PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা
PrepBank · পাতা ৬৬ / ১৩৫ · ৬,৫০১–৬,৬০০ / ১৩,৫৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: ভারসাম্যে থাকার জন্য প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কত কেজি ভর রাখতে হবে?
সমাধান:
আমরা জানি,
ভারসাম্য রক্ষা করতে হলে উভয় পাশে ভর ও দৈর্ঘ্যের গুণফল সমান হতে হবে।
ধরি,
ডান দিকের ভর = x কেজি
প্রশ্নমতে,
5 × 9 = 6 × x
⇒ 6x = 45
⇒ x = 45/6
∴ x = 7.5
∴ ডানদিকে 7.5 Kg ভর রাখতে হবে।
ব্যাখ্যা
সমাধান:
Tea - চা গাছ বা চা পাতা; চা পাতা থেকে প্রস্তুত পানীয়; চা।
Cinchona - যে গাছের ছাল থেকে কুইনিন প্রস্তুত হয়।
Rubber - রাবার নামক পদার্থ
Chalk- চুনাপাথর বা এই জাতীয় পদার্থ দিয়ে তৈরি লেখা ও আঁকার খড়ি।
∴ চক বাদে বাকি সব গাছ থেকে পাওয়া যায়।
ব্যাখ্যা
• Terrible (adjective)
English Meaning: causing fear.
Bangla Meaning: ভয়ংকর; ভীষণ; ভয়াবহ।
অপশন আলোচনা:
- Frightening - আতঙ্কজনক; ভীতিপ্রদ।
- Comforting - আরাম; স্বস্তি; আয়েশ; তৃপ্তি।
- Calming - অনুত্তেজিত; প্রশান্ত।
- Soothing - শান্ত বা প্রশমিত করা।
1. Poverty 2. Population 3. Death 4. Unemployment 5. Disease
ব্যাখ্যা
1. Poverty 2. Population 3. Death 4. Unemployment 5. Disease
প্রদত্ত শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে পাই -
Population Unemployment Poverty Disease Death
2 4 1 5 3
অধিক জনসংখ্যার কারণে unemployment সৃষ্টি হয়।
Unemployment এর কারণে poverty আসে।
Poverty এর কারণে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হয়, ফলে রোগ বালাই (Disease) হয়।
রোগ বালাই এর চিকিৎসা নেয়া সম্ভব না হলে শেষ পর্যন্ত diseases থেকে মৃত্যু ঘটে।তাই ক্রমটি সাজানো হয়েছে
Population → Unemployment → Poverty → Disease → Death
ব্যাখ্যা
মূল উপাদানটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° কোণে ঘুরে। এবং
মাথায় দাগাঙ্কিত উপাদানটি পরস্পর বিপরীতমুখী হয়ে যায়।
তাই সঠিক উত্তর : ক
ব্যাখ্যা
প্রশ্ন: 60Ω রোধ বিশিষ্ট রেজিস্টার সার্কিটে 3.5A তড়িৎ প্রবাহ চালিত হলে রেজিস্টারের ভোল্টেজ কত?
সমাধান:
রোধ, R = 60Ω
তড়িৎ প্রবাহ, I = 3.5A
∴ ভোল্টেজ, V = IR
= (60 × 3.5) V
= 210 V
ব্যাখ্যা
প্রশ্ন: 'A' গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে 'Y' গিয়ারটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
'Y' গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে (Counter-clockwise) ঘুরবে।
'A' গিয়ার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে B গিয়ার ক্রসিং বেল্ট দিয়ে যুক্ত থাকায় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
'C' গিয়ারটি 'B'এর সাথে সরাসরি যুক্ত থাকায় 'B'-এর বিপরীত দিকে অর্থাৎ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
'D' গিয়ারটি 'C'-এর সাথে সরাসরি যুক্ত থাকায় ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
'Y' গিয়ারটি 'D'-এর সাথে সমান্তরাল বা ওপেন বেল্ট দিয়ে যুক্ত থাকায় দিক একই থাকবে অর্থাৎ, ঘড়ির কাঁটার দিকে।
সুতরাং, 'Y' গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
সমাধান:
একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 5, 6 = ৪টি
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12, 23, 36, 45, 16, 56 = ৬টি
তিনটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 156, 234 = ২টি
চারটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1236, 3456 = ২টি
সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 123456 = ১টি
∴ মোট ত্রিভুজ আছে = ৪ + ৬ + ২ + ২ + ১ = ১৫টি।
ব্যাখ্যা
প্রশ্ন: ১ জন লোক ১ টা কলা ১ মিনিটে খেতে পারে। তাহলে ৫ জন লোকের ৫ টা কলা খেতে কত মিনিট সময় লাগবে?
সমাধান:
১ জন লোক ১ টা কলা = ১ মিনিট
১ জন লোক ৫ টা কলা = ৫ মিনিট
৫ জন লোক ১ টা করে কলা = ১ মিনিট (সবাই একসাথে খায়)
৫ জন লোক ৫ টা কলা = ১ মিনিট (প্রতিটি লোক ১ টা কলা খায়)
কারণ: যখন ৫ জন লোক একসাথে খায়, তারা একই সময়ে কলা খাওয়া শুরু করে এবং শেষ করে। প্রতিটি লোক ১ টা কলা খেতে ১ মিনিট সময় নেয়।
ব্যাখ্যা
সমাধান:
এখানে
৩ + ২ = ১ ⇒ ৩ - ২ = ১, ১ × ১ = ১
৫ + ২ = ৯ ⇒ ৫ - ২ = ৩, ৩ × ৩ = ৯
৬ + ৪ = ৪ ⇒ ৬ - ৪ = ২, ২ × ২ = ৪
∴ ৭ + ২ এর ক্ষেত্রে,
৭ - ২ = ৫, ৫ × ৫ = ২৫
ব্যাখ্যা
সমাধান:
সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ, কারণ এতে লবণের পরিমাণ বেশি থাকে, যা পানির ঘনত্ব বাড়িয়ে দেয়। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় এটি স্বাভাবিক পানির চেয়ে বেশি ঘন (dense) হয়। ফলে একই আয়তনের পানি বেশি ওজনের হয় এবং সাঁতারুর শরীরকে বেশি ভাসমান শক্তি প্রদান করে।
ব্যাখ্যা
সমাধান:
মৌলিক সংখ্যা: ১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। - এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
∴ ৯৭ মৌলিক সংখ্যা। এবং অন্যগুলো থেকে ভিন্ন।
মাঠের বিরুদ্ধে _____,
শূন্য স্থানে নিচের কোন শব্দটি হবে?
ব্যাখ্যা
কবির বিরুদ্ধে কবি,
মাঠের বিরুদ্ধে মাঠ,
লাইন দুটি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতা থেকে নেওয়া হয়েছে।
[বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি]
ব্যাখ্যা
প্রতি ত্রয়ীর প্রথম অক্ষর গুলোর ধারাঃ F G H I J
প্রতি ত্রয়ীর ২য় অক্ষর গুলো সবসময়ই একই থাকে।
এবং, প্রতি ত্রয়ীর তৃতীয় অক্ষর গুলোর ধারা ইংরেজি স্বরবর্ণঃ A E I O U
ব্যাখ্যা
সমাধান:
ধরি
মোটর সাইকেলের গতিবেগ = ৫ক কি.মি./ ঘণ্টা
ট্রেনের গতিবেগ = ৯ক কি.মি./ ঘণ্টা
বাসের গতিবেগ = ৪ক কি.মি./ ঘণ্টা
প্রশ্নমতে,
(৫ক + ৯ক + ৪ক)/৩ = ৭২
বা, ১৮ক/৩ = ৭২
বা, ৬ক = ৭২
∴ ক = ১২
বাসের গতিবেগ = ৪ × ১২ = ৪৮ কি.মি./ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ঘণ্টায় ১০৮ কি.মি. গতিবেগে চললে, ২৫০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
সমাধান:
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য = (২০০ + ২৫০) মিটার = ৪৫০ মিটার
দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ১০৮ কি.মি. /ঘণ্টা = (১০৮ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ৩০ মিটার/সেকেন্ড
ট্রেনটি,
৩০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে
∴ ১ মিটার অতিক্রম করে = ১/৩০ সেকেন্ডে
∴ ৪৫০ মিটার অতিক্রম করে = (১ × ৪৫০)/৩০ সেকেন্ডে = ১৫ সেকেন্ডে
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
লিপ ইয়ার বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
লিপ ইয়ার হলে একদিন বাড়তি যোগ করতে হয়।
২০১১ সালের ১লা জানুয়ারি শনিবার হলে ৩১ ডিসেম্বর শনিবার
২০১২ সালের ১লা জানুয়ারি রবিবার হলে ৩১ ডিসেম্বর সোমবার
২০১৩ সালের ১লা জানুয়ারি মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: এক কিলোমিটার দৌড়ের একটি প্রতিযোগিতায় A, B কে ৪ সেকেন্ড বা ৪০ মিটারে পরাজিত করে। B এক কিলোমিটার দৌড়ের প্রতিযোগিতায় কত সময় নিয়েছিল?
সমাধান:
B, ৪ সেকেন্ড এ অতিক্রম করে ৪০ মিটারে
এখন,
B এর ৪০ মিটার যেতে সময় লাগে ৪ সেকেন্ড
∴ B এর ১ মিটার যেতে সময় লাগে = ৪/৪০ = ১/১০ সেকেন্ড
∴ B এর ১০০০ মিটার যেতে সময় লাগে = ১০০০/১০ = ১০০ সেকেন্ড
অতএব, B এক কিলোমিটার দৌড়ে নিয়েছিল ১০০ সেকেন্ড।
ব্যাখ্যা
প্রশ্ন: যদি FRIEND = HTKGPF হয়, তাহলে SCHOOL =?
সমাধান:
FRIEND = HTKGPF প্রতিটি বর্ণ পরের দুই বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
একইভাবে,
∴ SCHOOL = UEJQQN
ব্যাখ্যা
সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- শেষের কবিতা
- চোখের বালি
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- গোরা
- যোগাযোগ
- চার-অধ্যায়
- মালঞ্চ
অন্যদিকে,
- দোলনচাঁপা কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
তাই, এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।
[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
ব্যাখ্যা
সমাধান:
আয়নায় দেখানো সময় = ২ : ৩০
প্রকৃত সময় = ১১ : ৬০ - ২ : ৩০
= ৯ : ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: A যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তবে B কোন দিকে ঘুরবে?
সমাধান:
আমরা জানি,
পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
এখানে,
- প্রথম গিয়ারটি অর্থাৎ 'A' ঘড়ির কাঁটার দিকে ঘুরছে।
- ১ম গিয়ারটির সাথে দ্বিতীয় গিয়ার যুক্ত থাকায় দ্বিতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
- একইভাবে ৩য় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
- তাহলে চতুর্থ গিয়ারটি অর্থাৎ 'B' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
ব্যাখ্যা
7×2+2 = 16
16×2+3 = 35
35×2+4 = 74
74×2+5 = 153
153×2+6 = 312
312×2+7 = 631
ব্যাখ্যা
সমাধান:
Butterfly ⇒ প্রজাপতি
Caterpillar ⇒ শুঁয়া পোকা
শুঁয়াপোকা পরিণত হয়ে প্রজাপতি হয়।
Frog ⇒ ব্যাঙ
Tadpole ⇒ ব্যাঙাচি
ব্যাঙাচি পরিণত হয়ে ব্যাঙ হয়।
ব্যাখ্যা
এই শর্ত অনুযায়ী অপশন খ এর চিত্রটি সঠিক।
ব্যাখ্যা
11 = 11p/(1 - p)
1 = p/(1 - p)
1 - p = p
1 = p + p
2p = 1
p = 1/2
(2p)2 = {2 × (1/2)}2 = 12 = 1
ব্যাখ্যা
সমাধান:
• সঠিক proverb টি হচ্ছে -
• After sweetmeat comes the sour sauce.
- যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
ব্যাখ্যা
সমাধান:
ময়ূর আছে = ক টি
হরিণ আছে = (৮০ - ক) টি
প্রশ্নমতে,
২ক + ৪(৮০ - ক) = ২০০
বা, ২ক + ৩২০ - ৪ক = ২০০
বা, - ২ক = ২০০ - ৩২০
বা, - ২ক = - ১২০
∴ ক = ৬০
∴ ময়ূর আছে ৬০টি।
∴ হরিণ আছে = (৮০ - ৬০) = ২০টি
ব্যাখ্যা
সমাধান:
১ম চিত্রে,
(24 ÷ 2) + (156 ÷ 3)
= 12 + 52
= 64
২য় চিত্রে,
(12 ÷ 6) + (69 ÷ 3)
= 2 + 23
= 25
৩য় চিত্রে,
(40 ÷ 10) + (84 ÷ 4)
= 4 + 21
= 25
ব্যাখ্যা
সমাধান:
১.১ × ০.০১ × ০.০০১ = ০.০০০০১১
ব্যাখ্যা
সমাধান:
প্রকৃত সময় = ৩ : ২০
আয়নায় সময় = ১১ : ৬০ - ৩ : ২০
= ৮ : ৪০
৮ টা ৪০ মিনিট বাজে।
ব্যাখ্যা
- 'ডুব মারা' বাগধারার অর্থ পালিয়ে যাওয়া।
- 'ভরাডুবি' বাগধারার অর্থ সর্বনাশ।
- 'তালকানা' বাগধারার অর্থ কাণ্ডজ্ঞানহীন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
ব্যাখ্যা
সমাধান:
আজ ২৭ তারিখ হলে ১৪ দিন আগে ছিল = ২৭ - ১৪ = ১৩ তারিখ
রাসেল ১৩ তারিখ বলেছিল তার জন্মদিন আগামীকাল
∴ রাসেলের জন্মদিন = ১৪ তারিখ
ব্যাখ্যা
সমাধান:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখায় পাঁচটি গিয়ার একে অপরের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। যদি ডান দিক থেকে প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, তবে ডান দিক থেকে পঞ্চম গিয়ারটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
ডান দিক থেকে পঞ্চম গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে (Anti-clockwise) ঘুরবে।
কারণ,
পাশাপাশি সংযুক্ত দুটি গিয়ার সব সময় একে অপরের বিপরীত দিকে ঘোরে। সেই অনুযায়ী,
১ম গিয়ার- ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
২য় গিয়ার- ঘড়ির কাঁটার দিকে (১ম-এর বিপরীত)।
৩য় গিয়ার- ঘড়ির কাঁটার বিপরীত দিকে (২য়-এর বিপরীত)।
৪র্থ গিয়ার- ঘড়ির কাঁটার দিকে (৩য়-এর বিপরীত)।
৫ম গিয়ার- ঘড়ির কাঁটার বিপরীত দিকে (৪র্থ-এর বিপরীত)।
সুতরাং, ডান দিক থেকে পঞ্চম গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
ব্যাখ্যা
সমাধান:
• পানির নিচে তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র - গ্রাডিমিটার।
• ভূকম্পনের তীব্রতা ও কম্পনের মাত্রা পরিমাপ যন্ত্র - সিসমোগ্রাফ।
• বাতাসের আদ্রতা পরিমাপক যন্ত্র - হাইগ্রোমিটার।
ব্যাখ্যা
প্রশ্ন: i + i2 + i3 + i4 = ?
সমাধান:
জটিল সংখ্যার বিভিন্ন মানসমূহ-
i = √(-1)
i2 = - 1
i3 = i2 × i = - i
i4 = i2 × i2 = (- 1) × (- 1) = 1
এখন,
i + i2 + i3 + i4
= i + (- 1) + (- i) + 1
= i - 1 - i + 1
= 0
ব্যাখ্যা
সমাধান:
A shop has always goods.
দোকানে অব্যশই পণ্য থাকতে হবে।
কারণ, পণ্য ছাড়া দোকানদার, ক্রেতা, আসবাবপত্র কোন কিছুই কাজে লাগবে না।
It is comparatively easier to swim in a sea than in a river, because-
ব্যাখ্যা
It is comparatively easier to swim in a sea than in a river, because-
সমাধান:
It is comparatively easier to swim in a sea than in a river, because the specific gravity of sea water which contains salt is higher than of river water.
লবণের জন্য সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্বের চেয়ে বেশি।
তাই, নদী অপেক্ষা সমুদ্রের পানিতে সাঁতার কাটা অধিক সহজ।
1. House 2. Street 3. Room 4. Town 5. District
ব্যাখ্যা
Room House Street Town District
3 1 2 4 5
ব্যাখ্যা
পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোন সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়।
যেমনঃ 'এক' সংখ্যার ক্রমিক অবস্থান 'প্রথম', 'প্রথমা', 'পহেলা' ইত্যাদি। এগুলোকে পূরণবাচক সংখ্যা শব্দ বলে।
উল্লেখ্য,
পূরণবাচক শব্দ ৩ প্রকার।
যথা -
- সাধারণ পূরণবাচক
- তারিখ পূরণবাচক ও
- ভগ্নাংশ পূরণবাচক
উৎস: নবম-দশম শ্রেণি, বাংলা ব্যাকরণ (নতুন সংস্করণ)
ব্যাখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: হ্যাপটিক মেমোরি (Haptic Memory) কীসের সাথে সম্পর্কিত?
সমাধান:
হ্যাপটিক মেমোরি (Haptic Memory) এটি স্পর্শ (Tactile Sense) এর সাথে সম্পর্কিত।
এটি স্পর্শের মাধ্যমে প্রাপ্ত তথ্য সংরক্ষণ করে, সংক্ষিপ্ত সময়ের জন্য তথ্য মনে রাখে। হ্যাপটিক মেমোরি সচরাচর অবচেতনভাবে কাজ করে, বিশেষ করে নতুন বা পরিচিত বস্তুর স্পর্শে।
ব্যাখ্যা
সমাধান:
‘উলুখাগড়া’ বাগধারাটির অর্থ = গুরুত্বহীন লোক।
‘অকাল বোধন’ বাগধারাটির অর্থ = অসময়ে আবির্ভাব।
অন্যদিকে,
'বকধার্মিক' বাগধারাটির অর্থ - ভন্ডসাধু।
'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ - ভূমিকা।
'ঢেঁকি অবতার' বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
ব্যাখ্যা
'ষাণ্মাসিক'- বানানটি শুদ্ধ।
• 'ষাণ্মাসিক' শব্দের অর্থ:
- ছয় মাস পর পর ঘটে বা প্রকাশিত হয় এমন।
অন্যান্য অপশনের অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ বানান:
অশুদ্ধ বানান- শুদ্ধ বানান-
ভীস্ম- ভীষ্ম,
হিরন্ময় - হিরণ্ময়,
নিস্ক্রিয় - নিষ্ক্রিয়।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
ঘড়িতে 3:00 টা বাজলে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন
= │(11M - 60H)/2│
= │(11×0 - 60×3)/2│
= 90°
ব্যাখ্যা
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়। যথাঃ
(ক) জনসমষ্টি
(খ) নির্দিষ্ট ভূখণ্ড
(গ) সরকার
(ঘ) সার্বভৌমত্ব।
সূত্র: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ব্যাখ্যা
3 × 2 - 1 = 5
5 × 2 - 2 = 8
8 × 2 - 3 = 13
13 × 2 - 4 = 22
22 × 2 - 5 = 39
ব্যাখ্যা
সমাধান:
বিমূঢ় সংস্কৃত ভাষার শব্দ।
এর শব্দের অর্থ-
১.হিতাহিত জ্ঞানশূন্য
২.অজ্ঞান
৩.হতবুদ্ধি, বিহ্বল
৪.মোহাচ্ছন্ন
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology
ব্যাখ্যা
1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology
সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই
1. Zebra
4. Zenith
2. Zodiac
5. Zoology
3. Zootomy
সঠিক উত্তর 14253
ব্যাখ্যা
সমাধান:
৯টি সংখ্যার গড় ১২
∴ ৯টি সংখ্যার সমষ্টি (১২ × ৯) = ১০৮
প্রথম ৭টি সংখ্যার গড় ১০
∴ প্রথম ৭টি সংখ্যার সমষ্টি (১০ × ৭) = ৭০
∴ শেষ ২ টি সংখ্যার সমষ্টি (১০৮ - ৭০) = ৩৮
ব্যাখ্যা
সমাধান:
চিত্রানুসারে, D = 4, I = 9, V = 22, O = 15, R = 18, C = 3, E = 5
DIVORCE = 4922151835
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
শর্ত অনুযায়ী,
(১/৩) × (১/৬) × x = ১২
⇒ x/১৮ = ১২
⇒ x = ১২ × ১৮
∴ x = ২১৬
এখন,
২১৬ এর ৩/৮ অংশ = (২১৬ × ৩)/৮
= ৮১
ব্যাখ্যা
সমাধান:
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১০ অংশ
আবার,
২য় নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১২ অংশ
অনুরূপভাবে,
৩য় নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/১৫ অংশ
∴ তিনটি নল দ্বারা ১ ঘন্টায় পূর্ণ হয় = (১/১০) + (১/১২) + (১/১৫) অংশ
= (৬ + ৫ + ৪)/৬০ অংশ
= ১/৪ অংশ
এখন,
১/৪ অংশ পূর্ণ হয় = ১ ঘণ্টায়
∴ ১ অংশ পূর্ণ হয় = ৪ ঘণ্টায়
∴ ১/২ অংশ পূর্ণ হয় ৪ × (১/২) ঘণ্টায়
= ২ ঘণ্টা।
ব্যাখ্যা
P এর ডানদিকের ৪র্থ বর্ণ T
T এর পরের বর্ণ U
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
ব্যাখ্যা
৪ + ৪ = ৮
৮+ ৫ = ১৩
১৩ + ৬ = ১৯
১৯ + ৭ = ২৬
২৬ + ৮ = ৩৪
৩৪ + ৯ = ৪৩
অর্থাৎ প্রতিটি পদের ব্যবধান পূর্ববর্তী ব্যবধান থেকে ১ করে বৃদ্ধি পেয়েছে।
∴ ৭ম পদ = ৪৩
ব্যাখ্যা
একজন মাঝি যখন নৌকা চালানোর সময় নৌকার পেছন থেকে বৈঠা দিয়ে পানিতে বা লগি দিয়ে ভূমিতে ধাক্কা দেন তখন পানি বা ভূমি যথাক্রমে বৈঠা ও লগির ওপর সমান ও বিপরীত বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের অনুভূমিক উপাংশই নৌকাকে এগিয়ে নিয়ে যায়।
ব্যাখ্যা
সঠিক সময়ের পার্থক্য = (দুপুর ২টা - সকাল ৮টা) = ৬ ঘন্টা × ৬০ = ৩৬০ মিনিট
৩ মিনিটে ঘড়িটি দ্রুত চলে ১ সেকেন্ড
তাহলে ৩৬০ মিনিটে দ্রুত চলে ((১×৩৬০)/৩) = ১২০ সেকেন্ড বা ২ মিনিট
∴ দুপুর ২টায়, ঘড়িতে দেখাবে ২ঃ০২ বাজে।
ব্যাখ্যা
সমাধান:
আগামী পরশু ⇒ রবিবার
আগামীকাল ⇒ শনিবার
আজ ⇒ শুক্রবার
গতকাল ⇒ বৃহস্পতিবার
ব্যাখ্যা
Loss - ক্ষতি; ক্ষয়
বিপরীত অর্থ বিশিষ্ট।
Wise - জ্ঞানী; প্রাজ্ঞ; অভিজ্ঞ; বিচক্ষণ
Foolish - বোকামিপূর্ণ; মূর্খতাপূর্ণ; হাস্যকর; অসঙ্গত; নির্বোধ; হাবা; বোকা
বিপরীত অর্থ বিশিষ্ট।
Seduce - আকর্ষণশক্তি, প্রলোভিত/প্রলুব্ধ করা
Attract - আকর্ষণ করা
একই অর্থ বিশিষ্ট।
Virtue - কার্যকারিতা; গুণ; শক্তি, সদ্গুণ
Vice - পাপ; দোষ; খুঁত; অধর্ম; অনাচার; ব্যভিচার; ব্যাধি; ব্যসন; কুঅভ্যাস
বিপরীত অর্থ বিশিষ্ট।
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাংক কর্মচারী তার বাড়ি থেকে দক্ষিণ দিকে 10 কি.মি. গেলেন। তারপর বাম দিকে ঘুরে 20 কি.মি. গেলেন। আবার বাম দিকে ঘুরে 40 কি.মি. গেলেন। তারপর ডানদিকে ঘুরে 5 কি.মি. গেলেন। আবার ডানদিকে ঘুরে 30 কি.মি. গিয়ে ব্যাংকে পৌঁছালেন। এখন বাড়ি থেকে ব্যাংকের সরাসরি দূরত্ব কত?
সমাধান:
∴ পূর্ব-পশ্চিম দিকে মোট দূরত্ব = 20 + 5 = 25 কি.মি.
অতএব, বাড়ি থেকে ব্যাংকের সরাসরি দূরত্ব 25 কি.মি.।
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
১ম চিত্রে,
9 - 6 = 3
7 + 7 = 14
3 × 14 = 42
২য় চিত্রে,
7 - 3 = 4
6 + 4 = 10
4 × 10 = 40
৩য় চিত্রে,
8 - 2 = 6
3 + 2 = 5
6 × 5 = 30
ব্যাখ্যা
সমাধান:
A > C (A, C থেকে ভারী)
D > B (B, D থেকে হালকা)
E > A (E, A থেকে ভারী)
C > D (C, D থেকে ভারী)
E > A থেকে ⇒ E সবচেয়ে ভারী।
A > C এবং C > D থেকে ⇒ E > A > C > D
D > B থেকে ⇒ E > A > C > D > B
সুতরাং, সম্পূর্ণ ক্রমটি হলো: E > A > C > D > B
অতএব, সবচেয়ে হালকা হলো B।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রানুযায়ী লিভার দিয়ে 200 পাউন্ডের একটি বক্স সরাতে লিভারের ডানদিকে কত পাউন্ড বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
দেওয়া আছে,
ভার (Load), W = 200 পাউন্ড
ভারের বাহুর দৈর্ঘ্য (Load Arm), d1 = 10 ফুট
বলের বাহুর দৈর্ঘ্য (Effort Arm), d2 = 16 ফুট
প্রয়োজনীয় বল (Force/Effort), F = ?
লিভারের ভারসাম্য নীতি অনুসারে,
⇒ বল × বলের বাহু = ভার × ভারের বাহু
F × 16 = 200 × 10
⇒ 16F = 2000
⇒ F = 2000 / 16
⇒ F = 125 পাউন্ড
সুতরাং, বক্সটি সরাতে 125 পাউন্ড বল প্রয়োগ করতে হবে।
ব্যাখ্যা
- 'অনসূয়' শব্দটি শুদ্ধ।
- 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'।
• অনসূয় (বিশেষণ):
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া।
শব্দের অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন।
- 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
ব্যাখ্যা
- ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে।
ব্যাখ্যা
সমাধান:
TOUR দিয়ে ১২৩৪
CLEAR দিয়ে ৫৬৭৮৪
SPARE দিয়ে ৯০৮৪৭
এখানে,
T → ১
O → ২
U → ৩
R → ৪
C → ৫
L → ৬
E → ৭
A → ৮
S → ৯
P → ০
অতএব, CARE দিয়ে ৫৮৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: একই শক্তির মোটর দিয়ে দুটি ফ্যান(ছোট ব্লেড ও বড় ব্লেড) চালানো হচ্ছে। কোন ফ্যান দ্রুত ঘুরবে?
সমাধান:
দুইটি ফ্যানের মোটরের শক্তি (Power) সমান, অর্থাৎ-
Power = Torque × Angular velocity
বড় ব্লেডের ফ্যানে ঘূর্ণনজড়তা (moment of inertia) বেশি হয়, ফলে সেটি ঘুরাতে বেশি টর্ক দরকার হয়।
যেহেতু মোটরের শক্তি স্থির, তাই বড় ব্লেডের ক্ষেত্রে টর্ক বেশি হওয়ায় ঘূর্ণনবেগ (গতি) কমে যায়।
অন্যদিকে ছোট ব্লেডের ফ্যানে টর্কের প্রয়োজন কম, তাই সেটি দ্রুত ঘোরে।
সুতরাং, ছোট ব্লেডের ফ্যান দ্রুত ঘুরবে।
সংক্ষেপে:
ব্লেড বড় ⇒ জড়তা বেশি ⇒ গতি কম
ব্লেড ছোট ⇒ জড়তা কম ⇒ গতি বেশি
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
১০০ থেকে ছোট ১৫ দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাগুলো হলো, ১৫, ৩০, ৪৫, ৬০, ৭৫, ৯০।
১০০ থেকে ছোট ১৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২ অবশিষ্ট থাকে এরুপ সংখ্যাগুলো হলো: ২, ১৭, ৩২, ৪৭, ৬২, ৭৭, ৯২
এখানে,
(১৫ × ০) + ২ = ২
(১৫ × ১) + ২ = ১৭
(১৫ × ২) + ২ = ৩২
(১৫ × ৩) + ২ = ৪৭
(১৫ × ৪) + ২ = ৬২
(১৫ × ৫) + ২ = ৭৭
(১৫ × ৬) + ২ = ৯২
∴ নির্ণেয় সংখ্যা = ৭টি
ব্যাখ্যা
বাড়ির অবস্থান A এবং গন্তব্যস্থান E
বাড়ি থেকে গন্তব্যস্থানের সোজাসুজি দূরত্ব AE = (10 + 5) কিলোমিটার
= 15 কিলোমিটার
৭২, ৭০, ৬৫, ৫৭, ?, ৩২
ব্যাখ্যা
৭২, ৭০, ৬৫, ৫৭, ?, ৩২
সমাধান:
১ম পদ = ৭২ - ২ = ৭০
২য় পদ = ৭০ - ৫ = ৬৫
৩য় পদ = ৬৫ - ৮ = ৫৭
৪র্থ পদ = ৫৭ - ১১ = ৪৬
৫ম পদ = ৪৬ - ১৪ = ৩২
ব্যাখ্যা
সমাধান:
Silence implies consent.
এটি একটি প্রবাদ বাক্য, যার বাংলা অর্থ -
''মৌনতা / নীরবতা সম্মতির লক্ষণ।''
ব্যাখ্যা
1 জন বালক পায় = x টাকা
1 জন মহিলা পায় = 2x টাকা
1 জন পুরুষ পায় = 3x টাকা
প্রশ্নমতে,
10 × 3x + 12 × 2x + 20x = 370
30x + 24x + 20x = 370
74x = 370
x = 370/74
x = 5
10 জন পুরুষ পাবে = 10 × 3 × 5 টাকা
= 150 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যগুলো থেকে ভিন্ন?
সমাধান:
Conservative, Conventional, Traditional – সবই সনাতন/প্রচলিত ধারণা বোঝায়।
Peculiar- অদ্ভুত/বিশেষ – অস্বাভাবিক বোঝায়।
ব্যাখ্যা
সমাধান:
২২ - ১০ = ১২
৪৬ - ২২ = ২৪ = ১২ × ২
৯৪ - ৪৬ = ৪৮ = ২৪ × ২
প্রতিক্ষেত্রে পার্থক্য পূর্ববর্তী পার্থক্যের দ্বিগুণ।
∴ পরের সংখ্যাটি হবে, ৯৪ + (৪৮ × ২)
= ৯৪ + ৯৬
= ১৯০
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
সময়ের পার্থক্য = 5H - M/12 [H = ঘণ্টা , M = মিনিট]
= 5 × 3 - 30/12
= 15 - 5/2
= (30 - 5)/2
= 25/2
= 12.5
ব্যাখ্যা
প্রশ্ন: _______ এর সাথে যেমন দূরত্বের সম্পর্ক, পাউন্ডের সাথে তেমনই ________ এর সম্পর্ক।
সমাধান:
- দণ্ড হলো দৈর্ঘ্য/দূরত্ব মাপার একক (length/distance unit), তাই এর সম্পর্ক দূরত্বের সাথে।
- পাউন্ড হলো ওজন মাপার একক, তাই এর সম্পর্ক ওজনের সাথে।
- তাই দণ্ড - এর সাথে যেমন দূরত্বের সম্পর্ক তেমনি পাউন্ড - এর সাথে ওজনের সম্পর্ক।
- সঠিক উত্তর দণ্ড - ওজন।
ব্যাখ্যা
প্রশ্ন: An inscription on a tomb or monument is called:
সমাধান:
• "An inscription on a tomb or a monument" is called an epitaph.
• Epitaph (Noun): সমাধিস্তম্ভলিপি; মৃত ব্যক্তির স্মরণে তাঁর কবরের পাথরে বা স্মৃতিস্তম্ভে খোদাই করা ছোট কোনো লেখা বা কবিতা।
• অন্যান্য অপশন:
- Epitome: সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক।
- Epithet: কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা (যেমন: আকবর 'দ্য গ্রেট')।
- Epilogue: কোনো সাহিত্যকর্ম বা নাটকের শেষে যুক্ত উপসংহারমূলক অংশ।
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
উপরোক্ত চিত্রে, AB একটি আয়না হলে, ΔOPX এবং ΔOPX’ এর মধ্যে সম্পর্ক কেমন হবে?
ব্যাখ্যা
প্রতিফলনের নিয়ম অনুযায়ী আপতন কোণ প্রতিফলন কোণের সমান।
কাজেই XOP = ROA এবং ROA = X’OP । অতএব ∆OPX এবং ∆OPX’ এদের মাঝে OP সাধারণ বাহু এবং এই বাহুর দুই দিকের কোণ দুইটিও সমান।
XP = X’P তাই, ∆OPX এবং ∆OPX’ দুইটি সমান। (সর্বসম)
ব্যাখ্যা
এখানে, (৩×৩)=৯, (৪×৩)=১২ যা ৯১২ কে নির্দেশ করে।
একইভাবে, (৫×৩)=১৫, (৬×৩)=১৮ যা ১৫১৮ কে নির্দেশ করে।
সুতরাং, (৭×৩)=২১, (৮×৩)=২৪ যা ২১২৪ কে নির্দেশ করে।
ব্যাখ্যা
প্রশ্ন: 1 নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 5 নং চাকাটি কোন দিকে ঘুরবে?
সমাধান:
দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে,
1 নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 2 নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
2 নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে 3 নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
3 নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 4 নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
4 নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে, 5 নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
ব্যাখ্যা
0.01 × 0.01 × 0.01 = 0.000001
ব্যাখ্যা
সমাধান:
২ দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে গুণফল জোড় সংখ্যা হয়।
তাই, 2(5n + 3) ও 2(5n + 2) জোড় সংখ্যা।
এখন
n জোড় বলে 5n জোড় হবে, তাহলে 5n + 2 ও জোড় হবে।
∴ 5n + 3 সংখ্যাটি n এর সকল মানের জন্য বিজোড় হবে।
ব্যাখ্যা
সমাধান:
• আশ্বিনমাসের পূর্ণিমা তিথি → কোজাগর
অন্য অপশন হলো-
• অবজ্ঞায় নাক উঁচু করেন যিনি → উন্নাসিক
• আয়ুর পক্ষে হিতকর → আয়ুষ্য
• অন্য গতি নাই যার → অগত্যা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি বোর্ড বই (২০১৮ সালের সংস্করণ)।
ব্যাখ্যা
সমাধান
প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই
B এর চেয়ে A বড় = A > B
B এর চেয়ে C ছোট = B > C
E এর চেয়ে D বড় = D > E
C এর চেয়ে D ছোট = C > D
অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই
A > B > C > D > E
ব্যাখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ির আয়নায় দেখানো সময় ৬ : ২৬ মিনিট হলে প্রকৃত সময় কত?
সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নায় দেখানো সময়
= ১১ : ৬০ - ৬ : ২৬
= ৫ : ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২৫ × ০.০৮ × ০.৪ = ?
সমাধান:
০.২৫ × ০.০৮ × ০.৪
= (২৫/১০০) × (৮/১০০) × (৪/১০)
= (২৫ × ৮ × ৪)/(১০০ × ১০০ × ১০)
= ৮০০/১০০০০০
= ০.০০৮
ব্যাখ্যা
প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে কোনটি পর্তুগীজ শব্দ নয় সেটি খুঁজে বের করুন।
সমাধান:
• 'বাদশাহ' একটি ফারসি শব্দ, তাই এটি পর্তুগীজ শব্দ নয়।
অন্যদিকে,
আনারস, পাউরুটি, আলমারি পর্তুগীজ শব্দ।
• পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
আনারস, কামরা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম ইত্যাদি।
অন্যদিকে,
ফারসি ভাষার কিছু শব্দ:
দরবার, বাজার, বাদশাহ, দরজা, জামা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
চিত্রে (X), বিন্দুটি ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অংশে স্থাপন করা হয়েছে।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে গ নং অপশনে ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অংশ বিদ্যমান। তাই গ নং অপশনের চিত্রে ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অংশে ডট বসালে চিত্র (X) এর শর্ত পূরণ করবে।
ব্যাখ্যা
সমাধান:
x দিয়ে যোগ, y দিয়ে বিয়োগ, z দিয়ে ভাগ, a দিয়ে গুণ
(7 a 3)y6 x 5 = (7 × 3) - 6 + 5
= 21 - 6 + 5
= 26 - 6
= 20
ব্যাখ্যা
সমাধান:
64 ? 8 - 24 ? 40
= 64 ÷ 8 - 24 + 40
= 8 - 24 + 40
= 48 -
= 24
ব্যাখ্যা
• উপর্যুক্ত শব্দগুলো যথাক্রমেঃ
- বীরবৌলি - পুরুষের কর্ণভূষণ
- রশনা- নারীর কটিভূষণ।
- মেখলা- নারীর কোমর বেষ্টনী ভূষণ।
- সরাসন- পুরুষের কটিবন্ধ।
ব্যাখ্যা
সমাধান:
গতকাল রবিবার।
আজ সোমবার।
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থাৎ, সোমবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার সোমবার পাওয়া যাবে।
৬১তম দিনের পরের দিন = ৬২তম দিন।
এখানে, ৭ × ৮ = ৫৬ দিন পর অর্থাৎ ৫৭তম দিন হবে সোমবার।
• ৫৭তম দিন হচ্ছে - সোমবার।
• ৫৮তম দিন হচ্ছে - মঙ্গলবার।
• ৫৯তম দিন হচ্ছে - বুধবার।
• ৬০তম দিন হচ্ছে - বৃহস্পতিবার।
• ৬১তম দিন হচ্ছে - শুক্রবার।
∴ ৬১ দিন পর অর্থাৎ ৬২তম দিন হলো - শনিবার।