বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৯৭ / ১০৭ · ৯,৬০১৯,৭০০ / ১০,৭৫২

৯,৬০১.
কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ৯০° হলে, বৃত্তস্থ কোণের পরিমাণ কত?
  1. ৪৫°
  2. ১০৫°
  3. ৫০°
  4. ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ৯০° হলে, বৃত্তস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ বৃত্তের কেন্দ্রস্থ কোণ ৯০° হলে, বৃত্তস্থ কোণ হবে = ৯০°/২
= ৪৫°
৯,৬০২.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত মিটার হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ৭২ বর্গ মিটার হবে? 
  1. ৬ মিটার 
  2. ৮ মিটার 
  3. ৩√২ মিটার 
  4. ৪√২ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য কত মিটার হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ৭২ বর্গ মিটার হবে? 

সমাধান: 
ধরি,
সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য = a 
∴ অতিভুজ = √২a 

বর্গের ক্ষেত্রফল = ৭২ বর্গ মিটার 
∴ বর্গের এক বাহুর দৈর্ঘ্য = √৭২ মিটার
= ৬√২ মিটার

প্রশ্নমতে, 
√২a = ৬√২ 
∴ a = ৬ মিটার 

∴ সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ৬ মিটার হলে এর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ৭২ বর্গ মিটার হবে।
৯,৬০৩.
ABCD সামন্তরিকের ∠A = ৭৫° হলে ∠B = ?
  1. ক) ৭৫°
  2. খ) ৮৫°
  3. গ) ৯৫°
  4. ঘ) ১০৫°
ব্যাখ্যা

AD || BC এবং AE ছেদক
∴ ∠DAB = ∠CBE
ফলে, ∠B = ১৮০° - ∠CBE
= ১৮০° - ∠DAB
= ১৮০° - ৭৫°
= ১০৫°

৯,৬০৪.
0 ≤ θ ≤ π/3 হলে, tanθ এর সর্বনিম্ন মান কত?
  1. ক) -1
  2. খ) -2
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 0 ≤ θ ≤ π/3 হলে, tanθ এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
0 ≤ θ ≤ π/3 হলে,
এখানে sinθ এর সর্বনিম্ন মান = sin0° = 0

অতএব, tanθ = sinθ/cosθ
= 0/cosθ
= 0
৯,৬০৫.
cosecθ + cotθ = 2 হলে, cosecθ - cotθ = কত?
  1. 1
  2. 1/2
  3. 2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: cosecθ + cotθ = 2 হলে, cosecθ - cotθ = কত?

সমাধান:
দেওয়া আছে,
cosecθ + cotθ = 2

আমরা জানি,
cosec2θ + cot2θ = 1
⇒ (cosecθ + cotθ) (cosecθ - cotθ) = 1
∴ cosecθ - cotθ = 1/2
৯,৬০৬.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য 5 মিটার এবং 7 মিটার। এর ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?
  1. 3 মিটার
  2. 4 মিটার
  3. 6 মিটার
  4. 8 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য 5 মিটার এবং 7 মিটার। এর ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের সমান্তরাল বহুদ্বয়ের লম্ব দূরত্ব = ( 2 × ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল)
= (2 × 48)/(5 + 7)
= 96/12 মিটার
= 8 মিটার

∴ বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব = 8 মিটার
৯,৬০৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৮ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৭৫ বর্গ সে.মি.
  2. ১৫০ বর্গ সে.মি.
  3. ৮১ বর্গ সে.মি.
  4. ১৬২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১৮ সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি সমান বাহু = ক সে.মি.
আমরা জানি,
অতিভুজ = লম্ব + ভূমি
⇒ ১৮ = ক + ক
⇒ ২ক = ৩২৪
⇒ ক = ১৬২
⇒ ক = √১৬২

∴ক্ষেত্রফল =(১/২) × (√১৬২) × (√১৬২)
= (১/২) × ১৬২
= ৮১ বর্গ সে.মি.
৯,৬০৮.
একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ হবে-
  1. প্রবৃদ্ধকোণ
  2. স্থুলকোণ
  3. সমকোণ
  4. সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ হবে-

সমাধান:
আমরা জানি,
বহুভুজের একটি বহিস্থ কোণ = ৩৬০/বাহু সংখ্যা,
∴ বহিস্থ কোণ = ৩৬০/১০ = ৩৬°

∴ অন্তস্থ কোণ হবে = ১৮০° - ৩৬°
= ১৪৪° [যেহেতু ১টি অন্তস্থ কোণ ও ১টি বহিস্থ কোণ = ১৮০]

এখানে, ১৪৪° কোণ হলো স্থুলকোণ।

∴ একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ হবে স্থুলকোণ।
৯,৬০৯.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 সে.মি. এবং সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 5 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 6 বর্গ সে.মি. 
  2. 12 বর্গ সে.মি. 
  3. 6√2 বর্গ সে.মি.
  4. 24 বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 সে.মি. এবং সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 5 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বা অসমান বাহু, b = 8 সে.মি.
সমান বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য, a = 5 সে.মি. 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (8/4)√{4 × (5)2 - 82}
= 2 × √{(4 × 25) - 64}
= 2 × √(100 - 64)
= 2 × √36 
= 2 × 6 
= 12 বর্গ সে.মি.
৯,৬১০.
πa2 ক্ষেত্রফল এবং 2πb পরিধি বিশিষ্ট দু'টি বৃত্ত পরস্পর বহিঃস্থভাবে স্পর্শ করে। বৃত্ত দু'টির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) a - b
  2. খ) b - a
  3. গ) a + b
  4. ঘ) (a + b)/2
ব্যাখ্যা

১ম বৃত্তের ক্ষেত্রফল = πa2
∴ ব্যাসার্ধ = a
২য় বৃত্তের পরিধি = 2πb
∴ ব্যাসার্ধ = b
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = a + b

৯,৬১১.
৮ সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১৬√২ বর্গ সেমি
  2. খ) ১৬ বর্গ সেমি
  3. গ) ৩২ বর্গ সেমি
  4. ঘ) ৬৪ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন- ৮ সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান-
বৃত্তের ব্যাস = বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ
∴ বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ = ৮ সেমি

প্রশ্নমতে,
√২ × বাহুর দৈর্ঘ্য = ৮
⇒ বাহুর দৈর্ঘ্য = ৮/√২ = ৪√২

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৪√২) = ৩২ বর্গ সেমি
৯,৬১২.
একটি দ্বাদশভুজের কর্ণের সংখ্যা কত?
  1. ২৭ টি
  2. ৩৫ টি
  3. ৫৪ টি
  4. ৬৬ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্বাদশভুজের কর্ণের সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা = n(n - ৩)/২
এখানে, দ্বাদশভুজের বাহু সংখ্যা (n) = ১২

∴দ্বাদশভুজের কর্ণের সংখ্যা = ১২(১২ - ৩)/২
= ১২(৯)/২
= ১০৮/২
= ৫৪ টি।

∴ একটি দ্বাদশভুজের কর্ণের সংখ্যা হলো ৫৪ টি।

৯,৬১৩.
2 সে.মি বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 
  1. ক) 2 - π
  2. খ) 4 - π2
  3. গ) 4 - π
  4. ঘ) π - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 2 সে.মি বাহুবিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে অন্তঃবৃত্ত অঙ্কিত হলো। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল কত বর্গ সে.মি? 

সমাধান

এখানে, 
বর্গের বাহুর দৈর্ঘ্য, a = 2 সে.মি। 
∴ বর্গের ক্ষেত্রফল a2 = 22 বর্গ সে.মি 
= 4 বর্গ সে.মি 
আবার, 
বর্গের অভ্যন্তরস্থ অন্তর বৃত্তের ব্যাসার্ধ, r = a/2 সে.মি 
= 2/2 সে.মি 
= 1 সে.মি
আমরা জানি, 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ সে.মি  
= π × (1)2 বর্গ সে.মি  
= π বর্গ সে.মি

∴ বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত অংশের ক্ষেত্রফল = (বর্গের ক্ষেত্রফল - বৃত্তের ক্ষেত্রফল) 
= (4 - π) বর্গ সে.মি। 
৯,৬১৪.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মিটার হয়, তবে কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৪√৫ মিটার
  2. ৫√২ মিটার
  3. ৫√৩ মিটার
  4. ৬√২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মিটার হয়, তবে কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৮ মিটার
∴ বিস্তার বা প্রস্থ = ৮/২ = ৪ মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের কর্ণ = √{৪2 + (৮)2}
= √(১৬ + ৬৪)
= √(৮০)
= ৪√৫ মিটার
৯,৬১৫.
একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ হবে-
  1. সূক্ষ্মকোণ
  2. প্রবৃদ্ধকোণ
  3. সমকোণ
  4. স্থূল কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম দশভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ হবে-

সমাধান:
বহুভুজের একটি বহিস্থ কোণ = ৩৬০/বাহু সংখ্যা,
এখানে বহিস্থ কোণ = ৩৬০/১০ = ৩৬
তাহলে অন্তস্থ কোণ হবে ১৮০ - ৩৬ = ১৪৪ (যেহেতু ১টি অন্তস্থ + ১টি বহিস্থ = ১৮০)
এখন ১৪৪ ডিগ্রি কোণ হলো স্থূল কোণ ।
৯,৬১৬.
2sin²θ - 3cosθ = 0 হলে θ এর মান কত? যেখানে 0° < θ < 90°
  1. ক) 30°
  2. খ) 90°
  3. গ) 45°
  4. ঘ) 60°
ব্যাখ্যা

2sin²θ – 3cos θ = 0
2(1-cos²θ) – 3cosθ= 0
বা, 2 - 2cos²θ - 3cosθ= 0
বা, -2cos²θ – 3cosθ + 2= 0
বা, -2cos²θ - 4cosθ + cosθ + 2= 0
বা, -2cosθ(cosθ +2) + 1(cosθ + 2) = 0
বা, (cosθ +2) (-2cosθ +1) = 0
বা, (cosθ +2) = 0 ; (-2cosθ +1) = 0
বা, Cosθ ≠ -2 cosθ = 1/2
বা, θ = cos<sup>-1</sup>(1/2)
বা, θ = 60°

৯,৬১৭.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 216 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 4√3
  2. 6√3
  3. 4√2
  4. 6√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 216 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নমতে, 
6a2 = 216 
বা, a2 = 216/6 
বা, a2 = 36 
বা, a = √36 
∴ a = 6 
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a √3 
= 6√3 মিটার। 

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 6√3 মিটার।
৯,৬১৮.
যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত?
  1. 6 বর্গ সে.মি.
  2. 8 বর্গ সে.মি.
  3. 12 বর্গ সে.মি.
  4. 24 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সে.মি. এবং 6 সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল।
= (1/2) × 4 × 6
= 12 বর্গ সে.মি.
৯,৬১৯.
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ১৩৫° হলে, তার বাহুর সংখ্যা কত?
  1. ৬ 
  2. ৮ 
  3. ১০ 
  4. ১২ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ১৩৫° হলে, তার বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
মনে করি,
বাহুর সংখ্যা = ক

আমরা জানি,
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(ক - ২)১৮০°}/ক

প্রশ্নমতে, 
{(ক - ২)১৮০°}/ক = ১৩৫°
বা, (ক - ২) × ১৮০ = ১৩৫ক
বা, ১৮০ক - ২ × ১৮০ = ১৩৫ক
বা, ১৮০ক - ৩৬০ = ১৩৫ক
বা, ১৮০ক - ১৩৫ক = ৩৬০
বা, ৪৫ক = ৩৬০
বা, ক = ৩৬০/৪৫ 
∴ ক = ৮

∴ বাহুর সংখ্যা = ৮ টি ।

৯,৬২০.
y - 2x + 3 = 0 রেখার ঢাল কত?
  1. ক) 10
  2. খ) 8
  3. গ) 4
  4. ঘ) 2
ব্যাখ্যা

y - 2x + 3 = 0
বা, y = 2x - 3 কে y = mx + c সাথে তুলনা করে পাই, m = 2
∴ ঢাল = 2

৯,৬২১.
একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য ১০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ৭৬৮ বর্গ সে.মি.
  2. ৪৮ বর্গ সে.মি.
  3. ৯৬ বর্গ সে.মি.
  4. ১৪৪ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং অপর বাহু দু’টির প্রতিটির দৈর্ঘ্য ১০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমির দৈর্ঘ্য b একক হলে
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)

∴ ক্ষেত্রফল = (16/4) √(4 × 102 - 162)
= 4{√(400 - 256)
= 4 √144
= 4 × 12
= 48

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গ সে.মি.।
৯,৬২২.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি ৫২ ডিগ্রি  হলে, তৃতীয় কোণের পরিমাণ কত ? 
  1. ক) ৭৬ ডিগ্রি
  2. খ) ৭২ ডিগ্রি
  3. গ) ৭০ ডিগ্রি
  4. ঘ) ৭৮ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের একটি 52° হলে, তৃতীয় কোণের পরিমাণ কত? 

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

সমান কোণদ্বয়ের সমষ্টি = 52° + 52°
= 104°

∴ অপর কোণ = 180° - 104°
= 76°
৯,৬২৩.
একটি ত্রিভুজাকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৯ সেমি, ১২ সেমি, ১৫ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৫৪ বর্গ সেমি
  2. ৪৯ বর্গ সেমি
  3. ৬০ বর্গ সেমি
  4. ৮৪ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৯ সেমি, ১২ সেমি, ১৫ সেমি হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান :
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে a = ৯ সেমি, b = ১২ সেমি, c = ১৫ সেমি

∴ s = (৯ + ১২ + ১৫)/২
= ১৮

∴ ত্রিভুজাকৃতির মাঠের ক্ষেত্রফল = √{১৮(১৮ - ৯)(১৮ - ১২)(১৮ - ১৫)}
= √(১৮ × ৯ × ৬ × ৩)
= √(৩ × ৩ × ২ × ৩ × ৩ × ২ × ৩ × ৩)
= ৩ × ৩ × ৩ × ২
= ৫৪ বর্গ সেমি
৯,৬২৪.
ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = 80° হলে ∠C = কত?
  1. 65°
  2. 50°
  3. 45°
  4. 70°
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC এবং ∠A = 80° হলে ∠C = কত?

সমাধান: 


ΔABC ত্রিভুজের AB = AC 
ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ 
আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয় সমান।
∠A + ∠B  +∠ C = 180°
80° + ∠C + ∠C= 180°
2∠C = 100°
∠C = 50°
৯,৬২৫.
একটি ফ্যান প্রতি মিনিটে 120 বার ঘুরলে 4 সেকেন্ডে ফ্যানটি কত ডিগ্রি ঘুরে?
  1. 720°
  2. 1200°
  3. 2160°
  4. 2880°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ফ্যান প্রতি মিনিটে 120 বার ঘুরলে 4 সেকেন্ডে ফ্যানটি কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
ফ্যানটি 1 মিনিট বা 60 সেকেন্ডে ঘুরে = 120 বার
ফ্যানটি 1 সেকেন্ডে ঘুরে = 120/60 = 2 বার
ফ্যানটি 4 সেকেন্ডে ঘুরে = (2 × 4) = 8 বার

ফ্যানটি 1 বার ঘুরলে ঘুরে = 360°
∴ 8 বার ঘুরলে ঘুরে = (360° × 8) = 2880°

অতএব, ফ্যানটি 4 সেকেন্ডে 2880° ঘুরে।
৯,৬২৬.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে: মি: হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে:মি:?
  1. 18 ব: সে: মি:
  2. 24 ব: সে: মি:
  3. 36 ব: সে: মি:
  4. 42 ব: সে: মি:
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে: মি: হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে:মি:?

সমাধান: 
দেওয়া আছে, 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে: মি:

ধরি, সমকোণ সংলগ্ন প্রতিটি বাহুর দৈর্ঘ্য = a সে.মি.

এখন,
⇒ a2 + a2 = 122
⇒ 2a2 = 144
⇒ a2 = 72
⇒ a = √72

ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) × (√72) × (√72)
= (1/2) × (72)
= 36 বর্গ সে.মি

৯,৬২৭.
যদি sin3A = cos(A - 22°) হয়, A এর মান কত?
  1. 26°
  2. 28°
  3. 29°
  4. 30°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sin 3A = cos (A - 22°) হয়, A এর মান কত?

সমাধান:
sin 3A = cos(A - 22°) 
⇒ cos(90° - 3A) = cos(A - 22°)
⇒ 90° - 3A = A - 22
⇒ 3A + A = 90° + 22°
⇒ 4A = 112°
⇒ A = 112°/4
⇒ A = 28°
৯,৬২৮.
একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ৩ মিটার, উচ্চতা ৪ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫ বর্গমিটার
  2. খ) ১২ বর্গমিটার
  3. গ) ১০ বর্গমিটার
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২(ভূমি × উচ্চতা)
= ১/২(৩ × ৪)
= ৬ বর্গ মিটার

৯,৬২৯.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৭ সেন্টিমিটার ও ১০ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 
  1. ৩৫ বর্গ সেন্টিমিটার
  2. ২৮ বর্গ সেন্টিমিটার
  3. ২০ বর্গ সেন্টিমিটার
  4. ৪০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৭ সেন্টিমিটার ও ১০ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ৭ সেন্টিমিটার 
এবং অপর কর্ণটি = ১০ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ৭ × ১০
= ৩৫ বর্গ সেন্টিমিটার।
৯,৬৩০.
৬৫° কোণের পূরক কোণ কত ডিগ্রি?
  1. ২৫°
  2. ৫৫°
  3. ১১৫°
  4. ১৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৫° কোণের পূরক কোণ কত ডিগ্রি?

সমাধান:
আমরা জানি,
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ (৯০°) হলে , ঐ দুইটি কোণের একটিকে অপরটির পূরক কোণ বলে।

∴ ৬৫° এর পূরক কোণ = ৯০° - ৬৫°
= ২৫°
৯,৬৩১.
অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
  1. 60°
  2. 70°
  3. 90°
  4. 120°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
- অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
- অর্ধবৃত্তস্থ কোণ এক সরলকোণের অর্ধেক।
- অর্ধবৃত্তস্থ কোণের মান ৯০°
৯,৬৩২.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল -
  1. ১২০°
  2. ১৮০°
  3. ৩৬০°
  4. ১৫০°
ব্যাখ্যা
বৃত্ত সংক্রান্ত উপপাদ্যঃ
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ = ১৮০°


উপরোক্ত চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট ABCD বৃত্তে 
∠ABC এর বিপরীত কোণ ∠ADC
∴ ∠ABC + ∠ADC = 180°
∠DAB এর বিপরীত কোণ ∠DCB
∴ ∠DAB + ∠DCB = 180°
৯,৬৩৩.
৮ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ সমবাহু ত্রিভুজের পরিসীমা কত?
  1. ২৪√৩ সে.মি.
  2. ১৮√৩ সে.মি.
  3. ২৮√৩ সে.মি.
  4. ৩৬√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ সমবাহু ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান: 

বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = √3 × বৃত্তের ব্যাসার্ধ
= 8√3 cm

পরিসীমা = 3a
= 3 × 8√3
= 24√3 cm
৯,৬৩৪.
একটি বর্গের পরিসীমা ১৬ মিটার। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান হলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 
  1. ১২√৩ বর্গমিটার 
  2. ৪√৩ বর্গমিটার 
  3. ৮√৩ বর্গমিটার 
  4. ২√৩ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের পরিসীমা ১৬ মিটার। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান হলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 

সমাধান:
একটি বর্গের পরিসীমা ১৬ মিটার।
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ১৬/৪ মিটার
= ৪ মিটার 

সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৪ মিটার 

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) ৪২ বর্গমিটার
= ৪√৩ বর্গমিটার 
৯,৬৩৫.
sin245° - cos245° এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: sin245° - cos245° এর মান কত?

সমাধান:
sin45° = 1/√2
cos45° = 1/√2

∴sin245° - cos245° 
= (1/√2)2 - (1/√2)2
= (1/2) - (1/2)
= 0
৯,৬৩৬.
একটি লোহার ফাপা গোলকের বাইরের ব্যাস ১০ সে.মি. ও বেধ ২ সে.মি.হলে, গোলকের ফাঁপা অংশের আয়তন কত ঘন সে.মি.?
  1. ১৮π
  2. ৩৬π
  3. ১৩৭২π/৪
  4. ৪০০০π/৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লোহার ফাপা গোলকের বাইরের ব্যাস ১০ সে.মি. ও বেধ ২ সে.মি.হলে, গোলকের ফাঁপা অংশের আয়তন কত ঘন সে.মি.?

সমাধান:
দেয়া আছে,
বাইরের ব্যাস = ১০ সে.মি.
বেধ = ২ সে.মি.

বাইরের ব্যাসার্ধ (R) = ১০/২ = ৫ সে.মি.
ভিতরের ব্যাসার্ধ (r) = বাইরের ব্যাসার্ধ - বেধ
= ৫ - ২ = ৩ সে.মি.

ফাঁপা অংশ = ভিতরের গোলকের আয়তন

আমরা জানি,
গোলকের আয়তন = (৪/৩)πr
∴ ফাঁপা অংশের আয়তন = (৪/৩)π(৩)
= (৪/৩)π × ২৭
= (৪ × ২৭π)/৩
= ১০৮π/৩
= ৩৬π ঘন সে.মি.

৯,৬৩৭.
একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে.মি. প্রস্থ ৪ সে.মি. এবং উচ্চতা ২ সে.মি. হলে ৬০ সে.মি. দৈর্ঘ্য, ৫০ সে.মি. প্রস্থ এবং ৪০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ৩৫০০ টি
  2. ২৫০০ টি
  3. ৩০০০ টি
  4. ৪০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে.মি. প্রস্থ ৪ সে.মি. এবং উচ্চতা ২ সে.মি. হলে ৬০ সে.মি. দৈর্ঘ্য, ৫০ সে.মি. প্রস্থ এবং ৪০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

সমাধান:
একটি সাবানের আয়তন = (৫ × ৪ × ২) ঘন সে.মি.
= ৪০ ঘন সে.মি.

একটি বাক্সের আয়তন = (৬০ × ৫০ × ৪০) ঘন সে.মি.
= ১২০০০০ ঘন সে.মি.

∴ একটি বাক্সে সর্বমোট সাবান ধরবে = বাক্সের আয়তন/সাবানের আয়তন
= ১২০০০০/৪০ টি
= ৩০০০ টি
৯,৬৩৮.
PQRS রম্বসের ∠Q = 80° হলে, ∠S এর মান কত? 

  1. ক) 100°
  2. খ) 80°
  3. গ) 40°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
PQRS রম্বসের ∠Q = 80° হলে, ∠S এর মান কত? 



রম্বস
- যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।

PQRS রম্বসের ∠Q = 80° হলে ∠S = 80°
৯,৬৩৯.
একটি চাকা মিনিটে 150 বার ঘোরে। 2 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. 900° 
  2. 720°
  3. 1800°
  4. 2160°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকা মিনিটে 150 বার ঘোরে। 2 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
1 মিনিট = 60 সেকেন্ড

∴ 60 সেকেন্ডে চাকাটি ঘোরে = 150 বার
1 সেকেন্ডে চাকাটি ঘোরে = 150/60 বার
= 5/2 বার

∴ 2 সেকেন্ডে চাকাটি ঘোরে = (5/2) × 2
= 5 বার

আবার, আমরা জানি,
চাকাটি 1 বার ঘুরলে অতিক্রম করে = 360°
∴ চাকাটি 5 বার ঘুরলে অতিক্রম করে = 360° × 5
= 1800°

অতএব, 2 সেকেন্ডে চাকাটি 1800° ঘুরবে।

৯,৬৪০.
কোন ত্রিভূজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভূজ অংকন সম্ভব?
  1. ক) 7 : 24 : 25
  2. খ) 12 : 60 : 61
  3. গ) 8 : 15 : 19
  4. ঘ) 11 : 35 : 37
ব্যাখ্যা

এখানে,
72 + 242 = 252

৯,৬৪১.
৫০ মি. দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের মাঝখান দিয়ে আড়াআড়ি ৩ মি চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?
  1. ২৬১ বর্গ মিটার
  2. ২৪০ বর্গ মিটার
  3. ৪২০ বর্গ মিটার
  4. ১২০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মি. দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের মাঝখান দিয়ে আড়াআড়ি ৩ মি চওড়া দুইটি রাস্তা আছে। রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত?

সমাধান:
দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৫০ × ৩) বর্গমিটার
= ১৫০ বর্গমিটার

প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (৪০ - ৩) × ৩ বর্গমিটার
= ৩৭ × ৩ বর্গমিটার
= ১১১ বর্গমিটার

রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল = (১৫০ + ১১১) বর্গমিটার
= ২৬১ বর্গমিটার
৯,৬৪২.
আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস সবগুলোই এক প্রকার -
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) বর্গক্ষেত্র
  3. গ) সামন্তরিক
  4. ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে তাকে সামন্তরিক বলে। এজন্য আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস আসলে বিভিন্ন ধরনের সামন্তরিক।
৯,৬৪৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত? 
  1. ক) ২০০
  2. খ) ১৭২
  3. গ) ১৮০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০০ বর্গমিটার। এর পরিসীমা কত? 

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহু = ক মিটার 

প্রশ্নমতে,
= ১৬০০ 
বা, (ক) = (৪০)
∴ ক = ৪০ 

আমরা জানি, 
পরিসীমা = ৪ক মিটার 
= (৪ × ৪০) মিটার 
= ১৬০ মিটার 

∴ পরিসীমা = ১৬০ মিটার। 
৯,৬৪৪.
ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কী বলে?
  1. অতিভুজ
  2. ভূমি
  3. লম্ব
  4. মধ্যমা
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে কী বলে?

সমাধান:
- ত্রিভুজের যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
- ত্রিভুজের বাহুগুলো দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
- যেকোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।
- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।

বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। যথাঃ সমবাহু, সমদ্বিবাহু ও  বিষমবাহু।

আবার কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার। যথাঃ সূক্ষ্মকোণী, স্থূলকোণী ও সমকোণী ।
৯,৬৪৫.
১ মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে ১০ সে.মি. বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?
  1. ১০টি
  2. ১০০টি
  3. ১০০০টি
  4. ১০০০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে ১০ সে.মি. বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?

সমাধান:
১ মিটার = ১০০ সে.মি. বাহু বিশিষ্ট ঘনক আকৃতির বক্সের আয়তন = (১০০) ঘন সে.মি.
= ১০০০০০০ ঘন সে.মি.

১০ সে.মি. বাহু বিশিষ্ট ঘনকের আয়তন = (১০) ঘন সে.মি.
= ১০০০ ঘন সে.মি.

∴ বক্সে ঘনক রাখা যাবে = বড় ঘনকের আয়তন / ছোট ঘনকের আয়তন
= ১০০০০০০/১০০০
= ১০০০ টি
৯,৬৪৬.
একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?
  1. ১৫ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ২৭ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
বা, বাহু = (৪ × ১৬√৩)/√৩ 
বা, বাহু = √৬৪
∴ বাহু = ৮ সে.মি.
 
সুতরাং, ত্রিভুজটির পরিসীমা = ৮ + ৮ + ৮ = ২৪ সে.মি.
৯,৬৪৭.
একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ মিটার হলে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ১৬ মিটার
  2. খ) ১৪ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ মিটার হলে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

 সমাধান: 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৪ মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = ২৪/ ৩মিটার 
= ৮ মিটার

আয়তক্ষেত্রের পরিসীমা= ২(৮ + ২৪) মিটার
= ৬৪ মিটার 

বর্গের পরিসীমা = ৬৪ মিটার 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৬৪/ ৪ মিটার 
= ১৬ মিটার
৯,৬৪৮.
একটি বর্গের ক্ষেত্রফল এবং এর কর্ণের উপর আঁকা বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. √২ : ৩
  2. ১ : ২
  3. ২ : ১
  4. ১ : √৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল এবং এর কর্ণের উপর আঁকা বর্গের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
বর্গের বাহু = ক একক
বর্গের ক্ষেত্রফল = ক বর্গ একক

কর্ণ = √২ক একক
কর্ণের উপর আঁকা বর্গের ক্ষেত্রফল = (√২ক) = ২ক বর্গ একক

অনুপাত = ক : ২ক = ১ : ২

৯,৬৪৯.
ত্রিভুজ ABC এর BC বাহুকে D পর্যন্ত বাড়ানো হল। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD এর মান কত? 
  1. 100°
  2. 150°
  3. 120°
  4. 110°
ব্যাখ্যা


ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
  ∠ACD =∠ BAC + ∠ABC = 60° +90° = 150°
৯,৬৫০.
একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ একক ও ১১ একক। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে ত্রিভুজটির সম্ভাব্য সর্বনিম্ন পরিসীমা কত?
  1. ২৩ একক
  2. ১৮ একক
  3. ২০ একক
  4. ২২ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৭ একক ও ১১ একক। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে ত্রিভুজটির সম্ভাব্য সর্বনিম্ন পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি, 
ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
যেহেতু, ৩য় বাহুটি একটি পূর্ণসংখ্যা।

ধরি,
তৃতীয় বাহুর সংখ্যাটি ৩ বা ৪ বা ৫ অথবা ৬
এখন,
৩ + ৭ = ১০ < ১১ [গ্রহণযোগ্য নয়]
৪ + ৭ = ১১ = ১১ [গ্রহণযোগ্য নয়]
৫ + ৭ = ১২ > ১১ [যা অপর ২ বাহুর সমষ্টি থেকে বৃহত্তর]

∴ ৩য় বাহু = ৫ একক

∴ ত্রিভুজটির পরিসীমা = (৭ + ১১ + ৫) = ২৩ একক
৯,৬৫১.
একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে.মি. প্রস্থ ৪ সে.মি. এবং উচ্চতা ১.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ক) ১৩২০ ঘন সে.মি.
  2. খ) ৫২৪০ ঘন সে.মি.
  3. গ) ২৬৪০ ঘন সে.মি.
  4. ঘ) ৩৬০০ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে.মি. প্রস্থ ৪ সে.মি. এবং উচ্চতা ১.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

সমাধান:
একটি সাবানের আয়তন = (৫ × ৪ × ১.৫) ঘন সে.মি.
= ৩০ ঘন সে.মি.

একটি বাক্সের আয়তন = (৫৫ × ৪৮ × ৩০) ঘন সে.মি.
= ৭৯২০০ ঘন সে.মি.

∴ একটি বাক্সে সর্বমোট সাবান ধরবে = বাক্সের আয়তন/সাবানের আয়তন
= ৭৯২০০/৩০ ঘন সে.মি.
= ২৬৪০ ঘন সে.মি.
৯,৬৫২.
একটি বৃত্তের ব্যাস 26cm এর কেন্দ্র থেকে যে জ্যা এর লম্ব দূরত্ব 5cm, তার দৈর্ঘ্য কত সেঃমিঃ?
  1. ক) 20
  2. খ) 22
  3. গ) 24
  4. ঘ) 26
ব্যাখ্যা


বৃত্তের ব্যাসার্ধ, OA = 13 cm
কেন্দ্র O থেকে AB জ্যা এর লম্ব দূরত্ব, OD = 5 cm
∴ OD2 + AD2 = OA2
বা, AD2 = OA2 - OD2 = 132 - 52 = 122
∴ AD = 12 বা, AB = 2.AD = 24 cm

৯,৬৫৩.
দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে কী উৎপন্ন হয়?
  1. রশ্মি
  2. রেখাংশ
  3. রেখা
  4. কোনটি নয়
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে কী উৎপন্ন হয়? 

সমাধান: 
- দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা উৎপন্ন হয়

রেখার কিছু সাধারণ বৈশিষ্ট্য: 
• রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই।
• দুই দিকেই অসীম প্রসারিত করা যায়।
• রেখার নির্দিষ্ট কোনো দিক নেই। 
• রেখা প্রধানত দুই প্রকার। যথা- ক) সরলরেখা এবং খ) বক্ররেখা।

৯,৬৫৪.
= কত?
  1. 0
  2. 1
  3. SecA
  4. tanA
ব্যাখ্যা
প্রশ্ন: = কত? 

সমাধান: 
৯,৬৫৫.
sin2 32° + sin2 58° = কত?
  1. 1
  2. - 1
  3. 2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: sin2 32° + sin2 58° = কত?

সমাধান:
sin2 32° + sin258°
= sin2 32° + sin2 (90 - 32)°
= sin2 32° + cos232°
= 1
৯,৬৫৬.
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে - 
  1. ক) অন্তঃকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) লম্ব কেন্দ্র
  4. ঘ) ভরকেন্দ্র
ব্যাখ্যা
কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে বলা হয় পরিবৃত্ত এবং কেন্দ্রকে বলে পরিকেন্দ্র।
৯,৬৫৭.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 16 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 8√2 মি
  2. খ) 8 মি
  3. গ) 16 মি
  4. ঘ) 4√2 মি
ব্যাখ্যা
প্রশ্ন- একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 16 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান-
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
= 16 × 4
= 64 বর্গ মি.

ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি.
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক2 বর্গ মি.

∴ ক2 = 64
⇒ ক = √64 = 8

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2ক = 8√2
৯,৬৫৮.
সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?
  1. 2 সমকোণ
  2. 5 সমকোণ
  3. 7 সমকোণ
  4. 8 সমকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: সুষম ষড়ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত সমকোণ?

সমাধান:

আমরা জানি,
সুষম বহুভুজের কোনগুলোর সমষ্টি = (2n - 4) সমকোণ; এখানে n = বাহুর সংখ্যা।

∴ সুষম ষড়ভুজের কোনগুলোর সমষ্টি = [(2 × 6) - 4] সমকোণ 
= (12 - 4) সমকোণ 
= 8 সমকোণ

৯,৬৫৯.
- 520° কোন চতুর্ভাগে বিদ্যমান?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
প্রশ্ন: -520° কোন চতুর্ভাগে বিদ্যমান? 

সমাধান: 


-520° = -450° - 70° = -5 × 90° - 70° । -520° একটি ঋণাত্মক কোণ এবং -520° কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো এক সমকোণ বা 90° এবং 70° ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসতে হয়েছে (উপরের চিত্র)। সুতরাং, -540° কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে।
৯,৬৬০.
একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণের মানটি কত? 
  1. ৮০° 
  2. ৯০° 
  3. ১২০° 
  4. ১৫০° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোণের মানটি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
চতুর্ভুজের তিন কোণের সমষ্টি = ২৮০° 

আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০° 

∴ চতুর্থ কোণটি = (৩৬০ - ২৮০)° 
= ৮০° । 
৯,৬৬১.
নিচের কোন দুইটি পরস্পর পূরক কোণ? 
  1. ১২০° ও ৬০°
  2. ৯০° ও ৯০°
  3. ৪১° ও ৪৯°
  4. ৩৩° ও ৬৬°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন দুইটি পরস্পর পূরক কোণ? 

সমাধান:
পূরক কোণ:
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে।

∴ ৪১° ও ৪৯° পরস্পর পূরক কোণ।
৯,৬৬২.
বিষমবাহু △ABC এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত △ABD এর ক্ষেত্রফল x বর্গমিটার। △ABC এর ক্ষেত্রফল কত?
  1. x2 বর্গমিটার
  2. 2x বর্গমিটার
  3. (x/2)2 বর্গমিটার
  4. (√x/3)3 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বিষমবাহু △ABC এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত △ABD এর ক্ষেত্রফল x বর্গমিটার। △ABC এর ক্ষেত্রফল কত? 

সমাধান:
যেকোনো ত্রিভূজের মধ্যমা ঐ ত্রিভূজকে সমদ্বিখন্ডিত করে।
তাই মধ্যমা AD, ΔABD ও ΔACD এ সমান ভাগে ভাগ করে।
যেহেতু ΔABD এর ক্ষেত্রফল x বর্গমিটার সেহেতু ΔACD এর ক্ষেত্রফল হবে x বর্গমিটার
সুতরাং, ΔABC এর ক্ষেত্রফল= ΔABD এর ক্ষেত্রফল + Δ ABD এর ক্ষেত্রফল
= x + x
= 2x বর্গমিটার
৯,৬৬৩.
(x - 2)2 + (y - 3)2 = 36 বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ক) 6π বর্গ একক
  2. খ) 12π বর্গ একক
  3. গ) 36π বর্গ একক
  4. ঘ) 48π বর্গ একক
ব্যাখ্যা

ব্যাসার্ধ = 6 একক
∴ ক্ষেত্রফল = π(6)2 = 36π বর্গ একক

৯,৬৬৪.
১৮ মিটার উচ্চতা ও ১২ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৯৬ বর্গমিটার
  2. ১০৮ বর্গমিটার
  3. ১২০ বর্গমিটার
  4. ১৩৪ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১৮ মিটার উচ্চতা ও ১২ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
উচ্চতা = ১৮ মিটার
ভূমি = ১২ মিটার

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
∴ ক্ষেত্রফল = (১/২) × ১২ × ১৮
= ৬ × ১৮
= ১০৮ বর্গমিটার

৯,৬৬৫.
একটি নোনাগনের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. 120°
  2. 130°
  3. 135°
  4. 140°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নোনাগনের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
দেওয়া আছে,
বাহুর সংখ্যা, n = 9

∴ অন্তঃস্থ কোণ, θ = 180° - (360°/9)
= (180° - 40°)
= 140°
৯,৬৬৬.
যদি সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও তাদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পার্শ্বে অবস্থান করে, তবে ঐ কোণদ্বয়কে বলে-
  1. সরল কোণ
  2. সন্নিহিত কোণ
  3. সমকোণ
  4. বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
• সন্নিহিত কোণ:
- যদি সমতলে দুইটি কোণের একই শীর্ষবিন্দু হয় ও তাদের একটি সাধারণ রশ্মি থাকে এবং কোণদ্বয় সাধারণ রশ্মির বিপরীত পার্শ্বে অবস্থান করে, তবে ঐ কোণদ্বয়কে সন্নিহিত কোণ বলে।
- এরূপ দুইটি কোণের একটিকে অপরটির সন্নিহিত কোণও বলা হয়।
৯,৬৬৭.
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 2√3 বর্গ মিটার হলে, এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 2√2 মি.
  2. খ) 2√3 মি.
  3. গ) 2 মি.
  4. ঘ) 3√2 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 2√3 বর্গ মিটার হলে, এক বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনে করি, 
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = a মি.

প্রশ্নমতে,
(√3/4)a2 = 2√3
বা, a2 = 2√3 × (4/√3)
বা, ‍a2 = 8
বা, a = √8
∴ a = 2√2 মি.

∴ এক বাহুর দৈর্ঘ্য = 2√2 মি.
৯,৬৬৮.
অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে বৃহত্তম কোণটির পরিমাণ কত? 
  1. ক) ৩০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তস্থ ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের একটি অপরটির দ্বিগুণ হলে বৃহত্তম কোণটির পরিমাণ কত? 

সমাধান:
অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হওয়ায় ত্রিভুজটি সমকোণী। 
ত্রিভুজটির সূক্ষ্মকোণদ্বয়ের ক্ষুদ্রতম কোনটি x হলে বৃহত্তম কোণটি হবে ২x

আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০° 
∴ x + ২x + ৯০° = ১৮০° 
বা, ৩x = ১৮০° - ৯০° 
বা, ৩x = ৯০° 
বা, x = ৯০°/৩ 
∴ x = ৩০°
অর্থাৎ ক্ষুদ্রতম কোণ = ৩০° 

∴ বৃহত্তম কোণ= ২x 
= ২ × ৩০° 
= ৬০°
৯,৬৬৯.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কী কোণ? 
  1. সূক্ষ্মকোণ
  2. সন্নিহিত কোণ
  3. সরলকোণ
  4. পূরককোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কী কোণ? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° 
সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ = ৯০°
∴ অপর দুই কোণের সমষ্টি = ১৮০° - ৯০° = ৯০°

∴ প্রতিটি কোণ ভিন্ন ভিন্ন ভাবে অবশ্যই ৯০° এর চেয়ে ছোট হবে।
অর্থাৎ এগুলো সূক্ষ্মকোণ হবে। 
৯,৬৭০.
কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য 20 সেমি, কেন্দ্র দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য 16 হলে, কেন্দ্র হতে দূরবর্তী জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) 6 সেমি
  2. খ) 12 সেমি
  3. গ) 10 সেমি
  4. ঘ) 8 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য 20 সেমি, কেন্দ্র দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য 16 হলে, কেন্দ্র হতে দূরবর্তী জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য কত হবে?

সমাধান-

বৃত্তের কেন্দ্রগামী জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস।
∴ ব্যাসার্ধ, OA = 20/2 = 10 সেমি

আবার, বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী।
অর্থাৎ AD = AC/2 = 16/2 = 8 সেমি

পিথাগোরাসের সূত্র মতে, OD = √(102 - 82)
= √(100 - 64)
= √36
= 6 সেমি
৯,৬৭১.
একটি ঘনক এর এক বাহু 2 গুণ হলে, তার আয়তন কত গুণ হবে? 
  1. 4
  2. 6
  3. 8
  4. 10
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনক এর এক বাহু 2 গুণ হলে, তার আয়তন কত গুণ হবে? 

সমাধান:
আমরা জানি,
একটি ঘনকের আয়তন, V = a3
এখানে a = এক বাহুর দৈর্ঘ্য।
যেহেতু এক বাহু 2 গুণ করা হলে, নতুন বাহু a′ = 2a
নতুন আয়াতন, V′ = (a′)3 = (2a)3 = 8a3
V′/V = 8a3/a3 = 8

অতএব, আয়তন 8 গুণ হবে।

৯,৬৭২.
সমবাহু ত্রিভুজের এক বাহু ২ মিটার হলে, তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ২ বর্গমিটার
  2. খ) √৩ বর্গমিটার
  3. গ) ৪√৩ বর্গমিটার
  4. ঘ) √৩/৪ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের এক বাহু ২ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার হলে,
ক্ষেত্রফল = (√3/4) × a2 বর্গমিটার
= (√3/4) × 22 বর্গমিটার
= (√3/4) × 4 বর্গমিটার
= √3 বর্গমিটার

৯,৬৭৩.
বাহুভেদে ত্রিভুজ কত প্রকার?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) বহু প্রকার
ব্যাখ্যা
প্রশ্ন: বাহুভেদে ত্রিভুজ কত প্রকার?

- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
- ত্রিভুজের বাহুগুলাে দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।

বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার:
- সমবাহু,
- সমদ্বিবাহু ও
- বিষমবাহু।।

আবার
কোণভেদেও ত্রিভুজ তিন প্রকার:
- সূক্ষ্মকোণী,
- স্থূলকোণী ও
- সমকোণী।
৯,৬৭৪.
নিচের কোনটি সঠিক?
  1. cosec(- θ) = - cosecθ
  2. sin(- θ) = sinθ
  3. cot( - θ) = cotθ
  4. cos(- θ) = - cosθ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
বিভিন্ন কোণের ত্রিকোনমিতিক অনুপাতের ক্ষেত্রে:
⇒ sin(- θ) = - sinθ
⇒ cos(- θ) = cosθ
⇒ tan(- θ) = - tanθ
⇒ cosec(- θ) = - cosecθ
⇒ sec(- θ) = secθ
⇒ cot( - θ) = - cotθ
৯,৬৭৫.
একটি অষ্টভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. 1080°
  2. 1260°
  3. 1440°
  4. 1620°
ব্যাখ্যা

প্রশ্ন: অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি কত? 

সমাধান: 
আমরা জানি, 
বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (2n - 4) × 90° 
(যেখানে, n = বহুভুজের বাহুর সংখ্যা)

∴ অষ্টভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = {(2 × 8) - 4} × 90° 
= (16 - 4) × 90°
= 12 × 90°
= 1080° ।

৯,৬৭৬.
একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ১২ মিটার। দুইটি কোণাকুণি মোটা দড়ি দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. বর্গমিটার 
  2. বর্গমিটার 
  3. ১০ বর্গমিটার 
  4. ১২ বর্গমিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ১২ মিটার। দুইটি কোণাকুণি মোটা দড়ি দ্বারা একে চারটি সমান ত্রিভুজাকার ভাগে ভাগ করা হল। প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেওয়া আছে,
বর্গাকার মাঠের দৈর্ঘ্য ১২ মিটার
∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (১২) বর্গমিটার
= ১৪৪ বর্গমিটার



∴ প্রতিটি ত্রিভুজের ক্ষেত্রফল = (১৪৪/৪) বর্গমিটার
= ৩৬ বর্গমিটার 
= ৬ বর্গমিটার

৯,৬৭৭.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২০ বার ঘুরে। তিন সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
  1. ১৭২০°
  2. ২১৬০°
  3. ১০৮০°
  4. ৯২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২০ বার ঘুরে। তিন সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে = ১২০ বার
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘুরে = ১২০/৬০ = ২ বার
∴ চাকাটি ৩ সেকেন্ডে ঘুরে = ৩ × ২ = ৬ বার

এখন,
১ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = ৩৬০°
∴ ৬ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = ৩৬০° × ৬
= ২১৬০°
৯,৬৭৮.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সন্নিহিত বাহুদ্বয় ২১ একক এবং ২৮ একক হলে, এর অতিভুজ কত একক হবে?
  1. ৩০ একক
  2. ৩২ একক
  3. ৩৫ একক
  4. ৩৭ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সন্নিহিত বাহুদ্বয় ২১ একক এবং ২৮ একক হলে, এর অতিভুজ কত একক হবে?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের, অতিভুজ = লম্ব + ভূমি
⇒ অতিভুজ = ২১ + ২৮
⇒ অতিভুজ = ৪৪১ + ৭৮৪
⇒ অতিভুজ = ১২২৫
∴ অতিভুজ = ৩৫ একক
৯,৬৭৯.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪০ সেঃমিঃ এবং ৬০ সেঃমিঃ হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেঃমিঃ?
  1. ক) ২৪০০
  2. খ) ১২০০
  3. গ) ১৪৪
  4. ঘ) ৩৬০০
ব্যাখ্যা
ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ৪০ × ৬০
= ১২০০ বর্গ সেঃমিঃ
৯,৬৮০.
৫৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?
  1. ২৮ ফুট
  2. ৩৬.৮ ফুট
  3. ৪৯.৬ ফুট
  4. ৪৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো একদিকের দৈর্ঘ্য কত হবে?

সমাধান: 
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস = ৫৬ ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ r = ৫৬/২ ফুট
= ২৮ ফুট

বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = πr2 বর্গফুট
= π(২৮) বর্গফুট
= (২২/৭) × ২৮ × ২৮ বর্গফুট
= ২৪৬৪ বর্গফুট

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ২৪৬৪ বর্গফুট
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √২৪৬৪
= ৪৯.৬৩ ফুট
৯,৬৮১.
যদি দুটি রেখা সমকোণে মিলিত হয়, তবে তারা কী নামে পরিচিত?
  1. বক্র রেখা
  2. সমান্তরাল রেখা
  3. লম্ব রেখা
  4. সরলরেখা
ব্যাখ্যা

প্রশ্ন: যদি দুটি রেখা সমকোণে মিলিত হয়, তবে তারা কী নামে পরিচিত?

সমাধান:
 

- দুটি রেখা যদি সমকোণে (৯০° কোণে) মিলিত হয়, তবে তারা লম্ব রেখা নামে পরিচিত।
- লম্ব রেখা একে অপরকে নির্ভুলভাবে ৯০° কোণে ছেদ করে।
- লম্ব রেখাকে '⊥ 'প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন: রেখা L1 রেখা L2-এর ওপর লম্ব হলে লেখা হয় L1 ⊥ L2

৯,৬৮২.
x এর সম্পূরক কোণ, তার পূরক কোণের দ্বিগুণের থেকে ১০° বেশি হলে, x এর মান কত?
  1. ২৫°
  2. ৮°
  3. ১০°
  4. ১৮°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর সম্পূরক কোণ, তার পূরক কোণের দ্বিগুণের থেকে ১০° বেশি হলে, x এর মান কত?

সমাধান: 
x এর সম্পূরক কোণ = ১৮০° - x
x এর পূরক কোণ = ৯০° - x

প্রশ্নমতে,
১৮০° - x = ২(৯০° - x) + ১০°
বা, ১৮০° - x = ১৮০° - ২x + ১০°
∴ x = ১০°
৯,৬৮৩.
কোন বৃত্তের ওপর অংকিত স্পর্শক ব্যাসার্ধের উপর কি?
  1. ক) ভূমি
  2. খ) লম্ব
  3. গ) পরিধি
  4. ঘ) বিন্দু
ব্যাখ্যা
কোন বৃত্তের ওপর অংকিত স্পর্শক ব্যাসার্ধের উপর লম্ব।
৯,৬৮৪.
ΔABC ত্রিভুজের ∠B এর পরিমাণ ৪৮° এবং AB = AC হয়, তাহলে ∠A এর মান কত?
  1. 64°
  2. 74°
  3. 84°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC ত্রিভুজের ∠B এর পরিমাণ ৪৮° এবং AB = AC হয়, তাহলে ∠A এর মান কত?

সমাধান:

চিত্রে, ∠B = ৪৮° এবং AB = AC 
∴ ∠B = ∠C = ৪৮°
আমরা জানি,
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180°

প্রশ্নমতে,
⇒ ∠A + ∠B + ∠C = 180°
⇒ ∠A + 48° + 48° = 180°
⇒ ∠A + 96° = 180°
⇒ ∠A = 180° - 96° = 84°
∴ ∠A = 84°
৯,৬৮৫.
3 মি. বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে 10 সেমি বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?
  1. 20000
  2. 23000
  3. 27000
  4. 30000
ব্যাখ্যা
প্রশ্ন: 3 মি. বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে 10 সেমি বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?

সমাধানঃ
ঘনক সংখ্যা = বড় ঘনকের আয়তন / ছোট ঘনকের আয়তন
= (300 × 300 × 300)  / (10 × 10 × 10)
= 27000
৯,৬৮৬.
২√৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-
  1. ৯√৩ বর্গ সে.মি.
  2. ১০√২ বর্গ সে.মি.
  3. ১১√৩ বর্গ সে.মি.
  4. ১২√২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২√৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-

সমাধান:

ধরি,
∆ABC এর বাহুর দৈর্ঘ্য AB = BC = AC = a
এবং দেওয়া আছে,
ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, R = ২√৩ সে.মি।।
∴ ত্রিভুজের সাইন সূত্রানুসারে, a/SinA = 2R
⇒ a = 2RSinA
⇒ a = ২ × ২√৩ × (Sin60°)
⇒ a = ৪√৩ × (√৩/২)
∴ a = ৬

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = {√(৩)/৪}a
= {√(৩)/৪}(৬)
= {√(৩)/৪} x ৩৬
= ৯√৩
৯,৬৮৭.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 8° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) 39°
  2. খ) 40°
  3. গ) 41°
  4. ঘ) 42°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 8° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের একটি কোণ = x
অপর কোণ = x + 8°

∴ শর্তানুসারে,
x + x + 8° + 90° = 180°
বা, 2x = 180° - 98°
বা, x = 82°/2
∴ x = 41°

∴ ক্ষুদ্রতম কোণ 41°
৯,৬৮৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 36 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 13/10 অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 81 বর্গমিটার
  2. 72 বর্গমিটার
  3. 36 বর্গমিটার
  4. 60 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 36 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 13/10 অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, ত্রিভুজটির ভূমি, b = x মিটার।
∴সমান সমান বাহু দুটির দৈর্ঘ্য হবে, a = (13x/10) মিটার।

প্রশ্নমতে,
x + (13x/10) + (13x/10) = 36
⇒ (10x + 13x + 13x)/10 = 36
⇒ 36x/10 = 36
⇒ 36x = 360
∴ x = 10

সুতরাং, ত্রিভুজটির ভূমি, b = 10 মিটার।
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = (13 × 10)/10
​ = 13 মিটার।

এখন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2)
= (10/4) × √{4(13)2 - (102)}
= (5/2) × √{(4 × 169) - 100}
= (5/2) × √(676 - 100)
= (5/2) × √576
= (5/2) × 24
= 60 বর্গমিটার।

৯,৬৮৯.
  = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) secA + 1
  4. ঘ) tanA
ব্যাখ্যা
  = কত?

সমাধান: 
{tanA/(secA + 1)} - {(secA - 1)/tanA}
=tan2A - (secA + 1)(secA - 1)/(secA + 1)tanA
= tan2A - (sec2A - 1)/(secA + 1)tanA
= tan2A - tan2A/(secA + 1)tanA
= 0/(secA + 1)tanA
= 0
৯,৬৯০.
চিত্রে y এর মান কোনটি?
  1. ক) 100°
  2. খ) 120°
  3. গ) 140°
  4. ঘ) 110°
ব্যাখ্যা
P + 60° = 180°
Or, P = 120° (যেহেতু P ও y অনুরূপ কোণ)
সুতরাং y = 120°
৯,৬৯১.
(- 750°) কোন চতুর্ভাগে বিদ্যমান?
  1. চতুর্থ
  2. তৃতীয়
  3. দ্বিতীয়
  4. প্রথম
ব্যাখ্যা
প্রশ্ন: (- 750°) কোন চতুর্ভাগে বিদ্যমান?

সমাধান:

(- 750°) = (- 720° - 30°) = {(- 8 × 90°) - 30°}
(- 750°) একটি ঋণাত্মক কোণ এবং (- 750°) কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে দুইবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো 30° ঘুরে চতুর্থ চতুর্ভাগে আসতে হয়েছে (উপরের চিত্র)।
সুতরাং, (- 750°) কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে।
৯,৬৯২.
cos90 - cos30 এর মান কত?
  1. √3/2
  2. 0
  3. 1/2
  4. - √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos90 - cos30 এর মান কত?

সমাধান:
আমরা জানি,
cos⁡90 = 0
cos⁡30=√3/2

প্রদত্ত রাশি,
= cos90 - cos30
= 0 - (√3/2)
= - √3/2
৯,৬৯৩.
একটি বাক্সের দৈর্ঘ্য 600 সে.মি., প্রস্থ 420 সে.মি. এবং উচ্চতা 300 সে.মি। বাক্সটির আয়তন কত? 
  1. 50,600,000 ঘনসেন্টিমিটার
  2. 35,600,000 ঘনসেন্টিমিটার
  3. 45,600,000 ঘনসেন্টিমিটার
  4. 75,600,000 ঘনসেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য 600 সে.মি., প্রস্থ 420 সে.মি. এবং উচ্চতা 300 সে.মি। বাক্সটির আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
বাক্সের দৈর্ঘ্য = 600 সে.মি.
বাক্সের প্রস্থ = 420 সে.মি.
বাক্সের উচ্চতা = 300 সে.মি.

∴ বাক্সের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= 600 × 420 × 300 সে.মি3
= 75,600,000 সে.মি³

∴ বাক্সটির আয়তন = 75,600,000 ঘনসেন্টিমিটার

৯,৬৯৪.
ΔABC এ ∠A = 40°, ∠B = 70°, হলে ΔABC কী ধরনের ত্রিভুজ?
  1. সমকোণী
  2. স্থূলকোণী
  3. সমদ্বিবাহু
  4. সমবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এ ∠A = 40°, ∠B = 70°, হলে ΔABC কী ধরনের ত্রিভুজ?

সমাধান:
দেওয়া আছে,
ΔABC এর ∠A = 40°, ∠B = 70°

∴ অপর কোণটি = 180° - (40° + 70°)
= 180° - 110°
= 70°

এখানে, সমান সমান কোণের বিপরীত বাহুগুলো সমান।
তাই, ΔABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৯,৬৯৫.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ৬৪ মিটার
  2. ৭২ মিটার
  3. ৮৪ মিটার
  4. ১২০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ২৮৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি, 
​আয়তাকার ঘরটির প্রস্থ = ক মিটার
অতএব, দৈর্ঘ্য = ২ক মিটার

আয়তাকার ঘরের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

প্রশ্নমতে,
​∴ ২ক × ক = ২৮৮
⇒ ২ক = ২৮৮
⇒ ক = ১৪৪
⇒ ক = √১৪৪ = ১২

সুতরাং, প্রস্থ = ১২ মিটার
দৈর্ঘ্য = ২ × ১২ = ২৪ মিটার

∴ আয়তাকার ঘরের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(২৪ + ১২) মিটার
= ২ × ৩৬ মিটার
= ৭২ মিটার

৯,৬৯৬.
একটি ঘনকের ধার ৫ সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক কত?
  1. ৭৫ বর্গ সে.মি.
  2. ৬২ বর্গ সে.মি.
  3. ২৫ বর্গ সে.মি.
  4. ১৫০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধার ৫ সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের ধার a একক হলে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল = 6a বর্গএকক

ঘনকের ধার ৫ সে.মি হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল = ৬ × ৫  বর্গসে.মি.
= ৬ × ২৫  বর্গসে.মি.
= ১৫০  বর্গসে.মি.

সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক = ১৫০/২
= ৭৫  বর্গসে.মি
৯,৬৯৭.
একটি রম্বসের কর্ণদ্বয় 6cm এবং 8cm হলে এক বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 4.9cm
  2. খ) 5 cm
  3. গ) 6.9cm
  4. ঘ) 7 cm
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় 6cm এবং 8cm হলে এক বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
 
ABCD একটি রম্বস। 
উহার AC = 8cm   BD= 6 cm 
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 
AO = CO = 4cm, BO = OD = 3 cm 

ΔAOB এ
OA2 + OB2 = AB2
42 + 32 = AB2
16 + 9 = AB2
25 =AB2
AB2 = 52 
AB = 5
৯,৬৯৮.
একটি দালানের উচ্চতা ৩০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ১৬ ফুট দূরে রাখা আছে। উপরে মই বাড়িটির ছাদ স্পর্শ করে আছে। মইটির দৈর্ঘ্য কত? 
  1. ৩৪ ফুট
  2. ৩২ ফুট
  3. ২৮ ফুট
  4. ৩৬ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দালানের উচ্চতা ৩০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ১৬ ফুট দূরে রাখা আছে। উপরে মই বাড়িটির ছাদ স্পর্শ করে আছে। মইটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
পিথাগোরাসের সূত্র থেকে পাই,
মইয়ের দৈর্ঘ্য = √(৩০ + ১৬)
= √(৯০০ + ২৫৬)
= √১১৫৬
= ৩৪ ফুট 

∴ মইয়ের দৈর্ঘ্য = ৩৪ ফুট ।

৯,৬৯৯.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ৭০°
  4. ৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৫ : ৬ : ৭ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত?

সমাধান:
ধরি,
তিনটি কোণের পরিমাপ ৫ক, ৬ক এবং ৭ক

শর্তমতে,
৫ক + ৬ক + ৭ক = ১৮০°
⇒ ১৮ক = ১৮০°
∴ ক = ১০

অতএব, বৃহত্তম কোণের পরিমাপ = ৭ × ১০ = ৭০°
৯,৭০০.
চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠NRP এর মান নিচের কোনটি?
  1. 90°
  2. 55°
  3. 45°
  4. 35°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠NRP এর মান নিচের কোনটি?


সমাধান:
প্রদত্ত চিত্রে,
PQ = PR

সুতরাং, PQR সমদ্বিবাহু ত্রিভুজ।

∠PQR = ∠PRQ = 55°
∠LRN = 90° হলে ∠NRQ = 90°

সুতরাং, ∠NRP = ∠NRQ - ∠PRQ = 90° - 55° = 35°