বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা / ১৩৫ · ৩০১৪০০ / ১৩,৫৮৯

৩০১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. Sustenance
  2. Manageable
  3. Movable
  4. Maintainance
ব্যাখ্যা
• অপশন (ঘ) - Maintainance বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ হচ্ছে - Maintenance.

• Maintenance (noun)
Bangla Meaning: রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ।

• Sustenance (noun)
Bangla Meaning: খাদ্য বা পানীয়; পুষ্টি; পুষ্টিকর উপাদান।

• Manageable (noun)
Bangla Meaning: নিয়ন্ত্রণসাধ্য; ব্যবস্থা করা যায় এমন।

• Movable (adjective) 
Bangla Meaning: নড়ানো-চড়ানো যায় এমন; চালনীয়; (সম্পত্তি) অস্থাবর।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩০২.
A child of unusual or remarkable talent is called ___________.
  1. Philatelist
  2. Anarchist
  3. Prodigy
  4. Recluse
ব্যাখ্যা
প্রশ্ন: A child of unusual or remarkable talent is called ___________.

সমাধান:
A child of unusual or remarkable talent is called Prodigy.

অন্যদিকে,
• সরকার ও আইনের উপর অবিশ্বাসী বা নৈরাজ্যবাদী ব্যাক্তিকে বলা হয় - Anarchist. 
• আত্মকেন্দ্রিক বা সমাজবিচ্ছিন্ন ব্যাক্তিকে বলা হয়- Recluse.
• ডাকটিকিট সংগ্রহকারী ব্যাক্তিকে বল হয়- Philatelist.

উৎস: 
- Accessible Dictionary by Bangla Academy.
৩০৩.
প্রাণদ : পানি :: কান্তিমান : ?
  1. সুন্দর
  2. বিজলি
  3. মেধাবী
  4. আপণ
ব্যাখ্যা
প্রশ্ন: প্রাণদ : পানি :: কান্তিমান : ?

সমাধান:
"প্রাণদ" শব্দের সমার্থক শব্দ- পানি।
"কান্তিমান" শব্দের সমার্থক শব্দ - সুন্দর।
৩০৪.
x2 - 4x + 1 = 0 হলে x2 - (1/x2) এর মান কত?
  1. ক) 5√3
  2. খ) 8√3
  3. গ) 8
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4x + 1 = 0 হলে x2 - (1/x2) এর মান কত?

সমাধান:
x2 - 4x + 1 = 0
⇒ x2 + 1 = 4x
⇒ (x2 + 1)/x = 4
∴ x + 1/x = 4

{x - (1/x)}2 = {x + (1/x)}2 - 4 × x  × (1/x)
= 42 - 4
= 16 - 4
= 12
{x - (1/x)} = √12
= 2√3

∴ x2 - (1/x2)
= (x + 1/x) (x - 1/x)
= 4 × 2√3
= 8√3
৩০৫.
একটি এনালগ ঘড়িতে রাত সাড়ে তিন টায় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? 
  1. ৭৫°
  2. ৫৫°
  3. ৬৫°
  4. ৭০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে রাত সাড়ে তিন টায় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ঘণ্টার সময় = ৩
মিনিটের সময় = ৩০ 

∴ ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২ 
= ।(১১ × ৩০) - (৬০ × ৩)।/২ 
= ।(৩৩০ - ১৮০)।/২
= ।১৫০।/২ 
= ৭৫° 

৩০৬.
6 কি.মি. হাঁটার পর, আমি ডানদিকে ঘুরলাম এবং তারপর 2 কিমি হাঁটলাম। তারপর আমি বাম দিকে ঘুরলাম এবং 10 কিমি হাঁটলাম। শেষ পর্যন্ত আমি উত্তর দিকে এগোচ্ছিলাম। কোন দিক থেকে আমি আমার যাত্রা শুরু করেছি?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ থেকে।

৩০৭.
ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিমি। ঢাকা হতে একটি ট্রেন সকাল ৫ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রামে পৌঁছে। ট্রেনটির গড় গতিবেগ কত?
  1. ক) ৩০ কিমি / ঘণ্টা
  2. খ) ৩৭.৫ কিমি / ঘণ্টা
  3. গ) ৩৫ কিমি / ঘণ্টা
  4. ঘ) ৩২ কিমি / ঘণ্টা
ব্যাখ্যা
ঢাকা হতে একটি ট্রেন সকাল ৫ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রামে পৌছাতে মোট সময় লাগে = ১০ ঘণ্টা
১০ ঘণ্টায় যায় ৩০০ কিমি
১ ঘণ্টায় যায় ৩০০/১০ কিমি বা ৩০ কিমি 
নির্ণেয় গতিবেগ = ৩০ কিমি / ঘণ্টা
৩০৮.
একটি অ্যাপের ব্যবহারকারী সংখ্যা এক মাসে ২০% বৃদ্ধি পেল, আর পরবর্তী মাসে সেই সংখ্যা ২০% হ্রাস পেল। তাহলে দ্বিতীয় মাস শেষে ব্যবহারকারীর মোট সংখ্যায় কোনো পরিবর্তন হলো কী?
  1. ৩% বৃদ্ধি পেল
  2. ৪% হ্রাস পেল
  3. ২% বৃদ্ধি পেল
  4. ৫% হ্রাস পেল
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অ্যাপের ব্যবহারকারী সংখ্যা এক মাসে ২০% বৃদ্ধি পেল, আর পরবর্তী মাসে সেই সংখ্যা ২০% হ্রাস পেল। তাহলে দ্বিতীয় মাস শেষে ব্যবহারকারীর মোট সংখ্যায় কোনো পরিবর্তন হলো কী?

সমাধান:
ধরি,
প্রতি মাসে সাধারণত ব্যবহারকারী ১০০ জন
২০% বৃদ্ধি পেয়ে ব্যবহারকারী সংখ্যা হয় ১২০ জন

আবার,
২০% কমে গেলে,
১০০ জনে কমে ২০ জন
∴ ১ জনে কমে ২০/১০০ জন
∴ ১২০ জনে কমে (২০ × ১২০)/১০০ জন
= ২৪ জন

∴ তখন ব্যবহারকারীর সংখ্যা হবে = (১২০ - ২৪) = ৯৬ জন

∴ শতকরা হ্রাস পায় = (৪/১০০) × ১০০%
= ৪%
৩০৯.
দাঁড় বাইতে কার বেশি কষ্ট হবে?
  1. হিমেল
  2. জুয়েল
  3. দুইজনের সমান কষ্ট হবে
  4. বলা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দাঁড় বাইতে কার বেশি কষ্ট হবে?


সমাধান:
পদার্থবিজ্ঞানে, বল এবং ঘূর্ণনের প্রভাব (force and torque) অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁড় বাওয়ার সময়, পানিতে দাঁড়ের উপর একটি বিপরীত বল (force) কাজ করে যা ব্যক্তির শরীরের কেন্দ্র থেকে এক নির্দিষ্ট দূরত্বে (pivot point বা fulcrum) অবস্থিত। এই বল এবং তার দূরত্বের গুণফলকে আমরা ঘূর্ণনবল (torque) বলে থাকি, যা ঘূর্ণন সৃষ্টি করে।

হিমেলের ক্ষেত্রে:
হিমেলের দাঁড়ের হাতের দূরত্ব বেশি এবং দাঁড়টি পানিতে বেশি কাত (tilt) করতে হবে। দীর্ঘ দূরত্ব মানে হল টর্ক (torque) বেশি হবে। সুতরাং, পানির বিপরীত বলকে প্রতিহত করতে তাকে বেশি বল প্রয়োগ করতে হবে।

জুয়েলের ক্ষেত্রে:
জুয়েলের দাঁড়ের হাতের দূরত্ব তুলনামূলকভাবে কম এবং দাঁড়টি অনেকটা সোজা। তাই, বেশি কাত করতে হবে না।
যেহেতু টর্ক কম হবে, তাকে কম বল প্রয়োগ করতে হবে ফলে কষ্ট কম করতে হবে।
৩১০.
০.১ × ০.০১ ÷ ০.০০১ × ০.০০০১ = কত?
  1. ক) ০.০০১
  2. খ) ০.০০০১
  3. গ) ০.০০০০১
  4. ঘ) ০.০০০০০১
ব্যাখ্যা
০.১ × ০.০১ ÷ ০.০০১ × ০.০০০১
= ০.১ × ১০ × ০.০০০১
= ০.০০০১
৩১১.
প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? 
৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____
  1. ১৯০
  2. ২২২
  3. ২৬২
  4. ২৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে? 
৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____

সমাধান:
১ম পদ = ৭ 
২য় পদ = ৭ × ২ + ১ = ১৫
৩য় পদ = ১৫ × ২ + ১ = ৩১ 
৪র্থ পদ = ৩১ × ২ + ১ = ৬৩
৫ম পদ = ৬৩ × ২ + ১ = ১২৭
৬ষ্ঠ পদ =১২৭ × ২ + ১ = ২৫৫
৩১২.
সঠিক বিপরীতার্থক শব্দজোর নয় কোনটি?
  1. ক) তফাত - দূরে
  2. খ) তুহিন - উষ্ণতা
  3. গ) ত্রাস - সাহস
  4. ঘ) তন্ময় - মন্ময়
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোর
তফাত - কাছে
তুহিন - উষ্ণতা 
ত্রাস - সাহস 
তন্ময় - মন্ময় 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১৩.
সুমন সাহেব প্রতিদিন সকালে ৪ কিলোমিটার/ঘন্টা বেগে হেটে বাসা থেকে অফিসে যান এবং বিকালে ৩ কিলোমিটার/ঘন্টা বেগে হেটে অফিস থেকে বাসায় ফেরেন, এতে তার এক ঘন্টা বেশি সময় লাগে। সুমন সাহেবের বাসা থেকে অফিসের দূরত্ব কত?
  1. ক) ১২ কিলোমিটার
  2. খ) ২০ কিলোমিটার
  3. গ) ২২ কিলোমিটার
  4. ঘ) ২৫ কিলোমিটার
ব্যাখ্যা
ধরি অফিসের দূরত্ব = x কিলোমিটার
সকালে অফিসে যেতে সময় লাগে = x/৪ ঘন্টা
বিকালে বাসায় আসতে সময় লাগে = x/৩ ঘন্টা
তাহলে,
x/৪ - x/৩ =১
∴ x = ১২
৩১৪.
কোন শব্দগুচ্ছের বানান ভুল?
  1. ক) বিভীষিকা, বিভীষকা
  2. খ) অহঙ্কার, অহংকার
  3. গ) ইন্দ্রজালিক, ঐন্দ্রজালিক
  4. ঘ) অধগত, অধোগামি
ব্যাখ্যা

শুদ্ধ বানান - অধোগত, অধোগামী।

৩১৫.
নিচের কোন চিত্রটি অন্যরকম?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন চিত্রটি অন্যরকম?
 
সমাধান:
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে 3 নং চিত্রটি অন্যরকম।

কারন 
বাকি চিত্রগুলোর প্রত্যেকটি চতুর্ভুজ অর্থাৎ চার বাহুবিশিষ্ট।
অন্যদিকে,
3 নং চিত্রটি একটি ষড়ভুজ অর্থাৎ এটি ছয়টি বাহুবিশিষ্ট। 

৩১৬.
যদি WINTER = IWTNRE হয়, তবে নিচের কোন সম্পর্কটি সঠিক নয়?
  1. PICNIC = IPNCCI
  2. THRONE = HTOREN
  3. HOTPOT = OHPTOT
  4. SLAYER = LSYARE
ব্যাখ্যা

WINTER = IWTNRE এখানে প্রতিটি জোড়া বর্ণ স্থান বিনিময় করেছে৷
সুতরাং,
PICNIC = IPNCCI
THRONE = HTOREN
HOTPOT = OHPTTO
SLAYER = LSYARE

∴ গ) অপশনের সম্পর্কটি সঠিক নয়।

৩১৭.
CANVAS : PAINTER : :
  1. leather : shoe
  2. brush : palette
  3. chisel : wood
  4. marble : sculptor
ব্যাখ্যা

Canvas - তৈলচিত্রের পট হিসেবে ব্যবহৃত মজবুত, মোটা কাপড়বিশেষ;
Painter - চিত্রশিল্পী; চিত্রকর; শিল্পী।

সম্পর্ক: Painter ছবি আঁকার জন্য Canvas ব্যবহার করেন। 

অপশনসমূহ, 
leather - চামড়া, জুতা ইত্যাদি বানাতে প্রক্রিয়াজাত জীবজন্তুর গাত্রাবরণ; shoe - জুতা। 
brush - ব্রাশ; palette - চিত্রকরের রং গোলা ও মেশানোর জন্য ব্যবহৃত বোর্ড বা তক্তা।
chisel - বাটালি; wood - কাঠ। 
marble - মার্বেল; sculptor - ভাস্কর।

সম্পর্ক: sculptor ভাস্কর্য তৈরির জন্য marble ব্যবহার করেন। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 

৩১৮.
বাবুল ১০ মিটার উত্তর দিকে হাঁটার পর বাঁয়ে ঘুরে ১৫ মিটার হাঁটল। ডানে ঘুরে ৫ মিটার হাঁটলো এবং আবারও ডানে ঘুড়ে ১৫ মিটার হাঁটলো। যাত্রা শুরু স্থান থেকে কত দূরে বাবুলের অবস্থান?
  1. ক) ১৫
  2. খ) ১০
  3. গ) ৫
  4. ঘ) ২৫
৩১৯.
যদি 9 × 6 = 3654 এবং 5 × 2 = 1230 হয় তবে, 4 × 8 = ?
  1. 3826
  2. 4824
  3. 5630
  4. 6336
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 9 × 6 = 3654 এবং 5 × 2 = 1230 হয় তবে, 4 × 8 = ?

সমাধান:
প্রদত্ত সমীকরণগুলিতে অনুসরণ করা প্যাটার্ন:
9 × 6 = 6 × 9 → (6 × 6)(9 × 6) = 3654
5 × 2 = 2 × 5 → (2 × 6)(5 × 6) = 1230

একইভাবে, 4 × 8 = 8 × 4 → (8 × 6)(4 × 6) = 4824
৩২০.
নিচের চিত্রটির সাথে কয়টি ছোট বর্গ যুক্ত করলে চিত্রটি একটি বড় বর্গক্ষেত্র হবে?
  1. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রটির সাথে কয়টি ছোট বর্গ যুক্ত করলে চিত্রটি একটি বড় বর্গক্ষেত্র হবে?

সমাধান:
৩২১.
একই শব্দের পুনরাবৃত্তি হলে শব্দ দুটির মাঝে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?
  1. হাইফেন
  2. কোলন
  3. কোলন ড্যাস
  4. কমা
ব্যাখ্যা

প্রশ্ন: একই শব্দের পুনরাবৃত্তি হলে শব্দ দুটির মাঝে কোন বিরামচিহ্ন ব্যবহৃত হয়?

সমাধান:
হাইফেন বা সংযোগ চিহ্ন (-):

- একই শব্দের পুনরাবৃত্তি হলে বা দ্বিরুক্ত শব্দ ব্যবহারের ক্ষেত্রে শব্দ দুটির মাঝে হাইফেন ব্যবহৃত হয়। বাংলা লেখার সময় এর ভূমিকা উল্লেখযোগ্য। 

এর ব্যবহার ক্ষেত্র হলো-
• সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়। যেমন হাট-বাজার, সাত-পাঁচ।
• একই শব্দ পরপর দুবার বসলে তাদের মাঝে হাইফেন বসে। যেমন চলতে-চলতে কোথায় চলে যায়। যেতে-যেতে হয়রান হয়ে পড়েছি।
• দিক বা স্থান বা সময় নির্দেশের ক্ষেত্রে অনেক সময় হাইফেন বসে। যেমন: উত্তর-পশ্চিম কোণে মেঘ জমেছে।
• কোনো কোনো উপসর্গের পরে হাইফেন বসে। যেমন: অ-তৎসম, কু-অভ্যাস, বে-আঙ্কেল।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩২২.
গাছ সূর্য থেকে যে শক্তি পায় তার ১০% শক্তি ব্যবহার করতে পারে। খাদ্য জালের উৎপাদক থেকে ৩য় স্তরের খাদক পর্যন্ত যেতে প্রতি স্তরে ৯০% শক্তি নষ্ট হয়। যদি সূর্য থেকে গাছ ৮০০০০০ kcal শক্তি গ্রহন করে, তবে ৩য় স্তরের খাদক এই শক্তি থেকে কত শক্তি পাবে?
  1. ক) ৮০০০ kcal
  2. খ) ৮০০ kcal
  3. গ) ৮০ kcal
  4. ঘ) ৮ kcal
ব্যাখ্যা

সূর্য → গাছ = ৮০০০০০ kcal
গাছ → ১ম স্তরের খাদক = ৮০০০০০ kcal এর ১০% = ৮০০০০ kcal
১ম স্তরের খাদক → ২য় স্তরের খাদক = ৮০০০০ kcal এর ১০% = ৮০০০ kcal
২য় স্তরের খাদক → ৩য় স্তরের খাদক = ৮০০০ kcal এর ১০% = ৮০০ kcal

সহজভাবে বললে,
- গাছ সূর্য থেকে ৮ লাখ নিয়ে ৮০ হাজার ১ম স্তরের খাদককে দিতে পেরেছে।
- ১ম স্তরের খাদক ৮০ হাজার থেকে ২য়কে দিতে পেরেছে ৮ হাজার।
- ২য় স্তরের খাদক সেই ৮ হাজার থেকে ৩য় স্তরের খাদককে দিতে পারল ৮০০।
অর্থাৎ, তৃতীয় স্তরের খাদক সূর্য থেকে প্রাপ্ত সেই শক্তি থেকে পেল ৮০০ kCal.

৩২৩.
নিচের কোনটি সমগোত্রীয় নয়?
  1. ক) A
  2. খ) B
  3. গ) D
  4. ঘ) C
ব্যাখ্যা
C ছাড়া সবগুলোতে একই জাতীয় দুইটি প্যাটার্ন রয়েছে।
৩২৪.
রাহুলের এর মা, রিয়ার বাবার একমাত্র মেয়ে। রাহুলের সাথে রিয়ার স্বামীর সম্পর্ক কেমন?
  1. ক) চাচা
  2. খ) দাদা
  3. গ) ভাই
  4. ঘ) বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: রাহুলের এর মা, রিয়ার বাবার একমাত্র মেয়ে। রাহুলের সাথে রিয়ার স্বামীর সম্পর্ক কেমন?

সমাধান: 
রিয়ার বাবার একমাত্র মেয়ে মানে রিয়া নিজেই 
রিয়ার ছেলে রাহুল 
রিয়ার স্বামীর ছেলে হলো রাহুল। 
রাহুলের বাবা হলো রিয়ার স্বামী
৩২৫.
আয়নায় 'JUSTICE' এর সঠিক প্রতিবিম্ব কোনটি?
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় 'JUSTICE' এর সঠিক প্রতিবিম্ব কোনটি?

    সমাধান:
    আয়নায় JUSTICE এর সঠিক প্রতিবিম্ব 


    Figure: Mirror images of capital Letters
    ৩২৬.
    ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে একই হবে -
    1. AMENA
    2. VOWEL
    3. AWAY
    4. REVIVER
    ব্যাখ্যা
    AWAY শব্দটি বাস্তবে ও আয়নায় একই দেখাবে।
    বড় হাতের( Capital Letter) অক্ষরগুলো সমতল দর্পণ বা আয়নার সামনে প্রতিফলিত হলে, ১৫ টি বর্ণ ( B, C, D, E, F, G, J, K, L, N, P, Q, R, S, Z) ভিন্ন দেখায় এবং ১১ টি বর্ণ (A, H, I, M, O, T, U, V, W, X, Y) একই দেখায়।
    ৩২৭.
    এক ব্যক্তির কাছে ৪৮০ টাকা আছে যার মধ্যে ১ টাকার নোট, ৫ টাকার নোট এবং ১০ টাকার নোটের সংখ্যা সমান। তার কাছে মোট কতগুলো নোট আছে?
    1. ৪৫ টি
    2. ৬০ টি
    3. ৯০ টি
    4. ১২০ টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: এক ব্যক্তির কাছে ৪৮০ টাকা আছে যার মধ্যে ১ টাকার নোট, ৫ টাকার নোট এবং ১০ টাকার নোটের সংখ্যা সমান। তার কাছে মোট কতগুলো নোট আছে?

    সমাধান:
    মনে করি, প্রতিটি নোটের সংখ্যা = ক

    প্রশ্নমতে,
    (১ × ক) + (৫ × ক) + (১০ × ক) = ৪৮০
    ⇒ ক + ৫ক + ১০ক = ৪৮০
    ⇒ ১৬ক = ৪৮০
    ⇒ ক = ৪৮০/১৬
    ⇒ ক = ৩০

    যেহেতু প্রতিটি নোটের সংখ্যা ৩০টি করে এবং তিন ধরনের নোট রয়েছে,
    সুতরাং, মোট নোটের সংখ্যা = (৩০ + ৩০ + ৩০) = ৯০ টি।

    ∴ তার কাছে মোট ৯০ টি নোট আছে।

    ৩২৮.
    ক্রেমলিনের সাথে রাশিয়া যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘এলিসি প্রাসাদ’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?
    1. সাউথ আফ্রিকা
    2. জার্মানি
    3. ফ্রান্স
    4. ইতালি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক্রেমলিনের সাথে রাশিয়া যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘এলিসি প্রাসাদ’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?

    সমাধান:
    - রাশিয়ার রাষ্ট্রপতির বাসভবন ক্রেমলিন।
    - ফ্রান্সের রাষ্ট্রপতির বাসভবন এলিসি প্রাসাদ।
    ৩২৯.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. 48
    2. 56
    3. 62
    4. 68
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    নির্ণেয় সংখ্যা = 68

    প্রথম চিত্রে,
    (4 + 6) × 8
    = 10 × 8 = 80

    দ্বিতীয় চিত্রে,
    (7 + 8) × 3
    = 15 × 3 = 45 

    তৃতীয় চিত্রে,
    (8 + 9) × 4
    = 17 × 4 = 68 

    ৩৩০.
      ব্যাখ্যা
      এখানে 
      উপরের সংখ্যার ধারাটি 1,3,5,7,...
      এবং সে অনুসারে ইংরেজি বর্ণ বসেছে। 
      বর্ণের ধারাটি A , C, E, G

      সঠিক উত্তর হবে: খ 
      ৩৩১.
      ‘Manifesto’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
      1. ভাববাদ
      2. ইশতেহার
      3. ঘোষণাপত্র
      4. সূচিপত্র
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'Manifesto' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

      সমাধান:
      'Manifesto' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ইশতেহার

      অন্যান্য অপশন আলোচনা-
      - 'Index' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সূচিপত্র।
      - 'Idealism' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
      - 'Gazette' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ঘোষণাপত্র।
      ৩৩২.
      নিচের কোনটি বিদ্যুৎ এর সমার্থক শব্দ?
      1. ক) ক্ষণপ্রভা
      2. খ) দীপ্তি
      3. গ) বিভা
      4. ঘ) ময়ূখ
      ব্যাখ্যা
      - বিদ্যুৎ এর সমার্থক শব্দ - ক্ষণপ্রভা, তড়িৎ, চপলা, চঞ্চলা, অণুপ্রভা, সৌদামিনী, দামিনী প্রভৃতি।

      - দীপ্তি, বিভা, ময়ূখ হচ্ছে আলোর সমার্থক শব্দ।
      - আলোর আরো কয়েকটি সমার্থক শব্দ - রশ্মি, অংশু, প্রভা, দ্যুতি, আভা, রেশন, নুর, কিরণ, দীপ্তি, বিভা, ময়ূখ প্রভৃতি।

      সূত্র: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ
      ৩৩৩.
      প্রদত্ত চিত্রে 3 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে? 
      1. ক) 6
      2. খ) 5
      3. গ) 1
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      প্রদত্ত চিত্রে 3 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে? 


      সমাধান: 
      3 এর পাশাপাশি অবস্থান করছে 1, 2, 4, 5 
       3 এর বিপরীতে রয়েছে 6
      ৩৩৪.
      একটি শ্রেণিতে জাহিদের অবস্থান প্রথম দিক থেকে ১০ম এবং শেষের দিক থেকে ৩৯তম। শ্রেণিতে কতজন ছাত্র ছাত্রী আছে? 
      1. ক) ৪৬ জন 
      2. খ) ৪৮ জন 
      3. গ) ৪৯ জন 
      4. ঘ) ৫০ জন 
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি শ্রেণিতে জাহিদের অবস্থান প্রথম দিক থেকে ১০ম এবং শেষের দিক থেকে ৩৯তম। শ্রেণিতে কতজন ছাত্র ছাত্রী আছে? 

      সমাধান: 
       জাহিদের প্রথম দিকে আছে = ৯ জন 
       জাহিদের শেষের দিকে আছে = ৩৮ জন 

      শ্রেণিতে ছাত্র ছাত্রী আছে = ৯ + ১ + ৩৮ = ৪৮ জন 
      ৩৩৫.
      বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ফ' বর্ণটির পূর্বের অষ্টম বর্ণ কোনটি?
      1. ড 
      2. ণ 
      3. ঢ 
      4. ঠ 
      ব্যাখ্যা

      প্রশ্ন: বাংলা ব্যঞ্জনবর্ণ মালায় 'ফ' বর্ণটির পূর্বের অষ্টম বর্ণ কোনটি?

      সমাধান:

      বাংলা ব্যঞ্জনবর্ণ মালা অনুসারে, 'ফ' বর্ণটির পূর্বের অষ্টম বর্ণ হলো 'ঢ'

      ৩৩৬.
      একটি চৌবাচ্চার ২/৩ ভাগ পূরণ হতে ৬ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
      1. ২ ঘণ্টা ৩০ মিনিট
      2. ৩ ঘণ্টা
      3. ২ ঘণ্টা ৪০ মিনিট
      4. ৩ ঘণ্টা ২০ মিনিট
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি চৌবাচ্চার ২/৩ ভাগ পূরণ হতে ৬ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?

      সমাধান:
      ২/৩ অংশ পূর্ণ
      ∴ চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (২/৩) অংশ
      = ১/৩ অংশ

      ∴ ২/৩ অংশ পূর্ণ হয় = ৬ ঘণ্টায়
      ১ অংশ পূর্ণ হয় = (৬ × ৩)/২ ঘণ্টায়
      ১/৩ অংশ পূর্ণ হয় = (৬ × ৩ × ১)/(২ × ৩) ঘণ্টা
      = ৬/২ ঘণ্টা
      = {(৬/২) × ৬০} মিনিট
      = ১৮০ মিনিট
      = ৩ ঘণ্টা
      ৩৩৭.
      ১১, ২৭, ৫৯, ১২৩, ____। পরবর্তী সংখ্যাটি কত?
      1. ক) ২৫১
      2. খ) ১৫৩
      3. গ) ২৫৩
      4. ঘ) ২৪৬
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১১, ২৭, ৫৯, ১২৩, ____। পরবর্তী সংখ্যাটি কত?

      সমাধান:
      ১ম  সংখ্যা = ১১
      ২য় সংখ্যা = (১১ × ২) + ৫ = ২৭ 
      ৩য় সংখ্যা = (২৭ × ২) + ৫ = ৫৯
      ৪র্থ সংখ্যা = (৫৯ × ২) + ৫ = ১২৩
      ৫ম সংখ্যা = (১২৩ × ২) + ৫ = ২৫১
      ৩৩৮.
      যদি HEALTH দিয়ে 347923 বোঝায়, 3472 দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
      1. ক) EATH 
      2. খ) HATE 
      3. গ) ATHE
      4. ঘ) HEAT 
      ব্যাখ্যা
      H → 3
      E → 4
      A → 7
      L → 9
      T → 2
      H → 3

      3472 = HEAT
      ৩৩৯.
      What is the correct spelling of the following word?
      1. Hierarchy
      2. Hieraarchy
      3. Hieriarchy
      4. Herarchy
      ব্যাখ্যা
      প্রশ্ন: What is the correct spelling of the following word?

      সমাধান:
      সঠিক বানান-
      ক) Hierarchy

      যার অর্থ:
      "Hierarchy" শব্দের অর্থ হলো — কোন কিছু বা কাউকে গুরুত্ব বা অবস্থানের ভিত্তিতে ধাপে ধাপে সাজানো ব্যবস্থা।
      যেমন – একটি প্রতিষ্ঠানের পদক্রম বা সামাজিক স্তরবিন্যাস।
      ৩৪০.
      যদি BARISAL = 62 হয়, তবে KHULNA = কত?
      1. 59
      2. 67
      3. 71
      4. 87
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি BARISAL = 62 হয়, তবে KHULNA = কত?

      সমাধান:

      B + A + R + I + S + A + L = 2 + 1 + 18 + 9 + 19 + 1 + 12 = 62

      একই ভাবে,
      KHULNA = K + H + U + L + N + A = 11 + 8 + 21 + 12 + 14 + 1 = 67
       
      ৩৪১.
      একটি ঘনকের কয়টি ধার থাকে?
      1. ১০
      2. ১২
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ঘনকের কয়টি ধার থাকে?

      সমাধান:

      একটি ঘনকের ১২টি ধার থাকে।
      ৩৪২.
      1, 1.5, 2.5, 4, ...... ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
      1. 5.5
      2. 6
      3. 6.5
      4. 7
      ব্যাখ্যা
      প্রশ্ন: 1, 1.5, 2.5, 4, ...... ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

      সমাধান:
      1.5 - 1 = 0.5
      2.5 - 1.5 = 1
      4 - 2.5 = 1.5
      এখানে সংখ্যাগুলোর পার্থক্য প্রতিবারে 0.5 করে বাড়তেছে।

      ∴ ধারার পরবর্তী সংখ্যা হবে, 4 + (1.5 + 0.5) = 4 + 2 = 6
      ৩৪৩.
      আপনার ফুফুর একমাত্র ভাইয়ের ছেলের ছোট বোন আপনার কি হয়?
      1. ক) ভাতিজি
      2. খ) ভাগ্নি
      3. গ) বোন
      4. ঘ) ফুফু
      ব্যাখ্যা
      আপনার ফুফুর একমাত্র ভাই আপনার বাবা, অর্থাৎ তার ছেলের ছোট বোন আপনার বোন হবে।
      ৩৪৪.
      প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি পাওয়া যাবে? 
      1. Famous 2. Fanatical 3. Farmhouse 4. Fancy 5. Father
      1. ক) 3, 5, 2, 4, 1
      2. খ) 2, 4, 1, 3, 5
      3. গ) 1, 2, 4, 3, 5
      4. ঘ) 2, 4, 5, 1, 3
      ব্যাখ্যা
      প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে ক্রমটি পাওয়া যাবে
      1. Famous
      2. Fanatical
      4. Fancy
      3. Farmhouse
      5. Father

      সঠিক ক্রমটি হবে: 1, 2, 4, 3, 5
      ৩৪৫.
      একটি গাড়ির গতি সেকেন্ডে ৩৫ মিটার হলে, গাড়িটির ঘন্টার গতি বেগ কত?
      1. ১২২ কি.মি./ঘণ্টা 
      2. ১২৬ কি.মি./ঘণ্টা 
      3. ১১৮ কি.মি./ঘণ্টা 
      4. ১১২ কি.মি./ঘণ্টা 
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি গাড়ির গতি সেকেন্ডে ৩৫ মিটার হলে, গাড়িটির ঘন্টার গতি বেগ কত?

      সমাধান: 
      দেওয়া আছে,
      গাড়ির গতি = ৩৫ মিটার/সেকেন্ড
      = ৩৫ × (১৮/৫) কিমি/ঘণ্টা
      = (৩৫ × ১৮)/৫
      = ১২৬ কি.মি./ঘণ্টা

      সুতরাং, গাড়িটির ঘন্টায় গতিবেগ ১২৬ কি.মি. প্রতি ঘণ্টা।

      ৩৪৬.
      ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে খাটো?
      ব্যাখ্যা
      প্রশ্ন: ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে খাটো?

      সমাধান:
      ক > খ
      খ > গ
      চ > ছ
      ছ > খ
      ছ > ক

      ∴ চ > ছ > ক > খ > গ
      গ সবচেয়ে খাটো।
      ৩৪৭.
      ৩ কিলোমিটার হাঁটার পর শিমুল তার ডান ঘুরে ২ কিলোমিটার হাঁটলো। তারপর বামদিকে ঘুরে আরও ২ কিলোমিটার হঁটলো। সবশেষে সে দক্ষিণ দিকে হাঁটলো। তার যাত্রা শুরু হয়েছিল কোন দিকে?
      1. ক) দক্ষিণ দিক
      2. খ) পশ্চিম দিক
      3. গ) পূর্ব দিক
      4. ঘ) উত্তর দিক
      ব্যাখ্যা
      যাত্রা শুরুর হিসাব করতে হলে শেষ থেকে হিসাব করতে হবে এবং প্রতিটি দিকের বিপরীত কল্পনা করতে হবে। ডান থাকলে বাম, উত্তর থাকলে দক্ষিন, পূর্ব থাকলে পশ্চিম ইত্যাদি।
      প্রশ্নানুসারে, ২ কিলোমিঃ উত্তর তারপর ডানদিকে ঘুরে ২ কিলোমিঃ যাব শেষে বামদিকে ঘুরে ৩ কিলোমিঃ যাব।

      অর্থাৎ, শিমুল তার যাত্রা শুরু করেছিল উত্তরের বিপরীত দিক মানে দক্ষিন দিক।
      ৩৪৮.
      একটি বাক্সে ৪টি সাদা, ৬টি কালো এবং ৫টি লাল বল আছে। বাক্সটি থেকে একটি বল দৈবভাবে তুললে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত?
      1. ১/৩
      2. ২/৫
      3. ৩/৫
      4. ১/৪
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি বাক্সে ৪টি সাদা, ৬টি কালো এবং ৫টি লাল বল আছে। বাক্সটি থেকে একটি বল দৈবভাবে তুললে বলটি কালো হওয়ার সম্ভাবনা কত?

      সমাধান:
      এখানে মোট বলের সংখ্যা = ৪ (সাদা) + ৬ (কালো) + ৫ (লাল) = ১৫টি।
      অনুকূল ফলাফল বা কালো বলের সংখ্যা = ৬টি।

      ∴ কালো বল হওয়ার সম্ভাবনা = অনুকূল ফলাফল/মোট ফলাফল
      = ৬/১৫
      = ২/৫

      ৩৪৯.
      ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী? 
      1. চ, ক এর ভাই
      2. চ, ক এর খালু
      3. চ, ক এর মামা
      4. চ, ক এর চাচা
      ব্যাখ্যা

      প্রশ্ন: ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর পুত্র। চ এর সাথে ক এর সম্পর্ক কী?

      সমাধান:
      ক, খ এর পুত্র। খ এবং গ পরস্পর বোন।
      ∴ গ, ক এর খালা।

      ঘ হচ্ছে গ এর মা। তাহলে ঘ, খ এরও মা।
      ∴ ঘ, ক এর নানী।

      চ, ঘ এর পুত্র। চ, ক এর নানীর পুত্র।
      ∴ চ, ক এর মামা।

      ৩৫০.
      একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ হলে, বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে?
      1. ৮ : ৩৫
      2. ৯ : ৩৫
      3. ৩ : ২৫
      4. ৪ : ২৫
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব নিম্নরূপ হলে, বাস্তবে এই ঘড়িতে কয়টা বাজে?


      সমাধান:
      বাস্তবে এই ঘড়িতে ৩ : ২৫ বাজে।

      ৩৫১.
      'DETERMINATION' শব্দটি থেকে কিছু বর্ণ একবার করে নিয়ে নিচের কোন শব্দটি গঠন করা সম্ভব?
      1. MODERATION
      2. ROTATION
      3. MOTION
      4. MENTION
      ব্যাখ্যা
      - DETERMINATION শব্দটি থেকে কিছু বর্ণ নিয়ে MENTION শব্দটি গঠন করা সম্ভব।
      - অপশন (ক), (খ), এবং (গ) তে দুটি করে 'O' রয়েছে, কিন্তু 'DETERMINATION' এ শুধু একটি 'O' রয়েছে।
      - তাই সঠিক উত্তর হবে অপশন (ঘ)
      ৩৫২.
      একজন ব্যক্তি উত্তর দিকে ৪ কি.মি. হেঁটে বামে ঘুরে ৬ কি.মি. হেঁটে আবার ডানে ঘুরে ৪ কি.মি. হাঁটল । তাহলে সে মোট কত কি.মি. হাঁটল এবং বর্তমানে কোন দিকে মুখ করে আছে?
      1. ক) ৮ কি.মি.,পশ্চিম দিকে
      2. খ) ১০ কি.মি.,উত্তর দিকে
      3. গ) ১২ কি.মি., দক্ষিণ দিকে
      4. ঘ) ১৪ কি.মি. ,উত্তর দিকে
      ব্যাখ্যা
      প্রশ্ন- একজন ব্যক্তি উত্তর দিকে ৪ কি.মি. বামে ঘুরে ৬ কি.মি. হেঁটে আবার ডানে ঘুরে ৪ কি.মি. হাঁটল । তাহলে সে মোট কত কি.মি. হাঁটল এবং বর্তমানে কোন দিকে মুখ করে আছে?

      সমাধান- 
      মনে করি,
      সে A থেকে হাঁটা শুরু করে D তে পৌঁছল।
      তাহলে মোট হাঁটল = ৪ + ৬ + ৪ = ১৪ কি.মি.
      ৩৫৩.
      মনির একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?
      1. ক) ৭ কি.মি.
      2. খ) ৩√৩ কি.মি.
      3. গ) ৩√২ কি.মি.
      4. ঘ) ২√৩ কি.মি.
      ব্যাখ্যা
      প্রশ্ন: মনির একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?

      সমাধান:

      AB = ৯ কি.মি.
      BC = ৩ কি.মি.
      CD = ৬ কি.মি.
      DE = ৩ কি.মি.
      এবং CD = BE = ৬ কি.মি.
      AE = ৩ কি. মি.

      ΔAED এ যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব, AD = √(AE2 + DE2)
      = √(৩ + ৩)
      = √১৮
      = √(৯ × ২)
      = ৩√২ কি.মি.
      ৩৫৪.
      ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে লম্বা?
      ব্যাখ্যা
      প্রশ্ন: ক, খ থেকে লম্বা; খ, গ থেকে লম্বা; চ, ছ থেকে লম্বা; ছ, খ থেকে লম্বা; ক, ছ অপেক্ষা খাটো হলে এদের মধ্যে কে সবথেকে লম্বা? 

      সমাধান:
      ক > খ 
      খ  > গ 
      চ  > ছ
      ছ  > খ 
      ছ  > ক

      ∴ চ > ছ > ক > খ > গ 
      চ সবচেয়ে লম্বা। 
      ৩৫৫.
      Education : Illiterate ::     ?       : patient.
      1. doctor
      2. dispensary
      3. medicine
      4. hospital
      ব্যাখ্যা
      প্রশ্ন: Education : Illiterate :  :     ?       : patient.

      সমাধান:
      illiterate (অশিক্ষিতদের) শিক্ষিত হতে হলে শিক্ষা (education) গ্রহণ যেমন প্রয়োজন, তেমনি রোগীদের (patient) আরোগ্য লাভের জন্য ওষুধ (medicine) প্রয়োজন।
      ৩৫৬.
      প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে?
      1. ক) 1
      2. খ) 2
      3. গ) 3
      4. ঘ) 4
      ব্যাখ্যা
      প্রতিটি সারিতে অথবা কলামে একটি করে বৃত্ত এবং বৃত্ত সংলগ্ন ২, ৩, ৪ টি করে রেখা রয়েছে।
      প্রশ্নবোধক স্থানে সারি অথবা কলাম হিসেবে ৩ রেখা ওয়ালা বৃত্তটি ছিলো না।
      ৩৫৭.
      আপনার প্রতিবেশী দুটি ছেলেকে আপনি একটি দোকান থেকে চুরি করতে দেখলেন। আপনি তখন কী করবেন?
      1. কিছু না করে নিজের কাজে ব্যস্ত থাকবেন।
      2. পুলিশ ডেকে ঘটনাটি বলবেন।
      3. দোকান থেকে চলে যাবেন এবং ঘটনাটি ভুলে যাবেন।
      4. ছেলেদের চুরি করা মাল ফেরত দিতে বলবেন।
      ব্যাখ্যা
      প্রশ্ন: আপনার প্রতিবেশী দুটি ছেলেকে আপনি একটি দোকান থেকে চুরি করতে দেখলেন। আপনি তখন কী করবেন?

      সমাধান:
      ওদেরকে চুরি করা মাল ফেরত দিতে বলব এবং চুরি করা ভালো না বুঝিয়ে বলব।
      ৩৫৮.
      আপনার ফুফুর একমাত্র ভাইয়ের ছেলের ছোট বোন আপনার কী হয়?
      1. ক) ভাগ্নি
      2. খ) বোন
      3. গ) ফুফু
      4. ঘ) ভাতিজি
      ব্যাখ্যা
      প্রশ্ন: আপনার ফুফুর একমাত্র ভাইয়ের ছেলের ছোট বোন আপনার কী হয়? 

      আপনার ফুফুর একমাত্র ভাই ⇒ আপনার বাবা 
      বাবার ছেলে ⇒ আপনার ভাই 
      ভাইয়ের ছোট বোন ⇒ আপনার বোন 
      ৩৫৯.
      ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে একটা নষ্ট ঘড়ি কতবার সঠিক সময় দিয়েছিল?
      1. ক) ২৮
      2. খ) ২৯
      3. গ) ৫৬
      4. ঘ) ৫৮
      ব্যাখ্যা
      একটা নষ্ট ঘড়ি দিনে ২ বার সঠিক সময় দেয়
      সুতরাং ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে একটা নষ্ট ঘড়ি সঠিক সময় দিয়েছিল = ২৯ × ২ বার বা ৫৮ বার।

      [ সমস্যা সমাধান - ঘড়ি বিষয়ক অভীক্ষা ]
      ৩৬০.
      ৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
      1. 6
      2. 4
      3. 9
      4. 3
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?


      সমাধান:
      ১ম ত্রিভুজে,
      (6 + 4) = 10
      10 × 8 = 80

      ২য় ত্রিভুজে,
      (8 + 7) = 15
      15 × 3 = 45

      এবং
      ৩য় ত্রিভুজে
      (9 + 8) = 17
      68 ÷ 17 = 4
      ৩৬১.
      3, 5, 5, 19, 7, 41, 9, ?
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
      1. 61
      2. 69
      3. 71
      4. 79
      ব্যাখ্যা
      প্রশ্ন: 3, 5, 5, 19, 7, 41, 9, ?
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

      সমাধান:
      বিজোড় স্থানের সংখ্যাগুলোর ধারা: 3, 5, 7, 9
      জোড় স্থানের সংখ্যাগুলোর ধারা: 5, 19, 41, ?
      ২য় ধারার পদগুলোর পার্থক্য:
      19 - 5 = 14, 
      41 - 19 = 22 
      পার্থক্য পূর্বের পার্থক্যের চেয়ে 8 বৃদ্ধি পায়।
      ∴ ? - 41 = 22 + 8
      ⇒ ? = 30 + 41
      ∴ ? = 71
      ৩৬২.
      একটি যন্ত্রে ১০০ জুল শক্তি প্রয়োগ করে ৮০ জুল কাজ করা যায় এবং ২০ জুল শক্তি অপচয় হয়। যন্ত্রটির কর্মদক্ষতা কত?
      1. ৮০%
      2. ২০%
      3. ২৫%
      4. ১২০%
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি যন্ত্রে ১০০ জুল শক্তি প্রয়োগ করে ৮০ জুল কাজ করা যায় এবং ২০ জুল শক্তি অপচয় হয়। যন্ত্রটির কর্মদক্ষতা কত?

      সমাধান:
      কর্মদক্ষতা:
      - যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
      - কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
      - যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
      - কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।
       
      কোন যন্ত্রের কর্মদক্ষতা ৮০% বলতে বোঝায় যন্ত্রটিতে ১০০ একক শক্তি সরবরাহ করলে তার ৮০ একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী ২০ একক শক্তি অপচয় হয়।
       
      ∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি
      = কার্যকর ক্ষমতা/ মোট প্রদত্ত ক্ষমতা

      এখানে,
      প্রদত্ত শক্তি ১০০ জুল 
      কার্যকর শক্তি ৮০ জুল 
       কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/ মোট প্রদত্ত শক্তি = (৮০/১০০) × ১০০% = ৮০%

      উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
      ৩৬৩.
      কোনটি অন্যদের থেকে আলাদা?
      1. Perspicuous
      2. Obfuscatory
      3. Pellucid
      4. Lucid
      ব্যাখ্যা

      প্রশ্ন: কোনটি অন্যদের থেকে আলাদা?

      সমাধান:
      Perspicuous = খুব স্পষ্ট, পরিষ্কারভাবে বোঝা যায় এমন
      Pellucid = অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার ও সহজবোধ্য
      Lucid = স্পষ্ট, পরিচ্ছন্ন ও সহজে বোঝার মতো
      এই তিনটি শব্দের অর্থ প্রায় একই ⇒ স্পষ্ট / পরিষ্কার / সহজবোধ্য

      কিন্তু, Obfuscatory = ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর, অস্পষ্ট করা, ঘোলাটে করা। 

      অর্থাৎ বাকি তিনটি শব্দ যেখানে 'স্পষ্টতা' বোঝায়,
      Obfuscatory ঠিক তার বিপরীত — 'অস্পষ্টতা' বা 'বিভ্রান্তি সৃষ্টি করা' বোঝায়।

      সুতরাং সঠিক উত্তর: খ) Obfuscatory

      ৩৬৪.
      আয়নায় দেখা গেল ৯.৩০ বাজে । প্রকৃতপক্ষে সময় কত?
      1. ক) ৪.৩০
      2. খ) ৩.৩০
      3. গ) ৬.৩০
      4. ঘ) ২.৩০
      ৩৬৫.
      সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় _____
      1. জটিল
      2. কষ্টসাধ্য 
      3. অপ্রীতিকর 
      4. প্রতিযোগিতাপূর্ণ
      ব্যাখ্যা

      প্রশ্ন: সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় _____

      সমাধান:
      সর্বদা মনে রাখতে হবে যে, সংসারে কেউ একা নয়। সমস্যাসঙ্কুল জীবনে পদে পদে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়।
      উপরের বক্তব্য অনুসারে জীবন সবসময় প্রতিযোগিতাপূর্ণ।

      কেননা, জীবনে চলতে গেলে পদে পদে সমস্যা গুলোকে নিয়ে প্রতিযোগিতা সহকারে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়। যেমন একজন ছাত্র তার ছাত্রত্ব জীবনে প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হয়।

      ৩৬৬.
      ২০২০ সালের জানুয়ারি মাসের ১ তারিখ বুধবার হলে ডিসেম্বর মাসের ৩১ তারিখ কী বার হবে?
      1. ক) বুধবার
      2. খ) বৃহস্পতিবার
      3. গ) শুক্রবার
      4. ঘ) মঙ্গলবার
      ব্যাখ্যা
      প্রশ্ন- ২০২০ সালের জানুয়ারি মাসের ১ তারিখ বুধবার হলে ডিসেম্বর মাসের ৩১ তারিখ কী বার হবে?

      সমাধান-
      - বছরের প্রথম দিন যে বার হয়, লিপইয়ার বাদে বছরের শেষ দিন একই বার হয়।
      - লিপইয়ারে একদিন বেশি হয়।
      - ২০২০ সাল লিপইয়ার, তাই প্রথম দিন বুধবার হলে শেষ দিন বৃহস্পতিবার হবে।
      ৩৬৭.
      0.3 + 3 + 3.33 + 3.003 + 30 = ?
      1. ক) 39.933
      2. খ) 3.6633
      3. গ) 366.33
      4. ঘ) 39.633
      ব্যাখ্যা
      প্রশ্ন: 0.3 + 3 + 3.33 + 3.003 + 30 = ? 

      সমাধান: 
      0.3 + 3 + 3.33 + 3.003 + 30 = 39.633
      ৩৬৮.
      ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে, সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত?
      1. হেলিকপ্টার
      2. উড়োজাহাজ
      3. কম্পিউটার
      4. রেডিও
      ব্যাখ্যা
      প্রশ্ন: ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে, সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত?

      সমাধান:
      - যে যন্ত্র দ্বারা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপীয় ইঞ্জিন বলে।
      - যেমন বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি।

      - সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে থাকা অনেক ধরনের তথ্য থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
      - সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। 

      মোটর গাড়িতে যেমন ডিজেল ইঞ্জিন থাকে, তেমনি কম্পিউটারে সার্চ অপশন/সার্চ ইঞ্জিন থাকে।
      ৩৬৯.
      দেয়াল ঘড়িতে যখন ৩ঃ৩০ বাজে তখন ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে উৎপন্ন প্রবৃদ্ধ কোণের মান কত হয়?
      1. ক) ২৮৫°
      2. খ) ২১০°
      3. গ) ১৫০°
      4. ঘ) ৩৬০°
      ব্যাখ্যা

      ∠ = ।(11M - 60H)/2।
      = {(১১×৩০) - (৬০×৩)}/২
      = (৩৩০-১৮০)/২
      = ১৫০°/২
      = ৭৫°
      উৎপন্ন প্রবৃদ্ধ কোণ = ৩৬০°-৭৫° = ২৮৫° (দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট কোনকে প্রবৃদ্ধ কোণ বলে।)

      ৩৭০.
      একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
      1. ১৮০°
      2. ২৭০°
      3. ৩৬০°
      4. ৫৪০°
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

      সমাধান:
      ৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
      ১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
      = ৩/২ বার 

      গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে = ৩৬০ ডিগ্রি
      গাড়ির চাকা ৩/২ বার ঘুরে অতিক্রম করে = (৩৬০ × ৩)/২ ডিগ্রি
      = ৫৪০ ডিগ্রি
      ৩৭১.
      ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার : ? 
      1. ক) ফারেনহাইট
      2. খ) পারদ
      3. গ) তাপমাত্রা
      4. ঘ) অসুস্থতা
      ব্যাখ্যা
      ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়। তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
      ৩৭২.
      ১, ৪, ৭, ১০,............. অনুক্রমটির ২৪ তম পদ কোনটি?
      1. ৭৮
      2. ৭৩
      3. ৭০
      4. ৬৮
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১, ৪, ৭, ১০,............. অনুক্রমটির ২৪ তম পদ কোনটি?

      সমাধান:
      এখানে,
      প্রথম পদ, a = ১
      সাধারণ অন্তর, d = ৪ - ১ = ৩

      ∴ অনুক্রমটির ২১ তম পদ = a + (n - ১)d
      = ১ + (২৪ - ১)৩
      = ১ + ২৩ × ৩
      = ৭০
      ৩৭৩.
      মসজিদের শহরঃঢাকাঃঃবাজারের শহরঃ ?
      1. প্যারিস
      2. লন্ডন
      3. নিউইয়র্ক
      4. কায়রো
      ব্যাখ্যা
      মসজিদের শহর ঢাকা এবং বাজারের শহর কায়রো।
      ৩৭৪.
      Which day is three days before the day immediately following the day two days before the day three days after the day immediately before Friday?
      1. Tuesday
      2. Wednesday
      3. Thursday
      4. Sunday
      ব্যাখ্যা
      প্রশ্ন: Which day is three days before the day immediately following the day two days before the day three days after the day immediately before Friday?

      সমাধান:
      The day immediately before Friday is Thursday.
      Three days after Thursday: Counting three days from Thursday, we get Sunday.
      Two days before Sunday: Counting two days back from Sunday, we get Friday.
      The day immediately following Friday: The day after Friday is Saturday.
      Three days before Saturday: Counting three days back from Saturday, we get Wednesday.

      So, the day you are looking for is Wednesday.

      ৩৭৫.
      কোনটি রোগের ক্ষেত্রে সঠিক?
      1. ক) প্রতিকার হতে প্রতিরোধ উত্তম
      2. খ) প্রতিরোধ হতে প্রতিকার উত্তম
      3. গ) প্রতিকার বর্জনীয়
      4. ঘ) প্রতিরোধ বর্জনীয়
      ব্যাখ্যা
      রোগ হবার পরে প্রতিকার খোঁজার চেয়ে আগে থেকেই প্রতিরোধ করা উত্তম।
      ৩৭৬.
      a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?
      1. ab
      2. b + 2a + 2
      3. a + b + 1
      4. 2a + 4b
      ব্যাখ্যা

      প্রশ্ন: a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?

      সমাধান:
      দেওয়া আছে, a ও b উভয়ই বিজোড় সংখ্যা।

      ধরি, a = 1 এবং b = 3 (উভয়ই বিজোড়)

      এখন, প্রতিটি অপশনে মান বসাই:

      ক) ab = 1 × 3 = 3 (বিজোড়)

      খ) b + 2a + 2 = 3 + 2(1) + 2 = 3 + 2 + 2 = 7 (বিজোড়)

      গ) a + b + 1 = 1 + 3 + 1 = 5 (বিজোড়)

      ঘ) 2a + 4b = 2(1) + 4(3) = 2 + 12 = 14 (জোড়)

      ∴ সঠিক উত্তর: ঘ) 2a + 4b

      ৩৭৭.
      ১ নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ৫ নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-
      1. ঘড়ির কাঁটার দিকে
      2. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
      3. স্থির থাকবে
      4. কোনোটিই নয়
      ব্যাখ্যা

      প্রশ্ন: ১ নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে ৬ নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-


      সমাধান:
      যেহেতু,
      - ১ নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে
      - ২ নং গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
      - ৩ নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
      - ৪ নং গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
      - ৫ নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
      - ৬ নং গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।

      ৩৭৮.
      ১, ২, ৭, ৪, ৯, ৬, ?
      উপরের সিরিজে প্রশ্নবোধক স্থানে কত হবে?
      1. ক) ৭
      2. খ) ৯
      3. গ) ১৫
      4. ঘ) ১৩
      ব্যাখ্যা
      উপরের সিরিজের বিজোড় স্থানের পরপর দুটি সংখ্যাকে যোগ করে ৪ দ্বারা ভাগ করলে জোড় স্থানের সংখ্যাগুলো পাওয়া যায়।
      (৭ + ১)/৪ = ২
      (৭ + ৯)/৪ = ৪
      (৯ + ১৫)/৪ = ৬

      অতএব উপরের সিরিজে প্রশ্নবোধক স্থানে ১৫ হবে।
      ৩৭৯.
      নিচের কোন চিত্রটি বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ককে নির্দেশ করে?
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের কোন চিত্রটি বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ককে নির্দেশ করে?

        সমাধান:
        চিত্রটিকে আমরা ভেনচিত্র কল্পনা করি। 
        বড় বৃত্তটিকে বিশ্ববিদ্যালয় কল্পনা করলে এবং ভিতরের ছোট দুইটি বৃত্তকে শিক্ষক ও শিক্ষার্থী কল্পনা করলে সঠিক উত্তর হবে ক)।
        কেননা শিক্ষক ও শিক্ষার্থী আলাদা দুটি বিভাজন এবং একই সাথে কেউ শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে থাকে না।
        ৩৮০.
        বায়ুচাপ : ব্যারোমিটার :: সমুদ্রের গভীরতা : ?
        1. ল্যাকটোমিটার
        2. স্পিডোমিটার
        3. থার্মোমিটার
        4. ফ্যাদোমিটার
        ব্যাখ্যা
        প্রশ্ন: বায়ুচাপ : ব্যারোমিটার :: সমুদ্রের গভীরতা :  ?

        সমাধান:
        • বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার।
        • ফ্যাদোমিটার দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।
        • ল্যাকটোমিটার হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র।
        • থার্মোমিটার হলো তাপমাত্রা পরিমাপক যন্ত্র।
        • স্পিডোমিটার, একটি যন্ত্র যা একটি গাড়ির গতি নির্দেশ করে।

        উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
        ৩৮১.
        প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
        ৩, ১২, ৯, ১০, ২৭, ৮, ৮১, ৬, ২৪৩, (?)
        1. ক) ১৬
        2. খ) ৮
        3. গ) ৪
        4. ঘ) ৯
        ব্যাখ্যা
        প্রশ্ন:
        প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
        ৩, ১২, ৯, ১০, ২৭, ৮, ৮১, ৬, ২৪৩, (?)

        সমাধান:
        এখানে দুইটি ধারা পাশাপাশি লিখা হয়েছে।
        ১ম ধারাটি : ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, …
        ২য় ধারাটি : ১২, ১০, ৮, ৬, ৪, …
        অর্থাৎ, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে ২য় ধারার পরবর্তী সংখ্যা ৪ হবে।
        ৩৮২.
        রাহাত পশ্চিম দিকে ১৫ মিটার হাঁটলো। সে বাম দিকে ঘুরলো এবং ১২ মিটার হাঁটলো। সে তারপর বাম দিকে ঘুরলো এবং ১৫ মিটার হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে ১৩ মিটার হাঁটলো। যাত্রা করা স্থান থেকে রাহাত এখন কত দূরে অবস্থিত?
        1. ২৫ মিটার
        2. ২২ মিটার
        3. ২০ মিটার
        4. ৩০ মিটার
        ব্যাখ্যা
        প্রশ্ন: রাহাত পশ্চিম দিকে ১৫ মিটার হাঁটলো। সে বাম দিকে ঘুরলো এবং ১২ মিটার হাঁটলো। সে তারপর বাম দিকে ঘুরলো এবং ১৫ মিটার হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে ১৩ মিটার হাঁটলো। যাত্রা করা স্থান থেকে রাহাত এখন কত দূরে অবস্থিত?

        সমাধান:

        যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান E
        ∴ সরাসরি দূরত্ব AE = (১২ + ১৩) = ২৫ মিটার
        ৩৮৩.
        নিহাল, ফাহাদ, রবিন, জাহিদ ও নাহিদ এর মধ্যে নিহাল, ফাহাদ থেকে লম্বা কিন্তু জাহিদ থেকে বেঁটে। রবিন নাহিদ থেকে বেঁটে। ফাহাদ, নাহিদ থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
        1. রবিন
        2. নাহিদ
        3. ফাহাদ
        4. জাহিদ
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিহাল, ফাহাদ, রবিন, জাহিদ ও নাহিদ এর মধ্যে নিহাল, ফাহাদ থেকে লম্বা কিন্তু জাহিদ থেকে বেঁটে। রবিন নাহিদ থেকে বেঁটে। ফাহাদ, নাহিদ থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

        সমাধান:
        শর্তমতে,
        নিহাল> ফাহাদ
        নিহাল < জাহিদ
        ফাহাদ < নিহাল< জাহিদ

        রবিন < নাহিদ
        ফাহাদ > নাহিদ

        রবিন < নাহিদ < ফাহাদ

        রবিন < নাহিদ < ফাহাদ < নিহাল < জাহিদ
        ৩৮৪.
        যদি A, B এর ভাই, B, C এর বোন হয় এবং C, D এর বাবা হয়, তাহলে D, A  এর কী হবে? 
        1. ক) বাবা
        2. খ) ভাই
        3. গ) ভাতিজা
        4. ঘ) নির্ণয় করা অনিশ্চিত।
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি A, B এর ভাই, B, C এর বোন হয় এবং C, D এর বাবা হয়, তাহলে D, A  এর কী হবে?  

        সমাধান:
        A, B এর ভাই, B, C এর বোন হয়।
        ∴ A, C এরও ভাই।
        C, D এর বাবা হয়। 

        D ছেলে হলে A এর ভাতিজা হত,
        D মেয়ে হলে A এর ভাতিজি হত।
        কিন্তু D ছেলে না মেয়ে এখানে উল্লেখ নাই তাই D, A এর কী হবে তা নির্ণয় করা অনিশ্চিত।
        ৩৮৫.
        49 : 81 : : 100 : ?
        1. 12
        2. 64
        3. 144
        4. 169
        ব্যাখ্যা

        প্রশ্ন: 49 : 81 : : 100 : ?

        সমাধান:
        নির্ণেয় সংখ্যা- 144

        সম্পর্কটি হল x2 : (x + 2)2

        72 : 92 : : 102 : (10 + 2)² 
        ⇒ 72 : 92 : : 102 : 122
        ⇒ 49 : 81 : : 100 : 144

        ৩৮৬.
        দুপুর আড়াইটায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?
        1. ১২৫°
        2. ৯৫°
        3. ১০৫°
        4. ১১০°
        ব্যাখ্যা
        প্রশ্ন: দুপুর আড়াইটায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি হবে?

        সমাধান:
        আমরা জানি,
        দুপুর আড়াইটায় ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার ব্যবধান
        = ।(১১M - ৬০H)/২।°
        = ।{(১১ × ৩০) - (৬০ × ২)}/২।°
        = ।(৩৩০ - ১২০)/২।°
        = ১০৫°
        ৩৮৭.
        নিচের কোন জোড়াটি ভুল?
        1. ঈশ্বর : জগন্নাথ
        2. কনক : সোনা
        3. ইন্দ্র : সুরেশ
        4. নদী : উর্বী
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের কোন জোড়াটি ভুল?

        সমাধান:
        ঘ) নদী : উর্বী ⇒ ছাড়া বাকি তিনটি জোড়ায় একটি শব্দ অন্যটির সমার্থক অর্থ প্রকাশ করে।

        'নদী' শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে - স্রোতস্বিনী, বাহিণী, তটিনী, তরঙ্গিণী, নিঝরিণী, সরিৎ , দরিয়া।
        'পৃথিবী' শব্দের প্রতিশব্দ মনে হচ্ছে- বসুধা, ধরণি, ধরা, , অবনি, মেদিনী, মহী, ভুবন, সংসার, ক্ষিতি, বসুন্ধরা, ধরিত্রী, বসুমতী, অখিল, উর্বী ইত্যাদি।
        ৩৮৮.
        নিচের ক্রমটির প্রশ্নবোধক(?) স্থান দুইটিতে কি হবে?
        Z, S, W, O, T, K, Q, G, ?, ?
        1. ক) N,D
        2. খ) N,C
        3. গ) O,D
        4. ঘ) O,C
        ব্যাখ্যা

        ক্রমটি দুইটি ক্রমের মাধ্যমে গঠিতঃ
        I)Z, W, T, Q, ? এবং II)S, O, K, G, ?

        I) ক্রমটি নিম্মরূপ
        Z - 3 = W
        W - 3 = T
        T - 3 = Q
        Q - 3 = N

        II) ক্রমটি নিম্মরূপ
        S - 4 = O
        O - 4 = K
        K - 4 = G
        G - 4 = C

        ৩৮৯.
        নিচের প্রশ্নবোধক (?) স্থানে কোনটি হবে?
        1. ক) 1
        2. খ) 2
        3. গ) 9
        4. ঘ) 5
        ব্যাখ্যা

        112 = 121
        122 = 144
        132 = 169

        ৩৯০.
        Q(56-60): In a talk show, there are 7 chairs in a row - opposite to the host of the program. Seven discussants A, B, C, D, X, Y, and Z. will participate in the talk show. The chairs are numbered 1 to 7 from left to right. The sitting plan must be done according to the following conditions:
        A must occupy 1st, 2nd or 3rd chair.
        C must sit immediately before B.
        D cannot sit in the 1st or last chair.
        X must sit either in the 1st or last chair.
        Y must be on one of the last three chairs.

        56. Which of the following is an acceptable order for the sitting arrangement?
        1. ক) A, Z, C, D, Y, B, and X.
        2. খ) C, B, A, D, Z, Y, and X.
        3. গ) D, Z, A, C, B, X, and Y.
        4. ঘ) X, A, Y, C, D, B, and Z.
        ব্যাখ্যা
        Q(56-60): In a talk show, there are 7 chairs in a row - opposite to the host of the program. Seven discussants A, B, C, D, X, Y, and Z. will participate in the talk show. The chairs are numbered 1 to 7 from left to right. The sitting plan must be done according to the following conditions:
        A must occupy 1st, 2nd or 3rd chair.
        C must sit immediately before B.
        D cannot sit in the 1st or last chair.
        X must sit either in the 1st or last chair.
        Y must be on one of the last three chairs.

        56. Which of the following is an acceptable order for the sitting arrangement?

        সমাধান:
        শর্তানুযায়ী,
        • অপশন (ক) হবে না, কারণ C অবশ্যই B এর পূর্বে অবস্থান পাশাপাশি অবস্থান করবে।
        • অপশন (গ) হবে না, কারণ D প্রথম কিংবা সর্বশেষ স্থানে বসবে না।
        • অপশন (ঘ) হবে না, কারণ C অবশ্যই B এর পূর্বে অবস্থান পাশাপাশি অবস্থান করবে।

        • অপশন (খ) সকল শর্ত পূরণ করে। তাই সঠিক উত্তর অপশন (খ)।
        ৩৯১.
        কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, WIRELESS কে কী লিখা হবে?
        1. 41628200
        2. 41608022
        3. 41928200
        4. 41698900
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন একটি সাংকেতিক ভাষায় RIPSLE কে 613082 এবং WIFE কে 4192 লিখা হলে, WIRELESS কে কী লিখা হবে?

        সমাধান:
        RIPSLE ⇔ 613082
        R ⇔ 6
        I ⇔ 1
        P ⇔ 3
        S ⇔ 0
        L ⇔ 8
        E ⇔ 2

        WIFE ⇔ 4192
        W ⇔ 4
        I ⇔ 1
        F ⇔ 9
        E ⇔ 2

        WIRELESS ⇔ 41628200
        ৩৯২.
        A গিয়ারটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়, Z গিয়ারের ঘূর্ণন দিক কী হবে?
         
        1. যে কোনো দিকে
        2. ঘড়ির কাঁটার দিকে
        3. ঘড়ির কাঁটার বিপরীতে
        4. গিয়ারটি ঘুরবে না
        ব্যাখ্যা

        প্রশ্ন: A গিয়ারটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়, Z গিয়ারের ঘূর্ণন দিক কী হবে?
         


        সমাধান:
        A গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে Z গিয়ারটিও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।

        A, B, X, Y এবং Z পাঁচটি গিয়ার পরস্পর সংযুক্ত অবস্থায় আছে।

        এমতাবস্থায় A গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে প্রদত্ত গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
        A(ঘড়ির কাঁটার বিপরীতে) - B(ঘড়ির কাঁটার দিকে) - X(ঘড়ির কাঁটার বিপরীতে) - Y(ঘড়ির কাঁটার দিকে) - Z(ঘড়ির কাঁটার বিপরীতে)

        ৩৯৩.
        IAJ, JAK, KAL, _____
        1. LAN
        2. LAM
        3. KAN
        4. PAN
        ব্যাখ্যা
        প্রশ্ন: IAJ, JAK, KAL, _____

        সমাধান: 
        এই সিরিজে,
        প্রথম অক্ষরগুলি বর্ণানুক্রমিক, I দিয়ে শুরু হয়েছে।
        I, J, K,
        অর্থাৎ পরবর্তী অংশের প্রথমে L বসবে।

        মাঝের অক্ষর, A, স্থির আছে।

        তৃতীয় অক্ষরগুলি বর্ণানুক্রমিক, J দিয়ে শুরু হয়েছে।
        J, K, L
        অর্থাৎ পরবর্তী অংশের শেষে M বসবে।

        ∴ পরবর্তী অংশ হবে = LAM
        ৩৯৪.
        প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
        1. ক) 7
        2. খ) 3
        3. গ) 9
        4. ঘ) 4
        ব্যাখ্যা

        উপরের দুইটি বৃত্তের সংখ্যাকে গুণ করে নিচের বৃত্তের সংখ্যা লিখা হয়েছে।
        3×4 = 12
        5×6 = 30
        7×8 = 56
        অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 7 হবে।

        ৩৯৫.
        যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ =?
        1. ৩০৪০
        2. ৪০৩০
        3. ৫০৪০
        4. ৬০৫০
        ব্যাখ্যা
        প্রশ্ন: যদি ৯ × ৭ = ৩৫৪৫ এবং ৪ × ৩ = ১৫২০ হয় তবে, ৬ × ৮ =?

        সমাধান:
        প্রদত্ত সমীকরণগুলিতে অনুসরণ করা প্যাটার্ন:
        9 × 7 = 7 × 9 ⇒ (7 × 5)(9 × 5) ⇒ 3545
        4 × 3 = 3 × 4 ⇒ (3 × 5)(4 × 5) ⇒ 1520
        একইভাবে,
        6 × 8 = 8 × 6 ⇒ (8 × 5)(6 × 5) ⇒ 4030

        ৩৯৬.
        What mathematical sign should be inserted between 2 and 3 so that the sum of the two digits becomes more than 2, but less than 3?
        1. ÷
        2. .
        3. >
        4. <
        ব্যাখ্যা
        প্রশ্ন: What mathematical sign should be inserted between 2 and 3 so that the sum of the two digits becomes more than 2, but less than 3?

        সমাধান:
        এখানে, 2 ও 3 এর মধ্যে দশমিক বসালে সংখ্যাটি হয় 2.3, যা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট।
        ৩৯৭.
        চার অংকের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
        1. ১০২৫
        2. ১০২১
        3. ১০১৪
        4. ১০০৪
        ব্যাখ্যা
        প্রশ্ন: চার অংকের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

        সমাধান:
        এখানে,
        ভাজক = ৪১, ভাজ্য = ১০০০
        এখন,
        ১০০০ কে ৪১ দ্বারা ভাগ করে আমরা পাই,
        ভাগফল = ২৪
        ভাগশেষ = ১৬
        প্রদত্ত সংখ্যার সাথে (৪১ - ১৬) = ২৫ যোগ করতে হবে
        ∴ চার অংকের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০ + ২৫ = ১০২৫
        ৩৯৮.
        কোন শ্রেণীতে যত জন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি দশ পয়সা চাঁদা দেয়াতে ৯০ টাকা সংগৃহীত হলো। ঐ শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা কত?
        1. ক) ৯০ জন
        2. খ) ৯০০ জন
        3. গ) ৬০০ জন
        4. ঘ) ৩০ জন
        ব্যাখ্যা

        ঐ শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা x জন হলে শর্তমতে -
        x.x.10 = 9000
        ⇒ x² = 900
        ∴ x = 30

        ৩৯৯.
        'আপনি স্বস্ত্রীক এসেছেন'- বাক্যটি কেন ভুল?
        1. বিষেশণ প্রয়োগজনিত ভুল
        2. লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
        3. বাচ্যজনিত ভুল
        4. যথার্থ শব্দ প্রয়োগজনিত ভুল
        ব্যাখ্যা
        প্রশ্ন: 'আপনি স্বস্ত্রীক এসেছেন'- বাক্যটি কেন ভুল?

        সমাধান:
        বাক্যটিতে ’স্ব’ ব্যবহার না করে বরং ব্যবহার ’স’ (সহ অর্থে) ব্যবহার করা হবে।
        বাক্যটির শুদ্ধরূপ: আপনি সস্ত্রীক এসেছেন।
        উপরিউক্ত বাক্যে যথার্থ শব্দ ব্যবহার না করায় এটি ভুল।
         
        ৪০০.
        যদি MBEZ হয় LADY এর সাংকেতিক প্রকাশ, তাহলে HFOU কিসের সাংকেতিক প্রকাশ?
        1. ক) GENT
        2. খ) GANT
        3. গ) GOOD
        4. ঘ) GEMY
        ব্যাখ্যা
        মূল শব্দের প্রতিটি অক্ষরের ঠিক পরের অক্ষরটি নিয়ে সাংকেতিক শব্দ গঠিত।