বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১৩১ / ১৩৫ · ১৩,০০১১৩,১০০ / ১৩,৫৮৯

১৩,০০১.
নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান:
(১) Storm (২) Simple (৩) Smart (৪) Smile (৫) Sound
  1. ২৩৪৫১
  2. ২৩৪১৫
  3. ৩২১৫৪
  4. ৪২৩৫১
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান:
(১) Storm (২) Simple (৩) Smart (৪) Smile (৫) Sound

সমাধান:
১ম বর্ণ S যা সবগুলো শব্দের মধ্যে আছে।

অভিধানের ক্রম:
(২) Simple বর্ণ i, যা অভিধানে সবার প্রথমে আসে
(৩) Smart বর্ণ ma, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ২য়
(৪) Smile বর্ণ mi, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৩য়
(৫) Sound বর্ণ o, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৪র্থ
(১) Storm বর্ণ t, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৫ম

সঠিক উত্তর: ২৩৪৫১
১৩,০০২.
যদি LOVE = 1215225 হয়, তাহলে HELP = ?
  1. 871115
  2. 851216
  3. 741117
  4. 151217
ব্যাখ্যা
প্রশ্ন: যদি LOVE = 1215225 হয়, তাহলে HELP = ?

সমাধান:

ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে:
L = 12
O = 15
V = 22
E = 5

HELP এর ক্ষেত্রে,
H = 8
E = 5
L = 12
P = 16
তাহলে HELP হবে 851216।
১৩,০০৩.
একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার। এটি ১৪০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? 
  1. ৩৬ সেকেন্ড
  2. ২৮ সেকেন্ড
  3. ৩২ সেকেন্ড
  4. ২৬ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনের দৈর্ঘ্য ২৫০ মিটার। এটি ১৪০ মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? 

সমাধান:
ট্রেন যখন একটি স্থির প্ল্যাটফর্ম অতিক্রম করে, তখন ট্রেনকে নিজের পুরো দৈর্ঘ্য + প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মোট দূরত্ব অতিক্রম করতে হয়।

∴ ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (২৫০ + ১৪০) মিটার = ৩৯০ মিটার 

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৫৪ কি.মি./ঘণ্টা = (৫৪ × ১০০০)/(৬০ × ৬০) মি./সে. = ১৫ মি./সে.

এখন,
ট্রেনটি ১৫ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে 
∴ ১ মিটার অতিক্রম করে = ১/১৫ সেকেন্ডে
∴ ৩৯০ মিটার অতিক্রম করে = (৩৯০/১৫) সেকেন্ডে = ২৬ সেকেন্ডে

অর্থাৎ ট্রেনটি স্থির প্ল্যাটফর্ম অতিক্রম করতে ২৬ সেকেন্ড সময় লাগবে।

১৩,০০৪.
‘খাদ্য’ - এর সমার্থক শব্দ চিহ্নিত করুন।
  1. ভক্ষ্য
  2. ভিক্ষা
  3. খনা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
খাদ্য - ভক্ষ্য, ভোজ্য, খানা, অন্ন, রসদ, আহার্য।
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
১৩,০০৫.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন গ।  

১৩,০০৬.
P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
  1. P এর জন্য
  2. Q এর জন্য
  3. উভয়ের জন্যই সহজ হবে
  4. কারো জন্যই সহজ হবে না
ব্যাখ্যা

প্রশ্ন: P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?


সমাধান:
• P এর জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে। 

আমরা জানি, লিভারের ক্ষেত্রে  প্রযুক্ত ওজন, ফালক্রামের যত কাছাকাছি থাকবে লিভারের অন্যপ্রান্তে তত কম ভারী অনুভূত হবে। 

P এর ক্ষেত্রে ওজনটি ফালক্রামের কাছে অবস্থিত। P থেকে ওজনটির দূরত্ব বেশি হওয়ায় P এর জন্য বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।

Q এর ক্ষেত্রে ওজনটি ফালক্রাম থেকে দূরে এবং Q এর কাছাকাছি অবস্থিত হওয়ায় Q এর কাছে বারটির ওজন বেশি মনে হবে। ফলে বারটি ধরে রাখা Q এর জন্য কষ্টকর হবে।

১৩,০০৭.
রহিম কিছু কলম ও পেন্সিল ক্রয় করলো। প্রতিটি কলমের মূল্য ৮ টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য ৩ টাকা। সে যদি এই উপকরণগুলোর জন্য মোট ৪৯ টাকা ব্যয় করে, তবে সে সর্বোচ্চ কয়টি কলম ক্রয় করতে পেরেছিলো?
ব্যাখ্যা

প্রশ্ন: রহিম কিছু কলম ও পেন্সিল ক্রয় করলো। প্রতিটি কলমের মূল্য ৮ টাকা এবং প্রতিটি পেন্সিলের মূল্য ৩ টাকা। সে যদি এই উপকরণগুলোর জন্য মোট ৪৯ টাকা ব্যয় করে, তবে সে সর্বোচ্চ কয়টি কলম ক্রয় করতে পেরেছিলো?

সমাধান:
ধরি,
কলমের সংখ্যা = x
পেন্সিলের সংখ্যা = y

প্রশ্নমতে,
৮x + ৩y = ৪৯

যেহেতু কলমের দাম বেশি, তাই সর্বোচ্চ কলম কিনতে হলে আমাদের x এর সর্বোচ্চ মান বের করতে হবে। যেখানে y ≥ 0 এবং উভয়ই পূর্ণ সংখ্যা।

x = ৬ হলে,
⇒ ৮(৬) + ৩y = ৪৯
⇒ ৪৮ + ৩y = ৪৯
⇒ ৩y = ১
⇒ y = ১/৩ (সম্ভব নয়, পেন্সিল পূর্ণ সংখ্যা হতে হবে)

x = ৫ হলে,
⇒ ৮(৫) + ৩y = ৪৯
⇒ ৪০ + ৩y = ৪৯
⇒ ৩y = ৯
⇒ y = ৩ (সম্ভব)

x = ৪ হলে,
⇒ ৮(৪) + ৩y = ৪৯
⇒ ৩২ + ৩y = ৪৯
⇒ y = ১৭/৩ (সম্ভব নয়)

x = ২ হলে,
⇒ ৮(২) + ৩y = ৪৯
⇒ ১৬ + ৩y = ৪৯
⇒ y = ১১ (সম্ভব), কিন্তু এখানে কলমের সংখ্যা কম।

∴ রহিম সর্বোচ্চ ৫টি কলম ক্রয় করতে পেরেছিলো।

১৩,০০৮.
গাছের অবশ্যই থাকে-
  1. ক) ফুল
  2. খ) ফল
  3. গ) পাতা
  4. ঘ) মূল
ব্যাখ্যা
গাছের অবশ্যই মূল থাকে।

অনেক গাছ আছে যাদের ফুল হয়না।
অনেক গাছ আছে যাদের ফল হয়না।
অনেক গাছ আছে যাদের পাতা থাকেনা।
১৩,০০৯.
টিটু তার বাড়ি থেকে রওয়ানা করে ৫০মি. পূর্বে গেল এরপর বামে ঘুরে ৩০মি. যায় ও পরে আবার বামে ঘুরে ২৫মি. যায়। টিটু এখন কোন দিকে মুখ করে আছে? 
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পশ্চিম
  4. ঘ) পূর্ব
ব্যাখ্যা
প্রশ্নঃ  টিটু তার বাড়ি থেকে রওয়ানা করে ৫০মি. পূর্বে গেল এরপর বামে ঘুরে ৩০মি. যায় ও পরে আবার বামে ঘুরে ২৫মি. যায়। টিটু এখন কোন দিকে মুখ করে আছে? 

সমাধান: 
যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান D 
টিটু এখন পশ্চিম দিকে মুখ করে আছে। 
১৩,০১০.
Which one is correctly spelt?
  1. surender
  2. disillusion
  3. dangerus
  4. devolopment
ব্যাখ্যা
Correct spelling and meaning:
surrender = আত্মসমর্পণ করা
disillusion = মোহমুক্তি
dangerous = বিপদজনক
development = উন্নয়ন
১৩,০১১.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?
  1. খালা
  2. ফুফু
  3. দাদি
  4. নানি
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?

সমাধান:
ক, খ এর পুত্র এবং খ ও গ পরস্পর ভাই।
তাই ক এর চাচা গ।

আবার, 
ঘ হচ্ছে গ এর মা
∴ তাই ক এর দাদী ঘ। 

চ, ঘ এর কন্যা।
∴ সম্পর্কে চ, ক এর ফুফু।
১৩,০১২.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. আমি সন্তোষ হলাম।
  2. অপব্যায় একটি মারাত্মক ব্যাধি।
  3. সে তাহার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র।
  4. অত্যন্ত দুঃখিত হলাম। 
ব্যাখ্যা

প্রশ্ন: শুদ্ধ বাক্য কোনটি?

সমাধান:

• শুদ্ধ বাক্য: খুব দুঃখ পেলাম/অত্যন্ত দুঃখিত হলাম।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হলো-
• অশুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত বাধ্যগত ছাত্র।
• শুদ্ধ: সে তাহার শিক্ষকের একান্ত বাধ্য/অনুগত ছাত্র।

• অশুদ্ধ: অপব্যায় একটি মারাত্মক ব্যাধি।
• শুদ্ধ: অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।

• অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।
• শুদ্ধ : আমি সন্তুষ্ট হলাম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১৩,০১৩.
খ্যাতি : কীর্তি : মহত্ব : ?
  1. কর্তব্যনিষ্ঠা
  2. বদান্যতা
  3. সরলতা
  4. দায়িত্বশীলতা
ব্যাখ্যা
প্রশ্ন: খ্যাতি : কীর্তি : মহত্ব : ?

সমাধান:
‘কীর্তি’ এর দ্বারা ‘খ্যাতি’ অর্জন হয় তেমনি ‘বদান্যতা’ এর দ্বারা ‘মহত্ব’ অর্জন হয়।
খ্যাতি : কীর্তি : মহত্ব : বদান্যতা
১৩,০১৪.
সঠিক বানান কোনটি?
  1. ক) Tsunami
  2. খ) Sunami
  3. গ) Tunami
  4. ঘ) Tshunami
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি?
Tsunami
Sunami
Tunami
Tshunami

সঠিক উত্তর: Tsunami

Tsunami  [সুনামি] (noun) [countable noun] সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।

উৎস: Accessible Dictionary
১৩,০১৫.
২, ৩, ১, ৪, .........ধারাটির নবম পদ কত?
  1. - ২
  2. - ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৩, ১, ৪, .........ধারাটির নবম পদ কত?

সমাধান: 
এখানে একটি ধারার ভিতরে দুটি ধারা আছে।
১ম ধারা= ২, ১,০, - ১, - ২......[যা ১ করে কমছে]
২য় ধারা= ৩, ৪, ৫, ৬ ....[যা ১করে বাড়ছে]

৮ম পদ = ৭
৯ম পদ = - ২
১৩,০১৬.
(0.2 × 0.2 + 0.01) {(0.1 × 0.1 + 0.02)}(-1) = কত?
  1. ক) 2/3
  2. খ) 4/3
  3. গ) 3/4
  4. ঘ) 5/3
ব্যাখ্যা
প্রশ্ন: (0.2 × 0.2 + 0.01) {(0.1 × 0.1 + 0.02)}(-1) = কত? 

সমাধান:
 (0.2 × 0.2 + 0.01)/( 0.1 × 0.1 + 0.02)
= (0.04 + 0.01)/(0.01 + 0.02)
= 0.05/0.03
= (5 × 100)/(3 × 100)
= 5/3
১৩,০১৭.
রিয়া, আমিরের বোন; তানভীর, আমিরের ভাই; সোহেল, রিয়ার ছেলে। সোহেল, তানভীরের কী হবে?
  1. মামা
  2. ছেলে
  3. ভাই
  4. ভাগ্নে
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়া, আমিরের বোন; তানভীর, আমিরের ভাই; সোহেল, রিয়ার ছেলে। সোহেল, তানভীরের কী হবে?

সমাধান:
রিয়া, আমিরের বোন;
তানভীর, আমিরের ভাই;
∴ রিয়া ও তানভীর ভাই-বোন।

সোহেল, রিয়ার ছেলে;
∴ সোহেল, তানভীরের বোনের ছেলে বা ভাগ্নে।

অতএব, সোহেল তানভীরের ভাগ্নে।
১৩,০১৮.
নিচের কোনটি বৃহত্তম?
  1. ক) ২/৫
  2. খ) ১/৩
  3. গ) ০.৩
  4. ঘ) √০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃহত্তম?

সমাধান: 
২/৫ = ০.৪
১/৩ = ০.৩৩
০.৩ = ০.৩ 
 √০.৩ = ০.৫৪ 
১৩,০১৯.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক শব্দ নয়?
  1. শর ,তট ,লহর
  2. বরাত, নসিব, ভাল
  3. প্রসূন , সুমন , কুসুম
  4. অভ্র, ঘন, জলধর
ব্যাখ্যা
'মেঘ'  এর সমার্থক শব্দ- অভ্র, ঘন, জলধর 
'ফুল'  এর সমার্থক শব্দ - প্রসূন , সুমন , কুসুম 
'কপাল' এর সমার্থক শব্দ - বরাত, নসিব, ভাল 
'তীর' এর সমার্থক শব্দ -  ,শর ,তট , ধার , পাড় 

তরঙ্গ এর সমার্থক শব্দ - ঢেউ , ঊর্মি, বীচি , হিল্লোল, লহর, লহরী। 

[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
১৩,০২০.
Find out that word, which spelling is wrong?
  1. ক) Democracy
  2. খ) Beaureaucracy
  3. গ) Prophecy
  4. ঘ) Aristocracy
ব্যাখ্যা
Beaureaucracy will be Bureaucracy
১৩,০২১.
হেক্স-হেড বোল্টকে শক্ত এবং আলগা করার জন্য কোন সরঞ্জামটি সবচেয়ে ভাল ব্যবহার করা হয়?

  1. টুল B
  2. টুল A
  3. উভয়টি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: হেক্স-হেড বোল্টকে শক্ত এবং আলগা করার জন্য কোন সরঞ্জামটি সবচেয়ে ভাল ব্যবহার করা হয়?


সমাধান:

টুল B দিয়ে হেক্স-হেড বোল্টগুলিকে শক্ত এবং আলগা করার জন্য সবচেয়ে ভাল হবে।
১৩,০২২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১৪ : ৯ : : ২৬ : ?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ২২ 
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
১৪ : ৯ : : ২৬ : ?

সমাধান:
সম্পর্কটি হচ্ছে, প্রথম সংখ্যা = (দ্বিতীয় সংখ্যা × ২) - ৪

প্রথম ক্ষেত্রে,
১৪ : ৯
 = (৯ × ২) - ৪ : ৯

∴ দ্বিতীয় ক্ষেত্রে,
(১৫ × ২) - ৪ : ১৫
= ২৬ : ১৫

১৩,০২৩.
'ফল পাকলে যে গাছ মারা যায়' এর - এককথায় প্রকাশ কী হবে? 
  1. ঔষধি
  2. ওষধী
  3. ওষধি
  4. ঔষধী
ব্যাখ্যা

প্রশ্ন: 'ফল পাকলে যে গাছ মারা যায়' এর - এককথায় প্রকাশ কী হবে? 

সমাধান: 
• 'ফল পাকলে যে গাছ মারা যায়' এর - এক কথায় প্রকাশ - ওষধি।

অন্যদিকে, 
'ওষধি' শব্দের অর্থ - একবার ফল দিয়েই মরে যায় এমন উদ্ভিদ।

'ঔষধি' শব্দের অর্থ - যে সকল গাছগাছড়া থেকে ওষুধ তৈরি হয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৩,০২৪.
প্রথম ১০০ টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
  1. ৪৫.৫
  2. ৪৯.৫
  3. ৫০.৫
  4. ৫১.৫
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ১০০ টি স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান:
আমরা জানি,
গড় = সমষ্টি/পদের সংখ্যা

এখন,
প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
= ১০০(১০০ + ১)/২
= ৫০ × ১০১
= ৫০৫০

গড় = সমষ্টি/পদের সংখ্যা
= ৫০৫০/১০০
= ৫০.৫

∴ প্রথম ১০০ টি স্বাভাবিক সংখ্যার গড় ৫০.৫

১৩,০২৫.
একটি ক্লাসে ৪৬ জন ছাত্রের মধ্যে কামালের অবস্থান ১২ তম। শেষ থেকে তার অবস্থান কত?
  1. ৩৩
  2. ৩৪
  3. ৩৫
  4. ৩৬
ব্যাখ্যা
শেষ থেকে কামালের অবস্থান (৪৬ - ১২ + ১) = ৩৫।
১৩,০২৬.
যদি POSSIBLE দিয়ে 32114657 বোঝায়, তাহলে 6211257 দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) BOLESSO
  2. খ) SSBOOLE
  3. গ) BSSOOLE
  4. ঘ) BOSSOLE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি POSSIBLE দিয়ে 32114657 বোঝায়, তাহলে 6211257 দিয়ে নিচের কোনটি বোঝাবে? 

এখানে,
P → 3 
O → 2
S → 1
S → 1
I → 4
B → 6
L → 5
E → 7 

6211257 → BOSSOLE
১৩,০২৭.
একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কি.মি. উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কি.মি. পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?
  1. ক) ৬ কি.মি.
  2. খ) ৯ কি.মি.
  3. গ) ১৩ কি.মি.
  4. ঘ) ১৭ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে ১২ কি.মি. উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কি.মি. পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?

সমাধান:

 

নির্দিষ্ট স্থান A থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে AB = ১২ কি.মি. উত্তর দিকে গেল এবং সেখান থেকে  পূর্ব দিকে BC = ৫ কি.মি. গেল।

যাত্রা শেষে সে A অবস্থান থেকে AC দূরত্বে থাকবে।
ΔABC ত্রিভুজ হতে পাই,
AC2 = AB2 + BC2
⇒ AC2 = (12)2 + (5)2
⇒ AC2 = 144 + 25
⇒ AC = √169
∴ AC = 13 কি.মি.
১৩,০২৮.
নিচের কোনটি 'Winsome' শব্দের সঠিক বিপরীত শব্দ?
  1. Attractive
  2. Repulsive 
  3. Pleasant
  4. Engaging
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি 'Winsome' শব্দের সঠিক বিপরীত শব্দ?

সমাধান:
"WINSOME" এর অর্থ- আকর্ষণীয়, মনোমুগ্ধকর।
- এর বিপরীত অর্থ "Repulsive"

"Repulsive" শব্দের বাংলা অর্থ হলো "ঘৃণাযুক্ত", "বিরক্তিকর", বা "অপছন্দনীয়"।

১৩,০২৯.
প্রশ্নবোধক স্থানে কোনগুলো বসবে? 
C - 3, E - 5, G - 7, I - 9, ?, ?
  1. M - 18, K - 14
  2. K - 11, M - 13
  3. X - 24, M - 21
  4. O - 15, X - 24
ব্যাখ্যা
C এর শুরু করে প্রতিটি বর্ণ দুইধাপ করে এগিয়েছে। 
C - 3E - 5, G - 7, I - 9, K - 11 , M - 13

১৩,০৩০.
Which of the following words is spelled correctly?
  1. Deteraorate
  2. Deteoriorate
  3. Detteriorate
  4. Deteriorate
ব্যাখ্যা

- Correct answer: ঘ) Deteriorate.

Deteriorate (verb):

- Bangla Meaning: অবনতি ঘটা বা ঘটানো।
- English Meaning: To become progressively worse; to decline in quality or condition over time.  to make inferior in quality or value.

Synonyms:
• Worsen - খারাপ হওয়া; দুর্বল হওয়া।
• Decline - ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া।
• Degenerate - পর্যবসিত/অধপতিত/পরিভ্রষ্ট হওয়া।

Antonyms:
• Improve - উন্নতিসাধন/উন্নতি বিধান/শ্রীবৃদ্ধি/উৎকর্ষবিধান করা; উন্নতি বা উৎকর্ষ লাভ করা।
• Enhance - বাড়ানো; বৃদ্ধি করা (যেমন মূল্য, আকর্ষণ, শক্তি ইত্যাদি)।
• Strengthen - শক্তিশালী হওয়া বা করে তোলা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary,Live MCQ lecture.

১৩,০৩১.
একজন লোক উত্তর দিকে ৬ কি.মি. যাওয়ার পর বামে ঘুরলো। তারপর ৪ কি.মি. যাওয়ার পর ৫০° ডানেদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?
  1. দক্ষিণ-পশ্চিম
  2. পূর্ব-দক্ষিণ
  3. উত্তর-পশ্চিম
  4. উত্তর- পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর দিকে ৬ কি.মি. যাওয়ার পর বামে ঘুরলো। তারপর ৪ কি.মি. যাওয়ার পর ৫০° ডানেদিকে ঘুরে আরও ৫ কি.মি. হাটলো। এখন সে কোনদিকে যাচ্ছে?

সমাধান: 
 
লোকটি উত্তর-পশ্চিম দিকে যাবে।
১৩,০৩২.
১ জন শ্রমিক ১টি দেওয়াল তৈরি করতে ১ ঘণ্টা সময় নেয়। তাহলে ৫ জন শ্রমিক ৫টি দেওয়াল তৈরি করতে কত সময় নেবে?
  1. ১ ঘণ্টা
  2. ৩.৫ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ১০ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: ১ জন শ্রমিক ১টি দেওয়াল তৈরি করতে ১ ঘণ্টা সময় নেয়। তাহলে ৫ জন শ্রমিক ৫টি দেওয়াল তৈরি করতে কত সময় নেবে?

সমাধান:
১ জন শ্রমিক ১টি দেওয়াল = ১ ঘণ্টা
১ জন শ্রমিক ৫টি দেওয়াল = ৫ ঘণ্টা

৫ জন শ্রমিক ১টি করে দেওয়াল তৈরি করলে, তারা একসাথে কাজ করবে,
অর্থাৎ প্রত্যেকে ১টি দেওয়াল ১ ঘণ্টায় তৈরি করবে।

অতএব, ৫ জন শ্রমিক ৫টি দেওয়াল তৈরি করবে ১ ঘণ্টায়।

কারণ: প্রতিটি শ্রমিক তার জন্য বরাদ্দকৃত একটি দেওয়াল তৈরি করতে ১ ঘণ্টা সময় নেয় এবং তারা সবাই একই সাথে কাজ শুরু করে ও শেষ করে, তাই ৫টি দেওয়াল একসাথে তৈরি হতে মোট সময় লাগবে = ১ ঘণ্টা।

১৩,০৩৩.
নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
  1. নদী স্রোতের সুকৌশল ব্যবহারে
  2. পাল ব্যবহার করে
  3. যথাযথভাবে হাল ঘুরিয়ে
  4. গুণ টানার সময় টানটি সামনের দিকে রেখে
ব্যাখ্যা
প্রশ্ন: নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?

সমাধান:
• নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব যথাযথভাবে হাল ঘুরিয়ে।

- বলের অনুভূমিক উপাংশ নৌকাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং উল্লম্ব উপাংশ নৌকাটিকে পাড়ের দিকে টানে।
- কিন্তু নৌকার হাল দ্বারা উল্লম্ব উপাংশ প্রতিহত করা হয়।
- গুণ যত লম্বা হয়, নৌকা তত তাড়াতাড়ি নৌকা সামনে এগিয়ে যায়।
১৩,০৩৪.
আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?
  1. কোনমতেই প্রকাশ করবেন না
  2. বিপদ এড়িয়ে চলবেন
  3. বন্ধু বান্ধবদের সহায়তায় উদ্ধার পাওয়ার চেষ্টা করবেন
  4. ধীরস্থীরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করতে চেষ্টা করবেন
ব্যাখ্যা
- যে কোনো বিপদে উত্তেজিত না হয়ে ধীর স্থির থাকলে বিপদ অতিক্রম করার কোন না কোন উপায় মাথায় আসে অন্যথায় হিতে বিপরীতও হতে পারে। নিজের বিপদ একা কাটানোর চেষ্টা করলে নিজের পছন্দ মত উপায়ে তা অতিক্রম করা যাবে।
- যদি একান্তই নিজে একা বিপদ মোকাবিলা না করা যায় তখন বন্ধুদের সাহায্য নিতে হবে।

উল্লিখিত প্রশ্নে অধিক গ্রহণযোগ্য উত্তর (ঘ)"ধীরস্থীরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করতে চেষ্টা করবেন"
১৩,০৩৫.
প্রদত্ত শব্দগুলোকে সঠিক ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি হবে?
1. Hecto, 2. Centi, 3. Deca, 4. Kilo, 5. Deci
  1. 2, 3, 5, 1, 4
  2. 2, 5, 1, 4, 3
  3. 2, 5, 3, 1, 4
  4. 2, 4, 3, 5, 1
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোকে সঠিক ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি হবে?
1. Hecto, 2. Centi, 3. Deca, 4. Kilo, 5. Deci

সমাধান: 
Centi, Deci, Deca, Hecto, Kilo
2       5       3         1         4
১৩,০৩৬.
একটি চৌবাচ্চার ৪/৭ অংশ পূর্ণ হতে ১২ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৭ ঘণ্টা ৩০ মিনিট
  3. ৯ ঘণ্টা
  4. ৬ ঘণ্টা ৪৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৪/৭ অংশ পূর্ণ হতে ১২ ঘণ্টা সময় লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
চৌবাচ্চাটির বাকি অংশ = ১ - (৪/৭) = ৩/৭ অংশ

এখন,
চৌবাচ্চাটির ৪/৭ অংশ পূর্ণ হতে সময় লাগে = ১২ ঘণ্টা
∴ চৌবাচ্চাটির সম্পূর্ণ বা ১ অংশ পূর্ণ হতে সময় লাগবে = (১২ × ৭)/৪ ঘণ্টা
= ২১ ঘণ্টা

∴ চৌবাচ্চাটির ৩/৭ অংশ পূর্ণ হতে সময় লাগবে = (২১ × ৩)/৭ ঘণ্টা
= ৯ ঘণ্টা
১৩,০৩৭.
পরবর্তী প্যাটার্ন হবে নিচের কোনটি?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা

প্রশ্ন: পরবর্তী প্যাটার্ন হবে নিচের কোনটি?

সমাধান:
কালো রং করা চিত্রগুলো ঘড়ির কাঁটা বিপরীতে ৪৫° কোণে ঘুরে।
উপর থেকে একটা রংহীন চিত্র কালো রং দ্বারা আবৃত হয় আর নিচ থেকে কালো রং যুক্ত একটি চিত্র রংহীন হয়। 

সুতরাং পরের প্যাটার্নটি হবে B।

১৩,০৩৮.
নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। ‍উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি?
Sincerity traits courtesy character of desirable and are.
  1. S
  2. R
  3. E
  4. Y
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। ‍উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি?
Sincerity traits courtesy character of desirable and are.

সমাধান:
সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য হলো:
Sincerity and courtesy are traits of desirable character.
শিষ্টাচার ও সততা চরিত্রের দুটি কাঙ্খিত গুণ।

উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি R
১৩,০৩৯.
ম্রো, চাক, বম, তঞ্চঙ্গ্যা এ শব্দগুলোর সাথে সম্পর্ক আছে -
  1. ভাষার
  2. নৃগোষ্ঠীর
  3. রাজনীতির
  4. ভাষা ও নৃগোষ্ঠীর
ব্যাখ্যা
প্রশ্ন: ম্রো, চাক, বম, তঞ্চঙ্গ্যা এ শব্দগুলোর সাথে সম্পর্ক আছে -

সমাধান:
- ম্রো নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে যা ম্রো ভাষা নামে পরিচিত।
- ম্রো নৃগোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা রয়েছে।

- চাক নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে যা চাক ভাষা নামে পরিচিত।
- চাক নৃগোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা রয়েছে।

- তঞ্চঙ্গ্যা নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে যা তঞ্চঙ্গ্যা ভাষা নামে পরিচিত।
- তঞ্চঙ্গ্যা নৃগোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা রয়েছে।

- বম নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রয়েছে যা বম ভাষা নামে পরিচিত।
- বম নৃগোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা রয়েছে।

এখানে, ম্রো, চাক, বম, তঞ্চঙ্গ্যা নৃগোষ্ঠী গুলোর নিজস্ব ভাষা ও বর্ণমালা রয়েছে।

বাকী অপশন গুলোর তুলনায় ভাষা ও নৃগোষ্ঠী অধিক গ্রহনযোগ্য ও যুক্তিযুক্ত।

উৎস: বাংলাপিডিয়া এবং জাতীয় তথ্য বাতায়ন ও যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১৩,০৪০.
Oxygen : Respiration : : Chlorophyll : ?
  1. Carbon dioxide
  2. Plant
  3. Sunlight
  4. Photosynthesis
ব্যাখ্যা

প্রশ্ন: Oxygen : Respiration : : Chlorophyll : ?

সমাধান:
Oxygen : Respiration : : Chlorophyll : Photosynthesis

এখানে,
Oxygen (অক্সিজেন) Respiration (শ্বসন) প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পর্কিত।
একইভাবে, Chlorophyll (ক্লোরোফিল) Photosynthesis (সালোকসংশ্লেষণ) প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পর্কিত।

অন্যান্য অপশনগুলি বিবেচনা করে পাই
Carbon dioxide (কার্বন ডাইঅক্সাইড) সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কিন্তু এটি ক্লোরোফিলের সরাসরি সাদৃশ্য নয়।
Plant (গাছ) হলো ক্লোরোফিলের আবাসস্থল, কিন্তু এটি প্রক্রিয়া নয়।
Sunlight (সূর্যের আলো) সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় তবে এটি ক্লোরোফিলের সাদৃশ্য নয়।

সুতরাং, সঠিক উত্তর হলো Photosynthesis

১৩,০৪১.
কোন সংখ্যাটি ব্যতিক্রম? 
  1. ৪২ 
  2. ৫১ 
  3. ৭৪ 
  4. ৮৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যাটি ব্যতিক্রম?

সমাধান:
৭৪ সংখ্যাটি ব্যতিক্রম।

প্রদত্ত সংখ্যা গুলোর মধ্যে ৪২, ৫১, ৮৭ সংখ্যাগুলো ৩ এর গুণিতক। 

অন্যদিকে,
৭৪ সংখ্যাটি ৩ এর গুণিতক নয়।

১৩,০৪২.
A person who collects butterflies ______.
  1. Lepidopterist
  2. Ornithologist
  3. Botanist
  4. Geologist
ব্যাখ্যা

প্রশ্ন: A person who collects butterflies ______.

সমাধান:
A person who collects butterflies - Lepidopterist.
অর্থাৎ প্রজাপতি সংগ্রহকারী ব্যাক্তিকে বলা হয়- Lepidopterist

অন্যদিকে,
• Ornithologist = পাখি অধ্যয়নকারী
• Botanist = উদ্ভিদবিজ্ঞানী
• Geologist = ভূতত্ত্ব অধ্যয়নকারী
 

উৎস: Accessible Dictionary by Bangla Academy.

১৩,০৪৩.
27 : 93 :: ? : 31
  1. ক) 11
  2. খ) 13
  3. গ) 7
  4. ঘ) 9
ব্যাখ্যা
Question: 27 : 93 :: ? : 31

Solution:
27 : 93 :: x : 31
⇒ 27/93 = x/31
⇒ 93x = 837
⇒ x = 9
১৩,০৪৪.
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বক্র
  2. কুটিল
  3. সৌম্য
  4. গরল
ব্যাখ্যা
প্রশ্ন: 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান: 
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ = 'গরল' 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দঃ
সরল - বক্র/কুটিল/জটিল
হর্ষ - বিষাদ
সচেষ্ট - নিশ্চেষ্ট
শাসক - শাসিত
অচলায়তন - সচলায়তন
উগ্র - সৌম্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩,০৪৫.
1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology
উপরের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
  1. 14235
  2. 14523
  3. 12453
  4. 14253
ব্যাখ্যা

প্রশ্ন: 1. Zebra, 2. Zodiac, 3. Zootomy, 4. Zenith, 5. Zoology
উপরের শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?

সমাধান:
শব্দগুলোকে ইংরেজি অভিধানের ক্রমানুসারে সাজালে পাই 
1. Zebra
4. Zenith
2. Zodiac 
5. Zoology 
3. Zootomy

∴ সঠিক উত্তর 14253

১৩,০৪৬.
একটি ট্রেন ৩/৪ সেকেন্ডে ৩০ মিটার অতিক্রম করে। ৬ সেকেন্ডে ট্রেনটি কত মিটার অতিক্রম করবে?
  1. ৩২০ মিটার
  2. ২৪০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২৪০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৩/৪ সেকেন্ডে ৩০ মিটার অতিক্রম করে। ৬ সেকেন্ডে ট্রেনটি কত মিটার অতিক্রম করবে?

সমাধান:
ট্রেনটি ৩/৪ সেকেন্ডে অতিক্রম করে = ৩০ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = (৩০ × ৪)/৩ = ৪০ মিটার 
∴ ৬ সেকেন্ডে অতিক্রম করে = ৪০ × ৬ = ২৪০ মিটার
১৩,০৪৭.
6 × 48 = 122 এবং 36 × 64 = 1612 হলে, 123 × 8 = ?
  1. 412
  2. 421
  3. 142
  4. 241
ব্যাখ্যা
(6 ÷ 3) × (48 ÷ 4) = 2  12 = 122 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(36 ÷ 3) × (64 ÷ 4)= 12  16  = 1612 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(123 ÷ 3) × (8 ÷ 4) = 41  2  = 241 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)

সংখ্যাগত দক্ষতা (যৌক্তিক সংখ্যা)
১৩,০৪৮.
নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার?
  1. চিমটা
  2. ঢেঁকি
  3. যাঁতি
  4. এক চাকার ঠেলা গাড়ি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি প্রথম শ্রেণির লিভার?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

দ্বিতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা।

১৩,০৪৯.
একটি এনালগ ঘড়িতে সাড়ে চারটার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ৪০° 
  2. ৪৫° 
  3. ৫৫° 
  4. ৬০° 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি এনালগ ঘড়িতে সাড়ে চারটার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ঘণ্টার সময় = ৪
মিনিটের সময় = ৩০ 

∴ ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২ 
= ।(১১ × ৩০) - (৬০ × ৪)।/২ 
= ।(৩৩০ - ২৪০)।/২
= ।৯০।/২ 
= ৪৫° 

১৩,০৫০.
কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? 
  1. জ্যেষ্ঠ, কন্টক, দূষণীয়
  2. সৌজন্য, সত্ব, ইতিপূর্বে
  3. মূমুর্ষ , পিপীলিকা, বিভীষিকা 
  4. কুলঘ্ন, প্রতীতি, ভস্মসাৎ
ব্যাখ্যা

প্রশ্ন: কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? 

সমাধান:
সঠিক উত্তর: ঘ) কুলঘ্ন, প্রতীতি, ভস্মসাৎ

• বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, কুলঘ্ন, প্রতীতি, ভস্মসাৎ বানানগুলো শুদ্ধ।
- কুলঘ্ন: বংশের গৌরব হানি করে এমন।
- প্রতীতি: উপলব্ধি; জ্ঞান। বিশ্বাস, প্রত্যয়।
- ভস্মসাৎ: ভস্মে পরিণত, ভস্মীভূত।

অন্যান্য অপশন:
অপশন 'ক' এর অশুদ্ধ বানান হলো: কন্টক
- শুদ্ধ বানানগুলো হলো: জ্যেষ্ঠ, কণ্টক, দূষণীয়

অপশন 'খ' এর অশুদ্ধ বানান হলো: সত্ব
- শুদ্ধ বানানগুলো হলো: সৌজন্য, সত্ত্ব, ইতিপূর্বে

অপশন 'গ' এর অশুদ্ধ বানান হলো: মূমুর্ষ
- শুদ্ধ বানানগুলো হলো: মুমূর্ষু , পিপীলিকা, বিভীষিকা 

উৎস: বাংলা একাডেমি অভিধান।

১৩,০৫১.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে উপাদানগুলো রঙের পরিবর্তন হয়। 
১ম চিত্রের বাহ্যিক আকৃতি অর্থাৎ ত্রিভুজ আরও এক পাশে আবদ্ধ করে ফলাফলপ্রাপ্ত ২নং চিত্র পাওয়া যায়। 

৩নং চিত্রের পরবর্তী চিত্রটি হবে অপশন গ 
১৩,০৫২.
একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা বিকাল ৩ : ৩৫ মিনিট থেকে ৪ : ০৫ মিনিট পর্যন্ত কত ডিগ্রি ঘুরে?
  1. ১২০° 
  2. ১৮০°
  3. ২৭০°
  4. ৫৪০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা বিকাল ৩ : ৩৫ মিনিট থেকে ৪ : ০৫ মিনিট পর্যন্ত কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
সময়ের পার্থক্য = ৪ : ০৫ - ৩ : ৩৫
= ৩০ মিনিট

আমরা জানি,
ঘড়ির মিনিটের কাঁটা ১ ঘণ্টায় একটি পূর্ণবৃত্ত সম্পূর্ণ করে ঘুরে অর্থাৎ ৩৬০° ঘুরে।

এখন,
৬০ মিনিটে ঘুরে = ৩৬০°
∴ ১ মিনিটে ঘুরে = ৩৬০°/৬০
∴ ৩০ মিনিটে ঘুরে = (৩৬০ × ৩০)/৬০ = ১৮০°

১৩,০৫৩.
'The class war, like wars between nations, produces two ____ view, each equally true and untrue.'
  1. Contradictory
  2. Contrasting
  3. Conciliatory
  4. Conciliatory.
  5. Opposing
ব্যাখ্যা
'The class war, like wars between nations, produces two Contradictory views, each equally true and untrue.'
"জাতির মধ্যে যুদ্ধের মতো শ্রেণীযুদ্ধ দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি তৈরি করে, প্রতিটি সমানভাবে সত্য এবং অসত্য।"
১৩,০৫৪.
D, A এর চেয়ে খাটো। D, C এর চেয়ে লম্বা। B, D এর চেয়ে খাটো কিন্তু C থেকে লম্বা। তাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? 
  1. ক) D
  2. খ) C
  3. গ) B
  4. ঘ) A
ব্যাখ্যা
প্রশ্ন: D, A এর চেয়ে খাটো। D, C এর চেয়ে লম্বা। B, D এর চেয়ে খাটো কিন্তু C থেকে লম্বা। তাদের মধ্যে সবচেয়ে লম্বা কে? 

সমাধান:
D, A এর চেয়ে খাটো  = D < A 
D, C এর চেয়ে লম্বা = D > C 
B, D এর চেয়ে খাটো কিন্তু C থেকে লম্বা = C < B < D
অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 
C < B < D < A

তাদের মধ্যে সবচেয়ে লম্বা = A
১৩,০৫৫.
সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার উপর দিয়ে কতবার অতিক্রম করবে?
  1. ৮ বার
  2. ১০ বার
  3. ১১ বার
  4. ১২ বার
ব্যাখ্যা
প্রশ্ন: সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার উপর দিয়ে কতবার অতিক্রম করবে?

সমাধান:
ঘড়ির মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটাকে প্রতি ঘণ্টায় একবার অতিক্রম করলেও ১১ টা থেকে ১ টা পর্যন্ত ২ ঘণ্টায় কেবল ১ বার অতিক্রম করে। 

সকাল ৮ টা থেকে রাত ৮ টা = ১২ ঘণ্টা
এখন,
সকাল ৮ টা থেকে সকাল ১১ টা = ৩ ঘণ্টায় অতিক্রম করে ৩ বার
সকাল ১১ টা থেকে দুপুর ১ টা = ২ ঘণ্টায় অতিক্রম করে ১ বার
দুপুর ১ টা থেকে রাত ৮ টা = ৭ ঘণ্টায় অতিক্রম করে ৭ বার।

∴ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টায় অতিক্রম করে = (৩+ ১ + ৭) বার = ১১ বার

অর্থাৎ সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘণ্টার কাঁটার উপর দিয়ে ১২ ঘণ্টায় ১১ বার অতিক্রম করে।
১৩,০৫৬.
যদি স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 125 সে.মি. সংকুচিত হয়, তাহলে একই বল স্প্রিং B-কে কতটুকু সংকুচিত করবে?
  1. 64 সে.মি.
  2. 62.5 সে.মি.
  3. 64.5 সে.মি.
  4. 60 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: যদি স্প্রিং A-তে একটি বল প্রয়োগের ফলে সেটি 125 সে.মি. সংকুচিত হয়, তাহলে একই বল স্প্রিং B-কে কতটুকু সংকুচিত করবে?

সমাধান:
আমরা জানি,
সমান্তরালভাবে থাকা স্প্রিংগুলি তাদের মধ্যে প্রয়োগকৃত বলকে সমানভাবে ভাগ করে।

যদি একই বল স্প্রিং B তে প্রয়োগ করা হয়, তাহলে বলটি অর্ধেক হয়ে যাবে কারণ স্প্রিং B তে 2 টি স্প্রিং আছে।
এর ফলে সংকোচনের পরিমাণ অর্ধেক হবে।

∴ স্প্রিং B এর সংকোচনের পরিমাণ হবে = 125/2 সে.মি. = 62.5 সে.মি.

১৩,০৫৭.
যদি x : y : z = 3 : 4 : 7 হলে (x + y + z) : z = কত? 
  1. ক) 14 : 3
  2. খ) 2 : 1 
  3. গ) 7 : 2
  4. ঘ) 2 : 7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y : z = 3 : 4 : 7 হলে (x + y + z) : z = কত? 

সমাধান:
x : y : z = 3 : 4 : 7
x = 3a, y = 4a, z = 7a

x + y + z = 3a + 4a + 7a = 14a

(x + y + z) : z = 14a : 7a
                      = 2 : 1 
১৩,০৫৮.
জামিল সাহেব উত্তর দিকে 10 কিমি হাঁটলেন। সেখান থেকে তিনি দক্ষিণ দিকে 6 কিমি হাঁটলেন। তারপর তিনি পূর্ব দিকে 3 কিমি হাঁটলেন। শুরুর অবস্থান থেকে তিনি এখন কত দূরে এবং কোন দিকে আছেন?
  1. 5 কিমি, পশ্চিম
  2. 5 কিমি, উত্তর-পূর্ব
  3. 7 কিমি, পূর্ব
  4. 8 কিমি, দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা

প্রশ্ন: জামিল সাহেব উত্তর দিকে 10 কিমি হাঁটলেন। সেখান থেকে তিনি দক্ষিণ দিকে 6 কিমি হাঁটলেন। তারপর তিনি পূর্ব দিকে 3 কিমি হাঁটলেন। শুরুর অবস্থান থেকে তিনি এখন কত দূরে এবং কোন দিকে আছেন?

সমাধান: 

ধরি, জামিল সাহেব এর যাত্রার শুরুর বিন্দু 'O'।
- তিনি উত্তর দিকে 10 কিমি গিয়ে A বিন্দুতে পৌঁছালেন। 
- A বিন্দু থেকে বিপরীত দিকে (দক্ষিণ দিকে) 6 কিমি ফিরে এসে B বিন্দুতে থামলেন। 
- অর্থাৎ, শুরুর বিন্দু O থেকে তার বর্তমান উত্তর দিকের সরণ = (10 - 6) = 4 কিমি। 
- এরপর তিনি পূর্ব দিকে 3 কিমি গিয়ে C বিন্দুতে পৌঁছালেন।

এখন, সমকোণী ত্রিভুজ OBC তৈরি হয়েছে, যেখানে,
ভূমি (BC) = 3 কিমি
লম্ব (OB) = 4 কিমি

পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
OC = √(OB2 + BC2)
⇒ OC = √(42 + 32)
⇒ OC = √(16 + 9) 
⇒ OC = √25 
∴ OC = 5 কিমি

যেহেতু তিনি শুরুর বিন্দু থেকে উত্তর এবং পূর্ব দিকের মাঝামাঝি কোণাকুণি অবস্থানে আছেন, তাই তার বর্তমান দিক হলো উত্তর-পূর্ব।

∴ শুরুর অবস্থান থেকে তিনি 5 কিমি উত্তর-পূর্ব দিকে আছেন।

১৩,০৫৯.
6 কি.মি. হাঁটার পর, আমি ডানদিকে ঘুরলাম এবং তারপর 2 কিমি হাঁটলাম। তারপর আমি বাম দিকে ঘুরলাম এবং 10 কিমি হাঁটলাম। শেষ পর্যন্ত আমি উত্তর দিকে এগোচ্ছিলাম। কোন দিক থেকে আমি আমার যাত্রা শুরু করেছি?
  1. ক) উত্তর
  2. খ) পূর্ব
  3. গ) দক্ষিণ
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা


যাত্রা শুরু হয়েছিল দক্ষিণ থেকে।
১৩,০৬০.
ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে কত ওজনের বস্তু থাকতে হবে?
  1. 30 lb
  2. 35 lb
  3. 38.5 lb
  4. 40 lb
ব্যাখ্যা

প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে প্রশ্নবোধক স্থানে কত ওজনের বস্তু থাকতে হবে?


সমাধান:
ডানপাশের ক্ষেত্রে,
20 × 12 + 30 × 6 
= 240 + 180
= 420

বামপাশের ক্ষেত্রে,
12 × ? = 420
⇒ ? = 420/12
∴ ? = 35

অতএব, প্রশ্নবোধক স্থানে 35 lb ওজনের বস্তু থাকতে হবে।

১৩,০৬১.
একজন মহিলাকে দেখিয়ে একজন অপরিচিত মানুষ আমাকে বললো, 'ইনি হচ্ছেন আমার বাবার মেয়ের শ্বশুরের একমাত্র বড় মেয়ে।' আমার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কী?
  1. মা
  2. ভাগ্নে
  3. নানী
  4. নির্ণয় করা সম্ভব না
ব্যাখ্যা

প্রশ্নোক্ত তথ্য থেকে ওই ব্যক্তির সাথে আমার সম্পর্ক নির্ণয় করা সম্ভব না।

১৩,০৬২.
এক ব্যক্তি একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?
  1. ৮৬৪ টাকা
  2. ৯১৬ টাকা
  3. ৮৬০ টাকা
  4. ৮৩৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?

সমাধান: 
২০% লাভে বিক্রয়মূল্য= (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৮০০)/১০০ টাকা
= ৯৬০ টাকা 

আবার, ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য= (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৯৬০ টাকা হলে বিক্রয়মূল্য= (৯০ × ৯৬০)/১০০ টাকা
= ৮৬৪ টাকা 

∴ শেষ বিক্রয় মূল্য = ৮৬৪ টাকা ।
১৩,০৬৩.
প্রশ্নবোধক স্থানে কোন ভগ্নাংশটি বসবে?
  1. 22/35
  2. 34/45
  3. 21/25
  4. 23/32
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন ভগ্নাংশটি বসবে?


সমাধান:
লবগুলো 3, 4, 5, 6 করে বাড়ে
হরগুলো 2 গুণ করে বাড়ে

5/2
(5 + 3)/(2 × 2) = 8/4
(8 + 4)/(4 × 2) = 12/8
(12 + 5)/(8 × 2) = 17/16
(17 + 6)/(16 × 2) = 23/32

১৩,০৬৪.
একটি লিভারের যান্ত্রিক সুবিধা ২.৫ হলে, ৫০ নিউটন বল প্রয়োগ করে কত নিউটন ভার তুলতে পারবে?
  1. ১২৫ নিউটন
  2. ১০০ নিউটন
  3. ১৫০ নিউটন
  4. ১৭৫ নিউটন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ২.৫ হলে, ৫০ নিউটন বল প্রয়োগ করে কত নিউটন ভার তুলতে পারবে?

সমাধান:
দেওয়া আছে,
যান্ত্রিক সুবিধা = ২.৫
প্রযুক্ত বল = ৫০ নিউটন

আমরা জানি,
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
⇒ ২.৫ = ভার/৫০
⇒ ভার = ২.৫ × ৫০
∴ ভার = ১২৫ নিউটন

সুতরাং, ৫০ নিউটন বল প্রয়োগ করে ১২৫ নিউটন ভার তুলতে পারবে।

১৩,০৬৫.
একটি ছোট শিশু রাস্তায় কাঁদছে এবং তার মা-বাবা দেখা যাচ্ছে না। আপনি কী করবেন?
  1. তাকে একা ছেড়ে চলে যাবেন। 
  2. তাকে সান্ত্বনা দিয়ে নিকটস্থ পুলিশ বা কর্তৃপক্ষকে জানাবেন। 
  3. আপনার কাজে ব্যস্ত থাকবেন।
  4. দূর থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন।
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছোট শিশু রাস্তায় কাঁদছে এবং তার মা-বাবা দেখা যাচ্ছে না। আপনি কী করবেন? 

সমাধান:
যেখানে শিশু নিরাপদ নয় বা তার মা-বাবা নেই, আমাদের প্রাথমিক দায়িত্ব হলো তার নিরাপত্তা নিশ্চিত করা। সরাসরি সাহায্য করা এবং কর্তৃপক্ষের কাছে জানানো সবচেয়ে যুক্তিসঙ্গত ও নৈতিক পথ।

অন্য অপশনগুলো নিরাপত্তা ও নৈতিকতার দিক থেকে সঠিক নয়।
 
সুতরাং, সঠিক উত্তর খ)  তাকে সান্ত্বনা দিয়ে নিকটস্থ পুলিশ বা কর্তৃপক্ষকে জানাবেন। 

১৩,০৬৬.
এক বিকালে রিমু এবং জারিন পরস্পর মুখোমুখি দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলো। যদি জারিনের ছায়া তার ডান দিকে পড়ে, তাহলে রিমু কোনদিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. পূর্ব
  3. দক্ষিণ
  4. পশ্চিম
ব্যাখ্যা
সন্ধ্যায় সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাই তখন যে কোনো ছায়া পূর্ব দিকে পড়বে। যেহেতু জারিনে ছায়া তার ডান দিকে পড়ছিলো, অর্থাৎ সে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলো।
সুতরাং, রিমু দক্ষিণ দিকে মুখ করে দাড়িয়েছিলো।
১৩,০৬৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
8, 10, 14, 22, ?
  1. 38
  2. 46
  3. 34
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
8, 10, 14, 22, ?

সমাধান:
8 + 2 = 10
10 + 4 = 14
14 + 8 = 22

∴ পরবর্তী সংখ্যা = 22 + 16 = 38
১৩,০৬৮.
নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বেজোড় অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটি
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের বর্ণমালার তৃতীয় বর্ণ থেকে বেজোড় অক্ষরগুলো কেটে বাদ দেয়া হলে বর্ণমালার প্রথম হতে কাটা হয়নি এমন দশম বর্ণ কোনটি
ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ণ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ

সমাধান:
ক খ

ক থেকে ধারাবাহিকভাবে কেটে দেওয়া বর্ণগুলো বাদ দিয়ে গুণে গেরে দশম বর্ণটি হবে
১৩,০৬৯.
ধারাটির পরবর্তী বর্ণগুলো কোনটি হবে?
APZ, BPY, CPX, DPW, ___
  1. ক) VPE
  2. খ) EVP
  3. গ) EPV
  4. ঘ) PEV
ব্যাখ্যা
এখানে, 
৩টি বর্ণ সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ = A, B, C, D, E.........
২য় সিরিজ = P,P,P,P,P,............
৩য় সিরিজ = Z,Y,X,W,V.........
১৩,০৭০.
২০২৪ সালের অক্টোবর মাসের ১ তারিখ মঙ্গলবার হয়, তাহলে একই বছরের নভেম্বর মাসে ১ তারিখ কী বার হবে?
  1. বুধবার
  2. মঙ্গলবার
  3. শুক্রবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২৪ সালের অক্টোবর মাসের ১ তারিখ মঙ্গলবার হয়, তাহলে একই বছরের নভেম্বর মাসে ১ তারিখ কী বার হবে?

সমাধান:
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই অক্টোবর মাসের ১ম দিন মঙ্গলবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন মঙ্গলবার হবে।

অক্টোবর মাসের ৩০ তারিখ হবে বুধবার।
অক্টোবর মাসের ৩১ তারিখ হবে বৃহস্পতিবার।
নভেম্বর মাসের ১ তারিখ হবে শুক্রবার।

১৩,০৭১.
চিত্র (X)-এর সঠিক আয়না-প্রতিবিম্ব নির্বাচন করুন- 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: চিত্র (X)-এর সঠিক আয়না-প্রতিবিম্ব নির্বাচন করুন- 

সমাধান: 

সঠিক উত্তর ক) 1 নং 

১৩,০৭২.
নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?
  1. Aman
  2. Mossad
  3. MSS
  4. Shin Bet
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ?

সমাধান: 
'MSS' শব্দটি প্রদত্ত শব্দগুলোর মধ্যে অসামঞ্জস্যপূর্ণ। 

কারণ- 
চীনের প্রধান গোয়েন্দা সংস্থা হলো রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় (Ministry of State Security বা MSS), যা বৈদেশিক গুপ্তচরবৃত্তি, প্রতি-গোয়েন্দাবৃত্তি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করে। এটি বিশ্বের বৃহত্তম এবং অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত, যার সদর দফতর বেইজিংয়ে অবস্থিত। 

অন্যদিকে,
Aman, Mossad, Shin Bet ইসরায়েলের গোয়েন্দা সংস্থা

১৩,০৭৩.
বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ কোনটি?
  1. আনুগত্য
  2. সাহসী
  3. বন্ধুত্ব
  4. কাপুরুষোচিত
ব্যাখ্যা
প্রশ্ন: বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
বিশ্বাসঘাতকতার বিপরীত শব্দ আনুগত্য।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
- ‘প্রত্যয়’ এর বিপরীত শব্দ- 'সংশয়'
- 'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত' 
- ‘ভদ্র’ এর বিপরীত শব্দ- অভদ্র
১৩,০৭৪.
তিনজন লোক Z, X, ও Y সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। X ও Y এর মধ্যে 5 জন লোক, Y ও Z এর মধ্যে 8 জন লোক আছে। যদি Z এর সামনে 4 জন লোক এবং X এর পিছনে 20 জন লোক থাকে, তাহলে সারিতে মোট কতজন লোক আছে? 
  1. ক) 30 জন
  2. খ) 27 জন
  3. গ) 29 জন
  4. ঘ) 28 জন
ব্যাখ্যা
তিনজন লোক Z, X, ও Y সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে। X ও Y এর মধ্যে 5 জন লোক, Y ও Z এর মধ্যে 8 জন লোক আছে। যদি Z এর সামনে 4 জন লোক এবং X এর পিছনে 20 জন লোক থাকে, তাহলে সারিতে মোট কতজন লোক আছে?


 সারিতে মোট লোক আছে = 4 + 1 + 2 + 1 + 5 + 1 + 14 = 28 জন

প্রশ্নের শুরুতে যেহেতু, Z, X, ও Y ধারাবাহিকভাবে দেয়া আছে তাই X কে মাঝে রেখে সাজাতে হবে। X, Y ও Z এই ক্রমানুসারে সাজালে উত্তর পাওয়া যাবে না। 
১৩,০৭৫.
DISPUTE
  1. accept
  2. simply
  3. frustrate
  4. silence
ব্যাখ্যা

DISPUTE - বিতর্ক; বিরোধ; যুক্তি।

অপশনসমূহ, 
accept - একমত হওয়া; রাজি হওয়া; স্বীকার করা; মেনে নেওয়া।
simply - সাদামাটাভাবে; 
frustrate - বিফল/ব্যাহত/প্রতিহত করা; ব্যর্থ করা; 
silence - নীরবতা, শব্দহীনতা। 

অপশনসমূহ বিবেচনায় সঠিক antonym হচ্ছে accept

১৩,০৭৬.
ফয়সাল ১২ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৬ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে ফয়সালের বর্তমান অবস্থান কত দূরে?
  1. ৫৪ মিটার
  2. ৩০ মিটার
  3. ২৪ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ফয়সাল ১২ মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো। তারপর ডানে ঘুরে ৬ মিটার হাঁটার পর আবারও ডানে ঘুরে ১৫ মিটার হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে ফয়সালের বর্তমান অবস্থান কত দূরে?

সমাধান:

∴ যাত্রা শুরুর স্থান থেকে ফরহাদের বর্তমান অবস্থান = AB + BE
= ১২ + ৬ = ১৮ মিটার

১৩,০৭৭.
  1. ক) 2
  2. খ) 2√2
  3. গ) 4
  4. ঘ) 4√2
ব্যাখ্যা
(√64)1/3
= 81/3
= (23)1/3
= 2
১৩,০৭৮.
লিভারের ভারসাম্য ঠিক রাখতে প্রশ্নবোধক স্থানে কত কেজি ওজন রাখতে হবে? 
  1. ক) 100kg 
  2. খ) 150kg 
  3. গ) 200kg 
  4. ঘ) 300kg 
ব্যাখ্যা
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব x1 = 10 
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব x2 = 20
বামদিকের বস্তুর ভর m1 = 300 kg
ডানদিকের বস্তুর ভর m2 = ? 

এখন,
x1m1 = x2m
m2 = x1m1/x2
       = (10 × 300)/20 
      = 150kg
১৩,০৭৯.
Choose the incorrect Spelling -
  1. ক) Passion
  2. খ) Fashion
  3. গ) Ration
  4. ঘ) Tution
ব্যাখ্যা
Tuition: teaching or instruction, especially of individual pupils or small groups..
১৩,০৮০.
একটি ছক্কা নিক্ষেপ করা হলে ৭ না আসার সম্ভাবনা কত?
  1. ১/৬
  2. ১/২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা নিক্ষেপ করা হলে ৭ না আসার সম্ভাবনা কত?

সমাধান:
ছক্কা নিক্ষেপ করলে ১, ২, ৩, ৪, ৫, ৬ এই ছয়টি সংখ্যা আসতে পারে।
কিন্তু কখনোই ৭ আসবে না।

তাই ৭ আসবে না এটা নিশ্চিত, আর নিশ্চিত ঘটনার সম্ভাবনা ১ 
১৩,০৮১.
কোন সংখ্যার সাথে ৭ যোগ করে যোগফলকে ৫ দ্বারা গুণ করে গুণফলকে ৯ দ্বারা ভাগ করে ভাগফল থেকে ৩ বিয়োগ করলে ১২ হয়। সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ২০
  3. ২৫
  4. ৩০
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি ক।
শর্তমতে, ৫(ক + ৭)/৯ - ৩ = ১২
বা, ৫(ক + ৭)/৯ = ১২ + ৩
বা, ৫ক + ৩৫ = ১৫ × ৯
বা, ৫ক = ১৩৫ - ৩৫
বা, ক = ১০০/৫
বা, ক = ২০

১৩,০৮২.
যদি BELGRADE = 54 হয়, তাহলে SERBIA = কত?
  1. 65
  2. 55
  3. 54
  4. 45
ব্যাখ্যা

প্রশ্ন: যদি BELGRADE = 54 হয়, তাহলে SERBIA = কত?

সমাধান:

প্রথমে BELGRADE শব্দের প্রতিটি অক্ষরের মান বের করি:
B = 2, E = 5, L = 12, G = 7, R = 18, A = 1, D = 4, E = 5
∴ B + E + L + G + R + A + D + E = 2 + 5 + 12 + 7 + 18 + 1 + 4 + 5 = 54

এখন SERBIA এর জন্য একই নিয়মে প্রতিটি অক্ষরের মান বের করি:
এখানে, S = 19, E = 5, R = 18, B = 2, A = 1
∴ S + E + R + B + I + A = 19 + 5 + 18 + 2 + 9 + 1 = 54

১৩,০৮৩.
ফাঁকাস্থানে কোন বর্ণ বসবে?
  1. C
  2. S
  3. N
  4. Q
ব্যাখ্যা
প্রশ্ন: ফাঁকাস্থানে কোন বর্ণ বসবে?

সমাধান:
EDUCATOR = শিক্ষাবিদ
১৩,০৮৪.
একটি ট্রেন কুমিল্লা স্টেশন থেকে যাত্রা করে ৬০ মিনিট পর কসবা স্টেশনে গিয়ে যাত্রাবিরতি দেয়, দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব ৫০ কি.মি. হলে, ট্রেনটির গড়বেগ কত?
  1. ২৫ কি.মি./ঘণ্টা
  2. ৩৫ কি.মি./ঘণ্টা
  3. ৫০ কি.মি./ঘণ্টা
  4. ৬৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
আমরা জান, বেগ= দূরত্ব/সময় = ৫০/১ =৫০ কি.মি./ঘণ্টা( এখানে সময়= ৬০ মিনিট= ১ ঘণ্টা)
১৩,০৮৫.
বাম দিকে প্রদত্ত চিত্র (x) এ দেখানো কাগজের শীটটি একটি বাক্স তৈরি করতে ভাঁজ করা হয়। এখন (1), (2), (3) এবং (4), এর মধ্যে কোনটি সঠিক ভাঁজ করা কাগজের বাক্স গঠিত হবে?
  1. ক) 1 ও 3
  2. খ) 2
  3. গ) 3 ও 4
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

X চিত্রটি উপরের চিত্রের অনুরূপ, সুতরাং একে ভাঁজ করলে 1 আসে 6 এর বিপরীত পাশে, 2 আসে 4 এর বিপরীত পাশে এবং 3 আসে 5 এর বিপরীত পাশে।যখন চিত্র (X) শীটটি ঘনক্ষেত্র গঠনের জন্য ভাঁজ করা হয়, তখন দুটি অর্ধ-ছায়াযুক্ত মুখগুলি একে অপরের বিপরীতে থাকে, একটি বৃত্ত বহনকারী মুখ দুটি ফাঁকা মুখের একটির বিপরীতে থাকে এবং বাকী দুটি ফাঁকা মুখ একে অপরের বিপরীতে থাকে।সুতরাং ১ ও ৩ সঠিক চিত্র।
১৩,০৮৬.
4a = 5, 5b = 6, 6c = 7 ,7d = 8 হলে abcd এর মান কত?
  1. ক) 1
  2. খ) 1/2
  3. গ) 1/3
  4. ঘ) 3/2
ব্যাখ্যা
দেয়া আছে,
4a = 5, 5b = 6, 6c = 7 ,7d = 8

এখানে 
7d = 8
বা, (6c)d =8
বা, 6cd = 8
বা, (5b)cd = 8
বা, 5bcd = 8
বা, (4a)bcd = 8
বা, 4abcd = 8
বা, (22)abcd = 23
বা, 22abcd = 23
বা, 2abcd = 3
  abcd  = 3/2
১৩,০৮৭.
DOLMEN এর সাথে সর্বদা সম্পর্কিত নিচের কোনটি?
  1. stone
  2. tribe
  3. statue
  4. cloths
ব্যাখ্যা
প্রশ্ন: DOLMEN এর সাথে সর্বদা সম্পর্কিত নিচের কোনটি?

সমাধান:
DOLMEN মানে হলো পাথরের টেবিল।

stone - পাথর
tribe - উপজাতি
statue - মূর্তি
cloths - কাপড়

∴ DOLMEN এর সাথে সর্বদা সম্পর্কিত stone।
১৩,০৮৮.
'জলৌকা' শব্দের অর্থ কী?
  1. এক ধরনের ছোট নৌকা
  2. এক ধরনের জলজ পাখি
  3. পদ্মফুল
  4. জোঁক
ব্যাখ্যা

জলৌকা (বিশেষ্য)
অর্থ:
১. সংকুচিত ও প্রসারিত করতে পারে এমন মসৃণ ও পেশিবহুল দেহবিশিষ্ট কেঁচোজাতীয় উভলিঙ্গ অমেরুদণ্ডী দুমুখো জলজ প্রাণী যা জীবদেহের রক্ত চুষে খেয়ে জীবনধারণ করে।
২. জোঁক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৩,০৮৯.
নিচের শব্দগুলাের মধ্যে ৩টি সমগােত্রীয়। কোন শব্দটি আলাদা?
  1. Onerous
  2. Effortless
  3. Strenuous
  4. Arduous
ব্যাখ্যা
Onerous (adjective)
English Meaning: Needing great effort; causing trouble or worry.
Bangla Meaning: কষ্টসাধ্য; গুরুভার: an onerous duty/task/responsibility
Synonyms: Arduous (দু:সাধ্য), Difficult (কষ্টকর), Hard (কঠিন), Tough (শ্রমসাধ্য), Burdensome (বোঝাস্বরুপ), Strenuous (বিপুল প্রচেষ্টা)। 
Antonyms: Easy (সহজ), Effortless (বিনা প্রচেষ্টায়), Achievable (সহজে অর্জন করা যায় না এমন), Light (হালকা), Soft (নরম)। 
Other Forms: 
- Onerously (adverb)- In an onerous manner. 
- Onerousness.
Example Sentence: 
1. The new rules will place onerous responsibilities on employers.
2. The government imposed onerous taxes on imports.
 
Source: Live MCQ Lecture
১৩,০৯০.
২৫৬, ৬৪, ? , ৪, ১
  1. ক) ৩২
  2. খ) ১৬
  3. গ) ১২৮
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা
২৫৬/৪=৬৪,
৬৪/৪= ১৬,
১৬/৪= ৪,
৪/৪= ১
১৩,০৯১.
পরশু দিনের পরের দিন যদি সোমবার হয়, তবে গতকালের আগের দিন কী বার ছিল?
  1. ক) সোমবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার
  4. ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: পরশু দিনের পরের দিন যদি সোমবার হয়, তবে গতকালের আগের দিন কী বার ছিল?

সমাধান: 
পরশু দিনের পরের দিন যদি সোমবার।
পরশু দিন রবিবার
আগামীকাল শনিবার 
আজকে শুক্রবার
গতকাল বৃহস্পতিবার
গতকালের আগের দিন বুধবার
১৩,০৯২.
ঙ- এর মাতা ঘ। ঙ- ঘ এর কন্যা  নয়। অতএব, ঙ ও ঘ- এর মধ্যকার সম্পর্ক কী?
  1. ঙ, ঘ এর ছেলে
  2. ঙ ও ঘ ভাই
  3. ঙ, ঘ এর দাদা
  4. কোনো সম্পর্ক নেই 
ব্যাখ্যা

প্রশ্ন: ঙ- এর মাতা ঘ। ঙ- ঘ এর কন্যা  নয়। অতএব, ঙ ও ঘ- এর মধ্যকার সম্পর্ক কী?

সমাধান:
ঙ-এর মাতা ঘ → ঘ হলো ঙ-এর মা
ঙ, ঘ-এর কন্যা নয় → ঙ মেয়ে নয়
অর্থাৎ, ঙ যদি মেয়ে না হয় এবং ঘ যদি তার মা হন, তাহলে ঙ অবশ্যই ঘ-এর ছেলে।

১৩,০৯৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 24
  2. 18
  3. 36
  4. 21
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১ম সারিতে, 
(8 × 2) + 4 = 20

২য় সারিতে,
(3 × 2) + 9 = 15

৩য় সারিতে,
(6 × 2) + 6 = 18

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 18 সংখ্যাটি বসবে। 

১৩,০৯৪.
নিম্নে প্রদত্ত সিরিজের প্রশ্নবোধক চিহ্নের (?) স্থানে কী হবে?
৩, ৫, ১৬, ৬০, ২৬০?
  1. ক) ১৪৩০
  2. খ) ১৩৩০
  3. গ) ১৩৩৪
  4. ঘ) ১৩৪৩
ব্যাখ্যা

(3 × 1) + (1 × 2) = 3 + 2 = 5
(5 × 2) + (2 × 3) = 10 + 6 = 16
(16 × 3) + (3 × 4) = 48 + 12 = 60
(60 × 4) + (4 × 5) = 240 + 20 = 260
(260 × 5) + (5 × 6) = 1300 + 30 = 1330

১৩,০৯৫.
নিচের কোনটি শুদ্ধ বানান? 
  1. ক) প্রনিধি
  2. খ) প্রোনিধি
  3. গ) প্রোণিধি 
  4. ঘ) প্রণিধি 
ব্যাখ্যা
শুদ্ধ বানান : প্রণিধি 
প্রণিধি এর অর্থ 
১. অনুচর, প্রতিনিধি 
২.প্রণিধান, ধ্যান 
৩. বিনীত আবেদন 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
১৩,০৯৬.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) সাম্যবাদী
  2. খ) সর্বহারা
  3. গ) সন্ধ্যা
  4. ঘ) সোনার তরী
ব্যাখ্যা
- সাম্যবাদী, সর্বহারা, সন্ধ্যা কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ এবং সোনার তরী রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ-
- অগ্নিবীণা
- বিষের বাঁশি
- ভাঙার গান
- সাম্যবাদী
- সর্বহারা
- ঝিঙে ফুল
- ফণি-মনসা
- জিঞ্জিরা

রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- মানসী
- সোনার তরী
- চিত্রা
- কল্পনা
- ক্ষণিকা
- গীতাঞ্জলি
- বলাকা
- পূরবী
- পুনশ্চ
- পত্রপূট
- সেঁজুতি
- শেষলেখা
- প্রলয় শিখা ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩,০৯৭.
নিচের কোনটি উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র?
  1. পাইরোমিটার
  2. ফ্যাদোমিটার
  3. রিখটার স্কেল
  4. অ্যাটমোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র?

সমাধান:
• উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র - পাইরোমিটার।

• ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র - রিখটার স্কেল ।
• সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
• বাষ্পীভবনের হার মাপার যন্ত্র - অ্যাটমোমিটার।
১৩,০৯৮.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) আমি অপমান হয়েছি
  2. খ) অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়
  3. গ) ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল
  4. ঘ) ঘটনা বর্ণনা হয়েছে
ব্যাখ্যা
• অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়- বাক্যটি শুদ্ধ।

• অশুদ্ধ বাক্য: আমি অপমান হয়েছি।
- শুদ্ধ বাক্য: আমি অপমানিত হয়েছি।

• অশুদ্ধ বাক্য: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
- শুদ্ধ বাক্য: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

• অশুদ্ধ বাক্য: ঘটনা বর্ণনা হয়েছে।
- শুদ্ধ বাক্য: ঘটনা বর্ণিত হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩,০৯৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অন্তরিক্ষ
  2. দূরবীণ
  3. প্রবহন
  4. কৌতূক
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
• অন্তরিক্ষ - শুদ্ধ বানান।

অপশনের অন্য বানান গুলো অশুদ্ধ।
এদের শুদ্ধরূপ- 
অশুদ্ধ বানান- শুদ্ধ বানান:
দূরবীণ- দুরবিন, 
প্রবহন- প্রবহণ,
কৌতূক- কৌতুক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৩,১০০.
নিচের জ্যামিতিক চিত্রসমূহের শূন্যস্থানে কোন চিত্রটি বসবে?
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের জ্যামিতিক চিত্রসমূহের শূন্যস্থানে কোন চিত্রটি বসবে?

    সমাধান:
    ১ম চিত্রে আয়তক্ষেত্রের অভ্যন্তরে লম্বা রেখাটি ৯০° ঘুরে ২য় চিত্রটি হয়। 
    আবারা, ১ম ও ২য় চিত্রের অভ্যন্তরের রেখাদ্বয় মিলিত হয়ে ৩য় চিত্রটি হয়েছে।

    একইভাবে, ৪র্থ চিত্রের অভ্যন্তরের রেখাদ্বয় ৯০° ঘুরে অপশন (খ) এর আকার ধারণ করবে।