বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৯৬ / ১০৭ · ৯,৫০১৯,৬০০ / ১০,৭৫২

৯,৫০১.
cos(Q + 20°) = 1/√2 হলে, Q এর মান কত?
  1. 25°
  2. 45°
  3. 35°
  4. 65°
ব্যাখ্যা
প্রশ্ন: cos(Q + 20°) = 1/√2 হলে, Q এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cos(Q + 20°) = 1/√2
⇒ cos(Q + 20°) = cos 45°
⇒ Q + 20° = 45°
⇒ Q = 45° - 20°
∴ Q = 25°
৯,৫০২.
একটি ট্রপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?
  1. ৬ বর্গমিটার
  2. ৮ বর্গমিটার
  3. ৯ বর্গমিটার
  4. ১০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য ৫ মিটার ও ৭ মিটার। এর ক্ষেত্রফল ৪৮ বর্গমিটার হলে, বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব কত হবে?

সমাধান:
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্ব = (২ × ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল
= (২ × ৪৮)/(৫ + ৭) মিটার 
= ৯৬/১২ মিটার 
= ৮ মিটার 

∴ বাহু দুইটির মধ্যবর্তী লম্ব দূরত্ব = ৮ মিটার। 
৯,৫০৩.
11 সে.মি.ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরত্বে অবস্থিত উক্ত বৃত্তের কোন জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. 16√6 সে.মি.
  2. 8√6 সে.মি.
  3. 4√6 সে.মি.
  4. 12√6 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 11 সে.মি.ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরত্বে অবস্থিত উক্ত বৃত্তের কোন জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.? 

সমাধান:
 
দেয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ (r) = 11 সে.মি.
কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব (d) = 5 সে.মি.

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই,
জ্যা-এর অর্ধেক = √(r2 - d2)
= √(112 - 52)
= √(121 - 25)
= √96
= √(16 × 6)
= 4√6 সে.মি.

∴ জ্যা-এর সম্পূর্ণ দৈর্ঘ্য = 2 × 4√6
= 8√6 সে.মি.

৯,৫০৪.
চিত্রে, AB || CD || EF নিচের কোনটি y - z - x এর মান?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা

চিত্রে, y = 45° + 180° [অনুরূপ কোণ + সরলকোণ]
= 225°
z = 180° - 32° [যেহেতু, z + 32° = 180°]
= 148°
এবং x = 32° [অনুরূপ কোণ]
সুতরাং y - z - x = 225° - 148° - 32°
= 45°

৯,৫০৫.
যদি sinA = 3/5 হয়, তাহলে cosA =?
  1. 4/5
  2. 5/3
  3. 1/5
  4. 1/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sinA = 3/5 হয়, তাহলে cosA =?

সমাধান:
দেওয়া আছে, 
sin A = 3/5
∴ sin2A = (3/5)2 = 9/25

আমরা জানি,
sin2A + cos2A = 1
⇒ cos2A = 1 - sin2
⇒ cos2A = 1 - (9/25)
⇒ cos2A = (25 - 9)/25
⇒ cos2A = 16/25
⇒ cos A = √(16/25)
∴ cos A = 4/5

৯,৫০৬.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত? 
  1. ৬ সে.মি.
  2. ৫ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ৭ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে ত্রিভুজের অতিভুজ কত?

সমাধান:
আমরা জানি,
পিথাগোরাসের সূত্রানুযায়ী, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, (অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
⇒ অতিভুজ = √{(৩) + (৪))}
⇒ অতিভুজ = √(৯ + ১৬)
⇒ অতিভুজ = √২৫
∴ অতিভুজ = ৫ সে.মি.
৯,৫০৭.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি 8 মিটার ও 6 মিটার এবং ক্ষেত্রফল 63 বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 9 মিটার
  2. 7 মিটার
  3. 14 মিটার
  4. 12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি 8 মিটার ও 6 মিটার এবং ক্ষেত্রফল 63 বর্গমিটার হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
ধরি,
সমান্তরাল বাহু দুটি a ও b এবং উচ্চটা(দূরত্ব) h.
আমরা জানি ,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × h × (a + b)
⇒ 63 = (1/2) × h × (8 + 6)
⇒ 63 = (1/2) × h × 14
⇒ 63 = 7h
⇒ h = 63/7
∴h = 9

সুতরাং, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 9 মিটার।
৯,৫০৮.
 
  1. (1/2)Sin2A
  2. 1/tan2A
  3. 4Cot2A
  4. 2Sec2A
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৯,৫০৯.
একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. এবং অপর বাহু দু'টির প্রতিটির দৈর্ঘ্য 10 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 48 বর্গ সে.মি.
  2. 56 বর্গ সে.মি.
  3. 80 বর্গ সে.মি.
  4. 64 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য 16 সে.মি. এবং অপর বাহু দু'টির প্রতিটির দৈর্ঘ্য 10 সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য a এবং ভূমির দৈর্ঘ্য b একক হলে
ক্ষেত্রফল = (b/4)√(4a² - b²)
∴ ক্ষেত্রফল = (16/4) √(4 × 102 - 162)
= 4{√(400 - 256)
= 4 √144
= 4 × 12
= 48

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল 48 বর্গ সে.মি.
৯,৫১০.
একটি সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল 30 বর্গসেঃমিঃ ভূমি ও লম্বের অন্তর 7 সেঃমিঃ হলে অতিভূজের দৈর্ঘ্য কত?
  1. ক) 12 সেঃমিঃ
  2. খ) 13 সেঃমিঃ
  3. গ) 14 সেঃমিঃ
  4. ঘ) 15 সেঃমিঃ
ব্যাখ্যা

ধরি,
ভূমি = a,
লম্ব = b
∴ 1/2 × a × b = 30
বা, ab = 60
আবার,
a - b = 7
বা, (a - b)2 = 72 = 49
বা, a2 + b2 - 2ab = 49
বা, a2 + b2 = 49 + 2.60
                 = 169
∴ অতিভূজ = √(a2 + b2)
= √169
= 13 সেঃমিঃ

৯,৫১১.
১ মিটার সমান কত সেন্টিমিটার?
  1. ১০
  2. ১০০
  3. ৫৪.৫৬
  4. ৩৯.৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার সমান কত সেন্টিমিটার?

সমাধান: 
১ মিটার = ১০০ সেন্টিমিটার 
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
৯,৫১২.
৭০° এর সম্পূরক কোণ কত?
  1. ক) ২০°
  2. খ) ৩০°
  3. গ) ৬০°
  4. ঘ) ১১০°
ব্যাখ্যা
দুইটি কোণের সমষ্টি ১৮০°হলে একটি অপরটির সম্পূরক কোণ বলে 
∴ ৭০° এর সম্পূরক কোণ = ১৮০° - ৭০°= ১১০°
৯,৫১৩.
যদি 5cot2θ - cosec2θ = 3 হয়, তবে θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 5cot2θ - cosec2θ = 3 হয়, তবে θ এর মান কত?

সমাধান:
5cot2θ - cosec2θ = 3  
⇒ ​5cot2θ - (1 + cot2θ) = 3 [cosec2θ = 1 + cot2θ]
⇒ ​5cot2θ - 1 - cot2θ = 3
⇒ ​4cot2θ - 1 = 3
⇒ ​4cot2θ = 3 + 1
⇒ ​4cot2θ = 4
⇒ ​cot2θ = 4/4
⇒ ​cot2θ = 1
⇒ ​cotθ = √1
⇒ ​cotθ = 1
⇒ ​​cotθ = cot 45° 
​∴ θ = 45°

অতএব, θ এর মান হলো 45°।

৯,৫১৪.
তলের মাত্রা কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: তলের মাত্রা কয়টি?

সমাধান:
বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রত্যেকটিকে বস্তুর মাত্রা বলে।
সাধারন অর্থে কোন ত্রিমাত্রিক দৃশ্যমান অংশকে তল বলে।
তলের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল দ্বিমাত্রিক।
৯,৫১৫.
একটি সমকোণী ত্রিভুজাকৃতির মাঠের অতিভুজ ১৩ সেমি এবং লম্ব ৫ সেমি হলে, মাঠটির ক্ষেত্রফল কত?
  1. ৩০ বর্গসেমি
  2. ৩৬ বর্গসেমি
  3. ৪৯ বর্গসেমি
  4. ৬৪ বর্গসেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজাকৃতির মাঠের অতিভুজ ১৩ সেমি এবং লম্ব ৫ সেমি হলে, মাঠটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
অতিভুজ = ১৩ সেমি
লম্ব = ৫ সেমি

আমরা জানি, সমকোণী ত্রিভুজে,
(অতিভুজ) = (লম্ব) + (ভূমি)
⇒ (ভূমি) = (অতিভুজ) - (লম্ব)
⇒ (ভূমি) = ১৩ - ৫ 
⇒ (ভূমি) = ১৬৯ - ২৫ 
⇒ (ভূমি) = ১৪৪
⇒ ভূমি = √১৪৪ = ১২ সেমি

এখন,
মাঠটির ক্ষেত্রফল = (১/২) × লম্ব × ভূমি
= (১/২) × ৫ × ১২ = ৩০ বর্গসেমি

সুতরাং, মাঠটির ক্ষেত্রফল = ৩০ বর্গসেমি

৯,৫১৬.
৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গসেন্টিমিটার?
  1. ক) ৪০
  2. খ) ৫০
  3. গ) ৯৮
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a
∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২a এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল= a²
শর্তমতে, √২a=৫X২
বা, ২a²= ১০০
বা, a²= ৫০
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৫০ বর্গসেন্টিমিটার
৯,৫১৭.
একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সে. মি. এবং বৃত্তকলা কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে । বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. 23.66 বর্গ সেন্টিমিটার
  2. 25.66 বর্গ সেন্টিমিটার
  3. 27 বর্গ সেন্টিমিটার
  4. 30 বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সে. মি. এবং বৃত্তকলা কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে । বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ 7 সে. মি.

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = (θ/360°) × πr2
= (60°/360°) × 3.1416 × 72
= (49/6) × 3.1416
= 25.656
= 25.66 বর্গ সে. মি.

∴ বৃত্তকলার ক্ষেত্রফল প্রায় 25.66 বর্গ সেন্টিমিটার।
৯,৫১৮.
13 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে. মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব কত সে. মি?
  1. 5 সে. মি
  2. 7 সে. মি
  3. 11 সে. মি
  4. 17 সে. মি
ব্যাখ্যা
প্রশ্ন: 13 সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা-এর দৈর্ঘ্য 24 সে. মি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা-এর লম্ব দূরত্ব কত সে. মি?

সমাধান:

এখানে,
OX = 13
XY = 24
XZ = XY/2 = 24/2 = 12

∴ OZ =√{(OX)2 - (XZ)2
= √(132 - 122)
= √(169 - 144)
= √25
= 5 সে.মি.
৯,৫১৯.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?
  1. ২৪ সে.মি.
  2. ২৬ সে.মি.
  3. ৩২ সে.মি.
  4. ৩৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) (বাহু)

প্রশ্নমতে,
(√৩/৪)(বাহু) = ১৬√৩
⇒ (১/৪)(বাহু) = ১৬
⇒ (বাহু) = ১৬ × ৪
⇒ (বাহু) = ৬৪
⇒ বাহু = √৬৪
⇒ বাহু = ৮

সুতরাং, ত্রিভুজের পরিসীমা = (৮ + ৮ + ৮) সে.মি.
= ২৪ সে.মি.
৯,৫২০.
নিচের কোনটি সত্য?
  1. sin181° = - sin1°
  2. sin179° = - sin1°
  3. sin1° < sin180°
  4. sin1° < sin179°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সত্য?

সমাধান: 
ক) sin181° = sin(180 + 1)° = - sin1°
খ) sin179° = sin(180 - 1)° = sin1°
গ) sin180° = 0; ∴ sin1° > sin180°
ঘ) sin1° > sin0° > sin180°

৯,৫২১.
নিম্নের চিত্রে, AC ⊥ BD; CE, ∠ACB এর সমদ্বিখণ্ডক এবং CF, ∠ACD এর সমদ্বিখণ্ডক। ∠ECF =?
  1. ক) 40°
  2. খ) 50°
  3. গ) 60°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের চিত্রে, AC ⊥ BD; CE, ∠ACB এর সমদ্বিখণ্ডক এবং CF, ∠ACD এর সমদ্বিখণ্ডক। ∠ECF =?


সমাধান:

AC ⊥ BD
∠ACB = 90° ; ∠ACD = 90°

CE, ∠ACB এর সমদ্বিখণ্ডক এবং CF, ∠ACD এর সমদ্বিখণ্ডক।
∠ACE = 45°
 ∠ACF = 45°

∴ ∠ECF = 45° + 45°
= 90°
৯,৫২২.
এক বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
  1. 5 : 2
  2. 2 : 1
  3. 4 : 1
  4. 1 : 2
ব্যাখ্যা
ধরি, একটি বর্গক্ষেত্রের এক বাহু = a; এর কর্ণ = √2a
শর্তানুসারে, অপর বর্গক্ষেত্রের এক বাহু = a/4;  এর কর্ণ = √2(a/4)

এদের অনুপাত, √2a : √2(a/4)
∴ 4 : 1 [উভয়পক্ষকে 4√2a দ্বারা গুণ করে]
৯,৫২৩.
যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 25°) = 1/√2 হয়, তবে θ এর মান কত?
  1. 18°
  2. 20°
  3. 22°
  4. 16°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 25°) = 1/√2 হয়, তবে θ এর মান কত?

সমধান:
দেওয়া আছে,
sin(θ + 25°) = 1/√2
⇒ sin(θ + 25°) = sin45°
⇒ θ + 25° = 45°
⇒ θ = 45° - 25°
θ = 20°

∴ θ এর মান 20° হবে।
৯,৫২৪.
একটি বৃত্তের ক্ষেত্রফল πr2/16 হলে, বৃত্তটির পরিধি কত?
  1. ক) 2πr
  2. খ) πr/2 
  3. গ) πr/4
  4. ঘ) 4πr
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল πr2/16 হলে, বৃত্তটির পরিধি কত? 

সমাধান:
বৃত্তের ব্যাস = 2r1
∴ ব্যাসার্ধ = r1 
প্রশ্নমতে,
πr12 =  πr2/16
r12 =  (r/4)2
r1 = r/4

বৃত্তটির পরিধি = 2πr1
                       =2π(r/4)  
                       =πr/2 
৯,৫২৫.
tanθ = 1/3 হলে, cosθ এর মান কত?
  1. 1
  2. 3/√10
  3. 1/√10
  4. √10
ব্যাখ্যা

প্রশ্ন: tanθ = 1/3 হলে, cosθ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, 
tanθ = 1/3 

আমরা জানি, tanθ = লম্ব/ভূমি
এখানে, লম্ব = 1 এবং ভূমি = 3 

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, (লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
(অতিভুজ)2 = 12 + 32 
⇒ (অতিভুজ)2 = 1 + 9
⇒ (অতিভুজ)2 = 10
⇒ অতিভুজ = √10

∴ cosθ = ভূমি/অতিভুজ = 3/√10

৯,৫২৬.
কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) ১২ মিটার
  2. খ) ৮ মিটার
  3. গ) ১৬ মিটার
  4. ঘ) ২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৪ বর্গমিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৪ = ২ মিটার 

বর্গক্ষেত্রের পরিসীমা = (২ × ৪) = ৮ মিটার
৯,৫২৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 30 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 25 মিটার হলে ক্ষেত্রফল কত? 
  1. ক) 210 বর্গমিটার
  2. খ) 250 বর্গমিটার
  3. গ) 270 বর্গমিটার
  4. ঘ) 300 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 30 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 25 মিটার হলে ক্ষেত্রফল কত? 

সমাধান: 


আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 
= (b/4)√(4a2 - b2)

এখানে, 
a = 25 m
b = 30 m 

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 
= (30/4)√{4(25)2 - (30)2}
= (30/4)√(2500 - 900)
= (30/4)√1600
= (30/4) × 40
= 300 

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 300 বর্গমিটার
৯,৫২৮.
θ সূক্ষ্মকোণ হলে, কোনটি সঠিক?
  1. ক) - π < θ < π
  2. খ) - π/2 < θ < π/2
  3. গ) 0° < θ < π/2
  4. ঘ) π/2 < θ < π
ব্যাখ্যা
θ সূক্ষ্মকোণ হলে,  0° < θ < π/2 হয়।

৯,৫২৯.
১৬ সে.মি. ব্যাস ও ১০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) ২৬ সে.মি.
  2. খ) ১৮ সে.মি.
  3. গ) ১৩ সে.মি.
  4. ঘ) ৩৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ সে.মি. ব্যাস ও ১০ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্তদুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান।

এখানে ১ম বৃত্তের ব্যাসার্ধ = ১৬/২ = ৮ সে.মি.

২য় বৃত্তের ব্যাসার্ধ = ১০ সে.মি. 
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = (৮ + ১০) সে.মি.
= ১৮ সে.মি.
৯,৫৩০.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে, তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) √3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3 বর্গমিটার হলে, তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
আমরা জানি,
সমাবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3 × a2)/4 

প্রশ্নমতে,
(√3 × a2)/4  = √3
⇒ a2/4 = 1
⇒ a2 = 4
⇒ a = √4
∴ a = 2

∴ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = 2 মিটার
৯,৫৩১.
একটি বৃত্তের ব্যাস ৪ ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত?
  1. ১ ফুট
  2. ২ ফুট
  3. ৩ ফুট
  4. ৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ৪ ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত? 

সমাধান:
দেওয়া আছে
বৃত্তের ব্যাস ৪ ফুট
বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা বৃত্তের ব্যাসার্ধ 

বৃত্তের ব্যাসার্ধ = ৪/২ = ২ ফুট
৯,৫৩২.
একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তাকার জমির ক্ষেত্রফল 507 বর্গফুট। দৈর্ঘ্য বরাবর আয়তাকার জমির একপাশ বেড়া বিহীন থাকলে মোট বেড়ার দৈর্ঘ্য কত? 
  1. ক) 78 ফুট
  2. খ) 65 ফুট
  3. গ) 64 ফুট
  4. ঘ) 32 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তাকার জমির ক্ষেত্রফল 507 বর্গফুট। দৈর্ঘ্য বরাবর আয়তাকার জমির একপাশ বেড়া বিহীন থাকলে মোট বেড়ার দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি 
আয়তাকার জমির প্রস্থ = x 
আয়তাকার জমির দৈর্ঘ্য = 3x

প্রশ্নমতে,
3x × x = 507
3x2 = 507
x2 = 169
x2 = 132
x = 13

মোট বেড়ার দৈর্ঘ্য = (x + 3x + x) ফুট 
= 5x ফুট 
= 5 × 13 ফুট 
= 65 ফুট
৯,৫৩৩.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ সেমি হলে, ঐ ত্রিভুজের পরিসীমা কত?
  1. 36 সে.মি.
  2. 24 সে.মি.
  3. 18 সে.মি.
  4. 12 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ সে.মি. হলে, ঐ ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 বর্গ সে.মি

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)a2 [যেখানে a = বাহু]

প্রশ্নমতে,
(√3/4)a2 = 9√3
⇒ (1/4)a2 = 9
⇒ a2 = 9 × 4
⇒ a2 = 36
∴ a = 6

∴ ত্রিভুজটির পরিসীমা = (6 + 6 + 6) = 18 সে.মি.
৯,৫৩৪.
একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত যথাক্রমে ৩ : ৪ হলে কর্ণ ও বৃহত্তর বাহুর অনুপাত কত?
  1. ক) 5 : 4
  2. খ) 6 : 4
  3. গ) 4 : 3
  4. ঘ) 7 : 5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের অনুপাত যথাক্রমে ৩ : ৪ হলে কর্ণ ও বৃহত্তর বাহুর অনুপাত কত? 

সমাধান:

ধরি,
সন্নিহিত বাহু দুটি যথাক্রমে 3x এবং 4x.
তাহলে কর্ণ = √{(3x)2 + (4x)2} =  √(25x2) = 5x

কর্ণ : বৃহত্তর বাহু = 5x : 4x = 5 : 4
৯,৫৩৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) 3 গুণ
  2. খ) 6 গুণ
  3. গ) 9 গুণ
  4. ঘ) 18 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের প্রাথমিক ক্ষেত্রফল 1 বর্গএকক
বৃত্তের পরিবর্তিত ক্ষেত্রফল 1 x 9 বা, 9 বর্গএকক
প্রাথমিক ও পরিবর্তিত ব্যাসার্ধ যথাক্রমে r ও R হলে

প্রশ্নমতে,
1/9 = πr²/πR²
বা, r2/R2 = 1/9
∴ r : R = 1 : 3

∴ ব্যাসার্ধ 3 গুণ বাড়বে।
৯,৫৩৬.
৪৮° কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত?
  1. ৬৬°
  2. ৫৪°
  3. ৪২°
  4. ২১°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮° কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সম্পূরক কোণের মান = ১৮০°
তাহলে, ৪৮° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৪৮°
= ১৩২°

∴ ৪৮° কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান = ১৩২°/২
= ৬৬°
৯,৫৩৭.
একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৫০ মিটার হলে, ঘরটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ১৫০ বর্গসে.মি.
  2. খ) ১০ বর্গমি.
  3. গ) ১৫০ বর্গমি.
  4. ঘ) ২৫০ বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৫০ মিটার হলে, ঘরটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
ঘরটির দৈর্ঘ্য ক মিটার
প্রস্থ ২ক/৩ মিটার
পরিসীমা = ২(ক + ২ক/৩) মিটার
= ২(৫ক/৩) মিটার
= ১০ক/৩ মিটার

∴ ১০ক/৩ = ৫০
⇒ ১০ক = ১৫০
⇒ ক = ১৫ 

দৈর্ঘ্য ১৫ মিটার
প্রস্থ = (২ × ১৫)/৩ মিটার
= ১০ মিটার

∴ ঘরটির ক্ষেত্রফল = (১৫ × ১০) বর্গমি.
= ১৫০ বর্গমি.
৯,৫৩৮.
দুটি বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে স্পর্শ করে। একটির ব্যাসার্ধ 4 সে. মি. এবং অপরটির ব্যাস 6 সে. মি. হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্ত পরস্পরকে বহি:স্থভাবে স্পর্শ করে। একটির ব্যাসার্ধ 4 সে. মি. এবং অপরটির ব্যাস 6 সে. মি. হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
প্রথম বৃত্তের ব্যাসার্ধ = 4 সে. মি. 
দ্বিতীয় বৃত্তের ব্যাস = 6 সে. মি.
∴ দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ = 6/2 সে. মি. = 3 সে.মি.

বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = প্রথম বৃত্তের ব্যাসার্ধ + দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ
= (4 + 3) সে. মি.
= 7 সে. মি.
৯,৫৩৯.
একটি বৃত্তের ব্যাস 28 সে.মি., তার ক্ষেত্রফল কত?
  1. 154 বর্গ সে.মি.
  2. 44 বর্গ সে.মি.
  3. 308 বর্গ সে.মি.
  4. 616 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 28 সে.মি., তার ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস 28 সে.মি.
∴ বৃত্তের ব্যাসার্ধ r = 14 সে.মি.

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল= πr2 বর্গ একক
= (22/7) × 142 বর্গ সে.মি.
= 616 বর্গ সে.মি.
৯,৫৪০.
সরলকোণের মান কত?
  1. ক) ৯০°
  2. খ) ১৮০°
  3. গ) ২৭০°
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা
৯০° = এক সমকোণ
১৮০° বা দুই সমকোণ = এক সরলকোণ
১৮০° এর চেয়ে বড় কিন্তু ৩৬০° এর চেয়ে ছোট কোণ = প্রবৃদ্ধ কোণ।
৯,৫৪১.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? 
  1. ৩৬
  2. ৪৮
  3. ৫৬
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? 

সমাধান: 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের ২টি বাহু সমান = ক 
১২ = ক + ক
বা, ১৪৪ = ২ক
বা, ক = ৭২
ক =  √৭২

∴ক্ষেত্রফল =(১/২) (√৭২) × (√৭২)
= (১/২) × ৭২
= ৩৬ বর্গ সে.মি.
৯,৫৪২.
P = π/3 ও Q = π/3 হলে sin(P + Q) = কত?
  1. 0
  2. 1
  3. √2
  4. √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: P = π/3 ও Q = π/3 হলে sin(P + Q) = কত?

সমাধান:
sin(P + Q) = sin{(π/3) + (π/3)}
= sin (π + π)/3
= sin 2π/3
= sin 120°
= sin (90° + 30°)
= cos 30°
= √3/2
৯,৫৪৩.
একটি আয়তকার জমির ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার। জমিটির দৈর্ঘ্য কত?
  1. ৭৫ মি.
  2. ৮৫ মি.
  3. ৯৫ মি.
  4. ৬৫ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার জমির ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার। জমিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার বাগানের ক্ষেত্রফল = ৪২৫০ বর্গমিটার
এবং আয়তাকার বাগানের প্রস্থ = ৫০ মিটার
∴ আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৪২৫০/৫০ মিটার
= ৮৫ মিটার।
৯,৫৪৪.
একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১২ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) ৩০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১২ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
সমবাহু ত্রিভুজের প্রতি বাহু ১২ সে.মি. হলে তার তিনটি কৌণিক বিন্দু ‍দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান ৯০°
৯,৫৪৫.
চিত্রে, ∠x =?
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 120°
  4. ঘ) 140°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে, ∠x =?


সমাধান: 
এক সরলকোণ = ১৮০°

∠x + 40° = 180°
⇒ ∠x  = 180° - 40°
= 140°
৯,৫৪৬.
ΔABC-এ, ∠A = 40°, ∠C = 80° এবং BC || DE হলে, ∠BDE = ?
  1. 40°
  2. 100°
  3. 120°
  4. 140°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC-এ, ∠A = 40°, ∠C = 80° এবং BC || DE হলে, ∠BDE = ?


সমাধান:
BC || DE এবং AC ছেদক।
∴ ∠AED = ∠C = 80°

বহিস্থ কোণ অন্তঃস্থের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান।
∴ ∠BDE = ∠A + ∠AED
⇒ ∠BDE = 80° + 40°
∴ ∠BDE = 120°

৯,৫৪৭.
দুইটি ভিন্ন বিন্দুর জন্য কতটি সরলরেখা আছে, যাতে উভয় বিন্দু অবস্থিত?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
ব্যাখ্যা
-  দুইটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সরলরেখা আছে, যাতে উভয় বিন্দু অবস্থিত।
- একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সমতল আছে, যাতে বিন্দু তিনটি অবস্থিত।
- কোনো সমতলের দুইটি ভিন্ন বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা ঐ সমতলে অবস্থিত।
৯,৫৪৮.
একটি বিন্দু দিয়ে কতটি সরলরেখা টানা যায়? 
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিন্দু দিয়ে কতটি সরলরেখা টানা যায়? 

সমাধান: 
বিন্দু (Point): 
- বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ নাই।
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন। 
- পেনসিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়।

বিন্দুর শ্রেণিবিভাগ: 
- বিন্দুকে সাধারণত ৩ শ্রেণিতে ভাগ করা হয়েছে।
যথা- i. সমরেখ বিন্দু, ii. অসমরেখ বিন্দু ও iii. সমবিন্দু। 

সাধারণ বিন্দু: 
- একটি সমতলে দুটি সরলরেখা যে নির্দিষ্ট বিন্দুটিতে ছেদ করে সেই বিন্দুটিকেই সাধারণ বিন্দু বলে।
- দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কিন্ত একাধিক বক্ররেখা টানা যায় না। 
- একটি বিন্দু দিয়ে একাধিক বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়। 
- সরলরেখা পরস্পরকে ছেদ করতে পারে।
৯,৫৪৯.
PQR ত্রিভুজের PN একটি মধ্যমা এবং M ভরকেন্দ্র। যদি মধ্যমা PN-এর দৈর্ঘ্য ২৭ সে.মি. হয়, তাহলে PM-এর দৈর্ঘ্য কত?
  1. ৯ সে.মি.
  2. ২১ সে.মি.
  3. ৩৬ সে.মি.
  4. ১৮ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: PQR ত্রিভুজের PN একটি মধ্যমা এবং M ভরকেন্দ্র। যদি মধ্যমা PN-এর দৈর্ঘ্য ২৭ সে.মি. হয়, তাহলে PM-এর দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
কোনো ত্রিভুজের ভরকেন্দ্র তার মধ্যমাকে ২ : ১ অনুপাতে বিভক্ত করে।

এখানে,
PN মধ্যমা এবং M ভরকেন্দ্র।
∴ PM : MN = ২ : ১

মোট অনুপাত = ২ + ১ = ৩
মধ্যমা PN-এর দৈর্ঘ্য = ২৭ সে.মি.
ভরকেন্দ্র M, মধ্যমা PN-কে দুটি অংশে বিভক্ত করেছে: PM এবং MN।

∴ PM-এর দৈর্ঘ্য = ২৭ এর (২/৩) অংশ
= ২৭ × (২/৩) সেমি
= ১৮ সে.মি.

সুতরাং, PM-এর দৈর্ঘ্য ১৮ সে.মি.।

৯,৫৫০.
একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা

একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে ২ টি সমকোণ পাওয়া যায়।
৯,৫৫১.
কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত? 
  1. sin90°
  2. cos90°
  3. sec90°
  4. sec0°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিকোণমিতিক অনুপাতটির মান অসংজ্ঞায়িত?

সমাধান: 
sec90° এর মান = অসংজ্ঞায়িত।

অন্যদিকে, 
sec0° এর মান = 1, 
cos90° এর মান = 0 এবং 
sin90° এর মান = 1  । 

৯,৫৫২.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি ৭ সে.মি. এবং ৯ সে.মি. এবং লম্ব দূরত্ব ৪ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. ২৪ বর্গ সে.মি.
  2. ২৮ বর্গ সে.মি.
  3. ৩২ বর্গ সে.মি.
  4. ৩৭ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি ৭ সে.মি. এবং ৯ সে.মি. এবং লম্ব দূরত্ব ৪ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত? 

সমাধান:
দেওয়া আছে,
লম্ব দূরত্ব = ৪ সেমি 
বাহুদ্বয়ের সমষ্টি = (৭ + ৯) সেমি
= ১৬ সেমি

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × লম্ব দূরত্ব × (বাহুদ্বয়ের সমষ্টি)
= (১/২) × ৪ × ১৬
= ৩২
৯,৫৫৩.
যখন দুটি তল পরস্পরকে ছেদ করে, তখন ছেদ স্থলে কী উৎপন্ন হয়? 
  1. রশ্মি
  2. রেখা
  3. বিন্দু
  4. স্থান
ব্যাখ্যা
প্রশ্ন: যখন দুটি তল পরস্পরকে ছেদ করে, তখন ছেদ স্থলে কী উৎপন্ন হয়? 

সমাধান: 
রেখা (line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদ স্থলে একটি রেখা উৎপন্ন হয়
- অথবা বিন্দুর সঞ্চারপথকে রেখা বলে।
- সরলরেখাকে সংক্ষেপে রেখা বলে।
- রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই।
- রেখা প্রধানত দুই প্রকার।
যথা- ক) সরলরেখা ও খ) বক্ররেখা।
৯,৫৫৪.
একটি ত্রিভুজের ২টি কোণের অনুপাত ৩ : ৫। তৃতীয় কোণটি ৪৪° হলে ছোট কোণটির পরিমাণ কত?
  1. ক) ৪৮°
  2. খ) ৪৫°
  3. গ) ৫১°
  4. ঘ) ৮০°
ব্যাখ্যা

দেওয়া আছে, ত্রিভুজের ২টি কোণের অনুপাত ৩ : ৫ এবং তৃতীয় কোণ ৪৪° 

প্রশ্নমতে, ৩ক + ৫ক + ৪৪° = ১৮০°
বা, ৮ক = ১৮০° - ৪৪°
বা, ক = ১৩৬/৮ = ১৭

∴ ছোট কোণের মান = ৩ × ১৭ = ৫১°

৯,৫৫৫.
নিচের তিনটি রেখাংশের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না?
  1. ক) 4, 5, 6
  2. খ) 5, 6, 7
  3. গ) 7, 8, 9
  4. ঘ) 1, 2, 3
ব্যাখ্যা
নিচের তিনটি রেখাংশের দৈর্ঘ্য মিটারে দেওয়া আছে। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না?

 
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর।
এখানে একমাত্র অপশন ঘ তে, 1 + 2 = 3 বাহু গুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
৯,৫৫৬.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ সে.মি. ও ৪ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
  1. ক) ৫ সে.মি.
  2. খ) ৭ সে.মি.
  3. গ) ৫.৫ সে.মি.
  4. ঘ) ৬ সে.মি.
ব্যাখ্যা

অতিভুজ = √(৩²+৪²)
= √(৯+১৬)
= √২৫
= ৫ সে.মি.

৯,৫৫৭.
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ 60° হলে, বৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) 60°
  2. খ) 30°
  3. গ) 45°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
আমরা জানি,
- একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
- একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের কেন্দ্রস্থ কোণ 60° হলে, বৃত্তস্থ কোণের মান 30°।
৯,৫৫৮.
৪৫° কোণের সম্পূরক কোণ কত?
  1. ক) ৪৫°
  2. খ) ৬০°
  3. গ) ৭৫°
  4. ঘ) ১৩৫°
ব্যাখ্যা
৪৫° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৪৫° = ১৩৫°
৯,৫৫৯.
20 মিটার দৈর্ঘ্যের একটি মই এর এক প্রান্ত একটি মিনারের শীর্ষবিন্দু স্পর্শ করে এবং অপর প্রান্ত মিনারের পাদদেশ থেকে 12 মিটার দূরে অবস্থান করলে মিনারের উচ্চতা কত?
  1. 10 মিটার 
  2. 16 মিটার 
  3. 18 মিটার 
  4. 20 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: 20 মিটার দৈর্ঘ্যের একটি মই এর এক প্রান্ত একটি মিনারের শীর্ষবিন্দু স্পর্শ করে এবং অপর প্রান্ত মিনারের পাদদেশ থেকে 12 মিটার দূরে অবস্থান করলে মিনারের উচ্চতা কত?

সমাধান:
মনে করি, A মিনারের শীর্ষবিন্দু এবং AB মিনারের উচ্চতা। 
ভূমি, BC = 12 মিটার এবং মই এর দৈর্ঘ্য, AC = 20 মিটার 

ABC সমকোণী ত্রিভুজে, 
(AC)2 = (AB)2 + (BC)2
⇒ (AB)2 = (AC)2 - (BC)2
= (20)2 - (12)2
= 400 - 144
= 256
= 162
∴ AB = 16

∴ মিনারের উচ্চতা 16 মিটার 

৯,৫৬০.

উপরের চিত্রে, ∠A = ?
  1. 180° - ∠A
  2. 180° - ∠B
  3. 180° - ∠C
  4. 90° - ∠A
ব্যাখ্যা

∠A + ∠C = 180°
⇒ ∠C = 180° - ∠A
⇒ ∠A = 180° - ∠C
৯,৫৬১.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? 
  1. 2 : 3
  2. 4 : 5
  3. 5 : 3
  4. 4 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে, ত্রিভুজটির বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত কত? 

সমাধান: 
ধরি,
ভূমির দৈর্ঘ্য = 4x মিটার
∴ লম্বের দৈর্ঘ্য = 4x × (3/4)
= 3x মিটার 

এখন, 
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
⇒ (3x)2 + (4x)2 = (25)2
⇒ 9x2 + 16x2 = 625
⇒ 25x2 = 625
⇒ x2 = 625/25
⇒ x2 = 25
∴ x = 5

∴ ভূমির দৈর্ঘ্য = (4 × 5) = 20 মিটার
এবং লম্বের দৈর্ঘ্য = {4x × (3/4)} = (3 × 5) = 15 মিটার 

∴ বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত = 20 : 15 
= 4 : 3  ।
৯,৫৬২.
sin1260° এর মান কত?
  1. 1/√2
  2. 1
  3. √3/2
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: sin1260° এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
= sin1260°
= sin(14 × 90° + 0°)
= sin0°
= 0
৯,৫৬৩.
একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সে. মি. এবং কেন্দ্রীয় কোণ 90° হলে, বৃত্ত চাপের ক্ষেত্রফল কত?
  1. 35.27 বর্গ সে. মি.
  2. 65.25 বর্গ সে. মি.
  3. 52.87 বর্গ সে. মি.
  4. 50.27 বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সে. মি. এবং কেন্দ্রীয় কোণ 90° হলে, বৃত্ত চাপের ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r = 8 সে. মি.
কেন্দ্রীয় কোণ, θ =90

আমরা জানি,
বৃত্ত চাপের ক্ষেত্রফল = (θ/360​) × πr2
= (90/360) × π(8)2
= (1/4) × 3.1416 × 64
= 3.1416 × 16
= 50.27

∴ বৃত্ত চাপের ক্ষেত্রফল 50.27 বর্গ সে. মি.
৯,৫৬৪.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৩০ সে.মি. ও ১৮ সে.মি. এবং এর ক্ষেত্রফল ২৮৮ বর্গসে.মি. হলে, বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৮ সে. মি.
  2. ১৪ সে. মি.
  3. ১২ সে. মি.
  4. ১০ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৩০ সে.মি. ও ১৮ সে.মি. এবং এর ক্ষেত্রফল ২৮৮ বর্গসে.মি. হলে, বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৩০ সে.মি. , ১৮ সে.মি. এবং এর ক্ষেত্রফল ২৮৮ বর্গসে.মি.

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = ১/২ × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
⇒ ২৮৮ = (১/২) × (৩০ + ১৮) × উচ্চতা
⇒ ২৮৮ = (১/২) × ৪৮ × উচ্চতা
⇒ ২৪ × উচ্চতা = ২৮৮
⇒ উচ্চতা = ২৮৮/২৪
∴ উচ্চতা =  ১২ সে. মি.
৯,৫৬৫.
কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ৩ : ২ হলে, বহুভুজটি হবে-
  1. সপ্তভুজ
  2. ষড়ভুজ
  3. পঞ্চভুজ
  4. অষ্টভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ৩ : ২ হলে, বহুভুজটি হবে-

সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ৩ক
বহিঃস্থ কোণ = ২ক

প্রশ্নমতে,
৩ক + ২ক = ১৮০°
বা, ৫ক = ১৮০°
∴ ক = ৩৬°

এখানে,
অন্তঃস্থ কোণ = ৩ × ৩৬° = ১০৮°
বহিঃস্থ কোণ = ১৮০ - ১০৮ = ৭২°
বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৭২° = ৫ টি

∴ বহুভুজটি একটি পঞ্চভুজ।
৯,৫৬৬.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে ক, ক/২ এবং ৩ক/২। ত্রিভুজের বৃহত্তম কোণটির মান কত?
  1. ৪৫°
  2. ৬০°
  3. ৯০°
  4. ৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে ক, ক/২ এবং ৩ক/২। ত্রিভুজের বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০° 

প্রশ্নমতে,
ক + (ক/২) + (৩ক/২) = ১৮০°
⇒ (২ক + ক + ৩ক)/২ = ১৮০°
⇒ ৬ক/২ = ১৮০°
⇒ ৬ক = ১৮০° × ২
⇒ ক = (১৮০° × ২)/৬
⇒ ক = ৬০°

∴ বৃহত্তম কোণ = (৩ × ৬০°)/২ = ৯০°
৯,৫৬৭.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভুমি 18 মি. এবং উচ্চতা 8 মি. হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য-
  1. ক) 13√3 মি.
  2. খ) 12√3 মি.
  3. গ) 12√2 মি.
  4. ঘ) 13√2 মি.
ব্যাখ্যা
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                     = 18 × 8
                                     = 144 মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক2 বর্গ মি.

2 =144
ক = √144
    = 12

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2ক
                          = 12√2 মি.
৯,৫৬৮.
যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 18°) = 1/2 হয়, তবে θ এর মান কত?
  1. 30°
  2. 18°
  3. 24°
  4. 12°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 18°) = 1/2 হয়, তবে θ এর মান কত?

সমধান:
sin(θ + 18°) = 1/2
বা, sin(θ + 18°) = sin30°
বা, θ + 18° = 30°
বা, θ = 30° - 18°
θ = 12°

∴ θ এর মান 12° হবে।
৯,৫৬৯.
△ABC - ∠A = 40°, ∠B = 70°, হলে △ABC কি ধরনের ত্রিভুজ?
  1. ক) সমকোণী
  2. খ) স্থুলকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) সমবাহু
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে C কোণের মান হবে (180 - 40 - 70) = 70 ডিগ্রি।
এখানে B ও C কোণ সমান, আর কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান ত্রিভুজতির দুইটি বাহুও সমান হবে।
তাই ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ হবে।
৯,৫৭০.
তিনটি বাহুর (সেমি এককে) দেওয়া হলে কোন ক্ষেত্রে ত্রিভুজ সম্ভব হবে?
  1. ৩, ৫, ৬
  2. ৪, ৫, ৯
  3. ৫, ৬, ১২
  4. ৬, ৭, ১৬
ব্যাখ্যা
- তিনটি বাহু দিয়ে ত্রিভুজ তৈরি করতে হলে অবশ্যই সবচেয়ে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহুটির চেয়ে বড় হতে হবে।
- ৩ সেমি, ৫ সেমি ও ৬ সেমি দৈর্ঘ্যের বাহু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন সম্ভব।
- কারণ এ ক্ষেত্রে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের যোগফল বড় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড়।
৯,৫৭১.
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 20 মিটার এবং অপর দুইটি বাহুর প্রতিটি 16 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 16√39 বর্গ মিটার 
  2. খ) 18√39 বর্গ মিটার 
  3. গ) 20√39 বর্গ মিটার 
  4. ঘ) 22√39 বর্গ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 20 মিটার এবং অপর দুইটি বাহুর প্রতিটি 16 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য b = 20 মিটার
সমান সমান বাহুর দৈর্ঘ্য a = 16 মিটার

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
= (b/4) × √(4a2 - b2)
 = (20/4) × √(4 × 162 - 202)
= 5 × √(1024 - 400)
= 5 ×√624
= 5 × 4√39
= 20√39 বর্গ মিটার
৯,৫৭২.
একটি সাইকেলের সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পেছনের চাকার পরিধি ৬ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১৫ বার বেশি ঘুরবে?
  1. ৯০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ১৮০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাইকেলের সামনের চাকার পরিধি ৪ মিটার এবং পেছনের চাকার পরিধি ৬ মিটার। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে সামনের চাকা পেছনের চাকা অপেক্ষা ১৫ বার বেশি ঘুরবে?

সমাধান:
সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে ৪ ও ৬ এর ল.সা.গু এর সমান

∴ ৪ ও ৬ এর ল.সা.গু = ১২

এখন, ১ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = ১২ মিটার
∴ ১৫ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব = (১২ × ১৫) মিটার
= ১৮০ মিটার।

৯,৫৭৩.
বৃত্তঃস্থ ABCD বর্গের ক্ষেত্রফল ১৬ বর্গ সে. মি. হলে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
  1. ক) ২Π
  2. খ) ৪Π
  3. গ) ৮Π
  4. ঘ) ৬Π
ব্যাখ্যা

বর্গের ক্ষেত্রফল = ১৬ বর্গ সে. মি.
∴ বাহুর দৈর্ঘ্য = ৪ সে. মি.
বৃত্তের ব্যাস = বর্গের কর্ণ = ৪√২ সে. মি.
∴ বৃত্তের ব্যাসার্ধ = ২√২ সে. মি.
∴ বৃত্তের ক্ষেত্রফল = Π(২√২)= ৮Π ব্যাসার্ধ

৯,৫৭৪.
একটি মােটর সাইকেলের পিছনের চাকা প্রতি মিনিটে ৬০ বার ঘােরে এবং প্রতিবার ঘুরলে ১২০ সেন্টিমিটার পথ অতিক্রম করে। এক ঘন্টায় চাকাটি কত মিটার পথ অতিক্রম করবে?
  1. ক) ৪৩২০০০ মি.
  2. খ) ৪৩২০০ মি.
  3. গ) ৪৩২০ মি.
  4. ঘ) ৪৩২ মি.
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
60×120×60 = 3600×120 = 432000 c.m. = 4320 m.
৯,৫৭৫.
কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে- 
  1. সূক্ষ্মকোণী
  2. সমকোণী
  3. স্থূলকোণী
  4. সমবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে- 

সমাধান:
"যদি কোনো ত্রিভুজে একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হয়, তবে সেই ত্রিভুজটি হবে সমকোণী।"
অর্থাৎ,
(অতিভুজ) = (ভূমি) +(লম্ব) ⇒ ত্রিভুজটি সমকোণী

অন্য অপশন গুলো-
ক) সূক্ষ্মকোণী ত্রিভুজ:
ত্রিভুজের তিনটি কোণই যদি ৯০°-এর কম হয়, তাহলে সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ।

গ) স্থূলকোণী ত্রিভুজ: 
ত্রিভুজের একটি কোণ যদি ৯০°-এর বেশি এবং ১৮০° থেকে ছোট হয়, তবে সেটি স্থূলকোণী ত্রিভুজ।

ঘ) সমবাহু ত্রিভুজ:
যেসব ত্রিভুজের তিনটি বাহু সমান এবং তিনটি কোণই ৬০°, সেগুলো সমবাহু ত্রিভুজ।
৯,৫৭৬.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২৫০০ বর্গমিটার। এর চারদিকে বেড়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ১৮০
  2. খ) ১৯০
  3. গ) ২০০
  4. ঘ) ২১০
ব্যাখ্যা
আমরা জানি, বর্গক্ষেত্রের বাহু = √ক্ষেত্রফল
∴ বাহু = √২৫০০ = ৫০ মিটার।
এর বেড়ার দৈর্ঘ্য হবে এর পরিসীমার সমান
∴ বেড়ার মোট দৈর্ঘ্য = ২ × (৫০ + ৫০) = ২০০ মিটার।
৯,৫৭৭.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু যথাক্রমে √২ মিটার এবং ৪ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) √২ বর্গমিটার 
  2. খ) ২√২ বর্গমিটার 
  3. গ) ৪√২ বর্গমিটার 
  4. ঘ) ৪ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু যথাক্রমে √২ মিটার এবং ৪ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু  √২ মিটার এবং ৪ মিটার 

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × √২ × ৪ বর্গমিটার 
= ২√২ বর্গমিটার 
৯,৫৭৮.
একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ সেমি ও ৫ সেমি হলে, এর অর্ধ পরিসীমা কত সেমি?
  1. ৯ সেমি
  2. ১১ সেমি
  3. ১২ সেমি
  4. ১৫ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ সেমি ও ৫ সেমি হলে, এর অর্ধ পরিসীমা কত সেমি?

সমাধান:
দেয়া আছে,
আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ৬ সেমি ও ৫ সেমি।
অর্থাৎ, দৈর্ঘ্য = ৬ সেমি, প্রস্থ = ৫ সেমি

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (৬ + ৫) সেমি
= ২ × ১১ সেমি
= ২২ সেমি

∴ অর্ধ পরিসীমা = ২২/২ সেমি
= ১১ সেমি

৯,৫৭৯.
১৫ বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. ১৫৫°
  2. ১৫৬°
  3. ১৫৭°
  4. ১৫৮°
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ বাহু বিশিষ্ট বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান:
বাহুর সংখ্যা= 15
অন্তঃস্থ কোণের সমষ্টি = (n - 2) × 180°
এখন,
(n - 2) × 180° = 13 × 180° = 2340°

∴ প্রতিটি অন্তঃস্থ কোণের মান = 2340° ÷ 15 = 156°.
৯,৫৮০.
একটি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার। এর পরিসীমা কত? 
  1. ক) 120 মিটার
  2. খ) 60 মিটার
  3. গ) 30 মিটার
  4. ঘ) 40 মিটার
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য a হলে, a2 =900 বর্গমিটার
                                                  বা, a = 30 মিটার
সুতরাং এর পরিসীমা = 4a = 4 × 30 = 120 মিটার
৯,৫৮১.
নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. y2 = 2a(x - 2)
  2. x2 + (y - 2)2 = 25
  3. y2 = 2x + 5
  4. ax2 + bx + c = 0
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃত্তের সমীকরণ?

সমাধান: 
(a, b) কেন্দ্র ও r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ, (x - a)2 + (y - b)2 = r2

x2 + (y - 2)2 = 25 সমীকরণটি বৃত্তের সমীকরণের অনুরূপ। 
x2 + (y - 2)2 = 25 
⇒ (x - 0)2 + (y - 2)2 = (5)2

অতএব, বৃত্তটির কেন্দ্র = (0, 2) ও ব্যাসার্ধ = 5
৯,৫৮২.
যদি A সূক্ষ্মকোণ এবং sinA = 12/13 হয়, তবে cotA এর মান কত? 
  1. ক) 5/13
  2. খ) 5/12
  3. গ) 10/3
  4. ঘ) 10/13
ব্যাখ্যা
দেয়া আছে,
sinA = 12/13

আমরা জানি 
cosA = √(1 - sin2A)
cosA = √{1 - (12/13)2}
         = √{1 - (12/13)2}
         = √{1 - 144/169}
         = √{(169 - 144)/169}
         = √{(169 - 144)/169}
           = √(25/169)
           = 5/13
আবার 
cotA = cosA/sinA
         = (5/13)/(12/13)
          = (5/13) × (13/12)
           = 5/12
৯,৫৮৩.
একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 21 সে.মি.
  2. 14 সে.মি.
  3. 42 সে.মি.
  4. 33 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সে.মি. হলে, বৃত্তের ব্যাসার্ধ কত? 

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ, r
∴ বৃত্তের ব্যাস = 2r 
বৃত্তের পরিধি = 2πr

প্রশ্নানুসারে,
2πr - 2r = 90
⇒ 2r(π - 1) = 90
⇒ r = 90/{2(π - 1)}
⇒ r = 45/{22/7) - 1}
⇒ r = 45/(15/7) 
∴ r = 21 সে.মি.

∴ নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ 21 সে.মি.। 

৯,৫৮৪.
চিত্রে ∠x কোন প্রকারের কোণ?

  1. সরলকোণ
  2. সমকোণ
  3. স্থুলকোণ
  4. প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা

x = 360° - 110°
= 250°
যা 180° থেকে বড় এবং 360° থেকে ছোট অর্থাৎ প্রবৃদ্ধকোণ

৯,৫৮৫.
একই চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 60° হলে উহার কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. ক) 140°
  2. খ) 60°
  3. গ) 120°
  4. ঘ) 90°
ব্যাখ্যা

- আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 60° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 120°।

৯,৫৮৬.
একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার 1/√3 গুণ হলে, সূর্যের উন্নতি কোণ কত?
  1. 3
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার 1/√3 গুণ হলে, সূর্যের উন্নতি কোণ কত?

সমাধান:

ধরি,
খুঁটির উচ্চতা = h
খুঁটির ছায়ার দৈর্ঘ্য = h × (1/√3)
আমরা জানি, সূর্যের উন্নতি কোণ θ হলে,
tanθ = লম্ব/ভূমি
⇒ tanθ = AB/BC 
⇒ tanθ = h/(h/√3)
⇒ tanθ = √3
⇒ tanθ = tan60°
∴ θ = 60°
সুতরাং, সূর্যের উন্নতি কোণ 60°।

৯,৫৮৭.
সমকোণী ত্রিভুজের বাহুগুলির অনুপাত কোনটি?
  1. ক) ১৩ : ১২: ৫
  2. খ) ৬: ৪: ৩
  3. গ) ৬ : ৫ : ৩
  4. ঘ) ১২ : ৮ : ৪
ব্যাখ্যা

আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴  ১৩ = ১২ + ৫
সুতরাং, ১৩ : ১২ : ৫ বাহুগুলো সমকোণী ত্রিভুজের অনুপাত

৯,৫৮৮.
বিন্দুর সঞ্চারপথকে কী বলা হয়? 
  1. কোণ 
  2. রেখা 
  3. বৃত্ত 
  4. রেখাংশ 
ব্যাখ্যা

প্রশ্ন: বিন্দুর সঞ্চারপথকে কী বলা হয়? 

সমাধান: 
রেখা (line): 
- দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা উৎপন্ন হয়। 
অথবা, বিন্দুর সঞ্চারপথকে রেখা বলে। 
- সরলরেখাকে সংক্ষেপে রেখা বলে। 
- রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই।
- রেখা প্রধানত দুই প্রকার।
যথা- ক) সরলরেখা এবং খ) বক্ররেখা।

৯,৫৮৯.
△ABC- এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে, ∠ACD এর সমান হবে-
  1. ক) ∠A+∠B−∠C
  2. খ) ∠A−∠B−∠C
  3. গ) ∠A+∠B
  4. ঘ) ∠A+∠C
ব্যাখ্যা

কোন ত্রিভুজের বহিঃস্থ কোণ অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। বা, ত্রিভুজের কোন এক বাহুকে বর্ধিত করা হলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা ত্রিভুজের বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ ∠ACD = ∠BAC+∠ABC = ∠A+∠B
৯,৫৯০.
একটি সুষম পঞ্চভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 20cot36°
  2. 30cot36°
  3. 24cot36°
  4. 32cot36°
ব্যাখ্যা

মনে করি, সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য, a = 4 সেমি
এবং বাহুর সংখ্যা, n = 5
আমরা জানি, সুষম বহুভুজের ক্ষেত্রফল = (na2/4) cot(180°/n) 
সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল = (5 × 42/4) cot(180°/5)
                                          = 20cot36°
৯,৫৯১.
একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল ৪ হেক্টর। মাঠটির পরিসীমা কত মিটার?
  1. ৮০০ মিটার
  2. ৯০০ মিটার
  3. ১০০০ মিটার
  4. ১২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল ৪ হেক্টর। মাঠটির পরিসীমা কত মিটার?

সমাধান:
আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
∴ ৪ হেক্টর = ৪০০০০ বর্গমিটার

∴ মাঠটির এক পাশের দৈর্ঘ্য = √(৪০০০০) মিটার
= ২০০ মিটার

∴ মাঠটির পরিসীমা = ৪ × এক পাশের দৈর্ঘ্য
= (৪ × ২০০) মিটার
= ৮০০ মিটার
৯,৫৯২.
একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 12 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?
  1. 13 মিটার
  2. 17 মিটার
  3. 20 মিটার
  4. 18 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খাড়া খুঁটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে 12 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত?

সমাধান:

মনেকরি,
খুঁটির মোট উচ্চতা, AE = x মিটার
যেহেতু খুঁটিটি মাটি থেকে 5 মিটার উপরে ভেঙে গেছে,
তাই ভাঙা অংশের দৈর্ঘ্য = (x - 5) মিটার

এখন, 
ΔABD- এ
(x - 5)2 = 52 + 122
⇒ x2 - 10x + 25 = 25 + 144
⇒ x2 - 10x + 25 = 169
⇒ x2 - 10x - 144 = 0
⇒ x2 - 18x + 8x - 144 = 0
⇒ x(x - 18) + 8(x - 18) = 0
⇒ (x - 18)(x + 8) = 0
সুতরাং, x - 18 = 0 অথবা x + 8 = 0
⇒ x = 18 অথবা x = - 8
যেহেতু খুঁটির উচ্চতা ঋণাত্মক হতে পারে না, তাই x = 18 মিটার।
∴ খুঁটিটির মোট উচ্চতা 18 মিটার।

৯,৫৯৩.
কোন বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য ৮ সে.মি.। অপর একটি জ্যা এর উপর কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ঐ জ্যা-কে ৪ সে.মি. দৈর্ঘ্যে ছেদ করে। জ্যা দুইটির ক্ষেত্রে নিচের কোনটি অবশ্যই সঠিক?
  1. ক) জ্যা- দুটি সমান্তরাল
  2. খ) জ্যা-দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী
  3. গ) জ্যা-দুইটি কখনো পরস্পরকে ছেদ করতে পারবে না
  4. ঘ) জ্যা-দুইটি সমান নয়
ব্যাখ্যা

“বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে।”
অর্থাৎ, অপর জ্যা-টি ৪ সে.মি. দৈর্ঘ্যে সমদ্বিখণ্ডিত হয়েছে। সুতরাং, এই জ্যা এর দৈর্ঘ্যও ৮ সে.মি.। আবার,
বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
অন্যদিকে, জ্যা দুটি সমান্তরাল হতেও পারে আবার না ও হতে পারে।

৯,৫৯৪.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০% হ্রাস করলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে শতকরা কত হ্রাস পাবে?
  1. ৪৪%
  2. ৩০%
  3. ৩৬%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০% হ্রাস করলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে শতকরা কত হ্রাস পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ক

এখন,
দৈর্ঘ্য ২০% হ্রাস করলে,
নতুন বাহুর দৈর্ঘ্য = ক - (ক এর ২০%) = ক - (ক/৫) = ৪ক/৫

∴ নতুন ক্ষেত্রফল = (৪ক/৫)

∴ ক্ষেত্রফল হ্রাস হবে = ক - (৪ক/৫) = ক - ০.৬৪ক = (১ - ০.৬৪)ক= ০.৩৬ক

∴ ক্ষেত্রফল শতকরা হ্রাস = (০.৩৬ক/ক) × ১০০%
= ৩৬%

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে ৩৬% হ্রাস পাবে
৯,৫৯৫.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গ সে. মি. হলে, ঘনকটির আয়তন কত? 
  1. 433 ঘন সে. মি.
  2. 216 ঘন সে. মি.
  3. 243 ঘন সে. মি.
  4. 343 ঘন সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গ সে. মি. হলে, ঘনকটির আয়তন কত? 

সমাধান:
ধরি,
ঘনকের বাহুর দৈর্ঘ্য = a সে. মি.

আমরা জানি,
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2
∴ 6a2 = 294
বা, a2 = 294/6
বা, a2 = 49
বা, a2 = 72
∴ a = 7

∴ ঘনকটির আয়তন = a3
=  73
= 343 ঘন সে. মি.
৯,৫৯৬.
১৫ ফুট দীর্ঘ এবং ১০ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৪০% জায়গা ঢেকে দেয়া যায়। প্রতি বর্গফুট কার্পেটের মূল্য ১০ টাকা হলে রুমের সম্পূর্ণ মেঝে কার্পেট দিয়ে ঢাকতে কত খরচ হবে?
  1. ২৫৪০ টাকা
  2. ৩৭৫০ টাকা
  3. ৩৯৬০ টাকা
  4. ৪২৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ ফুট দীর্ঘ এবং ১০ ফুট প্রস্থ একটি কার্পেট দিয়ে একটি রুমের মেঝের ৪০% জায়গা ঢেকে দেয়া যায়। প্রতি বর্গফুট কার্পেটের মূল্য ১০ টাকা হলে রুমের সম্পূর্ণ মেঝে কার্পেট দিয়ে ঢাকতে কত খরচ হবে?

সমাধান:
কার্পেটের ক্ষেত্রফল = ১৫ × ১০ বর্গফুট = ১৫০ বর্গফুট

৪০% মেঝের ক্ষেত্রফল = ১৫০ বর্গফুট
∴ ১০০% মেঝের ক্ষেত্রফল = (১৫০ × ১০০)/৪০ বর্গফুট
= ৩৭৫ বর্গফুট

১ বর্গফুট কার্পেটের মূল্য = ১০ টাকা
৩৭৫ বর্গফুট কার্পেটের মূল্য = ৩৭৫ × ১০ = ৩৭৫০ টাকা
৯,৫৯৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৬ ব.মি.
  2. খ) ৪২ ব.মি.
  3. গ) ৫০ ব.মি.
  4. ঘ) ৪৮ ব.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মি. এবং অপর দুইটি বাহুর প্রতিটি ১০ মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ভূমি, b = 16 মি. 
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 10 মি.

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (16/4)√{4 × (10)2 - (16)2}
= 4{√(400 - 256)}
= 4√144
= 4 × 12
= 48 বর্গ মি.
৯,৫৯৮.
১ মিটার = কত ইঞ্চি?
  1. ৩৯.৩৭ ইঞ্চি
  2. ২.৫৮ ইঞ্চি
  3. ৩৭.৩৯ ইঞ্চি
  4. ৩১.২৯ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার = কত ইঞ্চি?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার
৯,৫৯৯.
একটি গোলকের আয়তনকে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে ভাগফল 12 মি. হয়। গোলকটির ব্যাসার্ধ কত?
  1. 12 মি.
  2. 48 মি.
  3. 24 মি.
  4. 36 মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গোলকের আয়তনকে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে ভাগফল 12 মি. হয়। গোলকটির ব্যাসার্ধ কত?
 
সমাধান:
ধরি,
গোলকটির ব্যাসার্ধ = r 

আমরা জানি, 
গোলকটির আয়তন = (4/3)πr3
এবং গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr2 

প্রশ্নানুসারে, 
{(4/3)πr3}/(4πr2) = 12
⇒ r/3 = 12
⇒ r = 12 × 3
∴ r = 36

অতএব, গোলকটির ব্যাসার্ধ 36 মি.

৯,৬০০.
৩৫ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত?
  1. ১৪০ সে.মি.
  2. ১১০ সে.মি.
  3. ২২০ সে.মি.
  4. ৪৪০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের পরিধি কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r = ৩৫ সে.মি.

∴ বৃত্তের পরিধি = ২πr
= ২ × (২২/৭) × ৩৫
= ২ × ২২ × ৫
= ২২০ সে.মি.

∴ বৃত্তের পরিধি ২২০ সে.মি.।