বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৩৮ / ১৩৫ · ৩,৭০১৩,৮০০ / ১৩,৫৮৯

৩,৭০১.
দুইটি সংখ্যার গড় ৬০.৫। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। বড় সংখ্যাটি কত?
  1. ৫৫
  2. ৫৭
  3. ৬৬
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গড় ৬০.৫। বড় সংখ্যাটির ৫ গুণ ছোট সংখ্যাটির ৬ গুণের সমান। বড় সংখ্যাটি কত?

সমাধান: 
দুইটি সংখ্যার গড় ৬০.৫
সংখ্যা দুইটির যোগফল = ৬০.৫ × ২ 
= ১২১ 

মনে করি,
ছোট সংখ্যাটি x
∴ বড় সংখ্যাটি (১২১ - x)

শর্তমতে,
বা, ৫(১২১ - x) = ৬x
বা, ৫ × ১২১ - ৫x = ৬x
বা, ১১x = ৫ × ১২১
বা, x = ৫৫ 

∴ বড় সংখ্যা ১২১ - ৫৫ = ৬৬ 
৩,৭০২.
কামাল সাহেব বাজার থেকে কিছু কলম কিনে নিয়ে আসলেন। তিনি কলমগুলো ৩ সন্তানের মধ্যে এমনভাবে বণ্টন করে দিলেন যেন প্রথম সন্তান ১/২ অংশ, দ্বিতীয় সন্তান ১/৪ অংশ পায় ও অবশিষ্ট ১২ টি কলম তৃতীয় সন্তানকে দিলেন। তিনি বাজার থেকে কতগুলো কলম কিনে নিয়ে এসেছিলেন?
  1. ১২
  2. ২৪
  3. ৩৬
  4. ৪৮
ব্যাখ্যা
ক - ১ক/২ - ১্ক/৪ = ১২
বা, ক(১ - ১/২ - ১/৪) = ১২
বা, ক/৪ = ১২
বা, ক = ৪৮

[ Topic - সমস্যা সমাধান (অন্যান্য গাণিতিক সমস্যা) ]
৩,৭০৩.
যদি CHAIR = EJCKT হয় তাহলে TABLE = ?
  1. VCDNG
  2. VCDMG
  3. VBDNG
  4. VCDNH
ব্যাখ্যা

প্রশ্ন: যদি CHAIR = EJCKT হয় তাহলে TABLE = ?

সমাধান:

ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-

"CHAIR" শব্দটিতে, C = 3, H = 8, A = 1, I = 9, R = 18

"EJCKT" শব্দটিতে,
C(3) + 2 = E(5)
H(8) + 2 = J(10)
A(1) + 2 = C(3)
I(9) + 2 = K(11)
R(18) + 2 = T(20)

অর্থাৎ প্রতিটি বর্ণের অবস্থানে + 2 যোগ করা হয়েছে।

অনুরূপভাবে, TABLE শব্দটিতে T = 20, A = 1, B = 2, L = 12, E = 5

নির্ণেয় শব্দটি হবে = VCDNG [যেখানে V = 22, C = 3, D = 4, N = 14, G = 7]

৩,৭০৪.
নিচের কোনটি ভিন্ন ধরণের?
  1. হকি
  2. ফুটবল
  3. ভলিবল
  4. দাবা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন ধরণের?

সমাধান:
হকি, ফুটবল, ভলিবল খেলায় শারীরিক পরিশ্রম হয়।
দাবা খেলায় মেধা খাটাতে হয়, শারীরিক শ্রম তেমন নেই।

৩,৭০৫.
চিত্রের উপরের কাগজটি ভাঁজ করলে, অপশনের কোন ঘনকটি পাওয়া যাবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
চিত্রের উপরের কাগজটি ভাঁজ করলে, অপশনের D ঘনকটি পাওয়া যাবে।
কেননা, আয়তক্ষেত্র ও কালো বৃত্ত পরস্পর বিপরীত দিকে অবস্থান করবে এবং কালো hearts ও সাদা বৃত্ত পরস্পর বিপরীত দিকে থাকবে।
৩,৭০৬.
নিচের কোন দুটি সমার্থক?
  1. অগ্নিশর্মা-অগ্নিপরীক্ষা
  2. অহিনকুল-দাকুমড়া
  3. তাসের ঘর-তামার বিষ
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• 'অহিনকুল সম্পর্ক' বাগধারার অর্থ - ভীষন শত্রুতা।
• 'দা-কুমড়া সম্বন্ধ' বাগধারার অর্থ - শত্রুতা।

অন্যদিকে,
- 'অগ্নিশর্মা' বাগধারার অর্থ - ক্ষিপ্ত।
- 'অগ্নিপরীক্ষা' বাগধারার অর্থ - কঠিন পরিক্ষা।
- 'তাসের ঘর' বাগধারার অর্থ - ক্ষণস্থায়ী।
- 'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ - অর্থের কুপ্রভাব।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৩,৭০৭.
একজন মানুষ পূর্ব দিকে 1 কিমি হেঁটে যায় এবং তারপর সে দক্ষিণে ঘুরে 5 কি.মি. হাঁটে। আবার সে পূর্ব দিকে মোড় নেয় এবং 2 কিমি হেঁটে যায়। এর পরে সে উত্তর দিকে ঘুরে 9 কিমি হাঁটে। এখন সে তার যাত্রাস্থান থেকে কত দূরে আছে?
  1. ক) 5 কি.মি.
  2. খ) 17 কি.মি.
  3. গ) 9 কি.মি.
  4. ঘ) 4 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মানুষ পূর্ব দিকে 1 কিমি হেঁটে যায় এবং তারপর সে দক্ষিণে ঘুরে 5 কি.মি. হাঁটে। আবার সে পূর্ব দিকে মোড় নেয় এবং 2 কিমি হেঁটে যায়। এর পরে সে উত্তর দিকে ঘুরে 9 কিমি হাঁটে। এখন সে তার যাত্রাস্থান থেকে কত দূরে আছে?


সমাধান: 
যাত্রাস্থান A এবং গন্তব্য স্থান E 

সরাসরি দূরত্ব AE  = √(AF2 + EF2)
= √(32 + 42)
=√(9 + 16) 
= √25
= 5 কি.মি.
৩,৭০৮.
P চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে R চাকাটি কোন দিকে ঘুরবে?
  1. X এর দিকে
  2. Y এর দিকে
  3. উভয়দিকেই ঘুরবে
  4. চাকাটি ঘুরবে না
ব্যাখ্যা

প্রশ্ন: P চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে R চাকাটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
P চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে R চাকাটি ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ X এর দিকে ঘুরবে।

P ও Q চাকাটি ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত থাকায় Q চাকার ঘূর্ণনের দিক হবে P চাকার ঘূর্ণনের দিকের বিপরীতে।
অর্থাৎ P চাকার ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীতে হলে Q চাকার ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।

আবার,
Q ও R চাকা দুইটি সোজা বেল্টের মাধ্যমে যুক্ত থাকায় দুইটির ঘূর্ণনের দিক একই হবে।
অর্থাৎ Q চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে R চাকাটিও ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ X এর দিকে ঘুরবে।

৩,৭০৯.
OBSTINATE শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা
প্রশ্ন: OBSTINATE শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?

সমাধান:
৩,৭১০.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
  1. ক) OPT
  2. খ) NOON
  3. গ) SOS
  4. ঘ) OTTO
ব্যাখ্যা
OTTO প্রতিফলিত হলে শব্দটির কোনো পরিবর্তন হবে না।
৩,৭১১.
৪, 11, 17, 29, 53, ............... ধারাটির পরবর্তী পদ কত?
  1. 58
  2. 77
  3. 101
  4. 99
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, 11, 17, 29, 53, ............... ধারাটির পরবর্তী পদ কত?

সমাধান:
১ম পদ = 8
২য় পদ = 8 + 3 = 11
৩য় পদ = 11 + 6 = 17
৪র্থ পদ = 17 + 12 = 29
৫ম পদ = 29 + 24 = 53
৬ষ্ঠ পদ = 53 + 48 = 101
৩,৭১২.
রাকিব ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে 6 কিলোমিটার হেটে গেল। এরপর বামদিকে 3 কিলোমিটারগিয়ে ডান দিকে ঘুরে 2 কিলোমিটার দৌড়ালো। এরপর আবার ডানদিকে ফিরে 2 কিলোমিটার হাঁটল এবং দাঁড়ালো। রাকিব এখন কোন মুখি হয়ে দাঁড়িয়ে আছে?
  1. উত্তর দিকে
  2. পূর্ব দিকে
  3. দক্ষিণ দিকে
  4. পশ্চিম দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে 6 কিলোমিটার হেটে গেল। এরপর বামদিকে 3 কিলোমিটারগিয়ে ডান দিকে ঘুরে 2 কিলোমিটার দৌড়ালো। এরপর আবার ডানদিকে ফিরে 2 কিলোমিটার হাঁটল এবং দাঁড়ালো। রাকিব এখন কোন মুখি হয়ে দাঁড়িয়ে আছে?

সমাধান:
রাকিব উত্তর দিকে 6 কিলোমিটার হেঁটে বামদিকে 3 কিলোমিটার গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো। সেখান থেকে ডান দিকে অর্থাৎ উত্তর দিকে ঘুরে 2 কিলোমিটার দৌড়ালো । এরপর আবার ডান দিকে অর্থাৎ পূর্বদিকে ফিরে 2 কিলোমিটার হাটলো।


সুতরাং রাকিবের অবস্থান এখন পূর্বমুখি।
৩,৭১৩.
বাসের গতিবেগের অনুপাত ৪ : ৭। যদি প্রথম বাসটি ৪ ঘণ্টায় ২৪০ কি.মি. যায়। তাহলে, দ্বিতীয় বাসের গতিবেগ কত?
  1. ৮০ কি.মি./ঘণ্টা
  2. ৯৫ কি.মি./ঘণ্টা
  3. ১০৫ কি.মি./ঘণ্টা
  4. ১১৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বাসের গতিবেগের অনুপাত ৪ : ৭। যদি প্রথম বাসটি ৪ ঘণ্টায় ২৪০ কি.মি. যায়। তাহলে, দ্বিতীয় বাসের গতিবেগ কত?

সমাধান:
দেওয়া আছে
দুটি বাসের গতিবেগের = ৪ : ৭
ধরি,
১ম বাসের গতিবেগ = ৪ক
২য় বাসের গতিবেগ = ৭ক
আবার,
১ম বাসের গতিবেগ = ২৪০/৪ কি.মি./ঘণ্টা
= ৬০ কি.মি./ঘণ্টা

প্রশ্নমতে
৪ক = ৬০
∴ ক = ১৫

∴  ২য় বাসের গতিবেগ = (৭ × ১৫) কি.মি./ঘণ্টা
= ১০৫ কি.মি./ঘণ্টা
৩,৭১৪.
যদি 3 × 4 = 2418, 5 × 7 = 4230 হয়, তবে 8 × 10 = ?
  1. 4860
  2. 8640
  3. 6048
  4. 4816
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3 × 4 = 2418, 5 × 7 = 4230 হয়, তবে 8 × 10 = ?

সমাধান:
3 × 4 = 2418
এখানে,
4 × 6 = 24 বসেছে আগে। তারপর 3 × 6 = 18 বসেছে।

5 × 7 = 4230
এখানে,
7 × 6 = 42 বসেছে আগে। তারপর 5 × 6 = 30 বসেছে।

এবং
8 × 10 = ?
এইক্ষেত্রে,
10 × 6 = 60 আগে বসবে। তারপর 8 × 6 = 48 বসবে।

8 × 10 = 6048
৩,৭১৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. বাঁধন-হারা
  2. মৃত্যুক্ষুধা 
  3. কুহেলিকা
  4. চতুরঙ্গ
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা
- মৃত্যুক্ষুধা 
- কুহেলিকা

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- চোখের বালি,
- গোরা,
- যোগাযোগ,
- চতুরঙ্গ,
- ঘরে-বাইরে,
- চার অধ্যায়।

চতুরঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
বাকিগুলো (বাঁধন-হারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা) কাজী নজরুল ইসলাম রচিত।
তাই 'চতুরঙ্গ' ভিন্ন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩,৭১৬.
√(24 ÷ 0.5 + 1) + √(18 ÷ 0.6 + 6) = কত?
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 12
  4. ঘ) 13
ব্যাখ্যা
√(24 ÷ 0.5 + 1) + √(18 ÷ 0.6 + 6) 
= √(48 + 1) + √(30 + 6)
= √49 + √36
= 7 + 6 
= 13
৩,৭১৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শারীরিক
  2. দুরবস্থা
  3. নৈর্ঋত
  4. বাল্মিকি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
অশুদ্ধ বানান: বাল্মিকি
শুদ্ধ বানান : বাল্মীকী

উল্লেখ্য,
শারীরিক, দুরবস্থা, নৈর্ঋত (দক্ষিণ-পশ্চিম কোণ) তিনটি বানানই শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।

৩,৭১৮.
Chose the correctly spelled word -
  1. ক) Mischiveous
  2. খ) Mischievous
  3. গ) Mischivuous
  4. ঘ) Mischievious
ব্যাখ্যা
Mischievous
-  অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর
- দুষ্টামিপূর্ণ; দুষ্টামি ভরা; পাজি; বজ্জাত

Source: Accessible Dictionary by Bangla Academy
৩,৭১৯.
রকি একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে পশ্চিম দিকে ২২ মিটার হাঁটল। সে বামে ঘুরে ২০ মিটার হাঁটল। আবার বামে ২২ মিটার হাঁটার পর পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। যাত্রাস্থান থেকে রকি এখন সরাসরি কত মিটার দূরে আছে?
  1. ৪৪ মিটার
  2. ৩৪ মিটার
  3. ৩২ মিটার
  4. ২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রকি একটি নির্দিষ্ট স্থান হতে যাত্রা শুরু করে পশ্চিম দিকে ২২ মিটার হাঁটল। সে বামে ঘুরে ২০ মিটার হাঁটল। আবার বামে ২২ মিটার হাঁটার পর পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। যাত্রাস্থান থেকে রকি এখন সরাসরি কত মিটার দূরে আছে?

সমাধান:

যাত্রা স্থান A এবং গন্তব্যস্থান E
সরাসরি দূরত্ব AE = 20 + 12 = 32 মিটার
যাত্রাস্থান থেকে রকি এখন 32 মিটার দূরে আছে।
৩,৭২০.
চিত্রটিতে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?
  1. ১৬
  2. ২২
  3. ২৬
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রটিতে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?


সমাধান:
চিত্রে, (১×১) বর্গক্ষেত্র আছে = ১৬টি
(২×২) বর্গক্ষেত্র আছে = ৯ টি
(৩×৩) বর্গক্ষেত্র আছে = ৪ টি
(৪×৪) বর্গক্ষেত্র আছে = ১টি
মোট = ১৬+৯+৪+১ = ৩০ টি
৩,৭২১.
Light : Sun :: Heat : ?
  1. Fire
  2. Electricity
  3. Moon
  4. Stars
ব্যাখ্যা
প্রশ্ন: Light : Sun :: Heat : ?

সমাধান:
• Sun gives us Light.
→ অর্থাৎ, সূর্য (Sun) আমাদের আলো (Light) দেয়।

• Similarly Fire gives us Heat.
→ অর্থাৎ, আগুন (Fire) আমাদের তাপ (Heat) দেয়।

সুতরাং, Light : Sun :: Heat : Fire
৩,৭২২.
In a division sum, the remainder is 0. A student mistook the divisor by 12 instead of 21 and obtained 35 as quotient. What is the correct quotient?
  1. ক) 0
  2. খ) 12
  3. গ) 13
  4. ঘ) 20
ব্যাখ্যা

Number = (12 x 35)
Correct Quotient = 420 /21 = 20
Answer : 20

৩,৭২৩.
(√7 + √5)/(√7 - √5) = কত ?
  1. ক) 2 + √7
  2. খ) 3 + √5
  3. গ) 6 + √35
  4. ঘ) 2
ব্যাখ্যা
(√7 + √5)/(√7 - √5) 
= (√7 + √5)(√7 + √5)/(√7 - √5)(√7 + √5)
= (√7 + √5)2/(√7)2 - (√5)2
=(7 + 5 + 2√35)/(7 - 5)
=12 + 2√35)/2
= 2(6 +√35)/2
= 6 + √35
৩,৭২৪.
নিচের কোন সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৮ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ১, ২, ৩, ৫ অবশিষ্ট থাকে ?
  1. ৫৭
  2. ৬৩
  3. ১১৭
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৮ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ১, ২, ৩, ৫ অবশিষ্ট থাকে ?

সমাধান: 
৪ - ১ = ৩
৫ - ২ = ৩
৬ - ৩ = ৩
৮ - ৫ = ৩

৪, ৫, ৬ এবং ৮ এর ল.সা.গু = ১২০

∴ সংখ্যাটি হবে = ১২০ - ৩
= ১১৭
৩,৭২৫.
১ থেকে ১২১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৫১৫১
  2. ৬৫৬১
  3. ৭৩৮১
  4. ৭৬২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১২১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [n(n + ১)]/২

∴ ১ থেকে ১২১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [১২১(১২১ + ১)]/২
= (১২১ × ১২২)/২
= ১০৩০২/২
= ৭৩৮১
৩,৭২৬.
নিচের কোনটি বৃহত্তম?
  1. ক) 1 ÷ 0.2
  2. খ) 2 × 0.2
  3. গ) (0.2)2
  4. ঘ) 0.2
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃহত্তম? 

সমাধান: 
1 ÷ 0.2 = 1/0.2 = 10 /2 = 5
0.2 = 0.2
(0.2)2 = 0.04
2 × 0.2 = 0.4
৩,৭২৭.
"জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ ——— বৃদ্ধির প্রয়োজন।"
- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির মূল দর্শন অনুযায়ী শূন্যস্থানে কোনটি বসবে?
  1. সম্পদ
  2. শিক্ষা
  3. উৎপাদন
  4. জনসংখ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: "জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ ——— বৃদ্ধির প্রয়োজন।"
- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির মূল দর্শন অনুযায়ী শূন্যস্থানে কোনটি বসবে?

সমাধান:
সঠিক উত্তর: গ) উৎপাদন
• ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক মুক্তির লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেন। এই কর্মসূচির ৭ম দফায় সরাসরি উল্লেখ করা হয়েছে: "জাতীয় জীবনের সকল ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হইবে।"
- তাঁর এই দর্শনের মূল ভিত্তি ছিল—পরনির্ভরশীলতা কমিয়ে দেশীয় সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা।
∴ শূন্যস্থানে সঠিক শব্দটি হবে 'উৎপাদন'।

• ১৯ দফা কর্মসূচির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ:
- এই কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে 'খাল খনন' ও 'গ্রাম সরকার' ব্যবস্থার সূচনা হয়।
- এটি মূলত একটি উন্নয়নমুখী রাজনৈতিক ও অর্থনৈতিক ইশতেহার ছিল।
- এর অন্যতম প্রধান লক্ষ্য ছিল জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন।

অন্যান্য অপশন:
- শিক্ষা: ১৯ দফার অন্যতম লক্ষ্য নিরক্ষরতা দূরীকরণ হলেও, 'প্রতিটি ক্ষেত্রে বৃদ্ধি' শব্দটি উৎপাদনের সাথে যুক্ত ছিল।
- সম্পদ: সম্পদ আহরণের কথা থাকলেও কর্মসূচির মূল পরিভাষা ছিল উৎপাদনশীলতা।
- জনসংখ্যা: জিয়াউর রহমানের কর্মসূচিতে জনসংখ্যা বৃদ্ধির বদলে 'জনসংখ্যা নিয়ন্ত্রণ' (Population Control) এর ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া [link]

৩,৭২৮.
ঘড়িতে ৮ : ৪০ বাজলে আয়নায় কতটা দেখাবে?
  1. ৫ : ৩০
  2. ৪ : ৪০
  3. ২ : ৫০
  4. ৩ : ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৮ : ৪০ বাজলে আয়নায় কতটা দেখাবে?

সমাধান:
আয়নায় সময় = ১১ : ৬০ প্রকৃত সময়
= ১১ : ৬০ - ৮ : ৪০
= ৩ : ২০
৩,৭২৯.
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে-
  1. বৃহস্পতিবার
  2. শুক্রবার
  3. রবিবার
  4. শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ঐ একই তারিখে হবে-

সমাধান:
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার
∴ ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর, ১৫ ডিসেম্বর, ২২ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর ⇒ বৃহস্পতিবার
∴ ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর ⇒ শনিবার

১৯৯৫ সালের ১ জানুয়ারি ⇒ রবিবার
১৯৯৫ সাল অধিবর্ষ নয়। সুতরাং, ১৯৯৫ সালের ৩১ ডিসেম্বর ⇒ রবিবার
∴ ১৯৯৫ সালের ২৪ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ১০ ডিসেম্বর, ৩ ডিসেম্বর ⇒ রবিবার
∴ ১৯৯৫ সালের ২ ডিসেম্বর ⇒ শনিবার
∴ ১৯৯৫ সালের ১ ডিসেম্বর ⇒ শুক্রবার
৩,৭৩০.
নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ?  
  1. ৩১ 
  2. ২৯ 
  3. ২৫ 
  4. ২৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ২৩, ? 

সমাধান:
প্রদত্ত অনুক্রমটিতে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অন্তর = ২
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অন্তর = ৪
অর্থাৎ 
৩ + ২ = ৫
৫ + ৪ = ৯
৯ + ২ = ১১
১১ + ৪ = ১৫
১৫ + ২ = ১৭
১৭ + ৪ = ২১
২১ + ২ = ২৩
২৩ + ৪ = ২৭ 

∴ নির্ণেয় সংখ্যাটি = ২৭

৩,৭৩১.
২য় ত্রিভুজের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?
  1. ৯১
  2. ৮৫
  3. ৭১
  4. ৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২য় ত্রিভুজের মধ্যে সঠিক সংখ্যাটি কত হবে?

সমাধান:
(৬ + ৩) - ৭ = (৩৬ + ৯) - ৭ = ৩৮
(৮ + ৪) - ৯ = (৬৪ + ১৬) - ৯ = ৭১
(৯ + ৫) - ১২ = (৮১ + ২৫) - ১২ = ৯৪

∴ ২য় ত্রিভুজের মধ্যে সঠিক সংখ্যাটি হল ৭১
৩,৭৩২.
180 পাউন্ড ওজনের একটি বলকে 15 ফুট উঁচুতে তোলার জন্য সেজান 45 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে সেজানকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
  1. 30 পাউন্ড
  2. 45 পাউন্ড
  3. 60 পাউন্ড
  4. 90 পাউন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: 180 পাউন্ড ওজনের একটি বলকে 15 ফুট উঁচুতে তোলার জন্য সেজান 45 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে সেজানকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?

সমাধান:

হেলানো তলের যান্ত্রিক সুবিধা = ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য / হেলানো তলের উচ্চতা
ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
⇒ বল/ভার = হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য 
⇒ বল = (হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য) × ভার
= (15/45) × 180
= 60 পাউন্ড
৩,৭৩৩.
প্রদত্ত শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমে সাজানো হলে নিচের কোন ক্রমটি সঠিক হবে। 
1. Application 2. Selection 3. Interview 4. Advertisement 5. Probation 6. Appointment
  1. 4, 1, 2, 3, 6, 5 
  2. 4, 3, 1, 2, 6, 5
  3. 1, 4, 3, 2, 6, 5
  4. 4, 1, 3, 2, 6, 5
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমে সাজানো হলে নিচের কোন ক্রমটি সঠিক হবে। 
1. Application 2. Selection 3. Interview 4. Advertisement 5. Probation 6. Appointment

সমাধান: 
Advertisement(4) ⇒ Application(1) ⇒ Interview(3) ⇒ Selection(2) ⇒ Appointment(6) ⇒ Probation(5)

সঠিক ক্রম: 4 ⇒ 1 ⇒ 2 ⇒ 3 ⇒ 6 ⇒ 5

৩,৭৩৪.
ধারাটির দিকে লক্ষ্য করুন: ৫৭, ৭৫, ৬৫, ৫৬, ৭৩, ৩৭, …… এই ধারার পরবর্তী সংখ্যার পরবর্তী সংখ্যাটি কী হবে?
  1. ৮১
  2. ৭৯
  3. ১৮
  4. ৯৭
ব্যাখ্যা
এই ধারাটিতে প্রত্যেকটি বিজোড় অবস্থানের সংখ্যা আগের বিজোড় অবস্থানের সংখ্যা থেকে ৮ বেশি৷ এবং জোড় অবস্থানের সংখ্যা গুলো বিজোড় অবস্থানের সংখ্যার সাথে পরস্পরের স্থান বিনিময়ের মাধ্যমে হয়৷ সুতরাং, ধারাটি হবেঃ ৫৭, ৭৫, ৬৫, ৫৬, ৭৩, ৩৭, ৮১, ১৮।
৩,৭৩৫.
What is the antonym for 'conceal'?
  1. exhibit
  2. cache
  3. ensconce
  4. hide
ব্যাখ্যা
Synonyms for conceal
bury, cache, ensconce, hide, secrete

Antonyms for conceal
display, exhibit
৩,৭৩৬.
নিম্নের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

সমাধান:

সাধারণ ত্রিভুজ ABD ও ACD। 
যুগ্মভাবে গঠিত ত্রিভুজ ABC
মোট ত্রিভুজ আছে = ২ + ১ = ৩টি
৩,৭৩৭.
তটিনী : সরিৎ :: বাহু : ?
  1. ক) কর
  2. খ) চিকুর
  3. গ) নয়ন
  4. ঘ) কুন্তল
ব্যাখ্যা
'তটিনী' শব্দের সমার্থক শব্দ: নদ, নদী , নদনদী , স্রোতস্বিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ 
'চুল' এর সমার্থক শব্দ - কেশ, অলক, চিকুর, কুন্তল, করবী 
'চোখ' এর সমার্থক শব্দ - চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি,নেত্র লোচন 
'হাত' এর সমার্থক শব্দ -হস্ত, কর, বাহু,  ভুজ, পাণি 

উৎস: বাংলা ব্যকরণ ও নির্মিতি, নবম- দশম শ্রেণি ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
৩,৭৩৮.
(√2)/(√6 + 2) = কত?
  1. √3 + √2
  2. 3 - √2
  3. √3 - √2
  4. √3 + 2
ব্যাখ্যা
প্রশ্ন: (√2)/(√6 + 2) = কত?

সমাধান:
√2/(√6 + 2)
= √2/{√(3 × 2) + (√2)2}
= √2/{(√3√2) + (√2√2)}
= √2/{√2(√3 + √2)}
= 1/(√3 + √2)
= (√3 - √2)/(√3 + √2)(√3 - √2) [হর ও লবের সাথে (√3 - √2) গুণ করে]
= (√3 - √2)/{(√3)2 - (√2)2}
= (√3 - √2)/(3 - 2)
= √3 - √2
৩,৭৩৯.
একজন শিক্ষার্থীকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে তারপর ৩ যোগ কর। সে ভুলবশত প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করল। যদি তার উত্তর ২০ হয়, তাহলে সঠিক উত্তর কত হবে?
  1. ১৭
  2. ২৩
  3. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষার্থীকে বলা হলো একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে তারপর ৩ যোগ কর। সে ভুলবশত প্রথমে ৩ যোগ করল ও পরে ২ দ্বারা গুণ করল। যদি তার উত্তর ২০ হয়, তাহলে সঠিক উত্তর কত হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(ক + ৩) × ২ = ২০
বা, ২ক + ৬ = ২০
বা, ২ক = ১৪
∴ ক = ৭

∴ সঠিক উত্তর = (ক × ২) + ৩ 
= (৭ × ২) + ৩
= ১৪ + ৩ 
= ১৭
৩,৭৪০.
Many men _______ 1971 for our freedom.
  1. died in
  2. died by
  3. died for
  4. died from
ব্যাখ্যা
প্রশ্ন: Many men _______ 1971 for our freedom.

♦ Prepositions with die
১। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে ।
- He died in the battle field.
- His uncle died in sleep.
- His mother died in peace.

২। কোন accident এ মারা গেলে in বসে ।
Many people die in an accident.
He died in a car crash.
এরসাথে by বসালে ভুল হবে । He died by a car crash.

৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে কিন্তু place / month / year এর পূর্বে 'die in' বসে। 
- Many men died in 1971 for our freedom.

৪। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে ।
- The man died from cancer/cholera.

৫। অবহেলায় মারা গেলে die through বসে।
- He died through negligence.

৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.
৩,৭৪১.
২০২৪ সালের ১২ জানুয়ারী শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার হবে?
  1. শুক্রবার
  2. শনিবার
  3. রবিবার
  4. সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ১২ জানুয়ারী শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার হবে?

সমাধান:
১২ জানুয়ারীর পর থেকে ১৭ মার্চ পর্যন্ত মোট দিন = (১৯ + ২৯ + ১৭) দিন [ফেব্রুয়ারি মাস ২৯ দিনের কারণ ২০২৪ অধিবর্ষ]
= ৬৫ দিন 

এখন,
৬৫ ÷ ৭ = ৯, ভাগশেষ ২।

∴ ২০২৪ সালের ১৭ মার্চ বার হবে = শুক্রবার + ২ দিন 
= রবিবার
৩,৭৪২.
কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?
  1. .৩৩
  2. .৩১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নের শ্রেণিতে সবচাইতে স্বল্প পরিমাণ উপস্থাপন করে?

সমাধান:
.৩৩ = ৩৩/১০০
.৩১ = ৩১/১০০

হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সে ভগ্নাংশটি ছোট। 
এখানে সবচেয়ে ছোট = ০.৩১ 
৩,৭৪৩.
২টা ৫০ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
  1. ক) ১৪৫°
  2. খ) ১৩৫°
  3. গ) ১২৫°
  4. ঘ) ১৩০°
ব্যাখ্যা
উৎপন্ন কোণ = ।১১×M - ৬০×H।/২ = ।১১×৫০ - ৬০×২।/২ = ।৫৫০ - ১২০।/২ = ২১৫; প্রাপ্ত কোণ ১৮০ ডিগ্রির বেশি হলে = ৩৬০° - প্রাপ্ত কোণ => ৩৬০° - ২১৫° = ১৪৫°
৩,৭৪৪.
'চেরনোবিল'-এর সাথে ইউক্রেনের যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'ফোর্দো'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. ইরান 
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র 
  4. ইসরায়েল 
ব্যাখ্যা

প্রশ্ন: 'চেরনোবিল'-এর সাথে ইউক্রেনের যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'ফোর্দো'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
 
‘চেরনোবিল’ হলো ইউক্রেনে অবস্থিত একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র, যা ১৯৮৬ সালে ঘটানো ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার জন্য বিশ্ববিখ্যাত।

একইভাবে, ‘ফোর্দো’ হলো ইরানে অবস্থিত একটি পারমাণবিক স্থাপনা, যা মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সংক্রান্ত কাজে ব্যবহৃত হয়। 

৩,৭৪৫.
একটি বাঁধ তৈরি করতে ২৬০ শ্রমিকের ২৪ দিন সময় লাগে। ১০ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ২৪০ জন
  2. ২৮৬ জন
  3. ৩২৮ জন
  4. ৩৬৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ২৬০ শ্রমিকের ২৪ দিন সময় লাগে। ১০ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?

সমাধান:
২৪ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে = ২৬০ জন
১ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে = ২৬০ × ২৪ জন
∴ ১০ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে = (২৬০ × ২৪)/১০ জন
= ৬২৪ জন

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (৬২৪ - ২৬০) জন = ৩৬৪ জন
৩,৭৪৬.
পাঁচটি গিয়ার পরপর একটি সরল রেখায় সংযুক্ত। প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে। পঞ্চম গিয়ারটি কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার বিপরীতে
  2. ঘড়ির কাঁটার দিকে
  3. কোনটিই ঘুরবে না 
  4. সবগুলো গিয়ার একই দিকে ঘুরবে
ব্যাখ্যা

প্রশ্ন: পাঁচটি গিয়ার পরপর একটি সরল রেখায় সংযুক্ত। প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরে।  পঞ্চম গিয়ারটি কোন দিকে ঘুরবে?

সমাধান:  
১ম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 
২য় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 
৩য় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 
৪র্থ গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
৫ম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

সুতরাং, পঞ্চম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

সহজ নিয়ম: গিয়ারের সংখ্যা বিজোড় হলে (যেমন ১, ৩, ৫, ৭...) শেষ গিয়ারটি আর প্রথমটির একই দিকে ঘুরে।
জোড় হলে (২, ৪, ৬...) বিপরীত দিকে।

৩,৭৪৭.
71, 68, 77, 50, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 131
  2. 121
  3. 87
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 71, 68, 77, 50, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
71
71 - 3 = 68
68 + 32 = 68 + 9 = 77
77 - 33 = 77 - 27 = 50
50 + 34 = 50 + 81 = 131
৩,৭৪৮.
একটি দেয়াল ঘড়ির দর্পণ চিত্র নিম্নরূপ।
ঘড়িটিতে কত সময় দেখাচ্ছে?
  1. ক) ৫ঃ০৫
  2. খ) ৬ঃ৫০
  3. গ) ৫ঃ৫৫
  4. ঘ) ৪ঃ৫৫
ব্যাখ্যা

অর্থাৎ, ঘড়িতে ৫ঃ০৫ বাজে।
৩,৭৪৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা? 
  1. √12
  2. √18
  3. √27
  4. √16
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা? 

সমাধান:
মূলদ সংখ্যা: p/q আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।
তাই, √16 একটি মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ...,  ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
৩,৭৫০.
A is heavier than C, B is lighter than D, F is heavier than E, D is heavier than A and F. Who is the heaviest?
  1. ক) A
  2. খ) B
  3. গ) D
  4. ঘ) F
ব্যাখ্যা
C is heavier than A, B is lighter than D, F is heavier than E, D is heavier than A and F. Who is the heaviest?

C is heavier than A ⇒ A < C
B is lighter than D ⇒ B < D
F is heavier than E ⇒ E < F 
D is heavier than A and F 

∴ D is the heaviest.
৩,৭৫১.
নিচের কোন বানানটি সঠিক?
  1. চাকরী
  2. দোকানদারি
  3. পুষ্পাঞ্জলী
  4. ঘন্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
প্রদত্ত শব্দগুলোর মধ্যে সঠিক বানানটি হলো- দোকানদারি।

• কর্ম ও পেশাবাচক শব্দের সাথে ই-কার হয়
যেমন-  মাস্টারি, দোকানদারি, ডাক্তারি, ডাকাতি, দালালি, জমিদারি, ওকালতি, চাকরি। 

অন্যদিকে,
• পুষ্পাঞ্জলী এর সঠিক বানান হলো - পুষ্পাঞ্জলি। 
• ঘন্টা এর সঠিক বানান হলো - ঘণ্টা।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩,৭৫২.
১৪৩ টাকাকে ২: ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?
  1. ২৯
  2. ৩৫
  3. ৪৯
  4. ৩৯
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৩ টাকাকে ২: ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত?

সমাধান:
মোট অংশ = ২ + ৪ + ৫ = ১১
প্রতি অংশের মান = ১৪৩ / ১১ = ১৩

ক্ষুদ্রতম অংশ = ২ × ১৩ = ২৬
বৃহত্তম অংশ = ৫ × ১৩ = ৬৫

পার্থক্য = ৬৫ - ২৬ = ৩৯
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = ৩৯ টাকা

৩,৭৫৩.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
- এখানে প্রত্যেকটি কর্ণ একে অপরের সাথে যুক্ত হবে।
৩,৭৫৪.
একটি রাষ্ট্রের ____ থাকতেই হবে।
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) সংসদ
  3. গ) প্রধানমন্ত্রী
  4. ঘ) সার্বভৌমত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাষ্ট্রের ____ থাকতেই হবে।

সমাধান:
একটি রাষ্ট্রের জন্য সার্বভৌমত্ব একান্ত প্রয়োজন কারণ সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র হয় না।
৩,৭৫৫.
রবিন একটি দালানের ৫ তলায় সিঁড়ি বেয়ে উঠল। প্রতি তলায় ০.৫ মিটার উচ্চতা বিশিষ্ট ২০টি করে সিঁড়ির ধাপ থাকলে, সে মোট কত উচ্চতায় উঠল? 
  1. ক) ৪০ মিটার
  2. খ) ২৫ মিটার
  3. গ) ১০০ মিটার
  4. ঘ) ৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রবিন একটি দালানের ৫ তলায় সিঁড়ি বেয়ে উঠল। প্রতি তলায় ০.৫ মিটার উচ্চতা বিশিষ্ট ২০টি করে সিঁড়ির ধাপ থাকলে, সে মোট কত উচ্চতায় উঠল? 

সমাধানঃ
প্রতি তলায় সিঁড়ির ধাপ ২০টি
∴ ৫তলা পর্যন্ত সিঁড়ির ধাপ (২০ × ৪)টি [৫ তলায় উঠতে হলে সিঁড়ি অতিক্রম করতে হয় ৪তলার ছাদ পর্যন্ত] 
= ৮০টি

১টি ধাপের উচ্চতা ০.৫ মিটার 
∴ ৮০টি ধাপের উচ্চতা (৮০ × ০.৫) মিটার 
= ৪০মিটার
৩,৭৫৬.
একটি ড্রামের ৭/১০ অংশ তেল দ্বারা পূর্ণ হতে একটি পাম্পের ১৪ মিনিট সময় লাগে। বাকি অংশ পূর্ণ করতে পাম্পটির আরও কত সময় লাগবে?
  1. ৩ মিনিট
  2. ৬ মিনিট
  3. ৮ মিনিট
  4. ৯ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ড্রামের ৭/১০ অংশ তেল দ্বারা পূর্ণ হতে একটি পাম্পের ১৪ মিনিট সময় লাগে। বাকি অংশ পূর্ণ করতে পাম্পটির আরও কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
১৪ মিনিটে পূর্ণ হয় = ৭/১০ অংশ
∴ অবশিষ্ট অংশ = ১ - (৭/১০)
= (১০ - ৭)/১০ 
= ৩/১০ অংশ

পাম্পটির,
৭/১০ অংশ পূর্ণ করতে সময় লাগে = ১৪ মিনিট 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ করতে সময় লাগে = ১৪/(৭/১০) = ১৪ × (১০/৭) মিনিট
∴ ৩/১০ অংশ পূর্ণ করতে সময় লাগে = ১৪ × (১০/৭) × (৩/১০) মিনিট
= ৬ মিনিট

∴ বাকি অংশ পূর্ণ করতে পাম্পটির ৬ মিনিট সময় লাগবে।

৩,৭৫৭.
'পঁচাত্তর বছর পূর্তিতে যে উৎসব' এককথায় কী হবে?
  1. সুবর্ণ জয়ন্তী
  2. রজত জয়ন্তী
  3. প্লাটিনাম জয়ন্তী
  4. রুবি জয়ন্তী
ব্যাখ্যা
জয়সূচক যে উৎসব, জয়ের জন্য যে উৎসব - জয়ন্তী।
- একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে = রজত জয়ন্তী;
- পঞ্চাশ বছর পূর্তিতে = সুবর্ণ জয়ন্তী
- ষাট বছর পূর্তিতে = হীরক জয়ন্তী
- পঁচাত্তর বছর পূর্তিতে = প্লাটিনাম জয়ন্তী হয়।


উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৭৫৮.
৩০৩ = ৯৬, ৪০৪ = ১৬৮ এবং ৬০৬ = ৩৬১২ হলে, ৯০৯ = কত?
  1. ৮১১৮
  2. ২৪৬৪
  3. ৩২১৬
  4. ১৬১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০৩ = ৯৬, ৪০৪ = ১৬৮ এবং ৬০৬ = ৩৬১২ হলে, ৯০৯ = কত?

সমাধান:
এখানে,
সমান চিহ্নের ডান পাশের প্রথম ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট × সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট
সমান চিহ্নের ডান পাশের দ্বিতীয় ডিজিট = সমান চিহ্নের বাম পাশের প্রথম ডিজিট + সমান চিহ্নের বাম পাশের শেষ ডিজিট

এখন,
৩০৩ = (৩ × ৩) এবং (৩ + ৩) = ৯৬
৪০৪ = (৪ × ৪) এবং (৪ + ৪) = ১৬৮
৬০৬ = (৬ × ৬) এবং (৬ + ৬) = ৩৬১২

একই ভাবে,
৮০৮ = (৯ × ৯) এবং (৯ + ৯) = ৮১১৮
৩,৭৫৯.
একটি পুনর্মিলনীতে ১৫ জন বন্ধু পরস্পরের সাথে পুনর্মিলনীর শুরু এবং শেষে করমর্দন করে। মোট কত বার করমর্দন সম্পন্ন হয়?
  1. ২২০
  2. ২১৫
  3. ২১০
  4. ১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুনর্মিলনীতে ১৫ জন বন্ধু পরস্পরের সাথে পুনর্মিলনীর শুরু এবং শেষে করমর্দন করে। মোট কত বার করমর্দন সম্পন্ন হয়?

সমাধান:
শুরুতে করমর্দন সংখ্যা = 15C2
= 105
শেষে করমর্দন সংখ্যা = 15C2
= 105

∴ মোট করমর্দন সম্পন্ন হয় = 105 + 105 = 210
৩,৭৬০.
If a - b = 7 and a + b = 13, what is the value of a2 - b2 ?
  1. 101
  2. 91
  3. 81
  4. 71
ব্যাখ্যা
প্রশ্ন: If a - b = 7 and a + b = 13, what is the value of a2 - b2 ?

সমাধান:
আমরা জানি, a2 - b2 = (a + b) (a - b)
= 13 × 7
= 91
৩,৭৬১.
নিচের কোন সংখ্যাটি অন্যগুলোর চেয়ে আলাদা?
  1. ৪৪১
  2. ১৪১
  3. ১৩৭
  4. ২৩৭
ব্যাখ্যা
১৩৭ মৌলিক সংখ্যা। অন্যগুলো যৌগিক সংখ্যা।
৩,৭৬২.
X চিত্রটি আয়নায় প্রতিফলিত হলে কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: X চিত্রটি আয়নায় প্রতিফলিত হলে কেমন দেখাবে?


সমাধান:


সঠিক উত্তর: ৪নং চিত্রটি। 

৩,৭৬৩.
শব্দটি পানিতে দেখানে প্রতিবিম্ব নিচের কোনটি?
    ব্যাখ্যা
    প্রশ্ন: শব্দটি পানিতে দেখানে প্রতিবিম্ব নিচের কোনটি?

    সমাধান:

    QUARREL শব্দটি পানিতে দেখানে প্রতিবিম্ব
    ৩,৭৬৪.
    A হল B এর পূর্ব এবং C এর পশ্চিমে। H হল C- এর দক্ষিণ-পশ্চিমে, B হল X- এর দক্ষিণ-পূর্ব দিকে। সবচেয়ে পশ্চিমে কোনটি?
    1. ক) C
    2. খ) A
    3. গ) X
    4. ঘ) B
    ব্যাখ্যা


    অতএব, সবচেয়ে পশ্চিমে হলো X.
    ৩,৭৬৫.
    ১.১ × ২.২ × ৩.৩ = কত?
    1. ৭.৭৮৬
    2. ৭.৯৮৬
    3. ৭.৯৭৬
    4. ৭.৯৮৭
    ব্যাখ্যা
    ১.১ × ২.২ × ৩.৩ = ৭.৯৮৬
    ৩,৭৬৬.
    কোন বানানটি অশুদ্ধ?
    1. Ephemerial
    2. Immortal
    3. Ascertain
    4. Bureaucracy
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

    সমাধান:
    • Immortal, Ascertain ও Bureaucracy তিনটি বানান শুদ্ধ।
    • Ephemerial বানানটি ভুল।
    সঠিক বানান: Ephemeral.
    English Meaning: Lasting for only a short time.
    Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
    ৩,৭৬৭.
    ১ + (১/২) + (১/৪) + (১/৮) + (১/১৬) + .......... = কত?
    1. ১/২
    2. অসীম
    3. কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ + (১/২) + (১/৪) + (১/৮) + (১/১৬) + .......... = কত?

    সমাধান:
    এটি একটি অসীম গুণোত্তর ধারা যার,
    প্রথম পদ, a = ১
    সাধারণ অনুপাত, r = (১/২)/১ = ১/২  ;[ ∣ r ∣ < ১]

    আমরা জানি,
    সমষ্টি, S = a/(১ - r)
    = ১/{১ - (১/২)}
    = ১/(১/২)
    = ২
    ৩,৭৬৮.
    কোন বানান জোড় সঠিক?
    1. দুরদর্শিতা, দুর্গা
    2. দুরবস্থা, দূর্ঘটণা
    3. দুরবিণ, দূর্গম
    4. দূরদর্শিতা, দূতাবাস
    ব্যাখ্যা
    দূর/দুর এর মধ্যে পার্থক্য: 

    দূর: দূরত্ব সম্পর্কিয় কিছু বোঝালে দূর হবে।
    যেমন: বহুদূর, কতদূর, অদূর, দূরবীক্ষণ, দূরাগত, দূরবর্তী, দূরালাপন, দূরদৃষ্টি, দূরত্ব, দূরদর্শিতা, দূরভাষা, দূতালি, দূতাবাস।
    ব্যতিক্রম: দূরীকরণ, দূর্বা, দূন, দূষক, দূষণ, দূষিত, দূষনীয়, দূষ্য।

    দূর: দূরত্ব না বোঝালে দুর বসে।
    যেমন: দুর্নাম, দুর্বার, দুর্গা, দুরবস্থা, দুরারোগ্য, দুরাকাঙ্খা, দুরূহ, দুর্ঘটনা, দুর্গ, দুর্দান্ত, দুর্যোগ, দুর্বল, দুর্জয়, দুর্গম, দুর্গত, দুর্বিষহ, দুর্নীতি, দুর্দিন, দুরাচার, দুরাশা, দুর্নিবার, দুর্ভোগ।
    ব্যতিক্রম: দুরবিন।

    অর্থাৎ, দূরদর্শিতা, দূতাবাস এইজোড়টি সঠিক।
    ৩,৭৬৯.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    ৪৮, ৫২, ৫৯, ৬৯, ?, ৯৮
    1. ৮২ 
    2. ৭৯ 
    3. ৮৬ 
    4. ৭৮ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    ৪৮, ৫২, ৫৯, ৬৯, ?, ৯৮

    সমাধান:
    প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হলো ৮২ 

    এখন, 
    ১ম পদ + ৪ = ৪৮ + ৪ = ৫২
    ২য় পদ + ৭ = ৫২ + ৭ = ৫৯
    ৩য় পদ + ১০ = ৫৯ + ১০ = ৬৯
    ৪র্থ পদ + ১৩ = ৬৯ + ১৩ = ৮২
    ৫ম পদ + ১৬ = ৮২ + ১৬ = ৯৮

    ৩,৭৭০.
    কাঠমিস্ত্রির জন্য কোন যন্ত্রটির ব্যবহার বেশি সুবিধাজনক?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    প্রশ্ন: কাঠমিস্ত্রির জন্য কোন যন্ত্রটির ব্যবহার বেশি সুবিধাজনক?

    সমাধান:
    এখানে কাঠমিস্ত্রীর কাজের জন্য ১নং যন্ত্রটি বেশি সুবিধাজনক। কারণ একাধারে পেরেক লাগানো যাবে আবার তোলাও যাবে।
    ৩,৭৭১.
    নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
     AC - DF - GI - ? - MO
    1. JL
    2. KM
    3. JM
    4. KL
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের ধারায় প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    AC - DF - GI - ? - MO

    সমাধান:
    এখানে, দুটি ধারা বিদ্যমান।

    ধারা ১: A, D, G, J, M [প্রতিটি বর্ণের মাঝখানের দুইটি বর্ণ অনুপস্থিত]
    A (+3) → D (+3) → G (+3) → J (+3) → M

    সুতরাং, প্রশ্নবোধক স্থানে প্রথম বর্ণ হবে J

    ধারা ২: C, F, I, L, O [প্রতিটি বর্ণের মাঝখানের দুইটি বর্ণ অনুপস্থিত]
    C (+3) → F (+3) → I (+3) → L (+3) → O

    সুতরাং, প্রশ্নবোধক স্থানে দ্বিতীয় বর্ণ হবে L

    ∴ প্রশ্নবোধক স্থানে JL হবে।

    ৩,৭৭২.
    Choose the correct opening:
    1. ক) My Dear Mr. Halim:
    2. খ) My dear Mr. Halim:
    3. গ) My Dear mr. Halim:
    4. ঘ) My Dear Mr. halim:
    ব্যাখ্যা
    সঠিক নিম্নরুপঃ
    My dear Mr. Halim:
    ৩,৭৭৩.
    কোনো স্থানে যত লোক ছিল তারা প্রত্যেকে তত ১০ পয়সা করে দেওয়ায় ১০ টাকা হলো। ঐ স্থানে কত জন লোক ছিল?
    1. ১০০
    2. ১০
    3. ৫০
    4. ১০১
    ব্যাখ্যা
    ধরি, ঐ স্থানে লোক ছিল ক জন
    এখন ১ জন লোকে দেয় ১০ক পয়সা
    ∴ ক জন লোকে দেয় (১০ক)×ক পয়সা
    প্রশ্নমতে,
    (১০ক)×ক = ১০ ×১০০
    বা, ক = ১০০
    ∴ ক = ১০ জন
    ৩,৭৭৪.
    In which sentence, punctuation marks used wrongly?
    1. The master may do as he pleases; the master’s will is law.
    2. Chance of requital is never lost.
    3. It takes two to make a quarrel.
    4. A divided authority is never effective, Too many cooks spoil the broth.
    ব্যাখ্যা
    কর্তার ইচ্ছায় কর্ম (prov) the master may do as he pleases; the master’s will is law.
    এক মাঘে শীত যায় না (prov) Chance of requital is never lost.
    এক হাতে তালি বাজে না (prov) It takes two to make a quarrel.
    এক হেঁসেলে দুই রাঁধুনি, পুড়ে গেল তার ফেনগালুনি (prov) A divided authority is never effective; Too many cooks spoil the broth.

    A divided authority is never effective, Too much cooks spoil the broth. 
    কমা থাকার জন্য ভুল।
    কমার পর বড় হাতের অক্ষর থাকার জন্যও ভুল।

    [ বানান ও ভাষা - বড় হরফ ও বিরাম চিহ্নের ব্যবহার ]
    ৩,৭৭৫.
    A is B's sister. C is B's mother. D is C's father. E is D's mother. Then, how is A related to D?
    1. Grandfather
    2. Grandmother
    3. Daughter
    4. Granddaughter
    ব্যাখ্যা
    প্রশ্ন: A is B's sister. C is B's mother. D is C's father. E is D's mother. Then, how is A related to D?

    সমাধান:
    A is the sister of B and B is the child of C.
    So, A is the daughter of C. Also, D is the father of C.
    So, A is the granddaughter of D. 
    ৩,৭৭৬.
    ৩, ৬, ১২, ২১, --- পরবর্তী সংখ্যাটি কত?
    1. ২৭
    2. ৩০
    3. ৩৩
    4. ৩৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩, ৬, ১২, ২১, --- পরবর্তী সংখ্যাটি কত?

    সমাধান:
    ৬ - ৩ = ৩
    ১২ - ৬ = ৬
    ২১ - ১২ = ৯
    প্রতিক্ষেত্রে পার্থক্য ৩ করে বৃদ্ধি পাচ্ছে।
    তাহলে ২১  ও এর পরবর্তী সংখ্যার পার্থক্য হবে (৯ + ৩) = ১২

    ২১ এর পরবর্তী সংখ্যা হবে ( ২১ + ১২) = ৩৩
    ৩,৭৭৭.
    চিত্রের আয়নার ধরন কেমন?
    1. ক) অবতল
    2. খ) সমতল
    3. গ) উত্তল
    4. ঘ) উভতল
    ব্যাখ্যা
    উত্তল দর্পন সোজা ও ছোট প্রতিবিম্ব তৈরি করে, তাই বড় কোন দৃশ্যকে ছোট জায়গায় দেখার জন্য উত্তল দর্পন ব্যবহার করা হয়। এই জন্য মোটর গাড়ির রিয়ার ভিউ মিররে উত্তল দর্পণ ব্যবহার করা হয়।
    ৩,৭৭৮.
    ঘড়িতে ১০ টা ২৫ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজে দেখা যাবে?
    1. ২ টা ০৫ মিনিট
    2. ১১ টা ২০ মিনিট
    3. ২ টা ৩৫ মিনিট
    4. ১ টা ৩৫ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘড়িতে ১০ টা ২৫ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজে দেখা যাবে? 

    সমাধান: 
    প্রকৃত সময় = ১০ : ২৫
    আয়নায় সময় = ১১ : ৬০ - ১০ : ২৫
    = ১ : ৩৫

    ১ টা ৩৫ মিনিট বাজে। 
    ৩,৭৭৯.
    15, 16, 22, 29, 45, 70, ........
    ধারাটিতে একটি সংখ্যা ভুল রয়েছে তা খুঁজে বের করুন।
    1. 22
    2. 70
    3. 29
    4. 16
    ব্যাখ্যা
    প্রশ্ন: 15, 16, 22, 29, 45, 70, ........
    ধারাটিতে একটি সংখ্যা ভুল রয়েছে তা খুঁজে বের করুন।

    সমাধান:
    15 
    15 + 12 = 15 + 1 = 16
    16 + 22 = 16 + 4 = 20
    20 + 32 = 20 + 9 = 29
    29 + 42 = 29 + 16 = 45
    45 + 52 = 45 + 25 = 70

    ∴ ধারায় 22 সংখ্যাটি ভুল রয়েছে যা মূলত 20 হবে।
    ৩,৭৮০.
    প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?
    1. 1111
    2. 2222
    3. 4311
    4. 1143
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে নিচের কোনটি বসবে?

    সমাধান:
    প্রতিটি সংখ্যার প্রথম অংক ২ করে বৃদ্ধি পায়।
    1, 3, 5, 7, 9, 11

    ২য় অংকটি ১ করে হ্রাস পায়।
    9, 8, 7, 6, 5, 4

    ৩য় অংকটি ৫ আর ৩ পরস্পর স্থান পরিবর্তন করে।
    5, 3, 5, 3, 5, 3

    ∴ প্রশ্নবোধক স্থানে বসবে 1143

    ৩,৭৮১.
    2 : 40 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  
    1. ক) 160°
    2. খ) 120°
    3. গ) 200°
    4. ঘ) 190°
    ব্যাখ্যা
    প্রশ্ন: 2 : 40 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  

    সমাধান:
    মধ্যবর্তী কোণ :  
     = ।(11 M - 60 H)/2 ।   [এখানে, M = 40 মিনিট, H= 2 ঘণ্টা ]
    = ।(11 × 40 - 60 × 2) / 2। 
    = ।440 - 120/2।
    = । 320/2।
    =160°
    ৩,৭৮২.
    লতা, আলকা, রাণী, আশা এবং সাধনা পাঁচ বন্ধু। লতা তার তিন বন্ধুর চেয়ে বড়। আলকা আশা ও লতার চেয়ে ছোট। রাণী শুধুমাত্র সাধনার চেয়ে বড়। তাদের মাঝে কে সবচেয়ে বড়? 
    1. আশা
    2. লতা
    3. আলকা
    4. সাধনা
    ব্যাখ্যা
    প্রশ্ন: লতা, আলকা, রাণী, আশা এবং সাধনা পাঁচ বন্ধু। লতা তার তিন বন্ধুর চেয়ে বড়। আলকা আশা ও লতার চেয়ে ছোট। রাণী শুধুমাত্র সাধনার চেয়ে বড়। তাদের মাঝে কে সবচেয়ে বড়? 

    সমাধান:
    আলকা আশা ও লতার চেয়ে ছোট
    আলকা < আশা, লতা

    রাণী শুধুমাত্র সাধনার চেয়ে বড়
    সাধনা < রাণী < বাকি বন্ধু

    লতা তার তিন বন্ধুর চেয়ে বড়
    ∴ সাধনা < রাণী < আলকা < লতা < আশা 

    ∴ সবচেয়ে বড় আশা।
    ৩,৭৮৩.
    ৬০ গজ লম্বা একটি সোজা রাস্তার উভয় পাশে ১০ ফুট অন্তর অন্তর কতটি বৈদ্যুতিক খুটি বসানো যাবে?
    1. ৩৮টি
    2. ৪০টি
    3. ১৯টি
    4. ৪২টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৬০ গজ লম্বা একটি সোজা রাস্তার উভয় পাশে ১০ ফুট অন্তর অন্তর কতটি বৈদ্যুতিক খুটি বসানো যাবে?

    সমাধান:
    দেওয়া আছে, 
    রাস্তার দৈর্ঘ্য = ৬০ গজ
    ∴ ৬০ গজ = (৬০ × ৩) ফুট  ; [১ গজ = ৩ ফুট] 
    = ১৮০ ফুট

    ∴ রাস্তার দৈর্ঘ্য = ১৮০ ফুট এবং খুঁটি বসানো হবে ১০ ফুট অন্তর অন্তর
    খুঁটির সংখ্যা (এক পাশে) = (দৈর্ঘ্য/অন্তর) + ১
    = (১৮০/১০) + ১
    = ১৮ + ১
    = ১৯টি

    উভয় পাশে আলাদাভাবে খুঁটি বসানো হয়।
    ∴মোট খুঁটি = ২ × ১৯ = ৩৮টি

    সুতরাং, উভয় পাশে মোট ৩৮টি বৈদ্যুতিক খুঁটি বসানো যাবে। 

    ৩,৭৮৪.
    একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে, এর একটি বাহুর দৈর্ঘ্য কত?
    1. ৪০ মিলিমিটার
    2. ৫০ মিলিমিটার
    3. ৪৫ মিলিমিটার
    4. ৩৫ মিলিমিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে, এর একটি বাহুর দৈর্ঘ্য কত?

    সমাধান:
    একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার
    ∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১৬০/৪ = ৪০ মিলিমিটার
     
    ৩,৭৮৫.
    একটি ছবি দেখিয়ে সুমন বললো 'সে আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে'। তবে সম্পর্কে ঐ ছেলে সুমনের কী হয়?
    1. দাদা
    2. ভাই
    3. মামা
    4. ভাগ্নে
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছবি দেখিয়ে সুমন বললো 'সে আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে'। তবে সম্পর্কে ঐ ছেলে সুমনের কী হয়?

    সমাধান:
    সুমনের ভাইয়ের বাবার একমাত্র মেয়ে সুমনের বোন।  
    সুমনের বোনের ছেলে সুমনের ভাগ্নে।  
    ৩,৭৮৬.
    নিচের কোনটি সবচেয়ে ছোট? 
    1. ৭/৩
    2. ১/৩
    3. ১/২
    4. ৩/৪
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছোট? 

    সমাধান:
    ৭/৩ = ২.৩৩
    ১/৩ = ০.৩৩৩
    ১/২ = ০.৫ 
    ৩/৪ = ০.৭৫

    ∴ সবচেয়ে ছোট ০.৩৩৩ = ১/৩ 

    ৩,৭৮৭.
    জাহিদ ২ কিলোমিটার পূর্ব দিকে হেঁটে বাম দিকে ঘুরলো এবং ২ কিলোমিটার হাঁটল তারপর আবার বাম দিকে ঘুরলো। সে এখন কোন দিকে মুখ করে আছে?
    1. ক) উত্তর
    2. খ) দক্ষিণ
    3. গ) পূর্ব
    4. ঘ) পশ্চিম
    ব্যাখ্যা
    প্রশ্ন: জাহিদ ২ কিলোমিটার পূর্ব দিকে হেঁটে বাম দিকে ঘুরলো এবং ২ কিলোমিটার হাঁটল তারপর আবার বাম দিকে ঘুরলো। সে এখন কোন দিকে মুখ করে আছে?

    সমাধান: 
    ৩,৭৮৮.
    JAK, KBL, LCM, MDN, ?
    1. MEN
    2. NEO
    3. PFQ
    4. OEP
    ব্যাখ্যা
    ধারাটির প্রতিটি শব্দের
    ১ম বর্ন J, K, L, M, N
    ২য় বর্ন A, B, C, D, E
    ৩য় বর্ন K, L, M, N, O।
    ৩,৭৮৯.
    নারী শিক্ষাই তাদের ক্ষমতায়নের প্রধান _______ ।
    1. বিষ
    2. হাতিয়ার
    3. উদ্দেশ্য
    4. লক্ষ্য
    ব্যাখ্যা
    প্রশ্ন: নারী শিক্ষাই তাদের ক্ষমতায়নের প্রধান _______ ।

    সমাধান:
    নারী শিক্ষিত হলেই ক্ষমতার শিখরে পৌছাতে পারবে। তাই শিক্ষাই হলো নারীদের ক্ষমতায়নের অন্যতম উপায় বা হাতিয়ার। 
    ৩,৭৯০.
    + ২ + ৩ +  ... ... ... ...  + ২০ = ?
    1. ২১০
    2. ৪৪১
    3. ২১০০
    4. ৪৪১০০
    ব্যাখ্যা
    + ২ + ৩ +  ... ... ... ...  + ২০
    = {২০(২০ + ১)/২}
    = (২০ × ২১/২)২
    = (১০ × ২১)
    = ২১০
    = ৪৪১০০

    [ Note -   প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের যোগফল = {n(n + 1)/2}2
                   প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল = n(n + 1)(2n + 1)/6
                   প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1)/2   ]
    ৩,৭৯১.
    দুইজন কৃষক তাদের একখণ্ড জমিতে ১২ দিনে শস্য রোপণ করতে পারে। তাদের একজন একাই ৩৬ দিনে শস্য রোপণ করতে পারে। অপরজন একা কতদিনে শস্য রোপণ করতে পারবে?
    1. ক) ৯
    2. খ) ১২
    3. গ) ১৮
    4. ঘ) ২৪
    ব্যাখ্যা

    ২ জন ১২ দিনে শস্য রোপণ করতে পারে তাদের একখণ্ড জমিতে।
    সুতরাং ২ জন ১ দিনে শস্য রোপণ করতে পারে তাদের জমির (১/১২) অংশে।

    প্রথমজন একাই ৩৬ দিনে শস্য রোপণ করতে পারে তাদের একখণ্ড জমিতে।
    সুতরাং প্রথম জন ১ দিনে শস্য রোপণ করতে পারে তাদের জমির (১/৩৬) অংশে।

    সুতরাং অপরজন ১ দিনে শস্য রোপণ করতে পারে তাদের জমির { (১/১২) - (১/৩৬) } অংশে।
    = (২/৩৬) অংশে।
    = (১/১৮) অংশে।

    (১/১৮) অংশ সম্পন্ন করা হয় ১ দিনে।
    সম্পূর্ণ অংশ সম্পন্ন করা হয় {(১ × ১৮) ÷ ১} দিনে।
    = ১৮ দিনে।

    শর্টকাট
    দ্বিতীয় জনের একটি কাজ সম্পন্ন করার সময়
    = ১ ÷ (প্রথম জন একদিনে কাজের যে অংশ সম্পন্ন করে - দুইজন একত্রে একদিনে কাজের যে অংশ সম্পন্ন করে)
    = ১ ÷ (১/১২ - ১/৩৬)
    = ১ ÷ (২/৩৬)
    = ১৮

    ৩,৭৯২.
    If FASHION is coded as FOIHSAN. How is PROBLEM coded in that code?
    1. ক) ROBLEMP
    2. খ) PELBORM
    3. গ) PRBOELM
    4. ঘ) RPBOELM
    ব্যাখ্যা
    FASHION থেকে FOIHSAN পেতে হলে ১ম, ৪র্থ এবং ৭ম অবস্থানের বর্ণের স্থান অপরিবর্তিত এবং ২য় বর্ণের সাথে ৬ষ্ঠ এবং ৩য় বর্ণের সাথে ৫ম বর্ণের স্থান বিনিময় করতে হবে।
    একইভাবে PROBLEM থেকে PELBORM পাওয়া যায়।
    ৩,৭৯৩.
    শাহীন একজন মেয়েকে লক্ষ্য করে বলল, 'মেয়েটি হচ্ছে আমার বাবার একমাত্র সন্তানের কন্যা'। শাহীন এর স্ত্রী  মেয়েটির সম্পর্কে কী হয়?
    1. ক) মেয়ে
    2. খ) মা
    3. গ) চাচী
    4. ঘ) খালা
    ব্যাখ্যা
    প্রশ্ন: শাহীন একজন মেয়েকে লক্ষ্য করে বলল, 'মেয়েটি হচ্ছে আমার বাবার একমাত্র সন্তানের কন্যা'। শাহীন এর স্ত্রী  মেয়েটির সম্পর্কে কী হয়?

    সমাধান: 

    শাহীনের বাবার একমাত্র সন্তান শাহীন। অর্থাৎ মেয়েটি শাহীন এর কন্যা। শাহীন এর স্ত্রী মেয়েটির মা হবে।
    ৩,৭৯৪.
    পাঁচটি ঘণ্টা একসাথে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড পরপর বাজতে লাগল। কতক্ষন পর ঘণ্টাগুলো আবার একসাথে বাজবে?
    1. ক) ২ মিনিট
    2. খ) ৩ মিনিট
    3. গ) ৪ মিনিট
    4. ঘ) ৫ মিনিট
    ব্যাখ্যা
    সময়গুলোর ল.সা.গু = ৩০০ সেকেন্ড = ৫ মিনিট পরপর ঘণ্টাগুলো একসাথে বাজবে।
    ৩,৭৯৫.
    P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয়। তাদের সম্পর্কটা কোন ধরনের?
    1. পিতা-মাতা 
    2. ভাই-বোন 
    3. মেয়ে-পিতা
    4. ছেলে-মেয়ে 
    ব্যাখ্যা

    প্রশ্ন:  P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয়। তাদের সম্পর্কটা কোন ধরনের?

    সমাধান:
    যেহেতু, P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয় সুতরাং Q হলো মেয়ে এবং P হচ্ছে পিতা। 

    সুতরাং, তাদের সম্পর্কটা মেয়ে-পিতা। 

    ৩,৭৯৬.
    আয়নায় দেখা গেলো ৯ : ৩০ মিনিট তাহলে প্রকৃত সময় কত? 
    1. ক) ৯ : ৩০
    2. খ) ২ : ৩০
    3. গ) ৩ : ৩০
    4. ঘ) ৪ : ৩০
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় দেখা গেলো ৯ : ৩০ মিনিট তাহলে প্রকৃত সময় কত? 

    সমাধান: 
    প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময় 
    = ১১ : ৬০ - ৯ : ৩০
    = ২ : ৩০
    ৩,৭৯৭.
    আপনার সহকর্মী অফিসের কম্পিউটার থেকে কোম্পানির গোপন নথি নিজের পেনড্রাইভে কপি করতে দেখলেন। আপনি কী করবেন?
    1. চুপ করে থাকবেন
    2. নিজেও একটা কপি নেবেন
    3. তাকে সতর্ক করবেন
    4. কর্তৃপক্ষকে জানাবেন
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনার সহকর্মী অফিসের কম্পিউটার থেকে কোম্পানির গোপন নথি নিজের পেনড্রাইভে কপি করতে দেখলেন। আপনি কী করবেন?

    সমাধান: 
    সঠিক উত্তর: ঘ) কর্তৃপক্ষকে জানাবেন। 
    কোম্পানির গোপন নথি (confidential/sensitive data) পেনড্রাইভে কপি করা একটা গুরুতর অপরাধ। এটা data breach, intellectual property theft, company policy violation, এমনকি cyber crime/ Official Secrets Act-এর আওতায় পড়তে পারে। এ ধরনের কাজ কোম্পানির ক্ষতি করতে পারে।
    সবচেয়ে সঠিক ও দায়িত্বশীল পদক্ষেপ হলো কর্তৃপক্ষকে জানানো এতে কোম্পানির নিরাপত্তা রক্ষা হয়, এবং আপনি সততার প্রমাণ দেন।

    কেন অন্য অপশনগুলো ভুল- 
    ক) চুপ করে থাকবেন ⇒ দায়িত্ব এড়ানো, অপরাধকে প্রশ্রয় দেওয়া।
    খ) নিজেও একটা কপি নেবেন ⇒ সম্পূর্ণ অনৈতিক ও অপরাধ।
    গ) তাকে সতর্ক করবেন ⇒ ভালো শুরু, কিন্তু অপর্যাপ্ত; report না করলে সমস্যা থেকে যায়।

    ৩,৭৯৮.
    একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির সম্পর্কে কী হয়?
    1. ক) মা
    2. খ) বোন
    3. গ) ফুফু
    4. ঘ) খালা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির সম্পর্ক কী হয়?

    সমাধান: 
     মেয়ের মামার বাবা হলো মেয়েটির নানা 
    মেয়েটির নানার একমাত্র মেয়ে মেয়েটির মা 
    মেয়েটির মায়ের ছেলে হলো মেয়েটির ভাই 
    - মেয়েটি ছেলেটির বোন হয়।
    ৩,৭৯৯.
    রনি, ইমন থেকে ৮ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। রবিন, রনি থেকে ৬ মিটার পশ্চিমে দাঁড়িয়ে আছে। ইমন ও রবিনের মধ্যে দুরত্ব কত মিটার?
    1. ক) ৭ মিটার
    2. খ) ১০ মিটার
    3. গ) ১২ মিটার
    4. ঘ) ১৫ মিটার
    ৩,৮০০.
    জামিল সাহেব প্রথমে ৪ মাইল উত্তরে, এরপর ১২ মাইল পূর্বে এবং তারপরে ১২ মাইল উত্তরে ভ্রমণ করেন। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন?
    1. ৮ মাইল
    2. ১৭ মাইল
    3. ২০ মাইল
    4. ২৫ মাইল
    ব্যাখ্যা

    প্রশ্ন: জামিল সাহেব প্রথমে ৪ মাইল উত্তরে, এরপর ১২ মাইল পূর্বে এবং তারপরে ১২ মাইল উত্তরে ভ্রমণ করেন। তিনি শুরুর বিন্দু থেকে কত দূরে আছেন?

    সমাধান:

    ED = EC + CD
    বা, ED= AB + CD 
    ∴ ED = ৪ + ১২ = ১৬ মাইল
    AE = BC = ১২ মাইল

    ∴ দূরত্ব AD = √(ED + AE)
    = √(১৬ + ১২)
    = √(২৫৬ + ১৪৪)
    = √৪০০
    = ২০ মাইল

    সুতরাং, শুরুর বিন্দু থেকে ২০ মাইল দূরে আছেন।