ব্যাখ্যা
সমাধান:
TIGER শব্দের ১ম ও ২য় বর্ণ তাদের অবস্থান পরিবর্তন করেছে।
এবং ৩য় বর্ণটি স্থির রয়েছে।
৪র্থ ও ৫ম বর্ণ তাদের অবস্থান পরিবর্তন করেছে।
TIGER - ITGRE
একইভাবে
CROWN- RCONW
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২৬ / ১৩৫ · ২,৫০১–২,৬০০ / ১৩,৫৮৯
বাসটি ৫০ মাইল যায় ১ ঘন্টা বা ৬০ মিনিটে
∴ ১৮০ মাইল যায় = (১৮০×৬০)/৫০ মিনিটে
= ২১৬ মিনিটে
৮০ মাইল যায় ২ ঘন্টা বা ১২০ মিনিটে।
∴ পরবর্তী ১০০ মাইল যেতে হবে ২১৬ - ১২০ = ৯৬ মিনিটে
ক ১৫ দিনে করে একটি কাজ
ক ১ দিনে করে কাজের (১/১৫) অংশ
আবার খ ৩০ দিনে করে একটি কাজ
খ ১ দিনে করে কাজের (১/৩০) অংশ
ক ও খ একত্রে ১ দিনে করে কাজের (১/১৫+ ১/৩০) অংশ
= (১/১০) অংশ
শর্টকাট
নির্ণেয় কাজের অংশ
= (১৫ + ৩০)/(১৫×৩০)
১/১০
প্রশ্ন: 'School, Science, Schedule, Shadow' শব্দগুলো থেকে ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?
সমাধান:
ইংরেজি অভিধানে শব্দগুলো যে ক্রমে বসবে,
Schedule, School, Science, Shadow
কারণ,
অভিধানে শব্দগুলো প্রথম অক্ষর (S) দিয়ে একই ক্রমে থাকে। তাই দ্বিতীয় অক্ষরে যাওয়া হয় (c, c, c, h)। তারপর তৃতীয় অক্ষর দেখা হয়। যখন প্রথম দুটি অক্ষর একই হয় (Sch), তখন পরবর্তী অক্ষরগুলো ক্রমানুসারে সাজানো হয়,
Schedule (e) এবং School (o)
এই শব্দগুলির মধ্যে, 'Schedule' শব্দটি ইংরেজি অভিধানে সবার আগে বসবে কারণ S-এর পর C, তারপর H, তারপর E অক্ষর আসে, যা অন্য শব্দগুলির পরবর্তী অক্ষরগুলির চেয়ে অভিধানের ক্রমে আগে আসে।
সঠিক উত্তর ঘ) Schedule
প্রশ্ন: সাবরিনার একটি বাক্সে এক ডজন আয়না আছে। কিছু আয়না ভেঙ্গে গেল। ভালো আয়না ও ভাঙ্গা আয়নার অনুপাত নিচের কোনটি হতে পারে না?
সমাধান:
এক ডজন = 12 টি
∴ 12 অবশ্যই অনুপাতের যোগফল দ্বারা বিভাজ্য হবে।
এখানে, 12 অপশন (খ) এর 3 + 2 = 5 দ্বারা বিভাজ্য নয়।
∴ সঠিক উত্তর গ) 3 : 2
প্রশ্ন: মনে করুন, আপনার বাড়িতে একটি অপরিচিত লোক এসেছে। সে আপনার নিকট আপনার সম্পর্কে কিছু তথ্য জানতে চাচ্ছে। তখন আপনি কী করবেন?
সমাধান:
সঠিক উত্তর: ক) তার পরিচয় এবং তথ্য চাওয়ার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হবেন
• সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে এটিই সবচেয়ে যুক্তিযুক্ত পদক্ষেপ। কোনো অপরিচিত ব্যক্তিকে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দেওয়ার আগে তার পরিচয় এবং তিনি কেন সেই তথ্যটি চাচ্ছেন তা যাচাই করে নেওয়া একজন সচেতন মানুষের লক্ষণ।
- সরাসরি খারাপ ব্যবহার করা যেমন শিষ্টাচার বহির্ভূত, তেমনি পরিচয় না জেনে তথ্য দেওয়াও ঝুঁকিপূর্ণ। তাই পরিস্থিতি বুঝে যৌক্তিক সিদ্ধান্ত নেয়াই শ্রেয়।
প্রশ্ন: Choose the correct spelling-
সমাধান:
'Conscientious' শব্দের অর্থ হলো দায়িত্বপরায়ণ, সতর্ক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক কাজ করার চেষ্টা করা।
Primary meaning:
যে ব্যক্তি নিজের কাজের প্রতি যত্নশীল, দায়িত্বশীল এবং সতর্কভাবে কাজ করে।
উদাহরণ: একজন conscientious ছাত্র সময়মতো হোমওয়ার্ক করে এবং মন দিয়ে পড়ে।
Synonyms (প্রায়শই interchangeable):
Diligent = পরিশ্রমী
Meticulous = যত্নশীল
Careful = সতর্ক
Thorough = খুঁটিনাটি পর্যন্ত খেয়াল রাখে
Example sentence:
She is a conscientious worker who never misses a deadline.
- সে একজন দায়িত্বশীল কর্মী, যিনি কখনও সময়মতো কাজ শেষ করতে ভুল করেন না।
সঠিক উত্তর খ) Conscientious
প্রশ্ন: A person aged between 40 and 49 years is known as a-
সমাধান:
A person between 10 and 19 years old is called a denarian.
A person between 20 and 29 is called a vicenarian.
A person between 30 and 39 is called a tricenarian.
A person between 40 and 49 is called a quadragenarian.
A person between 50 and 59 is called a quinquagenarian.
A person between 60 and 69 is called a sexagenarian.
A person between 70 and 79 is called a septuagenarian.
A person between 80 and 89 is called an octogenarian.
A person between 90 and 99 is called a nonagenarian.
A person between 100 and 109 is called a centenarian.
A person 110 years old or older is called a supercentenarian.
উৎস: The Britannica Dictionary.
(550 + 445) × 2 × 110 + 30 = 220030
প্রশ্ন: যদি CODE = 31545 হয়, তবে MATH = ?
সমাধান:
ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে, C O D E = 3 15 4 5
একই ভাবে, M A T H = 13 1 20 8
প্রশ্ন: "Delusional (Delulu)" শব্দের অর্থ কী?
সমাধান:
- “Delusional” বা সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্তভাবে বলা হয়ে থাকে “Delulu” শব্দটি মূলত মানসিক অবস্থা বা মনোভাব বোঝায়, যেখানে কেউ বাস্তবতার সঙ্গে মিল না খাওয়া কোনো বিশ্বাস বা ধারণা পোষণ করে।
- অর্থাৎ, ব্যক্তিটি এমন কিছু বিশ্বাস করে যা প্রকৃতপক্ষে সত্য নয় বা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, কেউ ভাবতে পারে যে একটি পরিচিত ব্যক্তি তার প্রেমে পড়েছে, অথচ বাস্তবে তা ঘটেনি।
- সোশ্যাল মিডিয়ায় “Delulu” অনেক সময় হাস্যরসের সঙ্গে ব্যবহার হয়, যেখানে বন্ধুরা বা ভক্তরা কারো অত্যন্ত অবাস্তব বা অতিরিক্ত আশা বা ফ্যান্টাসি নিয়ে কথা বলার সময় এই শব্দটি ব্যবহার করে।
- এটি মানসিক সমস্যা নয়, বরং কারও অতিমাত্রায় ভুল বিশ্বাসকে হালকাভাবে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়।
- কথ্য ও অনলাইন সংস্কৃতিতে “Delulu” শব্দটি অনেক সময় হালকা-ফুলকা বা হাস্যরসাত্মক অর্থেও ব্যবহৃত হয়, তবে মূলত এটি ভুল ধারণা বা বিভ্রান্তিকর বিশ্বাস বোঝায়।
- সুতরাং সঠিক উত্তর হলো: ঘ) বিভ্রান্তিকর।
প্রশ্ন: UNWORTHY শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
সমাধান:
প্রশ্ন: X পয়েন্ট থেকে শুরু করে, আনিস সাহেব প্রথমে পশ্চিমে 17 মিটার হাঁটলেন। এরপর তিনি বাঁ দিকে ঘুরে 23 মিটার গেলেন। তারপর আবার বাঁ দিকে ঘুরে 17 মিটার হাঁটলেন। শেষ সময়ে ডান দিকে ঘুরে 13 মিটার গেলেন। X থেকে আনিস সাহেবের বর্তমান দূরত্ব কত এবং তিনি সবশেষে কোন দিক বরাবর ছিলেন?
সমাধান:
যাত্রাশুরুর স্থান X এবং গন্তব্যস্থান D
∴ নির্ণেয় দূরত্ব = (23 + 13) = 36 মিটার
সবশেষে, X থেকে আনিস সাহেবের বর্তমান দূরত্ব 36 মিটার এবং তিনি সবশেষে দক্ষিণ দিক বরাবর ছিলেন।
প্রশ্ন: খ এর অবস্থান ক এর পূর্বদিকে এবং গ এর পশ্চিম দিকে। ঘ এর অবস্থান ক এর পূর্বদিকে এবং খ এর পশ্চিম দিকে। গ এর সাপেক্ষে ঘ এর অবস্থান কোনদিকে?
সমাধান:
গ এর সাপেক্ষে ঘ এর অবস্থান পশ্চিম দিকে।
যেহেতু খ এর অবস্থান ক এর পূর্বদিকে এবং গ এর পশ্চিম দিকে,
অর্থাৎ খ এর অবস্থান ক ও গ এর মাঝখানে।
আবার,
ঘ এর অবস্থান ক এর পূর্বদিকে এবং খ এর পশ্চিম দিকে,
অর্থাৎ ঘ এর অবস্থান ক ও খ এর মাঝখানে।
গ এর সাপেক্ষে ক, খ ও ঘ এর অবস্থান পশ্চিম দিকে।
“কুন্তল” শব্দের প্রতিশব্দ
অলক
চুল
কেশ
চিকুর
(বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি) পৃষ্ঠা নং ১৮৭)
প্রশ্ন: কোন পেন্ডুলামটি সবচেয়ে দ্রুত দুলবে?
সমাধান:
A পেন্ডুলামটি সবচেয়ে দ্রুত দুলবে।
আমরা জানি,
- দোলনকালের সূত্রটি হলো: T = 2π√(L/g)
- পেন্ডুলাম কত দ্রুত দুলবে তা নির্ভর করে পেন্ডুলামের দড়ির দৈর্ঘ্যের উপর।
- ভরের উপর পেন্ডুলামের দোলন নির্ভর করে না।
- পেন্ডুলামের দড়ির দৈর্ঘ্য যত কম হবে সেটি তত দ্রুত দুলবে।
- কারন ছোট দড়ির পেন্ডুলামকে দোলনের সময় কম দূরত্ব অতিক্রম করতে হয় এবং বড় দৈর্ঘ্যের - দড়ির পেন্ডুলামকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়।
যেহেতু A পেন্ডুলামটির দড়ির দৈর্ঘ্য B পেন্ডুলামের দড়ির দৈর্ঘ্যের তুলনায় কম সেহেতু A পেন্ডুলামটি B পেন্ডুলামের তুলনায় দ্রুত দুলবে।
চিত্রে AD = 6² + 12²
= √180
= 13.42
প্রশ্ন: 2 টা 20 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
সমাধান:
মধ্যবর্তী কোন = │(11m - 60h)/2│°
= │(11 × 20 - 60 × 2)/2│°
= │(220 - 120)/2│°
= │100/2│°
= 50°
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
৩, ১৮, ৯, ১৫, ২৭, ১২, ৮১, ৯, ২৪৩, ?
সমাধান:
এখানে দুইটি ধারা পাশাপাশি লিখা হয়েছে।
যেখানে আগের সংখ্যার সাথে তিন গুণ করে পরবর্তী সংখ্যা বের করা হয়েছে।
∴ ১ম ধারাটি : ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, …
আবার,
যেখানে আগের সংখ্যা থেকে ৩ বিয়োগ করে পরবর্তি সংখ্যা বের করা হয়েছে।
∴ ২য় ধারাটি : ১৮, ১৫, ১২, ৯, ৬, …
∴ প্রশ্নবোধক স্থানে ৬ বসবে।
প্রশ্ন: একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ৬ ঘণ্টা, ১০ ঘণ্টা ও ১৫ ঘণ্টায় পূর্ণ হয়। তিনটি নল একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
সমাধান:
দেওয়া আছে,
প্রথম নল ১ ঘণ্টায় পূর্ণ করে = ১/৬ অংশ
দ্বিতীয় নল ১ ঘণ্টায় পূর্ণ করে = ১/১০ অংশ
তৃতীয় নল ১ ঘণ্টায় পূর্ণ করে = ১/১৫ অংশ
∴ তিনটি নল একসাথে ১ ঘণ্টায় পূর্ণ করে = (১/৬) + (১/১০) + (১/১৫) অংশ
= (৫ + ৩ + ২)/৩০ অংশ
= ১০/৩০ অংশ
= ১/৩ অংশ
অর্থাৎ, তিনটি নল একসাথে ১ ঘণ্টায় চৌবাচ্চার ১/৩ অংশ পূর্ণ করে।
∴ পুরো চৌবাচ্চা পূর্ণ হতে সময় লাগবে = ৩ ঘণ্টা।
প্রশ্ন: একটি ১২০ ফুট লম্বা রশি এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের এক-পঞ্চমাংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?
সমাধান:
মনে করি,
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = (ক এর ১/৫) = ক/৫ ফুট
প্রশ্নমতে,
ক + (ক/৫) = ১২০
⇒ (৫ক + ক)/৫ = ১২০
⇒ ৬ক/৫ = ১২০
⇒ ৬ক = ১২০ × ৫
⇒ ৬ক = ৬০০
⇒ ক = ৬০০/৬
∴ ক = ১০০
সুতরাং, ছোট অংশের দৈর্ঘ্য = ১০০/৫ = ২০ ফুট।
প্রশ্ন: PQ8AF5BZ9 বিন্যাসটির পানিতে প্রতিবিম্ব কোনটি?
সমাধান:
সঠিক উত্তর: ঘ