ব্যাখ্যা
সমাধান-
মনে করি,
বর্গের বাহু = ক একক
বর্গের ক্ষেত্রফল = ক২ বর্গ একক
কর্ণ = √২ক একক
কর্ণের উপর আঁকা বর্গের ক্ষেত্রফল = (√২ক)২
= ২ক২ বর্গ একক
অনুপাত = ক২ : ২ক২ = ১ : ২
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৭০ / ১০৭ · ৬,৯০১–৭,০০০ / ১০,৭৫২
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ৩০ মি., ২৪ মি., ১৮ মি.। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা হিসেবে ঐ মাঠে কার্পেট বসাতে কত টাকা লাগবে?
সমাধান:
ত্রিভুজের পরিসীমা ২S হলে,
আমরা জানি ,
ত্রিভুজের পরিসীমা ২S = a + b + c
বা, S = (a + b + c)/২
বা, S = (৩০ + ২৪ + ১৮)/২
∴ S = ৩৬
আমরা জানি,
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল = √S (S - a) (S - b) (S - c)
= √৩৬ (৩৬ - ৩০) (৩৬ - ২৪) (৩৬ - ১৮) বর্গ মি.
= √৪৬৬৫৬ বর্গ মি.
= ২১৬ বর্গ মি.
১ বর্গ মি. কার্পেট বসাতে খরচ হয় = ১.৫০ টাকা
∴ ২১৬ বর্গ মি. কার্পেট বসাতে খরচ হয় = (২১৬ × ১,৫০) টাকা
= ৩২৪ টাকা
∴ ঐ মাঠে কার্পেট বসাতে খরচ হয় ৩২৪ টাকা।
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দুইগুণ। যদি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৮০০ বর্গমিটার হয়, তবে এর দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক মিটার
প্রদত্ত অনুযায়ী,
২ক × ক = ৮০০
⇒ ২ক২ = ৮০০
⇒ ক২ = ৪০০
⇒ ক = ২০ মিটার
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ × ২০ = ৪০ মিটার
প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার প্রন্থ ১ মিটার ৫০ সেমি এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
সমাধান:
আয়তক্ষেত্রাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
দৈর্ঘ্য = ২ মিটার
প্রস্থ = ১ মিটার ৫০ সেমি = ১.৫০ মিটার
উচ্চতা = ১ মিটার
আয়তন = ২ × ১.৫০ × ১
= ৩ ঘনমিটার
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = ক এবং প্রস্থ = খ
∴ ক্ষেত্রফল = কখ
আবার,
নতুন দৈর্ঘ্য = ক + (ক এর ১০%) = ১.১ক
নতুন প্রস্থ = খ + (খ এর ১০%) = ১.১খ
∴ নতুন ক্ষেত্রফল = ১.১ক × ১.১খ = ১.২১ কখ
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = ১.২১ কখ - কখ = ০.২১কখ
∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = (০.২১কখ/কখ) × ১০০% = ২১%
সুতরাং ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পাবে।
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে 2x/3, 3x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180°
শর্তমতে,
2x/3 + 3x/3 + 4x/3 = 180°
⇒ (2x + 3x + 4x)/3 = 180°
⇒ 9x/3 = 180°
⇒ 3x = 180°
∴ x = 60°
∴ বৃহত্তম কোণটির পরিমাণ হবে = 4x/3
= {(4 × 60)/3}°
= 80°
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০°
একটি কোণ ৯০° হলে,
অপর কোনটি হবে = (১৮০° - ৯০°)
= ৯০°
∴ বিপরীত কোণের পরিমাণ = ৯০°।
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 36 সে.মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = 36 সে.মি.
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের তিনটি বাহু সমান।
প্রশ্নমতে,
3a = 36
⇒ a = 36/3
⇒ a = 12 সে.মি.
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × a2
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (12)2
= (√3/4) × 144
= 36√3 বর্গসে.মি.
প্রশ্ন: একটি কোণ ও তার পূরক কোণের মধ্যে সম্পর্ক এমন যে, কোণটি পূরক কোণের ৫ গুণ। কোণটির মান কত?
সমাধান:
ধরি, একটি কোণ = ক
তাহলে, পূরক কোণ = ৯০° - ক
শর্তমতে,
ক = ৫(৯০° - ক)
⇒ ক = ৪৫০° - ৫ক
⇒ ক + ৫ক = ৪৫০°
⇒ ৬ক = ৪৫০°
⇒ ক = ৭৫°
প্রশ্ন: একটি চাকার পরিধি ৩.৫ মিটার হলে, ৭০০ মিটার পথ অতিক্রম করতে তাকে কত বার ঘুরতে হবে?
সমাধান:
দেওয়া আছে,
চাকার পরিধি C = ৩.৫ মিটার
দূরত্ব D = ৭০০ মিটার
ঘূর্ণন সংখ্যা = D/C
= ৭০০/৩.৫
= ২০০
∴ঘুরতে হবে = ২০০ বার
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = ৮০/৪ × √(৪ × ৫০২ - ৮০২)
= ১২০০ বর্গসে.মি
= ১২০০/১০০০০ বর্গমি
= ০.১২ বর্গমি
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
সমাধান:
আমরা জানি,
- সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো: (ভূমি × উচ্চতা)।
উল্লেখ্য যে,
- একটি চতুর্ভুজের চারটি বাহুর মধ্যবিন্দু পরস্পর যুক্ত করলে সামান্তরিক পাওয়া যাবে।
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, তা আয়ত।
প্রশ্ন: ৬২৮ সে.মি. দৈর্ঘ্যের একটি লোহার তারকে একটি গোলাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?
সমাধান:
ধরি,
চাকার ব্যাস = ২r সে.মি.
এখানে,
চাকার পরিধি = লোহার তারের দৈর্ঘ্য
বা, ২πr = ৬২৮
বা, ২r = ৬২৮/π
বা, ২r = ৬২৮/৩.১৪
বা, ২r = (৬২৮ × ১০০)/৩১৪
∴ ২r = ২০০
∴ চাকার ব্যাস = ২০০ সে.মি.।
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য = a হলে,
a3 = 216
∴ a = 6
∴ ঘনকটির এক তলের ক্ষেত্রফল = a2 = 36 বর্গমি.
বৃত্তের যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব।
সুতরাং, উৎপন্ন কোণটি এক সমকোণ বা ৯০° হবে।
প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণ ১০ মিটার এবং ক্ষেত্রফল ১২০ বর্গমিটার হলে, রম্বসটির পরিসীমা কত?
সমাধান:
ধরি, অপর কর্ণটি = ক মিটার
ক্ষেত্রফল = (১/২) × কর্ণ১ × কর্ণ২
⇒ ১২০ = (১/২) × ১০ × ক
⇒ ১২০ = ৫ক
⇒ ক = ২৪
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাই অর্ধেক কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে।
১০/২ = ৫মি. এবং ২৪/২ = ১২মি.
প্রতিটি বাহু = √ ৫২ + ১২২ = √১৬৯ = ১৩মি.
রম্বসের পরিসীমা = ৪ × বাহু = ৪ × ১৩ = ৫২ মিটার
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক হলে, বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত?
সমাধান:
ধরি,
প্রথম বর্গক্ষেত্রের বাহু = a
দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহু = b
প্রশ্নমতে,
প্রথম বর্গক্ষেত্রের একবাহু (a) = দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক
দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা = 4b
পরিসীমার অর্ধেক = 4b/2 = 2b
সুতরাং,
⇒ a = 2b
∴ b = a/2
এখন, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = b2 = (a/2)2 = a2/4
∴ ক্ষেত্রফলের অনুপাত (প্রথম : দ্বিতীয়) = a2 : (a2/4) = 1 : 1/4 = 4 : 1
∴ বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত 4 : 1
সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য x সেমি হলে পিথাগোরাসের সূত্র অনুসারে-
x2 + x2 = 102
⇒ 2x2 = 100
⇒ x2 = 50
∴ ক্ষেত্রফল = 1/2 × 50 = 25 বর্গসেমি
প্রশ্ন: যদি cos(2θ + 15°) = 1/√2 হয়, তবে tan3θ এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
cos(2θ + 15°) = 1/√2
⇒ cos(2θ + 15°) = cos(45°)
⇒ 2θ + 15° = 45°
⇒ 2θ = 45° - 15°
⇒ 2θ = 30°
∴ θ = 15°
এখন,
tan3θ
= tan(3 × 15°)
= tan(45°)
= 1
প্রশ্ন: 2x2 + 2y2 - 4x - 12y + 11 = 0 বৃত্তটির ব্যাসার্ধ কত?
সমাধান:
প্রদত্ত সমীকরণ, 2x2 + 2y2 - 4x - 12y + 11 = 0
x2 + y2 - 2x - 6y + 11/2 = 0 কে
x2 + y2 + 2gx + 2fy + c = o এর সাথে তুলনা করে পাই,
2g = - 2
⇒ g = - 1
2f = - 6
f = - 3
এবং,
c = 11/2
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ = √(g2 + f2 - c)
= √{( - 1)2 + (- 3)2 - (11/2)}
= √{1 + 9 - (11/2)}
= √{(2 + 18 - 11)/2}
=√(9/2)
= √4.5
প্রশ্ন: দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে বলে-
সমাধান:
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
প্রশ্ন: সমকোণী ত্রিভুজাকৃতির একটি মাঠের অতিভূজ ও ভূমির দৈর্ঘ্য যথাক্রমে 10 মিটার ও 6 মিটার। মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
সমাধান:
ধরি,
লম্ব = x মিটার
আমরা জানি,
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
বা, x2 + 62 = 102
বা, x2 + 36 = 100
বা, x2 = 100 - 36
বা, x2 = 64
বা, x = √64
∴ x = 8
সুতরাং, ত্রিভুজের লম্ব = 8 মিটার
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × লম্ব
= (1/2) × 6 × 8
= 3 × 8
= 24 বর্গমিটার
অতএব, মাঠটির ক্ষেত্রফল 24 বর্গমিটার।
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 10 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
ধরি,
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য = a সে.মি.
পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2
⇒ 102 = a2 +a2
⇒ 100 = 2a2
⇒ a2 = 100/2
⇒a2 = 50
∴ ক্ষেত্রফল = 1/2 × ভূমি × লম্ব
=1/2 × a × a
= 1/2 × a2
= 1/2 × 50
= 25 বর্গ সে.মি.
মনে করি,
AB = a,
BC = √3a
∴ AC = √(AB2 + BC2)
= √(a2 + 3a2)
= √4a2
= 2a
SinBAC = BC/AC
= √3a/2a
= √3/2
বা, SinBAC = √3/2 = Sin60°
∴ BAC = 60°
∴ ACD = BAC
= 60°
প্রশ্ন: কোন ত্রিভুজের ১ম কোণ যদি ২য় কোণের চারগুণ এবং ৩য় কোণ যদি ১ম কোণের চেয়ে 54° বড় হয়, তাহলে ১ম কোণটি কত ডিগ্রি?
সমাধান:
ধরি,
২য় কোণ = a
∴ ১ম কোণ = 4a
৩য় কোণ = 4a + 54°
প্রশ্নমতে,
a + 4a + 4a + 54° = 180°
বা, 9a = 180° - 54°
বা, 9a = 126°
বা, a = 126°/9
∴ a = 14°
∴ ১ম কোণ = 4 × 14° = 56°
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, a = 16 মি. এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য, b = 10 মি.
আমরা জানি,
∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = a/4 √(4b²-a²) = 16/4 √(4×10²-16²) = 4√(400-256) = 4×12 = 48 বর্গ মি.