ব্যাখ্যা
সমাধান:
মোট দূরত্ব = (৩৯ + ২৫) কিলোমিটার
= ৬৪ কিলোমিটার
সময় = (৪৫ + ৩৫) মিনিট
= ৮০ মিনিট
= ১ ঘণ্টা ২০ মিনিট
= ৪/৩ ঘণ্টা
গাড়িটির গড় গতিবেগ = ৬৪/(৪/৩) কিলোমিটার/ঘণ্টা
= ৪৮ কি.মি./ঘণ্টা
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৮৭ / ১৩৫ · ৮,৬০১–৮,৭০০ / ১৩,৫৮৯
প্রশ্ন: যদি 2089147 = THING হয় তবে 1397820 = ?
সমাধান:
THING শব্দটিতে
20 = T
8 = H
9 = I
14 = N
7 = G
অনুরূপভাবে,
13 = M
9 = I
7 = G
8 = H
20 = T
অর্থাৎ শব্দটি হবে = MIGHT
প্রশ্ন: 3 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2।
= ।(11 × 30) - (60 × 3)/2।
= ।(330 - 180)/2।
= ।150/2।
= 75°
প্রশ্ন: ২০১৮ সালের ১৭ মার্চ শনিবার হলে, একই বছরের ১ মে কী বার ছিল?
সমাধান:
১৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত মোট দিনের সংখ্যা হিসাব করি:
মার্চ মাসের অবশিষ্ট দিন = (৩১ - ১৭) = ১৪ দিন
এপ্রিল মাস = ৩০ দিন
মে মাসের তারিখ = ১ দিন
মোট দিন সংখ্যা = ১৪ + ৩০ + ১ = ৪৫ দিন।
এখন,
এই ৪৫ দিনকে সপ্তাহের ৭ দিন দ্বারা ভাগ করে অতিরিক্ত দিন (Odd Days) বের করি,
৪৫ ÷ ৭ = ৬ সপ্তাহ ৩ দিন অবশিষ্ট।
যেহেতু ৩ দিন অবশিষ্ট আছে, তাই বারটি হবে শনিবারের ৩ দিন পরের বার।
শনিবার + ৩ দিন = রবিবার, সোমবার, মঙ্গলবার
∴ ২০১৮ সালের ১ মে ছিল মঙ্গলবার।
প্রশ্ন: 5, 7, 9, 10, 13, 13,......... ধারার পরের সংখ্যা কত?
সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে, বিজোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা,
5, 9, 13, .....
যা প্রতিবারে 4 করে বৃদ্ধি পায়।
জোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা,
7, 10, 13
যা প্রতিবারে 3 করে বৃদ্ধি পায়।
যে সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে তা বিজোড় স্থানের।
∴ সংখাটি 13 + 4 = 17
প্রশ্ন: 5 : 10 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
সমাধান:
আমরা জানি,
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = |(11M - 60H)/2| ডিগ্রি।
এখানে,
ঘণ্টার কাঁটা (H) = 5
মিনিটের কাঁটা (M) = 10
∴ মধ্যবর্তী কোণ = |{(11 × 10) - (60 × 5)}/2|
= |(110 - 300)/2|
= |- 190/2|
= |- 95|
= 95°
∴ 5 : 10 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 95°।
প্রশ্ন: প্রত্যক্ষণ, শিক্ষণ, আবেগ ইত্যাদিকে কোন শব্দ দ্বারা চিহ্নিত করা হয়?
সমাধান:
• মনোবিজ্ঞানের সংজ্ঞানুযায়ী, মানুষের মনের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ যেমন—প্রত্যক্ষণ (Perception), শিক্ষণ (Learning), আবেগ (Emotion), স্মৃতি (Memory) ও চিন্তা (Thinking)—এগুলো সবই 'Mental process' বা মানসিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত।
প্রত্যক্ষণ (Perception): ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া তথ্যকে অর্থপূর্ণ করা।
শিক্ষণ (Learning): অভিজ্ঞতার মাধ্যমে আচরণের পরিবর্তন।
আবেগ (Emotion): কোনো উদ্দীপকের প্রতি মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া।
- এই বিষয়গুলো মানুষের তথ্য গ্রহণ, অনুধাবন এবং প্রতিক্রিয়ার সাথে সরাসরি যুক্ত, যাকে সমষ্টিগতভাবে 'Mental process' বা মানসিক প্রক্রিয়া বলা হয়।
অন্যান্য অপশন:
- Mental maturity: এটি মানসিক পরিপক্কতাকে বোঝায়, যা সাধারণত বয়স ও অভিজ্ঞতার সাথে বিকশিত হয়।
- Mental characteristics: এটি মানসিক বৈশিষ্ট্য বা স্বভাবকে বোঝায় যা একজন মানুষকে অন্যজনের থেকে আলাদা করে (যেমন: শান্ত স্বভাব বা মেধা)।
- Mental illness: এটি মানসিক রোগ বা অস্বাভাবিক অবস্থাকে নির্দেশ করে।
প্রশ্ন: 'Madrid'-এর সাথে স্পেন যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Oslo'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
সমাধান:
Madrid হলো স্পেনের রাজধানী।
Oslo হলো নরওয়ের রাজধানী।
তাহলে, Oslo নরওয়ের সাথে সম্পর্কিত।
প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:
একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3, 4, 5, 6, 7, 8 = ৮ টি
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12, 34, 56, 78, 67, 58 = ৬ টি
চারটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1267, 3456 = ২টি
সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12345678 = ১ টি
সুতরাং, মোট ত্রিভুজ আছে = ৮ + ৬ + ২ + ১ = ১৭ টি
ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x - 742 = 830 - x
বা, x + x = 830 + 742
বা, 2x = 1572
বা, x = 1572/2 = 786.
প্রশ্ন: যদি TEACHER = 4567859 এবং CLASS = 72633 হয়, তবে SCALE = ?
সমাধান:
এখানে,
T → 4
E → 5
A → 6
C → 7
H → 8
E → 5
R → 9
C → 7
L → 2
A → 6
S → 3
S → 3
একইভাবে,
S C A L E = S(3) C(7) A(6) L(2) E(5)
∴ SCALE = 37625
৪/৫ = ০.৮০
৫/৬ = ০.৮৩
৬/৭ = ০৮৫
৭/৯ = ০.৭৭
সুতরাং ৬/৭ ভগ্নাংশটি বৃহত্তম।
M এর জন্য N ( পার্থক্য ১)
E এর জন্য G( পার্থক্য ২)
N এর জন্য Q( পার্থক্য ৩)
U এর জন্য Y( পার্থক্য ৪)
অতএব, MANY = NCQC
বিশেষ দ্রষ্টব্যঃ Y এর পর Z। আবার, Z এরপর পুনরায় ঘুরে A ও B আসে। অর্থাৎ Y এরপর Z, A ও B আসে। কাজেই পরের বর্ণ C বসবে।
প্রশ্ন: A, B এবং C নল দ্বারা একটি ট্যাঙ্ক 5 ঘণ্টায় পূর্ণ হয়। C নলটি B থেকে দ্বিগুণ এবং B নলটি A নল থেকে দ্বিগুণ গতিতে পূর্ণ করে, ট্যাঙ্কটি একা A নল দ্বারা কত সময়ে পূর্ণ হবে?
সমাধান:
A নল দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ হবে = x ঘণ্টায়
B নল দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ হবে = x/2 ঘণ্টায়
C নল দ্বারা ট্যাঙ্কটি পূর্ণ হবে = x/(2 × 2) ঘণ্টায়
= x/4 ঘণ্টায়
প্রশ্নমতে,
(1/x) + (2/x) + (4/x) = 1/5
(1 + 2 + 4)/x = 1/5
7/x = 1/5
x = 35 ঘণ্টা
প্রশ্ন: Lungs : Pneumonia :: Liver : ?
সমাধান:
সঠিক উত্তর: খ) Hepatitis
• এখানে প্রথম শব্দজোড় 'Lungs' (ফুসফুস) এবং 'Pneumonia' (নিউমোনিয়া) এর মধ্যে সম্পর্ক হলো 'অঙ্গ: সেই অঙ্গের রোগ'। নিউমোনিয়া ফুসফুসের একটি সংক্রামক প্রদাহজনিত রোগ।
• একইভাবে,
- বিকল্পগুলোর মধ্যে 'Liver' (যকৃত) এর সাথে সরাসরি সম্পর্কিত রোগটি হলো 'Hepatitis' (হেপাটাইটিস), যা যকৃতের প্রদাহজনিত সংক্রামক রোগ এবং যকৃতের কার্যক্ষমতা নষ্ট করে।
অন্যান্য অপশন:
- Nephritis (নেফ্রাইটিস): বৃক্ক বা কিডনির (Kidney) একটি প্রদাহজনিত রোগ।
- Dermatitis (ডার্মাটাইটিস): ত্বকের (Skin) প্রদাহ বা এলার্জিজনিত সমস্যা।
- Diabetes (ডায়াবেটিস): মূলত অগ্ন্যাশয় (Pancreas) ও ইনসুলিন হরমোনের সাথে সম্পর্কিত একটি বিপাকীয় রোগ।
প্রশ্ন: REASONING - শব্দটির আয়নায় প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
সমাধান:
REASONING - শব্দটির আয়নায় প্রতিবিম্ব হবে নিম্নরূপ:
সঠিক উত্তর: (খ)
প্রশ্ন: বর্তনীর তুল্যরোধ কত?
সমাধান:
এখানে,
রোধগুলো পরস্পর সমান্তরাল সংযোগে সংযুক্ত।
আমরা জানি, সমান্তরাল সংযোগের ক্ষেত্রে তুল্যরোধ (Rp) হলে,
1/Rp = (1/12) + (1/20) + (1/30)
= (5 + 3 + 2)/60
= 10/60
= 1/6
∴ Rp = 6 Ω
প্রশ্ন: কোনো যন্ত্রের কর্মদক্ষতা 50% বলতে কী বোঝায়?
সমাধান:
• কর্মদক্ষতা:
- কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
- যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
- যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
- কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।
• কোন যন্ত্রের কর্মদক্ষতা 50% বলতে বোঝায় যন্ত্রটিতে 100 একক শক্তি সরবরাহ করলে তার 50 একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী 50 একক শক্তি অপচয় হয়।
∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/মোট প্রদত্ত শক্তি
= কার্যকর ক্ষমতা/মোট প্রদত্ত ক্ষমতা
= {(E1 - E2)/E1} × 100%
বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা অনুসারে Note of Dissent অর্থ - দ্বিমত বা ভিন্নমত।
সুতরাং, সঠিক উত্তর হবে - ঘ) সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্তের বিরুদ্ধে অনুষ্ঠানিক ভিন্নমত।
অন্যান্য অপশনগুলো:
• সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দেওয়া কার্যনির্দেশনা - Office Order.
• কমিটির সিদ্ধান্তের পক্ষে দেওয়া সমর্থনসূচক নোট - Note of Approval.
• সভার আলোচনার সংক্ষিপ্ত কার্যবিবরণী - Minutes of Meeting.
প্রশ্ন: যদি ২ + ১ = ১৩, ৫ + ৪ = ১৯, ৪ + ২ = ২৬ হয়, তবে ৯ + ২ =?
সমাধান:
এখানে
২ + ১ = ১৩ ⇒ ২ - ১ = ১, ২ + ১ = ৩
৫ + ৪ = ১৯ ⇒ ৫ - ৪ = ১, ৫ + ৪ = ৯
৪ + ২ = ২৬ ⇒ ৪ - ২ = ২, ৪ + ২ = ৬
৯ - ২ = ৭, ৯ + ২ = ১১
সুতরাং, ৯ + ২ = ৭১১