ব্যাখ্যা
সুষম বহুভূজের মোট বহিঃস্থ কোণ 360°
∴ একটি বহিঃস্থ কোণ 30° হলে বাহুর সংখ্যা = 360°/30°
= 12
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৯৪ / ১০৭ · ৯,৩০১–৯,৪০০ / ১০,৭৫২
সুষম বহুভূজের মোট বহিঃস্থ কোণ 360°
∴ একটি বহিঃস্থ কোণ 30° হলে বাহুর সংখ্যা = 360°/30°
= 12
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য (ক + ৯) মিটার, (২ক + ১) মিটার এবং ২(২ক - ১) মিটার। ত্রিভুজটির পরিসীমা ৪৩ মিটার হলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, (ক + ৯) মিটার, (২ক + ১) মিটার এবং ২(২ক - ১) মিটার
এবং পরিসীমা ৪৩ মিটার।
প্রশ্নমতে,
(ক + ৯) + (২ক + ১)+ ২(২ক - ১) = ৪৩
⇒ ক + ৯ + ২ক + ১ + ৪ক - ২ = ৪৩
⇒ ৭ক + ৮ = ৪৩
⇒ ৭ক = ৪৩ - ৮
⇒ ৭ক = ৩৫
∴ ক = ৫
∴ ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে = (২ক + ১) মিটার
= (২ × ৫) + ১ = ১১ মিটার
প্রশ্ন: cot(θ - 30°) = 1/√3 হলে, sinθ = ?
সমাধান:
দেওয়া আছে,
cot(θ - 30°) = 1/√3
বা, cot(θ - 30°) = cot60°
বা, θ - 30°= 60°
বা, θ = 60° + 30°
∴ θ = 90°
then, sin90° = 1
প্রশ্ন: A = 30° হলে, 2tanA/(1 + tan2A) = কত?
সমাধান:
দেওয়া আছে, A = 30°
আমরা জানি, tan30° = 1/√3
∴ 2tanA/(1 + tan2A)
= 2 × (1/√3)/{1 + (1/√3)2}
= (2/√3)/(1 + 1/3)
= (2/√3)/(4/3)
= (2/√3) × (3/4)
= 6/(4√3)
= 3/(2√3)
= 3√3/(2 × 3) [হর ও লবকে √3 দ্বারা গুণ করে]
= (√3)/2
বিকল্প সমাধান:
আমরা জানি, 2tanA/(1 + tan2A) = sin2A
∴ A = 30° হলে, 2tanA/(1 + tan2A)
= sin(2 × 30°) = sin60° = (√3)/2
প্রশ্ন: নিচের কোনটি সঠিক?
সমাধান:
সাইন ফাংশনের ক্ষেত্রে,
sin(180° - θ) = sin θ
এখন θ = 1° হলে,
⇒ sin(180° - 1°) = sin 179°
⇒ sin 179° = sin 1°
অর্থাৎ sin 1° = sin 179° এর সমান।
অন্য অপশনগুলো ভুল।
সঠিক উত্তর: খ) sin 1° = sin 179°
প্রশ্ন: কোন বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাসার্ধ 3গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাসার্ধ = (3r + r) = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে = π(4r)2 = 16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।
প্রশ্ন: বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a একক হলে,
তার কর্ণের দৈর্ঘ্য = a√2 একক
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 মিটার
সুতরাং,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2
= 4√2 মি.
সম্পূরক কোণের পরিমাণ ১৮০° হয়।
∴ ৫৫° এর সম্পূরক কোণ = (১৮০ - ৫৫)° = ১২৫°
প্রশ্ন: y = 2x + 1 এর লম্ব রেখার ঢাল কত?
সমাধান:
প্রদত্ত রেখা-
y = 2x + 1
এখানে, ঢাল (slope) m1 = 2
আমরা জানি,
কোনো সরলরেখার উপর লম্ব রেখার ঢাল বের করতে হলে, মূল রেখার ঢালের ঋণাত্মক বিপরীত মান (negative reciprocal) নিতে হয়। যদি মূল রেখার ঢাল m1 হয়, তবে লম্ব রেখার ঢাল m2 হবে-
m1⋅m2 = −1
বা, 2⋅m2 = −1
বা, m2 = −1/2
∴ লম্ব রেখার ঢাল = −1/2 ।
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা ৭২ সে.মি. এবং বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৫ : ৬ : ৭ হলে, ত্রিভুজটির বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫ক, ৬ক এবং ৭ক সে.মি।
∴ পরিসীমা = ৫ক + ৬ক + ৭ক = ১৮ক
প্রশ্নমতে,
১৮ক = ৭২
⇒ ক = ৪
∴ বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = ৭ক = ৭ × ৪
= ২৮ সে.মি.
∠B = ∠C = 75°
∴ ∠A = 180° - (∠B + ∠C)
= 180° - (75° + 75°)
= 30°
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr একক এবং বৃত্তের ক্ষেত্রফল= πr² বর্গ একক
প্রশ্নমতে,
πr²/2πr = ১৩৮৬/১৩২
বা, r/2 = ১৩৮৬/১৩২
বা, r = ২১
∴ বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য = ২r = ২×২১ = ৪২ সে.মি.
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?
সমাধান:
ধরি,
কোণ তিনটি যথাক্রমে x, x এবং 2x
প্রশ্নমতে,
x + x + 2x = 180°
বা, 4x = 180°
∴ x = 45°
এবং 2x = 90°
সুতরাং, ত্রিভুজটি সমকোণী।
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a হলে,
সমগ্রতলের ক্ষেত্রফল 6a2 = 294
বা, a2 = 49
∴ a = 7
∴ আয়তন = a3 = 73
= 343 ঘন মিঃ
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ এবং ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার। বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রটির প্রস্থ = ক মিটার
তাহলে দৈর্ঘ্য = ৩ক মিটার ; [দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ]
আমরা জানি,
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
প্রশ্নমতে,
ক × ৩ক = ৭৬৮
⇒ ক২ = ৭৬৮/৩
⇒ ক২ = ২৫৬
⇒ ক = √২৫৬
∴ ক = ১৬ মিটার
আয়তক্ষেত্রটির প্রস্থ = ১৬ মিটার
∴ দৈর্ঘ্য = ৩ × ১৬ = ৪৮ মিটার
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৪৮ + ১৬) = ১২৮ মিটার
বর্গক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা সমান, অর্থাৎ ১২৮ মিটার
আবার,
ধরি, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য = খ মিটার
তাহলে পরিসীমা = ৪খ = ১২৮ মিটার
∴ খ = ১২৮/৪ = ৩২ মিটার
সুতরাং, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য ৩২ মিটার।
প্রশ্ন: বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে কী পরিমাণ কোণ উৎপন্ন করে?
সমাধান:
আমরা জানি,
বৃত্তের যেকোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব।
বৃত্তেরস্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে π/2 কোণ উৎপন্ন করে।
প্রশ্ন: একটি সমদ্বিবাহু-সমকোণী ত্রিভুজের অতিভুজ ১০ সেমি হলে প্রতিটি বাহু কত?
সমাধান:
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ হলো এমন একটি ত্রিভুজ, যেখানে দুটি বাহু সমান এবং একটি কোণ ৯০°।
ধরি, সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য = ক সেমি
পাইথাগোরাস সূত্র অনুযায়ী,
অতিভুজ২ = বাহু২ + বাহু২
⇒ ১০২ = ক২ + ক২
⇒ ১০০ = ২ক২
⇒ ৫০ = ক২
⇒ ক = √৫০
∴ ক = ৫√২ সেমি
প্রশ্ন: একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 384 বর্গ সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?
সমাধান:
ধরি,
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = a সে.মি.
আমরা জানি,
ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 6a2 বর্গ একক
প্রশ্নমতে,
6a2 = 384
⇒ a2 = 384/6
⇒ a2 = 64
⇒ a = √64
∴ a = 8 সে.মি.
এখন, ঘনকটির আয়তন = a3 ঘন সে.মি.
= 83
= 512 ঘন সে.মি.
∴ ঘনকটির আয়তন 512 ঘন সে.মি.।
মনে করি,
ব্যাসার্ধ দ্বয় 4a, 9a
∴ ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত = π(4a)2 : π(9a)2
= 16πa2 : 81πa2
= 16 : 81
প্রশ্ন: ২৪ মিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের সমপরিসীমা বিশিষ্ট একটি বর্গ আঁকলে, সেই বর্গের বাহুর দৈর্ঘ্য কত হবে?
সমাধান:
ত্রিভুজের বাহু = ২৪ মি
পরিসীমা = ৩ × ২৪ = ৭২ মি
সমপরিসীমা বিশিষ্ট বর্গের বাহু
বর্গের পরিসীমা = ৪ × বাহু
⇒ ৪ × বাহু = ৭২
⇒ বাহু = ৭২ / ৪
⇒ বাহু = ১৮ মিটার
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = ১৮ মিটার
বর্গের পরিসীমা ৪৪ মিটার হলে এক বাহুর দৈর্ঘ্য ৪৪/৪ = ১১ মিটার
∴ ক্ষেত্রফল = ১১ × ১১ = ১২১ বর্গমিটার
ত্রিভুজের যে কোন দুইবাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।
এখানে বৃহত্তম বাহু ১০ মিটার এবং ক্ষুদ্রতম বাহু ৬ মিটার। এদের মধ্যবিন্দু দুটির দূরত্ব হবে তৃতীয় বাহু ৮ মিটার এর অর্ধেক অর্থাৎ ৪ মিটার।
প্রশ্ন: sin1260° = ?
সমাধান:
দেওয়া আছে,
= sin1260°
= sin(14 × 90° + 0°)
= - sin0°
= 0
ত্রিভুজের তিনটি বাহু কে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি = (180-60)°+(180-60)°+(180-60)° = 360°।
প্রশ্ন: বর্গক্ষেত্রের পরিসীমা ২২০ মিটার হলে ক্ষেত্রফল কত বর্গমিটার?
সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা ২২০ মিটার
আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × বাহু
⇒ ৪ × বাহু = ২২০
⇒ বাহু = ২২০/৪
∴ বাহু = ৫৫
আবার, আমরা জানি,
ক্ষেত্রফল = বাহু২ = ৫৫২ = ৩০২৫ বর্গমিটার
∴ ক্ষেত্রফল ৩০২৫ বর্গমিটার।
ঘনকে ৬ টি তল থাকে। প্রতিটি তলে ৪ টি সমকোণ থাকে।
∴ মোট সমকোণ = ৬×৪ = ২৪ টি