বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৮১ / ১৩৫ · ৮,০০১৮,১০০ / ১৩,৫৮৯

৮,০০১.
নিচের কোন চিত্রটি ব্যতিক্রম?
  1. ক) (1)
  2. খ) (2)
  3. গ) (3)
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
(1) নং চিত্র ব্যতীত বাকি চিত্রগুলোর বেলায় ভেতর থেকে বাহিরের দিকে আসতে থাকলে ভূজের সংখ্যা হয় কমতে থাকে অথবা বাড়তে থাকে। কিন্তু (1) নং চিত্রে একবার কমে, একবার বাড়ে।
৮,০০২.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) সত্তা
  2. খ) স্বত্ব
  3. গ) সত্ত্বা
  4. ঘ) স্বত্ত্ব
ব্যাখ্যা
⇒ অশুদ্ধ বানান: স্বত্ত্ব

======================
সত্তা:
- অস্তিত্ব; স্থিতি; বিদ্যমানতা।
- সাধুতা; শ্রেষ্ঠত্ব। 
- আমত্ব বা স্বামীত্ব।

স্বত্ব:
- ধনাদিতে অধিকার; মালিকানা।

সত্ত্বা:
‘সত্ত্বা’ শব্দটির স্বাধীন ব্যবহার নেই। তবে এটি অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে।
যেমন: অন্তঃসত্ত্বা অবস্থা (গর্ভ-লক্ষণ)

উৎস: Accessible Dictionary by Bangla Academy
৮,০০৩.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
০, ১, ২, ৪, ৬, ৯, ১২, ১৬, ? 
  1. ১৮
  2. ২০
  3. ২২
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
০, ১, ২, ৪, ৬, ৯, ১২, ১৬, ? 

সমাধান: 
১ম ধারা ০, ২, ৬, ১২,...
০ + ২ = ২ 
২ + ৪ = ৬ 
৬ + ৬ = ১২ 
১২ + ৮ = ২০ 
অর্থাৎ, এই ধারায় ব্যবধান ২ করে বাড়বে। 

অন্য ধারা ১, ৪, ৯, ১৬ 
এখানেও ব্যবধান ২ করে বৃদ্ধি পেয়েছে। 
৮,০০৪.
What is the meaning of the word DEFLATION?
  1. Increase in production
  2. Inflation
  3. Fall in prices
  4. Increase in demand
ব্যাখ্যা

প্রশ্ন:  What is the meaning of the word DEFLATION?

সমাধান:
Deflation অর্থ মুদ্রাস্ফীতির বিপরীত। এটি সাধারণত বাজারে মূল্যের হ্রাস বা পতন বোঝায়।

সঠিক উত্তর - Fall in prices

অন্যান্য অপশনগুলোর অর্থ:
Increase in production → উৎপাদনের বৃদ্ধি
Inflation → মূল্যস্ফীতি
Increase in demand → চাহিদার বৃদ্ধি

৮,০০৫.
কোনো বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
  1. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
  2. বিয়ে বাড়ী ছেঁড়ে চলে যাবেন
  3. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
  4. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
ব্যাখ্যা
- ছেড়া অংশ যেভাবে আছে সেভাবে রাখলে বাজে দেখায়,ধরে রাখতে গিয়ে বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে।
- বিয়ে বাড়ি ছেড়ে চলে যাওয়াটা শোভন দেখায় না এতে যিনি নিমন্ত্রণ করেছেন তিনি কষ্ট পেতে পারেন।
- সেক্ষেত্রে যারা কাছাকাছি আছে তাদের পরামর্শ নিলে উদ্ভূত অস্বস্তিকর পরিস্থিতি ভালোভাবে সামাল দেয়া যাবে।
৮,০০৬.
কোন মাসের ১০ তারিখ বৃহস্পতিবারের ২ দিন পর হলে ঐ মাসের ২৫ তারিখ কী বার হবে?
  1. রবিবার
  2. শনিবার
  3. সোমবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মাসের ১০ তারিখ বৃহস্পতিবারের ২ দিন পর হলে ঐ মাসের ২৫ তারিখ কী বার হবে?

সমাধান:
১০ তারিখ বৃহস্পতিবারের ২ দিন পর হলে ১০ তারিখ হবে (বৃহস্পতিবার + ২দিন) = শনিবার 
১০ তারিখ থেকে ২৫ তারিখের মাঝে দিন =(২৫ - ১০) = ১৫ দিন।

এখন,
১৫ ÷ ৭ = ভাগফল ২, ভাগশেষ ১

∴ ২৫ তারিখ হবে (শনিবার + ১ দিন) = রবিবার
৮,০০৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. Conscientious
  2. Consientious
  3. Consciencious
  4. Conscentious
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
সঠিক উত্তর: ক) Conscientious

Conscientious (Adjective): বিবেকবান, কর্তব্যপরায়ণ, সতর্ক ও দায়িত্বশীল।

Synonyms: Diligent, Meticulous, Careful, Thorough, Scrupulous.
Antonyms: Careless, Negligent, Irresponsible, Thoughtless.

Source: Merriam Webster Dictionary & Oxford Learner's Dictionary.

৮,০০৮.
২০২ = ৪৪; ৩০৩ = ৯৬ এবং ৪০৪ = ১৬৮ হলে, ৫০৫ = কত?
  1. ২৬০
  2. ২৫১০
  3. ৪৬০
  4. ২৬২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২ = ৪৪; ৩০৩ = ৯৬ এবং ৪০৪ = ১৬৮ হলে, ৫০৫ = কত?

সমাধান:
এখানে ফলাফলের,
প্রথম ডিজিট = (প্রথম সংখ্যা × শেষ সংখ্যা)
দ্বিতীয় ডিজিট = (প্রথম সংখ্যা + শেষ সংখ্যা)
২০২ = (প্রথম সংখ্যা × শেষ সংখ্যা) এবং (প্রথম সংখ্যা + শেষ সংখ্যা) = (২ × ২) এবং (২ + ২) = ৪৪
৩০৩ = (৩ × ৩) এবং (৩ + ৩) = ৯৬
৪০৪ = (৪ × ৪) এবং (৪ + ৪) = ১৬৮
∴ ৫০৫ = (৫ × ৫) এবং (৫ + ৫) = ২৫১০
৮,০০৯.
OBSTINATE শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: OBSTINATE শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?


সমাধান:

৮,০১০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. গোল কৃমি
  2. চোখ কৃমি
  3. ফিতা কৃমি
  4. গুঁড়া কৃমি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
Loa loa (চোখ কৃমি), Ascaris lumbricodes (গোল কৃমি), Enterobius vermicularis (গুঁড়া কৃমি) এগুলো সব নেমাটোডা পর্বের প্রাণী।

Taenia solium (ফিতা কৃমি) এটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। 
প্রাণীজগৎ এ মুুুখ্য পর্ব মোট ৯টি।এগুলো হল:

পরিফেরা - (Porifera)
নিডারিয়া - (Nidaria)
প্লাটিহেলমিনথেস - (Platyhelminthes)
নেমাটোডা - (Nematoda)
অ্যানেলিডা - (Annelida)
আর্থ্রোপোডা - (Arthropoda)
মলাস্কা - (Mollusca)
একাইনোডারমাটা - (Echinodermata)
কর্ডাটা - (Chordata)    

উৎস: জীববিজ্ঞান-২য় পত্র, গাজী আজমল, গাজী আসমত।
৮,০১১.
Geysers and volcanoes both emit hot liquids from below the earth's_____.
  1. layer
  2. surface
  3. water
  4. chemicals
ব্যাখ্যা
প্রশ্ন: Geysers and volcanoes both emit hot liquids from below the earth's_____.

সমাধান:
"Geysers and volcanoes both emit hot liquids from below the earth's surface."
Geysers অর্থ উষ্ণ প্রস্রবন এবং volcano- আগ্নেয়গিরি

Geysers ও volcanoes — দুটোই ভূগর্ভের নিচ থেকে গরম তরল (পানি বা লাভা) নির্গত করে।
এরা earth's surface (পৃথিবীর পৃষ্ঠের) নিচে থেকে এই তরল নির্গত করে।
৮,০১২.

প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
মাঝের বৃত্তের সংখ্যাগুলো দুই পাশের বৃত্তের একই ঘরের সংখ্যাগুলোর গুণফল।
৮,০১৩.
যদি GDKKN = HELLO হয়, তবে VNQKC = কী হবে?
  1. PEACE
  2. EARTH
  3. WORLD
  4. CADER
ব্যাখ্যা
প্রশ্ন: যদি GDKKN = HELLO হয়, তবে VNQKC = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
GDKKN = HELLO
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পূর্ববর্তী অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

∴ VNQKC = WORLD
৮,০১৪.
বাংলাদেশী মুদ্রা টাকা, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?
  1. স্পেন
  2. গ্রিস
  3. ফ্রান্স
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলাদেশী মুদ্রা টাকা, তাহলে ইউরো কোন দেশের মুদ্রা?

সমাধান:
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া।
এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৬টি ইইউ সদস্য দেশ - যথাঃ বুলগেরিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।

১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।

সূত্রঃ ইইউ ওয়েবসাইট।
৮,০১৫.
১৬ জন লোক একটি কাজ ২৪ দিনে করতে পারে। ৪ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 
  1. ৩৫ দিন
  2. ৩৪ দিন
  3. ৩২ দিন
  4. ২৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ জন লোক একটি কাজ ২৪ দিনে করতে পারে। ৪ জন লোক কমিয়ে দিলে কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে? 

সমাধান: 
১৬ জন লোক কাজটি করতে পারে = ২৪ দিনে 
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (২৪ × ১৬) দিনে 
∴ ১২ জন লোক কাজটি করতে পারে = (২৪ × ১৬)/১২ দিনে 
= ৩২ দিনে 

∴ সময় লাগবে = ৩২ দিন।
৮,০১৬.
A,B,C ও D হলাে ৪টি জেলা। B জেলাটি A এর দক্ষিণ পশ্চিমে। C, A এর দক্ষিণ পূর্বে। D জেলাটি C এর উত্তরে ও B, A বরাবর অবস্থিত হলে A জেলাটির অবস্থান D এর কোন দিকে?
  1. ক) উত্তর-পশ্চিম
  2. খ) পূর্ব
  3. গ) দক্ষিণ
  4. ঘ) দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা

এক্ষেত্রে, A জেলার অবস্থান D জেলার দক্ষিণ-পশ্চিমে।
৮,০১৭.
স্রোতের অনুকূলে যেতে যে সময় লাগে, প্রতিকূলে তার ৩ গুণ সময় লাগে। যাতায়াতে যদি ২০ ঘণ্টা সময় লাগে, তাহলে স্রোতের প্রতিকূলে যেতে কতক্ষণ লাগবে?
  1. ক) ১৫ ঘণ্টা
  2. খ) ৫ ঘণ্টা
  3. গ) ৯ ঘণ্টা
  4. ঘ) ১২ ঘণ্টা
ব্যাখ্যা
স্রোতের অনুকূলে যেতে লাগে ক ঘণ্টা
সুতরাং স্রোতের প্রতিকূলে যেতে লাগে ৩ক ঘণ্টা
ক + ৩ক = ২০
বা, ক = ৫

∴ প্রতিকূলে সময় লাগবে = ৩ × ৫ = ১৫ ঘন্টা।
৮,০১৮.
√০.০০০০০৬২৫ এর বর্গমূলের দ্বিগুণ কত?
  1. ০.০০১
  2. ০.০১
  3. ০.১
  4. ০.০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০০৬২৫ এর বর্গমূলের দ্বিগুণ কত?

সমাধান:
√০.০০০০০৬২৫ = ০.০০২৫
∴ ০.০০২৫ এর বর্গমূল = √০.০০২৫
= ০.০৫

∴ √০.০০০০০৬২৫ এর বর্গমূলের দ্বিগুণ  = ০.০৫ × ২
= ০.১
৮,০১৯.
কোন চাকাটি সবচেয়ে বেশি দ্রুত ঘুরবে?
  1. E
  2. C
  3. B
  4. ক ও গ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন চাকাটি সবচেয়ে বেশি দ্রুত ঘুরবে?


সমাধান:
• উল্লিখিত চাকা সমূহের মধ্যে সবচেয়ে ছোট চাকা B এবং E, তাই B এবং E সবচেয়ে দ্রুত গটিতে ঘুরবে। A ও D চাকা দুইটি সবচেয়ে বড় হওয়ায় A ও D চাকা দুইটি সবচেয়ে ধীর গতিতে ঘুরবে।

- পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
- আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
- আবার দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
- এছাড়া চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে।
- সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে।
- আর বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।

৮,০২০.
একটি অনুষ্ঠানে রফিক ও তাঁর স্ত্রী, তিন পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৩ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?
  1. ১৫ জন
  2. ১৬ জন
  3. ১৭ জন
  4. ১৮ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি অনুষ্ঠানে রফিক ও তাঁর স্ত্রী, তিন পুত্র ও তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্রের ৩ জন করে সন্তান ছিল। পার্টিতে মোট কতজন উপস্থিত ছিল?

সমাধান:
মোট লোক = রফিক + তাঁর স্ত্রী + ৩ জন পুত্র + ৩ জন পুত্রের স্ত্রী + ৩ × ৩ = ৯ জন সন্তান
⇒ মোট = ১ + ১ + ৩ + ৩ + ৯ = ১৭ জন

∴ অনুষ্ঠানে মোট উপস্থিত ছিলেন ১৭ জন।

৮,০২১.
একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. দক্ষিণ
  2. দক্ষিণ-পশ্চিম
  3. দক্ষিণ-পূর্ব
  4. পূর্ব
ব্যাখ্যা

প্রশ্ন: একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান: 
- লোকটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে উত্তর-পূর্ব মুখ করে ছিলো।
- তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।

সে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে আছে।

৮,০২২.
ইংরেজি বর্ণমালার কোন Capital letter গুলো আয়নায় ও বাস্তবে একই রকম হবে?
  1. ক) PLEASE
  2. খ) COME
  3. গ) AWAY
  4. ঘ) DEAR
ব্যাখ্যা
Capital Letter ( A, H, I, M, O, T, U, V, W, X, Y) আয়নায় ও বাস্তবে একই রকম দেখায়।
৮,০২৩.
চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 19
  2. 21
  3. 23
  4. 25
ব্যাখ্যা

প্রশ্ন: চতুর্থ চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রথম চিত্রে,
প্রতিটি সংখ্যার অন্তর = 5 - 2 = 8 - 5 = 3

দ্বিতীয় চিত্রে,  
প্রতিটি সংখ্যার অন্তর = 11 - 7 = 15 - 11 = 4

তৃতীয় চিত্রে, 
প্রতিটি সংখ্যার অন্তর = 10 - 5 = 15 - 10 = 5 

চতুর্থ চিত্রে, 
প্রতিটি সংখ্যার অন্তর হবে = 9 - 3 = 6

অর্থাৎ চতুর্থ চিত্রের নির্ণেয় সংখ্যাটি হবে = 15 + 6 = 21

৮,০২৪.
জাহিদ শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে জাহিদ ৯ম ছাত্র। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্র বসা আছে?
  1. ১৬জন
  2. ১৭ জন
  3. ১৮ জন
  4. ১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: জাহিদ শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে জাহিদ ৯ম ছাত্র। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন ছাত্র বসা আছে?

সমাধান:
জাহিদের ডানদিকে আছে = ৮ জন
জাহিদের বামদিকে আছে = ৮ জন

মোট = ৮ + ১ + ৮ = ১৭ জন
৮,০২৫.
কোনটি ভারসাম্যহীন অবস্থায় থাকবে?
    ব্যাখ্যা
    মনোভাব পরিবর্তনের ভারসাম্য মতবাদ (Balance Theory of Attitudes Change):
    - মনোভাব পরিবর্তন সম্পর্কিত বিভিন্ন তত্ত্ব বা মতবাদের মধ্যে ভারসাম্য মতবাদ অপেক্ষাকৃত পুরাতন ও অন্যতম মতবাদ।
    - এ মতবাদের প্রবক্তা হলেন মনোবিজ্ঞানী হাইডার ও নিউকম্ব। 
    - হাইডার কতিপয় প্রতীক (Symbol) ব্যবহার করে ছকের মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং ভারসাম্যহীন অবস্থাকে উপস্থাপন করেছেন। 

    ছকটি নিম্নরূপ:


    [প্রদত্ত অপশন অনুসারে অপশন (ক) ভারসাম্যহীন অবস্থা নির্দেশ  করছে।
    বাকি ৩টি অপশন ভারসাম্যপূর্ণ অবস্থাকে নির্দেশ করছে।
    তাই সঠিক উত্তর: অপশন (ক)]

    সূত্র: Science Direct Journal.
    ৮,০২৬.
    একটি মেয়েকে দেখিয়ে আসিফ বলেন, এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে। ঐ মেয়ের সঙ্গে আসিফের স্ত্রীর কী সম্পর্ক?
    1. ক) বোন
    2. খ) মা
    3. গ) দাদি
    4. ঘ) চাচী
    ব্যাখ্যা
    আমার বাবার একমাত্র সন্তান মানে 'আসিফ' নিজেই।
    ঐ মেয়েটি আসিফের মেয়ে।
    তাই আসিফের স্ত্রী মেয়েটির মা।
    ৮,০২৭.
    যদি কোনো মাসের ২৬ তারিখ বুধবার হয়, তবে ঐ মাসের ২ তারিখ কী ছিলো?
    1. ক) শনিবার 
    2. খ) রবিবার 
    3. গ) সোমবার
    4. ঘ) মঙ্গলবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি কোনো মাসের ২৬ তারিখ বুধবার হয়, তবে ঐ মাসের ২ তারিখ কী ছিলো? 
     
    সমাধান:   
    ৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
    তাই মাসের ১ম দিন শনিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন শনিবার হবে।

    ২৬ তারিখ বুধবার 
    ২৭ তারিখ বৃহস্পতিবার
    ২৮ তারিখ শুক্রবার 
    ২৯ তারিখ শনিবার 

    ঐ মাসের ১ তারিখ শনিবার 
    ঐ মাসের ২ তারিখ রবিবার
    ৮,০২৮.
    A শহরটি C শহরের সমান, B শহরটি A শহরের চেয়ে বড়, B শহরটি C শহরের চেয়ে বড়, D শহরটি E শহরের চেয়ে ছোট, E শহরটি B শহরের চেয়ে ছোট হলে, সবচেয়ে বড় শহর কোনটি? 
    1. ক) C
    2. খ) D
    3. গ) E
    4. ঘ) B
    ব্যাখ্যা
    প্রদত্ত তথ্যগুলোকে অসমতার আকারে বসিয়ে পাই 
    A = C, B > A, B > C, D < E , E < B

    অসমতার ক্রমটি হবে 
    A = C < D < E < B
    ৮,০২৯.
    T, R, P, N, L, ? প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
    1. ক) M
    2. খ) J
    3. গ) H
    4. ঘ) K
    ব্যাখ্যা

    T এর একটি বর্ণ আগে R
    R এর একটি বর্ণ আগে P
    P এর একটি বর্ণ আগে N
    N এর একটি বর্ণ আগে L
    L এর একটি বর্ণ আগে J

    ৮,০৩০.
    একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৫ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
    1. ৬ মিনিট ২০ সেকেন্ড
    2. ৬ মিনিট ৪০ সেকেন্ড
    3. ৫ মিনিট ৫০ সেকেন্ড
    4. ৫ মিনিট ৩০ সেকেন্ড
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১৫ মিনিটে পূর্ণ হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

    সমাধান:
    ১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/১২ অংশ
    ২য় নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

    দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/২) + (১/১৫) অংশ
    = (৫ + ৪)/৬০ অংশ
    = ৩/২০ অংশ

    ৩/২০ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
    ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = ২০/৩ মিনিটে
    = ৬ মিনিট ৪০ সেকেন্ড
    ৮,০৩১.
    সাকিব পূর্ব দিকে ৫ কিমি হাটার পর বাঁ দিকে মোড় নিয়ে ৬ কিমি হাটলো। এরপর ডান দিকে ঘুরে ৯ কিমি হাটলো। সবশেষে ডান দিকে ঘুরে আরো ৬ কিমি হাটার পর সে যেখান থেকে শুরু করেছিলো সেখান থেকে এখন কতদূরে আছে?
    1. ১১ কিমি
    2. ১৪ কিমি
    3. ১৫ কিমি
    4. কোনোটিই নয়
    ৮,০৩২.
    তাজ উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল, আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেলো ৩০ মিটার। যাত্রাবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব কত?
    1. ৫০ মিটার
    2. ৪৮ মিটার
    3. ৭৫ মিটার
    4. ৬০ মিটার
    ব্যাখ্যা


    ∴ সোজাসুজি দূরত্ব (৩০+৩০) = ৬০ মিটার।
    ৮,০৩৩.
    নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
    1. গীতাঞ্জলি
    2. অতিথি
    3. কৌতূহল
    4. সমীচীণ
    ব্যাখ্যা
    • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
    'সমীচীণ'- অশুদ্ধ বানান। 
    - শব্দটির শুদ্ধরূপ: 'সমীচীন'।

    • 'সমীচীন':
    - এটি সংস্কৃত ভাষার শব্দ।
    অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম।

    • আরো কিছু শুদ্ধ বানান:
    ধরনি, পিওন, প্রণামি, ধরন,স্বতঃপ্রণোদিত, ঐকমত্য।

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
    ৮,০৩৪.
    একটি ছেলের ছবি দেখিয়ে লিজা বললো, 'সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে' ছেলেটির কী হয় লিজা ?
    1. ক) দাদি
    2. খ) বোন
    3. গ) চাচী
    4. ঘ) মা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছেলের ছবি দেখিয়ে লিজা বললো, 'সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে' ছেলেটির কী হয় লিজা ? 

    সমাধান: 
    লিজার দাদার একমাত্র সন্তান লিজার বাবা।  
    লিজার বাবার ছেলে হলো তার ভাই।
    ছেলেটির বোন লিজা
    ৮,০৩৫.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. ৫৪
    2. ৩৮
    3. ৮১
    4. ৬১
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


    সমাধান:
    ১ম ত্রিভুজে,
    (৫ × ৮) + ৬ = ৪৬

    ২য় ত্রিভুজে,
    (৬ × ৪) + ৮ = ৩২

    ৩য় ত্রিভুজে,
    (৯ × ৬) + ৭ = ৬১

    সুতরাং, প্রশ্নবোধক স্থানে ৬১ বসবে।
    ৮,০৩৬.
    রিয়াদ তার টেবিলে একটি ঘড়ি এমনভাবে রাখল যে সন্ধ্যা ৬টায় ঘণ্টার কাঁটা উত্তর দিকে নির্দেশ করে। রাত ৯ টা ১৫ মিনিটে মিনিটের কাঁটাটি কোন দিকে নির্দেশ করবে?
    1. উত্তর দিক
    2. দক্ষিণ দিক
    3. পূর্ব দিক
    4. পশ্চিম দিক
    ব্যাখ্যা
    প্রশ্ন: রিয়াদ তার টেবিলে একটি ঘড়ি এমনভাবে রাখল যে সন্ধ্যা ৬টায় ঘণ্টার কাঁটা উত্তর দিকে নির্দেশ করে। রাত ৯ টা ১৫ মিনিটে মিনিটের কাঁটাটি কোন দিকে নির্দেশ করবে?

    সমাধান:

    যেহেতু, সন্ধ্যা ৬টায় ঘণ্টার কাঁটা উত্তর দিকে নির্দেশ করে
    ∴ রাত ৯ টা ১৫ মিনিটে মিনিটের কাঁটাটি পশ্চিম দিকে নির্দেশ করবে।
    ৮,০৩৭.
    ৩, ৪, ৭, ১১, ১৮, __ ধারার পরবর্তী সংখ্যা কত? 
    1. ক) ২০
    2. খ) ২৯
    3. গ) ২১
    4. ঘ) ২৭
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩, ৪, ৭, ১১, ১৮, __ ধারার পরবর্তী সংখ্যা কত? 

    সমাধান: 
    এখানে,
    ৩, ৪ অর্থাৎ প্রথম দুটি সংখ্যা বাদে বাকি গুলো তার পূর্ববর্তী সংখ্যা দুটির যোগফলের সমান। 
    যেমন 
    ৩ + ৪ = ৭
    ৪ + ৭ = ১১ 
    ৭ + ১১ = ১৮ 

    ∴ পরবর্তী সংখ্যা= ১১ + ১৮ = ২৯
    ৮,০৩৮.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    1. ৫৮
    2. ৬০
    3. ৬২
    4. ৬৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


    সমাধান: 
    ১ম চিত্রে,
    (৯ × ৫) - ৩
    = ৪৫ - ৩
    = ৪২

    ২য় চিত্রে,
    (৮ × ৭) - ৪
    = ৫৬ - ৪
    = ৫২

    ৩য় চিত্রে,
    (৭ × ৯) - ৫
    = ৬৩ - ৫
    = ৫৮

    ∴ প্রশ্নবোধক স্থানে ৫৮ বসবে। 
    ৮,০৩৯.
    কবির উত্তর দিকে ৪০ মিটার গেল, পরে বামদিকে ঘুরে ২৫ মিটার গেল, আবার বামদিকে ৪০ মিটার এবং সর্বশেষ ডানদিকে ঘুরে ২৫ মিটার গেল। যাত্রাবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব কত?
    1. ৩০ মিটার
    2. ৪০ মিটার
    3. ৫০ মিটার
    4. ৬০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: কবির উত্তর দিকে ৪০ মিটার গেল, পরে বামদিকে ঘুরে ২৫ মিটার গেল, আবার বামদিকে ৪০ মিটার এবং সর্বশেষ ডানদিকে ঘুরে ২৫ মিটার গেল। যাত্রাবস্থা হতে তার সোজাসুুজি দূরত্ব কত?

    সমাধান:

    উত্তর দিকে ৪০ মিটার পরে বামদিকে ঘুরে অর্থাৎ পশ্চিম দিকে ২৫ মিটার যায় আবার বামদিকে অর্থাৎ দক্ষিণ দিকে ৪০ মিটার এবং সর্বশেষ ডানদিকে (পশ্চিম) ঘুরে ২৫ মিটার যায়।

    ∴ যাত্রাবস্থা হতে তার সোজাসুুজি দূরত্ব = (২৫ + ২৫) মিটার = ৫০ মিটার
    ৮,০৪০.
    ১.৫ কোন সংখ্যার ০.৫%?
    1. ক) ২০০
    2. খ) ২৫০
    3. গ) ৩০০
    4. ঘ) ৩৫০
    ব্যাখ্যা
    ধরি,
    x এর ০.৫% = ১.৫ 
    ০.৫x/১০০ = ১.৫ 
    ০.৫x = ১.৫ × ১০০ 
    x = (১.৫ × ১০০)/০.৫
    x  = ৩০০
    ৮,০৪১.
    যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে ৭৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ রাশিমালার মান কত?
    1. ৩৩
    2. ৩৬
    3. ৩৯
    4. ৪২
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে ৭৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ রাশিমালার মান কত?

    সমাধান:
    ৭৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ কে লিখতে হবে,
    ৭৫ ÷ ৫ × ২ + ৯ - ৬
    = ১৫ × ২ + ৯ - ৬
    = ৩০ + ৯ - ৬
    = ৩৯ - ৬
    = ৩৩
    ৮,০৪২.
    ১ এবং ১০১ এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে যাদের শেষে ১ আছে?
    1. ক) ৪টি
    2. খ) ৫টি
    3. গ) ৬টি
    4. ঘ) ৭টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ এবং ১০১ এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে যাদের শেষে ১ আছে?

    সমাধান:
    - ১ থেকে ১০১ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭ এবং ১০১.

    - যেহেতু প্রশ্নে ১ এবং ১০১ এর মধ্যে বলা হয়েছে সেহেতু ১০১ বাদ যাবে। যদি ১ থেকে ১০১ বলা হতো তবে ১০১ বিবেচনায় থাকত।

    - সুতরাং  ১ এবং ১০১ এর মধ্যে শেষে ১ আছে এমন মৌলিক সংখ্যাগুলো হলো: ১১, ৩১, ৪১, ৬১, ৭১ = ৫টি
    ৮,০৪৩.
    'CONFIDENT' শব্দটির পানিতে প্রতিবিম্ব কোনটি?
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'CONFIDENT' শব্দটির পানিতে প্রতিবিম্ব কোনটি?

      সমাধান: 
      CONFIDENT শব্দটির পানিতে প্রতিবিম্ব:

      সঠিক উত্তর: ক

      ৮,০৪৪.
      A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
      1. 1
      2. 2
      3. 3
      4. 4
      ব্যাখ্যা

      প্রশ্ন: A চিত্রটিকে ডটেট লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?


      সমাধান:



      4 নং চিত্রটি পাওয়া যায়।

      ৮,০৪৫.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
      1. ক) 7
      2. খ) 17
      3. গ) 6
      4. ঘ) 18
      ব্যাখ্যা
      উল্টো দিকের দুটো নাম্বারের যোগফল। অর্থাৎ, ৯ + ৮ = ১৭
      ৮,০৪৬.
      ১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
      1. ১৩০৬
      2. ১৩২৬
      3. ১২৯৬
      4. ১৪১২
      ব্যাখ্যা

      প্রশ্ন: ১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

      সমাধান:
      ১ থেকে n পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = {n(n + ১)}/২

      ∴ ১ থেকে ৫১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = {৫১ (৫১ + ১)}/২
      = (৫১ × ৫২)/২
      = ২৬৫২/২
      = ১৩২৬

      ৮,০৪৭.
      ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ, গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সাথে ক-এর সম্পর্ক কি?
      1. ক) চ এর খালু ক
      2. খ) চ এর কাকা ক
      3. গ) ক এর মামা চ
      4. ঘ) ক এর নানা চ
      ব্যাখ্যা
      প্রশ্ন: ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ, গ-এর মা, চ, ঘ-এর পুত্র। চ-এর সাথে ক-এর সম্পর্ক কি?

      সমাধান: 
      ঘ-এর পুত্র চ।
      খ ও গ হলো পরস্পর বোন এবং ক হচ্ছে খ-এর পুত্র।
      সুতরাং, ক-এর নানী ঘ। নানীর ছেলে স্বভাবতই মামা।
      ∴ চ, ক-এর মামা।
      ৮,০৪৮.
      কোনটি শুদ্ধ বানান?
      1. অভ্যন্তরীন
      2. আভ্যন্তরীন
      3. অভ্যন্তরীণ
      4. অভ্যন্ত্রী‌ণ
      ব্যাখ্যা
      অপশনের গ) অভ্যন্তরীণ বানানটি সঠিক। 
      বাকি অপশনের বানানসমূহ সঠিক নয়।
      ৮,০৪৯.
      অভিরাম : মনোহর : : নিরন্তর : ?
      1. ক) অনাবিল
      2. খ) অবিরাম
      3. গ) অমায়িক
      4. ঘ) ক্ষান্ত হওয়া
      ব্যাখ্যা
      অভিরাম (বিশেষণ) অর্থ- মনোহর; সুন্দর।
      অবিরাম (ক্রিয়াবিশেষণ) অর্থ সর্বদা; নিরন্তর।

      উৎস: Accessible Dictionary.
      ৮,০৫০.
      A ও B দুইটি যন্ত্রই ৫০ কেজি ভর বহন করছে। কোনটি দ্বারা ভর উত্তোলন করতে বেশী শক্তি প্রয়োগ করতে হবে?
      1. A
      2. B
      3. সমান শক্তি প্রয়োগ করতে হবে
      4. কোনটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: A ও B দুইটি যন্ত্রই ৫০ কেজি ভর বহন করছে। কোনটি দ্বারা ভর উত্তোলন করতে বেশী শক্তি প্রয়োগ করতে হবে?


      সমাধান:
      A কপিকলে একটি চাকা এবং B কপিকলে্টিদুইটি চাকা থাকায় সমান ভরের বস্তু উঠাতে B কপিকল অপেক্ষা A কপিকলে বেশী শক্তি প্রয়োগ করতে হবে।
      ৮,০৫১.
      একটি পিপায় দুইটি নল সংযুক্ত আছে। প্রথম নলটি খুলে দিলে খালি পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নলটি খুলে দিলে পরিপূর্ণ পিপাটি ৩০ মিনিটে খালি হয়। দুইটি নল একসঙ্গে খুলে দিলে খালই পিপাটি কত সময়ে পূর্ণ হবে?
      1. ক) ৮০ মিনিটে
      2. খ) ৯০ মিনিটে
      3. গ) ৭০ মিনিটে
      4. ঘ) ৬০ মিনিটে
      ব্যাখ্যা

      প্রথম নল দিয়ে ১ মিনিটে পূর্ণ হয় পিপাটির ১/২০ অংশ
      দ্বিতীয় নল দিয়ে ১ মিনিটে খালি হয় পিপাটির ১/৩০ অংশ
      ∴ ১ মিনিটে পিপাটির পূর্ণ হয় (১/২০ - ১/৩০) = ১/৬০ অংশ
        ১/৬০ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
      ∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ৬০ মিনিটে।

      ৮,০৫২.
      FREEDOM = 8599403 এবং FRIEND = 852964 হলে, তবে MODE = ?
      1. 4110
      2. 3049
      3. 3249
      4. 2881
      ব্যাখ্যা

      প্রশ্ন: FREEDOM = 8599403 এবং FRIEND = 852964 হলে, তবে MODE = ?

      সমাধান:
      FREEDOM = 8599403
      F = 8
      R = 5
      E = 9
      E = 9
      D = 4
      O = 0
      M = 3

      FRIEND = 852964
      F = 8
      R = 5
      I = 2
      E = 9
      N = 6
      D = 4

      ∴ MODE = 3049

      ৮,০৫৩.
      প্রদত্ত (X) চিত্রটি কোন চিত্রের মধ্যে লুকায়িত আছে? 
      1. ক) 1
      2. খ) 2
      3. গ) 3
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      প্রদত্ত (X) চিত্রটি ১নং চিত্রের মধ্যে লুকায়িত আছে। 
      ৮,০৫৪.
      সাকিব প্রতি বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যায়। সে দশ দিন আগে সিনেমা দেখতে গেলে আগামীকাল কী বার?
      1. ক) মঙ্গলবার
      2. খ) শুক্রবার
      3. গ) সোমবার
      4. ঘ) বুধবার
      ব্যাখ্যা
      প্রশ্ন থেকে বুঝা যাচ্ছে যে দশ দিন আগে বৃহস্পতিবার ছিল। তাহলে আমাদেরকে আগামীকাল সহ এগারো দিনের হিসেব করতে হবে।
      সুতরাং, আগামীকাল হবে = ৭ + ৪ = সোমবার
      ৮,০৫৫.
      A is younger than B, A is older then C, D is older than B. Who is youngest?
      1. B
      2. C
      3. A
      4. D
      ব্যাখ্যা
      প্রশ্ন: A is younger than B, A is older then C, D is older than B. Who is youngest?

      সমাধান:
      প্রদত্ত তথ্য গুলিকে অসমতা আকারে লিখলে আমরা পাই,
      A < B, A > C, D > B

      ∴ উপরের অসমতা গুলোর আলোকে ক্রমটি হবে নিম্নরূপ:
      C < A < B < D
      ৮,০৫৬.
      Skin : Dermatologist : : Infant : ? 
      1. Gynaecologist
      2. Biologists
      3. Pathologists
      4. Paediatrician
      ব্যাখ্যা
      প্রশ্ন: Skin : Dermatologist : : Infant : ? 

      সমাধান:
      Skin অর্থ হলো ত্বক। 
      Dermatologist হলেন ত্বক বা চর্মরোগ বিশেষজ্ঞ।  

      অনুরূপভাবে, 
      Infant অর্থ হলো নবজাতক। 
      Paediatrician হলেন শিশুরোগ বিশেষজ্ঞ।

      উৎস: Accessible Dictionary by Bangla Academy.
      ৮,০৫৭.
      সমাসবদ্ধ পদের অংশগুলোর বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়?
      1. হাইফেন
      2. ড্যাস
      3. কোলন
      4. সেমিকোলন
      ব্যাখ্যা
      প্রশ্ন: বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?

      সমাধান:
      হাইফেন (-): দুটি শব্দকে এক করতে কিংবা সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়।
      উদাহরণ:
      "রাজ-পুত" (সমাসবদ্ধ পদ) → "রাজার পুত্র"
      "বিদ্যুৎ-চমক" (সমাসবদ্ধ পদ) → "বিদ্যুতের চমক"।
      ৮,০৫৮.
      প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
      1. 3
      2. 2
      3. 4
      4. 1
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

      সমাধান:
      ১ম চিত্রে উপরে ১টি রেখা, ২য় চিত্রে ডানদিকে ২টি রেখা, ৩য় চিত্রে নিচে ৩টি রেখা।
      ∴ ৪র্থ চিত্রে বামে ৪টি রেখা হবে।

      ১ম চিত্রে উপরে ডানকোণে ভরাট ঘর, ২য় চিত্রে নিচে ডানকোণে ভরাট ঘর, ৩য় চিত্রে নিচে বাম কোণে ভরাট ঘর।
      ∴ ৪র্থ চিত্রে উপরে বাম কোণে ভরাট ঘর হবে।

      ∴ সঠিক উত্তর 3 নং চিত্র।

      ৮,০৫৯.
      নিচের কোন বানানটি শুদ্ধ? 
      1. নীশিথীনি
      2. শরস্বতী
      3. পীপিলীকা
      4. অভ্যুত্থান
      ব্যাখ্যা
      প্রদত্ত অপশনগুলোতে,
      - শুদ্ধ বানান- অভ্যুত্থান। যার অর্থ  উত্থান, উদয়, ওঠা,  উন্নতি, সমৃদ্ধি,  বিদ্রোহ।

      - 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী। যার অর্থ গভীর রাত।
      - 'শরস্বতী' এর সঠিক বানানটি হচ্ছে সরস্বতী।
      - 'পীপিলীকা' এর শুদ্ধ বানানটি হচ্ছে পিপীলিকা।

      উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
      ৮,০৬০.
      নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
      1. ১০টি
      2. ১২টি
      3. ৮টি
      4. ১৪টি
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?


      সমাধান:

      ১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৮টি
      ২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪, ৯১০) আছে ২টি
      ৩টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪২, ৭৯১০) আছে ২টি
      ৬টি করে ঘর নিয়ে ত্রিভুজ (৩৪২৬৭৮, ১২৫৭৯১০) আছে ২টি 

      ∴ মোট ত্রিভুজ আছে ৮ + ২ + ২ + ২ = ১৪টি
      ৮,০৬১.
      যদি '+' অর্থ বিয়োগ, '-' অর্থ গুণ, '×' অর্থ ভাগ, এবং '÷' অর্থ যোগ হয়, তবে ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ =? 
      1. ২১
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি '+' অর্থ বিয়োগ, '-' অর্থ গুণ, '×' অর্থ ভাগ, এবং '÷' অর্থ যোগ হয়, তবে ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ =? 

      সমাধান: 
      ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫
      = ৫ × ৫ - ৫ + ৫ ÷ ৫ 
      =  ৫ × ৫ - ৫ + ১
      = ২৫ - ৫ + ১
      = ২১ 
      ৮,০৬২.
      যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৭তম দিন কী বার হবে?
      1. রবিবার
      2. সোমবার
      3. মঙ্গলবার
      4. বুধবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৭তম দিন কী বার হবে?

      সমাধান: 
      ২য় দিন = সোমবার
      (২ + ৭) বা ৯ তম দিন = সোমবার
      (৯ + ৭) বা ১৬ তম দিন = সোমবার
      ১৭ তম দিন = মঙ্গলবার
      ৮,০৬৩.
      চিত্রের বারটি ডান দিকে হেলিয়ে রাখতে নুন্যতম কত ভর প্রয়োজন?
      1. ক) 20
      2. খ) 21
      3. গ) 18
      4. ঘ) 22
      ব্যাখ্যা

      প্রথমত, 'নুন্যতম' শব্দটা খেয়াল রাখতে হবে।
      বামের ক্ষেত্রে,
      10 X 20 = 200
      4 X 15 = 60
      অর্থাৎ, ২৬০ পরিমাণ বল আছে।
      ১৩ ফুট দুরত্বের কারণে ডানের ভর ২০ পাউন্ড হলে বারটি ভারসাম্যে থাকবে।
      অর্থাৎ, ডানপাশে হেলিয়ে রাখতে নুন্যতম ২০ পাউন্ডের উপরে লাগবে। অপশনের অনুসারে ২১ পাউন্ড হলে চলবে।

      ৮,০৬৪.
      ম, ল এর মা। ল, শ এর ভাই। ম, শ এর কী হয়?
      1. বোন
      2. ভাই
      3. মা
      4. বাবা
      ব্যাখ্যা
      প্রশ্ন: ম, ল এর মা। ল, শ এর ভাই। ম, শ এর কী হয়?

      সমাধান: 
      ম’, ল এর মা।
      আবার, 'ল', শ এর ভাই।
      অর্থাৎ, ল ও শ পরস্পর ভাই অথবা বোন।
      ∴ ম', শ এর মা।
      ৮,০৬৫.
      একজন পর্যটক সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করল সূর্য তখন তার পিছনে। ১৫ মিনিট হাঁটার পর সে ডান দিকে ঘুরল এবং ২৫ মিনিট হাঁটার পর সে আবার ডান দিকে ঘুরল। আবার ১৫ মিনিট হাঁটার পর সে বাম দিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে?
      1. পূর্ব দিকে
      2. পশ্চিম দিকে
      3. উত্তর দিকে
      4. দক্ষিণ দিকে
      ব্যাখ্যা
      প্রশ্ন: একজন পর্যটক সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করল সূর্য তখন তার পিছনে। ১৫ মিনিট হাঁটার পর সে ডান দিকে ঘুরল এবং ২৫ মিনিট হাঁটার পর সে আবার ডান দিকে ঘুরল। আবার ১৫ মিনিট হাঁটার পর সে বাম দিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে?

      সমাধান:

      - সূর্য পূর্ব দিকে উদিত হয়।
      - সুতরাং পর্যটকটি পশ্চিম দিকে মুখ করে যাত্রা শুরু করল।
      - এরপর সে প্রথমে উত্তর দিকে, এরপর পূর্ব দিকে এবং সবশেষে উত্তর দিকে যাত্রা শুরু করল।
      - এখন সে উত্তর দিকে মুখ করে আছে।
      ৮,০৬৬.
      'Indolence' is related to 'Work' in the same way as 'Taciturn' is related to:
      1. ক) Cheat
      2. খ) Act
      3. গ) Speak
      4. ঘ) Observe
      ব্যাখ্যা
      অলস (indolence) যারা, তারা কাজের ব্যাপারে আগ্রহী না
      স্বল্পভাষী (taciturn) লোকেরা কথা বলতে আগ্রহী না।
      ৮,০৬৭.
      যদি কোনো কোড COMPUTER || DPNQVUFS হয়, তাহলে নিচের কোন কোডটি সঠিক হবে? 
      1. KEYBOARD || LFZCPBES
      2. KEYBOARD || LFZPCBSE
      3. KEYBOARD || LFZCPBSE
      4. KEYBOARD || LFZCNBSE
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি কোনো কোড COMPUTER || DPNQVUFS হয়, তাহলে নিচের কোন কোডটি সঠিক হবে? 

      সমাধান: 
      C → D → +1
      O → P → +1
      M → N → +1
      P → Q → +1
      U → V → +1
      T → U → +1
      E → F → +1
      R → S → +1

      নিয়ম: প্রতিটি অক্ষরকে +1 করা হয়।
      মূল শব্দ: K E Y B O A R D

      +1 প্রতিটি অক্ষরে:

      K → L
      E → F
      Y → Z
      B → C
      O → P
      A → B
      R → S
      D → E
      তাহলে কোড: LFZCPBSE

      যদি কোনো কোড COMPUTER || DPNQVUFS হয়, তাহলে KEYBOARD || LFZCPBSE সঠিক। 

      ৮,০৬৮.
      ২, ৬, ১৪, ৩০, ৬২, ………. ধারাটির পরবর্তী সংখাটি কত?
      1. ক) ৬৩
      2. খ) ১২৬
      3. গ) ১২৫
      4. ঘ) ১২০
      ব্যাখ্যা

      ধারাটি
      ২, ৬, ১৪, ৩০, ৬২, ……….
      এখানে,
      ২ + ৪ = ৬ 
      ৬ + ৪ × ২= ৬ + ৮ = ১৪ 
      ১৪ + ৮ × ২= ১৪ + ১৬ = ৩০ 
      ৩০ + ১৬ × ২= ৩০ + ৩২ = ৬২ 
      ৬২ + ৩২ × ২= ৬২ + ৬৪ = ১২৬ 

      ৮,০৬৯.
      সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
      1. ঢেংগা-খাটো
      2. চয়-সঞ্চয়
      3. ক্ষীণ-ক্ষয়
      4. কোনটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?

      সমাধান:
      সঠিক বিপরীতার্থক শব্দযুগল-
      ক্ষীণ-পুষ্ট
      ঢেংগা-খাটো
      চয়-অপচয়

      উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
      ৮,০৭০.
      ‘+’ অর্থ বিয়োগ, ‘-’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হলে,
      ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ = কত?
      1. ২১
      2. ২৯
      ব্যাখ্যা
      প্রশ্ন: ‘+’ অর্থ বিয়োগ, ‘-’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হলে,
      ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ = কত?

      সমাধান:
      ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫

      প্রদত্ত শর্তমতে,
      ৫ × ৫ - ৫ + ৫ ÷ ৫
      = ২৫ - ৫ + ১
      = ২৫ - ৪
      = ২১
      ৮,০৭১.
      কম্বোডিয়ার রাজধানী কোনটি?
      1. Nomphen
      2. Pnomphen
      3. Laus
      4. Phnom Penh
      ব্যাখ্যা
      প্রশ্ন: কম্বোডিয়ার রাজধানী কোনটি?

      সমাধান:
      কম্বোডিয়ার রাজধানী Phnom Penh (নমপেন)
      ৮,০৭২.

      এই শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?
      1. ক) B r d i g e
      2. খ) E r b I g e
      3. গ) E g b i r b
      4. ঘ) B r i d g e
      ব্যাখ্যা
      কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
      ৮,০৭৩.
      কোন বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৩ : ২। ছাত্রদের মধ্য থেকে ২০% এবং ছাত্রীদের মধ্য থেকে ২৫% বৃত্তি পেয়ে থাকলে ঐ বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্র-ছাত্রী বৃত্তি পায়?
      1. ৪৫%
      2. ৫০%
      3. ২২%
      4. ২৪%
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৩ : ২। ছাত্রদের মধ্য থেকে ২০% এবং ছাত্রীদের মধ্য থেকে ২৫% বৃত্তি পেয়ে থাকলে ঐ বিদ্যালয়ে মোট কত শতাংশ ছাত্র-ছাত্রী বৃত্তি পায়?

      সমাধান:
      ধরি,
      মোট ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে ৩০০ ও ২০০।
      বৃত্তি প্রাপ্ত ছাত্র = ৩০০ এর ২০% = ৬০ জন।
      বৃত্তি প্রাপ্ত  ছাত্রী = ২০০ এর ২৫% = ৫০ জন।

      বৃত্তি প্রাপ্ত ছাত্র ও ছাত্রীর সংখ্যা = ৬০ + ৫০ = ১১০ জন

      ৫০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বৃত্তি পায় = ১১০ জন
      ১০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে বৃত্তি পায় = (১১০ × ১০০)/৫০০ জন
      = ২২ জন
      ৮,০৭৪.
      কোন বানানটি শুদ্ধ?
      1. ক) সারথী
      2. খ) সাড়থী
      3. গ) সাড়থি
      4. ঘ) সারথি
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

      সঠিক উত্তর:
      সারথি 

      সারথি (বিশেষ্য) অর্থ 

      ১) রথ চালায় যে; রথচালক।
      ২) নেতা (সাহিত্য-সারথি)।

      উৎস: Accessible Dictionary.
      ৮,০৭৫.
      বেলা ২ : ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রী?
      1. ১০৫°
      2. ৯৫°
      3. ১১৫°
      4. ১১০°
      ব্যাখ্যা
      প্রশ্ন: বেলা ২ : ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রী?

      সমাধান:
      আমরা জানি,
      মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
      = |{(১১ × ৩০) - (৬০ × ২)}/২|°
      = |২১০/২|°
      = ১০৫°
       
      ৮,০৭৬.
      প্রশ্নবোধক স্থানে নিচের কোন বর্ণ হবে?
      A, C, F, J, O, ?
      1. U
      2. S
      3. V
      4. T
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে নিচের কোন বর্ণ হবে?
      A, C, F, J, O, ?

      সমাধান:

      A এর ১ টি বর্ণ পরে C
      C এর দুটি বর্ণ পরে F
      F এর তিনটি বর্ণ পরে J
      J এর চারটি বর্ণ পরে O
      ∴ O এর পাঁচটি বর্ণ পরে U

      ৮,০৭৭.
      একজন মহাকাশচারী একটি অতিদানবীয় ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের খুব কাছ দিয়ে পরিভ্রমণ করছেন, অন্যদিকে একজন বিজ্ঞানী অনেক দূর থেকে নিরাপদ দূরত্বে থেকে তাকে পর্যবেক্ষণ করছেন। মহাকাশচারী যদি তার নিজের হাতের ঘড়ি অনুযায়ী ঠিক ৫ মিনিট ধরে একটি কাজ সম্পাদন করেন, তবে দূরবর্তী ওই বিজ্ঞানীর ঘড়িতে সেই একই কাজের জন্য কত সময় রেকর্ড হবে?
      1. ৫ মিনিটের কম
      2. ঠিক ৫ মিনিট
      3. ৫ মিনিটের বেশি
      4. সময় স্থির হয়ে যাবে
      ব্যাখ্যা

      সঠিক উত্তর হলো (গ) ৫ মিনিটের বেশি।

      • আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব (General Relativity) অনুযায়ী, মহাকর্ষীয় বল যত তীব্র হয়, সময় তত ধীর গতিতে চলে। একে Gravitational Time Dilation বলা হয়। ব্ল্যাক হোলের প্রচণ্ড মহাকর্ষের কারণে সেখানে থাকা অভিযাত্রীর ঘড়ি বাইরের দর্শকের তুলনায় অনেক ধীরে চলবে। তাই অভিযাত্রীর কাছে যা ৫ মিনিট, বাইরের বিজ্ঞানী যখন তা দেখবেন, তার ঘড়িতে সেটি অনেক বেশি সময় (কয়েক ঘণ্টা, দিন বা বছরও হতে পারে) বলে মনে হবে।

      অন্যান্য অপশন:
      - ৫ মিনিটের কম: তীব্র মহাকর্ষে সময় কখনো দ্রুত চলে না, বরং ধীর হয়ে যায়।
      - ঠিক ৫ মিনিট: সময় পরম নয়; মহাকর্ষীয় ক্ষেত্রের পার্থক্যের কারণে সময় অবশ্যই ভিন্ন হবে।
      - সময় স্থির হয়ে যাবে: সময় কেবল ব্ল্যাক হোলের 'Event Horizon'-এ গিয়ে স্থির বলে মনে হবে, কক্ষপথে থাকাকালীন নয়।

      ৮,০৭৮.
      কালাম কাসেমের চেয়ে বয়সে বড়। কালাম বাহারের চেয়ে বয়সে ছোট, জলিল কাসেমের চেয়ে বড় কিন্তু কালামের চেয়ে ছোট হলে, সবচেয়ে ছোট কে?
      1. ক) কালাম
      2. খ) কাসেম 
      3. গ) জলিল
      4. ঘ) বাহার 
      ব্যাখ্যা
      প্রশ্ন: কালাম কাসেমের চেয়ে বয়সে বড়। কালাম বাহারের চেয়ে বয়সে ছোট, জলিল কাসেমের চেয়ে বড় কিন্তু কালামের চেয়ে ছোট হলে , সবচেয়ে ছোট কে? 

      সমাধান:
      প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই 
      কালাম কাসেমের চেয়ে বয়সে বড় = কালাম > কাসেম
      কালাম বাহারের চেয়ে বয়সে ছোট = কালাম < বাহার 
      জলিল কাসেমের চেয়ে বড় কিন্তু কালামের চেয়ে ছোট = কালাম > জলিল > কাসেম

      অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 
       বাহার > কালাম > জলিল > কাসেম

      সবচেয়ে ছোট হল : কাসেম 
      ৮,০৭৯.
      প্রদত্ত চিত্রটি তৈরি করতে সর্বনিম্ন কতটি সরলরেখা প্রয়োজন?
      1. ক) ১১
      2. খ) ১৪
      3. গ) ১৬
      4. ঘ) ১৭
      ব্যাখ্যা


      অনুভূমিক রেখাগুলো হল : AE, LF এবং KG অর্থাৎ ৩ টি।
      উলম্ব রেখাগুলো হল : AK, BJ, CI, DH এবং EG অর্থাৎ ৫ টি।
      তির্যক রেখাগুলো হল : LC, CF, FI, LI, EK এবং AG অর্থাৎ ৬ টি।
      সুতরাং, সর্বনিম্ন ৩ + ৫ + ৬ = ১৪ টি সরলরেখা প্রয়োজন।

      ৮,০৮০.
      সঠিক সমার্থক শব্দজোড় কোনটি?
      1. মরুৎ, মারুত
      2. কুমুদ, কৌমুদী
      3. মৃ্গ, মৃগাঙ্ক
      4. নগ, নাগ
      ব্যাখ্যা
      মরুৎ, মারুত = বায়ু এর সমার্থক 

      কিন্তু, 
      'কুমুদ' = 'পদ্ম' এর সমার্থক শব্দ।
      'কৌমুদী' = 'জ্যোৎস্না' এর সমার্থক শব্দ।

      'মৃগ' = 'হরিণ' এর সমর্থক
      'মৃগাঙ্ক' = 'চাঁদ' এর সমর্থক

      'নগ' = 'গাছ' এর সমার্থক শব্দ।
      'নাগ' = 'সাপ, হাতি' এর সমার্থক শব্দ।

      উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
      ৮,০৮১.
      নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
      15/A, G/21, 28/N, ?/?
      1. ক) 54/N
      2. খ) T/18
      3. গ) L/52
      4. ঘ) V/36
      ব্যাখ্যা

      উত্তর হবে V/36
      15/A, G/21, 28/N, V/36 - এই ধারায় বর্ণ এবং অক্ষর যথাক্রমে 6, 7, 8 করে বৃদ্ধি পেয়েছে।

      ৮,০৮২.
      অয়ন আমতলী নামক একটি জায়গা থেকে পূর্ব দিকে ৩ মাইল হেঁটে পাহাড়তলী পৌছালো, সেখান থেকে ডান দিকে ঘুরে ২ মাইল হেঁটে যাওয়ার পর আবার ডান দিকে ঘুরে হাটা শুরু করলো। অয়ন কোন দিকে হাঁটছে? 
      1. পূর্ব দিকে
      2. পশ্চিম দিকে
      3. উত্তর দিকে
      4. দক্ষিণ দিকে
      ব্যাখ্যা
      প্রশ্ন: অয়ন আমতলী নামক একটি জায়গা থেকে পূর্ব দিকে ৩ মাইল হেঁটে পাহাড়তলী পৌছালো, সেখান থেকে ডান দিকে ঘুরে ২ মাইল হেঁটে যাওয়ার পর আবার ডান দিকে ঘুরে হাটা শুরু করলো। অয়ন কোন দিকে হাঁটছে? 

      সমাধান:


      ∴ অয়ন পশ্চিম দিকে হাঁটছে।
      ৮,০৮৩.
      ৫ থেকে ১১০ পর্যন্ত ৫ দিয়ে বিভাজ্য সংখ্যা কতটি?
      1. ক) ২০
      2. খ) ২১
      3. গ) ২২
      4. ঘ) ১৯
      ব্যাখ্যা

      শূন্য ব্যতীত যেসকল সংখ্যার একক স্থানীয় অংক ০ অথবা ৫ হয় সেসকল সংখ্যাগুলো ৫ দ্বারা বিভাজ্য।
      ৫ থেকে ১১০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হল
      ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫, ৯০, ৯৫, ১০০, ১০৫, ১১০
      মোট ২২ টি

      ৮,০৮৪.
      কোন বানানটি শুদ্ধ?
      1. প্রজ্বলিত
      2. প্রোজ্জ্বলিত
      3. প্রজ্জ্বলিত
      4. কোনটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

      সমাধান:
      এখানে শুদ্ধ বানান হলো- 'প্রজ্বলিত'
      আর অন্য গুলো ভুল।
      ৮,০৮৫.
      Choose the correctly spelt word.
      1. Sovereigninty
      2. Apropriate
      3. Ascertain
      4. Parliemant
      ব্যাখ্যা
      প্রশ্ন: Choose the correctly spelt word.

      সমাধান:
      The correctly spelt word is -
      Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

      Others correctly spelt:
      Sovereignty
      Appropriate
      Parliament
      ৮,০৮৬.
      Which one will replace the question mark ?
      1. ক) 94
      2. খ) 86
      3. গ) 84
      4. ঘ) 82
      ব্যাখ্যা
      Which one will replace the question mark ?
       

      (4)2 + (2)2 + (1)2 = 21
      (5)2 + (3)2 + (8)2 = 98
      (6)2 + (7)2 + (3)2 = 94
      ৮,০৮৭.
      `X' চিত্রটি পূর্ণ করতে নিচের কোনটি প্রয়োজন?
      1. ক) 1
      2. খ) 2
      3. গ) 3
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      প্রশ্ন: `X' চিত্রটি পূর্ণ করতে নিচের কোনটি প্রয়োজন?
       

      সমাধান:

      চিত্রটি পূর্ণ করতে 2 নং চিত্রটি প্রয়োজন।
      ৮,০৮৮.
      ৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩গুণ কাজ করতে কত দিন লাগবে? 
      1. ক) ২৭ দিন 
      2. খ) ৮১ দিন 
      3. গ) ৩৬ দিন
      4. ঘ) ৪৯ দিন
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/৯ অংশ শেষ হলে ঐ কাজের ৩গুণ কাজ করতে কত দিন লাগবে? 

      সমাধান: 
      ১/৯ অংশ কাজ করতে সময় নেয় ৩ দিন 
      ১ অংশ কাজ করতে সময় নেয় (৩ × ৯)/১ দিন 
      = ২৭ দিন 

      কাজের ৩গুণ কাজ করতে লাগবে = ২৭ × ৩ দিন = ৮১ দিন 
      ৮,০৮৯.
      'Agitator' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
      1. বিবাদী
      2. আন্দোলনকারী
      3. হামলাকারী
      4. মীমাংসা
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'Agitator' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

      সমাধান:
      • 'Agitator' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ - আন্দোলনকারী।

      অন্যদিকে,
      - বিবাদী (Disputant)
      - হামলাকারী (Attacker)। 
      - মীমাংসা (Settlement/Resolution)।

      উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

      ৮,০৯০.
      গাছের একটি সারিতে একটি গাছের অবস্থান, বাম দিক থেকে ৭ম এবং ডান দিক থেকে ১৪তম। এই সারিতে মোট কতটি গাছ আছে?
      1. ১৯
      2. ১৮
      3. ২১
      4. ২০
      ব্যাখ্যা
      ∴ সারিতে মোট গাছের সংখ্যা (৭+১৩) = ২০টি।
      ৮,০৯১.
      'R U S N U A' অক্ষরগুলোকে সাজালে পাওয়া যাবে -
      1. ক) একটি শহর
      2. খ) একটি পাখি
      3. গ) একটি খেলা
      4. ঘ) একটি গ্রহ
      ব্যাখ্যা
      URANUS আমাদের সৌরজগতের একটি গ্রহ।
      ৮,০৯২.
      P-এর বোন হলো Q, Q হলো R এর স্ত্রী, R হলো S এর দুলাভাই। তাহলে সম্পর্কের দিক থেকে P, R এর কী হয়?
      1. দুলাভাই
      2. দেবর
      3. শ্যালিকা
      4. ভাতিজি
      ব্যাখ্যা
      R এর স্ত্রী যদি Q হয় এবং P যদি Q এর বোন হয় তাহলে P, R এর শ্যালিকা হয় সম্পর্কে।
      ৮,০৯৩.
      বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালার ‘ন’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
      ব্যাখ্যা
      ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন।
      ন এর পূর্বের পঞ্চম অক্ষরটি ণ।
      ৮,০৯৪.
      'সৌম্য' শব্দের বিপরীতার্থক -
      1. শান্ত
      2. ভদ্র
      3. উগ্র
      4. মৃদু
      ব্যাখ্যা
      - সৌম্য/ মৃদু শব্দের বিপরীতার্থক শব্দ করাল/ উগ্র।

      সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
      ৮,০৯৫.
      নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?
      1. Echt
      2. Fictitious
      3. Bogus
      4. Feigned
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?

      সমাধান:
      Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন, কৃত্রিম।
      Echt - প্রকৃত, খাঁটি, অকৃত্রিম।
      Bogus - মিথ্যা, বাজে, জাল।
      Fictitious - বাস্তব নয়, কল্পিত বা আবিষ্কৃত।
      Feigned - বাস্তব নয়, কাল্পনিক।

      ∴ Artificial-এর সমার্থক শব্দ নয় Echt.
      ৮,০৯৬.
      মরিয়মের বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। মরিয়মের বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন মরিয়মের বয়স কত হবে?
      1. ২৮
      2. ২০
      3. ২৪
      4. নির্ণয় করা সম্ভব নয়।
      ব্যাখ্যা
      প্রশ্ন: মরিয়মের বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। মরিয়মের বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন মরিয়মের বয়স কত হবে?

      সমাধান:
      মরিয়মের বয়স ১৬ বছর
      ∴ ভাইয়ের বয়স = ১৬/৪ বছর = ৪ বছর

      ধরি,
      ক বছর পর মরিয়মের বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে।
      ∴ ১৬ + ক = ২(৪ + ক)
      বা, ১৬ + ক = ৮ + ২ক
      বা, ক = ৮

      ∴ ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে যখন মরিয়মের বয়স ১৬ + ৮ = ২৪ বছর হবে।
      ৮,০৯৭.
      1. 11
      2. 10
      3. 17
      4. 16
      ব্যাখ্যা

      ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে জোড় অবস্থানের সংখ্যা গুলো 1, 2, 3, 4 এভাবে হ্রাস পাচ্ছে।
      এবং বিজোড় অবস্থানের সংখ্যাগুলো 2, 3, 4, 5 করে বৃদ্ধি পাছে।
      সুতরাং প্রশ্নবোধক স্থানে হবে, 11 + 5 = 16

      ৮,০৯৮.
      প্রশ্নবোধক স্থানে কত বসবে?
      1. ক) 24
      2. খ) 27
      3. গ) 9
      4. ঘ) 13
      ব্যাখ্যা


      প্রথম চিত্রে, 52 - 32 = 16
      দ্বিতীয় চিত্রে, 62 - 32 = 27
      তৃতীয় চিত্রে, 72 - 52 = 24
      ৮,০৯৯.
      প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
      1. ক)
      2. খ)
      3. গ)
      4. ঘ)
      ব্যাখ্যা
      এখানে 
      চিত্রের তীর উপাদানটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90° কোণে ঘুরেছে। 
      এই নিয়ম অনুসারে অপশন খ সঠিক উত্তর। 
      ৮,১০০.
      যদি কোন সাংকেতিক ভাষায়, MOTHER কে NQWLJX লিখা হয়, তাহলে FATHER কে কী লিখা হবে?
      1. GCWLJY
      2. GCWLIX
      3. GCWLJX
      4. GCMLJX
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি কোন সাংকেতিক ভাষায়, MOTHER কে NQWLJX লিখা হয়, তাহলে FATHER কে কী লিখা হবে?

      সমাধান:

      MOTHER
      M + 1 = N
      O + 2 = Q
      T + 3 = W
      H + 4 = L
      E + 5 = J
      R + 6 = X
      MOTHER = NQWLJX

      FATHER
      F + 1 = G
      A + 2 = C
      T + 3 = W
      H + 4 = L
      E + 5 = J
      R + 6 = X
      FATHER = GCWLJX