বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ২০ / ১৩৫ · ১,৯০১২,০০০ / ১৩,৫৮৯

১,৯০১.
কোন বিন্দুটি x-অক্ষের উপর অবস্থিত?  
  1. (2, 4)
  2. (0, 2)
  3. (2, 0)
  4. (- 4, - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বিন্দুটি x-অক্ষের উপর অবস্থিত? 

সমাধান: 
আমরা জানি,
x-অক্ষের উপর থাকা কোনো বিন্দুর y-সমন্বয় (y-coordinate) শূন্য হবে। 
অর্থাৎ, বিন্দুটি (x, 0) ফর্মে থাকবে। 

এবার অপশন টেস্ট করে পাই, প্রতিটির y-সমন্বয়: 
ক) (2, 4) → y = 4 (শূন্য নয়): x-অক্ষের উপর নেই।
 
খ) (0, 2) → এটি y অক্ষের উপর অবস্থিত।

গ) (2, 0) → y = 0 → x-অক্ষের উপর আছে।

ঘ) (- 4, - 3) → y = - 3 (শূন্য নয়) → x-অক্ষের উপর নেই। 

সুতরাং, কেবল (2, 0) বিন্দুটিই x-অক্ষের উপর অবস্থিত।

১,৯০২.
বিদ্যুৎ-মিস্ত্রিগণ রাবারের জুতা পরিধান করেন, কারণ-
  1. রাবারের জুতা চামড়ার জুতা অপেক্ষা অধিক টেকসই।
  2. রাবার বিদ্যুৎ পরিবাহী নয়।
  3. তারা চামড়ার জুতা কেনার সামর্থ্য রাখেন না।
  4. রাবারের জুতা চামড়ার জুতা অপেক্ষা হালকা।
ব্যাখ্যা
প্রশ্ন: বিদ্যুৎ-মিস্ত্রিগণ রাবারের জুতা পরিধান করেন, কারণ-

সমাধান:
খ) রাবার বিদ্যুৎ পরিবাহী নয়।
রাবার একটি উত্তম নিরোধক (insulator), যা বৈদ্যুতিক ঝুঁকি থেকে রক্ষা করে।
১,৯০৩.
২, ১, ২, ৪, ৪, ৫, ৬, ৭, ৮, ৮, ১০, ১১, ?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) ১২
ব্যাখ্যা

এখানে ৩টি ধারা একসাথে আছে।
১ম ধারা ২, ৪, ৬, ৮
২য় ধারা ১, ৪, ৭, ১০
৩য় ধারা ২, ৫, ৮, ১১
পরবর্তী সংখ্যাটি হবে ১ম ধারার ৫ম পদ, অর্থাৎ ৮+২ = ১০ যেহেতু সাধারণ অন্তর ২।

১,৯০৪.
নিচের ধারায় কতগুলো 8 আছে যা তার আগে ও পরের সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 2 8 3 8 2 4 8 2 4 8 6 8 2 8 2 4 8 3 8 2 8 6
  1. ৪টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারায় কতগুলো 8 আছে যা তার আগে ও পরের সংখ্যা দ্বারা ভাগ করা যায়?
2 8 3 8 2 4 8 2 4 8 6 8 2 8 2 4 8 3 8 2 8 6

সমাধান:
দেওয়া আছে,
2 8 3 8 2 4 8 2 4 8 6 8 2 8 2 4 8 3 8 2 8 6

সুতরাং, আগে ও পরের সংখ্যা দ্বারা ভাগ করা যায় এমন স্থান ২ টি।
১,৯০৫.
নিচের কোন চিত্রটি লাভ, লভ্যাংশ এবং বোনাসের মধ্যে সর্বোত্তম সম্পর্ক নির্দেশ করে?
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন চিত্রটি লাভ, লভ্যাংশ এবং বোনাসের মধ্যে সর্বোত্তম সম্পর্ক নির্দেশ করে?

    সমাধান:
    বোনাস এবং লভ্যাংশ একে অপরের থেকে আলাদা। কিন্তু এ দুটোই লাভের অংশ।


    সুতরাং, সঠিক উত্তর খ। 
    ১,৯০৬.
    ৩, ৫, ৮, ১২, ____, ২৩ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
    1. ১৫
    2. ১৭
    3. ১৯
    4. ১৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩, ৫, ৮, ১২, ____, ২৩ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

    সমাধান:
    ৫ - ৩ = ২
    ৮ - ৫ = ৩
    ১২ - ৮ = ৪ 

    এখানে সংখ্যাগুলোর পার্থক্য ২, ৩, ৪ এভাবে বাড়ছে। তাদলে পরের সংখ্যার পার্থক্য হবে ৫।

    ∴ খালিঘরের সংখ্যা হবে = ১২ + ৫ = ১৭ 
    ১,৯০৭.
    কোন যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) কি অবস্থায় ঘুরবে?
    1. ক) আস্তে চলবে
    2. খ) জোরে চলবে
    3. গ) একইভাবে চলবে
    4. ঘ) কোনটি নয়
    ব্যাখ্যা
    কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
    ১,৯০৮.
    ঢাকা টু সিলেট যাতায়াতের জন্য ৫ টি বাস আছে। কত প্রকারে ১ টি বাসে ঢাকা থেকে সিলেট গিয়ে অন্য কোন বাসে ফিরে আসা যাবে?
    1. ক) ১২৫
    2. খ) ২৫
    3. গ) ২০
    4. ঘ) ১০
    ব্যাখ্যা

    একটি বাসে গিয়ে অন্য বাসে ফিরে আসতে হলে যাওয়ার সময় বাস ৫ টি থাকলেও আসার সময় থাকবে ৪ টি।
    সুতরাং, (৫×৪) = ২০ প্রকারে একটি বাসে গিয়ে অন্য বাসে ফিরে আসা যাবে।

    ১,৯০৯.
    If 84×13 = 8 ; 37×13 = 6 ; 26×11 = 6, then 56×22 = ?
    1. ক) 36
    2. খ) 39
    3. গ) 7
    4. ঘ) 11
    ব্যাখ্যা
    (8+4) - (1+3) = 8 ; (3+7) - (1+3) = 6 ; (2+6) - (1+1) = 6 and (5+6) - (2+2) = 7
    ১,৯১০.
    কোন বানানটি অশুদ্ধ?
    1. উপর্যুক্ত
    2. উল্লিখিত
    3. উচ্ছল
    4. প্রতিধন্দ্বীতা
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

    সমাধান:
    প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর মধ্যে প্রতিধন্দ্বীতা বানান ভুল। 
     প্রতিধন্দ্বীতা বানানটির শুদ্ধ বানান প্রতিদ্বন্দ্বিতা।
    ১,৯১১.
    A শহরটি C শহরের সমান। A শহরটির চেয়ে B শহরটি বড়, D শহরটি  C শহরের চেয়ে বড়, E শহরের চেয়ে D শহর ছোট, B শহরের  চেয়ে E শহর ছোট। সবচেয়ে বড় শহর কোনটি? 
    1. ক) C
    2. খ) D
    3. গ) E
    4. ঘ) B
    ব্যাখ্যা
    প্রশ্ন: A শহরটি C শহরের সমান। A শহরটির চেয়ে B শহরটি বড়, D শহরটি  C শহরের চেয়ে বড়, E শহরের চেয়ে D শহর ছোট, B শহরের  চেয়ে E শহর ছোট। সবচেয়ে বড় শহর কোনটি? 

    সমাধান:
    প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই,
     A শহরটি C শহরের সমান = A = C
    A শহরটির চেয়ে B শহরটি বড় = B > A,
    D শহরটি  C শহরের চেয়ে বড় = D > C
    E শহরের চেয়ে D শহর ছোট = E > D
    B শহরের  চেয়ে E শহর ছোট = B > E 

    অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 
    A = C < D < E < B
    ১,৯১২.
    ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৬ : ১৪ হবে?
    1. ক) ৪০ লিটার
    2. খ) ৬০ লিটার
    3. গ) ৮০ লিটার
    4. ঘ) ৯০ লিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৬ : ১৪ হবে?

    সমাধান: 
    ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩
    কেরোসিন = (৬০ × ৭)/১০ লিটার
    = ৪২ লিটার

    পেট্রোল = ৬০ - ৪২ লিটার
    = ১৮ লিটার

    ধরি, ক লিটার পেট্রোল মেশালে অনুপাত ৬ : ১৪ হবে।

    প্রশ্নমতে,
    ৪২/(ক + ১৮) = ৬ / ১৪
    ⇒ ৪২/(ক + ১৮) = ৩ / ৭
    ⇒ ৩ক + ৫৪ = ২৯৪
    ⇒ ৩ক = ২৪০
    ∴ ক = ৮০ লিটার

    অতএব, ৮০ লিটার পেট্রোল মেশাতে হবে। 
    ১,৯১৩.
    Problem pattern -এর শূন্যস্থানে answer pattern -এর কোন চিত্রটি বসবে?
    Problem patter
      ব্যাখ্যা
      প্রশ্ন: Problem pattern -এর শূন্যস্থানে answer pattern -এর কোন চিত্রটি বসবে?
      Problem patter

       

      সমাধান:
      প্রদত্ত প্রশ্নের ১ম চিত্রে একটি বৃত্ত, ২য় চিত্রটিতে একটি বৃত্তের অভ্যন্তরে আরেকটি বৃত্ত।
      আবার, ৩য় চিত্রে একটি ত্রিভুজ ৪র্থ চিত্রে একটি ত্রিভুজের অভ্যন্তরে আরেকটি ত্রিভুজ আছে।

      একইভাবে,
      ৫ম চিত্রটিতে একটি আয়তক্ষেত্র আছে, তাই ৬ষ্ঠ চিত্রটিতে একটি আয়তের অভ্যন্তরে আরেকটি আয়ত হবে।
      সঠিক উত্তর 
      ১,৯১৪.
      অশুদ্ধ বানান কোনটি?
      1. স্বাতন্ত্র্য
      2. স্বত্বাধিকারী
      3. অহর্নিশ
      4. অনুসুয়া
      ব্যাখ্যা
      • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
      - 'অনসূয়' শব্দটি শুদ্ধ।  

      • অনসূয় (বিশেষণ): 
      - সংস্কৃত শব্দ। 
      - প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া। 
      শব্দের অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন। 
      - 'অনসূয়' এর স্ত্রী লিঙ্গ = 'অনসূয়া'। 

      উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
      ১,৯১৫.
      শুদ্ধ বানান কোনটি?
      1. Bilioniare
      2. Billioniare
      3. Billionaire
      4. Billioneare
      ব্যাখ্যা
      প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

      সমাধান:
      শুদ্ধ বানান হচ্ছে - Billionaire (অপশন 'গ')

      • Billionaire (noun)
      English Meaning: one whose wealth is estimated at a billion or more dollars, pounds, or other monetary units.
      Bangla Meaning: মহাধনবান ব্যক্তি; ধনাঢ্য; ধনকুবের।

      উৎস: 
      1. merriam-webster.
      2. Accessible Dictionary by Bangla Academy.
      ১,৯১৬.
      ৬০ জনের একটি শ্রেণীতে, ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যার দ্বিগুণ। কোন পরীক্ষায় একজন ছাত্র ১৭ তম হয়। যদি ঐ ছাত্রের আগে ৯ জন ছাত্রী থাকে, তাহলে ঐ ছাত্রের পেছনে আর কতজন ছাত্র থাকবে?
      1. ২৩ জন
      2. ৩ জন
      3. ১২ জন
      4. ৭ জন
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৬০ জনের একটি শ্রেণীতে, ছাত্রীর সংখ্যা ছাত্রের সংখ্যার দ্বিগুণ। কোন পরীক্ষায় একজন ছাত্র ১৭ তম হয়। যদি ঐ ছাত্রের আগে ৯ জন ছাত্রী থাকে, তাহলে ঐ ছাত্রের পেছনে আর কতজন ছাত্র থাকবে?

      সমাধান:
      ধরি,
      ছাত্র সংখ্যা ক জন
      ছাত্রী সংখ্যা ২ক জন 

      প্রশ্নমতে,
      ক + ২ক = ৬০
      বা, ৩ক = ৬০
      ∴ ক = ২০

      ছাত্র ২০ জন, ছাত্রী ৪০ জন। 

      ১৭ তম অবস্থানের ছাত্রের সামনে আছে ১৬ জন, যাদের মাঝে ৯ জন ছাত্রী।
      তাহলে ছাত্রটির সামনে আরও ছাত্র আছে ১৬ - ৯ জন = ৭ জন 
      সামনে থেকে ঐ ছাত্র পর্যন্ত মোট ছাত্র = ৭ + ১ = ৮ জন 

      ∴ ঐ ছাত্রের পিছনে ছাত্র আছে = (২০ - ৮) জন = ১২ জন 
      ১,৯১৭.
      সাগর দক্ষিণ দিকে হেঁটে 20 মিটার গিয়ে তারপর ডানদিকে ঘুরে 30 মিটার হাঁটল। অতঃপর বামদিকে ঘুরে 20 মিটার হাঁটল। আবার বামদিকে ঘুরে 30 মিটার হেঁটে থেমে গেলো। শুরুর অবস্থান থেকে সাগর বর্তমান অবস্থানের দূরত্ব কত?
      1. 40 মিটার 
      2. 30 মিটার 
      3. 60 মিটার 
      4. 50 মিটার 
      ব্যাখ্যা

      প্রশ্ন: সাগর দক্ষিণ দিকে হেঁটে 20 মিটার গিয়ে তারপর ডানদিকে ঘুরে 30 মিটার হাঁটল। অতঃপর বামদিকে ঘুরে 20 মিটার হাঁটল। আবার বামদিকে ঘুরে 30 মিটার হেঁটে থেমে গেলো। শুরুর অবস্থান থেকে সাগর বর্তমান অবস্থানের দূরত্ব কত?

      ​সমাধান:

      ধরি,​
      সাগর A বিন্দু থেকে দক্ষিণ দিকে 20 মিটার গিয়ে B বিন্দুতে পৌছায়।
      ​B বিন্দু থেকে ডানদিকে 30 মিটার গিয়ে C বিন্দুতে পৌছায়।
      ​C বিন্দু থেকে বামদিকে 20 মিটার গিয়ে D বিন্দুতে পৌছায়। 
      ​D বিন্দু থেকে বামদিকে 30 মিটার গিয়ে E বিন্দুতে পৌছায়। 
      ∴ ​BE = 20

      ​অর্থাৎ শুরুর অবস্থান থেকে বর্তমান অবস্থানের দূরত্ব, AE = 20 + 20 = 40 মিটার 

      ১,৯১৮.
      নিচের কোন চিত্রটি ভিন্ন প্রকৃতির?
      1. ক) 1
      2. খ) 3
      3. গ) 5
      4. ঘ) 4
      ব্যাখ্যা

      1, 2, 4, 5 চিত্রে দুটি তীর সমকোণে আছে।
      কিন্তু চিত্র 3 এর তীর দুটি সমকোণে নেই।

      ১,৯১৯.
      খেলার মাঠ ঠিক করার জন্য রাশেদ একটি লন রোলার টানছে এবং রহিম একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
      1. রাশেদ
      2. রহিম 
      3. দুইজনেরই সমান কষ্ট হবে
      4. নির্ণয় করা সম্ভব নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: খেলার মাঠ ঠিক করার জন্য রাশেদ একটি লন রোলার টানছে এবং রহিম একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?

      সমাধান:
      আমরা জানি,
      লন রোলারকে যখন ঠেলা হয় তখন প্রযুক্ত বল নিচের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভরের সাথে প্রযুক্ত বল যুক্ত হয়ে লন রোলার ঠেলতে বেশি কষ্ট হয়।

      অন্যদিকে,
      লন রোলারকে যখন টানা হয় তখন প্রযুক্ত বল উপরের দিকে ক্রিয়া করে, ফলে লন রোলারের ভর থেকে প্রযুক্ত বল বাদ হয়ে যায়। একারণে লন রোলার টানা সহজ।

      অর্থাৎ লন রোলার টানার জন্য রাশেদের সবচেয়ে কম কষ্ট হয়, কারন লন রোলার ঠেলা অপেক্ষা টানা সহজ। 
      ১,৯২০.
      যদি 'HELEN' দিয়ে 32129 এবং LEMON দিয়ে 12659 বোঝায়, তাহলে `HOME' দিয়ে নিচের কোনটি বোঝাবে?
      1. 5362
      2. 6532
      3. 5632
      4. 3562
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি 'HELEN' দিয়ে 32129 এবং LEMON দিয়ে 12659 বোঝায়, তাহলে `HOME' দিয়ে নিচের কোনটি বোঝাবে?

      সমাধান: 
      H - 3          L - 1
      E - 2          E - 2
      L - 1          M - 6
      E - 2           O - 5
      N - 9           N - 9

      HOME - 3562
      ১,৯২১.
      একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে ১০ এর গুণনীয়ক পাওয়ার সম্ভাবনা কত?
      1. ১/৩
      2. ৫/৬
      3. ১/২
      4. ২/৩
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে ১০ এর গুণনীয়ক পাওয়ার সম্ভাবনা কত?

      সমাধান:
      ছক্কা নিক্ষেপ মোট নমুনা বিন্দু = {১, ২, ৩, ৪, ৫, ৬}
      = মোট ৬ টি

      ১০ এর গুণনীয়ক যা ছক্কায় বিদ্যমান = {১, ২, ৫}
      = মোট ৩ টি

      ∴ সম্ভাবনা = ৩/৬
      = ১/২
      ১,৯২২.
      ঘড়িতে যখন ৬ টা বেজে ১৫ মিনিট তখন ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোন কত হবে?
      1. ৯৭.৫°
      2. ৮৫°
      3. ১০০°
      4. ৯২.৫°
      ব্যাখ্যা
      মধ্যবর্তীকোণ = |(১১×১৫ – ৬০×৬) / ২|° = | -(১৯৫/২) |° = ৯৭.৫°
      ১,৯২৩.
      নিচের চিত্রের ক খ এবং গ তে কোনটি বসবে?
      1. ক) ক = 19, খ = 18, গ = 19
      2. খ) ক = 18, খ = 18, গ = 17
      3. গ) ক = 18, খ = 17, গ = 18
      4. ঘ) ক = 19, খ = 17, গ = 17
      ব্যাখ্যা
      lines across proceed +2, –3, +2. Lines down proceed –3, +2, –3;
      ১,৯২৪.
      ২০২০ সালের ১ ডিসেম্বর মঙ্গলবার হলে, ২০২২ সালের ১ ডিসেম্বর কি বার হবে?
      1. ক) মঙ্গলবার
      2. খ) বুধবার
      3. গ) বৃহস্পতিবার
      4. ঘ) শুক্রবার
      ব্যাখ্যা

      - ২০২০ সালের ১ লা ডিসেম্বর মঙ্গলবার হলে, ২০২১ সালের ১ লা ডিসেম্বর বুধবার হবে।
      - ২০২২ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার।

      ১,৯২৫.
      'বৃত্ত' যদি 'বর্গ'- এর সাথে সম্পর্কিত হয়, তবে 'ঘনক' এর সাথে কোনটি সম্পর্কিত?
      1. পরিধি
      2. গোলক
      3. কোণ
      4. পুরুত্ব
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'বৃত্ত' যদি 'বর্গ'- এর সাথে সম্পর্কিত হয়, তবে 'ঘনক' এর সাথে কোনটি সম্পর্কিত?

      সমাধান:
      বৃত্তের ক্ষেত্রফল πr2 ও বর্গের আয়তন r2 (বাহু r একক হলে) উভয়টিতে বর্গ (2) আছে।
      ঘনকের আয়তন r3 (বাহু r একক হলে) ও গোলকের আয়তন (4/3)πr3 উভয়টিতে ঘন (3) আছে।

      ‘বৃত্ত’ যদি ‘বর্গ’ -এর সাথে সম্পর্কিত হয়, তবে ‘ঘনক’ -এর সাথে গোলক সম্পর্কিত।
      ১,৯২৬.
      যদি '+' অর্থ বিয়োগ, '-' অর্থ গুণ, '×' অর্থ ভাগ এবং '÷' অর্থ যোগ হয় তবে,
      ৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ = ?
      1. ৪৩
      2. ৩৮
      3. ৪২
      4. ৫২
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি '+' অর্থ বিয়োগ, '-' অর্থ গুণ, '×' অর্থ ভাগ এবং '÷' অর্থ যোগ হয় তবে,
      ৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭ = ?

      সমাধান:
      দেওয়া আছে,
      ৭ - ৭ + ৭ ÷ ৭ × ৭
      এখন, চিহ্ন পরিবর্তন করে পাই,
      ৭ × ৭ - ৭ + ৭ ÷ ৭
      = (৪৯ - ৭) + ১
      = ৪২ + ১
      = ৪৩
      ১,৯২৭.
      রাতুল একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি.মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি.মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?
      1. ২√৩ কি.মি.
      2. ৩√৩ কি.মি.
      3. ৩√২ কি.মি.
      4. ৬ কি.মি.
      ব্যাখ্যা
      প্রশ্ন: রাতুল একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি.মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি.মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?

      সমাধান:
       
      এখানে,
      AB = ৯ কি.মি.
      BC = ৩ কি.মি.
      CD = ৬ কি.মি.
      DE = ৩ কি.মি.
      এবং CD = BE = ৬ কি.মি.
      ∴ AE = ৩ কি.মি.

      ΔAED এ যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব, AD = √(AE2 + DE2)
      = √(৩ + ৩)
      = √১৮
      = √(৯ × ২)
      = ৩√২ কি.মি.
      ১,৯২৮.
      'ধোপদুরস্ত' এর সঠিক অর্থ কোনটি?
      1. ক) অন্তরঙ্গতা
      2. খ) অহংকার
      3. গ) বাবুয়ানি
      4. ঘ) শত্রুভাব
      ব্যাখ্যা
      'ধোপদুরস্ত' বাগধারাটির অর্থ- বাবুয়ানি।
      দহরম মহরম- অন্তরঙ্গতা।
      পায়া ভারী- অহংকার
      দা-কুমড়ো সম্বন্ধ- শত্রুভাব।

      উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
      ১,৯২৯.
      কোন বানানটি শুদ্ধ নয়?
      1. deceive
      2. committee
      3. accommodate
      4. attendence
      ব্যাখ্যা
      deceive (in/into) যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা  
      committee - বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি।
      accommodate - আবাসিত করা
      attendance বানানটি সঠিক। অপশনের attendence বানানটি ভুল।

      [ বানান ও ভাষা - শুদ্ধ বানান ও বাক্য গঠন ]
      ১,৯৩০.
      যদি E = 15, J = 30, O = 45 এবং T = 60 হয়, তাহলে B + E + S + T =?
      1. 125
      2. 129
      3. 133
      4. 138
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি E = 15, J = 30, O = 45 এবং T = 60 হয়, তাহলে B + E + S + T =?

      সমাধান:
      ইংরেজী বর্ণমালা অনুসারে,
      E এর অবস্থান 5
      E = 5 × 3 = 15

      J এর অবস্থান 10
      J = 10 × 3 = 30

      T এর অবস্থান 20
      T = 20 × 3 = 60

      একইভাবে,
      B = 2 × 3 = 6
      E = 5 × 3 = 15
      S = 19 × 3 = 57
      T = 20 × 3 = 60

      ∴ B + E + S + T = (6 + 15 + 57 + 60)
      = 138
      ১,৯৩১.
      রহিমের মামার মায়ের একমাত্র মেয়ের মেয়ে রহিমের কী হয়?
      1. ক) মা
      2. খ) খালা
      3. গ) বোন
      4. ঘ) ভাগ্নী
      ব্যাখ্যা
      প্রশ্ন: রহিমের মামার মায়ের একমাত্র মেয়ের মেয়ে রহিমের কী হয়?  

      সমাধান: 
      মামার মা ⇔ নানী 
      নানীর একমাত্র মেয়ে ⇔ মা 
      মায়ের মেয়ে ⇔ বোন 
      ১,৯৩২.
      L, M এর চেয়ে হালকা; P, O এর চেয়ে ভারী; O, N এর চেয়ে ভারী; M, O এর চেয়ে হালকা; N, M এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?
      1. L
      2. M
      3. N
      4. P
      ব্যাখ্যা

      প্রশ্ন: L, M এর চেয়ে হালকা; P, O এর চেয়ে ভারী; O, N এর চেয়ে ভারী; M, O এর চেয়ে হালকা; N, M এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?

      সমাধান:
      L, M এর চেয়ে হালকা → L < M
      P, O এর চেয়ে ভারী → O < P
      O, N এর চেয়ে ভারী → N < O
      M, O এর চেয়ে হালকা → M < O
      N, M এর চেয়ে ভারী → M < N

      অর্থাৎ, L < M < N < O < P

      সুতরাং সবচেয়ে ভারী হচ্ছে - P

      ১,৯৩৩.
      Proctor : Supervice, then ___
      1. Prophet : rule
      2. Profilgate : amalgamate
      3. Fudge : courtroom
      4. Prodigal : squander
      ব্যাখ্যা
      PROCTOR - কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে প্রধানত আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তা; প্ররক্ষক।
      SUPERVISE - তত্ত্বাবধান/পরিদর্শন/আবেক্ষণ করা।

      সম্পর্ক: PROCTOR এর কাজ SUPERVISE করা। 

      prodigal - অপব্যয়ী/অমিতব্যয়ী (ব্যক্তি)।
      squander - অপব্যয় করা; বেহিসাবি খরচ করা; পয়সা উড়ানো।

      সম্পর্ক: prodigal এর কাজ squander করা। 
      ১,৯৩৪.
      ২০০৫ সালের ৭ ই ফেব্রুয়ারি যদি সোমবার হয়, তবে ২০০৪ সালের ৭ ই ফেব্রুয়ারি কি বার হবে?
      1. ক) শুক্রবার
      2. খ) শনিবার
      3. গ) রবিবার
      4. ঘ) সোমবার
      ব্যাখ্যা
      সমাধান: 
      ২০০৪ সাল ৪ দ্বারা বিভাজ্য, অতএব এটি লিপ ইয়ার। 
      পরের বছর একই তারিখে বার একদিন বাড়ে এবং আগের বছর একই দিনে বার এক কমে।
      ২০০৪ লিপ ইয়ার বিধায় বার দুই কমবে ।
      অতএব, ২০০৪ সালের ৭ ই ফেব্রুয়ারি শনিবার হবে.
      ১,৯৩৫.
      F-35 : আমেরিকা : : J-15 : ?
      1. ক) রাশিয়া
      2. খ) চীন
      3. গ) ইতালি
      4. ঘ) জার্মানি
      ব্যাখ্যা
      F-35 আমেরিকার তৈরি যুদ্ধবিমান।
      J-15 চীনের তৈরি যুদ্ধবিমান।
      ১,৯৩৬.
      A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?
      1. খালা 
      2. ফুফু
      3. বোন
      4. দাদি
      ব্যাখ্যা
      প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। D এর সাথে A কী সম্পর্কে সম্পর্কিত?

      সমাধান:
      E, B এর মেয়ে
      D, E এর ভাই
      D, B এর ছেলে 
      A, B এবং C তিন জন বোন
      A এর D এর খালা 
      ১,৯৩৭.
      হরিণ : অজিন :: বাঘ : ?
      1. ক) কৃতি
      2. খ) নির্মোক
      3. গ) কৃত্তি
      4. ঘ) শিঞ্জন
      ব্যাখ্যা
      হরিণের চামড়া - অজিন এবং বাঘের চামড়া কৃত্তি।
      ১,৯৩৮.
      প্রদত্ত চিত্রে 4 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি অবস্থান করছে? 
      1. ক) 2
      2. খ) 3
      3. গ) 5
      4. ঘ) 6
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রদত্ত চিত্রে 4 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি অবস্থান করছে? 
       

      সমাধান: 
      4 এর পাশাপাশি অবস্থান করছে =1,2,5,6
      4 এর বিপরীত পাশে অবস্থান করছে = 3
      ১,৯৩৯.
      যদি স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি ২৮ সে.মি. সংকুচিত হয়, তাহলে একই বল স্প্রিং B-কে কতটুকু সংকুচিত করবে?
      1. ১৪ সে.মি.
      2. ২৮ সে.মি.
      3. ৪২ সে.মি.
      4. ৫৬ সে.মি.
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি ২৮ সে.মি. সংকুচিত হয়, তাহলে একই বল স্প্রিং B-কে কতটুকু সংকুচিত করবে?


      সমাধান:
      আমরা জানি,
      সমান্তরালভাবে থাকা স্প্রিংগুলি তাদের মধ্যে প্রয়োগকৃত বলকে সমানভাবে ভাগ করে।
      স্প্রিং A-তে বল প্রয়োগের ফলে সেটি ২৮ সে.মি. সংকুচিত হলে প্রকৃত বল হবে এর দ্বিগুণ। 

      যদি একই বল স্প্রিং B তে প্রয়োগ করা হয়, তাহলে এর সংকোচন হবে স্প্রিং A এর দ্বিগুণ। কারণ স্প্রিং B তে ১ টি স্প্রিং আছে।

      ∴ স্প্রিং B এর সংকোচনের পরিমাণ হবে = (২৮ × ২)সে.মি. = ৫৬ সে.মি.

      ১,৯৪০.
      ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ১২ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
      1. ৪ কি.মি.
      2. ৬ কি.মি.
      3. ৮ কি.মি.
      4. ৫ কি.মি.
      ব্যাখ্যা
      প্রশ্ন: ঘণ্টায় ৬ কি.মি. বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ১২ কি.মি. বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?

      সমাধান:
      ধরি, স্থানটির দূরত্ব = ক কি.মি.
      ৬ কি.মি./ঘণ্টায় চললে কোনো স্থানে পৌছতে সময় লাগে = ক/৬ ঘণ্টা
      আবার, ১২ কি.মি./ঘণ্টায় চললে কো্নো স্থানে পৌছতে সময় লাগে = ক/১২ ঘণ্টা

      প্রশ্নমতে,
      (ক/৬) - (ক/১২) = ৩০/৬০
      ⇒ (২ক - ক)/১২ = ১/২
      ⇒ ক/১২ = ১/২
      ⇒ ২ক = ১২
      ∴ ক = ৬
      ∴ স্থানটির দূরত্ব ৬ কি.মি.
      ১,৯৪১.
      ICC : 1909 :: FIFA : ?
      1. 1886
      2. 1904
      3. 1905
      4. 1909
      ব্যাখ্যা
      প্রশ্ন: ICC : 1909 :: FIFA : ?

      সমাধান:
      - আইসিসির (ICC) প্রতিষ্ঠিত হয় 1909 সালে।
      - ফিফার (FIFA) প্রতিষ্ঠিত হয় 1904 সালে।
      ১,৯৪২.
      জুয়েলের কাছে মোট ৩৬০টি মুদ্রা আছে, যার মধ্যে কিছু ৫০ পয়সার এবং কিছু ১ টাকার। সব মুদ্রা মিলিয়ে মোট মূল্য হয় ২৫০ টাকা। তাহলে ১ টাকার মুদ্রা কয়টি? 
      1. ১৬০টি
      2. ১৪০টি
      3. ১৮০টি
      4. ১২০টি
      ব্যাখ্যা

      প্রশ্ন: জুয়েলের কাছে মোট ৩৬০টি মুদ্রা আছে, যার মধ্যে কিছু ৫০ পয়সার এবং কিছু ১ টাকার। সব মুদ্রা মিলিয়ে মোট মূল্য হয় ২৫০ টাকা।তাহলে ১ টাকার মুদ্রা কয়টি? 

      সমাধান: 
      ধরি,
      ১ টাকার মুদ্রা = ক টি
      ∴ ৫০ পয়সার মুদ্রা = (৩৬০ - ক) টি
      এবং মোট মূল্য = ২৫০ টাকা

      প্রশ্নমতে, 
      ক × ১ + (৩৬০ - ক) × ০.৫ = ২৫০
      ⇒ ক + ১৮০ - ০.৫ক = ২৫০
      ⇒ ০.৫ক + ১৮০ = ২৫০
      ⇒ ০.৫ক = ২৫০ - ১৮০
      ⇒ ০.৫ক = ৭০
      ⇒ ক = ৭০/০.৫
      ∴ ক = ১৪০

      সুতরাং, জুয়েলের কাছে ১ টাকার মুদ্রা আছে ১৪০টি।

      ১,৯৪৩.
      কোন বাক্যটি শুদ্ধ?
      1. ক) একটি গোপনীয় কথা বলি
      2. খ) একটি গোপন কথা বলি
      3. গ) একটি গুপ্ত কথা বলি
      4. ঘ) একটি গোপন কথা বলিব
      ব্যাখ্যা
      • শুদ্ধ বাক্য: একটি গোপনীয় কথা বলি।

      উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
      ১,৯৪৪.
      কোনটি ক্ষুদ্রতম?
      1. ০.৩
      2. ২/৫
      3. ২/৩
      4. √০.৩
      ব্যাখ্যা
      ০.৩ =০.৩ 
      √০.৩ = ০.৫৪৭
      ২/৩ =০.৬৬৬ 
      ২/৫ = ০.৪

       ক্ষুদ্রতম হলো = ০.৩
      ১,৯৪৫.
      রিফাত হলো রাহুলের ভাই, আর রাহুল হলো সানিয়ার বাবা। রিফাত, সানিয়ার সাথে সম্পর্ক কী?
      1. মামা
      2. দাদা 
      3. ভাই 
      4. চাচা
      ব্যাখ্যা

      প্রশ্ন: রিফাত হলো রাহুলের ভাই, আর রাহুল হলো সানিয়ার বাবা। রিফাত, সানিয়ার সাথে সম্পর্ক কী?

      সমাধান:
      রিফাত হলো সানিয়ার চাচা
      রাহুল = সানিয়ার বাবা
      রিফাত = রাহুলের ভাই
      রিফাত হলো সানিয়ার বাবার ভাই। 
      অর্থাৎ, বাবার ভাই হলো চাচা বা কাকা । 

      সঠিক উত্তর ঘ) চাচা 

      ১,৯৪৬.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
      1. 7
      2. 9
      3. 6
      4. 1
      ব্যাখ্যা
      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

      সমাধান:
      এখানে সারি বা কলাম বরাবর সংখ্যাগুলো যোগ করলে যোগফল 15 হবে।
      9 + 1 + 5 = 15
      4 + 8 + 3 = 15

      2 + ? + 7 = 15
      বা, 9 + ? = 15
      বা, ? = 15 - 9
      ∴ ? = 6
      ১,৯৪৭.
      মাসুদের কয়েকজন বন্ধু ছিল হিন্দু। মাসুদের কয়েকজন বন্ধু ডাক্তার। মাসুদের কয়েকজন বন্ধু হিন্দু ডাক্তার। বিবৃতি তিনটির প্রথম দু’টি সত্য হলে, তৃতীয়টি কি?
      1. সত্য
      2. মিথ্যা
      3. অনিশ্চিত
      4. পূর্বোক্ত কোনোটিই নয়
      ব্যাখ্যা
      • প্রথম বিবৃতি: "মাসুদের কয়েকজন বন্ধু ছিল হিন্দু।" - অর্থাৎ মাসুদের আরো বন্ধু রয়েছে, যারা মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ প্রভৃতি হতে পারে।

      • দ্বিতীয় বিবৃতি: "মাসুদের কয়েকজন বন্ধু ডাক্তার।" - অর্থাৎ মাসুদের আরো বন্ধু রয়েছে, যারা ইঞ্জিনিয়ার, শিক্ষক প্রভৃতি হতে পারে।

      • তৃতীয় বিবৃতি: "মাসুদের কয়েকজন বন্ধু হিন্দু ডাক্তার।" - অর্থাৎ মাসুদের আরো বন্ধু রয়েছে, যারা হিন্দু ইঞ্জিনিয়ার, মুসলমান শিক্ষক প্রভৃতি হতে পারে।

      অর্থাৎ দেখা যাচ্ছে যে, তৃতীয় বিবৃতিটি সত্যও হতে পারে, আবার মিথ্যাও হতে পারে অর্থাৎ তৃতীয় বিবৃতিটি অনিশ্চিত
      ১,৯৪৮.
      If you count from 1 to 100, how many 6's will you pass on the way?
      1. ক) 10
      2. খ) 12
      3. গ) 15
      4. ঘ) 20
      ব্যাখ্যা
      Question: If you count from 1 to 100, how many 6's will you pass on the way?

      Solution: 
      From 1 to 100 there is 20 6's.
      The numbers are: 6, 16, 26, 36, 46, 56, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 76, 86, 96
      ১,৯৪৯.
      প্রদত্ত চিত্রে কতটি আয়তাকার ক্ষেত্র আছে?
      1. 8টি 
      2. 9টি 
      3. 10টি 
      4. 7টি 
      ব্যাখ্যা
       

      ১টি করে ফাঁকা স্থান নিয়ে আয়তকার ক্ষেত্র আছে= ABJI, BCKJ, IJFG এবং JKEF = 4টি 
      ২টি করে ফাঁকা স্থান নিয়ে আয়তকার ক্ষেত্র আছে=ACKI, BCEF, IKEG এবং ABFG = 4টি 
      ৪টি করে ফাঁকা স্থান নিয়ে আয়তকার ক্ষেত্র আছে=ACEG = 1টি
      মোট আয়তকার ক্ষেত্র  = (4 + 4 + 1)টি  
                                         = 9টি
      ১,৯৫০.
      যদি ৫ + ১ = ৪৫, ৯ + ২ = ৭১৮, ২ + ১ = ১২ হয়, তবে ৪ + ২ = ?
      1. ২০
      2. ২৮
      3. ২৪
      4. ২২
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি ৫ + ১ = ৪৫, ৯ + ২ = ৭১৮, ২ + ১ = ১২ হয়, তবে ৪ + ২ = ?

      সমাধান:
      এখানে,
      ৫ + ১ = ৪৫ ⇒ ৫ - ১ = ৪, ৫ × ১ = ৫ 
      ৯ + ২ = ৭১৮ ⇒ ৯ - ২ = ৭, ৯ × ২ = ১৮
      ২ + ১ = ১২ ⇒ ২ - ১ = ১, ২ × ১ = ২

      ∴ ৪ + ২ এর ক্ষেত্রে,
      ৪ + ২ = ২৮ ⇒ ৪ - ২ = ২, ৪ × ২ = ৮
      ১,৯৫১.
      আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছেলে আপনার কি হবে?
      1. ভাই
      2. মামা
      3. ভাতিজা
      4. ভাগ্নে
      ব্যাখ্যা
      চাচার একমাত্র ভাইয়ের মেয়ে হচ্ছে বোন। বোনের ছেলে হবে ভাগ্নে।
      ১,৯৫২.
      আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তবে গত পরশুর আগের দিন কী বার ছিল?
      1. শনিবার
      2. রবিবার
      3. সোমবার
      4. শুক্রবার
      ব্যাখ্যা

      প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তবে গত পরশুর আগের দিন কী বার ছিল?

      সমাধান:
      আগামী পরশুর পরের দিন যদি শুক্রবার হয়, তাহলে:
      আগামী পরশুর পরের দিন = শুক্রবার
      আগামী পরশু = বৃহস্পতিবার
      আগামীকাল = বুধবার
      আজ = মঙ্গলবার
      গতকাল = সোমবার
      গত পরশু = রবিবার
      গত পরশুর আগের দিন = শনিবার

      ১,৯৫৩.
      যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
       8 B 4 C 2 A 6 D 3 =?
      1. 13
      2. 16
      3. 19
      4. 22
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি A অর্থ +, B অর্থ ×, C অর্থ ÷ এবং D অর্থ - হয়, তাহলে
       8 B 4 C 2 A 6 D 3 =?

      সমাধান: 
      8 B 4 C 2 A 6 D 3
      = 8 × 4 ÷ 2 + 6 - 3
      = 8 × 2 + 6 - 3
      = 16 + 6 - 3
      = 22 - 3
      = 19
      ১,৯৫৪.
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
      1. ৪৭
      2. ৫১
      3. ৭৫
      4. ৬৭
      ব্যাখ্যা

      প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
       
      সমাধান:
       
      এখানে,
      (নিচের ডান পাশের ত্রিভুজ × উপরের ত্রিভুজ) -  নিচের বাম পাশের ত্রিভুজ = মাঝখানের সংখ্যা

      ১ম ত্রিভুজ,
      (৫ × ৬) - ৭ = ৩০ - ৭ = ২৩

      ২য় ত্রিভুজ,
      (৬ × ৮) - ৭ = ৪৮ - ৭ = ৪১

      ৩য় ত্রিভুজ,
      (৯ × ৮) - ৫ = ৭২ - ৫ = ৬৭
      প্রশ্নবোধক স্থানে ৬৭ সংখ্যাটি বসবে।

      ১,৯৫৫.
      নাজমুল তার বন্ধুকে বলল, "এই মেয়েটি আমার মায়ের বাবার একমাত্র মেয়ে।" তাহলে মেয়েটি নাজমুলের কে?
      1. বোন
      2. মা
      3. মেয়ে
      4. নানু
      ব্যাখ্যা
      প্রশ্ন: নাজমুল তার বন্ধুকে বলল, "এই মেয়েটি আমার মায়ের বাবার একমাত্র মেয়ে।" তাহলে মেয়েটি নাজমুলের কে?

      সমাধান:
      নাজমুল বললো,
      "এই মেয়েটি আমার মায়ের বাবার একমাত্র মেয়ে।"

      নাজমুলের মায়ের বাবা = নানা

      নানার একমাত্র মেয়ে = নাজমুলের মা

      ⇒ তাহলে: "এই মেয়েটি নাজমুলের মা।"

      ∴ মেয়েটি নাজমুলের মা।
      ১,৯৫৬.
      COBBLER : SHOE : :?
      1. Jockey : Horse
      2. Contractor : Building
      3. Mason : Stone
      4. Cowboy : Boot
      ব্যাখ্যা
      COBBLER - মুচি।
      SHOE - জুতা; পাদুকা

      • অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
      ক)
      Jockey - ঘোড়দৌড়ের পেশাদার ঘোড়সওয়ার।
      Horse - ঘোড়া; অশ্ব; ঘোটক; তুরঙ্গ; তুরঙ্গম

      খ)
      Contractor - চুক্তিকারী, ঠিকাদার।
      Building -  গৃহ; ভবন; দালান; ইমারত; অট্টালিকা।

      গ)
      Mason - রাজমিস্ত্রি, পাথর কর্তনকারী; যে মিস্ত্রি পাথরের নির্মাণ কাজ করে।
      Stone - পাথর।

      ঘ)
      Cowboy - রাখাল বালক।
      Boot - গুল্‌ফ বা গোড়ালির গাঁট (ankle) পর্যন্ত পরিহিত বুটজুতা।

      • সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, the analogy of COBBLER : SHOE is Contractor : Building.
      - A cobbler makes and repairs shoes whereas a contractor builds and repairs buildings.
      ১,৯৫৭.
      যদি + অর্থ ভাগ, ÷ অর্থ বিয়োগ, - অর্থ গুণ এবং × অর্থ যোগ হয় তাহলে,
       12 + 6 ÷ 3 - 2 × 8 = ?
      1. - 1
      2. 2
      3. 4
      4. 8
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি + অর্থ ভাগ, ÷ অর্থ বিয়োগ, - অর্থ গুণ এবং × অর্থ যোগ হয় তাহলে,
      12 + 6 ÷ 3 - 2 × 8 = ?

      সমাধান:
      দেওয়া আছে,
      + = ÷
      ÷ = -
      - = ×
      × = +

      ∴ 12 + 6 ÷ 3 - 2 × 8
      = 12 ÷ 6 - 3 × 2 + 8 [শর্ত অনুযায়ী]
      = 2 - 6 + 8
      = 10 - 6
      = 4

      ১,৯৫৮.
      396, 462, 572, 427, 671, 264 - Which number doesn't suit here?
      1. 396
      2. 427
      3. 671
      4. 264
      ব্যাখ্যা

      427 ছাড়া বাকি সংখ্যাগুলোর মাঝের অংকটি দুইপাশের অংকদ্বয়ের যোগফল।

      ১,৯৫৯.
      Choose the word which has similar meaning as ‘Vagrant’ -
      1. Worker
      2. Coward
      3. Traveler
      4. Arid
      ব্যাখ্যা
      Vagrant - a person without a settled home or regular work who wanders from place to place and lives by begging.
      Similar: itinerant, wanderer, nomad, traveler.
      ১,৯৬০.
      গত পরশু বুধবার হলে আগামীকাল কী বার হবে?
      1. মঙ্গলবার
      2. শনিবার
      3. রবিবার
      4. সোমবার
      ব্যাখ্যা
      প্রশ্ন: গত পরশু বুধবার হলে আগামীকাল কী বার হবে?

      সমাধান:
      - গত পরশু (বুধবার) 
      - গতকাল (বৃহস্পতিবার ) 
      - আজ (শুক্রবার)
      - আগামী কাল (শনিবার)
      ১,৯৬১.
      ১২ জন লোক ১২ দিনে তৈরি করে ১২টি শীতলপাটি। একজন লোক ১টি শীতলপাটি তৈরি করবে কত দিনে?
      1. ১ দিনে
      2. ১৪৪ দিনে
      3. ১২ দিনে
      4. ২৪ দিনে
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১২ জন লোক ১২ দিনে তৈরি করে ১২টি শীতলপাটি। একজন লোক ১টি শীতলপাটি তৈরি করবে কত দিনে?

      সমাধান:
      ১২ জন ১২টি শীতলপাটি তৈরি করে ১২ দিনে
      ১২ জন ১টি শীতলপাটি তৈরি করে (১২/১২) দিনে
      ১ জন ১টি শীতলপাটি তৈরি করে (১২ × ১২)/১২ দিনে 
      = ১২ দিনে
      ১,৯৬২.
      কোন বানানটি শুদ্ধ?
      1. Achievment
      2. Acheivment
      3. Achievement
      4. Acheivement
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

      সমাধান:
      সঠিক উত্তরটি হচ্ছে - Achievement.
      Achievement : অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।
      Example sentence : His achievements are well-known.

      Source : Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
      ১,৯৬৩.
      সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
      1. স্তুতি - প্রশংসা
      2. স্বার্থ - পরার্থ
      3. সবাক - অবাক
      4. ত্রাস - ভয়ংকর
      ব্যাখ্যা
      প্রশ্ন: সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?

      সমাধান:
      সঠিক বিপরীতার্থক শব্দযুগল- 
      স্তুতি - নিন্দা
      স্বার্থ - পরার্থ
      সবাক - নির্বাক 
      ত্রাস - সাহস

      উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
      ১,৯৬৪.
      DFH, HJL, LNP, ___, TVX শূন্যস্থানে নিচের কোনটি বসবে?
      1. DTV
      2. NRT
      3. PRT
      4. RQS
      ব্যাখ্যা
      প্রশ্ন: DFH, HJL, LNP, ___, TVX শূন্যস্থানে নিচের কোনটি বসবে?

      সমাধান:
      D
      D + 2 = F
      F + 2 = H

      H
      H + 2 = J
      J + 2 = L

      L
      L + 2 = N
      N + 2 = P

      P
      P + 2 = R
      R + 2 = T

      T
      T + 2 = V
      V + 2 = X
      ১,৯৬৫.
      বারি-রূপ কর তুমি; এ মিনতি,
      গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
      এখানে কত গুলো যতি চিহ্নের ভুল আছে?
      1. ক) ২ টি
      2. খ) ১ টি
      3. গ) ৬ টি
      4. ঘ) ০ টি
      ব্যাখ্যা

      বারি-রূপ কর তুমি; এ মিনতি,
      গাবে বঙ্গজ জনের কানে, সখে, সখা-রীতে
      লাইন দুইটি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ কবিতা থেকে নেওয়া হয়েছে।
      এখানে কোনো যতি চিহ্নের ভুল নেই

      ১,৯৬৬.
      একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর যদি ১ মিনিটে ৫ মিটার ওঠে এবং পরবর্তী ১ মিনিটে ১ মিটার নেমে পড়ে, তবে ২৫ মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে?
      1. ১০
      2. ১১
      3. ১২
      4. ১৫
      ব্যাখ্যা
      শেষ ১ মিনিটে বানরটি উঠবে ৫ মিটার
      বাকি থাকে  = (২৫-৫) মিটার
                         = ২০ মিটার
      বানরটি ২ মিনিটে উঠে =  (৫-১) মিটার
                                          = ৪ মিটার
      অর্থাৎ ৪ মিটার উঠে ২ মিনিটে
      ∴ ২০ মিটার উঠে = ২ × ২০/৪ মিটার
                                  = ১০ মিনিটে
      মোট সময় লাগে = (১০+১) মিনিট
                                = ১১ মিনিটে।
      উত্তর : ১১ মিনিটে।
      ১,৯৬৭.
      একটি মানচিত্রে দক্ষিণ-পশ্চিম যদি উত্তর দিক হয় তাহলে দক্ষিণ-পূর্ব হবে কোন দিক?
      1. উত্তর
      2. দক্ষিণ
      3. পশ্চিম
      4. পূর্ব
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি মানচিত্রে দক্ষিণ-পশ্চিম যদি উত্তর দিক হয় তাহলে দক্ষিণ-পূর্ব হবে কোন দিক?

      সমাধান:
      যদি মানচিত্রে দক্ষিন-পশ্চিম দিক উত্তর দিক হয় তাহলে উত্তর-পূর্ব দিক হবে দক্ষিন দিক। 
      সে হিসেবে দক্ষিন-পূর্ব দিক হবে পশ্চিম দিক। 
      ১,৯৬৮.
      (515 × 52.5) ÷ 54.5 = 5x , প্রদত্ত সমীকরণের x এর মান নির্ণয় করুন।
      1. ক) 2
      2. খ) 4
      3. গ) 8
      4. ঘ) 13
      ব্যাখ্যা
      (515 × 52.5) ÷ 54.5 = 5x
      ⇒ 5x =5(15 + 2.5 − 4.5)
      ⇒ 5x = 513
      ∴x = 13
      ১,৯৬৯.
      X দন্ডটি ডানদিকে গেলে, Y দন্ডটি কোন দিকে যাবে?
      1. বামদিকে
      2. ডানদিকে
      3. স্থির থাকবে
      4. কোনটিই নয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: X দন্ডটি ডানদিকে গেলে, Y দন্ডটি কোন দিকে যাবে?

      সমাধান;
      X দন্ডটি ডানদিকে গেলে ১ম গিয়ারটি ঘুরবে ডানদিকে, ২য় গিয়ারটি ঘুরবে বামদিকে, ৩য় গিয়ারটি ঘুরবে ডানদিকে এবং ৪র্থ গিয়ারটি ঘুরবে বামদিকে।
      ৪র্থ গিয়ারটি বামদিকে ঘুরলে Y দন্ডটি ডানদিকে যাবে।
      ১,৯৭০.
      ৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫% ।  কত কিলোগ্রাম বালি মেশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ ৪০% হবে?  
      1. ৫৬ কি.গ্রা.
      2. ৬৫ কি.গ্রা.
      3. ৩৪ কি.গ্রা.
      4. ৪৮ কি.গ্রা.
      ব্যাখ্যা
      বালির পরিমাণ= ৬৪ × ২৫% = ৬৪×২৫/১০০ = ১৬ কি.গ্রা.।  
      পাথরের পরিমাণ = ৬৪- ১৬= ৪৮ কি.গ্রা.

      বর্তমানে বালি ও পাথরের অনুপাত = ১৬ : ৪৮ = ১ : ৩ 
       বালি মেশানোর পর বালি ও পাথরের অনুপাত = ৬০ % : ৪০% 
                                                                            = ৬০/১০০ : ৪০/১০০
                                                                            = ৩ : ২ 

      মনেকরি 
      x কি. গ্রা বালি মেশাতে হবে।  

      প্রশ্নমতে, 
       ১৬ +x  :  ৪৮  = ৩ : ২  
      ১৬ +x/৪৮ = ৩/২ 
      ১৬ +x = (৪৮ × ৩)/২ 
       ১৬ +x = ৭২ 
               x = ৭২  - ১৬ 
            ∴   x = ৫৬ কি.গ্রা.
      ১,৯৭১.
      ১ : ২০ টায় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 
      1. ক) ৭৫°
      2. খ) ৬০°
      3. গ) ৮৫°
      4. ঘ) ৮০°
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১ : ২০ টায় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?  

      সমাধান: 
      কোণ =  |১১ × মিনিট - ৬০ × ঘণ্টা|°/২
      = |১১ × ২০ - ৬০ × ১|°/২
      = |২২০ - ৬০|°/২
      = ১৬০°/২
      = ৮০° 
      ১,৯৭২.
      মনি তার বাবার বিয়ের ৩ বছর পর জন্মে ছিল। তার মা তার বাবার চেয়ে ৭ বছরের ছোট কিন্তু মনির বর্তমান বয়স অপেক্ষা তিনগুণ। যদি মনির বর্তমান ১০ বছর হয়, তবে কত বছর বয়সে মনির বাবার বিয়ে করেছিল?
      1. ক) ২৩ বছর
      2. খ) ২৪ বছর
      3. গ) ২৫ বছর
      4. ঘ) ২৬ বছর
      ব্যাখ্যা
      প্রশ্ন: মনি তার বাবার বিয়ের ৩ বছর পর জন্মে ছিল। তার মা তার বাবার চেয়ে ৭ বছরের ছোট কিন্তু মনির বর্তমান বয়স অপেক্ষা তিনগুণ। যদি মনির বর্তমান ১০ বছর হয়, তবে কত বছর বয়সে মনির বাবার বিয়ে করেছিল?

      সমাধান:
      মনি বর্তমান বয়স = ১০ বছর
      তাহলে, তার মাতার বয়স = ৩০ বছর
      সুতরাং, তার পিতার বয়স  = ৩০ + ৭ = ৩৭ বছর

      যখন মনি জন্মছিল, অর্থাৎ ১০ বছর আগে তার পিতার বয়স = ৩৭ - ১০ = ২৭ বছর
      অর্থাৎ মনির বাবা বিয়ে করেছিল = ২৭ - ৩ = ২৪ বছর বয়সে
      ১,৯৭৩.
      ৭১, ৭৬, ৬৯, ৭৪, ৬৭, ৭২, (?)
      1. ক) ৭৭
      2. খ) ৬৫
      3. গ) ৮০
      4. ঘ) ৭৬
      ১,৯৭৪.
      রনি ইমন থেকে ৮ মিটার দক্ষিণে দাঁড়িয়ে আছে। রবিন, রনি থেকে ৬ মিটার পশ্চিমে দাঁড়িয়ে আছে। ইমন ও রবিনের মধ্যে দূরত্ব কত মিটার?
      1. ১০
      2. ১২
      ব্যাখ্যা
      ইমন থেকে রবিনের দূরত্ব = √(৮+৬) = ১০ মিটার
      ১,৯৭৫.
      √০.০০০০০৬২৫ এর বর্গমূলের তিন গুণ  কত?
      1. ০.১৫ 
      2. ০.১০৫ 
      3. ০.০১৫ 
      4. কোনোটিই নয় 
      ব্যাখ্যা

      প্রশ্ন: √০.০০০০০৬২৫ এর বর্গমূলের তিন গুণ কত?

      সমাধান:
      √০.০০০০০৬২৫ = ০.০০২৫
      ∴ ০.০০২৫ এর বর্গমূল = √০.০০২৫
      = ০.০৫

      ∴ √০.০০০০০৬২৫ এর বর্গমূলের তিন গুণ  = ০.০৫ × ৩ 
      = ০.১৫ 

      ১,৯৭৬.
      একটি লাইনে কিছু ছাত্র দাঁড়িয়ে আছে। রনি ঐ লাইনের উভয় প্রান্ত থেকেই ১৫তম অবস্থানে থাকলে, ঐ লাইনে মোট কতজন ছাত্র আছে?
      1. ২৭ জন 
      2. ২৯ জন 
      3. ৩০ জন 
      4. ৩১ জন 
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি লাইনে কিছু ছাত্র দাঁড়িয়ে আছে। রনি ঐ লাইনের উভয় প্রান্ত থেকেই ১৫তম অবস্থানে থাকলে, ঐ লাইনে মোট কতজন ছাত্র আছে?

      সমাধান:
      আমরা জানি,
      সারি বা লাইনের মোট সংখ্যা = (এক প্রান্ত থেকে অবস্থান + অন্য প্রান্ত থেকে অবস্থান) - ১

      এখানে,
      বাম/এক প্রান্ত থেকে রনির অবস্থান = ১৫তম 
      ডান/অন্য প্রান্ত থেকে রনির অবস্থান = ১৫তম

      সুতরাং, লাইনে মোট ছাত্র আছে = (১৫ + ১৫) - ১
      = ৩০ - ১ 
      = ২৯ জন

      ∴ ঐ লাইনে মোট ২৯ জন ছাত্র আছে।

      ১,৯৭৭.
      শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
      SCD, TEF, UGH, ____, WKL 
      1. VIJ
      2. CON
      3. UIJ
      4. IJT
      ব্যাখ্যা

      প্রশ্ন: শূন্যস্থানে কোন বর্ণগুলো বসবে?
      SCD, TEF, UGH, ____, WKL

      সমাধান:
       
      এখানে
      তিনটি বর্ণ সিরিজ বিদ্যমান 
      ১ম বর্ণ সিরিজ: S, T, U, V, W,......... 
      ২য় বর্ণ সিরিজ: C, E, G, I, K,.......   [ C থেকে শুরু করে একটি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসছে]
      ৩য় বর্ণ সিরিজ: D, F, H, J, L,......... [ D থেকে শুরু করে একটি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসছে]

      সুতরাং, শূন্যস্থানে VIJ বর্ণগুলো বসবে। 

      ১,৯৭৮.
      ১, ২, ৩,  ৫, ৮, ১৩, ২১,................ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
      1. ক) ৩০ 
      2. খ) ৩৪ 
      3. গ) ৩২
      4. ঘ) ৩৬
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১, ২, ৩,  ৫, ৮, ১৩, ২১,................ ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

      সমাধান: 
      ধারাটি
      ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,.........
      পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান 

      এখানে,
      ১ম পদ = ১
      ২য় পদ = ২
      ৩য় পদ = ১ + ২ = ৩
      ৪র্থ পদ = ২ + ৩ = ৫
      ৫ম পদ = ৩ + ৫ = ৮
      ৬ষ্ঠ পদ = ৫ + ৮ = ১৩
      ৭ম পদ = ৮ + ১৩ = ২১
      ৮ম পদ = ২১ + ১৩ = ৩৪ 
      ১,৯৭৯.
      শুদ্ধ বানান কোনটি?
      1. ক) যথাচিত
      2. খ) যথচিত
      3. গ) যথোচিত
      4. ঘ) যোথচিত
      ব্যাখ্যা
      শুদ্ধ বানান হলো- যথোচিত।
      ১,৯৮০.
      কোনটি অন্যদের থেকে আলাদা?
      1. জানুয়ারি
      2. ফেব্রুয়ারি
      3. জুলাই
      4. ডিসেম্বর
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোনটি অন্যদের থেকে আলাদা?

      সমাধান:
      জানুয়ারি, জুলাই ও ডিসেম্বর সবই ৩১ দিনে মাস হয়।
      ফেব্রুয়ারি মাস হয় ২৮ দিনে আর লিপইয়ার হলে মাস হয় ২৯ দিনে।
      তাই ফেব্রুয়ারি মাস অন্যদের থেকে আলাদা।
      ১,৯৮১.
      ‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ-
      1. সরোজ
      2. অমায়িক
      3. পন্নগ
      4. অপ্রমেয়
      ব্যাখ্যা
      প্রশ্ন: ‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ-

      সমাধান:
      ‘মায়া (ছল) জানে না যে’ এর এককথায় প্রকাশ - অমায়িক।

      • অন্যান্য অপশন আলোচনা:
      - ‘সরোবরে জন্মে যা’ এর এককথায় প্রকাশ - সরোজ।
      - 'যা প্রমাণ করা যায় না' কে এককথায় বলে - অপ্রমেয়।
      - পায়ে হেঁটে যে গমন করে না - পন্নগ।
      ১,৯৮২.
      প্রশ্নবোধক চিহ্নে কোনটি বসবে?
      1. ক) 6
      2. খ) 7
      3. গ) 8
      4. ঘ) 9
      ব্যাখ্যা

      বেস্ট এন্সার হিসেবে ৭ নেয়া যায়। সেক্ষেত্রে ত্রিভুজ চিন্তা করলে বাহু বরাবর সংখ্যাগুলোর যোগফল ২৫ হয়।
      তবে, যেভাবে প্রশ্নটা করা সেই হিসেবে সঠিক উত্তর নেই। 0 হবে।
      9 × 8 = 72;
      72 × 8 = 576
      576 × 8 = 4608;

      ১,৯৮৩.
      SUPERVISOR শব্দটির আয়নায় দেখলে প্রতিফলিত রূপটি হবে-
        ব্যাখ্যা

        প্রশ্ন: SUPERVISOR শব্দটির আয়নায় দেখলে প্রতিফলিত রূপটি হবে-

        সমাধান:
        SUPERVISOR শব্দটির আয়নায় দেখলে প্রতিফলিত রূপটি হবে:

        ১,৯৮৪.
        নিচের চিত্রে কয়টি পঞ্চভুজ আছে?
        1. ক) ৪টি
        2. খ) ৫টি
        3. গ) ৬টি
        4. ঘ) ৭টি
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের চিত্রে কয়টি পঞ্চভুজ আছে?

        সমাধান:
        চিত্রটিকে নিম্নরূপে উপস্থাপন করি -

        চিত্রে, পঞ্চভুজ ৬টি যথাক্রমে ABCDE, ABCDF, ABCDH, ABDEF, CDEFA এবং DEFAG।
        ১,৯৮৫.
        The average age of husband, wife and their child 3 years ago was 27 years and that of wife and the child 5 years ago was 20 years. The present age of the husband is:
        1. ক) 28 years
        2. খ) 35 years
        3. গ) 40 years
        4. ঘ) 50 years
        ব্যাখ্যা
        Sum of the present ages of husband, wife and child = (27 × 3 + 3 × 3) years = 90 years.
        Sum of the present ages of wife and child = (20 × 2 + 5 × 2) years = 50 years.
        Husband's present age = (90 - 50) years = 40 years.
        ১,৯৮৬.
        মানুষ বর্ষাকালে রেইনকোট পরিধান করেন, কারণ-
        1. এটি একটি ফ্যাশন
        2. এটি দেখতে সুন্দর
        3. এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে
        4. এটি ব্যবহারে সৌন্দর্য বৃদ্ধি পায়
        ব্যাখ্যা
        প্রশ্ন: মানুষ বর্ষাকালে রেইনকোট পরিধান করেন, কারণ-

        সমাধান:
        রেইনকোট একটি পানিরোধী পোশাক, যা বৃষ্টির পানি থেকে শরীরকে সুরক্ষিত রাখে।
        বর্ষাকালে বাইরে চলাচলের সময় মানুষ রেইনকোট ব্যবহার করে যাতে ভিজে না যায় ও অসুস্থ না হয়।

        অর্থাৎ রেইনকোট ব্যবহারের যৌক্তিক কারণ হলো এটি বৃষ্টিতে ভেজার হাত থেকে রক্ষা করে। 
        ১,৯৮৭.
        ৩৬, ২৮, ২১, ১৫, ১০,... ধারার পরবর্তী পদ কত?
        ব্যাখ্যা
        প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫, ১০,... ধারার পরবর্তী পদ কত?

        সমাধান:
        ৩৬ - ২৮ = ৮
        ২৮ - ২১ = ৭
        ২১ - ১৫ = ৬
        ১৫ - ১০ = ৫

        ∴ ১০ - পরবর্তী পদ = ৪
        বা, পরবর্তী পদ = ১০ - ৪ = ৬ 
        ১,৯৮৮.
        পাঁচটি সংখ্যার গড় ২৭। একটি সংখ্যা বাদ দিলে গড় ২০ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
        1. ৫০
        2. ৫২
        3. ৪৫
        4. ৫৫
        ব্যাখ্যা
        প্রশ্ন: পাঁচটি সংখ্যার গড় ২৭। একটি সংখ্যা বাদ দিলে গড় ২০ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?

        সমাধান:
        পাঁচটি সংখ্যার সমষ্টি = ২৭ × ৫
        = ১৩৫

        ধরি, বাদ দেয়া সংখ্যাটি ক

        প্রশ্নমতে,
        (১৩৫ - ক)/৪ = ২০
        ⇒ ১৩৫ - ক = ৮০
        ⇒ ক = ১৩৫ - ৮০
        ∴ ক = ৫৫

        অতএব, বাদ দেয়া সংখ্যাটি ৫৫। 
        ১,৯৮৯.
        দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অংকদ্বয়ের সমষ্টির ৫ গুণ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?
        1. ৭৩
        2. ৩৭
        3. ৬৩
        4. ৭২
        ব্যাখ্যা

        প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অংক একক স্থানীয় অংক থেকে ৫ বড়। সংখ্যাটি থেকে অংকদ্বয়ের সমষ্টির ৫ গুণ বিয়োগ করলে অংকদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

        সমাধান:
        ধরি,
        একক স্থানীয় অঙ্ক = ক
        দশক স্থানীয় অঙ্ক = ক + ৫

        ∴ সংখ্যাটি = ১০(ক + ৫) + ক
        = ১০ক + ৫০ + ক
        = ১১ক + ৫০

        আবার,
        অংকদ্বয় স্থান বিনিময় করলে আমরা পাই
        ১০ক + ক + ৫
        = ১১ক + ৫

        প্রশ্নমতে
        ⇒ ১১ক + ৫০ - ৫(ক + ক + ৫) = ১১ক + ৫
        ⇒ ১১ক + ৫০ - ১০ক - ২৫ = ১১ক + ৫
        ⇒ ক + ২৫ = ১১ক + ৫
        ⇒ ক - ১১ক = ৫ - ২৫
        ⇒ - ১০ক = - ২০
        ∴ ক = ২

        ∴ সংখ্যাটি = (১১ × ২) + ৫০
        = ২২ + ৫০
        = ৭২ 

        ১,৯৯০.
        প্রবিষ্ট : প্রস্থিত :: প্রাখর্য : ?
        1. ক) সাধু
        2. খ) প্রকট
        3. গ) স্নিগ্ধতা
        4. ঘ) পুণ্য
        ব্যাখ্যা
        'শঠ' এর বিপরীত শব্দ - সাধু 
        'প্রাখর্য' এর বিপরীত শব্দ - স্নিগ্ধতা 
        'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
        'প্রচ্ছন্ন' এর বিপরীত শব্দ - প্রকট 
        'পাপ' এর বিপরীত শব্দ -  'পুণ্য'

        উৎস: ভাষা-  শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
        ১,৯৯১.
        'বসন্তের কোকিল' এর সমার্থক বাগধারা কোনটি?
        1. শাপে বর
        2. দা-কুমড়া
        3. দুধের মাছি
        4. আদায় কাঁচকলায়
        ব্যাখ্যা
        প্রশ্ন: 'বসন্তের কোকিল' এর সমার্থক বাগধারা কোনটি?

        সমাধান:
        • বসন্তের কোকিল বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু।
        • দুধের মাছি বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু।
        তাই,
        'দুধের মাছি' বাগ্‌ধারাটির সমার্থক বাগ্‌ধারা 'দুধের মাছি'।

        অন্যদিকে,
        • ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ = ঘাের শত্রুতা।
        • ‘দা-কুমড়া’ বাগধারাটির অর্থ = শত্রুতা।
        • 'শাপে বর' বাগধারাটির অর্থ = অমঙ্গলের মঙ্গল ঘটা।
        ১,৯৯২.
        সঠিক বিপরীতার্থক শব্দজোর কোনটি?
        1. ক) সমবেত - ছাত্রভঙ্গ
        2. খ) সহমত - পরমত
        3. গ) হর্ষ - হরিষ
        4. ঘ) হলাহল - অমৃত
        ব্যাখ্যা
        সঠিক বিপরীতার্থক শব্দজোর - হলাহল - অমৃত 

        সঠিক বিপরীতার্থক শব্দজোর:
        সমবেত - ছত্রভঙ্গ 
        স্বমত - পরমত 
        হলাহল - সুধা/অমৃত 
        হর্ষ/হরিষ - বিষাদ 

        উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
        ১,৯৯৩.
        প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
        1. ক) 39
        2. খ) 29
        3. গ) 34
        4. ঘ) 35
        ব্যাখ্যা

        3×2 -1 = 5
        5×2 -2 = 8
        8×2 -3 = 13
        13×2 -4 = 22
        22×2 -5 = 39

        ১,৯৯৪.
        সাব্বির উত্তর দিকে 10 কি.মি হাঁটলো। সে বামে ঘুরল এবং আরও 20 কি.মি. হাঁটলো। সে আবার বামে ঘুরে 10 কি.মি. হাঁটলো। শেষে সে বামে ঘুরে 8 কি.মি. হাঁটলো। যাত্রাস্থান থেকে সে এখন কত দূরে? 
        1. ক) 8 কি.মি.
        2. খ) 10 কি.মি.
        3. গ) 12 কি.মি.
        4. ঘ) 15 কি.মি.
        ব্যাখ্যা
        প্রশ্ন: সাব্বির উত্তর দিকে 10 কি.মি হাঁটলো। সে বামে ঘুরল এবং আরও 20 কি.মি. হাঁটলো। সে আবার বামে ঘুরে 10 কি.মি. হাঁটলো। শেষে সে বামে ঘুরে 8 কি.মি. হাঁটলো। যাত্রাস্থান থেকে সে এখন কত দূরে? 

        সমাধান: 
        যাত্রাস্থান A  এবং গন্তব্যস্থান E 
        AE = 20 - 8 = 12 কি.মি.

        ১,৯৯৫.
        লিভারের ভারসাম্য ঠিক রাখতে কত দূরে ১০কেজি ওজন রাখতে হবে? 
        1. ক) 2 মিটার
        2. খ) 4 মিটার
        3. গ) 3 মিটার
        4. ঘ) 6 মিটার
        ব্যাখ্যা
        ধরি
        বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l1= 2 মিটার 
        বামদিকের বস্তুর ওজন w1= 20 কেজি 
        ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব l2= ? মিটার 
        ডানদিকের বস্তুর ওজন w2= 10 কেজি 

        এখন 
             l1 × w1 = l2× w2
        বা, 2 × 20 = 12 × 10
        বা,  l2 × 10 = 40
        বা, l2 = 40 ÷ 10
        ∴, l2 = 4

        অতএব,
        4 মিটার দূরে ওজন রাখতে হবে।
        ১,৯৯৬.
        রবি একটি ক্লাসের প্রথম থেকে ১৯তম এবং শেষ থেকে ১৭তম, ক্লাসে মোট শিক্ষার্থী কত জন?
        1. ক) ৩৪
        2. খ) ৩৫
        3. গ) ৩৬
        4. ঘ) ৩৭
        ব্যাখ্যা
        প্রশ্ন- রবি একটি ক্লাসের প্রথম থেকে ১৯তম এবং শেষ থেকে ১৭তম, ক্লাসে মোট শিক্ষার্থী কত জন?

        সমাধান-
        - রবির সামনে আছে ১৮ জন
        - রবির পেছনে আছে ১৬ জন
        - রবি নিজে ১ জন

        মোট শিক্ষার্থী = ১৮ + ১৬ + ১ = ৩৫ জন
        ১,৯৯৭.
        SCRIBBLE : WRITE : :
        1. limp : walk
        2. draw : print
        3. mumble : talk
        4. float : swim
        ব্যাখ্যা
        প্রশ্ন: SCRIBBLE : WRITE : :

        সমাধান:
        Scribble - হিজিবিজি লেখা।
        Write - কলম, পেনসিল ইত্যাদি দিয়ে কোনোকিছু লেখা।
        Mumble - অস্ফুট বা অস্পষ্টভাবে কিছু বলা; মিন মিন করা।
        Talk - কথা; কথাবার্তা।

        To Scribble (হিজিবিজি লেখা) is a type of writing and to stammer (তোতলামি) is a type of speaking.
        ১,৯৯৮.
        ১৩২০ মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিকে গতিশীল এক ব্যক্তিকে ২০ সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ ব্যক্তির গতিবেগের ১০ গুণ হয়, তবে ট্রেনের গতিবেগ কত ছিল?
        1. ৬০ মিটার/সেকেন্ড
        2. ৬৫ মিটার/সেকেন্ড
        3. ৭৫ মিটার/সেকেন্ড
        4. ৮০ মিটার/সেকেন্ড
        ব্যাখ্যা
        প্রশ্ন: ১৩২০ মিটার লম্বা একটি ট্রেন বিপরীত দিকে গতিশীল এক ব্যক্তিকে ২০ সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনের গতিবেগ ব্যক্তির গতিবেগের ১০ গুণ হয়, তবে ট্রেনের গতিবেগ কত ছিল?

        সমাধান:
        দেওয়া আছে,
        ট্রেনের দৈর্ঘ্য = ১৩২০ মিটার
        সময় = ২০ সেকেন্ড

        ∴ মোট গতিবেগ = (দূরত্ব ÷ সময়)
        = (১৩২০ ÷ ২০) মিটার/সেকেন্ড
        = ৬৬ মিটার/সেকেন্ড

        গতির অনুপাত = ১০ : ১
        অনুপাতের যোগফল = (১০ + ১)
        = ১১

        ∴ ট্রেনের গতিবেগ = (৬৬ এর ১০/১১) মিটার/সেকেন্ড
        = ৬০ মিটার/সেকেন্ড
        ১,৯৯৯.
        কোন সংখ্যাটি প্রদত্ত সকল জ্যামিতিক চিত্রের অন্তর্গত?


        1. ক) 1
        2. খ) 3
        3. গ) 6
        4. ঘ) 7
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন সংখ্যাটি প্রদত্ত সকল জ্যামিতিক চিত্রের অন্তর্গত?


        সমাধান:
        প্রদত্ত চিত্র হতে দেখা যায় যে, তিনটি জ্যামিতিক চিত্রের মধ্যেই 7 আছে।
        ২,০০০.
        'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
        1. একটি ফুলের নাম
        2. একটি নদীর নাম
        3. একটি প্রাণীর নাম
        4. একটি পোশাক
        ব্যাখ্যা

        প্রশ্ন: 'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

        সমাধান:
        'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে হয় 'MOUSE' (ইঁদুর), 
        যা একটি প্রাণীর নাম।

        সঠিক উত্তর (গ)