বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৪৫ / ১৩৫ · ৪,৪০১৪,৫০০ / ১৩,৫৮৯

৪,৪০১.
মহিলাটির একাধিক শাড়ি পছন্দ হয়েছিল, তাই তিনি ____ হয়েছিলেন।
  1. আত্মহারা
  2. সিদ্ধান্তহীন
  3. বিমর্ষ
  4. উৎফুল্ল
ব্যাখ্যা
প্রশ্ন: মহিলাটির একাধিক শাড়ি পছন্দ হয়েছিল, তাই তিনি ____ হয়েছিলেন।

সমাধান:
যখন কোন মানুষের একাধিক বিষয় বা বস্তু পছন্দ হয় এবং সেখান থেকে একটি বা কিছু বাছাই করতে হয়, তখন সে দ্বিধায় থাকে যে কোনটি নিবে আর কোনটি বাদ দিবে। অর্থাৎ, সে সিদ্ধান্তহীন হয়ে পড়ে।  
৪,৪০২.
৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা ৪৫ মিনিট। ৬ টা বাজতে আর কত সময় বাকি?
  1. ক) ১৫ মিনিট
  2. খ) ২০ মিনিট
  3. গ) ২৫ মিনিট
  4. ঘ) ১০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ মিনিট আগে সময় ছিল ৪ টা ৪৫ মিনিট। ৬ টা বাজতে আর কত সময় বাকি? 

সমাধান:
বর্তমান সময় ৪ : ৪৫ টা + ৫০ মিনিট 
= ৫ : ৩৫ টা 

৬ টা বাজতে আর কত সময় বাকি
৬ : ০০ - ৫ : ৩৫ 
= ২৫ মিনিট 

৪,৪০৩.
Which word is correctly spelt?
  1. Reverbaration
  2. Ractengular
  3. Ascertain
  4. Catterpillar
ব্যাখ্যা
প্রশ্ন: Which word is correctly spelt?

সমাধান
The correctly spelt word is -
Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

Correct Spelling of the other words:
Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।
Rectangular = আয়তক্ষেত্রাকার।
Caterpillar = শুঁয়া পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।
৪,৪০৪.
একটি সারিতে রিমার ক্রম যদি বাম দিক থেকে ১৭তম এবং ডান দিক থেকে ১৩তম হয়, তাহলে সারিতে মোট কতজন সদস্য আছে?
  1. ৩৭
  2. ২৯
  3. ৩৫
  4. ৪১
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সারিতে রিমার ক্রম যদি বাম দিক থেকে ১৭তম এবং ডান দিক থেকে ১৩তম হয়, তাহলে সারিতে মোট কতজন সদস্য আছে?

সমাধান:
কোনো সারিতে কোনো ব্যক্তির অবস্থান উভয় প্রান্ত (বাম ও ডান) থেকে জানা থাকলে, সারির মোট সদস্য সংখ্যা নির্ণয়ের সূত্র:

মোট সদস্য সংখ্যা = (বাম দিক থেকে অবস্থান) + (ডান দিক থেকে অবস্থান) - ১

অতএব, সারির সদস্য সংখ্যা = (১৭ + ১৩) - ১
= ৩০ - ১
= ২৯

৪,৪০৫.
একটি পণ্যের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের পার্থক্য ২৪০ টাকা। যদি লাভের হার ২০% হয়, বিক্রয়মূল্য কত? 
  1. ক) ১৬৪০ টাকা 
  2. খ) ১২৪০ টাকা 
  3. গ) ১৪৪০ টাকা 
  4. ঘ) ১৩৪০ টাকা 
ব্যাখ্যা
মনেকরি 
ক্রয়মূল্য x 
২০% লাভে, বিক্রয়মূল্য = (১২০ × x )/১০০
                                    = ৬x/৫ 

প্রশমতে, 
(৬x/৫) - x = ২৪০ 
(৬x - ৫x )/৫ = ২৪০
x/৫ = ২৪০
x = ২৪০ × ৫   
x = ১২০০

বিক্রয়মূল্য = ৬x/৫ 
                 = (১২০০ × ৬)/৫
                 = ১৪৪০ টাকা 
৪,৪০৬.
ঘণ্টার কাঁটা প্রতি মিনিটে ১/৬০ ডিগ্রি অতিক্রম করে। ১ ঘণ্টায় তা কত ডিগ্রি অতিক্রম করে? 
  1. ৬ ডিগ্রি 
  2. ৪ ডিগ্রি 
  3. ২ ডিগ্রি 
  4. ১ ডিগ্রি 
ব্যাখ্যা
আমরা জানি, 
১ ঘণ্টা = ৬০ মিনিট 

১ মিনিটে অতিক্রম করে ১/৬০ ডিগ্রি 
৬০ মিনিটে অতিক্রম করে ১ × ৬০/৬০ ডিগ্রি
                                           = ১ ডিগ্রি 
৪,৪০৭.
What is the opposite of 'Inimical'?
  1. adversary
  2. antipathetic
  3. hostile
  4. advantageous
ব্যাখ্যা

Synonyms for inimical
adversarial, adversary, antagonistic, antipathetic, hostile,

Antonyms for inimical
helpful, advantageous

৪,৪০৮.
ধর্মের কল ______ নাড়ে
  1. ক) হৃদয়ে
  2. খ) বাতাসে
  3. গ) শিকলে
  4. ঘ) তাড়াতাড়ি
ব্যাখ্যা
'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ = গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ
'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ = অপরাধের তুলনায় অধিক সাজা
'গরিবের ঘোড়া রোগ' প্রবাদ প্রবচনটির অর্থ = অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪,৪০৯.
এই চিত্রে মোট কতটি সরলরেখা আছে?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
২টি আয়াতক্ষেত্রে (লাল চিহ্নিত) (২×৪) বা ৮টি এবং বাকি রেখা মোট ৬টি (সবুজ চিহ্নিত)। মোট ১৪ টি সরলরেখা।
৪,৪১০.
10-x - 100-0.25 = 0, হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 1/2
  4. ঘ) 1/4
ব্যাখ্যা
Question: 10-x - 100-0.25 = 0, হলে x এর মান কত?

Solution: 
10-x - 100-0.25 = 0
⇒ 10-x = 100-0.25
⇒ 1/10x = 1 / 1000.25
⇒ 10x  = 1000.25
⇒ 10x  = 1001/4
⇒ 10x = (102)1/4
⇒ 10x = (10)1/2
⇒ x = 1/2
৪,৪১১.
একটি বাগানে যতগুলো ফুল আছে পরের দিন সেগুলো দ্বিগুণ হয়ে যায়। ২৪ তম দিনে বাগানে যতগুলো ফুল ছিল কত তম দিনে তার এক-চতুর্থাংশ ফুল সে বাগানে ছিল?
  1. ক) ৬
  2. খ) ১২
  3. গ) ১৬
  4. ঘ) ২২
ব্যাখ্যা
যেহেতু বাগানে যতগুলো ফুল থাকে পরের দিন সেগুলো দ্বিগুণ হয়ে যায় তাই ২৪ তম দিনে যত গুলো ফুল ছিল ২৩ তম দিনে তার অর্ধেক ছিল। এবং ২৩ তম দিনে যতগুলো ছিল ২২ তম দিনে তারও অর্ধেক ছিল। অর্থাৎ ২২ তম দিনে ২৪ তম দিনে যতগুলো ছিল তার অর্ধেকের অর্ধেক বা এক-চতুর্থাংশ ছিল।
৪,৪১২.
যদি JKLM = 10111213 হয়, তবে PQRS = ?
  1. ক) 12131415
  2. খ) 14151617
  3. গ) 16171819
  4. ঘ) 17181920
ব্যাখ্যা
যদি JKLM = 10111213 হয়, তবে PQRS = 16171819
৪,৪১৩.
নিচের প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 4
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে,
১ম চিত্রে, (4 × 4) - (3 × 5) = 1
২য় চিত্রে, (6 × 8) - (6 × 7) = 6
৩য় চিত্রে, (5 × 8) - ( 5 × 6) = 10
৪,৪১৪.
স্প্রিং নিক্তি দিয়ে কী মাপা হয়?
  1. বেগ
  2. ওজন
  3. ত্বরণ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: স্প্রিং নিক্তি দিয়ে কী মাপা হয়?

সমাধান:
স্প্রিং নিক্তি দিয়ে ওজন মাপা হয়।
৪,৪১৫.

প্রদত্ত চিত্রটিতে কোনো দুটি সংলগ্ন অঞ্চলের রঙ যেন এক না হয়, এমনভাবে আঁকা হয়েছে। এই চিত্রে রঙ করতে সর্বনিম্ন কতটি ভিন্ন রঙ প্রয়োজন?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
ব্যাখ্যা
প্রশ্ন: 
প্রদত্ত চিত্রটিতে কোনো দুটি সংলগ্ন অঞ্চলের রঙ যেন এক না হয়, এমনভাবে আঁকা হয়েছে। এই চিত্রে রঙ করতে সর্বনিম্ন কতটি ভিন্ন রঙ প্রয়োজন?

সমাধান:

সর্বনিম্ন তিনটি রঙ প্রয়োজন।
৪,৪১৬.
Bee : Beehive : : Dog : ?
  1. Kennel
  2. Stable
  3. Pen
  4. Shed
ব্যাখ্যা
প্রশ্ন: Bee : Beehive : : Dog : ?

সমাধান:
Bee = মৌমাছি
Beehive = মৌচাক
Dog = কুকুর
Kennel = কুকুর রাখার ঘর; যে স্থানে কুকুরের যত্ন নেওয়া হয়।
Stable = আস্তাবল; একটি বিশেষ আস্তাবলে রক্ষিত অশ্বসমূহ; অশ্বপালনের প্রতিষ্ঠান।
Pen = গরু, ভেড়া ও মুরগি রাখার জন্য ঘেরা জায়গা; খোঁয়াড়।
Shed = জিনিসপত্র মজুত রাখার জন্য কিংবা প্রাণীর ও যানবাহনের আশ্রয়ের জন্য দালান বা যেনতেনপ্রকারে তৈরি ঘর; চালা; ছাউনি; জনাশ্রয়; -শালা

∴ Bee : Beehive : : Dog : Kennel
৪,৪১৭.
১ এপ্রিল, ২০১৬, শুক্রবার এর ৫০ দিনের আগের দিনটি কী বার ছিল?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
ব্যাখ্যা
৭ বা ৭ এর গুণিতক দিনসমূহ সর্বদা একই দিন হয়। 
সুতরাং, ৪৯ তম দিনটি শুক্রবার। তাহলে, ৫০ তম দিনটি বৃহস্পতিবার।
অতএব, ৫০ তম দিনের আগের দিনটি বুধবার।

[ সমস্যা সমাধান - সময় (দিন, তারিখ, মাস, বছর) নির্ণয় বিষয়ক সমস্যা ]
৪,৪১৮.
যদি EDUCATION = 912365487 হয়, তবে EAT = ?
  1. ক) 987
  2. খ) 563
  3. গ) 812
  4. ঘ) 965
ব্যাখ্যা

 E = 9
D = 1
U = 2
C = 3
A = 6
T = 5
I = 4
O = 8
N = 7
সুতরাং EAT = 965 হবে।

৪,৪১৯.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ?
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ?


    সমাধান:
    প্রদত্ত প্রশ্নের ২য় চিত্রে, ত্রিভুজের অভ্যন্তরে ১টি দাগ আছে,
    ৪র্থ চিত্রে, ত্রিভুজের অভ্যন্তরে ৫টি দাগ আছে
    ∴ ৩য় চিত্রে, ত্রিভুজের অভ্যন্তরে দাগ থাকবে ৩টি। এরুপ চিত্র
    অর্থাৎ, সিরিজটিতে দাগের সংখ্যা ১, ৩, ৫ করে বৃদ্ধি পাচ্ছে।
    ৪,৪২০.
    Find the odd one out
    1. Adamant:Acquiescent
    2. Propitiate:Incense
    3. Enrage:Mollify
    4. Implacable:Inexorable
    ব্যাখ্যা
    অপশন এর ঘ শব্দ জোড়া সমার্থক এবং ক, খ, ও গ এর শব্দ জোড়া বিপরীতার্থক।
    Propitiate
    (verb transitive) Synonyms: Placate (শান্ত/আশ্বস্ত করা), Mollify (শান্ত/প্রশমিত করা), Satisfy (সন্তুষ্ট/ পরিতুষ্ট করা).
    Antonyms: Anger (রাগানো), Enrage (ক্রুদ্ধ করা), Incense (ক্রুদ্ধ/কোপান্বিত/প্রকোপিত করা).
    Implacable
    (adjective) Synonyms: Unappeasable (শান্ত, তুষ্ট বা প্রশমিত করার অসাধ্য), Inexorable (নির্মম), Adamant (অনড়).
    Antonyms: Acquiescent (প্রশ্রয়প্রবণ), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Relenting (কোমল হত্তয়া).
    ৪,৪২১.
    দুইটি নল দিয়ে কোনো চৌবাচ্চা যথাক্রমে ১০ ঘন্টায় ও ১২ ঘন্টায় পূর্ণ হয়। অপর নল দিয়ে ২০ ঘন্টায় চৌবাচ্চাটি খালি হয়। তিনটি নল একই সাথে খোলা থাকলে কত সময়ে সেটা পূর্ণ হবে?
    1. ক) ৭ ঘন্টা ২০ মিনিট
    2. খ) ৭ ঘন্টা ৪০ মিনিট
    3. গ) ৭ ঘন্টা ৩০ মিনিট
    4. ঘ) ৭ ঘন্টা ২৫ মিনিট
    ব্যাখ্যা

    ১ ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয় (১/১০ + ১/১২ - ১/২০) = ৮/৬০= ২/১৫
    ∴ চৌবাচ্চাটি পূর্ণ হতে সময় লাগে ১৫/২ = ৭.৫
    = ৭ ঘন্টা ৩০ মিনিট

    ৪,৪২২.
    5 × .5 × .05 × 1.2 = কত?
    1. ক) 0.5
    2. খ) 0.15
    3. গ) 0.25
    4. ঘ) 1
    ব্যাখ্যা
    প্রশ্ন: 5 × .5 × .05 × 1.2 = কত? 

    সমাধান: 
    5 × .5 × .05 × 1.2 
    = 0.125 × 1.2
    = 0.15
    ৪,৪২৩.
    এক কথায় প্রকাশ করুন : শক্রকে দমন করে যে-
    1. শত্রুঘ্ন
    2. কূজন
    3. নির্ভীক
    4. অরিন্দম
    ব্যাখ্যা
    প্রশ্ন: এক কথায় প্রকাশ করুন : শক্রকে দমন করে যে-
     
    সমাধান:
    শক্রকে দমন করে যে- এক কথায় প্রকাশ হলো- অরিন্দম

    → শত্রুকে বধ করে যে - শত্রুঘ্ন
    → পাখির ডাক - কূজন
    → ভয় নাই যার - নির্ভীক

    উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
    ৪,৪২৪.
    শুদ্ধ বানান কোনটি?
    1. বিভিষিকা
    2. বিভীষীকা
    3. বিভীষিকা
    4. বিভিষীকা
    ব্যাখ্যা
    ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অনুযায়ী বিভীষিকা বানানটি শুদ্ধ।
    ৪,৪২৫.
    হিমেল অফিসের কাজ শেষ করে অফিস থেকে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। প্রথমে সে অফিস থেকে ১০ কি.মি. উত্তরে গিয়ে ২১ কি.মি. পূর্বে যায় এবং এরপর ১০ কি.মি. উত্তরে যায়। অফিস থেকে হিমেলের শ্বশুর বাড়ির সোজাসজি দূরত্ব কত?
    1. ২৯ কি.মি.
    2. ৩১ কি.মি.
    3. ৩৩.৫ কি.মি.
    4. ৪১ কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: হিমেল অফিসের কাজ শেষ করে অফিস থেকে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। প্রথমে সে অফিস থেকে ১০ কি.মি. উত্তরে গিয়ে ২১ কি.মি. পূর্বে যায় এবং এরপর ১০ কি.মি. উত্তরে যায়। অফিস থেকে হিমেলের শ্বশুর বাড়ির সোজাসজি দূরত্ব কত?

    সমাধান:

    অফিসকে A এবং শ্বশুর বাড়িকে D ধরলে
    সরাসরি দূরত্ব AD = √(২০ + ২১
    = √(৪০০ + ৪৪১)
    = √৮৪১
    = ২৯ কি.মি.
    ৪,৪২৬.
    ১৮ জন শ্রমিক একটি কাজ ২৪ দিনে শেষ করতে পারে। ১৬ দিনে কাজটি শেষে করতে নতুন কতজন শ্রমিক লাগবে?
    1. ৯ জন
    2. ১২ জন
    3. ১৬ জন
    4. ১৮ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৮ জন শ্রমিক একটি কাজ ২৪ দিনে শেষ করতে পারে। ১৬ দিনে কাজটি শেষে করতে নতুন কতজন শ্রমিক লাগবে?

    সমাধান: 
    ২৪ দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে ১৮ জন
    ∴ ১ দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে (১৮ × ২৪) জন
    ∴ ১৬ দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগে (১৮ × ২৪)/১৬ জন
    = ২৭ জন

    ∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (২৭ - ১৮) জন
    = ৯ জন
    ৪,৪২৭.
    নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
    1. বুধ
    2. শুক্র
    3. পৃথিবী
    4. চাঁদ
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

    সমাধান:
    চাঁদ অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

    - বুধ, শুক্র এবং পৃথিবী হলো গ্রহ যারা সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে।
    - অন্যদিকে, চাঁদ হলো একটি উপগ্রহ যা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে, সূর্যের চারদিকে নয়।

    অতএব, চাঁদ তার শ্রেণিবিভাগ এবং কক্ষপথের দিক থেকে অন্য তিনটি থেকে ভিন্ন।

    ৪,৪২৮.
    কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
    1. প্রোজ্জল
    2. শ্মশান
    3. জিগীষা
    4. অচিন্তনীয়
    ব্যাখ্যা
    • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
    প্রোজ্জল - বানানটি অশুদ্ধ।
    - এর শুদ্ধ বানান: 'প্রোজ্জ্বল'।

    • 'প্রোজ্জ্বল' শব্দের অর্থ:
    - বিশেষভাবে উজ্জ্বল। 

    • কয়েকটি শুদ্ধ বানান:
    - কৌতূহল,
    - মন্ত্রিসভা,
    - মুমূর্ষু,
    - সমীচীন,
    - স্বায়ত্তশাসন,
    - প্রতিযোগিতা।

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
    ৪,৪২৯.
    ১৫০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ২৫ ফুট অন্তর গাছ লাগাতে কতটি চারার প্রয়োজন? 
    1. ১৯টি
    2. ৩৬টি
    3. ৩৮টি
    4. ৪২টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৫০ গজ লম্বা একটি সড়কের উভয় পাশে ২৫ ফুট অন্তর গাছ লাগাতে কতটি চারার প্রয়োজন? 

    সমাধান:
    আমরা জানি,
    ১ গজ = ৩ ফুট
    ∴ ১৫০ গজ = (৩ × ১৫০)ফুট = ৪৫০ ফুট

    এক পাশে চারা গাছ লাগবে = {(৪৫০/২৫) + ১}টি = (১৮ + ১)টি = ১৯ টি

    ∴ রাস্তার উভয় পাশে চারা গ্যাস লাগবে = (১৯ × ২)টি = ৩৮টি
    ৪,৪৩০.
    'Curtain' এর বাংলা পরিভাষা -
    1. সংক্ষিপ্ত
    2. প্রথা
    3. বিস্তারিত
    4. পর্দা
    ব্যাখ্যা

    Curtain  (noun) - (দরজা-জানালার) পর্দা।
    - (মঞ্চের) যবনিকা; পর্দা।
    - আবরণ

    এছাড়া, 
    Custom - প্রথা
    Curtail - সংক্ষিপ্ত
    Detail - বিস্তারিত

    সূত্র:
    ১. প্রশাসনিক পরিভাষা (বাংলা একাডেমি)
    ২. Accessible Dictionary by Bangla Academy

    ৪,৪৩১.
    কোন বানানটি ভুল?
    1. Happiness
    2. Prosparity
    3. Pneumonia
    4. Necessary
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোন বানানটি ভুল?

    সমাধান:
    Prosparity এর সঠিক বানান 'Prosperity'। যার বাংলা প্রতিশব্দ: উন্নতি, সৌভাগ্য।

    ৪,৪৩২.
    Which number can replace the question mark?
    5:9 = 55:?
    1. ক) 10
    2. খ) 11
    3. গ) 45
    4. ঘ) 99
    ব্যাখ্যা

    Here, 5×11 = 55
    So, 9×11 = 99

    ৪,৪৩৩.
    'A1M3b' শব্দটির পানিতে প্রতিবিম্ব কোনটি?
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'A1M3b' শব্দটির পানিতে প্রতিবিম্ব কোনটি?

      সমাধান: 

      সঠিক উত্তর: গ নং 

      ৪,৪৩৪.
      রাজশাহী : আম :: বরিশাল : ?
      1. ক) আনারস
      2. খ) আঁখ
      3. গ) আমড়া
      4. ঘ) তরমুজ
      ব্যাখ্যা
      রাজশাহী যেমন আমের জন্য প্রসিদ্ধ, তেমনি বরিশাল প্রসিদ্ধ আমড়ার জন্য।
      ৪,৪৩৫.
      ঘ-এর মাতা গ। ঘ, গ এর কন্যা নয়। অতএব ঘ ও গ এর মধ্যকার সম্পর্ক কী? 
      1. ঘ ও গ ভাই
      2. ঘ, গ-এর ছেলে
      3. ঘ, গ-এর দাদা
      4. কোনো সম্পর্ক নেই
      ব্যাখ্যা
      প্রশ্ন: ঘ-এর মাতা গ। ঘ, গ এর কন্যা নয়। অতএব ঘ ও গ এর মধ্যকার সম্পর্ক কী? 

      সমাধান: 
      প্রথমেই বলা হয়েছে ঘ এর মাতা গ।
      আবার ঘ যেহেতু গ এর কন্যা নয় তাহলে অবশ্যই পুত্র হবে।
      সুতরাং ঘ, গ-এর ছেলে।
      ৪,৪৩৬.
      ডুবন্ত কলমটিকে কোনটির মত দেখাবে?
      1. A
      2. B
      3. C
      4. D
      ব্যাখ্যা
      প্রশ্ন: ডুবন্ত কলমটিকে কোনটির মত দেখাবে?

      সমাধান:
      প্রতিসরণ (Refraction): 
      - এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে তীর্যকভাবে আপতিত আলোক রশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। 
      অর্থাৎ, দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। 
      - বিভেদ তলের উপর আপতন বিন্দুতে অঙ্কিত লম্বকে অভিলম্ব বলে। 
      - আপতন বিন্দুতে আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যে সৃষ্ট কোণকে আপতন কোণ এবং প্রতিসরিত রশ্মি ও অভিলম্বের মধ্যে সৃষ্ট কোণকে প্রতিসরণ কোণ বলে। 
      ৪,৪৩৭.
      দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার তিন ভাগের একভাগ তার পরবর্তী ক্রমিক সংখ্যার চার ভাগের এক ভাগের চেয়ে 1 বেশি। সংখ্যাটি কত? 
      1. ক) 21
      2. খ) 15
      3. গ) 18
      4. ঘ) 24
      ব্যাখ্যা
      মনেকরি, 
      সংখ্যাটি x 

      প্রশ্নমতে, 
      (x/3) - {(x + 1)/4} = 1 
      (4x- 3x - 3)/12 = 1
      (x - 3)/12 = 1
      x - 3 = 12 
      x = 12 + 3 
      x = 15
      ৪,৪৩৮.
      জামিল একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?
      1. ২√৩ কি.মি.
      2. ৩√৩ কি.মি.
      3. ৭ কি.মি.
      4. ৩√২ কি.মি.
      ব্যাখ্যা
      প্রশ্ন: জামিল একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?

      সমাধান:

      AB = ৯ কি.মি.
      BC = ৩ কি.মি.
      CD = ৬ কি.মি.
      DE = ৩ কি.মি.
      এবং CD = BE = ৬ কি.মি.
      AE = ৩ কি. মি.

      ΔAED এ যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব, AD = √(AE2 + DE2)
      = √(৩ + ৩)
      = √১৮
      = √(৯ × ২)
      = ৩√২ কি.মি.
      ৪,৪৩৯.
      একটি ক্লাসে ৪৬ জন ছাত্রের মধ্যে কামালের অবস্থান ১২ তম। শেষ থেকে তার অবস্থান কত?
      1. ক) ৩৩
      2. খ) ৩৪
      3. গ) ৩৫
      4. ঘ) ৩৬
      ব্যাখ্যা
      শেষ থেকে কামালের অবস্থান (৪৬-১২+১) = ৩৫।
      ৪,৪৪০.
      রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে, যদি রোলারকে -
      1. গড়িয়ে গড়িয়ে সামনের দিকে নেওয়া হয়
      2. গড়িয়ে গড়িয়ে পিছনের দিকে নেওয়া হয়
      3. ঠেলে নিয়ে যাওয়া হয়
      4. টেনে নিয়ে যাওয়া হয়
      ব্যাখ্যা

      কোন বস্তুকে টেনে নিলে বা ঠেলা দিলে ঘর্ষণের প্রভাব থাকার ফলে পরিশ্রম বেশি হয়।
      কিন্তু কোন বস্তুকে সামনের দিকে গড়িয়ে নিলে ঘর্ষণের প্রভাব কমে যায়; ফলে পরিশ্রম কমে যায়।
      কোন বস্তুতে ঘর্ষণ থাকলে ঐ বস্তুর ঘর্ষণের বিরুদ্ধে বেশি পরিমানে বল প্রয়োগ করতে হয়।
      রোলারকে যখন গড়িয়ে নেয়া হয় তখন ঘর্ষণের প্রভাব কমে যায়।

      রাস্তা সমান করার রোলার সরাবার জন্য যখন গড়িয়ে সামনের দিকে বা পিছনের দিকে নেওয়া হয় তখন ঘর্ষণের প্রভাব একই থাকলেও রোলার গড়িয়ে গড়িয়ে পিছনের দিকে গড়িয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের শরীরের পায়ের গোড়ালির উপর অতিরিক্ত চাপ পড়ে। এই কারণে রোলারকে সামনের দিকে গড়িয়ে নেওয়ার তুলনায় পিছনের দিকে গড়িয়ে গড়িয়ে নিলে তুলনামুলকভাবে পরিশ্রম বেশি হয়।

      উল্লেখ্য,
      রোলার বা যেকোনো বস্তু টেনে নেওয়া হলে, একই বস্তু ঠেলে নেওয়ার তুলনায় পরিশ্রম কম হবে।

      ৪,৪৪১.
      (√7 + √3)(√28 - √12) = কত?
      ব্যাখ্যা
      (√7 + √3)(√28 - √12)
      = (√7 + √3) {√(4×7) - √(4×3)}
      = (√7 + √3) {2√7 - 2√3}
      = 2 (√7 + √3) (√7 - √3)
      = 2 {(√7)2 - (√3)2}
      = 2 (7 - 3)
      = 2 × 4
      = 8
      ৪,৪৪২.
      আপনার গাড়ির ভেতরে যেন খুব দ্রুত গরম না হয় তার জন্য কোন রঙটি বাইরে ব্যবহার করা উচিত হবে না?
      1. D
      2. B
      3. A
      4. C
      ব্যাখ্যা
      কাল রঙ অন্য রঙের চেয়ে বেশি তাপ শোষণ করে।
      ৪,৪৪৩.
      UK : Pound Sterling : :
      1. ক) Brazil : Dollar
      2. খ) Qatar : Rial
      3. গ) Kuwait : Rial
      4. ঘ) USA : Euro
      ব্যাখ্যা
      UK : Pound Sterling : : Qatar : Rial

      এখানে,
      যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড স্টারলিং, তেমনি কাতারের মুদ্রার নাম রিয়াল।

      বাকি অপশনগুলো ভুল। সঠিক উত্তর হবে- 
      - Brazil : Real
      - Kuwait : Dinar
      - USA : Dollar
      ৪,৪৪৪.
      What does the word aesthete most nearly mean?
      1. A person who values physical strength
      2. A person who has a deep appreciation for beauty
      3. A person who avoids emotional experiences
      4. A person who studies ancient civilizations
      ব্যাখ্যা

      প্রশ্ন: What does the word aesthete most nearly mean?

      সমাধান:

      • The word "aesthete" most nearly means - A person who has a deep appreciation for beauty or art.

      - Aesthete (noun)

      English Meaning: a person who deeply appreciates, values, or is sensitive to beauty, especially in art and nature.  
      Bangla Meaning: সৌন্দর্য ও শিল্পের প্রতি গভীর অনুরাগ বা সংবেদনশীলতা সম্পন্ন ব্যক্তি; রসাস্বাদক।

      Example Sentence:
      1. The gallery was filled with aesthetes admiring the new collection of paintings.  
      2. She is an aesthete who finds beauty in even the simplest natural scenes.

      Source:  
      1. Cambridge Dictionary.  
      2. Accessible Dictionary.

      ৪,৪৪৫.
      বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ব' বর্ণটির পূর্বের পঞ্চম বর্ণের পরবর্তী বর্ণ কোনটি?
      1. দ 
      2. ধ 
      3. ন 
      4. প 
      ব্যাখ্যা

      প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ব' বর্ণটির পূর্বের পঞ্চম বর্ণের পরবর্তী বর্ণ কোনটি?

      সমাধান:
       

      বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ব' বর্ণটির পূর্বের পঞ্চম হচ্ছে - দ। 
      বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ব' বর্ণটির পূর্বের পঞ্চম বর্ণের পরবর্তী বর্ণ হচ্ছে - ধ। 

      ৪,৪৪৬.
      'বেসাতি' শব্দের অর্থ কী?
      1. ক) দীর্ঘকায়
      2. খ) প্রাচীর
      3. গ) নিবিড়
      4. ঘ) কেনাবেচা
      ব্যাখ্যা
      বেসাতি, বেসাতী অর্থ - 
      ১ ব্যবসায়ে; কেনাবেচা; দোকানদারি (মিছার বেসাতি করি ভবের নদিতে ফিরিছে কতই ভাগ্যবানের তরী-জসীমউদ্‌দীন)। 
      ২ দোকানদার; পসারি; বেনে; ফেরিওয়ালা। 
      ৩ খরিদ; ক্রয়। 
      ৪ বিক্রয়। 
      ৫ পণ্য।


      নিবিড় অর্থ -
      ১ ঘন; গহন; গভীর; দুর্ভেদ্য। 
      ২ নিশ্ছিদ্র; ফাঁক নেই এমন (নিবিড়ভাবে বোনা কাপড়)। 
      ৩ জমাট; সান্দ্র; বদ্ধ (নিবিড় আঁধার)। 
      ৪ দৃঢ় (নিবিড় নীবিবন্ধ)। 
      ৫ গাঢ় (নিবিড় আলিঙ্গন)। 
      ৬ স্থূল; মোটাসোটা (নিবিড় নিতম্ব)।


      আবৃত : প্রাচীর বেড়া।
      আবেষ্টক : (বিশেষ্য) বেড়া; প্রাচীর।
      আলিসা, আলিশা, আলসে  : ছাদের প্রান্তস্থ অনুচ্চ প্রাচীর (বসি আলিসার আড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
      কাঁথ : দেয়াল, প্রাচীর (কাঁথ ভাঙ্গি যাই যদি দেহ অনুমতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।
      ক্লাউন : ভাঁড় (সার্কাসের আহত ক্লাউন আর প্রাচীরের অতন্দ্র বিড়াল-এস.এন.কিউ জুলফিকার আলী (নছরু))।
      গোপুর : মন্দিরদ্বার (মন্দিরের গোপুর ও প্রাচীর সেখানেও শক্তিমান শিল্পীরা কাজ করছে- অবনীন্দ্রনাথ ঠাকুর)।
      ঘেরা , ঘিরা  : বেষ্টন করা (প্রাচীর দিয়ে ঘেরা)।

      সূত্র - বাংলা একাডেমি অভিধান
      ৪,৪৪৭.
      প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
      1. 80
      2. 195
      3. 240
      4. 285
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


      সমাধান:
      চিত্রগুলোর প্যাটার্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে, চারপাশের সংখ্যাগুলোর যোগফলের বর্গের সাথে ১ বিয়োগ করলে মাঝের সংখ্যাটি পাওয়া যায়।

      প্রথম চিত্রের ক্ষেত্রে,
      (2 + 6 + 2 + 3)2 - 1
      = (13)2 - 1
      = 169 - 1 = 168

      দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে,
      (3 + 5 + 1 + 2)2 - 1 
      = (11)2 - 1 
      = 121 - 1 = 120

      তৃতীয় চিত্রের ক্ষেত্রে,
      (2 + 3 + 5 + 4)2 - 1 
      = (14)2 - 1
      = 196 - 1 = 195

      ∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 195 বসবে।

      ৪,৪৪৮.
      নিচের কোনটি ছাড়া গাড়ি চালানো অসম্ভব?
      1. তেল
      2. দরজা
      3. লাইট
      4. চাকা
      ব্যাখ্যা
      চাকা ছাড়া গাড়ি চালানো সম্ভব না কিন্তু তেল ছাড়া ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি সম্ভব।
      ৪,৪৪৯.
      স্বল্প : বহু :: কদাচিৎ : ?
      1. ক) প্রচুর
      2. খ) সর্বদা
      3. গ) মাঝে মাঝে
      4. ঘ) কখনও নয়
      ব্যাখ্যা
      স্বল্প এর বিপরীত শব্দ বহু এবং কদাচিৎ এর বিপরীত শব্দ সর্বদা।
      ৪,৪৫০.
      'WATER' শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
      1. 1
      2. 2
      3. 3
      4. 4
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'WATER' শব্দটিকে পানিতে কেমন দেখাবে?


      সমাধান:

      ৪,৪৫১.
      যখন ঘড়িতে রাত ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-
      1. ক) ১২০°
      2. খ) ৯০°
      3. গ) ২৭০°
      4. ঘ) ৭৫°
      ব্যাখ্যা
      প্রশ্ন: যখন ঘড়িতে রাত ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো-

      সমাধান:
      আমরা জানি,
      মধ্যবর্তী কোণ = ৩৬০° - Ι{(১১M - ৬০H)/২}Ι°
      = ৩৬০° - Ι{(১১ × ০ - ৬০ × ৯)/২}Ι°
      = ৩৬০°- Ι- ২৭০°Ι
      = ৩৬০°- ২৭০°
      = ৯০°
      ৪,৪৫২.
      শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
      1. ১৩২
      2. ১৪৮
      3. ১৫২
      4. ১৬৪
      ব্যাখ্যা
      প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?


      সমাধান:
      এখানে,
      (২ × ২) + ২ = ৬
      (৬ × ২) + ৩ = ১৫

      (১৫ × ২) + ৪ = ৩৪
      (৩৪ × ২) + ৫ = ৭৩

      (৭৩ × ২) + ৬ = ১৫২

      ∴ শূন্যস্থানে ১৫২ বসবে।
      ৪,৪৫৩.
      নিচের কোন বর্ণগুলো বাস্তবে ও আয়নায় একই দেখায়?
      1. C, M, O
      2. I, M, V
      3. Q, T, S
      4. R, Y, W
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের কোন বর্ণগুলো বাস্তবে ও আয়নায় একই দেখায়?

      সমাধান:
       
      'ক' ভুল কারন C বাস্তবে ও আয়নায় ভিন্ন দেখায়।
      'গ' ভুল কারন Q বাস্তবে ও আয়নায় ভিন্ন দেখায়।
      'ঘ' ভুল কারন R বাস্তবে ও আয়নায় ভিন্ন দেখায়।
      'খ' সঠিক কারন I, M, V সবগুলো বর্ণ বাস্তবে ও আয়নায় একই দেখায়।

      ৪,৪৫৪.
      2 : 7 :: 4 : ?
      1. 18
      2. 13
      3. 29
      4. 37
      ব্যাখ্যা
      প্রশ্ন: 2 : 7 :: 4 : ?

      সমাধান:
      এখানে
      সাধারণ সম্পর্ক হলো 3x + 1
      x = 2 হলে 3x + 1 = 3 × 2 + 1 = 7
      x = 4 হলে 3x + 1 = 3 × 4 + 1 = 13
      ৪,৪৫৫.
      ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, কর্মী সংখ্যা ৬০ শতাংশ কমে যাওয়ায় কাজটি শেষ করতে কতগুণ বেশী সময় লাগবে?
      1. ২.২৫
      2. ২.৫০
      3. ৩.৫০
      ব্যাখ্যা
      কর্মী ৬০% কমে হয় ২০ - (২০×৬০%) = ৮ জন
      ধরি,
      ২০ জন করতে পারে x দিনে
      ∴ ৮ জন করতে পারবে ২০x/৮ = ২.৫x দিনে

      সময় বেশি লাগবে ২.৫x/x = ২.৫ গুণ
      ৪,৪৫৬.
      একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৮০ মিটার। ২৯০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?
      1. ১১০ মিটার
      2. ১৮০ মিটার
      3. ২৯০ মিটার
      4. ৪৭০ মিটার
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ১৮০ মিটার। ২৯০ মিটার লম্বা একটি ট্রেনকে ঐ প্লাটফর্ম অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে?

      সমাধান:
      প্লাটফর্মের দৈর্ঘ্য = ১৮০ মিটার
      ট্রেনের দৈর্ঘ্য = ২৯০ মিটার
      মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (১৮০ + ২৯০) মিটার
      = ৪৭০ মিটার
      ৪,৪৫৭.
      একটি খামারে মোট ৩৫ টি গরু ও হাঁস রয়েছে। প্রাণীগুলোর মোট ৯৪ টি পা থাকলে, ঐ খামারে মোট কতটি হাঁস আছে?
      1. ২৩ টি
      2. ২১ টি
      3. ১২ টি
      4. ২৬ টি
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি খামারে মোট ৩৫ টি গরু ও হাঁস রয়েছে। প্রাণীগুলোর মোট ৯৪ টি পা থাকলে, ঐ খামারে মোট কতটি হাঁস আছে?

      সমাধান:
      ধরি,
      গরুর সংখ্যা = x
      হাঁসের সংখ্যা = y

      আমরা জানি,
      প্রত্যেক গরুর ৪টি পা 
      প্রত্যেক হাঁসের ২টি পা

      প্রশ্নমতে,
      ⇒ x + y = ৩৫
      ⇒ x = ৩৫ - y.........(1)
      এবং
      ⇒ ৪x + ২y = ৯৪
      ⇒ ৪(৩৫ - y) + ২y = ৯৪
      ⇒ ১৪০ - ৪y + ২y = ৯৪
      ⇒ - ২y = ৯৪ - ১৪০
      ⇒ y = - ৪৬/- ২
      ⇒ y = ২৩

      ∴ খামারে ২৩ টি হাঁস আছে।
      ৪,৪৫৮.
      যদি CORNER = GSVRIV হয়, তাহলে AFRICA = কী হবে?
      1. GBVMNG
      2. CBKJPC
      3. EJVMGE
      4. GNFJKR
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি CORNER = GSVRIV হয়, তাহলে AFRICA = কী হবে?

      সমাধান:

      CORNER = GSVRIV
      দেখা যায়, C এর পরিবর্তে বসেছে G যা C এর পর (D, E, F) তিনটি বর্ণ বাদ দিয়ে এসেছে।
      O এর পরিবর্তে বসেছে S যা O এর পর (P, Q, R) তিনটি বর্ণ বাদ দিয়ে এসেছে।
      এভাবে প্রতিটি বর্ণ তার পরের তিনটি বর্ণ বাদ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।

      তাহলে, AFRICA = EJVMGE
      ৪,৪৫৯.
      প্রশ্নবোধক স্থানে কোন বর্ণ বসবে?
      1. M
      2. N
      3. Q
      4. R
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন বর্ণ বসবে?

      সমাধান:

      3 + 4 + 5 = 12 ≈ L
      9 + 6 + 4 = 19 ≈ S
      7 + 1 + 8 = 16 ≈ P
      2 + 3 + 8 = 13 ≈ M
      ৪,৪৬০.
      যদি RAT = 49 এবং DOG = 36 হয়, তবে CAT = কত?
      1. 27
      2. 28
      3. 44
      4. 34
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি RAT = 49 এবং DOG = 36 হয়, তবে CAT = কত? 

      সমাধান: 

      ইংরেজি বর্ণমালা পজিশন হতে, 
      R A T = 18 1 20
      RAT = 18 + 1 + 20 + 10 = 49 ; [অতিরিক্ত 10 যোগ করে]

      D O G = 4 15 7
      DOG = 4 + 15 + 7 + 10 = 36  ; [অতিরিক্ত 10 যোগ করে]

      একইভাবে, 
      C A T = 3 1 20
      CAT = 3 + 1 + 20 + 10 = 34  ; [অতিরিক্ত 10 যোগ করে]

      সুতরাং, CAT = 34

      ৪,৪৬১.
      ব্যাঙের সর্দি : অসম্ভব বস্তু :: ঝিঙেফুল : ?
      1. সামান্য
      2. কদাচি
      3. আয়ু ফুরিয়ে আসা
      4. ঢিলেমি
      ব্যাখ্যা
      প্রশ্ন: ব্যাঙের সর্দি : অসম্ভব বস্তু :: ঝিঙেফুল : ?

      সমাধান:
      - ব্যাঙের সর্দি - অসম্ভব বস্তু।

      - 'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ 'আয়ু ফুরিয়ে আসা'
      - 'কালে ভদ্রে' বাগধারার অর্থ 'কদাচিৎ',
      - 'কেউ কেটা' বাগধারার অর্থ 'সামান্য'
      - 'গয়ংগচ্ছ' বাগধারার অর্থ 'ঢিলেমি।

      উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
      ৪,৪৬২.
      নিচের শূন্য স্থানে কোনটি বসবে?
      কঁ    গং   ঙয়  ছড় —
      1. ঞষ
      2. জস
      3. হস
      4. ঝস
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের শূন্য স্থানে কোনটি বসবে?
      কঁ    গং   ঙয়  ছড় —

      সমাধান:
      , খ, গ, ঘ, , চ, , জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, , হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ.

      প্রদত্ত সিরিজ হতে পাই,
      সিরিজের ১ম পদে বাংলা বর্ণমালার শুরুর ও শেষের বিজোড় বর্ণ - কঁ
      সিরিজের ২য় পদে বাংলা বর্ণমালার শুরুর তৃতীয় ও শেষের তৃতীয় বিজোড় বর্ণ - গং
      সিরিজের ৩য় পদে বাংলা বর্ণমালার শুরুর পঞ্চম ও শেষের পঞ্চম বিজোড় বর্ণ - ঙয়
      সিরিজের ৪‍‍র্থ পদে বাংলা বর্ণমালার শুরুর সপ্তম ও শেষের সপ্তম বিজোড় বর্ণ - ছড়

      একইভাবে,
      সিরিজের ৫ম পদে বাংলা বর্ণমালার শুরুর নবম ও শেষের নবম বিজোড় বর্ণ - ঝস
      ৪,৪৬৩.
      নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
      SHR (..........) LING
      1. ENT
      2. INK
      3. IVEN
      4. EW
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
      SHR (..........) LING

      সমাধান:
      INK শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় SHRINK এবং দ্বিতীয় শব্দটি শুরু INKLING হয়।
      SHRINK - পিছিয়ে আনা; সংকোচ বোধ করা; পিছু হটা।
      INKLING - কোনোকিছুর আভাস/ইঙ্গিত পাওয়া/দেওয়া।
      ৪,৪৬৪.
      নিচের কোনটি ব্যতিক্রম?
      1. ক) Croatia 
      2. খ) Serbia
      3. গ) Netherlands
      4. ঘ) Brunei
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

      সমাধান:
      Netherlands, Croatia এবং Serbia ইউরোপীয় দেশ।
      Brunei দক্ষিণ-পূর্ব এশিয়ার  একটি দেশ।

      এখানে Brunei হলো ব্যতিক্রম। 
      ৪,৪৬৫.
      Candle : Wax : : ?
      1. Metal : Corrosion
      2. Leather : Vinyl
      3. Curtain : Pleat
      4. Tire : Rubber
      ব্যাখ্যা
      প্রশ্ন: Candle : Wax : : ?

      সমাধান:
      - Wax : মোম; পেট্রোলিয়াম প্রভৃতি খনিজ তেল থেকে প্রাপ্ত মোমজাতীয় পদার্থ।
      - Candle : মোমবাতি; দীপ।

      মোমবাতি যেমন মোমের সাথে সম্পর্কিত, ঠিক তেমনি টায়ার রাবারের সাথে সম্পর্কিত।
      ৪,৪৬৬.
      নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে?
      JD - KF - ? - PM - TR
      1. NJ
      2. MI
      3. NI
      4. OJ
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে?
      JD - KF - ? - PM - TR

      সমাধান:
      এখানে, দুটি ধারা বিদ্যমান।
      ধারাঃ J, K, M, P, T
      অন্তর = 0, 1, 2, 3

      ধারাঃ D, F, I, M, R
      অন্তর = 1, 2, 3, 4

      ∴ প্রশ্নবোধক স্থানে MI হবে।
      ৪,৪৬৭.
      'CIVILSERVICE' এর আয়নায় প্রতিবিম্ব কোনটি?
      1. ক)
      2. খ)
      3. গ)
      4. ঘ)
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'CIVILSERVICE' এর আয়নায় প্রতিবিম্ব কোনটি?

      সমাধান:
      আয়নায় প্রতিবিম্ব
      ৪,৪৬৮.
      একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৪। যদি ভার হয় ১২০ নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?
      1. ৩০ নিউটন
      2. ৪৮০ নিউটন
      3. ৮০ নিউটন
      4. ৬০ নিউটন
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৪। যদি ভার হয় ১২০ নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?

      সমাধান:
      এখানে,
      যান্ত্রিক সুবিধা = ৪
      ভার = ১২০ নিউটন
      প্রযুক্ত বল = ?

      আমরা জানি,
      যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
      ⇒ ৪ = ১২০/প্রযুক্ত বল
      ⇒ প্রযুক্ত বল = ১২০/৪
      ∴ প্রযুক্ত বল = ৩০

      ∴ ৩০ নিউটন বল প্রয়োগ করতে হবে।
      ৪,৪৬৯.
      ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
      1. ০.০০০৬৪
      2. ৬.৪০০০০
      3. ০.৬৪০০০
      4. ০.০৬৪০০
      ব্যাখ্যা
      প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?

      সমাধান:
      ০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪
      ৪,৪৭০.
      একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৮ : ১৫ মিনিট। তখন প্রকৃত সময় কত?
      1. ২ : ৪৫ মিনিট
      2. ৩ : ১৫ মিনিট
      3. ৩ : ৪৫ মিনিট
      4. ৪ : ৪৫ মিনিট
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ঘড়িতে আয়নায় দেখানো সময় ৮ : ১৫ মিনিট। তখন প্রকৃত সময় কত? 

      সমাধান: 
      প্রকৃত সময় = ১১ : ৬০ – আয়নার দেখা সময়
      = ১১ : ৬০ - ৮ : ১৫
      =  ৩ : ৪৫
      ৪,৪৭১.
      যদি একটি কয়েন তিনবার ছোঁড়া হয়, একবারও হেডের বিপরীতে টেল না আসার সম্ভাবনা কত?
      1. 1/8
      2. 7/8
      3. 2/3
      4. কোনটিই নয়
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি একটি কয়েন তিনবার ছোঁড়া হয়, একবারও হেডের বিপরীতে টেল না আসার সম্ভাবনা কত?

      সমাধান: 
      মুদ্রা নিক্ষেপ করলে প্রতিবার ২টি ফলাফল হয়: H বা T 
      ∴ তিনবার নিক্ষেপে মোট ফলাফল = 23 = 8 (HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT) 
      ∴ মোট ফলাফল = 8 টি 

      এখন, 
      একবারও টেল না আসা মানে তিনবারই হেড আসা অর্থাৎ, HHH
      ∴ অনুকূল ফলাফল = 1 টি

      ∴ একবারও টেল না আসার সম্ভাবনা = 1/8

      ৪,৪৭২.
      আরিফকে পরিচয় করিয়ে দিয়ে মাকসুদা বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মাকসুদা আরিফের কী হয়?
      1. বোন
      2. খালা
      3. মা
      4. ফুফু
      ব্যাখ্যা
      প্রশ্ন: আরিফকে পরিচয় করিয়ে দিয়ে মাকসুদা বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মাকসুদা আরিফের কী হয়?

      সমাধান: 
      - মাকসুদার মামার বাবা হলো মেয়েটির নানা।
      - মাকসুদার নানার একমাত্র মেয়ে হলো মেয়েটির মা।
      - মাকসুদার মায়ের ছেলে হলো মেয়েটির ভাই।

      ∴ মাকসুদা আরিফের বোন হয়।
      ৪,৪৭৩.
      যদি TOE = WRH হয়, তবে EAR = কত?
      1. HDV
      2. HDU
      3. HDS
      4. HDT
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি TOE = WRH হয়, তবে EAR = কত??

      সমাধান:
      এখানে, 
      T ও W এর মধ্যে পার্থক্য ২টি করে বর্ণ।

      অর্থাৎ, T এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে W আসে।
      O এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে R আসে।
      E এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে H আসে।

      সেক্ষেত্রে, 
      E এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে H আসে।
      A এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে D আসে।
      R এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে U আসে।

      ∴ EAR = HDU
      ৪,৪৭৪.
      নিচের কোনটি আদর্শ সংখ্যা?
      1. ১০
      2. কোনোটিই নয়
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের কোনটি আদর্শ সংখ্যা?

      সমাধান:
      আদর্শ সংখ্যা বা নিখুঁত সংখ্যা (Perfect Number) বলতে সেই সংখ্যাকে বুঝায়, যে সংখ্যাটি নিজের চেয়ে ছোট নিজের সকল উৎপাদক এর যোগফল এর সমান।

      যেমন-
      ১০ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৫ এবং ১০
      ১০ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৫
      এখানে,
      ১ + ২ + ৫ = ৮, যা সংখ্যাটির সমান নয় সুতরাং, ১০ আদর্শ সংখ্যা নয়।

      ৬ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৩ এবং ৬
      ৬ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৩
      এখানে,
      ১ + ২ + ৩ = ৬, যা সংখ্যাটির সমান সুতরাং, ৬ একটি আদর্শ সংখ্যা।

      ৮ এর উৎপাদকগুলো হলো: ১, ২, ৪ এবং ৮
      ৮ এর চেয়ে ছোট উৎপাদকগুলো হলো: ১, ২, এবং ৪
      এখানে,
      ১ + ২ + ৪ = ৭, যা সংখ্যাটির সমান নয় সুতরাং, ৮ আদর্শ সংখ্যা নয়।

      ৪,৪৭৫.
      'wrote' শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচেরটা কোনটি হবে? 
      1. ক) 1
      2. খ) 2
      3. গ) 3
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      'wrote' শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ। 

      ৪,৪৭৬.
      ডিজিটাল ঘড়িটিতে আসলে কয়টা বাজে?
      1. ক) 12:21
      2. খ) 12:12
      3. গ) 21:21
      4. ঘ) 15:51
      ব্যাখ্যা

      ৪,৪৭৭.
      ১৩ = ১২, ২৭ = ২৫, ৫৩ = - ৫২ হলে, ৭১ = ?
      1. ৭৬
      2. ৭৫
      3. - ৭৫
      4. - ৭৬
      ব্যাখ্যা
      ১৩ = ১(৩ - ১) = ১২
      ২৭ = ২৫ = ২(৭ - ২) = ২৫
      ৫৩ = - ৫২ = ৫(৩ - ৫) = ৫( - ২) = - ৫২
      ৭১ = ৭(১ - ৭) = ৭( - ৬) = - ৭৬
      ৪,৪৭৮.
      নিচের কোনটি ব্যতিক্রম?
      1. ক) উত্তর
      2. খ) ঈশান
      3. গ) মার্তণ্ড
      4. ঘ) নৈর্ঋত
      ব্যাখ্যা
      - এখানে মার্তণ্ড ব্যতিত বাকিগুলো দিকের নাম।

      দশটি দিকের নাম:

      ১। পূর্ব
      ২। পশ্চিম
      ৩। উত্তর
      ৪। দক্ষিণ
      ৫। উত্তর-পূর্ব বা ঈশাণ
      ৬। দক্ষিণ-পূর্ব বা অগ্নি
      ৭। দক্ষিণ-পশ্চিম বা নৈর্ঋত
      ৮। উত্তর-পশ্চিম বা বায়ু,
      ৯। আকাশ বা উর্দ্ধ এবং
      ১০। পাতাল বা অধ:
      ৪,৪৭৯.
      যদি CLAIM = 3121913 হয় তবে STAND = ?
      1. 192014114
      2. 19201213
      3. 19201144
      4. 19201124
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি CLAIM = 3121913 হয় তবে STAND = ?

      সমাধান:
      ​যদি CLAIM = 3121913 হয় তবে STAND = 19201144

      ​CLAIM শব্দটিতে,
      C = 3, 
      ​L = 12, 
      ​A = 1, 
      ​I = 9, 
      ​M = 13 

      অনুরূপভাবে,
      ​ STAND হবে,
      S = 19, 
      ​T = 20, 
      ​A = 1, 
      ​N = 14, 
      ​D = 4
      ∴ ​​ STAND = 19201144

      ৪,৪৮০.
      X, Y এর ছবি দেখিয়ে বলল, "সে আমার মাতামহের একমাত্র কন্যার ছেলের স্ত্রী"। Y, এর স্বামী সম্পর্কে X এর কী হয়?
      1. ভাই
      2. বাবা
      3. মামা
      4. কোনটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: X, Y এর ছবি দেখিয়ে বলল, "সে আমার মাতামহের একমাত্র কন্যার ছেলের স্ত্রী"। Y, এর স্বামী সম্পর্কে X এর কী হয়?

      সমাধান:
      মাতামহের একমাত্র কন্যা ⇒ মা
      মায়ের ছেলে ⇒ ভাই
      ভাইয়ের স্ত্রী ⇒ বউ/ভাইয়ের বউ।

      ∴ Y, X এর ভাইয়ের বউ।
      তাহলে Y এর স্বামী X এর ভাই।
      ৪,৪৮১.
      Mother : child :: _______ : patient
      1. injection
      2. uniform
      3. hospital
      4. nurse
      ব্যাখ্যা
      প্রশ্ন: Mother : child  :: _______ : patient

      সমাধান:
      মা যেমন তার সন্তানকে যত্ন করে, তেমনি একজন সেবিকা ও তার রোগীকে যত্ন করেন।
      Mother, child এর যেরূপ সম্পর্ক, তেমনি Nurse, paitnet এর সেরূপ সম্পর্ক।
      ৪,৪৮২.
      'সৌপ্তিক' শব্দের অর্থ কি?
      1. ক) নৈশ ভোজ
      2. খ) নৈশ প্রহরী
      3. গ) নৈশ যুদ্ধ
      4. ঘ) নৈশব্দ
      ব্যাখ্যা
      সৌপ্তিক (বিশেষ্য)
      অর্থ :
      - ১ নৈশ যুদ্ধ।
      - ২ মহাভারতের একটি যুদ্ধবিশেষ।
      □ (বিশেষণ) সুপ্তি সম্বন্ধীয়।
      {(তৎসম বা সংস্কৃত) সুপ্তি+ইক(ঠঞ্‌)}

      উৎস: বাংলা একাডেমি অভিধান।
      ৪,৪৮৩.
      2, 4, 3, 7, 4, 10, 5, ....... ধারাটির দশম পদ কত?
      1. 13
      2. 6
      3. 16
      4. 19
      ব্যাখ্যা
      প্রশ্ন: 2, 4, 3, 7, 4, 10, 5, ....... ধারাটির দশম পদ কত?

      সমাধান:
      এখানে মোট ২টি ধারা রয়েছে,
      বিজোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা:
      2, 3, 4, 5, 6 [1 করে বৃদ্ধি পায়]

      জোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা:
      4, 7, 10, 13, 16 [3 করে বৃদ্ধি পায়]

      ∴ 2, 4, 3, 7, 4, 10, 5, 13, 6, 16
      ধারাটির দশম পদ 16
      ৪,৪৮৪.
      'হ, রু, সা, নি, ৎ' এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
      1. ক) ৎ
      2. খ) নি
      3. গ) হ
      4. ঘ) সা
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'হ, রু, সা, নি, ৎ' এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?

      ⇒ এলোমেলো অক্ষর গুলো সাজালে শব্দটি হবে, 'নিরুৎসাহ' 
      সঠিক উত্তর: হ
      ৪,৪৮৫.
      প্রদত্তচিত্রের কতগুলো চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে?
      1. ক) ২টি
      2. খ) ৩টি
      3. গ) ৪টি
      4. ঘ) ৬টি
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রদত্তচিত্রের কতগুলো চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে?

      সমাধান:
      প্রদত্ত চিত্রে চাকা রয়েছে ৮টি 
      প্রদত্ত চিত্রে C  এবং E চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।  
      অর্থাৎ ২টি চাকা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।
      ৪,৪৮৬.
      নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
      10/B, G/15, 22/N, ?/?
      1. W/31
      2. V/35
      3. U/32
      4. X/33
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
      10/B, G/15, 22/N, ?/?

      সমাধান:
      উত্তর হবে W/31
      10/B, G/15, 22/N, W/31 এই ধারায় বর্ণ এবং অক্ষর যথাক্রমে 5, 7, 9 করে বৃদ্ধি পেয়েছে।
      ৪,৪৮৭.
      একটি রাস্তায় ৫০ মি. পরপর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ২ কি.মি. হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল?
      1. ক) ২০
      2. খ) ২১
      3. গ) ৪০
      4. ঘ) ৪১
      ব্যাখ্যা
      ২ কি.মি. = ২০০০ মিটার
      মোট গাছ লাগানো হল = (২০০০/৫০) + ১ = ৪১টি।
      ৪,৪৮৮.
      Cobbler : Leather :: Carpenter : ?
      1. Furniture
      2. Wood
      3. Hammer
      4. Chair
      ব্যাখ্যা

      Cobbler (noun):
      Meaning - মুচি।

      Leather (noun):
      Meaning - চামড়া, জুতা ইত্যাদি বানাতে প্রক্রিয়াজাত জীবজন্তুর গাত্রাবরণ।

      সম্পর্ক: Cobbler (মুচি) Leather নিয়ে কাজ করে। 

      Carpenter (noun):
      Meaning - সূত্রধর; ছুতার; কাঠমিস্ত্রি।

      Wood (noun): 
      Meaning - কাঠ। 

      সম্পর্ক: Carpenter (কাঠমিস্ত্রি) কাজ করে Wood (কাঠ) নিয়ে। 

      তাই, সঠিক analogy - Cobbler : Leather :: Carpenter : Wood. 

      অন্যান্য অপশনসমূহ, 
      Furniture - আসবাবপত্র; গৃহসজ্জা।
      Hammer - হাতুড়ি।
      Chair - কেদারা; চেয়ার।

      Source: Accessible Dictionary by Bangla Academy. 

      ৪,৪৮৯.
      কাঁচি কোন শ্রেণির লিভার?
      1. প্রথম শ্রেণি
      2. দ্বিতীয় শ্রেণি
      3. তৃতীয় শ্রেণি
      4. চতুর্থ শ্রেণি
      ব্যাখ্যা

      প্রশ্ন: চিমটা কোন শ্রেণির লিভার?

      সমাধান:
      লিভার যন্ত্র:
      লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
      • লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
      - লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
      - বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
      - ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

      • প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
      • প্রথম শ্রেণির লিভার:
      - এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
      - যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

      • দ্বিতীয় শ্রেণির লিভার:
      - এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
      - যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

      • তৃতীয় শ্রেণির লিভার:
      - এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
      - যেমন: চিমটা।

      ৪,৪৯০.
      যদি 4516 = DEAF হয় তাহলে 1394 =?
      1. ক) ABID
      2. খ) ACID
      3. গ) ADIC
      4. ঘ) ACGD
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি 4516 = DEAF হয় তাহলে 1394 =?

      সমাধান: 

      এখানে সংখ্যার প্রতিটি অংক দ্বারা ইংরেজি বর্ণের অবস্থান বুঝানো হয়েছে। 

      ∴ 1 = A, 3 = C, 9 = I, 4 = D
      ∴ 1394 = ACID
      ৪,৪৯১.
      যদি ৪ × ৬ = ৩৬১৬ এবং ৩ × ৮ = ৬৪৯ হয়, তাহলে ৭ × ২ = কত?
      1. ৪৯৪
      2. ৪৪৯
      3. ৬৩২২
      4. ২৮৮
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি ৪ × ৬ = ৩৬১৬ এবং ৩ × ৮ = ৬৪৯ হয়, তাহলে ৭ × ২ = কত?

      সমাধান:
      ৪ × ৬ = ৩৬১৬ [প্রথমে ২য় সংখ্যার বর্গ তারপর ১ম সংখ্যার বর্গ বসে]
      ৩ × ৮ = ৬৪৯

      ∴ ৭ × ২ ⇒ ২ ⇒ ৪৪৯
      ৪,৪৯২.
      নিচের কোন এলোমেলো শব্দটি ফারসি ভাষার?
      1. ক) র না স আ
      2. খ) তি বা ল
      3. গ) শ ফে তা রে
      4. ঘ) য়া য়া লি তো
      ব্যাখ্যা

      পর্তুগীজ শব্দ - আনারস, বালতি, তোয়ালিয়া 
      ফারসি ভাষার শব্দ - ফেরেশতা

       
      ৪,৪৯৩.
      Dirty : Filthy : : Silly : ?
      1. Mundane
      2. Serious
      3. Frivolous
      4. Discreet
      ব্যাখ্যা
      The synonym of Dirty is Filthy.
      The synonym of Silly is Frivolous.

      ​Therefore, the correct answer is 'Frivolous.'​
      Correct analogy: Dirty : Filthy :: Silly : Frivolous
      ৪,৪৯৪.
      প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
      1. 1
      2. 2
      3. 3
      4. 4
      ব্যাখ্যা
      প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ 
         
      ৪,৪৯৫.
      ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
      1. পশ্চিম
      2. পূর্ব
      3. উত্তর
      4. দক্ষিণ
      ব্যাখ্যা
      প্রশ্ন: ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?

      সমাধান:
      তিনি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।


      ভোরবেলায় সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করলে ঐ ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন। (a থেকে b তে )
      ১০ মিনিট পর বামদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(b থেকে c তে)
      ২০ মিনিট হাঁটার পর আবার বামদিকে ঘুরলেন অর্থাৎ পূর্বদিকে ঘুরলেন।(c থেকে d তে)
      কিছুক্ষন পর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(d থেকে e তে)

      অর্থাৎ ঐ ব্যক্তি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন। 
      ৪,৪৯৬.
      কোন সংখ্যাটি বৃহত্তম?
      1. ০.৫
      2. √০.৫
      3. ২/৫
      4. ৩/৫
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

      সমাধান:
      এখানে,
      ০.৫ = ০.৫
      √০.৫ = ০ .৭০৭১
      ২/৫ = ০.৪
      ৩/৫ = ০.৬

      √০.৫ > ৩/৫ > ০.৫ > ২/৫
      ৪,৪৯৭.
      একটি ধনাত্মক সংখ্যার 16 গুণ তার বর্গের চাইতে 80 কম হলে, সংখ্যাটি কত?
      1. ক) 16
      2. খ) 20
      3. গ) 24
      4. ঘ) 28
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ধনাত্মক সংখ্যার 16 গুণ তার বর্গের চাইতে 80 কম হলে, সংখ্যাটি কত?

      সমাধান: 
      মনেকরি,
      সংখ্যাটি x 

      প্রশ্নমতে,
      x2 - 16x = 80
      x2 - 16x - 80 =0
      x2 - 20x + 4x - 80 = 0
      x(x - 20) + 4(x - 20) = 0
      (x - 20)(x + 4) = 0

      হয় 
      x - 20 = 0
      x = 20 

      অথবা 
      x + 4 = ০
      x = - 4

      সংখ্যাটি = 20
      ৪,৪৯৮.
      নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
      ৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ?
      1. ২৬
      2. ২৯
      3. ২৭
      4. ৩০
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
      ৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ?

      সমাধান:
      নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
      ৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ?

      এখানে,
      বিজোড় স্থানীয় সংখ্যা ৩, ৯, ১৫, ২১, ?। প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

      জোড় স্থানীয় সংখ্যা ৫, ১১, ১৭, ২৩। প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

      '?' স্থানের সংখ্যাটি হবে বিজোড় স্থানীয়। যা ২১ এর চেয়ে ৬ বেশি অর্থাৎ, ২১ + ৬ = ২৭
      ৪,৪৯৯.
      যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয়, তবে ১২ + ৬ ÷ ৩ - ২ × ৮ = ?
      1. - ২
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয়, তবে ১২ + ৬ ÷ ৩ - ২ × ৮ = ?

      সমাধান:
      যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয় 
      এখন,
      ১২ + ৬ ÷ ৩ - ২ × ৮
      পরিবর্তিত রূপ হবে,
      ১২ ÷ ৬ - ৩ × ২ + ৮
      = ২ - ৬ + ৮
      = ১০ -৬
      = ৪
      ৪,৫০০.

      চিত্রে, AO এবং BO দুটি আয়না পরস্পর লম্বভাবে রাখা আছে। চিত্রে প্রদর্শিত হাতের প্রতিবিম্ব কেমন হবে?
      1. ক)
      2. খ)
      3. গ)
      4. ঘ) কোনটিই নয়
      ব্যাখ্যা
       AOB আপনার প্রকৃত হাত। A’OB তে আপনার হাতের সামনাসামনি প্রতিবিম্ব।
      ঠিক সেরকম AOB’ তে আপনার হাতের উপর নিচ প্রতিবিম্ব। দুই ক্ষেত্রেই বাম হাতের প্রতিবিম্ব ডান হাত হিসেবে এসেছে।
      A’OB’ এর ক্ষেত্রে প্রতিবিম্বের প্রতিবিম্ব দেখা যাবে।