বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৩৩ / ১৩৫ · ৩,২০১৩,৩০০ / ১৩,৫৮৯

৩,২০১.
'নিন্দুক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রসাদ
  2. স্তাবক
  3. নিরাকার
  4. নির্লিপ্ত
ব্যাখ্যা
প্রশ্ন: 'নিন্দুক' শব্দের বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
'নিন্দুক' শব্দের বিপরীত শব্দ - স্তাবক

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
- মত্ত = নির্লিপ্ত।
- মৃত = জীবিত 
- সাকার = নিরাকার
- বিষাদ = প্রসাদ
- প্রকৃষ্ট = নিকৃষ্ট
- তোয়াজ = তাচ্ছিল্য।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,২০২.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ২৮
  2. ৩১
  3. ৩০
  4. ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?

সমাধান:
তরঙ্গটির উপরে ও নিচে দুইটি সমান্তর ধারা রয়েছে। উপরের ধারাতে সাধারণ অন্তর ৭ এবং নিচের ধারাতে সাধারণ অন্তর ৬.

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে হবে (২২ + ৭) = ২৯
৩,২০৩.
নিচের শব্দের সঠিক আয়নার প্রতিফলন কোনটি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
ছবি আয়নায় প্রতিফলন হলে বাম পার্শ্বের অংশ দেখাবে ডান পার্শ্বে আর ডান পার্শ্বের অংশ দেখাবে বাম পার্শ্বে। উপরিভাগ এবং পাদদেশ একই থাকে।
৩,২০৪.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
PRO (............) AMENT
  1. CLAIM
  2. FOUND
  3. VERB
  4. TEST 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
PRO (............) AMENT

সমাধান:
• TEST শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় Protest এবং দ্বিতীয় শব্দটি শুরু হয় Testament।
- Protest: প্রতিবাদ করা; আপত্তি জানানো; বিরোধিতা করা।
- Testament: উইল; শেষ ইচ্ছাপত্র; কোনো বিশ্বাস বা গুণের প্রমাণ।

∴ সঠিক উত্তর: ঘ) TEST

৩,২০৫.
যদি TRIPPLE দিয়ে SQHOOKD বোঝায়, তাহলে OCTUPLE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. OKDNBST
  2. NOKDBST
  3. NTOKDBS
  4. NBSTOKD
ব্যাখ্যা
প্রশ্ন: যদি TRIPPLE দিয়ে SQHOOKD বোঝায়, তাহলে OCTUPLE দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান:
T → S
R → Q
I → H
P → O
P → O
L → K
E → D

O → N
C → B
T → S
U → T
P → O
L → K
E  → D

OCTUPLE →  NBSTOKD
৩,২০৬.
ধারাটির পরবর্তী বর্ণটি কী হবে?
ঘ, জ, ঠ, ত, ....
  1. স 
  2. ন 
  3. হ 
  4. ধ 
ব্যাখ্যা

প্রশ্ন: ধারাটির পরবর্তী বর্ণটি কী হবে?
ঘ, জ, ঠ, ত, ....

সমাধান:

এখানে,
ঘ = ৪, জ = ৮, ঠ = ১২, ত = ১৬
অর্থাৎ, ৪ এর গুণিতক অনুসারে ধারাটির পরবর্তী বর্ণটি হবে 

৩,২০৭.
Black-out শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বিদ্যুৎহীন
  2. নিষ্প্রদীপ করা
  3. ঋণ সংকট
  4. বাণিজ্য স্থগিত করা
ব্যাখ্যা
প্রশ্ন: Black-out শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
• black-out [ব্ল্যাক আউট] শব্দটির অর্থ:
-  নিষ্প্রদীপ করা; একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আলো না থাকা (বিদ্যুতের বিপর্যয়), সাময়িকভাবে জ্ঞান বা স্মৃতিশক্তি হারানো, সংবাদ, টেলিভিশন প্রোগ্রাম সম্প্রচার বন্ধ করা ইত্যাদি।
৩,২০৮.
লেফটেন্যান্ট কর্নেল শব্দের সঠিক বানান কি?
  1. ক) Lieutenant cornel
  2. খ) Leiutenant colonel
  3. গ) Lieutenant colonel
  4. ঘ) Leiutenant cornel
ব্যাখ্যা
• লেফটেন্যান্ট কর্নেল শব্দের সঠিক বানান- Lieutenant colonel

উৎস: Accessibledictionary by Bangla Academy.
৩,২০৯.
রিয়াদ, সিফাত ও তানিয়ার মা তাদেরকে কিছু টাকা ৪ : ৫ : ৬ অনুপাতে ভাগ করে দিলেন।  তানিয়া ২৪০ টাকা পেলে, সিফাত ও রিয়াদের টাকার পার্থক্য কত?
  1. ৪০ টাকা
  2. ৬০ টাকা
  3. ৫৫ টাকা
  4. ৮৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়াদ, সিফাত ও তানিয়ার মা তাদেরকে কিছু টাকা ৪ : ৫ : ৬ অনুপাতে ভাগ করে দিলেন।  তানিয়া ২৪০ টাকা পেলে, সিফাত ও রিয়াদের টাকার পার্থক্য কত?

সমাধান:
ধরি,
রিয়াদ, সিফাত ও তানিয়া যথাক্রমে পায় ৪ক, ৫ক ও ৬ক টাকা

প্রশ্নমতে,
৬ক = ২৪০
⇒ ক = ২৪০/৬
∴ ক = ৪০

∴ রিয়াদ পায় = ৪ক
= (৪ × ৪০) = ১৬০ টাকা

∴  সিফাত পায় = ৫ক
= (৫ × ৪০) = ২০০ টাকা

∴ সিফাত ও রিয়াদের টাকার পার্থক্য = (২০০ - ১৬০) = ৪০ টাকা
৩,২১০.
একটি সংখ্যা ৫৫০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৬৩০
  2. খ) ৬৩৫
  3. গ) ৬৪০
  4. ঘ) ৬৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৫০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

শর্তমতে,
x - ৫৫০ =  ৭২০ - x 
বা, x + x = ৭২০ + ৫৫০ 
বা, ২x = ১২৭০
∴ x = ৬৩৫
৩,২১১.
'পেটের অসুখ' কোনটির সঙ্গে সম্পর্কিত?
  1. Metabolic disorder
  2. Familial Retardation
  3. Birth injuries
  4. Fetal damage
ব্যাখ্যা
প্রশ্ন: 'পেটের অসুখ' কোনটির সঙ্গে সম্পর্কিত?

সমাধান:
সঠিক উত্তর: খ) Metabolic disorder
কারণ, পেটের অসুখ বা বিপাকীয় ব্যাধি (Metabolic disorder) হলো শরীরের রাসায়নিক প্রক্রিয়ার সমস্যার ফলে সৃষ্টি হওয়া রোগ। এটি সরাসরি পেট বা বিপাকতন্ত্রের অসুস্থতার সাথে সম্পর্কিত।

অন্যদিকে,
Familial Retardation - পারিবারিক প্রতিবন্ধকতা। 
Birth injuries - জন্মগত আঘাত। 
Fetal damage - ভ্রূণের ক্ষতি।
৩,২১২.
যদি উত্তর-পশ্চিম দিক দক্ষিণে, দক্ষিণ-পশ্চিম দিক পূর্ব দিকে এভাবে সকল দিক পরিবর্তিত হয়, তাহলে দক্ষিণ-পূর্ব দিকটি কোন দিকে পরিবর্তিত হবে?
  1. উত্তর দিক
  2. উত্তর-পূর্ব দিক
  3. উত্তর-পশ্চিম দিক
  4. পশ্চিম দিক
ব্যাখ্যা
প্রশ্ন: যদি উত্তর-পশ্চিম দিক দক্ষিণে, দক্ষিণ-পশ্চিম দিক পূর্ব দিকে এভাবে সকল দিক পরিবর্তিত হয়, তাহলে দক্ষিণ-পূর্ব দিকটি কোন দিকে পরিবর্তিত হবে?

সমাধান:

∴ দক্ষিণ-পূর্ব দিকটি দক্ষিণ দিকে পরিবর্তিত হবে।
৩,২১৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) অধগতি
  2. খ) অধঃগতি
  3. গ) অধোগতি
  4. ঘ) অধোঃগতি
ব্যাখ্যা
অধোগতি, অধোগমন (বিশেষ্য): নিম্নগতি; নিচের দিকে যাওয়া।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৩,২১৪.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ৬৪
  2. ৪৫
  3. ১২১
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন সংখ্যাটি ব্যতিক্রম?

সমাধান:
৯, ৬৪ , ১২১ সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা।
৪৫ পূর্ণবর্গ সংখ্যা নয় ।
৩,২১৫.
২০০৮ সালের ১লা জানুয়ারি বৃহস্পতিবার হলে, ২০০৯ সালের ৩১শে ডিসেম্বর কী বার হবে? 
  1. ক) শুক্রবার
  2. খ) বৃহস্পতিবার
  3. গ) শনিবার
  4. ঘ) রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০৮ সালের ১লা জানুয়ারি বৃহস্পতিবার হলে, ২০০৯ সালের ৩১শে ডিসেম্বর কী বার হবে? 

সমাধান: 
লিপ ইয়ার বাদে বাকি সব বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
লিপ ইয়ার হলে একদিন বাড়তি যোগ করতে হয়।
২০০৮ সালের ১লা জানুয়ারি  বৃহস্পতিবার, তাই ২০০৮ সালের ৩১ ডিসেম্বর শুক্রবার। 
২০০৯ সালের ১লা জানুয়ারি শনিবার হবে। 
২০০৯ সালের ৩১শে ডিসেম্বর শনিবার হবে।
৩,২১৬.
একটি রেজিস্টার যার রোধ ১৫Ω। তাতে ৩ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে ভোল্টেজ কত হবে?
  1. ৪৫ V
  2. ৫ V
  3. ৪ V
  4. ১০ V
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রেজিস্টার যার রোধ ১৫Ω। তাতে ৩ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে ভোল্টেজ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
রোধ, R = ১৫Ω
তড়িৎ প্রবাহ, I = ৩A

আমরা জানি,
ভোল্টেজ, V = IR
= (১৫ ×  ৩) V
= ৪৫ V
৩,২১৭.
প্রশ্নবোধক চিহ্নের মান সর্বোচ্চ কত পর্যন্ত হলে কালো বারটি বাম দিকে হেলে থাকবে?
  1. 7
  2. 6
  3. 5
  4. 4
ব্যাখ্যা
৬ ফিট হলে ভারসাম্যে থাকবে।
৫ এবং ৪ ফিট হলে বামে হেলে থাকবে।
প্রশ্নে যেহেতু সর্বোচ্চ কত এটা চেয়েছে তাই সঠিক উত্তর ৫ ফিট।
৩,২১৮.
আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাইয়ের ছেলে আপনার কী হয়?
  1. মামা
  2. ভাই
  3. ভাগ্নে
  4. ভাতিজা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাইয়ের ছেলে আপনার কী হয়?

সমাধান:
আপনার কাকার একমাত্র বড় ভাই ⇒ আপনার বাবা
আপনার বাবার মেয়ে ⇒ আপনার বোন
আপনার বোনের ছোট ভাই ⇒ আপনার ভাই
আপনার ভাইয়ের ছেলে ⇒ আপনার ভাতিজা
৩,২১৯.
'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি নিচের কোনটি?
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি নিচের কোনটি?

    সমাধান:
    'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি:

    ৩,২২০.
    From the four words below which one is opposite in meaning to purchase?
    1. procure
    2. sell
    3. produce
    4. buy
    ব্যাখ্যা
    প্রশ্ন: From the four words below which one is opposite in meaning to purchase?

    সমাধান:
    purchase - ক্রয়।
    procure - সংগ্রহ করা বা করে দেওয়া।
    sell - বিক্রয় করা।
    produce -  উপস্থিত, উপস্থাপন।
    buy  - কেনা; ক্রয়/খরিদ করা।

    Sell is the opposite meaning of purchase.
    ৩,২২১.
    প্রশ্নবোধক স্থানে অপশনের কোনটি বসবে?
      ব্যাখ্যা
      প্রথম বড় চিত্রটি বর্গ
      ২য় বড় চিত্রটি বৃত্ত
      ৩য় বড় চিত্রটি ত্রিভুজ
      আবার ৪র্থ বড় চিত্রটি কালো বর্গ
      কাজেই ৫ম বড় চিত্রটি কালো বৃত্ত হবে।
      ৩,২২২.
      A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
      প্রদত্ত বর্ণমালার শেষের ২য় বর্ণ থেকে বামদিকের ১০ম বর্ণের ডানদিকের ৮ম বর্ণ কোনটি?
      1. X
      2. W
      3. I
      4. H
      ব্যাখ্যা
      প্রশ্ন: A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
      প্রদত্ত বর্ণমালার শেষের ২য় বর্ণ থেকে বামদিকের ১০ম বর্ণের ডানদিকের ৮ম বর্ণ কোনটি?

      সমাধান:
      শেষের ২য় বর্ণ হলো Y
      Y থেকে বামে ১০ম বর্ণ: Y(1), X(2), W(3), V(4), U(5), T(6), S(7), R(8), Q(9), P(10)
      সুতরাং, Y থেকে বামদিকের ১০ম বর্ণ হলো P

      P থেকে ডানদিকের ৮ম বর্ণ : P(1), Q(2), R(3), S(4), T(5), U(6), V(7), W(8)।
      সুতরাং, P-এর ডানদিকের ৮ম বর্ণ হলো W।
      ৩,২২৩.
      ৬টা ১৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
      1. ৯৭.৫°
      2. ১০৭.৫°
      3. ৯৫.৫°
      4. ৮৭.৫°
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৬টা ১৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

      সমাধান: 
      মধ্যবর্তী কোন = │(11m - 60h)/2 │°
      = │(11 × 15 -  60 × 6)/2│°
      = │(165 - 360)/2│°
      = │- 195/2│°
      = 97.5°
      ৩,২২৪.
      Photosynthesis : Chloroplast : : Cellular Respiration : ?
      1. Cytoplasm
      2. Nucleus
      3. Mitochondrion
      4. Ribosome
      ব্যাখ্যা
      প্রশ্ন: Photosynthesis : Chloroplast : : Cellular Respiration : ?

      সমাধান:
      Photosynthesis : Chloroplast
      ক্লোরোপ্লাস্ট হলো সেই অঙ্গাণু যেখানে সালোকসংশ্লেষণ (Photosynthesis) ঘটে।

      Cellular Respiration : ?
      সেলুলার রেসপিরেশন (কোষীয় শ্বসন) হলো গ্লুকোজ থেকে শক্তি উৎপাদনের প্রক্রিয়া, যা প্রধানত মাইটোকন্ড্রিয়াতে ঘটে।

      তাই, সালোকসংশ্লেষণ যেখানে ক্লোরোপ্লাস্ট-এর সাথে সম্পর্কিত, সেলুলার রেসপিরেশন সেরকমই মাইটোকন্ড্রিয়া-এর সাথে সম্পর্কিত।
      ৩,২২৫.
      How many times are the short hand and the long hand of a clock of a right angles during their motion from 1:00 pm to 10:00 pm?
      1. 10
      2. 14
      3. 18
      4. 22
      ব্যাখ্যা
      Question: How many times are the short hand and the long hand of a clock of a right angles during their motion from 1:00 pm to 10:00 pm?

      Solution:

      The duration from 1:00 pm to 10:00 pm is 9 hours.
      During each of these 9 hours, the hands of the clock are at right angles twice.

      So, required number = 9 × 2 = 18
      ৩,২২৬.
      ‘DRIVE is to LICENCE as BREATHE is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
      1. OXYGEN
      2. ATMOSPHERE
      3. WINDPIPE
      4. INHALE
      ব্যাখ্যা
      প্রশ্ন: ‘DRIVE is to LICENCE as BREATHE is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?

      সমাধান:
      ‘DRIVE is to LICENCE as BREATHE is to OXYGEN .’
      সড়কে গাড়ি DRIVE বা চালানোর জন্য LICENCE লাগে।
      অনুরূপভাবে, BREATHE শ্বাস নেওয়ার জন্য OXYGEN লাগে।
      ৩,২২৭.
      'বিজন' শব্দের বিপরীত শব্দ কোনটি?
      1. মরুভূমি
      2. জলাশয়
      3. সমভূমি
      4. লোকালয়
      ব্যাখ্যা

      • 'বিজন' শব্দের অর্থ নির্জন, গোপন, জনহীন।
      • এর বিপরীত শব্দ লোকালয়।

      ৩,২২৮.
      C এর ভাই A, B হলো A এর মেয়ে, E হলো C এর বোন এবং D হলো B এর ভাই হলে, C, D এর কী হয়?
      1. চাচা
      2. মামা
      3. খালু
      4. বাবা
      ব্যাখ্যা
      প্রশ্ন: C এর ভাই A, B হলো A এর মেয়ে, E হলো C এর বোন এবং D হলো B এর ভাই হলে, C, D এর কী হয়?

      সমাধান:
      B এর বাবা ⇒ A
      B এবং D পরস্পর ভাই তাহলে D এর বাবাও ⇒ A

      আবার, A এর ভাই C
      ∴ C, D এর চাচা হয় ।
      ৩,২২৯.
      একটি রেলস্টেশন সবসময় থাকে-
      1. ক) একটি চায়ের দোকান
      2. খ) একটি ট্রেন
      3. গ) কুলি
      4. ঘ) রেল লাইন
      ব্যাখ্যা
      Question: একটি রেলস্টেশন সবসময় থাকে- 

      Solution:
      একটি রেলওয়ে স্টেশনে সবসময় রেললাইন থাকে অন্যথায় ট্রেন চলাচল করতে পারে না।
      ৩,২৩০.
      Belal eats bun with banana
      এখানে ইংরেজি বর্ণমালার ২য় বর্ণটি কতবার ব্যবহৃত হয়েছে?
      ব্যাখ্যা
      প্রশ্ন: Belal eats bun with banana
      এখানে ইংরেজি বর্ণমালার ২য় বর্ণটি কতবার ব্যবহৃত হয়েছে?

      সমাধান:
      ইংরেজি বর্ণমালার ২য় বর্ণ হলো B/b.
      এখানে  B/b আছে ৩ বার।
      ৩,২৩১.
      একটি ছবিকে দেখিয়ে মুনীরা নামের একটি মেয়ে বললো, ‘সে আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে।’ সম্পর্কে মুনীরা ঐ মেয়ের কী হয়?
      1. বোন
      2. চাচী
      3. মা
      4. দাদী
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ছবিকে দেখিয়ে মুনীরা নামের একটি মেয়ে বললো, ‘সে আমার মায়ের একমাত্র মেয়ের মেয়ে।’ সম্পর্কে মুনীরা ঐ মেয়ের কী হয়?

      সমাধান:
      মুনীরার মায়ের একমাত্র মেয়ে মুনীরা নিজে। তাহলে মুনীরার মায়ের একমাত্র মেয়ের মেয়ে হলো মুনীরার মেয়ে।
      তাহলে, তাদের মধ্যে সম্পর্ক হলো মা ও মেয়ে।
      ৩,২৩২.
      কোন যন্ত্রটি কনক্রিট ভাঙতে বেশী উপযোগী?
      1. ক) ১
      2. খ) ২
      3. গ) ৩
      4. ঘ) ৪
      ব্যাখ্যা
      কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
      ৩,২৩৩.
      ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬ ধারার নবম পদ কত হবে?
      1. ক) ৭
      2. খ) ২৮
      3. গ) ৮
      4. ঘ) ৩৫
      ব্যাখ্যা
      ৩, ৭, ৪, ১৪, ৫, ২১, ৬, ২৮, ৭
      ৩,২৩৪.
      হিমেল তার যাত্রা শুরুর স্থান থেকে ১২ মিটার পূর্ব দিকে হাটার পর ডানে ঘুরলো এবং ৮ মিটার হাঁটল। সে পুনরায় ডানে ঘুরে ৪ মিটার হাঁটল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে বামে ঘুরে হাঁটা শুরু করলো। হিমেল এখন কোন দিকে হাঁটছে?
      1. উত্তর দিকে
      2. দক্ষিণ দিকে
      3. পূর্ব দিকে
      4. পশ্চিম দিকে
      ব্যাখ্যা
      প্রশ্ন: হিমেল তার যাত্রা শুরুর স্থান থেকে ১২ মিটার পূর্ব দিকে হাটার পর ডানে ঘুরলো এবং ৮ মিটার হাঁটল। সে পুনরায় ডানে ঘুরে ৪ মিটার হাঁটল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে বামে ঘুরে হাঁটা শুরু করলো। হিমেল এখন কোন দিকে হাঁটছে?

      সমাধান:
      ৩,২৩৫.
      একটি বৈদ্যুতিক মোটরে 800 J শক্তি সরবরাহ করা হলো এবং মোটরটি 640 J যান্ত্রিক শক্তি তৈরি করলো। মোটরের কর্মদক্ষতা কত?
      1. 60%
      2. 70%
      3. 80%
      4. 85%
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি বৈদ্যুতিক মোটরে 800 J শক্তি সরবরাহ করা হলো এবং মোটরটি 640 J যান্ত্রিক শক্তি তৈরি করলো। মোটরের কর্মদক্ষতা কত?

      সমাধান:
      দেওয়া আছে,
      মোট সরবরাহকৃত শক্তি = 800 J
      কার্যকর যান্ত্রিক শক্তি = 640 J

      আমরা জানি,
      কর্মদক্ষতা = (কার্যকর শক্তি/মোট প্রদত্ত শক্তি) × 100
      = (640/800) × 100%
      = 0.80 × 100%
      = 80%

      ∴ যন্ত্রটির কর্মদক্ষতা 80%

      ৩,২৩৬.
      একটি ট্রেন 78 কি.মি./ঘণ্টা গতিবেগে 1 মিনিটে 600 মিটার দৈর্ঘ্যের একটি সেতু পার হলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
      1. ক) 900 মিটার
      2. খ) 400 মিটার
      3. গ) 600 মিটার
      4. ঘ) 700 মিটার
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ট্রেন 78 কি.মি./ঘণ্টা গতিবেগে 1 মিনিটে 600 মিটার দৈর্ঘ্যের একটি সেতু পার হলো। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

      সমাধান: 
      1 ঘণ্টা = 60 মিনিট 
      78 কিলোমিটার =(78 × 1000) মিটার = 78000 মিটার 

      60 মিনিটে ট্রেনটি যায় = 78000 মিটার
      ১ মিনিটে ট্রেনটি যায়= 78000/60
      = 1300 মিটার

       সেতু অতিক্রম করার জন্য ট্রেনকে তার নিজের দৈর্ঘ্যের সমান পথ অতিক্রম করতে হবে।

      অতএব, ট্রেনটির দৈর্ঘ্য = (1300 - 600) মিটার
                                        = 700 মিটার
      ৩,২৩৭.
      জাহেদ সাহেব বাড়ি থেকে বের হয়ে ৩ কি.মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৫ কি.মি. গেলেন। এরপর বাম দিকে ৩ কি.মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৫ কি.মি. গেলেন। জাহেদ সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন?
      1. ক) বাড়ি থেকে ৩ কি.মি পশ্চিমে
      2. খ) বাড়ি থেকে ২ কি.মি পূর্বে
      3. গ) নিজ বাড়িতে
      4. ঘ) বাড়ি থেকে ৩ কি.মি দক্ষিণে
      ব্যাখ্যা
      প্রশ্ন: জাহেদ সাহেব বাড়ি থেকে বের হয়ে ৩ কি.মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৫ কি.মি. গেলেন। এরপর বাম দিকে ৩ কি.মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৫ কি.মি. গেলেন। জাহেদ সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন? 

      সমাধান: 
      যাত্রা শুরুর স্থান A এবং পর্যায়ক্রমে পথ ঘুরে তিনি নিজ বাড়িতেই অবস্থান করছেন। 
      ৩,২৩৮.
      দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির ২০%। ছোট সংখ্যাটি ২০ হলে, সংখ্যা দুটির অন্তর কত?
      1. ১০
      2. ১২
      ব্যাখ্যা
      প্রশ্ন: দুটি সংখ্যার অন্তর বড় সংখ্যাটির ২০%। ছোট সংখ্যাটি ২০ হলে, সংখ্যা দুটির অন্তর কত? 

      সমাধান: 
      ধরি,
      বড় সংখ্যাটি x

      প্রশ্নমতে, 
      x - ২০ = x এর ২০% 
      বা, x - ২০ = x/৫
      বা, ৫x - ১০০ = x
      বা, ৫x - x = ১০০
      বা, ৪x = ১০০ 
      বা, x = ২৫ 

      বড় সংখ্যাটি ২৫
      সংখ্যা দুটির অন্তর = ২৫ - ২০
      = ৫ 
       
      ৩,২৩৯.
      একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
      1. ১০৯ মিটার
      2. ১২০ মিটার
      3. ১৪০ মিটার
      4. ১৫০ মিটার
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?

      সমাধান: 
      একটি রাস্তার পাশে এক সারিতে ১৫ টি গাছ লাগানো আছে। 
      একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার।

      ∴ একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছে দুটি মধ্যে দূরত্ব = ১৪ × ১০ মিটার
      = ১৪০ মিটার 
      ৩,২৪০.
      দোকানের একটি ডিসপ্লে শেলফে থাকা একমাত্র কলমের বাক্সটির অবস্থান বাম দিক থেকে ২৩তম এবং ডান দিক থেকে ১২তম। শেলফটিতে মোট কতটি বাক্স আছে?
      1. ৩২
      2. ২৭
      3. ৩৪
      4. ৩৮
      ব্যাখ্যা

      প্রশ্ন: দোকানের একটি ডিসপ্লে শেলফে থাকা একমাত্র কলমের বাক্সটির অবস্থান বাম দিক থেকে ২৩তম এবং ডান দিক থেকে ১২তম। শেলফটিতে মোট কতটি বাক্স আছে?

      সমাধান:
      কলমের বক্সের অবস্থান বাম থেকে ২৩-তম হলে বামদিকে আরও ২২ টি বক্স আছে ।
      আবার,
      কলমের বক্সের অবস্থান ডান দিক থেকে ১২-তম হলে ডান দিকে আর ১১ টি বক্স রয়েছে।

      ∴ ঐ শেলফে মোট বক্স আছে = (২২ + ১১ + ১) টি = ৩৪ টি

      ৩,২৪১.
      9 × 3 = 6321 এবং 5 × 4 = 3528 হলে 8 × 2 = ?
      1. 8020
      2. 6416
      3. 5614
      4. 3628
      ব্যাখ্যা

      প্রশ্ন: 9 × 3 = 6321 এবং 5 × 4 = 3528 হলে 8 × 2 = ?

      সমাধান:
      9 × 3 = 6321 এবং 5 × 4 = 3528 হলে 8 × 2 =  5614

      9 × 7 = 63 [7 দ্বারা গুণ করে]
      3 × 6 = 18 [7 দ্বারা গুণ করে]
      ∴ 9 × 3 = 6321 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
      এবং
      5 × 7 = 35 [7 দ্বারা গুণ করে]
      4 × 7 = 28 [7 দ্বারা গুণ করে]
      ∴ 5 × 4 = 3528 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

      অনুরূপভাবে,
      8 × 7 = 56 [7 দ্বারা গুণ করে]
      2 × 7 = 14 [7 দ্বারা গুণ করে]
      ∴ 8 × 2 = 5614 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]

      ৩,২৪২.
      একটি ১৫০ মি. দীর্ঘ ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলছে। ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ২৫ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত?
      1. ২৫০ মিটার
      2. ৩০০ মিটার
      3. ৩৫০ মিটার
      4. ২০০ মিটার
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি ১৫০ মি. দীর্ঘ ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলছে। ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ২৫ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত?

      সমাধান:
      ১ ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে ৭২ কি.মি. বা ৭২০০০ মিটার
      ∴ ২৫ সেকেন্ডে অতিক্রম করে (৭২০০০ × ২৫)/৩৬০০ = ৫০০ মিটার

      প্রশ্নমতে,
      ট্রেন + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ৫০০
      ⇒ ১৫০ + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ৫০০
      ∴ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ৫০০ - ১৫০ = ৩৫০ মিটার
      ৩,২৪৩.
      গত পরশু বুধবার হলে আগামী পরশুর পরের দিন কী বার হবে?
      1. শুক্রবার
      2. সোমবার
      3. রবিবার
      4. কোনটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: গত পরশু বুধবার হলে আগামী পরশুর পরের দিন কী বার হবে?

      সমাধান:
      - গত পরশু ছিল বুধবার।
      গতকাল ছিল বৃহস্পতিবার।
      - আজকে শুক্রবার।
      -আগামী কাল হবে শনিবার।
      -আগামী পরশু হবে রবিবার।
      - আগামী পরশুর পরের দিন হবে সোমবার
       
      ৩,২৪৪.
      নির্মল : পঙ্কিল :: ঈশান : ?
      1. পঙ্কিল
      2. নৈর্ঋত
      3. স্নিগ্ধতা
      4. অন্তর্হিত
      ব্যাখ্যা
      প্রশ্ন: নির্মল : পঙ্কিল :: ঈশান : ?

      সমাধান:
      'ঈশান' এর বিপরীতার্থক শব্দ - নৈর্ঋত।

      • অন্যান্য অপশন আলোচনা:
      - 'বিদ্যমান' এর বিপরীতার্থক শব্দ - 'অন্তর্হিত'।
      - 'প্রাখর্য' এর বিপরীতার্থক শব্দ'- স্নিগ্ধতা'।
      - 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ - 'পঙ্কিল'।
      ৩,২৪৫.
      কোন বাক্যটি অশুদ্ধ?
      1. ক) দরিদ্র্যতা বাংলাদেশর প্রধান সমস্যা
      2. খ) অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার
      3. গ) বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে
      4. ঘ) দীনতা প্রশংসনীয় নয়
      ব্যাখ্যা

      সঠিক উত্তরঃ অপশন (ক) এবং অপশন (গ) উভয়ই।
      ব্যাখ্যাঃ দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র্য বানানগুলাে শুদ্ধ কিন্তু দরিদ্র্যতা এবং দারিদ্রতা ভুল। তাই অপশন (ক) অশুদ্ধ। বাক্যটির শুদ্ধরূপ হলোঃ দরিদ্রতা বাংলাদেশের প্রধান সমস্যা।
      এছাড়া অপশন (গ) ও অশুদ্ধ। সঠিক বাক্যটি হলো- বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে; বা বৃক্ষটি মূলসহ উৎপাটিত হয়েছে।
      উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

      ৩,২৪৬.
      চার অংকের বৃহত্তম সংখ্যা যা ৮৮ দ্বারা বিভাজ্য-
      1. ৯৯৪৪
      2. ৯৭৬৮
      3. ৯৯৮৮
      4. ৮৮৮৮
      ব্যাখ্যা
      প্রশ্ন: চার অংকের বৃহত্তম সংখ্যা যা ৮৮ দ্বারা বিভাজ্য-

      সমাধান:
      ৮৮) ৯৯৯৯ (১১৩
             ৮৮
            _________
            ১১৯
              ৮৮
            ________
               ৩১৯
               ২৬৪
            ________
                  ৫৫

      ∴ বৃহত্তম সংখ্যাটি হবে ৯৯৯৯ - ৫৫ = ৯৯৪৪
      ৩,২৪৭.
      নিচের ছবিগুলির মধ্যে পৃথক ছবিটি খুঁজে বের করুন ও উত্তরপত্রে সঠিক স্থানে বৃত্ত পূরণ করুন:
      1. a
      2. b
      3. c
      4. d
      5. e
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের ছবিগুলির মধ্যে পৃথক ছবিটি খুঁজে বের করুন ও উত্তরপত্রে সঠিক স্থানে বৃত্ত পূরণ করুন:


      সমাধান:
      অপশন ঘ বাদে বাকি সবগুলো চিত্র অস্ত্রের। 
      অপশন ঘ ব্যতিক্রম।
      ৩,২৪৮.
      নিম্নের ধারাটি পূর্ণ করতে শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
      ২, ৬, ১২, ৩৬, ৭২, __
      1. ক) ২১৬
      2. খ) ২১৪
      3. গ) ১৪৬
      4. ঘ) ১৪৪
      ব্যাখ্যা

      ২×৩ = ৬
      ৬×২ = ১২
      ১২×৩ = ৩৬
      ৩৬×২ = ৭২
      ৭২×৩ = ২১৬
      (ধারাটিতে পর্যায়ক্রমে ৩ এবং ২ দ্বারা গুন করা হয়েছে)

      ৩,২৪৯.
      একটি গাছের উচ্চতা ৬৪ মি.। প্রতি বছর গাছটি তার উচ্চতার ১/৮ অংশ বৃদ্ধি পায় ,২ বছর পর গাছটির উচ্চতা কত হবে?
      1. ক) ৯১মি.
      2. খ) ৮১মি.
      3. গ) ১১২মি.
      4. ঘ) ১২০মি.
      ব্যাখ্যা

      1 বছর পর গাছের উচ্চতা হবে = 64 + 64 এর 1/8 = 72মি.
      ∴ 2 বছর পর গাছের উচ্চতা হবে = 72 + 72 এর 1/8 = 81মি.

      ৩,২৫০.
      হাসান তার বাড়ি থেকে উত্তর-পশ্চিম দিকে ৩০ মিটার এবং তারপর দক্ষিণ-পশ্চিম দিকে ৩০ মিটার হাঁটল। এরপর সে দক্ষিণ-পূর্ব দিকে ৩০ মিটার হাঁটল। এখন সে তার বাড়ির দিকে ফিরে যেতে চাইলে কোন দিকে যাচ্ছে?
      1. উত্তর-পশ্চিম
      2. দক্ষিণ-পূর্ব
      3. উত্তর-পূর্ব
      4. দক্ষিণ-পশ্চিম
      ব্যাখ্যা

      প্রশ্ন: হাসান তার বাড়ি থেকে উত্তর-পশ্চিম দিকে ৩০ মিটার এবং তারপর দক্ষিণ-পশ্চিম দিকে ৩০ মিটার হাঁটল। এরপর সে দক্ষিণ-পূর্ব দিকে ৩০ মিটার হাঁটল। এখন সে তার বাড়ির দিকে ফিরে যেতে চাইলে কোন দিকে যাচ্ছে?

      সমাধান:


      - হাসান প্রথমে উত্তর-পশ্চিম দিকে ৩০ মিটার হাঁটলে সে ছবিতে দেখানো উপরের বাম দিকের 'A' অবস্থানে পৌঁছায়।
      - সেখান থেকে দক্ষিণ-পশ্চিম দিকে ৩০ মিটার যাওয়ার ফলে সে 'B' বিন্দুর (পশ্চিম দিকে) সাপেক্ষে একটি অবস্থানে আসে।
      - এরপর দক্ষিণ-পূর্ব দিকে ৩০ মিটার হাঁটলে সে নিচের দিকের বা দক্ষিণ-পশ্চিম অংশের 'C' বিন্দুতে পৌঁছায়।
      - বর্তমানে হাসান যে অবস্থানে আছে, সেখান থেকে বাড়ির দিকে যেতে হলে তাকে সরাসরি উত্তর-পূর্ব (North-East) দিকে অর্থাৎ ছবির 'D' বিন্দুর অভিমুখের কোণাকুণি দিকে যাত্রা করতে হবে।

      ∴ বাড়িতে ফিরে যেতে হলে তাকে উত্তর-পূর্ব দিকে যেতে হবে।

      ৩,২৫১.
      ক্রন্দসী শব্দের অর্থ কী?
      1. ক) সুখ ও দুঃখ
      2. খ) স্বর্গ ও মর্ত্য
      3. গ) দুঃখ ও বেদনা
      4. ঘ) চন্দ্র ও সূর্য
      ব্যাখ্যা
      ক্রন্দসী (বিশেষ্য) 
      অর্থ :
      ১ পৃথিবী ও আকাশ; স্বর্গ ও মর্ত্য 
      ওই শোন দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী- রবীন্দ্রনাথ ঠাকুর
       
      উৎস : বাংলা একাডেমি অভিধান। 
      ৩,২৫২.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
      ৯, ১৩, ১১, ১৭, ১৩, ?
      1. ক) ১৯
      2. খ) ২১
      3. গ) ২২
      4. ঘ) ২৩
      ব্যাখ্যা
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
      ৯, ১৩, ১১, ১৭, ১৩, ?


      এখানে
      ২টি সংখ্যা সিরিজ বিদ্যমান। 
      ১ম সংখ্যা সিরিজ = ৯, ১১, ১৩,...... [যা ২ করে বাড়ছে ]
      ২য় সংখ্যা সিরিজ = ১৩, ১৭, ২১,........[যা ৪ করে বাড়ছে]
      ৩,২৫৩.
      প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?
      1. ক) 64
      2. খ) 144
      3. গ) 169
      4. ঘ) 25
      ব্যাখ্যা

      ১ম বৃত্তে: 3²=9 ; 4²=16 ; 5²=25 ; 6²=36
      ২য় বৃত্তে: 4²=16 ; 5²=25 ; 6²=36 ; 7²=49
      ৩য় বৃত্তে: 6²=36 ; 7²=49 ; 8²=64 ; 9²=81

      ৩,২৫৪.
      নিচের শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রম অনুসারে সাজালে কোন ক্রমটি সঠিক হবে?
      1. Pineapple  2. Pomegranate  3. Papaya  4. Plum  5. Peace
      1. 35124
      2. 35142
      3. 51423
      4. 12354
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রম অনুসারে সাজালে কোন ক্রমটি সঠিক হবে?
      1. Pineapple  2. Pomegranate  3. Papaya  4. Plum  5. Peace

      সমাধান:
      শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রম অনুসারে সাজালে পাই,
      Papaya → Peace → Pineapple → Plum → Pomegranate
      3. Papaya
      5. Peace
      1. Pineapple
      4. Plum
      2. Pomegranate

      সুতরাং সঠিক ক্রম: 3 → 5 → 1 → 4 → 2

      ৩,২৫৫.
      'D' যদি ঘড়ির কাঁটার দিকে 40 rpm গতিতে ঘুরে, তবে 'C' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?
      1. 120 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে
      2. 20 rpm গতিতে ঘড়ির কাঁটার দিকে
      3. 100 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে
      4. 80 rpm গতিতে ঘড়ির কাঁটার দিকে
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'D' যদি ঘড়ির কাঁটার দিকে 40 rpm গতিতে ঘুরে, তবে 'C' কেমন গতিতে কোনদিকে ঘুরবে?


      সমাধান:
      আমরা জানি,
      - পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
      - সমান সংখ্যক দাঁত সংশ্লিষ্ট গিয়ার একই গতিতে ঘুরে।
      - যে গিয়ারের দাঁত কম থাকে তার গতি বেশি এবং দাঁত বেশি হলে গতি কম থাকে।

      এখানে,
      - 'D' ঘড়ির কাঁটার দিকে ঘুরে।
      - 'C' গিয়ারটি 'D' গিয়ারের সাথে যুক্ত হওয়ায় 'C' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে।
      - 'D' এর দাঁত সংখ্যা 'C' এর দাঁতের তিনগুণ হওয়ায়। 'C' এর গতি 'D' এর তিনগুণ হবে।
      অর্থাৎ, 'C' এর গতি হবে= 3 × 40= 120 rpm.

      ∴ C গিয়ারটি 120 rpm গতিতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।

      ৩,২৫৬.
      If it is Monday today, which day will come after 61 days of it?
      1. ক) Thursday
      2. খ) Sunday
      3. গ) Monday
      4. ঘ) Saturday
      ব্যাখ্যা

      Each day of the week is repeated after 7 days.
      So, after 63 days, it will be Monday.
      ∴ After 61 days, it will be Saturday.

      ৩,২৫৭.
      “এ জগতে হায় সেই বেশি চায়” লাইনটির স্রষ্টা কে?
      1. কালিদাস রায়
      2. মাইকেল মাধুসূদন দত্ত
      3. রবীন্দ্রনাথ ঠাকুর
      4. কৃত্তিবাস ওঝা
      ব্যাখ্যা

      প্রশ্ন: “এ জগতে হায় সেই বেশি চায়” লাইনটির স্রষ্টা কে?

      সমাধান:
      "এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি-
      রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।"
      পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'দুই বিঘা জমি' কবিতার অন্তর্ভুক্ত।

      - 'কাহিনী' কাব্যগ্রন্থটি ১৯০০ সালে প্রকাশিত হয়।
      - পরবর্তীতে 'কথা' কাব্যগ্রন্থের সহযোগে 'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থ প্রকাশ পায়।
      - তিনি ১৩০২ বঙ্গাব্দের ৩১ জ্যৈষ্ঠ 'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেন।

      উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

      ৩,২৫৮.
      ঘড়িতে যখন ৬ : ২০ বাজে তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়?
      1. ১১০°
      2. ৯০°
      3. ৭০°
      4. ৫৫°
      ব্যাখ্যা
      প্রশ্ন: ঘড়িতে যখন ৬ : ২০ বাজে তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়?

      সমাধান:
      ঘড়িতে যখন ৬ : ২০ বাজে তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যের কোণঃ
      ∴ মধ্যবর্তী কোণ = | (11m - 60h)/2 |°
      = | {(11 × 20) - (60 × 6)}/2 |°
      = | (220 - 360)/2 |°
      = | (- 140)/2 |°
      = | - 70 |°
      = 70°

      ∴ তখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 70° হয়।
      ৩,২৫৯.
      ___________ মতো আবার ৪৭ তম বিসিএসে ভুল দাগিয়ে আইসো না। 
      1. কেঁচে গণ্ডুষের  
      2. একাদশে বৃহস্পতির 
      3. খোদার খাসির
      4. গোবেচরার 
      ব্যাখ্যা

      প্রশ্ন: ___________ মতো আবার ৪৭ তম বিসিএসে ভুল দাগিয়ে আইসো না। 

      সমাধান:
      • খোদার খাসির মতো আবার ৪৭ তম বিসিএসে ভুল দাগিয়ে আইসো না। 

      - 'খোদার খাসি' বাগধারার অর্থ = ভাবনাচিন্তাহীন।

      • অপশন আলোচনা:
      - কেঁচে গন্ডুষ বাগধারার অর্থ নতুন করে/পুনরায় শুরু করা।
      - গোবেচরা' বাগধারাটির অর্থ- 'নিরীহ'। 
      - 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।

      ৩,২৬০.
      নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 
      1. 8 টি
      2. 6 টি
      3. 10 টি
      4. 7 টি
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 

      সমাধান:

      একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3 = 3 টি 
      দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 34, 35 = 2 টি 
      সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12345 = 1 টি 

      ∴ মোট ত্রিভুজ আছে = 3 + 2 + 1 = 6 টি

      ৩,২৬১.
      যদি এরকম নিয়ম থাকে যে, A + B মানে, A, B এর মা। A - B মানে, A, B এর ভাই। A % B মানে, A, B এর বাবা। A X B মানে, A, B এর বোন। তাহলে, নিচের কোনটি দ্বারা P, Q এর মামা হবে?
      1. ক) Q - N + M x P
      2. খ) P + S x N - Q
      3. গ) P - M + N x Q
      4. ঘ) Q - S % P
      ব্যাখ্যা

      P - M → P হচ্ছে M এর ভাই।
      M + N → M হচ্ছে N এর মা।
      N x Q → N হচ্ছে এর বোন।
      তার মানে হচ্ছে, P, N এবং Q এর মামা।

      ৩,২৬২.
      নিচের কোন বানানটি ভুল?
      1. Occasion
      2. Achievement
      3. Comparsion
      4. Pneumonia
      ব্যাখ্যা
      • 'Comparsion' বানানটি ভুল। এর সঠিক বানান - Comparison.

      আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
      - Occasion, 
      - Embarrass, 
      - Achievement, 
      - Committee, 
      - Accelerate, 
      - Pneumonia.

      উৎস: Accessible Dictionary. ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

      ৩,২৬৩.
      প্রদত্ত ধারাটির পরবর্তী সংখ্যাটি কত হবে? 
      2, 3, 5, 8, 12, ___
      1. ক) 15
      2. খ) 16
      3. গ) 17
      4. ঘ) 18
      ব্যাখ্যা
      ১ম পদ = 2
      ২য় পদ = 2 + 1 =3
      ৩য় পদ = 3 + 2 = 5
      ৪র্থ পদ = 5 + 3 = 8
      ৫ম পদ = 8 + 4 = 12
      ৬ষ্ঠ পদ = 12 + 5 = 17
      ৩,২৬৪.
      প্রশ্নবোধক স্থানে কত সংখ্যা হবে?
      1. ক) 0
      2. খ) 7
      3. গ) 1
      4. ঘ) 12
      ব্যাখ্যা

      কলাম গুলিতে কাজ করতে হবে।
      উপরের সংখ্যাটি সাথে কেন্দ্রের সংখ্যাটি বিয়োগ করলে, নীচের সারির সংখ্যা পাওয়া যায়।
      7 - 6 = 1
      3 - 1 = 2
      সুতরাং সংখ্যাটি 9 - 2 = 7 হবে

      ৩,২৬৫.
      নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
      1. মৃত্যুক্ষুধা
      2. সোনারতরী
      3. বাঁধনহারা
      4. কুহেলিকা
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

      সমাধান:
      • মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, ও কুহেলিকা — তিনটিই কাজী নজরুল ইসলামের রচনা।
      অন্যদিকে,
      সোনারতরী — রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ।

      ∴ সঠিক উত্তর: খ) সোনারতরী — এটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

      ৩,২৬৬.
      এরোপ্লেন বাতাসের চেয়ে হালকা।
      1. হ্যা
      2. না
      3. প্রশ্নটিতে দুইটি অপশন ছিল
      4. প্রশ্নটিতে দুইটি অপশন ছিল।
      ব্যাখ্যা
      প্রশ্ন: এরোপ্লেন বাতাসের চেয়ে হালকা।

      সমাধান:
      সাধারণত এরোপ্লেনের ভেতরের বাতাস সব সময়ই পরিবেশের বাতাসের চেয়ে হালকা হয় না। 
      তাছাড়া, এরোপ্লেন বাতাসের চেয়ে কখনই হালকা না।
      ৩,২৬৭.
      কোন সংখ্যাটি পরে আসবে?
      ৮, ৪, ২, ১, ১/২, ১/৪,
      1. ১/৮
      2. ১/৪
      3. ১/৫
      4. ১/৬
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন সংখ্যাটি পরে আসবে?
      ৮, ৪, ২, ১, ১/২, ১/৪,

      সমাধান: 
      ১ম পদ = ৮ 
      ২য় পদ = ৮ ÷ ২ = ৪
      ৩য় পদ = ৪  ÷ ২ = ২
      ৪র্থ পদ = ২ ÷ ২ = ১
      ৫ম পদ = ১ ÷ ২ =১/২
      ৬ষ্ঠ পদ = (১/২) ÷ ২ =  (১/২) × (১/২)  = ১/৪
      ৭ম পদ = (১/৪)  ÷ ২  = (১/৪) × (১/২) = ১/৮
      ৩,২৬৮.
      Bangladesh : Taka : : Burma :
      1. Krona
      2. Lira
      3. Peso
      4. Kyat
      ব্যাখ্যা
      প্রশ্ন: Bangladesh : Taka : : Burma :

      সমাধান:
      "Bangladesh" এর মুদ্রার নাম Taka এবং "Burma" এর মুদ্রার নাম Kyat.
      তেমনি,
      Argentina = Peso
      Turkey = Lira
      Sweden = Krona
      ৩,২৬৯.
      ০, ৩, ৮, ১৫, ........ ধারাটির নবম পদ হবে?
      1. ৬৩
      2. ৮০
      3. ৪৮
      4. ৩৫
      ব্যাখ্যা
      প্রশ্ন: ০, ৩, ৮, ১৫, ........ ধারাটির নবম পদ হবে?

      সমাধান:
      এখানে,
      ১ম পদ = ০
      ২য় পদ = ০ + ৩ = ৩
      ৩য় পদ = ৩ + ৫ = ৮

      ৪র্থ পদ = ৮ + ৭ = ১৫
      ৫ম পদ = ১৫ + ৯ = ২৪
      ৬ষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫

      ৭ম পদ = ৩৫ + ১৩ = ৪৮
      ৮ম পদ = ৪৮ + ১৫ = ৬৩
      ৯ম পদ = ৬৩ + ১৭ = ৮০
      ৩,২৭০.
      শুদ্ধ বানান কোনটি? 
      1. ক) নিপিড়ীত
      2. খ) নিপীড়িত
      3. গ) নীপিড়িত
      4. ঘ) নিপিড়িত
      ব্যাখ্যা
      শুদ্ধ বানান হলো: নিপীড়িত 
       এর অর্থ: ১.নির্যাতিত 
                    ২. নিগৃহীত 

      [উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
      ৩,২৭১.
      যদি TOUR দিয়ে 1234, CLEAR দিয়ে 56784 এবং SPARE দিয়ে 90847 বোঝায়, RULES দিয়ে নিচের কোনটি বোঝাবে?
      1. 43769
      2. 34679
      3. 43697
      4. 43679
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি TOUR দিয়ে 1234, CLEAR দিয়ে 56784 এবং SPARE দিয়ে 90847 বোঝায়, RULES দিয়ে নিচের কোনটি বোঝাবে?

      সমাধান:
      এখানে 
      T → 1
      O → 2
      U → 3
      R → 4

      C → 5
      L → 6
      E → 7
      A → 8
      R → 4

      S → 9
      P → 0
      A → 8
      R → 4
      E → 7

      সুতরাং 
      RULES  →  43679

      ৩,২৭২.
      'ননীর পুতুল' বাগধারাটির অর্থ কী?
      1. অসার
      2. শ্রমবিমুখ
      3. নিতান্ত অলস
      4. কোনটিই নয় 
      ব্যাখ্যা

      প্রশ্ন: 'ননীর পুতুল' বাগধারাটির অর্থ কী?

      সমাধান:
      'ননীর পুতুল' বাগধারাটির অর্থ - শ্রমবিমুখ

      অন্যদিকে:
      - 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - নির্জীব বা অসার।
      - 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।

      উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

      ৩,২৭৩.
      কোন পাত্রের তরল সবচেয়ে দেরীতে ফুটতে শুরু করবে?
      1. ক) A
      2. খ) B
      3. গ) C
      4. ঘ) সকল পাত্রে একই সময়ে
      ব্যাখ্যা

      প্রশ্ন: কোন পাত্রের তরল সবচেয়ে দেরীতে ফুটতে শুরু করবে?

       
      সমাধান:
      অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ৮০° সেলসিয়াস
      পানির স্ফুটনাঙ্ক ১০০° সেলসিয়াস
      পারদের স্ফুটনাঙ্ক ৩৫৬.৭° সেলসিয়াস

      পারদের স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হওয়ায়,
      C পাত্রের তরল এখানে দেরীতে ফুটতে শুরু করবে। 

      ৩,২৭৪.
      X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
       
      1. 1
      2. 2
      3. 3
      4. 4
      ব্যাখ্যা
      প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
       

      সমাধান:

      ∴ 3নং চিত্রের মতো প্যাটার্ন তৈরি হবে।
      ৩,২৭৫.
      5 ঘণ্টা 10 মিনিটে একটা ঘড়ির ঘণ্টার কাটা কতটুকু ঘুরবে?
      1. 145°
      2. 150°
      3. 155°
      4. 160°
      ব্যাখ্যা

      বারো ঘণ্টায় ঘণ্টার কাটা ঘুরে = 360°.
      5 ঘণ্টা 10 মিনিট বা 31/6 ঘণ্টায় = (360/12 x 31/6)° = 155° ঘুরে.

      ৩,২৭৬.
      এক কাঠা জমিতে ধান রোপণ করতে তমালের লাগে ৪০ মিনিট এবং অরুণের লাগে ২৪ মিনিট। উভয়ে একত্রে ধান রোপণ করা শুরু করলে ১ কাঠা জমিতে কত মিনিটে ধান রোপণের কাজটি সম্পন্ন করতে পারবে?
      1. ১৫ মিনিটে
      2. ১৯ মিনিটে
      3. ২১ মিনিটে
      4. ৩২ মিনিটে
      ব্যাখ্যা
      প্রশ্ন: এক কাঠা জমিতে ধান রোপণ করতে তমালের লাগে ৪০ মিনিট এবং অরুণের লাগে ২৪ মিনিট। উভয়ে একত্রে ধান রোপণ করা শুরু করলে ১ কাঠা জমিতে কত মিনিটে ধান রোপণের কাজটি সম্পন্ন করতে পারবে?

      সমাধান:
      তমাল ১ মিনিটে করে কাজটির = ১/৪০ অংশ
      অরুণ ১ মিনিটে করে কাজটির = ১/২৪ অংশ
      তমাল ও অরুণ একত্রে ১ মিনিটে করে কাজটির = (১/৪০) + (১/২৪) অংশ
      = (৩ + ৫)/১২০ = ৮/১২০ = ১/১৫ অংশ

      তমাল ও অরুণ ১/১৫ অংশ কাজ করে = ১ মিনিটে
      ∴ তমাল ও অরুণ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (১৫ × ১)/১ মিনিটে
      = ১৫ মিনিটে
      ৩,২৭৭.
      স্ক্রু খোলা এবং ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক- 
      1. বিপরীত দিকে
      2. একই দিকে
      3. উলম্ব রেখায়
      4. সবগুলোই হতে পারে
      ব্যাখ্যা

      প্রশ্ন: স্ক্রু খোলা এবং ঘড়ির কাঁটার ঘূর্ণন গতির দিক-

      সমাধান:
      সাধারণ ডানহাতি স্ক্রু খোলার জন্য (অর্থাৎ বের করতে) ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে হয়।

      যেখানে,
      স্ক্রু লাগাতে (ভিতরে ঢোকাতে) ⇒ ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে হয়। 
      স্ক্রু খোলতে (বের করতে) ⇒ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাতে হয়।

      সুতরাং, স্ক্রু খোলার ঘূর্ণনের দিক এবং ঘড়ির কাঁটার গতির দিক বিপরীত।

      ৩,২৭৮.
      The nature of balance between prey and predator has been increasingly ____, most frequently by human intervention.
      1. celebrated
      2. predicted
      3. observed
      4. questioned
      ব্যাখ্যা

      celebrated - উদযাপন করা।
      predicted - ভবিষ্যদ্বাণী করা। 
      observed - পর্যবেক্ষণ করা। 
      questioned - সন্দেহ প্রকাশ করা। 

      • প্রশ্নের বাক্যটিতে মানুষের কর্মকান্ড দ্বারা পরিবেশের ভারসাম্য প্রশ্নবিদ্ধ হওয়া অর্থে 'questioned' শব্দটি ব্যবহৃত হবে। 

      Complete Sentence - The nature of balance between prey and predator has been increasingly questioned, most frequently by human intervention.
      Meaning - শিকার এবং শিকারীর মধ্যে ভারসাম্যের প্রকৃতি ক্রমবর্ধমানভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, প্রায়শই মানুষের হস্তক্ষেপ দ্বারা। 

      ৩,২৭৯.
      GARDEN-এর কোড যদি TZIWVM এবং FLOWER এর কোড যদি UOLDVI হয়, তাহলে FOREST-এর কোড কী হবে?
      1. ULIVHG
      2. MBSTQD
      3. HZSECQ
      4. CPUSMF
      ব্যাখ্যা
      প্রশ্ন: GARDEN-এর কোড যদি TZIWVM এবং FLOWER এর কোড যদি UOLDVI হয়, তাহলে FOREST-এর কোড কী হবে?

      সমাধান:

      ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
      GARDEN = TZIWVM
      FLOWER = UOLDVI

      একই ভাবে,
      FOREST = ULIVHG
      ৩,২৮০.
      ২৫/? = ?/৮১ প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত?
      1. ১০
      2. ১১
      3. ৪৫
      4. ৫৫
      ব্যাখ্যা
      প্রশ্ন: ২৫/? = ?/৮১ প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত?

      সমাধান:
      ২৫/? = ?/৮১
      ⇒ ? × ? = ২৫ × ৮১
      ⇒ ? = ২৫ × ৮১
      ⇒ ? = ৫ × ৯
      ∴ ? = ৪৫
      ৩,২৮১.
      নিচের কোনটি ব্যতিক্রম?
      1. নরওয়ে
      2. সুইডেন
      3. পোল্যান্ড
      4. ফিনল্যান্ড
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

      সমাধান:
      প্রদত্ত শব্দগুলোর (দেশের নাম) মধ্যে ব্যাতিক্রম হলো পোল্যান্ড।

      প্রদত্ত দেশগুলোর মধ্যে নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ড হলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের দেশ।

      অন্যদিকে, পোল্যান্ড হলো মধ্য ইউরোপের একটি দেশ, অর্থাৎ এটি ভৌগোলিকভাবে অন্য তিনটির থেকে ব্যতিক্রম।

       উৎস: Worldatlas.com

      ৩,২৮২.
      কোন চিত্রটি ভিন্ন ধরনের?
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন চিত্রটি ভিন্ন ধরনের?

        সমাধান:
        প্রদত্ত অপশনের চিত্রগুলো লক্ষ্য করলে দেখা যায় যে, অপশন - ক, খ, গ সবগুলো চিত্রই ত্রিমাত্রিক। অর্থাৎ যথাক্রমে কোণক, বেলন ও ঘনবস্তু।
        কিন্তু, অপশন- ঘ এর চিত্রটি দ্বিমাত্রিক। যা ত্রিভুজ নির্দেশ করে।

        ∴ অপশন - ঘ  চিত্রটি ভিন্ন।
        ৩,২৮৩.
        নিচের কোন বানানটি অশুদ্ধ?
        1. অগ্নিমান্দ্য
        2. স্ফূর্তি
        3. ফণী
        4. ক্ষুন্ন
        ব্যাখ্যা
        • 'ক্ষুন্ন' বানানটি অশুদ্ধ।
        এর শুদ্ধ বানান- 'ক্ষুণ্ন'।

        • 'ক্ষুণ্ন' শব্দের অর্থ:
        'চূর্ণিত, চূর্ণীকৃত।

        অন্যদিকে,
        'অগ্নিমান্দ্য' শব্দের অর্থ: পরিপাকশক্তি হ্রাস; অজীর্ণ রোগ।
        'স্ফূর্তি' শব্দের অর্থ: হর্ষযুক্ত; প্রফুল্ল।
        'ফণী' শব্দের অর্থ: ফণাবিশিষ্ট, সাপ।

        উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
        ৩,২৮৪.
        একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে (অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে) আরও ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? 
        1. দক্ষিণ-পূর্ব
        2. উত্তর-পশ্চিম
        3. উত্তর-পূর্ব
        4. দক্ষিণ-পশ্চিম
        ব্যাখ্যা

        প্রশ্ন: একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে (অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে) আরও ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে? 

        সমাধান: 

        প্রাথমিক অবস্থায় লোকটি উত্তর-পশ্চিম দিকে মুখ করছে।
        তারপর ৯০° ঘুরলে উত্তর-পূর্ব দিকে মুখ আছে। 

        আবার,
        ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরলে তার অবস্থান হবে পশ্চিম-দক্ষিণ। 
        তারপর ৯০° ঘুরলে তার অবস্থান হবে - দক্ষিণ-পূর্ব। 

        সুতরাং সে এখন দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে আছে।

        ৩,২৮৫.
        দ্বিতীয় শ্রেণির লিভারে ফালক্রাম কোথায় থাকে?
        1. প্রযুক্ত বলের পাশে
        2. প্রযুক্ত বল ও ভারের মাঝখানে
        3. যেকোনো প্রান্তে
        4. উপরের কোনোটিই নয় 
        ব্যাখ্যা

        প্রশ্ন: দ্বিতীয় শ্রেণির লিভারে ফালক্রাম কোথায় থাকে?

        সমাধান:
        লিভার যন্ত্র:
        লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
        • লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
        - লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
        - বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
        - ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

        • প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
        • প্রথম শ্রেণির লিভার:
        - এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
        - যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

        দ্বিতীয় শ্রেণির লিভার;
        - এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
        - যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

        • তৃতীয় শ্রেণির লিভার:
        - এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
        - যেমন: চিমটা।

        ৩,২৮৬.
        এক ব্যক্তি ৬ মাইল পশ্চিমে, ৫ মাইল দক্ষিণে, এর পর আবার ৬ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?
        1. ১৩ মাইল
        2. ১৭ মাইল
        3. ১৫ মাইল
        4. ১২ মাইল
        ব্যাখ্যা
        প্রশ্ন: এক ব্যক্তি ৬ মাইল পশ্চিমে, ৫ মাইল দক্ষিণে, এর পর আবার ৬ মাইল পশ্চিমে যায়। যাত্ৰাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?

        সমাধান:

        এক ব্যক্তি  D হতে ৬ মাইল পশ্চিমে E তে গেল এবং E হতে ৫ মাইল দক্ষিণে B তে গেল। 
        আবার B হতে ৬ মাইল পশ্চিমে A তে গেল। 
        AD কে যদি অতিভুজ বিবেচনা করি তাহলে লম্ব = CD এবং ভূমি = AC
        AC = AB + BC = (৬ + ৬) মাইল = ১২ মাইল
        EB = CD = ৫ মাইল

        সুতরাং  যাত্রাস্থান হতে তার সরাসরি দূরত্ব
        =  A হতে D এর দূরত্ব 
        = AD

        ∴ AD = AC + CD
        = ১২ + ৫
        = ১৪৪ + ২৫
        = ১৬৯
        ∴ AD  = √১৬৯ = ১৩
        অতএব, যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব ১৩ মাইল।
        ৩,২৮৭.
        X চিত্রটি নিচের কোন চিত্রে লুকায়িত আছে?
        1. a
        2. b
        3. c
        4. d
        ব্যাখ্যা
        প্রশ্ন: X চিত্রটি নিচের কোন চিত্রে লুকায়িত আছে?


        সমাধান:

        X চিত্রটি নিচের c চিত্রে লুকায়িত আছে।
        ৩,২৮৮.
        নিচের কোন বানানটি সঠিক?
        1. ক) দূর্লভ
        2. খ) মন্ত্রীসভা
        3. গ) স্বরস্বতী
        4. ঘ) হীনম্মন্যতা
        ব্যাখ্যা

        হীনম্মন্যতা বানানটি সঠিক।

        প্রশ্নের অন্যান্য অপশনগুলোর সঠিক উত্তরঃ
        দূর্লভ - দুর্লভ
        মন্ত্রীসভা - মন্ত্রিসভা
        স্বরস্বতী - সরস্বতী
        মূমর্ষ - মুমূর্ষ
        স্বস্ত্রীক - সস্ত্রীক/
        উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

        ৩,২৮৯.
        নিচের ছবিগুলোর পাশের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?





        ব্যাখ্যা

        প্রশ্ন: নিচের ছবিগুলোর পাশের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে?


        সমাধান: 

        এখানে, 
        ১ম চিত্র থেকে ২য় চিত্রে তীরের দিক ঘড়ির কাঁটার দিকে ১৩৫° ঘুরে, ২য় চিত্র থেকে ৩য় চিত্রে তীরের দিক ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে। 
        আবার, ৩য় চিত্র থেকে ৪র্থ চিত্রে তীরের দিক ঘড়ির কাঁটার দিকে ১৩৫° ঘুরবে। 
        সেই হিসাবে সঠিক উত্তর ৩ নং। 

        ৩,২৯০.

        In the square above, M, N, P and Q are midpoints of the sides. If the area of the square region is A, what is the area of the shaded region?
        1. (1/3)A
        2. (1/2)A
        3. (2/3)A
        4. (3/4)A
        ব্যাখ্যা
        প্রশ্ন:
        In the square above, M, N, P and Q are midpoints of the sides. If the area of the square region is A, what is the area of the shaded region?

        সমাধান:

        যেহেতু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = A 
        বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √A 
        যেহেতু, M, N, P, Q বাহুগুলোর মধ্যবিন্দু। তাই, LM = LN = PR = QR = √A/2
        ΔMLN ও ΔPRQ সমকোণী ত্রিভুজ।

        ΔMLN ও ΔPRQ এর ক্ষেত্রফল = (1/2) × (√A/2) × (√A/2) × 2
        = A/4
        ছায়াযুক্ত অঞ্চলের ক্ষেত্রফল = A - (A/4) = 3A/4
        ৩,২৯১.
        1. ক) 18
        2. খ) 68
        3. গ) 81
        4. ঘ) 52
        ব্যাখ্যা

        4 x 8 + 7 = 39
        6 x 3 + 9 = 27
        9 x 7 + 5 = 68

        ৩,২৯২.
        নিচের যন্ত্রটির নাম কী?
        1. Wire stripper
        2. Splice Connector
        3. Screwdriver
        4. None of these
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের যন্ত্রটির নাম কী?


        সমাধান:
        চিত্রে উল্লিখিত যন্ত্রটির নাম Wire stripper। এটি একটি হ্যান্ড টুল, যা সাধারণত বৈদ্যুতিক তারের বাইরের আবরণ (insulation) সরানোর জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন আকারের তার কাটতে এবং নির্দিষ্ট লম্বার insulation সরিয়ে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে, যাতে ভেতরের ধাতব অংশ উন্মোচিত হয়। সাধারণত ইলেকট্রিশিয়ান এবং ইলেকট্রনিক্স কাজের জন্য এই টুলটি ব্যবহার করা হয়।
        ৩,২৯৩.
        কোনটি শুদ্ধ বানান?
        1. Imperrturbable
        2. Imperturbable
        3. Imparturbeble
        4. Imperturbeble
        ব্যাখ্যা
        Imperturbable (adjective)
        English Meaning: Staying calm and controlled despite problems or difficulties.
        Bangla Meaning: (আনুষ্ঠানিক) নির্বিকার; অবিচলিতচিত্ত; শান্ত; অচঞ্চল।
        Synonyms: Unperturbed (অবিচলিত; নির্বিকার), Tranquil (শান্ত; চুপচাপ), Sedate (সমাহিত; শান্ত; প্রসন্ন).
        Antonyms: Edgy (খিটখিটে স্বভাবের), Excitable (সহজে উত্তেজিত বা আন্দোলিত করানো যায় এমন).
        Other Forms: Imperturbability [ইম্‌পাটাবাবিলাটি] (noun) নির্বিকারত্ব; অবিচলিতচিত্ততা; অপরিপ্লবত্ব; অচাঞ্চল্য।
        Example Sentence: ‘The city looked down and felt a strange sense of imperturbable calm.

        ’Source: Live MCQ Lecture
        ৩,২৯৪.
        ব্যাধিই সংক্রামক, ______ নয়।
        1. ক) শরীর
        2. খ) মন
        3. গ) স্বাস্থ্য
        4. ঘ) দেহ
        ব্যাখ্যা
        ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয় - প্রমথ চৌধুরী; ( বই পড়া প্রবন্ধ ; নবম-দশম শ্রেণি)
        ৩,২৯৫.
        দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ১৭০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?
        1. ০ মিটার
        2. ১৭০ মিটার
        3. ৫০ মিটার
        4. ২০০ মিটার
        ব্যাখ্যা

        প্রশ্ন: দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ১৭০ মিটার। ১ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?

        সমাধান:
        যেহেতু নৌকা দুইটির গতিবেগ একই, সেহেতু তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে।
        অর্থাৎ ১ ঘণ্টা পরও তাদের মধ্যবর্তী দূরত্ব থাকবে ১৭০ মিটার।

        ৩,২৯৬.
        Mr. P খুবই চতুর লোক, সে সবসময় অল্প শ্রমে অধিক কাজ আদায় করতে পারে। সে একটি লিভার যন্ত্র ব্যবহার করে ৫০ নিউটন বল প্রয়োগ করে ২০০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?
        ব্যাখ্যা
        প্রশ্ন: Mr. P খুবই চতুর লোক, সে সবসময় অল্প শ্রমে অধিক কাজ আদায় করতে পারে। সে একটি লিভার যন্ত্র ব্যবহার করে ৫০ নিউটন বল প্রয়োগ করে ২০০ নিউটন ভার তোলতে পারে। যন্ত্রটির যান্ত্রিক সুবিধা কত?

        সমাধান:
        - লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
        ∴ যান্ত্রিক সুবিধা = ২০০/৫০ = ৪
        ৩,২৯৭.
        কোন বাক্যে শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
        1. এ কথা প্রমাণ হয়েছে।
        2. তিনি সস্ত্রীক কুমিল্লা থাকেন।
        3. পূর্বদিকে সূর্য উদয় হয়।
        4. সবিনয় পূর্বক নিবেদন করি
        ব্যাখ্যা

        প্রশ্ন: কোন বাক্যে শুদ্ধ প্রয়োগ ঘটেছে?

        সমাধান:
        • শুদ্ধ প্রয়োগ ঘটেছে : তিনি সস্ত্রীক কুমিল্লা থাকেন।

        • বাক্যে যথার্থ শব্দ প্রয়োগ না করায় বাক্য গঠনে ভুল হয়। 
        যেমন-
        ⇒ অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক কুমিল্লা থাকেন।
        ⇒ শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক কুমিল্লা থাকেন।

        অন্য অপশনে, 
        অশুদ্ধ: এ কথা প্রমাণ হয়েছে। 
        শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।  

        অশুদ্ধ: পূর্বদিকে সূর্য উদয় হয়।
        শুদ্ধ: পূর্বদিকে সূর্য উদিত হয়।

        অশুদ্ধ: সবিনয় পূর্বক নিবেদন করি।
        শুদ্ধ: বিনয়পূর্বক নিবেদন করি।

        উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

        ৩,২৯৮.
        কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
        ৩, ৪, ১০, ১১, ২৪, ২৯, ৫২, ৫৩
        1. ১০
        2. ১১
        3. ২৪
        4. ২৯
        ব্যাখ্যা
        প্রদত্ত ধারাটি : ৩, ৪, ১০, ১১, ২৪, ২৯, ৫২, ৫৩
        এখানে দুটি ধারা রয়েছে।

        ১ম ধারা :  ৩    ১০    ২৪    ৫২
        পার্থক্য        ৭     ১৪     ২৮

        ২য় ধারা :  ৪    ১১    ২৯     ৫৩
        পার্থক্য        ৭     ১৪     ২৮

        ৪ + ৭ = ১১
        ১১ + ১৪ = ২৫
        ২৫ + ২৮ = ৫৩

        সঠিক ধারাটি হবে - ৩, ৪, ১০, ১১, ২৪, ২৫, ৫২
        ২৯ সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়।

        [ সংখ্যাগত দক্ষতা - যৌক্তিক সংখ্যা ]
        ৩,২৯৯.
        নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
        1. ক) 671
        2. খ) 462
        3. গ) 396
        4. ঘ) 427
        ব্যাখ্যা
        নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম? 

        সমাধান:
        427 ছাড়া প্রদত্ত সংখ্যাগুলো মধ্যে ১ম অঙ্ক ও শেষ অঙ্কের যোগফল মাঝের অঙ্কটি হয়।
        ৩,৩০০.
        ক, খ এর বোন। গ, খ এর মা। ঘ, গ এর বাবা। ঙ, ঘ এর মা। ক, ঘ এর -?
        1. দাদী
        2. নাতি
        3. নানী
        4. নাতনী
        ব্যাখ্যা
        প্রশ্ন: ক, খ এর বোন। গ, খ এর মা। ঘ, গ এর বাবা। ঙ, ঘ এর মা। ক, ঘ এর -?

        সমাধান: 
        ক, খ এর বোন। ⇒ ক একজন মেয়ে। 
        গ, খ এর মা।
        ∴ গ, (ক ও খ এর মা)

        ঙ, ঘ এর মা।
        ∴ ঙ, গ এর দাদী।

        ঘ, গ এর বাবা।
        ∴ ঘ, (ক ও খ এর নানা) ⇒ ক, ঘ এর নাতনী