ব্যাখ্যা
‘ভয়াবহ সেই দিনগুলিতে’ জসীম উদ্দীন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক একটি কাব্যগ্রন্থ। গ্রন্থটি ১৯৭২ সালে প্রকাশিত হয়।
‘তুজম্বর আলি’ ছদ্মনামে এই কবিতাগুলি রাশিয়া, আমেরিকা ও ভারতে পাঠানো হয়েছিল।
কবি জসীম উদ্দীনের মেয়ে হাস্না এর মধ্যে কিছু কবিতা ইংরাজিতে অনুবাদ করে নিউইয়র্কে বিদ্বান-সমাজে বেনামিতে পাঠ করেছিলেন। রাশিয়াতেও কবিতাগুলো সমাদৃত হয়েছিল। সেখানেও কিছু কিছু লেখা রুশ ভাষায় অনূদিত হয়েছে।
ভারতে এই লেখাগুলো প্রকাশিত হইলে মুল্করাজ আনন্দ প্রমুখ বহু সাহিত্যিক ও কাব্যরসিকের সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করে।
কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কিছু কবিতা হলো:
- বঙ্গ-বন্ধু,
- কি কহিব আর,
- খবর,
- দগ্ধগ্রাম
- মুক্তি-যোদ্ধা,
- হবে হবে জয়
- স্বাধীনতার দিনে
- জাগায়ে তুলিব আশা
- Dedication,
- The last poem for you,
- Where is Mina?,
- Freedom Fighter,
- A Poet's Appeal,
- The Chariot of Dhamrai
- দিলরাশ বানুর কাহিনী
- মুক্তিযোদ্ধা মোফাখখর হোসেন
- শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী।
অন্যদিকে,
• সরদার জয়েনউদ্দীনের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপাদানে রচিত একটি বৃহৎ উপন্যাস ‘বিধ্বস্ত রোদের ঢেউ’।
• মমতাজউদ্দিন আহমেদ রচিত 'কী চাহ শঙ্খচিল' হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
• সেলিনা হােসেনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - হাঙর নদী গ্রেনেড (১৯৭৬)।
উৎস: ‘ভয়াবহ সেই দিনগুলিতে’ কাব্যগ্রন্থ কবি জসীম উদ্দীন এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।