বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৫৬ / ১৩৫ · ৫,৫০১৫,৬০০ / ১৩,৫৮৯

৫,৫০১.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. চাঁদ
  2. শনি
  3. পৃথিবী
  4. মঙ্গল
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

সমাধান:
চাঁদ বাদে সবগুলো গ্রহ। কিন্তু, চাঁদ পৃথিবীর উপগ্রহ।

শনি, পৃথিবী, মঙ্গল এই সবগুলো গ্রহ।
 
৫,৫০২.
আপনি রাস্তা দিয়ে হাঁটছেন। এক ভদ্রলোক আপনার দিকে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য, অথচ লোকটিকে আপনি চিনেন না বলে মনে হলো। এক্ষত্রে আপনি কী করবেন? 
  1. ক) আপনি তার সাথে হাত মেলাবেন।
  2. খ) তার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকবেন।
  3. গ) তার সাথে হাত মেলাবেন ও পরিচয় জানতে চাইবেন।
  4. ঘ) তাকে ধমক দিয়েই দ্রুত হাঁটা শুরু করবেন।
ব্যাখ্যা
এক্ষত্রে , তার সাথে হাত মেলানো ও পরিচয় জানতে চাওয়া যথাযথ হবে। 
৫,৫০৩.
A, B- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা। D, A- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা। E, B- এর তুলনায় খাটো কিন্তু A- এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: A, B- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা। D, A- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা। E, B- এর তুলনায় খাটো কিন্তু A- এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে মাঝারি কে?

সমাধান:
A, B- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা।
∴ B > A > C

D, A- এর তুলনায় খাটো কিন্তু C- এর চেয়ে লম্বা।
∴ A > D > C

∴ B > A > D > C

E, B- এর তুলনায় খাটো কিন্তু A- এর চেয়ে লম্বা
∴ B > E > A

∴ B > E > A > D > C
∴ A উচ্চতার দিক থেকে মাঝারি।
৫,৫০৪.
একটি নষ্ট ঘড়ি বছরে কতবার সঠিক সময় দেয়?
  1. ১২ বার
  2. ৩৬৫ বার
  3. ৭৩০ বার
  4. এক বারও নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নষ্ট ঘড়ি বছরে কতবার সঠিক সময় দেয়?

সমাধান:
আমরা জানি,
১ বছর = ৩৬৫ দিন

একটি নষ্ট ঘড়ি ১ দিনে সঠিক সময় দেয় ২ বার
∴ ৩৬৫ দিনে সঠিক সময় দিবে ৩৬৫ × ২ বার
= ৭৩০ বার
৫,৫০৫.
বেলা ২:৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি?
  1. ক) ১০৫°
  2. খ) ১৫°
  3. গ) ১১৫°
  4. ঘ) ১১০°
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ২.৩০ ঘটিকায় সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
= |{(১১ × ৩০) - (৬০ × ২)}/২|°
= |২১০/২|°
= ১০৫°
৫,৫০৬.
কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮
  1. ১০
  2. ২৯
  3. ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।
- ১ম ধারাটিতে ৩,৫,৭ তম পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬ এবং
- দ্বিতীয় ধারাটিতে ৪, ৬, ৮ তম পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ ব্যবধান তাই ৪৮ সংখ্যাটি এর ধারায় অন্তর্ভুক্ত নয়।
৫,৫০৭.
যাদের বুদ্ধ্যঙ্ক ১৪০ বা তার ঊর্ধ্বে তাদের বলা হয়-
  1. অতিশয় প্রতিভাশালী
  2. প্রতিভাশালী
  3. সাধারণ
  4. মানসিক প্রতিবন্ধী
ব্যাখ্যা
বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
- কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০



উৎস: শিক্ষা মনোবিজ্ঞান- ২, প্রোগ্রাম: Bachelor of Agriculture Education, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
৫,৫০৮.
প্রদত্ত ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? 
১, ৪, ১৩, ৪০ ,.............
  1. ক) ৬০
  2. খ) ৬৩
  3. গ) ১২১
  4. ঘ) ১৬৩
ব্যাখ্যা
এখানে,
১ম পদ = ১
২য় পদ = ১ × ৩ + ১ = ৪
৩য় পদ = ৪ × ৩ + ১ = ১৩
৪র্থ  পদ = ১৩ × ৩ + ১ = ৪০
৫ম পদ = ৪০ × ৩ + ১ = ১২১
৫,৫০৯.
The ice compartment in a refrigerator is 8 cm deep, 5 cm high, and 4 cm wide. How many ice cubes will it hold, if each ice cube is 2 cm on its edge?
  1. 15
  2. 20
  3. 25
  4. None of the above
ব্যাখ্যা
প্রশ্ন:The ice compartment in a refrigerator is 8 cm deep, 5 cm high, and 4 cm wide. How many ice cubes will it hold, if each ice cube is 2 cm on its edge?

সমাধান:
Given, the dimensions of the ice compartment in the refrigerator = 8 × 5 × 4
And that of ice cube = 2 × 2 × 2

∴ Number of ice cubes = volume of the ice compartment/volume of one ice cube
= 8 × 5 × 4/(2 × 2 × 2)
= 20
৫,৫১০.
দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে ১৫ মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও ৮ মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?
  1. ৩৪ মিটার
  2. ১৭ মিটার
  3. ৩০ মিটার
  4. ৪৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে ১৫ মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও ৮ মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব কত?

সমাধান:

ধরি,
দুই জন লোক 0 বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = ১৫ মিটার হেঁটে গেল।
পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = ৮ মিটার হেঁটে গেল।

এখন,
OD2 = OA2 + AD2
⇒ OD = ১৫ + ৮
⇒ OD = ২২৫ + ৬৪
⇒ OD = ২৮৯
⇒ OD = √২৮৯
∴  OD = ১৭

∴ দুই জনের মধ্যে সরাসরি দূরত্ব = ১৭ + ১৭ = ৩৪ মিটার

৫,৫১১.
যদি অক্টোবর মাসের ১ তারিখ রবিবার হয়, তাহলে একই সালের নভেম্বর মাসের ১ তারিখ কী বার হবে?
  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি অক্টোবর মাসের ১ তারিখ রবিবার হয়, তাহলে একই সালের নভেম্বর মাসের ১ তারিখ কী বার হবে?

সমাধান:
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই অক্টোবর মাসের ১ম দিন রবিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন রবিবার হবে।
 
অক্টোবর মাসের ৩০ তারিখ হবে সোমবার।
অক্টোবর মাসের ৩১ তারিখ হবে মঙ্গলবার।
নভেম্বর মাসের ১ তারিখ হবে বুধবার।
৫,৫১২.
7 + 12 + 17……….ধারাটির 30 তম পদের সমষ্টি কত?
  1. ক) 2385
  2. খ) 2580
  3. গ) 1256
  4. ঘ) 2140
ব্যাখ্যা

এখানে a = 7, d = 12 - 7 = 5
∴ 30 তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d} = (30/2){2×7 + (30 - 1)×5} = 2385.

৫,৫১৩.
রহিম ৮ কিলোমিটার পূর্বে গিয়ে সে ডানদিকে ঘুরলো এবং ৩ কিলোমিটার গেল। আবার সে ডান দিকে ১২ কিলোমিটার গেল। যাত্রাস্থান থেকে তার সোজাসুজি দুরত্ব কত?
  1. ক) ১০ কিমিঃ
  2. খ) ৮ কিমিঃ
  3. গ) ৫ কিমিঃ
  4. ঘ) ৪ কিমিঃ
ব্যাখ্যা

AB² = AC² + BC²
AB² = (3)² + (4)²
AB² = 9 + 16 = 25
AB = 5
৫,৫১৪.
X গিয়ারকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাতে হলে Y গিয়ারকে কোনদিকে ঘুরাতে হবে?
  1. A
  2. B
  3. বলা সম্ভব নয়
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: X গিয়ারকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাতে হলে Y গিয়ারকে কোনদিকে ঘুরাতে হবে?

সমাধান:
X গিয়ার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতে হলে মাঝের গিয়ারকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে হবে। মাঝের গিয়ার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে যদি Y ঘড়ির কাঁটার বিপরীত দিক তথা B এর দিকে ঘুরে।
৫,৫১৫.
তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৮৫
  3. ৮০
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ এবং বৃহত্তর সংখ্যা দুইটির গড় ১৪০ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?

সমাধান:
তিনটি স্বাভাবিক সংখ্যার গড় ১২০ হলে তাদের সমষ্টি = (১২০ × ৩) = ৩৬০
বৃহত্তম দুটি সংখ্যার গড় ১৪০ হলে তাদের সমষ্টি = (১৪০ × ২) = ২৮০

তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি = ৩৬০ - ২৮০ = ৮০

৫,৫১৬.
গাছের একটি সারিতে একটি গাছের অবস্থান, বাম দিক থেকে ৭ম এবং ডান দিক থেকে ১৪তম। এই সারিতে মোট কতটি গাছ আছে?
  1. ক) ১৯
  2. খ) ১৮
  3. গ) ২১
  4. ঘ) ২০
ব্যাখ্যা
∴ সারিতে মোট গাছের সংখ্যা (৭+১৩) = ২০টি।
৫,৫১৭.
দ্বিতীয়বার বিবাহিতা নারী - তাকে কী বলে?
  1. আলোলিকা
  2. মন্দ্র
  3. পুনর্ভূ
  4. কেজো
ব্যাখ্যা
প্রশ্ন: দ্বিতীয়বার বিবাহিতা নারী - তাকে কী বলে?

সমাধান:
"দ্বিতীয়বার বিবাহিতা নারী" বাক্যটির বাক্য-সংকোচন হলো- পুনর্ভূ । 

অন্যদিকে,
• উলু উলু ধ্বনি→ আলোলিকা
• গম্ভীর ধ্বনি→ মন্দ্র
• কাজের যোগ্য→ কেজো 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫,৫১৮.
Physician : Treatment :: Judge : ?
  1. ক) Punishment
  2. খ) Judgement
  3. গ) Lawyer
  4. ঘ) Court
ব্যাখ্যা
Physician এর কাজ Treatment করা, Judge এর কাজ Judgement দেওয়া।
৫,৫১৯.
মিনা একটি স্থান থেকে ২ মাইল পূর্বদিকে গেল, তারপর বামদিকে ঘুরে ৩ মাইল গেল, আবার ডানদিকে ঘুরে ২ মাইল গেল। যাত্রাশুরুর স্থান থেকে তার বর্তমান দূরত্ব কত? 
  1. ক) 5
  2. খ) 7
  3. গ) 8
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: মিনা একটি স্থান থেকে ২ মাইল পূর্বদিকে গেল, তারপর বামদিকে ঘুরে ৩ মাইল গেল, আবার ডানদিকে ঘুরে ২ মাইল গেল। যাত্রাশুরুর স্থান থেকে তার বর্তমান দূরত্ব কত? 

সমাধান: 



∴ দূরত্ব = MT = √((MK + KX)+ (TX)2)
= √((MK + BT)2 + (BK)2)
= √((2 + 2)+ (3)2 )
= √((4)2 + (3)2)
= √(16 + 9)
= √25
= 5
৫,৫২০.
যদি A দ্বারা বোঝায় ×, B দ্বারা বোঝায় +, C দ্বারা বোঝায় ÷ এবং D দ্বারা বোঝায় -, তাহলে নীচের কোনটি সঠিক হবে?
২০ A ৪ B ২৮ C ৭ D ৫ =?
  1. ৭৮
  2. ৮০
  3. ৭৯
  4. ৮১
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A দ্বারা বোঝায় ×, B দ্বারা বোঝায় +, C দ্বারা বোঝায় ÷ এবং D দ্বারা বোঝায় -, তাহলে নীচের কোনটি সঠিক হবে?
২০ A ৪ B ২৮ C ৭ D ৫ =?

সমাধান:
২০ A ৪ B ২৮ C ৭ D ৫
= ২০ × ৪ + ২৮ ÷ ৭ - ৫
= ২০ × ৪ + ৪ - ৫
= ৮০ + ৪ - ৫
= ৮৪ - ৫
= ৭৯
৫,৫২১.
ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে কিন্তু জ, চ-এর মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন। দ, গ-এর ভাই হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?
  1. ভাই 
  2. মামা 
  3. নাতি 
  4. ভাগ্নি 
ব্যাখ্যা

প্রশ্ন: ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে কিন্তু জ, চ-এর মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন। দ, গ-এর ভাই হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?

সমাধান:
ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে
চ, ক এর একমাত্র বোন কিন্তু জ, চ-এর মা নয় অর্থাৎ পিতা। 

∴ ক ও চ ভাইবোন।
তাদের পিতা জ। 

চ ও ঙ এর সন্তান গ ও দ
দ, গ-এর ভাই হওয়ায় দ, সম্পর্কে জ-এর নাতি নয়। 

৫,৫২২.
যদি NBMHP এর অর্থ Mango হয়, তবে MFNPO এর অর্থ কী?
  1. Lemon
  2. Light
  3. Shirt
  4. Table
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 'NBMHP' এর অর্থ Mango হয়, তবে MFNPO এর অর্থ কী?

সমাধান: 


এখানে শব্দগুলোকে ডিকোড করার জন্য প্রতিটি বর্ণের ঠিক আগের বর্ণের নিতে হবে

N → M 
B → a 
M → n 
H → g 
P → o 

তাহলে,
M → L 
F → e 
N → m 
P → o 
O → n 

সুতরাং, MFNPO এর অর্থ Lemon

৫,৫২৩.
কুসংস্কার : শিক্ষা : : ব্যাধি : ?
  1. পরিচ্ছন্নতা
  2. হাসপাতাল
  3. চিকিৎসা
  4. পুষ্টিকর খাদ্য
ব্যাখ্যা

• কুসংস্কার দূর করতে শিক্ষা প্রয়োজন।
• একইভাবে, ব্যাধি দূর করতে চিকিৎসা প্রয়োজন।

অন্যান্য অপশন বিশ্লেষণ:
- পরিচ্ছন্নতা : রোগ প্রতিরোধে পারিপার্শ্বিক ভাবে সহায়ক কিন্তু ব্যাধির সমাধান নয়।
- পুষ্টিকর খাদ্য: স্বাস্থ্য ভালো রাখতে পুষ্টিকর খাদ্য খেতে হবে, তবে তা চিকিৎসার বিকল্প নয়।
- হাসপাতাল: এটি ব্যাধি নিরাময়ের একটি স্থান। যদি কুসংস্কারের বিপরীতে 'স্কুল' বা 'বিদ্যালয়' থাকত, তবে ব্যাধির বিপরীতে 'হাসপাতাল' সঠিক হতো।

৫,৫২৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) দারিদ্র
  2. খ) দরীদ্র
  3. গ) দারিদ্রতা
  4. ঘ) দরিদ্রতা
ব্যাখ্যা

সংশ্লিষ্ট শুদ্ধ বানানগুলো নিম্নরূপঃ
দরিদ্র (বিশেষণ)
দারিদ্র্য (বিশেষ্য)
দারিদ্র (বিশেষ্য)
দরিদ্রতা (বিশেষ্য)

দারিদ্র্য এবং দারিদ্র -
বাংলা একাডেমির ব্যবহারিক অভিধানে এভাবে দেয়া আছে,
- দারিদ্র ⇒ দারিদ্র্য
- দারিদ্র্য, দারিদ্র (বিশেষ্য)
১ নির্ধনতা; দরিদ্র অবস্থা; দরিদ্রতা।
২ অভাব (চিন্তার দারিদ্র্য)।
৩ দৈন্য; দীনতা।
{(তৎসম বা সংস্কৃত) দরিদ্র+য (ষ্যঞ্‌), অ(অণ্‌)}

অর্থাৎ, দারিদ্র এবং দারিদ্র্য দুইটাই অভিধানে আছে এবং দুইটাই শুদ্ধ। তবে, আধুনিক অভিধানে কেবল "দারিদ্র্য" রাখা হয়েছে। আবার কয়েকজন স্কলারের বইতে "্য" (য - ফলা) ব্যবহার করতে বলা হয়েছে।

এই প্রশ্নটা অনেক চাকরির পরীক্ষায় ইতোমধ্যে এসেছে। সমস্যা হচ্ছে, দারিদ্র এবং দারিদ্র্য দুইটাই একসাথে আছে এমন প্রশ্নও আছে।
যেহেতু, ব্যবহারিক অভিধানে দারিদ্র ⇒ দারিদ্র্য তে ফরোয়ার্ড করা হয়েছে এবং আধুনিক অভিধানে শুধু "দারিদ্র্য"কেই রাখা হয়েছে, পাশপাশি স্কলাররাও অনেকেই "্য" (য - ফলা) এর পক্ষে, তাই দুইটার মধ্যে 'দারিদ্র্য' কে বেস্ট এন্সার হিসেবে নেয়া যায়।

৫,৫২৫.
যদি জ × H = 64 হয় তবে J × ড =?
  1. ক) 70
  2. খ) 85
  3. গ) 130
  4. ঘ) 142
ব্যাখ্যা
প্রশ্ন: যদি জ × H = 64 হয় তবে J × ড =?

সমাধান: 
বাংলা ও ইংরেজি বর্ণের ক্রমানুসারে, 
জ = 8
H = 8
⇒ 8 × 8 = 64

J = 10
ড = 13
⇒ 10 × 13 = 130

∴ J × ড = 130
৫,৫২৬.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে। তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
  1. ১০%
  2. ৩২%
  3. ৩৬%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে। তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r 
∴ বৃত্তের ক্ষেত্রফল, πr

২০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ২০%
= r - ০.২r
= ০.৮r

ক্ষেত্রফল হবে = π(০.৮r) 
= ০.৬৪πr

∴ ক্ষেত্রফল কমে = πr - ০.৬৪πr
= ০.৩৬πr

∴ ক্ষেত্রফল ৩৬% কমে।
৫,৫২৭.
যদি PASS = 55 হয় তাহলে FAIL =?
  1. ক) 27.5
  2. খ) 32
  3. গ) 28
  4. ঘ) 26
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PASS = 55 হয় তাহলে FAIL =?

সমাধান: 

এখানে,
P + A + S + S
16 + 1 + 19 + 19
= 55 

তাহলে,
F + A + I + L 
6 + 1 + 9 + 12
= 28 
৫,৫২৮.
নিচের চিত্রে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে Y চাকাটি কিভাবে ঘুরবে?
  1. ক) ঘড়ির কাঁটার দিকে জোরে ঘুরবে
  2. খ) ঘড়ির কাঁটার দিকে আস্তে ঘুরবে
  3. গ) ঘড়ির কাঁটার বিপরীতে আস্তে ঘুরবে
  4. ঘ) ঘড়ির কাঁটার বিপরীতে জোরে ঘুরবে
ব্যাখ্যা

প্রথম চাকার সাথে দ্বিতীয় চাকাটি ক্রসভাবে যুক্ত আছে তাই এটি ঘড়ির কাঁটার বিপরীতে জোরে ঘুরবে।
তৃতীয় চাকাটি সরাসরি যুক্ত আছে এবং সাইজে বড় হওয়ায় দ্বিতীয় চাকার সাপেক্ষে একই দিকে আস্তে ঘুরবে।
চতুর্থ চাকাটি ক্রসভাবে যুক্ত এবং সাইজে ছোট হওয়ায় ঘড়ির কাঁটার দিকে জোরে ঘুরবে।

৫,৫২৯.
'শম্বর' ও 'সংবরা' শব্দদুটির অর্থ যথাক্রমে-
  1. পানি ও হাতি
  2. নিবারণ করা ও হাতি
  3. বাঘ ও পানি
  4. মাছবিশেষ ও দমন করা
ব্যাখ্যা

প্রশ্ন: 'শম্বর' ও 'সংবরা' শব্দদুটির অর্থ যথাক্রমে-

সমাধান:
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• শম্বর অর্থ:
১. ডালপালার মতো ছড়ানো শিংবিশিষ্ট কালচে রঙের বড়ো হরিণ-বিশেষ।
২. মাছবিশেষ
৩. পুরাণে বর্ণিত অসুর-বিশেষ।
৪. জল, পানি।

• সংবরা অর্থ:
- দমন করা, নিবারণ করা
বি. ব্যঞ্জনের স্বাদবৃদ্ধির জন্য গরম তেল বা ঘিয়ে ভাজা শুকনো লংকা জিরা তেজপাতা প্রভৃতি মসলার মিশ্রণ, ফোড়ন, বাগার; সাঁতলানোর মসলা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫,৫৩০.
  1. ক) 469
  2. খ) 295
  3. গ) 0
  4. ঘ) 4
ব্যাখ্যা


সমাধান:
469 = a
174 = b

প্রদত্ত রাশি = {(a + b)2 - (a - b)2}/ab 
= 4ab/ab
= 4
৫,৫৩১.
নিচের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি? 
ধ, নি, রা, প, র  
  1. ক) ধ
  2. খ) র
  3. গ) নি
  4. ঘ) প
ব্যাখ্যা
প্রদত্ত এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দ = নিরপরাধ 
অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হলো = ধ
৫,৫৩২.
প্রদত্ত চিত্রে কতটি বর্গ আছে?
  1. ৩টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি বর্গ আছে?

সমাধান:
 
২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = BJGI এবং CKF = ২টি
৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = ABGH, BCFG এবং CDEF = ৩টি
মোট বর্গ আছে = ৫টি
৫,৫৩৩.
QAR, RAS, SAT, TAU, _______.
  1. ক) UAT
  2. খ) TAS
  3. গ) UAV
  4. ঘ) TAT
ব্যাখ্যা
প্রশ্ন: QAR, RAS, SAT, TAU, ______.

সমাধান:
- পূর্বের পদের শেষ বর্ণ পরবর্তী পদের প্রথম বর্ণ হবে।
- মধ্যম বর্ণটি একই থাকবে।
- তৃতীয় বর্ণটি এক বর্ণ বেড়ে পরবর্তী বর্ণ হবে।

∴ সঠিক উত্তর: UAV
৫,৫৩৪.
৪, ৬, ৯, ১৩, ........., ২৪ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ক) ১৭
  2. খ) ১৮
  3. গ) ১৯
  4. ঘ) ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৬, ৯, ১৩, ........., ২৪ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

সমাধান: 
এখানে, 
১ম পদ = ৪ 
২য় পদ = ৪ +২ = ৬
৩য় পদ = ৬ + ৩ = ৯
৪র্থ পদ = ৯ + ৪ = ১৩ 
৫ম পদ = ১৩ + ৫ = ১৮
৬ষ্ঠ পদ = ১৮ + ৬ = ২৪ 
৫,৫৩৫.
যখন ১ = A এবং ২১ = U, তবে M + P =?
  1. ২৮
  2. ২৯
  3. ৩০
  4. ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: যখন ১ = A এবং ২১ = U, তবে M + P =?

সমাধান:
দেওয়া আছে,
যখন ১ = A এবং ২১ = U 

এখানে,
ইংরেজি বর্ণমালার
১ম অবস্থানে থাকে A
২১তম অবস্থানে থাকে U

একইভাবে,
১৩তম অবস্থানে থাকে M
১৬তম অবস্থানে থাকে P

∴ M + P = ১৩ + ১৬ = ২৯
৫,৫৩৬.
'ফরিয়াদি' এর বিপরীত শব্দ-
  1. ক) প্রতীচী 
  2. খ) প্রশস্তি 
  3. গ) আসামি
  4. ঘ) কমতি 
ব্যাখ্যা
'ফরিয়াদি' এর বিপরীত শব্দ - আসামি
'বামপন্থী' এর বিপরীত শব্দ- ডানপন্থী 
'প্রাচী' এর বিপরীত শব্দ- প্রতীচী 
'বাড়তি' এর বিপরীত শব্দ - কমতি 
'নিন্দা' এর বিপরীত শব্দ- প্রশস্তি 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৫,৫৩৭.
যদি SUMMER শব্দটি RUNNER হিসেবে কোড করা হয়, তবে WINTER শব্দটির কোড কী হবে?
  1. SUITER
  2. WALKER
  3. SUFFER
  4. VIOUER
ব্যাখ্যা

প্রশ্ন: যদি SUMMER শব্দটি RUNNER হিসেবে কোড করা হয়, তবে WINTER শব্দটির কোড কী হবে?

সমাধান:
প্রদত্ত কোডে দ্বিতীয়, পঞ্চম এবং ষষ্ঠ বর্ণ একই থাকে।
শব্দটির প্রথম বর্ণ (S → R) এক ধাপ পেছনে সরানো হয়েছে।
আর মাঝের দুইটি বর্ণ (M → N এবং M → N) প্রত্যেকটি এক ধাপ সামনে সরানো হয়েছে, যাতে কোডের সংশ্লিষ্ট বর্ণগুলো পাওয়া যায়।
তাহলে, 

W → V
I → I
N → O
T → U
E → E
R → R

WINTER শব্দটির কোড হবে VIOUER 

৫,৫৩৮.
চত্বর : আঙ্গিনা : : পান্থশালা :
  1. গোশালা
  2. বারান্দা
  3. অথিতিশালা
  4. বাগান
ব্যাখ্যা
প্রশ্ন: চত্বর : আঙ্গিনা : : পান্থশালা :

সমাধান:
চত্বর ও আঙ্গিনা পরস্পর সমার্থক এবং পান্থশালা ও অথিতিশালা পরস্পর সমার্থক।
৫,৫৩৯.
উপগত : অপগত :: উগ্র : ?
  1. ক) উন্নত
  2. খ) অবনতি
  3. গ) নির্দয় 
  4. ঘ) সৌম্য
ব্যাখ্যা
'উগ্র' এর বিপরীত শব্দ - 'সৌম্য' 
'উদ্ধত' এর বিপরীত শব্দ- 'বিনীত' 
'উন্নতি' এর বিপরীত শব্দ - 'অবনতি' 
'উপগত' এর বিপরীত শব্দ- 'অপগত' 
'দরদি' শব্দের বিপরীত শব্দ - 'নির্দয়' 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৫,৫৪০.
একটা ঘড়িতে চাবি দিয়ে সেটা দুপুর থেকে চালু করা হলো। পাঁচ ঘণ্টা দশ মিনিট পর ঘড়ির কাটা কতটুকু ঘুরবে?
  1. ক) ১৪০°
  2. খ) ১৪৫°
  3. গ) ১৫০°
  4. ঘ) ১৫৫°
ব্যাখ্যা
আমরা জানি বারো ঘন্টায় ঘড়ির কাটা ৩৬০° ঘুরে যায়। তাহলে ৫ ঘণ্টা ১০ মিনিটে ঘড়ির কাটা ঘুরবে (৩৬০/১২ × ৩১/৬)° = ১৫৫°
৫,৫৪১.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
১ম চিত্রে যতগুলো বাহু রয়েছে ২য় চিত্রে ততগুলো পিন রয়েছে এবং পিনগুলো বাহুর মাঝ বরাবর অবস্থান করছে। 
এই নিয়ম অনুসারে অপশন গ সঠিক উত্তর। 
৫,৫৪২.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ক) ২৮৯
  2. খ) ২৯২
  3. গ) ৪৪১
  4. ঘ) ৩২৪
ব্যাখ্যা
⇒ ২৯২ ছাড়া বাকি সবগুলো পূর্ণবর্গ সংখ্যা।

⇒ ২৮৯ = ১৭ × ১৭
⇒ ৪৪১ = ২১ × ২১
⇒ ৩২৪ = ১৮ × ১৮
৫,৫৪৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পীপিলিকা
  2. খ) পিপীলীকা
  3. গ) পিপিলিকা
  4. ঘ) পিপীলিকা
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫,৫৪৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
27     22     50
13     12     26
9        2        ?
  1. 12
  2. 14
  3. 18
  4. 11
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
27     22     50
13     12     26
9        2        ?

সমাধান:
এখানে,
27 + 22 = 49,   ∴ 49 + 1 = 50
13 + 12 = 25,   ∴ 25 + 1 = 26
9 + 2 = 11,       ∴ 11 + 1 = 12

প্রশ্নবোধক স্থানে 12 হবে।
৫,৫৪৫.
২০০৪ সালের ১২ মে রবিবার হলে ২০১২ সালে একই তারিখ কি বার হবে?
  1. ক) বৃহস্পতিবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার
  4. ঘ) শনিবার
ব্যাখ্যা

২০০৪ থেকে ২০১২ সাল ৮ বছর হয়। তার মধ্যে ২০০৮ ও ২০১২ লিপ ইয়ার।
∴লিপ ইয়ার বাদে বাকি ৬ বছরে দিন বাড়ে ৬ দিন আর লিপ ইয়ারে ২ + ২ = ৪ দিন মোট ১০ দিন বেশি হয়।
এখন, রবিবার + ১০ দিন = রবিবার + ৭ দিন + ৩ দিন
= রবিবার + ৩ [ রবিবারের সাথে ৭ দিন যোগ করলে আবার রবিবার পাওয়া যায়]
= বুধবার

৫,৫৪৬.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
  1. 1
  2. 3
  3. 2
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
প্রদত্ত A চিত্রের উপাদান গুলোকে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি সরালে B চিত্রটি পাওয়া যায়।
অনুরূপভাবে,
B নং চিত্রের উপাদান গুলোকে ঘড়ির কাঁটার দিকে 90 ডিগ্রি সরালে C চিত্রটি (3 নং চিত্র) পাওয়া যাবে।
এবং
C নং (3 নং চিত্র) চিত্রের উপাদান গুলোকে ঘড়ির কাঁটার দিকে ৯০ ডিগ্রি সরালে D চিত্রটি পাওয়া যাবে।
অর্থাৎ, সবসময়ই C → বৃত্ত → ত্রিভুজ → চতুর্ভুজ এর ধারাবাহিকতা ঠিক থাকবে।
তাই, সঠিক উত্তর হবে- খ) 3

৫,৫৪৭.
একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?
  1. ১২৪০ টি
  2. ১৪৪০ টি
  3. ১৪৬০ টি
  4. ১৬৮০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্রিন্টার মেশিন দ্বারা সেকেন্ডের এক-তৃতীয়াংশ সময়ে ২ টি কাগজ প্রিন্ট করা যায়। এই হারে ৪ মিনিটে কতগুলো কাগজ প্রিন্ট করা যায়?

সমাধান:
৪ মিনিট = (৪ × ৬০) সেকেন্ড = ২৪০ সেকেন্ড

১/৩ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ টি
∴ ১ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ টি
∴ ২৪০ সেকেন্ডে কাগজ প্রিন্ট করা যায় = ২ × ৩ × ২৪০ = ১৪৪০ টি 

৫,৫৪৮.
'EKTUYR' বর্ণগুলোকে সাজালে পাওয়া যায় _____ নাম।
  1. ক) একটি দ্বীপের
  2. খ) একটি দেশের
  3. গ) একটি প্রাণীর
  4. ঘ) একটি খেলার
ব্যাখ্যা
অক্ষরগুলকে সাজালে পাওয়া যায় একটি দেশের নাম TURKEY।
৫,৫৪৯.
চিহ্নিত চিত্রগুলির মধ্যে (1), (2), (3) এবং (4) থেকে সেই চিত্রটি নির্বাচন করুন যা চিত্র (X)-এর মতোই বিন্দু/বিন্দুগুলির অবস্থানের শর্তগুলি পূরণ করে।
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: চিহ্নিত চিত্রগুলির মধ্যে (1), (2), (3) এবং (4) থেকে সেই চিত্রটি নির্বাচন করুন যা চিত্র (X)-এর মতোই বিন্দু/বিন্দুগুলির অবস্থানের শর্তগুলি পূরণ করে।

সমাধান:
চিহ্নিত চিত্রগুলির মধ্যে (1) নং চিত্রটি; চিত্র (X)-এর মতোই বিন্দু/বিন্দুগুলির অবস্থানের শর্তগুলি পূরণ করে।
বিন্দুগুলো খেয়াল করলে বোঝা যাবে,

নীচের বিন্দুটি X নং চিত্রের মত - (1) নং চিত্রে - ত্রিভুজ ও আয়তকে ছেদ করেছে।
মাঝের বিন্দুটি X নং চিত্রের মত - (1) নং চিত্রে - ত্রিভুজ, আয়ত, বর্গ ও বৃত্তকে ছেদ করেছে।
উপরের বিন্দুটি X নং চিত্রের মত - (1) নং চিত্রে - আয়ত ও বর্গকে ছেদ করেছে।

৫,৫৫০.
XY আয়নায় প্রশ্নে প্রদত্ত সংখ্যাটির প্রতিবিম্ব কী হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
ব্যাখ্যাঃ
৫,৫৫১.
যদি গিয়ার A ৪০টি ঘূর্ণন দেয় তাহলে গিয়ার B কয়টি ঘূর্ণন দিবে?
  1. ১০টি
  2. ২০টি
  3. ৪০টি
  4. ৮০টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি গিয়ার A ৪০টি ঘূর্ণন দেয় তাহলে গিয়ার B কয়টি ঘূর্ণন দিবে?

সমাধান: 
A গিয়ারের দাঁতের সংখ্যা ২৪ এবং ঘূর্ণন সংখ্যা ৪০টি 
B গিয়ারের দাঁতের সংখ্যা ১২
ধরি,
B গিয়ারের ঘূর্ণন সংখ্যা ক টি 

আমরা জানি,
১ম গিয়ারের দাঁতের সংখ্যা × ১ম গিয়ারের ঘূর্ণন সংখ্যা = ২য় গিয়ারের দাঁতের সংখ্যা × ২য় গিয়ারের  ঘূর্ণন সংখ্যা 
∴ A গিয়ারের দাঁতের সংখ্যা × A গিয়ারের ঘূর্ণন সংখ্যা = B গিয়ারের দাঁতের সংখ্যা × B গিয়ারের ঘূর্ণন সংখ্যা 
বা, B গিয়ারের ঘূর্ণন সংখ্যা  = ( A গিয়ারের দাঁতের সংখ্যা × A গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/B গিয়ারের দাঁতের সংখ্যা
= (২৪ × ৪০)/১২
= ৮০ 
৫,৫৫২.
একটি ক্রিকেট দল অল আউট হলো। দলটির যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট দল অল আউট হলো। দলটির যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো। এ দলের কতজন কট আউট হলো?

সমাধান: 
মোট উইকেট পরে ১০টি
মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলে ষ্ট্যাম্প আউট এবং কট আউট হয় ৫টি।

ধরি,
ষ্ট্যাম্প আউট হয় ক টি
∴ কট আউট হয় ৩ক/২ টি

শর্তমতে,
ক + ৩ক/২ = ৫
বা, ২ক + ৩ক = ১০
বা, ৫ক = ১০
∴ ক = ২

∴ কট আউট হয় (৩ ×২)/২ = ৩ টি
৫,৫৫৩.
৪, ৭, ১৩, ২৫, ৪৯,......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ৬৪
  2. খ) ৭৪
  3. গ) ৯৭
  4. ঘ) ১০২
ব্যাখ্যা
প্রশ্ন:  ৪, ৭, ১৩, ২৫, ৪৯,......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
১ম পদ = ৪
২য় পদ = ৪ + ৩ = ৭
৩য় পদ = ৭ + ৬ = ১৩
৪র্থ পদ = ১৩ + ১২ = ২৫
৫ম পদ  = ২৫ + ২৪ = ৪৯
৬ষ্ঠ পদ = ৪৯ + ৪৮ = ৯৭
৫,৫৫৪.
যদি + অর্থ × হয়, - অর্থ ÷ হয়, × অর্থ - হয় এবং ÷ অর্থ + হয় তবে,
৭+১৫-৫×২÷১ সমান কত হবে?
  1. ক) ২০
  2. খ) ২১
  3. গ) ১৩
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

চিহ্নগুলো তাদের অর্থবোধক চিহ্নে পরিবর্তন করে পাই
৭×১৫÷৫-২+১
= ৭×৩-১
= ২১-১
= ২০

৫,৫৫৫.
'যে নারীর স্বামী ও পুত্র নেই' এক কথায় কি হবে?
  1. কুমারী
  2. নবোঢ়া
  3. অন্যপূর্বা
  4. অবীরা
ব্যাখ্যা
প্রশ্ন: 'যে নারীর স্বামী ও পুত্র নেই' এক কথায় কি হবে?

সমাধান:
যে নারীর স্বামী ও পুত্র মৃত - অবীরা

অন্য অপশন গুলো-
• যে নারীর বিয়ে হয়নি - কুমারী
• যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল - অন্যপূর্বা
• যে নারী সম্প্রতি বিয়ে হয়েছে - নবোঢ়া।
৫,৫৫৬.
যদি CORNER দিয়ে FRUQHU বোঝায়, তবে CENTRAL দিয়ে কোনটি বোঝাবে? 
  1. ক) FHOQWUD
  2. খ) FUDOHQW
  3. গ) FUDOHQW
  4. ঘ) FHQWUDO
ব্যাখ্যা
এখানে,
বর্ণগুলোর পরবর্তী ২টি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসছে। 

C → F                  C → F
O → R                 E → H
R → U                 N → Q
N → Q                T → W
E → H                 R → U
R → U                A → D
                           L → O

CENTRAL - FHQWUDO
ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ
৫,৫৫৭.
১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৯ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?
  1. ৩০ দিনে
  2. ৩২ দিনে
  3. ৩৪ দিনে
  4. ৩৬ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৯ দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে?

সমাধান: 
১০ জনে একটি কাজের ১/২ করতে পারে ৯ দিনে।
১ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (২×৯×১০)/১ দিনে।
∴ ৫ জনে একটি কাজের সম্পূর্ণ করতে পারে (২×৯×১০)/৫ দিনে।
= ৩৬ দিনে।
৫,৫৫৮.
জুয়েল তার বাড়ি থেকে ৩০০ মিটার পশ্চিমদিকের একটি বাজারে গেল। বাজার হতে কেনাকাটা করে বাজারের ৪০০ মিটার উত্তরদিকে তার শ্বশুড়বাড়িতে গেল। জুয়েলের বাড়ি থেকে তার শ্বশুড়বাড়ির সরাসরি দূরত্ব কত?
  1. ৭০০ মিটার
  2. ৬০০ মিটার
  3. ৫০০ মিটার
  4. ৮০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: জুয়েল তার বাড়ি থেকে ৩০০ মিটার পশ্চিমদিকের একটি বাজারে গেল। বাজার হতে কেনাকাটা করে বাজারের ৪০০ মিটার উত্তরদিকে তার শ্বশুড়বাড়িতে গেল। জুয়েলের বাড়ি থেকে তার শ্বশুড়বাড়ির সরাসরি দূরত্ব কত?

সমাধান:

জুয়েলের বাড়ি থেকে তার শ্বশুড়বাড়ির সরাসরি দূরত্ব = √(৪০০ + ৩০০)
= √(১৬০০০০ + ৯০০০০)
= √২৫০০০০
= ৫০০ মিটার
৫,৫৫৯.
আপনার বিসিএস পরীক্ষার আগেরদিন শুনলেন লটারিতে বিশ লক্ষ টাকা পেলেন। এখন আপনি কী করবেন?
  1. ওইদিনই একটি গাড়ি কিনবেন
  2. সবাইকে ট্রিট দিবেন খুশিতে
  3. লটারি আসলেই জিতেছেন কিনা সেটার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কাজ করবেন
  4. মাথা ঠান্ডা রেখে পরেরদিন পরীক্ষার প্রস্তুতি নিবেন
ব্যাখ্যা
বিসিএস পরীক্ষা শুধু বিশ লক্ষ টাকার চেয়েও মূল্যবান। এখানে যেমন সম্মান আছে, স্বাচ্ছন্দ্যে জীবন যাপনেরও ব্যাবস্থা হয় এতে৷ বিশ লক্ষ টাকার কাছে এতদিনের কষ্ট ফেলনা না৷
৫,৫৬০.
কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(২/?) = (?/১৮)
  1. ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(২/?) = (?/১৮)

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
২/ক = ক/১৮
বা, ক = ১৮ × ২
বা, ক = ৩৬
বা, ক = ৬
∴ ক = ৬
৫,৫৬১.
ক, খ এর কন্যা। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ- এর বাবা। চ, ঘ- এর ছেলে। সম্পর্কে চ, ক- এর কী হয়? 
  1. ভাই
  2. মামা
  3. ফুফা
  4. চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর কন্যা। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ- এর বাবা। চ, ঘ- এর ছেলে। সম্পর্কে চ, ক- এর কী হয়? 

সমাধান:
ক, খ এর কন্যা এবং  খ ও গ পরস্পর ভাই
সুতরাং গ ক- এর চাচা।

 ঘ হচ্ছে গ- এর বাবা। সুতরাং ঘ ক-এর দাদা।

চ, ঘ- এর ছেলে। সুতরাং চ ক- এর চাচা।
৫,৫৬২.
দাঁতাল বেল্ট যদি চিত্রে চিহ্নিত দিকে ঘুরে তবে ধূসর এবং লাল গিয়ারের ঘূর্ণনের ক্ষেত্রে নিচের কোনটি সত্য?
  1. ক) একই দিকে, একই গতিতে
  2. খ) একই দিকে, ভিন্ন গতিতে
  3. গ) ভিন্ন দিকে, একই গতিতে
  4. ঘ) ভিন্ন দিকে, ভিন্ন গতিতে
ব্যাখ্যা
বার চলতে শুরু করলে এর দুইপাশের গিয়ার ভিন্ন দিকে চলতে থাকবে। এবং গিয়ারের আকার ছোট হলে, একই সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে বেশি ঘুরতে হয় বলে ছোট গিয়ার বেশি গতিতে চলবে। সুতরাং উত্তর হবে, লাল ও সাদা গিয়ার ভিন্ন দিকে, ভিন্ন গতিতে চলবে।
৫,৫৬৩.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
  1. ক) মূহুমহু
  2. খ) মহুর্মুহ
  3. গ) মুহূৰ্মহু
  4. ঘ) মুহুর্মুহু 
ব্যাখ্যা
শুদ্ধরূপে লেখা বানান :  মুহুর্মুহু 
এর অর্থ বারবার, ঘনঘন 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
৫,৫৬৪.
(log10x) - (log104) = 1 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 4
  3. গ) 40
  4. ঘ) 0.4
ব্যাখ্যা
দেয়া আছে,
log10x -  log104 = 1
log10(x/4) = 1
x/4 = 101
x/4 = 10
x = 40
৫,৫৬৫.
দুইটি সংখ্যার সমষ্টি এবং পার্থক্য যথাক্রমে 18 এবং 6 হলে তাদের বর্গের পার্থক্য কত? 
  1. ক) 96
  2. খ) 160
  3. গ) 108
  4. ঘ) 162
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি এবং পার্থক্য যথাক্রমে 18 এবং 6 হলে তাদের বর্গের পার্থক্য কত? 

সমাধান: 
বড় সংখ্যাটি a 
ছোট সংখাটি b 
প্রশ্নমতে
a + b = 18
a - b = 6
এখন 
a2 - b2 = (a + b)(a - b) = 18 × 6 =  108
৫,৫৬৬.
কম = ২৫ হলে AZ = কত?
  1. ক) ২১
  2. খ) ১২
  3. গ) ৬২
  4. ঘ) ২৬
ব্যাখ্যা
কম = ১x২৫ = ২৫ (ক প্রথম বর্ণ ম ২৫ তম)
AZ = ১x২৬ = ২৬ (A প্রথম বর্ণ Z ২৬ তম)
৫,৫৬৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ২৭
  2. ২৮
  3. ২৯
  4. ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?


সমাধান:
তরঙ্গটির উপরে ও নিচে দুইটি সমান্তর ধারা রয়েছে। উপরের ধারাতে সাধারণ অন্তর ৭ এবং নিচের ধারাতে সাধারণ অন্তর ৬.

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে হবে (২২ + ৭) = ২৯
৫,৫৬৮.
নিচের ধারার মধ্যে কোনটি ব্যতিক্রম?
8, 27, 64, 81, 125, 216, 343
  1. 27
  2. 81
  3. 125
  4. 216
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার মধ্যে কোনটি ব্যতিক্রম?
8, 27, 64, 81, 125, 216, 343

সমাধান:
8 = 23
27 = 33
64 = 43
81 = 92 or 34
125 = 53
216 = 63
343 = 73

∴ ব্যতিক্রম 81
৫,৫৬৯.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Chiaroscurro
  2. Chiaroscuro
  3. Chairoscuro
  4. Chiaroscuroo
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
Chiaroscuro শব্দের অর্থ হলো - আলো ও ছায়ার তীব্র ব্যবহার। 

অন্য অপশনগুলো ভুল। 

সঠিক উত্তর খ)  Chiaroscuro

৫,৫৭০.
Choose the word which is different from the rest.
  1. Sparrow
  2. Swan
  3. Parrot
  4. Koel
ব্যাখ্যা
Swan is the only water bird in the group.
৫,৫৭১.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) শেষ প্রশ্ন
  2. খ) শেষের পরিচয়
  3. গ) শেষের কবিতা
  4. ঘ) পথের দাবী
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস :
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 
অন্যদিকে 
- শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৫৭২.
2 : 11 : : 3 : ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 33
  2. 16
  3. 19
  4. 22
ব্যাখ্যা
প্রশ্ন: 2 : 11 : : 3 : ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
সাধারণ লজিক হলো
5x + 1
x = 2 হলে, 5x + 1 = (5 × 2) + 1 = 11

অনুরূপভাবে,
(5 × 3) + 1 = 16
৫,৫৭৩.
একটি ট্রেন 15 মিটার/সেকেন্ড বেগে 200 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড সময় নেয়। ট্রেনের দৈর্ঘ্য কত?
  1. 150 মিটার
  2. 175 মিটার
  3. 200 মিটার
  4. 125 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন 15 মিটার/সেকেন্ড বেগে 200 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 25 সেকেন্ড সময় নেয়। ট্রেনের দৈর্ঘ্য কত?

সমাধান:
এখানে ট্রেনের বেগ = 15 মিটার/সেকেন্ড
সময় = 25 সেকেন্ড

মোট দূরত্ব = বেগ × সময়
= 15 × 25
= 375 মিটার

∴ ট্রেনের দৈর্ঘ্য = মোট দূরত্ব - সেতুর দৈর্ঘ্য
= 375 - 200
= 175 মিটার

অতএব, ট্রেনের দৈর্ঘ্য 175 মিটার।
৫,৫৭৪.
একটি ট্যাংকে দুইটি নল রয়েছে। প্রথম নল দ্বারা ট্যাংকটি ২ ঘণ্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা ৩ ঘণ্টায় খালি হয়। দুইটি নল একসাথে খোলা থাকলে ট্যাংকটি কত সময়ে পূর্ণ হবে?
  1. ৫ ঘণ্টা 
  2. ৬ ঘণ্টা 
  3. ৭ ঘণ্টা 
  4. ৮ ঘণ্টা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্যাংকে দুইটি নল রয়েছে। প্রথম নল দ্বারা ট্যাংকটি ২ ঘণ্টায় পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা ৩ ঘণ্টায় খালি হয়। দুইটি নল একসাথে খোলা থাকলে ট্যাংকটি কত সময়ে পূর্ণ হবে?

সমাধান:
১ম নল দ্বারা,
​২ ঘণ্টায় পূর্ণ হয় = ১ অংশ
​∴ ১ ঘণ্টায় পূর্ণ হয় = ১/২ অংশ 

​২য় নল দ্বারা,
​৩ ঘণ্টায় খালি হয় = ১ অংশ
 ​∴ ​১ ঘণ্টায় খালি হয় = ১/৩ অংশ

​দুইটি নল একসাথে খোলা থাকলে,
​ট্যাংকটি ১ ঘণ্টায় পূর্ণ হয় = (১/২) - (১/৩) = (৩ - ২)/৬ = ১/৬ অংশ 

​এখন,
দুইটি নল একসাথে খোলা থাকলে,
​১/৬ অংশ পূর্ণ হতে সময় লাগবে = ১ ঘণ্টা 
​∴ ১ অংশ পূর্ণ হতে সময় লাগবে = (১ × ৬) ঘণ্টা = ৬ ঘণ্টা

৫,৫৭৫.
মহাবিদ্রোহী _________ আমি সেই দিন হব শান্ত।
  1. সেনাপতি
  2. চিরশান্ত
  3. সৈনিক
  4. রণক্লান্ত
ব্যাখ্যা

প্রশ্ন: মহাবিদ্রোহী _________ আমি সেই দিন হব শান্ত।

সমাধান:
সঠিক উত্তর: ঘ) রণক্লান্ত
• পঙক্তিটি কাজী নজরুল ইসলামের বিখ্যাত 'বিদ্রোহী' কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতার শেষ অংশে কবি বলেছেন—
"মহা-বিদ্রোহী রণক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।"
অর্থাৎ, শোষিত ও উৎপীড়িত মানুষের মুক্তি না হওয়া পর্যন্ত বিদ্রোহী কবি শান্ত হবেন না।

এরূপ আরও কিছু গুরুত্বপূর্ণ পঙক্তি:
- 'বল বীর— বল উন্নত মম শির!'
- 'শির নেহারি' আমারি নতশির ওই শিখর হিমাদ্রির!' 
- 'উন্মাদ' আমি, ঝঞ্ঝা আমি, ঘূর্ণি আমি!
- 'যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না'— এটি কবির শান্ত হওয়ার শর্ত।

৫,৫৭৬.
যদি 10152 = JOB হয়, তাহলে 2051920 = ?
  1. LIVE
  2. MCQ
  3. TEST
  4. VIVA
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 10152 = JOB হয়, তাহলে 2051920 = ?

সমাধান:

10152 = JOB
2051920 = TEST
৫,৫৭৭.
কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়?
  1. ক) রূপ, আকার, আদল, আকৃতি
  2. খ) বাঘ, শার্দূল, শের, ব্যাঘ্র্র্য
  3. গ) আশ্ব, তুরগ, তুরঙ্গ, শিরসিজ
  4. ঘ) কুহক, ভেল্কি, ইন্দ্রজাল, ভ্রম
ব্যাখ্যা
শিরসিজ অর্থ- চুল।
৫,৫৭৮.
১৭ দিন আগে তালহা বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজ মাসের ২৯ তারিখ হলে তার জন্মদিন কত তারিখে?
  1. ক) ১২ তারিখে
  2. খ) ১১ তারিখে
  3. গ) ১৪ তারিখে
  4. ঘ) ১৩ তারিখে
ব্যাখ্যা
আজ মাসের ২৯ তারিখ হলে ১৭ দিন আগে ছিল (২৯-১৭) = ১২ তারিখ। ১২ তারিখের পরের দিন হলো ১৩ তারিখ।
৫,৫৭৯.
x চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
ব্যাখ্যা
প্রশ্ন: x চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
 

সমাধান:
এখানে,
৪৯ এর ক্ষেত্রে, ২য় অঙ্ক - ১ম অঙ্ক = ৯ - ৪ = ৫
৩৫ এর ক্ষেত্রে, ২য় অঙ্ক - ১ম অঙ্ক = ৫ - ৩ = ২

∴  x চিহ্নিত স্থানে ২ বসবে।
৫,৫৮০.
Find out that word, which spelling is wrong?
  1. ক) Essential
  2. খ) Rehabilitation
  3. গ) Appreciation
  4. ঘ) Concomitent
ব্যাখ্যা
Concomitent will be Concomitant
৫,৫৮১.
ঙ, ঞ, ণ, ..... ধারার পরবর্তী অক্ষর কী হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ঙ, ঞ, ণ, ..... ধারার পরবর্তী অক্ষর কী হবে?

সমাধান:
ক খ গ ঘ ঙ ⇒ ঙ হচ্ছে ক বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
চ ছ জ ঝ ঞ ⇒ ঞ হচ্ছে চ বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ণ হচ্ছে ট বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ত থ দ ধ ন ⇒ ন হচ্ছে ত বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি

‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর হবে 'ন'
৫,৫৮২.
৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?
  1. ২৮
  2. ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার অষ্টম সংখ্যাটি কত হবে?

সমাধান:
এখানে দুইটি ধারা আছে।
বিজোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ১ম ধারা: ৩, ৪, ৫, ৬
জোড় অবস্থানের সংখ্যাগুলো নিয়ে ২য় ধারা: ৭, ১৪, ২১

∴ ধারাটির অষ্টম সংখ্যা হবে ২য় ধারার ৪নং পদ অর্থাৎ ৭, ১৪, ২১, ২৮
৫,৫৮৩.
বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'প' বর্ণের পূর্বের ৪র্থ বর্ণটি কী? 
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'প' বর্ণের পূর্বের ৪র্থ বর্ণটি কী? 

সমাধান: 
বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি। 
এগুলো হলো - ক, চ, ট, ত, প।

প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে।
যথা-
ক, খ, গ, ঘ, ঙ
চ, ছ, জ, ঝ, ঞ
ট, ঠ, ড, ঢ, ণ
ত, থ, দ, ধ, ন
প, ফ, ব, ভ, ম 

বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'প' বর্ণের পূর্বের ৪র্থ বর্ণটি হবে 'থ'।
৫,৫৮৪.
(X) চিত্রটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
(X) চিত্রটি আয়নায় দেখানো প্রতিবিম্ব অপশন ঘ 
৫,৫৮৫.
একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত ৫ : ৩। পুরুষের সংখ্যা ৩০ জন হলে, মহিলার সংখ্যা কত?
  1. ১৫ জন
  2. ১৮ জন
  3. ২০ জন
  4. ২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কমিটিতে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত ৫ : ৩। পুরুষের সংখ্যা ৩০ জন হলে, মহিলার সংখ্যা কত?

সমাধান:
ধরি,
কমিটিতে পুরুষের সংখ্যা = ৫ক
কমিটিতে মহিলার সংখ্যা = ৩ক

প্রশ্নমতে,
৫ক = ৩০
∴ ক = ৬

∴ কমিটিতে মহিলার সংখ্যা = ৩ক
= ৩ × ৬
= ১৮ জন
৫,৫৮৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শ্রাদ্ধঞ্জলি
  2. খ) শ্রদ্ধাঞ্জলি
  3. গ) শ্রদ্ধাঞ্জলী
  4. ঘ) শ্রদ্ধেয়াঞ্জলী
ব্যাখ্যা
শুদ্ধ বানান শ্রদ্ধাঞ্জলি। [সূত্র: বাংলা একাডেমি ডিকশনারি]
৫,৫৮৭.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ৫/২৮
  2. ৭/৪২
  3. ১/৭
  4. ৩/১৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
৫/২৮ = ০.১৭৮৫
৭/৪২ = ০.১৬৭
১/৭ = ০.১৪২৮
৩/১৪ = ০.২১৪

∴ বৃহত্তম সংখ্যা ৩/১৪
৫,৫৮৮.
4, 2, 1, (1/2), (1/4) ……………... ধারাটির পরের সংখ্যাটি কত হবে?
  1. ক) 1/8
  2. খ) 2/8
  3. গ) 1/6
  4. ঘ) 1/9
ব্যাখ্যা

এটি একটি সাধারণ ভাগ সিরিজ; প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার অর্ধেক।
4/2 = 2
2/2 = 1
1/2 = 1/2
(1/2) / 2 = 1/4
(1/4) / 2 = 1/8 এবং আরও।
অতএব, ধারাটির পরের সংখ্যাটি হবে 1/8

৫,৫৮৯.
সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ৪৮, ১০০, ?, ২৯৪
  1. ২২০
  2. ১৬০
  3. ১২০
  4. ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ৪৮, ১০০, ?, ২৯৪

সমাধান:
 - ২ = ৮ - ৪ = ৪
 - ৩ = ২৭ - ৯ = ১৮
 - ৪ = ৬৪ - ১৬ = ৪৮
 - ৫ = ১২৫ - ২৫ = ১০০
 - ৬ = ২১৬ - ৩৬ = ১৮০
 - ৭ = ৩৪৩ - ৪৯ = ২৯৪
৫,৫৯০.
৮, ১১, ১৭, ২৯, ৫৩ ____ শুন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ক) ৯০
  2. খ) ১০১
  3. গ) ১০৭
  4. ঘ) ১২০
ব্যাখ্যা
এখানে ধারাটির পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যগুলো হলো : ৩, ৬, ১২, ২৪...। অর্থাৎ পার্থক্যগুলো ২ গুণ করে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ৫৩ এর সাথে ২৪×২ = ৪৮ যোগ করে পরবর্তী সংখ্যা ১০১।
৫,৫৯১.
টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ১০০%
  4. ঘ) ৭৫%
ব্যাখ্যা

৩টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

৫,৫৯২.
1 + 2 + 3 +...............+ 68 = কত?
  1. 2288
  2. 2293
  3. 2325
  4. 2346
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + ............ + 68 = কত?

সমাধান:
এখানে,
প্রথম পদ, a = 1
পদসংখ্যা, n = 68
সাধারণ অন্তর, d = (2 - 1) = 1

∴ সমষ্টি = (n/2){2a + (n - 1)d}
= (68/2){2 · 1 + (68 - 1) · 1}
= 34(2 + 67)
= (34 × 69)
= 2346
৫,৫৯৩.
A যদি সেকেন্ডে ৪০টি ঘূর্ণন দেয় তাহলে C সেকেন্ডে কতটি ঘূর্ণন দিবে?
  1. ৫টি
  2. ১০টি
  3. ২০টি
  4. ৪০টি
ব্যাখ্যা
প্রশ্ন: A যদি সেকেন্ডে ৪০টি ঘূর্ণন দেয় তাহলে C সেকেন্ডে কতটি ঘূর্ণন দিবে?

 
সমাধান:
A গিয়ারের দাঁতের সংখ্যা ৫ এবং ঘূর্ণন সংখ্যা ৪০টি 
C গিয়ারের দাঁতের সংখ্যা ২০
ধরি,
C গিয়ারের ঘূর্ণন সংখ্যা ক টি 

আমরা জানি,
১ম গিয়ারের দাঁতের সংখ্যা × ১ম গিয়ারের ঘূর্ণন সংখ্যা = ২য় গিয়ারের দাঁতের সংখ্যা × ২য় গিয়ারের  ঘূর্ণন সংখ্যা 
∴ A গিয়ারের দাঁতের সংখ্যা × A গিয়ারের ঘূর্ণন সংখ্যা = C গিয়ারের দাঁতের সংখ্যা × C গিয়ারের ঘূর্ণন সংখ্যা 
বা, C গিয়ারের ঘূর্ণন সংখ্যা  = ( A গিয়ারের দাঁতের সংখ্যা × A গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/C গিয়ারের দাঁতের সংখ্যা
= (৫ × ৪০)/২০
= ১০
৫,৫৯৪.
নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
MA - OD - ? - SJ - UM
  1. PU
  2. RJ
  3. OP
  4. QG
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
MA - OD - ? - SJ - UM

সমাধান:
এখানে, দুটি ধারা বিদ্যমান।
ধারা 1: M, O, Q, S, U [প্রতিটি বর্ণের মাঝখানের একটি বর্ণ অনুপস্থিত]
সুতরাং, প্রশ্নবোধক স্থানে প্রথম বর্ণ হবে Q

ধারা 2: A, D, G, J, M [প্রতিটি বর্ণের মাঝখানের দুইটি বর্ণ অনুপস্থিত।
সুতরাং, প্রশ্নবোধক স্থানে দ্বিতীয় বর্ণ হবে G

∴ প্রশ্নবোধক স্থানে QG হবে।

৫,৫৯৫.
০.০০১ এর সাথে কত গুণ করলে ০.১ হবে?
  1. ক) ১
  2. খ) ১০
  3. গ) ১০০
  4. ঘ) ০.০১
ব্যাখ্যা

০.১÷০.০০১ = ১/১০ ÷ ১/১০০০
= ১/১০ × ১০০০/১ = ১০০

৫,৫৯৬.
কোন সংখ্যার ২০% সমান ১৬ 
  1. ক) ৬০
  2. খ) ৭০
  3. গ) ৮০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ২০% সমান ১৬ 

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে,
x এর ২০% = ১৬
২০x /১০০ = ১৬
x/৫ = ১৬
x = ১৬ × ৫
x  = ৮০
৫,৫৯৭.
স্রোতের বিপরীতে একটি নৌকা ৩০ মিনিটে ৫ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ৮ কি.মি./ঘণ্টা
  2. ৬ কি.মি./ঘণ্টা
  3. ১১ কি.মি./ঘণ্টা
  4. ১৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের বিপরীতে একটি নৌকা ৩০ মিনিটে ৫ কি.মি. যেতে পারে। স্রোতের বেগ ৩ কি.মি./ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?

সমাধান:
স্রোতের বিপরীতে নৌকার গতিবেগ = (৫ × ৬০)/৩০
= ১০ কিমি/ঘণ্টা

স্রোতের বেগ ৩ কিমি/ঘণ্টা হলে স্থির পানিতে নৌকার বেগ = (১০ + ৩) কি.মি./ঘণ্টা
= ১৩ কি.মি./ঘণ্টা
৫,৫৯৮.
নিচের কোন বানান গুচ্ছ অশুদ্ধ?
  1. কৌতূহল, কৃচ্ছ্রসাধন, ক্বচিৎ
  2. সৌপ্তিক, হারীত, প্রকুপিত
  3. জন্মবার্ষিক, পরিষ্কার, পুরস্কার
  4. স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা
ব্যাখ্যা
স্বচ্ছন্দ, একত্রিত, সখ্যতা শব্দগুলোর শুদ্ধবানান যথাক্রমে স্বাচ্ছন্দ্য, একত্র, সখ্য।
৫,৫৯৯.
একটি স্কুলের ছাত্রদের মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান ক্লাব এবং ৩০ শতাংশ বাস্কেটবল ক্লাবের ছাত্র। যদি বিদ্যালয়ের ২৫ শতাংশ শিক্ষার্থী বাস্কেটবল ক্লাবে থাকে কিন্তু বিজ্ঞান ক্লাবে না থাকে, তাহলে বিজ্ঞান ক্লাবে থাকা ছাত্রদের কত শতাংশ বাস্কেটবল ক্লাবে নেই?
  1. ক) ৫০%
  2. খ) ৭৫%
  3. গ) ২৫%
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন : একটি স্কুলের ছাত্রদের মধ্যে ২০ শতাংশ বিজ্ঞান ক্লাব এবং ৩০ শতাংশ বাস্কেটবল ক্লাবের ছাত্র। যদি বিদ্যালয়ের ২৫ শতাংশ শিক্ষার্থী বাস্কেটবল ক্লাবে থাকে কিন্তু বিজ্ঞান ক্লাবে না থাকে, তাহলে বিজ্ঞান ক্লাবে থাকা ছাত্রদের কত শতাংশ বাস্কেটবল ক্লাবে নেই?
সমাধান : 
ধরি, মোট ছাত্রসংখ্যা ১০০ জন 
৩০ জন ছাত্র বাস্কেটবল ক্লাবের সদস্য, এর মধ্যে ২৫ জন ছাত্র বিজ্ঞানের নয়। 
সুতরাং, বিজ্ঞান ও বাস্কেটবল উভয় ক্লাবের সদস্য = ৩০ - ২৫ = ৫ জন। 
 
অপরদিকে, বিজ্ঞানের ছাত্র ২০ জন, এর মধ্যে ৫ জন উভয়ের মধ্যে অন্তর্ভুক্ত। 
আমরা বলতে পারি, বিজ্ঞানে রয়েছে  কিন্তু বাস্কেটবল ক্লাবের সদস্য নয় এরূপ ছাত্র সংখ্যা = ২০ - ৫ = ১৫ জন 
 বিজ্ঞানে রয়েছে  কিন্তু বাস্কেটবল ক্লাবে নেই এরূপ ছাত্রসংখ্যার হার = ১৫ /২০ = ৭৫ / ১০০ = ৭৫%
৫,৬০০.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক শব্দ?
  1. আগুন, অনিল, বহ্নি
  2. অনিল, পবন,‌ বাতাস
  3. অনল, পবন, অগ্নি
  4. পাবক, বাতাস, পবন
ব্যাখ্যা
- বাতাস, অনিল, পবন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক।
'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

- আগুন শব্দের সমার্থক শব্দঃ
• অনল,
• পাবক,
• অগ্নি,
• বহ্নি,
• হুতাশন ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।