বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৮০ / ১৩৫ · ৭,৯০১৮,০০০ / ১৩,৫৮৯

৭,৯০১.
The antonym of VIM is-
  1. Hardness
  2. Cossioned
  3. Theme
  4. Softness
ব্যাখ্যা
প্রশ্ন: The antonym of VIM is-

সমাধান:
VIM শব্দের অর্থ হলো-
উৎসাহ, শক্তি, বা জীবনীশক্তি

এই শব্দের বিপরীত অর্থ হবে-
দুর্বলতা, বা শক্তির অভাব

এখানে দেওয়া অপশনগুলোর মধ্যে:
Hardness = কঠোরতা
Cossioned = ভুল বানান। 
Theme = বিষয়বস্তু
Softness = কোমলতা বা নরমভাব, যা তুলনামূলকভাবে দুর্বলতার প্রতীক।

তাই সবচেয়ে উপযুক্ত বিপরীত শব্দ হলো: Softness
৭,৯০২.
A কোনো কাজ যে সময়ে করে B তার অর্ধেক কাজ তিন-চতুর্থাংশ সময়ে করে। একত্রে কাজ করলে যদি ২১ দিন সময় লাগে, তবে A এর কত দিন লাগবে?
  1. ক) ৪৫ দিন
  2. খ) ৪০ দিন
  3. গ) ৩৫ দিন
  4. ঘ) ২৫ দিন
ব্যাখ্যা

মনে করি,
A, x দিনে কাজটি শেষ করতে পারবে
প্রশ্নমতে,
B কাজ শেষ করতে সময় লাগে ( ২ ✕ ৩/৪x) = ৩x/২ দিন 
A ও B একত্রে ১ দিনে করে কাজের ১/২১ অংশ
এখন, ১/x + ২/৩x = ১/২১
⟹ x = ( ৫ ✕ ২১)/৩ = ৩৫ দিন

৭,৯০৩.
রাকিব ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু স্থান থেকে কত দূরে আছেন?
  1. ৮ কি.মি.
  2. ১০ কি.মি.
  3. ৭ কি.মি.
  4. ৫ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: রাকিব ১ কি.মি. পূর্ব দিকে হাঁটলেন, তারপর দক্ষিণ দিকে ঘুরে ৫ কি.মি. হাঁটলেন। এরপর তিনি আবার পূর্ব দিকে ঘুরে ২ কি.মি. হাঁটলেন। এরপর তিনি উত্তর দিকে ঘুরে ৯ কি.মি. হাঁটলেন। এখন তিনি শুরু স্থান থেকে কত দূরে আছেন?

সমাধান:

ধরি,
পূর্বদিকে A থেকে B বিন্দুতে গেলেন ১ কি.মি.
দক্ষিণ দিকে B থেকে C বিন্দুতে গেলেন ৫ কি.মি.
পূর্বদিকে C থেকে D বিন্দুতে গেলেন ২ কি.মি.
উত্তরদিকে D থেকে E বিন্দুতে গেলেন ৯ কি.মি.

অতএব,
AB = ১ কি.মি.
BC = DF = ৫ কি.মি.
CD = BF = ২ কি.মি.
DE = ৯ কি.মি.

AF = AB + BF = (১ + ২) কি.মি. = ৩ কি.মি.
EF = DE - DF = (৯ - ৫) কি.মি. = ৪ কি.মি.

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AE = AF + EF
⇒ AE = (৩) + (৪)
⇒ AE = ৯ + ১৬
⇒ AE = ২৫
⇒ AE = ৫

∴ যাত্রা শুরুর স্থান A থেকে শেষ স্থান E এর দূরত্ব ৫ কি.মি.

৭,৯০৪.
একটি শিশু আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বকে দেখছে। যদি শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকে তাহলে শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে কতদূরে আছে?
  1. ১ ফুট 
  2. ৩ ফুট 
  3. ৪ ফুট 
  4. ৬ ফুট 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শিশু আয়নার সামনে দাঁড়িয়ে তার প্রতিবিম্বকে দেখছে। যদি শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকে তাহলে শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে কতদূরে আছে?

সমাধান:
​শিশুটির প্রতিবিম্ব আয়না থেকে ৩ ফুট দূরে আছে।

কোনো বস্তু থেকে আয়নার দূরত্ব যত হবে, আয়না থেকে এর প্রতিবিম্বও একই দূরত্বে গঠিত হবে।
​শিশুটি আয়নার ৩ ফুট সামনে দাঁড়িয়ে থাকলে আয়নার তার প্রতিবিম্বও হবে আয়না থেকে ৩ ফুট দূরে।

৭,৯০৫.
একটি চাকা প্রতি মিনিটে ১৫ বার ঘুরলে ৪ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ৩৬০°
  2. ৭২০°
  3. ১৬২০°
  4. ১০৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকা প্রতি মিনিটে ১৫ বার ঘুরলে ৪ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
দেওয়া আছে,
চাকাটি ১ মিনিটে বা ৬০ সেকেন্ডে ঘুরে = ১৫ বার
∴ চাকাটি ৪ সেকেন্ডে ঘুরে = {(১৫/৬০) × ৪} বার
= ১ বার

১ বার ঘুরলে চাকাটি ঘুরে = ৩৬০°

∴ চাকাটি ৪ সেকেন্ডে ৩৬০° ঘুরবে।
৭,৯০৬.
নিচের শব্দগুলোর মধ্যে অভিধানে কোনটি প্রথমে আসবে?
  1. Nature
  2. Nation
  3. Natural
  4. Native
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি প্রথমে আসবে অভিধানে?

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Nation, তারপর Native, তারপর Natural, এবং সর্বশেষে Nature।

Nation - দেশ, জাতি।
Native - দেশীয়, স্থানীয়।
Natural - প্রাকৃতিক, স্বাভাবিক।
Nature - প্রকৃতি, স্বভাব।
৭,৯০৭.
অংশগুলি জোড়া দিলে কোন চিত্র হবে?
    ব্যাখ্যা
    অংশগুলি জোড়া দিলে অপশন খ এর চিত্র অনুরুপ।
    ৭,৯০৮.
    'আকুল'-এর সমার্থক শব্দ নয় কোনটি?
    1. অস্থির
    2. কাতর
    3. হালত
    4. ব্যাকুল
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'আকুল'-এর সমার্থক শব্দ নয় কোনটি?

     আকুল
    'আকুল'-এর সমার্থক শব্দ - ব্যাকুল, কাতর, উৎসুক, কৌতূহলী, অস্থির।
    অন্যদিকে, হালত হলো অবস্থা এর সমার্থক শব্দ।
    ৭,৯০৯.
    ধারাটির পরবর্তী চিত্র কোনটি?
     
    1. চিত্র নং (1)
    2. চিত্র নং (2)
    3. চিত্র নং (3)
    4. চিত্র নং (4)
    ব্যাখ্যা

    প্রশ্ন: ধারাটির পরবর্তী ছবি কোনটি?

    সমাধান:
    S → N → L → Y → ২-এর উপরে লাইন → ?

    লক্ষ্য হলো প্রশ্নবোধক চিহ্নের জন্য কোন প্রতীকটি হবে।

    প্রদত্ত অপশন গুলো হচ্ছে:
    উল্টো Z
    X
    O
    C
     
    ধারার প্রতীকগুলো ঘুরানো অক্ষর/সংখ্যা এর মতো।
    প্রতিটি প্রতীক ৯০° ঘড়ির কাঁটার দিকে ঘুরানো হয় পরবর্তী প্রতীক পেতে।

    উদাহরণ:
    S ঘুরালে N হয়ে যায়
    N ঘুরালে L হয়ে যায়
    L ঘুরালে Y হয়ে যায়
    Y ঘুরালে 2-এর মতো কিছু তৈরি হয়

    এবার 2-এর উপরের লাইনসহ প্রতীকটি আরও ৯০° ঘড়ির কাঁটার দিকে ঘুরালে C-এর মতো প্রতীক পাওয়া যায়।
    তাই সঠিক উত্তর:
    (3) C-এর মতো প্রতীক। 

    ৭,৯১০.
    দুটি ছোট গিয়ার একটি বড় গিয়ারের সাথে যুক্ত। বড় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ছোট গিয়ারগুলির ঘূর্ণন দিক কেমন হবে?
    1. উভয়ই ঘড়ির কাঁটার দিকে।
    2. উভয়ই ঘড়ির কাঁটার বিপরীতে।
    3. একটি ঘড়ির দিকে, অন্যটি বিপরীতে।
    4. ঘূর্ণনের দিক নির্ধারণ করা যায় না। 
    ব্যাখ্যা

    প্রশ্ন: দুটি ছোট গিয়ার একটি বড় গিয়ারের সাথে যুক্ত। বড় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ছোট গিয়ারগুলির ঘূর্ণন দিক কেমন হবে?

    সমাধান: 
    যদি দুটি ছোট গিয়ার বড় গিয়ারের দুই পাশে থাকে, তাহলে দুইদিকে সংযুক্ত দুটি ছোট গিয়ারই  ঘুরবে বড় গিয়ারের বিপরীত দিকে।
    যেহেতু বড় গিয়ারটির ঘূর্ণনের দিক হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। 

    তাই ছোট গিয়ার দুটিরই ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার  বিপরীত দিকে।

    ৭,৯১১.
    ২০২০ সালের ১ জানুয়ারি বুধবার ছিলো। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে কি বার হবে?
    1. ক) বুধবার
    2. খ) বৃহস্পতিবার
    3. গ) মঙ্গলবার
    4. ঘ) শুক্রবার
    ব্যাখ্যা
    লিপ-ইয়ার ব্যতীত অন্যান্য বছরগুলোর ক্ষেত্রে বছরের শুরুর দিন ও শেষের দিন একই হয়। কিন্তু ২০২০ সাল লিপ-ইয়ার। সুতরাং, ১ জানুয়ারি ও ৩১ ডিসেম্বর একই বার হবেনা, পরের দিন হবে।
    ৭,৯১২.
    বেলা ৩.৩০ ঘটিকায় সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?
    1. ১২০°
    2. ৯০°
    3. ৭৫°
    4. ৬০°
    ব্যাখ্যা
    প্রশ্ন: বেলা ৩.৩০ ঘটিকায় সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?

    সমাধান:
    আমরা জানি,
    মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
    = |{(১১ × ৩০) - (৬০ × ৩)}/২|°
    = |৩৩০ - ১৮০/২|°
    = |১৫০/২|°
    = ৭৫°
    ৭,৯১৩.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 1
    2. 0
    3. 2
    4. 3
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এখানে,
    6 - 4 = 2
    11 - 6 = 5; 5 - 2 = 3
    19 - 11 = 8; 8 - 5 = 3; 3 - 3 = 0

    [লজিক: নিচের ঘরের সংখ্যা - উপরের ঘরের সংখ্যা = পরবর্তী ঘরের সংখ্যা]
    ৭,৯১৪.
    এক অসাধু দোকানদার ক্রেতাকে ১ কিলোগ্রাম দ্রব্যের স্থলে ৯৫০ গ্রাম দেয়। যদি কোনো ক্রেতা ঐ দোকানদার থেকে ২৫ কিলোগ্রাম দ্রব্য ক্রয় করে, তবে, সে কত কিলোগ্রাম ঠকে?
    1. ১.২৫ কি.গ্রাম
    2. ১.২ কি.গ্রাম
    3. ১.৫ কি.গ্রাম
    4. ১ কি.গ্রাম
    ব্যাখ্যা
    ১ কিলোগ্রামে কম দেয় (১০০০ - ৯৫০) = ৫০ গ্রাম
    ∴ ২৫ কিলোগ্রামে কম দেয় = ২৫ × ৫০ = ১২৫০ গ্রাম = ১.২৫ কিলোগ্রাম
    ৭,৯১৫.
    করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?
    1. ৫ কি.মি. 
    2. ১০ কি.মি.
    3. ১৫ কি.মি.
    4. ২৫ কি.মি.
    ব্যাখ্যা

    প্রশ্ন: করিম তার বাসা থেকে বের হয়ে ১৫ কি.মি. পশ্চিমে গিয়ে এরপর বামদিকে ঘুরে ৫ কি.মি যায়। সেখান থেকে বামদিকে ১৫ কি.মি. গিয়ে আবার ১০ কি.মি ডানদিকে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব কত?

    সমাধান:

    ​করিম তার বাসা থেকে পশ্চিম দিকে ১৫ কি.মি গিয়ে দক্ষিণদিকে ৫ কি.মি. যায়। 
    ​এরপর ১৫ কি.মি. পূর্বে যায় এবং সেখান থেকে ১০ কি.মি দক্ষিনে গিয়ে তার বন্ধুর বাসায় পৌছায়। 

    ∴ ​করিমের বাসা থেকে তার বন্ধুর বাসার দূরত্ব = (১০ + ৫) কি.মি. = ১৫ কি.মি. 

    ৭,৯১৬.
    দুটি নল A এবং B একত্রে 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং যখন ট্যাঙ্কে একটি ছিদ্র থাকে তখন এটি 6 মিনিট বেশি সময় নেয়। ঐ ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি একা খালি করতে কত সময় লাগবে? 
    1. ক) 2 ঘণ্টা 
    2. খ) 3 ঘণ্টা 
    3. গ) 4 ঘণ্টা 
    4. ঘ) 5 ঘণ্টা 
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুটি নল A এবং B একত্রে 24 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে এবং যখন ট্যাঙ্কে একটি ছিদ্র থাকে তখন এটি 6 মিনিট বেশি সময় নেয়। ঐ ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি একা খালি করতে কত সময় লাগবে? 

    সমাধান: 
    A এবং B  নল একত্রে 1 মিনিটে পূর্ণ করতে পারে ট্যাংকটি = 1/24 অংশ 
    ধরি,
    ছিদ্র দ্বারা ট্যাঙ্কটি একা খালি করতে সময় নেয় = 'x' মিনিট

    প্রশ্নমতে 
    (1/24) - (1/x) = 1/(24 + 6)
    1/x = (1/24) - (1/30)
    1/x = (1/24) - (1/30)
    1/x = (5 - 4)/120
    1/x = 1/120
    x = 120 মি
    x = 2 ঘণ্টা
    ৭,৯১৭.
    চৈত্র : বৈশাখ :: বসন্ত : ? 
    1. গ্রীষ্ম
    2. বর্ষা
    3. শীত
    4. শরৎ
    ব্যাখ্যা
    চৈত্রের পর বৈশাখ আসে।  
    বসন্ত ঋতুর পর গ্রীষ্ম আসে।
    ৭,৯১৮.
    ১,৩,৪,৭,১১,১৮,..........ক্রমটির পরবর্তী পদ কত ?
    1. ক) ১৯
    2. খ) ৩৯
    3. গ) ২৯
    4. ঘ) ১৭
    ব্যাখ্যা

    এই ধারাটির পরপর দুটি পদের যোগফল পরবর্তী পদের সমান। এটি একটি ফিবোনাক্কি ধারা।
    ১ + ৩ = ৪
    ৩ + ৪ = ৭ 
    ৪ + ৭ = ১১ 
    ৭ + ১১ = ১৮ 
    ১১ + ১৮ = ২৯ 

    ৭,৯১৯.
    ১৭০ মিটার ও ১৩০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?
    1. ২ মিনিট
    2. ৩ মিনিট
    3. ৪ মিনিট
    4. ৫ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৭০ মিটার ও ১৩০ মিটার দীর্ঘ দুটি ট্রেন প্রতি ঘন্টায় যথাক্রমে ১৮ কি. মি. ও ১২ কি. মি. বেগে চলছে। ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে একই সময়ে অগ্রসর হলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে?

    সমাধান:
    ট্রেন দুটির দৈর্ঘ্য = (১৭০ + ১৩০) = ৩০০ মিটার

    যেহেতু গাড়ি দুটি পরস্পর একই দিকে চলে,
    ∴ তাদের আপেক্ষিক বেগ = (১৮ - ১২) কি. মি./ঘন্টা
    = ৬ কি. মি./ঘন্টা
    = ৬০০০ মি./ঘন্টা

    এখন,
    ৬০০০ মিটার অতিক্রম করে = ১ ঘন্টায়
    ১ মিটার অতিক্রম করে = ১/৬০০০ ঘন্টায়
    ৩০০ মিটার অতিক্রম করে = (৩০০ × ১)/৬০০০ ঘন্টায়
    = (৩০০ × ৬০)/৬০০০ মিনিটে
    = ৩ মিনিটে
    ৭,৯২০.
    A, B, C, D এর মধ্যে কিছু টাকা ৫ : ২ : ৪ : ৩ অনুপাতে ভাগ করে দিতে হবে। C যদি D এর চেয়ে দেড় হাজার টাকা বেশি পায়, তবে B কত টাকা পাবে?
    1. ১৫০০ টাকা
    2. ২০০০ টাকা
    3. ২৬০০ টাকা
    4. ৩০০০ টাকা
    ব্যাখ্যা

    ধরি,
    A, B, C, D এর টাকার পরিমাণ যথাক্রমে ৫ক, ২ক, ৪ক, ৩ক
    তাহলে, ৪ক - ৩ক = ১৫০০
    বা, ক = ১৫০০
    সুতরাং, B পাবে = ২×১৫০০ = ৩০০০ টাকা

     
    ৭,৯২১.
    আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
    1. ক) OPT
    2. খ) NOON
    3. গ) SOS
    4. ঘ) OTTO
    ব্যাখ্যা
    OTTO এর আয়নায় প্রতিফলন OTTO.
    ৭,৯২২.
    Identify the correct spelling.
    1. Reciepent
    2. Recepent
    3. Recipient
    4. Riciepent
    ব্যাখ্যা

    - The correct spelling is Recipient.
    - শব্দটির বাংলা অর্থ গ্রহিতা, প্রাপক।

    ৭,৯২৩.
    প্রদত্ত পিরামিডে, উপরের ব্লকের মান খুঁজে পেতে নিচের দুটি পাশাপাশি ব্লক যোগ করতে হয়।

    সবচেয়ে উপরের ব্লকে কোনটি বসবে?
    1. 8a - 2b
    2. 12a - b
    3. 12a + 5b
    4. 10a + b
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত পিরামিডে, উপরের ব্লকের মান খুঁজে পেতে নিচের দুটি পাশাপাশি ব্লক যোগ করতে হয়।

    সবচেয়ে উপরের ব্লকে কোনটি বসবে?

    সমাধান:
    ৭,৯২৪.
    সাতটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ২০। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?
    1. ২১
    2. ২৩
    3. ৩৩
    4. ২৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: সাতটি ধারাবাহিক পূর্ণসংখ্যার গড় হলো ২০। সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কত?

    সমাধান:
    ধরি, 
    ধারাবাহিক পাঁচটি পূর্ণসংখ্যার ক, ক + ১, ক + ২, ক + ৩, ক + ৪, ক + ৫, ক + ৬

    প্রশ্নমতে,
    (ক + ক + ১ + ক + ২ + ক + ৩ + ক + ৪ + ক + ৫ + ক + ৬)/৭ = ২০
    বা, ৭ক + ২১ = ২০ × ৭
    বা, ৭ক + ২১ = ১৪০
    বা, ৭ক = ১৪০ - ২১
    বা, ৭ক = ১১৯
    ∴ ক = ১৭

    সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা = ১৭ + ৬ = ২৩
    ৭,৯২৫.
    ১২ এর ৭৫% কত?
    1. ১০
    ব্যাখ্যা
    ১২ এর ৭৫%
    = ১২ এর ৭৫/১০০
    = ১২ এর ৩/৪
    = ৯
    ৭,৯২৬.
    Chapter : Book : : Act : ?
    1. Play
    2. Read
    3. Journey
    4. Reaction
    ব্যাখ্যা

    প্রশ্ন: Chapter : Book : : Act : ?

    সমাধান:
    সঠিক উত্তর: ক) Play

    এটি একটি সাদৃশ্য সম্পর্ক (Analogy)।
    - Chapter (অধ্যায়) হলো Book (বই) এর একটি অংশ বা ভাগ।
    - একইভাবে, Act (অঙ্ক বা দৃশ্য) হলো Play (নাটক) এর একটি অংশ বা ভাগ।

    ৭,৯২৭.
    অভিশয়/সাংঘাতিক কিছু বুঝতে ব্যবহৃত হয় -
    1. ভীষণ
    2. ভীশন
    3. ভীষন
    4. ভিশন
    ব্যাখ্যা
    প্রশ্ন: অভিশয়/সাংঘাতিক কিছু বুঝতে ব্যবহৃত হয় -

    সমাধান:
    অতিশয়/সাংঘাতিক কিছু বুঝাতে ভীষণ শব্দটি ব্যবহৃত হয়।
     
    ৭,৯২৮.
    What is the synonym of 'Synonym'?
    1. Dissimilar
    2. Divergent
    3. Corresponding
    4. Varied
    ব্যাখ্যা
    প্রশ্ন: What is the synonym of 'Synonym'?

    সমাধান:
    • The synonym of 'Synonym' is - Corresponding.

    • Synonym (noun)
    English Meaning: one of two or more words or expressions of the same language that have the same or nearly the same meaning in some or all senses.
    Bangla Meaning: সমার্থক শব্দ; প্রতিশব্দ; সমনাম।

    অন্যদিকে,
    → Varied - বিভিন্ন; বিবিধ।
    → Dissimilar - অসদৃশ; বিসদৃশ; ভিন্ন।
    → Divergent - বিপদগামী; বিচ্যুত; অপসরণশীল।
    → Corresponding - প্রাতিষঙ্গিক; অনুরূপ।

    Example Sentence:
    1. In the thesaurus, you can find a synonym for the word "happy," such as "joyful" or "content."
    2. The teacher asked the students to provide a synonym for each word in their vocabulary list.

    Source:
    1. merriam-webster.
    2. Accessible Dictionary by Bangla Academy.
    ৭,৯২৯.
    গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43 টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 142 হলে, মুরগির সংখ্যা কত?
    1. 15 টি
    2. 17 টি
    3. 28 টি
    4. 26 টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: গোপালের খামারে মুরগি ও ছাগল মিশিয়ে মোট 43 টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 142 হলে, মুরগির সংখ্যা কত?

    সমাধান:
    ধরি
    মুরগির সংখ্যা = x
    ছাগলের সংখ্যা = y

    প্রশ্নমতে, 
    x + y = 43 ....…(1)
    এবং
    2x + 4y = 142 [মুরগির পা = 2টি, প্রতি ছাগলের পা = 4টি]  
    2(x + 2y) = 142
    x + 2y = 71 ....…(2)

    এখন, (2) - (1) করে পাই, 
    ⇒ (x + 2y) - (x + y) = 71 - 43
    ⇒ x + 2y - x - y = 28
    ∴ y = 28

    (1)- নং এ y এর মান বসিয়ে পাই, 
    ⇒ x + 28 = 43
    ⇒ x = 43 - 28
    ∴ x = 15

    সুতরাং, মুরগির সংখ্যা = 15টি।

    ৭,৯৩০.
    একটি ট্যাংকে দুইটি নল রয়েছে। একটি নল দ্বারা ১০ মিনিটে ট্যাংকটি পূর্ণ হয়। অন্য নল দ্বারা ১৫ মিনিটে ট্যাংকটি খালি হয়। দুইটি নল একত্রে খোলা থাকলে ট্যাংকটি কত মিনিটে পূর্ণ হবে?
    1. ক) ৫০ মিনিটে
    2. খ) ৩০ মিনিটে
    3. গ) ৪০ মিনিটে
    4. ঘ) ২০ মিনিটে
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্যাংকে দুইটি নল রয়েছে। একটি নল দ্বারা ১০ মিনিটে ট্যাংকটি পূর্ণ হয়। অন্য নল দ্বারা ১৫ মিনিটে ট্যাংকটি খালি হয়। দুইটি নল একত্রে খোলা থাকলে ট্যাংকটি কত মিনিটে পূর্ণ হবে?

    সমাধান:
    ১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হবে


    ২য় নল দ্বারা ১ মিনিটে খালি হবে


    নল দুইটি একত্রে খোলা থাকলে ১ মিনিটে পূর্ণ হয়,


    ∴ নল দুইটি একত্রে খোলা থাকলে ট্যাংকটি ৩০ মিনিটে পূর্ণ হবে।
    ৭,৯৩১.
    প্রদত্ত চিত্রে 4 এর বিপরীতে কোন সংখ্যাটি আছে? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 5
    ব্যাখ্যা
     

    চিত্র হতে দেখা যায় 4 এর পাশাপাশি অবস্থান করছে 1,2,5,6
    4 এর বিপরীত পাশে আছে = 3
    ৭,৯৩২.
    শফিক তার বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে। 8 কি.মি. দূরত্ব হাঁটার পর তিনি বাম দিকে ঘুরলেন এবং 6 কিমি দূরত্ব হাঁটলেন । তার বাড়ি থেকে ঐ স্থানের সোজাসুজি দূরত্ব কত?
    1. ক) 12 কি.মি.
    2. খ) 11 কি.মি.
    3. গ) 10 কি.মি.
    4. ঘ) 9 কি.মি.
    ব্যাখ্যা
     

     বাড়ি A স্থান এবং গন্তব্যস্থান C 
    AC = √(82+ 62)
        = √(64 + 36)
        = √100
         = 10 কি.মি.
    ৭,৯৩৩.
    সত্য বলতে যদি মিথ্যা বুঝায়, তবে বাস্তব বলতে কি বুঝায়?
    1. ক) বস্তুগত
    2. খ) মূর্ত
    3. গ) বিমূর্ত
    4. ঘ) সাকার
    ব্যাখ্যা
    এখানে সত্যের বিপরীত হলো মিথ্যা আর বাস্তবের বিপরীত হলো কল্পনা।
    ৭,৯৩৪.
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    ব্যাখ্যা
    পাতা যেমন গাছের অংশ, পালকও তেমনি পাখির অংশ।
    ৭,৯৩৫.
    যদি M দিয়ে বিয়োগ (-), P দিয়ে যোগ (+), R দিয়ে ভাগ (÷) এবং S দিয়ে গুণ (×) বোঝায়, তাহলে 48 R 6 P 7 S 4 M 5 এর মান কত?
    1. 27
    2. 29
    3. 31
    4. 34
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি M দিয়ে বিয়োগ (-), P দিয়ে যোগ (+), R দিয়ে ভাগ (÷) এবং S দিয়ে গুণ (×) বোঝায়, তাহলে 48 R 6 P 7 S 4 M 5 এর মান কত?

    সমাধান:
    দেয়া আছে,
    M = -, P = +, R = ÷, S = ×

    এখন
    48 R 6 P 7 S 4 M 5
    = 48 ÷ 6 + 7 × 4 - 5
    = 8 + 28 - 5
    = 36 - 5
    = 31
    ৭,৯৩৬.
    'সদন' নিম্নের কোনটির সমার্থক শব্দ?
    1. ক) নিলয়
    2. খ) জল
    3. গ) পর্বত
    4. ঘ) কপোত
    ব্যাখ্যা
    'সদন' শব্দটি 'গৃহ/ঘর' এর সমার্থক। 

    'গৃহ/ঘর' এর অন্যান্য সমার্থক = নিলয়, আলয়, ভবন নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি। 

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ৭,৯৩৭.
    আশরাফ ১০ মিটার উত্তর দিকে হাটার পর বামে ঘুরে ১৫ মিটার হাটলো। ডানে ঘুরে ৫ হাটলো এবং আবারো ডানে ঘুরে ১৫ মিটার হাটলো। যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে আশরাফের অবস্থান?
    1. ক) ১৫
    2. খ) ১০
    3. গ) ৫
    4. ঘ) ২৫
    ব্যাখ্যা
    নিচের চিত্র থেকে পাই দূরত্ব = ১০+৫ = ১৫
    ৭,৯৩৮.
    হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কিভাবে?
    1. দৈর্ঘ্য বাড়িয়ে
    2. উচ্চতা বাড়িয়ে
    3. দৈর্ঘ্য কমিয়ে
    4. ক ও খ
    ব্যাখ্যা

    প্রশ্ন: হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কিভাবে?

    সমাধান:
    হেলানো তলের যান্ত্রিক সুবিধা = হেলানো তলের দৈর্ঘ্য / হেলানো তলের উচ্চতা

    অর্থাৎ, হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে এবং এর উচ্চতা যত কম হবে এর যান্ত্রিক সুবিধা তত বেশি হবে এবং কম বলপ্রয়োগ করতে হবে।

    ৭,৯৩৯.
    ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
    1. ৪২
    2. ৪৪
    3. ৮৮
    4. ৪১
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?

    সমাধান:
    ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৪৭
    ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১

    ∴ মৌলিক সংখ্যা দুটির সমষ্টি = ৪৭ + ৪১ = ৮৮
    ∴ মৌলিক সংখ্যা দুটির গড় = ৮৮/২ = ৪৪
    ৭,৯৪০.
    ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    আয়নায় অক্ষরগুলো উল্টো ভাবে দেখায় এবং প্রথম অক্ষরগুলোর ক্রম শেষ থেকে শুরু হয়।
    ৭,৯৪১.
    নিচের কোন জোড়াটি ভিন্ন? 
    1. নগ, গিরি
    2. বৈশ্বানর, হুতাশন
    3. নাগ, সর্প
    4. ভাস্কর, শৃঙ্গী
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন জোড়াটি ভিন্ন? 

    সমাধান: 
    এখানে অপশন (ঘ) ব্যতিত বাকি অপশনগুলো সমার্থক শব্দের জোড়া।
    অপশন (ঘ) 'ভাস্কর' সূর্য শব্দের সমার্থক শব্দ এবং 'শৃঙ্গী' পাহাড় এর সমার্থক শব্দ।

    অন্য দিকে, 
    • আগুনের সমার্থক শব্দ: অনল, অগ্নি, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, বায়ুসখা, শুচি, জ্বলন, পিঙ্গল, সপ্তাংশু প্রভৃতি।
    • সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা প্রভৃতি।
    • পাহাড় এর সমার্থক শব্দ: নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী প্রভৃতি।
    • সাপ শব্দের সমার্থক শব্দ: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর প্রভৃতি।

    সূত্র:
    ১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
    ২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

    ৭,৯৪২.
    ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
    1. ১২
    2. ১৮
    3. ২২
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে -

    সমাধান:
    ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
    ৬০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৬১

    ৬০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
    ৭৯ - ৬১
    = ১৮
    ৭,৯৪৩.
    ফাহিম তার বাড়ি থেকে রওয়ানা করে ৫০মি. পূর্বে গেল এরপর বামে ঘুরে ৩০মি. যায় ও পরে আবার বামে ঘুরে ২৫মি. যায়। ফাহিম এখন কোন দিকে মুখ করে আছে?
    1. উত্তর
    2. দক্ষিণ
    3. পশ্চিম
    4. পূর্ব
    ব্যাখ্যা
    প্রশ্ন: ফাহিম তার বাড়ি থেকে রওয়ানা করে ৫০মি. পূর্বে গেল এরপর বামে ঘুরে ৩০মি. যায় ও পরে আবার বামে ঘুরে ২৫মি. যায়। ফাহিম এখন কোন দিকে মুখ করে আছে? 

    সমাধান:

    যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান D 
    ফাহিম এখন পশ্চিম দিকে মুখ করে আছে। 
    ৭,৯৪৪.
    53 (3) 59
    92 (4) 98
    34 (2) 38
    71 (?) 79
    - প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
    1. ক) 0
    2. খ) 1
    3. গ) 5
    4. ঘ) 9
    ব্যাখ্যা
    (7 × 9) ÷ (7 × 1) অথবা (3×3) = 9, (2×4) = 8 … So, (1×9) = 9
    ৭,৯৪৫.
    নিচের কোনটি ভিন্ন?
    1. Cow
    2. Tiger
    3. Bear
    4. Snake
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

    সমাধান:
    Cow (গরু), Tiger (বাঘ), ও Bear (ভাল্লুক) হলো চতুষ্পদ জন্তু।
    কিন্তু Snake (সাপ) হলো সরীসৃপ।
    ৭,৯৪৬.
    Nuance : Distinction : : ?
    1. Hint : Suggestion
    2. Shade : Spectrum
    3. Trace : Existence
    4. Remnant : Preservation
    ব্যাখ্যা
    • Nuance - (noun) - মতামত বা বর্ণ ইত্যাদির সূক্ষ্ম তারতম্য; সূক্ষ্ম দ্যোতনা।
    • Distinction - (noun) - পার্থক্য; স্বাতন্ত্র্য; পৃথককরণ।
    • শব্দ দুটি সমার্থক বা একই অর্থ প্রকাশ করছে। 

    • অপশনে উল্লেখিত শব্দ গুলোর মধ্যে -
    • Hint - (noun) - ইঙ্গিত; আভাস।
    • Suggestion - (noun ) - ক্ষীণ আভাস।
    - উপরোক্ত শব্দ দুটিও একই জাতীয় অর্থ প্রকাশ করছে। 

    • Remnant - (noun) - অবশেষ; ছিটেফোঁটা; যৎকিঞ্চিৎ; অবশিষ্টাংশ।
    • Preservation - (noun) - রক্ষা; রক্ষণ; সংরক্ষণ।
    • Shade - (noun) - প্রত্যক্ষ আলোকরশ্মি বাধাগ্রস্ত হওয়ার দরুন অপেক্ষাকৃত অন্ধকার; ছায়া।
    • Spectrum - (noun) - বর্ণচ্ছটা; বর্ণালি।
    • Trace - (noun) - কেউ আছে, ছিল অথবা কোনো ঘটনা ঘটেছে এ ধরনের আলামত, চিহ্ন ইত্যাদি।
    • Existence - (verb transitive) - অস্তিমান বা বিদ্যমান থাকা; অস্তিত্ব থাকা।

    • সুতরাং Nuance : Distinction শব্দ দুটির analogy হচ্ছে যথাক্রমে Hint : Suggestion.

    Source: GRE Big Book, Accessible Dictionary.
    ৭,৯৪৭.
    Find out the serial number of the figure in the answer pattern which fits into the empty space to complete the pattern in the bigger square.
    1. .
    ব্যাখ্যা
    প্রশ্ন: Find out the serial number of the figure in the answer pattern which fits into the empty space to complete the pattern in the bigger square.

    সমাধান:
    প্রদত্ত প্রশ্নের সাথে অপশন ক মিলে চিত্রটি সম্পূর্ণ হয়।
    ৭,৯৪৮.
    নিচের কোন বানানটি সঠিক?
    1. Lisence
    2. Lisense
    3. License
    4. Liscence
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

    সমাধান:
    সঠিক বানানটি হলো- License

    License শব্দটির অর্থ হলো- কোনো কাজ করার অনুমতিপত্র। 

    উৎস:
    - Accessible Dictionary by Bangla Academy.

    ৭,৯৪৯.
    শিক্ষা : অক্ষর :: জীবন : __________ ?
    1. উন্নতি
    2. জন্ম
    3. স্কুল
    4. শিক্ষক
    ব্যাখ্যা
    শিক্ষা গ্রহণের শুরু হয় অক্ষর শেখার মধ্যে দিয়ে, আর মানুষের জীবনের শুরু হয় জন্মের মধ্যে দিয়ে।
    ৭,৯৫০.
    নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
    1. N O S P E
    2. T O X C R E
    3. D U L A M E K
    4. N A R B E
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?

    সমাধান:
    TOXCRE কে সাজালে CORTEX হয়। যা সেরেব্রামের পাতলা আবরণ (Cerebral CORTEX)।
    ৭,৯৫১.
    নিচের কোন স্থান অন্য স্থান হতে আলাদা?
    1. রেসকোর্স ময়দান
    2. কেন্দ্রীয় শহীদ মিনার
    3. মুজিব নগর
    4. থিয়েটার রোড, কলকাতা
    ব্যাখ্যা
    রেসকোর্স ময়দান, মুজিব নগর ও থিয়েটার রোড, কলকাতা মহান মুক্তিযুদ্ধের সাথে জড়িত।
    কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা আন্দোলনের সাথে জড়িত।

    [ ভাষাগত যৌক্তিক বিচার - বৈসাদৃশ্য বিচার ]
    ৭,৯৫২.
    প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    ১নং চিত্রটি ৯০° ঘড়ির কাঁটার দিকে ঘুরে এবং তারাগুলো অদৃশ্য হয়ে যায়।
    এই নিয়ম অনুসারে অপশন ক এর চিত্রটি সঠিক উত্তর।
    ৭,৯৫৩.
    তাম্বূলিক শব্দের সমার্থক নয় কোনটি?
    1. পান ব্যবসায়ী
    2. পান
    3. পর্ণকার
    4. বারুই
    ব্যাখ্যা
    তাম্বূলিক অর্থ    ১) পান - ব্যবসায়ী,
                            ২)পর্ণকার 
                            ৩) বারুই
    তাম্বূল = পান

    [ বানান ও ভাষা - সমার্থক ও বিপরীতার্থক শব্দ ]
    ৭,৯৫৪.
    একটি জারে থাকা ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হয়। ২০ দিনে জারটি সম্পূর্ণ পূর্ণ হলে, ঐ জারের ১/৪ অংশ পূর্ণ হতে কত দিন সময় লেগেছিল?
    1. ১০ দিন
    2. ১৫ দিন
    3. ১৮ দিন
    4. ১৯ দিন
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি জারে থাকা ব্যাকটেরিয়ার সংখ্যা প্রতিদিন দ্বিগুণ হয়। ২০ দিনে জারটি সম্পূর্ণ পূর্ণ হলে, ঐ জারের ১/৪ অংশ পূর্ণ হতে কত দিন সময় লেগেছিল?

    সমাধান:
    ব্যাকটেরিয়া প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়।
    সম্পূর্ণ জারটি ভরতে সময় লাগে = ২০ দিন।

    যেহেতু প্রতিদিন সংখ্যা দ্বিগুণ হয়, তাই:
    ২০তম দিনে = সম্পূর্ণ জার ভরে = ১ (পূর্ণ অংশ)
    ১৯তম দিনে = অর্ধেক জার ভরে = ১/২ অংশ
    ১৮তম দিনে = এক-চতুর্থাংশ জার ভরে = ১/৪ অংশ

    ∴ ঐ জারের ১/৪ অংশ পূর্ণ হতে ১৮ দিন সময় লেগেছিল।

    ৭,৯৫৫.
    প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    ১ম চিত্রে ডানদিকের উপাদানটি বড় হয়ে ২য় চিত্রে বাইরের উপাদানে পরিণত হয়;
    ১ম চিত্রে বামদিকের উপাদানটি ২য় চিত্রে অভ্যন্তরীণ-নিম্ন উপাদানে পরিণত হয় এবং ১ম চিত্রে মধ্যম উপাদানটি ২য় চিত্রে অভ্যন্তরীণ-উপরের উপাদানে পরিণত হয়।
    এই নিয়ম অনুসারে অপশন গ সঠিক উত্তর
    ৭,৯৫৬.
    চ, ছ-এর থেকে খাটো, ছ-এর থেকে জ লম্বা, ঝ-এর থেকে জ খাটো। ঞ, জ-এর থেকে খাটো কিন্তু ছ-এর থেকে বড়। সবচেয়ে খাটো কে?
    1. চ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: চ, ছ-এর থেকে খাটো, ছ-এর থেকে জ লম্বা, ঝ-এর থেকে জ খাটো। ঞ, জ-এর থেকে খাটো কিন্তু ছ-এর থেকে বড়। সবচেয়ে খাটো কে?

    সমাধান:
    ঝ সবচেয়ে লম্বা।
    এখানে,
    ছ > চ
    জ > ছ
    ঝ > জ
    জ > ঞ
    ঞ > ছ

    লম্বা থেকে খাটোর ক্রমটি হবে, ঝ > জ > ঞ > ছ > চ
    অর্থাৎ সবচেয়ে খাটো হলো

    ৭,৯৫৭.
    নিচের কোনটি বেমানান?
    শেষ লেখা, সঞ্চিতা, মানসী, শ্যামলী
    1. ক) শেষ লেখা
    2. খ) সঞ্চিতা
    3. গ) মানসী
    4. ঘ) শ্যামলী
    ব্যাখ্যা
    শেষ লেখা, মানসী এবং শ্যামলী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। তবে ‘সঞ্চিতা’ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
    ৭,৯৫৮.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. অগ্নিবীণা
    2. দোলনচাপা
    3. সঞ্চিতা
    4. মালঞ্চ
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

    সমাধান: 
    অগ্নিবীণা, দোলনচাপা, সঞ্চিতা হলো কাজী নজরুল ইসলামের লিখা ।

    মালঞ্চ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা।

    সুতরাং,
    মালঞ্চ হলো ব্যতিক্রম। 
    ৭,৯৫৯.
    'A C R E F N' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
    1. একটি ফল
    2. একটি শহর
    3. একটি দেশ
    4. একটি মহাসাগর
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'A C R E F N' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

    সমাধান:
    'A C R E F N' বর্ণগুলোকে নতুন করে সাজালে একটি দেশের নাম 'FRANCE' পাওয়া যায়।

    → FRANCE হলো ইউরোপের একটি বিখ্যাত দেশ, যা তার সংস্কৃতি, ঐতিহ্য এবং পর্যটনের জন্য বিখ্যাত।
    ৭,৯৬০.
    যদি ৩ × ৩ = ৮১, ৫ × ৪ = ৪০০, ৬ × ৩ = ৩২৪ হয়, তবে ৪ × ৪ = ?
    1. ক) ২২৩
    2. খ) ২৭৮
    3. গ) ২৪৪
    4. ঘ) ২৫৬
    ব্যাখ্যা
    এখানে
    ৩ × ৩= ৯             (৯) = ৮১
    ৫ × ৪ = ২০           (২০) =৪০০
    ৬ × ৩ = ১৮           (১৮) = ৩২৪
    ৪ × ৪ = ১৬            (১৬) = ২৫৬
    ৭,৯৬১.
    মোহন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল। সে সামনে 4 কি.মি. হাঁটল এবং তারপর ডান দিকে ঘুরে 3 কি.মি. হাঁটল। আবার সে ডান দিকে ঘুরে 4 কি.মি. হাঁটল। এরপর সে পিছন দিকে ঘুরল। সেই সময় সে কোন দিকে মুখ করে ছিল?
    1. পশ্চিম দিকে
    2. উত্তর দিকে 
    3. পূর্ব দিকে
    4. দক্ষিণ দিকে
    ব্যাখ্যা

    প্রশ্ন: মোহন পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল। সে সামনে 4 কি.মি. হাঁটল এবং তারপর ডান দিকে ঘুরে 3 কি.মি. হাঁটল। আবার সে ডান দিকে ঘুরে 4 কি.মি. হাঁটল। এরপর সে পিছন দিকে ঘুরল। সেই সময় সে কোন দিকে মুখ করে ছিল?

    সমাধান: 

    শুরুতে মোহন পূর্ব দিকে মুখ করে।
    সামনে 4 কিমি হাঁটার পর এখনও পূর্ব দিকে মুখ করে আছে।
    ডান দিকে ঘুরে (দক্ষিণ দিকে মুখ করে) 3 কিমি হাঁটার পর দক্ষিণ দিকে মুখ করে।
    আবার ডান দিকে ঘুরে (পশ্চিম দিকে মুখ করে) 4 কিমি হাঁটার পর পশ্চিম দিকে মুখ করে।
    এরপর পিছন দিকে ঘুরে পশ্চিমের উল্টো দিক = পূর্ব দিকে মুখ করে।

    সুতরাং, সেই সময় মোহন পূর্ব দিকে মুখ করে ছিল।

    ৭,৯৬২.
    শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো -
    1. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
    2. লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
    3. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
    4. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
    ব্যাখ্যা
    প্রশ্ন: শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

    সমাধান:  
    শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো:
    লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল 

    ট্রাফিক সিগন্যালে লাল মানে থামতে হবে।
    হলুদ বাতি জ্বলে উঠলে নিতে হবে যাত্রার প্রস্তুতি। অর্থাৎ আরও কিছু সময় অপেক্ষা করার পরই যাত্রা শুরু নির্দেশক হলুদ আলো।
    আর সবুজ বাতি জ্বলে উঠলেই এগিয়ে যেতে হবে।

    চলন্ত অবস্থায় হলুদ বাতি জ্বলে উঠলে গতি কমিয়ে থামানোর প্রস্তুতি নিতে হবে।
    লালবাতি জ্বলে উঠলে থামতে হবে।

    উৎস: পত্রিকা রিপোর্ট।
    ৭,৯৬৩.
    আজ শনিবার হলে ৬০ দিন পর কী বার হবে?
    1. বৃহস্পতিবার
    2. বুধবার
    3. সোমবার
    4. মঙ্গলবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আজ শনিবার হলে ৬০ দিন পর কী বার হবে?

    সমাধান:
    আমরা জানি,
    যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
    অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

    ৬০ দিনের পরের দিন = ৬১তম দিন
    ৬১ দিন = (৮ × ৭) + ৫ দিন

    ৫৭ তম দিন = শনিবার
    ৫৮ তম দিন = রবিবার
    ৫৯ তম দিন = সোমবার
    ৬০ তম দিন = মঙ্গলবার
    ∴ ৬১ তম দিন = বুধবার
    ৭,৯৬৪.
    একটি ক্রিকেট দল অল আউট হলো। দলটির যতজন কট আউট হলো তার দেড়গুণ ষ্ট্যাম্প আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন ষ্ট্যাম্প আউট হলো?
    1. ১ জন
    2. ২ জন
    3. ৩ জন
    4. ৪ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ক্রিকেট দল অল আউট হলো। দলটির যতজন কট আউট হলো তার দেড়গুণ ষ্ট্যাম্প আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন ষ্ট্যাম্প আউট হলো?

    সমাধান: 
    মোট উইকেট পরে ১০টি
    মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলে ষ্ট্যাম্প আউট এবং কট আউট হয় ৫টি।

    ধরি,
    কট আউট হয় ক টি
    ∴ ষ্ট্যাম্প আউট হয় ৩ক/২ টি

    শর্তমতে,
    ক + ৩ক/২ = ৫
    বা, ২ক + ৩ক = ১০
    বা, ৫ক = ১০
    ∴ ক = ২

    ∴ ষ্ট্যাম্প আউট হয় (৩ ×২)/২ = ৩ টি
    ৭,৯৬৫.
    আবিষ্কারের উৎস হলো___________?
    1. প্রযুক্তি
    2. প্রয়োজনীয়তা
    3. বিলাসিতা
    4. অনুকরণ
    ব্যাখ্যা

    প্রশ্ন: আবিষ্কারের উৎস হলো___________?

    সমাধান:
    আবিষ্কারের মূল উৎস হলো প্রয়োজনীয়তা (Necessity), যা মানুষের সমস্যা সমাধান বা জীবনযাত্রার উন্নতির চাহিদা থেকে উদ্ভূত হয়।

    উদাহরণস্বরূপ: কৃষির উদ্ভাবন খাদ্যের প্রয়োজনে, চাকার আবিষ্কার পরিবহনের চাহিদায় হয়েছিল।

    অন্যান্য অপশন:
    (ক) প্রযুক্তি: এটি আবিষ্কারের মাধ্যম বা ফলাফল, তবে উৎস নয়। প্রযুক্তি ব্যবহার করে নতুন কিছু তৈরি করা হয়, কিন্তু সেই তৈরির পেছনের মূল তাগিদ আসে প্রয়োজন থেকে।
    (গ) বিলাসিতা: এটি আবিষ্কারের একটি উন্নত বা আধুনিক পর্যায় হতে পারে, তবে মৌলিক উৎস নয়।
    (ঘ) অনুকরণ: এটি বিদ্যমান কোনো কিছুকে নকল করা। অনুকরণ কখনো নতুন কোনো মৌলিক আবিষ্কারের উৎস হতে পারে না।

    ৭,৯৬৬.
    নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?
    1. 2
    2. 3
    3. 4
    4. 5
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের চিত্রে একটি নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা ৷ সেই প্রতিকৃতিতে নম্বরটি কত?

    সমাধান:
    প্রদত্ত চিত্রগুলোর মধ্যে 4নং চিত্রটির বাহুগুলো পরস্পর সংযুক্ত নয়। 
    এই বিবেচনায় 4 নম্বরযুক্ত প্রতিকৃতি অন্যদের চাইতে সম্পূর্ণ আলাদা
    ৭,৯৬৭.
    চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা

    প্রশ্ন: চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 


    সমাধান:
    X চিত্রে ডটটি বসেছে শুধুমাত্র বর্গ ও বৃত্তের সাধারণ অংশে এবং ত্রিভুজের বাহিরে।
    ত্রিভুজের বাহিরে বর্গ ও বৃত্তের সাধারণ অংশ রয়েছে কেবলমাত্র 4 নং চিত্রে।

    ৭,৯৬৮.
    প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো দিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করলে নিচের কোনটি সঠিক?
    a d a e s u g f r   
    1. grandson
    2. stagnation
    3. significant
    4. safeguard 
    ব্যাখ্যা
    প্রদত্ত এলোমেলো অক্ষরগুলো দিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করলে হবে = safeguard.
    ৭,৯৬৯.
    রাত ১২ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা মোট কতবার একত্রিত হবে?
    1. ১০
    2. ১১
    3. ১২
    ব্যাখ্যা
    রাত ১২ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা মোট ১১একত্রিত হবে।
    - ১ টা ৬০/১১ মিনিটে = প্রায় ১ : ০৫ মিনিটে প্রথমবার মিলিত হবে।
    - ২ টা ২ × ৬০/১১ মিনিটে = প্রায় ২ : ১১ মিনিটে দ্বিতীয়বার মিলিত হবে।
    - ৩ টা ৩ × ৬০/১১ মিনিটে = প্রায় ৩ : ১৬ মিনিটে  তৃতীয়বার মিলিত হবে
    - ৪ টা ৪ × ৬০/১১ মিনিটে = প্রায় ৪ : ২২ মিনিটে চতুর্থবার মিলিত হবে।
    - ৫ টা ৫ × ৬০/১১ মিনিটে = প্রায় ৫ : ২৭ মিনিটে পঞ্চবার মিলিত হবে।
    - ৬ টা ৬ × ৬০/১১ মিনিটে = প্রায় ৬ : ৩৩ মিনিটে ষষ্ঠবার মিলিত হবে।
    - ৭ টা ৭ × ৬০/১১ মিনিটে = প্রায় ৭ : ৩৮ মিনিটে সপ্তমবার মিলিত হবে।
    - ৮ টা ৮ × ৬০/১১ মিনিটে = প্রায় ৮ : ৪৪ মিনিটে অষ্টমবার মিলিত হবে।
     -৯ টা ৯ × ৬০/১১ মিনিটে = প্রায় ৯ : ৪৯ মিনিটে নবমবার মিলিত হবে।
    - ১০ টা ১০ × ৬০/১১ মিনিটে = প্রায় ১০ : ৫৪ মিনিটে দশমবার মিলিত হবে।
    - ১১ টা ১১ × ৬০/১১ মিনিটে = প্রায় ১১ : ৬০ মানে ১২টায় ১১তম বার মিলিত হবে।
    ৭,৯৭০.
    Mahid had 15 hens. All but 5 died. How many alive hens are left?
    1. ক) 10
    2. খ) 5
    3. গ) 0
    4. ঘ) None of these
    ব্যাখ্যা
    Question: Mahid had 15 hens. All but 5 died. How many alive hens are left?

    Solution: 
    All but অর্থ হচ্ছে ব্যতীত, ছাড়া। অর্থাৎ 5 টি ছাড়া সবগুলো মারা গেছে।
    ৭,৯৭১.
    নিচের অক্ষরগুলো দিয়ে গঠিত সঠিক শব্দ কোনটি?
    মা জ, না, রি
    1. নামজারি
    2. জরিনামা
    3. জার্মানি
    4. জরিমানা
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের অক্ষরগুলো দিয়ে গঠিত সঠিক শব্দ কোনটি?
    মা জ, না, রি

    সমাধান:
    মা জ, না, রি 
    অক্ষরগুলো দিয়ে গঠিত শব্দ ⇒ জরিমানা
    ৭,৯৭২.
    যদি গতকাল শুক্রবার হতো, তাহলে আজ থেকে ৮১ তম দিন কি বার হবে?
    1. শুক্রবার
    2. বুধবার
    3. সোমবার
    4. রবিবার
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি গতকাল শুক্রবার হতো, তাহলে আজ থেকে ৮১ তম দিন কি বার হবে?

    সমাধান:
    গতকাল শুক্রবার ছিল।
    অতএব, আজ শনিবার।
    এখন আজ থেকে ৮১ তম দিন কোন বার হবে তা বের করতে হবে।

    প্রতি সপ্তাহে ৭ দিন থাকে, তাই আমরা ৮১ কে ৭ দিয়ে ভাগ করব:

    ৮১ ÷ ৭ = ১১ সপ্তাহ এবং ৪ দিন। 
    অতএব, ৮১ দিনের ব্যবধান মানে ৪ দিন পরের বার।

    এখন আজ (শনিবার) থেকে ৪ দিন যোগ করি:
    আজ = শনিবার (দিন ০)
    দিন ১ = রবিবার
    দিন ২ = সোমবার
    দিন ৩ = মঙ্গলবার
    দিন ৪ = বুধবার

    ∴ সঠিক উত্তর: বুধবার

    ৭,৯৭৩.
    কোন সংখ্যাটি বৃহত্তম?
    1. ১/৭
    2. ৩/১৪
    3. ৭/৪২
    4. ৩/২৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম??

    সমাধান:
    ১/৭ = ০.১৪২৮
    ৩/১৪ = ০.২১৪
    ৭/৪২ = ০.১৬৭
    ৩/২৮ = ০.১০৭১

    ∴ বৃহত্তম সংখ্যা ৩/১৪
    ৭,৯৭৪.
    বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
    1. গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
    2. বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম
    3. শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
    4. গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
    ব্যাখ্যা
    প্রশ্ন: বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?

    সমাধান:
    বাংলাদেশ ষড়ঋতুর দেশ। মৌসুমি বায়ুর প্রভাবে এদেশে ঋতুর আবির্ভাব ঘটে এবং সেগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয়। ভৌগোলিক অবস্থানের দরুণ এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ।
    - যদিও বাংলাদেশের জলবায়ু প্রধানত উপক্রান্তীয় মৌসুমি প্রকৃতির তথা উষ্ণ ও আর্দ্র, তথাপি প্রচলিত বাংলা বর্ষপঞ্জিতে বছরকে ছয়টি ঋতুতে বিভক্ত করা হয়েছে।
    - যথা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতি দু মাস অন্তর ঋতু বদল হয়।
    উল্লেখ্য যে, সব সময় নির্ধারিত সময়ের মধ্যেই ঋতুপরিবর্তন সীমাবদ্ধ থাকে না, কখনও কখনও কোনো কোনো ঋতুর শুরু ও শেষ কিংবা ব্যাপ্তিতে পরিবর্তন ঘটে।
    - প্রকৃতপক্ষে বাংলাদেশে সুস্পষ্ট তিনটি ঋতু বিদ্যমান: মার্চ মাস থেকে মে মাস (ফাল্গুন-চৈত্র থেকে বৈশাখ-জ্যৈষ্ঠ) পর্যন্ত বিরাজমান প্রাক মৌসুমি গ্রীষ্মকাল, জুন থেকে অক্টোবর মাসের মধ্যভাগ (জ্যৈষ্ঠ-আষাঢ় থেকে আশ্বিন-কার্তিক) পর্যন্ত বিরাজমান মৌসুমি বায়ুসৃষ্ট বর্ষাকাল এবং মধ্য-অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের শেষভাগ (কার্তিক-অগ্রহায়ন থেকে মাঘ-ফাল্গুন) পর্যন্ত বিরাজমান শুষ্ক শীতকাল। 

    উৎসঃ বাংলাপিডিয়া
    ৭,৯৭৫.
    যদি MOUNTAIN কে OMNUATNI দিয়ে কোড করা হয়, তাহলে BUILDING এর কোড কি হবে?
    1. UBLIDIGN
    2. BUIDLING
    3. UILBDIGN
    4. UBLIIDGN
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি MOUNTAIN কে OMNUATNI দিয়ে কোড করা হয়, তাহলে BUILDING এর কোড কি হবে?

    সমাধান:
    MOUNTAIN শব্দ কে OMNUATNI শব্দে পরিবর্তন করার সময়
    M এর স্থানে O এবং O এর স্থানে M। অনুরুপ ভাবে প্রতিটি বর্ণ একে অপরের স্থান পরির্তন করেছে।
    মোট কথা, পাশাপাশি দুটি বর্ণ পারস্পরিক স্থান বিনিময় করে

    ∴ BUILDING শব্দকে কোড করলে UBLIIDGN হয়।
    ৭,৯৭৬.
    ১২ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। কাজটি ১৫ দিনে শেষ করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
    1. ৪ জন
    2. ৫ জন
    3. ৬ জন
    4. ৯ জন
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১২ জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। কাজটি ১৫ দিনে শেষ করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?

    সমাধান:
    ২০ দিনে কাজটি করতে লোক লাগে = ১২ জন
    ∴ ১ দিনে কাজটি করতে লোক লাগে = (১২ × ২০) জন
    ∴ ১৫ দিনে কাজটি করতে লোক লাগে = (১২ × ২০) / ১৫ জন
    = ১৬ জন

    ∴ নতুন লোক নিয়োগ করতে হবে = (১৬ - ১২) জন
    = ৪ জন

    ৭,৯৭৭.
    রাসেল প্রথমে ৪ মাইল উত্তরে, তারপর ১২ মাইল পূর্বে, এবং সর্বশেষ আবার ১২ মাইল উত্তরে যায়। শুরুর স্থান থেকে সে এখন কত মাইল দূরে আছে?
    1. ২৮ মাইল
    2. ২১ মাইল
    3. ২০ মাইল
    4. ১৭ মাইল
    ব্যাখ্যা
    প্রশ্ন: রাসেল প্রথমে ৪ মাইল উত্তরে, তারপর ১২ মাইল পূর্বে, এবং সর্বশেষ আবার ১২ মাইল উত্তরে যায়। শুরুর স্থান থেকে সে এখন কত মাইল দূরে আছে?

    সমাধান:

    ধরি,
    রাসেলের চলার পথ AED একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে।
    যেখানে AE = ১২ মাইল 
    ED = EC + CD = ৪ + ১২ মাইল = ১৬ মাইল

    ∴ AD = √(১২ + ১৬)
    = √(১৪৪ + ২৫৬)
    = √৪০০
    = ২০

    ∴ শুরুর স্থান থেকে রাসেল এখন ২০ মাইল দূরে আছে।
    ৭,৯৭৮.
    আয়নার প্রদত্ত শব্দের প্রতিবিম্ব কী হবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
    ৭,৯৭৯.
    অভিধানে কোন শব্দটি সবার শেষে হবে?
    1. Abandon  2. Actuate  3. Accumulate  4. Acquit  5. Achieve
    1. Acquit
    2. Achieve
    3. Actuate
    4. Accumulate
    ব্যাখ্যা
    প্রশ্ন: অভিধানে কোন শব্দটি সবার শেষে হবে?
    1. Abandon  2. Actuate  3. Accumulate  4. Acquit  5. Achieve

    সমাধান:
    শব্দগুলো বর্ণানুক্রম অনুযায়ী সাজালে পাই-
    Abandon
    Accumulate
    Achieve
    Acquit
    Actuate

    এখানে, Actuate শব্দটি সবচেয়ে পরে আসে কারণ:
    'A' দিয়ে শুরু হলেও, দ্বিতীয় অক্ষরগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়:
    Abandon→ 'b'
    Accumulate → 'c'
    Achieve → 'c'
    Acquit → 'c'
    Actuate → 'c'

    এবার 'c' যুক্ত চারটি শব্দের তৃতীয় বর্ণ পর্যবেক্ষণ করলে দেখা যায়:
    't' বর্ণটি 'c', 'h'এবং 'q' বর্ণগুলোর চেয়ে পরে আসে,
    তাই Actuate অভিধানের তালিকায় সবার শেষে থাকবে।
    ৭,৯৮০.
    দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে পুলক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে" । ছবির ব্যক্তিটি সম্পর্কে পুলকের কী হয়?
    1. পুলকের পিতা
    2. পুলকের সন্তান
    3. পুলকের ভাই
    4. পুলক নিজে
    ব্যাখ্যা

    প্রশ্ন: দেয়ালে টানানো একটি ছবির দিকে ইঙ্গিত করে পুলক বললো, "তার পিতা আমার মায়ের একমাত্র ছেলে" । ছবির ব্যক্তিটি সম্পর্কে পুলকের কী হয়?

    সমাধান:
    ছবির ব্যক্তিটি সম্পর্কে পুলকের সন্তান হয়। 

    পুলকের মায়ের একমাত্র ছেলে হলো পুলক নিজে।
    ছবির ব্যক্তির পিতা হলো পুলক।
    অর্থাৎ ছবির ব্যক্তিটি পুলকের সন্তান। 

    ৭,৯৮১.
    পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?
    1. ৫৪ বছর
    2. ৪৮ বছর
    3. ৪২ বছর
    4. ৩৬ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন: পিতা ও ৩ পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় ৩/২ বছর কম। মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত?

    সমাধান: 
    ধরি, 
    পিতা ও ৩ পুত্রের বয়সের গড় = ক  বছর 
    ∴ পিতা ও ৩ পুত্রের মোট বয়স  = ৪ক বছর 

    মাতা ও উক্ত ৩ পুত্রের বয়সের গড় = (ক  - ৩/২) বছর
    মাতা ও উক্ত ৩ পুত্রের  মোট বয়স = ৪ক  - ৬ বছর 

    এখন, ৩ পুত্রের মোট বয়স = ৪ক  - ৬ - ৩০
    = ৪ক  - ৩৬ বছর 

    পিতার বয়স =  ৪ক - (৪ক  - ৩৬ )
    = ৪ক  - ৪ক + ৩৬
    = ৩৬ বছর
    ৭,৯৮২.
    প্রথম ৬০ টি স্বাভাবিক সংখ্যার গড় কত? 
    1. ৩৫.৫ 
    2. ৩০.৫
    3. ২১.৫ 
    4. কোনটিই নয় 
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রথম ৬০ টি স্বাভাবিক সংখ্যার গড় কত?

    সমাধান:
    আমরা জানি, 
    গড় = সমষ্টি/সংখ্যার সংখ্যা

    এখন, 
    প্রথম n টি স্বাভাবিক সংখ্যার সমষ্টির = n(n + ১)/২ 
    = ৬০(৬০ + ১)/২ 
    = ৩০ × ৬১
    = ১৮৩০ 

    গড় = সমষ্টি/সংখ্যার সংখ্যা = ১৮৩০/৬০ 
    = ৩০.৫ 

    ∴ প্রথম ৬০টি স্বাভাবিক সংখ্যার গড় ৩০.৫।

    ৭,৯৮৩.
    ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ........... ধারাটির দশম পদ হবে-
    1. ১৩
    2. ১৬
    3. ১৯
    4. ২১
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২, ৪, ৩, ৭, ৪, ১০, ৫, ........... ধারাটির দশম পদ হবে-

    সমাধান:
    এখানে
    ২টি ধারা বিদ্যমান
    ১ম ধারা/বিজোড় স্থানের পদের ধারা: ২, ৩, ৪, ৫,...............
    যা ২ থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা ।
    ২য় ধারা/জোড় স্থানের পদের ধারা: ৪, ৭, ১০,...............
    যা ৩ করে বাড়ছে
    ৮ম পদ = ১০ + ৩ = ১৩
    ১০ম পদ = ১৩ + ৩ = ১৬
    ৭,৯৮৪.
    ৫ জন ছেলে ৫ মিনিটে ৫ টি গাণিতিক সমস্যার সমাধান করতে পারে। ১ জন ছেলের ১ টি গাণিতিক সমস্যার সমাধান করতে কত সময় লাগবে?
    1. ক) ১ মিনিট
    2. খ) ৫ মিনিট
    3. গ) ১০ মিনিট
    4. ঘ) ২৫ মিনিট
    ব্যাখ্যা

    ৫ জন ছেলে ৫ টি সমস্যার সমাধান করতে পারে ৫ মিনিটে
    ∴ ১ জন ছেলে ১ টি সমস্যার সমাধান করতে পারে (৫×৫)/৫ মিনিটে
    = ৫ মিনিট

    ৭,৯৮৫.
    'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?
    1. ২১ দিনে
    2. ১২ দিনে
    3. ২৪ দিনে
    4. ১৫ দিনে
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'A' 'B'-এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। 'A' একা কাজটি কতদিনে করতে পারবে?

    সমাধান:
    A একটা কাজ ক দিনে করলে B ঐ কাজ ২ক দিনে করতে পারে।
    A, ক দিনে করে ১টি কাজ
    A, ১ দিনে করে ১/ক অংশ

    আবার,
    B, ২ক দিনে করে ১টি কাজ
    B, ১ দিনে করে ১/২ক অংশ

    A ও B একত্রে ১ দিনে করে (১/ক + ১/২ক) অংশ বা (৩/২ক) অংশ

    A ও B একত্রে (৩/২ক) অংশ করে ১ দিনে
    A ও B একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (২ক/৩) দিনে।

    প্রশ্নানুসারে,
    ২ক/৩ = ১৪
    বা, ক = (১৪ × ৩)/২
    ∴ ক = ২১

    ∴ A একা কাজটি ২১ দিনে করতে পারে।

    ৭,৯৮৬.
    পূর্বদিকে 6 কি.মি. হাঁটার পর মুহিবুল্লাহ বাম দিকে ঘুরে আরও ৫ কি.মি. হাঁটল। তারপর সে ২ বার বামদিকে ঘুরল যেখানে প্রতি দিক পরিবর্তনে ৪ কি.মি. হেঁটেছিল। এখন মুহিবুল্লাহ কোন দিকে মুখ করে আছে?
    1. পূর্ব দিকে
    2. পশ্চিম দিকে
    3. উত্তর দিকে
    4. দক্ষিণ দিকে
    ব্যাখ্যা
    প্রশ্ন: পূর্বদিকে 6 কি.মি. হাঁটার পর মুহিবুল্লাহ বাম দিকে ঘুরে আরও ৫ কি.মি. হাঁটল। তারপর সে ২ বার বামদিকে ঘুরল যেখানে প্রতি দিক পরিবর্তনে ৪ কি.মি. হেঁটেছিল। এখন মুহিবুল্লাহ কোন দিকে মুখ করে আছে?

    সমাধান:
     
    প্রদত্ত তথ্যানু্যায়ী চিত্র অংকনে মাধ্যমে বুঝতে পারা যায় যে,
    মুহিবুল্লাহ দক্ষিণ দিকে মুখ করে আছে
    ৭,৯৮৭.
    ‘+’ অর্থ বিয়োগ, ‘-’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হলে, ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ = কত?
    1. ২১
    ব্যাখ্যা
    প্রশ্ন:  ‘+’ অর্থ বিয়োগ, ‘-’ অর্থ গুণ, ‘×’ অর্থ ভাগ এবং ‘÷’ অর্থ যোগ হলে, ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫ = কত?

    সমাধান:
    ৫ - ৫ + ৫ ÷ ৫ × ৫
    প্রদত্ত শর্তমতে,
    ৫ × ৫ - ৫ + ৫ ÷ ৫
    = ২৫ - ৫ + ১
    = ২৫ - ৪
    = ২১
    ৭,৯৮৮.
    Insect : Disease : : War :?
    1. Arsenal
    2. Defeat
    3. Army
    4. Destruction
    ব্যাখ্যা
    ♦ Insect: কীট, পতঙ্গ।
    Disease: ব্যাধি, পীড়া। 
    War: লড়াই, যুদ্ধ। 

    Options,
    - Arsenal: অস্ত্রাগার। 
    - Defeat: পরাভূত করা। 
    - Army: সৈন্যদল। 
    - Destruction: ধ্বংস; বিনাশ; ক্ষয়; ধ্বংসকরণ। 

    • সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, the analogy of - Insect : Disease : : War : Destruction.
    - Relation: Insect invites disease and War invites destruction.
    ৭,৯৮৯.
    একটি ত্রিভুজের ক্ষেত্রে কোনটি অসম্ভব?
    1. ক) একটি স্থূলকোণ থাকা
    2. খ) দুটি সূক্ষ্মকোণ থাকা
    3. গ) তিনটি সূক্ষ্মকোণ থাকা
    4. ঘ) দুটি সমকোণ থাকা
    ব্যাখ্যা
    ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। তাই, ত্রিভুজে দুটি সমকোণ থাকা সম্ভব নয়।
    ৭,৯৯০.
    নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?
    1. ইলেক
    2. হাইফেন
    3. কোলন ড্যাস
    4. বন্ধনি চিহ্ন
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?

    যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
    ১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
    ২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
    ৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
    ৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
    ৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
    ৬. কোলন - এক সেকেন্ড।
    ৭. ড্যাস - এক সেকেন্ড।
    ৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
    ৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
    ১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
    ১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
    ১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
    ১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
    ১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
    ৭,৯৯১.
    যদি RAJSHAHI = 74 হয়, তবে CUMILLA = কত?
    1. 91
    2. 78
    3. 71
    4. 84
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি RAJSHAHI = 74 হয়, তবে CUMILLA = কত?

    সমাধান:

    এখন,
    RAJSHAHI = R + A + J + S + H + A + H + I
    = 18 + 1 + 10 + 19 + 8 + 1 + 8 + 9
    = 74

    একইভাবে,
    CUMILLA = C + U + M + I + L + L + A
     = 3 + 21 + 13 + 9 + 12 + 12 + 1
    = 71

    ৭,৯৯২.
    ২, ৬, ১০, ১৪ অনুক্রমটির ২৫ তম পদ কোনটি?
    1. ৮৪
    2. ৯৮
    3. ১০৮
    4. ১১২
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২, ৬, ১০, ১৪ অনুক্রমটির ২৫ তম পদ কোনটি?

    সমাধান:
    এখানে,
    প্রথম পদ, a = ২
    সাধারণ অন্তর, d = ৬ - ২ = ৪
    ∴ অনুক্রমটির ২৫ তম পদ = a + (n - ১)d
    = ২ + (২৫ - ১)৪
    = ২ + ২৪ × ৪
    = ২ + ৯৬
    = ৯৮
    ৭,৯৯৩.
    যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ -, এবং D অর্থ × হয় তাহলে -
    11 B 15 C 8 A 4 D 5 =?
    1. 16
    2. - 16
    3. 26
    4. 36
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ -, এবং D অর্থ × হয় তাহলে -
    11 B 15 C 8 A 4 D 5 =? 

    সমাধান:
    চিহ্নগুলো বসিয়ে, 11 + 15 - 8 ÷ 4 × 5
    = 11 + 15 - 2 × 5
    = 11 + 15 - 10
    = 16
    ৭,৯৯৪.
    যদি VACATE = AVACET হয়, তাহলে LITERATE =?
    1. LIETRAET
    2. ILTEARTE
    3. ILETARTE
    4. ILETARET
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি VACATE = AVACET হয়, তাহলে LITERATE =? 

    সমাধান:
    VACATE = AVACET
    এখানে, ১ম ও ২য় বর্ণ স্থান বিনিময় করে, ৩য় ও ৪র্থ বর্ণ স্থান বিনিময় করে, ৫ম ও ৬ষ্ঠ বর্ণ স্থান বিনিময় করে। অর্থাৎ, প্রতি জোড়া বর্ণ পরস্পর স্থান বিনিময় করে এবং সামনে অগ্রসর হয়।

    ∴ LITERATE = ILETARET
    ৭,৯৯৫.
    জুয়েল তার বাড়ি থেকে ৩০০ মিটার পশ্চিমদিকের একটি বাজারে গেল। বাজার হতে কেনাকাটা করে বাজারের ৪০০ মিটার উত্তরদিকে তার শ্বশুড়বাড়িতে গেল। জুয়েলের বাড়ি থেকে তার শ্বশুড়বাড়ির সরাসরি দূরত্ব কত?
    1. ৮০০ মিটার
    2. ৬০০ মিটার
    3. ৭০০ মিটার
    4. ৫০০ মিটার
    ব্যাখ্যা

    প্রশ্ন: জুয়েল তার বাড়ি থেকে ৩০০ মিটার পশ্চিমদিকের একটি বাজারে গেল। বাজার হতে কেনাকাটা করে বাজারের ৪০০ মিটার উত্তরদিকে তার শ্বশুড়বাড়িতে গেল। জুয়েলের বাড়ি থেকে তার শ্বশুড়বাড়ির সরাসরি দূরত্ব কত?


    সমাধান:

    জুয়েলের বাড়ি থেকে তার শ্বশুড়বাড়ির সরাসরি দূরত্ব = √(৪০০ + ৩০০)
    = √(১৬০০০০ + ৯০০০০)
    = √২৫০০০০
    = ৫০০ মিটার

    ৭,৯৯৬.
    নিচের কোনটি অশুদ্ধ বানান?
    1. ক) সূচ্যগ্র
    2. খ) সঙ্ঘ
    3. গ) বাল্মীকি
    4. ঘ) স্বত্ত্ব
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি অশুদ্ধ বানান?

    সমাধান:
    সূচ্যগ্র, বাল্মীকি, সঙ্ঘ এগুলো হচ্ছে শুদ্ধ বানান।
    স্বত্ত্ব বানানটি অশুদ্ধ। এর শুদ্ধরূপ হবে - স্বত্ব 
    তবে আমসত্ত্ব বানানে স্বত্ত্ব ব্যবহৃত হবে।

    উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
    ৭,৯৯৭.
    বাজেট কম হওয়ায় অফিসে আর নয়-ছয় চলবে না বলে জানানো হয়েছে।
    এখানে, 'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ কী?
    1. অবজ্ঞা করা
    2. বিবেচনা করা
    3. অপচয়
    4. তুচ্ছ জ্ঞান করা
    ব্যাখ্যা

    প্রশ্ন: বাজেট কম হওয়ায় অফিসে আর নয়-ছয় চলবে না বলে জানানো হয়েছে।
    এখানে, 'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ কী?

    সমাধান:

    • বাজেট কম হওয়ায় অফিসে আর নয়-ছয় চলবে না বলে জানানো হয়েছে।
    এখানে, 'নয়-ছয়' বাগ্‌ধারা অর্থ - অপচয়/বিশৃঙ্খল অবস্থা।

    অন্যদিকে,
    • 'নকড়া ছকড়া করা' অর্থ- তুচ্ছ জ্ঞান করা।
    • 'খতিয়ে দেখা' অর্থ- বিবেচনা করা।
    • 'নাক সিটকানো' অর্থ- অবজ্ঞা করা। 

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

    ৭,৯৯৮.
    W বস্তু X বস্তুর চেয়ে ভারি, Y বস্তু Z বস্তুর চেয়ে হালকা, W বস্তু Y বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে ভারি বস্তু কোনটি? 
    1. Y
    2. Z
    3. W
    4. X
    ব্যাখ্যা

    প্রশ্ন: W বস্তু X বস্তুর চেয়ে ভারি, Y বস্তু Z বস্তুর চেয়ে হালকা, W বস্তু Y বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে ভারি বস্তু কোনটি?

    সমাধান:
    W বস্তু X বস্তুর চেয়ে ভারি,
    W > X

    Y বস্তু Z বস্তুর চেয়ে হালকা,
    Z > Y

    W বস্তু Y বস্তুর চেয়ে হালকা,
    Y > W

    সবগুলো সম্পর্ক থেকে পাই,
    X < W < Y < Z

    সবচেয়ে ভারি বস্তু হবে Z.

    ৭,৯৯৯.
    প্রশ্নবোধক চিহ্নের ঘড়ির ঘণ্টার কাটা কয়টার দিকে নির্দেশ করবে?
    1. ১১
    ব্যাখ্যা
    এখানে ঘড়ির ঘণ্টার কাটা এবং মিনিটের কাটার নির্দেশিত সংখাম্যানের যোগফল সর্বদা বারো হবে।
    প্রশ্নবোধক চিহ্নিত ঘড়িতে মিনিটের কাটা যেহেতু আটটার দিকে নির্দেশ করছে, তাই ঘণ্টার কাটা নির্দেশ করবে ৪ টার দিকে।
    ৮,০০০.
    সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করে? 
    1. ক) ২ বার
    2. খ) ৩ বার
    3. গ) ৪ বার
    4. ঘ) ১ বার
    ব্যাখ্যা
    প্রশ্ন: সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘন্টার কাটাকে কতবার অতিক্রম করে? 

    সমাধান:
    মিনিটের কাঁটা ১১ টার সময় ১ বার অতিক্রম করে। 
    মিনিটের কাঁটা ১২ টার সময় আরও ১ বার অতিক্রম করে। 

    মোট = ২ বার অতিক্রম করে