শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার। - এই পঙ্ক্তিগুলোর রচয়িতা কে?
ব্যাখ্যা
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার। - এই পঙ্ক্তিগুলোর রচয়িতা 'রবীন্দ্রনাথ ঠাকুর'। পঙ্ক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের 'মানসী' কাব্যগ্রন্থের 'অনন্ত প্রেম' কবিতার অন্তর্গত।
অনন্ত প্রেম
রবীন্দ্রনাথ ঠাকুর
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে যুগে যুগে অনিবার।
উৎস: 'অনন্ত প্রেম' কবিতা।