ব্যাখ্যা
- এর feminine gender হচ্ছে - proprietrix.
- Foreign masculine gender এর শেষে Tor থাকলে Feminine form এ Tor এর পরিবর্তে Trix হয়।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৪ / ৫৪ · ১,৩০১–১,৪০০ / ৫,৪২৮
The correct answer is- গ) Orphan
Orphan:
- English: a child deprived by death of one or usually both parents.
- Bangla meaning: এতিম (শিশু)
Common Gender:
যে Noun দ্বারা একই সাথে পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝায় তাকে Common Gender বলা হয়।
Example: Parent, Child, Baby, Cousin, Student, Orphan, Monarch, Friend, etc.
Other options-
ক) Bull- ষাঁড়; বৃষ।
-"Bull" হলো Cow (গাভী) এর Masculine form.
খ) Bee- মৌমাছি; মধুকর; ভ্রমর।
- Bee হলো Drone (পুং মৌমাছি) এর feminine form.
ঘ) Hart- পুরুষ হরিণ।
- Hart হলো Roe (হরিণী) এর Masculine form.
Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
Masculine - Feminine
Slovene - slut
Nephew- Niece
Hart - Roe
Wizard - Witch
Correct Answer: খ) Executrix
• Executor (noun)
English Meaning: a person who deals with the wishes expressed in a will.
Bangla Meaning: উইল কার্যকর করার ভারপ্রাপ্ত ব্যক্তি; নির্বাহক।
• Executrix (noun)
English Meaning: a female executor.
Bangla Meaning: মহিলা নির্বাহক।
অন্যান্য অপশনগুলো:
- অপ্রাসঙ্গিক।
Correct answer: those of Sylhet.
• প্রদত্ত sentence টিতে The mangoes of Rajshahi এখানে Plural Countable Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- তাই, দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে Plural Countable Noun এর পরিবর্তে those of ব্যবহৃত হবে।
- তাই, সঠিক উত্তর হবে- those of Sylhet.
• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে Uncountable Noun এর পরিবর্তে that of এবং Plural Countable Noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে than+ that/ those of হবে।
• Structure:
- The+ Uncountable Noun+ of +Noun +Auxiliary verb +Comparative degree +than that of +ext.
- The+ Countable Noun+ of +Noun +Auxiliary verb +Comparative degree +than those of +ext.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Correct Answer: গ) every.
- You committed every mistake possible.
- Bangla translation: তুমি প্রত্যেকটি ভুল করেছ।
- Determiner হলো এমন একটি শব্দ যা noun-এর আগে বসে এবং noun-এর নির্দিষ্টতা বা পরিমাণ দেখায়।
- এখানে every হলো determiner, কারণ এটি mistake এর পরিমাণ বা coverage বোঝাচ্ছে।
• Determiner:
- এর প্রধান কাজ Noun/ Pronoun কে Determine করা।
- Noun/ Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়
- তবে তা Noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।
- প্রশ্নে কেবল মাত্র Every হল একটি Quantifiers Determiner.
• নিম্নে Determiner এর তালিকা দেওয়া হলো:
• Articles:
- a, an, the.
• Demonstratives:
- this, that, these, those.
• Possessives:
- my, your, his, her, its, our, their, Jahangir's.
• Quantifiers:
- some, any, much, many, a lot of, a little, little, a few, few, enough, several, plenty of, all, both, no, each, every, either, neither, more, less, most, a lot of, lots of, plenty of, etc.
• Numbers:
- one, two, three, four, five, six (etc.)
• General Ordinals:
- last, next, other, the other, etc.
• Interrogative Determiners:
- which, what, whose.
Other Options:
You – pronoun.
committed – verb.
mistake – noun.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
ব্যাখ্যা:
famous শব্দটি মূলত adjective। এটি বেশিরভাগ সময় কোন nounকে মডিফাই করতে ব্যবহৃত হয়। যেমন: a famous person (একজন বিখ্যাত ব্যক্তি)।এখানে famous শব্দটি person শব্দটিকে মডিফাই করছে, তাই homeless এখানে একটি adjective।
কিন্তু I read about the lifestyle of the famous. -তে famous শব্দটি noun হিসাবে ব্যবহৃত হয়েছে কারণ এটি object হিসেবে বসেছে এবং এর আগে the বসে এই nounটির plural অর্থ প্রকাশ করছে। অর্থাৎ, the famous বলতে কোন একজন famous মানুষকে বুঝাচ্ছে না, famous personদের বুঝাচ্ছে।
• A, An & The কে article বলে।
Article দুই প্রকার।
যেমন:
1. Indefinite: A, An.
2. Definite: The.
Article সাধারণত noun কে qualify করে।
Article এর নিয়মানুযায়ী শব্দের শুরুতে যদি vowel থাকে এবং তা যদি ইউ (U) এর মত উচ্চারিত হয় তাহলে vowel থাকা সত্ত্বেও তার পূর্বে a বসে।
যেমন: a ewe, a European, a uniform etc.
Complete sentence: He met a European tourist at the museum.
সঠিক উত্তর: খ) Sovereign.
• Common gender হলো এমন শব্দ যা পুরুষ বা নারী উভয়ের জন্য ব্যবহার করা যায়।
• Sovereign:
English meaning: a king or queen.
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।
• Sovereign শব্দটি রাজা বা রাণী যে কারো জন্যই ব্যবহার করা হয়ে থাকে।
- তাই, Sovereign শব্দটি হলো common gender.
অন্য অপশনগুলো:
King → Masculine gender,
Emperor → Masculine gender,
Queen → Feminine gender.
• A group of elephants is called 'A herd'.
• Herd (Collective noun)
- English Meaning: a large group of animals of the same type that live and feed together; a congregation of gregarious wild animals.
- Bangla Meaning: (বিশেষত গবাদিপশুর) দল; পাল; দঙ্গল; যূথ; হলকা; (তুচ্ছার্থে) মানুষের দল।
- যেমন: A herd of cattle/deer/elephants/goats was grazing in the parkland.
অন্যদিকে,
ক) A pride - দল; ঝাঁক: (বিশেষত) a pride of lions/peacocks.
গ) A pack - একত্রে রাখা শিকারি কুকুরের দল; একত্রে বিচরণ করা বন্য প্রাণীর দল; (সাধারণত অবজ্ঞার্থে) দল; গুচ্ছ।
- যেমন: a pack of hounds/wolves/wild dogs/a pack of thieves/a pack of lies.
ঘ) A squad - কয়েক ব্যক্তি সমন্বয়ে ছোট গোষ্ঠী বা দল, যথা সৈন্য বা প্রশিক্ষণার্থীর দল।
- যেমন: A squad of watchmen/homeguards.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
• The correct answer is - Economies.
• Economy (Noun)
- Bangla Meaning: অর্থনীতি; অর্থ; দ্রব্য ও জনসম্পদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা; অপব্যয় পরিহার; মিতব্যয়।
- এর plural form হলো- Economies.
• Other forms:
- Economics (Noun) - অর্থনীতি; দ্রব্যের উৎপাদন; বণ্টন ও ভোগসংক্রান্ত বিজ্ঞান।
- Economic (Adjective) - অর্থনীতিসংক্রান্ত; অর্থনৈতিক।
- Economical (Adjective) - মিতব্যয়ী; হিসাবি।
- Economize (Verb) - ব্যয় সংকোচ করা।
- Economically (Adverb) - অর্থনৈতিকভাবে / অর্থনীতির দিক থেকে।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
• যেকোনো নামই হচ্ছে Noun।
• Noun হচ্ছে parts of speech এর একটি প্রকার।
• তাই noun to interjection এর প্রতিটিই noun হবে।
• Correct sentence: খ) These same phenomena are a big part of the Tesla stock story.
- Phenomenon is singular; phenomena is plural.
- প্রদত্ত বাক্যে 'These same phenomena' হলো plural subject তাই, verb হিসেবে 'are' ব্যবহার সঠিক।
অন্যদিকে,
ক) These same phenomenas was a big part of the Tesla stock story.
- phenomenas অপ্রচলিত, এবং "was" হলো singular verb তাই ভুল।
গ) These same phenomenon are a big part of the Tesla stock story.
- এটি ভুল কারণ, phenomenon হলো singular, কিন্তু "these" ব্যবহার হওয়ায় plural noun দরকার।
ঘ) These same phenomena is a big part of the Tesla stock story.
- "phenomena" হলো plural, কিন্তু "is" হলো singular verb তাই ভুল।
Sovereign হলো একটি শব্দ যা পুরুষ বা নারী উভয়কেই নির্দেশ করতে পারে, অর্থাৎ এটি নির্দিষ্ট লিঙ্গের নয়।
এমন ধরনের শব্দকে Common Gender বলা হয়।
• Sovereign:
English meaning: a king or queen.
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।
• Sovereign শব্দটি রাজা বা রাণী যে কারো জন্যই ব্যবহার করা হয়ে থাকে।
- তাই, Sovereign শব্দটি হলো common gender.
• The feminine form of 'Hart' is- Roe.
- Hart: হচ্ছে masculine gender.
- English Meaning: an adult male deer, especially a red deer over five years old.
- Bangla Meaning: পুরুষ হরিণ।
- এর feminine gender হচ্ছে Roe (হরিণী, মহিলা হরিণ)।
Other options,
ক) Stag (পুরুষ হরিণ) an adult male red deer.
- Stag এর Feminine Gender হচ্ছে - hind.
গ) Ewe (ভেড়ি) Feminine Gender.
'Ewe' এর Masculine Gender হচ্ছে Ram.
ঘ) Sow (পূর্ণবয়স্ক শূকরী) Feminine Gender.
'Sow' এর Masculine Gender হচ্ছে Boar.
Source: Accessible Dictionary by Bangla Academy.
• 'Mouth' is a common noun.
• Mouth → a common noun (a general part of the body).
- English Meaning: voice, speech; the opening of a container.
- Bangla Meaning: (১) মুখ; মুখগহ্বর; মুখবিবর। (২) থলে বোতাম, গুহা, সুড়ঙ্গ, নদী ইত্যাদির মুখ।
- এর plural হলো- mouths [মাউদস্]) (noun).
• Common noun:
- যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে।
- কিছু Common noun হচ্ছে- man, boy, girl, teacher, student, city, king, country, river, etc.
অন্যদিকে,
ক) Bunch (গোছা; আঁটি; তাড়া; গাঁট) → a collective noun (refers to a group of things).
খ) Jute (পাট) → a material noun (a type of fiber).
ঘ) Humility (বিনয়; বিনম্রতা; দীনতা) → an abstract noun.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
I'll put you down as a no. Here, 'no' is - noun.
- এখানে ‘no’ একটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে, যা “না, প্রত্যাখ্যান” বোঝায়।
- অর্থ: আমি আপনাকে “না” হিসেবে তালিকাভুক্ত করব।
no: [noun]
English meaning: an answer that shows you do not agree with an idea, a statement, etc.; a person who says ‘no’.
Bangla meaning: না বলা / অস্বীকার।
Example:
- Can't you give me a straight yes or no?
- I'll put you down as a no.
Source: Oxford Dictionary.
Levity [লেভাটি] (noun) [uncountable noun]
English Meaning: Amusement or lack of seriousness.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) লঘুতা; চপলতা; চাপল্য; চিন্তাহীনতা।
• The masculine form of 'Bee' is- Drone.
• Bee (স্ত্রী মৌমাছি) এর Masculine Gender – Drone (পুরুষ মৌমাছি)।
অন্যদিকে,
- Buck (পুরুষজাতীয় হরিণ) এর opposite gender হচ্ছে- Doe (স্ত্রীজাতীয় হরিণ)।
- Drake (পুরুষ পাতিহাঁস), এর opposite gender হচ্ছে- Duck (পাতিহাঁস)।
- Honeybee (noun) মৌমাছি; মধুমক্ষিকা; মধুকর।
- Honey bee → Refers to the species in general, not specifically the male.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
Statistics দেখতে plural হলেও কিন্তু আসলে ব্যবহারের দিক দিয়ে singular।
Source: Applied English Grammar and Composition by P. C. Das
◉ The correct sentence is - The criterion for selection was strict.
- Sentence structure অনুযায়ী, noun যদি singular হয়, তাহলে verb-ও singular হবে।
- এই বাক্যে criterion (মানদণ্ড) হচ্ছে singular noun. এর plural form হচ্ছে criteria.
- তাই, এখানে singular verb (was) এর ব্যবহার সঠিক।
• কিছু বিদেশী শব্দ রয়েছে যেগুলোর singular-plural স্বাভাবিক নিয়মে হয় না। নিম্নে বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো—
Singular → Plural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Criterion → Criteria;
Forum → Forums;
Oasis → Oases;
Radius → Radii;
Medium → Media;
Formula → Formulas;
Focus → Focuses / Foci;
Crisis → Crises.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Complete sentence: A swarm of sightseers descends upon the island every summer.
- Bangla meaning: প্রতি গ্রীষ্মে দ্বীপটিতে পর্যটকের ভিড় নেমে আসে।
• Swarm:
- English Meaning: A great number of honeybees/ants/locusts/sightseers/tourists/meteors/children.
- Bangla Meaning; জাঁক, পাল, দল।
- Example: a swarm of ants/locusts; a swarm of bees; swarms of children in the park.
• অন্যদিকে,
ক) School: A group of fish is called - a school of fish.
- মাছের ঝাঁক; ভিড়।
গ) Cluster: A number of similar things that occur together.
- গুচ্ছ; ঝাঁক; ঝাড়; স্তবক; দল: a cluster of trees, flowers, bees.
ঘ) Flight: a group of similar beings or objects flying through the air together; a number of competitors (as in a sport).
- It is used for birds or insects flying together (e.g., a flight of birds) but is not typically used for people.
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and
spoken of as one whole.
– যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- যেমন: cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority, etc.
Correct Answer: ক) Noun.
Sentence: Let me have a go at fixing the broken chair.
বাংলা অর্থ: আমাকে ভাঙা চেয়ারটি ঠিক করার চেষ্টা করতে দিন।
- সাধারণ নিয়ম: Article (a, an, the) এবং Preposition (at, in, on, etc.) এর মধ্যে কোনো শব্দ থাকলে সেটি সাধারণত Noun হিসেবে ব্যবহৃত হয়।
উল্লিখিত বাক্যের, এখানে go শব্দটির আগে আছে Article (a) এবং পরে আছে Preposition (at)।
- তাই go এখানে Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি Verb (have) এর Object হিসেবে কাজ করছে।
• Go (Noun, Adjective & Verb):
- As a Verb: to move or travel from one place to another → এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া।
Example: He will go to school. (সে স্কুলে যাবে।)
- As a Noun: attempt, try → চেষ্টা বা প্রচেষ্টা।
Example: 1. Let me have a go at this puzzle. (আমাকে এই ধাঁধাটি সমাধান করার চেষ্টা করতে দিন।)
2. She gave it another go. (সে আরেকবার চেষ্টা করল।)
- As an Adjective: ready to start, functioning → প্রস্তুত বা সক্রিয়।
Example: 1. This is a go decision. (এটি একটি অনুমোদিত/প্রস্তুত সিদ্ধান্ত।)
2. We are go for the launch. (আমরা উৎক্ষেপণের জন্য প্রস্তুত।)
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
Correct Answer: গ) Nostalgia
• Nostalgia (noun):
English Meaning - A feeling of pleasure and also slight sadness when you think about things that happened in the past.
Bangla Meaning - গৃহকাতরতা; অতীতবিধুরতা।
Other options:
ক) Nostalgic - (Adjective) গৃহকাতর; অতীতস্মৃতিবিধুর।
খ) Nostalgical - এটি কোনো সঠিক ইংরেজি শব্দ নয়
ঘ) Nostalgically - (Adverb) স্মৃতিবিধুরভাবে; অতীতকাতরভাবে
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
Correct answer: Material Noun.
- Material nouns are names of materials or substances which are used as raw materials for other things.
- Material Noun হলো এমন বিশেষ্য যা কোনো পদার্থ বা বস্তুর নাম বোঝায়,যা সাধারণত গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়।
- Example: water, gold, cotton, salt, iron, etc.
অন্যদিকে,
Proper noun:
- যে Noun দ্বারা নির্দিষ্ট একটি ব্যক্তি, বা বস্তুর নামকে বুঝায় তাকে proper noun বলে।
- Example: Asif, Cumilla, Bangladesh, Dhaka, Sabina etc .
Collective Noun
- Collective Noun হলো এমন এক ধরনের বিশেষ্য, যা এক জাতীয় একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়।
- সহজ কথায়, যখন কোনো শব্দ দ্বারা একদল বা একঝাঁক জিনিস বোঝানো হয়, তখন তাকে কালেক্টিভ নাউন বলে।
- Example: army, class ,family, etc.
Abstract noun:
- Abstract noun হলো এমন শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, বা কাজের নাম বোঝায়, দেখা যায় না, কিন্তু অনুভব বা কল্পনা করা যায়।
- Example: Honesty, friendship, Beauty, etc.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• ‘Colt’ is a Masculine gender.
• Colt: [masculine gender]
- English Meaning: a male foal; a young male horse under the age of four; a young untried person.
- Bangla Meaning: ঘোড়ার বাচ্চা; অশ্বশাবক; (লাক্ষণিক) প্রায় অনভিজ্ঞ তরুণ।।
- এর feminine gender হলো- Filly (বাচ্চা ঘোটকী).
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
• Correct answer: You are a Tagore in poetry, I see.
• সাধারণত কোন ব্যক্তির নাম Proper noun হয় এবং এর পূর্বে কোনো article বসে না।
- কিন্তু, কখনো কখনো a/ an, 'one like' বা এর মত একজন অর্থে Proper noun এর পূর্বে article (a/ an) বসে।
- প্রদত্ত বাক্যে Tagore বলতে শুধু একজন ব্যক্তিকেই বুঝাচ্ছে না, বরং Tagore এর মত কাউকে বুঝাচ্ছে।
- তাই এখানে 'Tagore' হচ্ছে Common Noun.
- Proper Noun যখন Common Noun হিসেবে ব্যবহৃত হয়, তখন তার 'পূর্বে a/ an/ the ব্যবহৃত হয়।
• More examples:
- You are a Kazi Nazrul, I see..
- You are a Hitler, I see.