বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা

মোট প্রশ্ন১,০৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা

PrepBank · পাতা / ১১ · ৬০১৭০০ / ১,০৩৩

৬০১.
একটি ক্লাসে ৪০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ২২ জন ফুটবল খেলে, ১৭ জন ক্রিকেট খেলে এবং ৬ জন কিছুই খেলে না। কতজন ছাত্র উভয়টিই খেলে?
  1. ৫ জন
  2. ৬ জন
  3. ৭ জন
  4. ৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৪০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ২২ জন ফুটবল খেলে, ১৭ জন ক্রিকেট খেলে এবং ৬ জন কিছুই খেলে না। কতজন ছাত্র উভয়টিই খেলে? 

সমাধান: 
মোট ছাত্র = ৪০ জন,
কোন খেলাই খেলে না = ৬ জন
∴ যেকোন একটি খেলা খেলে = ৪০ - ৬ = ৩৪ জন

∴ উভয় খেলা খেলে = (২২ + ১৭) - ৩৪ = ৫ জন।
৬০২.
একজন চাকরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ২০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?
  1. ১০%
  2. ২৫%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ২০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?

সমাধান:
আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ২০

ধরি,
মাসিক আয় = ২৫ক টাকা
মাসিক ব্যয় = ২০ক টাকা
মাসিক সঞ্চয় = (২৫ক - ২০ক) = ৫ক টাকা

মাসিক আয় ২৫ক টাকা হলে মাসিক সঞ্চয় = ৫ক টাক
মাসিক আয় ১ টাকা হলে মাসিক সঞ্চয় = (৫ক/২৫ক) টাকা
মাসিক আয় ১০০ টাকা হলে মাসিক সঞ্চয় = (৫ক × ১০০)/২৫ক টাকা
= ২০ টাকা বা ২০%
৬০৩.
সয়াবিন তেলের মূল্য পর পর দুইবার ১০% ও ২০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?
  1. ২৮%
  2. ৩২%
  3. ৩৪%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: সয়াবিন তেলের মূল্য পর পর দুইবার ১০% ও ২০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?

সমাধান:
মনে করি,
প্রাথমিক মূল্য ছিল = ১০০ টাকা
১০% বৃদ্ধিতে মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

আবার,
২০% বৃদ্ধিতে মূল্য = (১১০ + ১১০ এর ২০%) টাকা
= {১১০ + (১১০ × ২০)/১০০} টাকা
= (১১০ + ২২) টাকা
= ১৩২ টাকা

∴ মোটের উপর মূল্য বাড়ল = (১৩২ - ১০০) টাকা = ৩২%
৬০৪.
একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে?
  1. ৬৭৫
  2. ৪৫০
  3. ৭৫০
  4. ৮৯০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৫০% কত হবে?

সমাধান:
ধরি,
সংখাটি ক

ক এর ৩০% = ১৩৫
বা, ৩০ক/১০০ = ১৩৫
বা, ক = (১৩৫ × ১০০)/৩০
∴ ক = ৪৫০

৪৫০ এর ১৫০%
= ৪৫০ × (১৫০/১০০)
= ৬৭৫
৬০৫.
১০০ এর ৩০% এর ২৫% = কত?
  1. ৬.৫
  2. ৭.৫
  3. ৮.৫
  4. ৯.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ এর ৩০% এর ২৫% = কত?

সমাধান:
১০০ এর ৩০% এর ২৫% = ১০০ × (৩০/১০০) × (২৫/১০০)
= ১০০ × (৩/১০) × (২৫/১০০)
= ১০০ × (৭৫/১০০০)
= ৭.৫

অতএব, ১০০ এর ৩০% এর ২৫% হল ৭.৫।
৬০৬.
একটি সংখ্যার ২৫ শতাংশের ২০ শতাংশ যদি ৪ এর সমান হয় তাহলে সংখ্যাটি কত হবে?
  1. ৭০
  2. ৬৪
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ২৫ শতাংশের ২০ শতাংশ যদি ৪ এর সমান হয় তাহলে সংখ্যাটি কত হবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক এর ২৫% এর ২০% = ৪
বা, ক × (২৫/১০০) × (২০/১০০) = ৪
বা, ক × (১/২০) = ৪
বা, ক = ২০ × ৪
∴ ক = ৮০

∴ সংখ্যাটি ৮০

৬০৭.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ১৪০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৪৪ টাকা
  4. ১২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

 সমাধান: 
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ২০ টাকা 
= ১২০ টাকা

আবার,
২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (১২০ + ১২০ এর ২০%)
= ১২০ + ১২০ এর ২০/১০০
= (১২০ + ২৪)
= ১৪৪ টাকা।
৬০৮.
গতকাল শেয়ারের দাম ৩০% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
  1. ২.৫% কমেছে
  2. ৫.২৫% বেড়েছে
  3. ২.৭৫% বেড়েছে
  4. ৬.৫% কমেছে
ব্যাখ্যা
প্রশ্ন: গতকাল শেয়ারের দাম৩০% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?

সমাধান:
ধরি,
শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা

৩০% বৃদ্ধিতে শেয়ারের মূল্য হয় = ১০০ + ৩০ = ১৩০ টাকা

আবার,
২৫% হ্রাস পেয়ে শেয়ারের মূল্য হয় = ১৩০ - (১৩০ এর ২৫%) = ১৩০ - ৩২.৫ = ৯৭.৫ টাকা

∴ শেয়ারের মূল্য হ্রাস = ১০০ - ৯৭.৫ = ২.৫ টাকা

∴ শতাংশে কমেছে = (২.৫/১০০) × ১০০% = ২.৫%
৬০৯.
চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ৪% বাড়লো 
  2. ৭% কমলো
  3. ৬% বাড়লো
  4. ৪% কমলো
ব্যাখ্যা

প্রশ্ন: চিনির মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান: 
২০% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
চিনির ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে চিনি ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

∴ ১০০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় ১২০ টাকার চিনি
∴ ১ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার চিনি 
∴ ৮০ টাকার চিনির স্থানে ব্যবহার হয় = (১২০ × ৮০)/১০০ = ৯৬ টাকা চিনি

চিনি বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা

৬১০.
কোন সংখ্যা ঐ সংখ্যার 30% অপেক্ষায় 70 বেশি। সংখ্যাটি কত?
  1. 105
  2. 100
  3. 94
  4. 89
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা ঐ সংখ্যার 30% অপেক্ষায় 70 বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
x = x এর 30% +70
⇒ x = (30x/100) + 70
⇒ x = (3x/10) + 70
⇒ x - 3x/10 = 70
⇒ 7x/10 = 70
⇒ x = 700/7
∴ x = 100
৬১১.
কোন পরীক্ষায় ৭৫% ছাত্র গণিতে কৃতকার্য হয়েছে। গণিতে অকৃতকার্যের সংখ্যা মোট ৮০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৩২০ জন
  2. ৩০০ জন
  3. ৩৫০জন
  4. ৩৮০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৭৫% ছাত্র গণিতে কৃতকার্য হয়েছে। গণিতে অকৃতকার্যের সংখ্যা মোট ৮০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
গণিতে কৃতকার্য হয়েছে = ৭৫%
∴ গণিতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৭৫)% = ২৫%

২৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/২৫ জন
∴ ৮০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৮০)/২৫ জন
= ৮০০০/২৫ জন = ৩২০ জন

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৩২০ জন।

৬১২.
৩০০টি ডিম কেনা হয়েছিল। পরীক্ষায় দেখা গেল ১৫টি ডিম খারাপ। শতকরা কতগুলো ডিম ভালো আছে?
  1. ৯২%
  2. ৯৮%
  3. ৯০%
  4. ৯৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০টি ডিম কেনা হয়েছিল। পরীক্ষায় দেখা গেল ১৫টি ডিম খারাপ। শতকরা কতগুলো ডিম ভালো আছে?

সমাধান:
দেওয়া আছে,
মোট ডিম কেনা হয়েছে = ৩০০টি
খারাপ ডিম = ১৫টি

∴ ভালো ডিম = মোট ডিম - খারাপ ডিম
= (৩০০ - ১৫) টি 
= ২৮৫টি

∴ শতকরা ভালো ডিম = (ভালো ডিম/মোট ডিম) × ১০০%
= (২৮৫/৩০০) × ১০০%
= ৯৫% 

সুতরাং, শতকরা ৯৫% ডিম ভালো আছে।

৬১৩.
৮০ এর ৭৫% এর ২৫% = কত?
  1. ১০
  2. ২৫
  3. ২০
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ এর ৭৫% এর ২৫% = কত?

সমাধান:
৮০ এর ৭৫% এর ২৫%
= ৮০ × (৭৫/১০০) × (২৫/১০০)
= ৮০ × (৩/৪) × (১/৪)
= ১৫
৬১৪.
৫০ এর কত শতাংশ ৩০?
  1. ৫৮%
  2. ৬০%
  3. ৬২%
  4. ৬৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ এর কত শতাংশ ৩০?

সমাধান:
ধরি,
৫০ এর ক শতাংশ ৩০

প্রশ্নমতে,
৫০ এর ক% = ৩০
৫০ এর ক/১০০ = ৩০
ক = (৩০ × ১০০)/৫০
= ৬০
৬১৫.
৮৫ এর ২০% কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৭
  4. ২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৮৫ এর ২০% কত?

সমাধান:
৮৫ এর ২০%
= ৮৫ × (২০/১০০)
= ৮৫ × (১/৫)
= ১৭

৬১৬.
একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে বিমল তাঁর কোম্পানির বার্ষিক বেতন দেয়ার দুটি পদ্ধতির যেকোনো একটি পদ্ধতি গ্রহণ করতে পারবে। প্রথম পদ্ধতি হলো প্রতিনিধিকে বার্ষিক ৩৫০০০ টাকা বেতন দেয়া হবে এবং কোন কমিশন পাবেন না। ২য় পদ্ধতি হলো প্রতিনিধিকে বার্ষিক ১০০০০ টাকা বেতন এবং বিক্রয়ের ২০% কমিশন দেয়া হবে। যদি বিমল ২য় পদ্ধতিতে বেতন নেয় তাহলে তাকে কত টাকা বিক্রয় করতে হবে যেন ১ম পদ্ধতির সমান টাকা উপার্জন করতে পারে?
  1. ১০০০০০ টাকা
  2. ১২০০০০ টাকা
  3. ১২৫০০০ টাকা
  4. ১৩০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রয় প্রতিনিধি হিসেবে বিমল তাঁর কোম্পানির বার্ষিক বেতন দেয়ার দুটি পদ্ধতির যেকোনো একটি পদ্ধতি গ্রহণ করতে পারবে। প্রথম পদ্ধতি হলো প্রতিনিধিকে বার্ষিক ৩৫০০০ টাকা বেতন দেয়া হবে এবং কোন কমিশন পাবেন না। ২য় পদ্ধতি হলো প্রতিনিধিকে বার্ষিক ১০০০০ টাকা বেতন এবং বিক্রয়ের ২০% কমিশন দেয়া হবে। যদি বিমল ২য় পদ্ধতিতে বেতন নেয় তাহলে তাকে কত টাকা বিক্রয় করতে হবে যেন ১ম পদ্ধতির সমান টাকা উপার্জন করতে পারে?

সমাধান:
ধরি,
বিমলকে বিক্রয় করতে হবে ক টাকা।
তাহলে বিমল কমিশন পাবে ক টাকার ২০% = (ক × ২০)/১০০ টাকা
= ০.২ক টাকা 

বিমলের বার্ষিক উপার্জন = ১০০০০ + ০.২ক টাকা 

শর্তমতে,
১০০০০ + ০.২ক = ৩৫০০০
বা, ০.২ক = ২৫০০০
বা, ক = ২৫০০০/০.২
∴ ক = ১২৫০০০

∴ বিমলকে ১২৫০০০ টাকা বিক্রয় করতে হবে।
৬১৭.
৪৫% কে দশমিকে প্রকাশ করুন-
  1. ০.০০৪
  2. ০.০৪৫
  3. ০.১৫
  4. ০.৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫% কে দশমিকে প্রকাশ করুন-

সমাধান:
৪৫% = ৪৫/১০০ = ০.৪৫
৬১৮.
একটি গাছের উচ্চতা প্রতিবছর ২৫% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা ১০৮০ সেমি হয়ে থাকে তাহলে এক বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?
  1. ৮৬৪ সেমি
  2. ৭৫০ সেমি
  3. ৮২০ সেমি
  4. ৭৯০ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের উচ্চতা প্রতিবছর ২৫% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা ১০৮০ সেমি হয়ে থাকে তাহলে এক বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?

সমাধান:
ধরি,
১ বছর আগে গাছটির উচ্চতা ছিল “ক” সেমি

∴ ২৫% বৃদ্ধিতে গাছটির উচ্চতা = {ক + (ক এর ২৫%)} সেমি
= {ক + (ক × ২৫/১০০)} সেমি
= (ক + ক/৪) সেমি
= ৫ক/৪

প্রশ্নমতে,
৫ক/৪ = ১০৮০
⇒ ৫ক = ১০৮০ × ৪
⇒ ৫ক = ৪৩২০
⇒ ক = ৪৩২০ ÷ ৫
∴ ক = ৮৬৪
৬১৯.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২০০ জন ছাত্রের মধ্যে ১৫০ জন ফেল করেছে। পাশের হার কত?
  1. ৭৫%
  2. ২৫%
  3. ৫০%
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২০০ জন ছাত্রের মধ্যে ১৫০ জন ফেল করেছে। পাশের হার কত?

সমাধান:
পাশ করা ছাত্রের সংখ্যা = ২০০ - ১৫০ 
= ৫০ জন

২০০ জনে পাশ করে = ৫০ জন
১ জনে পাশ করে = ৫০/২০০ জন
১০০ জনে পাশ করে = (৫০ × ১০০)/২০০ জন
= ২৫% 

∴ পাশের হার ২৫% 

৬২০.
দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যার ২০%। যদি বড় সংখ্যাটি ২০ হয়, তবে ছোট সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১২
  3. ১৬
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যার ২০%। যদি বড় সংখ্যাটি ২০ হয়, তবে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
২০ - ক = ২০ এর ২০%
⇒ ২০ - ক = ২০ × (২০/১০০)
⇒ ২০ - ক = ৪
⇒ ২০ - ৪ = ক
∴ ক = ১৬
৬২১.
৩০০০-এর ১০% এবং ৩০০০-এর ৫% এর মধ্যে পার্থক্য কত?
  1. ১১০ 
  2. ১২০ 
  3. ১৫০
  4. ১৬০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০০-এর ১০% এবং ৩০০০-এর ৫% এর মধ্যে পার্থক্য কত?

সমাধান: 
৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০ 
= ৩০০ 

আবার,
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫/১০০ 
= ১৫০ 

∴ বেশি = (৩০০ - ১৫০) 
= ১৫০ ।

৬২২.
১২ এর কত শতাংশ ১৮ হবে? 
  1. ১২০ 
  2. ১৫০ 
  3. ১৬০ 
  4. ১৮০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৮ হবে? 

সমাধান: 
মনে করি, 
১২ এর x% = ১৮ 
বা, ১২ × (x/১০০) = ১৮ 
বা, ১২x = ১৮ × ১০০ 
বা, x = (১৮ × ১০০)/১২ 
∴ x = ১৫০ 

৬২৩.
কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে?
  1. ২৫/৬৩
  2. ৩৭/৪২
  3. ২৫/৪২
  4. ৩৭/৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৮ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

৩৭% হ্রাস পেলে দাঁড়ায় = ১০০% - ৩৭% = ৬৩%

প্রশ্নমতে,
ক এর ৬৩% = ৩/৮
⇒ ক × (৬৩/১০০) = ৩/৮
⇒ ৫০৪ক = ৩০০
⇒ ক = ৩০০/৫০৪
∴ ক = ২৫/৪২
৬২৪.
করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত?
  1. ২০%
  2. ১৫%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয়ের অনুপাত কত?
প্রশ্নে ভাষাগত ত্রুটি আছে।
প্রশ্নটি হওয়ার কথা করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

সমাধান:
করিমের আয় ব্যয় এর অনুপাত ২০ : ১৫

করিমের আয় = ২০ক
করিমের ব্যয় = ১৫ক

মাসিক সঞ্চয় = ২০ক - ১৫ক = ৫ক

∴ শতকরা সঞ্চয় (৫ক/২০ক) × ১০০%
= ২৫%
৬২৫.
বিআরটিসি বাসের ভাড়া ২০% বৃদ্ধি করে আবার ২০% কমানো হলো। বাসভাড়া মোটের উপর শতকরা কত বেড়েছে বা কমেছে? 
  1. ৪% বেড়েছে
  2. ৪% কমেছে
  3. ২০% কমেছে
  4. ২০% বেড়েছে
ব্যাখ্যা
প্রশ্ন: বিআরটিসি বাসের ভাড়া ২০% বৃদ্ধি করে আবার ২০% কমানো হলো। বাসভাড়া মোটের উপর শতকরা কত বেড়েছে বা কমেছে? 

সমাধান:
ধরি,
বাসের পূর্বের ভাড়া = ১০০ টাকা 
২০% বৃদ্ধিতে বর্ধিত ভাড়া = ১০০ + ১০০ এর ২০% = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা 

আবার,
ভাড়া ২০% কমানো হলে হ্রাসকৃত ভাড়া = ১২০ - ১২০ এর ২০% = (১২০ - ২৪) টাকা = ৯৬ টাকা 

∴ ভাড়া কমেছে = (১০০ - ৯৬) টাকা = ৪ টাকা 

এখন, ১০০ টাকায় ভাড়া কমেছে = ৪ টাকা 

অর্থাৎ বাসভাড়া ৪% কমেছে। 
৬২৬.
একজন দোকানদার প্রতি ডজন ডিম ১২০ টাকা দরে ক্রয় করে এবং প্রতি হালি ৫০ টাকা দরে বিক্রয় করে। তার শতকরা লাভ কত?
  1. ২০% লাভ
  2. ২৫% লাভ
  3. ১৫% লাভ
  4. ১৮% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার প্রতি ডজন ডিম ১২০ টাকা দরে ক্রয় করে এবং প্রতি হালি ৫০ টাকা দরে বিক্রয় করে। তার শতকরা লাভ কত?

সমাধান:
১ ডজন = ৩ হালি
ক্রয়মূল্য = ১২০ টাকা
বিক্রয়মূল্য = ৫০ × ৩ = ১৫০ টাকা

ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হওয়ায়,
লাভ = ১৫০ - ১২০ = ৩০ টাকা

শতকরা লাভ = (৩০ / ১২০) × ১০০
= (১ / ৪) × ১০০
= ২৫% 

∴শতকরা লাভ ২৫%

৬২৭.
টাকায় ৬টি করে কলা ক্রয় করে টাকায় ৫টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১৬.৩৩%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৬টি করে কলা ক্রয় করে টাকায় ৫টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
টাকায় ৬টি করে কলা ক্রয় করলে,
৬টি কলার ক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি কলার ক্রয়মূল্য = ১/৬ টাকা

আবার, টাকায় ৫টি করে কলা বিক্রয় করলে,
৫টি কলার বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ১টি কলার বিক্রয়মূল্য = ১/৫ টাকা

∴ ১টি কলায় লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১/৫ - ১/৬ = (৬ - ৫)/৩০
= ১/৩০ টাকা

∴ লাভের হার = (লাভ/ক্রয়মূল্য) × ১০০%
= {(১/৩০)/(১/৬)} × ১০০%
= (১/৩০) × (৬/১) × ১০০%
= (৬/৩০) × ১০০% 
= ২০%

∴ শতকরা ২০% লাভ হবে।

৬২৮.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?
  1. ১০০ টাকা
  2. ১৫০ টাকা
  3. ৫০ টাকা
  4. ১২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?

সমাধান:
দেওয়া আছে, 
ক্রয়মূল্য = ৫০০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ১০% = ৫০০ + ৫০ = ৫৫০ টাকা
এবং ১০% কমে ক্রয়মূল্য = ৫০০ - ৫০০ এর ১০% = ৫০০ - ৫০ = ৪৫০ টাকা

∴ নতুন লাভের পরিমাণ = বিক্রয়মূল্য - নতুন ক্রয়মূল্য = ৫৫০ - ৪৫০ = ১০০ টাকা

৬২৯.
এক জোড়া জুতা বিক্রয়ে দোকানদার ৮% ডিসকাউন্ট দেয়। যদি সে ১২% ডিসকাউন্ট দেয় তবে সে ২৫ টাকা কম লাভ করে। এক জোড়া জুতার তালিকা মূল্য কত?
  1. ১২০০ টাকা
  2. ৭৮৫ টাকা
  3. ৬২৫ টাকা
  4. ৬৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক জোড়া জুতা বিক্রয়ে দোকানদার ৮% ডিসকাউন্ট দেয়। যদি সে ১২% ডিসকাউন্ট দেয় তবে সে ২৫ টাকা কম লাভ করে। এক জোড়া জুতার তালিকা মূল্য কত?

সমাধান:
কম লাভ করলে শতকরা ডিসকাউন্টের পার্থক্য = ১২ - ৮ = ৪%

৪ টাকা কম লাভ হলে তালিকা মূল্য = ১০০ টাকা
∴ ১ টাকা কম লাভ হলে তালিকা মূল্য = ১০০/৪ টাকা
∴ ২৫ টাকা কম লাভ হলে তালিকা মূল্য = (১০০ × ২৫)/৪ টাকা
= ৬২৫ টাকা

∴ তালিকা মূল্য = ৬২৫ টাকা 
৬৩০.
৮০০০ এর শতকরা ২০ ভাগ অপেক্ষা ৮০০০ এর শতকরা ৩০ ভাগ কত বেশি?
  1. ৫০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০০০ এর শতকরা ২০ ভাগ অপেক্ষা ৮০০০ এর শতকরা ৩০ ভাগ কত বেশি?

সমাধান:
৮০০০ এর শতকরা ৩০ ভাগ = ৮০০০ × (৩০/১০০)
= ২৪০০ টাকা

আবার,
৮০০০ এর শতকরা ২০ ভাগ = ৮০০০ × (২০/১০০)
= ১৬০০ টাকা

∴ পার্থক্য = (২৪০০ - ১৬০০) = ৮০০ টাকা
৬৩১.
একটি খাতার প্রকৃত মূল্যের শতকরা ৭৫ ভাগ মূল্যে ৬০ টাকায় বিক্রয় হলো। খাতাটির প্রকৃত মূল্য কত?
  1. ৮০ টাকা
  2. ৬৫ টাকা
  3. ৬০ টাকা
  4. ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতার প্রকৃত মূল্যের শতকরা ৭৫ ভাগ মূল্যে ৬০ টাকায় বিক্রয় হলো। খাতাটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
ধরি, খাতার মূল্য ১০০ টাকা

∴ ৭৫ ভাগ মূল্যে বিক্রয়মূল্য = ৬০ টাকা
∴ ১ ভাগ মূল্যে বিক্রয়মূল্য = ৬০/৭৫ টাকা
∴ ১০০ ভাগ মূল্যে বিক্রয়মূল্য = (৬০ × ১০০)/৭৫ = ৮০ টাকা

∴ খাতাটির প্রকৃত মূল্য ৮০ টাকা।
৬৩২.
জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?
  1. 0%
  2. 1%
  3. 5%
  4. 10%
ব্যাখ্যা
প্রশ্ন: জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?

সমাধান:
মূল বেতন = ১০০ টাকা 

10% কমানোর পর
বেতন = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০

10% বৃদ্ধিতে 
বেতন = ৯০ + ৯০ এর ১০%
= ৯০ + ৯০ এর ১০/১০০
= ৯০ + ৯
= ৯৯

ক্ষতি = (১০০ - ৯৯) = ১%
৬৩৩.
ট্রেনের ভাড়া ২০% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা ২০% কমে গেল। এর ফলে ট্রেন কর্তৃপক্ষের আয়ের শতকরা পরিবর্তন কত হবে?
  1. ২.৫% হ্রাস পাবে
  2. ৪% হ্রাস পাবে
  3. ২.৫% বৃদ্ধি পাবে
  4. ৫% বৃদ্ধি পাবে
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রেনের ভাড়া ২০% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা ২০% কমে গেল। এর ফলে ট্রেন কর্তৃপক্ষের আয়ের শতকরা পরিবর্তন কত হবে?

সমাধান:
ধরি,
যাত্রী সংখ্যা ১০০ জন
১০০ জন যাত্রীর ভাড়া ১০০ টাকা
২০% বৃদ্ধিতে বর্তমান ভাড়া ১২০ টাকা
২০% কমে যাত্রী সংখ্যা = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা

পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ৮০ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮০/১০০ টাকা
∴ পূর্বমূল্য ১২০ টাকা হলে বর্তমান মূল্য = (৮০ × ১২০)/১০০ টাকা
= ৯৬ টাকা

∴ আয় শতকরা হ্রাস পেয়েছে = (১০০ - ৯৬)%
= ৪%
৬৩৪.
একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে? 
  1. ২০ টি
  2. ২৪ টি
  3. ২৮ টি
  4. ৩০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র ১৬টি প্রশ্নের উত্তর শুদ্ধ করে ৬০% নম্বর পেল। ৯০% নম্বর পেতে হলে তাকে কতটি প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে?

সমাধান: 
৬০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ১৬ টি প্রশ্নের 
∴ ১% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ১৬/৬০ টি প্রশ্নের 
∴ ৯০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = (১৬ ×৯০)/ ৬০ টি প্রশ্নের 
= ২৪ টি প্রশ্নের 

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ২৪ টি।
৬৩৫.
১২০ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%?
  1. ৩০০
  2. ৪০০
  3. ৪৬০
  4. ৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% = ১২০
⇒ ক এর (৩০/১০০) = ১২০
⇒ ৩০ক = ১২০০০
⇒ ক = ১২০০০/৩০
⇒ ক = ৪০০
৬৩৬.
690 এর 7.5% =?
  1. 51.75
  2. 55.25
  3. 50.75
  4. 52.75
ব্যাখ্যা
প্রশ্ন: 690 এর 7.5% =?

সমাধান:
690 এর 7.5%
= 690 × (7.5/100)
= (69 × 75)/100
= 51.75
৬৩৭.
একটি পরীক্ষায় ৬৫% বাংলায় এবং ৭০% গণিতে পাশ করে। উভয় বিষয়ে ১৫% ফেল করলে উভয় বিষয়ে পাশ করে- 
  1. ৪৫%
  2. ৫৫%
  3. ৫০%
  4. ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় ৬৫% বাংলায় এবং ৭০% গণিতে পাশ করে। উভয় বিষয়ে ১৫% ফেল করলে উভয় বিষয়ে পাশ করে- 

সমাধান:
বাংলায় ফেল করে = (১০০ - ৬৫) = ৩৫%
গণিতে ফেল করে = (১০০ - ৭০) = ৩০%
উভয় বিষয়ে ফেল করে = ১৫%

∴ বাংলায় অথবা গণিতে ফেল করে = (৩৫ + ৩০ - ১৫)% = ৫০%
∴ উভয় বিষয়ে পাশ করে = (১০০ - ৫০)% = ৫০%
৬৩৮.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
  1. ২৫%
  2. ২৮%
  3. ৩০%
  4. ৩২%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?

সমাধান: 
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন 

৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন 
= ৩০ জন
৬৩৯.
৭০ এর ২০% এর ৫০% কত?
ব্যাখ্যা
প্রশ্ন: ৭০ এর ২০% এর ৫০% কত?

সমাধান:
= ৭০ এর ২০% এর ৫০% 
= ৭০ এর (২০/১০০) এর (৫০/১০০)
= ৭
৬৪০.
একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি বই ১৬২ টাকায় বিক্রয় করেন। বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?
  1. ১২%
  2. ১৯%  
  3. ৩২%
  4. ৩৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি বই ১৬২ টাকায় বিক্রয় করেন। বইটির প্রকৃত মূল্য ২০০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
বইয়ের প্রকৃত মূল্য = ২০০ টাকা
ছাড় দিয়ে বিক্রয়মূল্য = ১৬২ টাকা
∴ ছাড় এর পরিমাণ = ২০০ - ১৬২ = ৩৮ টাকা

এখন,
২০০ টাকায় ছাড় দেওয়া  হয় = ৩৮ টাকা
∴ ১ টাকায় ছাড় দেওয়া হয় = ৩৮/২০০ টাকা
∴ ১০০ টাকায় ছাড় দেওয়া হয় = (৩৮ × ১০০)/২০০ = ১৯ টাকা 

অর্থাৎ ছাড় এর শতকরা পরিমাণ ১৯%
৬৪১.
একটি পণ্যের লিখিত মূল্যের উপর প্রথমে ২০% ছাড় এবং তারপর আরও ৫% ছাড় দেওয়া হলো। এই দুইবারের ছাড়ের পরিবর্তে যদি একবারেই এককালীন কত শতাংশ ছাড় দেওয়া হয়, তাহলে একই পরিমাণ মূল্যছাড় পাওয়া যাবে?
  1. ১৮%
  2. ২৪%
  3. ৩২%
  4. ২২%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্যের লিখিত মূল্যের উপর প্রথমে ২০% ছাড় এবং তারপর আরও ৫% ছাড় দেওয়া হলো। এই দুইবারের ছাড়ের পরিবর্তে যদি একবারেই এককালীন কত শতাংশ ছাড় দেওয়া হয়, তাহলে একই পরিমাণ মূল্যছাড় পাওয়া যাবে?

সমাধান:
ধরি,
পণ্যের মূল দাম = ১০০ টাকা

প্রথম বারে ২০% ছাড় দেওয়া হলে, 
∴ ছাড়ের পর দাম = ১০০ - ২০ = ৮০ টাকা

আবার, 
দ্বিতীয় বারে ৮০ টাকার ওপর ৫% ছাড় দেওয়া হলে, 
∴ ছাড়ের পর চূড়ান্ত দাম = ৮০ - (৮০ × ৫%)
= ৮০ - ৪
= ৭৬ টাকা

∴ মূল দাম ১০০ টাকা থেকে চূড়ান্ত দাম হয়েছে ৭৬ টাকা
∴ মোট ছাড় হয়েছে = ১০০ - ৭৬ = ২৪ টাকা

∴ এককালীন ছাড়ের হার, ১০০ টাকার ওপর ২৪ টাকা ছাড় মানে = ২৪%

সুতরাং, পরপর ২০% এবং ৫% ছাড় দেওয়ার পরিবর্তে একবারে ২৪% ছাড় দিলেই একই পরিমাণ সুবিধা পাওয়া যাবে।

৬৪২.
কোনো স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে। উভয় বিষয়ে ফেল করেছে ১০%, যদি উভয় বিষয়ে ৪২০ জন পাশ করে থাকে তবে ঐ স্কুলে কত জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল?
  1. ৬০০ জন
  2. ৭০০ জন
  3. ৮০০ জন
  4. ১২০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো স্কুলে ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৮০% পরীক্ষার্থী বাংলায় পাশ করেছে। উভয় বিষয়ে ফেল করেছে ১০%, যদি উভয় বিষয়ে ৪২০ জন পাশ করে থাকে তবে ঐ স্কুলে কত জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল?

সমাধান:
এখানে,
ইংরেজিতে পাশ ৭০%
বাংলায় পাশ ৮০%
উভয় বিষয়ে ফেল ১০%

শুধু ইংরেজিতে ফেল = (১০০ - ৭০ - ১০)% = ২০%
শুধু বাংলাতে ফেল = (১০০ - ৮০ - ১০)% = ১০%

উভয় বিষয়ে মোট ফেল করেছে = (২০ + ১০ + ১০)% = ৪০%
∴ উভয় বিষয়ে মোট পাশ = (১০০ - ৪০)% = ৬০%

উভয় বিষয়ে ৬০ জন পাশ করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০০ জন
∴ উভয় বিষয়ে ১ জন পাশ করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০০/৬০ জন
∴ উভয় বিষয়ে ৪২০ জন পাশ করলে মোট পরীক্ষার্থীর সংখ্যা (১০০ × ৪২০)/৬০ জন
= ৭০০ জন

৬৪৩.
৬০ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ২৫%?
  1. ২৪০
  2. ২০০
  3. ২৮০
  4. ৩০০
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ২৫%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২৫% = ৬০
⇒ ২৫ক/১০০ = ৬০
⇒ ক = (১০০ x ৬০)/২৫
∴ ক = ২৪০

∴ ৬০ সংখ্যাটি ২৪০ সংখ্যার ২৫%।

৬৪৪.
x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = ? 
  1. ২ : ১
  2. ৩ : ১
  3. ১ : ২
  4. ৪ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: x এর ১০% যদি y এর ২০% এর সমান হয় তবে x : y = ? 

সমাধান:
 দেয়া আছে,
x এর ১০% = y এর ২০% 
⇒ ১০x/১০০ = ২০y/১০০ 
⇒ ১০x = ২০y [উভয়পক্ষকে ১০০ দ্বারা গুণ করে।]
⇒ x = ২y
⇒ x/y = ২/১
⇒ x : y = ২ : ১ 

৬৪৫.
নইমের বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো, নইমের বর্তমান মাসিক বেতন কত?
  1. ৬৬,১৯৩ টাকা
  2. ৬৫,০০০ টাকা
  3. ৭০,৮৫০ টাকা
  4. ৭২,২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নইমের বেতন গত মাসে ৯% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন ৯% না বেড়ে ১১% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন ৭২,১৫০ টাকা হতো, নইমের বর্তমান মাসিক বেতন কত?

সমাধান:
ধরি,
নইমের মূল বেতন = ক টাকা
∵ ১১% বৃদ্ধি পেলে বেতন = ৭২১৫০ টাকা
তাহলে, ক +  ক এর ১১% = ৭২১৫০
⇒ ক +  (১১ক/১০০) = ৭২১৫০
⇒ ক + ০.১১ক = ৭২১৫০
⇒ ১.১১ক = ৭২১৫০
⇒ ক = ৭২১৫০/১.১১
∴ ক = ৬৫০০০ টাকা

৯% বৃদ্ধিতে বর্তমান বেতন = ক + ক এর ৯%
⇒ ৬৫০০০ + {৬৫০০০ × (৯/১০০)}
⇒ ৬৫০০০ + ৫৮৫০
⇒ ৭০৮৫০ টাকা
৬৪৬.
15% কে দশমিকে প্রকাশ করলে হবে- 
  1. 1.5
  2. 15
  3. 0.015
  4. 0.15
ব্যাখ্যা
প্রশ্ন: 15% কে দশমিকে প্রকাশ করলে হবে- 

সমাধান: 
15/100
= 3/20
= 0.15
৬৪৭.
কোন পরীক্ষায় ৭৫% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৬০% পরীক্ষার্থী বাংলায় পাশ করে এবং ৫৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে?
  1. ১০%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৭৫% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৬০% পরীক্ষার্থী বাংলায় পাশ করে এবং ৫৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে
ফেল করে?

সমাধান: 
শুধু ইংরেজিতে পাশ করে = (৭৫ - ৫৫)% = ২০%
শুধু বাংলায় পাশ করে = (৬০ - ৫৫)% = ৫%

এক বিষয়ে এবং উভয় বিষয়ে মোট পাশ = (৫৫ + ২০ + ৫)% = ৮০%

উভয় বিষয়ে মোট ফেল = (১০০ - ৮০)% = ২০%
৬৪৮.
১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 
  1. ০.১
  2. ১.০
  3. ০.০১ 
  4. ০.০০১
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 

সমাধান: 
মনে করি,
১৫ এর ক% = ১ এর ১৫%
বা, ১৫ × ক/১০০ = ১ × ১৫/১০০
বা, ১৫ × ক × ১০০ = ১০০ × ১৫
বা, ক = (১০০ × ১৫)/(১৫ × ১০০)
বা, ক = ১৫০০/১৫০০
∴ ক = ১

৬৪৯.
এক কেজি মধুর দাম ছিল ৩০০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানোর পর সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মধুর দাম কত?
  1. ৩০৮ টাকা
  2. ৩১২ টাকা
  3. ৩১৫ টাকা
  4. ৩৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি মধুর দাম ছিল ৩০০ টাকা। ব্যবসার প্রচারের জন্য ২০% মূল্য কমানোর পর সম্প্রতি ৩০% মূল্য বাড়ানো হয়েছে। বর্তমানে এক কেজি মধুর দাম কত?

সমাধান:
২০% কমে,
১০০ টাকায় দাম কমে = ২০ টাকা
১ টাকার দাম কমে =২০/১০০ টাকা
৩০০ টাকায় দাম কমে = (২০ × ৩০০)/১০০ = ৬০ টাকা
তাহলে এক কেজি মধুর মূল্য = ৩০০ – ৬০ = ২৪০ টাকা

৩০% বৃদ্ধিতে,
১০০ টাকায় বৃদ্ধি পায় = ৩০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ৩০/১০০ টাকা
২৪০ টাকায় বৃদ্ধি পায় = (৩০ × ২৪০)/১০০ = ৭২ টাকা

∴ বর্তমানে এক কেজি মধুর দাম = ২৪০ + ৭২ = ৩১২ টাকা
৬৫০.
প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত? 
  1. ১০০০০ জন 
  2. ৪০০০ জন
  3. ৭০০০ জন
  4. ১৪০০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত? 

সমাধান: 
লোকসংখ্যা বৃদ্ধির হার = (৭ - ৩)%
= ৪%

৪ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০ জন
∴ ১ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০/৪ জন
∴ ৪০০ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = (১০০ × ৪০০)/৪ জন
= ১০০০০ জন।

৬৫১.
১৫০ কেজি বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২০%। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে?
  1. ১৪৫ কেজি
  2. ১৫০ কেজি
  3. ১৫৬ কেজি
  4. ১৬০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ কেজি বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২০%। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে?

সমাধান:
মিশ্রণে বালির পরিমাণ = ১৫০ × (২০/১০০)
= ৩০ কেজি

∴ মিশ্রণে পাথরের পরিমাণ = (১৫০ - ৩০) কেজি = ১২০ কেজি

নতুন মিশ্রণের ৪০% = ১২০ কেজি
নতুন মিশ্রণের ১% = (১২০/৪০) কেজি
নতুন মিশ্রণের ১০০% = (১২০ × ১০০)/৪০ কেজি = ৩০০ কেজি

∴ নতুন মিশ্রণে বালির পরিমাণ = (৩০০ - ১২০) কেজি = ১৮০ কেজি

∴ বালি মেশাতে হবে = (১৮০ - ৩০) কেজি = ১৫০ কেজি
৬৫২.
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
  1. ১৮০
  2. ১৫০
  3. ১০০
  4. ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x এর ৩২% = ৪৮ 
বা, ৩২x/১০০ = ৪৮
বা, ৩২x = ৪৮০০
বা, x = ৪৮০০/৩২
∴ x = ১৫০ 

∴ সংখ্যাটি ১৫০
৬৫৩.
টাকায় ৫টি করে লেবু ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২৫%
  2. ৫০%
  3. ৩৩.৩৩%
  4. ২০.%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি করে লেবু ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
১ টি লেবুর ক্রয়মূল্য ১/৫ এবং বিক্রয়মূল্য ১/৪
∴ লাভ = (১/৪) - (১/৫)
= (৫ - ৪)/২০
= ১/২০

∴ ১/৫ টাকায় লাভ হয় = ১/২০
      ১      ''        ''    ''    =(১/২০)/(১/৫) = ২/৩
    ১০০   ''        ''    ''    = (১ × ৫ × ১০০)/২০
                                   = ২৫
∴ লাভ ২৫%
৬৫৪.
ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?
  1. ২০ টাকা
  2. ২৫ টাকা
  3. ৩০ টাকা
  4. ১৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ২৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?

সমাধান:
খ এর বেতন ১০০ টাকা
ক এর বেতন ১২৫ টাকা

১২৫ টাকায় খ এর বেতন কম ২৫ টাকা
১টাকায় খ এর বেতন কম ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় বেতন কম (২৫ × ১০০)/১২৫
= ২০ টাকা
৬৫৫.
রাইসুল সাহেব তার মাসিক আয়ের ১২% বাড়ি ভাড়া দেন, ৫৮% অন্যান্য খরচ করেন এবং অবশিষ্ট ৭২০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। তার মাসিক আয় কত টাকা?
  1. ২০০০০০ টাকা
  2. ২০২০০০ টাকা
  3. ২৪০০০০ টাকা
  4. ২০৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাইসুল সাহেব তার মাসিক আয়ের ১২% বাড়ি ভাড়া দেন, ৫৮% অন্যান্য খরচ করেন এবং অবশিষ্ট ৭২০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। তার মাসিক আয় কত টাকা?

সমাধান:
রাইসুল সাহেব বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মোট ব্যয় করেন = {১০০ - (১২ + ৫৮)}% = ৩০%

প্রশ্নমতে,
৩০% = ৭২০০০ টাকা
⇒ ১% = ৭২০০০/৩০ টাকা
⇒ ১০০% = (৭২০০০ × ১০০)/৩০ টাকা
= ২,৪০,০০০ টাকা
৬৫৬.
একটি ক্রিকেট টুর্নামেন্টে 'মায়ের দোয়া' ক্রিকেট টিম ১১টি খেলার মধ্যে ৭টিতে জয়লাভ করে। দলটির পরাজয়ের শতকরা হার কত?
  1. ২৬.৩৭%
  2. ৩৬.৩৭%
  3. ২৯.৩৭%
  4. ৩১.৩৭%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট টুর্নামেন্টে 'মায়ের দোয়া' ক্রিকেট টিম ১১টি খেলার মধ্যে ৭টিতে জয়লাভ করে। দলটির পরাজয়ের শতকরা হার কত?

সমাধান: 
দলটির পরাজয়ের সংখ্যা = ১১ - ৭ = ৪ টি

১১ টি খেলায় পরাজয়ের সংখ্যা = ৪ টি
১টি খেলায় পরাজয়ের সংখ্যা = ৪/১১ টি
১০০টি খেলায় পরাজয়ের সংখ্যা = (৪ × ১০০)/১১ টি
= ৩৬.৩৭ টি বা ৩৬.৩৭%

অতএব, দলটির পরাজয়ের শতকরা হার ৩৬.৩৭%।
৬৫৭.
A এবং B পরস্পর ৫ সে.মি. দূরবর্তী দুটি স্থায়ী বিন্দু। AB এর উপর C বিন্দু স্থাপন করা হলো যেন AC = ৩ সে.মি. হয়। যদি AC এর দৈর্ঘ্য ৬% বৃদ্ধি করা হয় তাহলে CB এর দৈর্ঘ্য কত হ্রাস পাবে?
  1. ৬%
  2. ৭%
  3. ৮%
  4. ৯%
  5. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং B পরস্পর ৫ সে.মি. দূরবর্তী দুটি স্থায়ী বিন্দু। AB এর উপর C বিন্দু স্থাপন করা হলো যেন AC = ৩ সে.মি. হয়। যদি AC এর দৈর্ঘ্য ৬% বৃদ্ধি করা হয় তাহলে CB এর দৈর্ঘ্য কত হ্রাস পাবে?

সমাধান:

AC = ৩ সে.মি.
BC = ২ সে.মি.
AC ৬% বৃদ্ধি পেলে
নতুন, AC = ৩ + ৩ এর ৬% = ৩ + ০.১৮ = ৩.১৮ সে.মি.

AC এর ০.১৮ সে.মি. বৃদ্ধি মানে BC এর ০.১৮ সে.মি. হ্রাস,
BC এর শতকরা হ্রাস= (০.১৮/২) × ১০০% = ৯%
৬৫৮.
সাঈদ একটি বইয়ের মূল্যের উপর প্রথমে ২০% ছাড় দেয়। পুনরায় হ্রাসকৃত মূল্যের উপর ২৫% ছাড় দেয়। সে বইয়ের মূল্যের উপর মোট কত ছাড় দেয়?
  1. ৪৫%
  2. ৪০%
  3. ৩৫%
  4. ২২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: সাঈদ একটি বইয়ের মূল্যের উপর প্রথমে ২০% ছাড় দেয়। পুনরায় হ্রাসকৃত মূল্যের উপর ২৫% ছাড় দেয়। সে বইয়ের মূল্যের উপর মোট কত ছাড় দেয়?

সমাধান:
মনে করি,
বইয়ের দাম ১০০ টাকা
২০% ছাড়ে হ্রাসকৃত মূল্য = ৮০ টাকা
আবার,
৮০ টাকার উপর ২৫% ছাড়ে হ্রাসকৃত মূল্য = ৮০ × ৭৫/১০০ = ৬০ টাকা

∴ মোটের উপর (১০০ - ৬০) = ৪০% ছাড় দেয়া হলো
৬৫৯.
.০০২২ কোন সংখ্যার ২০০% ? 
  1. ০.০০২২
  2. ০.০০১১
  3. ০.০০৪৫
  4. ০.০০০১১
ব্যাখ্যা
প্রশ্ন:  .০০২২ কোন সংখ্যার ২০০% ? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে, 
x × ২০০% =.০০২২
বা, x × ২০০/১০০ =.০০২২
বা, x =.০০২২/২
= .০০১১

উত্তর: .০০১১
৬৬০.
২৫০ কেজি বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২০%। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে?
  1. ১৫০ কেজি
  2. ১৮০ কেজি
  3. ২০০ কেজি
  4. ২৫০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০ কেজি বালি ও পাথরের টুকরোর মিশ্রণে বালির পরিমাণ ২০%। কত কেজি বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ ৪০% হবে?

সমাধান:
মিশ্রণে বালির পরিমাণ = ২৫০ × (২০/১০০)
= ৫০ কেজি

∴ মিশ্রণে পাথরের পরিমাণ = (২৫০ - ৫০) কেজি = ২০০ কেজি

নতুন মিশ্রণের ৪০% = ২০০ কেজি
নতুন মিশ্রণের ১% = (২০০/৪০) কেজি
নতুন মিশ্রণের ১০০% = (২০০ × ১০০)/৪০ কেজি = ৫০০ কেজি

∴ নতুন মিশ্রণে বালির পরিমাণ = (৫০০ - ২০০) কেজি = ৩০০ কেজি

∴ বালি মেশাতে হবে = (৩০০ - ৫০) কেজি = ২৫০ কেজি
৬৬১.
কোন সংখ্যার ৩০% এর ১৫% এর মান ১৮। সংখ্যাটি কত?
  1. ২০০
  2. ৩৩০
  3. ৪০০
  4. ৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩০% এর ১৫% এর মান ১৮। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
শর্তমতে,
ক × ৩০% × ১৫% = ১৮
⇒ ক × (৩০/১০০) × (১৫/১০০) = ১৮
⇒ ক = ১৮ × (১০০/৩০) × (১৫/১০০)
∴ ক = ৪০০
৬৬২.
এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত? 
  1. ২০০০০ টাকা 
  2. ১০০০০ টাকা 
  3. ১২০০০ টাকা 
  4. ১৫০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত? 

সমাধান:
আয়কর ৫ টাকা হলে মোট আয় = ১০০ টাকা 
∴ আয়কর ১ টাকা হলে মোট আয় = ১০০/৫ টাকা 
∴ আয়কর ৬০০ টাকা হলে মোট আয় = (১০০ × ৬০০)/৫ টাকা 
= ১২০০০ টাকা 

৬৬৩.
৪০০০ এর শতকরা ১৫ ভাগ অপেক্ষা ৪০০০ এর শতকরা ২০ ভাগ কত বেশি?
  1. ২৫০
  2. ২০০
  3. ১৫০
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০০ এর শতকরা ১৫ ভাগ অপেক্ষা ৪০০০ এর শতকরা ২০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ১৫% = ৪০০০ এর ১৫%
= ৪০০০ × (১৫/১০০)
= ৬০০

৪০০০ এর ২০% = ৪০০০ এর ২০/১০০
= ৪০০০ × (২০/১০০)
= ৮০০

বেশি = (৮০০ - ৬০০) = ২০০
৬৬৪.
একটি ক্লাসে ৮০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। যদি ৬০% শিক্ষার্থী দুই বিষয়েই পাশ করে থাকে, তবে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর হার নির্ণয় করুন। 
  1. ১২%
  2. ১০%
  3. ১৫%
  4. ১৮%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। যদি ৬০% শিক্ষার্থী দুই বিষয়েই পাশ করে থাকে, তবে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর হার নির্ণয় করুন। 

সমাধান:
ইংরেজিতে পাশ করেছে = ৮০%
বাংলায় পাশ করেছে = ৭০%
উভয় বিষয়ে পাশ করেছে = ৬০%

কমপক্ষে একটি বিষয়ে পাশ (বাংলা বা ইংরেজি) = (ইংরেজিতে পাশ) + (বাংলায় পাশ) - (উভয় বিষয়ে পাশ)
= (৮০ + ৭০ - ৬০)%
= (১৫০ - ৬০)%
= ৯০%

উভয় বিষয়ে ফেল করেছে = (মোট শিক্ষার্থী) - (কমপক্ষে একটি বিষয়ে পাশ)
= (১০০ - ৯০)%
= ১০%

∴ উভয় বিষয়ে শতকরা ১০ জন শিক্ষার্থী ফেল করেছে।

৬৬৫.
৬৩ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%? 
  1. ১০৫ 
  2. ১০৭ 
  3. ১১০ 
  4. ১০৮
ব্যাখ্যা

প্রশ্ন: ৬৩ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ৬০% = ৬৩ 
⇒ ক × (৬০/১০০) = ৬৩ 
⇒ ক × ৬০ = ৬৩ × ১০০ 
⇒ ক = (৬৩ × ১০০)/৬০
∴ ক = ১০৫

∴ সংখ্যাটি = ১০৫ । 

৬৬৬.
২২৫ এর ২০% কত?
  1. ৫৪
  2. ৩৫
  3. ৪৫
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২২৫ এর ২০% কত?

সমাধান:
২২৫ এর ২০%
= ২২৫ × (২০/১০০)
= ২২৫ × (১/৫)
= ৪৫
৬৬৭.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা?
  1. ১৪০
  2. ১২০
  3. ১৪৪
  4. ১২৪
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা?

সমাধান:
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ২০ টাকা 
= ১২০ টাকা

আবার,
২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (১২০ + ১২০ এর ২০%)
= ১২০ + ১২০ এর ২০/১০০
= (১২০ + ২৪) টাকা
= ১৪৪ টাকা।
৬৬৮.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৬৫% গণিত এবং ৭৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৫%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৬৫% গণিত এবং ৭৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
গণিতে পাশ করে = ৬৫%
∴ শুধু গণিতে পাশ করে = (৬৫ - ৫৫)% = ১০%

বাংলায় পাশ করে = ৭৫%
∴ শুধু বাংলায় পাশ করে = (৭৫ - ৫৫)% = ২০%

এক এবং উভয় বিষয়ে পাশ করে = (১০ + ২০ + ৫৫)%
= ৮৫%

সুতরাং, উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৮৫)% = ১৫%

৬৬৯.
চিনির দাম ২০% কমে গেল। চিনির ব্যবহার কি পরিমাণে বাড়ালে পূর্বের খরচ অপরিবর্তিত থাকবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩৫%.
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?

সমাধান; 
মনেকরি,
চিনির মূল্য ১০০ টাকা
২০% কমে চিনির মূল্য = ১০০-২০ = ৮০ টাকা
বর্তমান মূল্য ৮০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৮০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৮০
= ১২৫ টাকা

∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = ১২৫ - ১০০ টাকা
= ২৫টাকা
৬৭০.
৫৪ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৪৫%?
  1. ১০০
  2. ১০৮
  3. ১২০
  4. ১২৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫৪ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৪৫%?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪৫% = ৫৪
⇒ ৪৫ক/১০০ = ৫৪
⇒ ক = (১০০ × ৫৪)/৪৫
∴ ক = ১২০

৬৭১.
৫ এর কত শতাংশ ৭ হবে?
  1. ৪০
  2. ১৪০
  3. ৯০
  4. ১৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৭ হবে?

সমাধান:
ধরি,
৫ এর ক% = ৭
⇒ ৫ × (ক/১০০) = ৭
⇒ ক/২০ = ৭
∴ ক = ১৪০
৬৭২.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ৫০০ জন
  2. ৪০০ জন
  3. ৪৫০ জন
  4. ৩০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে, 
ফেল করে = (১০০ - ৮৫) জন 
= ১৫ জন 

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন। 

৬৭৩.
একটি পণ্য নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রয় করে। যদি পণ্যটির নির্মাণ খরচ ৫০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
  1. ৬৯০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্য নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রয় করে। যদি পণ্যটির নির্মাণ খরচ ৫০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?

সমাধান:
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ২০%
= ৫০০ + ১০০ টাকা 
= ৬০০ টাকা

আবার,
১৫% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (৬০০ + ৬০০ এর ১৫%)
= ৬০০ + ৬০০ এর ১৫/১০০
= (৬০০ + ৯০)
= ৬৯০ টাকা।

৬৭৪.
300 গ্রাম চিনির একটি মিশ্রণে 40% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 50% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?
  1. 75 গ্রাম
  2. 90 গ্রাম
  3. 45 গ্রাম
  4. 85 গ্রাম
  5. 60 গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: 300 গ্রাম চিনির একটি মিশ্রণে 40% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 50% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?

সমাধান: 
দ্রবণে চিনি আছে = 300 এর 40% 
= (300 × (40/100)
= 120 গ্রাম 
এবং, ঐ দ্রবণে অন্য পদার্থ আছে = 300 - 120 = 180 গ্রাম

আবার,
ধরি, 
আরো x গ্রাম চিনি যোগ করতে হবে।
∴ নতুন মিশ্রণের মোট পরিমাণ = 300 + x গ্রাম
∴ নতুন চিনির পরিমাণ = 120 + x গ্রাম
প্রশ্নানুযায়ী, নতুন মিশ্রণে চিনির পরিমাণ 50% হবে।

প্রশ্নমতে,
(120 + x)/(300 + x ) = 50% = 50/100
⇒ (120 + x)/(300 + x ) = 1/2
⇒ 240 + 2x = 300 + x 
⇒ 2x - x = 300 - 240
∴ x = 60

 অর্থাৎ আরো 60 গ্রাম চিনি যোগ করতে হবে।

৬৭৫.
এক ব্যক্তির পারিশ্রমিক তার পুত্রের পারিশ্রমিক অপেক্ষা ২৫% বেশি। পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ? 
  1. ৮০%
  2. ৭৫%
  3. ৭০%
  4. ৯০%
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তির পারিশ্রমিক তার পুত্রের পারিশ্রমিক অপেক্ষা ২৫% বেশি। পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ? 

সমাধান: 
পুত্রের বেতন ১০০ টাকা হলে পিতার বেতন = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

পিতার বেতন ১২৫ টাকা হলে পুত্রের বেতন = ১০০ টাকা 
∴ পিতার বেতন ১ টাকা হলে পুত্রের বেতন = ১০০/১২৫ টাকা 
∴ পিতার বেতন ১০০ টাকা হলে পুত্রের বেতন = (১০০ × ১০০)/১২৫ টাকা 
= ৮০ টাকা 

∴ পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা = ৮০% ।

৬৭৬.
ধানের মূল্য ২০% কমে যাওয়ায় ৮০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল ধান বেশি পাওয়া যায়। এক কুইন্টাল ধানের বর্তমান মূল্য কত? 
  1. ১২০০ টাকা 
  2. ১৫০০ টাকা 
  3. ১৬০০ টাকা 
  4. ২০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: ধানের মূল্য ২০% কমে যাওয়ায় ৮০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল ধান বেশি পাওয়া যায়। এক কুইন্টাল ধানের বর্তমান মূল্য কত?

সমাধান: 
২০% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = (১০০ - ২০) টাকা 
= ৮০ টাকা

এখন, 
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮০ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮০/১০০ টাকা
∴ পূর্বমূল্য ৮০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৮০ × ৮০০০)/১০০ টাকা
= ৬৪০০ টাকা

∴ ১ কুইন্টাল ধানের বর্তমান মূল্য = (৮০০০ - ৬৪০০) টাকা 
= ১৬০০ টাকা। 

৬৭৭.
আনারসের দাম ২৫% কমে যাওয়ায় ৪৮ টাকায় পূর্ব অপেক্ষা ২টি আনারস বেশি পাওয়া গেলে বর্তমানে একটি আনারসের দাম কত টাকা?
  1. ৫ টাকা
  2. ৬ টাকা
  3. ৮ টাকা
  4. ১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আনারসে দাম ২৫% কমে যাওয়ায় ৪৮ টাকায় পূর্ব অপেক্ষা ২টি আনারস বেশি পাওয়া গেলে বর্তমানে একটি আনারসের দাম কত টাকা?

সমাধান:
১০০ টাকায় কমে = ২৫ টাকা
∴ ১ টাকায় কমে = (২৫/১০০) টাকা
∴ ৪৮ টাকায় কমে (২৫ × ৪৮)/১০০ টাকা = ১২ টাকা

২ টি আনারসের বর্তমান মূল্য = ১২ টাকা
∴ ১ টি আনারসের বর্তমান মূল্য = ১২/২ টাকা
= ৬ টাকা

∴ বর্তমানে একটি আনারসের দাম ৬ টাকা
৬৭৮.
এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
  1. ১২০০০ টাকা
  2. ২০০০০ টাকা
  3. ১৮০০০ টাকা
  4. ১৫০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত? 

সমাধান: 
৫% আয় = ৬০০ টাকা
∴ ১% আয় =   ৬০০/৫
∴ ১০০% আয় = (১০০ × ৬০০)/৫ = ১২০০০ টাকা

 সুতরাং, ঐ ব্যক্তির মোট আয় ১২০০০ টাকা।

৬৭৯.
সোহাগ কিছু আম কিনেছে, যার মধ্যে ১০% পচা। সে অবশিষ্ট আমের ৮০% তার ছোট ভাইকে দেয়। তার কাছে এখন ৩৬টি আম আছে। সে মোট কতটি আম কিনেছিল?
  1. ১২০ টি
  2. ১৫০ টি
  3. ১৭০ টি
  4. ২০০ টি
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সোহাগ কিছু আম কিনেছে, যার মধ্যে ১০% পচা। সে অবশিষ্ট আমের ৮০% তার ছোট ভাইকে দেয়। তার কাছে এখন ৩৬টি আম আছে। সে মোট কতটি আম কিনেছিল?

সমাধান:
ধরি,
সোহাগ ১০০ টি আম কিনেছে।
∴ পচা আম বাদ দিলে ভালো আম = (১০০ - ১০) টি
= ৯০ টি

ছোট ভাইকে দিল = (৯০ এর ৮০%) টি
= (৯০ এর ৮০/১০০) টি
= ৭২ টি

∴ ছোট ভাইকে দেওয়া পর তার কাছে রইলো = (৯০ - ৭২) = ১৮ টি

তার কাছে ১৮ টি আম থাকবে যখন আমের সংখ্যা ১০০ টি
∴ তার কাছে ১ টি আম থাকবে যখন আমের সংখ্যা ১০০/১৮ টি
∴ তার কাছে ৩৬ টি আম থাকবে যখন আমের সংখ্যা (১০০ × ৩৬)/১৮ টি
= ২০০ টি
৬৮০.
একটি ক্লাসে ৯০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ৩৫০ জন
  2. ৪৫০ জন
  3. ৬২০ জন
  4. ৫৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৯০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র-ছাত্রী = ৯০০ জন 
∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৯০০ এর ৪০% 
= ৯০০ এর ৪০/১০০ 
= ৯০০ × (৪০/১০০) 
= ৩৬০ জন 

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৯০০ - ৩৬০) জন
= ৫৪০ জন।
৬৮১.
একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুক বৃদ্ধি/হাস পাবে?
  1. ৫% বৃদ্ধি
  2.  ১০% বৃদ্ধি
  3. ৮% বৃদ্ধি
  4. ২% বৃদ্ধি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার জমির দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে ক্ষেত্রফল কতটুক বৃদ্ধি/হাস পাবে?

সমাধান:
ধরি,
র্গাকার জমির দৈর্ঘ্য = x
আয়তক্ষেত্রের প্রস্থ = x
∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = x × x = x2

দৈর্ঘ্য ২০% বৃদ্ধিতে,
নতুন দৈর্ঘ্য = x + x এর ২০%
= x + (২০x/১০০)
= x + ০.২০x
= ১.২০x

প্রস্থ ১০% হ্রাসে,
নতুন প্রস্থ = x - x এর ১০%
= x - (১০/১০০)y
= x - ০.১০x
= ০.৯০x

∴ নতুন ক্ষেত্রফল = ১.২০x × ০.৯০x = ১.০৮x2

ক্ষেত্রফলের পরিবর্তন = নতুন ক্ষেত্রফল - পুরাতন ক্ষেত্রফল
= ১.০৮x2 - x2
= ০.০৮x2

∴ শতকরা পরিবর্তন = (পরিবর্তন/পুরাতন ক্ষেত্রফল) × 100
= (০.৮x2/x2) × ১০০
= ০.০৮× ১০০
 = ৮%

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৮% বৃদ্ধি পাবে।

৬৮২.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
  1. ২৫%
  2. ১৭%
  3. ২০%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র = ৮৫ জন 
ফেল করে = ৬৮ জন
∴ পাশ করে = ৮৫ - ৬৮ = ১৭ জন

এখন,
৮৫ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৭ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭/৮৫) জন 
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭ × ১০০)/৮৫ জন = ২০ জন 

∴ পাশের হার = ২০%

৬৮৩.
একজন ছাত্র পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৬৪০ নম্বর পেয়েছে। তার শতকরা নম্বর কত?
  1. ৭৫%
  2. ৬০%
  3. ৮০%
  4. ৬৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্র পরীক্ষায় ৮০০ নম্বরের মধ্যে ৬৪০ নম্বর পেয়েছে। তার শতকরা নম্বর কত?

সমাধান:
৮০০ নম্বরের মধ্যে পেয়েছে ৬৪০ নম্বর
∴ ১ নম্বরের মধ্যে পেয়েছে = ৬৪০/৮০০ নম্বর
∴ ১০০ নম্বরের মধ্যে পেয়েছে = (৬৪০ × ১০০)/৮০০ = ৮০ নম্বর

∴ তার শতকরা নম্বর ৮০
৬৮৪.
মি. রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?
  1. 2400000 টাকা
  2. 2000000 টাকা
  3. 1600000 টাকা
  4. 1200000 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মি. রেজা তাঁর সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত?

সমাধান:
স্ত্রীকে দিয়েছে = ১২% 
ছেলেকে দিয়েছে =৫৮%
স্ত্রী + ছেলেকে দিয়েছে = (১২ + ৫৮)% = ৭০%
অবশিষ্ট সম্পত্তি = (১০০ - ৭০)% = ৩০%

৩০% সম্পদের মূল্য = ৭২০০০০ টাকা
১% সম্পদের মূল্য =৭২০০০০/৩০ টাকা
১০০% সম্পদের মূল্য = (৭২০০০০ × ১০০)/৩০
= ২৪০০০০০ টাকা
৬৮৫.
গমের মূল্য ২০% কমে যাওয়ায় ৮০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। এক কুইন্টাল গমের বর্তমান মূল্য কত?
  1. ২০০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ১৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: গমের মূল্য ২০% কমে যাওয়ায় ৮০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল গম বেশি পাওয়া যায়। এক কুইন্টাল গমের বর্তমান মূল্য কত?

সমাধান:
২০% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮০/১০০ টাকা
পূর্বমূল্য ৮০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৮০ × ৮০০০)/১০০ টাকা
= ৬৪০০ টাকা

∴ ১ কুইন্টাল গমের বর্তমান মূল্য = ৮০০০ - ৬৪০০ = ১৬০০ টাকা
৬৮৬.
চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৮,০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কেজি চালের বর্তমান মূল্য কত?
  1. ৫ টাকা
  2. ৮ টাকা
  3. ১০ টাকা
  4. ৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৮,০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কেজি চালের বর্তমান মূল্য কত?

সমাধান:
২০% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮০/১০০ টাকা
পূর্বমূল্য ৮০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৮০ × ৮০০০)/১০০ টাকা
= ৬৪০০ টাকা

∴ ২ কুইন্টাল চালের বর্তমান মূল্য = (৮০০০ - ৬৪০০) = ১৬০০ টাকা

১ কুইন্টাল চালের দাম = ১৬০০/২ = ৮০০ টাকা
১ কেজি চালের দাম = ৮০০/১০০
= ৮ টাকা
৬৮৭.
একটি শ্রেণিতে ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬৮% ছাত্র। তাহলে ঐ শ্রেণিটিতে কতজন ছাত্রী আছে?
  1. ১৩ জন
  2. ৮ জন
  3. ২৫ জন
  4. ১৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ৬৮% ছাত্র। তাহলে ঐ শ্রেণিটিতে কতজন ছাত্রী আছে?

সমাধান:
১০০ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৮ জন
∴ ১ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র = ৬৮/১০০ জন
∴ ২৫ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র = (৬৮ × ২৫)/১০০ = ১৭ জন

∴ ছাত্রী আছে = ২৫ - ১৭ = ৮ জন
৬৮৮.
রাজু একটি সুপার সপ থেকে 3000 টাকা খরচ করলেন । ঐ সপে ভ্যাটের পরিমাণ 15% হলে তাকে মোট কত টাকা দিতে হবে?
  1. 3450 টাকা
  2. 3400 টাকা
  3. 3500 টাকা
  4. 3250 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাজু একটি সুপার সপ থেকে 3000 টাকা খরচ করলেন । ঐ সপে ভ্যাটের পরিমাণ 15% হলে তাকে মোট কত টাকা দিতে হবে?

সমাধান: 
ভ্যাটের পরিমাণ 15%
∴ ভ্যাট দিবে
= 3000 × 15/100
= 450

∴মোট দিবে
= 3000 + 450 
= 3450
৬৮৯.
আটার মূল্য ১০% কমে যাওয়ায় আটার ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে আটা বাবদ খরচ একই থাকবে?
  1. ১০%
  2. (১০০/৯)%
  3. ১২%
  4. (২৫/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: আটার মূল্য ১০% কমে যাওয়ায় আটার ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে আটা বাবদ খরচ একই থাকবে?

সমাধান: 
মনে করি,
আটার মূল্য ১০০ টাকা
১০% কমে আটার মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য = (১০০ × ১০০)/৯০
=(১০০০/৯) টাকা

∴ আটার ব্যবহার বাড়াতে হবে = (১০০০/৯) - ১০০ টাকা
= (১০০০ - ৯০০)/৯ টাকা
= ১০০/৯ টাকা
৬৯০.
একটি পণ্যের উপর ভ্যাট ১০% থেকে ১২% করা হলো। একজন ক্রেতা ২৫,০০০ টাকার পণ্য কিনলে অতিরিক্ত কত টাকা ভ্যাট দিতে হবে?
  1. ৪০০ টাকা
  2. ৪৫০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৫৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের উপর ভ্যাট ১০% থেকে ১২% করা হলো। একজন ক্রেতা ২৫,০০০ টাকার পণ্য কিনলে অতিরিক্ত কত টাকা ভ্যাট দিতে হবে?

সমাধান:
ভ্যাট বৃদ্ধি পায় = (১২ - ১০)%
= ২%

১০০ টাকায় ভ্যাট বৃদ্ধি পায় = ২ টাকা
১ টাকায় ভ্যাট বৃদ্ধি পায় = ২/১০০ টাকা
২৫,০০০ টাকায় ভ্যাট বৃদ্ধি পায় = (২ × ২৫,০০০)/১০০ টাকা
= ৫০০ টাকা
৬৯১.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 
  1. ৩৫%
  2. ৬০%
  3. ৬৫%
  4. ৪৮%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 

সমাধান: 
শুধু বিজ্ঞানে ফেল করে = (৫২ - ২৭)% = ২৫% 
আবার, 
শুধু অঙ্কে ফেল করে = (৪০ - ২৭)% = ১৩% 

∴ শুধু বিজ্ঞান অথবা অঙ্ক বা উভয় বিষয়ে মোট ফেল করে = (২৫ + ১৩ + ২৭)% 
= ৬৫% 

∴ শতকরা পাস করে = (১০০ - ৬৫)% 
= ৩৫% ।
৬৯২.
একটি সংগঠনের ৮০% সদস্য পুরুষ। পুরুষ সদস্যদের মধ্যে ৫০% পেশায় ডাক্তার, ৩০% পেশায় ইঞ্জিনিয়ার এবং অবশিষ্ট ৪০ জন ব্যবসায়ী। সংগঠনের মোট কতজন সদস্য ইঞ্জিনিয়ার?
  1. ৬০ জন
  2. ৬৫ জন
  3. ৭০ জন
  4. ৭৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংগঠনের ৮০% সদস্য পুরুষ। পুরুষ সদস্যদের মধ্যে ৫০% পেশায় ডাক্তার, ৩০% পেশায় ইঞ্জিনিয়ার এবং অবশিষ্ট ৪০ জন ব্যবসায়ী। সংগঠনের মোট কতজন সদস্য ইঞ্জিনিয়ার?

সমাধান:
ধরি, মোট সদস্য সংখ্যা = ক জন
তাহলে পুরুষ সদস্য সংখ্যা = ক এর ৮০% = ০.৮ক

প্রশ্নানুসারে,
০.৮ক এর (১০০% - ৫০% - ৩০%) = ৪০
বা, ০.৮ক এর ২০% = ৪০
বা, ০.১৬ক = ৪০
বা, ক = ২৫০

এখন
সংগঠনের পুরুষ সদস্য = ২৫০ × (৮০/১০০) = ২০০ জন
∴ ইঞ্জিনিয়ারের সংখ্যা = ২০০ × (৩০/১০০) = ৬০ জন
৬৯৩.
কত টাকার ৩/৮ অংশ ৭৫ টাকার ৩/৫ অংশের সমান?
  1. ৯০ টাকা
  2. ১০০ টাকা
  3. ১০৫ টাকা
  4. ১২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৮ অংশ ৭৫ টাকার ৩/৫ অংশের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩/৮ = ৭৫ এর ৩/৫
বা, ৩ক/৮ = (৭৫ × ৩)/৫
বা, ৩ক/৮ = ৪৫
বা, ৩ক = ৩৬০
বা, ক = ৩৬০/৩
∴ ক = ১২০

∴ ১২০ টাকার ৩/৮ অংশ ৭৫ টাকার ৩/৫ অংশের সমান।
৬৯৪.
বাবুল সাহেব তার সম্পত্তির ২০% দান করলেন। তিনি যদি ৭,০০০ টাকা দান করেন, তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ কত?
  1. ৩৫,০০০ টাকা
  2. ৩৭,০০০ টাকা
  3. ৩২,০০০ টাকা
  4. ৩৪,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বাবুল সাহেব তার সম্পত্তির ২০% দান করলেন। তিনি যদি ৭,০০০ টাকা দান করেন, তাহলে তার মোট সম্পত্তির পরিমাণ কত?

সমাধান: 
মনেকরি,
বাবুল সাহেবের মোট সম্পত্তির পরিমাণ = ক
প্রশ্নমতে,
ক এর ২০% = ৭,০০০ টাকা
বা, ক এর ২০/১০০ = ৭,০০০ টাকা
বা, ক = (৭,০০০ × ১০০)/২০ টাকা
∴  ক = ৩৫,০০০ টাকা
৬৯৫.
কোন পরীক্ষায় ২৪০ জনের মধ্যে ৭০% গণিতে, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করেছে। এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে কত জন?
  1. ১৮৪ জন
  2. ১৯০ জন
  3. ২০০ জন
  4. ২১৬ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ২৪০ জনের মধ্যে ৭০% গণিতে, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করেছে। এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে কত জন?

সমাধান:
শুধু গণিতে পাস করেছে = ৭০ - ৪০ = ৩০%
শুধু ইংরেজিতে পাস করেছে = ৬০ - ৪০ = ২০%
এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে = ৩০ + ২০ + ৪০ = ৯০%

১০০ জনের মধ্যে এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে = ৯০ জন
∴ ১ জনের মধ্যে এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে = ৯০/১০০ জন
∴ ২৪০ জনের মধ্যে পাস করেছে = (৯০ × ২৪০)/১০০ জন
= ২১৬ জন
৬৯৬.
একজন চাকরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ২০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ২০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?

সমাধান:
আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ২০

ধরি,
মাসিক আয় = ২৫ক টাকা
মাসিক ব্যয় = ২০ক টাকা
মাসিক সঞ্চয় = (২৫ক - ২০ক) = ৫ক টাকা

মাসিক আয় ২৫ক টাকা হলে মাসিক সঞ্চয় = ৫ক টাকা
মাসিক আয় ১ টাকা হলে মাসিক সঞ্চয় = (৫ক/২৫ক) টাকা
মাসিক আয় ১০০ টাকা হলে মাসিক সঞ্চয় = (৫ক × ১০০)/২৫ক টাকা
= ২০ টাকা বা ২০%
৬৯৭.
টাকায় ৩টি আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৩৩%
  2. ৩০%
  3. ৫০%
  4. ৩১%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে, টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা

২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩) 
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
৬৯৮.
৬৪ কোন সংখ্যার ৫০%?
  1. ১২০
  2. ১২৫
  3. ১২৮
  4. ১৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ কোন সংখ্যার ৫০%?

সমাধান:
ধরি, ৬৪ 'ক' সংখ্যার ৫০%

ক এর ৫০% = ৬৪
⇒ ক × (৫০/১০০) = ৬৪
⇒ ক = (৬৪ × ১০০)/৫০
∴ ক = ১২৮
৬৯৯.
একটি বিদ্যালয়ের তিনটি শ্রেণির ২০ জন, ৩০ জন এবং ৪০ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে যথাক্রমে ৩০%, ৫০% এবং ৬০%। তিনটি শ্রেণির মোট পাশের হার কত?
  1. ৩৫%
  2. ৪০%
  3. ৪৫%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ের তিনটি শ্রেণির ২০ জন, ৩০ জন এবং ৪০ জন শিক্ষার্থীর মধ্যে পাশ করে যথাক্রমে ৩০%, ৫০% এবং ৬০%। তিনটি শ্রেণির মোট পাশের হার কত?

সমাধান:
১ম শ্রেণিতে পাস = ২০ এর ৩০%
= ২০ এর ৩০/১০০
= ৬ জন

২য় শ্রেণিতে পাস = ৩০ এর ৫০%
= ৩০ এর ৫০/১০০
= ১৫ জন

৩য় শ্রেণিতে পাস = ৪০ এর ৬০%
= ৪০ এর ৬০/১০০
= ২৪ জন

মোট পাস করে = (৬ + ১৫ + ২৪)= ৪৫ জন

এখন, মোট শিক্ষার্থী = (২০ + ৩০ + ৪০) = ৯০ জন

∴ শতকরা পাস করে = {(৪৫/৯০) × ১০০}%
= ৫০%
৭০০.
কোনো সংখ্যার শতকরা ৩০ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২০ কম। সংখ্যাটি কত?
  1. ২০০ 
  2. ১৮০ 
  3. ৪০
  4. ৮০ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার শতকরা ৩০ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২০ কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(৪ক/৫) - ক এর ৩০% = ২০
⇒ (৪ক/৫) - (৩০ক/১০০) = ২০ 
⇒ (৮০ক - ৩০ক)/১০০ = ২০
⇒ ৮০ক - ৩০ক = ২০০০
⇒ ৫০ক = ২০০০
∴ ক = ২০০০/৫০ 

∴ ক = ৪০