বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৩৬ / ১৩৫ · ৩,৫০১৩,৬০০ / ১৩,৫৮৯

৩,৫০১.
কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত?
  1. ৭ : ২৯
  2. ৬ : ২৯
  3. ৭ : ৩১
  4. ৬ : ৩১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ঘড়ির সময় আয়নায় ৫ : ৩১ টা দেখালে প্রকৃত সময় কত?

সমাধান:
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
= ১১ : ৬০ - ৫ : ৩১
= ৬ : ২৯
৩,৫০২.
'যার বাসস্থান নেই' এর এক কথায় প্রকাশ -
  1. ক) অনিকেত
  2. খ) অস্থায়ী
  3. গ) নশ্বর
  4. ঘ) উদ্বাস্তু
ব্যাখ্যা
প্রশ্ন: 'যার বাসস্থান নেই' এর এক কথায় প্রকাশ -

সমাধান: 
'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত,

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশগুলো নিম্নে দেওয়া হলো: 
'স্থায়ী ঠিকানা নেই যার' - উদ্বাস্তু,
'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' - উদ্বাস্তু,
'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' - অবিনশ্বর
'যা চিরস্থায়ী নয়' - নশ্বর,
'যা কখনো নষ্ট হয় না' - অবিনশ্বর,
'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' - ক্ষণস্থায়ী,
'যা স্থায়ী নয়' - অস্থায়ী,
'নষ্ট হওয়ার স্বভাব যার' - নশ্বর,
'যা চিরস্থায়ী নয়' - নশ্বর।

সূত্র: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,৫০৩.
১৯৯৮ সালের ১৯ আগষ্ট যার জন্ম ২০২৪ সালের ৫ আগষ্ট তার বয়স কত হবে?
  1. ২৫ বছর ১ মাস ১১ দিন
  2. ২৫ বছর ১১ মাস ১৭ দিন
  3. ২৬ বছর ১ মাস ১১ দিন
  4. ২৬ বছর ১ মাস ১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৯৮ সালের ১৯ আগষ্ট যার জন্ম ২০২৪ সালের ৫ আগষ্ট তার বয়স কত হবে?

সমাধান:

বছর            মাস        দিন
২০২৪         ০৮         ০৫
১৯৯৮         ০৮         ১৯
______________________________
    ২৫ বছর  ১১ মাস  ১৬ দিন

বয়স নির্ণয় করার ক্ষেত্রে সবশেষে ১ যোগ করা করতে হয়।
তাই এক্ষেত্রে তার বয়স হবে ২৫ বছর ১১ মাস ১৭ দিন।
৩,৫০৪.
নিচের কোন জোড়াটি ব্যতিক্রম?
  1. ক) 14, 7 
  2. খ) 24, 3 
  3. গ) 37, 5 
  4. ঘ) 42, 2
ব্যাখ্যা
সমাধান: 
অপশন গ ছাড়া বাকিগুলো 
প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার গুণিতক। 
সঠিক উত্তর : 37, 5
৩,৫০৫.
২০১২ সালের ১লা জানুয়ারি রবিবার, এ বছরের ৩১ ডিসেম্বর কী বার হবে? 
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
ব্যাখ্যা
- সাধারণত বছরের শুরু ও শেষ দিন একই বার হয় লিপ ইয়ার ছাড়া।
- লিপ ইয়ার হলে একদিন বেশি হবে।
- যেহেতু ২০১২ সালের ১লা জানুয়ারি রবিবার, সুতরাং ৩১ ডিসেম্বর সোমবার হবে।
৩,৫০৬.
নিচের চিত্রটির দর্পণ প্রতিবিম্ব কেমন হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
ব্যাখ্যা

দর্পণ প্রতিবম্বটি এমন হবে। অর্থাৎ, সঠিক উত্তর A.
৩,৫০৭.
রাকিব ও হাসান একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহানের বামে হাসান বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে এবং সোহানের যে পাশে হাসান বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?
  1. ইরা
  2. সোহান
  3. তানভীর
  4. রাকিব
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও হাসান একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহানের বামে হাসান বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে এবং সোহানের যে পাশে হাসান বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?

সমাধান:
১ম শর্তমতে,
রাকিব ও হাসান একটি টেবিলের দুই প্রান্তে বসেছে
হয়, রাকিব ⇔ হাসান
অথবা, হাসান ⇔ রাকিব

২য় শর্তমতে,
তানভীরের ডানে রাকিব এবং সোহানের বামে হাসান বসেছে
∴ হাসান ⇔ সোহান ⇔ তানভীর ⇔ রাকিব

৩য় শর্তমতে,
তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে এবং সোহানের যে পাশে হাসান বসেছে তার বিপরীত পাশে ইরা বসেছে।
∴ হাসান ⇔ সোহান ⇔ ইরা ⇔ তানভীর ⇔ রাকিব

∴ ইরা টেবিলের মাঝ বরাবর বসেছে।
৩,৫০৮.
1 + 3 + 6 + 10 + 15 + ...................... ধারাটির ৮ম পদটি কত?
  1. 28
  2. 21
  3. 36
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 6 + 10 + 15 + ......................... ধারাটির ৮ম পদটি কত?

সমাধান:
ধারাটিতে, 
প্রথম পদ = 1 
দ্বিতীয় পদ = 3 = 1 + 2
তৃতীয় পদ = 6 = 3 + 3
চতুর্থ পদ = 10  = 6 + 4
পঞ্চম পদ = 15  = 10 + 5
ষষ্ঠ পদ = 21 = 15 + 6 
সপ্তম পদ = 21 + 7 = 28
∴ অষ্টম পদ = 28 + 8 = 36
৩,৫০৯.
Shops are closed on Sundays, because-
  1. we don't want to buy things on Sundays
  2. Shopkeepers must set rest on a Sunday or any day of the week
  3. it is a prayer day for Christians
  4. electricity and other expenses to run a shop have to be saved on Sundays
  5. .
ব্যাখ্যা
প্রশ্ন: Shops are closed on Sundays, because-

সমাধান:
Shops are closed on Sundays, because it is a prayer day for Christians.
রবিবারে দোকানপাট বন্ধ থাকে, কারণ এটি খ্রিস্টানদের প্রার্থনার দিন।
অন্য অপশনগুলো অপ্রাসঙ্গিক।
৩,৫১০.
Patron : Support : : ?
  1. Counsellor : Advice
  2. Doctor : Hospital
  3. Manager : Employee
  4. Host : Hostility
ব্যাখ্যা

প্রশ্ন: Patron : Support : : ?

সমাধান:
Patron: Support : : Counsellor : Advice

• Patron শব্দের অর্থ - পৃষ্ঠপোষক।
• Support শব্দের অর্থ সাহায্য প্রদান, পৃষ্ঠপোষকতা।
- Patron (পৃষ্ঠপোষক) যা প্রদান করে তা হলো Support (সমর্থন/সহায়তা)।
- অর্থাৎ, প্রথম শব্দটি দ্বিতীয় শব্দটি প্রদান করে বা সরবরাহ করে।

অনুরূপভাবে,
Counsellor শব্দের অর্থ পরামর্শক।
Advice শব্দের অর্থ উপদেশ/পরামর্শ প্রদান।
• Counsellor, Advice প্রদান করেন।

Patron যেমন Support প্রদান করে, তেমনি Counsellor Advice প্রদান করে।

উৎস:
Accessible Dictionary by Bangla Academy.

৩,৫১১.
১৯১৯ সালের ১ জানুয়ারি শুক্রবার ছিল, তাহলে ঐ বছরের ৩১ ডিসেম্বর কি বার ছিল?
  1. ক) শনিবার
  2. খ) শুক্রবার
  3. গ) রবিবার
  4. ঘ) বুধবার
ব্যাখ্যা
১৯১৯ সাল লিপ ইয়ার নয়। লিপ ইয়ার বাদে সাধারণ সালের বছরের ১ম দিন আর শেষ দিন একই দিন হয়। তাই ১৯১৯ সালের ৩১ ডিসেম্বর শুক্রবার ছিল।
৩,৫১২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভৌগলিক
  2. শ্বশ্রু
  3. মূর্ধন্য
  4. ব্যূৎপত্তি
ব্যাখ্যা
সঠিক বানান হলো মূর্ধন্য।
অন্যদিকে,  ভৌগলিক শব্দের শুদ্ধ বানান হলো ভৌগোলিক।
শ্বশ্রু শব্দের শুদ্ধ বানান হলো শ্বশ্রূ (শ+র ফলা + ূ)।
ব্যূৎপত্তি শব্দের শুদ্ধ রূপ হলো ব্যুৎপত্তি।
সূত্রঃ বাংলা বানানের নিয়ম: ড. মাহবুবুল হক
৩,৫১৩.
(X) চিত্রটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
(X) চিত্রটি আয়নায় দেখানো প্রতিবিম্ব অপশন ঘ 
৩,৫১৪.
x সপ্তাহ x দিনে মোট কত ঘণ্টা? 
  1. 8x ঘণ্টা 
  2. 72x ঘণ্টা 
  3. 144x ঘণ্টা 
  4. 192x ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: x সপ্তাহ x দিনে মোট কত ঘণ্টা? 

সমাধান: 
x সপ্তাহ x দিনে = 7x + x = 8x 

মোট ঘণ্টা = 8x × 24 
= 192x ঘণ্টা 
৩,৫১৫.
তাপ ইঞ্জিন -
  1. যান্ত্রিক শক্তিকে তাপশক্তিতে রূপান্তরিত করে।
  2. তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে।
  3. রাসায়নিক শক্তিকে বিদ্যুৎশক্তিতে রুপান্তরিত করে।
  4. বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তরিত করে।
ব্যাখ্যা
তাপ ইঞ্জিন:
- তাপশক্তিকে কাজে পরিণত করার জন্য একটি যন্ত্রের বা যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন হয়।
- এ যন্ত্র বা যান্ত্রিক ব্যবস্থাকে তাপীয় ইঞ্জিন বা তাপ ইঞ্জিন বলে।
- যে যন্ত্র দ্বারা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপীয় ইঞ্জিন বলে।
যেমন বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি।

উৎস: এইচ এস সি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫১৬.
বিল্লাল উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল। আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে বামদিকে ঘুরে গেল ৪০ মিটার। যাত্রাস্থান থেকে তাঁর শেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ১০ মিটার
  2. ৩০ মিটার
  3. ৪০ মিটার
  4. কোন দূরত্ব নেই
ব্যাখ্যা
প্রশ্ন: বিল্লাল উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল। আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে বামদিকে ঘুরে গেল ৪০ মিটার। যাত্রাস্থান থেকে তাঁর শেষ অবস্থানের সরাসরি দূরত্ব কত? 

সমাধান: 

যাত্রাস্থান থেকে তাঁর শেষ অবস্থানের সরাসরি দূরত্ব = AD
= 40 - 30 
= 10 m
 
৩,৫১৭.
ত  ও দ এর মধ্যবর্তী বর্ণের ডানদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি কী হবে?
  1. ক) প
  2. খ) ফ
  3. গ) ব
  4. ঘ) ভ
ব্যাখ্যা
প্রশ্ন: ত  ও দ এর মধ্যবর্তী বর্ণের ডানদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি কী হবে?

সমাধান: 
 
ত  ও দ এর মধ্যবর্তী বর্ণ = থ
থ বর্ণের ডানদিকের ৫টি বর্ণের পরের বর্ণটি  হবে  = ব
৩,৫১৮.
একটি ঘরের দৈর্ঘ্য ৮ মিটার, প্রস্থ ৬ মিটার। একটি ইদুরকে ধরার জন্য বিড়ালটি ঘরের সব দেয়াল ঘেষে দৌড়েছে এবং শেষমেষ কৌনিকভাবে ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার পর শেষমেষ ইদুরটিকে ধরতে পেরেছে। ইদুরটির জন্য বিড়ালকে কত মিটার দৌড়াতে হলো?
  1. 28
  2. 30
  3. 38
  4. 32√8
৩,৫১৯.
কমলা রঙের চাকাটি কোনদিকে ঘুরবে?
  1. প্রথম চাকার নির্দেশিত দিকে
  2. ঘড়ির কাটার দিকে
  3. ঘড়ির কাটার বিপরীত দিকে
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
চিত্রে নির্দেশিত প্রথম কাটাটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে। এর ধারাবাহিকতায় সর্বশেষ দুটি চাকা একই বেল্ট দ্বারা সংযুক্ত বিধায়, এরা উভয়েই ঘড়ির কাটার দিকে ঘুরবে।
৩,৫২০.
যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?
  1. ১২০
  2. ৯২
  3. ১১৫
  4. ১১০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি চ × G = ৪২ হয় তবে J × ট = ?

সমাধান:
বাংলা ব্যাঞ্জন বর্ণ চ এর অবস্থানগত মান = ৬
ইংরেজি বর্ণমালা  G এর অবস্থানগত মান = ৭
 চ × G = ৬ ×৭ = ৪২
একইভাবে 
 J × ট =১০ × ১১ = ১১০ 
৩,৫২১.
আপনার কাছে তিনটি আধুলি এবং ৬টা সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৩ টাকা হবে? 
  1. ৪ টি
  2. ৩ টি
  3. ২ টি
  4. ০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার কাছে তিনটি আধুলি এবং ৬টা সিকি আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা দিলে মোট ৩ টাকা হবে?

সমাধান:
আধুলি মানে পঞ্চাশ পয়সা, সিকি মানে পঁচিশ পয়সা।

৩টি আধুলি = ৩ × ৫০ = ১৫০ পয়সা

৬টি সিকি = ৬ × ২৫ = ১৫০ পয়সা

৩ টাকা = ৩ × ১০০ = ৩০০ পয়সা

বাকী থাকে ৩০০ - (১৫০ + ১৫০) = ০ পয়সা

∴ ১০ পয়সার মুদ্রা লাগবে ০টি

৩,৫২২.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে পর্তুগিজ শব্দ নয় কোনটি বের করুন?
  1. ক) রা বা ন্দা
  2. খ) ল বা তি
  3. গ) দ মো খো শা
  4. ঘ) না র আ স
ব্যাখ্যা
• দ মো খো শা- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'খোশামোদ'।
- 'খোশামোদ' ফারসি শব্দ।
• রা বা ন্দা- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'বারান্দা'।
ল বা তি- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'বালতি'।
না র আ স- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'আনারস'। 
- বারান্দা, বালতি, আনারস হচ্ছে পর্তুগিজ শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,৫২৩.
একটি ঘড়ি প্রতি ৩ মিনিটে ৬ সেকেন্ড দ্রুত চলে। সকাল ৭ টায় ঘড়ির সময় সঠিক করে রাখা হলো। ঐ দিন প্রকৃত সময় দুপুর ১ টায়, ঘড়িটিতে প্রদর্শিত সময় কত হবে?
  1. ক) ১:১০
  2. খ) ১.১২
  3. গ) ১.০৫
  4. ঘ) ১.০৮
ব্যাখ্যা

সঠিক সময়ের পার্থক্য = (দুপুর ১- সকাল৭) বা, ৬ ঘন্টা × ৬০ = ৩৬০ মিনিট
৩ মিনিটে ঘড়িটি দ্রুত চলে ৬ সেকেন্ডে
তাহলে ৩৬০ মিনিটে দ্রুত চলে ((৬×৩৬০)/৩) বা, ৭২০ সেকেন্ড বা ১২ মিনিট
দুপুর ১ টায়, ঘড়িটিতে প্রদর্শিত সময় ১.১২ মিনিট

৩,৫২৪.
সাহিত্যের উদ্দেশ্য সকলকে ____ দেওয়া-কারও মনোরঞ্জন করা নয়।
  1. ক) শিক্ষা
  2. খ) আনন্দ
  3. গ) বিনোদন
  4. ঘ) গুরুত্ব
ব্যাখ্যা

প্রমথ চৌধুরীর কিছু গুরুত্বপূর্ণ উক্তি:
• সুশিক্ষিত লােক মাত্রই স্বশিক্ষিত।
• বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে আর নিহত হয়েছে চট্টগ্রামে৷
• সাহিত্য জাতির দর্পণ স্বরূপ।
• হীরক ও কাঁচ যমজ হলেও সহােদর নয়।
• সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া-কারও মনােরঞ্জন করা নয়।
• কাব্যজগতে যার নাম আনন্দ, তারই নাম বেদনা।
• সাহিত্যে মানবাত্মা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভােগ করে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার

৩,৫২৫.
একটি বাসের গড় গতিবেগ একটি ট্রেনের গতিবেগের ১/৩ অংশ। ট্রেনটি ১২ ঘণ্টায় ৯৩৬ কি.মি. দূরত্ব অতিক্রম করে। তাহলে বাসটি ৩০ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 
  1. ক) ১৩ কি.মি.
  2. খ) ১৫ কি.মি.
  3. গ) ১৬ কি.মি.
  4. ঘ) ১৭ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাসের গড় গতিবেগ একটি ট্রেনের গতিবেগের ১/৩ অংশ। ট্রেনটি ১২ ঘণ্টায় ৯৩৬ কি.মি. দূরত্ব অতিক্রম করে। তাহলে বাসটি ৩০ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? 

সমাধান: 
ট্রেনটির গতিবেগ = (৯৩৬/১২) কি.মি./ ঘণ্টায় 
                           = ৭৮কি.মি./ ঘন্টায় 

বাসটির গতিবেগ = ৭৮/৩ কি.মি./ ঘণ্টায় 
                           = ২৬ কি.মি./ ঘণ্টায় 

বাসটি ৬০ মিনিটে অতিক্রম করে = ২৬ কি.মি.
বাসটি ১ মিনিটে অতিক্রম করে = ২৬/৬০ কি.মি.
বাসটি ৩০ মিনিটে অতিক্রম করে = (২৬ × ৩০)/৬০ কি.মি.
                                               = ১৩ কি.মি.
৩,৫২৬.
০.৩ × ০.০৩ × ০.০০৩ = কত?
  1. ০.০০০০০২৭
  2. ০.০০০০২৭
  3. ০.০০০২৭
  4. ০.০০২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৩ × ০.০৩ × ০.০০৩ = কত?

সমাধান:
০.৩ × ০.০৩ × ০.০০৩ = ০.০০০০২৭
৩,৫২৭.
তৃতীয় শ্রেণির লিভারের অন্তর্ভুক্ত কোনটি?
  1. কাঁচি
  2. এক চাকার ঠেলা গাড়ি
  3. চিমটা
  4. ঢেঁকি
ব্যাখ্যা
সরল যন্ত্র:
যেসব যন্ত্রের সাহায্যে বিশেষ কৌশল অবলম্বন করে কম বল প্রয়োগে অধিক কাজ করা সম্ভব হয়, তাদের সরল যন্ত্র বলে।

লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
- লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
 
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

লিভারের নীতি মালা: 
বল × বলবাহুর দৈর্ঘ্য = ভার × ভারবাহুর দৈর্ঘ্য
বা, ভার/বল = বলবাহুর দৈর্ঘ্য/ ভারবাহুর দৈর্ঘ্য 

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
প্রথম শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

দ্বিতীয় শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

তৃতীয় শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়। ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
যেমন: চিমটা
৩,৫২৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Apathy
  2. খ) Apethy
  3. গ) Aapthy
  4. ঘ) Apithe
ব্যাখ্যা
Apathy শব্দের অর্থ হল উদাসীনতা।বাকী অপসন গুলোর বানান অশুদ্ধ তাই সঠিক কোনো অর্থ নেই।
৩,৫২৯.
রাব্বি ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০০ সে.মি. অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড?
  1. ক) ০.২ মিটার/সেকেন্ড
  2. খ) ০.২৫ মিটার/সেকেন্ড
  3. গ) ০.৩৩ মিটার/সেকেন্ড
  4. ঘ) ০.০৮ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: রাব্বি ২ মিনিট হেঁটে ১ মিনিট রেস্ট নিয়ে পুনরায় ২ মিনিট হাঁটল। এর মধ্যে সে ৭৫০০ সে.মি. অতিক্রম করেছে। তার গড় বেগ কত মিটার/সেকেন্ড?

সমাধান: 
এখানে, 
মোট অতিক্রান্ত দূরত্ব = ৭৫০০ সে.মি. = ৭৫মিটার
মোট সময় = ২ + ১ + ২ = ৫ মিনিট = ৫ × ৬০ = ৩০০ সেকেন্ড

আমরা জানি,
গড় বেগ = মোট দূরত্ব/ মোট সময়
= ৭৫/৩০০ 
= ০.২৫ মিটার/সেকেন্ড
৩,৫৩০.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
0.12 : 0.0012 : : 1.02 : ?
  1. 0.102
  2. 0.12
  3. 0.00102
  4. 0.0102 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
0.12 : 0.0012 : : 1.02 : ?

সমাধান:
১ম ক্ষেত্রে, 
0.12 থেকে 0.0012 পেতে, 
0.12 ÷ 0.0012 = 100
অর্থাৎ, 0.12 কে 100 দ্বারা ভাগ করলে 0.0012 পাওয়া যায়।
তাই, প্রথম সংখ্যাকে 100 দ্বারা ভাগ করলে দ্বিতীয় সংখ্যা পাওয়া যায়।

২য় ক্ষেত্রে, একই সম্পর্ক প্রয়োগ করে পাই, 
? = 1.02 ÷ 100 = 0.0102

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সংখ্যাটি 0.0102।

৩,৫৩১.
রিনা A থেকে ১০ ফুট পূর্বদিকে হেটে B তে গেলো। এরপর ডানদিকে ঘুরে ৩ ফুট হাটার পর আবার ডানে ঘুরে ১৪ ফুট হাটলো। সে A থেকে কত দূরে আছে?
  1. ক) ৫
  2. খ) ১৬
  3. গ) ২২
  4. ঘ) ২৭
৩,৫৩২.
একটি ক্লাসের ছাত্রদের সারিবদ্ধ করে দাঁড়া করালে হিমেল সামনের থেকে ১০ম এবং শেষ থেকে ২৮তম। ৫ জন ছাত্র সেদিন অনুপস্থিত থাকলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত?
  1. ৩৭
  2. ৪০
  3. ৪১
  4. ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ছাত্রদের সারিবদ্ধ করে দাঁড়া করালে হিমেল সামনের থেকে ১০ম এবং শেষ থেকে ২৮তম। ৫ জন ছাত্র সেদিন অনুপস্থিত থাকলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত?

সমাধান:
সারিতে মোট ছাত্রসংখ্যা ১০ + ২৮ - ১ = ৩৭  
অনুপস্থিত ৫ জন সহ মোট ছাত্র সংখ্যা = ৩৭ + ৫ = ৪২ জন
৩,৫৩৩.
দুইটি গিয়ার পাশাপাশি একসঙ্গে লাগানো আছে। একটি গিয়ার ঘড়ির কাটার দিকে ঘুরানো হলে কোনটি ঘটবে?
  1. অপর গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে
  2. গিয়ারদ্বয় পরষ্পর একই দিকে ঘুরবে
  3. গিয়ারদ্বয় পরষ্পর বিপরীত ঘুরবে
  4. ক ও গ উভয় সঠিক
ব্যাখ্যা
পাশাপাশি সংযুক্ত দুটি গিয়ার একটি অপরটির বিপরীত দিকে ঘোরে।
৩,৫৩৪.
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১৫ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৮ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?
  1. 21 কিলোমিটার
  2. 12 কিলোমিটার
  3. 24 কিলোমিটার
  4. 17 কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১৫ কিলোমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৮ কিলোমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?

সমাধান:

∴ দূরত্ব = √(152 + 82)
= √(225 + 64)
= √(289)
= 17
৩,৫৩৫.
14, 28, 20, 40, 32, 64,.................  ধারার পরবর্তী সংখ্যা কোনটি?
  1. 32
  2. 56
  3. 96
  4. 128
ব্যাখ্যা
প্রশ্ন: 14, 28, 20, 40, 32, 64, ...  ধারার পরবর্তী সংখ্যা কোনটি?

সমাধান:
এটি একটি পর্যায়ক্রমিক গুণ এবং বিয়োগের ধারা:
আগের বিজোড় স্থানের সংখ্যাকে, 2 দ্বারা গুণ করে পরবর্তী জোড় স্থানের সংখ্যা পাওয়া যায়।
এবং 
পূর্ববর্তী জোড় স্থানের সংখ্যার সাথে 8 (৮) বিয়োগ করে পরবর্তী বিজোড় স্থানের সংখ্যা পাওয়া যায়।

14 × 2 = 28
28 - 8 = 20
20 × 2 = 40
40 - 8 = 32
32 × 2 = 64
64 - 8 = 56
৩,৫৩৬.
নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?
  1. Fictitious
  2. Echt
  3. Bogus
  4. Feigned
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?

সমাধান:
Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন, কৃত্রিম।
Bogus - মিথ্যা, বাজে, জাল।
Fictitious - বাস্তব নয়, কল্পিত বা আবিষ্কৃত।
Feigned - বাস্তব নয়, কাল্পনিক।
Echt - প্রকৃত, খাঁটি, অকৃত্রিম।

∴ Artificial-এর সমার্থক শব্দ নয় Echt.
৩,৫৩৭.
যদি (1/5)3x  = 0.008 হয়, তাহলে (0.25)x এর মান কত?
  1. ক) 0.75
  2. খ) 0.25
  3. গ) 0.125
  4. ঘ) 1
ব্যাখ্যা
দেয়া আছে 
(1/5)3x  = 0.008  
(0.2)3x = (0.2)3
3x = 3 
x = 1

এখন 
(0.25)x = (0.25)1 = 0.25
৩,৫৩৮.
একটি পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের কয়েকজন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন এবং প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে। পরিবারের মোট সদস্যসংখ্যা কত?
  1. ৭ জন 
  2. ৮ জন 
  3. ১২ জন 
  4. ১৪ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পরিবারে স্বামী-স্ত্রী ও তাদের কয়েকজন সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন এবং প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে। পরিবারের মোট সদস্যসংখ্যা কত?

সমাধান:
পরিবারে স্বামী-স্ত্রী = ২ জন।
সন্তানদের মধ্যে প্রত্যেক ছেলের দুইজন করে বোন রয়েছে অর্থাৎ পরিবারে বোনের সংখ্যা = ২ জন।
প্রত্যেক মেয়ের তিনজন করে ভাই রয়েছে অর্থাৎ ভাই এর সংখ্যা = ৩ জন।

অর্থাৎ, পরিবারে মোট সদস্য সংখ্যা = (২ + ২ + ৩) জন = ৭ জন।

৩,৫৩৯.
প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
1. Probation 2. Interview 3. Selection 4. Appointment 5. Advertisement 6. Application
  1. 5, 6, 3, 2, 4, 1
  2. 5, 6, 4, 2, 3, 1
  3. 5, 6, 2, 3, 4, 1
  4. 6, 5, 4, 2, 3, 1
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম নিচের কোনটি?
1. Probation 2. Interview 3. Selection 4. Appointment 5. Advertisement 6. Application

সমাধান:
Advertisement → Application → Interview → Selection → Appointment → Probation
5 → 6 → 2 → 3 → 4 → 1
৩,৫৪০.
একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে জাহিদ উত্তরদিকে ১৫ গজ হেঁটে, তারপর ৫ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ৩ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?
  1. ১৮ গজ
  2. ১০ গজ
  3. ১৭ গজ
  4. ১৩ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খেলার মাঠের O বিন্দু থেকে শুরু করে জাহিদ উত্তরদিকে ১৫ গজ হেঁটে, তারপর ৫ গজ পূর্বে গিয়ে, এবং এরপর ৩ গজ দক্ষিণে গিয়ে P বিন্দুতে পৌঁছায়। O থেকে P বিন্দু কত গজ দূরে অবস্থিত?

সমাধান:


∴ OP = √(১২ + ৫) গজ
= √(১৪৪ + ২৫) গজ
= √১৬৯ গজ
= ১৩ গজ
৩,৫৪১.
ইংরেজী বর্ণমালার বাম দিক থেকে ১০ম বর্ণ যেটি, তার ডানে অষ্টম বর্ণ কোনটি?
  1. R
  2. S
  3. Q
  4. T
ব্যাখ্যা
১০তম + ৮ম = ১৮তম
∴ ইংরেজী বর্ণমালার ১৮তম বর্ণ ‘R’.
মনে রাখার Shortcut: ১৮টি = ১৮তম বর্ণ ‘R’.
৩,৫৪২.
নিম্নোক্ত বর্তনীতে অন্তত একটি বাতি জ্বালানোর জন্য কমপক্ষে কতটি সুইচ বন্ধ(পূর্ণ) করতে হবে?

  1. ১ টি 
  2. ২ টি 
  3. ৩ টি 
  4. ৪ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নোক্ত বর্তনীতে অন্তত একটি বাতি জ্বালানোর জন্য কমপক্ষে কতটি সুইচ বন্ধ(পূর্ণ) করতে হবে?


সমাধান:
প্রদত্ত বর্তনীতে কমপক্ষে ২ টি সুইচ বন্ধ (পূর্ণ) করলে বর্তনীটি পূর্ণ হবে এবং কমপক্ষে একটি বাতি জ্বলে উঠবে। 

৩,৫৪৩.
কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) Etiquette
  2. খ) Bureaucracy
  3. গ) Buouyant
  4. ঘ) Achievement
ব্যাখ্যা

- অশুদ্ধ বানানটি হচ্ছে Buouyant.
- যার শুদ্ধ বানানটি হচ্ছে Buoyant.
- যার অর্থ প্রফুল্ল।

৩,৫৪৪.
The incorrectly spelt word-
  1. ক) Sandwitch
  2. খ) Sculpture
  3. গ) Secrecy
  4. ঘ) Sovereign
ব্যাখ্যা
Sandwitch will be Sandwich
৩,৫৪৫.
নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন অষ্টম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার চতুর্থ বর্ণ থেকে জোড় স্থানের অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন অষ্টম বর্ণ কোনটি?
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ

সমাধান:
প্রদত্ত বর্ণমালার চতুর্থ বর্ণ ঘ থেকে শুরু করে জোড় স্থানের বর্ণগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালাটি হবে:

ক খ গ

এই ক্রমে কাটা হয়নি এমন অষ্টম বর্ণটি হবে ড।
৩,৫৪৬.
নিম্নোক্ত চিত্রে B এর ওজন কত হবে?
  1. A এর টানের সমান
  2. A এর টানের দ্বিগুণ
  3. A এর টানের অর্ধেক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নোক্ত চিত্রে B এর ওজন কত হবে?


সমাধান:
দেওয়া আছে,
B এর সাথে যুক্ত দড়ির সংখ্যা = ২ টি 

প্রদত্ত চিত্র থেকে 
আমরা জানি,
A এর টান = B এর ওজন/B এর সাথে যুক্ত দড়ির সংখ্যা 
⇒ A এর টান = B এর ওজন/২
 ⇒ B এর ওজন =  A এর টান × ২

 ∴ B এর ওজন হবে A এর টানের দ্বিগুণ। 

৩,৫৪৭.
একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
  1. ১২ মিনিট
  2. ৯ মিনিট
  3. ১৫ মিনিট
  4. ৮ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৪ মিটার উঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ১৬ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?

সমাধান:
শেষ ১ মিনিটে বানরটি ৪ মিটার উঠবে কিন্তু নামবে না।
বাকি থাকে = (১৬ - ৪) মিটার = ১২ মিটার

বানরটি ২ মিনিটে উঠে = (৪ - ১) মিটার = ৩ মিটার

বানরটি ৩ মিটার উঠে = ২ মিনিটে
∴ বানরটি ১২ মিটার উঠে = (২ × ১২)/৩ = ৮ মিনিটে

∴ মোট সময় লাগে = (৮ + ১) = ৯ মিনিট
৩,৫৪৮.
Book : Reader : : Tool : ?
  1. Mechanic
  2. Atmosphere
  3. Carpenter
  4. Driver
ব্যাখ্যা
প্রশ্ন: Book : Reader : : Tool : ?

সমাধান:
বই পাঠককে সাহায্য করে,
সরঞ্জাম কাঠমিস্ত্রি বা কর্মশালার কাজ করতে সাহায্য করে।

∴ Book : Reader : : Tool : Carpenter.
৩,৫৪৯.
একটি সংখ্যার ৭০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?
  1. ১৮৫
  2. ১৪৪
  3. ১৭৫
  4. ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক এর ৭০%) + ৪২ = ক
⇒ (ক × ৭০/১০০) + ৪২ = ক
⇒ ৭ক/১০ + ৪২ = ক
⇒ (৭ক + ৪২০)/১০ = ক
⇒ ৭ক + ৪২০ = ১০ক
⇒ ৪২০ = ১০ক - ৭ক
⇒ ৩ক = ৪২০
⇒ ক = ৪২০ ÷ ৩
∴ ক = ১৪০
৩,৫৫০.
নিচের কোন শব্দটি 'সংকাশ' শব্দের সমার্থক?
  1. নিকটস্থ
  2. সংহার
  3. সমর্পণ
  4. প্রলয়
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দটি 'সংকাশ' শব্দের সমার্থক?

সমাধান:
'সংকাশ' শব্দটির সমার্থক শব্দ হলো-
- নিকটস্থ,
- তুল্য,
- সমীপস্থ,
- সদৃশ,
- নিকট। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৩,৫৫১.
ছয়টি সংখ্যার গড় x এবং এর মধ্যে তিনটির গড় y এবং বাকি তিনটির গড় z হয় তবে নিচের কোনটি সত্য? 
  1. ক) y - z = x 
  2. খ) y + z = 2x 
  3. গ) y + z = x 
  4. ঘ) y + x = 2z  
ব্যাখ্যা
6টি সংখ্যার গড় x 

প্রথম 3টি সংখ্যার গড় y  
প্রথম 3টি সংখ্যার যোগফল  3y 

শেষ 3টি সংখ্যার গড় z 
শেষ 3টি সংখ্যার যোগফল 3z 

সমষ্টি = 3y + 3z 

প্রশ্নমতে, 
(3y + 3z)/6 = x 
3(y + z)/6 = x
(y + z)/2 = x
y + z =2x
৩,৫৫২.
৩,৪,৬,৫,৯,৬,১২,৭ ... ধারাটির পরবর্তী পদটি কত?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ১৩
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩,৪,৬,৫,৯,৬,১২,৭ ... ধারাটির পরবর্তী পদটি কত?

সমাধান: 
ইহা একটি যুগল ধারা। অর্থাৎ দুটি আলাদা ধারার সংমিশ্রণ।
এখানে একটি ধারার ভিতরে দুটি ধারা আছে।
১ম ধারা= ৩, ৬ , ৯, ১২, ১৫......
২য় ধারা= ৪, ৫, ৬,৭,...

তাই মূল ধারাটির পরবর্তী পদ হবে= ১৫ 
৩,৫৫৩.
একটি সংখ্যার ৬০% এর সাথে ৮০ যোগ করলে ঐ সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২০০
  2. ১৯০ 
  3. ৩১০
  4. ৪৮০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার ৬০% এর সাথে ৮০ যোগ করলে ঐ সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:

ধরি, সংখ্যাটি ক

শর্তমতে,
ক এর ৬০% + ৮০ = ক
বা, ক × (৬০/১০০) + ৮০ = ক
বা, (৩ক/৫) + ৮০ = ক
বা, ক - (৩ক/৫) = ৮০
বা, (৫ক - ৩ক)/৫ = ৮০
বা, ২ক = ৮০ × ৫
বা, ক = (৮০ × ৫)/২ 
⸫ ক = ২০০

৩,৫৫৪.
নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?
  1. ৪৭
  2. ৮৭
  3. ৯১
  4. ১৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

৪৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
৩,৫৫৫.
একটি ভগ্নাংশের লব ও হরের যোগফল 11। যদি লবের সাথে 1 যোগ করা হয় এবং হর থেকে 2 বিয়োগ করা হয়, তবে ভগ্নাংশটি 2/3 হয়, মূল ভগ্নাংশটি কত?
  1. 3/8
  2. 4/7
  3. 5/6
  4. 2/9
ব্যাখ্যা
মনেকরি,
ভগ্নাংশের লব x 
ভগ্নাংশের হর  11 - x 

ভগ্নাংশটি =  x / (11 - x)

প্রশ্নমতে, 
(x + 1) / (11 - x - 2)  = 2/3 
(x + 1) / (9 - x) = 2/3 
3(x + 1) = 2(9 - x)
3x + 3 = 18 - 2x
3x + 2x = 18 - 3 
5x = 15 
x = 3 

ভগ্নাংশটি = 3 / (11 - 3) = 3/8
৩,৫৫৬.
কোন বানানটি সঠিক?
  1. স্বায়ত্বশাসন
  2. সায়ত্ত্বশাসন
  3. স্বায়ত্ত্বশাসন
  4. স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

- প্রদত্ত অপশন গুলোতে 'স্বায়ত্তশাসন' বানানটি শুদ্ধ।
- স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
- অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়।
উৎসঃ প্রমিত বাংলা বানান রীতি ও বাংলা একাডেমির অভিধান।

৩,৫৫৭.
কোন শব্দটি পৃথক বৈশিষ্ট্যের?
  1. দন্তী
  2. হুতাশন
  3. কৃশানু
  4. বায়ুসখা
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শব্দটি পৃথক বৈশিষ্ট্যের?

সমাধান:
- দন্তী হলো হাতির সমার্থক শব্দ।
- এদিক থেকে এটি ভিন্ন।
- হুতাশন, কৃশানু ও বায়ুসখা হলো আগুনের সমার্থক শব্দ।

•'হাতি' এর সমার্থক শব্দ:
গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ:
- অনল, বহ্নি, হুতাশন, কৃশানু, পাবক, দহন, সর্বভুক, বায়ুসখা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,৫৫৮.
৩০০ মিটার লম্বা ট্রেন ৯০০ মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে ৩০ সেকেন্ডে অতিক্রম করলে ঐ ট্রেনের গতিবেগ কত হবে?
  1. ক) ৩০ মিটার/সেকেন্ড
  2. খ) ৪০ মিটার/সেকেন্ড
  3. গ) ৪৫ মিটার/সেকেন্ড
  4. ঘ) ৫২ মিটার/সেকেন্ড
ব্যাখ্যা
আমরা জানি, দূরত্ব/বেগ = সময়
⇒ (৩০০+৯০০)/ক = ৩০
⇒ ৩০ক = ১২০০
⇒ ক = ১২০০/৩০ = ৪০ মিটার।
৩,৫৫৯.
যদি MINDS = OKPFU হয় তবে SLEEP = ?
  1. TKDDQ
  2. VMFFS
  3. UNGGR
  4. RKGGO
ব্যাখ্যা
প্রশ্ন: যদি MINDS = OKPFU হয় তবে SLEEP = ?

সমাধান:
যদি MINDS = OKPFU হয় তবে SLEEP = UNGGR

MINDS শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে 2 ধাপ এগিয়ে,
M + 2 → O
I + 2 → K
N + 2 → P
D + 2 → F
S + 2 → U

অনুরূপভাবে,
SLEEP শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে 2 ধাপ এগিয়ে,
S + 2 → U
L + 2 → N
E + 2 → G
E + 2 → G
P + 2 → R

∴ নির্ণেয় শব্দটি হবে= UNGGR
৩,৫৬০.
অভিধানে কোন শব্দটি প্রথমে আসবে?
  1. ক) Beauty
  2. খ) Beautiful
  3. গ) Beam
  4. ঘ) Begin
ব্যাখ্যা
- Beam
- Beautiful
- Beauty
- Begin
৩,৫৬১.
ভুল বানান কোনটি?
  1. আদ্যপান্ত
  2. আদ্যিকাল
  3. আদ্যাক্ষর
  4. আভ্যন্তর
ব্যাখ্যা
• ভুল বানান - আদ্যপান্ত।
- শুদ্ধ বানান - আদ্যোপান্ত
- শব্দটি ক্রিয়া বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: প্রথম থেকে শেষ পর্যন্ত; আগাগোড়া।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,৫৬২.
২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪ ধারাটির ১০ম পদ কোনটি?
  1. ক) ২৮
  2. খ) ৩২
  3. গ) ৪২
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা
প্রশ্ন- ২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪ ধারাটির ১০ম পদ কোনটি? 

সমাধান-
এখানে ২টি ধারা বিদ্যমান।
প্রথমটিতে প্রতিটি পদ দ্বিগুণ করে বাড়ছে- ২, ৪, ৮, ১৬, ৩২
দ্বিতীয়টিতেও প্রতিটি পদ দ্বিগুণ করে বাড়ছে - ৩, ৬, ১২, ২৪, ৪৮

নির্ণেয় ধারা-
২, ৩, ৪, ৬, ৮, ১২, ১৬, ২৪, ৩২, ৪৮
৩,৫৬৩.
“শকল” শব্দের অর্থ কি?
  1. ক) অংশ
  2. খ) খণ্ড
  3. গ) মাছের আঁশ
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
“শকল” শব্দের অর্থ অংশ,খণ্ড, মাছের আঁশ।
৩,৫৬৪.
2 + x√3 = 1/(2 + √3) হলে, x এর মান কত? 
  1. ক) - 1
  2. খ) √3
  3. গ) 2
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + x√3 = 1/(2 + √3) হলে, x এর মান কত? 

সমাধান: 
2 + x√3 = 1/(2 + √3) 
⇒ 2 + x√3 = (2 - √3)/(2 + √3)(2 - √3) 
⇒ 2 + x√3 = (2 - √3)/{22 - (√3)2}
⇒ 2 + x√3 = (2 - √3)/(4 - 3)
⇒ 2 + x√3 = 2 - √3
 x√3 = - √3
x = - 1
৩,৫৬৫.
7, 26, 63, 124............পরবর্তীতে কোনটি আসবে?
  1. ক) 182
  2. খ) 196
  3. গ) 205
  4. ঘ) 215
ব্যাখ্যা
প্রশ্ন: 7, 26, 63, 124............পরবর্তীতে কোনটি আসবে?

সমাধান:
23 -1 = 7
33 -1 = 26
43 -1 = 63
53 -1 = 124
63 -1 = 215
৩,৫৬৬.
Each question below consists of a word printed in capital letters (in English), followed by five lettered words. Choose the lettered word that is most nearly opposite in meaning to the word. (38 - 42)
SHIFT -
  1. Anchor
  2. Fix
  3. Attach
  4. Bind
  5. .
ব্যাখ্যা
Shift - স্থান বা স্বভাবের পরিবর্তন; বদল; অপবর্তন
Anchor - নোঙ্গর।
Fix - সংলগ্ন করা; সাঁটা; আঁটা।
Attach - লাগানো; সংবদ্ধ করা।
Bind - বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা।

Shift এর বিপরীত শব্দ Fix.
৩,৫৬৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 9
  2. 7
  3. 6
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম চিত্রে,
422 = 1764

২য় চিত্রে,
762 = 5776

৩য় চিত্র,
√1521 = 39
∴ প্রশ্নবোধক স্থানে 9 হবে।
৩,৫৬৮.
AZ, CX, FU, ?
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. IR
  2. IV
  3. JQ
  4. KP
ব্যাখ্যা
প্রশ্ন: AZ, CX, FU, ?
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

সমাধান:

AZ, CX, FU,

A এর পর এক বর্ণ বাদে C
C এর পর দুই বর্ণ বাদে F
F এর পর তিন বর্ণ বাদে J

আবার,
Z এর আগের এক বর্ণ বাদে X
X এর আগের দুই বর্ণ বাদে U
U এর আগের তিন বর্ণ বাদে Q

∴ প্রশ্নবোধক স্থানে বসবে JQ.
৩,৫৬৯.
X, Y এর থেকে দ্বিগুণ ভারী এবং এদের মধ্যবর্তী দুরত্ব ২১ সেমি। তাহলে A ব্লকটিকে কোথায় স্থাপন করলে এটি ভারসাম্য অবস্থায় থাকবে?
  1. ক) Y থেকে ৭ সেমি দূরে
  2. খ) X থেকে ৭ সেমি দূরে
  3. গ) X থেকে ১৪ সেমি দূরে
  4. ঘ) Y থেকে ১০ সেমি দূরে
ব্যাখ্যা

x = 2a
y = a
ধরি, A ব্লকটিকে x থেকে b দুরত্বে স্থাপন করলে এটি ভারসাম্য অবস্থায় থাকবে
তাহলে,
2ab = a(21-b)
2ab = 21a – ab
3ab = 21a
b = 21/3 = 7

৩,৫৭০.
আপনার শিক্ষক যদি আপনার একটা ভুলের জন্য ক্লাসের সামনে আপনার উপর রাগ প্রদর্শন করেন, তখন আপনি কী করবেন?
  1. ক) শোনেও না শোনার ভান করবেন
  2. খ) কোনো কথা না বলে চলে আসবেন
  3. গ) শিক্ষককে দুটো কথা শুনিয়ে দিবেন
  4. ঘ) নিজের ভুল স্বীকার করে শোধরানোর অঙ্গীকার করবেন
ব্যাখ্যা

শিক্ষক যদি কোনো ভুলের জন্য রাগ করেন তবে নিজের ভুল স্বীকার করে শোধরানোর অঙ্গীকার করাটাই যৌক্তিক কাজ হবে।

৩,৫৭১.
৭, ১০, ১৬, ২৮, ৫২,....... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৭৫
  2. ১০০
  3. ১০৫
  4. ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ১০, ১৬, ২৮, ৫২,....…… ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
১ম পদ = ৭
২য় পদ = ৭ + ৩ = ১০
৩য় পদ = ১০ + ৬ = ১৬
৪র্থ পদ = ১৬ + ১২ = ২৮
৫ম পদ = ২৮ + ২৪ = ৫২
৬ষ্ঠ পদ = ৫২ + ৪৮ = ১০০
৩,৫৭২.
বাহুল্য দোষে দুষ্ট কোন বাক্যটি?
  1. সকল মাছগুলোর দাম কত?
  2. আমি বড় অপমানিত হইয়াছি।
  3. সকল আলেম আজ উপস্থিত।
  4. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে।
ব্যাখ্যা
"সকল মাছগুলোর দাম কত? "- বাক্যটিতে বাহুল্য দোষ রয়েছে। 

• বাহুল্য দোষ:
প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।
• যেমন- সকল মাছগুলোর দাম কত?।
বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
বাক্যটি হবে "সকল মাছের দাম কত? " অথবা "মাছগুলোর দাম কত?"

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,৫৭৩.
A contest always has -
  1. ক) an umpire
  2. খ) opponents
  3. গ) spectators
  4. ঘ) applause
ব্যাখ্যা
A contest always has opponents.
প্রতিযোগিতায় সর্বদা প্রতিযোগী থাকে।
৩,৫৭৪.
Boisterous : Restrained :: Serendipitous : ?
  1. ক) Quiet
  2. খ) Lucky
  3. গ) Anticipated
  4. ঘ) Quirk
ব্যাখ্যা

Boisterous - Noisy, cheerful.
Antonyms of boisterous - quiet, restrained
Serendipitous - Lucky, fortuitous, unexpected
Antonyms of serendipitous - expected, anticipated
Source: Oxford

৩,৫৭৫.
রাজন পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। রাজন শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?
  1. 8 কি.মি.
  2. 10 কি.মি.
  3. 12 কি.মি.
  4. 14 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রাজন পশ্চিম দিকে 4 কি.মি. হেঁটে, বামদিকে ঘুরে 5 কি.মি. হাঁটলো। তারপর সে পূর্বদিকে ঘুরে 2 কি.মি. হাঁটলো। আবার সে দক্ষিণ দিকে 3 কি.মি. হাঁটলো । তারপর সে আরও 2 কি.মি. পূর্ব দিকে হাঁটলো। রাজন শুরুর বিন্দু থেকে সরাসরি কত দূরে আছে?

সমাধান:

যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান F
সরাসরি দূরত্ব AF = 5 + 3 = 8 কি.মি.
৩,৫৭৬.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে -
11 B 15 C 8 A 4 D 5=?
  1. ক) 14
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 17
ব্যাখ্যা
11 B 15 C 8 A 4 D 5
= 11 + 15 - 8 ÷ 4 × 5
= 26 - 10
= 16
৩,৫৭৭.
নিচের শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১ _____
  1. ১৩
  2. ১৯
  3. ২০
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১ _____

সমাধান: 
প্রদত্ত ধারাটিতে ২টি ধারা বিদ্যমান।
এখানে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।

বিজোড় স্থানীয় ধারা,
৫, ৭, ৯, ১১

জোড় স্থানীয় ধারা,
১৩, ১৫, ১৭, ____

এই ধারার প্রতিটি পদ তার পূর্বপদ অপেক্ষা ২ বেশি।

∴ শূন্যস্থানে হবে ১৭ + ২ = ১৯
৩,৫৭৮.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. যোগাযোগ
  2. দোলনচাঁপা
  3. শেষের কবিতা
  4. ঘরে-বাইরে
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- শেষের কবিতা
- চোখের বালি
- গোরা
- যোগাযোগ
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- চার-অধ্যায়
- মালঞ্চ

অন্যদিকে,
- দোলনচাঁপা কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
তাই, এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
৩,৫৭৯.
‘যা চিবিয়ে খাবার যোগ্য’ এর এক কথায় প্রকাশ কী?
  1. লেহ্য
  2. চর্ব্য
  3. চোষ্য
  4. পেয়
ব্যাখ্যা
প্রশ্ন: ‘যা চিবিয়ে খাবার যোগ্য’ এর এক কথায় প্রকাশ কী?
 
সমাধান:
- ‘যা চিবিয়ে খাবার যোগ্য' এর এক কথায় প্রকাশ - চর্ব্য। 
- যা চুষে খাবার যোগ্য = চোষ্য।
- যা পান করার যোগ্য = পেয়।
- যা চেটে খাবার যোগ্য = লেহ্য। 
৩,৫৮০.
কোনটি 'অগ্নি'র সমার্থক শব্দ নয়?
  1. পাবক
  2. বহ্নি
  3. হুতাশন
  4. প্রজ্বলিত
ব্যাখ্যা
অগ্নি শব্দের সমার্থক শব্দ অনল, আগুন, পাবক, বহ্নি, হুতাশন, দহন, বৈশ্বানর, সর্বভূক, সর্বশুচি।

- প্রজ্বলিত এর অর্থ- জ্বলছে এমন, জ্বলন্ত, প্রদীপ্ত।
৩,৫৮১.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. 5টি
  2. 4টি
  3. 6টি
  4. 7টি
ব্যাখ্যা



২টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = BKOJ, KDFO, OFGH এবং JOHI = 4টি 
৪টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে =CDOB = 1টি 
৮টি ফাঁকাস্থান নিয়ে বর্গক্ষেত্র আছে =BDGI = 1টি

মোট বর্গক্ষেত্র = (4 + 1 + 1)টি = 6টি
৩,৫৮২.
নতুন চাকরি পাওয়ার খবর শুনে তিনি ____ হয়েছিল।
  1. দুঃখিত
  2. উদ্বিগ্ন
  3. উৎফুল্ল
  4. বিমর্ষ
ব্যাখ্যা
প্রশ্ন: নতুন চাকরি পাওয়ার খবর শুনে তিনি ____ হয়েছিল।

সমাধান:
নতুন চাকরি পাওয়ার খবর সাধারণত একজনকে উৎফুল্ল ও খুশি করে তোলে।
৩,৫৮৩.
"স্থির সৌদামিনীর মত সেগুলো শুধু জালাময়ী প্রখর তেজে জ্বলছে" - কাজী নজরুল ইসলাম। 
এখানে, "সৌদামিনী" অর্থ হচ্ছে - 
  1. আগুন 
  2. নদী 
  3. জল 
  4. বিদ্যুৎ
ব্যাখ্যা

প্রশ্ন: "স্থির সৌদামিনীর মত সেগুলো শুধু জালাময়ী প্রখর তেজে জ্বলছে" - কাজী নজরুল ইসলাম। 
এখানে, "সৌদামিনী" অর্থ হচ্ছে - 

সমাধান:
"স্থির সৌদামিনীর মত সেগুলো শুধু জালাময়ী প্রখর তেজে জ্বলছে" - কাজী নজরুল ইসলাম। 

এখানে, "সৌদামিনী" অর্থ হচ্ছে - বিদ্যুৎ; তড়িৎ। 

৩,৫৮৪.
অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন _______ করা ছাড়া উপায় কী?
  1. কেঁচে গণ্ডুষ
  2. বিদায় করা
  3. খোদার খাসি
  4. একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা
প্রশ্ন: অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন _______ করা ছাড়া উপায় কী?

সমাধান:
বিসমিল্লায় গলদ - শুরুতেই ভুল।
কেঁচে গন্ডুষ বাগধারার অর্থ - নতুন করে/পুনরায় শুরু করা।

অঙ্কটার শুরুতেই ভুল, এখন নতুন করে করা ছাড়া উপায় কী?

অপরদিকে,
'খোদার খাসি' বাগ্‌ধারার অর্থ = ভাবনাচিন্তাহীন।
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।
৩,৫৮৫.
√12x  = 144 হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) √2
  3. গ) 4
  4. ঘ) 2√3
ব্যাখ্যা
√12x  = 144
⇒ √12x = 122
⇒  √12x = (√12)4
⇒ x = 4
৩,৫৮৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
1, 1, 4, 8, 9, 27, 16, ?
  1. ক) 25
  2. খ) 64
  3. গ) 36
  4. ঘ) 125
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
1, 1, 4, 8, 9, 27, 16, ?

সমাধান: 
১ম সিরিজ = 12,22,32,42,52,..........[বিজোড় অবস্থান]
২য় সিরিজ = 13,23,33,43,.........[জোড় অবস্থান]
৩,৫৮৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বিচ্যূত
  2. পুস্পভুষণ
  3. অপ্রতিদ্বন্দ্বী
  4. বিচূর্ন 
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অপ্রতিদ্বন্দ্বী'- বানানটি শুদ্ধ। 

অন্য অপশনের শুদ্ধ বানান:
• বিচ্যূত- বিচ্যুত, 
• পুস্পভুষণ- পুষ্পভূষণ,
• বিচূর্ন - বিচূর্ণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩,৫৮৮.
মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?
  1. আবির
  2. সুমন
  3. মোহন
  4. মাহফুজ
ব্যাখ্যা
প্রশ্ন: মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?

সমাধান:
এখানে,
আলিফ < মাহফুজ,
মাহফুজ < মোহন,
মোহন < আবির,
আবির < সুমন

অসমতাটির ক্রমটি হবে-
আলিফ < মাহফুজ < মোহন < আবির < সুমন

∴ সবচেয়ে বেশি লম্বা সুমন।
৩,৫৮৯.
জোনায়দা তার স্কুল থেকে দক্ষিণ দিকে ৩০ মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে ১৮ মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে ৩০ মিটার হাঁটলো। সে আবার তার ডানদিকে ঘুরে ১২ মিটার হাঁটলো। সে তার স্কুল থেকে কত দূরত্বে আছে?
  1. ৩৫ মিটার
  2. ৩০ মিটার
  3. ৪০ মিটার
  4. ৪৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: জোনায়দা তার স্কুল থেকে দক্ষিণ দিকে ৩০ মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে ১৮ মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে ৩০ মিটার হাঁটলো। সে আবার তার ডানদিকে ঘুরে ১২ মিটার হাঁটলো। সে তার স্কুল থেকে কত দূরত্বে আছে?

সমাধান:


যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান E
AE = (১৮ + ১২) মিটার
= ৩০ মিটার
৩,৫৯০.
কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-
  1. সামনে
  2. পিছনে
  3. ডান পার্শ্বে
  4. বাম পার্শ্বে
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, বৈঠা ব্যবহার করতে হবে-

সমাধান:
কোনো নৌকাকে বেশি গতিতে চালাতে হলে, পিছনের অংশ থেকে বৈঠা ব্যবহার করতে হবে।
৩,৫৯১.
কোন স্বাভাবিক সংখ্যার বর্গফলের সাথে ১১ যোগ করলে যোগফল ৬০ হয়? 
  1. ৭ 
  2. ±৭ 
  3. - ৭
  4. ৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন স্বাভাবিক সংখ্যার বর্গফলের সাথে ১১ যোগ করলে যোগফল ৬০ হয়? 

সমাধান:
ধরি, সংখ্যাটি  ক
+ ১১ = ৬০ 
⇒ ক = ৬০ - ১১
⇒ ক = ৪৯
⇒ ক = ৭ 

যেহেতু, স্বভাবিক সংখ্যা বলা হয়েছে, তাই ± বা, - হবে না। 

স্বাভাবিক সংখ্যা = ধনাত্মক পূর্ণ সংখ্যা ১, ২, ৩, ৪, .......
তাই ক = ৭ গ্রহণযোগ্য। 
ক = -৭ গ্রহণযোগ্য নয়। 

৩,৫৯২.
.১ × .০১ ×.০০১ = ?
  1. ১.০০০১
  2. .১০০০১
  3. .০০০০১
  4. ০.০০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: .১ × .০১ × .০০১ = ? 

সমাধান: 
.১ × .০১ × .০০১ = ০.০০০০০১
৩,৫৯৩.
নিচের কোনটি অন্যগুলির চেয়ে আলাদা? 
  1. ক) Aeroplane
  2. খ) Car
  3. গ) Scooter
  4. ঘ) Truck
ব্যাখ্যা
Aeroplane আকাশে উড়ে চলে।  
অন্য সবগুলো রাস্তায় চলে।
৩,৫৯৪.
নিচের ধারার শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে?
72, 69, 64, 57, 48, ____
  1. 18
  2. 12
  3. 37
  4. 42
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে?
72, 69, 64, 57, 48, ____

সমাধান:
72
72 - 3 = 69
69 - 5 = 64
64 - 7 = 57
57 - 9 = 48.
48 - 11 = 37

∴ শূন্য স্থানে 37 হবে।
৩,৫৯৫.
সুমন A এর ছেলে। D হলো নাহিদের বাবা। A নঈমের বোন। যদি Q এর সাথে A এর বিয়ে হয়ে থাকে, তাহলে সুমনের সাথে নাহিদের সম্পর্ক কী?
  1. ভাই
  2. কোন সম্পর্ক নেই
  3. চাচা
  4. মামা
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন A এর ছেলে। D হলো নাহিদের বাবা। A নঈমের বোন। যদি Q এর সাথে A এর বিয়ে হয়ে থাকে, তাহলে সুমনের সাথে নাহিদের সম্পর্ক কী?

সমাধান:
D এর ছেলে নাহিদ। অন্যদিকে বিয়ের পর A ও Q স্বামী-স্ত্রীএবং A এর ভাই নইম। আবার সুমন হচ্ছে A ও Q এর ছেলে। A,Q ও নইমের সাথে সুমনের সম্পর্ক থাকলেও D ও তার ছেলে নাহিদের সাথে সুমনের কোন সম্পর্ক নেই।
৩,৫৯৬.
প্রদত্ত কোডটি আয়নায় কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত কোডটি আয়নায় কেমন দেখাবে?

সমাধান:
৩,৫৯৭.
কোন চিত্রটি ব্যতিক্রম?
  1. ক) (1)
  2. খ) (2)
  3. গ) (3)
  4. ঘ) (4)
ব্যাখ্যা
শুধুমাত্র (3) নং বৃত্তের রেখাটিই ওই বৃত্তের ব্যাস নয়।
৩,৫৯৮.
প্রদত্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?

  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা

সমাধান :


ত্রিভুজগুলো হল EJI , AJF , BFG , GCH , DHI , EHB , ADG , AIC , DJB , EFC . মোট ১০টি । 

 

৩,৫৯৯.
‘ল তু নী পু র ন’
এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে নিচের কোনটি অর্থ পূর্ণ শব্দ হয়?
  1. পুতুল ননীর
  2. পুতুল তুলীর
  3. নীল পুতুল
  4. ননীর পুতুল
ব্যাখ্যা
প্রশ্ন: ‘ল তু নী পু র ন’
এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে নিচের কোনটি অর্থ পূর্ণ শব্দ হয়?

সমাধান:
এখানে ‘ননীর পুতুল’ ছাড়া অন্য কোনো শব্দের পূর্ণ অর্থ নেই।
তাই ‘ল তু নী পু র ন’ এলোমেলো অক্ষর গুলো সাজিয়ে ‘ননীর পুতুল’ শব্দ পাওয়া যায়।
- ‘ননীর পুতুল’ শব্দের অর্থ অতি আদরের।
৩,৬০০.
Identify the correct sentence.
  1. He come last night.
  2. He had come last night.
  3. He came last night.
  4. He had been come last night.
ব্যাখ্যা
বাক্যে past tense indicator 'last night' থাকায় বাক্যটি past indefinite tense-এ হবে।
সুতরাং, সঠিক বাক্য হলো 'He came last night'.