বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৭৪ / ১৩৫ · ৭,৩০১৭,৪০০ / ১৩,৫৮৯

৭,৩০১.
যদি একটি কামান থেকে নিচের ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কামান থেকে নিচের ৪টি বস্তুকে অনুভূমিক ভাবে নিক্ষেপ করা হয়, তবে কোনটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে?


সমাধান:

Aerodynamics- এর নিয়ম অনুযায়ী, যে বস্তুর Drag of Coeeficient কম সে বস্তু বাতাসে বা যে কোনো Fluid এর বাধা অতিক্রম করে খুব সহজেই বেশি দূরত্ব অতিক্রম করবে।
অপশন 'ক' এর Drag of Coeeficient সবচেয়ে কম থাকায় এটি সবচেয়ে বেশি দূরে উড়ে যাবে।
৭,৩০২.
যদি DMFKHRG = ENGLISH হয়, তবে OQNAKDL = কী হবে?
  1. SCIENCE
  2. LETTERS
  3. PROBLEM
  4. CHAPTER
ব্যাখ্যা
প্রশ্ন: যদি DMFKHRG = ENGLISH হয়, তবে OQNAKDL = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
DMFKHRG = ENGLISH
এখানে,
প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

∴ OQNAKDL = PROBLEM
৭,৩০৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 86
  2. খ) 43
  3. গ) 76
  4. ঘ) 38
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান: 
(7 + 15)/2 = 11
(8 + 48)/2 = 28
(5 + 81)/2 = 43 
৭,৩০৪.
কোন সংখ্যার (২৫/২)% সমান ১০০?
  1. ক) ৬০০
  2. খ) ৬৫০
  3. গ) ৭৫০
  4. ঘ) ৮০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার (২৫/২)% সমান ১০০ ?

সমাধান:  
x এর (২৫/২)% = ১০০
⇒ x এর ২৫/(২ × ১০০) = ১০০
⇒ x/৮ =১০০
∴ x  = ৮০০
৭,৩০৫.
সুজন A বিন্দু থেকে সোজা ৮০ মিটার দূরে B বিন্দুতে গেল। সে ডানে ঘুরল এবং ৫০ মিটার হাঁটলো তারপর আবার সে ডানে ঘুরল এবং ৬০ মিটার হাঁটলো। শেষে সে ডানে ঘুরল এবং ৫০ মিটার হাঁটলো। যাত্রাস্থান থেকে সে কত দূরে? 
  1. ক) 10 মিটার
  2. খ) 15 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 80 মিটার
ব্যাখ্যা
যাত্রাস্থান A এবং গন্তব্য স্থান E 
AE  = 80 - 60 = 20 মিটার

৭,৩০৬.
যদি CRICKET = 3923564 এবং KETTLE = 564406 হয়, তবে LITTLE = কত?
  1. 027406
  2. 024406
  3. 092206
  4. 027706
ব্যাখ্যা

প্রশ্ন: যদি CRICKET = 3923564 এবং KETTLE = 564406 হয়, তবে LITTLE = কত?

সমাধান:
CRICKET = 3923564
C = 3, R = 9, I = 2, C = 3, K = 5, E = 6, T = 4

KETTLE = 564406
K = 5, E = 6, T = 4, T = 4, L = 0, E = 6

∴ LITTLE এর জন্য:
L = 0, I = 2, T = 4, T = 4, L = 0, E = 6

∴ LITTLE = 024406

৭,৩০৭.
'Criminology' এর বাংলা পরিভাষা -
  1. দুষ্ক্রিয়াবিদ্যা
  2. ফৌজদারি মামলা
  3. দণ্ডপ্রণালী
  4. বিচারসহায়ক বিজ্ঞান
ব্যাখ্যা

প্রশ্ন: 'Criminology' এর বাংলা পরিভাষা -

সমাধান:

• Criminology - দুষ্ক্রিয়াবিদ্যা

অন্যদিকে,
• Criminal procedure- দণ্ডপ্রণালী;
• Criminal prosecution - ফৌজদারি মামলা ;
• 'Forensic Science' এর বাংলা পরিভাষা - 'আদালতি বিজ্ঞান/ বিচারসহায়ক বিজ্ঞান'। 

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।

৭,৩০৮.
নিচের প্রথম দুটি উক্তি সত্য হলে, তৃতীয় উক্তিটি কী হবে?
I. টানিয়া এরিকের চেয়ে বয়সে বড়।
II. ক্লিফ টানিয়ার চেয়ে বয়সে বড়।
III. এরিক ক্লিফের চেয়ে বয়সে বড়।
  1. সত্য
  2. মিথ্যা
  3. অনিশ্চিত
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের প্রথম দুটি উক্তি সত্য হলে, তৃতীয় উক্তিটি কী হবে?
I. তানিয়া হাসানের চেয়ে বয়সে বড়।
II. রাকিব তানিয়ার চেয়ে বয়সে বড়।
III. হাসান রাকিবের চেয়ে বয়সে বড়।

সমাধান:
১. প্রথম উক্তি অনুযায়ী: তানিয়া > হাসান 
২. দ্বিতীয় উক্তি অনুযায়ী: রাকিব > তানিয়া

- এই দুটি তথ্যকে একত্রে সাজালে আমরা পাই: রাকিব > তানিয়া > হাসান।
- এই যৌক্তিক ক্রম অনুসারে, রাকিব সবার চেয়ে বড় এবং হাসান সবার চেয়ে ছোট। সুতরাং, রাকিব অবশ্যই হাসানের চেয়ে বড় হবে। কিন্তু তৃতীয় উক্তিতে বলা হয়েছে, "হাসান রাকিবের চেয়ে বয়সে বড়", যা প্রাপ্ত তথ্যের সম্পূর্ণ বিপরীত।
- তাই তৃতীয় উক্তিটি নিশ্চিতভাবেই মিথ্যা।

৭,৩০৯.
ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
৩, ৪, ৭, ১১ ..............?
  1. ১৫
  2. ১৬
  3. ১৮
  4. ২১
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে?
৩, ৪, ৭, ১১ ..............?

সমাধান:
১ম পদ = ৩
২য় পদ = ৪
৩য় পদ = ৩ + ৪ = ৭
৪র্থ পদ = ৭ + ৪ = ১১
৫ম পদ = ১১ + ৭ = ১৮
৭,৩১০.
আপনার ঘড়ি প্রতি ঘন্টাতে কতবার ঘন্টা ও মিনিটের কাটা সরলরেখায় অবস্থান করবে?
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
ব্যাখ্যা
প্রতি ঘন্টায় একবার ঘন্টার কাটা ও মিনিটের কাটা সরলরেখায় অবস্থান করবে।
৭,৩১১.
কোনটি আলাদা?
  1. ক) ⇔
  2. খ) ⇐
  3. গ) ⇒
  4. ঘ) ⇓
ব্যাখ্যা
একমাত্র ⇔ ছাড়া বাকিগুলো সব একদিকে নির্দেশ করে।
৭,৩১২.
আসিফ উত্তর দিকে 20 কি.মি. হাঁটছেন। তিনি বাম দিকে ঘুরে 40 কি.মি. হাঁটেন। তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং 20 কি.মি. হাঁটলেন। অবশেষে সে বাম দিকে মোড় নেওয়ার পর ২০ কি.মি.হাঁটেন। তিনি তার শুরু অবস্থান থেকে কত দূরে?
  1. ক) 15 কি.মি. 
  2. খ) 20 কি.মি. 
  3. গ) 25 কি.মি. 
  4. ঘ) 35 কি.মি. 
ব্যাখ্যা

 
যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E 
AE = 40 - 20 কি.মি 
     = 20 কি.মি. 
৭,৩১৩.
যদি 573214 দিয়ে NATURE বোঝায়, তাহলে NEAR দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) 5147
  2. খ) 7154
  3. গ) 5471
  4. ঘ) 4751
ব্যাখ্যা
5 7 3 2  1 4
↓ ↓  ↓ ↓  ↓ ↓
N A T U R E

NEAR → 5471
৭,৩১৪.
8 ÷ 0.4 = ?
  1. 0.5
  2. 2
  3. 20
  4. 40
ব্যাখ্যা
প্রশ্ন: 8 ÷ 0.4 = ?

সমাধান:
8 ÷ 0.4
= 8 ÷ 4/10
= 8 × (10/4)
= 20
৭,৩১৫.
'যা ভাবা হয়নি' এর এক কথায় প্রকাশ হলো -
  1. ক) অভাবিত
  2. খ) ভাবী 
  3. গ) লিপ্সা 
  4. ঘ) ঈপ্সিত
ব্যাখ্যা
'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত 
'লাভ করা ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা 
'যে বা যা হবে' এর এক কথায় প্রকাশ - ভাবী 
'যা ভাবা হয়নি'এর এক কথায় প্রকাশ - অভাবিত 

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
৭,৩১৬.
প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি কত?
  1. ১৭
  2. ১৮
  3. ২৮
  4. ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা হলোঃ ২, ৩, ৫, ৭, ১১
∴ সমষ্টি = ২ + ৩ + ৫ + ৭ + ১১
= ২৮
৭,৩১৭.
ইংরেজি ডিকশনারি অনুসারে প্রদত্ত শব্দগুলোকে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে? 
1. Profess 2. Product 3. Prosecute 4. Precaution 5. Proctor
  1. ক) 4, 1, 3, 5, 2
  2. খ) 1, 3, 4, 5, 2
  3. গ) 4, 5, 2, 1, 3
  4. ঘ) 4, 1, 3, 5, 2
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি ডিকশনারি অনুসারে প্রদত্ত শব্দগুলোকে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে? 
1. Profess 2. Product 3. Prosecute 4. Precaution 5. Proctor

সমাধান:  
4. Precaution
5. Proctor
2. Product
1. Profess
3. Prosecute

সঠিক ক্রমটি হলো = 4, 5, 2, 1, 3
৭,৩১৮.
If Z, D and A occupy three consecutive chairs - in the same order, then C must occupy
  1. ক) 2nd
  2. খ) 3rd
  3. গ) 4th
  4. ঘ) 5th
ব্যাখ্যা
Question: If Z, D, and A occupy three consecutive chairs - in the same order, then C must occupy

সমাধান:
শর্তানুযায়ী,
Z D A C B Y X এভাবে বসাতে হবে।
- তাই C এর অবস্থান হবে ৪র্থ।
৭,৩১৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. Phlagmatic
  2. Phlegmatice
  3. Phlegmatic
  4. Phlegmetic
ব্যাখ্যা
Phlegmatic (adjective)
English Meaning: Not easily excited or emotional; calm.
Bangla Meaning: স্বভাবত উদাসীন।
Synonyms: Dispassionate (আবেগমুক্ত; নিরাবেগ), Serene (স্বচ্ছ ও শান্ত), Impassive (নিরাবেগ).
Antonyms: Excitable (উত্তেজনসাধ্য), Quick-tempered (বদমেজাজী).
Other Forms: - Phlegm [ফ্লেম্] (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য।
- Phlegmatically (adverb)
Example Sentence: ‘As a football player, his great asset was his calm, phlegmatic manner.’

Source: Live MCQ Lecture
৭,৩২০.
A গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোন গিয়ারটি একই দিকে ঘুরবে?

  1. B
  2. C
  3. D
  4. E
ব্যাখ্যা

প্রশ্ন: A গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোন গিয়ারটি একই দিকে ঘুরবে?


সমাধান:
আমরা জানি,
পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।

A গিয়ারটির সাথে B গিয়ারটি যুক্ত আছে এবং B গিয়ারটির সাথে C গিয়ারটি যুক্ত আছে।
আবার C গিয়ারটির সাথে D এবং E উভয় গিয়ার যুক্ত আছে। 

ফলে, A গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 
B গিয়ারটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীতে,
C গিয়ারটি ঘুরবে ঘড়ির কাঁটার দিকে,
D এবং E গিয়ার দুইটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীতে। 

অর্থাৎ A গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কেবলমাত্র C গিয়ারটি ঘুরবে একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। 
অন্যদিকে,
B, D এবং E গিয়ার তিনটি ঘুরবে ঘড়ির কাঁটার বিপরীতে। 

৭,৩২১.
'Entomology' হচ্ছে -
  1. ক) কীটপতঙ্গ বিষয়ক বিদ্যা
  2. খ) ক্যান্সার বিষয়ক বিদ্যা
  3. গ) প্রাচ্য সম্পর্কিত বিদ্যা
  4. ঘ) ভূতত্ত্ববিদ্যা
ব্যাখ্যা
Entomology
- পতঙ্গতত্ত্ব; কীটতত্ত্ব।
- the scientific study of insects

Source:
1. Accessible Dictionary by Bangla Academy 
2. Cambridge Dictionary
৭,৩২২.
'মৌজ' শব্দের অর্থ হলো- 
  1. ক) গ্রাম
  2. খ) মধু
  3. গ) তরঙ্গ
  4. ঘ) পাহাড়
ব্যাখ্যা
'মৌজ' আরবি শব্দ। 
'মৌজ' শব্দের অর্থ হলো- 
১.  নেশার ঘোর 
২. আনন্দ, উল্লাস 
৩. তরঙ্গ, ঢেউ 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ]
৭,৩২৩.
Choose the correct spelling:
  1. ক) acessible
  2. খ) accesible
  3. গ) accessibble
  4. ঘ) accessible
ব্যাখ্যা

Accessible (ADJECTIVE):
Meaning - (of a place) able to be reached or entered.
Example: The town is accessible by bus

Source: Oxford Dictionary

 

৭,৩২৪.
ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলা ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ২৪ সেকেন্ড
  2. ২২ সেকেন্ড
  3. ২৭ সেকেন্ড
  4. ২৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলা ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ৩০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান:
মোট দূরত্ব = (১৫০ + ৩০০) মিটার = ৪৫০ মিটার
৬০ কি.মি = (৬০ × ১০০০) মিটার = ৬০০০০ মিটার
১ ঘণ্টা = (৬০ × ৬০) সেকেন্ড = ৩৬০০ সেকেন্ড

৬০০০০ মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = ৩৬০০ সেকেন্ড
∴ ১ মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = ৩৬০০/৬০০০০ সেকেন্ড
∴ ৪৫০ মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = (৩৬০০ × ৪৫০)/৬০০০০ সেকেন্ড
= ২৭ সেকেন্ড

∴ ট্রেনটি প্লাটফর্ম অতিক্রম করতে সময় লাগে ২৭ সেকেন্ড।
৭,৩২৫.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে -
10 B 16 C 12 A 6 D 5 = ?
  1. ক) 14
  2. খ) 16
  3. গ) 18
  4. ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে -
10 B 16 C 12 A 6 D 5 = ?

সমাধান: 
10 B 16 C 12 A 6 D 5
= 10 + 16 - 12 ÷ 6 × 5
= 26 - 10
= 16
৭,৩২৬.
Cyclone : Anticyclone :: Flood : ___
  1. ক) Devastation
  2. খ) Havoc
  3. গ) River
  4. ঘ) Drought
ব্যাখ্যা
Cyclone এর বিপরীত হলো Anticyclone. তদ্রুপ Flood এর বিপরীত হলো Drought.
৭,৩২৭.
নিচের কোনটি আলাদা?
  1. কোকিল
  2. তোতা
  3. কাক
  4. বাদুর
ব্যাখ্যা
বাদুর একটি স্তন্যপায়ী প্রাণি।
অন্যদিকে, কোকিল, তোতা ও কাক - পাখি।
৭,৩২৮.
A, E এর চেয়ে গভীর, B, A এর চেয়ে গভীর, C, B এর চেয়ে গভীর, B, D এর চেয়ে গভীর, E, D এর চেয়ে গভীর। কোনটি সবচেয়ে গভীর?
  1. E
  2. C
  3. B
  4. A
ব্যাখ্যা
প্রশ্ন: A, E এর চেয়ে গভীর, B, A এর চেয়ে গভীর, C, B এর চেয়ে গভীর, B, D এর চেয়ে গভীর, E, D এর চেয়ে গভীর। কোনটি সবচেয়ে গভীর?

সমাধান:
A, E এর চেয়ে গভীর
A > E
B, A এর চেয়ে গভীর
B > A
C, B এর চেয়ে গভীর
C > B
B, D এর চেয়ে গভীর
B > D
E, D এর চেয়ে গভীর
E > D

∴ C > B > A > E > D
∴ সবচেয়ে গভীর C
৭,৩২৯.
২০১৭ সালের ২ জানুয়ারি সোমবার হলে, ২০১৮ সালের ২ জানুয়ারি কী বার ছিল?
  1. রবিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৭ সালের ২ জানুয়ারি সোমবার হলে, ২০১৮ সালের ২ জানুয়ারি কী বার ছিল?

সমাধান:
- ২০১৭ সালের ২ জানুয়ারি সোমবার হলে ১ জানুয়ারি ছিল রবিবার।
- ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত মোট = ৩৬৫ দিন

তাহলে, ৩৬৫/৭ = ভাগফল ৫২ এবং ভাগশেষ ১

- ২০১৮ সালের ১ জানুয়ারি = রবিবার + ১ = সোমবার
∴ ২০১৮ সালের ২ জানুয়ারি ছিল মঙ্গলবার
৭,৩৩০.
কোনটি ভিন্ন ধরনের?
  1. prologue
  2. appendix
  3. addendum
  4. postscript
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভিন্ন ধরনের?

সমাধান:
prologue - কাব্যের প্রস্তাবনামূলক অংশ, নাটকের শুরুতে পঠিত কবিতা, প্রস্তাবনা।
appendix - বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ, পরিশিষ্ট।
addendum - সংযোজন।
postscript - চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলি, পুনশ্চ।


appendix, addendum, postscript সবগুলো শব্দ যোগ বা সংযোজন সংক্রান্ত অর্থ প্রকাশ করে।
অপরদিকে, prologue দ্বারা নাটকের শুরুতে পঠিত কবিতা বা প্রস্তাবনা অর্থ প্রকাশ করে।

∴ prologue ভিন্ন ধরনের।
৭,৩৩১.
'ঢেউ' এর সমর্থক শব্দ নিচের কোনটি?
  1. ঝঞ্ঝা
  2. প্রগাঢ়
  3. ঊর্মি
  4. কুন্তল
ব্যাখ্যা
‘ঢেউ’ এর সমর্থক শব্দ: তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী।

অন্যান্য শব্দগুলোর সমার্থক শব্দ হচ্ছে:
‘গভীর’ এর সমর্থক শব্দ: অগাধ, অতল, গহন, প্রগাঢ়, ‍নিবিড়।
‘ঝড়’ এর সমর্থক শব্দ: ঝাঞ্ঝা, তুফান, সাউক্লোন, ঝটিকা, টর্নেডো, ঘূর্ণিঝড়।
‘চুল’ এর সমর্থক শব্দ: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৭,৩৩২.
একজন লোক দক্ষিণ দিকে ২০ মিটার হাঁটল। তারপর ডানদিকে ঘুরে ৩০ মিটার হাঁটল। অতঃপর বামদিকে ঘুরে ২০ মিটার হাঁটল। আবার বামদিকে ঘুরে ৩০ মিটার হাঁটল। শুরুর অবস্থান থেকে তিনি কত দূরে অবস্থিত?
  1. ক) ১০ মিটার
  2. খ) ২০ মিটার
  3. গ) ৩০ মিটার
  4. ঘ) ৪০ মিটার
ব্যাখ্যা

সুতরাং উপরের চিত্র থেকে দেখা যাচ্ছে, শুরুর অবস্থান A থেকে তার অতিক্রান্ত সরল রৈখিক দূরত্ব AE = ২০ মি. + ২০ মি. = ৪০ মি.
৭,৩৩৩.
যদি TEACHER দিয়ে VGCEJGT বোঝায়, তবে DULLARD দিয়ে নিচের কোনটি বোঝায়?
  1. ক) FNNCWTF
  2. খ) FWNCTNF
  3. গ) FNWNCTF
  4. ঘ) FWNNCTF
ব্যাখ্যা
এখানে,
প্রতিটি বর্ণের পরের বর্ণটি বাদ দিয়ে বসেছে।  

T → V            D → F
E → G            U → W
A → C            L → N
C → E            L → N
H → J            A → C
E → G           R → T
R → T           D → F

DULLARD = FWNNCTF
৭,৩৩৪.
যদি COLLEGE : LECTURER হয়, তবে UNIVERSITY : ?
  1. LECTURER
  2. ASSISTANT PROFESSOR
  3. ASSOCIATE PROFESSOR
  4. PROFESSOR
ব্যাখ্যা
কলেজে যিনি শিক্ষক হিসেবে যোগদান করেন সর্বপ্রথম পদবী হয় প্রভাষক।
অনুরূপভাবে, বিশ্ববিদ্যালয়ে যিনি শিক্ষক হিসেবে যোগদান করেন সর্বপ্রথম পদবী হয় প্রভাষক।
৭,৩৩৫.
Follow the ______ one who is wise.
  1. Advice
  2. Steps
  3. Suggestions
  4. Matter
ব্যাখ্যা
Follow the ______ one who is wise.

Advice অর্থ উপদেশ
Steps  অর্থ পদক্ষেপ
Suggestions অর্থ পরামর্শ, 
Matter অর্থ বিষয়বস্তু।

সে অনুসারে শূন্যস্থানে advice শব্দটি অধিক মানানসই।
Follow the advice of one who is wise এর অর্থ দাঁড়ায় - যিনি জ্ঞানী তার উপদেশ অনুসরণ করুন।
৭,৩৩৬.
পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে?
  1. ডপলার ইফেক্ট
  2. রেডশিক্ট
  3. কসমিক
  4. প্যারালেক্স
ব্যাখ্যা

প্রশ্ন: পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে দেখলে কোন ঘটনার কারণে একটি নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে?

সমাধান:  
• নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন (Parallax):
- প্যারালেক্স হলো সেই ঘটনা যার মাধ্যমে পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে একই নক্ষত্রের অবস্থান আপাতভাবে পরিবর্তিত দেখায়।
- এটি মূলত দূরত্ব পরিমাপের জন্য ব্যবহার করা হয়।
- নক্ষত্রের আসল অবস্থান পরিবর্তিত হয় না, কেবল পর্যবেক্ষকের অবস্থানের কারণে তার আপাত অবস্থান পরিবর্তিত দেখায়।
- প্যারালেক্স ব্যবহার করে নক্ষত্রের দূরত্ব নির্ধারণ করা যায়।
- ডপলার ইফেক্ট, রেডশিফট বা কসমিক ঘটনার কারণে নক্ষত্রের অবস্থানের আপাত পরিবর্তন ঘটে না।

• ডপলার ইফেক্ট (Doppler Effect):
- ডপলার ইফেক্ট হলো সেই প্রক্রিয়া যেখানে কোনো সাউন্ড বা আলো তরঙ্গের পর্যবেক্ষকের দিকে বা থেকে সরে যাওয়ার কারণে তরঙ্গের ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয়।
- যদি উৎস পর্যবেক্ষকের দিকে চলে আসে, তরঙ্গ সংকুচিত হয় এবং ফ্রিকোয়েন্সি বাড়ে।
- যদি উৎস পর্যবেক্ষকের থেকে দূরে সরে যায়, তরঙ্গ প্রসারিত হয় এবং ফ্রিকোয়েন্সি কমে যায়।
- এটি মূলত সাউন্ডে বেশি পরিচিত, যেমন- অ্যাম্বুলেন্সের সাইরেনের সুর পরিবর্তন।
- আকাশবিজ্ঞানে, ডপলার ইফেক্ট ব্যবহার করে আমরা নক্ষত্র বা গ্যালাক্সির গতি নির্ণয় করি।
- তবে এটি নক্ষত্রের আপাত অবস্থান পরিবর্তন ঘটায় না।

• রেডশিফট (Redshift):
- রেডশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে একটি নক্ষত্র বা আকাশীয় বস্তুর আলো দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, বস্তুটি পর্যবেক্ষকের দিক থেকে দূরে সরে যাচ্ছে।
- এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
- রেডশিফটের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন গ্যালাক্সি আমাদের থেকে কত দ্রুত দূরে সরে যাচ্ছে।
- রেডশিফটের কারণ: বস্তুটির গতিবেগ এবং মহাবিশ্বের সম্প্রসারণ।
- ডপলার ইফেক্টের মত, আলোও তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন দেখায়, কিন্তু নক্ষত্রের আপাত অবস্থান পরিবর্তিত হয় না।

• কসমিক (Cosmic):
- কসমিক শব্দটি সাধারণত মহাজাগতিক বা মহাবিশ্বসংক্রান্ত ঘটনা বোঝাতে ব্যবহার করা হয়।
- এটি মহাবিশ্বের বৃহৎ ঘটনার সাথে সম্পর্কিত, যেমন- মহাজাগতিক বিকিরণ, গ্যালাক্সি, কসমিক রশ্মি ইত্যাদি।
- কসমিক ঘটনা নক্ষত্র বা গ্যালাক্সির আলোতে পরিবর্তন ঘটাতে পারে, যেমন- রেডশিফট বা ব্লুশিফট।
- তবে এগুলো নক্ষত্রের আপাত অবস্থান পরিবর্তনের জন্য নয়।
- কসমিক প্রভাব মূলত শক্তি, বিকিরণ বা গতিশীলতার সাথে সম্পর্কিত।

সুতরাং, পৃথিবীর কক্ষপথের বিভিন্ন বিন্দু থেকে নক্ষত্রের আপাত অবস্থান পরিবর্তনের কারণ হল প্যারালেক্স।
সঠিক উত্তর: ঘ) প্যারালেক্স​। 

সূত্র: NASA [link]

৭,৩৩৭.
আপনার কাছে পাঁচটি আধুলি, ৮ টি সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কাছে পাঁচটি আধুলি, ৮ টি সিকি আছে। আর কয়টা ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৫ টাকা হবে?

সমাধান:
আধুলি মানে পঞ্চাশ পয়সা আর সিকি মানে পঁচিশ পয়সা। 
৫টা আধুলি = ৫ × ৫০
=২৫০ পয়সা

৮ টা সিকি = ৮ × ২৫
= ২০০ পয়সা

৫ টাকা=৫ × ১০০=৫০০ পয়সা

বাকী থাকে ৫০০ -(২৫০ + ২০০) পয়সা
= ৫০পয়সা
∴ ১০ পয়সা লাগবে ৫ টি
৭,৩৩৮.
Find the odd one out.
  1. Venal
  2. Rapacious
  3. Scrupulous
  4. Covetous
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

ক) Venal - অর্থের জন্য কোনো অসৎ কাজ করতে প্রস্তুত; ক্রয়সাধ্য; অর্থপিশাচ; অর্থলোলুপ। অর্থপ্রাপ্তির দ্বারা প্রভাবিত বা অর্থপ্রাপ্তির জন্য কৃত; ধনাকাঙ্ক্ষা প্রণোদিত; ধনাকাঙ্ক্ষাপ্রসূত। 
খ) Rapacious - লোভী; লোলুপ (বিশেষত অর্থলোলুপ); অন্য প্রাণী শিকারের মাধ্যমে জীবনধারণকারী; হিংস্র।
ঘ) Covetous - লোভী, পরধন লোলুপ।
গ) Scrupulous - নৈতিক কোনো অন্যায় না-করার বিষয়ে সতর্ক; বিবেকবান; বিবেকদর্শী; খুঁতখুঁতে।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Venal, Rapacious এবং  Covetous একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অন্যদিকে, Scrupulous শব্দটি এদের বিপরীত অর্থ প্রকাশ করছে।
- তাই Odd one হচ্ছে - Scrupulous.

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
৭,৩৩৯.
নিচের চিত্রে, মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ২২
  2. ২৪
  3. ২৫
  4. ২৬
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে, মোট ২৫ টি ত্রিভুজ আছে।
৭,৩৪০.
Identify the correct spelt word.
  1. ক) Aberant
  2. খ) Abbarant
  3. গ) Aberrant
  4. ঘ) Abberant
ব্যাখ্যা

Aberrant means departing from the right, normal, or usual course.
deviating from the ordinary, usual, or normal type; exceptional; abnormal.

৭,৩৪১.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩৫০ সেন্টিমিটার, প্রস্থ ২৫০ সেন্টিমিটার ও উচ্চতা ৪ মিটার। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে?
  1. ক) ৪০০০
  2. খ) ১৭০০০
  3. গ) ৩২০০০
  4. ঘ) ৩৫০০০
ব্যাখ্যা
দেওয়া আছে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য ৩৫০ সে.মি. = ৩.৫ মিটাত, প্রস্থ ২৫০ সেন্টিমিটার =২.৫ মিটার ও উচ্চতা ৪ মিটার।
∴ আয়তন = ৩.৫×২.৫×৪ = ৩৫ ঘনমিটার
আমরা জানি ১ ঘনমিটার আয়তনে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে ১০০০ লিটার পানি ধরা যায়৷
সুতরাং ৩৫ ঘনমিটার আয়তনের চৌবাচ্চাটিতে বিশুদ্ধ পানি ধরবে ৩৫×১০০০ = ৩৫০০০ লিটার ৷
৭,৩৪২.
মোহিত সাহেব সকালে ৬ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে ফেরার সময় তার ২ ঘণ্টা বেশি সময় লাগে। বাসা থেকে মোহিত সাহেবের অফিসের দূরত্ব কত?
  1. ৮ কি.মি
  2. ১২ কি.মি
  3. ১৬ কি.মি 
  4. ২৪ কি.মি
ব্যাখ্যা

প্রশ্ন: মোহিত সাহেব সকালে ৬ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৪ কি.মি/ঘণ্টা বেগে হেঁটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে ফেরার সময় তার ২ ঘণ্টা বেশি সময় লাগে। বাসা থেকে মোহিত সাহেবের অফিসের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
বাসা থেকে অফিসের দূরত্ব = ক কি.মি

এখন, অফিসে যেতে সময় লাগে = ক/৬ ঘণ্টা
আবার, অফিস থেকে ফিরতে সময় লাগে = ক/৪ ঘণ্টা

শর্তমতে,
(ক/৪) - (ক/৬) = ২
⇒ (৩ক - ২ক)/১২ = ২
⇒ ক/১২ = ২
⇒ ক = ২৪ 

∴ বাসা থেকে অফিসের দূরত্ব = ২৪ কি.মি

৭,৩৪৩.
কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?
  1. ৪ পয়সা
  2. ৯৪ পয়সা
  3. ৮ পয়সা
  4. ৮৪ পয়সা
ব্যাখ্যা
প্রশ্ন: কাগজের প্রতি পাতা বিক্রি হয় ২১ পয়সায়। চার পাতা কত পয়সায় বিক্রি হবে?

সমাধান:
১ পাতা কাগজ বিক্রয় হয় = ২১ পয়সায় 
৪ পাতা কাগজ বিক্রয় হয় = (২১ × ৪) পয়সায় 
= ৮৪ পয়সায় 
৭,৩৪৪.
একটি অফিসের ৪০% কর্মচারী নারী। যদি ঐ অফিসের ৭০% পুরুষ এবং ৮০% নারী ট্রেনিং প্রাপ্ত হয় তবে ঐ অফিসের কত শতাংশ কর্মচারী ট্রেনিং বিহীন?
  1. ২৭%
  2. ২৬%
  3. ২৫%
  4. ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অফিসের ৪০% কর্মচারী নারী। যদি ঐ অফিসের ৭০% পুরুষ এবং ৮০% নারী ট্রেনিং প্রাপ্ত হয় তবে ঐ অফিসের কত শতাংশ কর্মচারী ট্রেনিং বিহীন?

সমাধান: 
মোট কর্মচারী ১০০ জন।
∴ নারী = ৪০ জন,
পুরুষ = ৬০ জন
ট্রেনিং প্রাপ্ত পুরুষ সংখ্যা = ৬০ × ৭০/১০০ = ৪২ জন
ট্রেনিং প্রাপ্ত নারী সংখ্যা = ৪০ × ৮০/১০০ = ৩২ জন
ট্রেনিং প্রাপ্ত মোট কর্মচারী = ৪২ + ৩২ = ৭৪ জন
ট্রেনিং বিহীন মোট কর্মচারী = ১০০ - ৭৪ = ২৬ জন
৭,৩৪৫.
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ২৮ কি.মি. ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে ২১ কি.মি. ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে লোকটি সে A স্থান থেকে কত দূরে থাকবে?
  1. ২৪.৫ কি.মি.
  2. ৩৫ কি.মি.
  3. ৪১ কি.মি.
  4. ৪৯ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ২৮ কি.মি. ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে ২১ কি.মি. ঠিক পূর্ব দিকে গেল। যাত্রা শেষে লোকটি সে A স্থান থেকে কত দূরে থাকবে?

সমাধান:

নির্ণেয় দূরত্ব = √(২৮ + ২১)
= √(৭৮৪ + ৪৪১)
= √১২২৫
= ৩৫ কি.মি.
৭,৩৪৬.
বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী? 
  1. 'ধ'
  2. 'ন'
  3. 'প'
  4. 'ল'
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?

সমাধান:
ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, , প, ফ, ব, ভ, , য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ
৭,৩৪৭.
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -
  1. পিতা
  2. পুত্র
  3. ভাই
  4. চাচা
ব্যাখ্যা

প্রশ্ন: P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। P-এর ছেলে হলো S-এর ভাই। তাহলে Q হলো R-এর -

সমাধান: 
এখানে,
P এবং Q দুই ভাই। R এবং S দুই বোন। 
P এর ছেলে হলো S এর ভাই 
R হলো S এর বোন
অতএব, R হলো P এর মেয়ে।
অর্থাৎ, Q হলো R এর চাচা।

৭,৩৪৮.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন ক  
৭,৩৪৯.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 17টি
  2. খ) 21টি
  3. গ) 23টি
  4. ঘ) 25টি
ব্যাখ্যা


১টি  ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABI, BIC, AIJ, CIJ, AHJ, CDJ, JHG, JDE, GJF এবং  EJF = 10টি 
২টি  ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABC, BCJ, ACJ, BAJ, AJG, CJE এবং GJE = 7 টি 
৪টি  ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ACG, ACE, CGE এবং AGE = 4টি 

মোট ত্রিভুজ আছে =10+ 7 + 4 = 21টি
৭,৩৫০.
প্রশ্নবোধক স্থানে কত বসবে?
  1. ক) 113
  2. খ) 89
  3. গ) 99
  4. ঘ) 123
ব্যাখ্যা
সমাধান:
21 + 31 = 52
39 + 46 = 85
16 + 83 = 99.
৭,৩৫১.
অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই__________
  1. কর্মবিমুখ
  2. দেউলিয়া
  3. অনগ্রসর
  4. নিঃস্ব
ব্যাখ্যা
প্রশ্ন: অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই____________

সমাধান:
অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই অনগ্রসর। 

• "অর্থ ও শিক্ষায় পশ্চাদবর্তী" বলতে বোঝানো হয়েছে—
যারা অর্থনৈতিকভাবে দরিদ্র এবং শিক্ষাগতভাবে পিছিয়ে।
অর্থ ও শিক্ষায় পিছয়ে পড়ার ফলে তারা উন্নয়ন ও অগ্রগতির দিক থেকেও পিছিয়ে থাকে অর্থাৎ অনগ্রসর হয়।
৭,৩৫২.
কোনটি অশুদ্ধ বানান?
  1. Pneumonia
  2. Dyspepsia
  3. Gastitris
  4. Diarrhoea
ব্যাখ্যা
অশুদ্ধ বানান হলো: গ) Gastitris.

এর সঠিক বানান - Gastritis.

• Gastritis:
English meaning: an illness in which the stomach walls become swollen and painful.
Bangla meaning: পাকাশয়প্রদাহ।
 
অন্য শুদ্ধ বানান গুলোর অর্থ -

ক) Pneumonia:
English meaning: a serious illness in which one or both lungs become red and swollen and filled with liquid.
Bangla meaning: একটি বা উভয় ফুসফুসের প্রদাহঘটিত গুরুতর রোগ; ফুসফুসপ্রদাহ।

খ) Dyspepsia:
English meaning: any symptom, such as discomfort or pain, coming from the upper digestive tract.
Bangla meaning: অজীর্ণ রোগ; পেটের অসুখ; বদহজম। 

ঘ) Diarrhoea [UK]: [US diarrhea]
English meaning: an illness in which the body's solid waste is more liquid than usual and comes out of the body more often.
Bangla meaning: উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।

Source: Cambridge & Accessible Dictionary.
৭,৩৫৩.
নিচের কোন বানান টি সঠিক?
  1. ক) Foreign
  2. খ) Foreine
  3. গ) Farieng
  4. ঘ) Folt
ব্যাখ্যা
Foreign শব্দের অর্থ বৈদেশিক।Foreign শব্দটির বানান সঠিক। অন্য অপশন গুলোর সঠিক অর্থ নেই এবং বানান ভুল।
৭,৩৫৪.
তাপমাত্রা : থার্মোমিটার :: সমুদ্রের গভীরতা : ?
  1. ফ্যাদোমিটার
  2. ল্যাকটোমিটার
  3. স্পিডোমিটার
  4. থার্মোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: তাপমাত্রা : থার্মোমিটার :: সমুদ্রের গভীরতা : ?

সমাধান:
- থার্মোমিটার হলো তাপমাত্রা পরিমাপক যন্ত্র।
- ফ্যাদোমিটার দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।

এছাড়াও,
- বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার।
- ল্যাকটোমিটার হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র।
- স্পিডোমিটার, একটি যন্ত্র যা একটি গাড়ির গতি নির্দেশ করে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৩৫৫.
'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. স্রোতস্বিনী
  2. তরঙ্গ
  3. অরবিন্দ
  4. তুরঙ্গ
ব্যাখ্যা
প্রশ্ন: 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
• ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ - তরঙ্গ।
• ‘ঊর্মি’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো: তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, লহর, লহরী, উল্লোল, হিল্লোল, মহোর্মি।

- 'নদী' শব্দের সমার্থক শব্দ - স্রোতস্বিনী।
- 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ -অরবিন্দ।
- 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।
৭,৩৫৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Colleag
  2. খ) Colleage
  3. গ) Colleague
  4. ঘ) Coleague
ব্যাখ্যা
সমাধান: Colleague শুদ্ধ বানান।
৭,৩৫৭.
নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়?
  1. 3/5
  2. 4/7
  3. 1/2
  4. 5/8
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটির মান সবচেয়ে বড়?

সমাধান:
3/5 = 0.6
4/7 = 0.571
1/2 = 0.5
5/8 = 0.625

∴ সবচেয়ে বড় 5/8
৭,৩৫৮.
কোন শব্দটি ভিন্ন?
  1. পারাবার
  2. তটিনী
  3. বারিধি
  4. অর্ণব
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দটি ভিন্ন?

সমাধান:
‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী ইত্যাদি।

অপরদিকে,
সমুদ্রের সমার্থক শব্দ: সাগর, অর্ণব, পারাবার, সিন্ধু, বারিধি, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার ইত্যাদি।

তাই, তটিনী শব্দটি ভিন্ন।
৭,৩৫৯.
P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর পশ্চিম দিকে এবং R, P এর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 20 কি. মি.
  2. 140 কি. মি.
  3. 60 কি. মি.
  4. 100 কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: P, Q এবং R তিনটি শহর। P এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 60 কিমি, আর P এবং R এর মধ্যবর্তী দূরত্ব 80 কিমি। Q , P এর পশ্চিম দিকে এবং R, P এর দক্ষিণ দিকে অবস্থিত। Q এবং R এর মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

পিথাগোরাসের সূত্রানুযায়ী,
QR = √{(PQ)2 + (PR)2}
= √{602+802}
= √(3600 + 6400)
= √10000
= 100 কি. মি.
৭,৩৬০.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?
১, ২, ৩, ৬, ৯, ১৮, ?, ৫৪
  1. ২৭
  2. ৩৫
  3. ৩৯
  4. ৮৭
ব্যাখ্যা
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?
১, ২, ৩, ৬, ৯, ১৮, ?, ৫৪
২ × ১ = ২
১.৫ × ২ = ৩
২ × ৩ = ৬
১.৫ × ৬ = ৯
২ × ৯ = ১৮
১.৫ × ১৮ = ২৭
২ × ২৭ = ৫৪
পর্যায়ক্রমে ২, ১.৫, ২, ১.৫, ২, ...... দ্বারা গুণ করতে হবে। 
প্রশ্নবোধক চিহ্নের স্থানে ২৭ বসবে।
৭,৩৬১.
An electric light is related to a candle as an automobile is to-
  1. a carriage
  2. electricity
  3. a fire
  4. speed
  5. glow
ব্যাখ্যা
প্রশ্ন: An electric light is related to a candle as an automobile is to-

সমাধান:
electric light - বৈদ্যুতিক বাতি।
candle - মোমবাতি; দীপ।
automobile - মোটরগাড়ি।
carriage - অশ্বচালিত চার চাকার বাহন; ঘোড়ার গাড়ি।

অন্যদিকে,
electricity - বিদ্যুৎ; বিদ্যুৎ সরবরাহ।
fire - অগ্নি; আগুন।
speed - দ্রুততা; গতির দ্রুততা।

An electric light is related to a candle as an automobile is to a carriage.
৭,৩৬২.
কোন লিভারের চিহ্নিত স্থানে বেশি বলপ্রয়োগ করতে হবে যদি ৫০ পাউন্ড ওজনের বস্তুটিকে উপরে তুলতে হয়?
  1. ক) A
  2. খ) B
  3. গ) উভয়টিতে একই বল প্রয়োগ করতে হবে
  4. ঘ) অনির্ণেয়
ব্যাখ্যা
ফালক্রাম থেকে যত দূরে বল প্রয়োগ করা যাবে, একই ওজনের বস্তুর বেলায় তত কম বল প্রয়োগ করতে হবে।
৭,৩৬৩.
একজন ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করলেন সূর্য তখন তার পিছনে। ১০ মিনিট পর তিনি বাম দিকে ঘুরলেন এবং ২০ মিনিট পর তিনি আবার বাম দিকে ঘুরলেন। আবার, ২০ মিনিট পর আবার ডান দিকে ঘুরলেন। এখন তার মুখ কোন দিকে?
  1. ক) দক্ষিণ দিকে
  2. খ) পশ্চিম দিকে
  3. গ) পূর্ব দিকে
  4. ঘ) উত্তর দিকে
ব্যাখ্যা
সূর্য পূর্ব দিকে উদিত হয়।সুতরাং লোকটি পশ্চিম দিকে মুখ করে যাত্রা শুরু করল।এরপর সে প্রথমে দক্ষিণ দিকে, এরপর পূর্ব দিকে এবং সবশেষে দক্ষিণ দিকে যাত্রা শুরু করল।
৭,৩৬৪.
ক, গ, ঙ, ছ, _____ ধারার পরবর্তী অক্ষর কি হবে?
  1. ক) জ
  2. খ) ঞ
  3. গ) ঝ
  4. ঘ) ণ
ব্যাখ্যা

এখানে,
ক এর একটি বর্ণের পরের বর্ণ গ
গ এর একটি বর্ণের পরের বর্ণ ঙ
ঙ এর একটি বর্ণের পরের বর্ণ ছ
ছ এর একটি বর্ণের পরের বর্ণ ঝ হবে

৭,৩৬৫.
যদি 'PICTURE' দিয়ে 'QHDSVQF'বোঝায়, তাহলে 'BROWSER' দিয়ে নিচের কোনটি বুঝাবে?
  1. CSPXTFS
  2. TFSCSPX
  3. TDSCQPV
  4. CQPVTDS
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'PICTURE' দিয়ে 'QHDSVQF'বোঝায়, তাহলে 'BROWSER' দিয়ে নিচের কোনটি বুঝাবে?

সমাধান:
P → Q
I → H
C → D
T → S
U → V
R → Q
E → F 

একইভাবে
B → C
R → Q
O → P
W → V
S → T
E → D
R →  S

BROWSER  → CQPVTDS
৭,৩৬৬.
এই ধারার পরবর্তী সংখ্যাটি কত?
০, ১, ১, ২, ৩, ৫, ৮
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: এই ধারার পরবর্তী সংখ্যাটি কত?
০, ১, ১, ২, ৩, ৫, ৮

সমাধান:
ধারাটি একটি ফিবোনাক্কি ধারা
১ম পদ = ০
২য় পদ = ০ + ১ = ১
৩য় পদ = ১ + ১ = ২
৪র্থ পদ = ১ + ২ = ৩
৫ম পদ = ২ + ৩ = ৫
৬ষ্ঠ পদ = ৩ + ৫ = ৮

∴ ধারাটির পরবর্তী পদ = ৫ + ৮ = ১৩
৭,৩৬৭.
If you think one number is wrong in the series, what is the wrong number be?
2 1 3 2 4 3 5 4 5 5 7 6 
  1. 6
  2. 5
  3. 1
  4. no number is wrong in the series
ব্যাখ্যা
প্রশ্ন: If you think one number is wrong in the series, what is the wrong number be?
2 1 3 2 4 3 5 4 5 5 7 6 

সমাধান:
প্রদত্ত সিরিজে ২টি ধারা বিদ্যমান।
১ম ধারা, 2 3 4 5 6 7
২য় ধার, 1 2 3 4 5 6

এক্ষেত্রে 5 ভুল আছে। 5 এর স্থলে 6 হবে।
৭,৩৬৮.
ঘড়িতে ৭ : ৪৫ বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?
  1. ৪৭.৫°
  2. ৩৭.৫°
  3. ৩৫.৫°
  4. ৩০.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৭ : ৪৫ বাজে। ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = (১১m - ৬০h)/২
= {(১১ × ৪৫) - (৬০ × ৭)}/২
= (৪৯৫ - ৪২০)/২
= ৭৫/২
= ৩৭.৫°
৭,৩৬৯.
১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ......... পরবর্তীতে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৩৩
  2. খ) ৩৮
  3. গ) ৩৭
  4. ঘ) ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ......... পরবর্তীতে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রদত্ত সিরিজটি একটি মৌলিক সংখ্যার সিরিজ।
১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১ এর পরবর্তীতে ৩৭ মৌলিক সংখ্যা।

∴ ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১ এর পরবর্তীতে ৩৭ বসবে।
৭,৩৭০.
ইংরেজি বর্ণমালার শেষ স্বরবর্ণ ও শেষ ব্যঞ্জনবর্ণের অবস্থানের মধ্যবর্তী পার্থক্য কত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার শেষ স্বরবর্ণ U এবং শেষ ব্যঞ্জনবর্ণ Z.
সুতরাং, এদের পার্থক্য ৫।
৭,৩৭১.
খেলার মাঠ ঠিক করার জন্য রাকিব একটি লন রোলার ঠেলছে, সেজান লন রোলারটি টানছে। কার বেশি কষ্ট হবে?
  1. রাকিবের
  2. সেজানের
  3. উভয়ের সমান কষ্ট হবে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: খেলার মাঠ ঠিক করার জন্য রাকিব একটি লন রোলার ঠেলছে, সেজান লন রোলারটি টানছে। কার বেশি কষ্ট হবে?

সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে। 

যেহেতু রাকিব লন রোলার ঠেলছে তার কষ্ট বেশি হবে।
৭,৩৭২.
বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য হিমেল তার বাড়ি থেকে বের হলো, বাড়ির অবস্থান পূর্ব দিকে। সে একটি রাস্তার ক্রসিং এ আসলো যার বা দিকে একটি থিয়েটার এবং তার সোজাসোজি একটা হাসপাতাল আছে। বিশ্ববিদ্যালয় যদি থিয়েটারের বিপরীত দিকে হয় তবে তাকে কোন দিকে যেতে হবে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
৭,৩৭৩.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি হবে?
  1. ক) 101
  2. খ) 105
  3. গ) 103
  4. ঘ) 107
ব্যাখ্যা
উপর থেকে, (5×2)-1 = 9 ; (9×2)-2 = 16 ; (16×2)-3 = 29 ; (29×2)-4 = 54 ; (54×2)-5 = 103
৭,৩৭৪.
 X, Y এর থেকে দ্বিগুণ ভারী এবং এদের মধ্যবর্তী দুরত্ব ২১ সেমি। তাহলে A ব্লকটিকে কোথায় স্থাপন করলে এটি ভারসম্য অবস্থায় থাকবে?
  1. X থেকে ৫ সেমি দূরে
  2. X থেকে ৯ সেমি দূরে
  3. X থেকে ১২ সেমি দূরে
  4. X থেকে ৭ সেমি দূরে
ব্যাখ্যা
x = 2a
y = a
ধরি, A ব্লকটিকে x থেকে b দুরত্বে স্থাপন করলে এটি ভারসম্য অবস্থায় থাকবে
তাহলে,
2ab = a(21-b)
2ab = 21a – ab
3ab = 21a
b = 21/3 = 7
৭,৩৭৫.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

সমাধান:

1 নং প্যাটার্ন তৈরি হবে।
৭,৩৭৬.
প্রদত্ত চিত্রে কতটি সংখ্যা দুই বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাহিরে অবস্থান করছে? 
  1. ক) 4টি
  2. খ) 3টি
  3. গ) 5টি
  4. ঘ) 2টি
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে দুই বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাহিরে অবস্থান করছে সংখ্যা গুলো হলো 1,3,5,10 = 4টি  
৭,৩৭৭.
যদি n কে 8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা নয়?
  1. n + 3
  2. n - 3
  3. 3n + 1
  4. 5n + 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n কে 8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয়, তবে নিচের কোনটি জোড় সংখ্যা নয়?

সমাধান:
8 দ্বারা ভাগ করার পর ভাগশেষ 5 হয় তাই, 8 + 5 = 13

ধরি,
n = 13
অপশন ক হতে, n + 3 = 13 + 3 = 16
অপশন খ হতে, n - 3 = 13 - 3 = 10
অপশন গ হতে, 3n + 1 = (3 × 13) + 1 = 40
অপশন ঘ হতে, 5n + 2 = (5 × 13) + 2 = 67

∴ 5n + 2 জোড় সংখ্যা নয়।
৭,৩৭৮.
যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে ৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ রাশিমালার মান কত?
  1. ২১
  2. ২৫
  3. ৪৫
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে ৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ রাশিমালার মান কত?

সমাধান: 
৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ কে লিখতে হবে,
৫৫ ÷ ৫ × ২ + ৯ - ৬ 
= ১১ × ২ + ৯ - ৬
= ২২ + ৯ - ৬
= ৩১ - ৬
= ২৫
৭,৩৭৯.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি কোন পরিবর্তন হবে না?
  1. ক) TOOT
  2. খ) CAB
  3. গ) MOT
  4. ঘ) SAB
ব্যাখ্যা
A, H, I, M, O, T, U, V, W, X, Y - অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব একই রকম দেখা যায়।
আয়নায় প্রতিফলিত হলে TOOT শব্দটি কোন পরিবর্তন হবে না 

৭,৩৮০.
যদি 6 × 5 = 91, 8 × 7 = 169 এবং 10 × 7 = 211 হয়, তাহলে 11 × 10 = ?
  1. 331
  2. 321
  3. 341
  4. 351
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 6 × 5 = 91, 8 × 7 = 169 এবং 10 × 7 = 219 হয়, তাহলে 11 × 10 = ?

সমাধান:
প্রতিটি ক্ষেত্রে দুটি সংখ্যা a এবং b এর গুণফলের পরিবর্তে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করা হয়েছে।
(a + b)2 - (a × b)

এখন, 
6 × 5 ⇒ (6 + 5)2 - (6 × 5) = 112 - 30 = 121 - 30 = 91

8 × 7 ⇒ (8 + 7)2 - (8 × 7) = 152 - 56 = 225 - 56 = 169

10 × 7 ⇒ (10 + 7)2 - (10 × 7) = 172 - 70 = 289 - 70 = 219

একইভাবে,
(11 + 10)2 - (11 × 10) = 212 - 110 = 441 - 110 = 331

সুতরাং, 11 × 10 = 331

৭,৩৮১.
আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল? 

সমাধান:
- গত পরশু দিনের আগের দিন(বৃহস্পতিবার)
- গত পরশু (শুক্রবার) 
- গতকাল (শনিবার) 
- আজ (রবিবার)
৭,৩৮২.
(০.১ × ০.০১ × ০.০০৮)/(০.০২ × ০.০০৪) এর মান কত?
  1. ০.০১
  2. ০.১
  3. ০.২
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: (০.১ × ০.০১ × ০.০০৮)/(০.০২ × ০.০০৪) এর মান কত?

সমাধান:
(০.১ × ০.০১ × ০.০০৮)/(০.০২ × ০.০০৪)
= (১ × ১ × ৮)/(১০ × ২ × ৪)
= ৮/৮০
= ০.১
৭,৩৮৩.
"Referendum" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-
  1. গণভোট
  2. জনমত
  3. ভোটপত্র
  4. অধিকার
ব্যাখ্যা
প্রশ্ন: "Referendum" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-

সমাধান:
"Referendum" শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো "গনভোট"।
৭,৩৮৪.
নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
  2. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
  3. কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
  4. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?

সমাধান:
তৃতীয় অপশনের সব শব্দের বানান সঠিক।

- প্রথম অপশনের ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল। 

- দ্বিতীয় অপশনের ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী।

- তৃতীয় অপশনে একটি বানান (পিপিলীকা) ভুল।
শুদ্ধ বানান হল- পিপীলিকা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
 
৭,৩৮৫.
'Policy' এর বিপরীত শব্দ কোনটি?
  1. Approach
  2. Arrangement
  3. Lawless
  4. Principle
ব্যাখ্যা
Policy - নীতি; কর্মপন্থা; কর্মসূচি।
Approach - নিকটবর্তী হওয়া।
Arrangement - সুবিন্যস্তকরণ; সজ্জিতকরণ; সাজানোর রীতি।
Lawless - আইনবর্জিত; অরাজক।
Principle - মূলতত্ত্ব; মূলসূত্র।

'Policy' এর বিপরীত শব্দ ‘Lawless’.
৭,৩৮৬.
'Reconciliation' এর বাংলা পরিভাষা শব্দ-
  1. পুনর্যোজন
  2. সুপারিশ
  3. পুনর্মিলন
  4. পুনর্বিবেচনা
ব্যাখ্যা
প্রশ্ন: 'Reconciliation' এর বাংলা পরিভাষা শব্দ-

সমাধান:
'Reconciliation' এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্মিলন

তাছাড়া,
Recommendation এর বাংলা পরিভাষা শব্দ- সুপারিশ।
Recomposition এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্যোজন।
Reconsideration এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্বিবেচনা।

উৎস: বাংলা একাডেমি- প্রশাসনিক পরিভাষা। 
৭,৩৮৭.
UNIVERSITY শব্দটি মোট কত উপায়ে সাজানো যায়?
  1. 10!/2!
  2. 10!
  3. 10!/(2! × 2!)
  4. 100
ব্যাখ্যা
প্রশ্ন: UNIVERSITY শব্দটি মোট কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
UNIVERSITY শব্দটিতে মোট বর্ণ আছে 10টি
I বর্ণটি আছে 2 বার।

∴ মোট সাজানোর উপায় = 10!/2!
৭,৩৮৮.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ৭টি
  4. ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

প্রশ্ন:
চিত্র অনুসারে,
ত্রিভুজগুলো হলো - △ABC, △ABD, △ACD, △AOB, △BOD, △AOC, △COD এবং △BOC
সুতরাং মোট ত্রিভুজ ৮টি।
৭,৩৮৯.
Milk : White : : Sky : ?
  1. ক) Blue
  2. খ) Green
  3. গ) Pink
  4. ঘ) White
ব্যাখ্যা
Milk(দুধ) এর কালার White(সাদা)
Sky(আকাশ) এর কালার Blue(নীল)
৭,৩৯০.
'?' চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
 
  1. ক) ৯
  2. খ) ৮
  3. গ) ৭
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
 
সমাধান: 
উপরের প্রথম চিত্রে, ৯ - ৪ = ৫ ⇒ ৫ + ৭ = ১২
উপরের ২য় চিত্রে, ৪ - ১ = ৩ ⇒ ৩ + ১ = ৪ 
নিচের চিত্রে, ৫ - ২ = ৩ ⇒ ৩ + ৬ = ৯
৭,৩৯১.
প্রদত্ত চিত্রভিত্তিক সিরিজে পরের চিত্র কোনটি হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে, 
A এর ১ম উপাদানটি আকারে ছোট হয়ে B এর ২য় উপাদানে পরিণত হয়। 
A এর ২য় উপাদানটি আকারে আকারে বড় হয়ে B এর ১ম উপাদানে পরিণত হয়। 

একই নিয়ম C ও D এর ক্ষেত্রে প্রযোজ্য।
এবং একই নিয়ম অনুসারে E এর পরে ক চিত্রটি আসবে।
৭,৩৯২.
12 + 22 +32 +.................... + 502 = কত?
  1. ক) 42525
  2. খ) 42825
  3. গ) 42725
  4. ঘ) 42925
ব্যাখ্যা
আমরা জানি, 
12 + 22 + 32 + 42 + ........... + n2 = (1/6){n(n+1)(2n + 1)} 

12 + 22 + 32 + 42 + ........... + 502 = (1/6){50(50 +1)(2 × 50 + 1)}
                                                    = (50 × 51 × 101)/6
                                                    = 42925
৭,৩৯৩.
He died ______ negligence.
  1. in
  2. by
  3. at
  4. through
ব্যাখ্যা
প্রশ্ন: He died ______ negligence.

সমাধান:
♦ Prepositions with die
১। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে ।
- He died in the battle field.
- His uncle died in sleep.
- His mother died in peace.

২। কোন accident এ মারা গেলে in বসে ।
Many people die in an accident.
He died in a car crash.
এরসাথে by বসালে ভুল হবে । He died by a car crash.

৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে ।
- Many men died in 1971 for our freedom.

৪। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে ।
- The man died from cancer/cholera.

৫। অবহেলায় মারা গেলে die through বসে।
- He died through negligence.

৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

Sources - Oxford, Cambridge, and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides
৭,৩৯৪.
হলে - এর প্রশ্নবোধক স্থানে কত বসবে?
  1. ১২০
  2. ১৮০
  3. ২২৪
  4. ২৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: হলে - এর প্রশ্নবোধক স্থানে কত বসবে?

সমাধান:
১ম চিত্রে, ১ + ২ + ৩ + ৪
= ১ + ৮ + ২৭ + ৬৪
= ১০০
২য় চিত্রে, ২ + ৩ + ৪ + ৫
= ৮ + ২৭ + ৬৪ + ১২৫
= ২২৪
৭,৩৯৫.
A cow does not always have-
  1. heart
  2. eyes
  3. calf
  4. skin
  5. tail
ব্যাখ্যা
প্রশ্ন: A cow does not always have-

সমাধান:
heart - হৃৎপিণ্ড
eyes - চোখ; চক্ষু; নেত্র; অক্ষি।
calf - বাছুর।
skin - গায়ের চামড়া; ত্বক।
tail - লেজ; লেজুড়।

A cow does not always have calf.
গরুর সবসময় বাছুর থাকবে না।
৭,৩৯৬.
অনি, মনি, রনি ও জনি সারিবদ্ধ ভাবে বসল। অনি মনির ডানে, রনির বামে কিন্তু জনির ডানে বসল। যদি জনি মনির বায়ে বসে থাকে তাহলে সবচেয়ে বামে কে বসেছে?
  1. ক) মনি
  2. খ) জনি
  3. গ) রনি
  4. ঘ) অনি
ব্যাখ্যা

প্রশ্নের শর্তানুসারে, নিম্নোক্ত উপায়ে বসেছেঃ

বাম ←→ ডান
জনি → মনি → অনি → রনি

∴ সবার বামে জনি এবং সবার ডানে রনি বসেছে।

৭,৩৯৭.
১০০, ১০৩, ১০৮, ১১৫,.......... ধারাটির সপ্তম পদ কত?
  1. ক) ১২৪
  2. খ) ১৪৮
  3. গ) ১৩৫
  4. ঘ) ১২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০, ১০৩, ১০৮, ১১৫, --- ধারাটির সপ্তম পদ কত? 

সমাধান: 
১০৩ - ১০০ = ৩
১০৮ - ১০৩ = ৫
১১৫ - ১০৮ = ৭
প্রতিবারে পার্থক্য পূর্বের পার্থক্যের চেয়ে ২ বৃদ্ধি পায়।
৫ম পদ হবে, ১১৫ + ৯ = ১২৪
৬ষ্ঠ পদ হবে, ১২৪ + ১১ = ১৩৫
৭ম পদ হবে, ১৩৫ + ১৩ = ১৪৮
৭,৩৯৮.
নিচের ধারার শেষ সংখ্যা কত?
৩, ৯, ২৭, ৮১, ….?
  1. ২৪১
  2. ২৪৩
  3. ২৪৫
  4. ২৪৭
ব্যাখ্যা

৩, ৯, ২৭, ৮১ .....
= ৩, ৩, ৩, ৩, ৩ ..........
∴ ৩ = ২৪৩

৭,৩৯৯.
Choose the synonym of 'PIOUS'
  1. Sympathetic
  2. Religious
  3. Afraid
  4. Faithful
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the synonym of 'PIOUS'

সমাধান:
PIOUS শব্দের অর্থ হলো ধার্মিক, ধর্মভীরু, বা অত্যন্ত ধর্মনিষ্ঠ
এজন্য এর সবচেয়ে কাছের সমার্থক শব্দ হলো Religious।

অন্য অপশনগুলো বিশ্লেষণ করি-
A. Sympathetic → সহানুভূতিশীল।  (ধর্মের সাথে সম্পর্ক নেই)
C. Afraid → ভীত। 
D. Faithful → বিশ্বস্ত।  (বিশ্বস্ততা ধর্মীয় অর্থ বহন করে না)

সঠিক উত্তর: A. Religious

৭,৪০০.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার বেশি কষ্ট হবে?
  1. টেনে নেয়া ব্যক্তির
  2. ঠেলে নেয়া ব্যক্তির
  3. দুজনের সমান কষ্ট হবে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ কারন টানার সময় আপাত ওজন হ্রাস পায় কিন্তু ঠেলার সময় আপত ওজন বৃদ্ধি পায়।

তাই টেনে নেয়া ব্যক্তির কষ্ট কম হবে।
ঠেলে নেয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।