বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Noun and Noun Related

মোট প্রশ্ন৫,৪২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Noun and Noun Related

PrepBank · পাতা ৫০ / ৫৪ · ৪,৯০১৫,০০০ / ৫,৪২৮

৪,৯০১.
Choose the appropriate article.
____ taste of this mango is very sweet.
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা
• Material noun (ex: salt, water ইত্যাদি) এবং Abstract noun (ex: honesty, cruelty ইত্যাদি) এর আগে The বসে না।
- Example: Iron is a useful material.

• কিন্তু material noun/ abstract noun এরপর Of + noun থাকলে তখন এর আগে The ব্যবহার করা হয়।
- Example: The water of this pond is turbid. (ঘোলা)। 

Correct Answer: The taste of this mango is very sweet.

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.
৪,৯০২.
Which one is masculine gender?
  1. Widow
  2. Widower
  3. Witch
  4. Teacher
ব্যাখ্যা

• Widower is a masculine gender.

• Widower: [Masculine Gender]

- English Meaning: A man who has lost his spouse by death and has not married again.
- Bangla Meaning: বিপত্নীক।

- এর Feminine gender হচ্ছে - Widow.

• Widow (Noun, verb)
- English Meaning: A woman who has lost her spouse by death and has not married again.
- Bangla Meaning: বিধবা।

অন্যদিকে,
গ) Witch (ডাইনি; (লাক্ষণিক) মোহিনী নারী) হলো-  Feminine gender.
- এর Masculine gender হচ্ছে - Wizard.

ঘ) Teacher (শিক্ষক) হলো- Common gender.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪,৯০৩.
The plural form of the word 'Apex' is —
  1. Apices
  2. Apicse
  3. Apicess
  4. Apexs
ব্যাখ্যা
• Apex (noun)
- English Meaning: The top or highest part of something. 
- Bangla Meaning: উচ্চতম বিন্দু; শীর্ষবিন্দু: the apex of a triangle; the apex of one’s career/fortunes.
- এর plural form হচ্ছে - Apexes অথবা Apices.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪,৯০৪.
Choose the correct sentence:
  1. We elected him the chairman.
  2. We elected him chairman.
  3. We elected him as chairman.
  4. We elected him to be chairman.
ব্যাখ্যা
The correct answer is - খ) We elected him chairman. 

• Select, elect, appoint, make, nominate, crown-প্রভৃতি verb এর complement-এর আগে the বসে না:
- Inc. We elected him the chairman.
- Cor. We elected him chairman.
- Inc. They selected me the captain.
- Cor. They selected me captain.

• কিন্তু নির্দিষ্ট অর্থে the বসতে পারে:
- We made him the chairman of the meeting.

Other options
ক) We elected him the chairman.
Grammar rule অনুযায়ী এই বাক্যটিতে "the" অপ্রয়োজনীয়।
সাধারণত "chairman" এর আগে article "the" ব্যবহার করা হয় না যখন এটি complement হিসেবে ব্যবহৃত হয়।

 গ) We elected him as chairman.
"Elect" verb-এর পর "as" ব্যবহার grammar অনুযায়ী ভুল।
"Elect + object + as + complement" গঠনটি standard ইংরেজিতে গ্রহণযোগ্য নয়।

ঘ) We elected him to be chairman.
"To be" phrase ব্যবহার না করেও অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা যায়।

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৪,৯০৫.
In the sentence "He is afraid of falling." what is the word "falling"?
  1. Present participle
  2. Gerund
  3. Past participle
  4. Infinitive
ব্যাখ্যা
• Correct Answer: খ) Gerund (used as a noun).

- Gerund হচ্ছে verb + ing এর এমন রূপ যা noun হিসেবে কাজ করে।
- যেমন: Swimming is fun. এখানে Swimming noun, অর্থাৎ gerund.
- He is afraid of falling.
- বাক্যে falling হলো preposition “of” এর object, অর্থাৎ noun হিসেবে কাজ করছে। তাই এটি gerund.

• Other options:
ক) Present participle (used as an adjective)
- Present participle হলো verb-এর এমন রূপ যা -ing দিয়ে শেষ হয় এবং adjective হিসেবে ব্যবহার হয়।
- যেমন: The crying baby → এখানে crying adjective, কারণ এটি baby কে বর্ণনা করছে।
- কিন্তু এখানে falling কোনো noun কে বর্ণনা করছে না, তাই present participle নয়।

গ) Past participle
- Past participle সাধারণত verb-এর অতীত রূপ, যেমন: broken, eaten, done ইত্যাদি।
-Past participle কখনোই -ing দিয়ে শেষ হয় না।
- তাই falling past participle নয়।

ঘ) Infinitive
- Infinitive হলো verb-এর “to + base form” রূপ, যেমন: to run, to eat, to play।
- এখানে falling এর আগে “to” নেই, তাই এটি infinitive নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪,৯০৬.
The word 'Flattery' is-
  1. Verb
  2. Noun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা

• The word 'Flattery' is- Noun.

• Flattery (noun)
- English Meaning: the act or practice of flattering; insincere or excessive praise.
- Bangla Meaning: (plural flatteries) স্তাবকতা; চাটু; তোষামোদ; স্তুতিবাক্য; স্তোকবাক্য; মিষ্টি কথা।

- Example: She was not to be deceived by her flatteries.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪,৯০৭.
Which of the following words has no masculine gender?
  1. ক) Actress
  2. খ) Queen
  3. গ) Nurse
  4. ঘ) Maid
ব্যাখ্যা
Feminine gender - Meaning - Masculine gender
Actress - অভিনেত্রী - Actor
Queen - রাণী - King
Nurse - সেবিকা
Lass - বালিকা - Lad
৪,৯০৮.
Which one is a compound noun?
  1. ক) Holiday
  2. খ) Comprehension
  3. গ) Lunchtime
  4. ঘ) Entertainment
ব্যাখ্যা
• Lunchtime is a compound noun.
-  যা Lunch (দুপুরের খাবার; মধ্যাহ্নভোজে)এবং Time ( অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব দিন; কাল) এ দুটি noun নিয়ে গঠিত।

• Compound Nouns:
- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

There are three forms for compound nouns:
1. open or spaced - space between words (tennis shoe)
2. hyphenated - hyphen between words (six-pack)
3. closed or solid - no space or hyphen between words (bedroom)
৪,৯০৯.
Criminals are of ____ character.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• সমজাতীয় কিছু (the same, the certain) ইত্যাদি অর্থ প্রকাশ করতে singular common noun এর পূর্বে a/an বসে।

Example: 
- Birds of a feather flock together.
- Criminals are of a (the same) character.
- There lived a farmer.

Complete sentence: Criminals are of a character.
 
৪,৯১০.
I saw______ one-eyed person. শূন্যস্থানে কী বসবে?
  1. a
  2. an
  3. the
  4. no arfticle
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel ‘O’ এর উচ্চারণ ওয়া (wa)-এর মতো হলে সেখানে an না বসে a বসবে।
- যেমন: I saw a one-eyed person. 
৪,৯১১.
The word 'Enemy' is -
  1. Masculine gender
  2. Feminine gender
  3. Common gender
  4. Neuter gender
ব্যাখ্যা
• Enemy: 
English meaning: a person who hates or opposes another person and tries to harm them or stop them from doing something.
Bangla meaning: শত্রু।

• কিছু শব্দ আছে যেগুলো স্ত্রী-পুরুষ উভয় ক্ষেত্রে প্রয়োগ করা যায় বলে এদের common gender বলে।
যেমন: enemy, fowl, friend, orphan etc.
৪,৯১২.
Identify the feminine one.
  1. Hart
  2. Colt
  3. Stag
  4. Nun
ব্যাখ্যা
• Nun:
Meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী।
Masculine form: Monk, Friar.

Options,
• Hart হচ্ছে masculine gender (পুরুষ হরিণ)।
- এর feminine gender হবে Roe.

• Colt (অশ্বশাবক) - Masculine gender
এর feminine gender Filly (বাচ্চা ঘোটকী)

• Stag (পুরুষ হরিণ) - Hind (মাদি হরিণ; হরিণী)।
৪,৯১৩.
The word 'Equipment' is a/an _______ noun.
  1. ক) Countable
  2. খ) Uncountable
  3. গ) Common
  4. ঘ) Collective
ব্যাখ্যা

• 'Equipment' শব্দটি একটি Uncountable noun.
• আরও কিছু Uncountable noun হলোঃ
- Equipment,
- Furniture,
- Fun,
- Food,
- Advice,
- Anger,
- Accommodation,
- Air,
- Hair,
- Hatred,
- Homework,
- Information,
- Ink,
- Money,
- Music,
- Machinery,
- Mail,
- Milk,
- Soap,
- Scenery,
- Sugar,
- Space,
- Sunshine,
- Sunlight,
- Work,
- Weather,
- Wind,
- News,
- Poetry,
- Poverty,
- Permission,
- Progress,
- Expenditure,
- Traffic,
- Time,
- Bread,
- Damage,
- Violence,
- Courage,
- Luggage,
- Leisure,
- Laughter ইত্যাদি।

৪,৯১৪.
One of the cars in the parking lot _____ a flat tire.
  1. has with
  2. has
  3. are with
  4. are
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।

- তাই বাক্যটিতে one of the এরপর plural noun cars হয়েছে এবং singular form হিসেবে verb হবে has.
• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - One of the cars in the parking lot has a flat tire.
৪,৯১৫.
'Each student must bring their own materials.'
Find the determiner in the sentence.
  1. student
  2. each
  3. bring
  4. materials
ব্যাখ্যা
• ‘Each’ এখানে একটি Determiner.

• Determiner:
- Determiner হলো এমন একটি শব্দ যা নাম (noun) বা সর্বনাম (pronoun)-এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা, বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে ‘Each’ শব্দটি ‘student’ (নামপদ)-এর আগে বসে প্রতিটি ছাত্রকে পৃথকভাবে নির্দেশ করছে।
- সুতরাং ‘Each’ হচ্ছে Determiner.

অন্য অপশনগুলো-
student: এটি একটি (noun), কিন্তু এটি Determiner নয়।
bring: এটি একটি (verb).
materials: এটি একটি (noun).
৪,৯১৬.
She had a go at cooking the new dish. What parts of speech is "go"?
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
ব্যাখ্যা
• The Correct answer is - Noun.
- Article এবং Preposition এ মধ্যে কোন শব্দ থাকলে সেটি সাধারণত Noun হিসেবে ব্যবহার করা হয়।
- Sentence টিতে "go" শব্দটি Noun. কারণ এর আগে Article (a)Preposition (at) আছে।
- এটি Verb (had) এর Object হিসেবে ব্যবহার করা হয়েছে।  

• Go (Noun, Adjective & Verb)
- English meaning: To move or travel from one place to another.
- Bangla meaning: এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া।

Synonym: Move, Depart, Exit.
Antonym: Arrive, Stay, Remain.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
৪,৯১৭.
"Diamond is a precious metal." Which class of noun 'Diamond' is?
  1. Abstract
  2. Collective
  3. Material
  4. Common
ব্যাখ্যা
• Materiel noun: 
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

- Diamond (হীরা), Gold (সোনা) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

Materiel noun এর আরো কিছু উদাহরণ: 
- Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

• Material noun এর পর singular verb ব্যবহৃত হয়ে থাকে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪,৯১৮.
Identify the part of speech of “Aggregate.”
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. All of the above
ব্যাখ্যা

→ Correct Answer: ঘ) All of the above

• Aggregate: (noun) (Adjective) (Verb)
- English Meaning: Something formed by adding together several amounts or things; total.
- Bangla Meaning: (১) সমষ্টি; সমাহার; সমূহ; যোগফল। সব মিলিয়ে; সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে। (২) কংক্রিট তৈরি করার জন্য সিমেন্টের সঙ্গে মিশ্রিত উপাদানসমূহ।

Synonyms: Total (সর্বমোট সম্পূর্ণ), Accumulation (সঞ্চয়ন; পুঞ্জীভবন), Sum (যোগফল; সমষ্টি), Mass (জনসাধারণ, জনগণ), Combine (সংযুক্ত করা বা মিলিত হওয়া)।
Antonyms: Net (অবশিষ্ট), Uncombined (সংযুক্ত নয় এমন), Individual (ব্যক্তি), Part (অংশ), Particular (নির্দিষ্ট)।

Other Forms:
- Aggregate (verb): সমষ্টীভূত/সমগ্রীভূত হওয়া বা করা; মোট পরিমাণ হওয়া।
- Aggregation (noun): সমষ্টি; সংগ্রহ; সমাহার; সমষ্টিকরণ।
- Aggregative (adjective): সমষ্টিগত; সমষ্টীভূত।
- Aggregately (adverb): সমষ্টিগতভাবে; সামগ্রিকভাবে।
- Aggregatively (adverb): সমষ্টিগতভাবে।
- Aggregable (adjective)
- Aggregateness (noun)
- Aggregatory (adjective)

Example Sentence:
1. Aggregate demand in the economy is rising steadily.
2. The results were aggregated from different schools.
3. The aggregate of their marks was higher than expected.

Source: Live MCQ Lecture.

৪,৯১৯.
Which is the noun of the word 'false'?
  1. ক) Falsehood
  2. খ) Falsen
  3. গ) Falsify
  4. ঘ) Falsitty
ব্যাখ্যা

False (adjective) ভ্রান্ত; মিথ্যা; প্রতারণামূলক।

Falsehood [noun] [countable noun] মিথ্যা; মিথ্যা বিবরণ; মিথ্যাভাষণ; মিথ্যাকথন।

Falsify (verb transitive) (past tense past participle falsified)
(১) জাল করা; to falsify records.
(২) মিথ্যা বর্ণনা করা; অসত্যভাবে তুলে ধরা: to falsify a story.

Falsity (noun)
(১) [uncountable noun] মিথ্যা; ভ্রান্তি।
(২) [countable noun] (plural falsities) মিথ্যা, প্রতারণামূলক বা বিশ্বাসঘাতকতামূলক কর্ম, আচরণ, বিবৃতি ইত্যাদি।

৪,৯২০.
Choose the singular number from the options.
  1. Radios
  2. Cuckoos
  3. Gymnastics
  4. Folios
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর মধ্যে Gymnastics হচ্ছে singular number.

• কতগুলো Noun দেখতে plural মনে হলেও ব্যবহারে singlular.
Examples: News, Physics, Ethics, Politics, Statistics, Economics, Athletics etc.

Others Option:
- Cuckoos is the plural of 'Cuckoo'.
- Folios is the plural of 'Folio'.
- Radios is the plural of 'Radio'.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
৪,৯২১.
The Longest Mountain range in the World is ______ Andes.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - the.
- Complete sentence: The Longest Mountain range is The Andes.

• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে।
 -যেমনঃ The Himalayas, The Bindhays.
- যেহেতু, The Andes হচ্ছে পর্বতমালার নাম, তাই এর পুর্বে article হিসেবে the বসবে।

• কিন্তু একটি মাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article বসে না। 
- যেমন: Mount Everest একটি মাত্র পর্বতশৃঙ্গ এর নাম তাই এর পুর্বে কোনো article বসবে না।
৪,৯২২.
Dangling participle intended to modify a ____ which is not actually present in the text.
  1. adjective
  2. noun
  3. adverb
  4. verb
ব্যাখ্যা
Dangling participle
a participle (= "-ing" or "-ed" form of a verb) intended to modify (= refer to or describe) a noun that is not in the text, so it seems to modify another noun:
In the sentence "Arriving home, the door was open", the dangling participle makes it sound as though the door has arrived home.

Source: Cambridge Dictionary
৪,৯২৩.
Which of the following always remains singular?
  1. ক) Information
  2. খ) Calf
  3. গ) Agenda
  4. ঘ) Mouse
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Information always remains singular অর্থাৎ এর কোনো plural form হয় না। 
অন্যদিকে,
Calf (বাছুর) এর plural form হচ্ছে calves( বাছুরগুলো)
Agendum এর plural form হচ্ছে Agenda.
Mouse এর plural form হচ্ছে Mice.
৪,৯২৪.
Which one is not an accurate sentence?
  1. ক) Whole Russia realized the loss.
  2. খ) The whole of India realized the loss.
  3. গ) All Russia realized the loss.
  4. ঘ) Eat the whole banana.
ব্যাখ্যা
• Whole Russia realized the loss - is not an accurate sentence.
Whole, the whole of, all: Singular common noun এর আগে the whole. (শুধু whole নয়) বসে।
যেমন:
Inc. Whole Russia realized the loss.
cor. The whole of Russia realized the loss.
or, All Russia realized the loss.

Inc. Eat whole banana.
cor. Eat the whole banana.

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain.
৪,৯২৫.
While roaming in the woods, he saw ______ elephant resting under a big tree.
  1. many
  2. a number of
  3. an
  4. The number of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - an
- Complete sentence: While roaming in the woods, he saw an elephant resting under a big tree.

• এখানে, Elephant বা হাতি singular countable noun হিসেবে ব্যবহৃত হয়েছে এবং vowel word দিয়ে elephant শব্দটি শুরু হয়েছে।
- সাধারণত vowel words দিয়ে শুরু হওয়া শব্দসমূহের পূর্বে an ব্যবহৃত হয় এবং singular বলে an বসছে।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) সাধারণত Many + plural noun + plural verb হয়।
- যেমন: While roaming in the woods, he saw many elephants resting under a big tree.

খ) A number of + plural noun + plural verb হয়।
যেমন: While roaming in the woods, he saw a number of elephants resting under a big tree.

ঘ) The number of+ plural noun + singular verb হয়।
- While roaming in the woods, he saw the number of elephants resting under a big tree.
৪,৯২৬.
I hadn't got my phone with me. Here, 'phone' is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা

I hadn't got my phone with me. Here, 'phone' is - noun.
- ‘phone’ এখানে কোনো জিনিস বা বস্তু নির্দেশ করছে।
- সুতরাং, এখানে ‘phone’ হলো Noun.

• Phone: [noun]
English meaning: a piece of equipment for talking to people who are not in the same place as you.
Bangla meaning: (সংক্ষেপে ও কথ্য) টেলিফোন।

Example:
- I have to make a phone call.
- Can someone answer the phone?
- I hadn't got my phone with me.

Source: Oxford Dictionary.

৪,৯২৭.
Choose the sentence with an abstract noun.
  1. His honesty impressed the judges.
  2. The child plays in the park.
  3. She opened the window.
  4. I bought a new laptop yesterday.
ব্যাখ্যা
• ক) His honesty impressed the judges.

- এখানে 'honesty' (সততা) হলো abstract noun.

• Abstract noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- কিছু Abstract Noun হলো- Honesty, justice, childhood, heroism, breadth, length, youth, slavery, bravery, etc.

অন্য বাক্যগুলোতে:
- The child, the park, the window, the laptop - সবই হলো Common Noun.
৪,৯২৮.
We need as ________ people as possible.
  1. many
  2. much
  3. more 
  4. few
ব্যাখ্যা

Correct answer: many.
Complete sentence: We need as many people as possible.

 • এখানে 'people' হচ্ছে Countable Noun.
- যেসব Noun গণনা করা যায় সেগুলিকে Countable Noun বলে। 
- Countable Noun এর পূর্বে 'many' বসে। 

Other options:
খ) Much" শব্দটি সাধারণত অগণনীয় বা পরিমাণ নির্ধারণ করা যায় এমন বস্তু নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়।
- "people" এখানে গণনা করা যায়, তাই এর পূর্বে "much" এর ব্যবহার সঠিক নয়।

গ) More 
- এটি সাধারণত তুলনার (Comparison) ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- "people" এখানে countable noun হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এর পূর্বে "much" এর ব্যবহার সঠিক নয়।

ঘ) Few
-  যদিও এটি Countable Noun-এর পূর্বে বসে, কিন্তু বাক্যটির অর্থ অনুযায়ী "যত বেশি সম্ভব মানুষ" বোঝাতে 'many' বসে।

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

৪,৯২৯.
He leads ___ most unhappy life.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) all
ব্যাখ্যা
Cambridge Dictionary অনুসারে,
অনেক Adjective ও Adverb এর Superlative degree গঠনের ক্ষেত্রে most এর পূর্বে the বসে।
যেমন: Joanne is the most intelligent person I know.

কিন্তু Most দ্বারা very অর্থ প্রকাশ করলে most এর পূর্বে a বসে।
যেমন: It was a most beautiful morning.

প্রশ্নে দেওয়া বাক্যটি ছিল: He leads __most unhappy life.
এখানে most  প্রকাশ করছে very অর্থ।
সুতরাং, খালিঘরে a বসবে।
৪,৯৩০.
Which of the following words is plural in use?
  1. ক) Premises
  2. খ) Bureau
  3. গ) News
  4. ঘ) Gallows
ব্যাখ্যা
Premises (noun) - plural
Meaning: the land and buildings owned by someone, especially by a company or organization
Example: The company is relocating to new premises.
Source: Cambridge Dictionary
৪,৯৩১.
Either of the two girls will be awarded. Here the word 'either' is a/an-
  1. Adjective
  2. Noun
  3. Pronoun
  4. Adverb
ব্যাখ্যা

- যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্য থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বুঝায় তাকে Distributive pronoun বলে।
- এই বাক্যটিতে Either একটি Distributive pronoun।
- কয়েকটি Distributive pronoun হলোঃ each, every, either, neither ইত্যাদি।

৪,৯৩২.
The noun form of 'broad' is-
  1. ক) broadly
  2. খ) breath
  3. গ) broaden
  4. ঘ) breadth
ব্যাখ্যা
Broad (adjective) - চওড়া; প্রশস্ত।
Broadly (adverb) - বিস্তৃতভাবে।
Breath (noun) - শ্বাসপ্রশ্বাস।
broaden (verb) - বিস্তৃত করা বা হওয়া
Breadth (noun)
- প্রস্থ; পসার; চওড়াই; পরিসর; প্রশস্ততা।

অর্থাৎ, broad এর noun form হচ্ছে - Breadth.

Source: Accessible Dictionary by Bangala Academy
৪,৯৩৩.
The family of four was on a road trip vacation. Here 'family' is a/an -
  1. Collective noun
  2. Common noun
  3. Abstract noun
  4. Proper noun
ব্যাখ্যা
• The family of four was on a road trip vacation. Here 'family' is a - Collective noun.
- সাধারণত collective noun এর পূর্বে সংখ্যা বসিয়ে কিংবা এরপর s/es বসিয়ে plural করে এদেরকে common noun এ পরিণত করা হয়।
- Collective noun এর পূর্বে article বসলেও তা collective noun থাকে, common noun হয় না।

• Collective noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
৪,৯৩৪.
Identify the word which has a different meaning in plural form:
  1. Man
  2. Intention
  3. Sand
  4. Nature
ব্যাখ্যা

Sand যখন singular থাকে তখন এর অর্থ হল বালি। কিন্তু যখন sands লেখা হয় তখন এর অর্থ হয় বালি আচ্ছাদিত এলাকা; এরকম এলাকা সাধারণত মরুভূমি বা সাগরতীরে দেখা যায়।
1. Sand ( noun)
Meaning: a substance that consists of very small grains of rock, found on beaches and in deserts
2. Sands (noun)
Meaning: large flat area of sand near the sea

Source: Cambridge Dictionary and Source: Applied English Grammar and Composition by P C Das

৪,৯৩৫.
Use a Suitable preposition in the gap: Shamima went _____ hunting.
  1. a
  2. on
  3. upon
  4. of
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: Shamima went a hunting.

• বাক্যটিতে went on hunting এর পরিবর্তে a hunting ব্যবহৃত হয়েছে।
- অর্থাৎ, বাক্যটির on অন্য রূপ a তে পরিবর্তিত হয়েছে।
- এমন আরেকটি উদাহরণ হলো o’clock (o = of).
- এ জাতীয় preposition কে disguised preposition বলে।

• Disguised Preposition: যদি preposition এর পরিবর্তে ‘a/o’ ব্যবহৃত হয় তখন তাদেরকে Disguised (ছদ্মবেশি) Preposition বলে।
- সাধারণত on এর পরিবর্তে ‘a’ এবং of এর পরিবর্তে ‘o’ বসে।

৪,৯৩৬.
I don't need to complete task today, _______
  1. do I?
  2. may I?
  3. have I?
  4. won't I?
ব্যাখ্যা
• Tag question এর নিয়মানুযায়ী,

- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।

- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি negative এ আছে, তাই  Tag question  positive/affirmative হবে এবং বাক্যটি present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে  do I হবে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - I don't need to complete the task today, do I?
৪,৯৩৭.
The plural of Cactus is -
  1. Cactusi
  2. Cactuses
  3. Cacti
  4. Both B and C
ব্যাখ্যা

Correct answer: Both B and C.

• Cactus (Noun):
- Bangla Meaning: নাগফণী; ফণিমনসা।
- English Meaning: any of many types of desert plants, usually with sharp spines (= long points) and thick stems for storing water.
- Plural of cactus is 'cactuses', Cactus.
- কিছু ক্ষেত্রে singular ও plural উভয় অর্থেই ব্যবহৃত হয়, তবে এটি প্রমিত plural নয়।

• Singular number এর শেষে "us" থাকলয়ে  Plural করার সময় "us" এর স্থলে "I" বসে অথবা "us +es" বসে।
- Singular → Plural
- Alumnus →  Alumni
- Focus → Foci বা Focuses
- Radius →Radii
- Stimulus→    Stimuli
- Nucleus→ Nuclei
- Cactus → Cacti (বা Cactuses)
- Fungus→ Fungi

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Live MCQ Lecture.

৪,৯৩৮.
Every passenger must show ____ ticket. Choose the appropriate pronoun -
  1. ক) their
  2. খ) his
  3. গ) its
  4. ঘ) your
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে -  Every passenger must show his ticket. 
- Pronoun সবসময় তার পূর্ববর্তী person, number এবং gender কে অনুসরণ করবে। 
- এখানে ‘every passenger’ দ্বারা প্রত্যেক ব্যক্তি অর্থাৎ singular person কে বুঝাচ্ছে, তাই এখানে pronoun ‘his’ বসবে। 

Source: High School English Grammar & Composition by Wren & Martin. 
৪,৯৩৯.
I had a talk with him. Here 'talk' is a/an-
  1. ক) Verb
  2. খ) Noun
  3. গ) Pronoun
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
• ‘Talk’ শব্দটি সাধারণত verb কিন্তু এই বাক্যে এটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে।
- সাধারণত verb এর পূর্বে article বা modifier বসিয়ে সেটিকে noun করা যায়।
- এছাড়া বাক্যের subject এবং object সবসময় noun বা pronoun হয়।
- বাক্যে ‘talk’ শব্দটি object হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই এটি noun.

• Article + Noun- A talk.
- Article + Adjective + Noun- A good talk.
- Article + Adverb + Adjective + Noun- A very good talk.
৪,৯৪০.
Which of the following is an example of distributive pronoun?
  1. ক) Everyone
  2. খ) One
  3. গ) Who
  4. ঘ) Myself
ব্যাখ্যা
Distributive Pronoun:
যে সকল pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথকভাবে বুঝায় তাদেরকে Distributive Pronoun বলে।
যেমন - each, every, either, neither ইত্যাদি।
এই pronoun গুলোকে positive pronoun ও বলে।
৪,৯৪১.
Fill in the blank. Only …….. can be affected by the grammatical category known as ‘number’.
  1. ক) Adverb
  2. খ) Adjective
  3. গ) Noun
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
number দ্বারা কেবল Noun এবং verb প্রভাবিত হয়।
৪,৯৪২.
Which one of the nouns has no singular form?
  1. a) Brethren
  2. b) Oxen
  3. c) Corps
  4. d) Data
ব্যাখ্যা
Corps is a large unit of an army, consisting of two or more divisions.
The word ‘corps’ has no singular form.

Brother = Brethren
Ox/Bull = Oxen
Datum = Data

Source: Oxford Dictionary
৪,৯৪৩.
Which one is singular?
  1. ক) Measles
  2. খ) Mumps
  3. গ) Smallpox
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
বেশিরভাগ রোগের নাম plural হয়। কিন্তু smallpox singular noun.
Measles, Mumps উভয়ই Plural noun.

Source: Applied English Grammar and Composition by P C Das
৪,৯৪৪.
Select the correct masculine-feminine pair.
  1. Victor: Victress
  2. Swain: Swainess
  3. Widower: Widowee
  4. Hart: Buck
ব্যাখ্যা
• The correct masculine-feminine pair is - Victor: Victress.

• Victor (Noun)
- English Meaning: the winner of a game, competition, election, war, etc.
- Bangla Meaning: বিজেতা।

• The feminine form of Victor is Victress (a female victor).

• Other options:
Swain (গ্রাম্য যুবক): এর feminine form হচ্ছে - Nymph.
Widower (বিপত্নীক): এর feminine form হচ্ছে - Widow.
Hart এবং Buck (হরিণ) দুটিই হলো masculine: এর feminine form হচ্ছে যথাক্রমে Roe এবং Doe (হরিণী).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
৪,৯৪৫.
Which kind of noun is 'Audience'?
  1. Abstract noun
  2. Common noun
  3. Collective noun
  4. Proper noun
ব্যাখ্যা
• Noun
- Noun বা বিশেষ্য হচ্ছে কোন কিছুর নাম, যা ব্যক্তি, স্থান, বস্তু, ঘটনা, বা ধারণাকে প্রকাশ করে।

• Collective Noun:
- যে Noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদি অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে Collective Noun বলে।
- এখানে "Audience" দ্বারা দর্শকদের একটি গ্রুপ কে বুঝানো হয়েছে।
- তাই "Audience" হচ্ছে Collective Noun.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৪,৯৪৬.
The plural form of ‘reef’ is -
  1. ক) reeves
  2. খ) reefs
  3. গ) reefes
  4. ঘ) reaves
ব্যাখ্যা

Singular Number এর শেষে f/fe থাকলে f এর পরিবর্তে v বসে এবং তারপর es যোগ করে Plural করতে হয়। যেমন wife → wives
কিন্তু Singular Number এর শেষে যদি ief, if, oof, ff, eef থাকে, তবে Plural করার সময় f এর কোন পরিবর্তন হয় না এবং শুধু s যোগ করে Plural করতে হয়। যেমন- reef → reefs, roof → roofs

৪,৯৪৭.
Which of the following is feminine gender?
  1. ক) host
  2. খ) cock
  3. গ) drake
  4. ঘ) mare
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - mare হচ্ছে feminine gender.
• Mare - ঘোটকী
- এর masculine gender হচ্ছে - Stallion ( ঘোড়া)।

• অন্য অপশন গুলোর মধ্যে - 

• Cock (মোরগ) এর feminine gender Hen (মুরগী)
• Host (নিমন্ত্রাতা; আমন্ত্রয়িতা; আতিথ্যকর্তা; গৃহকর্তা) এর feminine - hostess- (আমন্ত্রয়িত্রী; আতিথ্যকর্ত্রী; গৃহকর্ত্রী)
• Drake (পুরুষ পাতিহাঁস) এর feminine হচ্ছে - Duck - স্ত্রী পাতিহাঁস।
৪,৯৪৮.
Which of the following plural nouns is incorrect?
  1. Brothers-in-law
  2. Women-servants
  3. Step-brothers
  4. Commander in chiefs
ব্যাখ্যা

- Brothers-in-law
- Women-servants
- Step-brothers
শব্দগুলো সঠিক plural form.

- কিন্তু Commander in chief এর সঠিক plural Commanders in chief

৪,৯৪৯.
Liza had given me two ____.
  1. pair of jean
  2. pairs of jean
  3. pair of jeans
  4. pairs of jeans
ব্যাখ্যা
• Pair:
English meaning: two corresponding things designed for use together.
Bangla meaning: জোড়া।
Example: a pair of shoes.
- এর plural form pair এবং pairs দুটিই।

উদাহরণ:
- a pair of gloves/shoes.
- a pair of pants/scissors.
- Each package contains three pairs of socks.

• Jean:
English meaning: a durable twilled cotton cloth used especially for sportswear and work clothes.
Bangla meaning: (সাধারণত মোটা পাকানো সুতার তৈরি কাপড়ের) মজবুত প্যান্ট; জিনস।
Plural: jeans.

আরো খেয়াল করুন,
- যখন only one set of two matching shoes বোঝানো হয় তখন - a pair of jeans.
- যখন more than one set বোঝানো হয় তখন - pairs of jeans.

• "Jeans" হলো plural noun, তাহলে আমরা বলতে পারি "pairs of jeans" যখন বোঝানো হয় more than one.
- "Two pairs of jeans" হলো সঠিক নিয়ম যখন বোঝানো হয় যে Liza gave multiple sets (two) of jeans.

সুতরাং, সঠিক বাক্যটি হবে: Liza had given me two pairs of jeans.

Source: Cambridge Dictionary.
৪,৯৫০.
Which one is common noun______
  1. Truth
  2. Bank
  3. Victory
  4. Length
ব্যাখ্যা
• Bank is a common noun.
→ এখানে, যে কোনো ব্যাংকের সাধারণ নাম বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ব্যাংককে বোঝানো হয় নাই, তাই Bank = Common Noun.

Common Noun: A common noun is one that is common to each member of the class of persons or things.
→ যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
→ The words "teacher," "river," and "table" are common nouns.

অপশন আলোচনা:
→ Truth - Abstract Noun.
→ Victory - Abstract Noun.
→ Length - Abstract Noun.
৪,৯৫১.
Despite facing adversity, the Amazon stood tall, ______ indomitable spirit shining through.
  1. her
  2. his
  3. its
  4. none
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - her.
- Complete sentence: Despite facing adversity, the Amazon stood tall, her indomitable spirit shining through.

• Amazon (noun)
English meaning: a tall, strong, or forceful woman
Bangla meaning: নারী যোদ্ধা, তেজোদ্দীপ্ত দীর্ঘাঙ্গী রমণী - হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ অর্থাৎ এর কোন পুরুষবাচক শব্দ হয় না।

• কতগুলো feminine gender এর কোন masculine form নেই।
- যেমন Amazon, shrew, nurse, virgin, brunette, laundress, blonde, termagant, siren, coquette, flirt, prude, etc.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৪,৯৫২.
The masculine form of 'Goose' is-
  1. Gander
  2. Drake
  3. Doe
  4. Gosling
ব্যাখ্যা

• The masculine form of 'Goose' is Gander.

• Goose (Noun)
- English Meaning: a female goose as distinguished from a gander.
- Bangla Meaning: রাজহংসী।

- Masculine gender: Gander (পুরুষ হাঁস)।

Other Options:
• Drake : পুরুষ পাতিহাঁস, Feminine : Duck (পাতিহাঁস)।
• Doe : স্ত্রী হরিণ, Masculine : Buck (পুরুষ হরিণ)।
• Gosling : হংসছানা, refers to a young goose.
 
Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary.

৪,৯৫৩.
Which of the following words is an odd to the others?
  1. Earl
  2. Colt
  3. Drake
  4. Duck
ব্যাখ্যা
• The correct answer is: Duck.

• Explanation:
- প্রশ্নে বলা হয়েছে কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন।
- এখানে Duck হলো feminine gender;  অপশনের অন্য word গুলো হলো masculine gender.
- তাই সঠিক উত্তর হবে Duck.
- Duck (পাতিঁহাসী) - Female duck.
- Duck - এর masculine gender - হলো Drake.
- Drake (পাতিঁহাস) - Male duck

• Others option:
- Earl/Count- হলো সম্ভ্রান্ত পুরুষ; এর feminine gender হলো - Countess (সম্ভ্রান্ত মহিলা).
- Colt - বাচ্চা ঘোড়া (a young male horse); এর feminine gender হলো - Filly - বাচ্চা ঘোটকী (a young female horse).

- সুতরাং, অপশন অনুযায়ী সঠিক উত্তর হলো Duck।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's by Chowdhury and Hossain, Merriam-Webster Dictionary.
৪,৯৫৪.
The man was a confidence. Here ‘confidence’ is a/an -
  1. ক) Abstract Noun
  2. খ) Proper Noun
  3. গ) Collective Noun
  4. ঘ) Common Noun
ব্যাখ্যা
Confidence শব্দগতভাবে Abstract Noun হলেও, এখানে Confidence দ্বারা Confident person বোঝাচ্ছে।
তাই এখানে এটা Common Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
৪,৯৫৫.
Which one is the plural form of Codex?
  1. Codiecs
  2. Codexes
  3. Codexies
  4. Both A & B
ব্যাখ্যা

• Codex:
English meaning: an ancient book that was written by hand.
Bangla  meaning: প্রাচীন গ্রন্থাদির পাণ্ডুলিপি।

Plural form: Codices/ Codexes.

Source: Cambridge & Accessible Dictionary.

৪,৯৫৬.
There were _______ of people at the pool today.
  1. hundred
  2. hundreds
  3. a hundreds
  4. hundredth
ব্যাখ্যা
বাক্যটি হলো:
"There were _______ of people at the pool today."

এই বাক্যে সঠিক উত্তর "hundreds" হবে।
The complete sentence would be:
There were hundreds of people at the pool today. (আজ পুকুরে শত শত লোক ছিল।)

কারণ,
ইংরেজিতে "hundreds of" বলতে বোঝানো হয় "অনেক শত" বা "অসংখ্য," যা কোনো আনুমানিক সংখ্যার ধারণা দেয়।

অন্য অপশন, 

• "hundred" ব্যবহারের জন্য নির্দিষ্ট সংখ্যা দরকার হয়, যেমন "a hundred" বা "one hundred"।
• "a hundreds" ব্যাকরণগতভাবে ভুল, কারণ "hundreds" এর আগে "a" ব্যবহার করা যায় না।
• "hundredth" একটি ক্রমিক সংখ্যা নির্দেশ করে, যা পজিশন বোঝায় (যেমন একশতম), কিন্তু এখানে আমরা অসংখ্য মানুষের সংখ্যা বোঝাতে চাচ্ছি।

তাই সঠিক উত্তর হবে, "hundreds", যা অসংখ্য মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়।
৪,৯৫৭.
Which of the following words is both a noun and an adjective?
  1. Aesthetic
  2. Aesthetics
  3. Aesthetical
  4. Aesthetically
ব্যাখ্যা
Aesthetic: 
- (adjective) নান্দনিক; কান্ত; সৌন্দর্যতাত্ত্বিক: aesthetic standards.
- (noun) বিশেষ ধরণের নান্দনিক মূল সূত্রাবলী: the aesthetic to which I subscribe.

Other options, 
Aesthetical (adjective) - নান্দনিক; 
Aesthetics (noun) - নন্দনতত্ত্ব; 
Aesthetically (adverb) - নান্দনিকভাবে; নন্দনতত্ত্বের নিরিখে।

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৪,৯৫৮.
Which of the following is always feminine?
  1. Amazon
  2. Knight
  3. Squire
  4. Parson
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Amazon (নারী যোদ্ধা, তেজোদ্দীপ্ত দীর্ঘাঙ্গী রমণী ) is always feminine.
- অর্থাৎ, এর কোনো masculine form নেই।
- কতগুলো feminine gender এর কোন masculine form নেই।
- যেমন Shrew, nurse, virgin, brunette, laundress, blonde, termagant, siren, coquette, flirt, prude etc

• অন্যদিকে, Knight (বীর), Squire (সম্ভ্রান্ত পুরুষ) and Parson (পাদ্রী) are always masculine.
- এরা নিত্য পুরুষ বাচক শব্দ অর্থ্যাৎ এদের স্ত্রীবাচক শব্দ নেই।
৪,৯৫৯.
What is the noun form of the word 'Beneficent'?
  1. ক) Benefice
  2. খ) Beneficence
  3. গ) Beneficiary
  4. ঘ) all of them
ব্যাখ্যা
Beneficent (adjective)

English Meaning: Helping people and doing good acts.
Bangla Meaning: কল্যাণময়।

Other Forms:
- Beneficence [Countable noun] হিতসাধন; মঙ্গলকরণ; বদান্য।
- Benefice (noun) খ্রিষ্টীয় যাজকের জীবনধারণে নিয়মিত অর্থবৃত্তি দিতে দানকৃত সম্পত্তি।
- Beneficed (adjective)
- Beneficial (adjective) লাভজনক; মঙ্গলজনক; হিতকর: The holidays may prove beneficial for the progress of the work.
- Beneficiary [Countable noun](plural beneficiaries) জমিদারের কাছ থেকে প্রজাস্বত্ববলে জমির অধিকার ভোগকারী ব্যক্তি; যাজকবৃত্তিভোগী; দান বা বৃত্তির প্রাপক; কোনো সূত্র হতে উপকারভোগকারী ব্যক্তি: He is a beneficiary of the new law.

Example Sentence: ‘She was beneficent, and passed on a gift to each.’

Source: Live MCQ Lecture.
৪,৯৬০.
___ Honesty of Kamal is known to all.
  1. A
  2. An
  3. The
  4. No article needed
ব্যাখ্যা

• Material noun (ex: salt, water ইত্যাদি) এবং Abstract noun (ex: honesty, crueity ইত্যাদি) এর আগে The বসে না।
Example: Iron is a useful material.

• কিন্তু material noun / abstract noun এরপর Of + noun থাকলে তখন এর আগে The ব্যবহার করা হয়।
Example: The water of this pond is turbid. (ঘোলা)। 

Complete sentence: The honesty of Kamal is known to all.

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.

৪,৯৬১.
He was _____ honorary Magistrate.
  1. a
  2. an
  3. the
  4. one
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- কিন্তু h যদি অনুচ্চারিত থাকে এবং পরবর্তী Vowel এর উচ্চারণ মূখ্য থাকে, তাহলে তার পূর্বে a না বসে an বসে। 
- Honorary শব্দটির উচ্চারণ অনারারি, এর অর্থ অবৈতনিক।
- তাই এখানে an বসবে।
- Complete sentence: He was an honorary Magistrate.
৪,৯৬২.
Give the noun form of the word 'compel'.
  1. ক) Compelling
  2. খ) Compelled
  3. গ) Compulsion
  4. ঘ) Compulsive
ব্যাখ্যা
- 'Compel' is a verb. It means to force or oblige (someone) to do something.
- The corresponding noun form is 'compulsion'.
- It means the action or state of forcing or being forced to do something; constraint.
- It is an abstract noun.
৪,৯৬৩.
What is the plural form of the word 'Dogma"?
  1. Dogmatae
  2. Dogmae
  3. Dogmata
  4. Dogmaes
ব্যাখ্যা
• Dogma (Noun)
English Meaning: Something held as an established opinion.
Bangla Meaning: অন্ধবিশ্বাস বা গোঁড়া মতবাদ; ধর্মমত।
- এর দুইটি plural form হয় -
1. Dogmas এবং Dogmata

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৪,৯৬৪.
The word 'Friar' is -
  1. Masculine gender
  2. Feminine gender
  3. Common gender
  4. Neuter gender
ব্যাখ্যা
• Monk or Friar: [masculine gender]
- এর feminine gender হবে Nun.

• Friar:
Meaning: a man belonging to one of several Roman Catholic religious groups, whose members often promise to stay poor.
Bangla meaning: ধর্মসংঘবিশেষের সদস্য; খ্রিস্টান ভিক্ষু।

Source: Cambridge Dictionary.
৪,৯৬৫.
Which one is the common gender?
  1. Nun
  2. Genetrix
  3. Pilot
  4. Doe
ব্যাখ্যা

• The correct answer is- গ) Pilot.

• Pilot (noun)
- English Meaning: a person who operates the flying controls of an aircraft.
- Bangla Meaning: বিমানচালক।

• Pilot → common gender (can be male or female).

অন্যদিকে,
• Nun (feminine gender):
- Bangla meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী।
- এর masculine gender হলো- Monk/Friar (সন্ন্যাসী)।

- Genetrix (feminine gender):
- Biological mother.
- এর masculine gender হলো- Genitor: Biological father.

• Doe (feminine gender):
- Bangla meaning: মৃগী; স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ।
- এর masculine gender হলো- Buck (পুরুষ হরিণ)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৪,৯৬৬.
He started hesitating thinking about the consequences. Here, ‘hesitating’ is a-
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Verbal Noun
ব্যাখ্যা
বাক্যটির বাংলা অর্থ - পরিণতি চিন্তা করে সে ইতস্তত করা শুরু করল।
Hesitating এখানে started -verb এর Object হয়েছে।
তাই এটা  এখানে Noun হয়েছে। আর verb+ing যদি Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
৪,৯৬৭.
Which of the following noun is plural in form?
  1. ক) syllabus
  2. খ) ultimatum
  3. গ) formulae
  4. ঘ) radius
ব্যাখ্যা
ল্যাটিন কিছু শব্দের ক্ষেত্রে Double plural হয়। যেমন -
Formula = Formulas / Formulae
Focus = Focuses / Foci
Syllabus = Syllabuses / Syllabi
Ultimatum = Ultimatums / Ultimata
Radius = Radiuses / Radii.
৪,৯৬৮.
I ________ my chores before the guests arrive.
  1. will complete
  2. will have completed
  3. will be completed
  4. will completed
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - will have completed
- Complete sentence: I will have completed my chores before the guests arrive.

• কারণ নিয়মানুযায়ী, 
 • Future perfect + before + present indefinite হয়।
- যেমন - I will have submitted my assignment before the deadline ends.
- প্রদত্ত বাক্যে, before এর পূর্বের, clause টি  Future perfect tense এ রয়েছে, তাই before যুক্ত clause টিতেresent indefinite tense হয়ছে।

• অথবা - Present indefinite + before + present indefinite হয়।
- যেমন - I submit my assignment before the deadline ends.
- প্রদত্ত বাক্যে, before এর পূর্বের, clause টি   Present indefinite tense এ রয়েছে, তাই before যুক্ত clause টিতে Present indefinite tense হয়ছে।

• আরো দুটি উদাহরণ - 
1. He will have completed the task before you come.
2. He completes the task before you come.
৪,৯৬৯.
Choose the incorrect sentence.
  1. The Mount Everest is the highest mountain in the world.
  2. The Himalayas are famous for their breathtaking views.
  3. The Padma flows through Bangladesh.
  4. Orin went to Central Park.
ব্যাখ্যা

Incorrect sentence - The Mount Everest is the highest mountain in the world.

• একটি পর্বতের নামের আগে কোন Article বসে না, কিন্তু পর্বতমালার নামের আগে The বসে।
- এখানে একটি পর্বত বোঝানো হয়েছে, তাই কোন Article বসবে না।

• তাই সঠিক উত্তর 'The Mount Everest is the highest mountain in the world.', এর আগে Article বসবে না।

Options,

খ) Correct sentence: The Himalayas are famous for their breathtaking views.
 - পর্বতমালার নামের আগে The বসে।

গ) Correct sentence: The Padma flows through Bangladesh.
- নদীর নামের আগে Article The হয়।

ঘ) Correct sentence: Orin went to Central Park.
- Park বা Street(রাস্তা) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।

৪,৯৭০.
Which one is plural?
  1. ক) Expenditure
  2. খ) Alms
  3. গ) Gallows
  4. ঘ) Innings
ব্যাখ্যা
কতগুলো noun আছে যেগুলো শুধু plural হয়। যেমন, alms, amends, annals, ashes, belongings, bowels/entrails, environs, fetters, thanks, vitals, savings, eaves ইত্যাদি ।
৪,৯৭১.
Hasan has read most of the ____ of Shakespeare.
  1. poem
  2. play
  3. drama
  4. works
ব্যাখ্যা
• 'Most of' (অধিকাংশ) এর পরের Noun/ Pronoun - Plural হয়ে থাকে।
- এখানে Works ছাড়া বাকি শব্দগুলো Singular.
- তাই সঠিক উত্তর ঘ) works.

• Cambridge Dictionary-তে দেওয়া Most এর দুটো উদাহরণের দিকে লক্ষ করি -
- Most of the information was useful.
- He’d made most of the desserts himself.

• এখান থেকে বুঝা যায় যে হয় most of the এর পরে uncountable noun অথবা plural noun হবে।
- প্রশ্নোল্লিখিত বাক্যে poem, play, drama এ সবগুলো singular noun.
- তাই শেক্সপিয়ারের সমস্ত কাজ বুঝাতে শূন্যস্থানে plural ‘works’ ব্যবহৃত হবে।

Complete sentence: Hasan has read most of the works of Shakespeare. 
৪,৯৭২.
Which one is a compound noun?
  1. Entertainment
  2. Rainfall
  3. Comprehension
  4. Friday
ব্যাখ্যা
♦ Compound Nouns:
- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

• There are three main types of compound nouns:

1. open or spaced - space between words (Cricket bat)
2. hyphenated - hyphen between words (By-product)
3. closed or solid - no space or hyphen between words (Rainfall)
৪,৯৭৩.
Find out the sentence which has no error.
  1. They left their luggages at the airport.
  2. A lot of informations was missing.
  3. The customer handed over a one hundred rupees note to the shopkeeper.
  4. The circumstances of the theft of the painting were not known.
ব্যাখ্যা

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - The circumstances of the theft of the painting were not known.
 - Circumstances সর্বদা Plural হিসেবে ব্যবহৃত হয়।
- এর কোন Singular Form নেই।
- তাই এর পর Verb-ও Plural হবে।
- সে হিসেবে এই বাক্যে were এর ব্যবহার সঠিক।

অন্য অপশনগুলোর মধ্যে -
ক) বাক্যে  luggages এর ব্যবহার ভুল।
-  Furniture, scenery, luggage, information এবং advice ইত্যাদির গঠন সবসময় Singular হয় এবং এদের পর Singular Verb ব্যবহৃত হয়।
- বাক্যেটির সঠিক রূপ হচ্ছে - They left their luggage at the airport.

খ) একই ভাবে, খ) বাক্যটিতে informations এর স্থলে information হলে বাক্যটি সঠিক হবে।
- সঠিক বাক্যটি: A lot of information was missing.

গ) বাক্যটি a one hundred থাকায় এরপর rupees এর স্থলে rupee বসলে বাক্যটি সঠিক হবে।
সঠিক বাক্যটি হচ্ছে - The customer handed over a one hundred rupee note to the shopkeeper.

৪,৯৭৪.
Which gender is the word 'spouse'?
  1. Masculine
  2. Feminine
  3. Common
  4. Neuter
ব্যাখ্যা
• Common gender:
- কিছু শব্দ আছে যেগুলো স্ত্রী-পুরুষ উভয় ক্ষেত্রে প্রয়োগ করা যায় বলে এদের common gender বলে।

• Spouse:
English meaning: a person's husband or wife.
Bangla meaning: স্বামী বা স্ত্রী।

• যেহেতু এই শব্দটি দ্বারা স্বামী ও স্ত্রী উভয়কেই বুঝায় তাই এটি একটি common gender.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৪,৯৭৫.
The word 'Harangue' is -
  1. Only Noun
  2. Verb + Noun
  3. Verb + Adjective
  4. Noun + Adjective
ব্যাখ্যা
Harangue (noun) (verb)
English Meaning: A long and angry speech or piece of writing in which you criticize someone or something or try to persuade someone that you are right.
Bangla Meaning: লম্বা-চওড়া (এবং প্রায়ই তিরস্কারপূর্ণ) বক্তৃতা; লম্বা-চওড়া কথা।

Synonyms:
- Lecture (বক্তৃতা), Tirade (দীর্ঘ, ক্রোধোদ্দীপ্ত বা তিরস্কারপূর্ণ বক্তৃতা), Criticism (সমালোচনা), Ranting (তিরষ্কার করা), Censure (নিন্দা করা)।
Antonyms: 
- Panegyric (স্তুতি; প্রশস্তিগাথা), Eulogy (প্রশংসাব্যঞ্জক), Laudation (স্তুতিগাঁথা), Accolade (সম্মানসূচক স্তুতি), Tribute (শ্রদ্ধাঞ্জলি)।

Other Forms:
• Harangue - (verb transitive), (verb intransitive) (কাউকে উদ্দেশ্য করে) এরকম বক্তৃতা দেওয়া।

Example Sentence: 
1. The team was given the usual half-time harangue by the manager.
2. The priest took 30 minutes to deliver his harangue on timeliness.

Source: Live MCQ Lecture.
৪,৯৭৬.
On our journey through Russia, we visited ____ Lake Baikal and hiked the Great Baikal Trail.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা
• Complete sentence: On our journey through Russia, we visited Lake Baikal and hiked the Great Baikal Trail.

• Article এর নিয়মানুযায়ী,
- হ্রদের নামের পূর্বে the বসে না।
- যেমন: Lake Superior, Lake Baikal, Lake Caspian, etc.

• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন:
1. Indefinite: A, An
2. Definite: The.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৪,৯৭৭.
The doctor took the round in the hospital. Here ''round'' is a/an -
  1. adjective
  2. noun
  3. verb
  4. pronoun
ব্যাখ্যা
• সে সকল word দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী, জায়গা, পদার্থ, কোনো কিছুর অবস্থা বা গুণের নাম বোঝায়, তাকে Noun বলে। 
• এখানে, নিয়মিত কোনো কাজ তদারকির উদ্দেশ্যে পরিদর্শন করা বুঝাতে round ব্যবহৃত হয়।
• round এখানে noun-এর ন্যায় কাজ করে।
• এছাড়া noun-এর পরে preposition ও আগে the থাকায় বুঝা যায় এটি একটি noun.

"The doctor took the round in the hospital." Here ''round'' is a/an- noun.

Source: Applied English Grammar and Composition by P C Das.
৪,৯৭৮.
'Slave' শব্দটির Abstract Noun হবে __
  1. ক) Slavery
  2. খ) Slave
  3. গ) Slaverer
  4. ঘ) Slaves
ব্যাখ্যা
• Slave 
English Meaning: a person who is forced to work for and obey another and is considered to be their property; an enslaved person.
Bangla Meaning: ক্রীতদাস; কেনা গোলাম।
- এর Abstract noun হচ্ছে - Slavery (দাসত্ব)

• Abstract Noun: 
- Abstract Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
- Slavery দ্বারা দাসত্ব বা ক্রীতদাসের অবস্থা বোঝায় তাই এটি - Abstract Noun.
৪,৯৭৯.
The opposite gender of 'Friar' is-
  1. Mare
  2. Monk
  3. Nun
  4. Niece
ব্যাখ্যা

• The opposite gender of 'Friar' is- Nun.

• Friar/Monk (Noun) [Masculine gender]
- English Meaning: a member of a religious group of men who often work as teachers.
- Bangla Meaning: সন্ন্যাসী; ধর্মসংঘবিশেষের সদস্য; খ্রিস্টান ভিক্ষু।

• Nun (Noun) [Feminine gender] - সন্ন্যাসীনি; তপস্বিনী।

• অন্যদিকে,
- Mare (ঘোটকী) - Feminine gender, -এর masculine gender হচ্ছে Horse (ঘোটক).

- Niece (ভাগ্নী; বোনঝি; ভাইঝি) - Feminine gender,-এর masculine gender হচ্ছে Nephew (ভ্রাতুষ্পুত্র বা ভাগিনেয়).

Source:
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Accessible Dictionary by Bangla Academy.

৪,৯৮০.
____ Do you spell your surname?
  1. ক) Why
  2. খ) Where
  3. গ) Which
  4. ঘ) How
ব্যাখ্যা
• How বসিয়ে বাক্যটি অর্থপূর্ন হয়।
- বাক্যটির অর্থ: তুমি কীভাবে তোমার ডাকনাম বানান কর?

অন্য Interrogative Pronoun গুলো শূন্য স্থানের জন্য প্রযোজ্য নয়।
৪,৯৮১.
The feminine gender of 'Friar' is -
  1. Nun
  2. Stallion
  3. Mare
  4. None of the above
ব্যাখ্যা
♦ Monk or Friar: masculine gender.
- এর feminine gender হবে Nun.

• Options,
- Horse or Stallion হচ্ছে masculine gender.
- এর feminine gender হবে Mare.
৪,৯৮২.
Which word functions as a demonstrative determiner?
  1. Her
  2. These
  3. A lot of
  4. Few
ব্যাখ্যা

Determiner
- এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

নিম্নে Determiner এর তালিকা দেওয়া হলো:
Articles:
- a, an, the.

Demonstratives:
- this, that, these, those.

Possessives:
- my, your, his, her, its, our, their, Jahangir's.

Quantifiers:
- some, any, much, many, a lot of, a little, little, a few, few, enough, several, plenty of, all, both, no, each, every, either, neither, more, less, most, a lot of, lots of, plenty of, etc.

Numbers:
- one, two, three, four, five, six (etc.)

General Ordinals:
- Last, next, other, the other, etc.

Interrogative Determiners:
- which, what, whose.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪,৯৮৩.
Of the two girls, Sabina is ______ more intelligent.
  1. the
  2. an
  3. a
  4. zero article
ব্যাখ্যা
সাধারণত Comparative Degree এর পূর্বে the বসে না।
কিন্তু of the two উল্লেখ থাকলে Comparative Degree এর পূর্বে the বসে।
৪,৯৮৪.
The noun form of ‘resume’ is –
  1. ক) resumption
  2. খ) resume
  3. গ) resumtion
  4. ঘ) resumation
ব্যাখ্যা
resume (পুনরায় শুরু করা) এর noun form হচ্ছে resumption (পুনরায় শুরু).
৪,৯৮৫.
What is the plural of Wolf?
  1. Wolf
  2. Wolfs
  3. Wolves
  4. Wolfes
ব্যাখ্যা

• Wolf:
Meaning: নেকড়ে।
- Wolf - এর Plural form হচ্ছে Wolves. 

• Noun এর শেষে f বা fe থাকলে f বা fe এর স্থানে ves যোগ করে Plural হয়। 
- উদাহরণ: Calf - Calves, Half - Halves, Knife - Knives, Loaf - Loaves etc. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das. 

৪,৯৮৬.
The female equivalent of a "Billy-goat" -
  1. Nanny-goat
  2. Lad-goat
  3. Cat-goat
  4. Roe-goat
ব্যাখ্যা
• Billy-goat:
English meaning: a male goat.
Bangla meaning: পুং ছাগল; পাঁঠা।

Feminine form: Nanny-goat. 
Bangla meaning: বকরি; ছাগি।

Source: Cambridge & Accessible Dictionary.
৪,৯৮৭.
Beneath the silver moon, the roebuck stood still, as if carved from the essence of twilight itself.
Here, 'roebuck' is a -
  1. Masculine gender
  2. Feminine gender
  3. Neutral gender
  4. Neuter gender
ব্যাখ্যা
• Beneath the silver moon, the roebuck stood still, as if carved from the essence of twilight itself.
- Here, 'Roebuck' is a - Masculine gender.

• Roebuck (পুরুষজাতীয় ক্ষুদ্র হরিণ) হচ্ছে masculine gender.
- এর feminine gender হচ্ছে - Doe (স্ত্রীজাতীয় হরিণ অথবা খরগোশ)।

• Gender চার প্রকার।
- যথা,
- Masculine gender (পুং লিঙ্গ)।
- Feminine gender (স্ত্রী লিঙ্গ)।
- Common/Neutral gender (উভয় লিঙ্গ/লিঙ্গ নিরপেক্ষ)।
- Neuter gender (ক্লীব লিঙ্গ)।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪,৯৮৮.
Community leaders have called for calm. The underlined part is -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Verb
ব্যাখ্যা
• Community leaders have called for calm. The underlined part is - Noun.

• Calm: [noun]
Meaning: a quiet or peaceful period or situation.
Bangla meaning: a calm যখন সবকিছু শান্ত থাকে; প্রশান্তি।

Example: 
- The police appealed for calm.
- Community leaders have called for calm.

Source: Cambridge, Oxford & Accessible Dictionary.
৪,৯৮৯.
Questions 1-12 : Read each sentence to find out whether there is any grammatical error or idiomatic error in it. If there is no error, choose ‘No error’.
It was him who came running into the classroom with the news.
  1. ক) him
  2. খ) who
  3. গ) into the classroom
  4. ঘ) with the news
  5. ঙ) no error
ব্যাখ্যা
Here, “him” should be “he”. Use subject pronouns after the verb be.
৪,৯৯০.
In which of the following sentence ‘no’ is used as a noun?
  1. He is no more.
  2. I will not take a no.
  3. It is no joke.
  4. None of the above.
ব্যাখ্যা

Correct answer: I will not take a no.
- এই বাক্যে 'no' শব্দটি একটি Noun হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ এখানে 'no'-এর আগে 'a' (Article) বসেছে।
- আর বাক্যে Article এর পরে শব্দটি এককভাবে ব্যবহৃত হয়েছে বলে এটি একটি Noun.

• No (noun)
- English meaning: an act or instance of refusing or denying by the use of the word no: denial.
- Bangla meaning: অস্বীকৃতি; প্রত্যাখ্যান; না।

Other options:
ক) He is no more.
- এখানে 'no' শব্দটি Adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ এটি 'more' (Adverb) কে Modify করছে।

গ) It is no joke.
- এই বাক্যে 'no' শব্দটি একটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে। কারণ এটি "Noun" joke কে Modify করছে।

Source: 
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
2. Live MCQ Lecture.

৪,৯৯১.
A breakfast of milk and apples do not appeal to all of the members of our family. 
  1. ক) breakfast
  2. খ) of
  3. গ) do not
  4. ঘ) members
ব্যাখ্যা
Correct Sentence:  A breakfast of milk and apples does not appeal to all of the members of our family. 

A breakfast হচ্ছে singular, সেইজন্য verb হবে singular, এই কারণে do not এর স্থলে হবে does not.
৪,৯৯২.
The mother rose in her and ____ made her take the baby in her lap.
  1. ক) it
  2. খ) she
  3. গ) its
  4. ঘ) they
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে the mother অর্থ মাতৃত্ব যেটি একটি ধারণা প্রকাশ করছে। আর ধারণা প্রকাশ করতে it ব্যবহৃত হয়।
৪,৯৯৩.
Many men and women aspire to _____ presidency.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
• সঠিক উত্তর - no article.
• Presidency অর্থ  রাষ্ট্রপ্রধান বা সভাপতির কার্যকাল; অধ্যক্ষতা; সভাপতিত্ব।
- এটি একটি Abstract noun.
- শব্দটির কোন physical existence নেই ।  
- এছাড়াও, এটি অবস্তুগত ধারনা বা গুনকে নির্দেশ করে।
- এবং abstract nouns এর আগে article ব্যবহার হয় না।
৪,৯৯৪.
Mr. Jamal is ___________ M.P.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Complete Sentence: Mr. Jamal is an M.P.

- Consonant  দিয়ে শুরু হলেও উচ্চারণ যদি হয় Vowel এর মত, তাহলে a না হয়ে an হয়। 
- যেমন- an hour, an heir, an honest man, an M.A., an M.P. and an L.L.B. etc.

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain.
৪,৯৯৫.
The word 'Goods' is -
  1. ক) a noun
  2. খ) an adjective
  3. গ) an adverb
  4. ঘ) Both ক) & খ)
ব্যাখ্যা
Goods অর্থ - পণ্যদ্রব্য, আসবাবপত্র।
এটি Noun.

অন্যদিকে, Good অর্থ - ভালো। যা adjective হিসেবে ব্যবহৃত হয়।

Source: Accessible Dictionary 
৪,৯৯৬.
Identify the correct sentence.
  1. ক) One of the problem is extremely easy to solve.
  2. খ) One of the problems is extremely easy to solve.
  3. গ) One of the problems are extremely easy to solve.
  4. ঘ) One of the problem are extremely easy to solve.
ব্যাখ্যা
• One of এর পরে noun plural হয় ও verb singular হয়।
- Structure: one of + plural noun + singular verb
তাই নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হবে-  One of the problems is extremely easy to solve.
Example:
- One of my friends is a politician.
- One of my friends is a lawyer.
- One of my friends is an engineer.
- One of the most beautiful girls has come.
- One of the problems is extremely easy to solve.
৪,৯৯৭.
On the hillside grazed a stag, a boar, a sow, and a mare in quiet companionship.
Identify the pair of masculine gender.
  1. stag, boar
  2. boar, sow
  3. sow, mare
  4. mare, boar
ব্যাখ্যা

• On the hillside grazed a stag, a boar, a sow, and a mare in quiet companionship.
- The pair of masculine gender is - stag, boar.

• Stag [masculine gender] - পুরুষ হরিণ।
- এর feminine gender হলো- Hind.

- Mare (ঘোটকী)- Feminine gender.
- এর masculine gender হচ্ছে Horse (ঘোটক)।

- Sow [feminine form] - (পূর্ণবয়স্ক শূকরী).
- Boar (বন্য মর্দা শূকর) হচ্ছে Sow -এর masculine gender.

৪,৯৯৮.
This is ____ idiotic conversation altogether.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) Zero article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- তাই প্রদত্ত sentence এ 'an' বসবে। 
Complete Sentence: This is an idiotic conversation altogether.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৪,৯৯৯.
He is ____ university student. Fill in the blanks with correct article.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- 'a,e,i,o,u'এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
- কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel  এর মত না হলে এদের পূর্বে  a বসে।
কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।

• প্রশ্নে উল্লেখিত university শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ 'ইউ' এর মতন হওয়াতে এর পুর্বে article 'a' হিসাবে বসবে।
- Complete sentence: He is a university student.
৫,০০০.
There is some cause for anxiety. Here 'anxiety' is -
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) verb
  4. ঘ) noun
ব্যাখ্যা
Preposition এর object হিসেবে একটি মাত্র শব্দ থাকলে সেটি noun হবে। উপরের বাক্যে preposition 'for' এর পর একটি শব্দ 'anxiety' রয়েছে। তাই এটি একটি noun.