বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১১৮ / ১৩৫ · ১১,৭০১১১,৮০০ / ১৩,৫৮৯

১১,৭০১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) মতাবলম্বী
  2. খ) পারতন্ত্র
  3. গ) নিকৃন্তন
  4. ঘ) তাৎক্ষণিক
ব্যাখ্যা
- পারতন্ত্র বানান ভুল।
- সঠিক বানান - পারতন্ত্র্য, যার অর্থ - পরবশ্যতা, পরাধীনতা।

- মতাবলম্বী শব্দের অর্থ - বিশেষ কোণ মতের অনুসারী।
- নিকৃন্তন শব্দের অর্থ - ছেদন, কর্তন, খন্ডন।
- তাৎক্ষণিক শব্দের অর্থ - বিনা প্রস্তুতিতে

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১,৭০২.
Of two numbers, 4 times the smaller one is less than 3 times the larger one by 5. If the sum of the number is larger than 6 times their difference by 6, find the two numbers.
  1. ক) 54, 41
  2. খ) 58, 43
  3. গ) 59, 41
  4. ঘ) 59, 43
ব্যাখ্যা

Let the number be x and y, such that x > y.
then, 3x - 4y = 5 ..........(i)
And (x + y) - 6 (x - y) = 6 ⇔ -5x + 7y = 6 ........(ii)
Solving (i) and (ii), we get : x = 59 and y = 43
Answer : 59, 43.

১১,৭০৩.
নিচের কোনটি 'তিমির' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) অন্ধকার
  2. খ) তমসা
  3. গ) তমঃ
  4. ঘ) তিতির
ব্যাখ্যা
তিমির (বিশেষ্য পদ): অন্ধকার, তমসা; চক্ষুর রোগবিশেষ, ছানি, দৃষ্টিহীনতা।
তমঃ (বিশেষ্য): অন্ধকার; তমসা; তিমির 

তিতির (বিশেষ্য): এক জাতীয় পাখি; তিত্তির পাখি।

উৎস: Accessible Dictionary. 
১১,৭০৪.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ক) ১৩
  2. খ) ২৩
  3. গ) ৩৩
  4. ঘ) ৪৩
ব্যাখ্যা
৩৩ ব্যতিক্রম কারণ ৩৩ যৌগিক সংখ্যা বাকিগুলো মৌলিক সংখ্যা। 
১১,৭০৫.
Find the error.
Neither the teacher nor the students was ready for the exam.
  1. Neither
  2. the
  3. was
  4. for
ব্যাখ্যা
প্রশ্ন: Find the error.
Neither the teacher nor the students was ready for the exam.

সমাধান:
Incorrect Sentence: Neither the teacher nor the students was ready for the exam.
Correct Sentence: Neither the teacher nor the students were ready for the exam.

- Error: "was" (should be "were").

• Explanation:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

- [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.
১১,৭০৬.
যদি কোনো এক বছরের মার্চ মাসের ১৫ তারিখ শুক্রবার হয়, তবে ঐ মাসে মোট বুধবার আছে কয়টি?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো এক বছরের মার্চ মাসের ১৫ তারিখ শুক্রবার হয়, তবে ঐ মাসে মোট বুধবার আছে কয়টি?

সমাধান:
মার্চ মাস = ৩১ দিন
১৫ তারিখ শুক্রবার হলে, ১৪ তারিখ বৃহঃপতিবার এবং ১৩ তারিখ ছিল বুধবার।

তাহলে বুধবার ছিল-
১৩ তারিখ
১৩ - ৭ = ৬ তারিখ
১৩ + ৭ = ২০ তারিখ
২০ + ৭ = ২৭ তারিখ

অতএব ঐ মাসে মোট বুধবার ছিল ৪ দিন।
১১,৭০৭.
A এবং B এর উচ্চতা সমান। C হলো A এর থেকে খাটো। D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?
  1. C
  2. A
  3. D
  4. E
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং B এর উচ্চতা সমান। C হলো A এর থেকে খাটো। D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?

সমাধান:
প্রদত্ত তথ্য থেকে পাই,
1. A এবং B এর উচ্চতা সমান: A = B
2. C হলো A এর থেকে খাটো: A > C
3. D হলো E এর থেকে খাটো, কিন্তু B এর থেকে লম্বা: E > D > B

1, 2 এবং 3 একত্রিত করলে আমরা পাই,
E > D > (A = B) > C

অতএব, E হলো সবথেকে লম্বা।
১১,৭০৮.
কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?
  1. রকাপ্তিপ্রাস্বী
  2. রণীস্মআবাম
  3. রযোসহাতাগী
  4. পুরীখ্যনির
ব্যাখ্যা

প্রশ্ন: কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?

সমাধান:
রকাপ্তিপ্রাস্বী বর্ণগুচ্ছের বর্ণগুলো সঠিক ভাবে সাজালে 'প্রাপ্তিস্বীকার' অর্থপূর্ণ শব্দ পাওয়া যায়।
অবশিষ্ট বর্ণগুচ্ছ গুলো কে ভিন্নভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করা যায় না।

১১,৭০৯.
Which one of the four below is most unlike the other three?
  1. Lethal
  2. Deadly
  3. Baleful
  4. Salutary
ব্যাখ্যা
প্রশ্ন: Which one of the four below is most unlike the other three?

সমাধান:
তিনটি শব্দের অর্থ একই রকম-
Lethal = প্রাণঘাতী, Deadly = মরণঘাতী, Baleful = ক্ষতিকর বা বিধ্বংসী।

কিন্তু
Salutary = উপকারী, মঙ্গলজনক।
১১,৭১০.
২০২৪ সালের ৯ জুলাই মঙ্গলবার হলে ৫ আগস্ট কী বার ছিলো?
  1. রবিবার
  2. সোমবার
  3. মঙ্গলবার
  4. বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ৯ জুলাই মঙ্গলবার হলে ৫ আগস্ট কী বার ছিলো?

সমাধান:
আমরা জানি, 
জুলাই মাসের দিনসংখ্যা = ৩১ দিন 
জুলাই মাসে অবশিষ্ট দিন = ৩১ - ৯ = ২২ দিন 
আগস্ট মাসে প্রদত্ত দিন = ৫ দিন 
মোট দিন = ২২ + ৫ = ২৭ দিন

এখন, 
২৭ দিন/৭ = ২১ দিন + অবশিষ্ট ৬ দিন 

কোন তারিখ থেকে ৭ বা ৭ এর গুনিতক দিন পর পর একই বার পাওয়া যায়। 
সুতরাং ৯ জুলাই মঙ্গলবার হলে এর ২১ দিন পর হবে মঙ্গলবার। এর ৬ দিন পর হবে = মঙ্গলবার + ৬ দিন = সোমবার।
১১,৭১১.
9, 36, 81, 144, 225, ..... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. 315
  2. 324
  3. 364
  4. 382
ব্যাখ্যা
প্রশ্ন: 9, 36, 81, 144, 225, ..... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
এখানে,
3 × 3 = 9
6 × 6 = 36
9 × 9 = 81
12 × 12 = 144
15 × 15 = 225
18 × 18 = 324

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = 324
১১,৭১২.
ঙ × D = ২০ হলে ম × J = ?
  1. ক) ১২০
  2. খ) ৩২০
  3. গ) ২৫০
  4. ঘ) ৩৪৮
ব্যাখ্যা

ঙ বাংলা ব্যঞ্জনবর্ণের ৫ম বর্ণ, D ইংরেজী বর্ণমালার ৪র্থ বর্ণ
∴ ঙ × D = ২০
ম বাংলা ব্যঞ্জনবর্ণের ২৫ তম বর্ণ, J ইংরেজী বর্ণমালার ১০ম বর্ণ
ম × J = ২৫০

১১,৭১৩.
What is the antonym of `Abundant'?
  1. ক) Paucity
  2. খ) Plentiful
  3. গ) Copious
  4. ঘ) Ample
ব্যাখ্যা
প্রশ্ন: What is the antonym of `Abundant'?

সমাধান:
- The word 'Abundant' (প্রচুর; অঢেল) means existing or available in large quantities;
Plentiful - প্রচুর; অপর্যাপ্ত; বহুল।
Copious - প্রাচুর্যপূর্ণ।
Ample - প্রচুর, বড় আকারের; প্রশস্ত
Paucity শব্দটির অর্থ: পরিমাপে বা সংখ্যায় স্বল্পতা; অভাব।

Source: Accessible Dictionary.
১১,৭১৪.
√৪৯ - ০.০০৪ = ?
  1. ক) ৯.৯৬৬
  2. খ) ৬.৯৬৯
  3. গ) ৬৯.৬৯
  4. ঘ) ৬.৯৯৬
ব্যাখ্যা
√৪৯ - ০.০০৪
= ৭ - ০.০০৪
= ৭.০০০ - ০.০০৪
= ৬.৯৯৬
১১,৭১৫.
একজন কৃষকের ১৭ টি মুরগী ‍ছিল। ৯টি ছাড়া বাকি সব মুরগী মারা গেল। তাহলে কতটি মুরগী জীবিত ছিল?
  1. ক) ৯
  2. খ) ৮
  3. গ) ২৬
  4. ঘ) ০
ব্যাখ্যা
৯ টি মুরগী জীবিত ছিল আর (১৭-৯) বা, ৮ টি মুরগী মারা গিয়েছিল।
১১,৭১৬.
যদি - অর্থ ×, × অর্থ + ,+ অর্থ ÷ এবং ÷ অর্থ - হয় , তবে 40 × 12 + 3 - 6 ÷60 = কত?
  1. ক) 4
  2. খ) - 4
  3. গ) 5
  4. ঘ) - 5
ব্যাখ্যা
যদি - অর্থ ×, × অর্থ + ,+ অর্থ ÷ এবং ÷ অর্থ - হয়
40 × 12 + 3 - 6 ÷ 60

শর্ত অনুযায়ী চিহ্ন পরিবর্তন করে পাই,
40 + 12 ÷ 3 × 6 - 60
= 40 + 4 × 6 - 60 
= 40 + 24 - 60
= 64 - 60
= 4
১১,৭১৭.
বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৭ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৯ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১৩ তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?
  1. ২৯ তম
  2. ১১ তম
  3. ১৯ তম
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: বালকদের সারিতে A এর অবস্থান বামদিক থেকে ১৭ তম এবং D এর অবস্থান ডান দিক থেকে ১৯ তম। যদি সারিটিতে A এর অবস্থান ডানদিক থেকে ১৩ তম হয় তবে বামদিক থেকে D এর অবস্থান কত?

সমাধান:
A এর অবস্থান বামদিক থেকে ১৭ তম এবং ডানদিক থেকে ১৩ তম।
সারিতে মোট বালকের সংখ্যা = ১৬ + ১ + ১২ = ২৯ জন।
D এর অবস্থান ডান দিক থেকে ১৯ তম
D এর বামে অবস্থান করে = ২৯ - ১৯ = ১০ জন বালক।

∴ D এর অবস্থান বামদিক হতে ১০ + ১ = ১১ তম

১১,৭১৮.
A, B এর চেয়ে লম্বা; D, C এর চেয়ে খাটো; C, E এর চেয়ে খাটো; B, C এর চেয়ে লম্বা; E, B এর চেয়ে খাটো হলে সবচেয়ে লম্বা কে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এর চেয়ে লম্বা; D, C এর চেয়ে খাটো; C, E এর চেয়ে খাটো; B, C এর চেয়ে লম্বা; E, B এর চেয়ে খাটো হলে সবচেয়ে লম্বা কে?

সমাধান:
A, B এর চেয়ে লম্বা → B < A
D, C এর চেয়ে খাটো → D < C
C, E এর চেয়ে খাটো → C < E
B, C এর চেয়ে লম্বা → C < B
E, B এর চেয়ে খাটো → E < B

অর্থাৎ, D < C < E < B < A

সুতরাং সবচেয়ে লম্বা হচ্ছে - A

১১,৭১৯.
১ম চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, ৪র্থ চাকাটি কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার দিকে
  2. উভয় দিকেই ঘুরবে 
  3. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  4. চাকাটি ঘুরবে না
ব্যাখ্যা

প্রশ্ন: ১ম চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, ৪র্থ চাকাটি কোন দিকে ঘুরবে?

সমাধান:
১ম ও ২য় চাকা একই বেল্ট দ্বারা যুক্ত। তাই ১ম চাকা যে দিকে ঘুরবে, ২য় চাকা ও সেই দিকে ঘুরবে। অর্থাৎ, ২য় চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 
২য় ও ৩য় চাকা ক্রস বেল্ট দ্বারা যুক্ত। তাই ২য় চাকা যে দিকে ঘুরবে, ৩য় চাকা উল্টা দিকে ঘুরবে। অর্থাৎ, ৩য় চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
এবং, 
৩য় ও ৪র্থ চাকা একই বেল্ট দ্বারা যুক্ত। তাই ৩য় চাকা যে দিকে ঘুরবে, ৪র্থ চাকা ও সেই দিকে ঘুরবে। অর্থাৎ, ৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 

সুতরাং, ৪র্থ চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 

১১,৭২০.
নিচের কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?
  1. (২১, ১৪) 
  2. (১০, ১৫) 
  3. (২৭, ১২)
  4. (৯, ১৬) 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?

সমাধান:
(৯, ১৬) সংখ্যা যুগলটি সহ-মৌলিক। 

​দুইটি সংখ্যার সাধারণ গুণনীয়ক যদি ১ হয় অর্থাৎ সংখ্যাদ্বয়ের ১ ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সংখ্যাদ্বয় পরস্পর সহ-মৌলিক হয়। 
​প্রদত্ত সংখ্যা যুগল গুলোর মধ্যে ৯ এবং ১৬ এর ১ ভিন্ন অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই।
​অর্থাৎ (৯, ১৬) সংখ্যা যুগলটি সহ-মৌলিক। 

১১,৭২১.
Select the sentence with the correct punctuation and capitalization.
  1. Have you read charlotte's web book?
  2. Have you read Charlotte's Web book?
  3. Have you read Charlotte's web book.
  4. have you read Charlotte's Web book?
ব্যাখ্যা
প্রশ্ন: Select the sentence with the correct punctuation and capitalization.

সমাধান:
Correct: Have you read Charlotte's Web book?

• Explanation:
"Charlotte" একটি সঠিক নাম, তাই এর প্রথম অক্ষর বড় (capital) হবে।
"Web" একটি শিরোনামের অংশ, তাই এটি যথাযথভাবে বড় অক্ষরে থাকবে।
বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) সঠিকভাবে বসানো হয়েছে।
১১,৭২২.
A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। A এর সাথে D কী সম্পর্কে সম্পর্কিত?
  1. ভাতিজা
  2. ভাগ্নে
  3. ছেলে
  4. দৌহিত্র
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এবং C তিন জন বোন। D, E এর ভাই এবং E, B এর মেয়ে। A এর সাথে D কী সম্পর্কে সম্পর্কিত?

সমাধান:
E, B এর মেয়ে
D, E এর ভাই
∴ D, B এর ছেলে 

A, B এবং C তিন জন বোন
∴ D হলো A ও C এর বোনের ছেলে অর্থাৎ ভাগ্নে। 
১১,৭২৩.
তিনটি ধারাবাহিক পূর্ণ বেজোড় সংখ্যার প্রথমটির তিনগুণ, ৩য় সংখ্যার দ্বিগুণের চেয়ে ৩ বেশি হলে তৃতীয় সংখ্যাটি কত?
  1. 9
  2. 11
  3. 13
  4. 15
ব্যাখ্যা

ধরি, পূর্ণসংখ্যা = x, x + 2 এবং x + 4.
তাহলে, 3x = 2(x + 4) + 3
বা, x = 11.
∴ তৃতীয় পূর্ণসংখ্যাটি হবে = x + 4 = 15.

১১,৭২৪.
Statements: Some actors are singers. All the singers are dancers.
Conclusions:
(1) Some actors are dancers.
(2) No singer is actor.
  1. Only (1) conclusion follows
  2. Only (2) conclusion follows
  3. Either (1) or (2) follows
  4. Neither (1) nor (2) follows
ব্যাখ্যা
Statements: Some actors are singers. All the singers are dancers.
Conclusions:
(1) Some actors are dancers.
(2) No singer is actor.

সমাধান: 

Some actors are singers - অভিনেতাদের কেউ কেউ গায়ক। 
All the singers are dancers - সকল গায়কই নৃত্যশিল্পী 
যেহেতু, সকল গায়কই নৃত্যশিল্পী এবং অভিনেতাদের কেউ কেউ গায়ক। সেহেতু, অভিনেতাদের কেউ কেউ নৃত্যশিল্পী হবে।
তাই, ১ নং সত্য।

কিন্তু,
No singer is actor- কোন গায়ক অভিনেতা নয়। কথাটি মিথ্যা। তাই, ২ নং সত্য নয়।
১১,৭২৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Lieutenent
  2. Comittee
  3. Neumonia
  4. Diarrhoea
ব্যাখ্যা
Correct Spelling of the words:
Lieutenent ⇒ Lieutenant,
Comittee ⇒ Committee,
Neumonia ⇒ Pneumonia,
Diarrhoea.
১১,৭২৬.
ক এর পুত্র ঘ। ঘ এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে খ। খ এর বাবা গ হলে, গ হচ্ছে ঘ এর -
  1. ক) মামা
  2. খ) ফুফা
  3. গ) চাচা
  4. ঘ) বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর পুত্র ঘ। ঘ এর বোনের দাদার একমাত্র মেয়ের ছেলে খ। খ এর বাবা গ হলে, গ হচ্ছে ঘ এর -

সমাধান:
- ক এর পুত্র ঘ
- ঘ এর বোনের দাদা তার নিজের দাদা।
- দাদার একমাত্র মেয়ে তার ফুফু।
- ফুফুর ছেলে হলো খ।
- তাহলে খ হচ্ছে ঘ এর ফুফাতো ভাই।
- খ এর বাবা গ হবে ঘ এর ফুফা।
১১,৭২৭.
কোনটি ভিন্ন?
  1. ক) আরেক ফাল্গুন
  2. খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. গ) আর্তনাদ
  4. ঘ) কবর
ব্যাখ্যা
‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত, অন্যগুলো ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত।
১১,৭২৮.
A contest has always -
  1. umpire
  2. victory
  3. opponent
  4. applause
ব্যাখ্যা
প্রশ্ন: A contest has always -
 
সমাধান:
Contest (noun):
Meaning - প্রতিযোগিতা; লড়াই; জয়লাভের প্রচেষ্টা। 

অপশনসমূহ, 
victory - জয়; বিজয়।
applause - সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি। 
umpire - খেলার নিয়মকানুন যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখার নির্বাচিত ব্যক্তি; আম্পায়ার।
opponent - প্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বী।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হছে opponent. 
- কেননা, Contest এ সবসময় opponent (প্রতিদ্বন্দ্বী) থাকে। 
১১,৭২৯.
৮১ থেকে ১৬০ এর মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ১৮ টি
  2. ২০ টি
  3. ১৭ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন : ৮১ থেকে ১৬০ এর মধ্যে ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান : 
৮১ থেকে ১৬০ এর মধ্যে সংখ্যা আছে = (১৬০ - ৮১) + ১
= ৭৯ + ১
= ৮০ টি

∴ ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে = ৮০ ÷ ৫
= ১৬ টি
১১,৭৩০.
A C E G - এই ধারার পরবর্তী অক্ষর হবে কোনটি?
  1. ক) F
  2. খ) H
  3. গ) I
  4. ঘ) L
ব্যাখ্যা
এই ধারায় প্রতিবার একটি করে বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি নেওয়া হয়েছে।
তাই G এরপর H বাদ দিয়ে I নেওয়া হয়েছে।
১১,৭৩১.
কোনো একটি বছরের এপ্রিল মাসের ৩ তারিখ যদি রবিবার হয় তাহলে মে মাসের ২ তারিখ কী বার হবে?
  1. সোমবার 
  2. মঙ্গলবার 
  3. রবিবার 
  4. শনিবার 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি বছরের এপ্রিল মাসের ৩ তারিখ যদি রবিবার হয় তাহলে মে মাসের ২ তারিখ কী বার হবে?

সমাধান:
​মে মাসের ২ তারিখ হবে সোমবার।

আমরা জানি,
​কোনো নির্দিষ্ট তারিখ হতে ৭/১৪/২১/২৮ দিন পর পর একই বার পাওয়া যায়।

​এপ্রিল মাসের ৩ তারিখ রবিবার হলে এর ২৮ দিন পর হবে রবিবার। এপ্রিল মাস = ৩০ দিন
​এপ্রিল মাসের ৩ তারিখের ২৮ দিন পর হবে = ২৮ + ৩ = ৩১ = এপ্রিল মাসের ৩০ দিন + ১ দিন = মে মাসের ১ তারিখ 

​অর্থাৎ এপ্রিল মাসের ৩ তারিখ রবিবার হলে,
​মে মাসের ১ তারিখ = রবিবার 
​২ তারিখ = সোমবার 

১১,৭৩২.
আপনার সামনে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। আপনি তখন কী করবেন?
  1. অন্ধ ব্যাক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করবেন
  2. তাকে পাশ কাটিয়ে চলে যাবেন
  3. তাকে রাস্তায় ধাক্কা দিয়ে ফেলে দিবেন
  4. অন্ধ ব্যক্তিটিকে রাস্তা পার না হয়ে বাসায় যাওয়ার পরামর্শ দিবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার সামনে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। আপনি তখন কী করবেন?

সমাধান:
অন্ধ ব্যক্তি যেহেতু চোখে দেখতে পারেন না তাই তাকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করা উচিত।
নাহলে তিনি পড়ে গিয়ে কিংবা কোন কিছুর সাথে ধাক্কা খেয়ে আহত হতে পারেন।

অর্থাৎ সঠিক কাজ হবে-  অন্ধ ব্যাক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করবেন।
১১,৭৩৩.
একটি খামারে মোট ৩০টি ছাগল ও হাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ছাগল আছে?
  1. ১৬টি
  2. ১৪টি
  3. ১২টি
  4. ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খামারে মোট ৩০টি ছাগল ও হাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ছাগল আছে?

সমাধান:
ধরি,
ছাগল আছে ক টি
∴ হাঁস আছে ৩০ - ক টি

প্রশ্নমতে,
৪ক + ২(৩০ - ক) = ৮৪
বা, ৪ক + ৬০ - ২ক = ৮৪
বা, ২ক = ২৪
∴ ক = ১২

∴ খামারে মোট ১২টি ছাগল আছে।
১১,৭৩৪.
রাব্বানি দক্ষিণ দিকে 25 মিটার হাঁটাহাঁটি করে এবং তারপর ডান দিকে মোড় নিয়ে 15 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটে এবংবাম দিকে ঘুরে 15 মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. পশ্চিম দিকে
  2. উত্তর দিকে
  3. পূর্ব দিকে
  4. দক্ষিণ দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: রাব্বানি দক্ষিণ দিকে 25 মিটার হাঁটাহাঁটি করে এবং তারপর ডান দিকে মোড় নিয়ে 15 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 25 মিটার হাঁটে এবংবাম দিকে ঘুরে 15 মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E
প্রদত্ত চিত্র অনুসারে বিমল এখন পূর্বদিকে আছে।
১১,৭৩৫.
যদি HAPPY দিয়ে IBQQZ বোঝায় তাহলে DEPRESSED দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) FTEEFQSTF
  2. খ) FTFQSTFEE
  3. গ) FTTFEEFQS
  4. ঘ) EFQSFTTFE
ব্যাখ্যা
এখানে,
প্রতিটি বর্ণ পরিবর্তিত হয়ে পরের বর্ণটি বসেছে 

H → I                    D → E
A → B                   E → F
P → Q                   P → Q
P → Q                   R → S
Y → Z                    E → F
                             S → T
                             S → T
                             E → F
                             D → E
DEPRESSED = EFQSFTTFE
১১,৭৩৬.
ঢাকা থেকে নারায়ণগঞ্জের ২টি টিকেট এবং ঢাকা থেকে গাজীপুরের ৩টি টিকেটের মূল্য ৭৭ টাকা। কিন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জের ৩টি টিকেট এবং ঢাকা থেকে গাজীপুরের ২টি টিকেটের মূল্য ৭৩ টাকা। ঢাকা থেকে গাজীপুরের জনপ্রতি ভাড়া কত?
  1. ১৩ টাকা
  2. ১৭ টাকা
  3. ১৪ টাকা
  4. ২৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে নারায়ণগঞ্জের ২টি টিকেট এবং ঢাকা থেকে গাজীপুরের ৩টি টিকেটের মূল্য ৭৭ টাকা। কিন্তু ঢাকা থেকে নারায়ণগঞ্জের ৩টি টিকেট এবং ঢাকা থেকে গাজীপুরের ২টি টিকেটের মূল্য ৭৩ টাকা। ঢাকা থেকে গাজীপুরের জনপ্রতি ভাড়া কত?

সমাধান:
ধরি,
ঢাকা থেকে নারায়ণগঞ্জের ভাড়া x টাকা
ঢাকা থেকে গাজীপুরের ভাড়া y টাকা
প্রশ্নমতে,
2x + 3y = 77 ................(1)
3x + 2y = 73 ................(2)
 
(1) × 3 -  (2) × 2 হতে পাই,
6x + 9y - 6x - 4y = 231 - 146
⇒ 5y = 85
∴ y = 17.
 
∴ ঢাকা থেকে গাজীপুরের জনপ্রতি ভাড়া 17 টাকা
১১,৭৩৭.
১৯০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৪৩ কি.মি. বেগে চলছিল। একই দিকে ঘণ্টায় ৭ কি.মি. বেগে চলন্ত একটি লোককে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? 
  1. ক) ১৭ সেকেন্ড 
  2. খ) ১৬ সেকেন্ড 
  3. গ) ১৮ সেকেন্ড 
  4. ঘ) ১৯ সেকেন্ড 
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯০ মিটার লম্বা একটি ট্রেন ঘণ্টায় ৪৩ কি.মি. বেগে চলছিল। একই দিকে ঘণ্টায় ৭ কি.মি. বেগে চলন্ত একটি লোককে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? 

সমাধান:
ট্রেন ও লোকের আপেক্ষিক গতি = (৪৩ - ৭) কি.মি./ঘণ্টা
= ৩৬ কি.মি./ঘণ্টা 
= (৩৬ × ১০০০)/৩৬০০ মিটার/ সে.
= ১০ মি./ সে.


অতিক্রম করতে সময় লাগবে = ১৯০/১০ সেকেন্ড 
                                             = ১৯ সেকেন্ড 
১১,৭৩৮.
১১, ১৭, ১৯, ১৫, ২১, ৩৩, ৩৯ সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কোনটি?
  1. ক) 11
  2. খ) 39
  3. গ) 15
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
উপাত্তের মধ্যে যে সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক বার থাকে তাকে প্রচুরক বলে।
এখানে সবগুলো সংখ্যাই ১বার করে এসেছে তাই এখানে কোন প্রচুরক নেই।
১১,৭৩৯.
নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১,?
  1. ২৯
  2. ২৫
  3. ২৭
  4. ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: নীচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১,?

সমাধান:
নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?

এখানে,
বিজোড় স্থানীয় সংখ্যা ৩, ৯, ১৫, ২১, 
প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

জোড় স্থানীয় সংখ্যা ৫, ১১, ১৭, ?
প্রতিটি সংখ্যা পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ বেশি।

'?' স্থানের সংখ্যাটি হবে জোড় স্থানীয়। যা ১৭ এর চেয়ে ৬ বেশি অর্থাৎ, ১৭ + ৬ = ২৩
১১,৭৪০.
দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৫ : ৬। যদি প্রথম ট্রেনটি ৫ ঘণ্টায় ৩৭৫ কি.মি. যায়। তাহলে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত?
  1. ৭৫ কি.মি./ঘণ্টা
  2. ৮০ কি.মি./ঘণ্টা
  3. ৮৮ কি.মি./ঘণ্টা
  4. ৯০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ট্রেনের গতিবেগের অনুপাত ৫ : ৬। যদি প্রথম ট্রেনটি ৫ ঘণ্টায় ৩৭৫ কি.মি. যায়। তাহলে, দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত?

সমাধান:
দেয়া আছে
দুটি ট্রেনের গতিবেগের = ৫ : ৬

ধরি
১ম ট্রেনের গতিবেগ = ৫ক
২য় ট্রেনের গতিবেগ = ৬ক

আবার
১ম ট্রেনের গতিবেগ = ৩৭৫/৫ কি.মি./ঘণ্টা
= ৭৫ কি.মি./ঘণ্টা

প্রশ্নমতে
৫ক = ৭৫
∴ ক = ১৫

২য় ট্রেনের গতিবেগ = (৬ × ১৫) কি.মি./ঘণ্টা
= ৯০ কি.মি./ঘণ্টা
১১,৭৪১.
চিত্রের বারটির ভারসাম্য বজায় রাখতে প্রশ্নবোধক চিহ্নে কত বসবে?
  1. ক) 10
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 25
১১,৭৪২.
রিফাত উত্তর দিকে 12 মিটার গিয়ে ডানে মোড় নিয়ে 6 মিটার নিয়ে দক্ষিণ দিকে আরো 4 মিটার গেল । যাত্রা শুরু থেকে বর্তমানে তার সোজাসুজি দূরত্ব কত?
  1. ক) 8 মিটার
  2. খ) 10 মিটার
  3. গ) 14 মিটার
  4. ঘ) 16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রিফাত উত্তর দিকে 12 মিটার গিয়ে ডানে মোড় নিয়ে 6 মিটার নিয়ে দক্ষিণ দিকে আরো 4 মিটার গেল । যাত্রা শুরু থেকে বর্তমানে তার সোজাসুজি দূরত্ব কত?

সমাধান-
মনে করি, রিফাত A থেকে D বিন্দুতে পৌঁছে।
তাহলে, AD হবে তার দূরত্ব।

AD2 = 82 + 62
⇒ AD2 = 84 + 36
⇒ AD2 = 100
⇒ AD = 10
১১,৭৪৩.
একজন মাঝি স্রোতের প্রতিকূলে t1 ঘণ্টায় x কিমি যেতে পারে। স্রোতের অনুকূলে ঐ পথ যেতে t2 ঘণ্টা লাগে। নৌকার বেগ কত?
  1.  (x/t2 + x/t1)/2
  2.  (x/t2 - x/t1)/2
  3.  (x/t1 - x/t2)/2
  4.  (x/t2 + x/t1)/4
ব্যাখ্যা
ধরি, স্রোতের বেগ ঘণ্টায় v কিমি এবং স্থির পানিতে নৌকার বেগ ঘণ্টায় u কিমি। 
স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘণ্টায় (u + v) কিমি এবং স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ ঘণ্টায় (u - v) কিমি
u + v = x/t2
u - v = x/t1
u = (x/t2 + x/t1)/2
নৌকার বেগ =  (x/t2 + x/t1)/2
১১,৭৪৪.
৩০ থেকে ১৭০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ২৭ টি
  2. ২৮ টি
  3. ২৯ টি
  4. ৩০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ থেকে ১৭০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
৩০ সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করলে, ভাগফল = ৬
আবার, ১৭০ সংখ্যাটিকে ৫ দ্বারা ভাগ করলে, ভাগফল = ৩৪

∴ ৫ দ্বারা বিভাজ্য সংখ্যা = (৩৪ - ৬) + ১
= ২৯ টি
১১,৭৪৫.
A ও B দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 30 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
  1. A এর জন্য
  2. B এর জন্য
  3. উভয়ের জন্যই সহজ হবে
  4. কারো জন্যই সহজ হবে না
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 30 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?


সমাধান:
• A এর জন্য 30 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে। 

আমরা জানি, লিভারের ক্ষেত্রে  প্রযুক্ত ওজন, ফালক্রামের যত কাছাকাছি থাকবে লিভারের অন্যপ্রান্তে তত কম ভারী অনুভূত হবে। 

A এর ক্ষেত্রে ওজনটি ফালক্রামের কাছে অবস্থিত। A থেকে ওজনটির দূরত্ব বেশি হওয়ায় A এর জন্য বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।

B এর ক্ষেত্রে ওজনটি ফালক্রাম থেকে দূরে এবং B এর কাছাকাছি অবস্থিত হওয়ায় B এর কাছে বারটির ওজন বেশি মনে হবে। ফলে বারটি ধরে রাখা B এর জন্য কষ্টকর হবে।
১১,৭৪৬.
ইরেজি বৰ্ণমালার ধারাবাহিকভাবে ১৯তম বর্ণের বামদিকে ১০তম বর্ণ কোনটি? 
  1. ক) H
  2. খ) I
  3. গ) J
  4. ঘ) G
ব্যাখ্যা
ইরেজি বৰ্ণমালার ধারাবাহিকভাবে ১৯তম বর্ণ = S 
S এর বামদিকে ১০ তম বর্ণ হলো = I 
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z
১১,৭৪৭.
নিচের কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
  1. দাঁড়ি চিহ্ন
  2. বিস্ময় চিহ্ন
  3. প্রশ্নবোধক চিহ্ন
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?

সমাধান:
বাক্যের শেষে বসে বলে এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বলে।

প্রান্তিক বিরামচিহ্ন গুলো হল,
১. দাঁড়ি/পূর্ণচ্ছেদ (।)
২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?)
৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)
১১,৭৪৮.
আপনার বাবার শ্বশুরের ছেলের ভাইয়ের একমাত্র বোনের ছেলে আপনার কী হয়?
  1. ফুফাতো ভাই
  2. মামাতো ভাই
  3. সহোদর ভাই
  4. ভাতিজা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার শ্বশুরের ছেলের ভাইয়ের একমাত্র বোনের ছেলে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার শ্বশুর ⇒ আপনার নানা
আপনার নানার ছেলে ⇒ আপনার মামা
আপনার মামার ভাই ⇒ আপনার মামা
আপনার মামার একমাত্র বোন ⇒ আপনার মা
আপনার মায়ের ছেলে ⇒ আপনি নিজে অথবা আপনার সহোদর ভাই
অপশনে যেহেতু আপনি নিজে নেই, সুতরাং সঠিক উত্তর হবে সহোদর ভাই।
১১,৭৪৯.
নিচের কোনটি 'সাপ' এর সমার্থক শব্দ নয়?
  1. উরগ
  2. কুরঙ্গ
  3. পন্নগ
  4. অহি
ব্যাখ্যা
• কুরঙ্গ - 'সাপ' এর সমার্থক শব্দ নয়। 
- এটি হরিণ এর সমর্থক শব্দ। 

• অন্যদিকে: 
- ‘সাপ' এর সমর্থক শব্দ - সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

• গুরত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: 
- ‘সিংহ' এর সমর্থক শব্দ - কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র,পারীন্দ্র,মৃগরাজ।
- 'হরিণ' এর সমর্থক শব্দ - মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।
- 'হাত' এর সমর্থক শব্দ- হস্ত, কর, বাহু, ভুজ, পাণি ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১১,৭৫০.
5 কেজি ওজনের বল প্রয়োগ করলে শ্রেণি সংযোগে যুক্ত স্প্রিং 10 সেমি সংকুচিত হলে, সমান্তরাল সংযোগে যুক্ত স্প্রিং এর সংকোচন কতটুকু হবে?
  1. ক) 10 সেমি
  2. খ) 2.5 সেমি
  3. গ) 5 সেমি
  4. ঘ) 7.5 সেমি
ব্যাখ্যা

হুকের সুত্র অনুসারে,
F = Kx

যেখানে,
F = প্রযুক্ত বল
x = সংকোচন বা প্রসারণ
এবং, K = স্প্রিং ধ্রুবক।

চিত্রের প্রতিটি স্প্রিং যেহেতু একরকম তাই তাদের স্প্রিং ধ্রুবকও একই হবে।
ধরে নেই,
তাদের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবক = Ko

সিরিজে বা শ্রেণিতে যুক্ত হলে,
Ks = Ko/2 [Ks = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]

সমান্তরালে যুক্ত হলে,
Kp = 2Ko

যেহেতু দুইক্ষেত্রেই মোট প্রযুক্ত বল সমান তাই,
Fs = Fp
⇒ Ks . xs = Kp . xp
⇒ (Ko/2) . xs = 2K. xp
⇒ xs = 4 . xp

দেয়া আছে,
xs (সিরিজে বা শ্রেণিতে যুক্ত অবস্থায় সংকোচন) = ১০ সেমি

তাহলে উপরের সমীকরণ অনুসারে,
xp (সমান্তরালে যুক্ত অবস্থায় সংকোচন) = ২.৫ সেমি

১১,৭৫১.
কৃপাণ এর সমার্থক শব্দ কোনটি?
  1. কিপ্টে
  2. খড়গ
  3. নয়ন
  4. ধেনু
ব্যাখ্যা
কিপ্টে হচ্ছে কৃপণ এর সমার্থক শব্দ।
খড়গ হচ্ছে কৃপাণ বা তরবারি এর সমার্থক শব্দ।
ধেনু হচ্ছে গরু এর সমার্থক শব্দ।
নয়ন হচ্ছে চোখ এর সমার্থক শব্দ।

[ Topic - বানান ও ভাষা ( সমার্থক ও বিপরীতার্থক শব্দ) ]
১১,৭৫২.
কোনটি ভুল বানান?
  1. পরিপক্ক
  2. অঞ্জলি
  3. মরূদ্যান
  4. কটূক্তি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভুল বানান?

সমাধান:
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পরিপক্ক' বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান- 'পরিপক্ব'

• 'পরিপক্ব' শব্দের অর্থ- 'সম্পূর্ণ থাকা, পরিণত, প্রাজ্ঞ।
• 'অঞ্জলি' শব্দের অর্থ- যুক্তকর, ভজনা, সেবা। 
• 'মরূদ্যান' শব্দের অর্থ- 'মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান।
• 'কটূক্তি' শব্দের অর্থ- অশোভন উক্তি, গালিগালাজ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১১,৭৫৩.
যদি PET = SHW হয়, তবে DOG = ? 
  1. ক) GRJ 
  2. খ) RJG
  3. গ) HIR
  4. ঘ) GJI
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PET = SHW হয়, তবে DOG = ? 

সমাধান: 
এখানে, P ও S এর মধ্যে পার্থক্য ২টি বর্ণ করে।
অর্থাৎ,
P, Q, R, S
অনুরূপভাবে,
E, F, G, H
T, U, V, W 
∴ PET = SHW 

আবার,
DOG এর ক্ষেত্রে,
D, E, F, G
O, P, Q, R
G, H, I, J 
∴ DOG = GRJ 

 
১১,৭৫৪.
পর্বত ___
  1. দ্বিরথ
  2. অদ্রি
  3. বাজী
  4. দ্রুম
  5. .
ব্যাখ্যা
- অদ্রি পর্বতের সমার্থক শব্দ। 

অন্যদিকে: 
- দ্বৈরথ অর্থ দুই রথীর যুদ্ধ। 
- বাজী এর সমার্থক শব্দ ঘোড়া। 
- দ্রুম এর সমার্থক শব্দ গাছ।
১১,৭৫৫.
Find out that word, which spelling is wrong?
  1. ক) Demonstration
  2. খ) Tution
  3. গ) Mendacious
  4. ঘ) Audience
ব্যাখ্যা
Tution will be Tuition
১১,৭৫৬.
The length of a rectangular floor is 16 feet and its width is 12 feet. If each dimension were reduced by X feet to make the ratio of length to width 3 to 2 what would be the value of X?
  1. 0
  2. 2
  3. 4
  4. 6
  5. 8
ব্যাখ্যা
প্রশ্ন: The length of a rectangular floor is 16 feet and its width is 12 feet. If each dimension were reduced by X feet to make the ratio of length to width 3 to 2 what would be the value of X?

সমাধান:
প্রশ্নমতে,
(16 - x)/(12 - x) = 3/2
বা, 32 - 2x = 36 - 3x
বা, 3x - 2x = 36 - 32
∴ x = 4
১১,৭৫৭.
নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত? ১,৪,২,৫,৩,৬,৪,৭,৫,৯,৬
  1. ১০
  2. ১১
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১,৪,২,৫,৩,৬,৪,৭,৫,৯,৬

সমাধান:

প্যাটার্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে সিরিজটি দুটি আলাদা উপ-সিরিজে বিভক্ত, যা পর্যায়ক্রমে (alternate) অবস্থানে রয়েছে:
বিজোড় অবস্থান (১ম, ৩য়, ৫ম, ৭ম, ৯ম, ১১তম): ১, ২, ৩, ৪, ৫, ৬ এটি ক্রমবর্ধমান সংখ্যা যা ১ থেকে শুরু করে +১ করে বাড়ছে।

জোড় অবস্থান (২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম, ১০ম): ৪, ৫, ৬, ৭, ৯ এটিও ক্রমবর্ধমান সংখ্যা যা ৪ থেকে শুরু করে +১ করে বাড়ছে, কিন্তু ১০ম অবস্থানে (যা ৯) ভুল—এখানে ৮ হওয়া উচিত ছিল।

সঠিক সিরিজ হওয়া উচিত: ১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৮, ৬

সুতরাং, ভুল সংখ্যাটি ৯ (১০ম অবস্থানে), যা ৮-এর পরিবর্তে আছে।

১১,৭৫৮.
একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে মালিহা বলেন, 'তার বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে মালিহার সম্পর্ক কী?
  1. মা
  2. খালা
  3. বোন
  4. কন্যা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবিতে একজন পুরুষের দিকে ইঙ্গিত করে মালিহা বলেন, 'তার বাবা আমার দাদার একমাত্র ছেলে।' ছবির পুরুষের সঙ্গে মালিহার সম্পর্ক কী?
 
সমাধান:
দাদার একমাত্র ছেলে মালিহার বাবা।
∴ পুরুষের বাবা ও মালিহার বাবা এক ব্যক্তিই 
 
∴ মালিহা ও ছবির পুরুষ ভাই-বোন।
১১,৭৫৯.
৪, ৬, ৮, ৯, ১০, ১১, ১২
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ৯
১১,৭৬০.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. প্রোজ্জ্বল
  2. বন্দোপাধ্যায়
  3. গীতাঞ্জলি
  4. মুমূর্ষু
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বন্দোপাধ্যায়' - বানানটি অশুদ্ধ। 

• শুদ্ধ বানান: 'বন্দ্যোপাধ্যায়'। 

• 'বন্দ্যোপাধ্যায়' (বিশেষ্য পদ) বলতে বোঝায়:  কুলীন ব্রাহ্মণের উপাধিবিশেষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
১১,৭৬১.
_______ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। 
  1. বৃহস্পতি 
  2. শনি
  3. বুধ 
  4. প্লুটো 
ব্যাখ্যা

প্রশ্ন: _______ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। 

সমাধান: 
⋅ সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো বৃহস্পতি।
⋅ সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। 
শনি একটি গ্যাসীয় গ্রহ এবং এর চারপাশে সুস্পষ্ট বলয় (ring) রয়েছে, যা একে সহজেই শনাক্তযোগ্য করে তোলে।
⋅ সৌরজগতের ছোট গ্রহ বুধ। 

অন্যদিকে,
প্লুটো বর্তমানে বামন গ্রহ হিসেবে শ্রেণিভুক্ত।

১১,৭৬২.
শুদ্ধ বানান কোনটি? 
  1. কৃতাকৃত্য
  2. কৃত্যাকৃতি
  3. কৃত্যকৃত্য
  4. কৃত্যাকৃত্য
ব্যাখ্যা

প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি? 

সমাধান:
• শুদ্ধ বানান - কৃত্যাকৃত্য।
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কর্তব্য-অকর্তব্য, কাজ ও অকাজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১১,৭৬৩.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ১১টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?


সমাধান: 

চিত্রে সাধারণ ত্রিভুজ- ABE, BEF, EFC, CDE এবং AED অর্থাৎ ৫টি।
আবার যুগ্ম অবস্থায় আছে এরূপ ত্রিভুজ- AABF, BCE, ACE এবং ABD অর্থাৎ ৪টি।
তিনটির সমন্বয়ে গঠিত ত্রিভুজ AFC এবং BCD অর্থাৎ ২টি।
আর পাঁচটির সমন্বয়ে গঠিত ত্রিভুজ ১টি অর্থাৎ ABC।

∴ মোট ত্রিভুজের সংখ্যা = ৫ + ৪ + ২ + ১ = ১২টি
১১,৭৬৪.
ADVANCE-এর কোড যদি ZWEZMXV হয় তাহলে ABILITY-এর কোড কী হবে?
  1. ZXGBGSO
  2. ZYSOSGB
  3. ZXSOGBG
  4. ZYRORGB
ব্যাখ্যা
প্রশ্ন: ADVANCE-এর কোড যদি ZWEZMXV হয় তাহলে ABILITY-এর কোড কী হবে?

সমাধান:

ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
ADVANCE = ZWEZMXV
∴ ABILITY = ZYRORGB
১১,৭৬৫.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ৪ গুণ
  2. ৯ গুণ
  3. ১২ গুণ
  4. ১৬ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
বৃত্তের ব্যাস= 2r
বৃত্তের ব্যাসার্ধ = 2r/2 = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr²

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ ব্যাসার্ধ = 6r/2 = 3r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)² = 9πr²
∴ ৯ গুণ বৃদ্ধি পাবে।
১১,৭৬৬.
Peacock : India :: Magpie : ?
  1. Australia
  2. America
  3. Bangladesh
  4. England
ব্যাখ্যা
As Peacock is the national bird of India, similarly Magpie is the national bird of Bangladesh.
১১,৭৬৭.
8 12 9 13 10 14 11 ____ ____.
  1. 14 11
  2. 15 12
  3. 8 15
  4. 15 19
ব্যাখ্যা

এই ধারায় একবার ৪ যোগ হলে পরেরবার ৩ বিয়োগ হয়।

১১,৭৬৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শ্রীলঙ্কা
  2. গ্রিস
  3. হাঙ্গেরী
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
• অশুদ্ধ বানান - হাঙ্গেরী।
- শুদ্ধ বানান - হাঙ্গেরি।

নিয়ম:
যে কোন দেশ, জাতি ও ভাষার নাম লিখতে ই/ঈ কার দেয়ার প্রশ্ন এলে তাতে ই-কার ব্যবহৃত হবে।
যেমন-
• দেশ: গ্রিস, হাঙ্গেরি, ইতালি ইত্যাদি।
[ব্যতিক্রম- মালদ্বীপ ও শ্রীলঙ্কা]

• জাতি: বাঙালি, জার্মানি, পর্তুগিজ, তুর্কি ইত্যাদি।
• ভাষা: হিন্দি, আরবি, ফারসি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান।
১১,৭৬৯.
১/৪ এর ১০% কত?
  1. ১/১০
  2. ১/৪০
  3. ১/২০
  4. ১/৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৪ এর ১০% কত?

সমাধান:
১/৪ এর ১০%
= ১/৪ এর (১০/১০০)
= (১/৪) × (১/১০)
= ১/৪০
১১,৭৭০.
নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা?
  1. ১৯/২৬
  2. ৫/৬
  3. ২৩/৩০
  4. ১৩/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে বড় সংখ্যা?

সমাধান:
এখানে,
১৯/২৬ = ০.৭৩১
৫/৬ = ০.৮৩৩
২৩/৩০ = ০.৭৬৬৭
১৩/১৫ = ০.৮৬৬৭

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ১৩/১৫ সবচেয়ে বড়।
১১,৭৭১.
অভিধান অনুসারে, কোন শব্দটি শেষ অবস্থানে আসবে?
1. Toast 2. Torpedo 3. Tounge 4. Trickle 5. Trick
  1. ক) Trick
  2. খ) Trickle
  3. গ) Tounge
  4. ঘ) Torpedo
ব্যাখ্যা
অভিধান অনুসারে ক্রম : 
1. Toast
2. Torpedo
3. Tounge
5. Trick
4. Trickle

সুতরাং, অভিধান অনুসারে 'Trickle' শেষ অবস্থানে থাকবে।
১১,৭৭২.
কোন অংকটি ক্ষুদ্রতম?
  1. ২/৯
  2. ৫/৮
  3. ১/৫
  4. ৭/১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন অংকটি ক্ষুদ্রতম?

সমাধান:
এখানে, 
২/৯ = ০.২২২
৫/৮ = ০.৬২৫
১/৫ = ০.২০
৭/১২ = ০.৫৮৩

উপরোক্ত মান হতে দেখা যায় যে, ১/৫ এর মান ক্ষুদ্রতম।
১১,৭৭৩.
চারজন বন্ধু বেঞ্চে বসে আছে। সোহেলের ডানে রাব্বি আর বামে তানিম। রাব্বি ও সোহেলের মাঝে তুহিন বসে আছে। তাহলে ডান দিক থেকে দ্বিতীয় জন কে?
  1. তানিম
  2. সোহেল
  3. তুহিন
  4. রাব্বি
ব্যাখ্যা
প্রশ্ন: চারজন বন্ধু বেঞ্চে বসে আছে। সোহেলের ডানে রাব্বি আর বামে তানিম। রাব্বি ও সোহেলের মাঝে তুহিন বসে আছে। তাহলে ডান দিক থেকে দ্বিতীয় জন কে?

সমাধান:
প্রদত্ত তথ্যটি থেকে একটা ক্রম তৈরি করে পাই:

সোহেলের ডানে রাব্বি, এবং তাদের মাঝে তুহিন,
অর্থাৎ:
সোহেল - তুহিন - রাব্বি

আবার, সোহেলের বামে তানিম
তাহলে সম্পূর্ণ ক্রমটি দাঁড়ায়:
তানিম - সোহেল - তুহিন - রাব্বি

বেঞ্চে ডান থেকে গুনলে: ডান দিক থেকে দ্বিতীয় জন হচ্ছে তুহিন।
১১,৭৭৪.
গত পরশু মঙ্গলবার হলে আগামী পরশুর একদিন পরে কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. শনিবার
  3. শুক্রবার
  4. রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: গত পরশু মঙ্গলবার হলে আগামী পরশুর একদিন পরে কী বার হবে?

সমাধান:
দেওয়া আছে,
গত পরশু ছিল মঙ্গলবার।
- গতকাল ছিল বুধবার।
- আজকে বৃহস্পতিবার।
- আগামী কাল হবে শুক্রবার।
- আগামী পরশু হবে শনিবার।
- তার একদিন পরে হবে রবিবার।
১১,৭৭৫.
৪ টা ১৫ মিনিট সময়ে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত কোণ উৎপন্ন হয়?
  1. ক) -৩৭.৫°
  2. খ) ৩৮.৫°
  3. গ) ৩৭.৫°
  4. ঘ) ৩৭°
ব্যাখ্যা

আমরা জানি মধ্যবর্তী কোণ = |(১১M - ৬০H) ÷ ২|°
= |(১১ × ১৫ - ৬০ × ৪) ÷ ২|° = ৩৭.৫°

১১,৭৭৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 11
  2. 15
  3. 17
  4. 19
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম সারিতে,
(৪/২) + (৯ × ২) = ২ + ১৮ = ২০

২য় সারিতে,
(৮/২) + (৫ × ২) = ৪ + ১০ = ১৪

৩য় সারিতে,
(১০/২) + (৩ × ২) = ৫ + ৬ = ১১
১১,৭৭৭.
QPO, NML, KJI, _____, EDC শূন্যস্থানে কোনটি বসবে?
  1. CAB
  2. HGF
  3. GHI
  4. JKL
ব্যাখ্যা
প্রশ্ন: QPO, NML, KJI, _____, EDC শূন্যস্থানে কোনটি বসবে?

সমাধান:
এই সিরিজটি একটি বিপরীত বর্ণানুক্রমিক অক্ষর নিয়ে গঠিত।
শেষের দিক থেকে C D E,  F G H,  I J K,  L M N,  O P Q

∴  শূন্যস্থানে HGF বসবে।
১১,৭৭৮.
Bacteria : Typhoid : : Virus : ?
  1. Tetanus
  2. Plague
  3. Ringworm
  4. Polio
ব্যাখ্যা

প্রশ্ন: Bacteria : Typhoid :: Virus : ?

সমাধান:
সঠিক উত্তর: ঘ
Bacteria : Typhoid :: Virus : Polio

• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

উল্লেখ্য:
- Ringworm: দাদ বা Ringworm একটি ছত্রাকজনিত (Fungal) চর্মরোগ।

১১,৭৭৯.
কোন বানানটি শুদ্ধ? 
  1. Achievment
  2. Achievement
  3. Achivement
  4. Achievemant
ব্যাখ্যা
শুদ্ধ বানান= Achievement
Achievement অর্থ অর্জন,সিদ্ধি, সিদ্ধিলাভ।
১১,৭৮০.
A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার দিকে
  2. স্থির থাকবে
  3. ঘড়ির কাঁটার বিপরীতে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে C চাকাটি কোন দিকে ঘুরবে?

সমাধান: 
A এবং B চাকা দুইটি ক্রস বেল্ট দ্বারা যুক্ত। 
সুতরাং, A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, B চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 

এবং B এবং C চাকা দুইটি একই বেল্ট দ্বারা যুক্ত।
B চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে, C চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। 

সুতরাং, C চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।

১১,৭৮১.
রাহুল রিয়াকে বলল, 'আমার বাবার মায়ের মেয়ের একমাত্র ভাইয়ের সাথে গতকাল দেখা হয়েছিল।' রাহুল কার সাথে দেখা করে ছিল?
  1. ক) বাবা
  2. খ) ভাই
  3. গ) ভাইয়ের ছেলে
  4. ঘ) চাচা
ব্যাখ্যা
রাহুলের বাবার মা মানে হলো রাহুলের দাদী । 
দাদির একমাত্র মেয়ে রাহুলের ফুফু । 
ফুফুর একমাত্র ভাই রাহুলের বাবা
১১,৭৮২.
ঘড়িতে ৬ : ৩০ বাজলে আয়নায় কতটা দেখাবে?
  1. ৪ : ৩০
  2. ৫ : ৩০
  3. ১২ : ৩০
  4. ১০ : ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৬ : ৩০ বাজলে আয়নায় কতটা দেখাবে?

সমাধান:
আয়নায় সময় = ১১ : ৬০ - প্রকৃত সময়
= ১১ : ৬০ - ৬ : ৩০
= ৫ : ৩০
১১,৭৮৩.
ZA, XC, VE, ____ ?
  1. WD
  2. UF
  3. TF
  4. TG
ব্যাখ্যা
এখানে দুটি ধারা বিদ্যমান আছে।
একটি ধারায় অবস্থান ক্রম দুই করে কমছে - Z, X, V, T
অপর ধারায় দুই করে বৃদ্ধি পাচ্ছে - A, C, E, G
১১,৭৮৪.
কোন জোড়াটি ভিন্ন?
  1. ১৫, ১২
  2. ২৫, ১০
  3. ৩৯, ১৮
  4. ৪৫, ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন জোড়াটি ভিন্ন?

সমাধান:
এখানে,
অপশন খ বাদে অন্য জোড়াগুলো ৩ দ্বারা বিভাজ্য।

কিন্তু, অপশন খ তে প্রদত্ত ২৫ ও ১০ জোড়াটি ৫ দিয়ে বিভাজ্য।
তাই ২৫, ১০ ভিন্ন।
১১,৭৮৫.
একটি চৌবাচ্চার ৩/৫ ভাগ পূরণ হতে ৭ ঘণ্টা লাগে। চৌবাচ্চাটির বাকি অংশ পূরণ হতে আর কত সময় লাগবে?
  1. ক) ৫ ঘণ্টা ২ মিনিট
  2. খ) ৪ ঘণ্টা
  3. গ) ৭ ঘণ্টা
  4. ঘ) ৪ ঘণ্টা ৪০ মিনিট
ব্যাখ্যা

৩/৫ অংশ পূর্ণ 
∴ চৌবাচ্চাটির বাকি অংশ = (১ - ৩/৫) অংশ = ২/৫ অংশ
∴ ৩/৫ অংশ পূর্ণ হয় ৭ ঘণ্টায়
১ অংশ পূর্ণ হয় (৭×৫)/৩ ঘণ্টায়
২/৫ অংশ পূর্ণ হয় ৭০/১৫ = ১৪/৩ বা ৪ ঘণ্টা ৪০ মিনিটে
২/৫ অংশ পূর্ণ হয় ৪ ঘণ্টা ৪০ মিনিটে

১১,৭৮৬.
একটি সংখ্যা ৫০৬ থেকে যত বড় ৬০৬ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৫৫৬
  2. ৫৫০
  3. ৫৬৬
  4. ৫৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫০৬ থেকে যত বড় ৬০৬ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৫০৬ = ৬০৬ - ক
⇒ ক + ক = ৬০৬ + ৫০৬
⇒ ২ক = ১১১২
⇒ ক = ১১১২/২
∴ ক = ৫৫৬

∴ সংখ্যাটি = ৫৫৬
১১,৭৮৭.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) ঘরে-বাইরে
  2. খ) দোলনচাঁপা
  3. গ) শেষের কবিতা
  4. ঘ) যোগাযোগ
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস
- শেষের কবিতা
- চোখের বালি
- গোরা
- যোগাযোগ
- চতুরঙ্গ
- ঘরে-বাইরে
- চার-অধ্যায়
- মালঞ্চ

অন্যদিকে,
- দোলনচাঁপা  কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ।
তাই এটি অপশনের অন্যান্যগুলো থেকে ভিন্ন।


[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।]
১১,৭৮৮.
১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১ ...... ধারাটির পরবর্তী পদটি কত?
  1. ৩১
  2. ৩৪
  3. ৩৭
  4. ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১ ...... ধারাটির পরবর্তী পদটি কত?

সমাধান:
এখানে,
১ + ১ = ২
২ + ১ = ৩ 
৩ + ২ = ৫
৫ + ৩ = ৮
৮ + ৫ = ১৩
১৩ + ৮ = ২১
∴ পরবর্তী পদ = ২১ + ১৩ = ৩৪
ধারাটির প্রতিটি পদ তার পূর্বের দুটি পদের সমষ্টির সমান। অর্থাৎ, ধারাটি একটি ফিবোনাচ্চি ধারা।
১১,৭৮৯.
আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তাহলে গতকালের আগের দিন কী বার ছিলো?
  1. মঙ্গলবার
  2. বৃহস্পতিবার
  3. শনিবার
  4. বুধবার
ব্যাখ্যা

প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তাহলে গতকালের আগের দিন কী বার ছিলো?

সমাধান:
আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তাহলে গতকালের আগের দিন ছিলো বুধবার। 

আগামী পরশুর পরের দিন = সোমবার
অর্থাৎ আগামী পরশুদিন = রবিবার
আগামী দিন = শনিবার

তাহলে আজ হলো শুক্রবার 
গতকাল ছিল = বৃহস্পতিবার।
∴গতকালের আগের দিন ছিলো - বুধবার

সুতরাং, গতকালের আগের দিন হলো বুধবার।

বুধবার (গতকালের আগেরদিন) ---- বৃহস্পতিবার -----  শুক্রবার(আজ) ------ শনিবার ----- রবিবার ---সোমবার (আগামী পরশুর পরের দিন) 

১১,৭৯০.
১৭ এর ? % = ৫১
  1. ৩০০
  2. ০.৩৩
  3. ৩০
  4. ০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭ এর ? % = ৫১  

সমাধান:
ধরি,
১৭ এর ক% = ৫১ 
বা, ১৭ক/১০০ = ৫১
বা, ১৭ক = ৫১ × ১০০
বা, ক = (৫১ × ১০০)/১৭
∴ ক = ৩০০
১১,৭৯১.
তপু  একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ৭ কি.মি.
  2. ৩√৩ কি.মি.
  3. ৩√২ কি.মি.
  4. ২√৩ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: তপু  একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

ধরি,
যাত্রাস্থান A.
AB = ৯ কি.মি.
BC = ৩ কি.মি.
CD = ৬ কি.মি.
DE = ৩ কি.মি.
এবং CD = BE = ৬ কি.মি.
AE = ৩ কি. মি.

ΔAED এ যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(৩ + ৩)
= √১৮
= √(৯ × ২)
= ৩√২ কি.মি.
১১,৭৯২.
'পঁচাত্তর বছর পূর্তিতে যে উৎসব' এককথায় কী হবে?
  1. ক) রজত জয়ন্তী
  2. খ) সুবর্ণ জয়ন্তী
  3. গ) রুবি জয়ন্তী
  4. ঘ) প্লাটিনাম জয়ন্তী
ব্যাখ্যা
জয়সূচক যে উৎসব, জয়ের জন্য যে উৎসব - জয়ন্তী।
- একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে = রজত জয়ন্তী;
- পঞ্চাশ বছর পূর্তিতে = সুবর্ণ জয়ন্তী
- ষাট বছর পূর্তিতে = হীরক জয়ন্তী
- পঁচাত্তর বছর পূর্তিতে = প্লাটিনাম জয়ন্তী হয়।

উৎস: বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১,৭৯৩.
কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___ ।
  1. জোরে চলবে
  2. একইভাবে চলবে
  3. আস্তে চলবে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___ ।

সমাধান:
যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে অধিক জোরে ঘুরবে।

অন্যদিকে, 
- চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে।
- সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে,
- আর বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।
- পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
-  সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
১১,৭৯৪.
নিচের প্রশ্নবোধক(?) স্থানে কোনটি হবে?
  1. ৫৪
ব্যাখ্যা
প্রথম চিত্রে ২ × ৩ = ৬; ৬ × ৩ = ১৮; ১৮ × ৩ = ৫৪
সেভাবে দ্বিতীয় চিত্রে ৩ × ৩ = ৯; ৯ ×৩ = ২৭; ২৭ × ৩ = ৮১
১১,৭৯৫.
যদি TRIPPLE দিয়ে SQHOOKD বোঝায়, তবে DISPOSE দিয়ে নিচের কোনটি হবে?
  1. ক) POSEDIS
  2. খ) OSEDISP
  3. গ) CNRDHRO
  4. ঘ) CHRONRD
ব্যাখ্যা
এখানে, 
প্রতিটি বর্ণের পূর্বের বর্ণটি বসছে।  
T → S
R → Q
I → H
P → O
P → O
L → K
E → D  
আবার 
D →  C
I →  H
S →  R
P → O 
O → N 
S →  R
E →  D
১১,৭৯৬.
একটি ঘড়িতে এখন সকাল ৬ঃ১৫ মিনিট। ঘড়িটির ঘণ্টার কাঁটা আছে সূর্যের বিপরীত দিকে। তাহলে মিনিটের কাঁটাটি কোন দিকে অবস্থান করছে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
সাধারণত ঘড়ির উপরের দিক উত্ত, নিচের দিক দক্ষিণ,ডান পূর্ব আর বাম পশ্চিম। এই হিসেবে ৬ঃ১৫ এর সময় ঘড়ির মিনিটের কাঁটা ৩ এর বরাবর অর্থাৎ সরাসরি পূর্বদিকে আর ঘন্টার কাঁটা দক্ষিণ দিকে(৬ এর উপর ) থাকবে।কিন্তু এখানে বলে দিয়েছে যে ঘন্টার কাঁটা সূর্যের বিপরীতে অর্থাৎ পশ্চিমে(৬ এর বরাবর দিককে এখানে দক্ষিণ এর জায়গায় পশ্চিম বলেছে যার কারণে পূর্ব দিক উত্তর দিকে পরিণত হয়েছে। তাই শর্তানুযায়ী বলা যায় মিনিটের কাঁটা দক্ষিণে অবস্থান করবে।
১১,৭৯৭.
"হিমানী" শব্দটির অর্থ কোনটি?
  1. বরফ 
  2. গণ্যমান্য ব্যক্তি 
  3. সূর্য 
  4. তরুণী 
ব্যাখ্যা

প্রশ্ন: "হিমানী" শব্দটির অর্থ কোনটি?

সমাধান:
"হিমানী" শব্দটির অর্থ হলো- বরফ, তুষারপুঞ্জ। 

অন্যদিকে, 
"গণ্যমান্য" শব্দটির অর্থ হলো- সম্ভ্রান্ত, বিশেষভাবে মান্য, সম্মাননীয়।
"হিরণ্যরেতা" শব্দটির অর্থ হলো- অগ্নি, সূর্য, শিব।
"তরুণী" শব্দটির অর্থ হলো- যুবতি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

১১,৭৯৮.
কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___ ঘুরবে।
  1. আস্তে চলবে
  2. একইভাবে চলবে
  3. জোরে চলবে
  4. এর কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে (সংযুক্ত অবস্থায়) ___ ঘুরবে।

সমাধান:
যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে অধিক জোরে ঘুরবে

অন্যদিকে, 
- চাকার আকৃতি সমান হলে একই গতিতে ঘুরবে।
- সংযুক্ত চাকা ছোট হলে অপেক্ষাকৃত দ্রুত গতিতে ঘুরবে,
- আর বড় হলে অপেক্ষাকৃত ধীর গতিতে ঘুরবে।
- পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
-  সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
১১,৭৯৯.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রতি কলামের ডানে এবং বামের লম্বালম্বি ৩টা ডটের মধ্যে একটা করে কালো থাকবে।
১১,৮০০.
বার দুটি কোন দিকে অগ্রসর হবে?
  1. ক) X বার বা দিকে, Y বারও বাদিকে
  2. খ) X বার বা দিকে Y বার ডান দিকে
  3. গ) X বার ডান দিকে Y বার বা দিকে
  4. ঘ) X বার ডান দিকে, Y বারও বাদিকে
ব্যাখ্যা
চিত্রে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে হুইল কোন দিকে ঘুরবে। X বার সংলগ্ন হুইল ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে এবং X বার বা দিকে অগ্রসর হবে। Y বার সংলগ্ন হুইলটি ঘড়ির কাটার দিকে ঘুরবে, কারণ এর সংলগ্ন হুইল ঘড়ির কাটার বিপরীতে ঘুরছে। সুতরাং, Y বারও বা দিকেই ঘুরবে।