বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৩৭ / ১৩৫ · ৩,৬০১৩,৭০০ / ১৩,৫৮৯

৩,৬০১.
লঙ্কা কী করে পাড়বো দিদি মা যে তক্তার ওপর রেখে দ্যায় আমি যে নাগালে পাই নে - বাক্যটির যতিচিহ্ন সম্বলিত সঠিক রূপ কোনটি?
  1. ক) লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে?
  2. খ) লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে।
  3. গ) লঙ্কা কী করে পাড়বো দিদি, ‘মা যে তক্তার ওপর রেখে দ্যায় আমি যে নাগালে পাই নে।’
  4. ঘ) লঙ্কা কী করে পাড়বো দিদি - ‘মা যে তক্তার ওপর রেখে দ্যায় আমি, যে নাগালে পাই নে?’
ব্যাখ্যা
লঙ্কা কী করে পাড়বো দিদি? মা যে তক্তার ওপর রেখে দ্যায়, আমি যে নাগালে পাই নে? - বাংলা সাহিত্য (নবম-দশম শ্রেণী); পৃষ্ঠা নং ৬৭ এর ১৮ তম লাইন থেকে নেওয়া।(আম-আঁটির ভেঁপু - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)
৩,৬০২.
নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হবে-
হা ব আ ও য়া
  1. য়া
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হবে-
হা ব আ ও য়া


সমাধান:
এলোমেলো বর্ণ দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দটি হবে আবহাওয়া
∴ শব্দের শেষ অক্ষরটি 'য়া'।

৩,৬০৩.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ক) ৪৭
  2. খ) ৫৩
  3. গ) ৯১
  4. ঘ) ৬৭
ব্যাখ্যা
এখানে, 
৪৭, ৫৩ এবং ৬৭ মৌলিক সংখ্যা।

কিন্তু ৯১ মৌলিক সংখ্যা নয়।
৯১ = ১৩ × ৭
৩,৬০৪.
ণ, ন, ম, __ ধারার পরবর্তী অক্ষর কি হবে?
ব্যাখ্যা
ণ এর ৪টি বর্ণ পরে ন,
ন এর ৪টি বর্ণ পরে ম,
ম এর ৪টি বর্ণ পরে ষ
৩,৬০৫.
1, 2, 3, 4 চিত্রের মধ্যে কোনটি চিত্র (Z) এর উন্মোচিত আকারের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
চিত্র (Z) এর উন্মোচিত আকারের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ অপশন গ এর চিত্র
৩,৬০৬.
একটি রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
  1. ৬২৫টি
  2. ৬৫০টি
  3. ৬০০টি
  4. ৫৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?

সমাধান:
যেহেতু, প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে,
তাই প্রত্যেক যাত্রী টিকেট কিনতে পারবে = (২৫ - ১) = ২৪টি  [নিজ স্টেশনের টিকেট কিনার প্রয়োজন নেই তাই মোট স্টেশন থেকে ১ বিয়োগ করা হয়েছে]

∴ মোট টিকেট রাখতে হবে = (২৫ × ২৪)টি
= ৬০০টি
৩,৬০৭.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন খ 
৩,৬০৮.
প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 84
  2. 96
  3. 62
  4. 21
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে? 


সমাধান: 
১ম চিত্রে, (9/3) × 4 × 7 = 84
২য় চিত্রে, (10/5) × 6 × 8 = 96
৩য় চিত্রে, (8/2) × 3 × 7 = 84
৩,৬০৯.
A, B, C, D এবং E একটি বেঞ্চে বসে আছে। A, B এর পাশে বসেছে, C, D এর বাম পাশে বসেছে, D, E এর সাথে বসে নি। E বেঞ্চের বাম প্রান্তে বসেছে। C ডানদিক থেকে ২য় অবস্থানে আছে। B এবং E এর ডানপাশে আছে A। A কোন অবস্থানে বসেছে?
  1. B ও C এর মাঝে
  2. B ও E এর মাঝে
  3. C এর ডান পাশে
  4. কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C, D এবং E একটি বেঞ্চে বসে আছে। A, B এর পাশে বসেছে, C, D এর বাম পাশে বসেছে, D, E এর সাথে বসে নি। E বেঞ্চের বাম প্রান্তে বসেছে। C ডানদিক থেকে ২য় অবস্থানে আছে। B এবং E এর ডানপাশে আছে A। A কোন অবস্থানে বসেছে?

সমাধান:
E  B  A  C  D
A  এর অবস্থান B ও C এর মাঝে।
৩,৬১০.
বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘রাইসিনা হিলস’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. সাউথ আফ্রিকা
  2. স্পেন
  3. ভারত
  4. নেপাল
ব্যাখ্যা
প্রশ্ন: বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘রাইসিনা হিলস’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
- বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন।
- ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলস।
৩,৬১১.
একটি ট্রেন ঘণ্টায় 90 কিলোমিটার বেগে এর দ্বিগুণ লম্বা একটি প্লাটফর্ম 36 সেকেন্ডে অতিক্রম করে। প্লাটফর্মের দৈর্ঘ্য কত?
  1. ক) 300 মিটার  
  2. খ) 400 মিটার  
  3. গ) 500 মিটার  
  4. ঘ) 600 মিটার  
ব্যাখ্যা
ট্রেনটি এক সেকেন্ডে যায় = {(90 × 1000)/3600} মিটার 
                                       = 25 মিটার 

ট্রেনটি 36 সেকেন্ডে যায় = (25 × 36) মিটার 
                                       = 900 মিটার 

ধরি,
ট্রেনের দৈর্ঘ্য = x মিটার 
প্লাটফর্মের দৈর্ঘ্য = 2x মিটার 

প্রশ্নমতে,
2x + x = 900
3x = 900 
x = 900/3 
x = 300 মিটার 

প্লাটফর্মের দৈর্ঘ্য = 2 × 300 মিটার 
                          = 600 মিটার  
৩,৬১২.
যদি FLAME = 37 বুঝায় তবে BLOAT দ্বারা কী বুঝাবে?
  1. ক) 45
  2. খ) 20
  3. গ) 50
  4. ঘ) 55
ব্যাখ্যা


এখনে, 6 = F 
12 = L
1 = A
13 = M
5 = E 

FLAME = 6 + 12 + 1 + 13 + 5 = 37
তাহলে
2 = B
12 = L
15 = O
1 = A
20 =T

BLOAT = 2 + 12 + 15 + 1 + 20 =50
৩,৬১৩.
হেনা সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করল সূর্য তখন তার পিছনে। ২০ মিনিট হাঁটার পর সে ডান দিকে ঘুরল এবং ৩৫ মিনিট হাঁটার পর সে আবার ডান দিকে ঘুরল। আবার ২০ মিনিট হাঁটার পর সে বাম দিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর দিকে
  2. দক্ষিণ দিকে
  3. পূর্ব দিকে
  4. পশ্চিম দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: হেনা সকালে ঘুম থেকে উঠে যখন যাত্রা শুরু করল সূর্য তখন তার পিছনে। ২০ মিনিট হাঁটার পর সে ডান দিকে ঘুরল এবং ৩৫ মিনিট হাঁটার পর সে আবার ডান দিকে ঘুরল। আবার ২০ মিনিট হাঁটার পর সে বাম দিকে ঘুরল। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:


- সূর্য পূর্ব দিকে উদিত হয়।
- সুতরাং হেনা পশ্চিম দিকে মুখ করে যাত্রা শুরু করল।

- এরপর সে প্রথমে উত্তর দিকে, এরপর পূর্ব দিকে এবং সবশেষে উত্তর দিকে যাত্রা শুরু করল।
- এখন সে উত্তর দিকে মুখ করে আছে।
৩,৬১৪.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
 

সমাধান:

4 নং প্যাটার্ন তৈরি হবে।
৩,৬১৫.
সুপারম্যান এবং ব্যাটম্যান একত্রে একটি কাজ ১০ দিনে করতে পারে। ব্যাটম্যান ১৪ দিনে কাজটি একাই শেষ করতে পারে। তাহলে, সুপারম্যান একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
  1. ক) ১৫
  2. খ) ২১
  3. গ) ২৫
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা

ব্যাট্ম্যান ১ দিনে করে কাজটির ১/১৪ অংশ
∴ ১০〃 〃 〃 ১০/১৪ 〃
= ৫/৭ অংশ

∴ সুপারম্যান ১০ দিনে করে কাজটির (১ - ৫/৭) বা ২/৭ অংশ
২/৭ অংশ কাজ করে ১০ দিনে
∴ ১ বা সম্পূর্ণ 〃 〃 ১০ × ৭/২ বা ৩৫ দিনে।

৩,৬১৬.
FREEDOM = 8599403 এবং FRIEND = 852964 হলে, তবে MODE = ?
  1. 3049
  2. 4067
  3. 5194
  4. 2379
ব্যাখ্যা
প্রশ্ন: FREEDOM = 8599403 এবং FRIEND = 852964 হলে, তবে MODE = ?

সমাধান:
FREEDOM = 8599403
F = 8
R = 5
E = 9
E = 9
D = 4
O = 0
M = 3

FRIEND = 852964
F = 8
R = 5
I = 2
E = 9
N = 6
D = 4

∴ MODE = 3049
৩,৬১৭.
বেলা ৩:৪৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ কত?
  1. ক) ৭৫°
  2. খ) ১৩০°
  3. গ) ১৫০.৫°
  4. ঘ) ১৫৭.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ৩:৪৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ কত?

সমাধান: 

আমরা জানি,
ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = 

তাহলে,
৩:৪৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের পরিমাণ =
৩,৬১৮.
একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?
  1. ৬ ভাই, ৪ বোন
  2. ৪ ভাই, ৩ বোন
  3. ৭ ভাই, ৩ বোন
  4. ৮ ভাই, ৫ বোন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
মোট ভাইয়ের সংখ্যা = B
মোট বোনের সংখ্যা = S
∴ প্রতিটি ছেলের ভাইয়ের সংখ্যা B - 1 জন। [কেউ নিজেকে নিজের ভাই বলে না] এবং বোনের সংখ্যা S জন 
∴ প্রতিটি মেয়ের বোনের সংখ্যা S - 1 জন এবং ভাইয়ের সংখ্যা B জন 

আমরা পাই,
B - 1 = S .......... (1)
B = 2(S - 1) .......(2)

(1) নং ও (2) নং হতে পাই,
B = 2{(B - 1) - 1}
বা, B = 2(B - 2)
বা, B = 2B - 4
বা, B = 4 

(1) নং হতে পাই,
S = 3

∴ পরিবারে ভাইয়ের সংখ্যা 4 জন ও বোনের সংখ্যা 3 জন। 
 
৩,৬১৯.
FU, GT, ?, IR
সিরিজটির '?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. KP
  2. HP
  3. PS
  4. HS
ব্যাখ্যা
প্রশ্ন: FU, GT, ?, IR
সিরিজটির '?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?

সমাধান:

A থেকে Z পর্যন্ত বর্ণগুলোকে ascending ও descending অর্ডারে সাজালে পাই,
FU = 6, GT = 7, __, IR = 9
সুতরাং,'?' চিহ্নিত স্থানে বসবে HS = 8
৩,৬২০.
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রতেকটি কেন্দ্রের সংখ্যা এর বাইরের চারটি সংখ্যার গড় করে পাওয়া যায়।
তাই প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে ১২ × ৪ - (৫ + ২১ + ১৬) = ৬
৩,৬২১.
প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____
  1. ১৮৯
  2. ২২৩
  3. ২৫৫
  4. ২৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____

সমাধান:
১ম পদ = ৭
২য় পদ = ৭ × ২ + ১ = ১৫
৩য় পদ = ১৫ × ২ + ১ = ৩১
৪র্থ পদ = ৩১ × ২ + ১ = ৬৩
৫ম পদ = ৬৩ × ২ + ১ = ১২৭
৬ষ্ঠ পদ =১২৭ × ২ + ১ = ২৫৫
৩,৬২২.
নিচের কোনটি ভিন্ন?
  1. জাতীয়তাবাদ
  2. ধর্মনিরপেক্ষতা
  3. সমাজতন্ত্র
  4. সার্বভৌমত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
• অপশনে উল্লেখিত সার্বভৌমত্ব ছাড়া বাকি সবগুলোই বাংলাদেশের সংবিধানের মূলনীতির অংশ।


প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ৮ অনুযায়ী বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি। যথা-
- জাতীয়তাবাদ,
- গণতন্ত্র,
- ধর্মনিরপেক্ষতা ও
- সমাজতন্ত্র

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩,৬২৩.
2, √9, 4, √25, ? - প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে?
  1. 3
  2. 5
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 2, √9, 4, √25, ? - প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে?

সমাধান:
2
√9 = 3
4
√25 = 5
∴ সিরিজটি ক্রমিক হওয়ায় প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি হবে 6.
৩,৬২৪.
'Quarterly' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. পাক্ষিক
  2. মাসিক
  3. ষাণ্মাসিক
  4. ত্রৈমাসিক
ব্যাখ্যা

'Quarterly' এর সঠিক পারিভাষিক শব্দ - ত্রৈমাসিক।

অন্যদিকে,
Fortnightly - পাক্ষিক।
Weekly - সাপ্তাহিক।
Half yearly - ষান্মাষিক।
Monthly - মাসিক।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৩,৬২৫.
সজিব ১৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা বরাবর ২বার প্রদক্ষিণ করছে, প্রথম বার তার সময় লাগলো ৫ মিনিট তার পরের বার ১ মিনিট কম লাগলো। তার গড় গতিবেগ কত মিটার/সেকেন্ড?
  1. ক) (২০/৯) মিটার/সেকেন্ড
  2. খ) (১০/৯) মিটার/সেকেন্ড
  3. গ) (১৫/৭) মিটার/সেকেন্ড
  4. ঘ) (১০/৪) মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: সজিব ১৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা বরাবর ২বার প্রদক্ষিণ করছে, প্রথম বার তার সময় লাগলো ৫ মিনিট তার পরের বার ১ মিনিট কম লাগলো। তার গড় গতিবেগ কত মিটার/সেকেন্ড?

সমাধান: 
দেওয়া আছে,
বর্গাকার মাঠের দৈর্ঘ্য = ১৫০ মিটার
∴ মাঠের পরিধি = ২(১৫০ + ১৫০) = ৬০০ মিটার

২ বার প্রদক্ষিণ করতে মোট সময় লাগে = (৫ + ৫ - ১) মিনিট
= ৯ মিনিট
= ৫৪০ সেকেন্ড

গড় গতিবেগ = মোট দূরত্ব / মোট সময় 
= (২ × ৬০০)/৫৪০
= ২০/৯ মিটার/সেকেন্ড
৩,৬২৬.
নিচের শব্দগুলোর সঠিক ক্রমবিন্যাস কোনটি হবে?
1. Punishment, 2. Arrest, 3. Investigation, 4. Trial, 5. Complaint
  1. 5, 1, 2, 4, 3
  2. 1, 2, 5, 4, 3
  3. 5, 3, 2, 4, 1
  4. 2, 1, 4, 5, 3
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের শব্দগুলোর সঠিক ক্রমবিন্যাস কোনটি হবে?
1. Punishment, 2. Arrest, 3. Investigation, 4. Trial, 5. Complaint

সমাধান: 
Complaint = অভিযোগ
Investigation = তদন্ত
Arrest = গ্রেপ্তার
Trial = বিচার
Punishment = দণ্ড

সঠিক ক্রম: Complaint ⇒ Investigation ⇒ Arrest ⇒ Trial ⇒ Punishment
5 ⇒ 3 ⇒ 2 ⇒ 4 ⇒ 1

৩,৬২৭.
How many days are there in x weeks x days?
  1. ক) 7x
  2. খ) 2x + 7
  3. গ) 8x
  4. ঘ) 14x
ব্যাখ্যা
প্রশ্ন: How many days are there in x weeks x days?

সমাধান: 
In one week there are 7 days.
So in x weeks, there are 7x days

∴ total days = 7x + x = 8x 
৩,৬২৮.
Cricket শুধু একটা খেলা নয়, এটা এক প্রকার _____ ।
  1. ক) পাখি
  2. খ) ফুল
  3. গ) খাবার
  4. ঘ) পতঙ্গ
ব্যাখ্যা
Cricket (noun)
- ঝিঁঝি পোকা।
- ক্রিকেট খেলা

- অর্থাৎ Cricket শুধু একটা খেলা নয়, এটা এক প্রকার পতঙ্গ।
৩,৬২৯.
'X' চিত্রের পানিতে প্রতিবিম্ব কোনটি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: 'X' চিত্রের পানিতে প্রতিবিম্ব কোনটি হবে?


সমাধান:
সঠিক উত্তর: ঘ) 4

৩,৬৩০.
3p - 2q = 0 এবং 4p + 2q - 14 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (4, 3)
  2. (3, 4)
  3. (3, 2)
  4. (2, 3) 
ব্যাখ্যা

প্রশ্ন: 3p - 2q = 0 এবং 4p + 2q - 14 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দেওয়া আছে,
3p - 2q = 0 ....................(1)
 4p + 2q - 14 = 0 .....................(2)

(1) এবং (2) সমীকরণ যোগ করে পাই,
7p - 14 = 0
বা, 7p = 14
বা, p = 14/7
∴ p = 2

p এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
3 × 2 - 2q = 0
বা, 2q = 6
বা, q = 6/2
∴ q = 3
∴ সরলরেখা দুটি (2, 3) বিন্দুতে ছেদ করে।

৩,৬৩১.
বন্ধুরা সবাই হাসছিল, কিন্তু সে ছিল একা, একেবারে চুর মেজাজে।
- এখানে, ‘চুর’ শব্দটির অর্থ কী? 
  1. রাগান্বিত
  2. গরম
  3. শান্ত 
  4. নেশাগ্রস্ত
ব্যাখ্যা

প্রশ্ন: বন্ধুরা সবাই হাসছিল, কিন্তু সে ছিল একা, একেবারে চুর মেজাজে।
- এখানে, ‘চুর’ শব্দটির অর্থ কী? 

সমাধান: 

বন্ধুরা সবাই হাসছিল, কিন্তু সে ছিল একা, একেবারে চুর মেজাজে।
- এখানে, ‘চুর’ শব্দের অর্থ - নেশাগ্রস্ত
• ‘চূর’ শব্দের অর্থ - চূর্ণ।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.

৩,৬৩২.
কামাল ও জামালের দৌড়ের গতির অনুপাত যথাক্রমে ৩:৪। ৫০০ মিটারের রেসে কামাল শুরুর স্থান থেকে ১৪০ মিটার এগিয়ে রেস শুরু করে। কামাল কত দুরত্বের পার্থক্যে রেস জিতবে?
  1. ক) ৪০ মিটার
  2. খ) ৩০ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ১০ মিটার
ব্যাখ্যা

কামালের মোট যেতে হবে (৫০০ - ১৪০) = ৩৬০ মিটার
অনুপাতের হিসেবে, কামাল ৩ মিটার গেলে জামাল যাবে ৪ মিটার
এখন, কামাল ৩৬০ গেলে জামাল যায় = (৪/৩) Χ ৩৬০ = ৪৮০ মিটার।
অর্থাৎ, কামাল ৩৬০ মিটার অতিক্রম করে যখন রেস শেষ করবে ততক্ষণে জামাল ৪৮০ মিটারে থাকবে।
সুতরাং, কামাল ২০ মিটার এগিয়ে থেকে রেস শেষ করবে।

৩,৬৩৩.
হারুন সাহেব পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে অতঃপর বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলেন। তারপর তিনি পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হেঁটে, দক্ষিণ দিকে ঘুরে 3 কি.মি. হাঁটলেন। তারপর তিনি আরো 2 কি.মি. পূর্ব দিকে হেঁটে থামলেন। শুরুর বিন্দু থেকে হারুন সাহেব সরাসরি কত দূরে আছেন?
  1. 6 কি.মি.
  2. ৪ কি.মি.
  3. 12 কি.মি.
  4. 16 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: হারুন সাহেব পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে অতঃপর বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলেন। তারপর তিনি পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হেঁটে, দক্ষিণ দিকে ঘুরে 3 কি.মি. হাঁটলেন। তারপর তিনি আরো 2 কি.মি. পূর্ব দিকে হেঁটে থামলেন। শুরুর বিন্দু থেকে হারুন সাহেব সরাসরি কত দূরে আছেন?

সমাধান:

AB = 4
BC = 5
CD = 2
DE = 3
EF = 2

∴ যাত্রা শুরুর স্থান A থেকে হারুন সাহেবের বর্তমান অবস্থান F এর সরাসরি দূরত্ব
 = AF = BC + DE
= 5 + 3
= 8 কি.মি.

৩,৬৩৪.
একজন লোক দক্ষিণ দিকে ৫ কি.মি. হেটে ডান দিকে মোড় নিয়ে ৩ কি.মি. হেটে বাঁ দিকে ঘুরে আরো ৫ কি.মি. হাটলো৷ এখন লোকটি তার শুরুর অবস্থান থেকে কোন দিকে আছে?
  1. দক্ষিণ-পশ্চিম
  2. দক্ষিণ-পূর্ব
  3. উত্তর-পশ্চিম
  4. উত্তর-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক দক্ষিণ দিকে ৫ কি.মি. হেটে ডান দিকে মোড় নিয়ে ৩ কি.মি. হেটে বাঁ দিকে ঘুরে আরো ৫ কি.মি. হাটলো৷ এখন লোকটি তার শুরুর অবস্থান থেকে কোন দিকে আছে?

সমাধান:
লোকটি তার যাত্রা শুরুর স্থান থেকে দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে৷
৩,৬৩৫.
'LETHAL' এর বিপরীত শব্দ নিচের কোনটি?
  1. Injurious
  2. Innocent
  3. Harmless
  4. Harmful
ব্যাখ্যা
প্রশ্ন: 'LETHAL' এর বিপরীত শব্দ নিচের কোনটি?

সমাধান:
Lethal (প্রাণঘাতী)-এর বিপরীত শব্দ- Harmless (ক্ষতিকর নয় এমন)।
৩,৬৩৬.
চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে?


সমাধান:

চিত্রে বর্গক্ষেত্র : ABOH, BCDO, DEFO, FGHO, ACEG ; মোট ৫টি।
৩,৬৩৭.
আপনার গাড়ির ভেতরে যেন রৌদ্রুজ্জ্বল দিনে খুব দ্রুত গরম না হয় সেজন্য কোন রঙটি বাইরে ব্যবহার করা উচিত হবে না?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা
কালো রঙ অন্য রঙের চেয়ে বেশি তাপ শোষণ করে। তাই কালো রঙের গাড়িটি দ্রুত উত্তপ্ত হবে। সেজন্য গাড়ির বাইরের রঙ কালো করা উচিত হবে না।
৩,৬৩৮.
একটি পাম্প একটি ট্যাঙ্ক ৩ ঘণ্টায় পানি পূর্ণ করতে পারে। কিন্তু ট্যাঙ্কে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে ৪ ঘণ্টা সময় লাগে। ছিদ্রটির মাধ্যমে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে?
  1. ১০ ঘণ্টা
  2. ১২ ঘণ্টা
  3. ১৪ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাম্প একটি ট্যাঙ্ক ৩ ঘণ্টায় পানি পূর্ণ করতে পারে। কিন্তু ট্যাঙ্কে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে ৪ ঘণ্টা সময় লাগে। ছিদ্রটির মাধ্যমে ট্যাঙ্কটি খালি হতে কত সময় লাগবে?

সমাধান:
পাম্পটি ১ ঘণ্টায় পূর্ণ করে চৌবাচ্চাটির ১/৩ অংশ
কিন্তু ছিদ্র থাকায় ১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির = ১/৪ অংশ 

এখন ধরি,
ছিদ্রটি একা ট্যাঙ্কটি খালি করতে পারে = x ঘণ্টায়
∴ প্রতি ঘণ্টায় খালি করে = ১/x অংশ 

এখন,
মোট কাজ = পাম্পের কাজ - ছিদ্রের কাজ
⇒ ১/৪ = (১/৩) - (১/x)
⇒ ১/x = (১/৩) - (১/৪)
⇒ ১/x = (৪ - ৩)/১২
⇒ ১/x = ১/১২
∴ x = ১২

∴ ছিদ্রটি দ্বারা চৌবাচ্চাটির সম্পূর্ণ অংশ খালি হতে সময় লাগে = ১২ ঘণ্টা।
৩,৬৩৯.
ক এর পুত্র ঘ। ঘ এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে খ। খ এর বাবা গ হলে, গ হচ্ছে ঘ এর -
  1. ক) মামা
  2. খ) ফুফা
  3. গ) চাচা
  4. ঘ) বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর পুত্র ঘ। ঘ এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে খ। খ এর বাবা গ হলে, গ হচ্ছে ঘ এর -

সমাধান:
- ক এর পুত্র ঘ
- ঘ এর বোনের দাদা তার নিজের দাদা।
- দাদার একমাত্র মেয়ে তার ফুফু।
- ফুফুর ছেলে হলো খ।
- তাহলে খ হচ্ছে ঘ এর ফুফাতো ভাই।
- খ এর বাবা গ হবে ঘ এর ফুফা।
৩,৬৪০.
বেশি ছাত্র পরিবেষ্টিত পরিবেশে লাইব্রেরিতে পড়ার সময় একজনের উচ্চস্বরে কথাবার্তায় আপনি বিরক্তিবোধ করছেন। আপনি কী করবেন?
  1. পড়ার জন্য নিরিবিলি কোন জায়গা বেছে নেবেন।
  2. তাড়াতাড়ি কিছু বই নিয়ে বাসায় চলে যাবেন।
  3. লাইব্রেরিয়ানকে ডেকে কথাবার্তা বন্ধ করানোর জন্য বলবেন।
  4. যে গণ্ডগোল করছে তাকে চুপ করতে বলবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: বেশি ছাত্র পরিবেষ্টিত পরিবেশে লাইব্রেরিতে পড়ার সময় একজনের উচ্চস্বরে কথাবার্তায় আপনি বিরক্তিবোধ করছেন। আপনি কী করবেন?

সমাধান:
লাইব্রেরিয়ানকে ডেকে কথাবার্তা বন্ধ করানোর জন্য বলবেন।

এটি সবচেয়ে উপযুক্ত ও দায়িত্বশীল আচরণ।
লাইব্রেরিতে শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব লাইব্রেরিয়ানের, এবং তার মাধ্যমে বিষয়টি সমাধান করা শোভন।
৩,৬৪১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 35
  2. 55
  3. 50
  4. 63
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
আমরা পাই,
(6 x 3) + (5 x 15) = 93
(9 x 6) + (7 x 5) = 89

একইভাবে,
(4 x 8) + (18 x 1) = 50
৩,৬৪২.
ঐ, ক, সি, হা এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠন করা যায়?
  1. ক) নি
  2. খ) ও
  3. গ) প
  4. ঘ) তি
ব্যাখ্যা
ঐ, ক, সি, হা  এর সাথে 'তি' বর্ণ যোগ করলে অর্থবোধক শব্দ 'ঐতিহাসিক' গঠন করা যায়। 
৩,৬৪৩.
হাতলযুক্ত চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বক্সটির ঢাকনাটির কী অবস্থা হবে?
  1. আরও খুলবে
  2. বন্ধ হবে
  3. একবার খুলবে একবার বন্ধ হবে
  4. যেভাবে আছে সেভাবেই থাকবে
ব্যাখ্যা
প্রশ্ন: হাতলযুক্ত চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বক্সটির ঢাকনাটির কী অবস্থা হবে?


সমাধান:

বেল্ট দ্বারা যুক্ত চাকাসংক্রান্ত সমস্যা:

পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।

আবার দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।

উল্লিখিত তথ্যানুযায়ী,
লাল দাগ দ্বারা চিহ্নিত চাকাগুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে।

বাক্সের সাথে সংযুক্ত চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। তাহলে বাক্সের ঢাকনাটি আরও খুলবে।
৩,৬৪৪.
নিম্নের এলোমেলো অক্ষরগুলো দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
রা য় চা ল বি
  1. বি
  2. রা
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের এলোমেলো অক্ষরগুলো দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
রা য় চা ল বি

সমাধান:
এলোমেলো অক্ষরগুলো দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দ হলো: বিচারালয় 
এখানে শব্দটির শেষ অক্ষর: 'য়'
৩,৬৪৫.
রাকিব বলল “শাওনের মা হলেন আমার মা এর একমাত্র কন্যা” শাওন, রাকিবের সঙ্গে কীভাবে সম্পর্কিত?
  1. ভাগনে
  2. চাচা
  3. ফুফা
  4. ভাই
ব্যাখ্যা
শাওনের মা হলাে রাকিবের মায়ের একমাত্র কন্যা অর্থাৎ রাকিবের বােন। এখন বােনের ছেলে শাওন হলো রাকিবের ভাগনে।
৩,৬৪৬.
নিম্নের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?

সমাধান:

প্রদত্ত চিত্র হতে, প্রাপ্ত বর্গক্ষেত্রগুলো হলো- AFEB, FGHE, BEDC, EHID, AGIC
মোট বর্গক্ষেত্র ৫টি।
৩,৬৪৭.
    ব্যাখ্যা
    প্রশ্ন:


    সমাধান:
    ঘ চিত্রটি প্রশ্নবোধক ত্রিভুজের নিচের ত্রিভুজের অবস্থা নির্দেশ করে।
    ৩,৬৪৮.
    নিচের কোনটি শুদ্ধ?
    1. ক) দুষণ
    2. খ) দূষণ
    3. গ) দূষন
    4. ঘ) দুষন
    ব্যাখ্যা
    কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
    ৩,৬৪৯.
    শূন্যস্থানে কোনটি বসবে?
    M, A, M, J, J, A, S, O, ____
    1. ক) N
    2. খ) J
    3. গ) F
    4. ঘ) D
    ব্যাখ্যা
    M, A, M, J, J, A, S, O যথাক্রমে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাসের প্রথম অক্ষর প্রতিনিধিত্ব করে।
    অতএব, অক্টোবরের পরে নভেম্বর মাসের প্রথম অক্ষর প্রতিনিধিত্ব করবে N.
    ৩,৬৫০.
    একটি গোল মুদ্রা টেবিলে রাখা হল। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তার মাঝের মুদ্রাটিকে ও দু'পাশের দুটি মুদ্রাকে স্পর্শ করে?
    1. ক) ৩
    2. খ) ৪
    3. গ) ৫
    4. ঘ) ৬
    ব্যাখ্যা
    একটি মুদ্রা কে টেবিলে রাখা হলে তার সম আয়তনের আরো ছয়টি মুদ্রাকে চারপাশে রাখলে ঐ মুদ্রাটিকে ঘিরে রাখবে।
    ৩,৬৫১.
    ভারতের সাথে যদি 'লোকসভা' সম্পর্কিত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে নিচের কোনটি সম্পর্কিত?
    1. কংগ্রেস
    2. হাউস অফ কমন্স
    3. হাউস অফ রিপ্রেজেন্টেটিভস
    4. পার্লামেন্ট
    ব্যাখ্যা

    প্রশ্ন: ভারতের সাথে যদি 'লোকসভা' সম্পর্কিত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সাথে নিচের কোনটি সম্পর্কিত?

    সমাধান: 
    ভারতে নিম্নকক্ষকে বলা হয় - লোকসভা (Lok Sabha)

    একইভাবে, 
    যুক্তরাষ্ট্রে নিম্নকক্ষকে বলা হয় - হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (House of Representatives)

    ∴ ভারত : লোকসভা : : যুক্তরাষ্ট্র : হাউস অফ রিপ্রেজেন্টেটিভস

    সঠিক উত্তর: গ) হাউস অফ রিপ্রেজেন্টেটিভস


    বি: দ্র:
    যুক্তরাষ্ট্রের পুরো আইনসভাকে বলা হয় Congress। 
    যার দুটি কক্ষ: House of Representatives এবং Senate

    ৩,৬৫২.
    বর্তনীর তুল্যরোধ কত?
    1. 100 Ω
    2. 40 Ω
    3. 10 Ω
    4. 50 Ω
    ব্যাখ্যা
    প্রশ্ন: বর্তনীর তুল্যরোধ কত?

    সমাধান:
    এখানে,
    রোধগুলো পরস্পর সমান্তরাল সংযোগে সংযুক্ত।
    ∴1/Rp = 1/40 + 1/40 + 1/20
    = (1 + 1 + 2)/40 = 4/40 = 1/10
    ∴ Rp = 10 Ω
    ৩,৬৫৩.
    ৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?
    1. ১৯৭ 
    2. ১০১ 
    3. ১৯৩ 
    4. ১৮৭ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯,......... ধারাটির ৭ম সংখ্যাটি কত?

    সমাধান:
    (একটি সংখ্যা × ২) - ৫ = পরবর্তী সংখ্যা

    যেমন,
    (৮ × ২) - ৫ = ১৬ - ৫ = ১১
    (১১ × ২) - ৫ = ২২ - ৫ = ১৭
    (১৭ × ২) - ৫ = ৩৪ - ৫ = ২৯
    (২৯ × ২) - ৫ = ৫৮ - ৫ = ৫৩
    (৫৩ × ২) - ৫ = ১০১
    (১০১ × ২) - ৫ = ১৯৭ 

    ∴ পরবর্তী সংখ্যাটি হলো ১৯৭ 

    বিকল্প সমাধান, 
    আবার, 
    ৮ + ৩ = ১১
    ১১ + ৬ = ১৭
    ১৭ + ১২ = ২৯ 
    ২৯ + ২৪ = ৫৩ 
    ৫৩ + ৪৮ = ১০১ 
    ১০১ + ৯৬ = ১৯৭ 

    ৩,৬৫৪.
    নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে?
    1. TEPISRS
    2. QLJBOR
    3. MPZCYL
    4. ZMNAB
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ পাওয়া যাবে?

    সমাধান:
    TEPISRS কে সাজিয়ে পাওয়া যায় PERSIST.
    PERSIST এর অর্থ: অবিচলিত থাকা, স্থির থাকা, হাল না ছেড়ে দেওয়া, চালিয়ে যাওয়া।
    ৩,৬৫৫.
    Which number is the odd one in oval A and B respectively?

    1. 48, 52
    2. 48, 18
    3. 36, 6
    4. 42, 52
    ব্যাখ্যা
    প্রশ্ন: Which number is the odd one in oval A and B respectively?


    সমাধান:
    এখানে,
    চিত্র A তে 42 বাদে 24, 36, 48 হচ্ছে 12 এর গুণিতক।
     চিত্র B তে, 52 বাদে, 18, 30, 36 হচ্ছে 6 এর গুণিতক।
    ৩,৬৫৬.
    P, Q, R, S এবং T এর মধ্যে P, R থেকে ভারী। Q, S থেকে হালকা। T, P থেকে ভারী। R, S থেকে ভারী। সবচেয়ে হালকা কে?
    1. Q
    2. R
    3. S
    4. T
    ব্যাখ্যা

    প্রশ্ন: P, Q, R, S এবং T এর মধ্যে P, R থেকে ভারী। Q, S থেকে হালকা। T, P থেকে ভারী। R, S থেকে ভারী। সবচেয়ে হালকা কে?

    সমাধান:
    P > R (P, R থেকে ভারী)
    S > Q (Q, S থেকে হালকা)
    T > P (T, P থেকে ভারী)
    R > S (R, S থেকে ভারী)

    T > P থেকে ⇒ T সবচেয়ে ভারী
    P > R এবং R > S থেকে ⇒ T > P > R > S
    S > Q থেকে ⇒ T > P > R > S > Q

    সুতরাং, সম্পূর্ণ ক্রমটি হলো:
    T > P > R > S > Q

    ∴ সবচেয়ে হালকা হলো Q।

    ৩,৬৫৭.
    বাংলা বর্ণবিন্যাসে ‘ধ’ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে?
    1. প বর্গে তৃতীয়
    2. ট বর্গে তৃতীয়
    3. ত বর্গে চতুর্থ
    4. চ বর্গে পঞ্চম
    ব্যাখ্যা

    প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে ‘ধ’ ব্যঞ্জন বর্ণের কোন জায়গায় অবস্থান করে?

    সমাধান:
    - বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি।
    - এগুলো হলো - ক, চ, ট, ত, প।

    প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে। যথা-
    - ক, খ, গ, ঘ, ঙ
    - চ, ছ, জ, ঝ, ঞ
    - ট, ঠ, ড, ঢ, ণ
    - ত, থ, দ, ধ, ন
    - প, ফ, ব, ভ, ম

    - বাংলা বর্ণবিন্যাসে ‘ঢ’ ব্যঞ্জন বর্ণের ট বর্গের চতুর্থ স্থানে অবস্থান।

    ৩,৬৫৮.
    আবুল একজন মানসিক প্রতিবন্ধী। আবুলের বুদ্যঙ্ক কত হতে পারে?
    1. ক) ১৩৫
    2. খ) ৮৯
    3. গ) ৭৫
    4. ঘ) ৬৮
    ব্যাখ্যা
    সঠিক উত্তর: ৬৮, কারণ ৬৮, ৭০ এর চেয়ে ছোট।

    • বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
    - ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
    - কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

    • তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো - 
    - বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০। 

    ⇒ যাদের বুদ্ধ্যঙ্ক ৭০ এর কম তাদের বলা হয় মানসিক প্রতিবন্ধী। 


    উৎস: শিক্ষা মনোবিজ্ঞান- ২, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
    ৩,৬৫৯.
    Choose the correct spelling –
    1. Pseudename
    2. Pseudenym
    3. Psuedonym
    4. Pseudonym
    ব্যাখ্যা

    প্রশ্ন: Choose the correct spelling –

    সমাধান:
    শব্দটা আসলে গ্রিক ভাষা থেকে এসেছে – pseudo (মিথ্যা) + onyma (নাম)। অর্থ: ছদ্মনাম বা উপনাম।
    যেমন, লেখকরা নিজের আসল নামের বদলে অন্য নাম ব্যবহার করেন।

    সঠিক বানান: Pseudonym

    ৩,৬৬০.
    ১৭, ২৮, ৪১, ৫৬, ................. । পরবর্তী সংখ্যাটি কত?
    1. ৭১
    2. ৭২
    3. ৭৩
    4. ৭৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৭, ২৮, ৪১, ৫৬, ................. । পরবর্তী সংখ্যাটি কত?

    সমাধান:
    ১ম পদ = ১৭
    ২য় পদ = ১৭ + ১১ = ২৮
    ৩য় পদ = ২৮ + ১৩ = ৪১ 
    ৪র্থ পদ = ৪১ + ১৫ = ৫৬
    ৫ম পদ = ৫৬ + ১৭ = ৭৩
    ৩,৬৬১.
    যদি TRACE = 98754 হয়, তবে CAT = ?
    1. ক) 579
    2. খ) 984
    3. গ) 578
    4. ঘ) 874
    ব্যাখ্যা
    প্রশ্নঃ যদি TRACE = 98754 হয়, তবে CAT = ?

    সমাধানঃ

    TRACE = 98754
    ফলে,
    T = 9
    R = 8
    A = 7
    C = 5
    E = 4

    অতএব, CAT = 579
    ৩,৬৬২.
    The antonym of the word 'Amnesty' is -
    1. Absolution
    2. Corruption
    3. Leniency
    4. Detention
    ব্যাখ্যা
    প্রশ্ন: The antonym of the word 'Amnesty' is -

    সমাধান:
    Amnesty = সাধারণ ক্ষমা, দণ্ড মওকুফ
    Detention = আটক বা বন্দি রাখা [শাস্তির একটি রূপ]

    অতএব, Amnesty (ক্ষমা) এবং Detention (আটক) - একে অপরের বিপরীত অর্থবোধক (antonym)।

    অন্যান্য অপশন:
    Absolution = মুক্তি বা ক্ষমা → সমার্থক
    Corruption = দুর্নীতি → সম্পর্ক নেই
    Leniency = কোমলতা, সহানুভূতি → কাছাকাছি অর্থ
    ৩,৬৬৩.
    What is the meaning of the word 'DEARNESS'?
    1. Low price
    2. Modern price
    3. High price
    4. Minimum price
    ব্যাখ্যা
    প্রশ্ন: What is the meaning of the word 'DEARNESS'?

    সমাধান:
    'DEARNESS' শব্দটির অর্থ হলো – High price বা মূল্যবৃদ্ধি
    ৩,৬৬৪.
    জাহিদ একটি কক্ষে বসে আছে। ঐ কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ প্রবেশ করলেন। ঐ কক্ষে মোট কতজন লোক হলো?
    1. ক) ১৪ জন
    2. খ) ১৫ জন
    3. গ) ১৬ জন
    4. ঘ) ১৮ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: জাহিদ একটি কক্ষে বসে আছে। ঐ কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ প্রবেশ করলেন। ঐ কক্ষে মোট কতজন লোক হলো?

    সমাধান: 
    প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
    মোট ১০ + ৪ = ১৪ জন।

    জাহিদ সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।
    ৩,৬৬৫.
    একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট কিছু অভিভাবক অভিযোগ আনলেন যে, তাদের সন্তানরা বিরতির সময় হয়রানির শিকার হয়। তাই তিনি এই পরিস্থিতি খতিয়ে দেখতে চান এবং যত তাড়াতাড়ি সম্ভব এমন কর্মকান্ড বন্ধ করতে চান। এজন্য তিনি কয়েকজন শিক্ষককে ব্যাপারটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে বললেন। শিক্ষকরা কোন ধরনের পরিস্থিতিতে প্রধান শিক্ষককে রিপোর্ট করা উচিত?
    1. ক) একটি মেয়ে একা একা বসে বই পড়ছে এবং সহপাঠীদের সাথে কথা বলছে না।
    2. খ) চারজন মেয়ে একটি মেয়েকে ঘিরে আছে এবং তার ব্যাগটি নিয়ে হাতাহাতি করছে।
    3. গ) দুইজন ছেলে বাস্কেটবল খেলছে এবং হঠাৎ স্কোর নিয়ে তর্ক শুরু করল।
    4. ঘ) তিনটি ছেলে ভিডিও গেম খেলছে যা স্কুলে নিষিদ্ধ।
    ব্যাখ্যা
    চারজন মেয়ে একটি মেয়েকে ঘিরে আছে এবং তার ব্যাগটি নিয়ে হাতাহাতি করছে।   
    এমন পরিস্থিতিতে প্রধান শিক্ষককে রিপোর্ট করা উচিত কারণ এটি হয়রানি। আর প্রধান শিক্ষক হয়রানিই বন্ধ করতে চান। 
    ৩,৬৬৬.
    দেওয়ালে স্ক্রু প্রবেশ করাতে কোন যন্ত্রটি বেশি উপযোগী?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    প্রশ্ন: দেওয়ালে স্ক্রু প্রবেশ করাতে কোন যন্ত্রটি বেশি উপযোগী?

     
    সমাধান:
    ২ নং চিত্রের যন্ত্রটি স্ক্রু-ড্রাইভার।
    স্ক্রু-ড্রাইভার দিয়ে সহজে দেওয়ালে স্ক্রু প্রবেশ করানো যায়।
    তাই দেওয়ালে স্ক্রু প্রবেশ করাতে ২ নং চিত্রের যন্ত্রটি বেশি উপযোগী।
    ৩,৬৬৭.
    ভুল বানানটি চিহ্নিত করুন -
    1. ক) আশীবিষ
    2. খ) আশীর্বাদ
    3. গ) আশীর্বাণি
    4. ঘ) আশীর্বাদি
    ব্যাখ্যা
    সঠিক বানানঃ আশীর্বাণী
    ৩,৬৬৮.
    নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
    ২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩
    1. ৪৩
    2. ৩৫
    3. ২৭
    4. ২০
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের নাম্বার সিরিজে একটি ভুল আছে। সেটি নির্ণয় করুন।
    ২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৫, ৪৩

    সমাধান:
    সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
    ২ + ৩ = ৫
    ৫ + ৪ = ৯
    ৯ + ৫ = ১৪
    ১৪ + ৬ = ২০
    ২০ + ৭ = ২৭
    ২৭ + ৮ = ৩৫
    ৩৫ + ৯ = ৪৪

    সে অনুসারে পরবর্তী সংখ্যাটি ৩৫ + ৯ = ৪৪ হওয়া উচিত ছিলো।
    ∴ ৪৩ সংখ্যাটি ভুল।
    ৩,৬৬৯.
    প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি হবে? 
    1. Theory 2. Theorem 3. Theology 4. Theologue 5. Theogonic
    1. ক) 5, 2, 1, 4, 3
    2. খ) 5, 4, 3, 2, 1
    3. গ) 3, 2, 5, 4, 1
    4. ঘ) 3, 2, 4, 1, 5
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে নিচের কোন ক্রমটি হবে? 
    1. Theory 2. Theorem 3. Theology 4. Theologue 5. Theogonic

    5. Theogonic
    4. Theologue
    3. Theology
    2. Theorem
    1. Theory

    ৩,৬৭০.
    324, 225, 144, 81,..... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
    1. 64
    2. 49
    3. 36
    4. 25
    ব্যাখ্যা
    প্রশ্ন: 324, 225, 144, 81,..... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

    সমাধান:
    এখানে,
    18 × 18 = 324
    15 × 15 = 225
    12 × 12 = 144
    9 × 9 = 81
    6 × 6 = 36

    ∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = 36
    ৩,৬৭১.
    রনি ইমন থেকে ৮ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। রবিন, রনি থেকে ৬ মিটার পশ্চিমে দাঁড়িয়ে আছে। ইমন ও রবিনের মধ্যে দূরত্ব কত মিটার?
    1. ক) ৭
    2. খ) ৮
    3. গ) ১০
    4. ঘ) ১২
    ব্যাখ্যা

    ইমন থেকে রবিনের দূরত্ব = √(৮+৬) = ১০ মিটার

    ৩,৬৭২.
    আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?
    1. ক) R, l, o, v
    2. খ) O, M, j, k
    3. গ) M, O, v, w
    4. ঘ) P, l, o, r
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোনো পরিবর্তন হয় না?

    সমাধান: 
    ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
    i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
    ৩,৬৭৩.
    1, 2, 3, 4 নং চিত্রগুলোর মধ্যে কোন চিত্রটি (Z) এর উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    (Z) চিত্রটির উন্মোচিত রূপের সাথে সবচেয়ে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ হবে 2 নং চিত্রটি। 
    ৩,৬৭৪.
    সূর্যোদয়ের সময় তানিন একটি খুঁটির মুখোমুখি দাঁড়িয়ে ছিল। তখন খুঁটির ছায়া তার ডানদিকে পড়ছিল। তানিন কোন দিকে মুখ করে ছিল?
    1. ক) পশ্চিম
    2. খ) পূর্ব
    3. গ) উত্তর
    4. ঘ) দক্ষিণ
    ব্যাখ্যা
    সূর্য পূর্ব দিকে ওঠে তাই সূর্যোদয়ের সময় খুঁটির ছায়া পশ্চিম দিকে পড়বে। যেহেতু তানিন খুঁটির মুখোমুখি দাঁড়িয়ে ছিল এবং খুঁটির ছায়া তানিনের ডানদিকে পড়ছিল তাই সে দক্ষিণ দিকে মুখ করে ছিল।
    ৩,৬৭৫.
    নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
    1. লক্ষ্মীর বরযাত্রী
    2. দুধের মাছি
    3. সোনায় সোহাগা
    4. শরতের শিশির
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?

    সমাধান:
    • শরতের শিশির দুধের মাছি/ সুখের পায়রা/ লক্ষ্মীর বরযাত্রী/ বসন্তের কোকিল সবগুলো বাগধারার অর্থ সুসময়ের বন্ধু বা ক্ষণস্থায়ী
    - সোনায় সোহাগা (উপযুক্ত মিলন) - বর-কনেকে খুব সুন্দর মানিয়েছে, এ যেন সোনায় সোহাগা।

    ∴ সোনায় সোহাগা ভিন্নার্থক।

    উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
    ৩,৬৭৬.
    যদি J × ট = ১১০ হয়, তবে ছ × H = ?
    1. ৪২
    2. ৪৮
    3. ৫৬
    4. ৬০
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি J × ট = ১১০ হয়, তবে ছ × H = ?

    সমাধান:
    বর্ণমালায় অবস্থান অনুসারে-
    J = ১০
    ট = ১১
    ∴ J × ট = ১০ × ১১ = ১১০

    তাহলে
    ছ = ৭
    H = ৮
    তাই, ছ × H = ৭ × ৮ = ৫৬
    ৩,৬৭৭.
    একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে 5 কিলোমিটার ঠিক উত্তর দিকে গেল এবং সেখান থেকে 12 কিলোমিটার ঠিক পূর্বদিকে গেল। যাত্রা শেষে সে A থেকে কত দূরে থাকবে?
    1. ক) 11 কিলোমিটার
    2. খ) 17 কিলোমিটার
    3. গ) 13 কিলোমিটার
    4. ঘ) 10 কিলোমিটার
    ব্যাখ্যা
     
    যাত্রাস্থন A ও গন্তব্যস্থান C  
    ΔABC  এ 
    AC2 = AB2 + BC2 
    AC2 = 52+ 122
    AC2 = 25 + 144 
    AC2 = 169 
    AC2 = 132 
    AC= 13
    ৩,৬৭৮.
    PERMUTATION শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে?
    1. 480
    2. 410
    3. 360
    4. 359
    ব্যাখ্যা
    প্রশ্ন: PERMUTATION শব্দটির বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বর্ণগুলিকে কত রকমে পুনরায় সাজানো যেতে পারে?

    সমাধান:
    PERMUTATION শব্দটিতে মোট 11 টি অক্ষর আছে, যার মধ্যে 5 টি স্বরবর্ণ এবং 6 টি ব্যঞ্জনবর্ণ আছে।
    যেহেতু স্বরবর্ণগুলি এদের অবস্থান পরিবর্তন করবে না, কাজেই এদের স্থান নির্দিষ্ট করে 6 টি ব্যঞ্জনবর্ণ দ্বারা সাজানোর সংখ্যা বের করতে হবে যার মধ্যে t দুই বার থাকবে।

    সুতরাং সাজানোর সংখ্যা = 6!/2! = 360 টি
    এবং PERMUTATION শব্দটি নিজেই একটি সাজানো সংখ্যা।
    ∴ পুনরায় সাজানো যেতে পারে= 360 - 1 = 359 ভাবে।

    উল্লেখ্য যে, পুনরায় সাজানো কথাটি না বলে যদি বলা হতো মোট কতভাবে সাজানো যেতে পারে, তাহলে সঠিক উত্তর হতো 360 উপায়ে।
    ৩,৬৭৯.
    201, 202, 204, 207, ... এই ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
    1. 205
    2. 208
    3. 210
    4. 211
    ব্যাখ্যা
    প্রশ্ন: 201, 202, 204, 207, ... এই ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

    সমাধান:
    ২০১ 
    ২০১ + ১ = ২০২
    ২০২ + ২ = ২০৪
    ২০৪ + ৩ = ২০৭
    ২০৭ + ৪ = ২১১
    ৩,৬৮০.
    “মনোরথ” শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. ক) হর্ষ
    2. খ) স্পৃহা
    3. গ) সাধ
    4. ঘ) খ ও গ
    ব্যাখ্যা

    “মনোরথ” শব্দের সমার্থক শব্দ
    ইচ্ছা
    বাসনা
    অভিলাষ
    স্পৃহা
    বাঞ্ছা
    আকাঙ্ক্ষা
    লালসা
    অভিরুচি
    আগ্রহ

    ৩,৬৮১.
    প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?
    ১         ৪          ?
    ৪        ২         ৫
    ২        ২         ৩
    ৪৯     ৬৪       ১৬৯
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যা বসবে?
    ১         ৪          ?
    ৪        ২         ৫
    ২        ২         ৩
    ৪৯     ৬৪       ১৬৯

    সমাধান:
    এখানে,
    ১ + ৪ + ২ = ৭ = ৭ = ৪৯
    ৪ + ২ + ২ = ৮ = ৮ = ৬৪
    ∴ ৫ + ৫ + ৩ = ১৩ = ১৩ = ১৬৯
    ৩,৬৮২.
    যদি 94 × 13 = 9, 27 × 13 = 5 এবং 26 × 11 = 6 তবে 79 × 23 = ?
    1. ক) 18
    2. খ) 16
    3. গ) 15
    4. ঘ) 11
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি 94 × 13 = 9, 27 × 13 = 5 এবং 26 × 11 = 6 তবে 79 × 23 = ?

    সমাধান: 
    (9 + 4) - (1 + 3) = 9
    (2 + 7) - (1 + 3) = 5
    (2 + 6) - (1 + 1) = 6
    (7 + 9) - (2 + 3) = 11
    ৩,৬৮৩.
    যদি NATURE দিয়ে OAUUSE বোঝায়, তবে FAMINE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
    1. ক) FBMJND
    2. খ) GANIOE
    3. গ) EZMHND
    4. ঘ) GALIME
    ব্যাখ্যা
    N → O
    A → A
    T → U
    U → U
    R → S
    E → E  
    এখানে,
    ১ম, ৩য় এবং ৫ম বর্ণগুলো পরিবর্তিত হয়ে পরের বর্ণটি বসছে।  
    ২য়, ৪র্থ এবং ৬ষ্ঠ বর্ণগুলো কোনো পরিবর্তন হয় নি।  

    F → G
    A → A
    M → N
    I → I
    N → O
    E → E
    FAMINE = GANIOE
    ৩,৬৮৪.
    What does the word "faddish" most nearly mean?
    1. Strict and disciplined
    2. Expensive and luxurious
    3. Popular for a short time
    4. Long-lasting and traditional
    ব্যাখ্যা

    প্রশ্ন: What does the word "faddish" most nearly mean?

    সমাধান:

    • The word "faddish" most nearly means - Popular for a short time.

    • Faddish (adjective)
    English Meaning: something that is popular or fashionable for only a short period.
    Bangla Meaning: ক্ষণস্থায়ী জনপ্রিয়তা বা ফ্যাশন।

    Example Sentence:
    1. The new dance craze was extremely faddish and faded within a few months.
    2. Teenagers often follow faddish trends without thinking about their practicality.

    Source:
    1. Cambridge Dictionary.
    2. Accessible Dictionary.

    ৩,৬৮৫.
    যদি SYMBOL দিয়ে NZTMPC বোঝায়, তবে NUMBER দিয়ে বোঝাবে? 
    1. ক) NVOSFC
    2. খ) NFCVOS
    3. গ) SFCNVO
    4. ঘ) VONSFC
    ব্যাখ্যা
    এখানে 
    SYMBOL শব্দটি SYM এবং BOL দুটি অংশে বিভক্ত হয়। 
    প্রতিটি অংশের বর্ণগুলো একধাপ এগিয়ে বিপরীতক্রমে বসেছে।  

    ৩,৬৮৬.
    কোনটি ভিন্নধর্মী?  
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    ব্যাখ্যা
    3 ছাড়া বাকী চিত্রগুলো দুটি ক্রস (x) তির্যকভাবে বিপরীত কোণে অবস্থান করে ।
    ৩,৬৮৭.
    ঘুর্ণন প্রতিসমতা নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন বিষয় বা বিষয়গুলো লক্ষ রাখতে হবে?
    1. ঘূর্ণন কেন্দ্র
    2. ঘূর্ণন কোণ
    3. ঘূর্ণনের দিক ও ঘূর্ণন প্রতিসমতার মাত্রা
    4. উপরের সবগুলো
    ব্যাখ্যা
    ঘুর্ণন প্রতিসমতা নির্ণয়ের ক্ষেত্রে নিচের বিষয়গুলো লক্ষ রাখতে হবে:
    - ঘূর্ণন কেন্দ্র
    - ঘূর্ণন কোণ
    - ঘূর্ণনের দিক 
    - ঘূর্ণন প্রতিসমতার মাত্রা
    ৩,৬৮৮.

    প্রশ্নবোধক স্থানে যত বসালে ভারসাম্য অবস্থায় থাকবে তার সাথে 25 যোগ করলে, ভারসাম্য রক্ষার জন্য 10 Kg ভরের বস্তুটি আর কতদুর বামে সরে যাবে?
    1. 3 m
    2. 5 m
    3. 6 m
    4. 12 m
    ব্যাখ্যা
    10 × 1 = 2 × w
    w  = 5 Kg

    (5 + 25) × 2 = 10 × d
    d = 6

    6 = 1 + 5
    ভারসাম্য রক্ষার জন্য 10 Kg ভরের বস্তুটি আর 5 m বামে সরে যাবে

    [ যান্ত্রিক দক্ষতা - সরল যন্ত্র সম্পর্কিত ]
    ৩,৬৮৯.
    বাংলা ব্যাঞ্জন বর্ণমালায় 'ম' অক্ষরটির পূর্বের চতুর্থ অক্ষরটি কী? 
    1. প 
    ব্যাখ্যা
    ম পর্যন্ত বাংলা ব্যাঞ্জন বর্ণমালা:
    ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন , ,ফ ব ভ ম

     'ম' অক্ষরটির পূর্বের চতুর্থ অক্ষরটি হবে
    ৩,৬৯০.
    একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে, গিয়ার 'এ' এর ১২টি দাঁত, গিয়ার 'বি' এর ৩৬টি দাঁত, এবং গিয়ার 'সি' এর ২৪টি দাঁত আছে। যদি গিয়ার 'এ' কে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরানো হয়, তাহলে গিয়ার 'সি' কোন দিকে ঘুরবে?
    1. ঘড়ির কাঁটার দিকে
    2. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
    3. স্থির
    4. একেবারে ঘুরবে না
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি গিয়ার ট্রেনে তিনটি গিয়ার আছে, গিয়ার 'এ' এর ১২টি দাঁত, গিয়ার 'বি' এর ৩৬টি দাঁত, এবং গিয়ার 'সি' এর ২৪টি দাঁত আছে। যদি গিয়ার 'এ' কে ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে সেদিকে ঘোরানো হয়, তাহলে গিয়ার 'সি' কোন দিকে ঘুরবে?

    সমাধান:
     

    গিয়ার ট্রেনের মূল নীতি:
    • দুটি পরপর সংযুক্ত গিয়ার বিপরীত দিকে ঘোরে।
    উদাহরণ: যদি A ঘড়ির কাঁটার দিকে ঘোরে ➝ B ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে ➝ C আবার ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে।
     
    গিয়ার ঘূর্ণনের দিক:
    1. গিয়ার A : ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে । 
    2. গিয়ার B : A এর সঙ্গে সংযুক্ত, তাই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 
    3. গিয়ার C : B এর সঙ্গে সংযুক্ত, তাই B এর বিপরীত দিকে ঘুরবে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।  

    সুতরাং, গিয়ার C ঘুরবে ঘড়ির কাঁটার দিকে।

    ৩,৬৯১.
    এ, র, লি, দি, গু,কা, ত্ত, রে, ন ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি হলো -
    1. ক) একাত্তরের দিনগুলি
    2. খ) একাত্তরের ডায়েরি
    3. গ) একাত্তরের চিঠি
    4. ঘ) কোনটি নয়
    ব্যাখ্যা
    এ, র, লি, দি, গু,কা, ত্ত, রে, ন ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি হলো - একাত্তরের দিনগুলি
    ৩,৬৯২.
    রুবেল মিয়া বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে ১৫ কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং ৮ কি.মি. সাইকেল চালালো এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং ১৫ কি.মি.সাইকেল চালালো। এর পর সে বাম দিকে ঘুরে ১২ কি.মি. সাইকেল চালালো। তাকে কত কি.মি. সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?
    1. ৮ কি.মি.
    2. ২০ কি.মি.
    3. ৩৫ কি.মি.
    4. ৪ কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: রুবেল মিয়া বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে ১৫ কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং ৮ কি.মি. সাইকেল চালালো এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং ১৫ কি.মি.সাইকেল চালালো। এর পর সে বাম দিকে ঘুরে ১২ কি.মি. সাইকেল চালালো। তাকে কত কি.মি. সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?

    সমাধান:

    যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান E
    নির্ণেয় দূরত্ব AE = (১২ + ৮) কি.মি.
    = ২০ কি.মি.
    ৩,৬৯৩.
    শুদ্ধ বানান কোনটি? 
    1. Obdurate
    2. Obdurrate
    3. Obdurete
    4. Obdorrate
    ব্যাখ্যা
    Obdurate (adjective): 
    English Meaning: Extremely determined to act in a particular way and not to change despite what anyone else says.
    Bangla Meaning: (আনুষ্ঠানিক) একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।
    SynonymsStubborn (একগুঁয়ে; জেদি), Obstinat (একগুঁয়ে; জেদি), Uncompromising (আপসহীন; অনমনীয়; অনড়; অটল).
    AntonymAmenable (বাধ্য; অনুগত), Compliant (ভদ্র), Malleable (যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এমন; নমনীয়), Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য).
    Other Forms: - Obdurately (adverb)
    - Obduracy [অবডিউআরাসি America(n) অবডার্‌সি] (noun) [uncountable noun]
    Example Sentence: ‘The president remains obdurate on immigration.

    Source: Live MCQ Lecture
    ৩,৬৯৪.
    নিম্নের কোনটি অপরগুলি থেকে আলাদা?
    1. ক) পিঙ্গল
    2. খ) হিমারাতি
    3. গ) শিখিন
    4. ঘ) পাংশু
    ব্যাখ্যা
    পিঙ্গল, হিমারাতি, শিখিন = আগুন শব্দের সমার্থক শব্দ। 
    অন্যদিকে, পাংশু = অনুজ্জ্বল শব্দের সমার্থক শব্দ। 

    উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
    ৩,৬৯৫.
    Arrear শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
    1. অপচয় 
    2. সাম্যবাদ 
    3. নিরীক্ষক
    4. বকেয়া 
    ব্যাখ্যা

    প্রশ্ন: Arrear শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

    সমাধান:
    Arrear শব্দটির বাংলা পরিভাষা হলো- বকেয়া 

    অন্যদিকে,
    Wastage শব্দটির বাংলা পরিভাষা হলো- অপচয়। 
    Communism শব্দটির বাংলা পরিভাষা হলো- সাম্যবাদ। 
    Auditor শব্দটির বাংলা পরিভাষা হলো- নিরীক্ষক। 

    উৎস:
    - প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

    ৩,৬৯৬.
    ২০০৮ সালের ২৮ আগস্ট বৃহস্পতিবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?
    1. বৃহস্পতিবার
    2. বুধবার
    3. মঙ্গলবার
    4. সোমবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০০৮ সালের ২৮ আগস্ট বৃহস্পতিবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?

    সমাধান:
    ২৮ আগস্ট থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট = ৪ + ৩০ + ১ = ৩৫ দিন 

    আমরা জানি,
    যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
    অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

    ৩৫ দিন =  (৫ × ৭) + ৬ দিন 

    ৩৬তম দিন = বৃহস্পতিবার
    ৩৫তম দিন =  বুধবার।
    ৩,৬৯৭.
    একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বললো 'আমার কোনো ভাই বোন নেই। এর বাবা আমার বাবার ছেলে' ছবির ছেলেটি লোকটির কী হয়? 
    1. ক) ছেলে
    2. খ) ভাই
    3. গ) বাবা
    4. ঘ) চাচা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছেলের ছবির দিকে ইঙ্গিত করে এক লোক বললো 'আমার কোনো ভাই বোন নেই। এর বাবা আমার বাবার ছেলে' ছবির ছেলেটি লোকটির কী হয়?  

    সমাধান: 
    আমার কোনো ভাই বোন নেই মানে হলো লোকটি নিজেই 
    'এর বাবা আমার বাবার ছেলে' হলো লোকটির নিজের ছেলে।
    ৩,৬৯৮.
    ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে-
    1. ১০ দিনে
    2. ১২ দিনে
    3. ১৫ দিনে
    4. ২০ দিনে
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক এবং খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। খ একা কাজটি ৩০ দিনে করতে পারে, ক একা কাজটি করতে পারবে-

    সমাধান:
    ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ 
    ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ 

    খ একা ৩০ দিনে করতে পারে ১ টি কাজ
    খ একা ১ দিনে করতে পারে কাজটির ১/৩০ অংশ

    ক একা ১ দিনে করতে পারবে = (১/১২ - ১/৩০) অংশ
    = (৫ - ২)/৬০ অংশ 
    = ১/২০ অংশ 

    ক একা ১/২০ অংশ করতে পারে ১ দিনে 
    ∴ ক একা সম্পূর্ণ অংশ করতে পারে ২০ দিনে
    ৩,৬৯৯.
    রাফিকে তার ভাই একটি সংখ্যার সাথে 36 গুণ করতে বললো। রাফি ভুলবশত 63 দ্বারা গুণ করলো এবং সঠিক উত্তরের চেয়ে 675 বেশি পেল। সংখ্যাটি কত? 
    1. ক) 27
    2. খ) 25
    3. গ) 36
    4. ঘ) 31
    ব্যাখ্যা
    মনেকরি, 
    সংখ্যাটি  x 

    প্রশ্নমতে, 
    63x - 36x = 675
    27x = 675
    x = 675/27
    x = 25
    ৩,৭০০.
    A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?
    1. B হলো K-এর বোন
    2. A হলো B-এর মামা
    3. A হলো D-এর ছেলে
    4. D হলো E-এর স্ত্রী
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?

    সমাধান:
    অসত্য তথ্যটি হলো - (খ) A হলো B-এর মামা।

    A, K-এর ভাই এবং D, B-এর মা। 
    আবার ,
    E, A-এর বাবা এবং B, E-এর কন্যা

    A, K এবং B পরস্পর ভাইবোন।
    E ও D হলেন A, K ও B এর পিতা-মাতা। 

    অর্থাৎ B হলো K-এর বোন
    A হলো B-ভাই 
    A হলো D-এর ছেলে
    D হলো E-এর স্ত্রী