বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৯৯ / ১০৭ · ৯,৮০১৯,৯০০ / ১০,৭৫২

৯,৮০১.
একটি রম্বসের কর্ণ দুইটির দৈর্ঘ্য যথাক্রমে 16 সে.মি. & 12 সে.মি. হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) 112 cm²
  2. খ) 69 cm²
  3. গ) 96 cm²
  4. ঘ) 86 cm²
ব্যাখ্যা

∴ রম্বসের ক্ষেত্রফল = (1/2)× রম্বসের কর্ণ দুইটির গুনফল = (1/2)×16×12 = 96 cm².

৯,৮০২.
দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার সঠিক শর্ত নয় নিচের কোনটি?
  1. দুটি ত্রিভুজের ৩টি কোণ পরস্পর সমান হবে
  2. দুটি ত্রিভুজের ২টি কোণ পরস্পর সমান এবং সংলগ্ন ১টি বাহু সমান হবে 
  3. দুটি ত্রিভুজের ২টি বাহু পরস্পর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণটি সমান হবে  
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার সঠিক শর্ত নয় নিচের কোনটি? 

সমাধান: 
দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত: 
- একটি ত্রিভুজের তিনটি বাহু অপর ত্রিভুজের তিনটি বাহুর সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। 
- একটি ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ অপর ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণের সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। 
- একটি ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহু অপর ত্রিভুজের দুইটি কোণ এবং একটি বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। 
- দুইটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহুর সমান হলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়। 

৯,৮০৩.
একটি নবভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?
  1. ৭ সমকোণ
  2. ১১ সমকোণ
  3. ১৪ সমকোণ
  4. ১৮ সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নবভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে?

সমাধান:
আমরা জানি,
কোন বহুভুজের বাহুর সংখ্যা n হলে মোট উৎপন্ন অন্তঃকোণের পরিমাণ = (n - 2) × 180°
বহুভুজের বাহুর সংখ্যা ৯ টি
∴ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি = (৯ - ২) × ১৮০°
= ৭ × ১৮০°
= ১২৬০°
= ১২৬০°/ ৯০° সমকোণ
= ১৪ সমকোণ
৯,৮০৪.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৭৮ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৬ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?
  1. ১২.৫ মিটার
  2. ১৭ মিটার
  3. ১৪.৫ মিটার
  4. ১৩ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৭৮ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৬ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত?

সমাধান: 
দেওয়া আছে, 
সামান্তরিকের ক্ষেত্রফল = ৭৮ বর্গমিটার
সামান্তরিকের উচ্চতা = ৬ মিটার 
সামান্তরিকের ভূমি =? 

আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা) বর্গ একক 
⇒ ৭৮ = ভূমি × ৬  
⇒  ভূমি = ৭৮/৬ 
∴ ভূমি = ১৩ মিটার 

∴ সামান্তরিকের ভূমি = ১৩ মিটার। 

৯,৮০৫.
যদি দুটি বৃত্তের ব্যাস 16 সে.মি. এবং 24 সে.মি. হয়, তবে তাদের পরিধির অনুপাত কত?
  1. 2 : 3
  2. 2 : 5
  3. 3 : 5
  4. 3 : 7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি দুটি বৃত্তের ব্যাস 16 সে.মি. এবং 24 সে.মি. হয়, তবে তাদের পরিধির অনুপাত কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ r একক হলে বৃত্তের পরিধি 2πr একক

∴ ১ম বৃত্তের পরিধি = 2π(16/2)
= 2π × 8
= 16π সে.মি.

∴ ২য় বৃত্তের পরিধি = 2π(24/2)
= 2π × 12
= 24π সে.মি.

∴ ১ম বৃত্তের পরিধি/২য় বৃত্তের পরিধি = 16π/24π
= 16/24
= 2/3

⇒ ১ম বৃত্তের পরিধি : ২য় বৃত্তের পরিধি = 2 : 3

৯,৮০৬.
নিচের কোনটি সঠিক?
  1. ক) sin(- θ) = sinθ
  2. খ) cos(- θ) = cosθ
  3. গ) tan(- θ) = tanθ
  4. ঘ) cosec(- θ) = cosecθ
ব্যাখ্যা
বিভিন্ন কোণের ত্রিকোনমিতিক অনুপাতের ক্ষেত্রে:
⇒ sin(- θ) = - sinθ
⇒ cos(- θ) = cosθ
⇒ tan(- θ) = - tanθ
⇒ cosec(- θ) = - cosecθ
⇒ sec(- θ) = secθ
⇒ cot( - θ) = - cotθ
৯,৮০৭.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৪, ৫ এবং ৮ সে.মি.
  2. ২, ৫ এবং ৬ সে.মি.
  3. ৩, ৪ এবং ৭ সে.মি.
  4. ৬, ৭ এবং ১১ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৪ + ৫ = ৯ > ৮ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
৩ + ৪ = ৭ = ৭ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
৬ + ৭ = ১৩ > ১১ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
৯,৮০৮.
cotθ = 3/4 হলে, tan2θ + 1 এর মান কত?
  1. 4/3
  2. 25/9
  3. 16/9
  4. 5/4
ব্যাখ্যা

প্রশ্ন: cotθ = 3/4 হলে, tan2θ + 1 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
 cotθ = 3/4

আমরা জানি,
tanθ = 1/cotθ 
= 1/(3/4)
= 4/3
∴ tan θ = 4/3

এখন, 
tan2θ + 1
= (4/3)2 + 1
= (16/9) + 1
= (16 + 9)/9
= 25/9

সুতরাং, tan2θ + 1 = 25/9

৯,৮০৯.
চিত্রে a = কত ডিগ্রি?
  1. ক) ৭২°
  2. খ) ৭৩°
  3. গ) ৭৪°
  4. ঘ) ৭৫°
ব্যাখ্যা

চিত্রে a = ২b, b = ৩c
∴ a = ৬c
এখন, a +৩c + ৬c = ১৮০°
বা, ৬c +৩c + ৬c = ১৮০°
বা, ১৫c = ১৮০°
∴ c = ১২°
∴ a = ৬c = ৬ × ১২° = ৭২°

৯,৮১০.
60° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে- 
  1. ক) (π/2) রেডিয়ান
  2. খ) (π/6) রেডিয়ান
  3. গ) (π/3) রেডিয়ান
  4. ঘ) (π/4) রেডিয়ান
ব্যাখ্যা
প্রশ্ন: 60° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে- 

সমাধান: 
রেডিয়ান:
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

আমরা জানি 
90° = π/2 রেডিয়ান 
1° = (π/2) × 90 রেডিয়ান 
60° = 60π/(2 × 90) রেডিয়ান 
        = π/3 রেডিয়ান
৯,৮১১.
ABCD চতুর্ভুজে AB||CD, AC = BD এবং কোণ A = 90° হলে, সঠিক চতুর্ভুজ কোনটি?
  1. ক) সামান্তরিক
  2. খ) রম্বস
  3. গ) ট্রাপিজিয়াম
  4. ঘ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা

যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রতিটা কোণ এক সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে।
এখানে AB||CD, AC = BD এবং কোণ A = 90°
অর্থাৎ, ABCD একটি আয়তক্ষেত্র।

৯,৮১২.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ৩২ মিটার
  2. ৩৬ মিটার
  3. ৩৮ মিটার
  4. ৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান: 
ধরি, 
প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = (x + ৮) মিটার 

শর্তমতে, 
২(x + ৮ + x) = ১৩৬ 
বা, ২x + ৮ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ৮ 
বা, ২x = ৬০ 
বা, x = ৬০/২ 
∴ x = ৩০ 
অতএব, প্রস্থ = ৩০ মিটার 
এবং দৈর্ঘ্য = (৩০ + ৮) মিটার 
= ৩৮ মিটার। 

∴ ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৩৮ মিটার।
৯,৮১৩.
একটি আয়তাকার ঘরের পরিসীমা ৪০ মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। তাহলে আয়তাকার ঘরটির ক্ষেত্রফল কত?
  1. ৭৫ বর্গমিটার
  2. ৮০ বর্গমিটার
  3. ১৫০ বর্গমিটার
  4. ১২০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের পরিসীমা ৪০ মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। তাহলে আয়তাকার ঘরটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ = ”ক” মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ”৩ক” মিটার

প্রশ্নমতে,
২(৩ক + ক) = ৪০
⇒ ৮ক = ৪০
∴ ক = ৫

∴ আয়তাকার ঘরের প্রস্থ = ৫ মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ১৫ মিটার

∴ আয়তাকার ঘরটির ক্ষেত্রফল = (১৫ × ৫) বর্গমিটার
= ৭৫ বর্গমিটার
৯,৮১৪.
বৃত্তের কেন্দ্র (4, 5) ও ব্যাসার্ধ 10 একক হলে, বৃত্তটির সমীকরণ হবে-
  1. x2 + y2 - 4x – 5y - 9 = 0
  2. x2 + y2 - 4x - 5y = 0
  3. x2 + y2 - 8x – 10y - 59 = 0
  4. x2 + y2 - 9 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র (4, 5) ও ব্যাসার্ধ 10 একক হলে, বৃত্তটির সমীকরণ হবে-

সমাধান:
আমরা জানি,
বৃত্তের সমীকরণ (x - a)2 + (y - b)2 = r2
এখানে, a = 4, b = 5 এবং r = 10

∴ বৃত্তটির সমীকরণ, (x - 4)2 + (y − 5)2 = 102
⇒ x2 - 8x + 16 + y2 - 10y + 25 = 100
∴ x2 + y2 - 8x – 10y - 59 = 0
৯,৮১৫.
একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ১৫ মিটার। চতুর্ভুজটির পরিসীমা কত?
  1. ৪০ মিটার
  2. ২০ মিটার
  3. ৮০ মিটার
  4. ৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ২৫ মিটার ও প্রস্থ ১৫ মিটার। চতুর্ভুজটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
চতুর্ভুজের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(২৫ + ১৫) মিটার
= ৮০ মিটার
৯,৮১৬.
একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) ১৮০°
  2. খ) ৯০°
  3. গ) ৬০°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
অর্ধবৃত্তস্থ কোণ  এক সরলকোণের অর্ধেক।

একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান ৯০°
৯,৮১৭.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 14cm হলে ব্যাসার্ধ কত সেঃমিঃ?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস = বৃত্তের বৃহত্তম জ্যা = 14cm
∴ ব্যাসার্ধ = 7cm
৯,৮১৮.
৭০° কোণের সম্পূরক কোণের অর্ধেক x এর সমান হলে x = ?
  1. ১১০°
  2. ৫৫°
  3. ২২০°
  4. ১৩০°
ব্যাখ্যা
৭০° কোনের সম্পূরক কোন = ১৮০° - ৭০° = ১১০°
কোনটির অর্ধেক  = ১১০° × ১/২ = ৫৫°
৯,৮১৯.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) পাঁচগুণ
ব্যাখ্যা

ধরি,
রেখার দৈর্ঘ্য = x
∴ রেখার অর্ধেক = x/2
∴ রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল/অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x2/(x2/4)
= (x2 × 4)/x2
= 4

৯,৮২০.
একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর অনুপাত যথাক্রমে ৪ : ৬ : ৭ : ৯ : ১০ হলে, পঞ্চভুজটির বৃহত্তম অন্তঃস্থ ও ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণের পার্থক্য কত?
  1. ৮০°
  2. ৯০°
  3. ১১০°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর অনুপাত যথাক্রমে ৪ : ৬ : ৭ : ৯ : ১০ হলে, পঞ্চভুজটির বৃহত্তম অন্তঃস্থ ও ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণের পার্থক্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
পঞ্চভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = ৫৪০°

দেওয়া আছে, 
প্রদত্ত অনুপাত = ৪ : ৬ : ৭ : ৯ : ১০
∴ অনুপাতের যোগফল = ৪ + ৬ + ৭ + ৯ + ১০
= ৩৬

∴ ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণ = {৫৪০° এর (৪/৩৬)} = ৬০°
∴ বৃহত্তম অন্তঃস্থ কোণ = {৫৪০° এর (১০/৩৬)} = ১৫০°

∴ পঞ্চভুজটির বৃহত্তম ও ক্ষুদ্রতম অন্তঃস্থ কোণের পার্থক্য = (১৫০ - ৬০)°
= ৯০° ।
৯,৮২১.
একটি ঘনকের আয়তন ৫১২ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৮√২ সে.মি.
  2. ৮√৩ সে.মি.
  3. ১২√২ সে.মি.
  4. ৬√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৫১২ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন ক ঘন একক

প্রশ্নমতে,
⇒ ক = ৫১২
⇒ ক = ৮
∴ ক = ৮

তাহলে,
ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = ৮ সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = বাহু × √৩ = ৮√৩ সে.মি.
৯,৮২২.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১ মিটার
  2. ২ মিটার
  3. ৪ মিটার
  4. ৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনেকরি,
সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল= √3(a + 2)2/4

প্রশ্নমতে,
{√3(a + 2)2/4} - {√3a2/4} = 3√3
⇒ (√3/4){(a + 2)2 - a2} = 3√3
⇒ a2+ 4a + 4 - a2 =12
⇒ 4a + 4 = 12
⇒ 4a = 12 - 4
⇒ 4a = 8
a = 2

সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ২ মিটার
৯,৮২৩.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সে.মি.। এর ক্ষেত্রফল 1200 বর্গ সে.মি. হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।
  1. ক) 40
  2. খ) 50
  3. গ) 60
  4. ঘ) 80
ব্যাখ্যা
প্রশ্নঃ একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সে.মি.। এর ক্ষেত্রফল 1200 বর্গ সে.মি. হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।

সমাধান:
মনে করি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি b = 60 সে.মি.
এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য = a

ত্রিভুজটির ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b²)

প্রশ্নানুসারে, (b/4)√(4a2 - b²) = 1200
বা, (60/4)√(4a2 - 602) = 1200
বা, (15)√(4a2 - 3600) = 1200
বা, √(4a2 - 3600) = 80
বা, 4a2 - 3600 = 6400  [বর্গ করে]
বা, 4a2 = 10000 
বা, a2 = 2500
বা, a = 50

ত্রিভুজটির সমান বাহুর দৈর্ঘ্য 50 সে.মি.।
৯,৮২৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 13 একক এবং ভূমি 24 একক হলে, ক্ষেত্রফল কত?
  1. 64 বর্গ একক
  2. 37 বর্গ একক
  3. 60 বর্গ একক
  4. 48 বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 13 একক এবং ভূমি 24 একক হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 24 একক
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 13 একক

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2) বর্গ একক
= (24/4) × √{(4 × 132) - 242}
= 6 × √{(4 × 169) - 576}
= 6 × √(676 - 576)
= 6 × √100
= 6 × 10
= 60 বর্গ একক

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 60 বর্গ একক।

৯,৮২৫.
16 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? 
  1. 108 বর্গমিটার 
  2. 112 বর্গমিটার 
  3. 128 বর্গমিটার 
  4. 240 বর্গমিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: 16 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
আয়তাকার মাঠের দৈর্ঘ্য = 16 মিটার
আয়তাকার মাঠের প্রস্থ = 8 মিটার 
∴ আয়তাকার মাঠের ক্ষেত্রফল =  (16 × 8) বর্গমিটার 
= 128 বর্গমিটার

আবার, 
রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য = {16 + (2 × 2)} = 20 মিটার
রাস্তাসহ মাঠের প্রস্থ = {8 + (2 × 2)} = 12 মিটার
∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = (20 × 12) বর্গমিটার 
= 240 বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (240 - 128) বর্গমিটার
= 112 বর্গমিটার ।

৯,৮২৬.
কোনো বৃত্তের ব্যসার্ধ r হলে তার ক্ষেত্রফল কত?
  1. ক) πc
  2. খ) πr2
  3. গ) πr3
  4. ঘ) 2r
ব্যাখ্যা
বৃত্তের ব্যসার্ধ r হলে তার ক্ষেত্রফল πr2
৯,৮২৭.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থকোণ ১৬০°। এর বাহু সংখ্যা কত?
  1. ১৪ টি
  2. ১৬ টি
  3. ১৮ টি
  4. ২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থকোণ ১৬০°। এর বাহু সংখ্যা কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
সুষম বহুভুজের একটি অন্তঃস্থকোণের পরিমাণ = ১৬০°
∴ সুষম বহুভুজের বহিঃস্থকোণ = (১৮০° - ১৬০°)
= ২০° 

আমরা জানি, 
সুষম বহুভুজের বহিঃস্থকোণের সমষ্টি = ৩৬০°
∴ বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/২০°
= ১৮ টি । 
৯,৮২৮.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে?
  1. ২২.৫°
  2. ৪৫°
  3. ১২০°
  4. ৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ।

এখন,
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ = ৪৫° হলে, 
কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ হবে = (৪৫° × ২)
= ৯০°

∴ কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ৯০° ।

৯,৮২৯.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 4
  2. 9
  3. 12
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n2গুন বৃদ্ধি পায়।
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে
৯,৮৩০.
ত্রিভুজের বহিঃকোণ ও তার বিপরীত অন্তঃকোণের সমষ্টি কত?
  1. ৯০°
  2. ১২০°
  3. ৩৬০°
  4. ১৮০°
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের বহিঃকোণ ও তার বিপরীত অন্তঃকোণের সমষ্টি কত?  

সমাধান:
যেকোনো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃকোণ উৎপন্ন হয়, সেই বহিঃকোণ এবং তার বিপরীত অন্তঃকোণ (যে অন্তঃকোণের সাথে বহিঃকোণ লাগানো) দুটি একই সরলরেখার উপর অবস্থিত।  

সুতরাং,  
বহিঃকোণ + তার বিপরীত অন্তঃকোণ = ১৮০°  

সুতরাং, ত্রিভুজের বহিঃকোণ ও তার বিপরীত অন্তঃকোণের সমষ্টি ১৮০°। 

৯,৮৩১.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা ক সে.মি. হলে, ক এর মান কত?
  1. √১ সে.মি.
  2. ২√২ সে.মি.
  3. √৩ সে.মি.
  4. √৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা ক সে.মি. হলে, ক এর মান কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × বাহু
= (√৩/৪) × ২
= (√৩/৪) × ৪
= √৩ বর্গ সে.মি.

আবার, ত্রিভুজের ক্ষেত্রফল, (১/২) × ভূমি × উচ্চতা = √৩
⇒ (১/২) × ২ × ক = √৩
⇒ ১ × ক = √৩
∴ ক = √৩ সে.মি.
৯,৮৩২.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৪৮ বর্গসেমি। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৭ সেমি ও ৫ সেমি। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) ৬ সেমি
  2. খ) ৮ সেমি
  3. গ) ১০ সেমি
  4. ঘ) ১২ সেমি
ব্যাখ্যা
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
⇒ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল/ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল
= ২ × ৪৮/(৭+৫)
= ৮ সেমি
৯,৮৩৩.
৩ সে.মি. , ৪ সে.মি. ও ৫ সে.মি. বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে -
  1. ক) সূক্ষ্মকোণী
  2. খ) সমকোণী
  3. গ) সরলকোণী
  4. ঘ) স্থূলকোণী
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
ভূমি² + লম্ব² = অতিভুজ²
এখানে,
+৪=৫

৯,৮৩৪.
একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি-
  1. ক) সমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) বিষমবাহু
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান - এটি একটি প্রতিজ্ঞা।
৯,৮৩৫.
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে - 
  1. অন্তঃকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. লম্ব কেন্দ্র
  4. ভরকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে - 

সমাধান:
কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে বলা হয় পরিবৃত্ত এবং কেন্দ্রকে বলে পরিকেন্দ্র।
৯,৮৩৬.
১৫ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মসজিদের মেঝে ৪ মিটার লম্বা এবং ১.৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?
  1. ক) ১৫ টি 
  2. খ) ২০ টি 
  3. গ) ২৫ টি 
  4. ঘ) ৩০ টি 
ব্যাখ্যা
প্রশ্ন:  ১৫ মিটার দৈর্ঘ্য এবং ৮ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মসজিদের মেঝে ৪ মিটার লম্বা এবং ১.৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?

সমাধান:
দেওয়া আছে,
মসজিদের দৈর্ঘ্য = ১৫ মিটার
মসজিদের প্রস্থ = ৮ মিটার
∴ মসজিদের ক্ষেত্রফল = (১৫ × ৮) = ১২০ বর্গমিটার 

আবার,
মাদুরের দৈর্ঘ্য = ৪ মিটার
মাদুরের প্রস্থ = ১.৫ মিটার 
∴ মাদুরের ক্ষেত্রফল = (৪ × ১.৫) = ৬ বর্গমিটার  

∴ মাদুরের সংখ্যা = (১২০/৬) = ২০ টি
৯,৮৩৭.
কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৬টি হবে?
  1. ৩০°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত হলে বাহুর সংখ্যা ৬টি হবে?

সমাধান:
ষড়ভুজের বাহুর সংখ্যা ৬ টি
মোট অন্তস্থকোণের পরিমাণ = (৬ - ২) ১৮০°
= ৪ × ১৮০°
= ৭২০°

প্রতি অন্তস্থকোণের পরিমাণ = ৭২০/৬ = ১২০°
∴ বহিঃস্থ কোণের পরিমাণ = ১৮০° - ১২০°
= ৬০°
৯,৮৩৮.
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় সেই চতুর্ভুজকে বলা হয় -
  1. সামান্তরিক
  2. বর্গ
  3. আয়তক্ষেত্র
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় সেই চতুর্ভুজকে বলা হয় -

সমাধান:
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
বর্গ: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমানএবং কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে।
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
৯,৮৩৯.
42 ফুট লম্বা একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেলো যে তা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?
  1. 14
  2. 15
  3. 16
  4. 17
ব্যাখ্যা

প্রশ্ন: 42 ফুট লম্বা একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেলো যে তা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গেছিল?

সমাধান:

চিত্রে AB = 42 ফুট  
এবং AD = DC = 42 - BD

প্রশ্নমতে,
sin 30° = BD/DC
⇒ 1/2 = BD/(42 - BD)
⇒ 2BD = 42 - BD
⇒ 3BD = 42
⇒ BD = 42/3 = 14 ফুট  

৯,৮৪০.
24 মিটার লম্বা একটি বাঁশ ভূমির থেকে 8 মিটার উচ্চতায় এমনভাবে ভেঙে গেল যে, ভাঙ্গা অংশটি সম্পূর্ণ  আলাদা না হয়ে দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করে। কোণটির মান কত?
  1. ক) 60°
  2. খ) 40°
  3. গ) 30°
  4. ঘ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: 24 মিটার লম্বা একটি বাঁশ ভূমির থেকে 8 মিটার উচ্চতায় এমনভাবে ভেঙে গেল যে, ভাঙ্গা অংশটি সম্পূর্ণ  আলাদা না হয়ে দণ্ডায়মান অংশের সাথে কোণ উৎপন্ন করে। কোণটির মান কত?

সমাধান: 



উৎপন্ন কোণ cosθ = 8/16
cosθ = 1/2
cosθ = cos 60°
θ = 60°
৯,৮৪১.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. 2√2
  2. √3
  3. 3√2
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত?

সমাধান:

(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
∴ অতিভুজ = √(32 + 32)
= √(9 + 9)
= √(18)
= √(2 × 9)
= 3√2
৯,৮৪২.
৪ সে.মি., ৯ সে.মি. ও ১১ সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ১২.৫ বর্গ সে. মি.
  2. ১৬ বর্গ সে. মি.
  3. ১৯.৫ বর্গ সে. মি.
  4. ১২√২ বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ সে.মি., ৯ সে.মি. ও ১১ সে.মি. বাহুবিশিষ্ট ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ধরি,
ত্রিভুজটির বাহু গুলি হল a = ৪ সে.মি., b = ৯ সে.মি., এবং c = ১১ সে.মি.।
অর্ধপরিসীমা, s=(a + b + c​)/2
= (৪ + ৯ + ১১)/২
= ২৪/২
= ১২
ত্রিভুজের ক্ষেত্রফল , A = √{s(s − a)(s − b)(s − c)}
= √{১২ × (১২ − ৪) × (১২ − ৯) × (১২ − ১১)​}
= √(১২ × ৮ × ৩ × ১​)
= √২৮৮
= √(২ × ১৪৪)
= ১২√২ বর্গ সে.মি.
৯,৮৪৩.
একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার  আয়তন কত?
  1. 40 ঘন সে.মি.
  2. 45 ঘন সে.মি.
  3. 48 ঘন সে.মি.
  4. 50 ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার  আয়তন কত?

সমাধান: প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি.
যেহেতু 32 + 42 = 52, ইহার ভূমি একটি সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল = (1/2) × 4 × 3 = 6 বর্গ সে.মি.

সুতরাং, প্রিজমটির  আয়তন = 6 × 8 = 48 ঘন সে.মি.

৯,৮৪৪.
secθ = 3/2 হলে, tanθ এর মান কত?
  1. 1/5
  2. 2/5
  3. √5/2       
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: secθ = 3/2 হলে, tanθ এর মান কত?
                                                                                   
সমাধান:
দেওয়া আছে,
secθ = 3/2
⇒ sec2θ = 9/4
⇒ 1 + tan2θ = 9/4
⇒ tan2θ = (9/4) - 1
⇒ tan2θ = (9 - 4)/4   
⇒ tan2θ = 5/4
⇒ tanθ = √5/2
∴ θ = √5/2
৯,৮৪৫.
প্রদত্ত সমকোণী ত্রিভুজ থেকে x এর মান নির্ণয় করুন।
  1. 14
  2. 4√6
  3. 4√7
  4. 5√7
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত সমকোণী ত্রিভুজ থেকে x এর মান নির্ণয় করুন।

সমাধান:
x = √(162 - 122)
= √(256 - 144)
= √112
= √(16 × 7)
= 4√7
৯,৮৪৬.
চিত্রে O বৃত্তটির কেন্দ্র,জ্যা AB ও জ্যা CD পরস্পর সমান। BE = 4 সেমি. ও OE = 3 সেমি হলে, বৃত্তটির ব্যাস কত সে.মি.? 
  1. 5 সেমি 
  2. 8 সেমি 
  3. 10 সেমি 
  4. 12 সেমি 
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে O বৃত্তটির কেন্দ্র,জ্যা AB ও জ্যা CD পরস্পর সমান। BE = 4 সেমি. ও OE = 3 সেমি হলে, বৃত্তটির ব্যাস কত সে.মি.? 


সমাধান: 
ব্যাসার্ধ OB = √(OE2 + BE2)
= √(32 + 42)
=√25
= 5

ব্যাস = 2 × 5 
= 10 সেমি
৯,৮৪৭.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার। এর উচ্চতা ১২ মি. হলে ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ২৫ মি.
  2. খ) ২৭ মি.
  3. গ) ২৩ মি.
  4. ঘ) ২৪ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার। এর উচ্চতা ১২ মি. হলে ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ১৪৪ বর্গমিটার
ত্রিভুজাকৃতি জমির উচ্চতা ১২ মি.

আমরা জানি 
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
বা, ১৪৪ = (১/২) × ১২ × ভূমি
বা, ৬ × ভূমি = ১৪৪
 বা, ভূমি = ১৪৪/৬
 ভূমি = ২৪ মি.
৯,৮৪৮.
প্রদত্ত চিত্রে হতে ∠PEA এর মান কত 
  1. ক) 65°
  2. খ) 50°
  3. গ) 130°
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে হতে ∠PEA এর মান কত 
 
সমাধান: 
∠PEA + ∠AEC  = 180° 
∠PEA + 50° =  180° 
∠PEA = 180°  -  50°
 ∠PEA = 130°
৯,৮৪৯.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ২২/৭
  2. ২৫/৯
  3. প্রায় ৫
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-

সমাধান: 
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = পরিধি : ব্যাস
= 2πr : 2r 
= 2πr/2r
= π/1
= (22/7)/1
= 22/7
৯,৮৫০.
tanθ = 5/12 হলে, secθ - cosθ এর মান কত?
  1. 13/169
  2. 25/156
  3. 27/156
  4. 25/144
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = 5/12 হলে, secθ - cosθ এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
tanθ = 5/12 
বা, লম্ব/ভূমি = 5/12 
∴ অতিভুজ = √{(12)2 + (5)2}
= √(144 + 25) 
= √169
= 13 

প্রদত্ত রাশি = secθ - cosθ 
= (অতিভুজ/ভূমি) - (ভূমি/অতিভুজ) 
= (13/12) - (12/13) 
= (169 - 144)/156 
= 25/156 
৯,৮৫১.
একটি চাকার ব্যাস 126 সে.মি.। চাকাটি 200 বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে?
  1. 872 মিটার
  2. 972 মিটার
  3. 792 মিটার
  4. 796 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাস 126 সে.মি.। চাকাটি 200 বার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করবে?

সমাধান:
আমরা জানি,
চাকা এক বার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।

চাকার ব্যাস 126 সে.মি.
চাকার ব্যাসার্ধ, r = 126/2 = 63 সে.মি.

পরিধি = 2πr
= 2 × (22/7) × 63
= 396 সে.মি.

1 বার ঘুরলে যায় 396 সে.মি.
200 বার ঘুরলে যায় (396 × 200) সে.মি. 
= 79200 সে.মি.
= 79200/100 মিটার
= 792 মিটার
৯,৮৫২.
একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ সেমি এবং ৮ সেমি হলে এর পরিসীমা কত?
  1. ২৪ সেমি
  2. ৩০ সেমি
  3. ৩৬ সেমি
  4. ৪২ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ সেমি এবং ৮ সেমি হলে এর পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি, সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়।

দেওয়া আছে,
একটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য = ১০ সেমি
অপর সন্নিহিত বাহুর দৈর্ঘ্য = ৮ সেমি

সামান্তরিকের পরিসীমা = ২ × (সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি)
= ২ × (১০ + ৮) সেমি
= ২ × ১৮ সেমি
= ৩৬ সেমি

∴ সামান্তরিকটির পরিসীমা ৩৬ সেমি।

৯,৮৫৩.
একটি লম্বা গাছের পাদদেশ হতে 90 মিটার দূরে ভূমিস্থ একটি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলে গাছটির উচ্চতা কত? 
  1. 30√3 মিটার
  2. 45√3 মিটার
  3. 60√3 মিটার
  4. 90√3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লম্বা গাছের পাদদেশ হতে 90 মিটার দূরে ভূমিস্থ একটি বিন্দুতে গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30° হলে গাছটির উচ্চতা কত?

সমাধান: 


চিত্রে, 
গাছটির উচ্চতা = AB 
ভূমিস্থ নির্দিষ্ট বিন্দু O এবং গাছটির শীর্ষবিন্দু B 
∴ ∠AOB = 30° এবং OA = 90 মিটার 

ΔAOB এ 
tan30° = AB/OA 
বা, 1/√3 = AB/90 
বা, AB√3 = 90 
বা, AB = 90/√3 
বা, AB = 90√3/(√3.√3) 
বা, AB = 90√3/3 
∴ AB = 30√3 

∴ গাছটির উচ্চতা, AB = 30√3 মিটার।
৯,৮৫৪.
একটি ত্রিভুজের ভূমি 12 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 45 বর্গমিটার
  2. 15 বর্গমিটার
  3. 30 বর্গমিটার
  4. 60 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ভূমি 12 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল = (1/2) ​× ভূমি × উচ্চতা
= (1/2) ​× 12 × 5 
= 30 বর্গমিটার
৯,৮৫৫.
২০ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ৪০০ বর্গমিটার
  2. ৩১৪ বর্গমিটার
  3. ৩০০ বর্গমিটার
  4. ৩১৭ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০ মিটার

যেহেতু বৃত্তটি বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্লিখিত হয়েছে, সেহেতু বৃত্তটির ব্যাস ২০ মিটার,
তাহলে, বৃত্তটির ব্যাসার্ধ ১০ মিটার।

∴ বৃত্তটির ক্ষেত্রফল = π × ১০ বর্গমিটার
= ৩.১৪ × ১০০ বর্গমিটার
= ৩১৪ বর্গমিটার
৯,৮৫৬.
একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গজ 1 ফুট 5 ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?
  1. 972 ইঞ্চি 
  2. 980 ইঞ্চি 
  3. 1012 ইঞ্চি 
  4. 1102 ইঞ্চি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গজ 1 ফুট 5 ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ, r = 4 গজ 1 ফুট 5 ইঞ্চি 
= (4 × 3 × 12) ইঞ্চি + (1 × 12) ইঞ্চি + 5 ইঞ্চি = (144 + 12 + 5) ইঞ্চি = 161 ইঞ্চি 

বৃত্তের পরিধি = 2πr 
= 2 × (22/7) × 161
= 1012 ইঞ্চি
৯,৮৫৭.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২ ডিগ্রি। সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪৩°
  2. ৪৪°
  3. ৪৫°
  4. ৪৬°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২ ডিগ্রি। সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = “ক”
সূক্ষ্মকোণদ্বয়ের মধ্যে বৃহত্তম কোণ (ক + ১)
সমকোণী ত্রিভুজের একটি কোণ ৯০°

∴ ক + ক + ২ + ৯০° = ১৮০°
⇒ ২ক + ৯২° = ১৮০°
⇒ ২ক = ১৮০° - ৯২°
⇒ ২ক = ৮৮°
∴ ক = ৪৪°
৯,৮৫৮.
f(x) = Sinx হলে f(x) এর সর্বোচ্চ মান-
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) ∞
  4. ঘ) -1
ব্যাখ্যা
Sinx এর সর্বোচ্চ মান 1.
৯,৮৫৯.
একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 15 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 698 বর্গমিটার
  2. 968 বর্গমিটার
  3. 868 বর্গমিটার
  4. 728 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 15 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান:
মনে করি,
সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা h = 15 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি.

সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল = 2πr(r +  h)
= 2 × (22/7) × 7 (7 + 15) বর্গমিটার
= 44 × 22 বর্গমিটার
= 968 বর্গমিটার
৯,৮৬০.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?
  1. ৯০০ সে.মি.
  2. ৮০০ সে.মি.
  3. ৭০০ সে.মি.
  4. ৬৮০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার
সামান্তরিকের উচ্চতা = ৪ মিটার

​​আমরা জানি,
​সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
⇒ সামান্তরিকের ভূমি = ক্ষেত্রফল/উচ্চতা
​= ৩৬/৪ 
​= ৯ মিটার
= (৯ × ১০০) সে.মি.
= ৯০০ সে.মি.

৯,৮৬১.
এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী বলা হয়?
  1. ক) সূক্ষ্ণকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) প্রবৃদ্ধকোণ
  4. ঘ) পূরককোণ
ব্যাখ্যা
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
৯,৮৬২.
৪৫° কোণের সম্পূরক কোণ কোনটি?
  1. ১০০°
  2. ৪৫°
  3. ১৩৫°
  4. ৩৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৫° কোণের সম্পূরক কোণ কোনটি?

সমাধান:
আমরা জানি,
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
∴ ৪৫° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৪৫)° = ১৩৫°

৯,৮৬৩.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৩ : ৪ হলে বৃহত্তম কোণ কত? 
  1. ৮৮°
  2. ৬০°
  3. ৮০°
  4. ১২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৩ : ৪ হলে বৃহত্তম কোণ কত?

সমাধান:
দেওয়া আছে, 
কোণগুলোর অনুপাত ২ : ৩ : ৪  
ধরি কোণগুলো যথাক্রমে ২x, ৩x এবং ৪x  

আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের যোগফল = ১৮০°  
⇒ ২x + ৩x + ৪x = ১৮০°  
⇒ ৯x = ১৮০°  
⇒ x = ২০°  

∴ বৃহত্তম কোণ = ৪x = ৪ × ২০° = ৮০°

৯,৮৬৪.
একটি টাওয়ারের শীর্ষের সাথে ভূতলস্থ কোন বিন্দুর  উন্নতি কোণ হল 30°। যদি টাওয়ারের উচ্চতা তিনগুণ করা হয়, তাহলে উন্নতি কোণ কত হবে?
  1. ক) 15°
  2. খ) 30°
  3. গ) 45°
  4. ঘ) 60°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টাওয়ারের শীর্ষের সাথে  ভূতলস্থ কোন বিন্দুর  উন্নতি কোণ হল 30°। যদি টাওয়ারের উচ্চতা তিনগুণ করা হয়, তাহলে উন্নতি কোণ কত হবে?

সমাধান:
ধরি, টাওয়ারের উচ্চতা CD = h

ত্রিভুজ BCD এ, tan30 = CD/BC
⇒ tan30 = h/BC
⇒ 1/√3 = h/BC
⇒ BC = √3h

টাওয়ারের নতুন উচ্চতা AC = 3h। ধরি, উন্নতি কোণ θ
ত্রিভুজ ABC এ, tanθ = AC/BC
⇒ tanθ = 3h/√3h
⇒ tanθ = √3
⇒ tanθ = tan60°
⇒ θ = 60°
৯,৮৬৫.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? 
  1. স্থূলকোণী ত্রিভুজ
  2. সমবাহু ত্রিভুজ 
  3. সমকোণী ত্রিভুজ
  4. বিষমবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? 

সমাধান: 
ধরি, 
কোণ তিনটি যথাক্রমে x, x এবং 2x 

প্রশ্নমতে,
x + x + 2x = 180° 
বা, 4x = 180°
∴ x = 45°
এবং 2x = 90°

সুতরাং, ত্রিভুজটি সমকোণী। 
৯,৮৬৬.
কোনটি শূন্য মাত্রার সত্তা?
  1. ক) বিন্দু
  2. খ) তল
  3. গ) রেখা
  4. ঘ) কোণ
ব্যাখ্যা
বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়। 
৯,৮৬৭.
একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষায় ২৭° বেশি হলে, কোণটির মান কত?
  1. ৫৮.৫°
  2. ৬২.৫°
  3. ৬০°
  4. ৮৫.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষায় ২৭° বেশি হলে, কোণটির মান কত?

সমাধান:
পূরক কোণের সংজ্ঞা:
দুটি কোণ পূরক হবে যদি তাদের সমষ্টি ৯০ হয়।
ধরি, কোণটি = x
তাহলে পূরক কোণ = ৯০° − x
প্রদত্ত শর্ত,
⇒ x = (৯০°−x) + ২৭
⇒ x = ৯০° −x + ২৭
⇒ x + x = ৯০° + ২৭
⇒ ২x = ১১৭° 
⇒ x = ১১৭°/২
∴ x = ৫৮.৫°
৯,৮৬৮.
180° < A < 360° হলে ∠A কোন প্রকারের কোণ?
  1. সমকোণ
  2. সূক্ষ্মকোণ
  3. স্থূলকোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: 180° < A < 360° হলে ∠A কোন প্রকারের কোণ? 

সমাধান: 
A কোণটি দুই সমকোণ (180°) অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ (360°) অপেক্ষা ছোট। 
তাই ∠A হলো প্রবৃদ্ধ কোণ । 
৯,৮৬৯.
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 
  1. ১৪৩ ডিগ্রি
  2. ১২৭ ডিগ্রি
  3. ৩৭ ডিগ্রি
  4. ৫৩ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 

সমাধান: 
আমরা জানি, 
বিপ্রতীপ কোণ পরস্পর সমান। 
অর্থাৎ, 
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ = ৩৭ ডিগ্রি। 
৯,৮৭০.
সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, এর বাহুর সংখ্যা কত? 
  1. ৬ 
  2. ৮ 
  3. ১০ 
  4. ১২ 
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, এর বাহুর সংখ্যা কত?

সমাধান: 
অন্তঃস্থ কোণ = (১৮০ - ৪৫)°
= ১৩৫°

ধরি, 
বাহুর সংখ্যা = n 

∴ {(n - ২) × ১৮০°/n} = ১৩৫° 
বা, {(n - ২) × ৪/n} = ৩
বা, ৪n - ৮ = ৩n 
বা, ৪n - ৩n = ৮ 
∴ n = ৮ 

∴ বাহুর সংখ্যা = ৮ ।

৯,৮৭১.
(1 - cot260°)/(1 + cot260°) = কত?
  1. 2/3
  2. 1/4
  3. - 1/2
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: (1 - cot260°)/(1 + cot260°) = কত? 

সমাধান: 
(1 - cot260°)/(1 + cot260°) 
= {1 - (1/√3)2}/(1 + (1/√3)2})   [∴ cot60° = 1/√3​] 
= {1 - (1/3)}/{1 + (1/3)} 
= (3 - 1)/(3 + 1)
= 2/4
= 1/2
৯,৮৭২.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 17 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 10, 21
  2. 5, 12
  3. 8, 15
  4. 9, 13
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 17 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
82 + 152 = 172
⇒ 64 + 225 = 289
⇒ 289 = 289
৯,৮৭৩.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে. মি. ও ৯ সে. মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) ১৮ সে. মি.
  2. খ) ১২ সে. মি.
  3. গ) ৩৬ সে. মি.
  4. ঘ) ২৪ সে. মি.
ব্যাখ্যা
রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
                          = ১/২ × ৮ × ৯ = ৩৬বর্গ সে.মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৩৬ বর্গ সে.মি.
∴ ক = ৬ সে.মি.
∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক = ৪ × ৬ = ২৪ সে.মি.
 
৯,৮৭৪.
চিত্রে, ছোট বৃত্তের ব্যাসার্ধ 4 মিটার এবং বড় বৃত্তের ব্যাসার্ধ 9 মিটার হলে, কালো রঙ করা জায়গার ক্ষেত্রফল কত?
  1. ক) 67πবর্গমিটার
  2. খ) 75πবর্গমিটার
  3. গ) 55πবর্গমিটার
  4. ঘ) 65πবর্গমিটার
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr2
ছোট বৃত্তের ক্ষেত্রফল = 16π
বড় বৃত্তের ক্ষেত্রফল = 81π
কালো রঙ করা জায়গার ক্ষেত্রফল = 81π - 16π = 65π বর্গমিটার

৯,৮৭৫.
যদি কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য p হয়, তাহলে বর্গের পরিসীমা কত?
  1. √2p
  2. 2p
  3. 2√2p
  4. 4√2p
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য p হয়, তাহলে বর্গের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক
বর্গের পরিসীমা হবে 4a একক

এখানে,
a√2 = p
∴ a = p/√2

∴ বর্গের পরিসীমা 4a = 4 × (p/√2) = (√2 × √2 × √2 × √2) × (p/√2)
= 2√2p 
৯,৮৭৬.
একটি সামান্তরিকের বিপরীত দুটি কোণের সমষ্টি ৬০° হলে অপর একটি কোণের মান কত?
  1. ১২০°
  2. ১৬৫°
  3. ১৫০°
  4. ১৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের বিপরীত দুটি কোণের সমষ্টি ৬০° হলে অপর একটি কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিক বিপরীত ২টি কোণের সমষ্টি = ৬০°

আমরা জানি,
সামান্তরিকের ৪ কোণের সমষ্টি = ৩৬০°

তাহলে,
যদি বিপরীত দুটি কোণের সমষ্টি ৬০° হয়,
প্রতিটি কোণ = ৬০°÷ ২ = ৩০°

অপর বিপরীত দুটি কোণও সমান হবে।
এবং তাদের সমষ্টি = ৩৬০° - ৬০° = ৩০০°
অতএব, অপর প্রতিটি কোণ = ৩০০°÷ ২ = ১৫০°
∴ অপর একটি কোণ = ১৫০°
৯,৮৭৭.
একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 10 সে.মি.এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর আয়তন কত? 
  1. ক) 1450 ঘন সে.মি. 
  2. খ) 1230 ঘন সে.মি. 
  3. গ) 1320 ঘন সে.মি. 
  4. ঘ) 1540 ঘন সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তক বেলনের উচ্চতা 10 সে.মি.এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর আয়তন কত? 

সমাধান: 
সমবৃত্তক বেলনের উচ্চতা h  = 10 সে.মি.
ভূমির ব্যাসার্ধ r = 7 সে.মি.
সমবৃত্তক বেলনের আয়তন  = πr2
                                           = (22/7) × 72 × 10
                                          = (22/7) ×  49 × 10 
                                          = 1540 ঘন সে.মি. 
৯,৮৭৮.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BOC = 108° এবং ∠BAC = x/2 হলে x এর মান কত?
  1. ক) 27°
  2. খ) 54°
  3. গ) 108°
  4. ঘ) 81°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BOC = 108° এবং ∠BAC = x/2 হলে x এর মান কত?


সমাধান: 
আমরা জানি,
একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

চিত্রটিতে,
কেন্দ্রস্থ কোণ ∠BOC = 108° , বৃত্তস্থ কোণ ∠BAC = 54°

দেওয়া আছে, 
∠BAC = x/2
⇒ 54° = x/2
⇒ x = 54° × 2
∴ x = 108°
৯,৮৭৯.
৫৫° কোণের পূরক কোণের পরিমাণ কত?
  1. ৩৫°
  2. ৩০°
  3. ৩৩°
  4. ৩৭°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫° কোণের পূরক কোণের পরিমাণ কত? 

সমাধান: 
দুটি কোণের সমষ্টি ৯০° হলে একটি কোণ অপরটির পূরক কোণ। 
∴ একটি কোণ ৫৫° হলে, 
অপর কোণটি হবে = (৯০ - ৫৫)° 
= ৩৫° । 
৯,৮৮০.
একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?
  1. ২১৬√৩ বর্গমিটার
  2. ২১৬ বর্গমিটার
  3. ২১৬/√৩ বর্গমিটার
  4. ৬৪৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১২ মিটার হলে ষড়ভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য, a = ১২ মিটার
বাহুর সংখ্যা, n = ৬ 

আমরা জানি,
সুষম বহুভুজের ক্ষেত্রফল = {(n × a)/৪} × cot(১৮০°/n)
∴ সুষম ষড়ভুজের ক্ষেত্রফল = {৬ × ১২)/৪} × cot(১৮০°/৬) বর্গমিটার
= ২১৬ × cot৩০° বর্গমিটার
= ২১৬√৩ বর্গমিটার

∴ নির্ণেয় ক্ষেত্রফল ২১৬√৩ বর্গমিটার। 
৯,৮৮১.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে-
  1. সমবাহু ত্রিভুজ
  2. স্থূলকোণী ত্রিভুজ
  3. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  4. সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩ হলে, ত্রিভুজটি হবে-

সমাধান:
আমরা জানি,
কোন ত্রিভুজের একটি কোণ যদি অপর দুইটি কোণের সমষ্টির সমান হয়, তবে ত্রিভুজটি সমকোণী হবে।

দেওয়া আছে,
ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩

এখানে,
১ + ২ = ৩
অর্থাৎ, দুইটি কোণের সমষ্টি তৃতীয় কোণের সমান।

∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হবে।
৯,৮৮২.
AB ।। CD এবং PQ তাদের ছেদক হলে নিচের কোনটি সঠিক? 
  1. ক) ∠AEF = ∠EFD
  2. খ) ∠PEB = ∠EFD
  3. গ) ∠PEB =∠AEP
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
AB ।। CD এবং PQ তাদের ছেদক হলে নিচের কোনটি সঠিক? 

 
• দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান হবে।
• দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে ।
• দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটি 
পরস্পর সম্পূরক।

∠AEF = ∠EFD [একান্তর কোণ]
∠PEB = ∠EFD [অনুরূপ কোণ]
৯,৮৮৩.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 
  1. ক) ২৬ একক
  2. খ) ২৮ একক
  3. গ) ৩২ একক
  4. ঘ) ৩৬ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ৫৭৬ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটি দৈর্ঘ্য ৩৬ একক হলে অপরটি কত? 

সমাধান:
আমরা জানি, 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × (সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল) 
বা, ৫৭৬ =  (১/২) × ৩৬ × নির্ণেয় বাহু 
বা, নির্ণেয় বাহু = (৫৭৬ × ২)/৩৬ 
∴ নির্ণেয় বাহু = ৩২ একক 
৯,৮৮৪.
একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত?
  1. ৫৪০ ডিগ্রি
  2. ৬৩০ ডিগ্রি
  3. ৭২০ ডিগ্রি
  4. ৯০০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের সবগুলো কোণের সমষ্টি কত?

সমাধান:
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ।
একটি সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা = ৬ টি

∴ সুষম ষড়ভুজের ছয় কোণের সমষ্টি = (২ × ৬) - ৪ সমকোণ
= (১২ - ৪) × ৯০°
= ৮ × ৯০°
= ৭২০°

∴ সুষম ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = ৭২০°
৯,৮৮৫.
একটি কোণের 4 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?
  1. 100°
  2. 110°
  3. 120°
  4. 135°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের 4 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?

সমাধান:
মনে করি,
একটি কোণ = a

প্রশ্নমতে,
4a = 180°
⇒ a = 45°

দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∴ 45° কোণের সম্পূরক কোণ = (180 - 45)° = 135°
৯,৮৮৬.
1° সমান কত রেডিয়ান?
  1. 180/π
  2. π
  3. π/180
ব্যাখ্যা
প্রশ্ন: 30° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে-

সমাধান:
রেডিয়ান:
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

আমরা জানি
1° = (π/2) × 90 রেডিয়ান
   = π/180 রেডিয়ান
৯,৮৮৭.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য অপরটির তিন-চতুর্থাংশ হলে, অপর দুটি বাহুর মধ্যে বৃহত্তর বাহু কোনটি?
  1. 15 মিটার
  2. 20 মিটার
  3. 25 মিটার
  4. 17 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য অপরটির তিন-চতুর্থাংশ হলে, অপর দুটি বাহুর মধ্যে বৃহত্তর বাহু কোনটি? 

সমাধান:


ধরি, একিটি বাহু, BC = y মিটার
অপর বাহু, AB = 3y/4 মিটার 

পীথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AB2 + BC2 = AC2
বা, (3y/4)2 + y2 = 252
বা, (9y2/16) + y2 = 625
বা, (9y2 + 16y2)/16 = 625 
বা, 25y2 = 625 × 16
বা, y2 = (625 × 16)/25
বা, y2 = 400
∴ y = 20 মিটার

∴ একটি বাহু = 20 মিটার এবং, অপর বাহু = (3 × 20)/4 = 15 মিটার

৯,৮৮৮.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪√৩ সে.মি. এবং উচ্চতা h সে.মি. হলে, h এর মান কোনটি?
  1. ২ মিটার
  2. ৪ মিটার
  3. ৬ মিটার
  4. ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪√৩ সে.মি. এবং উচ্চতা h সে.মি. হলে, h এর মান কোনটি?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)
= (√৩/৪) × (৪√৩) বর্গ সে.মি.
= (√৩/৪) × ৪৮ বর্গ সে.মি.
= ১২√৩ বর্গ সে.মি.
 
আবার,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা 
= (১/২) × ৪√৩ × h বর্গ সে.মি.
= ২√৩h বর্গ সে.মি.

প্রশ্নমতে,
২√৩h = ১২√৩
∴ h = ৬
৯,৮৮৯.
রম্বসের দুইটি কর্ণ একটি অন্যটির দ্বিগুণ। রম্বসটির ক্ষেত্রফল ২৫ বর্গমিটার হলে কর্ণদ্বয়ের সমষ্টি কত?
  1. ক) ১০ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ৫ মিটার
  4. ঘ) ৩০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের দুইটি কর্ণ একটি অন্যটির দ্বিগুণ। রম্বসটির ক্ষেত্রফল ২৫ বর্গমিটার হলে কর্ণদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:

ধরি,
রম্বসের একটি কর্ণ d মিটার
∴ অপর কর্ণটি ২d মিটার

প্রশ্নমতে,
(১/২) × ২d × d = ২৫
বা, d = ২৫
বা, d = ৫

রম্বসের একটি কর্ণ ৫ মিটার
∴ অপর কর্ণটি ১০ মিটার

কর্ণদ্বয়ের সমষ্টি ১০ + ৫ মিটার = ১৫ মিটার
৯,৮৯০.
একটি চাকা ৪৪ কি.মি. পথ অতিক্রম করতে ১০০০ বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ক) ৭ মিটার
  2. খ) ১৪ মিটার
  3. গ) ২১ মিটার
  4. ঘ) ২৮ মিটার
ব্যাখ্যা

এখানে, ৪৪ = ৪৪ ×১০০০ মি.
আমরা জানি, পরিধি × ঘূর্ণন সংখ্যা = অতিক্রান্ত দূরত্ব
বা, 2πr × ১০০০ = ৪৪ ×১০০০
বা, 2πr = ৪৪
বা, r = ৪৪/2π
বা, r = ২২/π
বা, r = ২২/(২২/৭)
বা, r = ২২ × (৭/২২)
বা, r = ৭

৯,৮৯১.
sin{(5π/2) + θ} = কত?
  1. cosθ
  2. sinθ
  3. - cosθ
  4. - cosecθ
ব্যাখ্যা

প্রশ্ন: sin{(5π/2) + θ} = কত?

সমাধান:
দেওয়া আছে,
sin{(5π/2) + θ}
= sin{5 × (π/2) + θ}
= sin{5 × 90° + θ}
এখানে, 90° করে 5 বার ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে। আমরা জানি, দ্বিতীয় চতুর্ভাগে sine এর মান ধনাত্মক। তাই এর চিহ্ন হবে ধনাত্মক (+)।
আবার, যেহেতু π/2 বা 90° এর সাথে '5' যা একটি বিজোড় গুণিতক (odd multiple) রয়েছে, তাই sine অনুপাতটি পরিবর্তিত হয়ে cosine হবে।

অর্থাৎ, sin{5 × 90° + θ} = cosθ
∴ sin{(5π/2) + θ} = cosθ

৯,৮৯২.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = ১২ সে.মি. হলে OF = কত?
  1. ৬ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ২০ সে.মি.
  4. ২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = ১২ সে.মি. হলে OF = কত?

সমাধান:

বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
যেহেতু, AB = CD তাহলে কেন্দ্র থেকে দূরত্ব OE = OF হবে।
OE = ১২ সে.মি. হলে OF = ১২ সে.মি. হবে।
৯,৮৯৩.
অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 27π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?
  1. 3 মিটার
  2. 4 মিটার
  3. 2.5 মিটার
  4. 3.5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধ গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 27π বর্গমিটার হলে, ব্যাসার্ধ কত?

সমাধান:
অর্ধ গোলকের ব্যাসার্ধ r হলে, পৃষ্ঠের ক্ষেত্রফল = 3πr2
3πr2 = 27π
⇒ r2 = 9
⇒ r = 3
সুতরাং ব্যাসার্ধ 3 মিটার।
৯,৮৯৪.
৫৫° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ৫৫°
  2. ১২৫°
  3. ২৫°
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?

সমাধান:
৫৫° কোণের বিপ্রতীপ কোণ হল সেই কোণ যা দুটি সরল রেখার মধ্যে তৈরি হয়, যখন তারা একে অপরকে ছেদ করে। বিপ্রতীপ কোণগুলি সমমান হয়ে থাকে।

অতএব, ৫৫° কোণের বিপ্রতীপ কোণও হবে ৫৫°।
৯,৮৯৫.
এক নটিক্যাল মাইলে কত মিটার?
  1. ক) ১৮৫৩.১৮ মি.
  2. খ) ১৬৫০.২০ মি.
  3. গ) ১৯৫৩.১৮ মি.
  4. ঘ) ১৭৫০.১৮ মি. 
ব্যাখ্যা
১ নটিক্যাল মাইল সমান ১,৮৫৩ মিটার বা ১.৮৫৩ কিলোমিটার (প্রায়)।
৯,৮৯৬.
সোনা পানির তুলনায় ১৯.৩ গুণ ভারী। আয়তাকার একটি সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সে.মি , প্রস্থ ৬.৪ সে.মি এবং উচ্চতা ২.৫ সে.মি। সোনার বারের ওজন কত?
  1. ক) ২৬১৭.৪৪ গ্রাম
  2. খ) ২৭১৭.৪৪ গ্রাম
  3. গ) ২৭১৬.৪৮ গ্রাম
  4. ঘ) ২৭১৮ গ্রাম
ব্যাখ্যা

দেওয়া আছে, সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সেমি; প্রস্থ ৬.৪ সেমি এবং উচ্চতা ২.৫ সেমি
এর আয়তন = (৮.৮ × ৬.৪ × ২.৫) ঘন সেমি
                = ১৪০.৮ ঘন সেমি
১ ঘন সেমি পানির ওজন ১ গ্রাম 
১৪০.৮  ''      ''       ''  = ১৪০.৮ × ১ = ১৪০.৮ গ্রাম
∴ সোনার বারের ওজন = পানির ওজন × ১৯.৩
                             = ১৪০.৮ × ১৯.৩ = ২৭১৭.৪৪ গ্রাম

৯,৮৯৭.
একটি ফ্যান প্রতি মিনিটে ৭২ বার ঘুরে। এক সেকেন্ডে ফ্যানটি কত ডিগ্রি অতিক্রম করে?
  1. ৩৬০°
  2. ৪৩২°
  3. ৩০০°
  4. ২৭০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফ্যান প্রতি মিনিটে ৭২ বার ঘুরে। এক সেকেন্ডে ফ্যানটি কত ডিগ্রি অতিক্রম করে?

সমাধান:
৬০ সেকেন্ডে ঘুরে = ৭২ বার
∴ ১ সেকেন্ডে ঘুরে = (৭২ ÷ ৬০) = ৬/৫ বার

আমরা জানি,
ফ্যান ১ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০°
∴ ৬/৫ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০ × (৬/৫) = ৪৩২°

৯,৮৯৮.
  1. 2
  2. - 2
  3. 1
  4. - 1
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান: 
৯,৮৯৯.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 6 বর্গ একক
  2. 18 বর্গ একক
  3. 36 বর্গ একক
  4. 48 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে ঐ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণ = √2a
প্রশ্নমতে,
√2a = 6√2
⇒ a = 6

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
= 62
= 36 বর্গ একক
৯,৯০০.
আয়তক্ষেত্রের কয়টি কোণ সমকোণ?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ১
ব্যাখ্যা
আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সবগুলো কোণ সমকোণ। অর্থাৎ, আয়তক্ষেত্রের চারটি কোণই সমকোণ।