বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

নদী, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি

মোট প্রশ্ন১,১২৭এই পাতা২৩প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নদী, হ্রদ, সাগর, মহাসাগর ইত্যাদি

PrepBank · পাতা ১২ / ১২ · ১,১০১১,১২৩ / ১,১২৭

১,১০১.
দেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. সাঙ্গু
  4. ইছামতি
ব্যাখ্যা

• দ্বিতীয় দীর্ঘতম নদী:
- দ্বিতীয় দীর্ঘতম নদী ইছামতি।
- নদীর দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার।
- নদীটি খুলনা বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - (ভারত) ভৈরব-কপোতাক্ষ (দামুড়হুদা, চুয়াডাঙ্গা)।
- নদীটির পতনমুখ - রায়মঙ্গল (শ্যামনগর, সাতক্ষীরা)।

• দেশের দীর্ঘতম নদী:
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।
- নদীটি তিন বিভাগের ১২টি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
- নদীটির পতনমুখ - মেঘনা (ভেদরগঞ্জ, শরীয়তপুর)।

• তৃতীয় দীর্ঘতম নদী:
- তৃতীয় দীর্ঘতম নদী সাঙ্গু।
- নদীর দৈর্ঘ্য ২৯৪ কিলোমিটার।
- নদীটি চট্টগ্রাম বিভাগের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- প্রবেশ পথ - মিয়ানমার সীমান্ত (থানচি, বান্দরবান)।
- নদীটির পতনমুখ - বঙ্গোপসাগর (বাঁশখালী, চট্টগ্রাম)।

উৎস: বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট।

১,১০২.
‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
  1. চর আলেকজান্ডার
  2. মনপুরা দ্বীপ
  3. ভোলা দ্বীপ
  4. সেন্টমার্টিন
ব্যাখ্যা
‘অলিভ টারটল’:
- বিশ্বের দুর্লভ জলপাইরঙা কাছিম বা অলিভ রিডলে টার্টল পাওয়া যায় বাংলাদেশের সেন্টমার্টিনে৷
- দেশের ভৌগোলিক সীমায় বঙ্গোপসাগরে কচ্ছপ বিচরণ করে।
- পশ্চিমে সুন্দরবন থেকে দক্ষিণ-পূর্বের সেন্টমার্টিন দ্বীপ পর্যন্ত বিস্তৃত সমুদ্র সৈকতের বালুচরে এরা ডিম পাড়তে আসে।
- শীতকাল থেকে বর্ষার শুরু পর্যন্ত কচ্ছপের ডিম পাড়ার সময়। স্থান ও প্রজাতিভেদে দিন-ক্ষণ পরিবর্তন হয়।
- বাংলাদেশের সমুদ্রসীমায় এখন পর্যন্ত পাঁচ প্রজাতির সামুদ্রিক কচ্ছপের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।
- এর মধ্যে অলিভ রিডলে, গ্রিন টারটল এবং হকসিবল্ড এই তিন প্রজাতির কচ্ছপ কক্সবাজার উপকূলে ডিম পাড়তে আসে।

উৎসঃ দৈনিক প্রথম আলো।
১,১০৩.
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত- 
  1. মাদাগাস্কার
  2. সাইপ্রাস
  3. মরিশাস
  4. কমোরোস
ব্যাখ্যা

- সাইপ্রাস ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।

ভূমধ্যসাগর:

- ভূমধ্যসাগর আটলান্টিক মহাসাগরের সাথে জিব্রাল্টার প্রণালী দ্বারা সংযুক্ত।
- এটি পশ্চিমে জিব্রাল্টার থেকে পূর্বে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত।
- এর উত্তরে ফ্রান্স, ইতালি, গ্রিসের মতো দেশ থেকে দক্ষিণে মিশর, লিবিয়া এবং তিউনিসিয়ার মতো দেশ পর্যন্ত প্রসারিত।
- এর মোট আয়তন প্রায় ২.৫ মিলিয়ন বর্গকিলোমিটার।
- গভীরতা: ভূমধ্যসাগরের গড় গভীরতা প্রায় ১,৫০০ মিটার,
- তবে এর গভীরতম স্থান, ক্যালিপসো ডিপ, প্রায় ৫,২৬৭ মিটার গভীর।
- দ্বীপপুঞ্জ: সিসিলি, সার্ভিনিয়া, ক্রিট, মাল্টা এবং সাইপ্রাস।

অন্যদিকে,
- ভারত মহাসাগরে অবস্থিত: মাদাগাস্কার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস,, কমোরোস, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লক্ষদ্বীপ।
- দক্ষিণ চীন সাগরে অবস্থিত: স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ, প্যারাসেল দ্বীপপুঞ্জ, ম্যাকাও, লুজন।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১,১০৪.
জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে-
  1. ক) ইতালি-সিসিলি
  2. খ) আফ্রিকা-স্পেন
  3. গ) ফ্রান্স-ব্রিটেন
  4. ঘ) আমেরিকা-এশিয়া
ব্যাখ্যা

জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা-স্পেন।
মেসিনা প্রণালী পৃথক করেছে ইতালী-সিসিলি।
বেরিং প্রণালী পৃথক করেছে এশিয়া ও উত্তর আমেরিকাকে।

১,১০৫.
ভলগা নদী কোন দেশে অবস্থিত?
  1. ইউক্রেন
  2. রাশিয়া
  3. জার্মানি
  4. পোল্যান্ড
ব্যাখ্যা

- ভলগা নদী রাশিয়ায় অবস্থিত।

• ভলগা নদী (Volga River):
- উৎপত্তি: মস্কোর উত্তরে ভ্যালডাই হিলস।
-পতিত হয়েছে:  ক্যাসপিয়ান সাগরে, দক্ষিণে প্রায় ৩,৫৩০ কিমি দূরে।
- নদীর মোট দৈর্ঘ্য: প্রায় ৩,৫৭,০০০ মাইল।
- এটি প্রায় ২০০ উপনদী, ১,৫১,০০০ নদী ও স্থায়ী ও অস্থায়ী নালা সমন্বিত।

- এটি ইউরোপের দীর্ঘতম নদী এবং পশ্চিম রাশিয়ার প্রধান নৌপথ।
- এটি রাশিয়ার ঐতিহাসিক কেন্দ্রস্থল এবং দেশের রাষ্ট্র প্রতিষ্ঠার মূল উৎস।
- ভলগা নদীর অববাহিকা ইউরোপীয় রাশিয়ার প্রায় দুই-পঞ্চমাংশ এলাকায় বিস্তৃত এবং এটি প্রায় রাশিয়ার জনসংখ্যার অর্ধেকের আবাসস্থল।
- অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্বের কারণে এটি বিশ্বের প্রধান নদীর মধ্যে গণ্য।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,১০৬.
কুশিয়ারা ও সুরমা নদী মিলিত হয়েছে- 
  1.  চাঁদপুর 
  2. আজমিরীগঞ্জ 
  3. ভৈরব
  4. গোয়ালন্দ
ব্যাখ্যা

- কুশিয়ারা ও সুরমা: আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।

গুরত্বপূর্ণ নদীসমূহের মিলিত স্থান:
- পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা: ভৈরব বাজার।
-  হালদা ও কর্ণফুলী: কালুরঘাট, চট্টগ্রাম।
- তিস্তা ও ব্রহ্মপুত্র: চিলমারি, কুড়িগ্রাম।
- পদ্মা ও যমুনা: গোয়ালন্দ, রাজবাড়ি।
- পদ্মা ও মেঘনা: চাঁদপুর।
- কুশিয়ারা ও সুরমা: আজমিরীগঞ্জ, হবিগঞ্জ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

১,১০৭.
কোন মহাদেশে মিসিসিপি নদী অবস্থিত?
  1. দক্ষিণ আমেরিকা মহাদেশে
  2. উত্তর আমেরিকা মহাদেশে
  3. এশিয়া মহাদেশে
  4. আফ্রিকা মহাদেশে
ব্যাখ্যা

মিসিসিপি নদী:
- মিসিসিপি নদী উত্তর আমেরিকার দ্বিতীয় দীর্ঘতম নদী,
- এর দৈর্ঘ্য ৬,২৭০ কিলোমিটার।
- নদীটির উৎস ইটাস্কা হ্রদ এবং এর প্রশস্ততম অংশ হলো বেনা।

উল্লেখ্য, 
- বিশ্বের অন্যান্য দীর্ঘতম নদীর মধ্যে নীল নদ ৬,৬৫০ কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে আফ্রিকায় অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার আমাজন নদীর দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার, এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী হিসেবে পরিচিত।
- আফ্রিকার কঙ্গো নদীর দৈর্ঘ্য ৪,৭০০ কিলোমিটার। 

সূত্র:- Worldatlas.com

১,১০৮.
নিচের কোনটি আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ?
  1. দিয়াগো গার্সিয়া
  2. পালাউ
  3. হাওয়াই
  4. বাহামা
ব্যাখ্যা
বাহামা দ্বীপপুঞ্জ:
- বাহামা দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বে, কিউবা ও হিস্পানিওলা দ্বীপের উত্তরে অবস্থিত প্রায় ৭০০টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপপুঞ্জ।
- এটি আটলান্টিক মহাসাগরের দ্বীপরাষ্ট্র।
- নাসাউ হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জের রাজধানী, বৃহত্তম শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র।

গুরুত্বপূর্ণ দ্বীপ:
⇒ প্রশান্ত মহাসাগর:
- পাপুয়া নিউ গিনি, হাওয়াই দ্বীপপুঞ্জ, নিউজিল্যান্ড, ফিলিপাইন, পালাউ, নাউরু, তাহিতি, ফিজি, সলোমান দ্বীপপুঞ্জ ইত্যাদি।

⇒ আটলান্টিক মহাসাগর:
- যুক্তরাজ্য, বাহামা, বারমুডা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জ্যামাইকা, ডোমিনিকান প্রজাতন্ত্র, কিউবা ইত্যাদি।

⇒ ভারত মহাসাগর:
- মাদাগাস্কার, সেইসিলিশ, মরিশাস, দিয়াগো গার্সিয়া, মালদ্বীপ, আন্দামান ও নিকোবর, মালাগাছি ইত্যাদি।

উৎস: World Atlas.
১,১০৯.
‘ওডারনিস লাইন’ লাইন কোন দুটি দেশে সীমারেখা?
  1. ক) ভারত ও পাকিস্তান
  2. খ) পাকিস্তান ও আফগানিস্তান
  3. গ) জার্মানি ও ফ্রান্স
  4. ঘ) জার্মানি ও পােল্যান্ড
ব্যাখ্যা
• সীমারেখা:
- ‘আলপাইন লাইন'- ইতালি ও ফ্রান্স।
- ‘লাইন অব কন্ট্রোল’ - ভারত ও পাকিস্তান।
- লাইন অব একচুয়াল কন্ট্রোল - ভারত ও চীন।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীন।
- কার্জন লাইন - পোল্যান্ড ও রাশিয়া।
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড।
- 'ম্যাজিনো লাইন' - জার্মানি ও ফ্রান্স

উৎস: ব্রিটানিকা
১,১১০.
দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী আমাজন কোথায় পতিত হয়েছে?
  1. প্রশান্ত মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. দক্ষিণ মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা

আমাজন নদী: 
- আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।
- আমাজন নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার।
- এটি দক্ষিণ আমেরিকার বৃহত্তম নদী।
- এই নদীটি দক্ষিণ আমেরিকার উত্তরাংশে অবস্থিত।
- আমাজন নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত।
- এই নদীটির উৎপত্তি পেরুর আন্দিজ পর্বতমালায়।
- আমাজন নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
- আমাজনের মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলের মধ্য দিয়ে প্রবাহিত।
- আমাজন নদী বিশ্বের সর্বাধিক পানিপ্রবাহবিশিষ্ট নদী।

উৎস: ব্রিটানিকা।

১,১১১.
তিস্তা ও ব্রহ্মপুত্র নদী কোথায় মিলিত হয়েছে?
  1. লালমনিরহাট
  2. ময়মনসিংহ
  3. কুড়িগ্রাম
  4. কিশোরগঞ্জ
ব্যাখ্যা
- ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে তিব্বত ও আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- অন্যদিকে, তিস্তা নদী সিকিমের হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত চিতামু হ্রদ থেকে সৃষ্টি হয়েছে। উৎপত্তির পর ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীটি নীলফামারী জেলার খড়িবাড়ি সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- তিস্তা নদী কুড়িগ্রাম জেলার চিলমারী নদীবন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়েছে। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য ৩১৫ কিমি, তার মধ্যে ১১৫ কিমি বাংলাদেশ ভূখন্ডে অবস্থিত।
উৎসঃ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বই ও বাংলাপিডিয়া।
১,১১২.
'গ্রেট ব্যারিয়ার রিফ' কোন মহাসাগরে অবস্থিত?
  1. উত্তর মহাসাগর
  2. প্রশান্ত মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগর:

- পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর প্রশান্ত মহাসাগর।
- প্রশান্ত মহাসাগরের আয়তন ৬৩৮০০০০০ বর্গ মাইল।
- প্রশান্ত মহাসাগর গড় গভীরতা ১৪,০৪০ ফুট।
- প্রশান্ত মহাসাগর দক্ষিণে অ্যান্টার্কটিক অঞ্চল থেকে উত্তরে আর্কটিক বৃত্ত পর্যন্ত বিস্তৃত।
- পশ্চিমে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ এবং পূর্বে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- প্রশান্ত মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
১,১১৩.
সম্প্রতি, কোন মহাসাগরে বিপুল পরিমাণ ন্যানোপ্লাস্টিকের সন্ধান পাওয়া গিয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. ভারত মহাসাগরে
  2. প্রশান্ত মহাসাগরে
  3. দক্ষিণ মহাসাগরে
  4. উত্তর আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
ন্যানোপ্লাস্টিক:
- উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায় ২ কোটি ৭০ লাখ টন ন্যানোপ্লাস্টিক পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
- উত্তর আটলান্টিক মহাসাগরে থাকা ন্যানোপ্লাস্টিক এক মাইক্রোমিটারের চেয়ে ছোট।
- ন্যানোপ্লাস্টিক উত্তর আটলান্টিক এলাকায় একাধিক স্থান দিয়ে সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রবেশ করছে।
- এসব কণা প্রায়ই সূর্যালোকের সংস্পর্শে আসা বৃহত্তর প্লাস্টিকের ধ্বংসাবশেষ ভেঙে যাওয়ার ফলে তৈরি হচ্ছে।
- ব্যাকটেরিয়া থেকে মাছের মধ্যেও এসব কণার প্রবেশ ঘটছে।
- ফলে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণাগুলো সামুদ্রিক বাস্তুতন্ত্রের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও গুরুতর হুমকি তৈরি করছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১,১১৪.
নিচের কোন নদীটি বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে?
  1. কর্ণফুলী
  2. হালদা
  3. মাতামুহুরি
  4. মহানন্দা
ব্যাখ্যা
হালদা নদী:
- হালদী নদী সরকার ঘোষিত একটি মৎস্য অভয়াশ্রম।
- বাংলাদেশের সীমানায় উৎপত্তি ও সমাপ্তি হয়েছে হালদা নদী।
- চট্টগ্রামে অবস্থিত হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র।
- এটি খাগড়াছড়ি (বাদনাতলী) থেকে উৎপন্ন হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে।
- সম্প্রতি সরকার এই নদীকে 'বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ' ঘোষণা করেছে।

অন্যদিকে, 
- মাতামুহুরী নদী বাংলাদেশের পূর্ব-পাহাড়ি অঞ্চলের বান্দরবন ও কক্সবাজার জেলার একটি নদী।
- নদীটির দৈর্ঘ্য প্রায় ২৮৭ কিমি।
- নদীটি সর্পিলাকার।
- লামার মাইভার পর্বতে মাতামুহুরী নদীর উৎপত্তি।
• মহানন্দা: হিমালয়ের পাদদেশে দার্জিলিং এর নিকটবর্তী মহালড্রীম পর্বত হতে মহানন্দা নদীর উৎপত্তি হয়েছে।
• কর্ণফুলী: কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। 

তথ্যসূত্র - মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
১,১১৫.
পৃথিবীর গভীরতম নদী কোনটি?
  1. আমাজন
  2. নীল
  3. কঙ্গো
  4. ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা
কঙ্গো নদী: 
- কঙ্গো নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী।
- পানির নিঃসরণ পরিমাণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। 
- কঙ্গো নদীটি বিশ্বের গভীরতম নদী (গভীরতম বিন্দুতে 720 ফুট)।
- এটি বিশ্বের ৯ম দীর্ঘতম নদী।
- এটিই একমাত্র নদী যা দুবার বিষুব রেখা অতিক্রম করে। 
- নদীটি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে প্রবাহিত হয় এবং আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। 
১,১১৬.
আয়তন এবং গভীরতার দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর কোনটি? 
  1. উত্তর মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. প্রশান্ত মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
বারিমণ্ডলের ধারণা: 
- বারিমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ Hydrosphere, Hydro' শব্দের অর্থ পানি এবং 'sphere' শব্দের অর্থ মণ্ডল। 
- পৃথিবীর সকল স্থানেই বারিমণ্ডলের অস্তিত্ব রয়েছে। 
যেমন- বায়ুমণ্ডলে পানি রয়েছে জলীয়বাষ্প হিসাবে, ভূ-পৃষ্ঠে পানি রয়েছে তরল ও কঠিন অবস্থায় এবং ভূ-গর্ভে রয়েছে ভূ-গর্ভস্থ তরল পানি হিসাবে। 
- পৃথিবীর মোট জলরাশির শতকরা ৯৭ ভাগ রয়েছে সমুদ্রে। মাত্র ৩ ভাগ রয়েছে নদী, হিমবাহ, ভূ-গর্ভস্থ, হ্রদ, মৃত্তিকা জীবমণ্ডল ও বায়ুমণ্ডলে। 
- মহাসাগর, সাগর ও উপসাগরের জলরাশি লবনাক্ত এবং নদী, হ্রদ ও ভূ-গর্ভের পানি, বৃষ্টির পানি ও ঝর্ণার পানি মিঠা। 
- আয়তন এবং গভীরতার ভিত্তিতে বারিমণ্ডলকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। 
যথা - 
১। মহাসাগর (Ocean), 
২। সাগর (Sea), 
৩। উপসাগর (Bay), 
৪। হ্রদ (Lake)। 

মহাসাগর (Ocean): 
- উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশি বা পানি রাশিকে মহাসাগর (Ocean) বলে। 
- পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে। 
যথা: প্রশান্ত মহাসাগর (Pacific Ocean), আটলান্টিক মহাসাগর (Atlantic Ocean), ভারত মহাসাগর (Indian Ocean), উত্তর মহাসাগর (North Ocean), দক্ষিণ মহাসাগর (South Ocean)। 
- মহাসাগরসমূহের মধ্যে আয়তন এবং গভীরতার দিক থেকে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। 


উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১১৭.
কোন সাগরে মানুষ ডুবে না?
  1. লোহিত সাগর
  2. ভূমধ্য সাগর
  3. মৃত সাগর
  4. প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা

Dead Sea:
- Dead Sea বা মৃত সাগরে মানুষ ডুবে না।
- Dead Sea হলো একটি স্থলবেষ্টিত লবণের হ্রদ।
- এটি দক্ষিণ-পশ্চিম এশিয়ার ইসরায়েল এবং জর্ডানের মধ্যে অবস্থিত।

⇒ Dead Sea এর প্রধান বৈশিষ্ট্য হলো এর অত্যন্ত উচ্চ লবণাক্ততা, যা এর পানি এমনভাবে অতি লবণাক্ত করে তোলে যে, এতে কোনো জীবন্ত প্রাণী বাস করতে পারে না, তাই এর নাম "মৃত সাগর"।
- এটি পৃথিবীর সবচেয়ে নীচু স্থান, প্রায় ৪৩০ মিটার (১,৪১০ ফুট) সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে।
- পানিতে মানুষ ডুবে গেলেও ডেড সি বা মৃত সাগর এমন একটি হ্রদ যেখানে কেউ ডুবে না।
- এর পানি এতটাই ঘণ যে ওই পানিতে কেউ চাইলে শুয়েও থাকতে পারে।
- এতে কোন মাছ উৎপাদন হয় না।
- এই হ্রদটি ইসরায়েল, পশ্চিমতীর ও জর্ডানের সীমান্ত ঘেঁষে অবস্থিত।

উৎস: Britannica.

১,১১৮.
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
  1. ক) ক্যারিবিয়ান সাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) ভূমধ্য সাগর
  4. ঘ) আরব সাগর
ব্যাখ্যা
ক্যারিবিয়ান সাগর:

- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান ক্যারিবিয়ান সাগরে।
- ক্যারিবিয়ান সাগর হল আটলান্টিক মহাসাগরের ২য় বৃহত্তম প্রান্তিক সমুদ্র যা পশ্চিম গোলার্ধে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে ভৌগলিকভাবে অবস্থিত।
- ক্রিস্টোফার কলম্বাস ছিলেন প্রথম ইউরোপীয় যিনি ক্যারিবিয়ান সাগরে প্রবেশ করেন এবং ১৪৯২ সালে বাহামা দ্বীপে অবতরণ করেন।
- কলম্বাসের এই অঞ্চল আবিষ্কারের পর, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ স্পেন, ডাচ প্রজাতন্ত্র, ফ্রান্স, ইংল্যান্ড, ডেনমার্ক, সহ বেশ কয়েকটি দেশ দ্বারা উপনিবেশিত হতে শুরু করে।
- ক্যারিবিয়ান সাগরকে পাঁচটি অববাহিকায় বিভক্ত করা হয়েছে যেগুলি নিমজ্জিত রেঞ্জ এবং পর্বতমালা দ্বারা একে অপরের থেকে বিচ্ছিন্ন।
- ক্যারিবিয়ান সাগরে ১২টি দেশ এবং ২২টি দ্বীপ অঞ্চল সহ ৭০০০ টিরও বেশি দ্বীপ রয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com
১,১১৯.
তিস্তা ও করতোয়া নদী সংলগ্ন রংপুর ও দিনাজপুর জেলার ভূমিরূপ হলো-
  1. প্লাবন সমভূমি
  2. পলল পাখা
  3. ব-দ্বীপ
  4. পাদদেশীয় পলল সমভূমি
ব্যাখ্যা
- বাংলাদেশর তিস্তা, করতোয়া ও আত্রাই নদী সংলগ্ন রংপুর ও দিনাজপুর জেলার ভূমিরূপ হলো সঞ্চয়জাত পাদদেশীয় পলল সমভূমি।
- পাহাড়িয়া নদী পাদদেশে পলি সঞ্চয় করে যে সমভূমি গড়ে তোলে তা পাদদেশীয় প্লাবন সমভূমি নামে পরিচিত।
- হিমালয় পর্বত থেকে উৎপন্ন নদীসমূহ দ্বারা বয়ে আসা পলি দ্বারা রংপুর ও দিনাজপুর জেলার নদী তীরবর্তী পাদদেশীয় পলল সমভূমি গড়ে উঠেছে।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী, পৃষ্ঠা- ৬২)
১,১২০.
নিচের কোন দেশটির কোন সমুদ্রবন্দর নেই?
  1. ক) বেলজিয়াম
  2. খ) কলম্বিয়া
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) কুয়েত
ব্যাখ্যা
- উল্লিখিত দেশসমূহের মধ্যে সুইজারল্যান্ডের কোন সমুদ্রবন্দর নেই। দেশটি একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
- আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর
- মিনা আল শুওয়াইথ : কুয়েতের সমুদ্রন্দর
- কার্টাগেনা ও সান্টা মার্তা : কলম্বিয়ার সমুদ্রবন্দর।
(সূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
১,১২১.
'গ্রেট বেরিয়ার রীফ' কত এলাকা জুড়ে বিস্তৃত?
  1. ক) ৩৪৪,৪০০০ কি.মি.
  2. খ) ৪৪৪,৪০০০ কি.মি
  3. গ) ৫৪৪,৪০০০ কি.মি কি.মি.
  4. ঘ) ৬৪৪,৪০০০ কি.মি কি.মি.
ব্যাখ্যা
গ্রেট বেরিয়ার রীফ:

- গ্রেট ব্যারিয়ার রিফ হল বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর সিস্টেম।
- এটি উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের তীরে প্রবাল সাগরে অবস্থিত। 
- এটি আনুমানিক ৩৪৪,৪০০০ কি.মি. বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তৃত।
- এটি ২,৯০০টিরও বেশি পৃথক রিফ সিস্টেম, ৭৬০টি ফ্রেঞ্জ রিফ, ৩০০টি প্রবাল রশ্মি এবং ৯০০টি দ্বীপ নিয়ে গঠিত।
- এটি অস্ট্রেলিয়ান আদিবাসী এবং টরেস স্ট্রেইট দ্বীপবাসীরা ব্যবহার করত।

তথ্যসূত্র - Worldatlas.com
১,১২২.
চীনের দু:খ নামে পরিচিত কোন নদী?
  1. ইয়াংসিকিয়াং নদী
  2. মেকং নদী
  3. হোয়াংহো নদী
  4. পার্ল নদী
ব্যাখ্যা
→ চীনে দু:খ বলা হুয়াংহো নদী।

• হুয়াংহো নদী:

- হুয়াংহো বা ইয়েলো রিভার (Yellow River) চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এটি বিশ্বের ষষ্ঠ দীর্ঘতম নদী।
- যা চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলো দিয়ে প্রবাহিত হয়।
- এই নদীটি চীনের সভ্যতার জন্মস্থান হিসেবে পরিচিত
- এর বুকে জমে থাকা বালির কারণে পানির হলুদ রঙের জন্য বিখ্যাত।
- হুয়াংহে নদীটি চীনের ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বন্যার জন্য পরিচিত।
- ১,৫৯৩ বার বন্যায় আক্রান্ত হয়েছে।
- তাই এ নদী কে চীনে দু:খ বলা হয়।

উল্লেখ্য, 
- ১৯৩১ সালের বন্যায়  এই বন্যায় প্রায় ৮০ মিলিয়ন মানুষ গৃহহীন হয়েছিল।
- এবং ৩৪,০০০ বর্গমাইল এলাকা প্লাবিত হয়েছিল।
-  প্রবাহিত প্রদেশসমূহ:
- চীনের কুইংহাই, সিচুয়ান, গানসু, নিংশিয়া, অভ্যন্তরীণ মঙ্গোলিয়া, শানসি, , হেনান ও শানডং প্রদেশ।
১,১২৩.
পারস্য উপসাগরের উপকূলীয় দেশ নয় কোনটি?
  1. কুয়েত
  2. ওমান
  3. বাহরাইন
  4. সিরিয়া
ব্যাখ্যা

পারস্য উপসাগর: 
- পারস্য উপসাগরকে কখনও কখনও আরব উপসাগর বা ইরান উপসাগর নামেও ডাকা হয়।
- এটি আনুমানিক ২,৫১০০০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- এবং এর সর্বোচ্চ গভীরতা ৯০ মিটার, আর গড় গভীরতা ৫০ মিটার।
- এই উপসাগরটি ইরান ও আরব উপদ্বীপের মাঝে অবস্থিত। 
- এটি হরমুজ প্রণালীর মাধ্যমে ওমান উপসাগরের সাথে যুক্ত।
- ইরানের উল্লেখযোগ্য দ্বীপ: গেশম, হরমুজ, বাহরাইন, আবু মুসা, এবং খার্ক/খার্গ এই উপসাগরে অবস্থিত।

• পারস্য উপসাগরের আটটি উপকূলীয় দেশ হলো:
- বাহরাইন,
- ইরান,
- ইরাক,
- কুয়েত,
- ওমান,
- কাতার,
- সৌদি আরব এবং
- সংযুক্ত আরব আমিরাত।

উল্লেখ্য,
- পারস্য উপসাগরে উপকূলীয় দেশ নয় সিরিয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।