বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৫৩ / ১৩৫ · ৫,২০১৫,৩০০ / ১৩,৫৮৯

৫,২০১.
সাব্বির যে কাজ ১২ দিনে করে সাদ্দাম সে কাজ ১৫ দিনে এবং জাকির কাজটির অর্ধেক পরিমাণ ১০ দিনে করতে পারলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?
  1. ৪ দিন
  2. ৫ দিন
  3. ৩ দিন
  4. ২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: সাব্বির যে কাজ ১২ দিনে করে সাদ্দাম সে কাজ ১৫ দিনে এবং জাকির কাজটির অর্ধেক পরিমাণ ১০ দিনে করতে পারলে তারা একত্রে কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান: 
সাব্বির ১২ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ 
∴ সাব্বির ১ দিনে করে ১/১২ অংশ 

সাদ্দাম ১৫ দিনে করে সম্পূর্ণ বা ১ অংশ 
∴ সাদ্দাম ১ দিনে করে ১/১৫ অংশ 

জাকির ১০ দিনে করে ১/২ অংশ 
∴ জাকির ১ দিনে করে ১/(২ × ১০) অংশ
= ১/২০ অংশ 

তিনজন একত্রে ১ দিনে করে (১/১২ + ১/১৫ + ১/২০) অংশ 
= (৫ + ৪  + ৩)/৬০ অংশ 
= ১২/৬০ অংশ 
= ১/৫ অংশ 

তিনজন একত্রে ১/৫ অংশ করে ১ দিনে 
∴ তিনজন একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে ৫ দিনে
৫,২০২.
নিচের কোন শব্দটি 'মাত্রাতিরিক্ত অনলাইন আসক্তির ফলে সৃষ্ট বুদ্ধিবৃত্তিক অবক্ষয়' অর্থ প্রকাশ করে?
  1. Brain Rot
  2. Cognitive Collapse
  3. Virtual Fatigue
  4. Online Overload
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি 'মাত্রাতিরিক্ত অনলাইন আসক্তির ফলে সৃষ্ট বুদ্ধিবৃত্তিক অবক্ষয়' অর্থ প্রকাশ করে?

সমাধান:
অক্সফোর্ড নির্বাচিত বর্ষসেরা শব্দ-২০২৪ 'Brain Rot'-এর অর্থ: মাত্রাতিরিক্ত অনলাইন আসক্তির ফলে হওয়া বুদ্ধিবৃত্তিক অবক্ষয়।
৫,২০৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 0
  2. - 1
  3. 6
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম চিত্রে,
(8 × 5) - (4 × 3) = 40 - 12 = 28

২য় চিত্র,
(12 × 7) - (8 × 9) = 84 - 72 = 12

৩য় চিত্রে,
(5 × 3) - (6 × ?) = 21
⇒ 15 - 6? = 21
⇒ 6? = - 6
∴ ? = - 1
৫,২০৪.
সুষম খাদ্য নির্ভর করে ____ উপর।
  1. ক) রান্নার
  2. খ) নির্বাচনের
  3. গ) স্বাদের
  4. ঘ) দামের
ব্যাখ্যা
সুষম খাদ্য নির্ভর করে কোন কোন খাবার নির্বাচন করা হয়েছে সেটার উপর। যদি সঠিক খাদ্য উপাদান নির্বাচন করা হয় তবেই কেবল সুষম খাদ্য পাওয়া যায়।
৫,২০৫.
যখন A = 1 এবং U = 21 হয় তখন O + Q = ?
  1. 24
  2. 28
  3. 32
  4. 34
ব্যাখ্যা
প্রশ্ন: যখন A = 1 এবং U = 21 হয় তখন O + Q = ?

সমাধান:
ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে,
A = 1, U = 21,  O = 15, Q = 17

সুতরাং, M + O = 15 + 17 = 32
৫,২০৬.
কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২০ 
  4. ঘ) ২১ 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি 
সংখাটি ক 

প্রশ্নমতে 
{৫(ক + ৬)/৯} - ৩ = ১২
৫(ক + ৬)/৯ = ১৫
(ক + ৬)/৯ = ৩
ক + ৬ = ২৭
ক = ২৭ - ৬
ক = ২১
৫,২০৭.
যদি 3(x - y) = 27 এবং 3(x + y) = 243 হয়, তাহলে x এর মান কত?
  1. ক) 10
  2. খ) 25
  3. গ) 45
  4. ঘ) 55
ব্যাখ্যা

3(x - y) = 27
⇔ x - y = 9 ....(i)
3(x+y) = 243
⇔ x + y = 81 ....(ii)
(i) এবং (ii)সমাধান করে পাই x = 45

৫,২০৮.
চাকা A যে সময়ে 30 বার ঘোরে, চাকা C সে সময়ে কত বার ঘোরবে?
  1. 15 বার
  2. 30 বার
  3. 60 বার
  4. 80 বার
ব্যাখ্যা
প্রশ্ন: চাকা A যে সময়ে 30 বার ঘোরে, চাকা C সে সময়ে কত বার ঘোরবে?

 
 
সমাধান:
চাকা A এর দাঁত এর সংখ্যা C এর দ্বিগুণ।
অর্থাৎ যে সময়ে চাকা A একবার ঘোরবে, সে সময়ে চাকা C দুইবার ঘোরবে।
অতএব, চাকা A 30 বার ঘুরলে, সে সময়ে চাকা C 60 বার ঘোরবে।
৫,২০৯.
২০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। বড় অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ৮ ফুট
  2. ১০ ফুট
  3. ১২ ফুট
  4. ১৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হল যেন ছোট অংশটি বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। বড় অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান: 
মনে করি,
বড় অংশ = ক ফুট 

∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ২০ 
বা, (৩ক + ২ক)/৩ = ২০ 
বা, ৫ক = ৬০ 
বা, ক = ৬০/৫ 
∴ ক = ১২ 

∴ বড় অংশের দৈর্ঘ্য = ১২ ফুট
৫,২১০.
√(১৫.৬০২৫) = ?
  1. ৩.৯৫
  2. ৩.৬৫
  3. ৩.৭৫
  4. ৩.৮৫
ব্যাখ্যা

প্রশ্ন: √(১৫.৬০২৫) = ?

সমাধান:
√(১৫.৬০২৫) =৩.৯৫

৫,২১১.
নিম্নের সারিতে একটি সংখ্যা ভুলভাবে আছে। সেই সংখ্যাটি কত?
১ ৪ ২ ৫ ৩ ৬ ৪ ৭ ৫ ৮ ৬ ৯ ১০,
  1. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের সারিতে একটি সংখ্যা ভুলভাবে আছে। সেই সংখ্যাটি কত?
১ ৪ ২ ৫ ৩ ৬ ৪ ৭ ৫ ৮ ৬ ৯ ১০, 

সমাধান: 
এখানে,
দুটি ধারা বিদ্যমান।
একটি ধারা- ১ ২ ৩ ৪ ৫ ৬  ১০
অপর ধারা- ৪ ৫ ৬ ৭ ৯
১ম ধারায় ৮ হওয়ার কথা থাকলেও এখানে ১০ দেওয়া আছে।

তাই, প্রদত্ত সারণিতে ভুল সংখ্যাটি ১০।
৫,২১২.
এলোমেলো শব্দগুল সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন।
  1. চ ক্র অ লা ত
  2. লা ঘ খে র
  3. ন জা হা সা
  4. গৃহদাহ
ব্যাখ্যা
প্রশ্ন: এলোমেলো শব্দগুল সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন।

সমাধান:
সাজাহান হলো দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত একটি নাটক। অপশনের বাকি সবগুলো উপন্যাসের নাম।

• মাহমুদুল হক রচিত উপন্যাস - খেলাঘর।
• আহমদ ছফা রচিত উপন্যাস - অলাতচক্র।
• শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপনযাস - গৃহদাহ।
৫,২১৩.
বস্তুটি তোলতে ওজনের কত গুণ বল প্রয়োগ করতে হবে?
  1. 4 গুণ
  2. 2 গুণ
  3. 1/4 গুণ
  4. 1/2 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বস্তুটি তোলতে ওজনের কত গুণ বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে ওজনের সাথে দুটি কপিকল যুক্ত, যার সাহায্যে চারটি রশি দিয়ে বস্তুটি উপরে টানা হচ্ছে এমন অনুভূত হয়।
তাই বস্তুটি তোলতে মোট ওজনের ৪ ভাগের এক ভাগ বল প্রয়োগ করতে হবে।
৫,২১৪.
FREE = 2344, APPLE = 58874 এবং CAT = 159 হলে, RECAP = ?
  1. ক) 34859
  2. খ) 34158
  3. গ) 34178
  4. ঘ) 34198
ব্যাখ্যা
প্রশ্ন: FREE = 2344 , APPLE = 58874 এবং CAT = 159 হলে, RECAP = ?

সমাধান: 
এখানে,
F = 2,
R = 3,
E = 4,
A = 5,
P = 8,
L = 7,
C = 1,
T = 9.

RECAP = 34158
৫,২১৫.
বাবু ও ফাতেমার বয়সের অনুপাত ৫ : ৪। ৮ বছর পর বাবুর বয়স হবে ২৮ বছর। বর্তমানে ফাতেমার বয়স কত?
  1. ১৬ বছর
  2. ১২ বছর
  3. ৮ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বাবু ও ফাতেমার বয়সের অনুপাত ৫ : ৪। ৮ বছর পর বাবুর বয়স হবে ২৮ বছর। বর্তমানে ফাতেমার বয়স কত?

সমাধান:
ধরি,
বাবুর বর্তমান বয়স = ৫ক বছর
ফাতেমার বর্তমান বয়স = ৪ক বছর

প্রশ্নমতে,
৫ক + ৮ = ২৮ 
বা, ৫ক = ২০
∴ ক = ৪

∴ ফাতেমার বর্তমান বয়স = ৪ × ৪ = ১৬ বছর
৫,২১৬.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
১ম চিত্র্রের সাপেক্ষে মূল উপাদানটির একবাহু কমে ২য় চিত্রে উপাদানে বসেছে এবং ছায়াযুক্ত বৃত্তের সংখ্যা একটি বৃদ্ধি পেয়েছে।  

সুতরাং, ৩য় চিত্রের সাপেক্ষে এখানে ৪র্থ চিত্রের জন্য অপশন খ এর চিত্রটি সঠিক।
৫,২১৭.
নিচের কোনটি ভিন্ন?
  1. কিলোমিটার
  2. কিলোগ্রাম
  3. মাইল
  4. গজ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
কিলোমিটার, মাইল, গজ এগুলো দূরত্ব পরিমাপের একক।
অপরদিকে, কিলোগ্রাম হচ্ছে কোন বস্তুর ভর পরিমাপের একক। 
৫,২১৮.
১০ জন কৃষক ৩ দিনে ৭২০ টাকা আয় করে। তবে ৬ জন কৃষক সমপরিমাণ টাকা আয় করতে কত দিন লাগে?
  1. ক) ৭ দিন
  2. খ) ৫ দিন
  3. গ) ৪ দিন
  4. ঘ) ৮ দিন
ব্যাখ্যা

১০ জন কৃষক ৭২০ টাকা আয় করে ৩ দিনে
১ জন কৃষক ৭২০ টাকা আয় করে (৩×১০) দিনে
৬  জন কৃষক ৭২০ টাকা আয় করে (৩×১০)/৬ = ৫ দিনে

৫,২১৯.
৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিয়ে দলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ১২৪ জন
  2. ২২৪ জন
  3. ৪২৪ জন
  4. ৫০৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিয়ে দলকে বর্গাকারে সাজানো যাবে?

সমাধান:
(২১৬) = ৪৬৬৫৬
(২১৭) = ৪৭০৮৯

আমরা পাই,
৪৭০৮০ - ৪৬৬৫৬ = ৪২৪

∴ ৪৭০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে ৪২৪ জন সৈন্য সরিয়ে নিয়ে দলকে বর্গাকারে সাজানো যাবে।
৫,২২০.
একটি দোকানে F, G ও H নামক ৩ রকমের Hard candy এবং P, Q, R, S ও T নামক ৫ রকমের Soft candy রয়েছে। জনি ২ রকমের Hard candy এবং ৩ রকমের Soft candy এর সমন্বয়ে একটি গিফট বক্স কিনতে চায়। এক্ষেত্রে P এবং Q একই ব্রান্ডের হওয়ায় জনি যে কোনো একটি নিতে চায়। G এবং T এর স্বাদ কাছাকাছি হওয়ায় সে ২টি একসাথে নিবে না। Q অথবা T এর যেকোন একটি অবশ্যই প্যাকেজে থাকবে। যদি জনি G নামক Hard candy এর সমন্বয়ে প্যাকেজটি ক্রয় করতে চায় তাহলে তাকে নিচের কোন প্যাকেজটি নিতে হবে?
  1. G, H, P, R, S
  2. G, F, P, R, S
  3. G, H, Q, R, S
  4. G, H, P, Q, T
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দোকানে F, G ও H নামক ৩ রকমের Hard candy এবং P, Q, R, S ও T নামক ৫ রকমের Soft candy রয়েছে। জনি ২ রকমের Hard candy এবং ৩ রকমের Soft candy এর সমন্বয়ে একটি গিফট বক্স কিনতে চায়। এক্ষেত্রে P এবং Q একই ব্রান্ডের হওয়ায় জনি যে কোনো একটি নিতে চায়। G এবং T এর স্বাদ কাছাকাছি হওয়ায় সে ২টি একসাথে নিবে না। Q অথবা T এর যেকোন একটি অবশ্যই প্যাকেজে থাকবে। যদি জনি G নামক Hard candy এর সমন্বয়ে প্যাকেজটি ক্রয় করতে চায় তাহলে তাকে নিচের কোন প্যাকেজটি নিতে হবে?

সমাধান:
১ম শর্ত: F, G ও H হতে যেকোনো ২টি নিতে পারবে।
২য় শর্ত: P, Q, R, S ও T হতে যেকোনো ৩টি নিতে পারবে।
৩য় শর্ত: P এবং Q একই ব্রান্ড যেকোনো একটি নিবে। অপরদিকে G এবং T একই স্বাদ হওয়ার একটি নিবে অর্থাৎ চারটি থেকে দুইটি বাদ যাবে।
৪র্থ শর্ত: Q অথবা T এর যেকোনো একটি থাকতে হবে তাই Q ও T থেকে যেকোনো একটি নিবে।

Hard candy এর জন্য G বেছে নেওয়া হয়েছে। অন্য ১টি Hard candy হতে পারে F বা H

Soft candy:
Q অথবা T এর যেকোনো একটি থাকতে হবে, G এবং T একসাথে নেওয়া যাবে না, ফলে, Q থাকবে।
P এবং Q একসাথে নেয়া যাবে না, সুতরাং, P বাদ দিতে হবে।
এখন R এবং S থেকে ২টি নিতে হবে।
∴ Q, R, S হবে প্যাকেজের নির্ধারিত Soft candy

তাই G এর সমন্বয়ে প্যাকেজটি হবে G, F, Q, R, S অথবা G, H, Q, R, S
৫,২২১.
করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে আপনার কাছে এক লক্ষ মাস্ক মজুদ আছে৷ আপনার ব্যাবসায়িক মূলধনের পুরোটাই এখানে বিনিয়োগ করা হয়েছে।মাস্কের খুব বেশি চাহিদা হওয়ায় এই পরিস্থিতিতে আপনার কী করা উচিত?
  1. ক) মজুদ অব্যাহত রাখা
  2. খ) লোকজনের মাঝে বিলিয়ে দেয়া
  3. গ) স্বাভাবিক দামে বিক্রি করা
  4. ঘ) অস্বাভাবিক দামে বিক্রি করা
ব্যাখ্যা
মজুদ অব্যাহত রাখলে কারো কোনো ফায়দা হবে না। এবং লোকজনের মাঝে বিলিয়ে দিলে আপনার ব্যাবসায়িক মুলধন নষ্ট হবে এতে পরে আপনি নিজেই অসুবিধার সম্মুখীন হবেন৷ অস্বাভাবিক দামে বিক্রি করাটা অমানবিক। তাই স্বাভাবিক ভাবেই ব্যাবসা করাটাই সবচেয়ে উচিত কাজ হবে৷
৫,২২২.
শহর B, শহর A থেকে ৮ মাইল পূর্বে অবস্থিত। শহর C, শহর A থেকে ৬ মাইল উত্তরে অবস্থিত। শহর D, শহর C থেকে ১৬ মাইল পূর্বে অবস্থিত। শহর C থেকে শহর B এর দুরত্ব কত?
  1. ক) ১০ মাইল
  2. খ) ১১ মাইল
  3. গ) ১৭.০৮ মাইল
  4. ঘ) ১৮ মাইল
ব্যাখ্যা

BC = √(AC² + AB²) = √(6² + 8²) = √(36 + 64) = √10 = 10
৫,২২৩.
ক ও খ দুইজন ব্যাক্তি যথাক্রমে ৩ মিটার ও ১ মিটার লম্বা দুইটি লাঠি নিয়ে মারামারি করছেন। লাঠি নড়াচড়া করতে কার সবচেয়ে কষ্ট কম হবে?
  1. দুইজনেরই সমান কষ্ট হবে।
  2. কারোরই কোন কষ্ট হবে না।
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ দুইজন ব্যাক্তি যথাক্রমে ৩ মিটার ও ১ মিটার লম্বা দুইটি লাঠি নিয়ে মারামারি করছেন। লাঠি নড়াচড়া করতে কার সবচেয়ে কষ্ট কম হবে?

সমাধান:
নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্যে একটি দ্বন্দ্বের প্রয়োজন হয়। এই দ্বন্দ্বের ভ্রামককে টর্ক (Torque) বলে।
ক এর হাতের লাঠির দৈর্ঘ্য বেশি হওয়ায় সেটির টর্ক বেশি হবে অর্থাৎ তা নড়াচড়া করতে ক এর কষ্ট বেশি হবে।

অন্যদিকে,
খ এর হাতের লাঠির দৈর্ঘ্য কম হওয়ায় সেটির টর্ক ও কম হবে। ফলে সেটি নড়াচড়া করতেও কষ্ট কম হবে।  
অতএব লাঠি নড়াচড়া করতে খ এর সবচেয়ে কম কষ্ট হবে।
৫,২২৪.
ময়ূর ও হরিণ একত্রে ১৬০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ৪০০টি। তাহলে কতটি হরিণ আছে?
  1. ৮০ টি
  2. ৫০ টি
  3. ৪০ টি
  4. ৬০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ময়ূর ও হরিণ একত্রে ১৬০টি। কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা ৪০০টি। তাহলে কতটি হরিণ আছে?

সমাধান:
ময়ূর আছে = ক টি 
হরিণ আছে = (১৬০ - ক) টি

প্রশ্নমতে,
২ক + ৪(১৬০ - ক) = ৪০০
বা, ২ক + ৬৪০ - ৪ক = ৪০০
বা, - ২ক = ৪০০ - ৬৪০
বা, - ২ক = - ২৪০
∴ ক = ১২০ 

∴ ময়ূর আছে ১২০ টি।

∴ হরিণ আছে = (১৬০ - ১২০) = ৪০ টি
৫,২২৫.
Caterpillar : Butterfly : : Tadpole : ?
  1. Beetle
  2. Frog
  3. Snake
  4. Fish
ব্যাখ্যা
প্রশ্ন: Caterpillar : Butterfly : : Tadpole : ?

সমাধান: 
Caterpillar(শুঁয়োপোকা) বড় হয়ে Butterfly(প্রজাপতি) হয়, Tadpole(বেঙাচি) বড় হয়ে Frog(ব্যাঙ) হয়।
৫,২২৬.
অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পৃথ্বী
  2. ক্ষিতি
  3. অবনী
  4. নীর
ব্যাখ্যা
'অদিতি' শব্দের সমার্থক শব্দ নয় - নীর।
• নীর এর সমার্থক শব্দ - পানি, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।

• অদিতি শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২২ সংস্করণ।
৫,২২৭.
নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? JD - KF - ? - PM - TR
  1. ক) NJ
  2. খ) MI
  3. গ) NI
  4. ঘ) OJ
ব্যাখ্যা

এখানে, দুটি ধারা বিদ্যমান।
ধারাঃ J, K, M, P, T
অন্তর = 0, 1, 2, 3
ধারাঃ D, F, I, M, R
অন্তর = 1, 2, 3, 4
∴ প্রশ্নবোধক স্থানে MI হবে।

৫,২২৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. মহীয়সী
  2. মহীয়ষী
  3. মহিয়সী
  4. মহিয়ষি
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
• শুদ্ধ বানান - মহীয়সী। (অপশন 'ক')
→ শব্দটি বিশেষণ।
→ এটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২২৯.
Antonym of ‘Substantiate’ -
  1. ক) Prove
  2. খ) Vindicate
  3. গ) Refute
  4. ঘ) Corroborate
ব্যাখ্যা
Substantiate - provide evidence to support or prove the truth of, prove, uphold, vindicate, corroborate. Antonym of Substantiate is - disprove, refute.
৫,২৩০.
প্রশ্নবোধক স্থানে সঠিক বর্ণ কি হবে?
AD, EH, IL, ? , QT
  1. ক) LM
  2. খ) MN
  3. গ) MP
  4. ঘ) OM
ব্যাখ্যা

দুই বর্ণের মাঝে ২টি বর্ণ নাই।
প্রত্যেক জোড়া ঠিক পরের বর্ণ দিয়ে শুরু 
A B C
E F G
I J K
M N O
Q R S

৫,২৩১.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
ব্যাখ্যা

প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
৩/৫ = ০.৬
৪.৫/৭.৫ = ০.৬
৯/১৫ = ০.৬
/১০ = ০.৬

৫,২৩২.
'অম্বর' শব্দটির সঠিক প্রতিশব্দ কোনটি?
  1. ক) পুলক
  2. খ) ঊর্মি
  3. গ) ইতি
  4. ঘ) নীলিমা
ব্যাখ্যা
'অম্বর' শব্দটির সঠিক প্রতিশব্দ
- আকাশ,
- ব্যোম,
- খ,
- গগন
- অন্তরিক্ষ,
- শূন্যলোক,
- আসমান,
- দ্যূলোক,
- অভ্র,
- নীলিমা,
- শূন্য,
- নভঃ,
- অনন্ত,
- সুরপথ,
- অম্বরতল,
- খলোক,
- নক্ষত্রলোক,
- নভোলোক,
- নভোমণ্ডল,
- নভস্তল,
- নভস্থল

[উৎস:ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ ]
৫,২৩৩.
চলতি বছর অর্থাৎ ২০১০ সালের ১লা জানুয়ারি শুক্রবার ছিল। এ বছর ৩১ ডিসেম্বর কি বার হবে?
  1. রবিবার
  2. বুধবার
  3. শুক্রবার
  4. সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: চলতি বছর অর্থাৎ ২০১০ সালের ১লা জানুয়ারি শুক্রবার ছিল। এ বছর ৩১ ডিসেম্বর কি বার হবে?

সমাধান:
২০১০ সাল লিপ ইয়ার নয়।
আমরা জানি,
কোন সাল লিপ ইয়ার না হলে সাধারণত বছরের শুরু ও শেষ দিন একই বার হয়।
অর্থাৎ বছরের শুরুর দিনটিই ঐ বছরের শেষ দিন হবে।
৩১ ডিসেম্বর শুক্রবার হবে।
৫,২৩৪.
এক ব্যক্তি কোন স্থান থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 12 কি.মি গেল। আবার সে পূর্ব দিকে 6 কি.মি গেল এবং দিক পরিবর্তন করে পুনরায় উত্তর দিকে গেল 8 কি.মি.। সর্বশেষে পশ্চিম দিকে গেল 6 কি.মি.। তার গন্তব্য স্থান ও যাত্রা স্থানের সরাসরি দূরত্ব কত?
  1. 32 কি.মি.
  2. 18 কি.মি.
  3. 12 কি.মি.
  4. 20 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি কোন স্থান থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 12 কি.মি গেল। আবার সে পূর্ব দিকে 6 কি.মি গেল এবং দিক পরিবর্তন করে পুনরায় উত্তর দিকে গেল 8 কি.মি.। সর্বশেষে পশ্চিম দিকে গেল 6 কি.মি.। তার গন্তব্য স্থান ও যাত্রা স্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:
ঐ ব্যক্তির যাত্রাস্থান A এবং গন্তব্য স্থান E
∴ তার গন্তব্য স্থান ও যাত্রা স্থানের সরাসরি দূরত্ব, AE = (12 + 8) কি.মি.
= 20 কি.মি.
৫,২৩৫.
অভিধানে কোন শব্দটি আগে আসবে?
  1. ক) চাঁপা
  2. খ) চানা
  3. গ) চালা
  4. ঘ) চাঁটি
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুযায়ী শব্দের ক্রম হবেঃ চাঁটি - চাঁপা - চানা - চালা।
৫,২৩৬.
He died ____ his country.
  1. of
  2. for
  3. over
  4. off
ব্যাখ্যা
প্রশ্ন: He died ____ his country.

সমাধান:
• Die for = দেশের জন্যে আত্মত্যাগ করা।
Example of Sentence: He died for his country.

• Die of অর্থ হচ্ছে রোগে মারা যাওয়া।
Example of Sentence: The man died of cholera.

• Die from (Effect) -কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।
Example of Sentence: The man died from over eating.

• Die off = তাড়াতাড়ি মরা বা অধিক পরিমাণে মরা।
Example of Sentence: The cattle were dying off because of the drought.
৫,২৩৭.
আপনি রাস্তায় হাঁটছেন। এক ভদ্রলোক আপনার দিকে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য, অথচ লোকটিকে আপনি চেনেন না বলে মনে হলো। এক্ষেত্রে আপনি কী করবেন?
  1. তাকে দ্রুত এড়িয়ে পাশ কাটিয়ে চলে যাবেন
  2. তার দিকে হতবাক হয়ে তাকিয়ে থাকবেন
  3. তার সাথে হাত মেলাবেন ও পরিচয় জানতে চাইবেন।
  4. তার সাথে বাজে ব্যবহার করবেন।
ব্যাখ্যা

প্রশ্ন: আপনি রাস্তায় হাঁটছেন। এক ভদ্রলোক আপনার দিকে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেক করার জন্য, অথচ লোকটিকে আপনি চেনেন না বলে মনে হলো। এক্ষেত্রে আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর: গ) তার সাথে হাত মেলাবেন ও পরিচয় জানতে চাইবেন।

হাত মেলানো:
- যখন কেউ আপনার দিকে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দেন, তখন তাকে উপেক্ষা করা বা হাত ফিরিয়ে দেওয়া সামাজিক রীতিনীতি অনুযায়ী অসৌজন্যমূলক কাজ। - আপনি ভদ্রতা বজায় রেখে হ্যান্ডশেকটি গ্রহণ করবেন।

পরিচয় জিজ্ঞাসা:
- যেহেতু আপনি লোকটিকে চিনতে পারছেন না, তাই হ্যান্ডশেক করার পরপরই বিনয়ী ভাষায় তার নাম, পরিচয় বা তিনি আপনাকে চেনেন কি না, তা জিজ্ঞাসা করা বিচক্ষণতার পরিচয়।
- এটি পরিস্থিতিটি স্পষ্ট করে এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি দূর করে।

৫,২৩৮.
একটি খামারে মোট ৩০টি ভেড়া ও রাজহাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ভেড়া আছে?
  1. ১২টি
  2. ১৪টি
  3. ১৫টি
  4. ১৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খামারে মোট ৩০টি ভেড়া ও রাজহাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ভেড়া আছে?

সমাধান:
ধরি,
ভেড়া আছে ক টি
∴ রাজহাঁস আছে ৩০ - ক টি

প্রশ্নমতে,
৪ক + ২(৩০ - ক) = ৮৪
বা, ৪ক + ৬০ - ২ক = ৮৪
বা, ২ক = ২৪
∴ ক = ১২

∴ খামারে মোট ১২টি ভেড়া আছে।
৫,২৩৯.
BREAD = BEARD হলে, GREED = ?
  1. DEGREE
  2. GERDE
  3. GEERD
  4. EGRED
ব্যাখ্যা
এখানে প্রথম এবং পঞ্চম বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকে; ২ নং বর্ণ যায় চতুর্থ অবস্থানে; ৩য় বর্ণ ২য় এবং ৪র্থ বর্ণ ৩য় অবস্থানে যায়।
সুতরাং, GREED = GEERD
৫,২৪০.
নকুল শব্দের অর্থ কী?
  1. কুলহীন
  2. হরিণ
  3. বেজি
  4. সাপ
ব্যাখ্যা
নকুল অর্থ ১ বেজি; নেউল (নকুল সহিত যান বামদিকে ফিরে চান-ভারতচন্দ্র রায়গুণাকর)। 
২ হিন্দু-দেবতা শিব; মহাদেব। 
৩ সিদ্ধি পানের পর যে মুখরোচক খাদ্য খাওয়া হয়; চাট (হুঙ্কার ছাড়িয়া রসে মগন হইয়া আকুল হইল....নকুল লাগিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। 
৪ মহাভারতোক্ত চতুর্থ পাণ্ডব। 
নকুলী( স্ত্রীলিঙ্গ)। 
নকুলেশ্বর (বিশেষ্য) ১ হিন্দুশাস্ত্রোক্ত ভৈরব। 
২ হিন্দু দেবতা মহাদেব। 
{(তৎসম বা সংস্কৃত) ন+কুল; বহুব্রীহি সমাস}
৫,২৪১.
ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?
  1. ১১০°
  2. ১২০°
  3. ১৩৬°
  4. ১৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে?

সমাধান:
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = | ( ১১ × M - H × ৬০ )/২ |°

∴ নির্ণেয় কোণ = | ( ১১ × ০০ - ৬০ × ৮)/২ |°
= |(০০ - ৪২০)/২ |°
= | - ৪৮০/২ |
= ২৪০°
= ৩৬০° - ২৪০° [১৮০° অপেক্ষা বড় হওয়ায় ৩৬০° থেকে বিয়োগ করা হয়েছে]
= ১২০°
৫,২৪২.
FANTASTIC শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
FANTASTIC শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ 
৫,২৪৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) প্রতিযোগিতা
  2. খ) সহযোগীতা
  3. গ) নীশিথীনি
  4. ঘ) শ্রদ্ধাঞ্জলী
ব্যাখ্যা
প্রতিযোগিতা শব্দটি শুদ্ধ, এর অর্থ প্রতিদ্বন্দ্বিতা।

সহযোগীতা শব্দটির বানান শুদ্ধ নয়।
এর শুদ্ধ বানান হলো সহযোগিতা, এর অর্থ সহায়তা; সাহায্য। 

- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী। যার অর্থ গভীর রাত।

শ্রদ্ধাঞ্জলী শব্দটির বানান শুদ্ধ নয়।
এর শুদ্ধ বানান হলো শ্রদ্ধাঞ্জলি, এর অর্থ শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে নিবেদিত অর্ঘ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,২৪৪.
'কুল' শব্দের অর্থ কী? 
  1. নির্মল
  2. সৈকত
  3. সফেদ
  4. বংশ
ব্যাখ্যা

প্রশ্ন: 'কুল' শব্দের অর্থ কী? 

সমাধান:
• আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 'কুল' শব্দের অর্থ - বংশ। 
- এটি তৎসম বা সংস্কৃত শব্দ।

কুল (বিশেষ্য):
অর্থ: 
- বংশ (রঘুকুল)।
- আভিজাত্য।
- সন্তান।
- সমাজ (কুলত্যাগ)।
- আবাস।
- পুঞ্জ, সমূহ, যূথ (প্রাণিকূল)।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৫,২৪৫.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক -
  1. x + y + 1
  2. x - y
  3. x + y - 1
  4. x - y - 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক -

সমাধান:
x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y +1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y +1)

∴  x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক  (x + y - 1).
৫,২৪৬.
Invention : Genius :: Imitation : ? 
  1. ক) Childish
  2. খ) Lazy
  3. গ) Cunning
  4. ঘ) Fool
ব্যাখ্যা
Invention(উদ্ভাবন)  করা  Genius (প্রতিভাবান ব্যক্তি)দের কাজ 

Imitation (অনুকরণ) করা  Cunning (ধূর্ত) দের কাজ  
৫,২৪৭.
কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. পাণিনি
  2. তৎকালীন
  3. পৃষ্ঠপ্রদর্শণ
  4. শিরশ্ছেদ
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
• পৃষ্ঠপ্রদর্শণ বানানটি অশুদ্ধ। এবং অপর তিনটি বানান শুদ্ধ।

পৃষ্ঠপ্রদর্শন (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি - প্রত্যয়: পৃষ্ঠ + প্রদর্শন।
- অর্থ: পলায়ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা একাডেমি।
৫,২৪৮.
চিত্রে অবলম্বনবিন্দু থেকে কত দূরে 55 পাউন্ড ওজন রাখলে লিভারে ভারসাম্য বজায় থাকবে? 
  1. 7.45 ফুট
  2. 10.45 ফুট
  3. 8.45 ফুট
  4. 9.45 ফুট
ব্যাখ্যা
 

ধরি
বামদিকের ১ম বস্তুর অবলম্বন বিন্দুর দূরত্ব l1= 6 ফুট 
বামদিকের ১ম বস্তুর বস্তুর ওজন w1= 60 পাউন্ড
বামদিকের ২য় বস্তুর অবলম্বন বিন্দুর দূরত্ব l2= 8 ফুট 
বামদিকের ২য় বস্তুর বস্তুর ওজন w2= 20 পাউন্ড 

ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l3= ?
ডানদিকের বস্তুর ওজন w3= 55 পাউন্ড

এখন, 
l1 × w1 + l2 × w2 = l3× w3
বা,60 × 6 +  8 × 20 =  l3 × 55
বা, 360 + 160 =  l3 × 55
বা, 520 =  l3 × 55
বা, l3 × 55 = 520
বা, l3  = 520/ 55
∴, l3  = 9.45 ফুট
৫,২৪৯.
সবুজ পূর্ব দিকে হাঁটছিল, সে তার স্কুলে যাওয়ার জন্য ৩ বার ডানে এবং ২ বার বামে ঘুরল। তার স্কুল কোন পাশে?
  1. পূর্ব দিক
  2. পশ্চিম দিক 
  3. উত্তর  দিক
  4. দক্ষিণ দিক
ব্যাখ্যা
প্রশ্ন: সবুজ পূর্ব দিকে হাঁটছিল, সে তার স্কুলে যাওয়ার জন্য ৩ বার ডানে এবং ২ বার বামে ঘুরল। তার স্কুল কোন পাশে?

সমাধান:

দিক নির্ণয়ের ক্ষেত্রে ডানদিক = R এবং বামদিক = L ধরি এবং R ও L পরস্পর বিপরীত হবে।
nR - mL = 0 হলে দিকের কোন পরিবর্তন হবে না।
nR - mL = 2R অথবা 2L হলে সম্পূর্ন বিপরীত দিক হবে।
nR - mL = 3R = R হলে ডান দিকে ঘুরা বুঝায়।
nR - mL = 3L = L হলে বাম দিকে ঘুরা বুঝায়।
4R বা 4L হলে যেই দিকে ছিল ঐ দিকেই থাকবে
4R বা 4L এর বেশি মান হলে 4R বা 4L বিয়োগ করে বিয়োগফল উল্লেখিত মান গুলোর মতই ফলাফল দিবে।
এখানে,
3R - 2L = R, অর্থাৎ সে সর্বশেষ পূর্বদিক থেকে ডানদিকে মুখ করেছে, তাহলে তার স্কুল দক্ষিণ দিকে।
৫,২৫০.
দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে একজন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৯ ঘণ্টা কাজ করে ঐ ব্যক্তি কতদিনে কাজটি সম্পন্ন করতে পারবে?
  1. ক) ১২ দিনে
  2. খ) ২২.৫ দিনে
  3. গ) ১১.৫ দিনে
  4. ঘ) ১০ দিনে
ব্যাখ্যা

ব্যাক্তিটি,
৬ ঘণ্টা পরিশ্রম করে কাজটি করে ১৫ দিনে
১ ঘণ্টা পরিশ্রম করে কাজটি করে ১৫ × ৬ দিনে
৯ ঘণ্টা পরিশ্রম করে কাজটি করে (১৫ × ৬) / ৯ দিনে = ১০ দিনে

৫,২৫১.
.১ × ৪.৪৪ × ৭.১ = ?
  1. ২.৯৮
  2. ৪.১৮
  3. ৩.১৫
  4. ৭.১৫
ব্যাখ্যা

প্রশ্ন: .১ ×  ৪.৪৪ × ৭.১ = ?

সমাধান:
.১ ×  ৪.৪৪ × ৭.১
= ৩.১৫২৪
= ৩.১৫ (প্রায়)

৫,২৫২.
'রক্ত' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শোণিত
  2. রোহিত
  3. লাল
  4. সলিল
ব্যাখ্যা
'রক্ত' শব্দের সমার্থক শব্দ ⇒ শোণিত, রুধির, রক্তিম, রাঙা, লাল, রঞ্জিত, রংযুক্ত, আসক্ত, অনুরক্ত, সংসক্ত, লস্য, রক্তক, রোহিত, লোহু।
‘জল’ শব্দের সমার্থক শব্দ ⇒ অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
৫,২৫৩.
যদি কোনো মাসের ৫ তারিখ শুক্রবার হয়, তাহলে ঐ মাসের ২৮ তারিখ কী বার হবে?
  1. সোমবার
  2. রবিবার
  3. বুধবার
  4. শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো মাসের ৫ তারিখ শুক্রবার হয়, তাহলে ঐ মাসের ২৮ তারিখ কী বার হবে?

সমাধান:
৫ম দিন = শুক্রবার
(৫ + ৭) বা, ১২ তম দিন = শুক্রবার
(১২ + ৭) বা, ১৯তম দিন = শুক্রবার
(১৯ + ৭) বা, ২৬তম দিন = শুক্রবার

২৭ তম দিন = শনিবার
২৮ তম দিন = রবিবার

∴ ২৮ তম দিন = রবিবার
৫,২৫৪.
একটি ভাইরাস প্রতিদিন দ্বিগুণ হারে ছড়ায়। যদি ১৬ দিনে এটি একটি শহরের সব মানুষকে আক্রান্ত করে, তবে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হতে কত দিন লাগবে?
  1. ১০ দিনে
  2. ১৪ দিনে
  3. ১৫ দিনে
  4. ৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভাইরাস প্রতিদিন দ্বিগুণ হারে ছড়ায়। যদি ১৬ দিনে এটি একটি শহরের সব মানুষকে আক্রান্ত করে, তবে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হতে কত দিন লাগবে?

সমাধান:
যেহেতু ভাইরাস প্রতি দিনে দ্বিগুণ হারে ছড়ায়, সেহেতু এর আগের দিন আজকের দিনের অর্ধেক হবে।

শহরটি সম্পূর্ণ আক্রান্ত হতে সময় লাগে ১৬ দিন।
তাহলে ১৬ দিনের আগের দিন অর্থাৎ ১৫ দিনে শহরের অর্ধেক মানুষ আক্রান্ত হয়ে যাবে।
তার একদিন আগে, অর্থাৎ ১৪ দিনে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হয়ে যাবে।
৫,২৫৫.
নিচের যন্ত্রটির নাম কী?
  1. Crimping tool
  2. Pliers
  3. Ratchet
  4. Wrench
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের যন্ত্রটির নাম কী?

যন্ত্রটি একটি ক্রিম্পিং টুল।
- ক্রিম্পিং টুল হল এক ধরনের যন্ত্র যা ধাতব বস্তু বা অন্যান্য উপাদানকে একসাথে চেপে সংযুক্ত করে করে।
- ক্রিম্পিং টুলের সবচেয়ে সাধারণ ব্যবহার হল বৈদ্যুতিক তারের শেষে সংযোগকারীর সংযুক্তি।
- তাছাড়াও নেটওয়ার্কিং ক্যাবলের বিভিন্ন সংযোগ দিতে ব্যবহৃত হয়।
৫,২৫৬.
X শীটটিকে ভাঁজ করলে কোন বাক্সটি পাওয়া যাবে?
  1. 1
  2. 2
  3. 1 এবং 3
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটিকে ভাঁজ করলে কোন বাক্সটি পাওয়া যাবে?

সমাধান:
F এর বিপরীত পাশে থাকবে B।
E এর বিপরীত পাশে থাকবে C।
A এর বিপরীত পাশে থাকবে D।

F এর বিপরীত পাশে থাকবে B। তাই 1 নং বাক্স তৈরি হবে না।
E এর বিপরীত পাশে থাকবে C। তাই 3 নং বাক্স তৈরি হবে না।
A এর বিপরীত পাশে থাকবে D। তাই 4 নং বাক্স তৈরি হবে না।

তাছাড়া F এর পাশাপাশি E, A, C, D থাকবে। তাই 2 নং বাক্স তৈরি হবে।
৫,২৫৭.
অশুদ্ধ বাক্যটি নির্বাচন করুন।
  1. দীনতা প্রশংসনীয় নয়।
  2. অন্নাভাবে ঘরে ঘরে হাহাকার।
  3. আমি সন্তুষ্ট হলাম।
  4. মাতাহীন শিশুর কি দুঃখ।
ব্যাখ্যা
প্রশ্ন: অশুদ্ধ বাক্যটি নির্বাচন করুন।

সমাধান:
• অশুদ্ধ বাক্য: মাতাহীন শিশুর কি দুঃখ।
শুদ্ধ বাক্য: মাতৃহীন শিশুর কী দুঃখ।
৫,২৫৮.
৩১ জন ছাত্রছাত্রীর শ্রেণিতে শুরুর দিক থেকে তন্ময়ের অবস্থান ৭ম। শেষের দিক থেকে তার অবস্থান কত? 
  1. ক) ২৪ তম 
  2. খ) ২৫ তম 
  3. গ) ২৬ তম 
  4. ঘ) ২৭ তম 
ব্যাখ্যা
শ্রেণিতে ছাত্রছাত্রী = ৩১ জন
শ্রেণিতে তন্ময়ের পিছনে অবস্থান = ৩১ - ৭ = ২৪ জনের 
শেষের দিক থেকে তন্ময়ের অবস্থান= ২৪ + ১ = ২৫ তম
৫,২৫৯.
একজন পুরুষ একজন মহিলাকে বললেন, "তোমার একমাত্র ভাইয়ের ছেলে হলো আমার স্ত্রীর ভাই"। মহিলাটি সম্পর্কে ঐ পুরুষটির স্ত্রীর কী হয়?
  1. বোন 
  2. ফুফু 
  3. মা 
  4. শাশুড়ি 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন পুরুষ একজন মহিলাকে বললেন, "তোমার একমাত্র ভাইয়ের ছেলে হলো আমার স্ত্রীর ভাই"। মহিলাটি সম্পর্কে ঐ পুরুষটির স্ত্রীর কী হয়?

সমাধান:
মহিলার একমাত্র ভাইয়ের ছেলে হলো মহিলার ভাতিজা।
ভাইয়ের ছেলের বোন হলো মহিলার ভাতিজি।

ঐ পুরুষটির স্ত্রী হলো ঐ মহিলার ভাতিজি।
অর্থাৎ মহিলাটি সম্পর্কে ঐ পুরুষটির স্ত্রীর ফুফু হয়। 

৫,২৬০.
"সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।"
- বাক্যটির জটিল বাক্যে রূপান্তর নিচের কোনটি হবে? 
  1. যে সুসংবাদ পেল, সে আনন্দিত হলো।
  2. যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।
  3. সে সুসংবাদটা পেল এবং আনন্দিত হলো।
  4. যখন সে সুসংবাদ পেল, সে আনন্দিত হলো।
ব্যাখ্যা

প্রশ্ন: "সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।" 
- বাক্যটির জটিল বাক্যে রূপান্তর নিচের কোনটি হবে? 

সমাধান:
• প্রশ্নের বাক্যটি "সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।" একটি সরল বাক্য। এর জটিল রূপ - যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।

সরল বাক্য থেকে জটিল বাক্য:
যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন-তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
যেমন:
• সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য।
• জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য।

• সরল বাক্য: সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো।
• জটিল বাক্য: যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৫,২৬১.
কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত? 
  1. ২১
  2. ২২
  3. ১৯
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার সাথে ৬ যোগ করে, যোগফলকে ৫ দ্বারা গুণ করে, গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি, সংখাটি ক 

প্রশ্নমতে 
{৫(ক + ৬)/৯} - ৩ = ১২
বা, ৫(ক + ৬)/৯ = ১৫
বা, (ক + ৬)/৯ = ৩
বা, ক + ৬ = ২৭
বা, ক = ২৭ - ৬
∴ ক = ২১
৫,২৬২.
অজগড় বৃত্তি : আলসেমি :: আদাড়ের হাড়ি : ?
  1. ফাঁকি দেওয়া
  2. সামান্য লোক
  3. নাছোড়বান্দা
  4. হতভাগ্য
ব্যাখ্যা
প্রশ্ন: অজগড় বৃত্তি : আলসেমি :: আদাড়ের হাড়ি : ?

সমাধান:
'আদাড়ের হাড়ি' বাগধারাটির অর্থ = সামান্য লোক।

• অন্যান্য অপশন আলোচনা:
- চোখে ধুলো দেওয়া = ফাঁকি দেওয়া।
- চিনে জোঁক = নাছোড়বান্দা।
- অষ্টকপাল = হতভাগ্য।
৫,২৬৩.
ঊর্মি একটি ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সারিতে দাঁড়াল। ঐ সারিতে সামনে থেকে ঊর্মি ২১ তম এবং পিছন থেকেও ২১ তম অবস্থানে আছে। ঐ সারিতে মোট কতজন লোক আছে?
  1. ৪২ জন
  2. ৪১ জন
  3. ৪০ জন
  4. ৪৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ঊর্মি একটি ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে সারিতে দাঁড়াল। ঐ সারিতে সামনে থেকে ঊর্মি ২১ তম এবং পিছন থেকেও ২১ তম অবস্থানে আছে। ঐ সারিতে মোট কতজন লোক আছে?

সমাধান:
সামনে থেকে ঊর্মি ২১ তম
∴ সামনে থেকে ঊর্মি পর্যন্ত লোক ২১ জন 

পিছন থেকেও ২১ তম অবস্থানে আছে
∴ ঊর্মি বাদে পিছনে আছে ২০ জন 

∴ ঐ সারিতে মোট লোক আছে ২১ + ২০ জন
= ৪১ জন 
৫,২৬৪.
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
  1. ক) H
  2. খ) S
  3. গ) F
  4. ঘ) J
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার আঠারোতম অক্ষর R, এর বামদিকের ১০ম অক্ষর হবে H
৫,২৬৫.
কোন বাক্যটি সঠিক নয়?
  1. দীনতা সবসময় ভাল নয়।
  2. তাহার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
  3. আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।
  4. তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।
ব্যাখ্যা
ভুল বাক্যটির সঠিক রূপ -
তাহার উদ্ধত/ঔদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৫,২৬৬.
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ১২ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়?
  1. ১১ বার
  2. ১২ বার
  3. ২২ বার
  4. ২৪ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ১২ ঘণ্টায় কয়বার সমাপতিত হয়?

সমাধান:
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ঘণ্টায় ১ বার সমাপতিত হয়।
তবে প্রতি ১২ ঘণ্টায় ১১ বার সমাপতিত হয়, কারণ ১১ টা থেকে ১২ টা এর মধ্যে কাঁটা দুইটি দুইবারের পরিবর্তে ১ বার সমাপতিত হয়।

[ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা দুইটি প্রতি ২৪ ঘণ্টায় সমাপতিত হয় = ১১ × ২ = ২২ বার]
৫,২৬৭.
নিচের কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
  1. প্রশ্নবোধক চিহ্ন
  2. বিস্ময় চিহ্ন
  3. দাঁড়ি চিহ্ন
  4. কোলন চিহ্ন
ব্যাখ্যা
প্রান্তিক বিরামচিহ্ন গুলো হল:
১. দাঁড়ি/পূর্ণচ্ছেদ (।)
২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?)
৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)

বাক্যের শেষে বসে বলে এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বলে।

সুতরাং, কোলন চিহ্ন (:) প্রান্তিক যতিচিহ্ন নয়।
৫,২৬৮.
CMA, EOB, GQC, ____, KUE, শূন্যস্থানে কোনটি বসবে?
  1. GSS
  2. GRR
  3. ITT
  4. ISD
ব্যাখ্যা
প্রশ্ন: CMA, EOB, GQC, ____, KUE, শূন্যস্থানে কোনটি বসবে?

সমাধান:
এখানে,
প্রতিটি পদের প্রথম বর্ণ নিয়ে ধারা: C, E, G, I, K
প্রতিটি পদের ২য় বর্ণ নিয়ে ধারা: M, O, Q, S, U
প্রতিটি পদের ৩য় বর্ণ নিয়ে ধারা: A, B, C, D, E

∴ খালিঘরে বসবে ISD
৫,২৬৯.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৮
  2. খ) ৬৬
  3. গ) ৩
  4. ঘ) ১
ব্যাখ্যা

৪² + ২ = ১৮
৫² + ২ = ২৭
৬² + ২ = ৩৮
৭² + ২ = ৫১
১² + ২ = ৩

৫,২৭০.
২ ঘন্টা ৪০ মিনিট ৬ ঘন্টার কত অংশ?
  1. ১/৬
  2. ১/৫
  3. ৪/৯
  4. ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২ ঘন্টা ৪০ মিনিট ৬ ঘন্টার কত অংশ?

সমাধান:
আমরা জানি,
১ ঘণ্টা = ৬০ মিনিট

দেওয়া আছে,
২ ঘণ্টা ৪০ মিনিট = (২ × ৬০) + ৪০ = ১৬০ মিনিট।
এবং ৬ ঘণ্টা = (৬ × ৬০) = ৩৬০ মিনিট।

∴ ২ ঘন্টা ৪০ মিনিট ৬ ঘণ্টার ১৬০/৩৬০ = ৪/৯ অংশ।
৫,২৭১.
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

  1. 82
  2. 68
  3. 72
  4. 78
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা হবে?

সমাধান: 
সমাধান:
3 থেকে শুরু করে,
(3 × 2) + 2 = 8
(8 × 2) + 2 = 18

(18 × 2) + 2 = 38
(38 × 2) + 2 = 78

(78 × 2) + 2 = 158

বিকল্প সমাধান, 
8 + 10 = 18
18 + 20 = 38
38 + 40 = 78
78 + 80 = 158

৫,২৭২.
দুপুর আড়াইটার ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?
  1. ১০৫°
  2. ৯৫°
  3. ১১৫°
  4. ১১০°
ব্যাখ্যা
প্রশ্ন: দুপুর আড়াইটার ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?

সমাধান:
আমরা জানি,
দুপুর আড়াইটায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার ব্যবধান
= ।(১১M - ৬০H)/২।°
= ।{(১১ × ৩০) - (৬০ × ২)}/২।°
= ।(৩৩০ - ১২০)/২।°
= ১০৫°
৫,২৭৩.
যদি গতকালের ৩ দিন আগে শনিবার হয়, তাহলে আগামীকালের ২ দিন পর কী বার হবে? 
  1. শুক্রবার
  2. বৃহস্পতিবার
  3. রবিবার
  4. শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি গতকালের ৩ দিন আগে শনিবার হয়, তাহলে আগামীকালের ২ দিন পর কী বার হবে? 

সমাধান:
৩ দিন আগে ⇒ শনিবার।
২ দিন আগে ⇒ রবিবার।
১ দিন আগে ⇒ সোমবার। 
গতকাল ⇒ মঙ্গলবার।
আজ ⇒ বুধবার।
আগামীকাল ⇒ বৃহস্পতিবার।
১ দিন পর ⇒ শুক্রবার।
২ দিন পর ⇒ শনিবার
৫,২৭৪.
একটি ছেলেকে দেখিয়ে মিলি বলল,"সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি মিলির কী হয়?
  1. বাবা
  2. নানা
  3. মামা
  4. ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে মিলি বলল,"সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি মিলির কী হয়?

সমাধান: 
মিলির মামার বাবা হলো মিলির নানা 
মিলির নানার একমাত্র মেয়ে মিলির মা 
মিলির মায়ের ছেলে হলো মিলির ভাই 

- ছেলেটি মিলির ভাই হয়।
৫,২৭৫.
0.75 × 0.8 × 1.2 = ?
  1. 0.56
  2. 3.02
  3. 0.67
  4. 0.72
ব্যাখ্যা
প্রশ্ন: 0.75 × 0.8 × 1.2 = ?

সমাধান:
দেওয়া আছে,
0.75 × 0.8 × 1.2
= (75/100) × (8/10) × (12/10)
= (75 × 8 × 12)/(100 × 10 × 10)
= 7200/10000
= 72/100
= 0.72
৫,২৭৬.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান: 
স্ক্যান্ডিনেভিয়ান দেশ: ঐতিহাসিকভাবে এবং ভৌগোলিকভাবে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক - এই তিনটি দেশ মিলে 'স্ক্যান্ডিনেভিয়া' (Scandinavia) গঠিত হয়। 

ব্যতিক্রম: অন্যদিকে ফিনল্যান্ড ভৌগোলিকভাবে 'স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ'-এর অংশ হলেও একে বিশুদ্ধ স্ক্যান্ডিনেভিয়ান দেশ ধরা হয় না; এটি মূলত একটি 'নর্ডিক' (Nordic) দেশ। 

সঠিক উত্তরটি হলো ঘ) ফিনল্যান্ড

৫,২৭৭.
অংশগুলি জোড়া দিলে কোন চিত্র হবে?
    ৫,২৭৮.
    আশরাফ ১০ মিটার উত্তর দিকে হাটার পর বামে ঘুরে ১৫ মিটার হাটলো। ডানে ঘুরে ৫ হাটলো এবং আবারো ডানে ঘুরে ১৫ মিটার হাটলো। যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে আশরাফের অবস্থান?
    1. ক) ৫
    2. খ) ১০
    3. গ) ১৫
    4. ঘ) ২৫
    ব্যাখ্যা
    নিচের চিত্র থেকে পাই দূরত্ব = ১০ + ৫ = ১৫
    ৫,২৭৯.
    '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 1
    2. 4
    3. 6
    4. 8
    ব্যাখ্যা

    প্রশ্ন: '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?



    সমাধান:
    এখানে,
    ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত সংখ্যা = (ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোতে অবস্থিত সংখ্যাগুলোর যোগফল) ÷ 2

    ১ম ত্রিভুজে, (1 + 3 + 4)/2 = 8/2
    = 4

    ২য় ত্রিভুজে, (7 + 7 + 6)/2 = 20/2
    = 10

    ধরি, '?' চিহ্নিত স্থানে x বসবে
    ৩য় ত্রিভুজে, (3 + 5 + x)/2 = 6
    ⇒ 8 + x = 12
    ⇒ x = 12 - 8
    ⇒ x = 4

    ∴ '?' চিহ্নিত স্থানে 4 বসবে। 

    ৫,২৮০.
    SCOTLAND = 27186453 এবং SPANE = 29450 হলে LATE =?
    1. 6480
    2. 8460
    3. 4580
    4. 6470
    ব্যাখ্যা
    প্রশ্ন: SCOTLAND = 27186453 এবং SPANE = 29450 হলে LATE =?

    সমাধান:
    SCOTLAND = 27186453
    S = 2
    C = 7
    O = 1
    T = 8
    L = 6
    A = 4
    N = 5
    D = 3

    SPANE = 29450
    S = 2
    P = 9
    A = 4
    N = 5
    E = 0

    ∴ LATE = 6480
    ৫,২৮১.
    যদি ২০০১ সালের ১লা জানুয়ারি রবিবার হয়, ২০০২ সালের ১লা জানুয়ারি কী বার হবে? 
    1. ক) শনিবার
    2. খ) রবিবার
    3. গ) সোমবার
    4. ঘ) বুধবার
    ব্যাখ্যা
    লিপ ইয়ার বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
    লিপ ইয়ার হলে একদিন বাড়তি যোগ করতে হয়।
    ২০০১ সালের ১লা জানুয়ারি রবিবার, তাই ২০০১ সালের ৩১ ডিসেম্বর রবিবার
    ২০০২ সালের ১লা জানুয়ারি সোমবার হবে। 
    ৫,২৮২.
    ছাগলের দাম গরুর দামের চেয়ে কম তবে মুরগীর দামের চেয়ে বেশি। ভেড়ার দাম ছাগলের দামের চেয়ে কম। মুরগীর দাম ভেড়ার দামের চেয়ে কম। কম দামের দিক দিয়ে তৃতীয় কোনটি?
    1. গরু
    2. মুরগী
    3. ছাগল
    4. ভেড়া
    ব্যাখ্যা

    প্রদত্ত তথ্য গুলিকে অসমতা আকারে লিখলে পাই,
    মুরগী < ছাগল < গরু, ভেড়া < ছাগল, মুরগী < ভেড়া
    সুতরাং, উপরের অসমতা গুলাের আলােকে ক্রমটি হবে নিম্নরূপ: মুরগী < ভেড়া < ছাগল < গরু

    ৫,২৮৩.
    কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
    (৯/?) = (?/৩৬)
    1. ১২
    2. ১৮
    3. ১৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
    (৯/?) = (?/৩৬)

    সমাধান:
    ধরি, সংখ্যাটি = ক

    প্রশ্নমতে,
    (৯/ক) = (ক/৩৬)
    ⇒ ক = ৩৬ × ৯
    ⇒ ক = ৩২৪
    ⇒ ক = ১৮
    ∴ ক = ১৮
    ৫,২৮৪.
    'D' যদি ঘড়ির কাঁটার দিকে 42 rpm গতিতে ঘুরে, তবে 'C' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?
    1. 126 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    2. 120 rpm গতিতে ঘড়ির কাঁটার দিকে
    3. 100 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    4. 84 rpm গতিতে ঘড়ির কাঁটার দিকে
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'D' যদি ঘড়ির কাঁটার দিকে 42 rpm গতিতে ঘুরে, তবে 'C' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?

    সমাধান:
    আমরা জানি,
    - পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
    - সমান সংখ্যক দাঁত সংশ্লিষ্ট গিয়ার একই গতিতে ঘুরে।
    - যে গিয়ারের দাঁত কম থাকে তার গতি বেশি এবং দাঁত বেশি হলে গতি কম থাকে।

    এখানে,
    - 'D' ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
    - 'C' গিয়ারটি 'D' গিয়ারের সাথে যুক্ত হওয়ায় 'C' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে।
    - 'D' এর দাঁত সংখ্যা 'C' এর দাঁতের তিনগুণ হওয়ায়। 'C' এর গতি 'D' এর তিনগুণ হবে।
    অর্থাৎ, 'C' এর গতি হবে= 3 × 42 = 126 rpm.

    ∴ C গিয়ারটি 126 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।

    ৫,২৮৫.
    A এর পুত্র D। D এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে B। B এর বাবা C হলে, C হচ্ছে D এর -
    1. বাবা
    2. মামা
    3. ফুফা
    4. কাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: A এর পুত্র D। D এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে B। B এর বাবা C হলে, C হচ্ছে D এর -

    সমাধান:
    - A এর পুত্র D
    - D এর বোনের দাদা তার নিজের দাদা।
    - দাদার একমাত্র মেয়ে তার ফুফু।
    - ফুফুর ছেলে হলো B।
    - তাহলে B হচ্ছে D এর ফুফাতো ভাই।
    - B এর বাবা C হবে D এর ফুফা।
    ৫,২৮৬.
    Insert the arithmetical signs, if (96 ? 12 - 36 ? 60 = 32)
    1. -, +
    2. -, ÷
    3. ÷, +
    4. -, ×
    ব্যাখ্যা
    প্রশ্ন: Insert the arithmetical signs, if (96 ? 12 - 36 ? 60 = 32)

    সমাধান:
    96 ? 12 - 36 ? 60
    = 96 ÷ 12 - 36 + 60
    = 8 - 36 + 60
    = 68 - 36
    = 32
    The correct signs are ÷, +
    ৫,২৮৭.
    চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    প্রশ্ন: চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 

    সমাধান:
    X চিত্রে ডটটি বসেছে শুধুমাত্র বর্গ ও বৃত্তের সাধারণ অংশে এবং ত্রিভুজের বাহিরে।
    ত্রিভুজের বাহিরে বর্গ ও বৃত্তের সাধারণ অংশ রয়েছে কেবলমাত্র 4 নং চিত্রে।
    ৫,২৮৮.
    মোস্তফা সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর?
    1. ৫৯
    2. ৬৫
    3. ৬২
    4. ৬০
    ব্যাখ্যা
    প্রশ্ন: মোস্তফা সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 

    সমাধান:
    ধরি,
    তাঁর বর্তমান বয়স = ক বছর

    প্রশ্নমতে,
    {(ক/৪) + (ক/৫) + (ক/৩)} + ১৩ = ক
    বা, (১৫ক + ১২ক + ২০ক)/৬০} + ১৩ = ক
    বা, (৪৭ক + ৭৮০)/৬০ = ক
    বা, ৬০ক = ৪৭ক + ৭৮০
    বা, ৬০ক - ৪৭ক = ৭৮০
    বা, ১৩ক = ৭৮০
    বা, ক = ৭৮০/১৩
    ∴ ক = ৬০

    ∴ তাঁর বর্তমান বয়স = ৬০ বছর
    ৫,২৮৯.
    'উদ্ধত'- এর বিপরীতার্থক শব্দ -
    1. বিভক্ত
    2. সংশ্লেষণ
    3. অশুচি
    4. বিনীত
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'উদ্ধত'- এর বিপরীতার্থক শব্দ -

    সমাধান:
    'উদ্ধত' শব্দের বিপরীতার্থক শব্দ: বিনীত।
    'বিভক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ: সংহত।
    'সংশ্লেষণ' শব্দের বিপরীতার্থক শব্দ: বিশ্লেষণ।
    'অশুচি' শব্দের বিপরীতার্থক শব্দ: শুচি (পবিত্র)।
    ৫,২৯০.
    আদালত : বিচারক :: মন্ত্রণালয় : ?
    1. ক) সচিব
    2. খ) প্রশাসক
    3. গ) উপসচিব
    4. ঘ) মন্ত্রী
    ব্যাখ্যা
    আদালত এর প্রধান হচ্ছেন বিচারক।
    অনুরূপভাবে, মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী। 
    ৫,২৯১.
    প্রদত্ত ধারার ভুল সংখ্যাটি নির্ণয় করুন।
    7, 28, 63, 124, 215, 342, 511.
    1. 28
    2. 124
    3. 215
    4. 342
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত ধারার ভুল সংখ্যাটি নির্ণয় করুন।
    7, 28, 63, 124, 215, 342, 511.

    সমাধান:

    23 - 1 = 8 - 1 = 7
    33 - 1 = 27 - 1 = 26
    43 - 1 = 64 - 1 = 63
    53 - 1 = 125 - 1 = 124
    63 - 1 = 216 - 1 = 215
    73 - 1 = 343 - 1 = 342
    83 - 1 = 512 - 1 = 511

    ∴ ধারার ভুল সংখ্যাটি = 28
    ৫,২৯২.
    বর্ণভিত্তিক ধারাটির পরবর্তী বর্ণ কোনটি হবে?
    B, C, E, G, K, M, Q, _____
    1. ক) R
    2. খ) S
    3. গ) T
    4. ঘ) U
    ব্যাখ্যা
    প্রশ্ন: বর্ণভিত্তিক ধারাটির পরবর্তী বর্ণ কোনটি হবে? 
    B, C, E, G, K, M, Q, _____

    সমাধান:
    মৌলিক সংখ্যার ক্রমানুসারে বর্ণগুলো বসেছে 
    2 - B
    3 - C
    5 - E
    7 - G
    11 - K
    13 - M
    17 - Q
    19 - S

    ৫,২৯৩.
    নিচের কোনটি ভিন্ন?
    1. ক) উদ্ধত - বিনীত
    2. খ) সৌম্য - উগ্র
    3. গ) ঊর্মি - তরঙ্গ 
    4. ঘ) খাতক - মহাজন
    ব্যাখ্যা
    'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
    'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
    'খাতক'-এর বিপরীত শব্দ মহাজন

    'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ

    উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
    ৫,২৯৪.
    (X) চিত্রটিকে পানিতে কেমন দেখাবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা

    প্রশ্ন: (X) চিত্রটিকে পানিতে কেমন দেখাবে?


    সমাধান:
    পানিতে কোনো বস্তুর প্রতিফলন বা 'Water Image' নির্ণয়ের ক্ষেত্রে বস্তুর ওপরের অংশ নিচে এবং নিচের অংশ ওপরে চলে যায়, কিন্তু ডানে-বামে কোনো পরিবর্তন হয় না।


    (2) নং চিত্রের সাথে মিলে।

    ৫,২৯৫.
    যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 6 × 7 = ?
    1. ক) 2428
    2. খ) 2442
    3. গ) 42
    4. ঘ) 1214
    ব্যাখ্যা

    2 × 4 = 8, 3 × 4 = 12; 812
    4 × 4 = 16, 5 × 4 = 20; 1620
    6 × 4 = 24, 7 × 4 = 28; 2428

    ৫,২৯৬.
    আপনার খুব প্রিয় একটি বই হারিয়ে গেছে। দু-এক দিন পর দেখলেন বইটি আপনার পরিচিত কোন ব্যক্তির হাতে। সেক্ষেত্রে আপনি কী করবেন?
    1. তার কাছে দাবি করবেন বইটি আপনার।
    2. বইটি কৌশলে তার কাছ থেকে নিয়ে নেবেন।
    3. তাকে বলবেন বইটি আপনার হতে পারে তাই বইটি একটু দেখতে চান।
    4. আপনার বইটি কিনা যাচাই করবেন।
    ব্যাখ্যা
    প্রশ্ন: আপনার খুব প্রিয় একটি বই হারিয়ে গেছে। দু-এক দিন পর দেখলেন বইটি আপনার পরিচিত কোন ব্যক্তির হাতে। সেক্ষেত্রে
    আপনি কী করবেন?

    সমাধান:
    গ) তাকে বলবেন বইটি আপনার হতে পারে, তাই বইটি একটু দেখতে চান।
     শালীন ও কৌশলী উপায় — এতে আপনি বইটি পরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন।
    ৫,২৯৭.
    'আভরণ' শব্দের অর্থ কি? 
    1. ক) আভাষ
    2. খ) অলংকার
    3. গ) শীলতা
    4. ঘ) দীপ্যমান
    ব্যাখ্যা
    'আভরণ' শব্দের অর্থ = ভূষণ, অলংকার, গহনা 


    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান 
    ৫,২৯৮.
    a = 0.5, b = 0.2 হলে, √0.6 × (3b)a এর মান কত?
    1. ক) 6
    2. খ) 0.6
    3. গ) 1/6
    4. ঘ) 0.06
    ব্যাখ্যা
    প্রশ্ন: a = 0.5, b = 0.2 হলে, √0.6 × (3b)a এর মান কত? 

    সমাধান: 
    a = 0.5
    b = 0.2

    √0.6 × (3b)
    = √0.6 × (3 × 0.2 )0.5
    = √0.6 × (0.6)0.5
    = √0.6 × √0.6
    = 0.6

    ৫,২৯৯.
    Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?
    1. Angry
    2. Improper
    3. Unskilled
    4. Money
    ব্যাখ্যা
    প্রশ্ন: Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?

    সমাধান:
    • Indignant এবং Angry শব্দ দুইটি সমার্থক। 

    Indignant অর্থ হলো রুষ্ট বা ক্ষুদ্ধ ।
    Angry এর অর্থ হলো রাগান্বিত, ক্রুদ্ধ, রুষ্ট।

    অর্থাৎ শব্দ দুইটি একই অর্থ প্রকাশ করে। 

    অন্যদিকে,
    Unskilled অর্থ অদক্ষ। 
    Improper অর্থ অনুচিত। 
    Money অর্থ টাকা ।

    উৎস: Accessible Dictionary by Bangla Academy.
    ৫,৩০০.
    আর্জেনটিনার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
    1. ইউরো
    2. গুয়ারানি
    3. রিঙ্গিত
    4. রিয়েল
    ব্যাখ্যা
    প্রশ্ন: আর্জেনটিনার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

    সমাধান:
    - আর্জেনটিনার মুদ্রার নাম পেসো।
    - ব্রাজিলের মুদ্রার নাম রিয়েল।
    অতএব, আর্জেনটিনার সাথে 'পেসো' যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি 'রিয়েল' সম্পর্কিত।