ব্যাখ্যা
• 'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রথম প্রকাশিত হয়- মাসিক 'মোহাম্মদী' পত্রিকায়।
• তাহারেই পড়ে মনে:
- 'তাহারেই পড়ে মনে' কবিতাটি প্রকাশিত হয় ১৯৩৫ সালে।
- 'তাহারেই পড়ে মনে' কবিতার বক্তব্য- কবিজীবনের খ্যাতির অন্তরালে বেদনাকে স্মরণ।
- কবিতার স্তবক সংখ্যা ৫টি এবং পঙ্তি সংখ্যা ৩০টি।
- কবিতায় মাঘ ও ফাল্গুন দুটি বাংলা মাসের নামের উল্লেখ রয়েছে।
• সুফিয়া কামাল:
- তিনি ১৯১১ সালের ২০শে জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস ছিল কুমিল্লায়।
- কলকাতায় ১৯১৮ সালে বেগম রোকেয়ার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
- তাঁকে জননী সাহসিকা বলা হয়।
- তিনি মূলত কবি হিসেবে পরিচিত।
- তিনি 'বেগম' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
- তিনি ১৯৬২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।
- তিনি ১৯৯৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
- তিনি ১৯৯৯ সালের ২০শে নভেম্বর, ঢাকায় মৃত্যুবরণ করেন।
- তাঁর রচিত সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া
- মন ও জীবন
- উদাত্ত পৃথিবী
- অভিযাত্রিক
- মোর যাদুদের সমাধি পরে
- মায়া কাজল ইত্যাদি।
গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা
শিশুতোষগ্রন্থ:
- ইতল বিতল
- নওল কিশোরের দরবারে
আত্মজীবনী:
- একালে আমাদের কাল
ডায়েরি:
- একাত্তরের ডায়রী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।