বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৫২ / ১০৭ · ৫,১০১৫,২০০ / ১০,৭৫২

৫,১০১.
একটি ২১ মিটার দীর্ঘ ও ১৫ মিটার প্রস্থ বাগানের বাইরের দিকে ৩ মিটার প্রশস্ত রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ২৫২ বর্গমিটার 
  2. ৩১৫ বর্গমিটার 
  3. ৩৪৫ বর্গমিটার 
  4. ৫৬৭ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২১ মিটার দীর্ঘ ও ১৫ মিটার প্রস্থ বাগানের বাইরের দিকে ৩ মিটার প্রশস্ত রাস্তা আছে । রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান: 
বাগানের ক্ষেত্রফল = ২১ × ১৫ = ৩১৫ বর্গমিটার 

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২১ + (৩ × ২) = ২৭ মিটার 
রাস্তাসহ বাগানের প্রস্থ = ১৫ + (৩ × ২) = ২১ মিটার 
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ২৭ × ২১ = ৫৬৭ বর্গমিটার 

∴ রাস্তার ক্ষেত্রফল = ৫৬৭ - ৩১৫ = ২৫২ বর্গমিটার
৫,১০২.
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ১২ ও  ৮ সে.মি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৪০ বর্গসে.মি.
  2. খ) ৮০ বর্গসে.মি.
  3. গ) ৪৮ বর্গসে.মি.
  4. ঘ) ৩২ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ১২ ও  ৮ সে.মি এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৪ সে.মি. হলে, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,

ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
= (১/২) × (১২ + ৮) × ৪ বর্গসে.মি.
= (১/২) × ২০ × ৪ বর্গসে.মি.
=৪০ বর্গসে.মি.
৫,১০৩.
a, b ও c কোণের অনুপাত যথাক্রমে 1: 3 : 2 হলে। c কোণের মান কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 90°
  4. ঘ) 120°
ব্যাখ্যা

এখানে, ∠a + ∠b + ∠c = 180° ........(1)
ধরি, a : b : c = x : 3x : 2x
∴ a + b + c = x + 3x + 2x = 6x ......(2)
(1) ও (2) থেকে,
6x = 180°
x = 30°
c কোণের মান 2x = 2 × 30° = 60°

৫,১০৪.
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 
  1. ৬ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ১৫ সে.মি.
  4. ৯ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তক্ষেত্রের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গের পরিসীমা = ২৪ সে.মি. 
∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ২৪/৪ সে.মি. 
= ৬ সে.মি. 
∴ বর্গের ক্ষেত্রফল = (এক বাহু) বর্গ সে.মি. 
= (৬) বর্গ সে.মি. 
= ৩৬ বর্গ সে.মি. 

প্রশ্নমতে, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 
∴ দৈর্ঘ্য × প্রস্থ = ৩৬ 
বা, দৈর্ঘ্য × ৪ = ৩৬ 
বা, দৈর্ঘ্য = ৩৬/৪ 
∴ দৈর্ঘ্য = ৯ সে.মি. 
৫,১০৫.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 3 সে.মি. হলে, অপর দুই বাহুর দৈর্ঘ্য কত?
  1. 9 সে.মি. ও 12 সে.মি.
  2. 7 সে.মি. ও 10 সে.মি.
  3. 6 সে.মি. ও 9 সে.মি.
  4. 5 সে.মি. ও 8 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সে.মি. এবং অপর দুই বাহুর অন্তর 3 সে.মি. হলে, অপর দুই বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি
ত্রিভুজের এক বাহু = x
অপর বাহু = x + 3

শর্তমতে,
x2 + (x + 3)2 = 152
⇒ x2 + x2 + 6x + 9 = 225
⇒ 2x2 + 6x - 216 = 0
⇒ x2 + 3x - 108 = 0
⇒ x2 + 12x - 9x - 108 = 0
⇒ x(x + 12) - 9(x + 12) = 0
⇒ (x + 12)(x - 9) = 0
∴ x = 9, - 12 [দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না]

সমকোণী ত্রিভুজটির অপর দুই বাহুর একটি বাহু 9 সে.মি.
এবং অন্য বাহু 12 সে.মি.
৫,১০৬.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোণটি?
  1. 4 : 5 : 6
  2. 9 : 40 : 41
  3. 7 : 8 : 9
  4. 9 : 10 : 12
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোণটি?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ 412 = 402 + 92

সুতরাং, 9 : 40 : 41 বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।


সমকোণী ত্রিভুজের  বাহুগুলোর অনুপাত = 3 : 4 : 5, 6 : 8 : 10, 5 : 12 : 13, 7 : 24 : 25, 9 : 40 : 41 এই রকম হয়ে থাকে।
৫,১০৭.
একটি সুষম পঞ্চভূজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) 70°
  2. খ) 72°
  3. গ) 75°
  4. ঘ) 78°
ব্যাখ্যা

সুষম পঞ্চভূজের মোট বাহু = 5 টি,
মোট বহিঃস্থ কোণ = 360°
∴ একটি বহিঃস্থ কোণের পরিমাণ = 360°/5 = 72°

৫,১০৮.
১৩ মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ১২ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?
  1. ৫ মিটার
  2. ৮ মিটার
  3. ১০ মিটার
  4. ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ মিটার লম্বা একটি মই খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ১২ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার

তাহলে, পীথাগোরাসের সূত্রানুযায়ী,
১৩ = ১২ + ক
⇒ ক = ১৬৯ - ১৪৪
⇒ ক = ২৫
∴ ক = ৫ মিটার
৫,১০৯.
কোনো বৃত্তের পরিধি 44 মিটার হলে, ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. 36π বর্গমিটার
  2. 42π বর্গমিটার
  3. 49π বর্গমিটার
  4. 54π বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি 44 মিটার হলে, ঐ বৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr

প্রশ্নমতে,
2πr = 44
⇒ r = 44/(2π)
⇒ r = 44/{2 × (22/7)}
⇒ r = (44 × 7)/(2 × 22)
∴ r = 7

∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গমিটার
= π × 72 বর্গমিটার
= 49π বর্গমিটার
৫,১১০.
আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-
  1. ৪৫°
  2. ৬০°
  3. ৮০°
  4. ১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে-

সমাধান:
সুষম বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ সমান।

আমরা জানি,
বহুভুজের বহিঃস্থ কোণসমূহের সমষ্টি = ৩৬০°
∴ একটি বহিঃস্থ কোণ = ৩৬০°/৮ = ৪৫°
৫,১১১.
∠ABC = কত?
  1. 40°
  2. 50°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠ABC = কত? 

সমাধান: 
দেওয়া আছে,
∠ACD = 120°
∠BAC = 70°

আমরা জানি,
বহিঃস্থ কোণের মান বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের মানের সমষ্টির সমান।
∴ ∠ABC + ∠BAC = ∠ACD
বা, ∠ABC = ∠ACD - ∠BAC
বা, ∠ABC = 120° - 70°
= 50°
৫,১১২.
যদি cosec2θ + cot2θ = 5/3 হয় তাহলে cotθ এর মান কত?
  1. √3
  2. 1
  3. 1/√3
  4. 0
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cosec2θ + cot2θ = 5/3 হয় তাহলে cotθ এর মান কত?

সমাধান:
আমরা জানি,
cosec2θ = 1 + cot2θ

দেওয়া আছে,,
cosec2θ + cot2θ = 5/3
⇒ 1 + cot2θ + cot2θ = 5/3
⇒ 2 cot2θ = (5/3) -1
⇒ 2cot2θ = 2/3
⇒ cot2θ = 2/6
⇒ cot2θ = 1/3
∴ cotθ = 1/√3
৫,১১৩.
বর্গের বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ৪√৩
  2. ৩√৪
  3. ৩√২
  4. ৫√২
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গের বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে, বর্গের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওযা আছে ,
বর্গের বাহুর  দৈর্ঘ্য a = ৩ মিটার

আমরা জানি,
বর্গের কর্ণের দৈর্ঘ্য = a √২
= ৩√২
৫,১১৪.
সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে- 
  1. দুটি মাত্র ত্রিভুজ আঁকা যায়
  2. একটি মাত্র ত্রিভুজ আঁকা যায়
  3. কোনো ত্রিভুজ আঁকা যায় না
  4. অনেকগুলো ত্রিভুজ আঁকা যায়
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকলে- 

সমাধান:
যদি কেবলমাত্র অতিভুজের দৈর্ঘ্য দেয়া থাকে, তবে অসংখ্যক সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। কারণ, অতিভুজের দৈর্ঘ্য নির্দিষ্ট থাকলেও, অন্যান্য দুই বাহুর মান বিভিন্ন হতে পারে, যা বিভিন্ন আকৃতির ত্রিভুজ তৈরি করবে।
যেমনঃ
32 + 42 = 9 + 16 = 25 = 52
(√7)2 + (√18)2 = 7 + 18 = 25 = 52
এই ভাবে অনেকগুলো ত্রিভুজ আঁকা যাবে।
৫,১১৫.
y = 3x + 2, y = - 3x + 2 এবং y= - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?
  1. একটি সমবাহু ত্রিভুজ
  2. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
  3. একটি বিষমবাহু ত্রিভুজ
  4. একটি সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: y = 3x + 2, y = - 3x + 2 এবং y= - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কি?

সমাধান:
y = 3x + 2……..(i)
y = - 3x + 2…….(ii)
y= - 2……(iii)

এখানে,
(i) ও (ii) নং সমীকরণের ঢাল যথাক্রমে 3 ও -3, যাদের পরমমান সমান।
সুতরাং এই রেখা দুটি সমান।
কিন্তু (iii) নং রেখাটি (i) ও (ii) নং হতে ভিন্ন।
তাই সমীকরণগুলো দ্বারা গঠিত চিত্রটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

বিকল্প:
(i) ও (ii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (0, 2) 
(i) ও (iii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (- 4/3, - 2) 
(ii) ও (iii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (4/3, - 2) 

(0, 2) ও (- 4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √160/3
(0, 2) ও (4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √160/3
(- 4/3, - 2) ও (4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √208/3

y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৫,১১৬.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 ফুট ও 18 ফুট এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 ফুট। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. 60 বর্গফুট
  2. 75 বর্গফুট
  3. 90 বর্গফুট
  4. 120 বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 12 ফুট ও 18 ফুট এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 6 ফুট। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা)
বা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × (12 + 18) × 6
বা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল  = 15 × 6
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 90  বর্গফুট
৫,১১৭.
cos⁡45° × sec⁡45°  সমান কত?
  1. 0
  2. 1
  3. 1/√2
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন: cos⁡45° × sec⁡45°  সমান কত?

সমাধান:
cos⁡45° × sec⁡45°
= cos⁡45° × (1/cos⁡45°)
= 1
৫,১১৮.
(- 520°) কোন চতুর্ভাগে বিদ্যমান?
  1. চতুর্থ
  2. প্রথম
  3. দ্বিতীয়
  4. তৃতীয়
ব্যাখ্যা
প্রশ্ন: (- 520°) কোন চতুর্ভাগে বিদ্যমান?

সমাধান: 

(- 520°) = (- 450° - 70°) = (- 5 × 90° - 70°) 
(- 520°) একটি ঋণাত্মক কোণ এবং (- 520°) কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো এক সমকোণ বা 90° এবং 70° ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসতে হয়েছে (উপরের চিত্র)।
সুতরাং, (- 540°) কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে।
৫,১১৯.
(x - 5) কোণের সম্পূরক কোণ (x - 15) হলে x/2 = কত?
  1. ক) 100°
  2. খ) 90°
  3. গ) 50°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 5) কোণের সম্পূরক কোণ (x - 15) হলে x/2 = কত?

সমাধান:
দু’টি কোণের সমষ্টি 180° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
যেহেতু, (x - 5) কোণের সম্পূরক কোণ (x - 15)

∴ (x - 5) + (x - 15) = 180°
বা, 2x - 20° = 180°
বা, 2x = 180° + 20°
বা, x = 200°/2
∴ x = 100°

এখন, x/2 = 100°/2
∴  x/2 = 50°
৫,১২০.
যদি cotθ = 1 হয়, তবে sinθ  - cos(- θ) =? 
  1. 1
  2. 0
  3. 2
  4. √2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cotθ = 1 হয়, তবে sinθ  - cos(- θ) =? 

সমাধান: 
cotθ = 1
⇒ cotθ = cot 45°
∴ θ = 45 

sinθ  - cos(- θ) 
= sinθ - cosθ
= sin45 - cos 45° 
= (1/√2) - (1/√2)
= 0 
৫,১২১.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 13 : 2 হলে, বহুভুজটির কর্ণের সংখ্যা কত?
  1. 135 টি
  2. 90 টি
  3. 54 টি
  4. 30 টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ ও বহিঃকোণের অনুপাত 13 : 2 হলে, বহুভুজটির কর্ণের সংখ্যা কত? 

সমাধান: 
ধরি, 
অন্তঃস্থ কোণ = 13x
∴ বহিঃস্থ কোণ = 2x

প্রশ্নমতে, 
13x + 2x = 180° 
⇒ 15x = 180° 
⇒ x = 180°/15
⇒ x = 12 

∴ বহিঃস্থ কোণ = (2 × 12)°
= 24° 
এখন, বহুভুজটির বাহুসংখ্যা, n = 360°/24°
= 15 টি

∴ বহুভুজটির কর্ণের সংখ্যা = [n(n - 3)]/2 
= [15(15 - 3)]/2
= 6 × 15
= 90 টি 

৫,১২২.
  1. 41/39
  2. 43/39
  3. 21/19
  4. 15/17
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
৫,১২৩.
দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3 : 2 হলে, আয়তনের অনুপাত কত?
  1. 9 : 4
  2. 18 : 8
  3. 27 : 8
  4. 15 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত 3 : 2 হলে, আয়তনের অনুপাত কত?

সমাধান:
ধরি,
ঘনক দুটির বাহুর দৈঘ্যের অনুপাত যথাক্রমে 3a, 2a
∴ ঘনক দুটির আয়তনের অনুপাত = (3a)3 : (2a)3
= 27a3 : 8a3
= 27 : 8
৫,১২৪.
y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি? 
  1. (6, 5) 
  2. (9, 5)
  3. (12, 5)
  4. (17, 5)
ব্যাখ্যা

প্রশ্ন: y = 5 এবং x = 3y + 2 সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক কোনটি? 

সমাধান: 
y = 5 ...... (১) 
x = 3y + 2 ........ (২) 
১ নং সমীকরণ হতে পাই,
y = 5 

২ নং সমীকরণে y-এর মান বসিয়ে পাই, 
x = 3 × 5 + 2 
⇒ x = 15 + 2 
⇒ x = 17 

∴ সরলরেখা দুটির ছেদ বিন্দুর স্থানাঙ্ক = (17, 5).

৫,১২৫.
যদি sin x = 3/4 হয়, তাহলে cos x = ?
  1. ক) √3/2
  2. খ) √7/4
  3. গ) 1/2
  4. ঘ) 2√3
ব্যাখ্যা
প্রশ্ন : যদি sin x = 3/4 হয়, তাহলে cos x = ? 
সমাধান :
cosx
= √(1 - sin2x)
= √{1 - (3/4)2}
= √(7/16)
= √7/4
৫,১২৬.
একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার। এর চারদিকে বেড়া দিতে ৬৪০ টাকা খরচ হলে, প্রতি মিটার বেড়া বাবদ কত টাকা খরচ হবে?
  1. ক) ৪০ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১৫ টাকা
  4. ঘ) ৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার। এর চারদিকে বেড়া দিতে ৬৪০ টাকা খরচ হলে, প্রতি মিটার বেড়া বাবদ কত টাকা খরচ হবে? 

সমাধান:
দেওয়া আছে, 
বর্গাকার বাগানের ক্ষেত্রফল ১০২৪ বর্গমিটার 
বাগানের দৈর্ঘ্য √১০২৪ মিটার = ৩২ মিটার 

বাগানের পরিসীমা ৩২ × ৪ মিটার = ১২৮ মিটার 

∴ প্রতি মিটারে খরচ হয় (৬৪০ ÷ ১২৮) টাকা 
= ৫ টাকা 
৫,১২৭.
একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30°। গাছটি 12 মিটার উঁচু হলে, ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত?
  1. 10√3 মিটার
  2. 12√3 মিটার
  3. 20 মিটার
  4. 24 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে গাছটির শীর্ষের উন্নতি কোণ 30°। গাছটি 12 মিটার উঁচু হলে, ঐ স্থানটি গাছটি হতে কত দূরে অবস্থিত?

সমাধান:

ধরি, গাছটি a মিটার দূরে অবস্থিত।
∴ tan 30° = AB/AC
⇒ 1/√3 = 12/a
∴ a = 12√3 মিটার
৫,১২৮.
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ১১ মিটার। একটি বৃত্তের ব্যাসার্ধ ৬ মিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) ১৭ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ১৩ মিটার
  4. ঘ) ৭ মিটার
ব্যাখ্যা
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব (যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে)
বা, ৬ + অপর বৃত্তের ব্যাসার্ধ = ১১
বা, অপর বৃত্তের ব্যাসার্ধ = ১১ - ৬
সুতরাং অপর বৃত্তের ব্যাসার্ধ = ৫ মিটার।
৫,১২৯.
কোন তিনটি বাহু দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে না?
  1. ৫, ১২, ১৩
  2. ৩, ৪, ৫
  3. ৭, ২৪, ২৫
  4. ৬, ৭, ৮
ব্যাখ্যা
+ ১২ = ১৩
+ ৪ = ৫
+ ২৪ = ২৫
+ ৭ ≠  ৮   এক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব নয়
৫,১৩০.
একটি খুঁটির দৈর্ঘ্য 60√3 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে সূর্যের উন্নতি কোণ 60° হবে?
  1. 20√3 মিটার
  2. 30 মিটার
  3. 40√3 মিটার
  4. 60 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খুঁটির দৈর্ঘ্য 60√3 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে সূর্যের উন্নতি কোণ 60° হবে?

সমাধান:

ধরি,
খুঁটির উচ্চতা AB = 60√3 মিটার
ছায়ার দৈর্ঘ্য BC = ?
∠ACB = θ = 60°

∆ABC তে,
tan θ = AB/BC
⇒ tan 60° = (60√3)/BC
⇒ √3 = (60√3)/BC
⇒ BC = (60√3)/√3
⇒ BC = 60

∴ ছায়ার দৈর্ঘ্য = 60 মিটার

৫,১৩১.
৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৪০ বর্গ সে.মি.
  2. খ) ৫০ বর্গ সে.মি.
  3. গ) ৬০ বর্গ সে.মি .
  4. ঘ) ৭০ বর্গ সে.মি .
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = বর্গক্ষেত্রের কর্ণ
∴বর্গক্ষেত্রের কর্ণ = ৫×২ = ১০ সেমি
আবার, বর্গক্ষেত্রের কর্ণ = √২(বাহুর দৈর্ঘ্য)
এখন, (বাহুর দৈর্ঘ্য)² = (১০/√২)² = ৫০ বর্গ সেমি।

৫,১৩২.
একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16π মিটার হলে, ঐ বৃত্তটির ব্যাস কত?
  1. 12 মিটার
  2. 16 মিটার
  3. 18 মিটার
  4. 20 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16π মিটার হলে, ঐ বৃত্তটির ব্যাস কত?

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তের ব্যাসার্ধ = r 
বৃত্তের ব্যাস = 2r 
বৃত্তের পরিধি = 2πr 
বৃত্তের ক্ষেত্রফল = πr

শর্তমতে, 
2πr = 16π মিটার 
এবং, πr2 = 64π বর্গমিটার‌ 

এখন, 
πr2/2πr = 64π/16π 
বা, r/2 = 4
বা, r = 4 × 2 
∴ r = 8

∴ বৃত্তের ব্যাস = 2r
= (2 × 8) মিটার 
= 16 মিটার।

৫,১৩৩.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গ সে.মি.। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি. ও ৭ সে.মি.। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৩.৫ সে.মি.
  2. ৪ সে.মি.
  3. ৪.৫ সে.মি.
  4. ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ২০ বর্গ সে.মি.। এর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য ৩ সে.মি. ও ৭ সে.মি.। সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ২০ = (১/২) × (৩ + ৭) × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ২০ = (১/২) × ১০ × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ২০ = ৫ × সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
∴ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ২০/৫ সে.মি.
= ৪ সে.মি.
৫,১৩৪.
চিত্র থেকে x + y এর মান নির্ণয় করুন।
  1. ক) 270°
  2. খ) 257°
  3. গ) 310°
  4. ঘ) 317°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্র থেকে x + y এর মান নির্ণয় করুন।

সমাধান:


x + y = 32 + 225 = 257°
৫,১৩৫.
ABCD সামান্তরিকে ∠B = 70° হলে, ∠A + ∠C = ?
  1. 200°
  2. 220°
  3. 240°
  4. 260°
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকে ∠B = 70° হলে, ∠A + ∠C = ?

সমাধান:

- সামান্তরিকের সন্নিহিত দুই কোণের যোগফল 180°
- সামান্তরিকের বিপরীত দুটি কোণ সমান।
∠A = 180° - 70° = 110°
∴  ∠C = 110° 

∠A + ∠C = 110° + 110° = 220°
৫,১৩৬.
যদি sec4θ - sec2θ = 3 হয় তবে, tan4θ + tan2θ এর মান কত হবে?
  1. 2
  2. 3
  3. 9
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sec4θ - sec2θ = 3 হয় তবে, tan4θ + tan2θ এর মান কত হবে?

সমাধান:
আমরা জানি, 
sec2θ = 1 + tan2θ

প্রদত্ত রাশি,
sec4θ - sec2θ = 3
⇒ (sec2θ)2 - sec2θ = 3
⇒ (1 + tan2θ)2 - (1 + tan2θ) = 3
⇒ (1 + 2tan2θ + tan4θ) - (1 + tan2θ) = 3
⇒ 1 + tan4θ + 2tan2θ - 1 - tan2θ = 3
∴ tan4θ + tan2θ = 3

৫,১৩৭.
একটি কোণ ইহার পূরক কোণ অপেক্ষা ২৮ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে?
  1. ৬৯°
  2. ৫৫°
  3. ৫৯°
  4. ৪৯°
ব্যাখ্যা
ধরি,
কোণটির মান = x
এর পূরক কোণ = ৯০° - x
প্রশ্নমতে,
৯০° - x + ২৮° = x
২x = ১১৮°
 ∴ x = ৫৯°
৫,১৩৮.
একটি আয়ক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি ও প্রস্থ ১০ সে.মি। ক্ষেত্রফল ঠিক রেখে দৈর্ঘ্য ২৫ সে.মি করা হলে প্রস্থ কত সে.মি হবে?
  1. ক) ৭ সে.মি
  2. খ) ৭.১ সে.মি
  3. গ) ৭.২ সে.মি
  4. ঘ) ৭.৩ সে.মি
ব্যাখ্যা

প্রশ্নমতে আয়তক্ষেত্রের,
প্রথম ক্ষেত্রফল = নতুন ক্ষেত্রফল
১৮ × ১০ = ২৫ × নতুন প্রস্থ
নতুন প্রস্থ = ১৮০/২৫ = ৭.২ সে.মি

৫,১৩৯.
69° কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. 21°
  2. 69°
  3. 113°
  4. 159°
ব্যাখ্যা
প্রশ্ন: 69° কোণের বিপ্রতীপ কোণ কত?

সমাধান: 
- যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে। 
যেহেতু, বিপ্রতীপ কোণ পরস্পর সমান। 
∴ 69° কোণের বিপ্রতীপ কোণ = 69°  ।
৫,১৪০.
দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ, একটিকে অপরটির কী বলে? 
  1. সম্পূরক কোণ
  2. পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ, একটিকে অপরটির কী বলে?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 
যেমন- 52° কোণের সম্পূরক কোণ = (180 - 52)°
= 128°
৫,১৪১.
একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সে.মি. ও 6 সে.মি. হলে এর পরিসীমার অর্ধেক কত?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 24
  4. ঘ) 28
ব্যাখ্যা
আমরা জানি, সামান্তরিকের পরিসীমা = 2(a+b)
সুতরাং পরিসীমার অর্ধেক = a+b
= 8 + 6
= 14 সে.মি.
৫,১৪২.
কোন বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) ৮৪ মিটার 
  2. খ) ৮১ মিটার 
  3. গ) ৬৮ মিটার 
  4. ঘ) ৩৪ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার হলে এর পরিসীমা কত?

সমাধান: 
বর্গের ক্ষেত্রফল ২৮৯ বর্গমিটার
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a = √২৮৯ = ১৭ মিটার 
বর্গের পরিসীমা = ৪a মিটার 
                        = (৪ × ১৭) মিটার 
                        = ৬৮ মিটার
৫,১৪৩.
sin210° + sin280° =?
  1. sin10°
  2. cos10°
  3. 1/2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: sin210° + sin280° =?

সমাধান: 
sin210° + sin280°
= sin210° + sin2(90 - 10)°
= sin210° + {sin(90 - 10)°}2
= sin210° + cos210°
= 1
৫,১৪৪.
একটি ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫ সেমি এবং ৪ সেমি হলে নিচের কোনটি অপর বাহুর দৈর্ঘ্য হতে পারে?
  1. ক) ১ সেমি
  2. খ) ৪ সেমি
  3. গ) ৯ সেমি
  4. ঘ) ১২ সেমি
ব্যাখ্যা
আমরা জানি,
ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

অপশন টেস্ট:
ক) ১ সেমি + ৪ সেমি = ৫ সেমি [গ্রহণযোগ্য নয়]
খ) ৪ সেমি + ৪ সেমি > ৫ সেমি [গ্রহণযোগ্য]
গ) ৫ সেমি + ৪ সেমি = ৯ সেমি [গ্রহণযোগ্য নয়]
ঘ) ৫ সেমি + ৪ সেমি < ১২ সেমি [গ্রহণযোগ্য নয়]
৫,১৪৫.
ABC ত্রিভুজের AB = AD + DE + EF + FB এবং AD = DE = EF = FB। CDB ত্রিভুজের ক্ষেত্রফল 72 বর্গ সেমি হলে, CAE ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ক) 24 বর্গ সেমি
  2. খ) 48 বর্গ সেমি
  3. গ) 72 বর্গ সেমি
  4. ঘ) 12 বর্গ সেমি
ব্যাখ্যা

CAE ত্রিভুজের ক্ষেত্রফল
= (CAD + CDE) ত্রিভুজের ক্ষেত্রফল
= (72/3 + 72/3) বর্গ সেমি 
= 48 বর্গ সেমি
[ CD, CE, CF মধ্যমা হওয়ায় প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে ]
৫,১৪৬.
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার দুই-তৃতীয়াংশ কত?
  1. 40°
  2. 50°
  3. 60°
  4. 80°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে একদিকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তার দুই-তৃতীয়াংশ কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60°

ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরিত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান।

সুতরাং,
 সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান হবে 60° + 60° = 120°

120° এর দুই-তৃতীয়াংশ = 120° × (2/3) = 240°/3 = 80°
৫,১৪৭.
cos{(nπ)/6} অনুক্রমটির চতুর্থ পদের মান কত?
  1. 1/√2
  2. 1
  3. - 1/2
  4. - √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos{(nπ)/6} অনুক্রমটির চতুর্থ পদের মান কত?

সমাধান:
cos{(nπ)/6} অনুক্রমটির চতুর্থ পদ = cos(4π)/6 [এখানে, n = 4]

এখন,
cos(4π)/6
= cos(4 × 180°)/6
= cos120°
= cos(90° + 30°)
= - sin30°
= - 1/2
৫,১৪৮.
tan A = 1 হলে, A - এর মান কত ডিগ্রি ?
  1. ক) 45°
  2. খ) 30°
  3. গ) 60°
  4. ঘ) 70°
ব্যাখ্যা
প্রশ্ন: tan A = 1 হলে, A এর মান কত ডিগ্রি?

সমাধান:
 tan A = 1
tanA = tan45°
A = 45°
৫,১৪৯.
3 cotA = 4 হলে sinA এর মান কত?
  1. 4/5
  2. 3/5
  3. 3/4
  4. 4/3
ব্যাখ্যা
প্রশ্ন: 3 cotA = 4 হলে sinA এর মান কত? 

সমাধান:
দেয়া আছে,
3 cotA = 4 
বা, cot = 4/3
বা, cot2A = 16/9
বা, cosec2A  - 1  = 16/9
বা, cosec2A = (16/9) + 1
বা, cosec2A = (16 + 9)/9
বা, cosec2A = 25/9
বা, cosecA = 5/3
বা, 1/sinA = 5/3
  sinA = 3/5
৫,১৫০.
একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?
  1. তিনটি কোণই সূক্ষ্মকোণ
  2. একটি কোণ স্থুলকোণ ও অপর দুটি সূক্ষ্মকোণ
  3. একটি কোণ সমকোণ ও অপর দুটি সূক্ষ্মকোণ
  4. একটি কোণ সমকোণ বা স্থুলকোণ, অপর দু’টি সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক?

সমাধান:
- সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
- সমদ্বিবাহু ত্রিভুজের যে কোন দুইটি বাহুর দৈর্ঘ্য সমান।
৫,১৫১.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য ৬ ডিগ্রী হলে বৃহত্তম কোণটি কত ডিগ্রী হবে?
  1. ৩৮°
  2. ৪৫°
  3. ৪৮°
  4. ৫২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য ৬ ডিগ্রী হলে বৃহত্তম কোণটি কত ডিগ্রী হবে?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = ক
বৃহত্তম কোণ = ক + ৬°

প্রশ্নমতে,
ক + ক + ৬° = ৯০°
⇒ ২ক = ৯০° - ৬°
⇒ ক = ৮৪°/২
⇒ ক = ৪২°

∴ বৃহত্তম কোণ = ৪২° + ৬° = ৪৮°
৫,১৫২.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪ সেমি ও ৬ সেমি হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) ১২ বর্গসেমি
  2. খ) ২৪ বর্গসেমি
  3. গ) ৮ বর্গসেমি
  4. ঘ) ৩৬ বর্গসেমি
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ৪ × ৬
= ১২ বর্গসেমি

৫,১৫৩.
দুইটি বৃত্ত পরস্পরকে অন্ত:স্পর্শ করলে বৃহত্তম বৃত্তটির ব্যাসার্ধ 7 সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 3 সে.মি. অপর বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) 3 সে.মি.
  2. খ) 5 সে.মি.
  3. গ) 8 সে.মি.
  4. ঘ) 4 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে অন্ত:স্পর্শ করলে বৃহত্তম বৃত্তটির ব্যাসার্ধ 7 সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 3 সে.মি. অপর বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান: 
আমরা জানি 
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান।

বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ r1 = 7সে. মি.  
অন্তঃস্থ  বৃত্তের ব্যাসার্ধ r2= ?   

কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব= (r1 -  r2
 3 = 7 - r2
3 - 7 = -  r2
r2 = 4 সে.মি.
৫,১৫৪.
নিচের চিত্রের বক্রতলের ক্ষেত্রফল কত?
  1. πrh
  2. πrhsec2α
  3. πr2h
  4. πrhsecα
ব্যাখ্যা
চিত্রের বক্রতলের ক্ষেত্রফল
= πrl
= πr√(h2 + r2)
= πr√(h2 + h2tan2α)
= πrhsecα
৫,১৫৫.
সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ কত?
  1. 8 সমকোণ
  2. 12 সমকোণ
  3. 16 সমকোণ
  4. 18 সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ কত?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে,
অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
∴ সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (6 - 2) × 180°
= 4 × 180°

∴ অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ = 2(4 × 180°)
= 8 × 180°
= 8 × 2 সমকোণ
= 16 সমকোণ
৫,১৫৬.
একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 
  1. ক) 728 বর্গমিটার
  2. খ) 738 বর্গমিটার
  3. গ) 748 বর্গমিটার
  4. ঘ) 758 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান:
মনে করি,
সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা h = 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি.

সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr(r +  h)
= 2 × (22/7) × 7 (7 + 10) বর্গমিটার
= 44 × 17 বর্গমিটার
= 748 বর্গমিটার
৫,১৫৭.
একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গে ছিল?
  1. 14 মিটার
  2. 16 মিটার
  3. 18 মিটার
  4. 20 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গে ছিল?

সমাধান:

ধরি,
খুটিটি x মিটার উচুতে ভেঙ্গেছিল।
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (48 - x) মিটার
sinθ = x/(48 - x)
sin30° = x/(48 - x)
বা, 1/2 = x/(48 - x)
2x = 48 - x
2x + x = 48
3x = 48
∴ x = 16
৫,১৫৮.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 12 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 3, 5
  2. 7, 24
  3. 5, 13
  4. 8, 17
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 12 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
52 + 122 =132
25 + 144 =169
169 = 169
৫,১৫৯.
কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহুটি ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা______ হবে?
  1. ক্ষুদ্রতম
  2. সমান সমান
  3. বৃহত্তর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি কোণ অপর একটি কোণ অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর কোণের বিপরীত বাহুটি ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা______ হবে?

সমাধান:
 
ত্রিভুজের মৌলিক উপপাদ্য অনুসারে-
কোনো ত্রিভুজে বৃহত্তর কোণের বিপরীত বাহু সর্বদা ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হয়।
অর্থাৎ,
যে কোণ যত বড় ⇒ তার বিপরীত বাহু তত বড়
যে কোণ যত ছোট ⇒ তার বিপরীত বাহু তত ছোট
যেমন, যদি ∠A > ∠B হয়, তাহলে BC > AC হবে।
যেখানে BC হলো ∠A-এর বিপরীত বাহু এবং AC হলো ∠B-এর বিপরীত বাহু)

সুতরাং, বৃহত্তর কোণের বিপরীত বাহুটি ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর হবে।

৫,১৬০.
ABCD সামন্তরিকের AB = 12 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব 6 সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?
  1. 24 বর্গ সে.মি.
  2. 36 বর্গ সে.মি.
  3. 72 বর্গ সে.মি.
  4. 144 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামন্তরিকের AB = 12 সে.মি. এবং D বিন্দু থেকে AB এর লম্ব দূরত্ব 6 সে.মি.। সামন্তরিকের ক্ষেত্রফল কত?

সমাধান:

সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 12 × 6
= 72 বর্গ সে.মি.
৫,১৬১.
স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব _______?
  1. ক) জ্যা-গামী
  2. খ) বৃত্তচাপ গামী
  3. গ) স্পর্শক গামী
  4. ঘ) কেন্দ্রগামী
ব্যাখ্যা
স্পর্শ বিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী।(অনুসিদ্ধান্ত - ৯)
৫,১৬২.
উন্নতি কোণ কত হলে খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: উন্নতি কোণ কত হলে খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে?

সমাধান:

ধরি, খুঁটিটির দৈর্ঘ্য AB, ছায়ার দৈর্ঘ্য BC, উন্নতি কোণ θ
AB = BC

চিত্র হতে,
tanθ = AB/BC = 1
⇒ tanθ = tan45°
⇒ θ = 45°

অর্থাৎ, উন্নতি কোণ  45° হলে, খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে।
৫,১৬৩.
নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য?
  1. বিপরীত কোণদ্বয় অসমান
  2. প্রত্যেক বাহু সমান
  3. প্রত্যেক কোণ সমান
  4. কর্ণদ্বয় সমান
ব্যাখ্যা
রম্বসের বৈশিষ্ট্য হলো, এর 
ⅰ) চারটি বাহু পরস্পর সমান,
ⅱ) বিপরীত বাহুগুলো সমান্তরাল,
ⅲ) কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়।
৫,১৬৪.
একটি চতুর্ভুজ আকৃতির বাক্সের প্রতিটি কোণায় কয়টি রেখা পরস্পর কে ছেদ করে?
  1. ক) ১
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
একটি চতুর্ভুজ আকৃতির বাক্সের প্রতিটি কোণায় তিনটি রেখা পরস্পর কে ছেদ করে। দুটি সন্নিহিত বাহু এবং তাদের সংলগ্ন কর্ণটি।
৫,১৬৫.
একটি ত্রিভুজের পরিসীমা 96 সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 4 : 5 : 7 হলে, সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?
  1. 24 সে.মি.
  2. 35 সে.মি.
  3. 42 সে.মি.
  4. 48 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা 96 সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 4 : 5 : 7 হলে, সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 4x সে.মি.; 5x সে.মি. এবং 7x সে.মি.

শর্তমতে,
4x + 5x + 7x = 96
বা, 16x = 96
∴ x = 6

সবচেয়ে বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = (7 × 6) সে.মি.
= 42 সে.মি.
৫,১৬৬.

PQ || SR, PQ = PR এবং∠PRQ = 65° হলে, ∠LRS এর মান নিচের কোনটি?
  1. 165°
  2. 25°
  3. 55°
  4. 65°
ব্যাখ্যা
প্রশ্ন:

PQ || SR, PQ = PR এবং∠PRQ = 65° হলে, ∠LRS এর মান নিচের কোনটি?

সমাধান:
সমাধান:
PQ = PR হলে
∠PRQ = ∠PQR = 65°
আবার,
PQ ।। SR, QL এদের ছেদক
∠PQR = ∠LRS পরস্পর অনুরূপ কোণ
∠PQR = ∠LRS = 65°
৫,১৬৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 70° হলে, সমান সমান কোণদ্বয়ের মান কত?
  1. ক) 40°
  2. খ) 45°
  3. গ) 50°
  4. ঘ) 55°
ব্যাখ্যা
প্রশ্ন- একটি সমদ্বিবাহু  ত্রিভুজের শীর্ষকোণ 70° হলে, সমান সমান কোণদ্বয়ের মান কত?

সমাধান-
মনে করি,
সমান সমান কোণদ্বয়ের মান = x

এখন,
x + x + 70 = 180
⇒ 2x + 70 = 180
⇒ 2x = 110
⇒ x = 55°
৫,১৬৮.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ৩.৫ বর্গমিটার
  2. খ) ৪.৫ বর্গমিটার
  3. গ) ৫.৫ বর্গমিটার
  4. ঘ) ৬.৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে, এর ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি, সমান বাহু ক ।
+ ক =  (৩√২)
⇒ ২ক = ১৮
⇒ ক  = ৯ 
∴ ক = ৩

ক্ষেত্রফল = ১/২ × ৩ × ৩ 
= ৪.৫ বর্গমিটার
৫,১৬৯.
একটি ত্রিভুজের দু'টি কোণের পরিমাণ ৩৫° ও ৫৫° । ত্রিভুজটি কোন ধরণের?
  1. ক) সমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) স্থূলকোণী
  4. ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
ত্রিভুজের তিনকোণের সমষ্টি দুই সমকোণ।
ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাপ = ১৮০° - (৫৫ + ৩৫)° = ৯০°

অতএব, ত্রিভুজটি সমকোণী
৫,১৭০.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি-
  1. স্থূল কোণ
  2. সমকোণ
  3. সমকোণ বা স্থূল কোন
  4. সূক্ষ্মকোণ বা স্থূল কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি-

সমাধান:
- একটি ত্রিভুজে ১টি সমকোণ থাকতে পারে।
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ।
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহুই
৫,১৭১.
যদি 7sin2θ + 3cos2θ = 4 এবং (0° ≤ θ ≤ 90°) হয়, তাহলে θ এর মান কত?
  1. π/2
  2. π/4
  3. π/3
  4. π/5
  5. π/6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 7sin2θ + 3cos2θ = 4 এবং (0° ≤ θ ≤ 90°) হয়, তাহলে θ এর মান কত?

সমাধান: 

৫,১৭২.
(-3, 0) বিন্দুর অবস্থান -
  1. ক) প্রথম চতুর্ভাগে
  2. খ) দ্বিতীয় চতুর্ভাগে
  3. গ) x অক্ষের উপর
  4. ঘ) y অক্ষের উপর
ব্যাখ্যা

যেহেতু, বিন্দুটির কোটি শূন্য (0),
সুতরাং, এর অবস্থান x অক্ষের উপর হবে।

৫,১৭৩.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ অপেক্ষা ভূমি 6 মি. কম। লম্বের দৈর্ঘ্য 12 মি. হলে, ত্রিভুজটির পরিসীমা কত মিটার?
  1. ক) 28 মি.
  2. খ) 30 মি.
  3. গ) 32 মি.
  4. ঘ) 36 মি.
ব্যাখ্যা
ধরি,
ভূমি = x মি.
সুতরাং, অতিভুজ = x + 6 মি.
এখানে, লম্ব = 12 মি.

আমরা জানি 
(x + 6)2 = x2 + 122
⇒ x2 + 12x + 36 = x2 +144
⇒ 12x = 108
⇒ x = 9

∴ অতিভুজ = 9 + 6 = 15 মি.
ত্রিভুজটির পরিসীমা = 12 + 9 + 15 = 36 মি.
৫,১৭৪.
একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ ফুট এবং প্রস্থ ২০ ফুট। মেঝেটি ঢাকতে ৩ ফুট দীর্ঘ এবং ২ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি টাইলস প্রয়োজন?
  1. ৯৮টি
  2. ৭০টি
  3. ৬৫টি
  4. ৮০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ ফুট এবং প্রস্থ ২০ ফুট। মেঝেটি ঢাকতে ৩ ফুট দীর্ঘ এবং ২ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি টাইলস প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
টাইলসের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট
∴ টাইলসের ক্ষেত্রফল = (৩ × ২) = ৬ বর্গফুট

ঘরের দৈর্ঘ্য ২৪ ফুট এবং প্রস্থ ২০ ফুট
∴ ঘরের ক্ষেত্রফল = (২৪ × ২০) বর্গফুট
= ৪৮০ বর্গফুট

∴ টাইলস সংখ্যা = ৪৮০/৬ টি
= ৮০টি
৫,১৭৫.
এক সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ঐ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
  1. ক) ১৬ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ১/৪ গুণ
  4. ঘ) ১/১৬ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ঐ সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান: 
ধরি, সরলরেখার দৈর্ঘ্য x মিটার 
সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x2 বর্গমিটার 

সরলরেখার এক-চতুর্থাংশ = x/4 মিটার 
সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (x/4)2
= x2/16 বর্গমিটার

∴ এক সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, ঐ সরল রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের = x2/16/x2 গুণ 
= 1/16 গুণ
৫,১৭৬.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 6 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 168π বর্গ সে.মি.
  2. 240π বর্গ সে.মি.
  3. 210π বর্গ সে.মি.
  4. 180π বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 6 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 6 সে.মি.
উচ্চতা, h = 14 সে.মি.

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= 2π × 6(6 + 14)
= 2π × 6 × 20
= 12π × 20
= 240π বর্গ সে.মি.
সুতরাং, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল 240π বর্গ সে.মি.

৫,১৭৭.
একটি নৌকা নদীর এক তীর থেকে অপর তীরে যেতে চায়। নদীর প্রস্থ ৩০০ মিটার এবং নৌকাটি বরাবর অপর তীরে পৌঁছাতে পারে না, কারণ স্রোত নৌকাটিকে ৪০০ মিটার দূরে সরিয়ে অপর তীরে পৌঁছায়। নৌকাটি কতটুকু পথ অতিক্রম করেছে?
  1. ৭০০ মিটার
  2. ১২০০ মিটার
  3. ৬০০ মিটার
  4. ৫০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা নদীর এক তীর থেকে অপর তীরে যেতে চায়। নদীর প্রস্থ ৩০০ মিটার এবং নৌকাটি বরাবর অপর তীরে পৌঁছাতে পারে না, কারণ স্রোত নৌকাটিকে ৪০০ মিটার দূরে সরিয়ে অপর তীরে পৌঁছায়। নৌকাটি কতটুকু পথ অতিক্রম করেছে?

সমাধান:

ধরি,
নৌকাটি ক মিটার পথ অতিক্রম করে।
পীথাগোরাসের সূত্রানুযায়ী
= ৩০০ + ৪০০
বা, ক = ৯০০০০ + ১৬০০০০
বা, ক = ২৫০০০০
বা, ক = ৫০০
∴ ক = ৫০০ মিটার
৫,১৭৮.
tanA = 4/3 হলে, sinA = কত?
  1. ক) 4/5
  2. খ) 5/4
  3. গ) 3/5
  4. ঘ) 5/3
ব্যাখ্যা
প্রশ্ন: tanA = 4/3 হলে, sinA = কত?

সমাধান:
দেওয়া আছে,
tanA = 3/4 

অতএব, A কোণের বিপরীত বাহু = 4,
সন্নিহিত বাহু = 3
অতিভুজ =√(42 + 32)
= √25
= 5

সুতরাং, sinA = লম্ব/অতিভুজ = 4/5
৫,১৭৯.
cosθ = 1/√2 হলে tanθ = কত?
  1. √3
  2. 1
  3. 1/√3
  4. √3/2
ব্যাখ্যা

প্রশ্ন: cosθ = 1/√2 হলে tanθ = কত?

সমাধান:
দেওয়া আছে,
cosθ = 1/√2
বা, cosθ = cos45°
∴ θ = 45° 

এখন,
tanθ
= tan45°
= 1

৫,১৮০.
একটি বৃত্তের ক্ষেত্রফল 50π বর্গসেমি হলে, বৃত্তটির পরিসীমা কত?
  1. 10π সেমি
  2. 5π√2 সেমি
  3. 25π সেমি
  4. 10π√2 সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 50π বর্গসেমি হলে, বৃত্তটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 50π
⇒ r2 = 50
⇒ r = √50
∴ r = 5√2

∴ বৃত্তের পরিসীমা = 2πr
=  2π × 5√2
= 10π√2 সেমি

৫,১৮১.
বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান :
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = ২r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr

ব্যাস ৪ গুণ বৃদ্ধি পেলে হবে ৮r
∴ ব্যাসার্ধ = ৮r/২ = ৪r

∴ বৃত্তের ক্ষেত্রফল হবে
= π(৪r)
= ১৬πr

∴ বৃত্তের ক্ষেত্রফল ১৬ গুণ হবে।

৫,১৮২.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ΔABC সমবাহু ত্রিভুজ হলে, ∠BOC = ?
  1. ক) ৩০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা

ΔABC সমবাহু ত্রিভূজে ∠A = ∠B = ∠C = ৬০°
কেন্দ্রঃস্থ ∠BOC = ২ × বৃত্তঃস্থ ∠A
= ২ × ৬০° = ১২০°

৫,১৮৩.
একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 4/5 অংশ। ঘরটির পরিসীমা 72 মিটার হলে তার ক্ষেত্রফল কত?
  1. 300 বর্গমিটার
  2. 320 বর্গমিটার
  3. 326 বর্গমিটার
  4. 340 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 4/5 অংশ। ঘরটির পরিসীমা 72 মিটার হলে তার ক্ষেত্রফল কত?

সমাধান
ধরি,
ঘরটির দৈর্ঘ্য = 5a মিটার
ঘরটির প্রস্থ = 4a মিটার

∴ ক্ষেত্রফল = (5a × 4a) = 20a2 বর্গমিটার
∴ পরিসীমা = 2(5a + 4a) = 18a মিটার

প্রশ্নমতে,
18a = 72
⇒ a = 4

∴ ক্ষেত্রফল = 20 × 42 = 320 বর্গমিটার
৫,১৮৪.
POQ একটি সরলরেখা এবং ∠POR = (3x + 20)° এবং ∠QOR = (4x - 36)° হলে x এর মান কত?
  1. 24°
  2. 26°
  3. 28°
  4. 32°
ব্যাখ্যা

প্রশ্ন: POQ একটি সরলরেখা এবং ∠POR = (3x + 20)° এবং ∠QOR = (4x - 36)° হলে x এর মান কত?

সমাধান:

∠POR + ∠QOR = ∠POQ = সরলকোণ 
⇒ (3x + 20)°+ (4x - 36)° = 180°
⇒ 3x° + 20° + 4x° - 36° = 180°
⇒ 7x° - 16° = 180°
⇒ 7x° = 180° + 16°
⇒ 7x° = 196°
⇒ x° = 196°/7°
⇒ x° = 28° 

৫,১৮৫.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 13 একক এবং ভূমি 24 একক হলে, ক্ষেত্রফল কত?
  1. 54 বর্গ একক
  2. 56 বর্গ একক
  3. 60 বর্গ একক
  4. 64 বর্গ একক
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 13 একক এবং ভূমি 24 একক হলে, ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 24 একক
সমান সমান বাহুর দৈর্ঘ্য, a = 13 একক

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4) × √(4a2 - b2) বর্গ একক
= (24/4) × √{(4 × 132) - 242}
= 6 × √{(4 × 169) - 576}
= 6 × √(676 - 576)
= 6 × √100
= 6 × 10
= 60 বর্গ একক

অতএব, ত্রিভুজটির ক্ষেত্রফল হলো 60 বর্গ একক।

৫,১৮৬.
কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?
  1. ক) ৫, ৬, ৭
  2. খ) ৫, ৭, ১৪
  3. গ) ৩, ৪, ৮
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব?

সমাধান: 
আমরা জানি,
ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।
ক) এ ক্ষেত্রে যে কোন দুটি বাহুর বিয়োগফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট। এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। 
খ) এ ক্ষেত্রে, ১৪ - ৭ = ৭, যা ৫ অপেক্ষা বড়।
৫,১৮৭.
একটি ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে ভূমির দৈর্ঘ্য কত?
  1. ১২ গজ
  2. ১৪ গজ
  3. ১৬ গজ
  4. ১৮ গজ
ব্যাখ্যা

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
বা, ৮৪ = ১/২ × ভূমি × ১২ [শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = উচ্চতা]
বা, ভূমি × ৬ = ৮৪
বা, ভূমি = ৮৪/৬
বা, ভূমি = ১৪

৫,১৮৮.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ০.১৬ মি  ও ১০ সে. মি। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ৮০ বর্গ সে. মি
  2. ৭৮.৪ বর্গ সে. মি
  3. ৮৮ বর্গ সে. মি
  4. ৯৬.৫ বর্গ সে. মি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ০.১৬ মি  ও ১০ সে. মি। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ  = ০.১৬ মি  = ০.১৬ × ১০০= ১৬ সে. মি
রম্বসের অপর কর্ণ = ১০ সে. মি

আমরা জানি
রম্বসের ক্ষেত্রফল = (১/২)(দুই কর্ণের গুনফল)
= (১/২)(১৬ × ১০)
= ৮০ বর্গ সে. মি

৫,১৮৯.
একটি চাকার পরিধি ৮ মিটার। ১.৬ কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ৪০০ বার
  2. ৩০০ বার
  3. ২০০ বার
  4. ১০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৮ মিটার। ১.৬ কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
চাকার পরিধি ৮ মিটার । 
ফলে চাকাটি একবার ঘুরলে ৮ মিটার যায়।

∴ ১.৬ কিমি বা ১৬০০ মিটার যেতে চাকাটি ঘুরবে = ১৬০০/ ৮ = ২০০ বার
৫,১৯০.
তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
  1. ২, ৫ এবং ৮
  2. ৫, ৪ এবং ৯
  3. ৩, ৪ এবং ৫ 
  4. সকল ক্ষেত্রে
ব্যাখ্যা
প্রশ্ন : তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

সমাধান : 
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
এখানে,
২ + ৫ < ৮
৫ + ৪ = ৯
সুতরাং এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।


৩, ৪ এবং ৫ হলে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব।
৫,১৯১.
sinθ = 4/5 হলে, cosθ = কত?
  1. 4/5
  2. 3/5
  3. 1/5
  4. 2/5
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 4/5 হলে, cosθ = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
sinθ = 4/5

∴ cosθ = √(1 - sin2θ) 
= √{1 - (4/5)2
= √{1 - (16/25)} 
= √{(25 - 16)/25} 
=√(9/25) 
= 3/5
৫,১৯২.
একটি চাকার পরিধি ৩ মিটার। ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ৫০০ বার
  2. ৫০০০ বার
  3. ৪৫০ বার
  4. ৪৫০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৩ মিটার। ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
১৫ কিলোমিটার = ১৫০০০ মিটার

৩ মিটার গেলে ঘুরে = ১ বার
∴ ১ মিটার গেলে ঘুরে = ১/৩ বার
∴ ১৫০০০ মিটার গেলে ঘুরে = (১ × ১৫০০০)/৩ বার
= ৫০০০ বার
৫,১৯৩.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত হবে-
  1. 2 : 1
  2. 4 : 1
  3. 1 : √3
  4. √2 : 1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গের পরিসীমার সমান হলে প্রথম ও দ্বিতীয় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত হবে-

সমাধান:
ধরি,
২য় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a
∴ ২য় বর্গক্ষেত্রের পরিসীমা = 4a

তাহলে,
১ম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য = 4a

∴ ১ম ও ২য় বর্গক্ষেত্রের দৈর্ঘ্যের অনুপাত = 4a : a
= 4 : 1
৫,১৯৪.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থ্যক ৬° হলে, ছোট কোণের মান কত?
  1. ৪৫°
  2. ৪২°
  3. ৪৪°
  4. ৪৮°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থ্যক ৬° হলে, ছোট কোণের মান কত?

সমাধান: 
সূক্ষ্মকোণদ্বয়ের  সমষ্টি = ৯০°
সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য = ৬°

∴ ছোট কোণ = (৯০° - ৬°)/২
= ৪২°
৫,১৯৫.
একটি বাড়ি 80 ফুট উচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে 18 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়িটির ছাদ ছুয়ে আছে। মইটি কতফুট লম্বা?
  1. ক) 41 ফুট
  2. খ) 81 ফুট
  3. গ) 42 ফুট
  4. ঘ) 82 ফুট
ব্যাখ্যা

AB = √(802 + 182) = 82

৫,১৯৬.
দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলে –
  1. সূক্ষ্মকোণ
  2. সমকোণ
  3. পূরক কোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা

প্রশ্ন: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলে –

সমাধান: 

 

দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়। চিত্রে চিহ্নিত ∠AOC প্রবৃদ্ধ কোণ।

৫,১৯৭.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ১৬ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ৩২ সে.মি.
  2. ৪৮ সে.মি.
  3. ৫৪ সে.মি.
  4. ৬৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ১৬ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল
= (১/২) × ৮ × ১৬
= ৬৪ বর্গ সে.মি.

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৬৪ বর্গ সে.মি.
⇒ (বাহুর দৈর্ঘ্য) = ৬৪
⇒ বাহুর দৈর্ঘ্য = √৬৪
∴ বাহুর দৈর্ঘ্য = ৮ সে.মি.

∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = ৪ × বাহুর দৈর্ঘ্য
= ৪ × ৮
= ৩২ সে.মি.
৫,১৯৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে ৭ মি. ও ৫ মি. এবং ক্ষেত্রফল ৪২ বর্গ মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ৭ মিটার
  2. ৯ মিটার
  3. ১৪ মিটার
  4. ৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি যথাক্রমে ৭ মি. ও ৫ মি. এবং ক্ষেত্রফল ৪২ বর্গ মি. হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × h × (a + b)
⇒ ৪২ = (১/২) × h × (৭ + ৫)
⇒ ৪২ = (১/২) × h × ১২
⇒ ৪২ = ৬h
∴ h = ৭ মিটার
৫,১৯৯.
ABC একটি সমবাহু ত্রিভুজ এবং AD, BC এর উপর লম্ব। এক্ষেত্রে, 4AD² = ?
  1. ক) 2AB²
  2. খ) 3AB²
  3. গ) 4AB²
  4. ঘ) 5AB²
ব্যাখ্যা

ABC একটি সমবাহু ত্রিভুজ এবং AD, BC এর উপর লম্ব
AD² = AB² – BD²
4AD² = 4AB² – (2BD)²
= 4AB²-BC² [BC = 2BD]
= 4AB²-AB²
= 3AB²
৫,২০০.
একটি বৃত্তের ক্ষেত্রফল যদি 24.64বর্গ মি. হয়,পরিধি কত?
  1. ক) 17.60 মি.
  2. খ) 28.32 মি.
  3. গ) 30.00 মি.
  4. ঘ) 33.34 মি.
ব্যাখ্যা

প্রশ্নমতে,
πr² = 24.64
বা, r = 2.80 m
∴ পরিধি = 2πr = 2π×2.80 = 17.60মি.