বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা

মোট প্রশ্ন১,০৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা

PrepBank · পাতা / ১১ · ২০১৩০০ / ১,০৩৩

২০১.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৪০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৮০%
  2. ৯৬%
  3. ১১৬%
  4. ১৪৪%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ৪০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০০ একক
 ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০০) বর্গএকক
= ১০০০০ বর্গএকক 

আবার,
বাহুর দৈর্ঘ্য ৪০% বৃদ্ধি করা হলে,
 ∴ বাহুর নতুন দৈর্ঘ্য = (১০০ + ১০০ এর ৪০%) একক 
= [১০০ + {১০০ এর (৪০/১০০)}] একক 
= (১০০ + ৪০) একক 
= ১৪০ একক 

∴ বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = (১৪০) = ১৯৬০০ বর্গ একক

 ∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (১৯৬০০ - ১০০০০) বর্গ একক = ৯৬০০ বর্গ একক 

এখন,
১০০০০ বর্গ এককে বৃদ্ধি পায় = ৯৬০০ বর্গ একক
∴ ১ বর্গ এককে বৃদ্ধি পায় = ৯৬০০/১০০০০ বর্গ একক
∴ ১০০ বর্গ এককে বৃদ্ধি পায় = {(৯৬০০ × ১০০)/১০০০০} বর্গ একক
= ৯৬ বর্গ একক 

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = ৯৬%

২০২.
৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 
  1. ২২০
  2. ২৪০
  3. ২৪৫ 
  4. ২৫০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৫ সংখ্যাটি কোন সংখ্যার ১৮%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ১৮% = ৪৫ 
বা, ক × (১৮/১০০) = ৪৫ 
বা, ক = ৪৫ × (১০০/১৮) 
∴ ক = ২৫০ 

∴ ৪৫ সংখ্যাটি ২৫০ এর ১৮% ।

২০৩.
১৫.৬ এর ৮% কত?
  1. ০.১২৪৮
  2. ১.২৪৮
  3. ১২.৪৮
  4. ১২৪.৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫.৬ এর ৮% কত?

সমাধান:
১৫.৬ এর ৮%
= ১৫.৬ এর ৮/১০০
= ১.২৪৮
২০৪.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা
২০৫.
রুমি বইয়ের দোকান থেকে একটি গণিত বই ৮৪ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেয়া ছিল ১২০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?
  1. ৩০%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: রুমি বইয়ের দোকান থেকে একটি গণিত বই ৮৪ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেয়া ছিল ১২০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?

সমাধান:
কমিশন = (১২০ - ৮৪) টাকা
= ৩৬ টাকা

১২০ টাকায় কমিশন পেল = ৩৬ টাকা
১ টাকায় কমিশন পেল = ৩৬/১২০ টাকা
১০০ টাকায় কমিশন পেল = (৩৬ × ১০০)/১২০ টাকা
= ৩০ টাকা

সুতরাং, ৩০% কমিশন পেল।
২০৬.
২৪০ টাকা মূল্যের একটি শার্ট দুুইবার যথাক্রমে ১৫% এবং ২৫% হারে মূল্য ছাড় দিলে, শার্টটির চূড়ান্ত বিক্রয়মূল্য কত?
  1. ১৪৩ টাকা
  2. ১৫৩ টাকা
  3. ১৬৩ টাকা
  4. ১৭৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০ টাকা মূল্যের একটি শার্ট দুুইবার যথাক্রমে ১৫% এবং ২৫% হারে মূল্য ছাড় দিলে, শার্টটির চূড়ান্ত বিক্রয়মূল্য কত?

সমাধান:
প্রথম বার ১৫% ছাড়ে,
শার্টিটির মূল্য = ২৪০ - ২৪০ এর ১৫%
= ২৪০ - {২৪০ × (১৫/১০০)}
= ২০৪ টাকা

দ্বিতীয় বার ২৫% ছাড়ে,
শার্টিটির মূল্য = ২০৪ - ২০৪ এর ২৫%
= ২০৪ - {২০৪ × (২৫/১০০)}
= ১৫৩ টাকা

∴ শার্টটির চূড়ান্ত বিক্রয়মূল্য ১৫৩ টাকা।
২০৭.
৩ : ৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?
  1. ৬০%
  2. ৫০%
  3. ৭০%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়?

সমাধান: 
৩/৫ কে শতকরায় প্রকাশ করলে হবে 
= (৩/৫) × ১০০
= ৩ × ২০
= ৬০%
২০৮.
একজন চাকরিজীবী তার মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন। বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে তিনি ১২০০০ টাকা খরচ করেন। তার মাসিক আয় কত? 
  1. ১০,০০০ টাকা
  2. ১৫,০০০ টাকা
  3. ২০,০০০ টাকা
  4. ২৫,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবী তার মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন। বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে তিনি ১২০০০ টাকা খরচ করেন। তার মাসিক আয় কত?

সমাধান: 
বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে ৬০% খরচ করেন যা ১২০০০ টাকার সমান

এখন,
৬০% = ১২০০০
∴ ১% = ১২০০০/৬০
∴ ১০০% = (১২০০০ ×১০০)/৬০
= ২০,০০০ টাকা

∴ তার মাসিক আয় = ২০,০০০ টাকা।
২০৯.
৪৫ মি. দৈর্ঘ্য এবং ৪০ মি. প্রস্থ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে?
  1. ৬০ মি.
  2. ৪০ মি.
  3. ৩০ মি.
  4. ৮০ মি.
ব্যাখ্যা
প্রশ্ন- ৪৫ মি. দৈর্ঘ্য এবং ৪০ মি. প্রস্থ একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে?

সমাধান-
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৪৫ × ৪০ = ১৮০০ বর্গ মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ১৮০০  বর্গ মি.
∴ বর্গক্ষেত্রের বাহু = √১৮০০ মি.

শর্তমতে,
কর্ণের দৈর্ঘ্য = √২ × বাহু 
 = √২ × √১৮০০
= √৩৬০০
= ৬০
২১০.
'ক' অঙ্কে ১২টি ঠিক করে ৭৫% নম্বর পেল। কয়টি অঙ্ক ঠিক করলে সে ১০০% নম্বর পেত? 
  1. ২৪ টি
  2. ১৮ টি
  3. ৮ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা

প্রশ্ন: 'ক' অঙ্কে ১২টি ঠিক করে ৭৫% নম্বর পেল। কয়টি অঙ্ক ঠিক করলে সে ১০০% নম্বর পেত? 

সমাধান: 
মোট নম্বরের ৭৫% = ১২ টি 
∴ মোট নম্বরের ১% = ১২/৭৫ টি 
∴ মোট নম্বরের ১০০% = (১২ × ১০০)/৭৫ = ১৬  টি 

সুতরাং, ১৬ টি অঙ্ক ঠিক করলে সে ১০০% নম্বর পেত। 

২১১.
একটি দ্রব্যের উপর পর পর ১০%, ২০% এবং ৩০% ছাড়ের সমতুল্য ছাড় হল -
  1. ৭১.২
  2. ৬২
  3. ৬০.৪
  4. ৪৯.৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের উপর পর পর ১০%, ২০% এবং ৩০% ছাড়ের সমতুল্য ছাড় হল -

সমাধান:
প্রথম ছাড়ের পরে: নতুন মূল্য = ১০০% - ১০% = আসলের ৯০%
দ্বিতীয় ছাড়ের পরে: নতুন মূল্য = ৯০% × (১০০% - ২০%) = ৯০% × ৮০% = আসলের ৭২%
তৃতীয় ছাড়ের পরে: নতুন মূল্য = ৭২% × (১০০% - ৩০%) = ৭২% × ৭০% = আসলের ৫০.৪%

∴ চূড়ান্ত মূল্য হল আসল মূল্যের ৫০.৪%

মোট সমতুল্য মোট ছাড় = ১০০% - ৫০.৪% = ৪৯.৬%
২১২.
লজেন্সের মূল্য ১৫% কমে যাওয়ায় বর্তমানে ১০ টাকায় ২টি লজেন্স বেশি পাওয়া যায়। ১ ডজন লজেন্সের বর্তমান মূল্য কত?
  1. ৮ টাকা
  2. ১২ টাকা
  3. ৯ টাকা
  4. ১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: লজেন্সের মূল্য ১৫% কমে যাওয়ায় বর্তমানে ১০ টাকায় ২টি লজেন্স বেশি পাওয়া যায়। ১ ডজন লজেন্সের বর্তমান মূল্য কত?

সমাধান:
১৫% কমায় ১০ টাকায় কমে = ১০ × (১৫/১০০) = ১.৫ টাকা
∴ ১.৫ টাকা কমায় ২ টি চকলেট বেশি পাওয়া যায়।

অর্থাৎ,
২টি চকলেটের বর্তমান মূল্য = ১.৫ টাকা
∴ ১টি চকলেটের বর্তমান মূল্য = ১.৫/২ টাকা
∴ ১২ (১ ডজন) টি চকলেটের বর্তমান মূল্য = (১.৫/২) × ১২ টাকা
= ৯ টাকা
২১৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫% ও ২০% বৃদ্ধি করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পরিমাণ বৃদ্ধি পেল?
  1. ৩০%
  2. ৩২%
  3. ৩৫%
  4. ৩৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৫% ও ২০% বৃদ্ধি করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত পরিমাণ বৃদ্ধি পেল?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০০ মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ ১০০ মিটার
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০০০ বর্গ মিটার

দৈর্ঘ্য ১৫% বৃদ্ধিতে
আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য = ১১৫ মিটার
ও প্রস্থ ২০% বৃদ্ধিতে
আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য = ১২০ মিটার
নতুন ক্ষেত্রফল = (১১৫ × ১২০) বর্গ মিটার
= ১৩৮০০ বর্গ মিটার
ক্ষেত্রফল বৃদ্ধি =১৩৮০০  - ১০০০০  =  ৩৮০০ বর্গ মিটার

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি= (৩৮০০ x ১০০)/১০০০০ = ৩৮
২১৪.
জানুয়ারি থেকে বেলায়েতের আয় ১৫% বৃদ্ধি পাবে যেখানে বাজারে মূল্যস্ফীতি হয়েছে ২০% । এই অবস্থায় বেলায়েতের সঞ্চয় এর কিরূপ পরিবর্তন হবে, যেখানে সে পূর্বে ১০% সঞ্চয় করতে পারত ? 
  1. ৬.০৮% কমেছে
  2. ৩.৯২% বেড়েছে
  3. ৩.৯২% কমেছে
  4. ৬.০৮% বেড়েছে
ব্যাখ্যা
প্রশ্ন : জানুয়ারি থেকে বেলায়েতের আয় ১৫% বৃদ্ধি পাবে যেখানে বাজারে মূল্যস্ফীতি হয়েছে ২০% । এই অবস্থায় বেলায়েতের সঞ্চয় এর কিরূপ পরিবর্তন হবে, যেখানে সে পূর্বে ১০% সঞ্চয় করতে পারত ? 

সমাধান :
মনে করি,
জানুয়ারি এর আগে বেলায়েতের আয় ছিল = ১০০ টাকা
∴ ১০% সঞ্চয় এর পর তার ব্যায় ছিল = (১০০ - ১০) = ৯০ টাকা

এখন,
১৫% আয়বৃদ্ধিতে বেলায়েতের বর্তমান আয় = (১০০ + ১৫) = ১১৫ টাকা

আবার,
২০% মূল্যস্ফীতির হলে বর্তমান ব্যায় = ৯০ + ৯০ × ২০% টাকা
= ৯০ + ৯০ × (২০/১০০) টাকা
= (৯০ + ১৮) টাকা
= ১০৮ টাকা

সুতরাং,
বর্তমান সঞ্চয় = (১১৫ - ১০৮) = ৭ টাকা

∴ শতকরা বর্তমান সঞ্চয় = ৭/১১৫ × ১০০%
= ৬.০৮%

সঞ্চয় কমেছে = ( ১০ - ৬.০৮ ) = ৩.৯২%
২১৫.
একটি পণ্যের দাম প্রথমে ৩০% হ্রাস পায় এবং তারপর ১০% বৃদ্ধি পায়, পণ্যটির মূল্যের নেট পরিবর্তন কত?
  1. ২১% বৃদ্ধি
  2. ১৩% বৃদ্ধি
  3. ১৭% হ্রাস
  4. ২৩% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের দাম প্রথমে ৩০% হ্রাস পায় এবং তারপর ১০% বৃদ্ধি পায়, পণ্যটির মূল্যের নেট পরিবর্তন কত?

সমাধান:
ধরি,
মূল দাম = ১০০ টাকা

৩০% হ্রাসে দাম = ১০০ - ১০০ এর ৩০%
= ১০০ - {১০০ × (৩০/১০০)}
= ৭০ টাকা

১০% বৃদ্ধিতে দাম = ৭০ + ৭০ এর ১০%
= ৭০ + {৭০ × (১০/১০০)}
= ৭৭ টাকা

নেট পরিবর্তন = ১০০ - ৭৭ টাকা
= ২৩ টাকা বা ২৩% হ্রাস
২১৬.
পেঁয়াজের মূল্য ৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?
  1. ১০.৫০%
  2. ১২.৫০%
  3. ১৩%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: পেঁয়াজের মূল্য ৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?

সমাধান:
পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায় = ৪৫ - ৪০ = ৫ টাকা
পেঁয়াজের মূল্য ৪০ টাকায় বৃদ্ধি পায় = ৫ টাকা
∴ পেঁয়াজের মূল্য ১ টাকায় বৃদ্ধি পায় = ৫/৪০ টাকা
∴ পেঁয়াজের মূল্য ১০০ টাকায় বৃদ্ধি পায় = (৫ × ১০০)/৪০ টাকা
= ১২.৫০ টাকা

∴ মূল্য বৃদ্ধির হার = ১২.৫০%
২১৭.
১২০০ টাকা মূল্যের একটি ঘড়ি দুইবার যথাক্রমে ২০% এবং ১০% হারে মূল্য ছাড় দিলে, ঘড়িটির চূড়ান্ত বিক্রয়মূল্য কত?
  1. ৭৬০ টাকা
  2. ৮০০ টাকা
  3. ৮৬৪ টাকা
  4. ৯৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০০ টাকা মূল্যের একটি ঘড়ি দুইবার যথাক্রমে ২০% এবং ১০% হারে মূল্য ছাড় দিলে, ঘড়িটির চূড়ান্ত বিক্রয়মূল্য কত?

সমাধান:
প্রথম বার ২০% ছাড়ে,
ঘড়িটির মূল্য = ১২০০ - (১২০০ এর ২০%)
= ১২০০ - {১২০০ × (২০/১০০)}
= ১২০০ - ২৪০
= ৯৬০ টাকা

আবার,
দ্বিতীয় বার ১০% ছাড়ে,
ঘড়িটির মূল্য = ৯৬০ - (৯৬০ এর ১০%)
= ৯৬০ - {৯৬০ × (১০/১০০)}
= ৯৬০ - ৯৬
= ৮৬৪ টাকা

∴ ঘড়িটির চূড়ান্ত বিক্রয়মূল্য ৮৬৪ টাকা।

 
২১৮.
তেলের দাম ২০% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ১৭.৩৩%
  2. ১৬.৬৭%
  3. ১৫.৩৩%
  4. ১৪.৬৭%
ব্যাখ্যা
প্রশ্ন: তেলের দাম ২০% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
ধরি,
তেলের মূল্য = ১০০ টাকা
২০% বৃদ্ধিতে, তেলের বর্তমান মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

১২০ টাকায় ব্যবহার কমাতে হবে = ২০ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২০/১২০ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২০ × ১০০)/১২০ টাকা
= ১৬.৬৭%
২১৯.
কোনো সংখ্যা ঐ সংখ্যার ৪০% অপেক্ষা ৩৬ বেশি হলে, ঐ সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৬৫
  3. ৮০
  4. ৬০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যা ঐ সংখ্যার ৪০% অপেক্ষা ৩৬ বেশি হলে, ঐ সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
ক = ক এর ৪০% + ৩৬
বা, ক = (২ক/৫) + ৩৬
বা, ক - (২ক/৫) = ৩৬
বা, ৩ক/৫ = ৩৬
বা, ৩ক = ৩৬ × ৫
বা, ৩ক = ১৮০
বা, ক = ১৮০/৩
∴ ক = ৬০

২২০.
একজন চাকরিজীবী তার বেতনের ১/৪ অংশ বাড়িভাড়া, ১/৬ অংশ যাতায়াত, এবং ১/৩ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?
  1. ২৫%
  2. ৩০%
  3. ৩৩.৩৩%
  4. ১৬.৬৭%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন চাকরিজীবী তার বেতনের ১/৪ অংশ বাড়িভাড়া, ১/৬ অংশ যাতায়াত, এবং ১/৩ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?

সমাধান:
ধরি, মোট বেতন = ১ অংশ

মোট ব্যয় = ১/৪ + ১/৬ + ১/৩
= ৩/১২ + ২/১২ + ৪/১২
= ৯/১২
= ৩/৪

অবশিষ্ট = ১ - (৩/৪) = ১/৪

শতকরা অবশিষ্ট = (১/৪)/১ × ১০০ = ২৫%

২২১.
একটি ২০ কেজির স্পিরিট এবং পানির মিশ্রণে ১০% পানি। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশালে স্পিরিটের পরিমাণ ৬০% হবে?
  1. ৮ কেজি
  2. ১০ কেজি
  3. ১২ কেজি
  4. ১৪ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০ কেজির স্পিরিট এবং পানির মিশ্রণে ১০% পানি। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশালে স্পিরিটের পরিমাণ ৬০% হবে?

সমাধান:
স্পিরিটে ও পানির মিশ্রণে পানির পরিমাণ = ২০ এর ১০%
= (২০ × ১০)/১০০ = ২ কেজি

মনে করি,
মিশ্রণটিতে ক কেজি পানি মিশাতে হবে
∴ (২০ + ক) × ৬০% = ১৮
⇒ {(২০ + ক) × ৬০}/১০০ = ১৮
⇒ (২০ + ক) × ৬০ = ১৮ × ১০০
⇒ ১২০০ + ৬০ক = ১৮০০
⇒ ৬০ক = ৬০০
∴ ক = ১০ কেজি
২২২.
একটি ক্লাসে ৪৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ২০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত?
  1. ৩৩৪ জন
  2. ৩৫২ জন
  3. ৩৬৬ জন
  4. ৩৭৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৪৪০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ২০% ছাত্রী। সেই ক্লাসে ছাত্রের সংখ্যা কত?

সমাধান:
ছাত্রের সংখ্যা = (১০০ - ২০) = ৮০%

মোট ছাত্র-ছাত্রীর ১০০ জন হলে ছাত্র সংখ্যা = ৮০ জন
মোট ছাত্র-ছাত্রীর ১ জন হলে ছাত্র সংখ্যা = (৮০/১০০) জন
মোট ছাত্র-ছাত্রীর ৪৪০ জন হলে ছাত্র সংখ্যা = (৮০ × ৪৪০)/১০০ জন
= ৩৫২ জন
২২৩.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ২০০
  2. ১৫০
  3. ৩০০ 
  4. ১৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ৫% = ৩০০০ × (৫/১০০)
= ১৫০

৩০০০ এর ১০% = ৩০০০ × (১০/১০০)
= ৩০০

∴ পার্থক্য = (৩০০ - ১৫০) = ১৫০

২২৪.
যদি চিনির মূল্য ৫০% বৃদ্ধি পায়, তবে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
  1. ২৫%
  2. ৩৩.৩৩%
  3. ৪০%
  4. ৪৫.৬%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি চিনির মূল্য ৫০% বৃদ্ধি পায়, তবে চিনির ব্যবহার শতকরা কত কমালে চিনি বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

সমাধান:
চিনির মূল্য ৫০% বৃদ্ধি পেলে,
বর্তমান মূল্য = (১০০ + ৫০) = ১৫০ টাকা

খরচ অপরিবর্তিত রাখতে হলে ১৫০ টাকায় ব্যবহার কমাতে হবে ৫০ টাকার সমপরিমাণ।

১৫০ টাকায় ব্যবহার কমাতে হবে = ৫০ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ৫০/১৫০ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (৫০ × ১০০)/১৫০ টাকা
= ১০০/৩ টাকা
= ৩৩.৩৩ টাকা (প্রায়)

২২৫.
একটি ক্লাসে ৮০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ৩২০ জন
  2. ৩৬০ জন
  3. ৪২০ জন
  4. ৪৮০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৮০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র-ছাত্রী = ৮০০ জন 

∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৮০০ এর ৪০% 
= ৮০০ এর ৪০/১০০ 
= ৩২০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৮০০ - ৩২০) জন
= ৪৮০ জন।
২২৬.
একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ২৫০ জন
  2. ৩০০ জন
  3. ৩২০ জন
  4. ৩৫০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র-ছাত্রী = ৫০০ জন 

∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৫০০ এর ৪০% 
= ৫০০ এর ৪০/১০০ 
= ২০০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৫০০ - ২০০) জন
= ৩০০ জন।

২২৭.
একটি ক্লাসে ৮০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করল। যদি ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ১২%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করল। যদি ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
ইংরেজিতে পাশ করেছে = ৮০%
বাংলায় পাশ করেছে = ৭০%
উভয় বিষয়ে পাশ করেছে = ৬০%

কমপক্ষে একটি বিষয়ে পাশ (বাংলা বা ইংরেজি) = (ইংরেজিতে পাশ) + (বাংলায় পাশ) - (উভয় বিষয়ে পাশ)
= (৮০ + ৭০ - ৬০)%
= (১৫০ - ৬০)%
= ৯০%

উভয় বিষয়ে ফেল করেছে = (মোট শিক্ষার্থী) - (কমপক্ষে একটি বিষয়ে পাশ)
= (১০০ - ৯০)%
= ১০%

∴ উভয় বিষয়ে শতকরা ১০ জন শিক্ষার্থী ফেল করেছে।

২২৮.
কোনো পরীক্ষায় শতকরা ৬০ জন গণিতে পাস করেছে। গণিতে মোট ৭২ জন ফেল করলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ১২৫ জন
  2. ১৫০ জন
  3. ১৮০ জন
  4. ২২৫ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৬০ জন গণিতে পাস করেছে। গণিতে মোট ৭২ জন ফেল করলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
গণিতে ফেল করে = (১০০ - ৬০) জন  
= ৪০ জন 

এখন, 
৪০ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০ জন
∴ ১ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০/৪০ জন 
∴ ৭২  জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = (১০০ × ৭২)/৪০ জন 
= ১৮০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ১৮০ জন।

২২৯.
৯০ জন ছাত্রের মধ্যে ৬৩ জন ফেল করলে, পাসের হার কত?
  1. ২৫%
  2. ২৮%
  3. ৩০%
  4. ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ জন ছাত্রের মধ্যে ৬৩ জন ফেল করলে, পাসের হার কত?

সমাধান: 
পাস করে = (৯০ - ৬৩) জন = ২৭ জন 

৯০ জনের মধ্যে পাস করে ২৭ জন 
১ জনের মধ্যে পাস করে ২৭/৯০ জন 
১০০ জনের মধ্যে পাস করে (২৭ × ১০০)/৯০ জন 
= ৩০ জন
২৩০.
A এর মান, C- এর থেকে 25% বেশী। C- এর মান A অপেক্ষা শতকরা কত কম?
  1. ১০%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: A এর মান, C- এর থেকে 25% বেশী। C- এর মান A অপেক্ষা শতকরা কত কম? 

সমাধান: 
ধরি, C এর মান ১০০ 
A এর মান = ১০০ + ১০০ এর ২৫% 
= ১০০ + ১০০ × ২৫/১০০ 
= ১০০ + ২৫
= ১২৫ 

C এর মান কম = ১২৫ - ১০০ 
= ২৫ 

C এর মান শতকরা কম = (২৫/১২৫) × ১০০ % 
= ২০%
২৩১.
চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৮৪০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেলে ১ কেজি চালের পূর্ব মূল্য কত ছিলো?
  1. ২০ টাকা
  2. ২৪ টাকা
  3. ২৮ টাকা
  4. ৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে ৮৪০ টাকায় পূর্বাপেক্ষা ৫ কেজি চাল কম পাওয়া গেলে ১ কেজি চালের পূর্ব মূল্য কত ছিলো?

সমাধান:
মনে করি, 
পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ ২০% মূল্য বৃদ্ধি পাওয়ায় বর্তমান মূল্য = ১০০ + (১০০ এর ২০%) = ১০০ + ২০ = ১২০ টাকা 

এখন,
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা 
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২০ টাকা
∴ বর্তমান মূল্য ৮৪০ টাকা হলে পূর্বমূল্য = (৮৪০ × ১০০)/১২০ = ৭০০ টাকা 

অর্থাৎ
৫ কেজি চালের পূর্বমূল্য = (৮৪০ - ৭০০) টাকা = ১৪০ টাকা
∴ ১ কেজি চালের পূর্বমূল্য = (১৪০/৫) টাকা = ২৮ টাকা
২৩২.
তেলের মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে তেল বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?
  1. ৬% বাড়লো
  2. ৪% কমলো
  3. ৫% কমলো
  4. ৪% বাড়লো
ব্যাখ্যা

প্রশ্ন: তেলের মূল্য ২০% কমে গেল, কিন্তু এর ব্যবহার ২০% বৃদ্ধি পেল। এতে তেল বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো?

সমাধান: 
২০% কমে যাওয়ায় তেলের বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
তেলের ব্যবহার ২০% বৃদ্ধি পাওয়ায়, বর্তমানে তেল ব্যবহৃত হয় = (১০০ + ২০) = ১২০ টাকা

∴ ১০০ টাকার তেলের স্থানে ব্যবহার হয় ১২০ টাকার তেল
∴ ১ টাকার তেলের স্থানে ব্যবহার হয় = ১২০/১০০ টাকার তেল
∴ ৮০ টাকার তেলের স্থানে ব্যবহার হয় = (১২০ × ৮০)/১০০ = ৯৬ টাকা তেল

তেল বাবদ শতকরা ব্যয় কমে (১০০ - ৯৬)= ৪ টাকা
∴ ৪% ব্যয় কমলো।

২৩৩.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ২০০ জন
  2. ৩০০ জন
  3. ৪০০ জন
  4. ৫০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে,
ফেল করে = (১০০ - ৮৫) জন
= ১৫ জন

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন
= ৫০০ জন

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
২৩৪.
একটি অফিসে ৬০০ জন কর্মচারী আছে যাদের মধ্যে ৩০% নারী কর্মচারী। সেই অফিসে পুরুষ কর্মচারীর সংখ্যা কত হবে?
  1. ৩৬০ জন
  2. ৪২০ জন
  3. ৫০২ জন
  4. ৩১০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসে ৬০০ জন কর্মচারী আছে যাদের মধ্যে ৩০% নারী কর্মচারী। সেই অফিসে পুরুষ কর্মচারীর সংখ্যা কত হবে?

সমাধান:
মোট কর্মচারী সংখ্যা = ৬০০ জন
নারী কর্মচারীর সংখ্যা = ৬০০ এর ৩০%
= ৬০০ × (৩০/১০০)
= ১৮০ জন

সুতরাং, অফিসে পুরুষ কর্মচারীর সংখ্যা = (৬০০ - ১৮০) জন
= ৪২০ জন
২৩৫.
দুইজন পরীক্ষার্থী ক ও খ এর মধ্যে ক, খ এর থেকে ১৪ নাম্বার বেশি পায়। ক যদি তাদের দুইজনের মোট নম্বরের ৬৪% নম্বর পায়, তাহলে ক ও খ এর মোট প্রাপ্ত নম্বর কত?
  1. ৪২
  2. ৪৮
  3. ৫০
  4. ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইজন পরীক্ষার্থী ক ও খ এর মধ্যে ক, খ এর থেকে ১৪ নাম্বার বেশি পায়। ক যদি তাদের দুইজনের মোট নম্বরের ৬৪% নম্বর পায়, তাহলে ক ও খ এর মোট প্রাপ্ত নম্বর কত?

সমাধান:
দেওয়া আছে,
ক, খ এর থেকে ১৪ নাম্বার বেশি পায়। অর্থাৎ ক = খ + ১৪ 
এবং
ক এর প্রাপ্ত নম্বর তাদের প্রাপ্ত মোট নম্বরের ৬৪% 
সুতরাং, ক এর প্রাপ্ত নম্বর = (ক + খ) এর ৬৪% 

প্রশ্নমতে, 
ক এর প্রাপ্ত নম্বর = (ক + খ) এর ৬৪% 
বা, (খ + ১৪) = (খ + ১৪ + খ) × (৬৪/১০০) 
বা, খ + ১৪ = (২খ + ১৪) × (১৬/২৫) 
বা, ২৫ × (খ + ১৪) = ১৬ × (২খ + ১৪) 
বা, ২৫খ + ৩৫০ = ৩২খ + ২২৪
বা, ৩২খ - ২৫খ = ৩৫০ - ২২৪ 
বা, ৭খ = ১২৬
বা, খ = ১২৬/৭
খ  = ১৮ 

এখন, খ এর প্রাপ্ত নম্বর = ১৮ 
ক এর প্রাপ্ত নম্বর = ( খ + ১৪ ) = ১৮ + ১৪ = ৩২ 

ক ও খ এর মোট প্রাপ্ত নম্বর = ৩২ + ১৮ = ৫০
২৩৬.
মোমেন একটি অনলাইন শপ থেকে একটি পণ্য কিনলো যার সাথে ৮% ডেলিভারি চার্জ সহ মোট ১০৮০ টাকা খরচ হলো। পণ্যের মূল দাম কত?
  1. ৬৯৫টাকা
  2. ৭২৪ টাকা
  3. ৮৬০ টাকা
  4. ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মোমেন একটি অনলাইন শপ থেকে একটি পণ্য কিনলো যার সাথে ৮% ডেলিভারি চার্জ সহ মোট ১০৮০ টাকা খরচ হলো। পণ্যের মূল দাম কত?

সমাধান:
দেওয়া আছে,
ডেলিভারি চার্জ = ৮%
∴ চার্জসহ মোট দাম = ১০০% + ৮% = ১০৮%

প্রশ্নমতে,
১০৮% = ১০৮০
⇒ ১% = ১০৮০/১০৮
∴ ১০০% = (১০৮০ × ১০০)/১০৮
= ১০০০

∴ পণ্যের মূল দাম ১০০০ টাকা
২৩৭.
একটি ক্লাসে ৮০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৭০% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে পাশ করল। যদি ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4.  ২৫%
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৭০% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে পাশ করল। যদি ৬০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
ইংরেজিতে পাশ করেছে = ৮০%
পদার্থবিজ্ঞানে পাশ করেছে = ৭০%
উভয় বিষয়ে পাশ করেছে = ৬০%

∴ শুধুমাত্র ইংরেজিতে পাশ করেছে = (৮০ - ৬০)% = ২০%
শুধুমাত্র পদার্থবিজ্ঞানে পাশ করেছে = (৭০ - ৬০)% = ১০%

কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে,
= (শুধুমাত্র ইংরেজিতে পাশ + শুধুমাত্র পদার্থবিজ্ঞানে পাশ + উভয় বিষয়ে পাশ)
= (২০ + ১০ + ৬০)% = ৯০%

উভয় বিষয়ে ফেল করেছে,
= (মোট শিক্ষার্থী - কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে)
= (১০০ - ৯০)% = ১০%

সুতরাং, উভয় বিষয়ে শতকরা ১০ জন শিক্ষার্থী ফেল করেছে।

২৩৮.
একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয় তবে সংখ্যাটি কত?
  1. ৫০
  2. ৪০
  3. ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ২০ শতাংশের ৮০ শতাংশ যদি ১২.৮ হয় তবে সংখ্যাটি কত?

সমাধান:
প্রশ্নমতে
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক এর ২০% এর ৮০% = ১২.৮
(ক এর ২০/১০০) এর ৮০/১০০ = ১২.৮
(ক/৫) এর (৪/৫) = ১২.৮ 
৪ক/২৫ = ১২.৮
৪ক = ১২.৮ × ২৫
৪ক = (১২.৮ × ২৫)/৪
ক = ৮০
২৩৯.
কোনো সংখ্যাকে ২০% হ্রাস করা হলে হ্রাসকৃত সংখ্যাটি হয় ৯৬। সংখ্যাটি শতকরা কত বাড়ালে তা ১৫৬ হবে?
  1. ২৫%
  2. ৩০%
  3. ৩৫%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যাকে ২০% হ্রাস করা হলে হ্রাসকৃত সংখ্যাটি হয় ৯৬। সংখ্যাটি শতকরা কত বাড়ালে তা ১৫৬ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ১০০
২০% হ্রাস করা হলে হ্রাসকৃত সংখ্যা = ১০০ - ১০০ এর ২০% = ১০০ - ২০ = ৮০

এখন,
হ্রাসকৃত সংখ্যা ৮০ হলে মূল সংখ্যাটি = ১০০
∴ হ্রাসকৃত সংখ্যা ১ হলে মূল সংখ্যাটি = ১০০/৮০
∴ হ্রাসকৃত সংখ্যা ৯৬ হলে মূল সংখ্যাটি = (১০০ × ৯৬)/৮০ = ১২০

সংখ্যাটি বৃদ্ধি করতে হবে = ১৫৬ - ১২০ = ৩৬

আবার,
১২০ থেকে বাড়াতে হবে = ৩৬
∴ ১ থেকে বাড়াতে হবে = ৩৬/১২০
∴ ১০০ থেকে বাড়াতে হবে = (৩৬ × ১০০)/১২০ = ৩০

অর্থাৎ ১২০ সংখ্যাটিকে ৩০% বাড়ালে ১৫৬ হবে। 
২৪০.
এক কেজি ডালের মূল্য ২০% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় ১৫ টাকা । তবে ঐ ডালের নতুন মূল্য কত?
  1. ৬০ টাকা
  2. ৭৫ টাকা
  3. ৮০ টাকা
  4. ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি ডালের মূল্য ২০% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় ১৫ টাকা । তবে ঐ ডালের নতুন মূল্য কত?

সমাধান:
ধরি,
প্রাথমিক মূল্য ছিল x টাকা

প্রশ্নমতে,
⇒ x + x এর ২০% = x + ১৫
⇒ x + x এর (২০/১০০) = x + ১৫
⇒ x + (x/৫) = x + ১৫
⇒ ৬x = ৫(x + ১৫)
⇒ ৬x = ৫x + ৭৫
⇒ ৬x - ৫x = ৭৫
∴ x = ৭৫

∴ নতুন মূল্য = ৭৫ + ১৫ = ৯০ টাকা
২৪১.
১০% করসহ একটি পণ্যের মূল্য ২২০ টাকা হলে, পণ্যটির করবিহীন মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ১৮০ টাকা
  3. ১৯৫ টাকা
  4. ২১২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% করসহ একটি পণ্যের মূল্য ২২০ টাকা হলে, পণ্যটির করবিহীন মূল্য কত?

সমাধান:
১০% করসহ মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

করসহ মূল্য ১১০ টাকা হলে করহীন মূল্য ১০০ টাকা
∴ করসহ মূল্য ১ টাকা হলে করহীন মূল্য = ১০০/১১০ টাকা
∴ করসহ মূল্য ২২০ টাকা হলে করহীন মূল্য = (১০০ × ২২০)/১১০ টাকা
= ২০০ টাকা

অর্থাৎ, পণ্যের করবিহীন মূল্য = ২০০ টাকা।
২৪২.
একটি সংখ্যা ১০% বৃদ্ধি পাওয়ার পর পুনরায় ২০% বৃদ্ধি পেয়ে ৬৬০ হলে প্রাথমিক সংখ্যাটি কত?
  1. ৪০০ 
  2. ৪৮০ 
  3. ৫০০ 
  4. ৫৫০ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ১০% বৃদ্ধি পাওয়ার পর পুনরায় ২০% বৃদ্ধি পেয়ে ৬৬০ হলে প্রাথমিক সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রাথমিক সংখ্যাটি = ক

এখন,
১০% বৃদ্ধি পাওয়ায় সংখ্যাটি হয়,
= ক + ক এর ১০%
= ক + (১০ক/১০০)
= ক + (ক/১০)
= ১১ক/১০

প্রশ্নমতে,
(১১ক/১০) + (১১ক/১০) এর ২০% = ৬৬০
⇒ (১১ক/১০) + (১১ক/১০) × (২০/১০০) = ৬৬০
⇒ (১১ক/১০)  + (১১ক/৫০) = ৬৬০
⇒ (৫৫ক + ১১ক)/৫০ = ৬৬০
⇒ ৬৬ক = ৬৬০ × ৫০
⇒ ক = (৬৬০ × ৫০)/৬৬
⇒ ক = ৫০০

শর্টকাট:
সংখ্যাটি = ৬৬০ × {১০০/(১০০ + ১০)}{১০০/(১০০ + ২০)}
= ৬৬০ × (১০০/১১০) × (১০০/১২০)
= ৬ × (১০০) × (৫/৬)
= ৫০০ 

২৪৩.
একটি ছাত্রাবাসে প্রতি বেলা খাবারের মূল্য ৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫৫ টাকা হলে, খাবারের মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
  1. ৩০%
  2. ৩৫%
  3. ৩৭.৫%
  4. ৩৯.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে প্রতি বেলা খাবারের মূল্য ৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫৫ টাকা হলে, খাবারের মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

সমাধান:
খাবারের মূল্য বৃদ্ধি পায় ৫৫ - ৪০ = ১৫ টাকা
খাবারের মূল্য ৪০ টাকায় বৃদ্ধি পায় = ১৫ টাকা
∴ খাবারের মূল্য ১ টাকায় বৃদ্ধি পায় = ১৫/৪০ টাকা
∴ খাবারের মূল্য ১০০ টাকায় বৃদ্ধি পায় = (১৫ × ১০০)/৪০ টাকা
= ৩৭.৫ টাকা বা ৩৭.৫%
২৪৪.
৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৩০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ৫%
  2. ৬%
  3. ৭%
  4. ৮%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৩০০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪) বা ২০০০ টাকার ১ বছরের সুদ।
 ৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫) বা ৩০০০ টাকার ১ বছরের সুদ।

এখন,
৫০০০ টাকার ১ বছরের সুদ = ৩০০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৩০০/৫০০০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = (৩০০ ×  ১০০)/৫০০০ টাকা।
= ৬ টাকা।
২৪৫.
30% of 10 is 10% of which?
  1. 30
  2. 60
  3. 40
  4. 600
ব্যাখ্যা
প্রশ্ন: 30% of 10 is 10% of which?

সমাধান:
30% of 10 = 10% of x
⇒ (30/100) × 10 = (10/100) × x
⇒ 3 = x/10
So, x = 30
২৪৬.
কোন ব্যক্তির বেতনের উপর ২৫% বোনাস দেওয়ায় তিনি বেতন-বোনাস সহ মোট ৯৮৭৫ টাকা পেলেন। তার বেতন কত?
  1. ৭৮৫০ টাকা
  2. ৭৯০০ টাকা
  3. ৮০০০ টাকা
  4. ৮২২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ব্যক্তির বেতনের উপর ২৫% বোনাস দেওয়ায় তিনি বেতন-বোনাস সহ মোট ৯৮৭৫ টাকা পেলেন। তার বেতন কত?

সমাধান:
ধরি,
ব্যক্তির বেতন = ক টাকা 

প্রশ্নমতে,
ক + (ক এর ২৫%) = ৯৮৭৫
বা, ক + (২৫ক/১০০) = ৯৮৭৫
বা, (১০০ক + ২৫ক)/১০০ = ৯৮৭৫
বা, ১২৫ক = ৯৮৭৫ × ১০০
বা, ক = (৯৮৭৫ × ১০০)/১২৫
বা, ক = ৭৯০০

অর্থাৎ ঐ ব্যক্তির বেতন = ৭৯০০ টাকা 
২৪৭.
20% ডিসকাউন্টের পরে একটি বইয়ের খরচ 400 টাকা দাড়ায়। তবে বইটির প্রকৃত মূল্য কত?
  1. 500 টাকা
  2. 480 টাকা
  3. 320 টাকা
  4. 333 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: 20% ডিসকাউন্টের পরে একটি বইয়ের খরচ 400 টাকা দাড়ায়। তবে বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
20% ডিসকাউন্টে,
ক্রয়মূল্য দাড়ায় = (100 - 20) টাকা
= 80 টাকা

বইয়ের ক্রয়মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য = 100 টাকা
বইয়ের ক্রয়মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য = 100/80 টাকা
বইয়ের ক্রয়মূল্য 400 টাকা হলে প্রকৃত মূল্য = (100 × 400)/80 টাকা
= 500 টাকা

২৪৮.
একটি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা ৫০টি। প্রতিটি সঠিক উত্তরের মান ২ নম্বর এবং প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। যদি এক শিক্ষার্থী ৭৬% নম্বর পেতে চায় তাহলে সে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে? 
  1. ৫ টি
  2. ৮ টি
  3. ১০ টি
  4. ১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা ৫০টি। প্রতিটি সঠিক উত্তরের মান ২ নম্বর এবং প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। যদি এক শিক্ষার্থী ৭৬% নম্বর পেতে চায় তাহলে সে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে? 

সমাধান:
দেওয়া আছে,
প্রতিটি সঠিক উত্তরের মান = ২ 
প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে = ১ 
তাহলে ৫০ টি প্রশ্নের পূর্ণমান হবে = ৫০ × ২ = ১০০
∴ ৭৬% নম্বর পেতে হলে তাকে ৭৬ নম্বর পেতে হবে। 

ধরি, ভুল উত্তরের সংখ্যা = ক 
সঠিক উত্তরের সংখ্যা = ৫০ - ক

প্রশ্নমতে, 
২(৫০ - ক) - ক = ৭৬ 
বা, ১০০ - ২ক - ক = ৭৬
বা, ১০০ - ৩ক = ৭৬
বা, ৩ক = ১০০ - ৭৬
বা, ৩ক = ২৪
বা, ক = ২৪/৩ = ৮

সুতরাং ৭৬% নম্বর পেতে চাইলে সে সর্বোচ্চ ৮ টি ভুল উত্তর দিতে পারবে। 
২৪৯.
ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯ টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে? 
  1. ৬০ টি
  2. ৭৫ টি
  3. ৮৫ টি
  4. ৯৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯ টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?

সমাধান: 
মোট আম কেনা হলো = ১৮০ টি
এর মধ্যে পচে গেল = ৯ টি
∴ ভালো আম রইলো = (১৮০ - ৯) টি
= ১৭১ টি ভালো

১৮০ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = ১৭১ টি
∴ ১ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = ১৭১/১৮০ টি
∴ ১০০ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = (১৭১ × ১০০)/১৮০ টি
= ৯৫ টি

∴ শতকরা আম ভালো আছে = ৯৫ টি।
২৫০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ২০% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
  1. ৪% বৃদ্ধি
  2. ৪% হ্রাস
  3. ৬% বৃদ্ধি
  4. ৬% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ২০% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?

সমাধান: 
ধরি,
দৈর্ঘ্য = ক
প্রস্থ = খ 
∴ ক্ষেত্রফল = কখ

২০% বৃদ্ধিতে নতুন দৈঘ্য = ক + (ক এর ২০%)
= ক + ক/৫
= ৬ক/৫

২০% হ্রাসে নতুন প্রস্থ = খ - (খ এর ২০%)
= খ - খ/৫
= ৪খ/৫

নতুন ক্ষেত্রফল = (৬ক/৫) × (৪খ/৫)
= ২৪কখ/২৫

∴ ক্ষেত্রফলের হ্রাস = কখ - ২৪কখ/২৫
= কখ/২৫

শতকরা হ্রাস = {(কখ/২৫)/কখ} × ১০০%
= ৪%
২৫১.
এক ডজন কলম ১৪৪ টাকা ক্রয় করে ১ টি কলম ১৫ টাক বিক্রি করলে শতকরা কত লাভ হয়? 
  1. ২০%
  2. ২৫%
  3. ২১%
  4. ১৪%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলম ১৪৪ টাকা ক্রয় করে ১ টি কলম ১৫ টাক বিক্রি করলে শতকরা কত লাভ হয়? 

সমাধান: 
১ ডজন = ১২ টি
১২ টি কলমের দাম = ১৪৪ টাকা 
১ টি কলমের দাম = ১৪৪/১২ টাকা
= ১২ টাকা 

১ টি কলম বিক্রি করে = ১৫ টাকা 

∴ লাভ = (১৫ - ১২) টাকা 
= ৩ টাকা 

∴ শতকরা লাভ = (৩ × ১০০)/১২ টাকা
= ২৫%
২৫২.
১২ এর কত শতাংশ ১৮ হবে?
  1. ১১০
  2. ১৫০
  3. ১২৫
  4. ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৮ হবে?

সমাধান:
ধরি
১২ এর ক শতাংশ ১৮ হবে

১২ এর ক% = ১৮
বা, ১২ক/১০০ = ১৮
বা, ক = (১৮ × ১০০)/১২ 
 ∴ ক  = ১৫০
২৫৩.
একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৮৮০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?
  1. ১০২৪০ টাকা
  2. ১০৪২৪ টাকা
  3. ১০৫৬০ টাকা
  4. ১০৬১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৮৮০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?

সমাধান:
১০০ টাকায় মহার্ঘ বেতন পান = ২০ টাকা
১ টাকায় মহার্ঘ বেতন পান = ২০/১০০ টাকা
৮৮০০ টাকায় মহার্ঘ বেতন পান = (২০ × ৮৮০০)/১০০ টাকা
= ১৭৬০ টাকা

∴ তার মোট বেতন = (৮৮০০ + ১৭৬০) টাকা
= ১০৫৬০ টাকা
২৫৪.
কত টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান?
  1. ৬৪ টাকা
  2. ৬৮ টাকা
  3. ৭২ টাকা
  4. ৭৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩/৮ = ৪৫ এর ৩/৫
বা, ৩ক/৮ = (৪৫ × ৩)/৫
বা, ৩ক/৮ = ২৭
বা, ৩ক = ২১৬
বা, ক = ২১৬/৩
∴ ক = ৭২

∴ ৭২ টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান।
২৫৫.
একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে শুভ ও আলিফ  প্রতিদ্বন্দ্বিতা করে এবং শুভ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪৫% ভোট পেল। আলিফ শুভর চেয়ে ৭২০ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
  1. ৭২০০ জন
  2. ৭৩০০ জন
  3. ৭৪০০ জন
  4. ৭২৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে শুভ ও আলিফ  প্রতিদ্বন্দ্বিতা করে এবং শাহিদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪৫% ভোট পেল। তামজিদ শাহিদের চেয়ে ৭২০ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
শুভ ভোট পেয়েছে = ৪৫%
তাহলে, আলিফ ভোট পেয়েছে = (১০০ - ৪৫) = ৫৫%
শুভ এবং আলিফের ভোটের ব্যবধান = (৫৫ - ৪৫) = ১০%

প্রশ্নমতে,
১০% = ৭২০
⇒ ১% = ৭২০/১০
∴ ১০০% = (৭২০ × ১০০)/১০
= ৭২০০ জন

∴ নির্বাচনে মোট ভোট দিয়েছিল ৭২০০ জন।
২৫৬.
করিম বইয়ের দোকান থেকে একটি ইংরেজি বই ৯০ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেওয়া ছিল ১৫০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: করিম বইয়ের দোকান থেকে একটি ইংরেজি বই ৯০ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেওয়া ছিল ১৫০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?

সমাধান:
কমিশন = (১৫০ - ৯০) টাকা  
= ৬০ টাকা

১৫০ টাকায় কমিশন পেল = ৬০ টাকা  
১ টাকায় কমিশন পেল = ৬০/১৫০ টাকা  
১০০ টাকায় কমিশন পেল = (৬০ × ১০০)/১৫০ টাকা  
= ৪০ টাকা

সুতরাং, ৪০% কমিশন পেল।

২৫৭.
পেঁয়াজের মূল্য ৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?
  1. ১০.৫০%
  2. ১২.৫০%
  3. ১৩%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: পেঁয়াজের মূল্য ৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?

সমাধান:
পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায় = ৪৫ - ৪০ = ৫ টাকা
পেঁয়াজের মূল্য ৪০ টাকায় বৃদ্ধি পায় = ৫ টাকা
∴ পেঁয়াজের মূল্য ১ টাকায় বৃদ্ধি পায় = ৫/৪০ টাকা
∴ পেঁয়াজের মূল্য ১০০ টাকায় বৃদ্ধি পায় = (৫ × ১০০)/৪০ টাকা
= ১২.৫০ টাকা

∴ মূল্য বৃদ্ধির হার = ১২.৫০%
২৫৮.
এক ব্যক্তি তার আয়ের ৭৫% ব্যয় করে। তার আয় ২০% বৃদ্ধি পেলে এবং ব্যয় ১৫% বৃদ্ধি পেলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ৫৫%
  2. ২৫%
  3. ৪৫%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন- এক ব্যক্তি তার আয়ের ৭৫% ব্যয় করে। তার আয় ২০% বৃদ্ধি পেলে এবং ব্যয় ১৫% বৃদ্ধি পেলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান- 
মনে করি, 
তার আয় = ১০০ টাকা

তাহলে, তার ব্যয় = ৭৫
সঞ্চয় = ২৫ টাকা

নতুন আয় = ১০০ এর ১২০% = ১২০ টাকা
নতুন ব্যয় = ৭৫ এর ১১৫% = ৩৪৫/৪ টাকা
নতুন সঞ্চয় = ১২০ - (৩৪৫/৪) = ১৩৫/৪ টাকা

সঞ্চয় বৃদ্ধি পেয়েছে = (১৩৫/৪) - ২৫ = ৩৫/৪  টাকা

সঞ্চয় শতকরা বৃদ্ধি পেয়েছে = (৩৫ × ১০০)/(৪ × ২৫) = ৩৫%
২৫৯.
একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ১৮ দিনের খ্যাদ্য আছে। ছাত্রাবাসে নতুন ছাত্র আসায় ঐ একই খ্যাদ্য ১২ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা শতকরা কতজন?
  1. ৫০%
  2. ৬০%
  3. ৪৫%
  4. ৫৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ১৮ দিনের খ্যাদ্য আছে। ছাত্রাবাসে নতুন ছাত্র আসায় ঐ একই খ্যাদ্য ১২ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা শতকরা কতজন?

সমাধান:
দেওয়া আছে,
১৮ দিন চলে  ৪০ জন ছাত্রের
∴ ১ দিন চলে (৪০ × ১৮) জন ছাত্রের
= ৭২০ জন ছাত্রের
∴ ১২ দিন চলে(৭২০ ÷ ১২) জন ছাত্রের
= ৬০ জন ছাত্রের

∴ নতুন ছাত্র সংখ্যা =(৬০ - ৪০) জন
=  ২০ জন

∴ নতুন ছাত্র সংখ্যা শতকরা =(২০/৪০ ×১০০) %
= ৫০%
২৬০.
একটি চেয়ার ৭২০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হবে?
  1. ৫৪০ টাকা
  2. ৪৮০ টাকা
  3. ৬৬০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চেয়ার ৭২০ টাকায় বিক্রয় করায় ২০% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% ক্ষতি হবে?

সমাধান:
​২০% লাভে,
​বিক্রয়মূল্য ১২০ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
​বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
​বিক্রয়মূল্য ৭২০ টাকায় ক্রয়মূল্য = (১০০ × ৭২০)/১২০ টাকা
​= ৬০০ টাকা

আবার,
​১০% ক্ষতিতে,
​ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০ টাকা
​ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
​ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৯০ × ৬০০)/১০০ টাকা
​ = ৫৪০ টাকা

২৬১.
একটি ব্যাগ ২০০ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৩২০ টাকায় বিক্রি করলে তার চারগুণ লাভ হয়। ব্যাগটির ক্রয়মূল্য কত?
  1. ২৫০ টাকা
  2. ২২০ টাকা
  3. ২৪৫ টাকা
  4. ২২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগ ২০০ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, ৩২০ টাকায় বিক্রি করলে তার চারগুণ লাভ হয়। ব্যাগটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি
২০০ টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়
ক্রয়মূল্য = ২০০ + ক 

আবার
৩২০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ৪ক টাকা
ক্রয়মূল্য = ৩২০ - ৪ক টাকা

শর্তমতে,
⇒ ২০০ + ক = ৩২০ - ৪ক
⇒ ক + ৪ক = ৩২০ - ২০০
⇒ ৫ক = ১২০
⇒ ক = ১২০/৫
∴ ক = ২৪

∴ ক্রয়মূল্য = ২০০ + ২৪ = ২২৪ টাকা
২৬২.
একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে ১২% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৪০০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ৩৬০০ টাকা
  4. ৪২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে ১২% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

৮% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ৮) টাকা = ৯২ টাকা।
এবং ১২% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ১২) টাকা = ১১২ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১১২ - ৯২) = ২০ টাকা।

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা  
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/২০ টাকা  
বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ × ৬০০/২০ টাকা  
= ৩০০০ টাকা।

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ৩০০০ টাকা।

২৬৩.
কোনো গ্রামের জনসংখ্যা ৪% বৃদ্ধি পাওয়ায় ২০৮০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?
  1. ১৮৮০ জন
  2. ১৮৯০ জন
  3. ২০০০ জন
  4. ২০১০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গ্রামের জনসংখ্যা ৪% বৃদ্ধি পাওয়ায় ২০৮০ জন হলো। পূর্বে ঐ গ্রামের জনসংখ্যা কত ছিল?

সমাধান:
৪% বৃদ্ধিতে,
পূর্বে জনসংখ্যা ১০০ জন হলে বর্তমানে = ১০০ + ৪ = ১০৪ জন

বর্তমান জনসংখ্যা ১০৪ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৪ জন
∴ বর্তমান জনসংখ্যা ২০৮০ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ২০৮০)/১০৪
= ২০০০ জন
২৬৪.
একটি বিদ্যালয়ের ৫০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ২০০০
  2. ২৫০০
  3. ৩৫০০
  4. ৪০০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ের ৫০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান : 
প্রশ্নমতে,
৬০% শিক্ষার্থী = ১২০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী = ১২০০ × ১০০/৬০
= ২০০০ জন।

সুতরাং ছাত্রাবাসের মোট শিক্ষার্থী সংখ্যা = ২০০০ জন।

আবার
প্রশ্নমতে,
৫০% শিক্ষার্থী = ২০০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী =(২০০০ × ১০০)/৫০ জন।
  = ৪০০০ জন।

সুতরাং বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা = ৪০০০ জন।
২৬৫.
যদি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৬৯% বৃদ্ধি পায়, তাহলে বর্গক্ষেত্রটির বাহু শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৬৯%
  2. ১৬%
  3. ৩০%
  4. ৩১%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৬৯% বৃদ্ধি পায়, তাহলে বর্গক্ষেত্রটির বাহু শতকরা কত বৃদ্ধি পাবে? 

সমাধান: 
বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = ১০০ বর্গ একক
বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √১০০ = ১০ একক

বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৬৯% বৃদ্ধিতে 
বর্গাকার ক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = ১০০ + ১০০ এর ৬৯%
=  ১০০ + ১০০ এর ৬৯/১০০ বর্গ একক
= ১৬৯ বর্গ একক

বর্গাকার ক্ষেত্রের নতুন বাহুর দৈর্ঘ্য = √১৬৯ = ১৩ একক

বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেল = ১৩ - ১০  = ৩ একক 

শতকরা বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পেল = {(৩/১০) × ১০০}% = ৩০% 
২৬৬.
৩ : ৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 
  1. ৩০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ : ৫ কে শতকরায় প্রকাশ করলে কত হয়? 

সমাধান: 
৩ : ৫
= ৩/৫ 
= (৩/৫) × ১০০%   [ভগ্নাংশকে %- এ পরিণত করতে ১০০% দিয়ে গুণ করে] 
= ৩ × ২০% 
= ৬০% ।
২৬৭.
একটি দোকানের গত বছরের মাসিক বিক্রয় ও এ বছরের মাসিক বিক্রয়ের অনুপাত ৫ : ৪। গত বছরের তুলনায় এ বছরের মাসিক বিক্রয় শতকরা কত হ্রাস পেয়েছে?
  1. ২০%
  2. ২৫%
  3. ২২%
  4. ৩০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দোকানের গত বছরের মাসিক বিক্রয় ও এ বছরের মাসিক বিক্রয়ের অনুপাত ৫ : ৪। গত বছরের তুলনায় এ বছরের মাসিক বিক্রয় শতকরা কত হ্রাস পেয়েছে?

সমাধান:
গত বছরের বিক্রয় ও এ বছরের বিক্রয়ের অনুপাত ৫ : ৪
ধরি, গত বছরের বিক্রয় = ৫ক টাকা
এবং এই বছরের বিক্রয়= ৪ক টাকা
বিক্রয় হ্রাস পেয়েছে = (৫ক - ৪ক) টাকা = ১ক টাকা

∴ বিক্রয় শতকরা হ্রাস পেয়েছে = {(১ক/৫ক) × 100}%
= ২০%

২৬৮.
একটি বিদ্যালয়ের ৪০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৭৫% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১৫০০ হয় তবে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৩৯০০ জন
  2. ৪০০০ জন
  3. ৪০৬০ জন
  4. ৫০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ের ৪০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৭৫% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১৫০০ হয় তবে বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান :
প্রশ্নমতে,
৭৫% শিক্ষার্থী = ১৫০০ জন
∴ ১০০% শিক্ষার্থী = (১৫০০ × ১০০)/৭৫
= ২০০০ জন

সুতরাং ছাত্রাবাসের মোট শিক্ষার্থী সংখ্যা = ২০০০ জন

আবার
প্রশ্নমতে,
৪০% শিক্ষার্থী = ২০০০ জন
∴ ১০০% শিক্ষার্থী = (২০০০ × ১০০)/৪০ জন
= ৫০০০ জন।

∴ বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা = ৫০০০ জন।
২৬৯.
এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?
  1. ১৮ টাকা
  2. ২৩ টাকা
  3. ২১ টাকা
  4. ২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ৯০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৪ মাস পর ৯৬৩ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক শতকরা কত লাভ হলো?

সমাধান:
দেওয়া আছে, 
ক্রয়মূল্য = ৯০০ টাকা  
বিক্রয়মূল্য = ৯৬৩ টাকা  
সময় = ৪ মাস = ৪/১২ = ১/৩ বছর

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য  
= ৯৬৩ - ৯০০
= ৬৩ টাকা

এখন, 
৪ মাসে লাভ হয় = ৬৩ টাকা 
∴ ১ মাসে লাভ হয় = ৬৩/৪ টাকা
∴ ১২ মাসে লাভ হয় = (৬৩ × ১২)/৪ = ১৮৯ টাকা

বার্ষিক শতকরা লাভের হার = (বার্ষিক লাভ × ১০০)/মূলধন  
= (১৮৯ × ১০০)/৯০০  
= ১৮৯/৯
= ২১ টাকা

∴ বার্ষিক ২১% লাভ হয়েছে।

অথবা 
বার্ষিক লাভের হার = (লাভ × ১০০ × ১২)/(মূলধন × মাস সংখ্যা)  
= (৬৩ × ১০০ × ১২)/(৯০০ × ৪)  
= ৭৫৬০০/৩৬০০  
= ২১%

২৭০.
250 টাকার 4% কত?
  1. 20
  2. 10
  3. 25
  4. 50
ব্যাখ্যা

প্রশ্ন: 250 টাকার 4% কত?

সমাধান:
250 টাকার 4% = 250 এর 4/100
= 10 টাকা

২৭১.
কোনো কলেজে ৬৫% শিক্ষার্থী গণিত এবং ৭৫% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে পাস করেছে। কিন্তু ১৫% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৭৫ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ কলেজে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
  1. ৪৫০ জন 
  2. ৫০০ জন 
  3. ৬০০ জন 
  4. ৭২০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো কলেজে ৬৫% শিক্ষার্থী গণিত এবং ৭৫% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে পাস করেছে। কিন্তু ১৫% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ২৭৫ জন শিক্ষার্থী পাস করে থাকে তবে ঐ কলেজে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?

সমাধান:
উভয় বিষয়ে ফেল করে = ১৫%
শুধু গণিতে ফেল = (৩৫ - ১৫)% = ২০%
শুধু পদার্থবিজ্ঞানে ফেল = (২৫ - ১৫)% = ১০%
উভয় বিষয়ে পাস করেছে = {১০০ - (২০ + ১০ + ১৫)}%
= ৫৫%

প্রশ্নমতে,
৫৫% = ২৭৫ জন
বা, ১% = ২৭৫/৫৫ জন 
বা, ১০০% = (২৭৫ × ১০০)/৫৫ জন 
= ৫০০ জন

২৭২.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. 10%
  2. 21%
  3. 20%
  4. 50%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফ শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = 100 একক
 ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (100)2 বর্গ একক
= 10000 বর্গ একক 

আবার,
বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে,
 ∴ বাহুর নতুন দৈর্ঘ্য = (100 + 100 এর 10%) একক 
= (100 + 100 এর 10/100) একক 
= (100 + 10) একক 
= 110 একক 

∴ বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = (110)2 = 12100 বর্গ একক

 ∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (12100 - 10000) বর্গ একক = 2100 বর্গ একক 

এখন,
10000 বর্গ এককে বৃদ্ধি পায় = 2100 বর্গ একক
∴ 1 বর্গ এককে বৃদ্ধি পায় = 2100/10000 বর্গ একক
∴ 100 বর্গ এককে বৃদ্ধি পায় = {(2100 × 100)/10000} বর্গ একক
= 21 বর্গ একক 

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = 21%

২৭৩.
১৫০ কোন সংখ্যাটির ৬০%?
  1. ২২৫
  2. ২৩৫
  3. ২৪৫
  4. ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ কোন সংখ্যাটির ৬০%?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৬০% = ১৫০
⇒ ক × (৬০/১০০) = ১৫০
⇒ ৬০ক/১০০ = ১৫০
⇒ ৬০ক = ১৫০ × ১০০
⇒ ক = (১৫০ × ১০০)/৬০
∴ ক = ২৫০
২৭৪.
কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ৫০০ জন
  2. ৩০০ জন
  3. ৪০০ জন
  4. ৬৫০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৮৫% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৭৫ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৮৫% 
∴ ইংরেজীতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৮৫)% 
= ১৫% 

১৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/১৫ জন 
∴ ৭৫ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন।
২৭৫.
একজন শিক্ষার্থী ভুলবশত একটি সংখ্যাকে ৫/২ এর পরিবর্তে ২/৫ দিয়ে গুণ করলো। হিসাবে ভুলের শতকরা হার কত?
  1. ৪৮%
  2. ৬৪%
  3. ৮৪%
  4. ৪৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষার্থী ভুলবশত একটি সংখ্যাকে ৫/২ এর পরিবর্তে ২/৫ দিয়ে গুণ করলো। হিসাবে ভুলের শতকরা হার কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
তাহলে, ভুলের পরিমাণ = (৫ক/২) - (২ক/৫)
= (২৫ক - ৪ক)/১০
= ২১ক/১০

এখন,
সঠিক হিসাব ৫ক/২ হলে ভুলের পরিমাণ = ২১ক/১০
∴ সঠিক হিসাব ১ হলে ভুলের পরিমাণ = (২১ক × ২)/(১০ × ৫ক)
∴ সঠিক হিসাব ১০০ হলে ভুলের পরিমাণ = (২১ক × ২ × ১০০)/(১০ × ৫ক)
= ৮৪%
২৭৬.
একটি জিনিস নির্মাতা ১৫% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে। নির্মাণ খরচ ২০০ টাকা হলে, খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য কত? 
  1. ২৭৬ টাকা
  2. ২১০ টাকা
  3. ৩৩০ টাকা
  4. ৪১০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জিনিস নির্মাতা ১৫% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে। নির্মাণ খরচ ২০০ টাকা হলে, খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য কত?

সমাধান: 
১৫% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ২০০ + ২০০ এর ১৫% টাকা 
= (২০০ + ৩০) টাকা 
= ২৩০ টাকা

আবার,
২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (২৩০ + ২৩০ এর ২০%)
= [২৩০ + {২৩০ এর (২০/১০০)}] টাকা
= (২৩০ + ৪৬) টাকা
= ২৭৬ টাকা

সুতরাং, খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য ২৭৬ টাকা। 

২৭৭.
একটি গ্রামের 10% বাসিন্দা কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। আতঙ্ক সৃষ্টি হওয়ায়, বাকি বাসিন্দাদের 25% গ্রাম ছেড়ে চলে যান। ফলে জনসংখ্যা কমে হয় 4050, গ্রামের পূর্বের বাসিন্দা সংখ্যা কত ছিল? 
  1. 5000 জন 
  2. 6050 জন 
  3. 6150 জন 
  4. 6000 জন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গ্রামের 10% বাসিন্দা কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। আতঙ্ক সৃষ্টি হওয়ায়, বাকি বাসিন্দাদের 25% গ্রাম ছেড়ে চলে যান। ফলে জনসংখ্যা কমে হয় 4050, গ্রামের পূর্বের বাসিন্দা সংখ্যা কত ছিল? 

সমাধান:

ধরা যাক,
গ্রামের প্রাথমিক বাসিন্দা সংখ্যা = X

কলেরায় মারা গেছে 10% বাসিন্দা:
∴ মরেছে = 10% × X = 0.1X

বাকি বাসিন্দা = X - 0.1X = 0.9X

আতঙ্কে বাকি 25% গ্রাম ছেড়ে চলে যায়:
∴  গ্রাম ছেড়েছে = 25% × 0.9X = 0.225X

গ্রামের অবশিষ্ট বাসিন্দা = 0.9X - 0.225X = 0.675X

∴  অবশিষ্ট বাসিন্দা সংখ্যা = 4050

অতএব, 
0.675X = 4050
X = 4050 ÷ 0.675 = 6000

 সুতরাং, গ্রামের প্রাথমিক বাসিন্দা সংখ্যা ছিল 6000 জন 
২৭৮.
কোনো সংখ্যার ৩০% এর মান ৬০ হলে, সংখ্যাটির ৪০% কত?
  1. ১২০
  2. ২০০
  3. ৬৫
  4. ৮০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৩০% এর মান ৬০ হলে, সংখ্যাটির ৪০% কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% = ৬০
⇒ ক × (৩০/১০০) = ৬০
⇒ ক × ৩/১০ = ৬০
⇒ ক = ৬০০/৩
∴ ক = ২০০

অর্থাৎ, সংখ্যাটি ২০০

এখন,
২০০ এর ৪০% = ২০০ × (৪০/১০০)
= ২ × ৪০ = ৮০
২৭৯.
১৫০ এর ২০% এর ২৫% = কত?
  1. ৭.৫
  2. ১৫
  3. ১২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ এর ২০% এর ২৫% = কত?

সমাধান:
১৫০ এর ২০% এর ২৫% = ১৫০ × (২০/১০০) × (২৫/১০০)
= ১৫০ × (১/৫) × (১/৪)
= ৩০ × (১/৪)
= ৭.৫
২৮০.
৫০% নম্বর পেতে একজন শিক্ষার্থী ২০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যদি সে ৮০% নম্বর পেতে চায়, তবে তাকে কয়টি প্রশ্ন ঠিক করতে হবে?
  1. ৩০ টি
  2. ৩৪ টি
  3. ৩৬ টি
  4. ৩২ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০% নম্বর পেতে একজন শিক্ষার্থী ২০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যদি সে ৮০% নম্বর পেতে চায়, তবে তাকে কয়টি প্রশ্ন ঠিক করতে হবে?

সমাধান: 
৫০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ২০ টি প্রশ্নের  
∴ ১% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = ২০/৫০ টি প্রশ্নের 
∴ ৮০% নম্বর পায় সঠিক উত্তর দিয়ে = (২০ × ৮০)/ ৫০ টি প্রশ্নের 
= ৩২ টি প্রশ্নের 

∴ ছাত্রটির প্রশ্নের উত্তর শুদ্ধ করতে হবে = ৩২ টি।

২৮১.
সেমিস্টারের টিউশন ফি ১০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকায় বৃদ্ধি পেলে, ফি কত শতাংশ বৃদ্ধি পেল?
  1. ১৫%
  2. ৫%
  3. ১০%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: সেমিস্টারের টিউশন ফি ১০,০০০ টাকা থেকে ১২,০০০ টাকায় বৃদ্ধি পেলে, ফি কত শতাংশ বৃদ্ধি পেল?

সমাধান:
টিউশন ফি বৃদ্ধি পায় = ১২,০০০ টাকা - ১০,০০০ টাকা = ২,০০০ টাকা

টিউশন ফি ১০,০০০ টাকায় বৃদ্ধি পায় = ২,০০০ টাকা
∴ টিউশন ফি ১ টাকায় বৃদ্ধি পায় = ২,০০০/১০,০০০ টাকা
∴ টিউশন ফি ১০০ টাকায় বৃদ্ধি পায় = (২,০০০/১০,০০০)/ × ১০০ টাকা
= ২০ টাকা

∴ মূল্য বৃদ্ধির হার = ২০%
২৮২.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত? 
  1. ২৫ জন 
  2. ৩০ জন 
  3. ৪০ জন 
  4. ২০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত? 

সমাধান: 
৬০ জন ছাত্রের মধ্যে ফেল করে = ৪২ জন 
∴ ১ জন ছাত্রের মধ্যে ফেল করে = ৪২/৬০ জন 
∴ ১০০ জন ছাত্রের মধ্যে ফেল করে = (৪২ × ১০০)/৬০ জন 
= ৭০ জন 

∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাস করে = (১০০ - ৭০) জন 
= ৩০ জন। 

২৮৩.
৫০০ এর ২০% এর ২৫% কত?
  1. ৪৫
  2. ২৫
  3. ৬০
  4. ১২০
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০০ এর ২০% এর ২৫% কত?

সমাধান:
৫০০ এর ২০% এর ২৫%
= ৫০০ × (২০/১০০) × (২৫/১০০)
= ৫ × ২০ × (২৫/১০০)
= ১০০ × (২৫/১০০)
= ২৫

অতএব, ৫০০ এর ২০% এর ২৫% হলো ২৫।

২৮৪.
একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ১৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-
  1. ৪.৫০% কমানো হয়েছে
  2. ৬.২৫% বাড়ানো হয়েছে
  3. ৩.৭৫% বাড়ানো হয়েছে
  4. ২.২৫% কমানো হয়েছে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ১৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায়-

সমাধান:
একটি পণ্যের মূল্য ১৫% বৃদ্ধি করায় নতুন মূল্য হয় = (১০০ + ১৫) টাকা
= ১১৫ টাকা।

অতঃপর বর্ধিত মূল্য থেকে ১৫% কমালে = ১১৫ - {১১৫ × (১৫/১০০)} টাকা
= (১১৫ - ১৭.২৫) টাকা
= ৯৭.৭৫ টাকা।

সুতরাং সর্বশেষ মূল্য প্রথম মূল্যের তুলনায় কম = (১০০ - ৯৭.৭৫) = ২.২৫ টাকা।
২৮৫.
একজন চাকরিজীবী তার মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন। বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে তিনি ১২০০০ টাকা খরচ করেন। তার মাসিক আয় কত? 
  1. ১৫,০০০ টাকা
  2. ২৫,০০০ টাকা
  3. ২০,০০০ টাকা
  4. ৩০,০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবী তার মাসিক আয়ের ৬০% বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে খরচ করেন। বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে তিনি ১২০০০ টাকা খরচ করেন। তার মাসিক আয় কত? 

সমাধান: 
বাড়িভাড়া ও পারিবারিক অন্যান্য প্রয়োজনে ৬০% খরচ করেন যা ১২০০০ টাকার সমান। 

এখন, 
৬০% = ১২০০০ 
∴ ১% = ১২০০০/৬০ 
∴ ১০০% = (১২০০০ ×১০০)/৬০ 
= ২০,০০০ টাকা 

∴ তার মাসিক আয় = ২০,০০০ টাকা।
২৮৬.
  1. ১১/৮০
  2. ১১/২০
  3. ১/৯
  4. ১/৮
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
২৮৭.
দুটি কলমের মূল্য তৃতীয় একটি কলমের মূল্য অপেক্ষা যথাক্রমে ৬০% ও ২০% কম। প্রথম কলমটির মূল্য দ্বিতীয় কলমটির মূল্য অপেক্ষা শতকরা কত কম?
  1. ৩০%
  2. ২০%
  3. ৫০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি কলমের মূল্য তৃতীয় একটি কলমের মূল্য অপেক্ষা যথাক্রমে ৬০% ও ২০% কম। প্রথম কলমটির মূল্য দ্বিতীয় কলমটির মূল্য অপেক্ষা শতকরা কত কম?

সমাধান:
ধরি,
তৃতীয় কলমটির মূল্য = ১০০ টাকা
৬০% কমে, প্রথম কলমটির মূল্য = ১০০ - ১০০ এর ৬০%
= (১০০ - ৬০) টাকা
= ৪০ টাকা 

২০% কমে,
দ্বিতীয় কলমটির মূল্য = ১০০ - ১০০ এর ২০%
= ১০০ - ২০
= ৮০ টাকা

প্রথম কলমটির মূল্য দ্বিতীয় কলমের মূল্য অপেক্ষা কম = ৮০ - ৪০ = ৪০ টাকা

এখন,
৮০ টাকায় মূল্য কম = ৪০ টাকা
১ টাকায় মূল্য কম = ৪০/৮০ টাকা
∴ ১০০ টাকায় মূল্য কম = (৪০ × ১০০)/৮০
= ৫০ টাকা বা ৫০%
২৮৮.
৮০০ এর ১৫% এর ১০% কত?
  1. ১৮
  2. ১৬.৫
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০০ এর ১৫% এর ১০% কত?

সমাধান:
৮০০ এর ১৫% এর ১০% = ৮০০ × (১৫/১০০) × (১০/১০০)
= ৮ × ১৫ × (১/১০)
= ১২০ × (১/১০)
= ১২

অতএব, ১০০ এর ৩০% এর ২৫% হলো ১২।
২৮৯.
করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১৫ ভাগ কর্তনের পর তিনি ৩৪০০ টাকা পান। তার মাসিক বেতন কত?
  1. ৪৩২০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৫৪০০ টাকা
  4. ৮৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা ১৫ ভাগ কর্তনের পর তিনি ৩৪০০ টাকা পান। তার মাসিক বেতন কত?

সমাধান:
মনে করি,
মাসিক বেতন = ১০০ টাকা
প্রভিডেন্ট ফান্ডের জন্য ১৫ টাকা কর্তনের পর করিম সাহেব পান = ১০০ - ১৫ = ৮৫ টাকা

এখন,
করিম সাহেব ৮৫ টাকা পান যখন মাসিক বেতন ১০০ টাকা
করিম সাহেব ১ টাকা পান যখন মাসিক বেতন ১০০/৮৫ টাকা
করিম সাহেব ৩৪০০ টাকা পান যখন মাসিক বেতন (১০০× ৩৪০০)/৮৫ টাকা
 = ৪০০০ টাকা ।

∴ তার মাসিক বেতন ৪০০০ টাকা।

২৯০.
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

সমাধান:
ধরি,
জনির আয় = ২০x টাকা
জনির ব্যয় =১৫x টাকা
সঞ্চয় = (২০x - ১৫x) টাকা
= ৫x টাকা

 সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}%
= ২৫%

তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা = ২৫%
২৯১.
১০ টাকায় ১২টি আমলকি ক্রয় করে ১০ টাকায় ১০টি আমলকি বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? 
  1. ২৫% 
  2. ২০%
  3. ৩৩.৩৩% 
  4. ১৭.৭৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ টাকায় ১২টি আমলকি ক্রয় করে ১০ টাকায় ১০টি আমলকি বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে? 

সমাধান: 

১২টি আমলকির ক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি আমলকির ক্রয়মূল্য = ১০/১২ = ৫/৬ টাকা

আবার, 
১০টি আমলকির বিক্রয়মূল্য = ১০ টাকা
∴ ১টি আমলকির বিক্রয়মূল্য = ১০/১০ = ১ টাকা

∴ লাভ হয় = ১ - (৫/৬) = (৬ - ৫)/৬ = ১/৬ টাকা 

∴ ৫/৬ টাকা লাভ হয় = ১/৬ টাকা 
∴ ১ টাকা লাভ হয় = (১/৬)/(৫/৬) = ১/৫ টাকা
∴ ১০০ টাকা লাভ হয় = ১০০/৫ = ২০ টাকা

সুতরাং, শতকরা লাভের পরিমাণ ২০%। 

২৯২.
একটি দ্রব্যের দাম ২০% বৃদ্ধি করা হলো, তারপর আবার ১০% হ্রাস করা হলো। শেষ পর্যন্ত দাম কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
  1. ৭%
  2. ৮%
  3. ৯%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের দাম ২০% বৃদ্ধি করা হলো, তারপর আবার ১০% হ্রাস করা হলো। শেষ পর্যন্ত দাম কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

সমাধান:
ধরি,
দ্রব্যের দাম ১০০ টাকা
২০% বৃদ্ধিতে পণ্যের দাম ১২০ টাকা

বর্ধিত মূলের উপর ১০% কমানো হলে পাওয়া যায় = ১২০ - ১২০ এর ১০%
= ১২০ - ১২ টাকা
= ১০৮ টাকা

অর্থাৎ মোটের উপর দাম বাড়লো ১০৮ - ১০০ = ৮%
২৯৩.
চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে ১ কেজি চালের বর্তমান মূল্য কত?
  1. ৭২.০
  2. ৮.৫
  3. ২২.৫
  4. ৭.২০
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। তাহলে ১ কেজি চালের বর্তমান মূল্য কত?

সমাধান: 
১০০ টাকায় কমে ১২ টাকা 
∴ ১ টাকায় কমে ১২/১০০ টাকা 
∴ ৬০০০ টাকায় কমে (১২ × ৬০০০)/১০০ = ৭২০ টাকা 

∴ ৭২০ টাকায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়।

আবার,
১ কুইন্টাল বা ১০০ কেজি চালের দাম ৭২০ টাকা
∴ ১ কেজি চালের দাম ৭২০/১০০ = ৭.২ টাকা

∴ বর্তমানে ১ কেজি চালের মূল্য = ৭.২০ টাকা
২৯৪.
প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন ১০% বৃদ্ধি করল। কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে বেতন ১০% হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. ১% ক্ষতি
  2. ২% লাভ
  3. ৫% ক্ষতি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন ১০% বৃদ্ধি করল। কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে বেতন ১০% হ্রাস করা হলো। এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:
ধরি,
আরমানের বেতন ছিল = ১০০ টাকা
১০% বেতন বৃদ্ধিতে
বেতন হবে = ১০০ + ১০০ এর ১০%
= ১০০ + ১০০ এর ১০/১০০
= ১০০ + ১০
= ১১০

আবার, ১০% বেতন হ্রাসে
= ১১০ - ১১০ এর ১০%
= ১১০ -  ১১০ এর ১০/১০০
= ১১০ - ১১
= ৯৯

শতকরা বেতন কমলো = ১০০ - ৯৯ = ১%
২৯৫.
একটি চকলেটের দাম ০.৫০ টাকা। যদি একই সাথে ১০টি চকলেট কেনা হয়, তাহলে তার মোট দাম ৩.৪০ টাকা। আলাদাভাবে ১০টি চকলেট কিনলে যে মূল্য হবে, তার তুলনায় একসাথে ১০টি চকলেট কেনার ফলে কত শতাংশ সাশ্রয় হবে?
  1. ৩২%
  2. ৮.৬৭%
  3. ১৬%
  4. ২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চকলেটের দাম ০.৫০ টাকা। যদি একই সাথে ১০টি চকলেট কেনা হয়, তাহলে তার মোট দাম ৩.৪০ টাকা। আলাদাভাবে ১০টি চকলেট কিনলে যে মূল্য হবে, তার তুলনায় একসাথে ১০টি চকলেট কেনার ফলে কত শতাংশ সাশ্রয় হবে?

সমাধান:
দেওয়া আছে, 
একটি চকলেটের দাম = ০.৫০ টাকা
∴ ১০টি চকলেট মোট দাম হবে = ১০ × ০.৫০ = ৫.০০ টাকা

আবার, 
একসঙ্গে ১০টি চকলেট কিনলে দাম পড়ে = ৩.৪০ টাকা

∴ সাশ্রয় হওয়া টাকা = ৫.০০ - ৩.৪০ = ১.৬০ টাকা

∴ সাশ্রয়ের শতকরা হার = (সাশ্রয় হওয়া টাকা /আলাদা কেনার দাম) × ১০০%
= (১.৬০/৫.০০) × ১০০%
= (১৬০/৫)%
= ৩২%

সুতরাং, একসঙ্গে ১০টি চকলেট কিনলে ৩২% সাশ্রয় হয়।

২৯৬.
রহিমের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৪০০০ টাকা বৃদ্ধি পেল। রহিমের বেতন আগে কত টাকা ছিল?
  1. ৮০০০০ টাকা
  2. ১২০০০০ টাকা
  3. ৯০৫০০ টাকা 
  4. ৭২০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমের বেতন ৫% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৪০০০ টাকা বৃদ্ধি পেল। রহিমের বেতন আগে কত টাকা ছিল?

সমাধান: 
ধরি,
রহিমের আগের বেতন = ক টাকা।

প্রশ্নমতে, 
ক এর ৫% = ৪০০০ 
⇒ ক × (৫/১০০) = ৪০০০ 
⇒ ক/২০ = ৪০০০
⇒ ক = ৪০০০ × ২০ 
∴ ক = ৮০০০০ 

সুতরাং, রহিমের আগের বেতন ছিল ৮০০০০ টাকা।

২৯৭.
টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ৫০%
  2. ২০%
  3. ৩০%
  4. ৩৩%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
 
সমাধান:
৩টির ক্রয়মূল্য ১ টাকা
১ টির ক্রয়মূল্য ১/৩ টাকা

২টির বিক্রয়মূল্য ১ টাকা
১টির বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ হয় =(১/২) - (১/৩)
= (৩ - ২)/৬ টাকা
= ১/৬ টাকা

১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৩ × ১০০)/৬
= ৫০ টাকা
২৯৮.
একটি ক্লাসের শিক্ষার্থীর মধ্যে ২০ জন অকৃতকার্য এবং পাসের হার ৭৫% হলে, মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৬০ জন
  2. ৮০ জন
  3. ১০০ জন
  4. ১২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসের শিক্ষার্থীর মধ্যে ২০ জন অকৃতকার্য এবং পাসের হার ৭৫% হলে, মোট শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
মোট শিক্ষার্থী = ক
পাস করেছে = ক এর ৭৫%
= ক × (৭৫/১০০) = ৭৫ক/১০০
= ৩ক/৪

অকৃতকার্য হয়েছে = ২০ জন

প্রশ্নমতে,
ক - (৩ক/৪) = ২০
বা, (৪ক - ৩ক)/৪ = ২০ 
বা, ক/৪ = ২০
বা, ক = ২০ × ৪
∴ ক = ৮০

∴ মোট শিক্ষার্থী ৮০ জন।

২৯৯.
মাহি একটি ল্যাপটপ কিনলেন যার দাম ৪৫,০০০ টাকা। যদি ভ্যাট ৭% হয়, তাহলে তাকে মোট কত টাকা দিতে হবে?
  1. ৪৮৫২০ টাকা
  2. ৪৯১৩০ টাকা
  3. ৪৭২৫০ টাকা
  4. ৪৮১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মাহি একটি ল্যাপটপ কিনলেন যার দাম ৪৫,০০০ টাকা। যদি ভ্যাট ৭% হয়, তাহলে তাকে মোট কত টাকা দিতে হবে?

সমাধান:
ভ্যাটের পরিমাণ ৭%
∴ ভ্যাট দিবে
= ৪৫০০০ × (৭/১০০)
= ৩১৫০

∴ মোট দিবে
= ৪৫০০০ + ৩১৫০
= ৪৮১৫০ টাকা
৩০০.
যদি চালের মূল্য ২০% হ্রাস পায় তবে চালের ব্যবহার শতকরা কত বাড়ালে চাল বাবদ ব্যয় সমান থাকবে?
  1. ২০%
  2. ২৪%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি চালের মূল্য ২০% হ্রাস পায় তবে চালের ব্যবহার শতকরা কত বাড়ালে চাল বাবদ ব্যয় সমান থাকবে?

সমাধান:
২০% হ্রাসে, চালের বর্তমান মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

৮০ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০ টাকা
১ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০/৮০ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার বাড়াতে হবে (২০ × ১০০)/৮০ টাকা
= ২৫ টাকা