বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৫৭ / ১৩৫ · ৫,৬০১৫,৭০০ / ১৩,৫৮৯

৫,৬০১.
একজন ব্যক্তি দক্ষিণ দিকে 5 কি.মি. বামে ঘুরে 6 কি.মি. হেঁটে আবার ডানে ঘুরে 6 কি.মি. হাঁটল । তাহলে সে মোট কত কি.মি. হাঁটল এবং বর্তমানে কোন দিকে মুখ করে আছে?
  1. ক) 17 কি.মি., উত্তর দিকে
  2. খ) 12 কি.মি., পশ্চিম দিকে
  3. গ) 15 কি.মি., পূর্ব দিকে
  4. ঘ) 17 কি.মি., দক্ষিণ দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি দক্ষিণ দিকে 5 কি.মি. বামে ঘুরে 6 কি.মি. হেঁটে আবার ডানে ঘুরে 6 কি.মি. হাঁটল । তাহলে সে মোট কত কি.মি. হাঁটল এবং বর্তমানে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

মনে করি,
সে A থেকে হাঁটা শুরু করে D তে পৌঁছল।
তাহলে মোট হাঁটল = 5 + 6 + 6 = 17 কি.মি.

বর্তমানে দক্ষিণ দিকে মুখ করে আছে।
৫,৬০২.
শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার ৩টি ভিন্ন রাস্তা আছে। ফার্মগেট থেকে বনানী যাওয়ার ৪টি ভিন্ন রাস্তা আছে। তাহলে কয়টি ভিন্ন উপায়ে শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাওয়া যাবে?
  1. ৭ উপায়
  2. ৮১ উপায়
  3. ৬৪ উপায়
  4. ১২ উপায়
ব্যাখ্যা
প্রশ্ন: শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার ৩টি ভিন্ন রাস্তা আছে। ফার্মগেট থেকে বনানী যাওয়ার ৪টি ভিন্ন রাস্তা আছে। তাহলে কয়টি ভিন্ন উপায়ে শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাওয়া যাবে?

সমাধান: 
যদি কোনো একটি প্রক্রিয়া m বিভিন্ন উপায়ে সম্পন্ন করা যায় এবং m প্রকারের কোনো এক প্রকারে তা সম্পন্ন করার পর, দ্বিতীয় এক প্রক্রিয়া n বিভিন্ন প্রকারে সম্পন্ন করা যায়, তবে সম্মিলিতভাবে প্রক্রিয়াটির বিন্যাস সংখ্যা হবে= m×n

শাহবাগ থেকে ফার্মগেটে যাওয়ার ৩টি ভিন্ন রাস্তা আছে 
∴ m = ৩
ফার্মগেট থেকে বনানী যাওয়ার ৪টি ভিন্ন রাস্তা আছে
∴ n = ৪

∴ শাহবাগ থেকে ফার্মগেট হয়ে বনানী যাওয়া যাবে = ৩ × ৪ উপায়ে
= ১২ উপায়ে।
৫,৬০৩.
প্রদত্ত ধারার ভুল সংখ্যাটি নির্ণয় করুন-
26, 63, 124, 217, 342, 511
  1. 342
  2. 63
  3. 124
  4. 217
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ধারার ভুল সংখ্যাটি নির্ণয় করুন-
26, 63, 124, 217, 342, 511

সমাধান:
33 - 1 = 27 - 1 = 26
43 - 1 = 64 - 1 = 63
53 - 1 = 125 - 1 = 124
63 - 1 = 216 - 1 = 215
73 - 1 = 343 - 1 = 342
83 - 1 = 512 - 1 = 511

∴ ধারার ভুল সংখ্যাটি = 217
৫,৬০৪.
ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল 87 বর্গএকক হলে, BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. 31 বর্গএকক
  2. 17√3 বর্গএকক
  3. 27 বর্গএকক
  4. 29 বর্গএকক
ব্যাখ্যা

প্রশ্ন: ABC ত্রিভুজের ভরকেন্দ্র G, ABC ত্রিভুজের ক্ষেত্রফল 87 বর্গএকক হলে, BGA ত্রিভুজের ক্ষেত্রফল কত? 

সমাধান:

আমরা জানি, 
ত্রিভুজের ভরকেন্দ্র ত্রিভুজকে সমান তিন ভাগে ভাগ করে। 
∴ BGA ত্রিভুজের ক্ষেত্রফল = (1/3) × ABC ত্রিভুজের ক্ষেত্রফল 
= (1/3) × 87 
= 29 বর্গএকক।

৫,৬০৫.
RIPSLE = 613082, WIFE = 4192 হলে, PEWSL = ?
  1. ক) 32408
  2. খ) 69824
  3. গ) 41632
  4. ঘ) 82304
ব্যাখ্যা
R = 6
I = 1
P = 3
S = 0
L = 8
E = 2

W = 4
I = 1
F = 9
E = 2

PEWSL = 32408
৫,৬০৬.
1, 4, 9, 16, 23, 25, 36 - এখানে কোন সংখ্যাটি বেমানান?
  1. 9
  2. 23
  3. 25
  4. 36
ব্যাখ্যা

23 ছাড়া বাকি গুলো পূর্ণবর্গ সংখ্যা। 

৫,৬০৭.
কোনটি বেশি শক্তিশালী?
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনটি বেশি শক্তিশালী?

    সমাধান:
    প্রদত্ত চিত্রানুসারে,
    অপশন (খ) তে হাতল বড় তাই শক্তি প্রয়োগ করা যাবে না।
    অপশন (গ) তে মাথার অংশ বাঁকা ও নিচের অংশ মোটা ও বৃত্তাকার তাই শক্তি কমে যাবে।
    অপশন (ঘ) তে নিচের অংশ মোটা ও ছোট তাই শক্তি কমে যাবে।

    অপরদিকে,
    অপশন (ক) তে হাতল সরু ও ধরার মতো বেশি সুবিধাজনক এবং মাথার এক অংশ সোজা ও অপর অংশ বাঁকানো বলে তুলনামূলক বেশি শক্তিশালী।
     
    ৫,৬০৮.
    একটি কাগজকে চিত্রের ন্যায় ভাঁজ করে কাঁটা হলো। কাগজের ভাজগুলো খুললে কাগজটিকে কোন চিত্রের ন্যায় দেখা যাবে?
    1. 1 নং
    2. 2 নং
    3. 3 নং
    4. 4 নং
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি কাগজকে চিত্রের ন্যায় ভাঁজ করে কাঁটা হলো। কাগজের ভাজগুলো খুললে কাগজটিকে কোন চিত্রের ন্যায় দেখা যাবে? 

    সমাধান:

    1 নং চিত্রটির অনুরূপ দেখাবে।
    ৫,৬০৯.
    আপনি কোন জনহিতকর কাজের প্রতিষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করছেন। এই প্রতিষ্ঠানে নিয়োজিত আপনার সঙ্গীরা কম কাজ করেছে। তা সত্ত্বেও তাদের নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু আপনার নাম প্রকাশিত হয় নি। এ অবস্থায় আপনি কি করবেন?
    1. পত্রিকার প্রতিবেদককে ঘুষ দিবেন
    2. সঙ্গীকে খুব রাগের সাথে বকাবকি করবেন
    3. এ প্রতিষ্ঠানে থেকে আরো বেশি খাটবেন
    4. পরিচালকের কাছে এর ব্যাখ্যা চাইবেন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনি কোন জনহিতকর কাজের প্রতিষ্ঠানে বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করছেন। এই প্রতিষ্ঠানে নিয়োজিত আপনার সঙ্গীরা কম কাজ করেছে। তা সত্ত্বেও তাদের নাম পত্রিকায় প্রকাশিত হয়েছে কিন্তু আপনার নাম প্রকাশিত হয় নি। এ অবস্থায় আপনি কি করবেন?

    সমাধান:
    এখানে পত্রিকা বা সঙ্গীদের কোন দোষ নেই। এ ব্যাপারে পরিচালকই জানবেন। তাই পরিচালকের কাছে এর ব্যাখ্যা চাইবেন।
    ৫,৬১০.
    Find the odd one out in the set:
    {23, 37, 103, 17, 13, 111, 29, 31, 11, 107, 37}
    1. 37
    2. 111
    3. 107
    4. 103
    ব্যাখ্যা

    প্রশ্ন: Find the odd one out in the set:
    {23, 37, 103, 17, 13, 111, 29, 31, 11, 107, 37}

    সমাধান:
    23: Prime
    37: Prime
    103: Prime 
    17: Prime
    13: Prime
    111: Not prime (divisible by 3 and 37)
    29: Prime
    31: Prime
    11: Prime
    107: Prime
    37: Prime

    ৫,৬১১.
    কোন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সে.মি. হলে, এর চেয়ে দ্বিগুণ আকারের অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
    1. ৮ সে.মি.
    2. ৮√২ সে.মি.
    3. ৪√২ সে.মি.
    4. ১৬ সে.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৪√২ সে.মি. হলে, এর চেয়ে দ্বিগুণ আকারের অন্য একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

    সমাধান:
    ধরি,
    ছোট বর্গটির এক বাহুর দৈর্ঘ্য = a

    প্রশ্নমতে,
    বর্গের কর্ণ, a√2 = 4√2
     ∴ a = 4
    বর্গটির ক্ষেত্রফল a2 = 42 = 16

    সুতরাং দ্বিগুণ আকারের বর্গটির ক্ষেত্রফল = 2 × 16 = 32
    বা, a2 = 32
    বা, a = √32
    ∴ a = 4√2

    ∴ বড় বর্গের এক বাহু, a = 4√2
    ∴ বড় বর্গটির কর্ণ = a√2
    = 4√2 × √2
    = 4 × 2
    = 8 সে.মি.
    ৫,৬১২.
    নিম্নের ধারাটি পূর্ণ করতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
    ৪, ১২, ২৪, ৭২, ?
    1. ক) ১৪৪
    2. খ) ২১৬
    3. গ) ৯৬
    4. ঘ) ২৫৬
    ব্যাখ্যা
    ৪, ১২, ২৪, ৭২, ?

    ৪ × ৩ = ১২
    ১২ × ২ = ২৪
    ২৪ × ৩ = ৭২
    ৭২ × ২ = ১৪৪
    অতএব, প্রশ্নবোধক চিহ্নের স্থানে ১৪৪ বসবে।
    ৫,৬১৩.
    যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়—
    1. অতিশয় প্রতিভাশালী
    2. প্রতিভাশালী
    3. সাধারণ
    4. মানসিক প্রতিবন্ধী
    ব্যাখ্যা
    বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
    - ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
    - কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

    তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
    বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০


    উৎস: শিক্ষা মনোবিজ্ঞান- ২, প্রোগ্রাম: Bachelor of Agriculture Education, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
    ৫,৬১৪.
    আরিফ পূর্ব দিকে ২০ মিটার দৌড়ে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরো ১০ মিটার গেলো। এরপর ডান দিকে ঘুরে ৯ মিটার যাওয়ার পর আবার ডানে ঘুরে ৫ মিটার গেলো। এরপর সে বাঁ দিকে ঘুরে ১২ মিটার যাওয়ার পর শেষবারের মত ডানদিকে ঘুরে ৬ মিটার গেলো। আরিফ এখন কোনদিকে মুখ করে আছে?
    1. ক) উত্তর
    2. খ) দক্ষিণ
    3. গ) পূর্ব
    4. ঘ) পশ্চিম
    ব্যাখ্যা

    উপরের চিত্র থেকে বুঝা যাচ্ছে যে সে উত্তর দিকে মুখ করে আছে এখন।
    ৫,৬১৫.
    দেড় কেজি ফজলি আমের দাম ১০৫ টাকা হলে, আড়াই কেজি ফজলি আমের দাম কত?
    1. ক) ১৪০ টাকা
    2. খ) ৭০ টাকা
    3. গ) ১৫৫ টাকা
    4. ঘ) ১৭৫ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: দেড় কেজি ফজলি আমের দাম ১০৫ টাকা হলে, আড়াই কেজি ফজলি আমের দাম কত?

    সমাধান: 
    ১.৫ কেজি ফজলি আমের দাম = ১০৫ টাকা 
    ∴ ১ কেজি ফজলি আমের দাম = ১০৫/১.৫ টাকা 
    ∴ ২.৫ কেজি ফজলি আমের দাম = (১০৫ × ২.৫)/১.৫ টাকা 
    = ১৭৫ টাকা 
    ৫,৬১৬.
    ৫ জন বালক একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয়। শিমুল সুমনের আগে দৌড় সম্পন্ন করে কিন্তু মুরাদের পিছনে থাকে। মারুফ, রিপনের আগে দৌড় সম্পন্ন করে কিন্তু সুমনের পিছনে থাকে। তাহলে প্রতিযোগিতায় প্রথম কে?
    1. ক) সুমোন
    2. খ) মুরাদ
    3. গ) শিমুল
    4. ঘ) রিপন
    ব্যাখ্যা

    শিমুল সুমনের আগে কিন্তু কিন্তু মুরাদের পিছনে থাকে
    মুরাদ > শিমুল > সুমন
    মারুফ, রিপনের আগে কিন্তু সুমনের পিছনে
    সুমন > মরুফ > রিপন
    অতএব, মুরাদ > শিমুল > সুমন > মরুফ > রিপন

    ৫,৬১৭.
    নিচের কোন বানানটি শুদ্ধ?
    1. Accomodate
    2. Buraucracy
    3. Compulsory
    4. Assesment
    ব্যাখ্যা
    শুদ্ধ বানানটি হলো: Compulsory (বাধ্যতামূলক)

    প্রদত্ত শব্দগুলোর শুদ্ধরূপ হলো:
    Accommodate (আবাসিত করা)
    Bureaucracy (আমলাতন্ত্র)
    Assessment (মূল্যনির্ধারণ, স্থিরীকৃত)

    Source: Accessible Dictionary by Bangla Academy.
    ৫,৬১৮.
    A, B-এর পশ্চিমদিকে, B, C এর দক্ষিণ দিকে হলে C, A এর কোনদিকে অবস্থিত?
    1. উত্তর-পূর্ব
    2. দক্ষিণ-পূর্ব
    3. উত্তর-পশ্চিম
    4. দক্ষিণ-পশ্চিম
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B-এর পশ্চিমদিকে, B, C এর দক্ষিণ দিকে হলে C, A এর কোনদিকে অবস্থিত?

    সমাধান:

    দেওয়া তথ্য অনুযায়ী,
    A, B-এর পশ্চিম দিকে → অর্থাৎ B, A-এর পূর্ব দিকে।
    B, C-এর দক্ষিণ দিকে → অর্থাৎ C, B-এর উত্তর দিকে।

    এখন, C এর অবস্থান,

    C, B-এর উত্তর দিকে অবস্থিত।
    B, A-এর পূর্ব দিকে অবস্থিত।

    সুতরাং, C, A-এর উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
    ৫,৬১৯.
    রুপক ৫ কি.মি. দক্ষিণ দিকে যাওয়ার পর ডান দিকে মোড় নিয়ে ৩ কি.মি. গেল। তারপর বামদিকে মোড় নিয়ে ৫ কি.মি. গেল। শুরুর অবস্থান থেকে তার বর্তমান অবস্থান কোন দিকে?
    1. ক) পশ্চিম দিকে
    2. খ) দক্ষিণ দিকে
    3. গ) উত্তর-পূর্ব দিকে
    4. ঘ) দক্ষিণ-পশ্চিম দিকে
    ব্যাখ্যা

    অর্থাৎ, দক্ষিণ-পশ্চিম দিকে।
    ৫,৬২০.
    শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. ২২/২৩
    2. ৭/১৩
    3. ৩৭/৫৯
    4. ২৯/৪৫
    5. .
    ব্যাখ্যা
    প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এখানে, লবেব সংখ্যাগুলো, ২ + ২ = ৪, ৪ + ৩ = , ৭ + ৪ = ১১, ১১ + ৫ = ১৬ করে ক্রমান্বয়ে বাড়ছে।
    হরের সংখ্যাগুলো ৩ + ৪ = ৭, ৭ + ৬ = ১৩, ১৩ + ৮ = ২১, ২১ + ১০ = ৩১ করে ক্রমান্বয়ে বাড়ছে।

    ∴ শূন্যস্থানে ৭/১৩ সংখ্যাটি বসবে।
    ৫,৬২১.
    একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.৪ মিটার। ঐ চৌবাচ্চাটির আয়তন কত?
    1. ০.৬৪ ঘনমিটার
    2. ৬৪ ঘনমিটার
    3. ০.০৬৪ ঘনমিটার
    4. ১.২ ঘনমিটার
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.৪ মিটার। ঐ চৌবাচ্চাটির আয়তন কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    চৌবাচ্চার দৈর্ঘ্য = ০.৪ মিটার,
    চৌবাচ্চার প্রস্থ = ০.৪ মিটার এবং
    চৌবাচ্চার উচ্চতা = ০.৪ মিটার

    ∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
    = (০.৪ × ০.৪ × ০.৪) ঘনমিটার
    = ০.০৬৪ ঘনমিটার

    ৫,৬২২.
    যদি ২০২৩ সালের এপ্রিল মাসের ১ তারিখ শনিবার হয়, তাহলে মে মাসের ২ তারিখ কী বার হবে?
    1. ক) সোমবার
    2. খ) মঙ্গলবার
    3. গ) বুধবার
    4. ঘ) বৃহস্পতিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ২০২৩ সালের এপ্রিল মাসের ১ তারিখ শনিবার হয়, তাহলে মে মাসের ২ তারিখ কী বার হবে?

    সমাধান:   
    ৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
    তাই এপ্রিল মাসের ১ম দিন শনিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন শনিবার হবে।
     
    এপ্রিল মাসের ৩০ তারিখ হবে রবিবার।
    মে মাসের ১ তারিখ হবে সোমবার।
    মে মাসের ২ তারিখ হবে মঙ্গলবার।
    ৫,৬২৩.
    যদি M, N-এর মা হন এবং N, P-এর বাবা হন তাহলে M এবং P-এর সম্পর্ক কী?
    1. দাদী
    2. বোন
    3. চাচী
    4. মা
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি M, N-এর মা হন এবং N, P-এর বাবা হন তাহলে M এবং P-এর সম্পর্ক কী?

    সমাধান:
    M = N-এর মা এবং N = P-এর বাবা → তাহলে M হচ্ছে P-এর বাবার মা অর্থাৎ দাদী।

    ৫,৬২৪.
    PERMUTATION শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে?
    1. 460
    2. 410
    3. 360
    4. কোনটিই নয়
    ব্যাখ্যা

    প্রশ্ন: PERMUTATION শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে?

    সমাধান:
    PERMUTATION শব্দটিতে মোট 11 টি অক্ষর আছে, যার মধ্যে 5 টি স্বরবর্ণ এবং 6 টি ব্যঞ্জনবর্ণ আছে।
    যেহেতু স্বরবর্ণগুলি এদের অবস্থান পরিবর্তন করবে না, কাজেই এদের স্থান নির্দিষ্ট করে 6 টি ব্যঞ্জনবর্ণ দ্বারা সাজানোর সংখ্যা বের করতে হবে যার মধ্যে t দুই বার থাকবে।

    সুতরাং সাজানোর সংখ্যা = 6!/2! = 360 টি 
    এবং PERMUTATION শব্দটি নিজেই একটি সাজানো সংখ্যা। 
    ∴  পুনরায় সাজানো যেতে পারে = 360 - 1 = 359 ভাবে।

    উল্লেখ্য যে, পুনরায় সাজানো কথাটি না বলে যদি বলা হতো মোট কতভাবে সাজানো যেতে পারে, তাহলে সঠিক উত্তর হতো 360 উপায়ে।

    ৫,৬২৫.
    An _________ will not change his skin.
    1. Ethiopian
    2. American
    3. Egyptian
    4. Australian
    ব্যাখ্যা
    প্রশ্ন: An _________ will not change his skin.

    সমাধান:
    An Ethiopian will not change his skin.
    এটি একটি প্রবাদ বাক্য, যার বাংলা অর্থ -
    ''কয়লা ধুইলে ময়লা যায় না।''
    ৫,৬২৬.
    ১ থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল কত?
    1. ক) ১৮০
    2. খ) ২০০
    3. গ) ২১০
    4. ঘ) ৪৪১০০
    ব্যাখ্যা
    ১ থেকে ২০ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল
    = {২০(২০ + ১)/২}
    = {২০ × ২১/২}
    = ২১০
    = ৪৪১০০
    ৫,৬২৭.
    ৮ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৭ গুণ ছিল। দুই বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ হবে। বর্তমানে পিতা ও পুত্রের বয়স কত?
    1. ক) ৫৮ ও ১৮
    2. খ) ৪৫ ও ১৫
    3. গ) ৪৩ ও ১৩
    4. ঘ) ৫৬ ও ১৬
    ব্যাখ্যা

    ধরি,
    পিতার বর্তমান বয়স = x
    পুত্রের বর্তমান বয়স = y
    ১ম শর্তমতে,
    x - 8 = 7(y - 8) -------------- (i)
    ২য় শর্তমতে,
    x + 2 = 3(y + 2)
    ⇒ x = 3y + 6 - 2
    ⇒ x = 3y + 4 ------------ (ii)
    (ii) নং থেকে x এর মান (i) নং এ বসিয়ে পাই -
    3y + 4 - 8 = 7y - 56
    ⇒ 7y - 3y = 56 - 4
    ⇒ 4y = 52
    ∴ y = 13
    y এর মান (ii) নং এ বসিয়ে পাই -
    x = 3 × 13 + 4 = 43
    ∴ পিতার বয়স 43 এবং পুত্রের বয়স 13.

    ৫,৬২৮.
    Sin is to confess, as fault is to _____
    1. admit
    2. forgiveness
    3. review
    4. debate
    ব্যাখ্যা

    প্রশ্ন: Sin is to confess, as fault is to _____

    সমাধান:
    Sin অর্থ - পাপ।
    Confess অর্থ - স্বীকার করা; কবুল করা।
    - (প্রধানত রোমান ক্যাথলিক ধর্মমতে) পাদরি বা ধর্মগুরুর কাছে কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া।

    Fault অর্থ - ত্রুটি; দোষ।
    Admit অর্থ - (সত্যতা, দোষ) স্বীকার করা; 
    - স্বীকারোক্তি করা: স্বীকার করা।
     
    Sin (পাপ) করলে Confess (কৃত পাপের স্বীকারোক্তি দেওয়া) করতে হয়। 
    Fault (দোষ) থাকলে তার admit (স্বীকার করা) করতে হয়। 
     
    উৎস: বাংলা একাডেমি অভিধান।

    ৫,৬২৯.
    চ ও জ এর মধ্যবর্তী বর্ণের ডানদিকের ৬টি বর্ণের পরের বর্ণটি কী হবে?
    ব্যাখ্যা
    প্রশ্ন: চ ও জ এর মধ্যবর্তী বর্ণের ডানদিকের ৬টি বর্ণের পরের বর্ণটি কী হবে?

    সমাধান:

    চ ও জ এর মধ্যবর্তী বর্ণ = ছ
    ছ বর্ণের ডানদিকের ৬টি বর্ণের পরের বর্ণটি হবে = ঢ
    ৫,৬৩০.
    ভারসাম্য বজায় রাখতে A প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?
    1. 23 Kg
    2. 25 Kg
    3. 27 Kg
    4. 30 Kg
    ব্যাখ্যা

    প্রশ্ন: ভারসাম্য বজায় রাখতে A প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?


    সমাধান:
    ধরি,
    A প্রান্তে ভর স্থাপন করতে হবে = x কেজি

    প্রশ্নমতে,
    36 × 15 = 20x
    ⇒ 20x = 540
    ⇒ x = 540/20
    ⇒ x = 27

    অতএব লিভার টি তে ভারসাম্য বজায় রাখতে A প্রান্তে 27 কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে।

    ৫,৬৩১.
    একজন দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার?
    1. শিক্ষার্থীদের পরীক্ষায় পাসে সাহায্য করা
    2. শিক্ষার্থীদের কাজে ব্যস্ত রাখা
    3. বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করা
    4. শ্রেণীকক্ষ শান্ত রাখা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন দক্ষ শিক্ষকের কি গুণ থাকা দরকার?

    সমাধান:
    • ভালো শিক্ষকের যোগ্যতা ও দক্ষতা:
    - শিক্ষক হল মানুষ গড়ার কারিগর। তাই একজন আদর্শ শিক্ষকের কিছু গুনাবলী থাকা দরকার।
    - শিক্ষার সর্বস্তরে শিক্ষকই হলেন শিক্ষাকর্মের মূল উৎস।
    - প্রত্যেক শিক্ষকে্র বিষয়ের প্রতি শিক্ষার্থীদের আগ্রহের সৃষ্টি করার দক্ষতা থাকা দরকার।
    - একজন ভালো শিক্ষকের পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করার যোগ্যতা ও দক্ষতা দরকার।
    ৫,৬৩২.
    'যে স্বামী নিজে পত্নী নির্বাচন করে' - এর এক কথায় প্রকাশ কী হবে?
    1. ক) পতিংবরা
    2. খ) পতিবরা
    3. গ) পতিব্রতা
    4. ঘ) স্বয়ংবরা
    ব্যাখ্যা
    - পতিবরা - যে স্বামী নিজে পত্নী নির্বাচন করে। 
    - পতিংবরা/স্বয়ংবরা - যে কন্যা স্বেচ্ছায় আমন্ত্রিত পাণিপ্রার্থীদের মধ্য থেকে পাত্র নির্বাচন করে। 
    - পতিব্রতা - যে পতির প্রতি বিশেষভাবে অনুরক্ত। 
     
    উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
     
    ৫,৬৩৩.
    লিভারের ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?
    1. 1 lb
    2. 2 lb
    3. 3 lb
    4. 5 lb
    ব্যাখ্যা
    যে ওজনের বস্তু স্থাপন করতে হবে = (5 × 2)/5 = 2 lb
    ৫,৬৩৪.
    রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো। রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো। এদের মধ্যে সবচেয়ে লম্বা কে?
    1. ক) রাজু
    2. খ) রিশাদ
    3. গ) মিনা
    4. ঘ) করিম
    ব্যাখ্যা
    রিনার থেকে মিনা লম্বা, মিনার থেকে রাজু লম্বা এবং রাজুর থেকে রিশাদ লম্বা।
    ৫,৬৩৫.
    দেয়ালঘড়িতে রাত ১০ : ২০  বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ কত হবে?
    1. ৯৫°
    2. ১১৫°
    3. ১৭০°
    4. ৮৫°
    ব্যাখ্যা

    প্রশ্ন: দেয়ালঘড়িতে রাত ১০ : ২০  বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ কত হবে?

    সমাধান:
    ঘণ্টা ও কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২ 
    = ।(১১ × ২০) - (৬০ × ১০)।/২ 
    = ।(২২০ - ৬০০)।/২
    = ।- ৩৮০।/২ 
    = ১৯০°

    ∴ নির্ণেয় ক্ষুদ্রতম কোণ = ৩৬০° - ১৯০° 
    = ১৭০°

    সুতরাং, রাত ১০ : ২০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ হলো ১৭০°।

    ৫,৬৩৬.
    ____ was the leader of the Faraizi movement in ____ in Bengal.
    1. Mir Nesar Ali (Titu Mir), nineteenth century
    2. Munshi Meherullah, eighteenth century
    3. Haji Shariatullah, nineteenth century
    4. Reazuddin Ahmed Mashhadi, eighteenth century
    5. .
    ব্যাখ্যা
    প্রশ্ন: ____ was the leader of the Faraizi movement in ____ in Bengal.

    সমাধান:
    Haji Shariatullah was the leader of the Faraizi movement in nineteenth century in Bengal.
    ফরায়েজি আন্দোলন: 
    - ফরায়েজি আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন।
    - উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়তউল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন।
    - ফরায়েজী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলো বৃহত্তর ফরিদপুর অঞ্চল।
    - ১৮৪০ সালে শরীয়তউল্লাহর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন।
    - দুদু মিয়া ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন। 
    - ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলনের সমাপ্তি ঘটে। 

    উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
    ৫,৬৩৭.
    একটি সংখ্যার ৫ গুনের সাথে তার বর্গ বিয়োগ করলে এবং ৬ বিয়োগ করলে যোগফল শূন্য হয়। সংখ্যাটি -
    1. ২ অথবা ৩
    2. ৩ অথবা ৪
    3. ৪ অথবা ৫
    4. ২ অথবা - ২
    ব্যাখ্যা
    ধরি, সংখ্যাটি = x
    তাহলে,
    (5x - x2) - 6 =0
    ⇒ x2 - 5x + 6 =0
    ⇒ x = 3, 2
    ৫,৬৩৮.
    প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    ভিতরের উপাদানটি বড় হয়, 45° ঘড়ির কাঁটার দিকে ঘোরে এবং বাইরের উপাদানে পরিণত হয়।
    বাইরের উপাদানটি আকারে হ্রাস পায়, উল্লম্বভাবে উল্টে যায় এবং ভিতরের উপাদানে পরিণত হয়।
    এই শর্তে অপশন ঘ সঠিক
    ৫,৬৩৯.
    যদি COULD দিয়ে BNTKC বোঝায় এবং MARGIN দিয়ে LZQFHM বোঝায়, তাহলে MOULDING দিয়ে নিচের কোনটি বোঝাবে?
    1. ক) LNCHMTKF
    2. খ) LMNTKCHF
    3. গ) LNTKCHMF
    4. ঘ) LHMF NTKC
    ব্যাখ্যা
    এখানে 
    প্রতিটি বর্ণ পরিবর্তীত হয়ে তার পূর্বের বর্ণটি বসেছে।  

    C → B                       M → L
    O → N                      A → Z
    U → T                       R → Q
    L → K                        G → F
    D → C                       I → H
                                     N → M

    MOULDING  → LNTKCHMF
    ৫,৬৪০.
    আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?
    1. ক) ভাতিজা
    2. খ) মামা
    3. গ) চাচা
    4. ঘ) ভাই
    ব্যাখ্যা
    আমার চাচার একমাত্র বড় ভাই হচ্ছেন আমার বাবা। আমার বাবার মেয়ের ছোট ভাই আমারো ভাই।
    ৫,৬৪১.
    a = 7, b = 5 এবং c = 3 হলে a2 + b2 +c2 - ab - bc - ca এর মান কত?
    1. ক) 12
    2. খ) 24
    3. গ) 36
    4. ঘ) 48
    ব্যাখ্যা
    প্রশ্ন: a = 7, b = 5 এবং c = 3 হলে a2 + b2 +c2 - ab - bc - ca এর মান কত? 

    সমাধান: 
    a = 7, b = 5 এবং c = 3

    a2 + b2 +c2 - ab - bc - ca = (1/2) (2a2 + 2b2 + 2c2 - 2ab - 2bc - 2ca)
    = (1/2) (a2 - 2ab + b2 + b2 - 2bc +  c2 + c2 - 2ca - a2)
    = (1/2){(a - b)2 + (b - c)2 + (c - a)2}
    = (1/2){(7 - 5)2 + (5 - 3)2 + (3 - 7)2}
    = (1/2){22 + 22 + (- 4)2}
    = (1/2)(4 + 4 + 16)
    = 24/2
    = 12
    ৫,৬৪২.
    বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী -
    1. ঢাকা উত্তর
    2. ঢাকা
    3. ঢাকা দক্ষিণ
    4. চট্টগ্রাম
    ব্যাখ্যা
    বাংলাদেশের রাজধানী - ঢাকা।
    কিন্তু, বাণিজ্য নগরী/রাজধানী বলা হয় - চট্টগ্রামকে।

    [ ভাষাগত যৌক্তিকবিচার - বৈসাদৃশ্য বিচার ]
    ৫,৬৪৩.
    শফিক তার বাড়ির দক্ষিণে ৪০ মিটার গিয়ে, সে বাম দিকে মোড় নেয় এবং আরও ১৫ মিটার যায়। তারপর, উত্তর দিকে ঘুরে, সে ২৫ মিটার যায় এবং তারপর তার বাড়ির দিকে হাঁটা শুরু করে। সে এখন কোন দিকে হাঁটছে?
    1. পূর্ব-দক্ষিণ
    2. উত্তর-পূর্ব
    3. দক্ষিণ-পশ্চিম
    4. উত্তর-পশ্চিম
    ব্যাখ্যা
    প্রশ্ন: শফিক তার বাড়ির দক্ষিণে ৪০ মিটার গিয়ে, সে বাম দিকে মোড় নেয় এবং আরও ১৫ মিটার যায়। তারপর, উত্তর দিকে ঘুরে, সে ২৫ মিটার যায় এবং তারপর তার বাড়ির দিকে হাঁটা শুরু করে। সে এখন কোন দিকে হাঁটছে?

    সমাধান:

    যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান D
    D থেকে A এর দিকে হাঁটা শুরু করবে।
    তথ্য অনুসারে চিত্র অঙ্কনের পর বুঝা যায় উত্তর- পশ্চিম দিকে হাঁটা শুরু করবে। 
    ৫,৬৪৪.
    What is the synonym of ‘Emancipate’?
    1. ক) Set free
    2. খ) Take back
    3. গ) Make worse
    4. ঘ) Embolden
    ব্যাখ্যা
    ‘Emancipate’ means - to free somebody, especially from legal, political or social controls that limit what they can do. So the synonym is ‘set free’. [source: oxfordlearnersdictionaries.com]
    ৫,৬৪৫.
    ‘MAGAZINE’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
      ব্যাখ্যা

      প্রশ্ন: ‘MAGAZINE’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?

      সমাধান:
      MAGAZINE শব্দটির দর্পণ চিত্রটি হচ্ছে - 
       
      দর্পণ চিত্রে কোনো শব্দকে সাধারণত ডান দিক থেকে বাম দিকে উল্টো ক্রমে পড়তে হয়।

      ৫,৬৪৬.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
      1. 78
      2. 48
      3. 42
      4. 56
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

      সমাধান: 
      (বাম পাশের সংখ্যাদ্বয়ের অন্তরফল) × (ডান পাশের সংখ্যাদ্বয়ের সমষ্টি) = মাঝের সংখ্যা 

      এখন, 
      ১ম চিত্রে, 
      (15 - 5) × (2 + 6) = 10 × 8 = 80

      ২য় চিত্রে, 
      (9 - 4) × (7 + 6) = 5 × 13 = 65

      ৩য় চিত্রে, 
      (13 - 11) × (16 + 8) = 2 × 24 = 48

      সুতরাং, প্রশ্নবোধক স্থানে 48 সংখ্যাটি বসবে। 

      ৫,৬৪৭.
      Band, Balance, Bank, Banter - ইংরেজি অভিধানে উল্লিখিত শব্দগুলির কোন শব্দটি সবার শেষে বসবে?
      1. Band
      2. Balance
      3. Bank
      4. Banter
      ব্যাখ্যা
      প্রশ্ন: Band, Balance, Bank, Banter - ইংরেজি অভিধানে উল্লিখিত শব্দগুলির কোন শব্দটি সবার শেষে বসবে?

      সমাধান:
      ইংরেজি অভিধান অনুযায়ী সাজিয়ে পাই:
      Balance → Band → Bank → Banter
      ৫,৬৪৮.
      নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
      1. ক) দৈর্ঘ্য
      2. খ) বেগ
      3. গ) তাপমাত্রা
      4. ঘ) ভর
      ব্যাখ্যা
      বেগ ছাড়া সবগুলো হলো মৌলিক রাশি। বেগ হলো লব্ধ রাশি। 
       
      মৌলিক রাশিঃ 
      দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎপ্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ- এই সাতটি রাশিকে মৌলিক রাশি বলে। রাশিগুলোকে পরিমাপ করতে অন্য কোন এককের উপর নির্ভর করতে হয় না।

      লব্ধ রাশিঃ 
      যে রাশিগুলো মৌলিক রাশির উপর নির্ভরশীল তাদেরকে লব্ধ রাশি বলে। যেমন- বেগ, কাজ, ত্বরণ ইত্যাদি।

      সূত্রঃ পদার্থবিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
      ৫,৬৪৯.
      ৪৮ ঘণ্টায় একটি ঘণ্টার কাঁটা সম্পূর্ণ ঘড়ি কতবার ঘুরে?
      1. ক) ২ বার
      2. খ) ৪ বার
      3. গ) ৮ বার
      4. ঘ) ১৬ বার
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৪৮ ঘণ্টায় একটি ঘণ্টার কাঁটা সম্পূর্ণ ঘড়ি কতবার ঘুরে? 

      সমাধান:
      আমরা জানি,
      ঘণ্টার কাঁটাটি ১২ ঘণ্টায় সম্পূর্ণ ঘড়ি একবার ঘুরে।

      ঘণ্টার কাঁটা ১২ ঘণ্টায় ঘুরে ১ বার 
      ঘণ্টার কাঁটা  ৪৮ ঘণ্টায় ঘুরে ৪৮/১২ বার 
      = ৪ বার 
       
      ৫,৬৫০.
      নিচের বাক্যটি কেন ভুল?
      ’আপনি স্বস্ত্রীক এসেছেন’।
      1. যথার্থ শব্দ প্রয়োগজনিত ভুল
      2. বিষেশণ প্রয়োগজনিত ভুল
      3. বাচ্যজনিত ভুল
      4. লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
      ব্যাখ্যা
      উপরিউক্ত বাক্যে যথার্থ শব্দ ব্যবহার না করায় এটি ভুল।
      বাক্যটিতে ’স্ব’ ব্যবহার না করে বরং ব্যবহার ’স’ (সহ অর্থে) ব্যবহার করা হবে।
      বাক্যটির শুদ্ধরূপ: আপনি সস্ত্রীক এসেছেন।

      তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ
      ৫,৬৫১.
      আটটি খুঁটি পরস্পর ২০ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যবর্তী দূরত্ব কত?
      1. ১৬০ ফুট
      2. ১৫০ ফুট
      3. ১৪০ ফুট
      4. ১৮০ ফুট
      ব্যাখ্যা
      প্রশ্ন: আটটি খুঁটি পরস্পর ২০ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যবর্তী দূরত্ব কত?

      সমাধান:

      ১ম ও ৮ম খুঁটির মধ্যে দূরত্ব হবে ৭টি খুঁটির দূরত্ব।
      ∴ মোট দূরত্ব = ২০ × ৭ = ১৪০ ফুট 
      ৫,৬৫২.
      A, C এর বাবা এবং D, B এর ছেলে। E, A এর ভাই। যদি C, D এর বোন হয়, তবে B সম্পর্কে E এর কী হয়? 
      1. কন্যা 
      2. শালা 
      3. স্বামী 
      4. ভাইয়ের বৌ 
      ব্যাখ্যা

      প্রশ্ন: A, C এর বাবা এবং D, B এর ছেলে। E, A এর ভাই। যদি C, D এর বোন হয়, তবে B সম্পর্কে E এর কী হয়?  

      সমাধান:
      দেওয়া তথ্যমতে, 
      A, C এর বাবা → A = C এর পিতা।
      D, B এর ছেলে → B = D এর মা।
      E, A এর ভাই → E এবং A ভাই।
      C, D এর বোন → C এবং D একই পিতা-মাতার সন্তান।

      এখন, 
      A, C ও D এর বাবা এবং B, C ও D এর মা।
      E, A এর ভাই, তাই B হলো A এবং E এর স্ত্রী।
      E এর দৃষ্টিকোণ থেকে, B হলো তার ভাইয়ের (A এর) বৌ।

      সুতরাং, সঠিক উত্তর ঘ) ভাইয়ের বৌ

      ৫,৬৫৩.
      x এবং y উভয়ই বেজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
      1. x + y + 1
      2. xy
      3. xy + 2
      4. x + y
      ব্যাখ্যা
      প্রশ্ন: x এবং y উভয়ই বেজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?

      সমাধান:
      যে কোন দুইটি বিজোড় সংখ্যার যোগফল একটি জোড় সংখ্যা হবে। যেমন, 1 + 3 = 4
      তাই x + y জোড় সংখ্যা হবে।
      ৫,৬৫৪.
      রাশেদ সাইকেলে করে দুপুর ২টার মধ্যে A পয়েন্টে পৌঁছাবে। যদি সে ১০ কিমি/ঘন্টায় ভ্রমণ করে। আবার, যদি সে ১৫ কিমি/ঘন্টা গতিতে সাইকেল চালায় তাহলে দুপুর ১২ টায় পৌছে যাবে। দুপুর ১টায় পৌছাতে হলে তাকে কত গতিতে সাইকেল চালাতে হবে?
      1. ক) ৮ কিমি/ঘন্টা
      2. খ) ১১ কিমি/ঘন্টা
      3. গ) ১২ কিমি/ঘন্টা
      4. ঘ) ১৪ কিমি/ঘন্টা
      ব্যাখ্যা

      মনে করি,
      দূরত্ব = x কিমি
      প্রশ্নমতে,
      x/15 - x/10 = 2
      => 3x - 2x = 60
      সুতরাং, x = 60 কিমি।

      60 কিলোমিটার দূরত্ব 10 কিমি/ঘন্টা গতিতে যেতে সময় লাগবে 6 ঘন্টা।
      অর্থাৎ, রাশেদ দুপুর ২টার 6 ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল।
      অর্থাৎ, দুপুর ১ টার পৌছাতে হলে গতি = (60/5) কিমি/ঘন্টা
      = 12 কিমি/ঘন্টা

      ৫,৬৫৫.
      রাজুর বয়স সুজনের বয়সের চারগুণ। সুজনের বর্তমান বয়স ৮ বছর। যখন রাজুর বয়স সুজনের বয়সের তিনগুণ হবে তখন রাজুর বয়স কত হবে?
      1. ৪০ বছর
      2. ৪২ বছর
      3. ৩২ বছর
      4. ৩৬ বছর
      ব্যাখ্যা
      প্রশ্ন: রাজুর বয়স সুজনের বয়সের চারগুণ। সুজনের বর্তমান বয়স ৮ বছর। যখন রাজুর বয়স সুজনের বয়সের তিনগুণ হবে তখন রাজুর বয়স কত হবে?

      সমাধান:
      সুজনের বর্তমান বয়স ৮ বছর হলে,
      রাজুর বর্তমান বয়স = ৮ × ৪ = ৩২ বছর

      ধরি,
      x বছর পরে রাজুর বয়স, সুজনের বয়সের তিনগুণ হবে।
      প্রশ্নমতে,
      ৩ × (৮ + x) = ৩২ + x
      ⇒ ২৪ + ৩x = ৩২ + x
      ⇒ ২x = ৮
      ∴ x = ৪
      সুতরাং, যখন রাজুর বয়স সুজনের বয়সের তিনগুণ হবে,
      তখন রাজুর বয়স হবে = ৩২ + ৪ = ৩৬ বছর
      ৫,৬৫৬.
      p ও q দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, নিচের কোনটি সর্বদা জোড় সংখ্যা?
      1. p + q
      2. p + q + 2
      3. pq
      4. কোনটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: p ও q দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, নিচের কোনটি সর্বদা জোড় সংখ্যা?

      সমাধান:
      দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল সবসময় বিজোড় হয়।
      যেমনঃ ২+৩=৫, ৫ + ৬ = ১১ ফলে, p + q একটি বিজোড় সংখ্যা।

      বিজোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে তা বিজোড় হয়। ফলে p + q + 2 একটি বিজোড় সংখ্যা।

      দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সবসময় জোড় হয়।
      যেমনঃ ২ × ৩ = ৬, ৫ × ৬ = ৩০ ফলে pq একটি জোড় সংখ্যা।
      ৫,৬৫৭.
      আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল?
      1. বুধবার
      2. বৃহস্পতিবার
      3. শুক্রবার
      4. সোমবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল? 

      সমাধান:
      - গত পরশু দিনের আগের দিন (বৃহস্পতিবার)
      - গত পরশু (শুক্রবার) 
      - গতকাল (শনিবার) 
      - আজ (রবিবার)
      ৫,৬৫৮.
      ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে?
      1. ক) ১২০
      2. খ) ১৪০
      3. গ) ১৬০
      4. ঘ) ৮০
      ব্যাখ্যা

      ৭ × ১০০ = ৫ × ক
      ⇒ ৭০০ = ৫ক
      ∴ ক = ১৪০

      ৫,৬৫৯.
      নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? 
      1. ক) র বা ধী প নি
      2. খ) শ হ র্নি অ 
      3. গ) সা ব ব অ ধা
      4. ঘ) দ্র তা রি দা
      ব্যাখ্যা
      শ হ র্নি অ  অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়
      শব্দটি হবে  = অহর্নিশ 
      অহর্নিশ শব্দটির অর্থ হলো:
      ১/দিবারাত্র, নিশিদিন 
      ২/ সতত, সর্বদা

      উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
      ৫,৬৬০.
      নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
      1. ১৩/১৫
      2. ৫/৬
      3. ২৩/৩০
      4. ১৯/২৬
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

      সমাধান:
      এখানে,
      ২৩/৩০ = ০.৭৬৬৭
      ১৩/১৫ = ০.৮৬৬৭
      ৫/৬ = ০.৮৩৩
      ১৯/২৬ = ০.৭৩১

      ∴ ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/১৫ সবচেয়ে বড়। 
      ৫,৬৬১.
      Choose the correct spelling.
      1. Quoegmire
      2. Quogmire
      3. Quagmire
      4. Quegmire
      ব্যাখ্যা

      প্রশ্ন: Choose the correct spelling.

      সমাধান:
      • The correct spelling is - Quagmire. (অপশন 'গ')

      - Quagmire (noun)
      English Meaning: a soft, boggy area of land that gives way underfoot; a difficult or awkward situation.
      Bangla Meaning: কাদা কিংবা জটিল বিপদজনক পরিস্থিতি।

      - Example Sentence:
      1. The hikers got stuck in a quagmire after the heavy rain.
      2. The company found itself in a financial quagmire due to poor planning.

      - Source:
      1. Cambridge Dictionary.
      2. Merriam-Webster Dictionary.

      ৫,৬৬২.
      বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?
      1. 21 Kg
      2. 18.5 Kg
      3. 17 Kg
      4. 22.5 Kg
      ব্যাখ্যা

      প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?

      সমাধান:
      কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/(বস্তুটি যে চাকাটি/চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা)
      = 68/4 Kg
      = 17 Kg

      ৫,৬৬৩.
      5 নং চাকাটি কোন দিকে ঘুরবে?
      1. ঘড়ির কাঁটার দিকে
      2. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
      3. উভয়দিকে ঘুরবে
      4. কোনোটিই নয়
      ব্যাখ্যা

      প্রশ্ন: 5 নং চাকাটি কোন দিকে ঘুরবে?


      সমাধান:
      • দুটি চাকা ক্রস বেল্ট দ্বারা যুক্ত থাকলে পরস্পরের বিপরীত দিকে ঘুরে এবং দুটি চাকা সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত থাকলে উভয় চাকা একই দিকে ঘুরে।ন চাকা দুইটির আকৃতি একই থাকলে তারা একই গতিতে ঘুরবে।

      - 1নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।
      - 1নং এর সাথে 2নং চাকাটি ক্রস বেল্ট দ্বারা যুক্ত। তাই 2নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
      - 2নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে 3নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
      - 3নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে 4নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
      - 4নং এর সাথে 5নং চাকাটি সোজাসুজি বেল্ট দ্বারা যুক্ত। তাই, 5নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

      ৫,৬৬৪.
      ৩৬, ২৮, ২১, ১৫, ১০..... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
      1. ১১
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫, ১০..... ধারার পরবর্তী সংখ্যাটি কত?

      সমাধান:
      ৩৬ - ২৮ = ৮
      ২৮ - ২১ = ৭
      ২১ - ১৫ = ৬
      ১৫ - ১০ = ৫

      ∴ ১০ - পরবর্তী সংখ্যা = ৪
      বা, পরবর্তী সংখ্যা = ১০ - ৪
      ∴ পরবর্তী সংখ্যা = ৬ 
      ৫,৬৬৫.
      ২০০ থেকে ৩০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
      1. ১৯
      2. ২০
      3. ২১
      4. ২২
      ব্যাখ্যা
      ২০০ থেকে ৩০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যার প্রথম সংখ্যা ২০০ ও শেষ সংখ্যা ৩০০
      সুতরাং ২০০ থেকে ৩০০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য মোট সংখ্যা = {(৩০০ - ২০০)/৫} + ১ = ২১ টি
      ৫,৬৬৬.
      'BRIDGE' শব্দটির পানিতে প্রতিবিম্ব কেমন হবে?
        ব্যাখ্যা

        প্রশ্ন: 'BRIDGE' শব্দটির পানিতে প্রতিবিম্ব কেমন হবে?

        সমাধান: 

        সঠিক উত্তর গ) 

        ৫,৬৬৭.
        ১৯৭১ সালের ২ মার্চ মঙ্গলবার হলে, ২৫ মার্চ কী বার ছিলো?
        1. বুধবার
        2. বৃহঃপতিবার
        3. শুক্রবার
        4. শনিবার
        ব্যাখ্যা
        প্রশ্ন: ১৯৭১ সালের ২ মার্চ মঙ্গলবার হলে, ২৫ মার্চ কী বার ছিলো?

        সমাধান:
        • আমরা জানি যে প্রতি ৭ দিন পর পর একই বার হয়।
        • সুতরাং ২, ৯, ১৬ ও ২৩ তারিখ মঙ্গলবার হবে।
        • ২৪ তারিখ হবে বুধবার।
        • ২৫ তারিখ হবে বৃহঃপতিবার।
        ৫,৬৬৮.
        নিচের কোন বানানটি সঠিক?
        1. Annihilation
        2. Deminish
        3. Delibarately
        4. Inadvartently
        ব্যাখ্যা
        annihilation বানানটু সঠিক যার অর্থ হত্যা করা বা মেরে ফেলা।

        Deminish এর সঠিক বানান হলো Diminish
        Delibarately এর সঠিক বানান হলো Deloberately
        Inadvartently এর সঠিক বানান হলো Inadvertently
        ৫,৬৬৯.
        নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
        ২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩
        1. ক) ২
        2. খ) ২৭
        3. গ) ৪৩
        4. ঘ) কোন ভুল নেই
        ব্যাখ্যা

        সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
        ২ + ৩ = ৫
        ৫ + ৪ = ৯
        ৯ + ৫ = ১৪
        ১৪ + ৬ = ২০
        ২০ + ৭ = ২৭
        ২৭ + ৮ = ৩৫
        সে অনুসারে পরবর্তী সংখ্যাটি ৩৫ + ৯ = ৪৪ হওয়া উচিত ছিলো।
        সুতরাং, ৪৩ সংখ্যাটি ভুল।

        ৫,৬৭০.
        'Accused' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?
        1. সঠিকতা
        2. ফরিয়াদি
        3. আসামি
        4. অধিগ্রহণ
        ব্যাখ্যা
        প্রশ্ন: 'Accused' শব্দটির পারিভাষিক শব্দ কোনটি?

        সমাধান:
        'Accused' শব্দটির পারিভাষিক শব্দ হলো- আসামি

        অন্য অপশন গুলো-
        'Accuracy' শব্দটির পারিভাষিক শব্দ হলো- সঠিকতা
        'Accuser' শব্দটির পারিভাষিক শব্দ হলো- ফরিয়াদি
        'Acquire' শব্দটির পারিভাষিক শব্দ হলো- অধিগ্রহণ

        উৎস: প্রশাসনিক পরিভাষা
        ৫,৬৭১.
        ২৪ কে সর্বনিম্ন কত দিয়ে গুন করলে গুণফল পূর্ণ বর্গ হবে?
        ব্যাখ্যা
        প্রশ্ন: ২৪ কে সর্বনিম্ন কত দিয়ে গুন করলে গুণফল পূর্ণ বর্গ হবে?

        সমাধান:
        আমরা জানি,
        কোন সংখ্যার সূচকের মান জোড় সংখ্যক হলে সেই সংখ্যা পূর্ণবর্গ হয়। যেমন: ৫ = ৬২৫ = ২৫  

        এখন
        ২৪
        = (৬ × ৪)
        = ৬ × ৪
        = ৬ × (২)
        = ৬ × ২১০
         এখানে ৬ × ৬ = ৬হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাই সর্বনিম্ন ৬ দিয়ে গুণ দিতে হবে।
        ৫,৬৭২.
        যদি NATURE = 215734 এবং RETURN = 345732 হয় তবে TENURE = ?
        1. 512734
        2. 542734
        3. 527724
        4. 515734
        ব্যাখ্যা

        প্রশ্ন: যদি NATURE = 215734 এবং RETURN = 345732 হয় তবে TENURE = ?

        সমাধান:
        ​যদি NATURE = 215734 এবং RETURN = 345732 হয় তবে TENURE = 542734

        NATURE শব্দটিতে,
        ​N = 2
        ​A = 1
        ​T = 5
        ​U = 7
        ​R = 3
        ​E = 4

        এবং 
        ​RETURN শব্দটিতে,
        ​​R = 3
        ​E = 4
        ​T = 5
        ​U = 7
        ​R = 3
        ​N = 2

        ​অনুরূপভাবে,
        ​T = 5
        ​E = 4
        ​N = 2
        ​U = 7
        ​R = 3
        ​E = 4

        ∴ TENURE = ​542734

        ৫,৬৭৩.
        2, 3, 5, 8, 13, 21, 34,........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
        1. 89
        2. 62
        3. 55
        4. 73
        ব্যাখ্যা
        প্রশ্ন: 2, 3, 5, 8, 13, 21, 34,........ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

        সমাধান:
        এটা একটি Fibonacci ধারা। যেখানে প্রতিটি সংখ্যা আগের দুইটি সংখ্যার যোগফল সমান।
        অর্থাৎ,
        2 + 3 = 5
        3 + 5 = 8
        5 + 8 = 13
        8 + 13 = 21
        13 + 21 = 34
        21 + 34 = 55

        সুতরাং, ধারাটির পরবর্তী সংখ্যাটি হলো 55।
        ৫,৬৭৪.
        ০.১ × ৩.৩৩ × ৭.১ =?
        1. ১.৫০
        2. ২.৩৬
        3. ৩.৪২
        ব্যাখ্যা
        প্রশ্ন: ০.১ × ৩.৩৩ × ৭.১ =?

        সমাধান: 
        .১ × ৩.৩৩ × ৭.১
        = (৩৩৩ × ৭১)/ ১০০০০ 
        = ২.৩৬৪৩
        = ২.৩৬ (প্রায়)
        ৫,৬৭৫.
        পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী? 
        1. ভাই
        2. পিতা
        3. শ্বশুর
        4. চাচা
        ব্যাখ্যা
        প্রশ্ন: পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী? 

        সমাধান: 
        ক হলেন গ এর মা; 
        এবং খ হচ্ছেন বাবা 
        আবার, 
        গ হচ্ছে ঙ এর স্ত্রী।
        অর্থাৎ, গ - ক ও খ এর মেয়ে। আর ঙ তাদের মেয়ে-জামাই। 

        তাহলে, খ (বাবা) হচ্ছেন ঙ এর শ্বশুর।
        ৫,৬৭৬.
        নিচের কোন বানানটি শুদ্ধ?
        1. গলধকরন
        2. গলাধকরণ
        3. গলাধঃকরণ
        4. গলধঃকরণ
        5. কোনটিই নয়
        ব্যাখ্যা
        • প্রমিত বানান হলো: গলাধঃকরণ।

        • গলাধঃকরণ :
        উচ্চারণ – [গলাধোক্‌করোন্‌] (বিশেষ্য)।
        {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল+অধঃ+ √কৃ+অন(ল্যুট্‌)}।

        • 'গলাধঃকরণ' শব্দের অর্থ :
        ১ গিলে ফেলা; গেলা।
        ২ ভক্ষণ; গ্রাস (প্রত্যেক কদর্য এবং প্রত্যেক কালকূটকে গলাধঃকরণ করিয়া ফেলিল -মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)।
        ৩ পান।
        ৪ পরিপাক; হজম।

        উৎস: বাংলা একাডেমি অভিধান।
        ৫,৬৭৭.
        একটি কাজ ৮ জন শ্রমিক ১০ দিনে করে। যদি কাজের পরিমাণ দ্বিগুণ হয়, কিন্তু সময়ের কোন পরিবর্তন না ঘটে, তাহলে কতজন শ্রমিক লাগবে?
        1. ১০
        2. ১২
        3. ১৬
        4. ২০
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি কাজ ৮ জন শ্রমিক ১০ দিনে করে। যদি কাজের পরিমাণ দ্বিগুণ হয়, কিন্তু সময়ের কোন পরিবর্তন না ঘটে, তাহলে কতজন শ্রমিক লাগবে?

        সমাধান:
        কাজের পরিমাণ দিগুন করা হলে এবং সময় বৃদ্ধি না করা হয় তাহলে শ্রমিক সংখ্যা দিগুন করতে হবে। 

        ১ টি কাজ ১০ দিনে করতে পারে ৮  জন শ্রমিক
        ∴ ২ টি কাজ ১০ দিনে করতে পারে = ৮ × ২ = ১৬ জন 

        অতএব,  যদি কাজের পরিমাণ দিগুন করা হয় তাহলে  শ্রমিক লাগবে = ১৬ জন
        ৫,৬৭৮.
        একটি সারিতে অনীকের ক্রম যদি উভয়দিক থেকেই ১৯ হয়, তাহলে উক্ত সারির সদস্যসংখ্যা কত?
        1. ৩৯
        2. ৩৮
        3. ৩৭
        4. ৩৫
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি সারিতে অনীকের ক্রম যদি উভয়দিক থেকেই ১৯ হয়, তাহলে উক্ত সারির সদস্যসংখ্যা কত?

        সমাধান:
        সারির সদস্য সংখ্যা = (১৯ + ১৯) - ১
        = ৩৭
        ৫,৬৭৯.
        প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
        1. 17
        2. 21
        3. 26
        4. 29
        ব্যাখ্যা

        প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

        সমাধান:
        নির্ণেয় সংখ্যা = 26

        প্রথম চিত্রে, 
        (5 × 9) + (3 × 6)
        = 45 + 18 = 63

        দ্বিতীয় চিত্রে,
        (4 × 3) + (7 × 2)
        = 12 + 14 = 26

        ৫,৬৮০.
        ৭% হারে ৪২৫০ টাকার ২ বছরের সুদের পরিমাণ নির্ণয় করুন।
        1. ক) ৪৫৬
        2. খ) ৫২৪
        3. গ) ৫৯৫
        4. ঘ) ৬২৪
        ব্যাখ্যা
        সুদ = P × T × R
        = (৪২৫০ × ২ × ৭)/১০০
        = ৫৯৫
        ৫,৬৮১.
        সন্ধ্যা ৬ : ৩০ থেকে ৮ : ০০ পর্যন্ত সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি পথ অতিক্রম করে? 
        1. ক) ৩০°
        2. খ) ১৮০°
        3. গ) ৫৪০°
        4. ঘ) ৯১০°
        ব্যাখ্যা
        প্রশ্ন: সন্ধ্যা ৬ : ৩০ থেকে ৮ : ০০ পর্যন্ত সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি পথ অতিক্রম করে? 

        সমাধান: 
        সন্ধ্যা ৬ : ৩০ থেকে ৮ : ০০ পর্যন্ত ১.৫ ঘণ্টা 

        মিনিটের কাঁটা এক ঘণ্টায় ঘোরে ৩৬০°
        ১.৫ ঘণ্টায় ঘোরে (১.৫ × ৩৬০°)
        = ৫৪০°
        ৫,৬৮২.
        The word 'culinary' is related to
        1. printing
        2. dress
        3. musical instruments
        4. cooking
        ব্যাখ্যা
        প্রশ্ন: The word 'culinary' is related to

        সমাধান:
        • The word 'culinary' is related to - cooking.
        • Culinary (adjective):
        English Meaning: Of or for cooking.
        Bangla Meaning: রান্নাঘর অথবা রান্নাবান্নাসম্পর্কিত।

        • Cooking (noun) 
        English Meaning: The practice or skill of preparing food by combining, mixing, and heating ingredients.
        Bangla Meaning: রন্ধন, রান্না।

        • অন্য অপশন গুলোর মধ্যে - 
        • Printing: 
        English Meaning: The production of books, newspapers, or other printed material.
        Bangla Meaning:মুদ্রণ।

        • Dress: 
        English Meaning: Put on one's clothes.
        Bangla Meaning: পোশাক পরিধান করা বা করানো।

        • Musical instrument:
        English Meaning: An object or device for producing musical sounds.
        Bangla Meaning: বাদ্যযন্ত্র।

        Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
        ৫,৬৮৩.
        'X' চিত্রের আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
        1. 1
        2. 2
        3. 3
        4. 4
        ব্যাখ্যা

        প্রশ্ন: 'X' চিত্রের আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?


        সমাধান:
        সঠিক উত্তর: ক) 1

        ৫,৬৮৪.
        একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?
        1. ক) 256 সেমি
        2. খ) 216 সেমি
        3. গ) 288 সেমি
        4. ঘ) 286 সেমি
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?

        সমাধান:
        এখানে,
        ব্যাসার্ধ, r = 56 মি.

        আমরা জানি,
        অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
         
        পরিসীমা = (2πr/2) + 2r
        = πr + 2r
        = (22/7) × 56 + 2 × 56
        = 176 + 112
        = 288 সেমি
        ৫,৬৮৫.
        ২০২১ সালের ১৫ আগস্ট রবিবার হলে, ২০২২ সালের ১৬ আগস্ট কী বার ছিল?
        1. রবিবার
        2. সোমবার
        3. মঙ্গলবার
        4. বুধবার
        ব্যাখ্যা
        প্রশ্ন: ২০২১ সালের ১৫ আগস্ট রবিবার হলে, ২০২২ সালের ১৬ আগস্ট কী বার ছিল?

        সমাধান:
        - ২০২১ সাল লিপ ইয়ার নয়, তাই = ৩৬৫ দিন
        - ১৫ আগস্ট থেকে ১৬ আগস্ট = ১ দিন যোগ করতে হবে
        - তাহলে মোট দিন = ৩৬৫ + ১ = ৩৬৬ দিন
        - এখন, ৩৬৬ ÷ ৭ = ৫২ সপ্তাহ + ২ দিন
        - রবিবার থেকে ২ দিন পরে = মঙ্গলবার
        ∴ ২০২২ সালের ১৬ আগস্ট ছিল মঙ্গলবার।
        ৫,৬৮৬.
        Infallible : Error : :
        1. ক) immane : purity
        2. খ) immaterial : irrelevant
        3. গ) intolerable : severe
        4. ঘ) impeccable : flaw
        ব্যাখ্যা
        Answer: Infallible : Error : : impeccable : flaw

        Infallible অর্থ হচ্ছে ভুলভ্রান্তির ঊর্ধে,  Infallible এ কোন error (ভুল) থাকে না।
        তেমনি, Impeccable অর্থ হচ্ছে নিখুঁত, Impeccable এ কোন flaw (ত্রুটি) থাকে না।
        ৫,৬৮৭.
        রাস্তা সমান করার রোলার সরাতে সহজ হবে, যদি রোলারকে-
        1. ঠেলে নিয়ে যাওয়া হয়
        2. তুলে নিয়ে যাওয়া হয়
        3. সরাসরি স্থির রাখা হয়
        4. টেনে নিয়ে যাওয়া হয়
        ব্যাখ্যা

        প্রশ্ন: রাস্তা সমান করার রোলার সরাতে সহজ হবে, যদি রোলারকে-

        সমাধান:


        লন রোলারকে যখন F বলে টানা হয় তখন F বলকে F cosθ অনুভূমিক বরাবর এবং Fsinθ উল্লম্ব বরাবর এ দুটি লম্ব উপাংশে বিভক্ত করা যায়। এখানে, θ হলো F বল ও অনুভূমিকের মধ্যবর্তী কোণ। বলের অনুভূমিক উপাংশ F cosθ রোলারকে সামনের দিকে এগিয়ে নেবে এবং F sinθ উপাংশ এর আপাত ওজনকে কমিয়ে দেবে। একইভাবে ঠেলার ক্ষেত্রে অনুভূমিক উপাংশ রোলারকে সামনের দিকে এগিয়ে নেবে কিন্তু উল্লম্ব উপাংশ নিচের দিকে ক্রিয়া করায় রোলারের আপাত ওজন বৃদ্ধি পাবে।
        - এ কারণে লন রোলারকে ঠেলার চেয়ে টানা সহজ।

        ৫,৬৮৮.
        একটি প্রতিষ্ঠানে দৈনিক ৮ ঘণ্টার কাজের মজুরি ঘণ্টা প্রতি ২৫০ টাকা। কোন শ্রমিক ৮ ঘণ্টার বেশি কাজ করলে, শুধু অতিরিক্ত কর্মঘণ্টার জন্য স্বাভাবিক মজুরির ১.৫ গুণ হারে টাকা পায়। কোন শ্রমিক যদি একদিনে ১১ ঘণ্টা কাজ করে তবে সে কত টাকা মজুরি পাবে?
        1. ২৭৫০ টাকা
        2. ৩২৫০ টাকা
        3. ৩৩৭৫ টাকা
        4. ৩১২৫ টাকা
        ব্যাখ্যা

        প্রশ্ন: একটি প্রতিষ্ঠানে দৈনিক ৮ ঘণ্টার কাজের মজুরি ঘণ্টা প্রতি ২৫০ টাকা। কোন শ্রমিক ৮ ঘণ্টার বেশি কাজ করলে, শুধু অতিরিক্ত কর্মঘণ্টার জন্য স্বাভাবিক মজুরির ১.৫ গুণ হারে টাকা পায়। কোন শ্রমিক যদি একদিনে ১১ ঘণ্টা কাজ করে তবে সে কত টাকা মজুরি পাবে?

        সমাধান:
        দেওয়া আছে, 
        দৈনিক স্বাভাবিক কাজের সময় = ৮ ঘণ্টা
        ঘণ্টাপ্রতি স্বাভাবিক মজুরি = ২৫০ টাকা
        ∴ ৮ ঘণ্টার (স্বাভাবিক) মজুরি = (৮ × ২৫০) টাকা 
        = ২০০০ টাকা

        আবার, 
        অতিরিক্ত ঘণ্টার মজুরি = স্বাভাবিকের ১.৫ গুণ = ২৫০ × ১.৫ = ৩৭৫ টাকা/ঘণ্টা
        এবং শ্রমিক একদিনে মোট কাজ করেছে = ১১ ঘণ্টা

        ∴ অতিরিক্ত কাজের সময় = ১১ - ৮ = ৩ ঘণ্টা

        ∴ অতিরিক্ত ৩ ঘণ্টার মজুরি = (৩ × ৩৭৫) টাকা
        = ১১২৫ টাকা

        ∴ মোট মজুরি = স্বাভাবিক মজুরি + অতিরিক্ত মজুরি
        = ২০০০ + ১১২৫
        = ৩১২৫ টাকা

        সুতরাং, শ্রমিক একদিনে ১১ ঘণ্টা কাজ করলে ৩১২৫ টাকা মজুরি পাবে।

        ৫,৬৮৯.
        শুক্তি অর্থ -
        1. মাছ
        2. সুতোর কাজ
        3. স্বচ্ছ
        4. ঝিনুক
        ব্যাখ্যা
        শুক্তি, শুক্তিকা (বিশেষ্য) 
        - ঝিনুক (স্বচ্ছ তাহার দীপ্তি হেরি শুক্তিবুকে মুক্তাপ্রায়-কাজী নজরুল ইসলাম)। 
        - শঙ্খ
        উৎস: বাংলা একাডেমি অভিধান।
        ৫,৬৯০.
        নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
        1. ক) ক্ষুৎপীড়িত
        2. খ) ভদ্রোচিত
        3. গ) শশিভূষণ
        4. ঘ) পুরষ্কার
        ব্যাখ্যা
        পুরষ্কার এর সঠিক বানান- 'পুরস্কার' 

        বাংলা একাডেমি বানানের নিয়ম অনুসারে, 
        র- ধ্বনির পরে অ, আ স্বরধ্বনি থাকলে তবে 'স' হবে। 

        পুরস্কার (বিশেষ্য) 
        অর্থ: বখশিশ; পারিতোষিক।

        উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানা- অভিধান। 
        ৫,৬৯১.
        ‘AEEHLPNT’বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
        1. একটি প্রাণির নাম
        2. একটি রোগের নাম
        3. একটি খেলার নাম
        4. একটা সাগরের নাম
        ব্যাখ্যা
        ‘AEEHLPNT’বর্ণগুলো সাজালে (ELEPHANT) একটি প্রাণির নাম পাওয়া যাবে।
        ৫,৬৯২.
        ১, ৩, ৬, ১০, ১৫.......... ক্রমটির পরবর্তী পদ কত?
        1. ক) ১৮
        2. খ) ২১
        3. গ) ২৪
        4. ঘ) ৩০
        ব্যাখ্যা
        প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫.......... ক্রমটির পরবর্তী পদ কত?

        সমাধান:
        পদগুলোর মান পূর্ববর্তী পদের সাথে পদ সংখ্যা যোগ করলে পাওয়া যায়।
        ২য় পদ = ১ + ২ = ৩
        ৩য় পদ = ৩ + ৩ = ৬
        ৪র্থ পদ = ৬ + ৪ = ১০
        ৫ম পদ = ১০ + ৫ = ১৫
        ৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
        ৫,৬৯৩.
        দুটি সংখ্যার গুণফল ৫। একটি সংখ্যা ৩/২ হলে, সংখ্যা দুটির সমষ্টি কত? 
        1. ২৩/১০
        2. ১৩/৬
        3. ২৯/৬
        4. ৬/২৩
        ব্যাখ্যা
        মনে করি 
        একটি সংখ্যা a = ৩/২
        অপর সংখ্যা b 

        শর্তমতে
        ab  = ৫ 
        ৩b /২ = ৫ 
        b  = (৫ × ২)/৩ 
            = ১০/৩ 

        সংখ্যা দুটির সমষ্টি = (৩/২) + (১০/৩)
                                     = (৯ + ২০)/৬ 
                                     = ২৯/৬
        ৫,৬৯৪.
        রাকিব, মামুনের চেয়ে ৭ বছরের বড় এবং তানভীরের চেয়ে ৭ বছরের ছোট। আবার মামুন এবং সুমন হলো যমজ। তাহলে তানভীর, সুমনের চেয়ে কত বছরের বড়?
        1. ৭ বছর
        2. ১০ বছর
        3. ১৪ বছর
        4. ৪ বছর
        ব্যাখ্যা

        প্রশ্ন: রাকিব, মামুনের চেয়ে ৭ বছরের বড় এবং তানভীরের চেয়ে ৭ বছরের ছোট। আবার মামুন এবং সুমন হলো যমজ। তাহলে তানভীর, সুমনের চেয়ে কত বছরের বড়?

        সমাধান:
        ধরি, মামুনের বয়স = x বছর।

        যেহেতু মামুন এবং সুমন যমজ,
        সুতরাং, সুমনের বয়স = x বছর।

        প্রশ্নমতে, রাকিব হলো মামুনের চেয়ে ৭ বছরের বড়।
        অতএব, রাকিবের বয়স = (x + ৭) বছর।

        আবার, রাকিব হলো তানভীরের চেয়ে ৭ বছরের ছোট (অর্থাৎ তানভীর হলো রাকিবের চেয়ে ৭ বছরের বড়)।
        অতএব, তানভীরের বয়স = (x + ৭) + ৭ = (x + ১৪) বছর।

        এখন, তানভীর এবং সুমনের বয়সের পার্থক্য হবে:
        = (x + ১৪) - x = ১৪ বছর।

        ∴ তানভীর, সুমনের চেয়ে ১৪ বছরের বড়।

        ৫,৬৯৫.
        প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি হবে?
        1. 73
        2. 94
        3. 76
        4. 86
        ব্যাখ্যা
        (4)2 + (2)2 + (1)2 = 21
        (5)2 + (3)2 + (8)2 = 98
        (6)2 + (7)2 + (3)2 = 94
        ৫,৬৯৬.
        নিচের কোনটি শুদ্ধ বানান?
        1. অন্তঃসত্ত্বা
        2. পিপিলীকা
        3. বিভিষীকা
        4. কনিনীকা
        ব্যাখ্যা
        পিপিলীকা এর সঠিক বানান পিপীলিকা
        বিভিষীকা এর সঠিক বানান বিভীষিকা 
        কনিনীকা এর সঠিক বানান কনীনিকা

        [ বানান ও ভাষা - শুদ্ধ বানান ও বাক্য গঠন ]
        ৫,৬৯৭.
        SUNDAY, MONDAY, WEDNESDAY, SATURDAY, WEDNESDAY
        Which day comes next?
        1. SUNDAY
        2. MONDAY
        3. WEDNESDAY
        4. SATURDAY
        ব্যাখ্যা
        প্রশ্ন: SUNDAY, MONDAY, WEDNESDAY, SATURDAY, WEDNESDAY
        Which day comes next?

        সমাধান:
        SUNDAY
        SUNDAY + 1 = MONDAY
        MONDAY + 2 = WEDNESDAY
        WEDNESDAY + 3 = SATURDAY
        SATURDAY + 4 = WEDNESDAY
        WEDNESDAY + 5 = MONDAY
        ৫,৬৯৮.
        Bank : River :: Coast : ?
        1. ক) Flood
        2. খ) Waves
        3. গ) Sea
        4. ঘ) Beach
        ব্যাখ্যা
        নদীর তীর হচ্ছে Bank আর সাগরের তীর হচ্ছে Coast.
        ৫,৬৯৯.
        দুইজন সাইকেল চালক A ও B একই জায়গা থেকে একই সময়ে একজন উত্তর দিকে ১৮ কি.মি./ঘণ্টা বেগে এবং অন্য জন দক্ষিণ দিকে ২০ কি.মি./ঘণ্টা বেগে যাত্রে শুরু করে। তাদের মধ্যে দূরত্ব ৯৫ কি.মি. হতে কত সময় লাগবে?
        1. ক) ২ ঘণ্টা ৩০ মিনিট
        2. খ) ৪ ঘণ্টা ২০ মিনিট
        3. গ) ৩ ঘণ্টা ৩০ মিনিট
        4. ঘ) ৫ ঘণ্টা ১৬ মিনিট
        ব্যাখ্যা

        ১ ঘণ্টায় ২ জনে যায় ( ২০ + ১৮ )= ৩৮ কি.মি./ঘণ্টা
        ∴ ৯৫ কি.মি. যায় (৯৫ ÷ ৩৮ ) = ২.৫ = ২ ঘণ্টা ৩০ মিনিট

        ৫,৭০০.
        যদি FAIL = 28 হয় তাহলে PASS =?
        1. ক) 55
        2. খ) 56
        3. গ) 33
        4. ঘ) 40
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি FAIL = 28 হয় তাহলে PASS =?

        সমাধান: 

        এখানে,
        F + A + I + L 
        6 + 1 + 9 + 12
        = 28

        তাহলে,
        P + A + S + S
        16 + 1 + 19 + 19
        = 55