticism - কৃচ্ছ্রব্রত; কঠোর তপশ্চর্যা; বৈরাগ্য; সন্ন্যাস।

ঘ) abstemiousness - মিতাহার; মিতাচার।

• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে sage বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১,২৭৭.
He enjoys reading novels, and ___________. 
  1. so his sister does
  2. so does his sister
  3. does so his sister
  4. his sister do so
ব্যাখ্যা

• The correct sentence is: He enjoys reading novels, and so does his sister.

• Affirmative Agreement:
- কারো 'হ্যা-সূচক' বাক্যের সাথে মতৈক্য বা একমত প্রকাশ করতে Affirmative Agreement ব্যবহার করা হয়।
- বাক্যের প্রথম অংশ 'হ্যা-সূচক' হলে Agreement অংশে so, too, also ইত্যাদি ব্যবহৃত হয়।
- 'So' auxiliary verb-এর পূর্বে এবং too, also auxiliary verb-এর পরে ব্যবহৃত হয়।

• Affirmative বাক্যের ক্ষেত্রে agreement এর structure:
• Rule-1: Sub + positive verb + + and + so+ auxiliary verb (tense অনুযায়ী) + sub.
- Example sentence: She took pictures and so did I.

- Rule-2: Sub + positive verb + + and + sub + auxiliary verb (tense অনুযায়ী) + too/ also.
- Example sentence: She took pictures and I did too/ also.

• Auxiliary verb টি সর্বদাই প্রথম verb এর tense অনুসারে হবে।
- সাধারণত verb এর repittion এড়ানোর জন্য, বিশেষভাবে short responses with pronoun, subjects এর ক্ষেত্রে এই নিয়মটি ব্যবহৃত হয়।

১,২৭৮.
While the armed freedom fighters fought valiantly on the battlefield during the war, a quieter yet equally crucial battle was being _____ on the medical front.
  1. submit
  2. given up
  3. waged
  4. foster
ব্যাখ্যা
• Complete sentence: While the armed freedom fighters fought valiantly on the battlefield during the war, a quieter yet equally crucial battle was being waged on the medical front.
- Bangla meaning: যুদ্ধের সময় যেমন সশস্ত্র স্বাধীনতা যোদ্ধারা যুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়াই করছিলেন, তেমনি একটি নীরব তবে সমানভাবে গুরুত্বপূর্ণ যুদ্ধ চিকিৎসা ক্ষেত্রেও চলছিল।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ:

ক)
• submit (verb)
- আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।

খ)
• give up (phrasal verb)
- চেষ্টা পরিত্যাগ করা; ছেড়ে দেওয়া।

গ)
• wage (verb)
- to begin and continue a war, a fight, or a plan to achieve something.
- কিছু অর্জন করার জন্য যুদ্ধ, লড়াই বা কোনো পরিকল্পনা শুরু করা এবং তা চালিয়ে যাওয়া।

ঘ) foster (verb)
- লালনপালন/প্রতিপালন করা; পোষণ/লালন করা

• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - waged.
- এখানে battle was being waged দ্বারা বোঝানো হয়েছে, যুদ্ধ, লড়াই ইত্যাদি চালিয়ে গিয়েছিল।
- In this context, it refers to the ongoing struggle or effort on the medical front, which is equally crucial but quieter than the physical battle on the battlefield.

- সুতরাং, শূন্যস্থানে waged বসালে বাক্যের অর্থ পরিপূর্ণ হয়।
- অন্যান্য অপশনগুলো এক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১,২৭৯.
The data scientist’s analysis was both ______ and accessible, making complex findings clear to a general audience.
  1. recondite
  2. lucid
  3. esoteric
  4. opaque
ব্যাখ্যা
Options,
ক) recondite:
English meaning: not known about or understood by many people.
Bangla meaning: (১) (জ্ঞানের বিষয়াদি) সৃষ্টি ছাড়া; দুর্বোধ্য; নিগূঢ়

খ) lucid:
English meaning: clearly expressed; easy to understand.
Bangla meaning: স্পষ্ট; সহজবোধ্য

গ) esoteric:
English meaning: likely to be understood or enjoyed by only a few people with a special knowledge or interest.
Bangla meaning: কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।

ঘ) opaque:
English meaning: (of glass, liquid, etc.) not clear enough to see through or allow light through.
Bangla meaning: আলোনিরোধক; অনচ্ছ; জড়।

অপশন বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে lucid বসালে বাক্যটি পরিপূর্ণ হয়। 

Complete sentence: The data scientist’s analysis was both lucid and accessible, making complex findings clear to a general audience.

Bangla: ডেটা বিজ্ঞানীর বিশ্লেষণ ছিল একইসঙ্গে স্পষ্ট ও সহজবোধ্য, যা জটিল তথ্যগুলো সাধারণ পাঠকের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করেছিল।

Source: Oxford & Accessible Dictionary.
১,২৮০.
I have read the book ____ you lent me.
  1. that
  2. whom
  3. whose
  4. what
ব্যাখ্যা
• এ বাক্যটির শুন্যস্থানে একটি relative pronoun বসবে, যা inactive object 'book' কে signify করে।

- বস্তুবাচক পদার্থের ক্ষেত্রে সাধারণত pronoun that বসে।
• বস্তু সম্পর্কে জানা থাকলে that, আর জানা না থাকলে what বসবে।
• যেমন:
- He gave me what I wanted.
- He gave me the book that I wanted.

• এখানে whose, whom personal pronoun যা দ্বারা কেবল ব্যক্তিকে signify করে।
• তাই প্রদত্ত শুন্যস্থানটিতে pronoun that বসবে।

Complete sentence: I have read the book that you lent me.
১,২৮১.
Catching the earlier train will give us the ____ to do some shopping.
  1. chance
  2. purpose
  3. possibility
  4. occasion
  5. option
ব্যাখ্যা
• Catching the earlier train will give us the chance to do some shopping.
• আগের ট্রেনে চড়লে আমাদের কিছু কেনাকাটা করার সুযোগ হবে।

• Chance (noun)

- দৃষ্টিগ্রাহ্য বা বোধগম্য কারণ ছাড়া যা ঘটে; দৈব ঘটনা;  সুযোগ; ভাগ্য; কপাল।
- something that happens unpredictably without discernible human intention or observable cause.

purpose (noun, verb)
- উদ্দেশ্য, লক্ষ্য

Possibility (noun)
- সম্ভাবনা।

Occasion (noun)
- কোনো নির্দিষ্ট ঘটনার সময়
- a favorable opportunity or circumstance.

Option (noun)
- পছন্দ করা বা বেছে নেওয়ার অধিকার বা ক্ষমতা।

সঠিক উত্তর chance.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
১,২৮২.
The CEO, along with his advisors, _____ the conference.
  1. have been attending
  2. are attending
  3. is attending
  4. to attending
ব্যাখ্যা

Complete sentence: The CEO, along with his advisors, is attending the conference.

• along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- এখানে The CEO এবং his advisors - along with দ্বারা যুক্ত হয়েছে।
- প্রথম subject The CEO singular বিধায় verb টি singular হবে। 

Example Sentence:
1. Sabera, along with her siblings, is planning a surprise party for their parents.
2. The professor, along with several students, is conducting research on climate change.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

১,২৮৩.
She broke a cup, _________ she bought another one.
  1. if
  2. so
  3. because
  4. than
ব্যাখ্যা
• She broke a cup, so she bought another one.
বাক্যের অর্থ: সে একটি কাপ ভেঙে ফেলেছিল, তাই সে আরেকটি কিনেছিল।
------------------- 
এখানে বাক্যটির দুটি অংশ রয়েছে:
প্রথম অংশে বলা হয়েছে যে "She broke a cup" অর্থাৎ সে একটি কাপ ভেঙে ফেলেছে। দ্বিতীয় অংশে বলা হয়েছে "she bought another one" অর্থাৎ সে আরেকটি কাপ কিনেছে। এই দুই অংশের মধ্যে সম্পর্ক হলো কারণ ও ফলাফল (cause and effect)।

"so" সংযোজনটি ব্যবহার করা হয় যখন কোনো কাজের ফলাফল বোঝানো হয়। এখানে কাপ ভেঙে যাওয়ার ফলে সে আরেকটি কাপ কিনেছে।
তাই "so" সঠিক উত্তর।

অন্য অপশন:
• if (যদি) সাধারণত শর্ত বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু এখানে শর্ত নেই।
• because (কারণ) দিয়ে কারণ বোঝানো হয়, কিন্তু এখানে কারণ নয়, বরং ফলাফল বোঝানো হয়েছে।
• than (অপেক্ষা; চেয়ে; তুলনায়)

তাই সঠিক উত্তর "so"।
১,২৮৪.
Fill in the blank with an appropriate preposition: 
She has a deep aversion ____ getting up in the morning.
  1. of
  2. on
  3. to
  4. with
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো— গ) to.

Complete sentence: She has a deep aversion to getting up in the morning.

• Aversion শব্দের সাথে preposition "to" ব্যবহার হয়।
- অর্থাৎ, কোনো কিছুর প্রতি ঘৃণা বা বিরক্তি থাকা বোঝাতে to বসে। 

• aversion to:
Meaning: বিরূপতা; অনীহা; অপ্রবৃত্তি; পরাঙ্মুখতা; বৈমুখ্য; অরুচি; বিরাগ; বিরক্তি

Example:
- I felt an instant aversion to his parents.
- She has a deep aversion to getting up in the morning.

Source: Accessible Dictionary.

১,২৮৫.
______, the filibuster meant that the bill would never be brought to a vote.
  1. In essence
  2. Off essence
  3. To essence
  4. As essence
ব্যাখ্যা
Complete sentence: In essence, the filibuster meant that the bill would never be brought to a vote.

• In essence:
English meaning: In essence means that what follows is a brief statement of the basic meaning of something.
Bangla meaning: কোন কিছুর মৌলিক অর্থের একটি সংক্ষিপ্ত বিবৃতি/ মোটকথা।

Example:
- In essence, she’s saying that she may quit her job.

Source: Cambridge Dictionary.
১,২৮৬.
The Sunderbans is a __________.
  1. social forest
  2. rain forest
  3. mangrove forest
  4. tropical forest
ব্যাখ্যা
Mangrove forest:
সাধারণত, যে বন জোয়ারের পানিতে প্লাবিত হয় আবার ভাটার সময় শুকিয়ে যায়, তাকে জোয়ার-ভোটার বন [Tidal forest] বা ম্যানগ্রোভ বন [Mangrove forest] বলে।

Sunderbans (সুন্দরবন) হচ্ছে প্রাকৃতিক ম্যানগ্রোভ বন। সেই সাথে, বিশ্বের সবচেয়ে বড় Mangrove forest হচ্ছে- Sunderbans (সুন্দরবন)।
১,২৮৭.
____ he was tired, he continued working late into the night. 
  1. Because
  2. Although
  3. Since
  4. If
ব্যাখ্যা

Although he was tired, he continued working late into the night.
- যদিও সে ক্লান্ত ছিল, তবুও সে রাত দেরি পর্যন্ত কাজ চালিয়ে গেল।

• Although শব্দের অর্থ যদিও, তথাপি।
- কোন sentence-এ দুটি কাজের বিপরীতমুখীতা বোঝাতে although ব্যবহার করা হয় যা সবসময় দুটি বিপরীতমুখী ঘটনা বা কাজকে যুক্ত করে।
- Although ব্যবহৃত হয় contrast বা বিপরীততা দেখানোর জন্য।
- বাক্যটি বোঝাচ্ছে: যদিও he was tired, তবুও he continued working late.

Other Options:
• Because – কারণ, এখানে ভুল।
• Since – ইতিপূর্বে; ইতিমধ্যে, এখানে ভুল।
• If – শর্ত দেখায়, এখানে ভুল। 

Source: Oxford Learner's Dictionary.

১,২৮৮.
Fill in the blank with the correct word:
The submarine dipped to avoid ______ by the enemy plane.
  1. see
  2. seeing
  3. being seen
  4. seen
ব্যাখ্যা
• কিছু কিছু Verb আছে এরপর verb+ing (gerund) বসে।
- যেমন: admit, appreciate, avoid, can't help, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist etc.
- নিয়মানুযায়ী, এখানে seeing বসার কথা।

• কিন্তু লক্ষ্য করলে দেখা যায়,
- উল্লিখিত বাক্যে verb টির কাজ তার ‍subject তথা The Submarine নিজে করতে পারে না।
- তাই এটি passive এর গঠন অনুসরণ করবে।

• তাই সঠিক উত্তর হবে - being seen.
- Complete sentence: The submarine dipped to avoid being seen by the enemy plane.
১,২৮৯.
The book is ___ the table.
  1. on
  2. in
  3. at
  4. for
ব্যাখ্যা

 • Complete Sentence: The book is on the table.

- “On” ব্যবহার করা হয় কোনো জিনিসের উপরে অবস্থান বোঝাতে।
- বাক্যে বলা হয়েছে “the table,” যা একটি (surface), তাই “on” সঠিক।

Other options:
খ) in – ভুল, কারণ এটি কোনো কিছুর মধ্যে বা ভিতরে বোঝায়।

গ) at – ভুল, এটি সাধারণভাবে অবস্থান বা ঠিকানা বোঝাতে ব্যবহৃত হয়।

ঘ) for – ভুল, এটি উদ্দেশ্য বা লক্ষ্য বোঝায়, অবস্থান বোঝায় না।

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

১,২৯০.
Because you're in that road ____ now.
  1. simply
  2. obviously
  3. absolutely
  4. right
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) right.

• right now: [phrase]
English meaning: at the present time.
Meaning: এ মুহূর্তে।

Complete sentence: Because you're in that road right now.
Bangla: কারণ তুমি ঠিক এই রাস্তায় এখন আছো।

অন্য অপশনগুলোর অর্থ:
simply — সাদামাটাভাবে।
obviously — স্পষ্টতই/ সুস্পষ্টরূপে।
absolutely — সম্পূর্ণভাবে।
১,২৯১.
The bonds that link us through mutual endeavors are so _____ that they can dissolve abruptly.
  1. robust
  2. consistent
  3. restrictive
  4. fragile
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যে এমন একটি word বসবে যাতে বাক্যটির অর্থ পূর্ণতা পায়। বাক্যটি দ্বারা বুঝাচ্ছে তাদের বন্ধ দৃঢ় নয়। 
অর্থাৎ, এমন কোন শব্দ বসবে যা দুর্বলতা প্রকাশ পায়। 

অপশনসমূহ, 
ক) robust - মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল।
খ) consistent - সঙ্গতিপূর্ণ; নিয়মিত ও রীতিমাফিক; পূর্বাপর একই রকম। 
গ) restrictive - নিয়ন্ত্রণপ্রবণ।
ঘ) fragile - ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - fragile. 

Complete Sentence - The bonds that link us through mutual endeavors are so fragile that they can dissolve abruptly. 
Meaning - পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে যে বন্ধন আমাদের আবদ্ধ করেছে, তা এতটাই নাজুক যে যেকোনো মুহুর্তে ভেঙ্গে যেতে পারে। 
১,২৯২.
They were ___________ in their search for all the latest facts and figures.
  1. assiduous
  2. reverent
  3. recant
  4. abate
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর অর্থ:

- Abate: প্রশমিত হওয়া বা করা। 
- Reverent: শ্রদ্ধাভাবাপন্ন। 
- Recant: ছেড়ে দেওয়া/ত্যাগ করা। 
- Assiduous: অধ্যবসায়ী, প্রযত্নবান, নিষ্ঠাবান।

• অর্থানুযায়ী, বুঝা যাচ্ছে, শূন্যস্থানে assiduous শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
Complete sentence: They were assiduous in their search for all the latest facts and figures.

Source: Live MCQ Lecture.
১,২৯৩.
There were _____ views on the issue of winding up the company.
  1. independent
  2. modest
  3. adverse
  4. divergent
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে divergent.

• Divergent
English Meaning: Moving or extending in different directions from a common point : diverging from each other. differing, varying, different, dissimilar etc.
Bangla Meaning: বিপদগামী; বিচ্যুত; অপসরণশীল।

• Wind up অর্থ কোনো কিছু সমাপ্ত করে দেওয়া।
- প্রদত্ত বাক্যের যৌক্তিক অর্থ হবে - কোম্পানিটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে বিভিন্ন ধরনের অভিমত ছিলো।
- তাই divergent হচ্ছে সঠিক উত্তর।

• অন্য অপশন গুলোর অর্থ -
- independent - স্বাধীন; অপরতন্ত্র; আত্মতন্ত্র; স্বতন্ত্র; স্বচ্ছন্দ; নির্ভরতামুক্ত।
- modest - বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।
- adverse - প্রতিকূল; অননুকূল; বিরুদ্ধ; বৈরী।

Source: Bangla Academy Dictionary.
১,২৯৪.
Blasts _____ across Indian Kashmir last Friday.
  1. made out
  2. ran out
  3. rang out
  4. hang out
ব্যাখ্যা
• Complete sentence: Blasts rang out across Indian Kashmir last Friday.
- Bangla meaning: গত শুক্রবার ভারতীয় কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

• Ring out [phrasal verb]
- English Meaning: To be heard loudly and clearly; when a sound rings out, it is loud and clear.
- Bangla Meaning: জোরে এবং স্পষ্টভাবে শোনা যাওয়া শব্দ; উচ্চনাদে বাজানো; ঘণ্টা বাজাইয়া ঘোষণা করা।

• অন্যদিকে,
• Make out: To see and identify with difficulty or effort; make progress; to form an opinion or idea about.
- প্রমাণ করা; দেখিতে পাত্তয়া; খুঁজিয়া পাত্তয়া; প্রতিপাদন করা; বুঝতে পারা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

• Run out: To come to an end: expire; to become exhausted or used up.
- ফুরিয়ে যাওয়া; শেষ হয়ে যাওয়া; ঘাটতি পড়া; কমিয়া যাত্তয়া ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

• Hang out: To spend a lot of time in a place or with someone.
- সময় কাটানো; ঘুরে বেড়ানো অর্থে ব্যবহৃত হয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১,২৯৫.
The movie was interesting enough _________ me to watch it twice.
  1. inspire
  2. to inspired
  3. to inspire
  4. inspiring
ব্যাখ্যা

• Enough (যথেষ্ট) শব্দটি adjective ও adverb হিসেবে ব্যবহৃত হয়। 
- Adverb/ adjective এর পর 'enough' বসলে to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হয়। 

Structure: adverb/ adjective + enough + (to+verb+....) 
- Example: He didn't run fast enough to win the race. 

• আবার, adjective/ adverb/ verb + enough + for + pronoun (me/him/her, etc) + (to+verb) এরূপেও ব্যবহৃত হয়। 
- Example: What he says is not clear enough for me to hear him clearly. 

• প্রদত্ত sentence এ 'interesting' (adjective) এর পর 'enough' শব্দটি এসেছে।
- তাই to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হবে। 
- তাই, সঠিক উত্তর হবে: to inspire.

• Complete Sentence: The movie was interesting enough to inspire me to watch it twice.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১,২৯৬.
__________ you start studying, ____________ the exam will be.
  1. The earlier, the easier
  2. earlier, easier
  3. the early, the easy
  4. None of these
ব্যাখ্যা
The earlier you start studying, the easier the exam will be.

→ সমানুপাতিক বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে parallelism নীতি অনুসরণ করতে হয়।
→ The + comparative degree….the comparative degree হয়।
→ সুতরাং, The earlier you start studying, the easier the exam will be.

More Example:
1. The more you practice, the better you'll become at playing the piano.
2. The greater the demand the higher the price.

3. The more effort you put into your work, the greater your success will be.
4. The faster he runs, the happier he feels.

5. The more they save, the more they can invest in their future.
6. The older she gets, the wiser she becomes.
১,২৯৭.
(Qs. 26-30) Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningful and complete.
The child has a __________ imagination that turns everyday objects into magical creatures.
  1. logical
  2. connoisseur
  3. whimsical 
  4. denigrate
ব্যাখ্যা

• Correct answer: The child has a whimsical imagination that turns everyday objects into magical creatures.
- Bangla meaning: শিশুটির খেয়ালী কল্পনা সাধারণ জিনিসকেও জাদুকরী প্রাণীতে রূপ দেয়।

• উল্লিখিত অপশনগুলো,
ক) logical - যৌক্তিক; যুক্তিবাদী।

খ) connoisseur - বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার। 

গ) whimsical - খামখেয়ালী, অদ্ভুত কল্পনাপূর্ণ। 

ঘ) denigrate - মানহানি/ কালিমালেপন করা। 

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে whimsical বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১,২৯৮.
It has not been long since I ____ her.
  1. see
  2. saw
  3. had seen
  4. have seen
ব্যাখ্যা

Complete Sentence: It hasn’t been long since I saw her.

- When since introduces an action or event at a point of time in the past, we can use the past simple or present perfect after since and the present perfect in the main clause:
- “since” এর পরে past simple ব্যবহার হয় যখন main clause present perfect বা past perfect থাকে।
- It hasn’t been long since I saw her.
- এই বাক্যে প্রথম অংশে past participle আছে।
- তাই পরবর্তী অংশে past indefinite tense হবে। 

Other Options:
ক) see - present tense হবে না।

গ) had seen - past perfect tense ব্যবহার করা যাবে না।

ঘ) have seen - present perfect এর ব্যবহার ভুল।

Source: british-grammar/since.

১,২৯৯.
Basketball has a small ____ in Bangladesh
  1. follow on
  2. following
  3. follow
  4. fall out
ব্যাখ্যা

অপশনে উল্লিখিত শব্দসমূহের অর্থ -
ক) Follow on - অনুগামী হওয়া।
খ) Following - সমর্থক, ভক্ত।
গ) Follow - অনুসরণ করা।
ঘ) Fall out - ঝগড়া করা; পরিত্যাগ করা।

- সুতরাং, বোঝা যাচ্ছে, শূন্যস্থানে following শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- এক্ষেত্রে, Following মানে হচ্ছে a body of supporters or admirers.
- Complete Sentence: Basketball has a small following in Bangladesh.
- Bangla Meaning: বাংলাদেশে ক্রিকেটের অনেক দর্শক/সমর্থক আছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

১,৩০০.
The workload was divided __________ the members of the group.
  1. between
  2. among
  3. in between
  4. in among
ব্যাখ্যা
Complete Sentence: The workload was divided among the members of the group.

• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে between এবং দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।

Example Sentence:
1. The responsibilities were divided among the team members to ensure fairness.
2. The cookies were shared among the children at the party.
3. The decision was made to distribute the tasks evenly between the two teams.