বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Noun and Noun Related

মোট প্রশ্ন৫,৪২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Noun and Noun Related

PrepBank · পাতা ২৯ / ৫৪ · ২,৮০১২,৯০০ / ৫,৪২৮

২,৮০১.
Find the singular number.
  1. Media
  2. Phenomena
  3. Criteria
  4. Curriculum
ব্যাখ্যা
Curriculum: 
English Meaning - All the courses given in a school, college, etc., or a particular course of study in one subject. 
Bangla Meaning - পাঠ্যসূচি; পাঠক্রম।
- এর Plural form হচ্ছে Curricula, Curriculums. 

বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো: 
Singular → Plural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums;
Oasis → Oases;
Radius → Radii;

Medium → Media;
Formula → Formulas;
Focus → Focuses / Foci;
Crisis → Crises;
Curriculum → Curricula/ Curriculums;

Analysis → Analyses;
Agendum → Agenda;
Ultimatum → Ultimata / Ultimatums;
Criterion → Criteria;
Ovum → Ova;
Index → Indexes (in books), Indices (in mathematics).

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
২,৮০২.
Pick out the plural form of 'Genus'.
  1. Genusus
  2. Genus
  3. Geni
  4. Genera
ব্যাখ্যা
• Genus (singular)
- English Meaning: A group of animals or plants, more closely related than a family, but less similar than a species.
- Bangla Meaning: গণ।
- এর plural form হবে Genera অথবা Genuses.

• এই রকম আরো গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ হল -
• Singular - Plural
- Corpus - Corporal/Corpuses.
- Focus - Foci/Focuses.
- Datum - Data.
- Formula - Formulae/Formulas.
- Forum - Fora/ Forums.
- Radius - Radii.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২,৮০৩.
The word "Aircraft" is used as -
  1. Singular only
  2. Plural only
  3. Both singular and plural
  4. Neither singular nor plural
ব্যাখ্যা

The word "Aircraft" is used as - Both singular and plural.
- Singular: One aircraft.
- Plural: Many aircraft.

- Bangla meaning:  সকল প্রকার উড়ো জাহাজ।
- Plural form: Aircraft (no "s", "es", or spelling change).

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২,৮০৪.
She enrolled in ________ university to pursue her passion for astronomy.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
- কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel  এর মত না হলে এদের পূর্বে  a বসে।

• কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত university শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।

Complete sentence: She enrolled in a university to pursue her passion for astronomy.
২,৮০৫.
____ mother in her could not ignore the crying child.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
ব্যাখ্যা

• Complete sentence: The mother in her could not ignore the crying child.
- Bangla meaning: তার মাতৃত্ববোধ কাঁদতে থাকা শিশুটিকে উপেক্ষা করতে পারল না।

• Article -এর নিয়মানুযায়ী:
- Common noun টি দ্বারা অভন্তরীণ গুণ বোঝালে তা Abstract noun হয়ে যায়।
- Common noun (যেমন: mother) যখন Abstract noun রূপে ব্যবহার হয় তখন তার আগে the এবং এর পরে সাধারণত in বসে।
- যেমন: The mother in her could not ignore the crying child.

• More examples:
- The Mother rose in her.
- The child in her laughed with joy.
- The father in me wanted to protect my child at any cost.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

২,৮০৬.
The news about the accident are distressing. It involve multiple casualties, and extensive property damage, and has left the community shaken.
Choose the correct option for the underlined words.
  1. news, are, They involve
  2. newses, are, They involve
  3. news, is, It involves
  4. news, are, It involves
ব্যাখ্যা
News (noun):
Meaning - খবর; সমাচার; সংবাদ; বার্তা। 
- Singular number. 

• কিছু word দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়। যেমন: 
1) Names of subjects- Mathematics, Physics, Electronics, etc. 
2) Names of common diseases- Measles, Mumps, Rickets. 
3) Names of some games- Billiards, Draughts. 
4) The word news

So. Correct Sentence - The news about the accident is distressing. It involves multiple casualties, and extensive property damage, and has left the community shaken.
২,৮০৭.
Fill in the blank: I want to go to _______ college.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
♦ Article এর ক্ষেত্রে,

• Bed, mosque, church, hospital, prison, school, college, university, court ইত্যাদি place গুলো যদি সাধারণ অর্থে ব্যবহার করা হয় তখন এদের পূর্বে the বসে না। 
Example:
- After I leave school.
- I want to go to college.

• কিন্তু উপরোক্ত place গুলো যখন বিশেষ অর্থে কোন উদ্দেশ্যে যাওয়া হয় তখন এদের আগে the বসে।

Example:
- Mr. Rahman went to the school to meet his son’s teacher.

- যেহেতু তিনি একটি বিশেষ উদ্দেশ্যে যাচ্ছেন তাই এখানে the বসবে।

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain.
২,৮০৮.
Which of the following is a masculine gender?
  1. Bee
  2. Friar
  3. Child
  4. Widow
ব্যাখ্যা
• Monk or Friar: [masculine gender]
Meaning: ধর্মসংঘবিশেষের সদস্য; খ্রিস্টান ভিক্ষু।
Feminine form: Nun.

• অন্যদিকে,
•  Widow (বিধবা) - Feminine gender.
- এর masculine gender Widower (বিপত্নীক)

• Bee (স্ত্রী মৌমাছি) - feminine gender.
- এর masculine gender Drone (পুং মৌমাছি)

• Child:  নবজাত মানবশিশু; বালক বা বালিকা; (যেকোনো বয়সের) পুত্র বা কন্যা।
- এটি দ্বারা ছেলে বা মেয়ে উভয়কেই বোঝায় তাই এটি common gender.

Source: Accessible Dictionary.
২,৮০৯.
Use the appropriate article-
I saw ____ one-eyed man when I was walking on the road.
  1. a
  2. an
  3. the
  4. no article is needed
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete Sentence: I saw a one-eyed man when I was walking on the road.

• Article এর নিয়মানুযায়ী,
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

Example Sentence:
1. The storyteller captivated the children with tales of a one-eyed giant who guarded a hidden treasure.
2. Despite being a one-eyed stray, the dog showed immense loyalty to its new owner.
২,৮১০.
What kind of noun is the word Cattle?
  1. ক) Common
  2. খ) Abstract
  3. গ) Collective
  4. ঘ) Proper
ব্যাখ্যা
যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
যেমন- Cattle, Army, Audience, Crowd, Class, Committee, Group, Family, Flock, Fleet, Jury, Herd, People, Public, Team ইত্যাদি।
২,৮১১.
There were _____ cars in the parking lot.
  1. a little
  2. much
  3. a few
  4. a lot
ব্যাখ্যা
• Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে Quantifier determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়
- Little এবং A little বসে Uncountable noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে Countable noun এর ক্ষেত্রে।   
- Little ও Few, Negative Quantifier Determiners ব্যবহার করা হয়। এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে

• অল্প কয়েকটি অর্থে Countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে Uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

• প্রদত্ত sentence টিতে Cars হচ্ছে Countable noun. তাহলে এখানে Few/ A few এর ব্যবহার হবে।
- আর আমরা জানি, Few অর্থ হলো অল্প সংখ্যক বা নেই বললেই চলে, আর A few এর অর্থ হলো অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- তাই এখানে A few হয়েছে।

Complete Sentence: There were a few cars in the parking lot.

• Noun এর আগে a lot of/ lots of ব্যবহার করা হয়। কেবল a lot বসে না।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
২,৮১২.
Uncountable noun can be modified with –
  1. ক) A few
  2. খ) many
  3. গ) little and few
  4. ঘ) much
ব্যাখ্যা
কিছু determiner কেবল uncountable noun কে modify করে।
যেমন : little, a little, very little, much ইত্যাদি। 
c) - তে little uncountable noun কে modify করলেও few সে রকম নয়। তাই সঠিক উত্তর (d).
২,৮১৩.
We like the yellow of an egg. Here the underlined word is -
  1. Adjective, Adjective
  2. Adverb, Adjective
  3. Noun, Adjective
  4. None of the above
ব্যাখ্যা
• We like the yellow of an egg. Here the underlined word is - Noun, Adjective.

• Noun:
- যে word দ্বারা কোন ব্যক্তি, বস্তু, স্থান, কাল, ধারণা, কাজ বা গুণের নাম প্রকাশ করা হয় তাকেই noun বলে ।

• এই বাক্যে yellow of an egg বলতে 'ডিমের কুসুম' বুঝাচ্ছে, তাই এটা noun.
- কিন্তু সাধারণভাবে yellow দ্বারা যদি কোন বস্তুর রং 'হলুদ' বুঝায় তখন সেটা Adjective হয়।

• আবার, যদি article 'the' এবং preposition 'of' এরমধ্যে কোনো একটি শব্দ বসে তবে তা অবশ্যই noun হবে।

• A, an, the সাধারণত article হলেও article হচ্ছে Adjective এর একটি ধরন।
- A, an দিয়ে সংখ্যা বোঝায় এবং 'the' দিয়ে নির্দিষ্টতা বোঝায়।
- তাই an এখানে Adjective.
২,৮১৪.
The project is funded by ____ NGO focused on environmental protection.
  1. a
  2. an
  3. the
  4. Both খ + গ
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - an
- Complete sentence: The project is funded by an NGO focused on environmental protection.
- Bangla Meaning: প্রকল্পটি পরিবেশ সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ একটি এনজিও দ্বারা অর্থায়ন করা হয়।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়।
- যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- Abbreviation এর প্রথম consonant হলেও তা উচ্চারণ করার সময় যদি vowel sound আসে , তাহলে তার আগে a না বসে an বসে।
- NGO শব্দের শুরুতে N-consonant থাকা সত্ত্বেও ‍article ‘a’ না বসে ‘an’ বসবে।
- কারণ N এর উচ্চারণ  Vowel এর মত তাই ‍article ‘an’ বসবে।

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
- যথা: 
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
২,৮১৫.
She is __ M.A. in History.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• Complete sentence: She is an M.A. in History.

• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে M.A শব্দের 'M' Consonant হওয়া সত্ত্বেও।
- 'M' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 

• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
- আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
- যেমন: an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain.

২,৮১৬.
Which one is the plural form of 'Swine'?
  1. Swine
  2. Swuns
  3. Swiness
  4. Swong
ব্যাখ্যা

• The plural form of 'Swine' is- Swine.

• Swine (plural অপরিবর্তিত):
- English Meaning: a pig; a contemptible person.
- Bangla Meaning: (প্রাচীন প্রয়োগ বা সাহিত্য) শূকর; শুয়োর; বরাহ: নিষেধ (কটূক্তিমূলক ও তুচ্ছার্থে) জঘন্য লোক।

- এর singular এবং plural form একই।
- তবে (তুচ্ছার্থে) জঘন্য লোক অর্থে (plural swine or swines).

• এইরকম আরো কতগুলো Noun যাদের Singular and Plural form একই। 
- যেমন: Aircraft, corps, deer, sheep, gross, salmon, series, innings, apparatus, Taka, etc.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২,৮১৭.
Which of the following is a feminine form?
  1. Viscountess
  2. Viscountress
  3. Viscountre
  4. Viscountrix
ব্যাখ্যা
Viscount: [masculine form]
English meaning: a British man of high social rank, between an earl and a baron.
Bangla meaning: ব্যারনের চেয়ে উচ্চ ও আর্লের চেয়ে নিম্নপদস্থ অভিজন।
Feminine gender: viscountess.

Source: Cambridge Dictionary.
২,৮১৮.
She aspires to become ____ F.C.P.S specialist in cardiology.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা

• A, E, I, O, U এই পাঁচটি Vowel এর পূর্বে an বসে। 
- তবে প্রদত্ত বাক্যটিতে Article হিসেবে 'an' বসবে F.C.P.S শব্দের 'F' Consonant হওয়া সত্ত্বেও।
- 'F' উচ্চারণ করতে গেলে 'a' উচ্চারণ প্রথমে আসে, যা একটি Vowel. 

• সংক্ষিপ্ত রূপ অর্থাৎ abbreviation এর প্রথম অক্ষর vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে।
আবার, abbreviation এর প্রথম অক্ষর consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে।
যেমন- an M.B.B.S, an F.C.P.S, an M.A, a B.A, a B.SC.

Complete sentence: She aspires to become an F.C.P.S. specialist in cardiology.

Source:  A Passage to the English Language, S.M. Zakir Hussain

২,৮১৯.
The plural form for ‘belief’ is-
  1. ক) Belief
  2. খ) Beliefs
  3. গ) Believes
  4. ঘ) Beleives
ব্যাখ্যা
• Singular Number এর শেষে f/fe থাকলে f এর পরিবর্তে v বসে এবং তারপর es যোগ করে plural করতে হয়।
- যেমন- wife - wives, leaf -leaves

• কিন্তু Singular Number এর শেষে যদি ief, if, oof, ff, eef থাকে, তবে Plural করার সময় f এর কোন পরিবর্তন হয় না এবং শুধু s যোগ করে Plural করতে হয়।
যেমন- belief - beliefs.
২,৮২০.
Drive the nail into the table. এখানে 'nail' শব্দটি কোন প্রকারের noun?
  1. Proper
  2. Common
  3. Collective
  4. Material
ব্যাখ্যা
• Nail (noun).
English Meaning: a small, thin piece of metal with one pointed end and one flat end that you hit into something with a hammer, especially to fasten or join it to something else.
Bangla Meaning: পেরেক; গজাল, তারকাঁটা; কীলক।

- 'Nail' সাধারণত 'Iron' বা 'লোহা' থেকে উৎপন্ন।
- Material noun থেকে উৎপন্ন কোনো জিনিস গণনা করা গেলে তা Common Noun হয়।
- গণনা করা না গেলে তা Material Noun হিসেবেই থাকবে।

→ Drive the nail into the table. এখানে 'nail' শব্দটি - Common Noun.
২,৮২১.
Mr. khalid went to _____ school to meet his son’s teacher.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
যেমন:
- I go to school.
- He went to hospital for treatment purposes.

•  কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
যেমন:
- I went to the hospital to visit my uncle.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে ভিন্ন উদ্দেশ্যে স্কুলে যাওয়া নির্দেশ করছে তাই article the বসবে।
-  Complete sentence: Mr. Khalid went to the school to meet his son’s teacher.
২,৮২২.
What kind of noun is 'Air Conditioner'?
  1. Proper noun
  2. Common noun
  3. Material noun
  4. Abstract noun
ব্যাখ্যা
A common noun is one which is common to each member of class of persons or things. (  যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common  noun  বলে। )

Examples of common nouns:
- Flower,
- Poet 
- Girl
- Planet 
- Dress 
- Air Conditioner
- Chair
- Table

[ Source: A Passage to the English Language , S M Zakir Hussain]
২,৮২৩.
Honesty is the best policy.
Here, the underlined word is-
  1. Proper noun
  2. Abstract noun
  3. Common noun
  4. Collective noun
ব্যাখ্যা

• Correct Answer: খ) Abstract noun.

Honesty is the best policy.
- Here, the underlined word is- খ) Abstract noun

- Honesty হলো Abstract noun, কারণ এটি একটি গুণের নাম।

• Abstract noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- অর্থাৎ, Abstract Noun হলো বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম।
- কিছু Abstract Noun হলো- Honesty, justice, childhood, heroism, breadth, length, youth, slavery, bravery, etc.

Other options:
ক) Proper noun
- কোনো কিছুর একক ভাবে নাম বুঝালে তা proper noun.
- যেমন- Padma, Adnan. 

গ) Common noun
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common noun.

ঘ) Collective noun
- সমষ্টিগত ভাবে কোনকিছুর নাম প্রকাশ করলে তাকে collective noun বলে।
- যেমন- army, jury.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.

২,৮২৪.
I have lost ____ umbrella which you had given me.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

প্রশ্নে উল্লিখিত বাক্যে 'which you had given me' দ্বারা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়েছে। 
- তাই সঠিক উত্তরটি হচ্ছে 'the'. 

Complete Sentence: I have lost the umbrella which you had given me. 
২,৮২৫.
The gold of South Africa is pure. Here the word 'gold' is a/an-
  1. Proper Noun
  2. Common Noun
  3. Abstract Noun
  4. Collective Noun
ব্যাখ্যা

• সাধারণত Material Noun এর পূর্বে The বসিয়ে নির্দিষ্ট করলে Material Noun টি Common Noun হয়ে যায়। যেমন-
• The gold of South Africa is pure.
• The rice of Dinajpur is fine.
• The water of the Ganga is sacred.

২,৮২৬.
'A herd of cattle is passing.' The underlined word is a/an -
  1. adverb
  2. adjective
  3. collective noun
  4. abstract noun
ব্যাখ্যা
• Herd (Noun):
Meaning: A large group of animals, especially hoofed mammals, that live, feed, or migrate together or are kept together as livestock.
বাংলা অর্থ - (বিশেষত গবাদিপশুর) দল; পাল।
-  শব্দটি একটা Collective Noun.

• Collective Noun:

- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.

- Collective noun এর পূর্বে সংখ্যা বসিয়ে কিংবা এরপর s/es বসিয়ে plural করে এদেরকে common noun এ পরিণত করা হয়।
- যেমন: Three committees drafted proposals for revising the rules. Here 'committees' is a common noun.
- Commmittee (বিশেষ কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ; কমিটি; সমিতি) সাধারণত একটি collective noun.
- কিন্তু এর পূর্বে three (সংখ্যা) বসায় এটি common noun এ পরিণত হয়েছে।

• অন্যদিকে, 
- Collective noun এর পূর্বে article বসলেও তা collective noun থাকে, common noun হয় না।
২,৮২৭.
I read _____ Vogue.
  1. a
  2. an
  3. the 
  4. Zero article
ব্যাখ্যা

• Article:
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Article: A, An-এরা Indefinite Article.
• Definite Article: The হলো Definite Article.

• Article এর নিয়মানুযায়ী - 
• সংবাদপত্রের নামের আগে the বসলেও ম্যাগাজিনের পূর্বে the বসে না। 

Complete sentence: I read Vogue. 

Source: Advanced Learner’s by Chowdhury & Hossain.

২,৮২৮.
Which of the following is the opposite gender of 'Deer'?
  1. Doe
  2. Bachelor
  3. Spinster
  4. Mare
ব্যাখ্যা
♦ Deer (হরিণ)
Feminine gender: Doe (স্ত্রীজাতীয় হরিণ)। 

Options
- Spinster (অবিবাহিতা মহিলা; চিরকুমারী।) এর opposite gender হচ্ছে  Bachelor (Masculine)
- Mare (ঘোটকী; মাদি ঘোড়া) এর opposite gender হচ্ছে Stallion.

Source: A Passage to the English language by S. M. Zakir Hussain.
২,৮২৯.
The council denied that their decision represented any abdication of ____ .
  1. the responsible
  2. responsible
  3. responsibility
  4. responsibly
ব্যাখ্যা
• Complete sentence: The council denied that their decision represented any abdication of responsibility.
- Bangla meaning: পরিষদ অস্বীকার করেছে যে তাদের সিদ্ধান্ত কোন দায়িত্ব পরিত্যাগের প্রতিনিধিত্ব করে।

• শূন্যস্থানে একটি noun বসবে, তাই সঠিক উত্তর হবে - responsibility.

• Responsibility (Noun)
- English Meaning: something that it is your job or duty to deal with.
- Bangla Meaning: দায়িত্ব; গুরুদায়িত্ব; এমন কাজ, যার জন্য কোনো ব্যক্তিকে দায়ী থাকতে হয়।

• Other forms:
- responsibleness (noun)
- responsible (adjective)
- responsibly (adverb)

• More examples:
1. She takes her responsibilities as a nurse very seriously.
2. Your responsibilities will be mainly administrative.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
২,৮৩০.
The word 'Truculence' is a/an -
  1. ক) Verb
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Noun
ব্যাখ্যা
Truculence [ট্রাক্যিউলান্‌স্] (noun)
English Meaning: An inclination to fight or quarrel. Also, the quality of being unpleasant and likely to argue a lot.
Bangla Meaning: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ।
Other Forms: -
- Truculent [ট্রাক্যিউলান্‌ট্] (adjective) যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী।
- Truculently (adverb) যুযুৎসুভাবে।
Synonyms: Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা), Belligerence (যুধ্যমান অবস্থা), Combativeness (যুদ্ধের ঝোঁক).
Antonyms: Nonaggression (অনাক্রমণ), Pacifism (শান্তিবাদ).

Source: Live MCQ Lecture
২,৮৩১.
What is the noun form of the verb "prove"?
  1. Prover
  2. Prove
  3. Provable
  4. Proof
ব্যাখ্যা

Correct answer: Proof.

• Prove (verb)
- English meaning: to establish the existence, truth, or validity of (as by evidence or logic).
- Bangla meaning: প্রমাণ/প্রমাণিত/প্রতিপন্ন করা।

• Proof (noun)

- English meaning: the cogency of evidence that compels acceptance by the mind of a truth or a fact.
- Bangla meaning: প্রমাণ; সাক্ষ্যপ্রমাণ; সাবুদ; সাক্ষ্যসাবুদ; নিদর্শন।

• Other options:
ক) Prover (noun)
- English meaning: one that proves specifically: proofer.
- Bangla meaning: প্রমাণকারী।

গ) Provable (adjective)
- English meaning: able to be proved.
- Bangla meaning: প্রমাণযোগ্য; প্রমেয়; প্রতিপাদ্য।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Live MCQ Lecture.

২,৮৩২.
Which ‘go’ is used as a noun?
  1. ক) I saw him go.
  2. খ) It is your go.
  3. গ) Do you want to go?
  4. ঘ) Going there, I found him.
ব্যাখ্যা
ব্যাখ্যা:
১ম অপশনে বাক্যের অর্থ: আমি তাকে চলে যেতে দেখলাম। এখানে ‘go’ bare infinitive verb।
৩য় অপশনে বাক্যের অর্থ: তুমি কি যেতে চাও? এখানে আমরা verb-এর infinitive form দেখতে পাই।
৪র্থ অপশনে বাক্যের অর্থ: সেখানে গিয়ে আমরা আমি তাকে পেলাম। এখানে going শব্দটি participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
২য় অপশনে বাক্যের অর্থ: এবার তোমার পালা। অর্থাৎ, go শব্দটি পালা অর্থে ব্যবহৃত হয়েছে। তার মানে, এটি object। অর্থাৎ, এটি noun।
সুতরাং, সঠিক উত্তর It is your go.
২,৮৩৩.
The charity of Nelson Mandela inspired a global movement for peace and justice.
Here, the underlined word is -
  1. Collective Noun
  2. Common Noun
  3. Proper Noun
  4. Abstract Noun
ব্যাখ্যা
• The charity of Nelson Mandela inspired a global movement for peace and justice.
- Here, the underlined word is - Common Noun.
- Charity মূলত হচ্ছে একটি Abstract noun.
- কিন্তু charity এর পূর্বে article, The ব্যবহৃত হওয়ায় এখানে charity, Abstract noun না হয়ে Common noun হবে।

• Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।

• কিন্তু uncountable ও abstract noun এর আগে article ব্যবহার হয় না।
- Abstract noun এর পূর্বে Article বসালে সেটি Common noun এ পরিণত হয়।

• তাই প্রশ্নে উল্লিখিত charity এর পূর্বে article থাকায় এটি common noun হিসেবে বিবেচিত হবে।
২,৮৩৪.
Elina talked to her friend. Here 'her' is-
  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• Elina talked to her friend. Here 'her' is an adjective.

• My, Our, His, Her, Their, Your এসব হলো possessive pronoun এর উদাহরণ।
- কিন্তু এই শব্দ গুলোর পরে যখন noun বসে তখন এরা Possessive adjective রূপে ব্যবহৃত হয়।
- এই শব্দ গুলো সবসময় noun এর আগে বসে তাই এরা adjective রূপে বিবেচিত।

• প্রদত্ত বাক্যটিতে her এর পর friend শব্দটি রয়েছে যা একটি noun.
- Noun এর আগে বসে এটি noun এর সাথে একটি সম্পর্ক স্থাপন করে তাই এটি Possessive adjective হিসেবে বিবেচিত। 

• অন্যদিকে, 
• Possessive pronoun:
- Possessive pronoun হচ্ছে personal Pronoun এর একটি প্রকার।
- এই pronoun দ্বারা possession বা অধিকার বোঝানো হয়।
- Possessive Pronoun কখনোই Noun কে modify করে না।
- যেমন: 
1. That book is mine.
2. Is this pen yours?
২,৮৩৫.
Which one of the following is a common gender?
  1. King
  2. Friend
  3. Brother
  4. Girl
ব্যাখ্যা

Correct answer: Friend.

Friend

- English meaning: one attached to another by affection or esteem.
- Bangla meaning: বন্ধু; বান্ধব; সখা; সুহৃদ; মিত্র।

Other Options:
ক) King
- English meaning: a male monarch of a major territorial unit.
- It is an example of Masculine gender.

খ) Brother
- English meaning: a male who has the same parents as another or one parent in common with another.
- It is an example of Masculine gender.

গ) Girl
- English meaning: a female child from birth to adulthood.
- It is an example of Feminine gender.

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

২,৮৩৬.
The warning of the authority falls on deaf ears. Here "warning" does the function of:
  1. noun
  2. adverb
  3. adjective
  4. verb
ব্যাখ্যা

The warning of the authority falls on deaf ears. Here "warning" does the function of: noun.
- এখানে, warning মূলত Noun এর কাজ করছে। 
- এটা প্রকৃতপক্ষে Verbal noun. 
- A verbal noun or gerundial noun is a verb form that functions as a noun. 
- এর গঠন হচ্ছে: The+(verb+ing)+of.

Warning: [noun]
Meaning:  a statement, an event, etc. telling somebody that something bad or unpleasant may happen in the future so that they can try to avoid it.

• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

• নিয়মানুযায়ী, প্রশ্নে উল্লিখিত বাক্যে warning এর পূর্বে the ও পরে of বসেছে, তাই এটি verbal noun হয়েছে। Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

২,৮৩৭.
She made herself a cup of tea and sat down in front of the television. The underlined word is _____.
  1. ক) Demonstrative pronoun
  2. খ) Relative pronoun
  3. গ) Reflexive pronoun
  4. ঘ) Interrogative pronoun
ব্যাখ্যা
- Reflexive pronouns end in -self or -selves. They refer back to the subject forms of personal pronouns
- We often use reflexive pronouns when the subject and the object of the verb refer to the same person or thing:
Examples 
- He cut himself on the broken glass.
- She made herself a cup of tea and sat down in front of the television.
- Parents often blame themselves for the way their children behave.

[Source: Cambridge Dictionary]
২,৮৩৮.
The noun form of 'Accept' is -
  1. Acception
  2. Acceptance
  3. Accepted
  4. Acceptable
ব্যাখ্যা
- The noun form of accept is acceptance.
- শব্দটির বাংলা অর্থ গ্রহণযোগ্যতা।
২,৮৩৯.
Which one is singular?
  1. ক) Darts
  2. খ) Savings
  3. গ) Spectacles
  4. ঘ) Surroundings
ব্যাখ্যা
There are some words which are always plural.
Such as- alms, amends, ashes, bowels, fetters, savings, scissors, spectacles, surroundings.
বিভিন্ন খেলার নাম যেমনঃ darts, Billiards, Draughts Dominoes Bowls ইত্যাদি Singular হিসেবে ব্যবহৃত হয়।
২,৮৪০.
Choose the noun form of the word 'Obligate'.
  1. ক) Oblige
  2. খ) Obligatory
  3. গ) Obligation
  4. ঘ) Obligate
ব্যাখ্যা
Obligation (noun): 
English Meaning - Something that a person feels morally or legally forced to do.
Bangla Meaning - নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা। 

Other options, 
Obligate (verb) - কোনোকিছু করতে বাধ্য রাখা। 
Oblige (verb) - নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা।
Obligatory (adjective) - আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২,৮৪১.
Tuli works for a company that makes furniture. Here “that” is a -
  1. ক) Demonstrative pronoun
  2. খ) Distributive pronoun
  3. গ) Relative pronoun
  4. ঘ) Reciprocal pronoun
ব্যাখ্যা
যে pronoun পূর্বে উল্লেখিত noun এর পরে বসে তার সাথে সম্পর্ক নির্দেশ করে এবং দুটি বাক্যকে সংযুক্ত করে তাকে relative pronoun বলে। 
২,৮৪২.
Fill in the blanks using the correct article: Stay here ______ little longer.
  1. an
  2. a
  3. the
  4. none of these
ব্যাখ্যা
- little: hardly any. (used for a negative tone)
- a little: some but not much. (used for a positive tone)
- the little: not much but all that is available.
All of these adjectives are used with uncountable nouns.
Of the given options, 'a' will be used in the blank part as the tone of the sentence is positive.
 
​Correct Sentence: Stay here a little longer.
২,৮৪৩.
The word 'Scenery' is a/an _______ noun.
  1. ক) Countable
  2. খ) Uncountable
  3. গ) Common
  4. ঘ) Collective
ব্যাখ্যা
'Scenery' is an Uncountable noun. আরও কিছু Uncountable noun হলো- Furniture, Fun, Food, Advice, Anger, Accommodation, Air, Hair, Hatred, Homework, Information, Ink, Money, Music, Machinery, Mail, Milk, Soap, Scenery, Sugar, Space, Sunshine, Sunlight, Work, Weather, Wind, News, Poetry, Poverty, Permission, Progress, Equipment, Expenditure, Traffic, Time, Bread, Damage, Violence, Courage, Luggage, Leisure, Laughter ইত্যাদি।
২,৮৪৪.
One should do ____ duty.
  1. ক) his or her
  2. খ) one's
  3. গ) his or her
  4. ঘ) ones
ব্যাখ্যা
One এর possessive হিসাবে one's ব্যবহৃত হয়।
২,৮৪৫.
Which of the following does not add 'ves' in the plural form?
  1. roof
  2. wife
  3. shelf
  4. wolf
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Roof does not add 'ves' in the plural form.
- Instead, it adds -s  in the plural form.
- Roof (ছাদ; চাল) 
- এর plural হচ্ছে - Roofs.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) wife (পত্নী; স্ত্রী) এর plural হচ্ছে wives.
গ) shelf (তাক) এর plural হচ্ছে shelfves.
ঘ) wolf ( নেকড়ে) এর plural হচ্ছে wolves.

Source: Accessible Dictionary by Bangla Academy.
 
২,৮৪৬.
Which of the following is always Masculine?
  1. Nurse
  2. Siren
  3. Captain
  4. Flirt
ব্যাখ্যা
কতগুলো Masculine Noun এর কোনো Feminine form নেই। যেমন- Captain, Judge, Knight, Squire, Parson, Coward ইত্যাদি।
এবং কতগুলো Feminine Noun এর কোনো Masculine form নেই। যেমন- Shrew, Nurse, Virgin, Amazon, Brunette, Siren, Laundress, Blonde, Coquette, Flirt, Prude, Termagant ইত্যাদি।
২,৮৪৭.
‘Proud’ and ‘pride’ are respectively-
  1. ক) verb and noun
  2. খ) noun and adjective
  3. গ) adjective and noun
  4. ঘ) noun and verb
ব্যাখ্যা
Proud = গর্বিত (Adjective)
Pride = গর্ব (Noun)
২,৮৪৮.
Which kind of noun is Crowd?
  1. Proper
  2. Common
  3. Collective 
  4. Abstract
ব্যাখ্যা

The underlined word is: collective noun

Collective Noun: হলো এমন এক ধরনের বিশেষ্য, যা এক জাতীয় একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। সহজ কথায়, যখন কোনো শব্দ দ্বারা একদল বা একঝাঁক জিনিস বোঝানো হয়, তখন তাকে Collective noun বলে।

এখানে crowd  শব্দ দ্বারা একগুচ্ছ মানুষকে বুঝানো হয়েছে। তাই এটি collective noun. 

Example: Army, Jury, Crowd, Class, Family, etc.

২,৮৪৯.
What is the noun form of 'Demonstrate'?
  1. Demonstrated
  2. Demonstrator
  3. Demonstrative
  4. Demonstrable
ব্যাখ্যা

Demonstrate (verb): 
Meaning - প্রতিপাদন করা।

Other forms, 
Demonstrator (noun) - যে ব্যক্তি প্রত্যক্ষ প্রমাণের সাহায্যে বোঝান বা ব্যাখ্যা করেন; প্রতিপাদক; প্রদেষ্টা।
Demonstrative (adjective) - বেগ-অনুভূতি খোলাখুলি প্রকাশ করে এমন; অভিব্যক্তিশীল।
Demonstrable (adjective) - যা প্রতিপাদন করা যায় বা যুক্তি দিয়ে প্রমাণ করা যায়; প্রতিপাদনযোগ্য; প্রতিপাদনীয়; মীমাংস্য।

• Demonstrated হচ্ছে Demonstrate এর past form.

Source: Accessible Dictionary by Bangla Academy. 

২,৮৫০.
______ Mount Everest is the highest peak in the Himalayas.
  1. A
  2. An
  3. The
  4. No Article
ব্যাখ্যা
⇒ সাধারণত পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে।
যেমনঃ The Himalayas, The Bindhays ইত্যাদি।

⇒ কিন্তু একটিমাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article হিসাবে the বসে না।

⇒ যেহেতু  Mount Everest একটি মাত্র পর্বতশৃঙ্গের নাম সুতরাং এর পূর্বে কোন article বসবে না।
২,৮৫১.
Those frogs are croaking. Here the underlined word is a/an-
  1. ক) Demonstrative Pronoun
  2. খ) Demonstrative Adjective
  3. গ) Relative Pronoun
  4. ঘ) Indefinite Pronoun
ব্যাখ্যা
• Demonstrative Adjective:
- যে সকল শব্দ Noun-এর পূর্বে বসে ঐ Noun-কে সরাসরি  নির্দেশ করে, তাকেই Demonstrative Adjective বলে।
- অর্থাৎ একটি বাক্যে Demonstrative Adjective সব সময় কোন Noun-এর আগে বসে।
- এছাড়াও Demonstrative Pronoun যখন adjective হিসেবে কাজ করে তখন তাকে Demonstrative Adjective বলে।
Example:
Those frogs are croaking. 
এখানে frog কে modify করতে those(Demonstrative Pronoun) ব্যবহৃত হয়েছে। তাই Those হচ্ছে Demonstrative Adjective.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২,৮৫২.
There is ____ hope of finding the missing child.
  1. little
  2. a little
  3. few
  4. a few
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) little.
Complete sentence: There is little hope of finding the missing child.

Hope এখানে uncountable noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Little → অগণনযোগ্য noun-এর জন্য ব্যবহৃত হয় এবং মানে “খুব কম” বা “প্রায় নেই”।

অন্যগুলো কেন ভুল:

খ) a little → মানে “কিছুটা আশা আছে” → এখানে context “প্রায় নেই” বোঝাচ্ছে, তাই ভুল।

গ) few → countable noun-এর জন্য → ভুল।

ঘ) a few → countable noun-এর জন্য → ভুল।
---------------

• little, a little, a few, few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।

• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
- Few - নেই বললেই চলে।
- A few - সামান্য পরিমাণে/ কয়েকটি।

২,৮৫৩.
Which gender is the word 'Nephew'?
  1. Common
  2. Masculine
  3. Feminine
  4. Neuter
ব্যাখ্যা

• The word 'Nephew' is Masculine gender.

• Nephew (noun)
- English Meaning: a son of one's brother, sister, brother-in-law, or sister-in-law.
- Bangla Meaning: ভ্রাতুষ্পুত্র বা ভাগিনেয়।

- Nephew হচ্ছে একটি Masculine Gender.
- এর Feminine gender হচ্ছে- Niece অর্থাৎ ভ্রাতুষ্পুত্রী বা ভাইঝি বা বোনঝি।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২,৮৫৪.
Which one is the feminine gender?
  1. Heir
  2. Goose
  3. Drake
  4. Earl
ব্যাখ্যা

• 'Goose' is the feminine gender.

• Goose (feminine gender) - রাজহংসী।
- এর masculine gender হচ্ছে - Gander - কলহংস।
- Goose শব্দটির Plural হলো - Geese.

অন্যদিকে,
• Heir (উত্তরাধিকারী) → Common gender (পুরুষ বা মহিলা উভয়ই হতে পারে)।
• Drake (পুরুষ পাতিহাঁস) → Masculine gender, এর feminine হলো- Duck (পাতিহাঁস)।
• Earl (এক ধরনের অভিজাত উপাধি) → Masculine gender, এর feminine হলো- Countess (কাউন্ট/আর্লের স্ত্রী/বিধবা)।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২,৮৫৫.
We need to buy some new _______.
  1. furnishers
  2. furniture
  3. furnisher
  4. furnitures
ব্যাখ্যা
• Complete Sentence: We need to buy some new furniture.

• Furniture- শব্দটি countable/uncountable noun উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়।
- Furniture সাধারণত singular হিসেবে ব্যবহৃত হয়, অবশ্য কিছু বিশেষ ক্ষেত্রে plural হিসেবে ব্যবহৃত হয়।

• এরকম আরো কিছু noun হচ্ছে:
- Alphabet,
- Information,
- Issue,
- Offspring,
- Poetry,
- Scenery.

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
২,৮৫৬.
What is the plural of mouse?
  1. mouses
  2. mice
  3. meese
  4. mousen
ব্যাখ্যা

The correct answer is - খ) mice.

​কিছু কিছু noun আছে যাদের মধ্যকার vowel পরিবর্তন করে plural করা হয়, s/es যোগ করা হয় না। 
​Example:
​Singular - Plural

- Man - men,
- Woman - women,
- Foot - feet,
​- Mouse - mice, 
- Louse - lice,
- Tooth -  teeth,
- Goose - geese.
​ ​
​Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

২,৮৫৭.
May I ask you ________ question?
  1. a
  2. an
  3. are
  4. couple
  5. None of these
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete sentence: May I ask you a question? 
- Bangla Meaning: আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি?

• Question - প্রশ্ন।
- এই বাক্যে এটি singular হিসেবে বসেছে এবং Consonant word q দিয়ে শুরু হয়েছে বিধায় এখানে article হিসাবে 'a' এর ব্যবহার সঠিক।

• অন্যদিকে, 
- an সাধারণত vowel sound দ্বারা শুরু হওয়া শব্দের পূর্বে বসে।
- বাক্যের গঠন এবং অর্থানুযায়ী এখানে are এর ব্যবহার সঠিক নয়।
- couple এর স্থলে couple of থাকলে শূন্যস্থানে ব্ব্যবহার করা যেতো।
২,৮৫৮.
The child doesn't like _____ skin of the apple.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা

• Complete Sentence: The child doesn't like the skin of the apple.

• কোনো কিছুর বিশেষ অংশ বুঝাতে Adjective (Positive Degree) এর পূর্বে The বসে।
- The + part + of + whole → to indicate a definite part.

- প্রদত্ত বাক্যে apple -এর একটি part 'খোসা' বুঝাতে the skin ব্যবহৃত হবে।

More Examples:
- The child likes the yellow of an egg.
- We entered the thick (thick part) of the forest. 

২,৮৫৯.
Painters study art. Here 'art' is a/an-
  1. ক) Adverb
  2. খ) Noun
  3. গ) Verb
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Art শব্দটি study verb-এর object হিসেবে বসায় art শব্দটি noun.
২,৮৬০.
Since then, he's been more cautious.
The underlined part belongs to -
  1. ক) Adverb
  2. খ) Adjective
  3. গ) Pronoun
  4. ঘ) Noun
ব্যাখ্যা
then (noun)
Meaning: that time
Example: 
- Since then, I've been more careful.
- He advised me to wait until then.
- They'll announce their decision next week. Until then, she'll just have to hope for the best.
- We should get there before then.
- They were friends from then on.
- Nothing like that had ever happened up to then.

then (adverb)
Meaning: soon after that : next in order of time.
Example: walked to the door, then turned.

Source: merriam-webster dictionary
২,৮৬১.
He travels light and doesn't carry ____________ luggage when flying.
  1. little
  2. much
  3. few
  4. many
ব্যাখ্যা
• Complete Sentence: He travels light and doesn't carry much luggage when flying.

• Much/Many ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়। 
- luggage (মালামাল) শব্দটি uncountable noun.
- তাই luggage এর পূর্বে uncountable determiner হিসাবে much এর ব্যবহার সঠিক।

- সুতরাং, সঠিক উত্তর হবে - much.
২,৮৬২.
The plural form of 'furniture' is -
  1. ক) furnitures
  2. খ) furnituress
  3. গ) furnituries
  4. ঘ) none
ব্যাখ্যা
• এমন কতগুলো Noun word রয়েছে যেগুলো সর্বদাই Singular হিসেবে ব্যবহৃত হয়।
- যথা: abuse, advice, alphabet, bread, furniture, information, knowledge, poetry, scenery ইত্যাদি।
২,৮৬৩.
Identify the plural number.
  1. Focus 
  2. Errata
  3. Criterion 
  4. Phenomenon 
ব্যাখ্যা

Errata is the Plural Number.

Erratum:
- English meaning: A mistake in printing or writing (printed in a list or posted in a list on a website).
- Bangla meaning: (লাতিন) লেখা অথবা ছাপার ভুল:।

• তাছাড়া ইংরেজি ভাষায় Plural বানানোর স্বাভাবিক নিয়ম হলো noun এর শেষে s/ es যোগ করা।
- কিন্তু কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর Plural স্বাভাবিক নিয়মে হয় না। সেগুলো মুখস্ত করে নেয়াই যুক্তিযুক্ত।

• নিম্নে কিছু বিদেশী ভাষা থেকে আগত উল্লেখযোগ্য শব্দের plural form দেওয়া হলো।
• Singular - Plural
- Phenomenon - Phenomena,
- Radius - Radii,
- Medium - Media,
- Focus - Focuses/ Foci,
- Effluvium - Effluvia,
- Erratum - Errata,
- Analysis - Analyses,
- Agendum - Agenda,
- Datum - Data,
- Criterion - Criteria, etc.

Source: Applied English Grammar and Composition by P. C. Das.

২,৮৬৪.
Parent is -
  1. ক) Singular noun, Masculine gender
  2. খ) Singular noun, Common Gender
  3. গ) Plural noun, Common gender
  4. ঘ) Singular noun, Feminine gender
ব্যাখ্যা
Parent - বাবা অথবা মা
যে কোন একজনকে বুঝায় বলে এটা singular noun হিসেবে ব্যবহৃত হয়।
এবং একই কারণে যেহেতু এটি Masculine বা Feminine gender যে কোনটিই বুঝাতে পারে তাই এটি Common Gender.
২,৮৬৫.
An honest man is the noblest work of God. The underlined part of this sentence is a/an -
  1. ক) Adjective phrase
  2. খ) Noun Phrase
  3. গ) Noun Clause
  4. ঘ) Participle Phrase
ব্যাখ্যা
Noun phrases
A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
এখানে বাক্যের subject হিসেবে কাজ করেছে বিধায় উক্ত phrase টি noun phrase.

অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে । যেমন: 
- Subject হিসেবে। Small children often insist that they can do things by themselves.
- Object of a verb হিসেবে। To type quickly and accurately is Eugene’s goal.
- Object of a preposition হিসেবে। The Arctic explorers were caught unawares by the spring breakup.
- Subject complement হিসেবে। Frankenstein is the name of the scientist, not the monster.
- Object complement হিসেবে I consider Loki my favorite cat.


Clause ও phrase এর পার্থক্য:
- Clause এর মধ্যে অবশ্যই একটি Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে; কিন্তু Verb Phrase ব্যতিত অন্যান্য Phrase এর মধ্যে কোন Finite Verb বা সমাপিকা ক্রিয়া থাকবে না।
- অন্য কথায় Clause এর মধ্যে Verb - Tense এর Structure অনুযায়ী থাকবে, কিন্তু Phrase এর মধ্যে Verb নাও থাকতে পারে, আর যদি থাকে তাহলে Tense এর Structure অনুযায়ী থাকবে না।
২,৮৬৬.
Gerund is similar to-
  1. ক) Adjective
  2. খ) Noun
  3. গ) Participle
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb+ing = noun = Verb+noun।
Gerund দ্বারা স্থির অবস্থা বা কাজ বোঝায়।
Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
যেমন-
- I like dancing.
- Reading books is my hobby.
- Working in the morning is good for health.
- Reading is an excellent habit. ইত্যাদি।
২,৮৬৭.
Identify the correct article: "___ sun rises in the east." 
  1. A
  2. An
  3. The
  4. No article
ব্যাখ্যা

Correct Answer: The.
 
- Complete sentence: The sun rises in the east.
- অদ্বিতীয় কোনো বস্তু এর নামের আগে the বসে।
- এই বাক্যে সূর্য একটি।
- তাই the বসবে। 

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain. 

২,৮৬৮.
Identify the word which remains the same in its plural form : 
  1. Aircraft
  2. Intention
  3. Mouse
  4. Thesis
ব্যাখ্যা

• The required answer is - Aircraft.

 The word "Aircraft" is used as - Both singular and plural.
- Singular: One aircraft.
- Plural: Many aircraft.

- Bangla meaning:  সকল প্রকার উড়ো জাহাজ।
- Plural form: Aircraft (no "s", "es", or spelling change).

• উল্লিখিত বাকি অপশনগুলো,
- Intention হচ্ছে singular, যার plural form হলো - Intentions.

- Mouse হচ্ছে singular, যার plural form হলো - Mice.
- Thesis হচ্ছে singular, যার plural form হলো - Theses.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২,৮৬৯.
The Rich are not always happy. Here 'The Rich' is an example of -
  1. Adjective
  2. Plural common noun
  3. Collective noun
  4. Compound noun
ব্যাখ্যা
•  প্রশ্নে উল্লেখিত বাক্যে rich( ধনী; সম্পদশালী) হচ্ছে adjective
- এবং এর পূর্বে the, article টি বসায় তা plural common noun এ পরিণত হয়েছে।

- Adjective যদি জাতিকে নির্দেশ করে তাহলে এর পূর্বে the বসে এবং এটি plural commom noun হয়ে যায় এবং plural verb গ্রহণ করে। 
- বাক্যে rich দ্বারা সকল ধনীকে বুঝিয়েছে এর ফলে এর পূর্বে the বসেছে।
২,৮৭০.
Among the given word, which one is a masculine gender?
  1. ক) niece
  2. খ) slut
  3. গ) widow
  4. ঘ) hart
ব্যাখ্যা
‘Hart’ is a masculine gender and the feminine gender of hart is 'Roe'.
Niece, slut and widow are Feminine Form of nephew, sloven and widower.
২,৮৭১.
She was upset last night because she had to do too many home works.
  1. ক) last
  2. খ) because
  3. গ) had to do
  4. ঘ) too many home works
ব্যাখ্যা
Home work (noun) [uncountable noun]- (ছাত্র-ছাত্রীদের) বাড়ির কাজ।

- Homework একটি Uncountable Noun. 
- Uncountable noun এর plural হয় না অর্থাৎ এর শেষে s বা es যোগ হয় না। 
- Uncountable noun এর পর singular verb হয়। 
- Uncountable noun এর পূর্বে singular determiner 'much' ব্যবহৃত হয়। 

• তাই 'too many home works' এর পরিবর্তে 'too much home work' হবে। 

Source: 
1. Applied English Grammar & Composition by P.C. Das. 
2. Cambridge Dictionary. 
3. Accessible Dictionary by Bangla Academy.
২,৮৭২.
What is the plural form of "Sheep"?
  1. Sheeps
  2. Sheep
  3. Sheepes
  4. Sheepses
ব্যাখ্যা

• Sheep (Noun):
- English meaning: A farm animal with thick curly hair that eats grass and is kept for its wool, skin, and meat.
- Bangla meaning: ভেড়া; মেষ; গড্ডল।

- এর Plural form হলো - Sheep.

• কতগুলো শব্দ আছে যাদের singular এবং plural form একই রকম থাকে।
- যেমন- Sheep, Deer, Corps, Offspring, Series, Dozen, Species, Aircraft, Hovercraft, Spacecraft,Public, Gross, Hundred, Thousand, Million ইত্যাদি।

Source: Cambridge Dictionary  & Accessible Dictionary by Bangla Academy.

২,৮৭৩.
Which one of the following is a Neuter gender?
  1. Widow
  2. Nun
  3. Prince
  4. Book
ব্যাখ্যা
• Book হচ্ছে Neuter gender.

Neuter Gender:
যে noun দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ কো্নো অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে।
Noun যদি জড়পদার্থ বা প্রাণহীন বুঝায় তবে তা Neuter Gender হয়।
যেমন - Book, Pen, Table, ইত্যাদি।

ইতর প্রাণীকে Neuter gender হিসেবে গণ্য করা হয়।
যেমন - Mouse, Shark ইত্যাদি।
সাধারণত Neuter gender হয়-
1. Non-living thing.
2. Flora and fauna (Plants, trees, animals, birds).
3. Child, baby. (জড়পদার্থ না হওয়া সত্ত্বেও baby, child, mouse, dog, cat, bird, army ইত্যাদি Neuter Gender).

Other options:
ক) Widow- একজন মৃত স্বামীর স্ত্রী। (Feminine).
খ) Nun- একজন সন্ন্যাসিনী। (Feminine).
গ) Prince- রাজা। (Masculine).

Source: Applied English Grammar and Composition by P. C. Das.
২,৮৭৪.
In the phrase "Much Ado About Nothing", which word is a determiner?
  1. Ado
  2. Much
  3. About
  4. Nothing
ব্যাখ্যা
• Correct Answer: খ) Much.

• Much Ado About Nothing.
• Much - এটি একটি Determiner (Quantifier)। এটি "ado" (noun)-এর পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়েছে।
• Ado - এটি একটি noun, অর্থ: হইচই বা কোলাহল।
• About - এটি preposition, adverb, adjective বুঝায়।
• nothing - এটি একটি pronoun, "কোনো কিছু নয়" বোঝাতে ব্যবহৃত।

Source: A Passage to the English Language by SM Zakir Hussain.
২,৮৭৫.
Which Suffix will be added to the word ‘child’ to make it an adjective and the newly formed word will express a negative sense?
  1. ক) - like
  2. খ) - ish
  3. গ) - ly
  4. ঘ) - hood
ব্যাখ্যা

কিছু Noun এর শেষে Suffix - ish যোগ করে Adjective গঠন করতে হয়। তবে এ ধরনের Adjective নেতিবাচক ধারণা প্রকাশ করে।
যেমন:
Boy - Boyish (বালকসুলভ)
Woman - Womanish (নারীসুলভ)
Child - Childish (ছেলেমি)
Book - Bookish (কেবল বই থেকে আহরিত)
Fool - Foolish (বোকা সুলভ, বোকা)

২,৮৭৬.
The team celebrated after wining the match. The underlined word is an example of-
  1. Common noun
  2. Proper noun
  3. Abstract noun
  4. Collective noun
ব্যাখ্যা

The correct answer is Collective noun.

Collective Noun:

Collective Noun হলো এমন এক ধরনের বিশেষ্য, যা এক জাতীয় একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। সহজ কথায়, যখন কোনো শব্দ দ্বারা একদল বা একঝাঁক জিনিস বোঝানো হয়, তখন তাকে Collective noun বলে।

এখানে Team শব্দ দ্বারা একদল খেলোয়াড়কে বুঝানো হয়েছে। তাই এটি collective noun. Example: army, jury, class, team family, etc.

Other Options:

Common Noun: যে Noun দ্বারা এক জাতীয় ব্যাক্তি,বস্তু বা প্রানীর নাম বোঝায় তাকে common noun বলে।Example : river ,city ,country ,boy etc.

Proper Noun বলতে বোঝায় নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের নামকে বোঝানো শব্দ বা পদকে।
Example: Asif, Comilla, Bangladesh, etc .

Material Noun হলো এমন বিশেষ্য যা কোনো পদার্থ বা বস্তুর নাম বোঝায়, যা সাধারণত গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়। Example: water, gold, cotton, salt, iron, etc.

Abstract noun হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, বা কাজের নাম বোঝায়, দেখা যায় না, কিন্তু অনুভব বা কল্পনা করা যায়।
Example: Honesty, friendship, Beauty, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২,৮৭৭.
Which one of the following has same plural and singular form?
  1. ক) Moose
  2. খ) Analysis
  3. গ) Veto
  4. ঘ) Goose
ব্যাখ্যা

অপশনে প্রদত্ত শব্দগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায়, 

- Moose শব্দটি দ্বারা মোটা শিংওয়ালা হরিণবিশেষকে বোঝায়। এর একবচন ও বহুবচন দুটি রুপ এক। 
- Analysis  শব্দের অর্থ: বিশ্লেষণ। এর বহুবচন:  Analyses. 
- Veto শব্দের অর্থ, মতামত বা সিদ্ধান্ত দেয়ার ক্ষমতা। এর বহুবচন: Vetoes. 
- Goose  শব্দের অর্থ: রাজহংসী। এর বহুবচন: Geese. 

সুতরাং, সঠিক উত্তর হবে, Moose.

Source: Britannica Dictionary 

২,৮৭৮.
She has ____ hope left.
  1. few
  2. many
  3. some
  4. a little
ব্যাখ্যা

• Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে Quantifier determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে Uncountable noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে Countable noun এর ক্ষেত্রে।
- Little ও Few, Negative quantifier determiners ব্যবহার করা হয়। এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
- অল্প কয়েকটি অর্থে Countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে Uncountable nour আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

- প্রদত্ত Sentence টিতে Hope হচ্ছে Uncountable noun. তাহলে এখানে Little / A little এর ব্যবহার হবে।
- আর আমরা জানি, Little অর্থ হলো অল্প সংখ্যক বা নেই বললেই চলে, আর A little এর অর্থ হলো অল্প একটু বা সামান্য অ
- তাই এখানে A little হয়েছে।
- Complete Sentence: She has a little hope left.

On the other hand,
- many শুধু countable plural noun (যেমন: books, chairs, students) এর আগে ব্যবহৃত হয়।
- "some" সাধারণভাবে uncountable বা plural noun-এর আগে ব্যবহার হয়, তবে বাক্যের অর্থ অনুযায়ী নির্দিষ্ট নয়।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

২,৮৭৯.
What is the plural of 'goods'?
  1. goods
  2. goodies
  3. goodes
  4. none
ব্যাখ্যা
সঠিক উত্তর ক) goods.
• Goods একটি অগণনীয় বহুবচন শব্দ, যার একবচন রূপ নেই। এর অর্থ "পণ্য", "মালামাল", বা "সম্পদ"।

অন্যদিকে,
খ) goodies: Means "tasty treats" or "nice things" (মিষ্টান্ন বা ভালো জিনিস), not the plural of "goods."
গ) goodes: Incorrect spelling (no such word in English).

Examples: The shop sells imported goods.
- দোকানটি আমদানিকৃত পণ্য বিক্রি করে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২,৮৮০.
"A flock of birds is flying in the sky", the word 'flock' is a —
  1. Proper Noun
  2. Abstract Noun
  3. Common Noun
  4. Collective Noun
ব্যাখ্যা
"A flock of birds is flying in the sky", the word 'flock' is a - ঘ) Collective Noun.
- 'flock' বললে সমষ্টিগতভাবে পাখির ঝাঁককে বোঝায়, তাই এটি একটি Collective Noun.

• Collective Noun:
- যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে।

• Collective noun এর উদাহরণ:
- flock (ঝাক),
- band (দল),
- cavalry (অশ্বারোহী সৈন্যদল,)
- herd (পাল),
- jury (বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ),
- crowd (জনতা),
- gang (দল),
- team (দল),
- party (দল),
- infantry (পদাতিক সৈন্যদল),
- fleet (রণতরী শ্রেণী),
- navy (নৌ সেনাদল),
- audience (শ্রোতৃবর্গ),
- committee (সভাসদবর্গ),
- group (দল) ইত্যাদি।

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২,৮৮১.
Shahed did not join the army. Here the word 'army' is -
  1. ক) an abstract noun
  2. খ) a common noun
  3. গ) a collective noun
  4. ঘ) a material noun
ব্যাখ্যা
• Shahed did not join the army. Here the word 'army' is - a collective noun।

• Collective Noun:
- Collective Noun বলতে নির্দিষ্ট কোনকিছুর দল বা সমষ্টিকে বোঝায়।
- যেমন: Army - Army means a group of soldiers.
- তাই Army হচ্ছে Collective noun.
২,৮৮২.
I know how she became a good dancer. The underlined part is a/an-
  1. ক) adjective clause
  2. খ) noun clause
  3. গ) adverbial clause
  4. ঘ) prepositional clause
ব্যাখ্যা
Noun clause কাউকে modify করে না। Adverb clause সাধারনত verb কে modify করে। প্রশ্নের বাক্যটিতে 'how she became a good dancer' 'know' verb কে modify করে না। তাই এটি Noun clause
২,৮৮৩.
The police dispersed the crowd.
Here 'crowd' is-
  1. Proper Noun
  2. Common Noun
  3. Abstract Noun
  4. Collective Noun
ব্যাখ্যা
The police dispersed the crowd.
- এই বাক্যে crowd শব্দটি Collective Noun.

• যে word দ্বারা সমজাতীয় কোন ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাকে collective noun বলে।
যেমন: team, army, crowd, spectators, audience ইত্যাদি।

Proper Noun দিয়ে নাম বুঝায়।
Common Noun দিয়ে একই রকম বা জাতীয় Noun বুঝায়।
Abstract Noun দিয়ে কোন জড় বস্তুকে বুঝায়। 

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২,৮৮৪.
You are ____ Tagore in poetry, I see.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

Correct answer: You are a Tagore in poetry, I see.

• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
- কিন্তু, কখনো কখনো a/ an, 'one like' বা এর মত একজন অর্থে Proper noun এর পূর্বে article (a/ an) বসে।

- প্রদত্ত বাক্যে Tagore বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Tagore এর মত কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে 'Tagore' হচ্ছে Common Noun.
- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন তার 'পূর্বে a/ an/ the ব্যবহৃত হয়।

More examples:
- You are a Kazi Nazrul, I see..
- You are a Hitler, I see.

২,৮৮৫.
Which one is not a common gender?
  1. Lawyer
  2. Pupil
  3. Infant
  4. Stallion
ব্যাখ্যা
‘Lawyer’, ‘Pupil’, ‘Infant’ are common gender।
But ‘Stallion’means a male horse.
২,৮৮৬.
Educating all people _____ a mammoth task.
  1. ক) are
  2. খ) is
  3. গ) be
  4. ঘ) have
ব্যাখ্যা
• বাক্যে সর্বদা Subject - এর Number ও Person অনুসারে Verb নির্ধারিত হয় ।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে Subject - এর headword হচ্ছে ' Educating ' যা singular.
- তাই verb হবে is.
- Complete Sentence: Educating all people is a mammoth task.
২,৮৮৭.
Identify the common noun.
  1. Fleet
  2. Water
  3. Candle
  4. Defence
ব্যাখ্যা
• The common noun: গ) Candle

• Candle [plural: candles]
- English Meaning: A cylinder or block of wax or tallow with a central wick which is lit to produce light as it burns.
- Bangla Meaning: মোমবাতি; দীপ; আলোক।

• Common noun:
- A common noun refers to every person, place or thing of the same class or kind.
- It does not refer to anything in particular.
- অর্থাৎ, Common noun হলো একটি সাধারণ শ্রেণি বা জাতের নাম, যা সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণাকে নির্দেশ করে।
- Candle দ্বারা সাধারণভাবে একটি বস্তুকে বোঝানো হয় (refers to a general object; not specific).

• অন্যদিকে,
ক) Fleet (রণতরী; নৌবহর): Collective noun (refers to a group of ships or vehicles).
খ) Water (পানি): Material noun (refers to a substance).
ঘ) Defence (প্রতিরক্ষা): Abstract noun (refers to an idea or action, not a physical object).

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Merriam-Webster Dictionary.
২,৮৮৮.
Select the word that represents "Masculine Gender".
  1. Rooster
  2. Mare
  3. Cow
  4. Ewe
ব্যাখ্যা

• The required answer is - Rooster.

• Rooster (Masculine gender):
- English meaning: An adult male of chicken or hen.
- Bangla meaning: মোরগ।

- Rooster এর Feminine gender হলো: Hen.
-  English meaning: A female chicken or hen.
- Bangla meaning: মুরগি।

• Other Options,
• Mare
- Gender: Feminine.
- Meaning: A female horse (ঘোটকী)।
- Masculine: Stallion.

• Cow
- Gender: Feminine.
- Meaning: A female cattle (গাভী)।
- Masculine: Bull.

• Ewe
- Gender: Feminine
- Meaning: A female sheep (ভেড়ী)।
- Masculine: Ram.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২,৮৮৯.
He went ....... hunting.
  1. the
  2. by
  3. a
  4. an
ব্যাখ্যা
Complete sentence: He went a hunting.

• বাক্যটিতে went on hunting এর পরিবর্তে a hunting ব্যবহৃত হয়েছে।
- বাক্যটির on অন্য রূপ a তে পরিবর্তিত হয়েছে।
- এমন আরেকটি উদাহরণ হলো o’clock (o = of).
- এ জাতীয় preposition কে disguised preposition বলে।

কোন কোন সময় disduised preposition হিসেবে on অর্থে a/ an বসে

Example sentence:
- He went a hunting. (on hunting).
- The child fell a sleep. (on sleep).
- They have gone a fishing. (on fishing).

• Article:
 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।

• Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২,৮৯০.
What type of noun is the word ‘physics’?
  1. ক) Collective noun
  2. খ) Common noun
  3. গ) Material noun
  4. ঘ) Abstract noun
ব্যাখ্যা
Arts এবং Science এর নাম যেমন- grammar, music, chemistry ইত্যাদিকে Abstract noun হিসেবে গণ্য করা হয়।
২,৮৯১.
They went to ______ mosque to attend a philosophical lecture.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
যেমন:
- I go to school.
- He went to market.
- He went to hospital for treatment purposes.

•  কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
যেমন:
- I went to the hospital to visit my uncle.

সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - the.
- কারণ, উল্লিখিত বাক্যে মসজিদে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে 'philosophical lecture' - attend করা, অর্থাৎ, এখানে মসজিদে অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে।
- তাই নিয়মানুযায়ী, অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।

Complete sentence: They went to the mosque to attend a philosophical lecture.
২,৮৯২.
The ancient mariner went to ____________ on a long voyage.
  1. the sea
  2. sea
  3. a sea
  4. an sea
ব্যাখ্যা
Correct answer is - খ) sea.
- The complete sentence: The ancient sailor went to sea on a long and dangerous voyage.

• নাবিক হিসাবে সাগরে যাওয়া বুঝালে sea এর আগে the ব্যবহৃত হয় নাঃ
- Inc. The ancient mariner went to the sea on a long voyage.
- Cor. The ancient mariner went to sea on a long voyage.

• কিন্তু সমুদ্রতীর বুঝাতে sea ব্যবহৃত হলে তার আগে the বসে:
- We are going to the sea (= sea shore).

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২,৮৯৩.
_____ Italian Language is known for its musicality.
  1. A
  2. An
  3. The
  4. No Article
ব্যাখ্যা

• ভাষার নামের পূর্বে The বসে না।
- Example: English is an international language.

কিন্তু ভাষার পর Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়

Correct Answer: The Italian Language is known for its musicality.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২,৮৯৪.
Scientists are trying to understand the origin of ___ universe.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• প্রকৃতিতে যা একটিমাত্র আছে তার পূর্বে The বসে।
- অর্থাৎ, একক বস্তু যেমন- চাঁদ, সূর্য, আকাশ, পৃথিবী (earth, world, universe), পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইত্যাদি নামের পূর্বে The বসে।

Correct Answer: Scientists are trying to understand the origin of the universe.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২,৮৯৫.
This book offers ____ unique perspective on the topic.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Article এর উপর।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।

• কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
- Complete sentence: TThis book offers a unique perspective on the topic.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
২,৮৯৬.
Hannan bought a five ____ suit.
  1. ক) hundred-Dollars
  2. খ) hundreds-Dollars
  3. গ) hundred-Dollar
  4. ঘ) hundreds-Dollar
ব্যাখ্যা
Hannan bought a five hundred-dollar suit. 
এখানে dollar এর সাথে s যুক্ত হবে না কারণ এটি আলাদা আলাদা ততগুলো সংখ্যা বুঝাচ্ছে না বরং এটি বাক্যে একটি ইউনিট হিসেবে noun (suit) এর ব্যাপারে অতিরিক্ত তথ্য দিচ্ছে।

Two dollars will take you half way across the city.
Fifteen dollars was clearly a low estimate.
এই বাক্যগুলোয় two এবং fifteen আলাদা আলাদা সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়েছে বিধায় dollar এর সাথে s যুক্ত হয়েছে।

Source: Merriam-Webster Dictionary, Cambridge Dictionary, Longman Dictionary of Contemporary English
২,৮৯৭.
Many flocks of birds flew away.
Here, the underlined word is-
  1. Proper noun
  2. Collective noun
  3. Common noun
  4. Abstract noun
ব্যাখ্যা

• Many flocks of birds flew away.
- Here, the underlined word is Common noun.

• Flock (noun)
- English meaning: A group of sheep, goats, or birds, or a group of people.
- Bangla meaning: (পাখির) ঝাঁক; (পশুর) পাল। (২) (মানুষের) দল।

• Explanation:
- 'Flock' সাধারণত Collective Noun হলেও, এই বাক্যে 'Flock' common noun হয়েছে।
- কারণ, Collective Noun -এর পূর্বে সংখ্যাবাচক শব্দ বসালে অথবা এটির সাথে s/es যোগ করলে তা Common noun -এ পরিণত হয়।
- যেমন: Many flocks of birds flew away. (অনেকগুলো পাখির ঝাঁক উড়ে গেল।)
- এই বাক্যে flocks -এর সাথে 's' যুক্ত আছে তাই এটি Common noun.

• More examples:
- There are ten classes in our school.
- The armies of the allies came to help.

• Collective noun:
- যে সকল noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু বা স্থানের অবিভক্ত সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective noun বলে।
- অর্থাৎ, কিছু Common noun-এর সমষ্টিকেই Collective noun বলে।

• Common noun:
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. NCTB English Grammar (Class 9 & 10).

২,৮৯৮.
The gallows _____ built outside the prison.
  1. is
  2. was
  3. are
  4. were
ব্যাখ্যা

Correct answer: The gallows was built outside the prison.
- Bangla meaning: ফাঁসির কাঠামোটি কারাগারের বাইরে তৈরি করা হয়েছিল।

• Ethics, Gallows, innings, mathematics, news, physics, politics ইত্যাদি noun গুলো দেখতে Plural হলেও এরা সব সময় Singular (verb) গ্রহণ করে।
- প্রদত্ত sentence টিতে build (verb) এর past form (built) ব্যবহার করা হয়েছে। যা দ্বারা sentence টি past indefinite tense তা বুঝানো হচ্ছে।
- তাই, এখানে is না হয়ে was হয়েছে

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২,৮৯৯.
Which of the following can be used as both singular and plural?
  1. Appendix
  2. Analysis
  3. Rupy
  4. Corps
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - corps, remains the same in its plural form
- অর্থাৎ এর singular and plural form একই।
- এইরকম আরো কতগুলো Noun যাদের  Singular and Plural form একই
- aircraft, corps, deer, gross, salmon, series, sheep, swine etc.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Rupy – singular এর plural – Rupies
- Analysis (singular) - Analyses (plural).
- Singular: Appendix - Plural: Appendices (or Appendixes)
২,৯০০.
Much ado about nothing. Here 'ado' is -
  1. Noun
  2. Verb
  3. Adverb
  4. Preposition
ব্যাখ্যা
• Much ado about nothing. Here 'ado' is - Noun.
Bangla: তুচ্ছ বিষয়ে বাড়াবাড়ি।

• বাক্যে "ado" একটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে। "Ado" শব্দটির মানে হলো প্রচুর গোলমাল, হইচই, বা ঝামেলা, যা কোনো গুরুত্বহীন বা তুচ্ছ বিষয়ের জন্য হয়ে থাকে।
- Much ado about nothing বলতে, "কিছুই না হওয়া সত্ত্বেও অনেক গোলমাল বা বিতর্ক" বোঝানো হচ্ছে।

• Ado: [noun]
English meaning: a lot of activity, worry, or excitement that is unnecessary or greater than the situation deserves.
Bangla meaning: অকারণ হৈচৈ; উত্তেজনা; অস্থিরতা।

Example:
- Most state flags were adopted with little ado many years ago.
- Without ado, it became the most widely used system in the world.
- Much ado about nothing. 

Source: Cambridge & Accessible Dictionary.