বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৪৭ / ১৩৫ · ৪,৬০১৪,৭০০ / ১৩,৫৮৯

৪,৬০১.
Attendant এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) হাজিরা
  2. খ) হাজিরা-খাতা
  3. গ) সত্যায়ক
  4. ঘ) পরিচালক
ব্যাখ্যা
Attendance - হাজিরা
Attendance register - হাজিরা-খাতা
Attestor - সত্যায়ক
Attendant - পরিচালক

সূত্র:
প্রশাসনিক পরিভাষা -  বাংলা একাডেমি
৪,৬০২.
১৫ গজ কাপড় রফিক ও মাসুদের মধ্যে এমন ভাবে ভাগ করে দিতে হবে যেন মাসুদ রফিকের অংশের দুই তৃতীয়াংশ পায়। মাসুদ কত গজ কাপড় পাবে?
  1. ৩ গজ
  2. ৫ গজ
  3. ৬ গজ
  4. ৯ গজ
ব্যাখ্যা

ধরি মাসুদ পায় = 2x
তাহলে রফিক পায় = 3x
শর্তমতে,
2x + 3x = 15
বা, x = 3
তাহলে মাসুদ পায় = 6 গজ।

৪,৬০৩.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে যথার্থ সংখ্যাটি হবে-
  1. ৩৪
  2. ৩৫
  3. ৩৬
  4. ৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে যথার্থ সংখ্যাটি হবে-


সমাধান:
এখানে,
৯ + ৮ = ১৭
১৭ + ৯ = ২৬
২৬ + ১০ = ৩৬
৩৬ + ১১ = ৪৭
৪৭ + ১২ = ৫৯
৫৯ + ১৩ = ৭২
৭২ + ১৪ = ৮৬

∴ প্রশ্নবোধক স্থানে ৩৬ সংখ্যাটি যথার্থ হবে।
৪,৬০৪.
দুইটি শার্ট প্রতিটি ৩৬০ টাকা করে বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হলে, সর্বমোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ৫০ টাকা লাভ
  2. ১০০ টাকা ক্ষতি
  3. ৩০ টাকা ক্ষতি
  4. ৪৫ টাকা লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি শার্ট প্রতিটি ৩৬০ টাকা করে বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হলে, সর্বমোট কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
এখানে,
১টি শার্টের বিক্রয়মূল্য = ৩৬০ টাকা
∴ ২টি শার্টের বিক্রয়মূল্য = (৩৬০ × ২) টাকা
= ৭২০ টাকা

২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৬০)/১২০ টাকা
= ৩০০ টাকা

২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৬০)/৮০ টাকা
= ৪৫০ টাকা

∴ দুইটি শার্টের ক্রয়মূল্য = (৩০০ + ৪৫০) টাকা
= ৭৫০ টাকা

যেহেতু, ক্রয়মূল্য বিক্রয়মূল্য অপেক্ষায় বেশি-
∴ ক্ষতি = (৭৫০ - ৭২০) টাকা
= ৩০ টাকা
৪,৬০৫.
যদি TRANSFER কে RTNAFSRE দিয়ে কোড করা হয়, তাহলে ELEPHANT এর কোড কি হবে?
  1. LEPEHANT
  2. LEPEAHNT
  3. LEPEAHTN
  4. ELPHANTE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TRANSFER কে RTNAFSRE দিয়ে কোড করা হয়, তাহলে ELEPHANT এর কোড কি হবে?
 
সমাধান:
TRANSFER শব্দ কে RTNAFSRE শব্দে পরিবর্তন করার সময়
T এর স্থানে R এবং R এর স্থানে T। অনুরুপ ভাবে প্রতিটি বর্ণ একে অপরের স্থান পরির্তন করেছে।
মোট কথা, পাশাপাশি দুটি বর্ণ পারস্পরিক স্থান বিনিময় করে

∴ ELEPHANT  শব্দকে কোড করলে LEPEAHTN হয়।
 
৪,৬০৬.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 
 
৪,৬০৭.
A mirror always
  1. ক) Retracts
  2. খ) Distorts
  3. গ) Refracts
  4. ঘ) Reflects
ব্যাখ্যা
আয়না সবসময় আলোর প্রতিফলন করে। 
৪,৬০৮.
বশির ১০ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৫ মিটার হাঁটার পড় আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে বশিরের বর্তমান অবস্থান কত দূরে?
  1. ১৫ মিটার
  2. ১০ মিটার
  3. ৩০ মিটার
  4. ৪৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বশির ১০ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৫ মিটার হাঁটার পড় আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে বশিরের বর্তমান অবস্থান কত দূরে?

সমাধান:
 
উপরোক্ত চিত্র হতে দেখা যায় যে,
যাত্রা শুরুর স্থান থেকে বশিরের বর্তমান অবস্থান = (১০ + ৫) = ১৫ মিটার দূরে।
৪,৬০৯.
যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?
  1. শনিবার 
  2. মঙ্গলবার 
  3. সোমবার 
  4. বুধবার 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি আগামী পরশুদিন শুক্রবার হয়, তবে গতকাল কী বার ছিলো?

সমাধান:
আগামী পরশুদিন শুক্রবার হলে আজ হলো বুধবার ।
সুতরাং গতকাল ছিলো মঙ্গলবার। 

মঙ্গলবার (গতকাল) - বুধবার (আজ) - বৃহস্পতিবার (আগামীকাল) - শুক্রবার (আগামী পরশুদিন)

৪,৬১০.
'ঘোর অন্ধকার রাত্রি' এর এক কথায় প্রকাশ-
  1. অমাবস্যা
  2. অকর্মণ্য
  3. তমিস্রা
  4. অধঃকায়
ব্যাখ্যা
প্রশ্ন: 'ঘোর অন্ধকার রাত্রি' এর এক কথায় প্রকাশ-

সমাধান:
'ঘোর অন্ধকার রাত্রি' এর এক কথায় প্রকাশ - তমিস্রা

কয়েকটি বাক্য সংকোচন:
কৃষ্ণপক্ষের শেষ তিথি - অমাবস্যা
কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ - অধঃকায়
কর্ম করার শক্তি যার নেই - অকর্মণ্য
ক্ষমার যোগ্য - ক্ষমার্হ


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৬১১.
'আকাশ ও পৃথিবীর অন্তরালকে' এক কথায় বলে?
  1. অতলস্পর্শী
  2. আমশি
  3. রোদসী
  4. ক্রন্দসী
ব্যাখ্যা

প্রশ্ন: 'আকাশ ও পৃথিবীর অন্তরালোকে' এক কথায় বলে?

সমাধান:
আকাশ ও পৃথীবির অন্তরালকে এক কথায় বলে- 'রোদসী'

অন্যদিকে,  
- আকাশ ও পৃথিবী বা স্বর্গ বা মর্ত্য = ক্রন্দসী।
- রোদে শুকানো আম = আমশি।
- অতলস্পর্শ - তলদেশ স্পর্শ করা যায় না এমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৪,৬১২.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) চ
  2. খ) স
  3. গ) ত
  4. ঘ) ঢ
ব্যাখ্যা
'ঢ' মহাপ্রাণ ব্যঞ্জন বাকিরা অল্পপ্রাণ ব্যঞ্জন বর্ণ। 

অল্পপ্রাণ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স ,ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।  

মহাপ্রাণ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণে সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন- ফ, ভ , থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ ইত্যাদি

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০২১ সংস্করণ]
৪,৬১৩.
একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪২.৫। ১১-তম ইনিংসে কত রান করে আউট হলে তার রানের গড় ৪৭ হবে?
  1. ৯২ রান
  2. ৯৫ রান
  3. ৯৮ রান
  4. ১০৪ রান
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪২.৫। ১১-তম ইনিংসে কত রান করে আউট হলে তার রানের গড় ৪৭ হবে? 

সমাধান:
১০ ইনিংসের রানের গড় = ৪২.৫
∴ ১০ ইনিংসের মোট রান = (১০ × ৪২.৫) = ৪২৫

আবার,
১১ ইনিংসের রানের গড় = ৪৭
∴ ১১ ইনিংসের মোট রান = (১১ × ৪৭) = ৫১৭

∴ ১১-তম ইনিংসে রান করতে হবে = (৫১৭ - ৪২৫) = ৯২

৪,৬১৪.
It is impossible to run a vehicle without -
  1. wheels
  2. fuel
  3. electricity
  4. tyre
ব্যাখ্যা
প্রশ্ন: It is impossible to run a vehicle without -

সমাধান:
চাকা ছাড়া যানবাহন চলতে পারে না।
It is impossible to run a vehicle without wheels.
৪,৬১৫.
একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তারপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?
  1. ১০ গজ
  2. ১২ গজ
  3. ১৪ গজ
  4. ১৬ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে একজন উত্তরদিকে ১০ গজ হেঁটে, তারপর ৬ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ২ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?

সমাধান:

OP = √(৮ + ৬) গজ
= √(৬৪ + ৩৬) গজ
= √১০০ গজ
= ১০ গজ
৪,৬১৬.
দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১২ ও ২০ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?
  1. ৯.৫ ঘণ্টায়
  2. ৮.৫ ঘণ্টায়
  3. ৫.৫ ঘণ্টায়
  4. ৭.৫ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১২ ও ২০ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে? 

সমাধান:
১ম নল দ্বারা ১২ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
∴ ১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১২ অংশ

আবার,
২য় নল দ্বারা ২০ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির ১ অংশ
∴ ২য় নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/২০ অংশ

∴ দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১২) + (১/২০) অংশ
= (৫ + ৩)/৬০ অংশ
= ৮/৬০ অংশ
= ২/১৫ অংশ

∴ দুইটি নল দ্বারা,
২/১৫ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায়
∴ ১ অংশ বা সম্পূর্ণ পূর্ণ হয় ১/(২/১৫) = ১৫/২ = ৭.৫ ঘণ্টায়
৪,৬১৭.
যদি কোন ব্যক্তি স্রোতের অনুকুলে ১১ কিমি/ঘণ্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে ৮ কিমি/ঘণ্টা বেগে যেতে পারে, তাহলে স্রোতের বেগ কত হবে?
  1. ক) ১ কিমি/ঘণ্টা
  2. খ) ১.৭ কিমি/ঘণ্টা
  3. গ) ১.৫ কিমি/ঘণ্টা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি, স্রোতের বেগ = (১/২) × ( স্রোতের অনুকুলে বেগ -  স্রোতের প্রতিকূলে বেগ)
= (১/২) ×(১১ - ৮) = ১.৫ কিমি/ঘণ্টা

৪,৬১৮.
মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে - 
ব্যাখ্যা

প্রশ্ন: মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে - 

সমাধান:

• মূর্ধন্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হচ্ছে -  ঠ। 
• মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে,সেগুলোকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- “ট, ঠ, ড, ঢ, ড়, ঢ়” মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• দন্তমূলীয় ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- ”ন, র, ল, স” দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• ওষ্ঠ্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
- এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত।
- ”প, ফ, ব, ভ, ম” ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

• দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- ”ত, থ, দ, ধ” দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

৪,৬১৯.
৪৫ + ৩৪৫ + ৩৪৫ = ?
  1. ক) ৩৪৯ 
  2. খ) ৩৪৬ 
  3. গ) ৩৪৭ 
  4. ঘ) ৩৪৮ 
ব্যাখ্যা
৪৫ + ৩৪৫ + ৩৪৫
= ৩ × ৩৪৫
= ৩ × ৩৪৫ = ৩১ + ৪৫ = ৩৪৬ 
৪,৬২০.
Insert the missing number:
5       9       4
43    61     38
19     ?      17
  1. 15
  2. 19
  3. 21
  4. 26
ব্যাখ্যা
প্রশ্ন: Insert the missing number:
5       9       4
43    61     38
19     ?      17

সমাধান:
এখানে,
43 - 5 = 38; 38/2 = 19

61 - 9 = 52; 52/2 = 26

38 - 4 = 34; 34/2 = 17
৪,৬২১.
"B A E H M T C" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি দ্বারা কী বোঝায়?
  1. Play
  2. Novel
  3. Essay
  4. Poem
ব্যাখ্যা

প্রশ্ন: "B A E H M T C" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি দ্বারা কী বোঝায়?

সমাধান:
"B A E H M T C" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি হলো MACBETH

যা উইলিয়াম শেক্সপিয়ারের একটি Play

৪,৬২২.
'তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।' এই বাক্যটিতে কী ধরনের ভুল হয়েছে?
  1. ক) সন্ধি জনিত
  2. খ) বাচ্যজনিত
  3. গ) বচনজনিত
  4. ঘ) যোগ্যতা জনিত
ব্যাখ্যা
'তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।' এই বাক্যটিতে বাচ্যজনিত ভুল হয়েছে৷
শুদ্ধরূপ হবে - 'তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।'
৪,৬২৩.
'PUZZLING' শব্দটিকে আয়নায় কেমন দেখায়?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: 'PUZZLING' শব্দটিকে আয়নায় কেমন দেখায়?

সমাধান:
৪,৬২৪.
নিচের চিত্রটির পানিতে প্রতিবিম্ব কোনটি?
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রটির পানিতে প্রতিবিম্ব কোনটি?

    সমাধান:
    পানিতে প্রতিবিম্ব 
    ৪,৬২৫.
    নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    JD - ? - PJ - SM - VP
    1. KE
    2. MG
    3. ME
    4. KG
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    JD - ? - PJ - SM - VP

    সমাধান:
    এখানে,
    দুটি ধারা বিদ্যমান।
    প্রথম ধারা- J, M, P, S, V
    সাধারণ অন্তর = 2

    দ্বিতীয় ধারা - D, G, J, M, P
    সাধারণ অন্তর = 2

    ∴ প্রশ্নবোধক স্থানে MG হবে।
    ৪,৬২৬.
    ২৫০ মিটার লম্বা একটি ট্রেন ৫০ সেকেন্ডে ট্রেনটির চেয়ে ৩ গুণ লম্বা একটি প্লাটফর্ম অতিক্রম করে। ট্রেনটি ঘণ্টায় কত কিলোমিটার বেগে চলে? 
    1. ক) ৬০ কি.মি/ঘণ্টা
    2. খ) ৭২ কি.মি/ঘণ্টা
    3. গ) ৬৪ কি.মি/ঘণ্টা
    4. ঘ) ৭৪ কি.মি/ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২৫০ মিটার লম্বা একটি ট্রেন ৫০ সেকেন্ডে ট্রেনটির চেয়ে ৩ গুণ লম্বা একটি প্লাটফর্ম অতিক্রম করে। ট্রেনটি ঘণ্টায় কত কিলোমিটার বেগে চলে? 

    সমাধান:
    ট্রেনের দৈর্ঘ্য = ২৫০ মিটার 
     প্লাটফর্মের দৈর্ঘ্য = (২৫০ × ৩) = ৭৫০ মিটার 

    ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = (৭৫০ + ২৫০)/৫০ 
                                                         = ২০ মিটার 
    ট্রেনের গতিবেগ = ২০ × (১৮/৫) কি.মি/ঘণ্টা 
                               = ৭২ কি.মি/ঘণ্টা
    ৪,৬২৭.
    যদি EASY এর কোড FCVC হয়, তাহলে HARD এর কোড কী হবে?
    1. IBSE
    2. ICUH
    3. IBSB
    4. IUCU
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি EASY এর কোড FCVC হয়, তাহলে HARD এর কোড কী হবে?

    সমাধান:

    E + 1 = F
    A + 2 = C
    S + 3 = V
    Y + 4 = C

    HARD ⇒ 
    H + 1 = I
    A + 2 = C
    R + 3 = U
    D + 4 = H
    ৪,৬২৮.
    নিচের কোন জোড়াটি সঠিক?
    1. চোখ : ফিমার
    2. মস্তিষ্ক : কর্পোরা কোয়াড্রিজেমিনা
    3. কিডনি : সাইনো অ্যাট্রিয়াল নোড
    4. হৃদপিণ্ড : অ্যালভিওলাই
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন জোড়াটি সঠিক?

    সমাধান:
    • মস্তিষ্ক : কর্পোরা কোয়াড্রিজেমিনা জোড়াটি সঠিক।

    ক) চোখ : ফিমার  ⇒
    ফিমার হলো পায়ের অস্থি। সুতরাং এটি চোখের সাথে সম্পর্কিত নয়। 

    গ) কিডনি : সাইনো অ্যাট্রিয়াল নোড ⇒ সাইনো অ্যাট্রিয়াল নোড হৃদপিণ্ডের মধ্যে থাকা একটি অংশ যাকে পেসমেকার বলা হয়। সুতরাং এটি কিডনির সাথে সম্পর্কিত নয়। 

    ঘ) হৃদপিণ্ড : অ্যালভিওলাই ⇒ অ্যালভিওলাই হলো ফুসফুসের অংশ। সুতরাং এটি হৃদপিণ্ডের সাথে সম্পর্কিত নয়। 

    অন্যদিকে,
    খ) মস্তিষ্ক : কর্পোরা কোয়াড্রিজেমিনা ⇒ কর্পোরা কোয়াড্রিজেমিনা মধ্যমস্তিষ্কের একটি অংশ। অর্থাৎ এটি মস্তিস্কের সাথে সম্পর্কিত।
    ৪,৬২৯.
    স্বচ্ছ কাগজে আকা চিত্রটিকে মাঝখানে ভাজ করলে পাওয়া যাবে নিচের কোন চিত্রটি?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    ব্যাখ্যা
    ভাজ করলে রেখাগুলো একে অন্যের উপর স্থাপিত হয়।
    ৪,৬৩০.
    লিভারটির ভারসাম্য বজায় রাখতে বাম পাশের ওজন থেকে ফালক্রাম এর দূরত্ব কত হবে?
    1. ৫ মিটার
    2. ৭.৫ মিটার
    3. ১০ মিটার
    4. ১১.৫ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: লিভারটির ভারসাম্য বজায় রাখতে বাম পাশের ওজন থেকে ফালক্রাম এর দূরত্ব কত হবে?

    সমাধান:
    ধরি,
    বাম পাশের ওজন থেকে ফালক্রামের দূরত্ব ক মিটার
    ∴ ডান পাশের ওজন থেকে ফালক্রামের দূরত্ব ১৫ - ক মিটার

    ভারসাম্য রক্ষার জন্য,
    বামদিকের ফালক্রমের দূরত্ব × বামদিকের বস্তু ভর = ডানদিকের ফালক্রমের দূরত্ব × ডানদিকের বস্তুর ভর
    বা, ক × ৮ = (১৫ - ক) × ১৬
    বা, ৮ক = ২৪০ - ১৬ক
    বা, ৩২ক = ২৪০
    ∴ ক = ১০

    ∴ বাম পাশের ওজন থেকে ফালক্রামের দূরত্ব হবে ১০ মিটার।
    ৪,৬৩১.
    কোন বানানটি সঠিক?
    1. ভদ্রতাচিত 
    2. ভদ্রচিত
    3. ভদ্রোচিত
    4. ভদ্রাচিত
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোন বানানটি সঠিক?

    সমাধান: 
    সঠিক বানান হলো - ভদ্রোচিত


    অন্য অপশনে বানানগুলো ভুল। 

    ৪,৬৩২.
    নিচের কোন কাজটিতে কষ্ট কম হবে?
    1. লন রোলার টানা
    2. লন রোলার ঠেলা
    3. লন রোলারের সাথে দাঁড়িয়ে থাকা
    4. সবগুলোই সঠিক
    ব্যাখ্যা
    একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে ও ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।
    কারণ, ঠেলে দিলে বল ২ ভাগে বিভক্ত হয়ে যায়, যথা: উলম্ব ও অর্ধমুখী বল। কিন্তু টেনে নিলে বল বিভক্ত হয় না। তাই, ঠেলে নেওয়ার চেয়ে টেনে নিলে কষ্ট কম হবে।
    -------------------
    অন্যদিকে, কাজের অন্যতম শর্ত হচ্ছে সরণ। সরণ না হলে কাজ হবে না। লন রোলারের উপর দাঁড়িয়ে থাকলে কোন সরণ হবে না, তাই এটি কাজ হবে না। আর কাজ না হলে কষ্টের বিষয়টি আসবে না। 

    তাই এই প্রশ্নের সঠিক হবে, লন রোলার টানা।
    ৪,৬৩৩.
    যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?
    1. ৫ দিনে
    2. ৬ দিনে
    3. ৭ দিনে
    4. ৮ দিনে
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ৩ জন পুরুষ বা ৫ জন বালক একটি কাজ ২০ দিনে করতে পারে তবে ৪ জন পুরুষ এবং ১০ জন বালক ঐ কাজটি কত দিনে করতে পারবে?

    সমাধান : 
    ৫ জন বালক = ৩ জন পুরুষ
    ১ জন বালক = ৩/৫ জন পুরুষ 
    ১০ জন বালক = (৩/৫) × ১০ = ৬ জন পুরুষ
    সুতরাং ৪ জন পুরুষ এবং ১০ জন বালক = (৪ + ৬) = ১০ জন পুরুষ 

    এখন,
    ৩ জন পুরুষ কাজটি করে = ২০ দিনে
    ১ জন পুরুষ কাজটি করে = ৩ × ২০ দিনে
    ১০ জন পুরুষ কাজটি করে = (৩ × ২০)/১০ দিনে
    = ৬ দিনে
    ৪,৬৩৪.
    'Envoy' এর পারিভাষিক শব্দ কোনটি?
    1. ক) দূত
    2. খ) ভুক্তি
    3. গ) সরকারি রাজস্ব
    4. ঘ) চরম
    ব্যাখ্যা

    ‘Envoy’ শব্দের পারিভাষিক শব্দ - দূত।

    সূত্র: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

    ৪,৬৩৫.
    ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে খাটো? 
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে খাটো? 

    সমাধান:
    ক > খ 
    খ  > গ 
    চ  > ছ
    ছ  > খ 
    ছ  > ক

    ∴ চ > ছ > ক > খ > গ 
    গ সবচেয়ে খাটো। 
    ৪,৬৩৬.
    একটি ট্রেন 20 মিটার/সেকেন্ড বেগে 300 মিটার লম্বা একটি প্লাটফর্ম অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়, ট্রেনের দৈর্ঘ্য কত?
    1. ক) 50 মিটার
    2. খ) 100 মিটার
    3. গ) 150 মিটার
    4. ঘ) 200 মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন 20 মিটার/সেকেন্ড বেগে 300 মিটার লম্বা একটি প্লাটফর্ম অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়, ট্রেনের দৈর্ঘ্য কত?

    সমাধান: 
    এখানে ট্রেনের বেগ = 20 মিটার/সেকেন্ড
    সময় = 20 সেকেন্ড

    মোট দূরত্ব = বেগ × সময়
    = 20 × 20
    = 400 মিটার 

    ∴ ট্রেনের দৈর্ঘ্য = 400 - 300 = 100 মিটার 
    ৪,৬৩৭.
    নিচের কোনটি সমগোত্রীয় নয়?
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি সমগোত্রীয় নয়?

    সমাধান:
    ১নং চিত্র হতে দেখা যায় যে, মধ্যবিন্দু হতে বর্ধিত রেখাংশ অংকিত হয়েছে। 
    অন্যদিকে, অপরচিত্র গুলোতে শীর্ষবিন্দুগুলো থেকে ১টি করে বর্ধিত রেখাংশ অংকিত হয়েছে।
    তাই,  ১নং চিত্রটি সমগোত্রীয় নয়।
    ৪,৬৩৮.
    ৭০১ ও ৯৯০ এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর সমষ্টি ১০? 
    1. ৮ টি
    2. ৯ টি
    3. ১০ টি
    4. ১১ টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৭০১ ও ৯৯০ এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর সমষ্টি ১০? 

    সমাধান: 
    প্রথম অঙ্ক ৭ হলে, সংখ্যাগুলো ৭০৩, ৭৩০, ৭১২, ৭২১ (৪ টি)
    প্রথম অঙ্ক ৮ হলে, সংখ্যাগুলো ৮০২, ৮২০, ৮১১ (৩ টি)
    প্রথম অঙ্ক ৯ হলে, সংখ্যাগুলো ৯০১, ৯১০ (২টি)

    অর্থাৎ, ৭০১ ও ৯৯০ এর মধ্যে এমন ৯ টি সংখ্যা আছে যাদের অঙ্কগুলোর সমষ্টি ১০।
    ৪,৬৩৯.
    একটি নৌকা মোহনগঞ্জ থেকে সিলেট যেতে এবং পুনরায় মোহনগঞ্জ ফিরে আসতে ৬ ঘণ্টা সময় লাগে। স্থির পানিতে নৌকাটির বেগ ১২ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ৪ কি.মি./ঘণ্টা। মোহনগঞ্জ এবং সিলেটের মধ্যবর্তী দূরত্ব কত?
    1. ৩২ কি.মি.
    2. ৪৮ কি.মি.
    3. ৭২ কি.মি.
    4. ১০৮ কি.মি.
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি নৌকা মোহনগঞ্জ থেকে সিলেট যেতে এবং পুনরায় মোহনগঞ্জ ফিরে আসতে ৬ ঘণ্টা সময় লাগে। স্থির পানিতে নৌকাটির বেগ ১২ কি.মি./ঘণ্টা এবং স্রোতের বেগ ৪ কি.মি./ঘণ্টা। মোহনগঞ্জ এবং সিলেটের মধ্যবর্তী দূরত্ব কত?

    সমাধান:
    ধরি, মোহনগঞ্জ এবং সিলেটের মধ্যবর্তী দূরত্ব = ক কি.মি.

    প্রশ্নমতে,
    স্রোতের অনুকূলে নৌকার বেগ = ১২ + ৪ = ১৬ কি.মি./ঘণ্টা
    স্রোতের বিপরীতে নৌকার বেগ = ১২ - ৪ = ৮ কি.মি./ঘণ্টা

    প্রশ্নমতে,
    (ক/১৬) + (ক/৮) = ৬
    ⇒ (ক/১৬) + (২ক/১৬) = ৬
    ⇒ (ক + ২ক)/১৬ = ৬
    ⇒ (৩ক/১৬) = ৬
    ⇒ ৩ক = ৯৬
    ∴ ক = ৩২ কি.মি.
    ∴ মোহনগঞ্জ এবং সিলেটের মধ্যবর্তী দূরত্ব = ৩২ কি.মি.

    ৪,৬৪০.
    এক লোক বাড়ী থেকে বের হয়ে ২ কি.মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি.মি. গেলেন। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি.মি. গেলেন। তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন?
    1. নিজ বাড়িতেই
    2. বাড়ি থেকে ২ কি.মি.পূর্বে
    3. বাড়ি থেকে ৩ কি.মি. পূর্বে
    4. বাড়ি থেকে ২ কি.মি. দক্ষিণে
    ব্যাখ্যা
    প্রশ্ন: এক লোক বাড়ী থেকে বের হয়ে ২ কি.মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি.মি. গেলেন। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি.মি. গেলেন। তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন?

    সমাধান:
    প্রদত্ত তথ্যটিকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

     
    বাড়ী থেকে বের হয়ে AB = ২ কি.মি. দক্ষিণে
    বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে BC = ৩ কি.মি.
    পুনরায় বামে ঘুরে অর্থাৎ উত্তর দিকে CD = ২ কি.মি.
    এবং বামে ঘুরে অর্থাৎ পশ্চিম দিকে DA = ৩ কি.মি. গেলেন।
    অর্থাৎ বর্তমানে যাত্রাস্থানে অবস্থান করছেন।

    ∴ তিনি বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন।
    ৪,৬৪১.
    একটি নষ্ট ঘড়ি সপ্তাহে কতবার সঠিক সময় দেয়?
    1. ৭ বার 
    2. ১২ বার 
    3. ১৪ বার 
    4. ২৮ বার 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি নষ্ট ঘড়ি সপ্তাহে কতবার সঠিক সময় দেয়?

    সমাধান:
    আমরা জানি, 
    ​১ সপ্তাহ = ৭ দিন

    একটি নষ্ট ঘড়ি ১ দিনে সঠিক সময় দেয় ২ বার 

    ∴ ৭ দিনে সঠিক সময় দিবে = ৭ × ২ বার
    = ১৪ বার

    ৪,৬৪২.
    What is the antonym of 'Insomnia'?
    1. Restlessness
    2. Wakefulness
    3. Drowsiness
    4. Sleeplessness
    ব্যাখ্যা
    • The antonym of 'Insomnia' is - Drowsiness.
     
    • Insomnia (noun)
    English Meaning: the inability to obtain adequate sleep.
    Bangla Meaning: অনিদ্রা।
     
    অপশন আলোচনা:
    - Restlessness - বিশ্রামহীনতা।
    - Wakefulness - অনিদ্রা।
    - Drowsiness - তন্দ্রাচ্ছন্নভাব।
    - Sleeplessness - অনিদ্রা।
     
    Source:
    1. merriam-webster.
    2. Accessible Dictionary by Bangla Academy.
    ৪,৬৪৩.
    নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    FL, IO, LR, ?, RX
    1. OU
    2. MV
    3. PT
    4. NX
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    FL, IO, LR, ?, RX

    সমাধান:
    এখানে দুটি ধারা বিদ্যমান।

    প্রথম ধারা- F, I, L, ?, R
    F এর পরে তৃতীয় বর্ণ I
    I এর পরে তৃতীয় বর্ণ L
    L এর পরে তৃতীয় বর্ণ O
    O এর পরে তৃতীয় বর্ণ R

    দ্বিতীয় ধারা L, O, R, ?, X
    L এর পরে তৃতীয় বর্ণ O
    O এর পরে তৃতীয় বর্ণ R
    R এর পরে তৃতীয় বর্ণ U
    U এর পরে তৃতীয় বর্ণ X

    ∴ প্রশ্নবোধক স্থানে OU বসবে।
    ৪,৬৪৪.
    কোন বানানটি অশুদ্ধ?
    1. মন্ত্রিত্ব
    2. আশীষ
    3. জাত্যভিমান
    4. কিরীট
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?
     
    সমাধান:
    বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
    -  শুদ্ধ বানান - আশিস।
    শব্দের অর্থ:
    - আশীর্বাদ,
    - দোয়া,
    - শুভেচ্ছা।

    অন্যদিকে,
    - কিরীট, মন্ত্রিত্ব এবং জাত্যভিমান - শব্দগুলোর বানান শুদ্ধ। 

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

    ৪,৬৪৫.
    One number is wrong in the following series. What should that number be?
    1, 4, 2, 5, 3, 6, 4, 7, 5, 9, 6
    1. ক) 10
    2. খ) 8
    3. গ) 11
    4. ঘ) 9
    ব্যাখ্যা

    এখানে ২টি সিরিজ রয়েছে।
    ১ম সিরিজ 1, 2, 3, 4, 5, 6
    ২য় সিরিজ 4, 5, 6, 7, 9
    প্রদত্ত সিরিজে ২য় সিরিজের 9 সংখ্যাটি ভুল। 9 এর স্থলে 8 হওয়া উচিৎ।
    তাই সঠিক উত্তর 8 ।

    ৪,৬৪৬.
    সানি তার বাড়ি থেকে বের হয়ে 15 কিমি উত্তরে যাওয়ার পর সে পশ্চিম দিকে ঘুরে 10 কিমি হাটার পর দক্ষিণ দিকে আরো 5 কিমি যায়। এবং সবশেষে পূর্ব দিকে ঘুরে 10 কিমি গেলে সে এখন বাড়ি থেকে কোনদিকে আছে?
    1. দক্ষিণ
    2. পশ্চিম
    3. উত্তর
    4. পূর্ব
    ব্যাখ্যা


    চিত্রটি থেকে বুঝা যাচ্ছে যে সানি তার বাড়ি (A) থেকে উত্তর দিকে (E) আছে।
    ৪,৬৪৭.
    x - y = 3 এবং 2x - 3y = 6 সরল রেখা দুইটি কোন বিন্দু দিয়ে অতিক্রম করবে?
    1. (3, 0)
    2. (3, 3)
    3. (2, 0)
    4. (0, 3)
    ব্যাখ্যা
    প্রশ্ন: x - y = 3 এবং 2x - 3y = 6 সরল রেখা দুইটি কোন বিন্দু দিয়ে অতিক্রম করবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    x - y = 3.......... (1)
    2x + 3y = 6 ........(2)
    এখন, (1) নং কে 3 দ্বারা গুণ করে পাই,
    3x - 3y = 9.......... (3)

    (3) + (2) 
    ⇒ 3x - 3y + 2x + 3y = 9 + 6
    ⇒ 5x = 15
    ⇒ x = 15/5
    ∴ x = 3
    (1) নং এ x এর মান বসিয়ে পাই,
    3 - y = 3
    ∴ y = 0
    ∴ (x, y) = (3, 0)
    ৪,৬৪৮.
    'অনুশাসন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. ক) অনুশীলন
    2. খ) আদেশ
    3. গ) অনুসরণ
    4. ঘ) অনুরুপ
    ব্যাখ্যা
    'অনুশাসন' শব্দের সমার্থক শব্দ আদেশ।
    ৪,৬৪৯.
    ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত?

    সমাধান:
    ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৪৭
    ৪০ এবং ৫০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১

    ∴ মৌলিক সংখ্যা দুটির ব্যবধান = ৪৭ - ৪১ = ৬
     
    ৪,৬৫০.
    বিজোড় সংখ্যাকে নিচের কোন সংখ্যা দিয়ে ভাগ করলে পূর্ণসংখ্যা পাওয়া যায় না?
    1. ক) ২
    2. খ) ৩
    3. গ) ৫
    4. ঘ) ৭
    ব্যাখ্যা
    বিজোড় সংখ্যাকে ২ দিয়ে ভাগ করলে পূর্ণসংখ্যা পাওয়া যায় না।
    ৪,৬৫১.
    ঘ এর স্ত্রী হচ্ছে খ, খ এর বাবা গ, গ এর একমাত্র মেয়ের ছেলে ক। ঘ, ক এর ছেলের কী হবে?
    1. ক) ভাই
    2. খ) চাচা
    3. গ) দাদা
    4. ঘ) ছেলে
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘ এর স্ত্রী হচ্ছে খ, খ এর বাবা গ, গ এর একমাত্র মেয়ের ছেলে ক। ঘ, ক এর ছেলের কী হবে?

    সমাধান: 
    - ঘ এর স্ত্রী হচ্ছে খ
    - খ এর বাবা গ
    - গ এর একমাত্র মেয়ে হবে খ

    আবার, খ এর ছেলে ক
    অর্থাৎ, ক এর ছেলের দাদী হবে খ
    তাই, ঘ হবে ক এর ছেলের দাদা।
    ৪,৬৫২.
    4√3 + 5√5 এবং √3 - 4√5 এর যোগফল কত?
    1. ক) 2√3 + 2√5
    2. খ) 5√3 - √5
    3. গ) 5√3 + √5
    4. ঘ) 5√3 - 5√5
    ব্যাখ্যা
    (4√3 + 5√5) + (√3 - 4√5)
    = (4 + 1)√3 + (5 - 4)√5
    = 5√3 + √5
    ৪,৬৫৩.
    'র সা মু ফি' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি কোন লেখকের ছদ্মনাম?
    1. দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
    2. সৈয়দ মুজতবা আলী
    3. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
    4. সমরেশ বসু
    ব্যাখ্যা
    • 'র সা মু ফি' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দ - মুসাফির।
    • ‘মুসাফির’ ছদ্মনামে সৈয়দ মুজতবা আলী লিখতেন।

    • সৈয়দ মুজতবা আলীর অন্য ছদ্মনাম:
    - সত্যপীর,
    - ওমর খৈয়াম, 
    - প্রিয়দর্শী।

    অন্যদিকে, 
    - সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট।'
    - দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার 'দৃষ্টিহীন' ছদ্মনামে লিখতেন।
    - বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।

    উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ৪,৬৫৪.
    নিচের চিত্রের ফালক্রামটিকে কিছুটা ডান দিকে নিয়ে গেলে কি হবে?
    1. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা সহজ হবে
    2. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা কঠিন হবে
    3. লোকটির জন্য ভরটিকে উত্তোলন করা একই রকম হবে
    4. নির্ণয় করা সম্ভব নয়
    ব্যাখ্যা
    লিভারের ক্ষেত্রে ফালক্রাম থেকে বল প্রয়োগের দূরত্ব বাড়ালে বড় উত্তোলন করা সহজ হয়।
    ৪,৬৫৫.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    22, 24, 28, ?, 52, 84
    1. ক) 34
    2. খ) 36
    3. গ) 38
    4. ঘ) 42
    ব্যাখ্যা
    ধারাটির পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য  + 2, + 4, + 8, + 16,.... [দ্বিগুণ করে বাড়ছে]
    এখানে, 
    22 + 2 = 24
    24 + 4 = 28
    28 + 8 = 36
    36 + 16 = 52
    52 + 32 = 84
    ৪,৬৫৬.
    নিচের চিত্রভিত্তিক ধারায় D এর পর কোন চিত্রটি আসবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রভিত্তিক ধারায় D এর পর কোন চিত্রটি আসবে?

    সমাধান:
    A চিত্রের ত্রিভুজ B চিত্রে নিচে নামে। তারপর C চিত্রে রেখা নিচে নামে। আবার D চিত্রে ত্রিভুজ উপরে যাবে এবং এর পরের চিত্রে রেখা উপরে যাবে।
    ∴ সঠিক উত্তর হবে 1 নং চিত্র।
    ৪,৬৫৭.

    উপরোক্ত চিত্রটিকে ডটেড লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
      ব্যাখ্যা

      প্রশ্ন:
      উপরোক্ত চিত্রটিকে ডটেড লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?

      সমাধান:


      সঠিক উত্তর: গ

      ৪,৬৫৮.
      নিচের কোনটি অন্যদের থেকে আলাদা?
      1. ক) ১
      2. খ) ২
      3. গ) ৩
      4. ঘ) ৪
      ব্যাখ্যা
      অপশন ক, খ ও ঘ তে একটি সরল রেখার দুই পাশে বৃত্ত ও একটি বর্গ দেখানো হয়েছে। কিন্তু অপশন গ তে সরল রেখার একই পাশে বৃত্ত ও একটি বর্গ দেখানো হয়েছে
      ৪,৬৫৯.
      Question figure-এ প্রদত্ত শব্দের আয়নার প্রতিবিম্ব হবে -
      1. ক) 3
      2. খ) 1
      3. গ) 2
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      ব্যাখ্যাঃ
      ৪,৬৬০.
      FRIEND যদি HUMJTK হয়, তাহলে CANDLE=?
      1. ক) EDRIRL
      2. খ) ESJFME
      3. গ) DEQJQM
      4. ঘ) DCQHQK
      ব্যাখ্যা
      এখানে,কোডের প্রথম বর্ণটি দ্বিতীয় বর্ণ, দ্বিতীয় বর্ণটি তৃতীয় বর্ণ, তৃতীয় বর্ণটি চতুর্থ বর্ণের আকারে এভাবে ক্রমবর্ধমান ভাবে কোড করা হয়েছে।
      ৪,৬৬১.
      72 সংখ্যাটির মোট ভাজক আছে -
      1. ক) 9 টি
      2. খ) 10 টি
      3. গ) 11 টি
      4. ঘ) 12 টি
      ব্যাখ্যা
      72 সংখ্যাটির ভাজকগুলো হলো 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36, 72 অর্থাৎ, 12 টি।
      ৪,৬৬২.
      একটি মেয়েকে দেখিয়ে আতিক বললো ' সে আমার ছেলের বোনের দাদার একমাত্র ছেলের বোনের মেয়ে।' আতিক মেয়েটির কী হয়?
      1. ক) দাদা
      2. খ) ভাই
      3. গ) মামা
      4. ঘ) খালু
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি মেয়েকে দেখিয়ে আতিক বললো ' সে আমার ছেলের বোনের দাদার একমাত্র ছেলের বোনের মেয়ে।' আতিক মেয়েটির কী হয়?

      সমাধান:
      আমার ছেলের বোনের দাদা মানে আতিকের বাবা 
      আতিকের বাবার একমাত্র ছেলে মানে আতিক নিজেই
      আতিকের বোনের মেয়ে হলো আতিকের ভাগ্নি 
      আতিক মেয়েটির মামা হয়। 
      ৪,৬৬৩.
      ২নং সুইচটি চালু করা হলে নিচের কোন ঘটনাটি ঘটবে?
      1. A বাল্বটি জ্বলবে
      2. B বাল্বটি জ্বলবে
      3. A ও B দুইটি বাল্বই জ্বলবে
      4. A ও B কোনো বাল্বই জ্বলবে না
      ব্যাখ্যা

      প্রশ্ন: ২নং সুইচটি চালু করা হলে নিচের কোন ঘটনাটি ঘটবে?


      সমাধান:
      ১ নং সুইচ চালু করলে A ও B বাল্ব দুটিই বর্তনীপূর্ণ হবে এবং দুটির মাঝে দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। তাই দুটি বাল্বই জ্বলবে।

      ২ নং সুইচ চালু করলে A ও B কোনো বাল্বই জ্বলবে না কারণ ১ নং সুইচটি বন্ধ আছে।

      ৪,৬৬৪.
      (√৮ + √৮) = ?
      1. ৬৪
      2. ১৬
      3. ৩২
      4. ৮০
      ব্যাখ্যা
      প্রশ্ন: (√৮ + √৮) = ?

      সমাধান:
      (√৮ + √৮)
      (২√৮)
      = (২) × (√৮)
      = ৪ × ৮
      = ৩২
      ৪,৬৬৫.
      What is the antonym of the word "Primary"?
      1. Secondary
      2. Nascent
      3. Utmost
      4. Cardinal
      ব্যাখ্যা

      • Primary শব্দের অর্থ - প্রথম; প্রাথমিক; আদ্য; আদি; আদিম; মুখ্য; প্রধান।

      • এর antonym হচ্ছে Secondary. 
      - Secondary শব্দের অর্থ - অমুখ্য; গৌণ; অপ্রধান; মাধ্যমিক; মধ্যক।

      অন্যান্য অপশনগুলোর অর্থ:
      খ) Nascent - জন্ম নিচ্ছে এমন; জায়মান; উৎপদ্যমান।
      গ) Utmost - চরম; সর্বাধিক; পরম; সর্বোচ্চ; নিরতিশয়।
      ঘ) Cardinal - প্রধান; মুখ্য; অগ্রগণ্য; অপরিহার্য।

      অন্যান্য অপশনগুলো Primary এর Synonym হিসেবে ব্যবহৃত হয়।

      Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 

      ৪,৬৬৬.
      ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
      1. ০.০০০৬৪
      2. ৬.৪০০০০
      3. ০.৬৪০০০
      4. ০.০৬৪০০
      ব্যাখ্যা
      প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?

      সমাধান:
      ০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪
      ৪,৬৬৭.
      নিচের কোন চিত্রটি ভিন্ন ধরণের?
      1. চিত্র- 1
      2. চিত্র- 2
      3. চিত্র- 3
      4. চিত্র- 4
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের কোন চিত্রটি ভিন্ন ধরণের?

      চিত্র- 4 এর বর্ণটি (E) ছাড়া বাকি তিনটি বর্ণ (B, C, D) Consonant, তাই চিত্র- 4 অন্য চিত্রগুলো থেকে ভিন্ন।

      ৪,৬৬৮.
      A is west of B and B is north of C. D is south of A. Which direction is D of C?
      1. ক) west
      2. খ) south
      3. গ) north
      4. ঘ) east
      ব্যাখ্যা
      প্রশ্ন: A is west of B and B is north of C. D is south of A. Which direction is D of C?

      সমাধান:


      যেহেতু, B এর পশ্চিমে A এবং C এর উত্তরে B
      আবার, A এর দক্ষিণে D এবং C, D এর পূর্ব দিকে।

      ∴ C এর পশ্চিম দিকে D এর অবস্থান।
      ৪,৬৬৯.
      বালক ও বালিকার একটি দলে নিম্নরুপে খেলা হচ্ছে। প্রথম বালক ৬ জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক ৭ জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে , তবে b এর মান কত?
      1. ক) b = g
      2. খ) b = 5g
      3. গ) b = g - 4
      4. ঘ) b = g - 5
      ব্যাখ্যা
      প্রশ্ন: বালক ও বালিকার একটি দলে নিম্নরুপে খেলা হচ্ছে। প্রথম বালক 6 জন বালিকার সঙ্গে খেলছে, দ্বিতীয় বালক 7 জন বালিকার সঙ্গে খেলছে। এভাবে শেষ বালক সবকটি বালিকার সঙ্গে খেলছে। যদি b বালকের সংখ্যা এবং g বালিকার সংখ্যা প্রকাশ করে , তবে b এর মান কত?

      সমাধান:
      দেওয়া আছে, 
      বালকের সংখ্যা = b
      বালিকার সংখ্যা = g

      ১ম বালক 6 জন বালিকার সাথে খেলে।
      ২য় বালক 7 জন  বালিকার সাথে খেলে।

      অতএব, বালক ও বালিকার সংখ্যার পার্থক্য হলো  5

      সুতরাং, সমীকরণ হবে b = g - 5
      ৪,৬৭০.
      নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
      ল খ গো
      1. ক) গোলখ
      2. খ) খগোল
      3. গ) লগোখ
      4. ঘ) গোখল
      ব্যাখ্যা
      খগোল অর্থ আকাশমণ্ডল।

      ৪,৬৭১.
      ব্যবসায় সফল হতে হলে আপনাকে অবশ্যই __ হতে হবে।
      1. ক) রসিক
      2. খ) বুদ্ধিমান
      3. গ) ধনী
      4. ঘ) পরিশ্রমী
      ব্যাখ্যা

      প্রথমত, প্রশ্নটা আপেক্ষিক। একদম ১ + ১ = ২ এভাবে বলা সম্ভব নয়। আপনার বিবেচনা থেকে উত্তর করতে পারেন।
      বড় ধরণের ব্যাবসা চালাতে বা উদ্যোক্তা হতে হলে অবশ্যই বুদ্ধির প্রয়োজনীয়তা এগিয়ে রাখতে হবে। তবে, এটাও সত্য পরিশ্রম ছাড়া কোন বুদ্ধিই কাজে লাগবে না।
      সব ব্যবসায় প্রখর বুদ্ধির প্রয়োজনীয়তা নেই। শিল্পপতিও ব্যবসায়ী আবার মুদি দোকানদারও ব্যাবসায়ী আবার রাস্তার পাশে সবজি বিক্রেতাও ব্যবসায়ী। মুদির দোকানীকে অতোটা বুদ্ধিমান হবার প্রয়োজন নেই, শুধু পরিশ্রম করে গেলেও তিনি ব্যবসায় ভাল করবেন।
      বিষয়টি নিয়ে ওয়ারেন বাফেটের একটা উক্তি এরকম, "You don’t need a lot of brains to be in this business. What you do need is emotional stability. You have to be able to think independently.”
      এমন অনেক সফল ব্যবসায়ী পাওয়া যাবে যারা গড়পড়তা বুদ্ধিমত্তা এবং অক্লান্ত পরিশ্রম দিয়ে সফল হয়েছে। কিন্তু, আপনি এমন কোন ব্যবসায়ী পাবেন না যিনি পরিশ্রম ছাড়া শুধু বুদ্ধিমত্তা দিয়েই সফল হয়ে গেছেন। তাই, আর যাই হোক না কেন পরিশ্রমী হতেই হবে।

      ৪,৬৭২.
      A একটি কাজ করতে পারে ২৪ দিনে যা B করতে পারে A এর অর্ধেক সময়ে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে হবে?
      1. ক) ৮ দিন
      2. খ) ৬ দিন
      3. গ) ৪ দিন
      4. ঘ) ২ দিন
      ব্যাখ্যা
      প্রশ্ন: A একটি কাজ করতে পারে ২৪ দিনে যা B করতে পারে A এর অর্ধেক সময়ে। তারা একত্রে কাজটি করলে কত দিনে শেষ করতে হবে? 

      সমাধান: 
      A ২৪ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
      A ১ দিনে করতে পারে কাজটির = ১/২৪ অংশ

      B ১২ দিনে করতে পারে কাজটির = ১ অংশ 
      B ১ দিনে করতে পারে কাজটির = ১/১২ অংশ

      (A + B) ১ দিনে করতে পারে কাজটির = (১/২৪) + (১/১২) অংশ
      = (১ + ২)/২৪ অংশ
      = ৩/২৪ অংশ
      = ১/৮ অংশ

      (A + B) ১/৮ অংশ কাজ করতে পারে = ১ দিনে 
      (A + B) ১ অংশ বা সম্পূর্ণ কাজ করতে পারে = (১ × ৮)/১ দিনে 
      = ৮ দিনে
      ৪,৬৭৩.
      নিচের কোনটি "কৃশ" শব্দের বিপরীত শব্দ?
      1. বেঁটে
      2. ভারী
      3. স্থুল
      4. বদান্য
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোনটি "কৃশ" শব্দের বিপরীত শব্দ?

      সমাধান:
      • "কৃশ" শব্দের বিপরীত শব্দ হচ্ছে: স্থুল।

      • অন্যান্য অপশন আলোচনা:
      - "কৃপণ" শব্দের বিপরীত শব্দ হচ্ছে: বদান্য।
      - "হালকা" শব্দের বিপরীত শব্দ হচ্ছে: ভারী।
      - "লম্বা" শব্দের বিপরীত শব্দ হচ্ছে: বেঁটে।
      ৪,৬৭৪.
      A পিস্টনের ক্ষেত্রফল 5 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 15 বর্গমিটার। যদি A পিস্টনে 6N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?
      1. 12.5 N
      2. 15 N
      3. 18 N
      4. 25 N
      ব্যাখ্যা

      প্রশ্ন: A পিস্টনের ক্ষেত্রফল 5 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 15 বর্গমিটার। যদি A পিস্টনে 6N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে?
       

      সমাধান:
      A পিস্টনের ক্ষেত্রফল (A1) = 5 বর্গমিটার
      B পিস্টনের ক্ষেত্রফল (A2) = 15 বর্গমিটার
      A পিস্টনে প্রযুক্ত বল (F1) = 6 নিউটন
      B পিস্টনে অনুভূত বল (F2) = ?

      প্যাসকেলের সূত্র অনুযায়ী,
      F1/A1 = F2/A2
      ⇒ F2 = (F1 × A2)/A1
      = (6 × 15)/5
      = 18 N

      ৪,৬৭৫.
      একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
      1. ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
      2. খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
      3. গ) দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
      4. ঘ) কোনোটিই নয়
      ব্যাখ্যা

      দুইটি স্ক্রু-ড্রাইভারকেই সমান সংখ্যকবার ঘুরাতে হবে। কারণ হাতলের ব্যাস যা-ই হোক না কেন সেটা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি ঘোরে এবং সেই সাথে স্ক্রুটিও ৩৬০ ডিগ্রি ঘোরবে। কিন্তু হাতল মোটা হলে কম বল প্রয়োগ করতে হবে তথা যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে।
      কিছু গাইডে ভুল উত্তর দেয়া আছে।
      দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে। ছবিটি দেখুন। নিচের দিকে স্ক্রু একবার ঘুরলে উপরে ড্রাইভারও একবারই ঘুরবে।

      ৪,৬৭৬.
      লিভারটি ভারসাম্যে না রেখে প্রশ্নবোধক স্থানে সর্বোচ্চ কত পাউন্ড রেখে বামে হেলিয়ে রাখা যাবে?
      1. ক) ৩০
      2. খ) ৩৫
      3. গ) ২০
      4. ঘ) ৩৪
      ব্যাখ্যা
      ৩৫ এ ভারসাম্যে থাকবে। আর বাকিগুলোতে বামে হেলে থাকবে। তবে, প্রশ্নে যেহেতু সর্বোচ্চ কত সেটা চেয়েছে তাই উত্তর হবে ঘ) ৩৪
      ৪,৬৭৭.
      প্রদত্ত  শব্দটি আয়না দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি ? 

      1. 1
      2. 2
      3. 3
      4. 4
      ব্যাখ্যা
      সঠিক উত্তর অপশন (ক)





      ৪,৬৭৮.
      কলাপী : শিখী :: মৃগ : ?
      1. ক) অহি
      2. খ) হাতি
      3. গ) হরিণ
      4. ঘ) মৌমাছি
      ব্যাখ্যা
      'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ 
      'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ -মধুপ , আর্ঘা , পুষ্পলিহ 
      'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী  
      'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল 
      'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন 

      [উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]  
      ৪,৬৭৯.
      ৫০ লিটার রঙের মিশ্রণে নীল ও লাল রঙের অনুপাত ৩ : ২। কত লিটার নীল রঙ যোগ করলে অনুপাত ৫ : ২ হবে? 
      1. ৩২ লিটার
      2. ২০ লিটার
      3. ২৪  লিটার
      4. ১৫ লিটার
      ব্যাখ্যা

      প্রশ্ন: ৫০ লিটার রঙের মিশ্রণে নীল ও লাল রঙের অনুপাত ৩ : ২। কত লিটার নীল রঙ যোগ করলে অনুপাত ৫ : ২ হবে?

      সমাধান:
      দেওয়া আছে,
      ​মিশ্রণের অনুপাত = ৩ : ২
      ​মোট অংশ = ৩ + ২ = ৫ 

      ​মিশ্রণে নীল রঙের পরিমাণ = ৫০ এর (৩/৫) = ৩০ লিটার
      ​ লাল রঙের পরিমাণ = ৫০ এর (২/৫) = ২০ লিটার 

      ​ধরি,
      ​নীল রঙ মেশাতে হবে = ক লিটার 

      ​প্রশ্নমতে,
      (​৩০ + ক)/২০ = ৫/২
      ⇒ ​২(৩০ + ক) = ২০ × ৫
      ​ ⇒ ৬০ + ২ক = ১০০ 
      ​ ⇒ ২ক = ১০০ - ৬০
       ⇒ ​২ক = ৪০
       ⇒ ​ক = ৪০/২  
      ​ ∴ ক = ২০ 

      ​∴ নীল রঙ মেশাতে হবে = ২০ লিটার 

      ৪,৬৮০.
      'হিরণ্যরেতা' শব্দটির অর্থ কোনটি?
      1. তরুণী
      2. সূর্য
      3. তুষারপুঞ্জ
      4. গণ্যমান্য
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'হিরণ্যরেতা' শব্দটির অর্থ কোনটি?

      সমাধান:
      "হিরণ্যরেতা" শব্দটির অর্থ হলো- অগ্নি, সূর্য, শিব।

      অন্যদিকে, 
      "গণ্যমান্য" শব্দটির অর্থ হলো- সম্ভ্রান্ত, বিশেষভাবে মান্য, সম্মাননীয়।
      "হিমানী" শব্দটির অর্থ হলো- বরফ, তুষারপুঞ্জ। 
      "তরুণী" শব্দটির অর্থ হলো- যুবতি।

      উৎস:
      - বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

      ৪,৬৮১.
      সুমন প্রথমে ১২ মিটার উত্তরে যায়। পরে ১২ মিটার পশ্চিমে যায়। সেখান থেকে পুনরায় ৪ মিটার উত্তরে যায়। যাত্রা স্থান থেকে ঐ স্থানের সরাসরি দূরত্ব কত?
      1. ক) ২৮ মিটার
      2. খ) ২৪ মিটার
      3. গ) ২০ মিটার
      4. ঘ) ১৬ মিটার
      ব্যাখ্যা
      প্রশ্ন: সুমন প্রথমে ১২ মিটার উত্তরে যায়। পরে ১২ মিটার পশ্চিমে যায়। সেখান থেকে পুনরায় ৪ মিটার উত্তরে যায়। যাত্রা স্থান থেকে ঐ স্থানের সরাসরি দূরত্ব কত?

      সমাধান
       
      ধরি,
      সুমন প্রথমে AB = ১২ মিটার উত্তরে যায়। পরে BC = ১২ মিটার পশ্চিমে যায়।
      সেখান থেকে CD = ৪ মিটার উত্তরে যায়। যাত্রা স্থান থেকে ঐ স্থানের দূরত্ব AD 

      এখানে AB ও CD রেখা সমান্তরাল এবং CD = BE = ৪ মিটার
      তাহলে AE = ১২ + ৪ = ১৬ মিটার এবং BC = DE = ১২ মিটার
      ADE একটি সমকোণী ত্রিভুজ গঠন করে যার অতিভুজ AD এবং এটিই যাত্রা স্থান থেকে নির্দিষ্ট স্থানের সরাসরি দূরত্ব

      পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
      AD2 = AE² + DE²
      AD = √(AE² + DE²)
      = √(১৬² + ১২²)
      = √(২৫৬ + ১৪৪)
      =√৪০০
      ∴ AD = ২০ মিটার

      ∴ যাত্রা স্থান থেকে ঐ স্থানের সরাসরি দূরত্ব = ২০ মিটার।
      ৪,৬৮২.
      1 - (1/2) + (1/3) - (1/4) + (1/5) - (1/6) = ?
      1. (37/720)
      2. (37/60)
      3. (60/37)
      4. (37/90)
      ব্যাখ্যা
      প্রশ্ন: 1 - (1/2) + (1/3) - (1/4) + (1/5) - (1/6) = ?

      সমাধান:
      1 - (1/2) + (1/3) - (1/4) + (1/5) - (1/6) 
      = (60 - 30 + 20 - 15 + 12 - 10)/60
      = 37/60
      ৪,৬৮৩.
      নিচের কোন বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই দেখায়?
      1. OMHU
      2. TOOP
      3. NWOX
      4. HRTO
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন বর্ণগুলো আয়নায় ও বাস্তবে একই দেখায়?

      সমাধান:



      উপরিক্ত ছক হতে দেখা যায় যে, OMHU এর সবগুলো বর্ণ আয়নায় ও বাস্তবে একই দেখায়।
      বাকি অপশনগুলোর আয়নায় ও বাস্তবে ভিন্ন ভিন্ন।
      ৪,৬৮৪.
      A watch was correct at noon, after which it started to lose 17 minutes per hour and stopped completely at 2.52 pm. What time is the now?
      1. ক) 3.30 pm
      2. খ) 4.00 pm
      3. গ) 4.30 pm
      4. ঘ) 5.00 pm
      ব্যাখ্যা
      Question: A watch was correct at noon, after which it started to lose 17 minutes per hour and stopped completely at 2.52 pm. What time is the now?

      Solution: 
      At noon হলো দুপুর ১২টা 
      ঘড়িটি 2.52 টায় বন্ধ হয়ে যায় 
      ১২টা থেকে 2.52 টা হলো = 172 মিনিট চলে 

      প্রতি ঘণ্টায় ঘড়িটি চলে = 60 - 17 = 43 মিনিট 
      ১৭২ মিনিট প্রকৃত সময় অতিবাহিত হয় = 172/43 = 4 ঘণ্টা 
      এখন প্রকৃত সময় = 12টা + 4 ঘণ্টা  = 4টা 
      ৪,৬৮৫.
      ঘড়িতে যখন ৭টা ৩০ মিনিট বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
      1. 85°
      2. 135°
      3. 60°
      4. 45°
      ব্যাখ্যা
      প্রশ্ন: ঘড়িতে যখন ৭টা ৩০ মিনিট বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

      সমাধান:
      মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2। [এখানে, M = 30 মিনিট, H = 7 ঘণ্টা]
      = ।{(11 × 30) - (60 × 7)}/2।
      = ।(330 - 420)/2।
      = ।(- 90°)/2।
      = । - 45°।
      = 45°

      ∴ মধ্যবর্তী কোণ = 45°
      ৪,৬৮৬.
      নিচের কোন বানানটি শুদ্ধ?
      1. সুত্র
      2. নির্মুল
      3. হরীতকী
      4. কৃপন
      ব্যাখ্যা
      • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
      'হরীতকী' - শুদ্ধ বানান।

      • 'হরীতকী' শব্দের অর্থ:
      - গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জাত এবং বসন্তকালে ফোটে এমন সাদাটে উভলিঙ্গ ফুল ও ভেষজগুণসম্পন্ন জলপাইসদৃশ হলুদাভ কষায় ফল বা তাঁর ডিম্বাকৃতি পাতাবিশিষ্ট মাঝারি উচ্চতার পত্রমোচী উদ্ভিদ।

      অন্যান্য অপশনের শুদ্ধ বানান: 
      • সুত্র - সূত্র,
      • নির্মুল - নির্মূল, 
      • কৃপন - কৃপণ।

      উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
      ৪,৬৮৭.
      ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত?
      1. ৬৯
      2. ৬৮
      3. ৬৭
      4. ৬৩
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় কত? 

      সমাধান: 
      ৪০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭
      আবার, 
      ৪০ থেকে ১০০ এর মধ্যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১
      ∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
      = ১৩৮

      ∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার গড় = ১৩৮/২
      = ৬৯
      ৪,৬৮৮.
      PERCEPTION শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
      1. ক) 1
      2. খ) 2
      3. গ) 3
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      PERCEPTION শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব অপশন ঘ 
       
      ৪,৬৮৯.
        ব্যাখ্যা
        প্রশ্ন:

        সমাধান:
        ১ম সারির ১ম চিত্রে, চতুর্ভুজের ভিতরের আড়াআড়ি দাগগুলো ২য় চিত্রে নেই।
        একইভাবে, ২য় সারির ২য় চিত্রে বর্গক্ষেত্রের ভিতরের আড়াআড়ি দাগগুলো ২য় চিত্রে নেই।
        ৪,৬৯০.
        ৩, ৫, ৬, ৬, ৯, ৭, ১২, ৮ ... ধারাটির পরবর্তী পদটি কত?
        1. ক) ৯
        2. খ) ৭
        3. গ) ১৫
        4. ঘ) ১৮
        ব্যাখ্যা
        প্রশ্ন: ৩, ৫, ৬, ৬, ৯, ৭, ১২, ৮ ... ধারাটির পরবর্তী পদটি কত?

        সমাধান: 
        এখানে দুটি ধারা আছে।
        ১ম ধারা= ৩, ৬ , ৯, ১২, ১৫......[যা ৩ করে বাড়ছে]
        ২য় ধারা= ৫, ৬,৭,৮ ...... [যা ৫ থেকে শুরু করে ক্রমিক সংখ্যা]

        পরবর্তী পদ হবে = ১৫
        ৪,৬৯১.
        ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে একটি নষ্ট ঘড়ি কতবার সঠিক সময় দিবে?
        1. ৫৬ বার
        2. ৫৮ বার 
        3. ৬০ বার
        4. ৬২ বার
        ব্যাখ্যা
        প্রশ্ন: ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে একটি নষ্ট ঘড়ি কতবার সঠিক সময় দিবে?

        সমাধান:
        ২০২৪ সাল লিপ ইয়ার হওয়ায় ফেব্রায়ির মাস হবে ২৯ দিনে।

        একটি নষ্ট ঘড়ি ১ দিনে সঠিক সময় দেয় = ২ বার 
        ∴ ২৯ দিনে সঠিক সময় দিবে = ২৯ × ২ বার 
        = ৫৮ বার 
        ৪,৬৯২.

        The rectangular solid above is made up of eight cubes of same size, each of which has exactly one face painted blue. What is the greatest fraction of the total surface area of the solid that could be blue?
        1. 1/6
        2. 1/14
        3. 1/4
        4. 2/7
        ব্যাখ্যা
        [প্রশ্নটি GMAT Club থেকে সরাসরি নেওয়া হয়েছে। প্রচলিত অনেক গাইডে 1/6 উত্তর দেওয়া আছে, যা প্রকৃতপক্ষে ভুল।]

        প্রশ্ন:

        The rectangular solid above is made up of eight cubes of same size, each of which has exactly one face painted blue. What is the greatest fraction of the total surface area of the solid that could be blue?

        সমাধান:

        চিত্রে প্রদত্ত আয়তক্ষেত্রটি ৮টি সমান বর্গক্ষেত্র দিয়ে গঠিত।
        পাশাপাশি থাকার কারণে উপরের সারিতে ৪টি ও নিচের সারিতে ৪টি মোট ৮টি  নীল রং করা হয়েছে।

        পিছনের অংশে মোট তল আছে ৮টি।
        দুই পাশে ২ করে মোট তল ৪ টি।
        উপরের অংশে ৪টি ও নিচের অংশে ৪টি মোট তল আছে ৮টি।
        আয়তক্ষেত্রটি মোট তল আছে = (৮ + ৮ + ৪ + ৮)টি
        = ২৮টি

        নীল রং করা তল = ৮টি

        ∴ নীল রঙ করা বক্সের আয়তন মোট আয়তক্ষেত্রের আয়তনের ৮/২৮ বা ২/৭ অংশ।
        ৪,৬৯৩.
        প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
        1. ক) 7টি
        2. খ) 8টি
        3. গ) 9টি
        4. ঘ) 10টি
        ব্যাখ্যা
         
        ২টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে =KJOM এবং JIGO = 2টি 
        ৩টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = ANOM, NFGO এবং CDEB =3টি 
        ৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = QRST = 1টি 
        ১০টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = AFIK= 1টি

        মোট বর্গ = 2 + 3 + 1 + 1 = 7টি
        ৪,৬৯৪.
        কোন সংখ্যাটি প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে?
        1. ৩২
        2. ৪৮
        3. ৬৪
        4. ১০৮
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন সংখ্যাটি প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে?


        সমাধান:
        এখানে,
        ১৬/৬৪ = ৬৪/২৫৬
        ⇒ ১/৪ = ১/৪

        অর্থাৎ, প্রশ্নবোধক স্থানে ৬৪ হলে ভগ্নাংশটি সমতুল হবে।
        ৪,৬৯৫.
        নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সমাঞ্জস্যপূর্ণ নয়?
        1. সিপাহী হামিদুর রহমান
        2. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ
        3. মেজর আবু তাহের
        4. সিপাহী মোস্তফা কামাল
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে সমাঞ্জস্যপূর্ণ নয়? 

        - 'মেজর আবু তাহের' অন্যগুলোর সাথে সমাঞ্জস্যপূর্ণ নয়।  
        - মেজর আবু তাহের ছাড়া সবাই বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত।
        - মেজর আবু তাহের ১১ নং সেক্টরের কমান্ডার ছিলেন। 

        • মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ গণ - 
        - বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেঃ মতিউর রহমান,
        - বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল,
        - বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর,
        - বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান,
        - বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ,
        - বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন,
        - বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ।

        উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো।
        ৪,৬৯৬.
        রাশিয়ার সাথে রুবল যেভাবে সম্পর্কিত, ইউক্রেনের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
        1. পেসো
        2. গুয়ারানি
        3. রিভনিয়া
        4. ইউরো
        ব্যাখ্যা
        প্রশ্ন: রাশিয়ার সাথে রুবল যেভাবে সম্পর্কিত, ইউক্রেনের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

        সমাধান:
        - রাশিয়ার মুদ্রার নাম রুবল।
        - ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া।

        অতএব, রাশিয়ার সাথে রুবল যেভাবে সম্পর্কিত, ইউক্রেনের সাথে তেমনি কোনটি 'রিভনিয়া' সম্পর্কিত।
        ৪,৬৯৭.
        নিচের চিত্রে কতটি সংখ্যা দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে।
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের চিত্রে কতটি সংখ্যা দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে।


        সমাধান:
        চিত্রে 1 ও 13 শুধু ত্রিভুজে
        2, 4, 9 ও 11 শুধু বৃত্তে
        এবং 5 শুধু আয়তক্ষেত্রে আছে।

        দুটি বা ততোধিক জ্যামিতিক চিত্রের বাইরে অবস্থান করছে মোট টি সংখ্যা।
        ৪,৬৯৮.
        কোনটি শুদ্ধ রূপে লেখা বানান?
        1. বিমূঢ়
        2. ভূবন
        3. তদানুসারে
        4. দুরাবস্থা
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোনটি শুদ্ধ রূপে লেখা বানান?

        সমাধান:
        শুদ্ধ বানান: বিমূঢ়।

        • অন্যান্য শব্দগুলোর শুদ্ধ বানান:
        ভূবন = ভুবন।
        দুরাবস্থা = দুরবস্থা।
        তদানুসারে = 'তদনুসারে'।
        ৪,৬৯৯.
        একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির সম্পর্কে কী হয়?
        1. মা
        2. বোন
        3. ফুফু
        4. খালা
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির সম্পর্কে কী হয়?

        সমাধান: 
        মেয়ের মামার বাবা হলো মেয়েটির নানা 
        মেয়েটির নানার একমাত্র মেয়ে মেয়েটির মা 
        মেয়েটির মায়ের ছেলে হলো মেয়েটির ভাই 
        - মেয়েটি ছেলেটির বোন হয়।
        ৪,৭০০.
        আপনার একজন বড় বোন যিনি একই এলাকায় বাস করেন, আপনাকে অত্যন্ত অপছন্দ করেন এবং লোকের সামনে আপনাকে বিব্রত করেন। এক্ষেত্রে আপনি কী করবেন?
        1. হেটে চলে যাবেন এবং কিছুই বলবেন না।
        2. আপনি না শোনার ভাণ করবেন।
        3. তাঁর বাসায় গিয়ে বিষয়টি সম্পর্কে আলোচনা করবেন এবং এ ব্যাপারে আপনার অনুভূতি ব্যাখ্যা করবেন।
        4. তাকে বলবেন এভাবে চালিয়ে যেতে থাকলে আপনি তাকে কোর্টে নিয়ে যাবেন।
        ব্যাখ্যা
        প্রশ্ন: আপনার একজন বড় বোন যিনি একই এলাকায় বাস করেন, আপনাকে অত্যন্ত অপছন্দ করেন এবং লোকের সামনে আপনাকে বিব্রত করেন। এক্ষেত্রে আপনি কী করবেন?

        সমাধান:
        তাঁর বাসায় গিয়ে বিষয়টি সম্পর্কে আলোচনা করবেন এবং এ ব্যাপারে আপনার অনুভূতি ব্যাখ্যা করবেন। এতে করে তিনি তাঁর ভূল বুঝতে পারবেন।