ব্যাখ্যা
প্রশ্ন: PDE, QFG, ____, SJK, TLM শূন্যস্থানে কোনটি বসবে?
সমাধান:
এখানে দুটি বর্ণানুক্রমিক সিরিজ আছে.
প্রথম সিরিজ শুধুমাত্র প্রথম অক্ষর: P, Q, R, S, T.
দ্বিতীয় সিরিজ বাকি অক্ষর গুলো নিয়ে: DE, FG, HI, JK, LM.
∴ শূন্যস্থানে RHI বসবে।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৩৫ / ১৩৫ · ১৩,৪০১–১৩,৪৯৭ / ১৩,৫৮৯
প্রশ্ন: PDE, QFG, ____, SJK, TLM শূন্যস্থানে কোনটি বসবে?
সমাধান:
এখানে দুটি বর্ণানুক্রমিক সিরিজ আছে.
প্রথম সিরিজ শুধুমাত্র প্রথম অক্ষর: P, Q, R, S, T.
দ্বিতীয় সিরিজ বাকি অক্ষর গুলো নিয়ে: DE, FG, HI, JK, LM.
∴ শূন্যস্থানে RHI বসবে।
(12)2 - (8)2 = 80
and (16)2 - (7)2 = 207
Therefore, (25)2 - (21)2 = 184
প্রশ্ন: ২০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৯০ কি.মি. বেগে ২৪ সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৯০ কি.মি./ঘণ্টা
= (৯০ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
= ৯০০০০/৩৬০০ মি./সেকেন্ড
= ২৫ মি./সেকেন্ড
১ সেকেন্ডে ট্রেন যায় = ২৫ মিটার
∴ ২৪ সেকেন্ডে ট্রেন যায় = ২৫ × ২৪ = ৬০০ মিটার
আমরা জানি,
ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করতে নিজের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করে।
∴ ট্রেনের দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ৬০০ মিটার
∴ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য = ৬০০ - ২০০ = ৪০০ মিটার
একজন ব্যাক্তি ও তার স্ত্রী = ২ জন
তাদের দুই পুত্র ও তাদের স্ত্রী = ২×২ = ৪ জন
প্রত্যেক পুত্রের ৪ জন করে সন্তান = ২×৪ = ৮ জন
মোট উপস্থিত = ২+৪+৮ = ১৪ জন
প্রশ্ন: Canvas : Painter : :
সমাধান:
• Canvas যেমন Painter এর শিল্পকর্মের মাধ্যম, ঠিক তেমনি Marble হলো Sculptor এর শিল্পকর্মের মাধ্যম।
ক)kitchen : cook - রান্নাঘর হলো একটি স্থান, রান্নার মাধ্যম নয়।
খ) hammer : carpenter - হাতুড়ি হলো একটি যন্ত্র/সরঞ্জাম, কাজের মাধ্যম নয়।
গ) marble : sculptor - মার্বেল (মর্মর পাথর) হলো একটি মাধ্যম/উপকরণ যার উপর sculptor (ভাস্কর) তার ভাস্কর্য সৃষ্টি করেন।
ঘ) road : driver - রাস্তা হলো চলাচলের স্থান, সৃষ্টির মাধ্যম নয়।
সঠিক উত্তর: গ) marble : sculptor
প্রশ্ন: A এর বয়স C এর দ্বিগুণ, কিন্তু B এর বয়স C এর পাঁচ গুণ। ২ বছর আগে B এর বয়স A ও C এর মিলিত বয়স দ্বিগুণ ছিল। তাহলে B এর বর্তমান বয়স কত?
সমাধান:
ধরি,
C এর বর্তমান বয়স = ক বছর
তাহলে,
A এর বয়স = ২ক
এবং, B এর বয়স = ৫ক
প্রশ্নমতে,
৫ক - ২ = ২(২ক - ২ + ক - ২)
⇒ ৫ক - ২ = ২(৩ক - ৪)
⇒ ৫ক - ২ = ৬ক - ৮
∴ ক = ৬
∴ B এর বর্তমান বয়স = ৫ক = ৫ × ৬ = ৩০ বছর
সঠিক বানান: লোকান্তর।
লোকান্তর(বিশেষ্য)
১ ভিন্ন জগৎ বা বিশ্ব; অন্যলোক। ২ পরলোক। ৩ মৃত্যু।
লোকান্তরিত (বিশেষণ) মৃত; পরলোকগত।
লোকান্তরিতা (স্ত্রীলিঙ্গ)।
{(তৎসম বা সংস্কৃত) লোক+অন্তর}
উৎস: Accessible Dictionary by Bangla Academy, অভিগম্য অভিধান।
প্রশ্ন: হেলানো তল থেকে বাড়তি যান্ত্রিক সুবিধা পাওয়া যাবে কীভাবে?
সমাধান:
হেলানো তলের যান্ত্রিক সুবিধা = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
অর্থাৎ, হেলানো তলের দৈর্ঘ্য যত বেশি হবে এবং এর উচ্চতা যত কম হবে এর যান্ত্রিক সুবিধা তত বেশি হবে এবং কম বলপ্রয়োগ করতে হবে।
প্রশ্ন: নিচের কোন শব্দটি 'PHOTOSYNTHETIC' শব্দটিতে ব্যবহৃত বর্ণ দ্বারা গঠন করা যায় না?
সমাধান:
AUTHENTIC শব্দটির A, U বর্ণগুলো 'PHOTOSYNTHETIC' শব্দটিতে নেই। তাই এই শব্দটি তৈরি করা যাবে না।
এখানে একই বর্ণ একাধিকবার ব্যবহার করা যাবেনা এমন শর্ত দেয়া হয়নি। তাই CYSTIC শব্দে C দুইবার ব্যবহৃত হলেও শব্দটি গঠন করা যাবে।
প্রশ্ন: একটি সমাবেশ শেষে উপস্থিত লোকজন প্রত্যেকে প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করলো। সমাবেশে উপস্থিত লোকের সংখ্যা 20 জন হলে হ্যান্ডশেকের সংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে,
লোক সংখ্যা = 20
∴ মোট হ্যান্ডশেকের সংখ্যা = 20C2
= 20!/{2! × (20 - 2)!}
= 20!/(2! × 18!)
= (20 × 19 × 18!)/(2! × 18!)
= 190
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কয়টি বর্গ আছে?
সমাধান:
যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায়।
মোট বর্গক্ষেত্রের সংখ্যা = ৫২ + ৪২ + ৩২ + ২২ + ১২
= ২৫ + ১৬ + ৯ + ৪ + ১ টি
= ৫৫ টি
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম সংখ্যা?
সমাধান:
৭, ১৩, ১১ সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। কিন্তু, ৬ মৌলিক সংখ্যা নয়।
তাই, ৬ ব্যতিক্রম সংখ্যা।
The scissors and knife are both used for cutting. The pitcher and watering-can are both used for watering.
প্রশ্ন: স্থির অবস্থান থেকে ট্রলিটি কোনদিকে টানা হচ্ছে?
সমাধান:
আমরা জানি,
স্থির অবস্থান থেকে কোনো বস্তু চলতে শুরু করলে স্থিতি জড়তার কারনে তা পেছনদিকে হেলে পড়ে।
স্থির অবস্থান থেকে টানতে শুরু করা ট্রলিটির মধ্যে থাকা বোতলটি B এর দিকে হেলে পড়েছে।
অর্থাৎ ট্রলিটি A এর দিকে টানা হচ্ছে।
প্রশ্ন: যদি ইংরেজি বর্ণমালাকে উল্টোদিক থেকে লেখা হয়, তাহলে বামদিক থেকে ১৪ তম অক্ষরের ডান পাশের ৮ম অক্ষর কোনটি হবে?
সমাধান:
উল্টো দিক থেকে ইংরেজি অক্ষর:
Z Y X W V U T S R Q P O N M(14) L K J I H G F E(14+8) D C B A
বামদিক থেকে ১৪ তম অক্ষরের ডান পাশের ৮ম অক্ষর হলো E.
প্রশ্নঃ এমন কয়টি দুই অংকের সংখ্যা আছে যাদের অংকদ্বয়ের স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান ৬৩ বেড়ে যায় ?
সমাধানঃ
ধরি,
সংখ্যাটি 10x + y . অংকদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি দাঁড়ায় 10y + x
প্রশ্নমতে,
10y + x - 10x - y = 63
⟹ 9y - 9x = 63
⟹ y - x = 7
এমন দুইটি ক্রমজোড় সম্ভব (2,9) , (1,8 )
অর্থাৎ এমন দুটি সংখ্যা আছে : 29, 18
রাশিগুলো 2², 5², 8², 11², 14², ……. এভাবে দেয়া আছে।
অর্থাৎ, পরবর্তী সংখ্যাটি হবে 14² = 196
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র আছে?
সমাধান:
চিত্রে, আয়তক্ষেত্র আছে- ABHG, GHCD, EBCF এবং AEFD অর্থাৎ ৪টি।
সাধারণ বর্গ - AEOG, EOHB, GDFO এবং FOHC অর্থাৎ ৪টি। চারটির সমন্বয়ে ABCD অর্থাৎ ১
∴ বর্গের সংখ্যা- ৪ + ১ = ৫টি।
প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্য শব্দ থেকে ভিন্ন?
সমাধান:
ephemeral = অত্যন্ত স্বল্পস্থায়ী,
transient = ক্ষণস্থায়ী,
perpetual = চিরস্থায়ী, চিরন্তন (অবিরাম চলমান),
fleeting = দ্রুতগামী, ক্ষণকালীন।
• ephemeral, transient, এবং fleeting - এই তিনটি শব্দই অস্থায়ীত্ব বা স্বল্পস্থায়িত্ব বোঝায়।
• perpetual শব্দটি চিরস্থায়ী বা অনন্তকালীন বোঝায়, যা অন্য শব্দগুলোর বিপরীত।
প্রশ্ন: প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।'- এর সঠিক ইংরেজি কোনটি?
সমাধান:
প্রবাদ বাক্য 'অতি যত্নে মরণফাঁদ।' এর সঠিক ইংরেজি - Care kills the cat
অন্য অপশন গুলোর মধ্যে
Carry coals to Newcastle - তেল মাথায় তেল দেওয়া
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।
প্রশ্ন: জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
সমাধান:
জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে 'কমা' ব্যবহৃত হয়।
কমা (,): - কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে, বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
উদাহরন-
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।
উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম ও ১০ম শ্রেণি।