বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৩০ / ১৩৫ · ২,৯০১৩,০০০ / ১৩,৫৮৯

২,৯০১.
'Genus' শব্দের বহুবচন হল-
  1. Geniuses
  2. Genera
  3. Genesis
  4. Generous
ব্যাখ্যা
প্রশ্ন: 'Genus' শব্দের বহুবচন হল-

সমাধান:
'Genus' এর বহুবচন হল 'Genera'
Genus - প্রাণী বা উদ্ভিদের গণ।

অপরদিকে,
Genius এর বহুবচন হল Genii/ Geniuses.
Genius - প্রতিভা; সৃজনী ক্ষমতা।
Genesis - সূচনা; প্রারম্ভিক বিন্দু।
Generous - উদার; সহৃদয়
 
২,৯০২.
আমার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ে আমার কী হয়? 
  1. ক) বোন
  2. খ) খালা
  3. গ) ফুফু
  4. ঘ) ভাগ্নি
ব্যাখ্যা
আমার বাবার বোনের বাবা আমার দাদা । 
দাদার একমাত্র ছেলে হলো আমার বাবা। 
বাবার মেয়ে মানে আমার বোন।
২,৯০৩.
Which one of the following equals the number of multiples of 3 between 102 and 210, inclusive?
  1. ক) 32
  2. খ) 33
  3. গ) 36
  4. ঘ) 37
ব্যাখ্যা

The numbers 102 and 210 are themselves multiples of 3.
also a multiple of 3 exists once in every three consecutive integers.
Counting the multiples of 3 starting with 1 for 102,
2 {= 1 + (105 - 102)/3 = 1+ 1 = 2 } for 105,
3 { = 1 +(108 - 102)/3 = 1 + 2 = 3} for 108,
and so on, the count we get for 210 equals 1+(210 - 102)/3 = 1 + 36 = 37,
hence the answer is 37

২,৯০৪.
৫০ কেজি মিশ্রণে চাল ও ডালের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত কেজি ডাল মেশালে অনুপাত ৭ : ৮ হবে?
  1. ২০ কেজি
  2. ২৫ কেজি
  3. ১৫ কেজি
  4. ৩০ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ কেজি মিশ্রণে চাল ও ডালের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত কেজি ডাল মেশালে অনুপাত ৭ : ৮ হবে?

সমাধান:
দেওয়া আছে,
​মিশ্রণের অনুপাত = ৭ : ৩
​মোট অংশ = ৭ + ৩ = ১০

∴ ​মিশ্রণে চালের পরিমাণ = ৫০ এর (৭/১০) = ৩৫ কেজি
এবং ​ডালের পরিমাণ = ৫০ এর (৩/১০) = ১৫ কেজি 

​ধরি,
​ডাল মেশাতে হবে = ক কেজি 

​প্রশ্নমতে,
​৩৫/(১৫ + ক) = ৭/৮
⇒ ​৭(১৫ + ক) = ৩৫ × ৮
​ ⇒ ১০৫ + ৭ক = ২৮০
​ ⇒ ৭ক = ২৮০ - ১০৫
 ⇒ ​৭ক = ১৭৫
 ⇒ ​ক = ১৭৫/৭ 
​ ⇒ ক = ২৫ 

​∴ ডাল মেশাতে হবে ২৫ কেজি।  

২,৯০৫.
6, 9, 15, 21, 24, 28, 30 - Which number doesn’t belong here?
  1. 28
  2. 21
  3. 24
  4. 30
ব্যাখ্যা
28 ব্যতীত অন্য সংখ্যাগুলো 3 এর গুণিতক।
২,৯০৬.
নিচের কোন চাকাটি সবচেয়ে ধীরে ঘুরবে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন চাকাটি সবচেয়ে ধীরে ঘুরবে?

 সমাধান:
ছবিতে যথাক্রমে A, B, C এবং D চিহ্নিত চারটি পুলি আছে ।

পুলির বৃত্তাকার ব্যাস যতো বড় হবে, পুলিটি তত ধীরে ঘুরবে কারণ একটি সম্পূর্ণ ঘূর্ণণের জন্য বেশি দূরত্ব অতিক্রম করতে হয়।
অর্থাৎ, বড় পুলি ধীরে ঘুরবে, ছোট পুলি দ্রুত ঘুরবে।
এখানে, 
পুলি A সবচেয়ে বড়। পুলি D সবচেয়ে ছোট।

সুতরাং, 
পুলি A সবচেয়ে ধীরে ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে বড়।
পুলি D সবচেয়ে দ্রুত ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে ছোট।

অর্থাৎ,
পুলি A সবচেয়ে ধীরে ঘুরবে।

২,৯০৭.
একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ক) ১৫ মিনিটে 
  2. খ) ১২ মিনিটে 
  3. গ) ৩০ মিনিটে 
  4. ঘ) ৩৬ মিনিটে 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় দুইটি নল আছে। ১ম নল দ্বারা ৬ মিনিটে পূর্ণ হয় ও ২য় নল দ্বারা ১২ মিনিটে খালি হয়। নল দুইটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান: 
১ম নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চার ১/৬ অংশ 

২য় নল দ্বারা ১ মিনিটে খালি হয় চৌবাচ্চার ১/১২ অংশ 

দুইটি নল দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬ - ১/১২) অংশ
= (২ - ১)/১২ অংশ
= ১/১২ অংশ 

১/১২ অংশ পূর্ণ হয় ১ মিনিটে
১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় ১২ মিনিটে 
২,৯০৮.
Please, ___ the word in the dictionary.
  1. see
  2. search
  3. look up
  4. look at
ব্যাখ্যা
Please, look up  the word in the dictionary.
শব্দ খোজার জন্য "look up" phrasal verb হিসেবে ব্যবহৃত হয়।
২,৯০৯.
2.5, 0.5 এবং 0.175. এর ল.সা.গু কত? 
  1. ক) 2.5
  2. খ) 5.5
  3. গ) 15.5
  4. ঘ) 17.5
ব্যাখ্যা
প্রশ্ন: 2.5, 0.5 এবং 0.175. এর ল.সা.গু কত? 

সমাধান: 
2.5 = 25/10,
0.5 = 5/10,
0.175 = 175/1000

25, 5 এবং 175 এর ল.সা.গু = 175
10, 10, এবং 1000 এর  গ.সা.গু = 10

নির্ণেয় ল.সা.গু = 175/10 = 17.5
২,৯১০.
একটি সারিতে, A বাম দিক থেকে ১০তম অবস্থানে এবং B ডানদিক থেকে ৯ম অবস্থানে রয়েছে। তারা যদি নিজেদের মাঝে অবস্থানের পরিবর্তন করে তাহলে A এর অবস্থান বামদিক থেকে ১৫তম হয়। সারিতে কতজন লোক আছে?
  1. ২৩ জন
  2. ২৭ জন
  3. ২৮ জন
  4. ৩১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সারিতে, A বাম দিক থেকে ১০তম অবস্থানে এবং B ডানদিক থেকে ৯ম অবস্থানে রয়েছে। তারা যদি নিজেদের মাঝে অবস্থানের পরিবর্তন করে তাহলে A এর অবস্থান বামদিক থেকে ১৫তম হয়। সারিতে কতজন লোক আছে?

সমাধান:

সারিতে মোট লোক আছে = ১৫ + ৯ - ১ = ২৪ - ১ = ২৩ জন
২,৯১১.
E নং চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে A নং চাকাটি কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে
  2. ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
  3. স্থির থাকবে 
  4. যেকোনোটিই হতে পারে 
ব্যাখ্যা

প্রশ্ন: E চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে A চাকাটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।প্রদত্ত চিত্রে,
E চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে C চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
C চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে B চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরবে।
B চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতি দিকে ঘুরলে, A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

সুতরাং, A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।

২,৯১২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

  1. ক) 96
  2. খ) 101
  3. গ) 81
  4. ঘ) 91
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?



সমাধান:
১ম সারিতে, (1)3 + (2)3 + (3)3 = 36
২য় সারিতে, (4)3 + (1)3 + (2)3 = 73

একই ভাবে,
৩য় সারিতে, (3)3 + (0)3 + (4)3 = 91
২,৯১৩.
Which number is missing-
  1. 429
  2. 389
  3. 486
  4. 469
ব্যাখ্যা

প্রশ্ন: Which number is missing-


সমাধান:
এখানে,
(4 × 2) - 1 = 7
(7 × 2) + 1 = 15
(15 × 2) - 1 = 29
(29 × 2) + 1 = 59
(59 × 2) - 1 = 117
(117 × 2) + 1 = 235
(235 × 2) - 1 = 469

২,৯১৪.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে?
  1. ক) ঠেলে নেওয়া ব্যক্তির
  2. খ) টেনে নেওয়া ব্যক্তির
  3. গ) দু’জনের সমান কষ্ট হবে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট বেশি হবে?

সমাধান:
একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে ও ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।
কারণ, ঠেলে দিলে বল ২ ভাগে বিভক্ত হয়ে যায়, যথা: উলম্ব ও অর্ধমুখী বল। কিন্তু টেনে নিলে বল বিভক্ত হয় না।
তাই, ঠেলে নেওয়ার চেয়ে টেনে নিলে কষ্ট কম হবে।
২,৯১৫.
চাকার ব্যাসার্ধ ২ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?
  1. ১২৫
  2. ২৫০
  3. ৫০০
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: চাকার ব্যাসার্ধ ২ মিটার ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ ১ মিটার হলে, ৫০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
এখানে,
ভার = ৫০০ কেজি-ওজন
চাকার ব্যাসার্ধ = ২ মিটার
 ও অক্ষদণ্ডের ব্যাসার্ধ = ১ মিটার
বল = কত?

আমরা জানি, 
বল/ভার = অক্ষদণ্ডের ব্যাসার্ধ/ চাকার ব্যাসার্ধ 
বা, বল/৫০০ = ১/২
বা, বল = ২৫০
৫০০ কেজি ওজনের বস্তু তোলার জন্য ২৫০ নিউটন বল প্রয়োগ করতে হবে।
২,৯১৬.
যখন ১ = A এবং ২১ = U, তবে M + O = ?
  1. ২৮
  2. ২৬
  3. ৩২
  4. ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: যখন ১ = A এবং ২১ = U, তবে M + O = ?

সমাধান:
দেওয়া আছে,
যখন ১ = A এবং ২১ = U 

এখানে,
ইংরেজি বর্ণমালার
১ম অবস্থানে থাকে A
২১তম অবস্থানে থাকে U

একইভাবে,
১৩তম অবস্থানে থাকে M
১৫তম অবস্থানে থাকে O

∴ M + O = ১৩ + ১৫ = ২৮
২,৯১৭.
'I B U N E M C N T' by arranging the jumble letters make a meaningful word and the and word is-
  1. Incummebent
  2. Incumbment
  3. Incumbent
  4. Incumbient
ব্যাখ্যা
প্রশ্ন: 'I B U N E M C N T' by arranging the jumble letters make a meaningful word and the and word is-

সমাধান:
INCUMBENT- আরোপিত।
২,৯১৮.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 8টি 
  2. খ) 9টি 
  3. গ) 11টি 
  4. ঘ) 10টি 
ব্যাখ্যা
 

১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AJF, FBG, GCH, HDIএবং IEJ = 5টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে =EBH, AIC, EFC, ADG এবং BJD =5টি 
মোট ত্রিভুজ আছে = (5 + 5)টি = 10টি
২,৯১৯.
নিচের চিত্রে কয়টি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র আছে?
  1. ক) ২ ও ৪
  2. খ) ৪ ও ৫
  3. গ) ৪ ও ৪
  4. ঘ) ৫ ও ৫
ব্যাখ্যা


চিত্রে আয়তক্ষেত্র: ACDH, HDEG, ABFG, BCEF ; মোট ৪ টি।
চিত্রে বর্গক্ষেত্র : ABOH, BCDO, DEFO, FGHO, ACEG ; মোট ৫ টি।

২,৯২০.
যদি 84 × 13 = 8; 37 × 13 = 6; 26 × 11 = 6, তখন 56 × 22 = ?
  1. 7
  2. 10
  3. 12
  4. 15
ব্যাখ্যা
(8 + 4) - (1 + 3) = 8;
(3 + 7) - (1 + 3) = 6;
(2 + 6) - (1 + 1) = 6;
(5 + 6) - (2 + 2) = 7;
২,৯২১.
B, A-এর বোন; C, B এর মা; D, C এর বাবা হলে A, D এর কী হবে?
  1. Granddaughter
  2. Grandmother
  3. Grandfather
  4. Grandchild
ব্যাখ্যা

D যেহেতু C এর বাবা, এবং C যেহেতু B এর মা, তাই A, D এর নাতী বা নাতনী যেকোনোটাই হতে পারে (কারণ প্রশ্নোক্ত শর্ত থেকে A এর লিঙ্গ সম্পর্কে ধারণা পাওয়া যায় না)

২,৯২২.
৮, ১১, ১৭, ২৯, ৫৩,......... পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১০২
  2. খ) ৭১
  3. গ) ৮২
  4. ঘ) ১০১
ব্যাখ্যা

প্রদত্ত ধারা, ৮ ১১ ১৭ ২৯ ৫৩
পার্থক্য (১১ - ৮) = ৩
(১৭ -১১) = ৬
(২৯ -১৭) = ১২
(৫৩ - ২৯) = ২৪
এখানে প্রতিক্ষেত্রে পার্থক্য পূর্ববর্তী পার্থক্যের দ্বিগুণ 
তাহলে পরবর্তী সংখ্যাটি হবে (৫৩ + ২৪ × ২) 
= ৫৩ + ৪৮
= ১০১

২,৯২৩.
সিরিজের পরবর্তী বর্ণটি কী হবে?
O, T, T, F, F, ?
  1. G
  2. I
  3. N
  4. S
ব্যাখ্যা
প্রশ্ন: সিরিজের পরবর্তী বর্ণটি কী হবে?
O, T, T, F, F, ?

সমাধান:
এখানে,
O = One
T = Two
T = Three
F = Four
F = Five
∴ S = Six

অতএব পরবর্তী বর্ণটি হবে S
২,৯২৪.
৭ + ৪ = ৩১১, ৯ + ৬ = ৩১৫, ৬ + ৫ = ১১১ হয় তাহলে ৫ + ৪ = ?
  1. ক) ১৯
  2. খ) ১১৯
  3. গ) ১৮
  4. ঘ) ৯০০
ব্যাখ্যা
৭ + ৪ = ৩১১
এখানে,
৭ - ৪ = ৩ এবং ৭ + ৪ = ১১

৯ + ৬ = ৩১৫
এখানে,
৯ - ৬ = ৩ এবং ৯ + ৬ = ১৫

অর্থাৎ, প্রথমে বিয়োগফল বসে তারপর যোগফল
তাহলে,
৫ - ৪ = ১ এবং ৫+ ৪ = ৯
সুতরাং, ফলাফল হবে ১৯
২,৯২৫.
একজন লোক উত্তর-পূর্ব দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ-পশ্চিম
  3. দক্ষিণ-পূর্ব
  4. পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর-পূর্ব দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
 
সমাধান: 
- লোকটি প্রথমে উত্তর-পূর্ব দিকে মুখ করে ছিলো।
- ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° ঘুরে উত্তর- পশ্চিমে মুখ করে ছিলো।
- তারপরে ঘড়ির কাঁটার দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।
- তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
সে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে আছে।
২,৯২৬.
The South Pole is located in the-
  1. ক) Arctic
  2. খ) Antarctic
  3. গ) Antipodes
  4. ঘ) Occident
ব্যাখ্যা
The South Pole, southern end of the Earth’s axis, lying in Antarctica.
- ১৬০০ খ্রিস্টাব্দে রাণী এলিজাবেথের পারিবারিক চিকিৎসক ড. গীলবার্ট বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী একটি চুম্বক।
- এই ভূ-চুম্বকের দক্ষিণ মেরু কানাডার উত্তর দিকে বুথিয়া উপদ্বীপে এবং উত্তর মেরু এন্টার্কটিকা মহাদেশের ভিক্টোরিয়া অঞ্চলে অবস্থিত।
- প্রকৃতপক্ষে ভূ-চুম্বকের দক্ষিণ মেরু ভৌগলিক উত্তর মেরু থেকে প্রায় ২৫০০ কিলোমিটার পশ্চিমে এবং ভূ-চুম্বকের উত্তর মেরু ভৌগলিক দক্ষিণ মেরু থেকে প্রায় ২২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি ও ব্রিটানিকা।
২,৯২৭.
চিত্রের C কোন গতিতে ঘুরবে?
  1. ক) 5 rev/sec
  2. খ) 10 rev/sec
  3. গ) 20 rev/sec
  4. ঘ) 40 rev/sec
ব্যাখ্যা
৫ দাঁতের গিয়ার যদি সেকেন্ডে ৪০ বার ঘুরে তাহলে এর চেয়ে চারগুণ বেশি (৫X৪) = ২০ দাঁতের গিয়ার ৪ গুণ কম বার ঘুরবে। অর্থাৎ সেকেন্ডে ১০ বার ঘুরবে।
২,৯২৮.

উপরের আয়নায় কোন শব্দটির প্রতিফলন?
  1. ক) NATIONAL
  2. খ) TENSION
  3. গ) RELATION
  4. ঘ) RELATIVE
ব্যাখ্যা
সঠিক উত্তর RELATION

[ যান্ত্রিক দক্ষতা - দর্পণ চিত্র ]
২,৯২৯.
নিচের চিত্রে অবলম্বন থেকে কত দূরে ৫৫ পাউন্ড ওজন রাখলে লিভারের এর ভারসাম্য বজায় থাকবে? 
  1. 6.45ফুট
  2. 7.45 ফুট 
  3. 9.45 ফুট 
  4. 8..45ফুট 
ব্যাখ্যা
 

ধরি
বামদিকের ১ম বস্তুর অবলম্বন বিন্দুর দূরত্ব l1= 6 ফুট 
বামদিকের ১ম বস্তুর বস্তুর ওজন w1= 60 পাউন্ড
বামদিকের ২য় বস্তুর অবলম্বন বিন্দুর দূরত্ব l2= 8 ফুট 
বামদিকের ২য় বস্তুর বস্তুর ওজন w2= 20 পাউন্ড  

ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l3= ?
ডানদিকের বস্তুর ওজন w3= 55 পাউন্ড 

এখন, 
l1 × w1 + l2 × w2= l3× w3
বা,6 × 60  + 8 × 20 =  l3 × 55
বা, 360 + 160 =  l3 × 55
বা, l3 × 55 = 520
বা, l3  =520/55
∴, l3  = 9.45 ফুট 
২,৯৩০.
নিচের ক্রমটির প্রশ্নবোধক(?) স্থান দুইটিতে কি হবে?
Z, X, S, I, R, R, ?, ?
  1. ক) J, I
  2. খ) K, M
  3. গ) G, I
  4. ঘ) J, K
ব্যাখ্যা

Z - 2 = X
X - 5 = S
S - 10 = I
I - 17 = R
R - 26 = R
R - 37 = G
G - 50 = I
2, 5, 10, 17, 26, 37, 50 এভাবে বিয়োগ করতে হবে।

২,৯৩১.
'X' শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: 'X' শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?


সমাধান: 
সঠিক উত্তর (খ): 2

২,৯৩২.
(১৫০ এর ১৫০%) ÷ ২৫ = কত? 
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১১
ব্যাখ্যা
প্রশ্ন: (১৫০ এর ১৫০%) ÷ ২৫ = কত? 

সমাধান: 
(১৫০ এর ১৫০%) ÷ ২৫
= (১৫০ এর ১৫০/১০০) ÷ ২৫ 
= ২২৫ ÷ ২৫ 
= ৯
২,৯৩৩.
নিচের কোন চিহ্ন অন্যগুলো থেকে আলাদা?
  1. ক) ↓
  2. খ) ↔
  3. গ) ←
  4. ঘ) ∇
ব্যাখ্যা
অপশন ক, খ, গ হল রেখা। আর অপশন ঘ হল ত্রিভুজ।
২,৯৩৪.
.০২ ÷ .০২ = কত? 
  1. ক) .০১
  2. খ) ১.০
  3. গ) .০৪
  4. ঘ) .০০১
ব্যাখ্যা
.০২ ÷ .০২ = ১
২,৯৩৫.
কোনটির দর্পন প্রতিবিম্ব দেখতে একই রকম হবে না?
  1. ক) MOM
  2. খ) TOT
  3. গ) TOM
  4. ঘ) poq
ব্যাখ্যা

অর্থাৎ, TOM এর দর্পন প্রতিবিম্ব দেখতে একই রকম হবে না। সেটা MOT লিখা দেখা যাবে।
২,৯৩৬.
A, B এর পশ্চিমদিকে B, C এর উত্তরদিকে এবং D, A এর দক্ষিণ দিকে অবস্থিত হলে  D, C এর কোনদিকে অবস্থিত হবে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর পশ্চিমদিকে B, C এর উত্তরদিকে এবং D, A এর দক্ষিণ দিকে অবস্থিত হলে  D, C এর কোনদিকে অবস্থিত হবে?

সমাধান:

∴ D, C এর পশ্চিম দিকে অবস্থিত।
২,৯৩৭.
৯, ১১, ১৫, ২৩, ৩৯,.................ধারাটির পরবর্তী সংখ্যা কত? 
  1. ক) ৫২
  2. খ) ৬৫
  3. গ) ৭১
  4. ঘ) ৯২
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ১১, ১৫, ২৩, ৩৯,.................ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
এখানে লক্ষণীয়, 
৩য় পদ = ২য় পদ + (২য় পদ - ১ম পদ) × ২
= ১১ + (১১ - ৯) × ২
= ১১ + ৪
= ১৫

আবার,
৪র্থ পদ = ১৫ + (১৫ -১১) × ২
= ১৫ + ৮
= ২৩

∴ নির্ণেয় পদ = ৩৯ + (৩৯ - ২৩) × ২
= ৩৯ + (১৬ × ২)
= ৩৯ + ৩২ 
= ৭১
২,৯৩৮.
Teacher : Ignorance :: Light : ?
  1. Power
  2. Darkness
  3. Battery
  4. Diet
ব্যাখ্যা
Teacher যেমন Ignorance দূর করে তেমনি Light-ও অন্ধকার দূর করে।
২,৯৩৯.
৪, ১২, ৩৬, ?, ৩২৪, ৯৭২
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ১০৭
  2. ১০৮
  3. ১০৫
  4. ১০৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ১২, ৩৬, ?, ৩২৪, ৯৭২
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:

৪ × ৩ = ১২
১২ × ৩ = ৩৬
৩৬ × ৩ = ১০৮
১০৮ × ৩ = ৩২৪
৩২৪ × ৩ = ৯৭২
২,৯৪০.
লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?
  1. 21 lb
  2. 30 lb
  3. 42 lb
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: লিভার (lever)-এর ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবােধক স্থানে কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

সমাধান:
লিভারের বাম পার্শ্বে 18lb এর জন্য দূরত্ব d হলে, লিভারের ডান পার্শ্বেও ?(প্রশ্নবোধক চিহ্নের জন্য) lb এর জন্য দূরত্ব d হবে।
সুতরাং, লিভারের বাম পার্শ্বে 24lb এর জন্য দূরত্ব d/2
প্রশ্নানুসারে,
18d + (24 × d/2) = yd
⇒ 18d + 12d = yd
⇒ 30d = yd
∴ y = 30

চিত্রে বা প্রশ্নে দূরত্ব উল্লেখ না থাকলেও দূরত্বের অনুপাতকে বিবেচনায় নিয়ে সমাধান করা হয়েছে। 

২,৯৪১.
A contest always has _____
  1. victory
  2. applause
  3. opponents
  4. umpire
ব্যাখ্যা

প্রশ্ন: A contest always has ____ 

সমাধান:

Contest-এর সংজ্ঞা: যেখানে দুই বা ততোধিক পক্ষ (opponents) প্রতিদ্বন্দ্বিতা করে।

victory: হতে পারে, কিন্তু সবসময় নয় (ড্র হতে পারে)।

applause: ঐচ্ছিক, সব প্রতিযোগিতায় নেই।

opponents: প্রতিযোগিতার মূল উপাদান – প্রতিদ্বন্দ্বী।

umpire: কিছু খেলায় আছে, সব প্রতিযোগিতায় নয়।

২,৯৪২.
কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?
  1. Madrid
  2. Barcelona
  3. Valencia
  4. Seville
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শহরটি "Spain"- এর সঙ্গে সেইভাবে সম্পর্কিত, যেমন কায়রো মিশরের সঙ্গে সম্পর্কিত?

সমাধান:

• "Madrid"- Spain এর রাজধানী।  
- একইভাবে "Cairo"-এর সঙ্গে সম্পর্কিত দেশ হলো Egypt.

অন্যদিকে,
- "Valencia"- Spain এর একটি শহর।  
- "Seville"- Spain এর একটি শহর।
- "Barcelona"- Spain এর একটি শহর; যাকে আমরা "কাতালোনিয়া" হিসেবে চিনি। 

২,৯৪৩.
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ২০তম বর্ণের বামদিকে ৫তম বর্ণ কোনটি? 
  1. O
  2. P
  3. Y
  4. X
ব্যাখ্যা

প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ২০তম বর্ণের বামদিকে৫তম বর্ণ কোনটি? 

সমাধান:
ইরেজি বৰ্ণমালার ধারাবাহিকভাবে ১৭তম বর্ণ = T  
 Q এর বামদিকে ৫তম বর্ণ হলো = O
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z

২,৯৪৪.
বাংলাদেশের জাতীয় সংগীতে কোন দুইটি বাংলা মাসের উল্লেখ আছে?
  1. বৈশাখ ও আষাঢ়
  2. ফাল্গুন ও অগ্রহায়ন
  3. পৌষ ও মাঘ
  4. জ্যৈষ্ঠ ও চৈত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় সংগীতে কোন দুইটি বাংলা মাসের উল্লেখ আছে?

সমাধান:
- বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ গানের প্রথম ১০ চরণ। তবে এর ৪ চরণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীত হিসাবে পরিবেশন করা হয়।
- বাংলাদেশের স্বাধীনতার ইশতেহারে ১৯৭১ সালের ৩ মার্চ জাতীয় সঙ্গীত হিসাবে গানটি গৃহীত হয়।
- সংবিধানের ৪নং অনুচ্ছেদে জাতীয় সংগীত সম্পর্কে বলা হয়েছে।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।

জাতীয় সংগীত:
আমার  সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন  তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
ও মা,  ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
মরি হায়, হায় রে--
ও মা,  অঘ্রানে তোর ভরা ক্ষেতে  আমি  কী দেখেছি মধুর হাসি ॥
কী শোভা, কী ছায়া গো,  কী স্নেহ, কী মায়া গো--
কী আঁচল বিছায়েছ বটের মূলে,  নদীর কূলে কূলে।
মা, তোর  মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে--
মা, তোর  বদনখানি মলিন হলে,  ও মা,  আমি নয়নজলে ভাসি ॥

• ফাল্গুন ও অগ্রহায়ন মাসের কথা উল্লেখ আছে।

উৎস: বাংলাদেশের জাতীয় সংগীত।
২,৯৪৫.
‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?
  1. topic
  2. examination
  3. party
  4. participant
ব্যাখ্যা
প্রশ্ন: ‘প্রতিযােগিতা’য় সবসময় কী থাকে?

সমাধান:
Participant বা প্রতিযোগী/অংশগ্রহনকারী ছাড়া প্রতিযোগিতা অসম্ভব।
- Topic, Examination, Party - ছাড়াও প্রতিযোগীতা হতে পারে।
২,৯৪৬.
A D H M --- পরের বর্ণটি কী হবে?
  1. ক) Q
  2. খ) R
  3. গ) S
  4. ঘ) T
ব্যাখ্যা


A  D  H   M
এখানে,
D - A = 4 - 1 = 3
H - D = 8 - 4 = 4
M - H = 13 - 8 = 5
প্রতিক্ষেত্রে পার্থক্য ১ করে বৃদ্ধি পায়, পরের বর্ণটি হবে
13 + 6 = 19 = S
২,৯৪৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন চিত্রটি বসবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
প্রতি সারিতে একটি ভরাট ত্রিভুজ, অর্ধবৃত্ত ও একটি আয়ত রয়েছে। আবার প্রতি সারিতে মোট নয়টি পদ বা দন্ড রয়েছে।
এই হিসেবে ৩য় সারিতে একটি ত্রিভুজের অভাব এবং (৯ - ৫) = ৪টি পদের অভাব।
তাই প্রশ্নবোধক স্থানে ৪টি পদের উপর একটি ত্রিভুজ থাকতে হবে।

1 নং চিত্রটি সঠিক উত্তর হবে।
২,৯৪৮.
তাজওয়াব উত্তর দিকে ৪০ মিটার গেল। পরে বামদিকে ঘুরে ৩০ মিটার গেল, আবার বামদিকে গেল ৪০ মিটার এবং সবশেষে ডানদিকে ঘুরে গেলো ৩০ মিটার। যাত্রাবস্থা হতে তার সোজাসুজি দূরত্ব কত?
  1. ৭০ মিটার
  2. ৩০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৫০ মিটার
ব্যাখ্যা
   

∴ সোজাসুজি দূরত্ব (৩০+৩০) = ৬০ মিটার।
২,৯৪৯.
ক থেকে ম = ২৫ হলে A থেকে Z = কত?
  1. ২১
  2. ১২
  3. ৬২
  4. ২৬
ব্যাখ্যা
ক থেকে ম পর্যন্ত = ১ থেকে ২৫ = ২৫ (ক প্রথম বর্ণ ম ২৫ তম)
A থেকে Z পর্যন্ত = ১ থেকে ২৬ = ২৬ (A প্রথম বর্ণ Z ২৬ তম)
২,৯৫০.
‘DRIVE is to LICENCE as BREATHE is to ______.’ এই বক্তব্যের শূন্যস্থানে কোন বিকল্পটি বসবে?
  1. ক) OXYGEN
  2. খ) ATMOSPHERE
  3. গ) WINDPIPE
  4. ঘ) INHALE
ব্যাখ্যা
‘DRIVE is to LICENCE as BREATHE is to OXYGEN .’
সড়কে গাড়ি DRIVE বা চালানোর জন্য LICENCE লাগে।
অনুরূপভাবে, BREATHE শ্বাস নেওয়ার জন্য OXYGEN লাগে।
২,৯৫১.
যদি - দ্বারা +, + দ্বারা ×, × দ্বারা ÷, ÷ দ্বারা - বুঝায়, তাহলে
১৫ - ৩ ÷ ২ × ১ + ৮ = ?
  1. ক) ৫.৫
  2. খ) ৪
  3. গ) ২
  4. ঘ) ২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি - দ্বারা +, + দ্বারা ×, × দ্বারা ÷, ÷ দ্বারা - বুঝায়, তাহলে
১৫ - ৩ ÷ ২ × ১ + ৮ = ? 

সমাধান: 
১৫ - ৩ ÷ ২ × ১ + ৮
≅ ১৫ + ৩ - ২ ÷ ১ × ৮
= ১৫ + ৩ - ২ × ৮
= ১৫ + ৩ - ১৬
= ১৮ - ১৬
= ২
২,৯৫২.
A, B, C, D, E নামে একটি দলে ৫ জন সদস্য আছে। D, E থেকে লম্বা; A, C থেকে খাটো; C, E থেকে খাটো; A, B থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে? 
  1. ক) B
  2. খ) A
  3. গ) E
  4. ঘ) D
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C, D, E নামে একটি দলে ৫ জন সদস্য আছে। D, E থেকে লম্বা; A, C থেকে খাটো; C, E থেকে খাটো; A, B থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে? 

সমাধান: 
প্রদত্ত তথ্যগুলোকে অসমতাকারে প্রকাশ করে পাই 
D, E থেকে লম্বা = E < D
A, C থেকে খাটো = A < C
C, E থেকে খাটো = C < E
A, B থেকে লম্বা = A > B

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই,
D > E > C > A > B
২,৯৫৩.
18, 20, 24, 32, ...... ধারার পরবর্তী পদ কোনটি?
  1. 40
  2. 48
  3. 46
  4. 64
ব্যাখ্যা
প্রশ্ন: 18, 20, 24, 32, ...... ধারার পরবর্তী পদ কোনটি?

সমাধান:
18 + 2 = 20
20 + 2 × 2 = 20 + 4 = 24
24 + 4 × 2 = 24 + 8 = 32
32 + 8 × 2 = 32 + 16 = 48 
২,৯৫৪.
যদি CORNER = FRUQHU হয়, তবে CENTRAL =?
  1. FHOQWUD
  2. FUDOHQW
  3. FUDOHWQ
  4. FHQWUDO
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CORNER = FRUQHU হয়, তবে CENTRAL =? 
 
সমাধান:
CORNER = FRUQHU
C → F                  
O → R                 
R → U                
N → Q                
E → H                 
R → U                
এখানে,
বর্ণগুলোর পরবর্তী ২টি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসছে। 

সুতরাং
CENTRAL
C → F
E → H
N → Q
T → W
R → U
A → D
L → O
CENTRAL = FHQWUDO
২,৯৫৫.
ওজনগুলো উত্তোলন করতে ডান পাশে কত বলের প্রয়োজন?
  1. 30.5 lbs
  2. 45 lbs
  3. 3.5 lbs
  4. 35 lbs
ব্যাখ্যা

প্রশ্ন: ওজনগুলো উত্তোলন করতে ডান পাশে কত বলের প্রয়োজন?
 

সমাধান: 
f = (w1 × d1) + (w2 × d2)/d
⇒ f = (20 × 10) + (30 × 5)/10  ; [যেখানে, w1 = 20, w2 = 30, d1 = 10, d2 = 5 এবং d = 10] 
⇒ f = (200 + 150)/10
⇒ f = 350/10
∴ f = 35 lbs

সুতরাং, ওজনগুলো উত্তোলন করতে ডান পাশে 35 lbs বলের প্রয়োজন। 

২,৯৫৬.
He died _____ a car crash.
  1. by
  2. in
  3. at
  4. from
ব্যাখ্যা
প্রশ্ন: He died _____ a car crash.

সমাধান:
• Prepositions with die
১। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে।
- He died in the battle field.
- His uncle died in sleep.
- His mother died in peace.

২। কোন accident এ মারা গেলে in বসে।
Many people die in an accident.
He died in a car crash.
এরসাথে by বসালে ভুল হবে । He died by a car crash.

৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে।
- Many men died in 1971 for our freedom.

৪। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে।
- The man died from cancer/cholera.

৫। অবহেলায় মারা গেলে die through বসে।
- He died through negligence.

৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

Sources: Oxford, Cambridge, and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides
২,৯৫৭.
X চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে নিচের কোনটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
X চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে 4নং চিত্রটি পাওয়া যাবে।
 

২,৯৫৮.
Fish : Water :: Tiger : ?
  1. ক) Deer
  2. খ) Forest
  3. গ) Zoo
  4. ঘ) Flesh
ব্যাখ্যা
Fish lives in water, likewise Tiger lives in Forest.
২,৯৫৯.
দুই নদীর মধ্যবর্তী স্থান______________
  1. দ্বিজ
  2. কর্ণিল
  3. দোয়াব
  4. জঙ্গম
ব্যাখ্যা
প্রশ্ন: দুই নদীর মধ্যবর্তী স্থান______________

সমাধান:
দুই নদীর মধ্যবর্তী স্থান - দোয়াব। 

অন্যদিকে,
দুইবার জন্মে যে- দ্বিজ।
দীর্ঘ কর্ণ - কর্ণিল। 
গমন করতে পারে যে- জঙ্গম।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
২,৯৬০.
একজন চাকুরীজীবীর বেতন একমাসে ২০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ২০% কমে গেল। এর ফলে ঐ চাকুরীজীবীর বেতন কোনো পরিবর্তন হলো কী?
  1. ৬% বৃদ্ধি
  2. ৪% হ্রাস
  3. ৮% হ্রাস
  4. ৪% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকুরীজীবীর বেতন একমাসে ২০% বৃদ্ধি পেল, আবার পরবর্তী মাসে তার বেতন ২০% কমে গেল। এর ফলে ঐ চাকুরীজীবীর বেতন কোনো পরিবর্তন হলো কী?

সমাধান:
ধরি,
প্রাথমিক বেতন = ১০০ টাকা

প্রথম মাসে বেতন ২০% বৃদ্ধি পায়,
∴ নতুন বেতন = ১০০ + (১০০ এর ২০%) = ১০০ + {১০০ × (২০/১০০)} = ১০০ + ২০ = ১২০ টাকা
আবার,
দ্বিতীয় মাসে বেতন ২০% কমে যায়,
∴ চূড়ান্ত বেতন  = ১২০ - (১২০ এর ২০%) = ১২০ - ২৪ = ৯৬

∴ মোট পরিবর্তন = ১০০ - ৯৬ = ৪ টাকা কমেছে
২,৯৬১.
নিচের কে ব্যতিক্রম?
  1. ক) জীবনানন্দ দাস
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) অমিয় চক্রবর্তী
  4. ঘ) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
ত্রিশের দশকে বাংলা সাহিত্যে রবীন্দ্রকাব্য ধারার বাহিরে গিয়ে কাব্য চর্চা করতেন এমন পাঁচ জন কবিকে বাংলা সাহিত্যের পঞ্চ পান্ডব বলা হয়
বাংলা সাহিত্যের পঞ্চ পান্ডব হলেন:-
- জীবনানন্দ দাস
- সুধীন্দ্রনাথ দত্ত
- অমিয় চক্রবর্তী
- বুদ্ধদেব বসু
- বিষ্ণু দে

অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর পঞ্চ পান্ডবের মধ্যে পরে না।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
২,৯৬২.
6, 8, 10, 11, 14, 14, ....... ধারার পরের সংখ্যা কত?
  1. 17
  2. 18
  3. 19
  4. 21
ব্যাখ্যা
প্রশ্ন: 6, 8, 10, 11, 14, 14, ....... ধারার পরের সংখ্যা কত?

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে,
বিজোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা,
6, 10, 14, ..... 
যা প্রতিবারে 4 করে বৃদ্ধি পায়

জোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা,
8, 11, 14
যা প্রতিবারে 3 করে বৃদ্ধি পায়

যা সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে তা বিজোড় স্থানের 
∴ সংখাটি 14 + 4 = 18
২,৯৬৩.
'Tokyo'-এর সাথে জাপান যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Wellington'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. নিউজিল্যান্ড
  2. ভানুয়াতু
  3. জাপান
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
প্রশ্ন: 'Tokyo'-এর সাথে জাপান যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'Wellington'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
Tokyo হলো জাপানের রাজধানী।
Wellington হলো নিউজিল্যান্ডের রাজধানী।

তাহলে, Wellington নিউজিল্যান্ডের সাথে সম্পর্কিত।
২,৯৬৪.
মাটি, পানি, বায়ু, আলো, গাছ শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত -
  1.  পা বা গা আ  মা
  2. পা মা বা লো গা
  3. মা বা  পা গা আ
  4. মা পা বা আ গা
ব্যাখ্যা
প্রশ্ন: মাটি, পানি, বায়ু, আলো, গাছ শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত -

সমাধান:
মাটি, পানি, বায়ু, আলো, গাছ শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত -
মা পা বা আ গা
২,৯৬৫.
রাসেল বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৯ম অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ৩০ তম অবস্থানে রয়েছে। রাসেলের শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?
  1. ৩৬ জন
  2. ৩৭ জন
  3. ৩৮ জন
  4. ৩৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেল বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৯ম অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ৩০ তম অবস্থানে রয়েছে। রাসেলের শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:
মেধাক্রমে রাসেল ৯ম, সুতরাং, রাসেলের সামনে আরও ৮ জন আছে।
মেধার নিম্নক্রমে ৩০ তম, সুতরাং, রাসেলের পিছনে আরও ২৯ জন আছে।

∴ মোট শিক্ষার্থী = (৮ + ১ + ২৯) জন
= ৩৮ জন 
২,৯৬৬.
নিচের চিত্রে, মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. 20
  2. 23
  3. 28
  4. 30
ব্যাখ্যা
উপরের চিত্রে, মোট ২৮ টি ত্রিভুজ আছে।
মোট ত্রিভুজ আছে = ৮ (অষ্টভুজ এর ত্রিভুজ সংখ্যা) + ১৬ (অষ্টভুজের ভিতরে অবস্থিত আয়তক্ষেত্রে মোট ত্রিভুজের সংখ্যা) + ৪ (অনধিকৃত অংশের ত্রিভুজ সংখ্যা)
                             = ২৮ টি
২,৯৬৭.
খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?
  1. ৩৭/৫৯
  2. ২২/৩৩
  3. ৭/১৩
  4. ২৯/৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: খালি ঘরে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে, প্রতিটি জোড়ায় বিদ্যমান নিচের সংখ্যাটি উপরের সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ১ কম।
অর্থাৎ, 
(২ × ২) - ১ = ৩
(৪ × ২) - ১ = ৭
(১১ × ২) - ১ = ২১
(১৬ × ২) - ১ = ৩১

একইভাবে,
(৭ × ২) - ১ = ১৩

∴ সঠিক উত্তর ৭/১৩
২,৯৬৮.
'ইতিপূর্বে' এর শুদ্ধরূপ কোনটি?
  1. ইতোপুর্বে
  2. ইতঃপূর্বে
  3. ইতোঃপূর্বে
  4. ইতপূর্বে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ইতিপূর্বে' এর শুদ্ধরূপ কোনটি?

সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী ইতঃপূর্বে বানানটি সঠিক।
'ইতিপূর্বে' এর অর্থ ⇒ এর আগে।
২,৯৬৯.
নিচের কোনটি লিপ ইয়ার বা অধিবর্ষ?
  1. ২০২২
  2. ১৯০০
  3. ২০১০
  4. ২০০০
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি লিপ ইয়ার বা অধিবর্ষ?

সমাধান:
অধিবর্ষ বা লিপ ইয়ার নির্ণয়ের দুটি প্রধান নিয়ম রয়েছে:
১. সাধারণ বছর: বছরটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে।
২. শতাব্দী বছর (১০০ দ্বারা বিভাজ্য): বছরটি ৪০০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে।

এখন,
ক) ২০২২ সাল: এটি ৪ দ্বারা বিভাজ্য নয়। (২০২২ ÷ ৪ ⇒ ভাগশেষ ২)। 
⇒ অধিবর্ষ নয়।

খ) ১৯০০ সাল (শতাব্দী বছর): ১৯০০ ÷ ৪০০ দ্বারা বিভাজ্য নয় (ভাগশেষ ৩০০)।
 ⇒অধিবর্ষ নয়।

গ) ২০১০ সাল: এটি ৪ দ্বারা বিভাজ্য নয়। (২০১০ ÷ ৪ ⇒ ভাগশেষ ২)।
⇒ অধিবর্ষ নয়।

ঘ) ২০০০ সাল (শতাব্দী বছর): ২০০০ ÷ ৪০০= ৫ (ভাগশেষ ০)।
⇒ অধিবর্ষ।

অতএব, ২০০০ সালটি অধিবর্ষ।

২,৯৭০.
অমিত বলল- "এই মেয়েটা আমার মায়ের নাতির স্ত্রী"। মেয়েটির সাথে অমিতের সম্পর্ক কী?
  1. ক) স্বামী
  2. খ) ভাই
  3. গ) চাচা
  4. ঘ) শ্বশুর
ব্যাখ্যা
মেয়েটি অমিতের মায়ের নাতির স্ত্রী
মেয়েটি অমিতের ছেলের স্ত্রী।
তাই অমিত মেয়েটির শ্বশুর
২,৯৭১.
যদি PAINT দিয়ে 74128 এবং EXCEL দিয়ে 93596 বোঝায়, তাহলে ACCEPT দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. 455978
  2. 497855
  3. 554978
  4. 735961
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PAINT দিয়ে 74128 এবং EXCEL দিয়ে 93596 বোঝায়, তাহলে ACCEPT দিয়ে নিচের কোনটি বোঝাবে? 

সমাধান:
P → 7
A → 4
I → 1
N → 2
T → 8

E → 9
X → 3
C → 5
E → 9
L → 6

ACCEPT = 455978
২,৯৭২.
নিচের কোন জোড়াটি ভিন্ন? 
  1. বহ্নি, পাবক
  2. তপন, দিবাকর
  3. ভানু, অচল
  4. অহি, ভুজগ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন জোড়াটি ভিন্ন? 

সমাধান: 
• এখানে অপশন (গ) ব্যতিত বাকি অপশনগুলো সমার্থক শব্দের জোড়া।
- অপশন (গ) 'ভানু' সূর্য শব্দের সমার্থক শব্দ এবং 'অচল' পাহাড় এর সমার্থক শব্দ।
_______________________
• আগুনের সমার্থক শব্দ: অনল, অগ্নি, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, বায়ুসখা, শুচি, জ্বলন, পিঙ্গল, সপ্তাংশু প্রভৃতি।
• সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা প্রভৃতি।
• পাহাড় এর সমার্থক শব্দ: নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী প্রভৃতি।
• সাপ শব্দের সমার্থক শব্দ: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর প্রভৃতি।

সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২,৯৭৩.
২) নিচের চিত্রে লিভারটি ভারসাম্য রক্ষা না করে ডানে হেলে থাকতে প্রশ্নবোধক স্থানে (?) কত দূরত্বের প্রয়োজন?
  1. ক) ১০ ফুট
  2. খ) ১১ ফুট
  3. গ) ৯ ফুট
  4. ঘ) ৭ ফুট
ব্যাখ্যা
বামপাশের মোট বল = (60 x 5) + (80 x 6) = 780
ভারসম্য করতে লাগবে = 780/78 = 10 ফুট

অর্থাৎ, ডান দিকে হেলে থাকতে নুন্যতম দুরত্ব 10 ft এর বেশি লাগবে। সঠিক উত্তরঃ 11 ফুট
২,৯৭৪.
১ থেকে ১০০ পর্যন্ত যৌগিক সংখ্যা কয়টি?
  1. ক) ২৫টি
  2. খ) ২৬টি
  3. গ) ৭৪টি
  4. ঘ) ৭৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত যৌগিক সংখ্যা কয়টি?

সমাধান:
মৌলিক সংখ্যা:
১ অপেক্ষা বড় যেসব সংখ্যার ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক বা উৎপাদক নেই তাদেরকে  মৌলিক সংখ্যা বলে।

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যার তালিকা প্রদান করা হলঃ
১ - ১০ এর মাঝে (২, ৩, ৫, ৭) মোট ৪টি
১১ - ২০ এর মাঝে (১১, ১৩,১৭,১৯) মোট ৪টি
২১ - ৩০ এর মাঝে (২৩, ২৯) মোট ২টি
৩১ - ৪০ এর মাঝে (৩১, ৩৭) মোট ২টি
৪১ - ৫০ এর মাঝে (৪১, ৪৩, ৪৭) মোট ৩টি
৫১ - ৬০ এর মাঝে (৫৩, ৫৯) মোট ২টি
৬১ - ৭০ এর মাঝে (৬১, ৬৭) মোট ২টি
৭১ - ৮০ এর মাঝে (৭১, ৭৩, ৭৯) মোট ৩টি
৮১ - ৯০ এর মাঝে (৮৩, ৮৯) মোট ২টি
৯১ - ১০০ এর মাঝে ৯৭ মোট ১টি 

১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা = ২৫টি

================
⇒ ১ মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়।
⇒ ২ থেকে ১০০ পর্যন্ত মোট যৌগিক সংখ্যা = ৯৯ - ২৫ = ৭৪টি
২,৯৭৫.
সালমান সায়মনকে বললো 'আমার মায়ের বাবার ছেলের একমাত্র বোনের সাথে গতকাল দেখা হয়েছিল' - সালমান কার সাথে দেখা করেছিল?
  1. ক) মা
  2. খ) খালা
  3. গ) মামা
  4. ঘ) বোন
ব্যাখ্যা
প্ৰশ্ন: সালমান সায়মনকে বললো 'আমার মায়ের বাবার ছেলের একমাত্র বোনের সাথে গতকাল দেখা হয়েছিল' - সালমান কার সাথে দেখা করেছিল?   

সমাধান: 
সালমানের মায়ের বাবার ছেলে সালমানের মামা।  
সালমানের মামা একমাত্র বোন সালমানের মা। 
অতএব, গতকাল সালমানে তার মার সাথে দেখা হয়েছিলো।
২,৯৭৬.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) গাজর
  2. খ) আলু
  3. গ) পিঁয়াজ
  4. ঘ) টমেটো
ব্যাখ্যা
পিয়াজ, গাজর ও আলু মাটির নিচে জন্মে কিন্তু টমেটো গাছের ডালে জন্মে। উল্লেখ্য, পেঁয়াজ মসলা নয়, পেঁয়াজ সবজি।
২,৯৭৭.
A, B, C, D এবং E একটি খেলার মাঠে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে । B, D-এর ডানদিকে 40 মিটারে দূরে অবস্থান করছে। A, B এর দক্ষিণে 60 মিটার দূরে অবস্থান করছে। C, D এর পশ্চিমে 25 মিটার দূরে অবস্থান করছে। E, A এর উত্তরে 90 মিটার দূরে অবস্থান করছে। B-এর বাম দিকে থাকা ব্যক্তির উত্তর-পূর্বে কে রয়েছে?
  1. D
  2. E
  3. C
  4. A
ব্যাখ্যা

প্রশ্ন: A, B, C, D এবং E একটি খেলার মাঠে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে । B, D-এর ডানদিকে 40 মিটারে দূরে অবস্থান করছে। A, B এর দক্ষিণে 60 মিটার দূরে অবস্থান করছে। C, D এর পশ্চিমে 25 মিটার দূরে অবস্থান করছে। E, A এর উত্তরে 90 মিটার দূরে অবস্থান করছে। B-এর বাম দিকে থাকা ব্যক্তির উত্তর-পূর্বে কে রয়েছে?

সমাধান:
প্রদত্ত তথ্যানুসারে চিত্র অংকনের পর দেখা যায় যে
B-এর বাম দিকে থাকা ব্যক্তি D।
D ব্যক্তির উত্তর-পূর্বে E  রয়েছে।


২,৯৭৮.
BKS, DJT, FIU, HHV, JGW, ___ এর শূন্য স্থানে কোনটি বসবে?
  1. ক) LFV
  2. খ) KFX
  3. গ) LEX
  4. ঘ) LFX
ব্যাখ্যা
প্রশ্ন: BKS, DJT, FIU, HHV, JGW, ___ এর শূন্য স্থানে কোনটি বসবে?

সমাধান: 
প্রতিটি অংশে ৩ টি বর্ণ আছে। 

১ম বর্ণ গুলোয় একটি বর্ণটি বাদ দিয়ে পরের বর্ণটি বসে। 
B এর এক বর্ণ পর D , D এর পর একটি বর্ণ বাদ দিয়ে F, অতএব শূন্য স্থানে প্রথম বর্ণটি হবে J এর এক বর্ণ পরের বর্ণ L 

২য় বর্ণগুলোয় ক্রমান্বয়ে পূর্বের বর্ণটি বসে।
k এর আগের বর্ণ J, J এর আগের বর্ণ I, অতএব শূন্যস্থানে ২য় বর্ণটি হবে F 

৩য় বর্ণগুলোয় ক্রমান্বয়ে পরের বর্ণটি বসে।
S এর পরের বর্ণ T, T এর পরের বর্ণ U, অতএব শূন্যস্থানে ৩য় বর্ণটি হবে X

শূন্যস্থানে বসবে LFX 
২,৯৭৯.
যদি COMPUTER কে OCPMTURE দিয়ে কোড করা হয়, তাহলে KEYBOARD এর কোড কী হবে?
  1. EKBYAODR
  2. EYKBORAD
  3. YEKOARBD
  4. YEKBORAD
ব্যাখ্যা

প্রশ্ন: যদি COMPUTER কে OCPMTURE দিয়ে কোড করা হয়, তাহলে KEYBOARD এর কোড কী হবে?

সমাধান:
প্রথমে দেখি COMPUTER → OCPMTURE কীভাবে হয়েছে।

এখানে, COMPUTER = ৮টি বর্ণ
জোড়ায় জোড়ায় (পাশাপাশি দুটি করে) বর্ণের স্থান বিনিময় করা হয়েছে। 
CO → OC, MP → PM, UT → TU, ER → RE
সুতরাং, COMPUTER → OCPMTURE

একই নিয়মে KEYBOARD = ৮টি বর্ণ 
KE → EK, YB → BY, OA → AO, RD → DR
সুতরাং, KEYBOARD → EKBYAODR

সঠিক উত্তর: ক) EKBYAODR

২,৯৮০.
'N O S T E N' the arranged word of the jumble letters means_______.
  1. A love poem
  2. A short humorous poem
  3. A poem with 5 lines
  4. A 14-line poem
ব্যাখ্যা

প্রশ্ন: 'N O S T E N' the arranged word of the jumble letters means_______.

সমাধান: 
'N O S T E N' অক্ষরগুলো সঠিকভাবে সাজালে শব্দটি হয় 'SONNET'।
Sonnet হলো একটি কবিতার ধরন, যার মোট ১৪টি পঙ্‌ক্তি (lines) থাকে।

সঠিক উত্তর: ঘ) A 14-line poem

২,৯৮১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. শুস্রুশা
  2. সুশ্রুষা
  3. শুশ্রুষা
  4. শুশ্রূষা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
সঠিক বানানটি হলো - শুশ্রূষা

এর অর্থ হলো - পরিচর্যা, সেবা। 

উৎস: 
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৯৮২.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব তবে অপশন গ 
২,৯৮৩.
যদি COUNTRY কে EMWLVPA হয়, তবে ELECTORATE-এর জন্য কোডটি কি হবে?
  1. CICEFQPGWC
  2. CJGERQTYVC
  3. GJGEVMTYVG
  4. GJGAVMTYVC
ব্যাখ্যা
এখানে, প্রথম alphabet এর ক্ষেত্রে এর একটি অক্ষরের পরের alphabet ও দ্বিতীয় টির ক্ষেত্রে একটির আগের alphabet নেয়া হয়েছে। যেমন- C এর জন্য C > D > E এবং O এর জন্য আগের টি অর্থ্যাৎ O > N > M নেয়া হয়েছে এবং পর্যায়ক্রমে এই স্ট্রাকচার অনুসরণ করা হয়েছে। সুতরাং, ELECTORATE = GJGAVMTYVC.
২,৯৮৪.
প্রত্যেক ঘণ্টায় একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা কয়বার পরস্পর ১৮০° কোণে অবস্থান করে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
যখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ৩০ মিনিটের ব্যবধান থাকে তখন এরা ১৮০° কোণে অবস্থান করে। এটা প্রতি এক ঘণ্টায় ১ বারই ঘটে৷
২,৯৮৫.
৩৯৯ টি লিচু তিন বন্ধুর মধ্যে (১/২) : (১/৫) : (১/৪) অনুপাতে ভাগ করে দিলে ২য় বন্ধু কতটি লিচু পাবে?
  1. ৯৫ টি
  2. ৮৪ টি
  3. ৭৯ টি
  4. ৭৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৯৯ টি লিচু তিন বন্ধুর মধ্যে (১/২) : (১/৫) : (১/৪) অনুপাতে ভাগ করে দিলে ২য় বন্ধু কতটি লিচু পাবে?

সমাধান:
লিচু পাওয়ার অনুপাত= ১/২ : ১/৫ : ১/৪
= ১০ : ৪ : ৫ [প্রতিটি অনুপাতকে ২০ দ্বারা গুণ করে]

অনুপাতের যোগফল = ১৯

∴ ২য় বন্ধু লিচু পাবে = ৩৯৯ × (৪/১৯) = ৮৪ টি
২,৯৮৬.
০.০১ × ০.০১ = ?
  1. ০.১
  2. ০.০১
  3. ০.০০১
  4. ০.০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০১ × ০.০১ = ?

সমাধান:
০.০১ × ০.০১ = ০.০০০১
২,৯৮৭.
(০.২ × ০.০৫ × ০.০০৬)/(০.৪ × ০.০৩ × ০.০০৬) এর মান কত?
  1. ৩/৪
  2. ৫/৬
  3. ২/৩
  4. ৭/৮
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.০৫ × ০.০০৬)/(০.৪ × ০.০৩ × ০.০০৬) এর মান কত?

সমাধান:
(০.২ × ০.০৫ × ০.০০৬)/(০.৪ × ০.০৩ × ০.০০৬)
= ০.০০০০৬/০.০০০০৭২
= ৬০/৭২
= ৫/৬
২,৯৮৮.
আয়নায় দেখা গেল ৮ : ২০ মিনিট, তাহলে প্রকৃত সময় কত? 
  1. ক) ৮ : ২০
  2. খ) ৩ : ৪০
  3. গ) ৩ : ২০
  4. ঘ) ৮ : ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেল ৮ : ২০ মিনিট, তাহলে প্রকৃত সময় কত? 

সমাধান: 
প্রকৃতপক্ষে সময়
= ১১ : ৬০ - আয়নায় দেখা সময়
= ১১ : ৬০ - ৮ : ২০
= ৩ : ৪০
২,৯৮৯.
হয়তো ভোরের _______ হয়ে এই কার্তিকের নবান্নের দেশে।
  1. ক) শঙ্খচিল
  2. খ) লক্ষ্মীপেঁচা
  3. গ) শালিক
  4. ঘ) কাক
ব্যাখ্যা
আবার আসিব ফিরে
- জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়
হয়তো মানুষ নয় - হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে;

হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙ্গায়;
২,৯৯০.
Eye : Retina : : Ear : _______?
  1. Cochlea
  2. Eardrum 
  3. Auditory Nerve
  4. Ear Canal
ব্যাখ্যা

প্রশ্ন: Eye : Retina :: Ear : _____? 

সমাধান:
Eye (চোখ) এর Retina হল সেই অংশ যেখানে আলোর তথ্য প্রক্রিয়াকরণ হয়, অর্থাৎ দৃষ্টিশক্তির জন্য মূল কার্যকরী অংশ।

একইভাবে,
Ear (কান) এর Cochlea হল সেই অংশ যেখানে শব্দ তরঙ্গ প্রক্রিয়াকরণ হয়, অর্থাৎ শ্রবণশক্তির জন্য মূল কার্যকরী অংশ।

অন্যদিকে,
Eardrum: শব্দ তরঙ্গ গ্রহণ করে, কিন্তু প্রক্রিয়াকরণের মূল অংশ নয়।
Auditory Nerve: শব্দের সংকেত মস্তিষ্কে পাঠায়, কিন্তু কার্যকরী অংশ নয়।
Ear Canal: শব্দ প্রবেশের পথ, কিন্তু প্রক্রিয়াকরণের অংশ নয়।

২,৯৯১.
শুদ্ধ বানান কোনটি?
  1. পিপিলীকা
  2. অন্তঃসত্ত্বা
  3. কনিনীকা
  4. বিভিষীকা
ব্যাখ্যা
পিপিলীকা এর সঠিক বানান পিপীলিকা
বিভিষীকা এর সঠিক বানান বিভীষিকা 
কনিনীকা এর সঠিক বানান কনীনিকা

[ বানান ও ভাষা - শুদ্ধ বানান ও বাক্য গঠন ]
২,৯৯২.
একটি ভাইরাস প্রতিদিন দ্বিগুণ হারে ছড়ায়। যদি ১৮ দিনে এটি একটি শহরের সব মানুষকে আক্রান্ত করে, তবে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হতে কত দিন লাগবে?
  1. ১৬ দিন
  2. ১৭ দিন
  3. ১৫ দিন
  4. ১৪ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভাইরাস প্রতিদিন দ্বিগুণ হারে ছড়ায়। যদি ১৮ দিনে এটি একটি শহরের সব মানুষকে আক্রান্ত করে, তবে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হতে কত দিন লাগবে?

​সমাধান:
​যেহেতু ভাইরাস প্রতি দিনে দ্বিগুণ হারে ছড়ায়, সেহেতু এর আগের দিন আজকের দিনের অর্ধেক হবে।

​শহরটি সম্পূর্ণ আক্রান্ত হতে সময় লাগে ১৮ দিন।
​তাহলে ১৮ দিনের আগের দিন অর্থাৎ ১৭ দিনে শহরের অর্ধেক মানুষ আক্রান্ত হয়ে যাবে।
​তার একদিন আগে, অর্থাৎ ১৬ দিনে শহরের ১/৪ অংশ মানুষ আক্রান্ত হয়ে যাবে।

২,৯৯৩.
একটি স্প্রিং-এ 20 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.5 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 30 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?
  1. 0.75 ইঞ্চি
  2. 1 ইঞ্চি
  3. 0.5 ইঞ্চি
  4. 1.5 ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্প্রিং-এ 20 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.5 ইঞ্চি প্রসারিত হয়। যদি স্প্রিং-এ 30 পাউন্ড ওজন ঝুলানো হয় তাহলে স্প্রিং-টি কত ইঞ্চি প্রসারিত হবে?

সমাধান:
আমরা জানি,
হুকের সুত্র অনুসারে,
F = Kx

20 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
20 = K × 0.5
⇒ K = 20/0.5
∴ K = 40

এখন, 30 পাউন্ড ওজনের ক্ষেত্রে,
30 = K × x
⇒ x = 30/K
⇒ x = 30/40
∴ x = 0.75

∴ সুতরাং, 30 পাউন্ড ওজন ঝুলালে স্প্রিং-টি 0.75 ইঞ্চি প্রসারিত হবে।
২,৯৯৪.
The antonym for ‘Reticent’ is -
  1. ক) Talkative
  2. খ) Agitated
  3. গ) Bridal
  4. ঘ) Alluring
ব্যাখ্যা

Reticent : স্বল্পভাষী; গুরুগম্ভীর;
Talkative : বাচাল; বাক্যবাগীশ;
Agitated : নাড়া; ঝাঁকানো;
Bridal : বিবাহ সম্বন্ধীয়, কনে সম্বন্ধীয়;
Alluring : মুগ্ধকর; জাদুকরী
অর্থাৎ, ‘Reticent’ এর antonym হলো Talkative।
সূত্রঃ Accessible Dictionary by Bangla Academy

২,৯৯৫.
(X) চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
(X) চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?

সমাধান:

(X) চিত্রটি 2নং চিত্রে লুকায়িত আছে।
২,৯৯৬.
শূন্যস্থানে কোন অঙ্কটি বসবে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন অঙ্কটি বসবে?


সমাধান:
এখানে,
১ + ৪ + ২ = ৭ = ৪৯
৪ + ২ + ২ = ৮ = ৬৪
৫ + ৫ + ৩ = ১৩ =  ১৬৯
২,৯৯৭.
বস্তুটি টেনে তুলতে কার কম কষ্ট হবে?
  1. তোফায়েল
  2. হিমেল
  3. উভয়ের সমান কষ্ট হবে
  4. বলা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বস্তুটি টেনে তুলতে কার কম কষ্ট হবে?


সমাধান:
বস্তুটি টেনে তুলতে,
তোফায়েলের বল প্রয়োগ করতে হবে 20/2 = 10 N
হিমেলের বল প্রয়োগ করতে হবে 20 N
অতএব, তোফায়েলের কম কষ্ট হবে।
২,৯৯৮.
প্রদত্ত চিত্র (X)-এর পানিতে প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্র (X)-এর পানিতে প্রতিবিম্ব নিচের কোনটি হবে?


সমাধান:
প্রদত্ত চিত্র (X)-এর পানিতে প্রতিবিম্ব হবে:



∴ সঠিক উত্তর: (গ)

২,৯৯৯.
একটি বাল্বে '60 W- 120 V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?
  1. 760
  2. 806.67
  3. 240
  4. 249
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাল্বে '60 W- 120 V' লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)?

সমাধান: 
এখানে,
বিভব পার্থক্য, V = 120 V
ক্ষমতা, P = 60 W
রােধ, R = ?

আমরা জানি,
P = V2/R
বা, R = V2/P
বা, R = (120×120)/60
∴ R = 240 ওহম
৩,০০০.
টাকায় ৫টি করে আম ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?  
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি করে আম ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?  

সমাধান:
৫টির ক্রয়মূল্য ১ টাকা 
∴ ১টির ক্রয়মূল্য ১/৫ টাকা 

আবার,
৪টির বিক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির বিক্রয়মূল্য ১/৪ টাকা 

লাভ হয় = (১/৪) - (১/৫) = ১/২০ টাকা 

১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা
১ টাকায় লাভ হয় ৫/২০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৫ × ১০০)/২০ টাকা = ২৫ টাকা 

∴ লাভ হয় = ২৫%