ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
১ কি.মি = ১০০০ মিটার
∴ ২ কি।মি = ২০০০ মিটার
∴ মোট গাছ ={(শেষ পদ - ১ম পদ)/অন্তর} + ১
= {(২০০০ - ০)/১০০} + ১
= ২০ + ১
= ২১টি
∴ মোট গাছ লাগানো হল = ২১টি।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭৫ / ১৩৫ · ৭,৪০১–৭,৫০০ / ১৩,৫৮৯
প্রশ্ন: একটি পুকুরে কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বাড়ে। ২৮ দিনে পুকুর ভরে গেলে, ১/৮ অংশ পূর্ণ হতে কত দিন সময় লেগেছিল?
সমাধান:
কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হারে বৃদ্ধি পায়
সম্পূর্ণ পুকুর ভরতে সময় লাগে = ২৮ দিন
যেহেতু কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়:
২৮তম দিনে = সম্পূর্ণ পুকুর ভরে = ১ (পূর্ণ অংশ)
২৭তম দিনে = অর্ধেক পুকুর ভরে = ১/২ অংশ
২৬তম দিনে = এক-চতুর্থাংশ পুকুর ভরে = ১/৪ অংশ
২৫তম দিনে = এক-অষ্টমাংশ পুকুর ভরে = ১/৮ অংশ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
(1 + 1) × (1 + 1) = 2 × 2 = 4
(2 + 2) × (2 + 2) = 4 × 4 = 16
(3 + 3) × (3 + 3) = 6 × 6 = 36
সুতরাং, প্রশ্নবোধক স্থানে 36 সংখ্যাটি বসবে।
এখানে দুটো ভিন্ন ধারা আছে।
বিজোড় অবস্থানে, 7, 8, 9 - প্রতিবার এক করে বৃদ্ধি পাচ্ছে।
এবং, জোড় অবস্থানে, 10, 11, 12 এই ধারায়ও প্রতিবার এক করে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং, ৭ম সংখ্যাটি হবে 10.
খ ১ দিনে করে কাজটির ১/১৪ অংশ
∴ খ ১০〃 〃 〃 ১০/১৪ 〃
= ৫/৭ অংশ
∴ ক ১০ দিনে করে কাজটির (১ - ৫/৭) বা ২/৭ অংশ
ক ২/৭ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ 〃 〃 ১০ × ৭/২ বা ৩৫ দিনে।
১ম, ৩য়, ৫ম ও ৭ম সংখ্যা এবং
২য়, ৪র্থ, ৬ষ্ঠ সংখ্যায় পর্যায়ক্রমে ২ করে কমেছে।
তাই, ৮ম সংখ্যা হবে ২০-২ = ১৮
পরিমল (বিশেষ্য)
অর্থ:
১ কুঙ্কুম, চন্দন ইত্যাদির মর্দনজাত সুগন্ধ।
২ পুষ্প চন্দন প্রভৃতির সৌরভ।
৩ মধু।
অপশন অনুসারে খ) মধু ও গ) সৌরভ দুটিই সঠিক। তাই সঠিক উত্তর হবে ঘ) খ ও গ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান।
DOMINANT - প্রবল; প্রধান; কর্তৃত্বময়; বিশিষ্টতম; প্রভাবশালী।
অপশনসমূহ,
defective - ত্রুটিপূর্ণ; অপূর্ণ; অপক্ব।
multiple - বহু অংশ বা উপাদানবিশিষ্ট; বহুধা; বহুবিধ।
inferred - অনুমান করা; সিদ্ধান্তে আসা।
recessive - অপসরণশীল; অপসরণ-প্রবণ।
অপশনসমূহ বিবেচনায় সঠিক antonym হচ্ছে recessive.
'রাজীব' শব্দের অর্থ - পদ্ম; কমল।
এর সমার্থক শব্দ অরবিন্দ; যা খ) অপশনের "র ন্দ অ বি" কে সাজালে পাওয়া যায়।
অন্যদিকে,
গ) অপশনকে সাজালে পাওয়া যায় পদ্মকর; যার অর্থ সূর্য।
বাকি দুইটি অপশন দ্বারা কোন অর্থবোধক শব্দ তৈরি করা যায় না।
সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন: 'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগ্ধারাটির কী অর্থ প্রকাশ করে?
সমাধান:
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - পোয়াবারো।
পোয়াবারো (বিশেষ্য)
- সৌভাগ্য
সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0.8%
= 0.8 /100
= 8 / 1000
= 1/125
প্রশ্ন: যদি বাম দিকের প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়, তাহলে বাম দিকের সপ্তম গিয়ারটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
- প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে।
- ১ম গিয়ারটির সাথে দ্বিতীয় গিয়ারের সাথে যুক্ত থাকায় দ্বিতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে।
- একইভাবে ৩য় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
- তাহলে চতুর্থ গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে।
- পঞ্চম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
- ষষ্ঠ গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
- সপ্তম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
প্রশ্ন: একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে?
সমাধান:
মোট গরুর সংখ্যা = (৪০ + ১০) টি = ৫০ টি
৪০টি গরুর জন্য খাদ্য চলে = ৩৫ দিন
∴ ১ টি গরুর জন্য খাদ্য চলে = (৩৫ × ৪০) দিন
∴ ৫০ টি গরুর জন্য খাদ্য চলে = (৩৫ × ৪০)/৫০ দিন
= ২৮ দিন
প্রশ্ন: শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে 'বধ্যভূমি' কী?
সমাধান:
সঠিক উত্তর: গ) বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
শহীদ মিনার হলো ভাষা আন্দোলনের (১৯৫২) প্রতীক/স্মৃতিসৌধ। এটি ভাষা শহীদদের স্মরণে নির্মিত, এবং ভাষা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত।
ঠিক তেমনই,
বধ্যভূমি (যেমন রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর বধ্যভূমি ইত্যাদি) হলো বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রতীক/স্মৃতিস্থান। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে বাঙালি বুদ্ধিজীবীদের (শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, লেখক ইত্যাদি) ধরে নিয়ে এসব স্থানে হত্যা করে। এটি মুক্তিযুদ্ধের একটি নির্দিষ্ট অংশ/অত্যাচারের প্রতীক।
কেন অন্য অপশনগুলো ভুল-
ক) মহান মুক্তিযুদ্ধ ⇒ মুক্তিযুদ্ধের প্রতীক হলো জাতীয় স্মৃতিসৌধ (সাভার), না বধ্যভূমি। বধ্যভূমি শুধু হত্যাকাণ্ডের স্থান।
খ) ঊনসত্তরের গণআন্দোলন ⇒ এর প্রতীক আসাদ গেট বা অন্য কিছু, বধ্যভূমি নয়।
ঘ) বাংলা ভাষা ⇒ এটি আন্দোলনের বিষয়, কিন্তু প্রতীক নয়।
প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
মোট বল = মোট ওজন/ঝুলন্ত রশির সংখ্যা
= 65/1
= 65 Kg
50 সংখ্যাটি x হতে y কম -
অর্থাৎ, 50 এর সঙ্গে y যোগ করে দিলেই x হয়।
∴ x = 50 + y
প্রশ্ন: দোকানের একটি ডিসপ্লে শেলফে থাকা একমাত্র কলমের বাক্সটির অবস্থান বাম দিক থেকে ২৫ তম এবং ডান দিক থেকে ১৩ তম। শেলফটিতে মোট কতটি বাক্স আছে?
সমাধান:
কলমের বক্সের অবস্থান বাম থেকে ২৫-তম হলে বামদিকে আরও ২৪ টি বক্স আছে ।
আবার,
কলমের বক্সের অবস্থান ডান দিক থেকে ১৩ -তম হলে ডান দিকে আর ১২ টি বক্স রয়েছে।
∴ ঐ শেলফে মোট বক্স আছে = (২৪ + ১২ + ১) টি = ৩৭ টি
সুতরাং, শেলফটিতে মোট ৩৭টি বাক্স আছে।
Teacher - শিক্ষক।
Ignorance - অজ্ঞতা; অজ্ঞানতা; অনভিজ্ঞান; অনভিজ্ঞতা।
সম্পর্ক: Teacher (শিক্ষক) এর কাজ হচ্ছে Ignorance (অজ্ঞতা) দূর করা।
একইভাবে, Light (আলো) এর কাজ হচ্ছে Darkness (অন্ধকার) দূর করা।
প্রশ্ন: যদি জ × M = 104 হয়, তবে ঢ × K = ?
সমাধান:
জ × M = 8 × 13 = 104
একইভাবে,
ঢ × K = 14 × 11 = 154
প্রশ্ন: কোনো ব্যক্তি যদি তীব্র মানসিক চাপের মুখে নিজের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক বা একাধিক ব্যক্তিত্ব ধারণ করে এবং এক এক সময় এক এক পরিচয়ে আচরণ করে, তবে এই অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলে?
সমাধান:
সঠিক উত্তর: খ)Dissociative Identity Disorder
• Dissociative Identity Disorder (DID):
- এটি এমন একটি মানসিক ব্যাধি যেখানে একজন ব্যক্তির মধ্যে একাধিক পৃথক ব্যক্তিত্ব বা পরিচয় তৈরি হয়।
- বিভিন্ন সময়ে এই ভিন্ন ব্যক্তিত্বগুলো আচরণ ও চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ব্যক্তি অনেক সময় নিজের পূর্বের আচরণ বা পরিচয় মনে রাখতে পারে না।
- সাধারণত শৈশবের কোনো চরম বা দীর্ঘস্থায়ী মানসিক আঘাত (Trauma) থেকে উদ্ভূত হয়। এটি মূলত একটি অবচেতন প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে মন অসহ্য যন্ত্রণা বা ভয় থেকে বাঁচতে মূল সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে একাধিক 'অল্টার' বা উপ-ব্যক্তিত্ব তৈরি করে।
- এটিকে আগে Multiple Personality Disorder (MPD) বলা হতো।
• অন্যান্য অপশন:
- Borderline Personality Disorder: এটি মূলত আবেগ নিয়ন্ত্রণহীনতা এবং অস্থিতিশীল সম্পর্কের ব্যাধি।
- Schizophrenia: এটি একটি গুরুতর রোগ যেখানে বাস্তবতার সাথে বিচ্ছেদ ঘটে এবং হ্যালুসিনেশন দেখা দেয়, কিন্তু ব্যক্তিত্বের বিভাজন ঘটে না।
- (Obsessive-Compulsive Disorder) OCD: এটি মূলত অনাকাঙ্ক্ষিত চিন্তা এবং একই কাজ বারবার করার বাধ্যবাধকতা। যেমন: বারবার হাত ধোয়া, দরজা লক করা হয়েছে কিনা বারবার পরীক্ষা করা, ময়লা বা জীবাণু নিয়ে অতিরিক্ত ভয়।
উৎস: National Library of Medicine [link]
প্রশ্ন: যদি = ৫ হয়, তাহলে =?
সমাধান:
= ৫ হয়েছে কারণ, এখানে মোট ৫ টি বর্গক্ষেত্র রয়েছে।
তাই, = হবে যতটি বর্গক্ষেত্র রয়েছে।
এখানে ৩টি কলাম ও ৩টি সারি রয়েছে। তাই এখানে বর্গের সংখ্যা হবে = ১২ + ২২ + ৩২ = ১ + ৪ + ৯ = ১৪টি।
তাই = ১৪টি।
প্রশ্ন: একজন মালি সারি ও কলামে গাছ লাগিয়েছেন, যেখানে সারির সংখ্যা কলামের সংখ্যার চেয়ে চার বেশি। যদি মোট সারি ও কলামের সংখ্যা ৯৬ হয়, তবে মোট গাছের সংখ্যা কত?
সমাধান:
ধরি,
কলামের সংখ্যা = ক
সারির সংখ্যা = ক + ৪
শর্তানুসারে,
ক + ক + ৪ = ৯৬
⇒ ২ক + ৪ = ৯৬
⇒ ২ক = ৯২
∴ ক = ৪৬
অতএব, কলামের সংখ্যা = ৪৬
অতএব, সারির সংখ্যা = ৪৬ + ৪ = ৫০
অতএব, গাছের মোট সংখ্যা = ৪৬ × ৫০ = ২৩০০