বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৪৭ / ১০৭ · ৪,৬০১৪,৭০০ / ১০,৭৫২

৪,৬০১.
একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে, কোণটির মান কত হবে?
  1. ৪৭ ডিগ্রি
  2. ৫৩ ডিগ্রি
  3. ৬৭ ডিগ্রি
  4. ৫৭ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে, কোণটির মান কত হবে? 

সমাধান: 
মনে করি,
একটি কোণ = ক ডিগ্রি
∴  কোণটির পূরক কোণ হবে = (৯০ - ক) ডিগ্রি  

শর্তমতে, 
ক - (৯০ - ক) = ২৪ 
বা, ক - ৯০ + ক = ২৪ 
বা, ২ক = ২৪ + ৯০ 
বা, ২ক = ১১৪ 
বা, ক = ১১৪/২ 
∴ ক = ৫৭ 

∴ কোণটির মান = ৫৭ ডিগ্রি।
৪,৬০২.
যদি tan A = 1/√3 হয়, তবে (cosec2 A - sec2 A)/(cosec2 A + sec2 A) এর মান কত?
  1. 1/2
  2. 2/3
  3. 3/4
  4. 3/2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি tan A = 1/√3 হয়, তবে (cosec2 A - sec2 A)/(cosec2 A + sec2 A) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
tan A = 1/√3 
বা, 1/cot A = 1/√3 
∴ cot A = √3 

প্রদত্ত রাশি = (cosec2 A - sec2 A)/(cosec2 A + sec2 A)
= (1 + cot2 A - 1 - tan2 A)/(1 + cot2 A + 1 + tan2 A) 
= {1 + (√3)2 - 1 - (1/√3)2}/{1 + (√3)2 + 1 + (1/√3)2
= {1 + 3 - 1 - (1/3)}/{1 + 3 + 1 + (1/3)} 
= {3 - (1/3)}/{5 + (1/3)} 
= {(9 - 1)/3}/(15 + 1)/3}
= (8/3)/(16/3) 
= (8/3) × (3/16)
= 1/2

৪,৬০৩.
একটি ট্রপিজিয়ামের উচ্চতা 6 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 10 সে.মি. ও 4 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 42
  2. 36
  3. 28
  4. 84
ব্যাখ্যা

প্রশ্নঃ একটি ট্রপিজিয়ামের উচ্চতা 6 সে.মি. এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 10 সে.মি. ও 4 সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
আমরা জানি,
ট্রপিজিয়ামের ক্ষেত্রফল = 1/2 × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
= 1/2 × (10 + 4) × 6
= 1/2 × 14 × 6
= 7 × 6
= 42

∴ ক্ষেত্রফল = 42 বর্গ সেমি

৪,৬০৪.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ তিনটির সমষ্টি -
  1. ক) এক সমকোণ
  2. খ) দুই সমকোণ
  3. গ) তিন সমকোণ
  4. ঘ) চার সমকোণ
ব্যাখ্যা
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ তিনটির সমষ্টি ৩৬০° বা চার সমকোণ।

ABC ত্রিভুজে,
x + y + z = a + b + a + c + b + c
= 2 (a  + b + c)
= 2 × 180
= 360°
= চার সমকোণ
৪,৬০৫.
একটি ষড়ভুজের কোণের সমষ্টি -
  1. ক) চার সমকোণ
  2. খ) ছয় সমকোণ
  3. গ) আট সমকোণ
  4. ঘ) নয় সমকোণ
ব্যাখ্যা

বহুভুজের কোণের সমষ্টি = (n - ২)১৮০°
= (৬ - ২)১৮০°
= ৪×১৮০°
= ৮×৯০°

৪,৬০৬.
ABCD রম্বসের ∠B = 75° হলে, ∠C = কত?
  1. 60°
  2. 90°
  3. 105°
  4. 100°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD রম্বসের ∠B = 75° হলে, ∠C = কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের সন্নিহিত বাহুর সমষ্টি দুই সমকোণ বা 180⁰

∴ ∠B + ∠C = 180°
⇒ 75° + ∠C =180°
⇒ ∠C = 180° - 75°
∴ ∠C = 105°
৪,৬০৭.
যদি θ সূক্ষকোণ হয় এবং 7sin2θ + 3cos2θ = 4 হয়, তাহলে tanθ এর মান কত?
  1. 1/2
  2. 1/√3
  3. √2
  4. √3/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ সূক্ষকোণ হয় এবং 7sin2θ + 3cos2θ = 4 হয়, তাহলে tanθ এর মান কত?

সমাধান: 
7sin2θ + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1 - sin2θ) = 4
⇒ 7sin2θ + 3 - 3sin2θ = 4
⇒ 4sin2θ = 1
⇒ sin2θ = 1/4
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30º
⇒ θ = 30º

∴ tanθ = tan30º = 1/√3
৪,৬০৮.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 'a' হয় তবে ক্ষেত্রফল হবে -
  1. ক) √3a2/4 
  2. খ) √(3/2a2)
  3. গ) √(3/4a2)
  4. ঘ) √(1/2a)2
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
৪,৬০৯.
ABCD সামান্তরিকের ∠B = 60° হলে, ∠A + ∠C= কত? 
  1. ক) 200°
  2. খ) 180°
  3. গ) 240°
  4. ঘ) 220°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠B = 60° হলে, ∠A + ∠C= কত? 

সমাধান: 

∠A = 180° - 60°
= 120°
∴  ∠C = 120° 

∠A + ∠C = 120° + 120° = 240° 
৪,৬১০.
195° কোণকে কী কোণ বলে?
  1. ক) সূক্ষকোণ
  2. খ) পূরক কোণ
  3. গ) প্রবৃদ্ধকোণ
  4. ঘ) সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: 195° কোণকে কী কোণ বলে?

সমাধান: 
দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অর্থাৎ, 180° < x < 360°
৪,৬১১.
একটি কোণের মান তার পূরক কোণ অপেক্ষা ১৬° বেশি। কোণটির মান কত?
  1. ৯৩°
  2. ৮১°
  3. ৫৩°
  4. ৩৭°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণ অপেক্ষা ১৬° বেশি। কোণটির মান কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
ধরি, কোণটির মান = ক

প্রশ্নমতে,
ক + ক - ১৬° = ৯০°
⇒ ২ক = ১০৬°
∴ ক = ৫৩°
৪,৬১২.
১৮° কোণের বিপ্রতীপ কোণের মান কত?
  1. ১৮°
  2. ৭২°
  3. ১০২°
  4. ১৬২°
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮° কোণের বিপ্রতীপ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়।

তাই ১৮° কোণের বিপ্রতীপ কোণের মানও হবে ১৮° অর্থাৎ সমান। 
৪,৬১৩.
একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক হলে, বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ১ : ২
  2. ১ : ৩
  3. ২ : ৩
  4. ১ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক হলে, বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের একবাহু = a
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2

একটি বর্গক্ষেত্রের একবাহু অপরটির একবাহুর দ্বিগুণ।
∴ অপর বর্গক্ষেত্রের একবাহু = 2a
∴ অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (2a)2 = 4a2

বর্গক্ষেত্র দুটির ক্ষেত্রফলের অনুপাত অনুপাত = 1 : 4
৪,৬১৪.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪০ মিটার ও ২০ মিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ৬৪ মিটার
  2. ৯০ মিটার
  3. ৮০ মিটার
  4. ৪৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৪০ মিটার ও ২০ মিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল= (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৪০ × ২০ বর্গ মিটার
= ৪০০ বর্গ মিটার

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
= ৪০০
∴ ক = ২০

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = (২০ × ৪) মিটার
= ৮০ মিটার
৪,৬১৫.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? 
  1. ক) ৩২ মিটার
  2. খ) ৩৮ মিটার
  3. গ) ৪০ মিটার
  4. ঘ) ৩৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৮ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি, 
প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = (x + ৮) মিটার

শর্তমতে, 
২(x + ৮ + x) = ১৩৬
বা, ২x + ৮ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ৮ 
বা, ২x = ৬০ 
বা, x = ৬০/২ 
∴ x = ৩০ 
অর্থাৎ প্রস্থ = ৩০ মিটার 
এবং দৈর্ঘ্য = (৩০ + ৮) মিটার = ৩৮ মিটার।

∴ ক্ষেত্রটির দৈর্ঘ্য = ৩৮ মিটার।
৪,৬১৬.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে 17 সে.মি. এবং 15 সে.মি হলে ভূমির পরিমাণ কত?
  1. 4 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 13 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ ও লম্ব যথাক্রমে 17 সে.মি. এবং 15 সে.মি হলে ভূমির পরিমাণ কত?

সমাধান:

পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা জানি,
অতিভূজ2 = ভূমি2 + লম্ব2
∴ 172 = ভূমি2 + 152
⇒ ভূমি2 = 289 - 225
⇒ ভূমি = √64
∴ ভূমি = 8 সে.মি.
৪,৬১৭.
60° কোণের সম্পূরক কোণের অর্ধেক নিচের কোনটি?
  1. ক) 30°
  2. খ) 40°
  3. গ) 50°
  4. ঘ) 60°
ব্যাখ্যা

আমরা জানি, সম্পূরক কোণের পরিমাণ = 180°
সুতরাং 60° কোণের সম্পূরক কোণের অর্ধেক = 1/2 (180°-60°) = 1/2 × 120° = 60°

৪,৬১৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সে.মি.। এর ক্ষেত্রফল 1200 বর্গ সে.মি. হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 35 সে.মি.
  2. খ) 50 সে.মি.
  3. গ) 45 সে.মি.
  4. ঘ) 20 সে.মি.
ব্যাখ্যা

ধরি, সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার
ত্রিভুজের ক্ষেত্রফল =(b/4)√(4a2 - b2)
প্রশ্নমতে,
বা, (b/4)√(4a2 - b2) = 1200
বা, 15 √(4a2 - 3600) = 1200
বা, √(4a2 - 3600) = 80
বা, 4a2 = 10,000
বা, a = 50 

৪,৬১৯.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫° হলে, কোণদ্বয়ের মধ্যে বড় কোণটির মান কত? 
  1. ৫০.৫°
  2. ৫১.৫°
  3. ৪৭.৫°
  4. ৫৪.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৫° হলে, কোণদ্বয়ের মধ্যে বড় কোণটির মান কত? 

সমাধান:
যেহেতু ত্রিভুজটি সমকোণী। অপর দুটি কোণের সমষ্টি ৯০°

অপর দুটি কোণের ক্ষুদ্রতম কোণ ক
বৃহত্তম কোণ ক + ৫ 

ক + ক + ৫ = ৯০
⇒ ২ক = ৮৫
ক = ৪২.৫°

∴ বৃহত্তম কোণটির মান = ৪২.৫ + ৫
= ৪৭.৫°
৪,৬২০.
tanθ = - (5/12), (π/2) <& theta; <π হলে cosecθ এর মান - 
  1. -(5/13)
  2. - (13/5)
  3. 5/13
  4. 13/5
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = - (5/12), (π/2) < θ <π হলে cosecθ এর মান -

(π/2) < θ <π এ tanθ ঋণাত্মক 

tanθ = - 5/12 = লম্ব/ভূমি 

অতিভুজ = √{লম্ব2 + ভূমি2}
= √{(5)2 + (- 12)2}
= √(25 + 144)
= √169
= 13

cosecθ = অতিভুজ/লম্ব = 13/5

এখানে 
tanθ = - (5/12) এ লম্ব = - 5 ধরলে cosecθ =13/(- 5) = - 13/5  আসে 
(π/2) < θ <π এ অর্থাৎ ২য় চতুর্ভাগে cosecθ ধনাত্মক। 
তাই cosecθ = 13/5 গ্রহণযোগ্য। 
৪,৬২১.
এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী বলা হয়?
  1. সমকোণ
  2. স্থুলকোণ
  3. সূক্ষ্মকোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী বলা হয়?

সমাধান:
স্থুলকোণ: এক সমকোণ (90°) থেকে বড় কিন্তু দুই সমকোণ (180°) থেকে ছোট কোণকে স্থুলকোণ বলা হয়।
সমকোণ: যে কোণের পরিমাণ 90, তাকে সমকোণ বলে।
সূক্ষ্মকোণ: যে কোণের পরিমাণ 90 থেকে ছোট , তাকে সূক্ষ্মকোণ বলে।
প্রবৃদ্ধ কোণ: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে ।
৪,৬২২.
যদি secA = 17/8 হয়, তবে sinA এর মান কত?
  1. 15/17
  2. 8/17
  3. 17/15
  4. 15/8
ব্যাখ্যা

প্রশ্ন: যদি secA = 17/8 হয়, তবে sinA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, secA = 17/8

আমরা জানি, secA = অতিভুজ/ভূমি
অতএব, অতিভুজ = 17 এবং ভূমি = 8

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
লম্ব2 + ভূমি2 = অতিভুজ2
বা, লম্ব2 + 82 = 172
বা, লম্ব2 + 64 = 289
বা, লম্ব2 = 289 - 64
বা, লম্ব2 = 225
∴ লম্ব = √225 = 15

এখন, sinA = লম্ব/অতিভুজ
∴ sinA = 15/17

৪,৬২৩.
একটি চাকা ৮৮ কি.মি. পথ অতিক্রম করতে ১০০০ বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ১২ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৬ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা

এখানে,
৮৮ = ৮৮ ×১০০০ মি.
আমরা জানি,
অতিক্রান্ত দূরত্ব = পরিধি × ঘূর্ণন সংখ্যা
বা, ৮৮ × ১০০০ = 2πr × ১০০০
বা, 2πr = ৮৮
বা, r = ৮৮/2π
বা, r = ৪৪/π
বা, r = ৪৪/(২২/৭)
বা, r = ৪৪ × (৭/২২)
বা, r = ১৪ মিটার।

৪,৬২৪.
10 সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাস ৪ সে.মি. বেলনের আয়তন কত?
  1. ক) 640π ঘন সে. মি.
  2. খ) 320π ঘন সে. মি.
  3. গ) 160π ঘন সে. মি.
  4. ঘ) 80π ঘন সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 10 সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাস ৪ সে.মি. বেলনের আয়তন কত?

সমাধান:
বেলনের উচ্চতা  h = 10 মিটার
বেলনের ভূমির ব্যাস ৪ সে.মি
বেলনের ভূমির ব্যাসার্ধ r = 4 সে.মি

বেলনের আয়তন = πr2h
= π × 42 × 10
= 160π ঘন সে. মি.
৪,৬২৫.
tanθ + sinθ = a এবং tanθ - sinθ = b হলে, (a2 - b2) এর মান নির্ণয় করুন।
  1. 0
  2. 4√(ab)
  3. a/b
  4. (√ab)/2
ব্যাখ্যা

প্রশ্ন: tanθ + sinθ = a এবং tanθ - sinθ = b হলে, (a2 - b2) এর মান নির্ণয় করুন।

সমাধান: 
প্রদত্ত রাশি, a2- b2
= (tanθ + sinθ)2 - (tanθ - sinθ)2
= 4tanθ . sinθ                  [∵ (a + b)2 - (a - b)2 = 4ab]
= 4√(tan2θ . sin2θ)
= 4√[tan2θ(1 - cos2θ)]
= 4√[tan2θ - (tan2θ . cos2θ)]
= 4√(tan2θ - sin2θ)          [∵ tanθ = sinθ/cosθ]
= 4 √[(tanθ + sinθ)(tanθ - sinθ)]
= 4√(ab)  

৪,৬২৬.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামান্তরিকটির ক্ষেত্রফল ৭২ বর্গ সে.মি. হলে, এর ভূমি কত?
  1. ৬ সে.মি.
  2. ৮ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ১২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। সামান্তরিকটির ক্ষেত্রফল ৭২ বর্গ সে.মি. হলে, এর ভূমি কত?

সমাধান:
মনে করি,
সামান্তরিকের উচ্চতা = ক
∴ ভূমি = 2ক

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

শর্তমতে,
ক × ২ক = ৭২
বা, ২ক = ৭২
বা, ক = ৩৬
∴ ক = ৬

∴ ভূমি = ২ × ৬ = ১২ সে.মি.
৪,৬২৭.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত মিটার?
  1. ক) ৮ মিটার
  2. খ) ২৪ মিটার
  3. গ) ৬৪ মিটার
  4. ঘ) ৯৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত মিটার?

সমাধান:
প্রতি বর্গমিটার ৯.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়।
ঘরটির ক্ষেত্রফল = ১৮২৪/৯.৫০ বর্গমি.
= ১৯২ বর্গমিটার

ধরি, ঘরের প্রস্থ ক মিটার 
দৈর্ঘ্য = ৩ক মিটার

৩ক × ক = ১৯২
⇒ ৩ক = ১৯২
⇒ ক = ৬৪
∴ ক = ৮ 

প্রস্থ ৮ মিটার
দৈর্ঘ্য = (৩ × ৮) মিটার
= ২৪ মিটার

∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৮ + ২৪) মিটার
= ২ × ৩২ মিটার
= ৬৪ মিটার
৪,৬২৮.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৫০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?
  1. ক) ৫০%
  2. খ) ১০০%
  3. গ) ১২০%
  4. ঘ) ১২৫%
ব্যাখ্যা

ধরি,
বাহুর দৈর্ঘ্য = a
∴ ক্ষেত্রফল = a2
বাহুর নতুন দৈর্ঘ্য = a + a এর ৫০%
= a + a × ৫০/১০০
= a + a/2
= ৩a/২

∴ নতুন ক্ষেত্রফল = (৯/৪)a2
ক্ষেত্রফল বৃদ্ধি = (৯/৪)a2 - a2 = ৫a2/৪
∴ ক্ষেত্রফল বৃদ্ধি হার = {(৫a2/৪)/a2} × ১০০
= (৫/৪) × ১০০
= ১২৫%

৪,৬২৯.
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
  1. ২.৫ মিটার
  2. ১.৫ মিটার
  3. ৩.৫ মিটার
  4. ৩.০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?

সমাধান: 
ধরি,
চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার
∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
= ২.৫৬ × ১.২৫ × ক
= ৩.২ক ঘনমিটার

আমরা জানি,
১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ৮০০০ লিটার = ৮০০০/১০০০ = ৮ ঘনমিটার

প্রশ্নমতে,
৩.২ক = ৮
বা, ক = ৮/৩.২
∴ ক = ২.৫ মিটার

৪,৬৩০.
যদি θ = 45° হয় তবে, tanθ√(1 - sin2θ) = ?
  1. 0
  2. 1/√2
  3. 1/2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি θ = 45° হয় তবে, tanθ√(1 - sin2θ) = ?

সমাধান:
দেওয়া আছে,
θ = 45°

প্রদত্ত রাশি = tanθ√(1 - sin2θ)
= tanθ√(cos2θ)
= tanθ × cosθ
= tan45° × cos45°
= 1 × (1/√2)
= 1/√2
৪,৬৩১.
কোনো স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার পিছিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 45° থেকে 60° হয়। মিনারের উচ্চতা কত?
  1. ক) 60√3/(√3 - 1) মিটার
  2. খ) 60√3/(√2- 1) মিটার
  3. গ) 60√3/√3 মিটার
  4. ঘ) ক ও গ উভয়
ব্যাখ্যা


ΔABD এর ∠ADB = 45°
∴ tan45°=AB/BD
⇒ 1 = h/(60 + x)
⇒ h = 60 + x ...........(1)
ΔABC এর ∠ACB =  60°
∴ tan60°=AB/BC = h/x
⇒√3 = h/x
∴ x = h/√3
x এর মান (১) নং এ বসিয়ে পাই,
h = 60√3/(√3 - 1) মিটার

৪,৬৩২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত? 
  1. ক) 40 মি.
  2. খ) 70 মি.
  3. গ) 60 মি.
  4. ঘ) 50 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত? 

সমাধান
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ = x মি.
তাহলে, দৈর্ঘ্য = 3x/2 মি. 

শর্তমতে,
(3x/2) × x = 294
বা, 3x2 = 588
বা, x2 = 196
বা, (x)2 = (14)2 
∴ x = 14 মি. 
এবং দৈর্ঘ্য = (3 × 14)/2 মি.
= 21 মি.

∴ আয়তাকার ঘরের পরিসীমা = 2 × (21 + 14) মি.
= 70 মি. 
৪,৬৩৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 968 বর্গমিটার হলে, এর প্রস্থ কত? 
  1. 18 মিটার
  2. 22 মিটার
  3. 26 মিটার
  4. 34 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 968 বর্গমিটার হলে, এর প্রস্থ কত? 

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = a মিটার 
দৈর্ঘ্য = 2a মিটার।
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 2a × a = 2a2

শর্তমতে,
2a2 = 968
বা, a2 = 484
বা, a = 22
 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = 22 মিটার
৪,৬৩৪.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
  1. ক) ২২ : ৭
  2. খ) ২৪ : ৭
  3. গ) ২১ : ৭
  4. ঘ) ৭ : ২১
ব্যাখ্যা
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r
∴ ব্যাস : পরিধি = 2r : 2πr = 2r/2πr = 1/π = 1/(22/7) = 7/22।
[বি:দ্র: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22/7]
৪,৬৩৫.
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 3 : 3 : 5 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
  1. 90°
  2. 100°
  3. 130°
  4. 150°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 3 : 3 : 5 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
ধরি,
কোণগুলো যথাক্রমে a, 3a, 3a, 5a

আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = 360°
বা, a + 3a + 3a + 5a = 360°
বা, 12a = 360°
বা, a = 360°/12
∴ a = 30°

∴ বৃহত্তম কোণের পরিমাণ = 5 × 30° = 150°
৪,৬৩৬.
৩৫° কোণের পূরক কোণ কোনটি?
  1. ক) ১২৫°
  2. খ) ৫৫°
  3. গ) ৪৫°
  4. ঘ) ১৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫° কোণের পূরক কোণ কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে, তাদের পূরক কোণ বলে। 
∴ পূরক কোণ = (৯০ - ৩৫)° 
= ৫৫° 
৪,৬৩৭.
একটি ঘনকের আয়তন ৮০০০ ঘন সে.মি. হলে, ঘনকের ধারের দৈর্ঘ্য কত?
  1. ৮০ সে.মি.
  2. ৪০ সে.মি.
  3. ১৬ সে.মি.
  4. ২০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ৮০০০ ঘন সে.মি. হলে, ঘনকের ধারের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন ক ঘনএকক

প্রশ্নমতে,
 = ৮০০০
∴ ক = ২০

∴ ঘনকটির ধারের দৈর্ঘ্য = ২০ সে.মি.
৪,৬৩৮.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল
  1. ক) ৯০
  2. খ) ১৮০
  3. গ) ৩৬০
  4. ঘ) ২৭০
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল- 
 
সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
৪,৬৩৯.
একটি চাকার ব্যাস 70 সে. মি. চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে? 
  1. ক) 229. 912 সে. মি.
  2. খ) 219. 912 সে. মি.
  3. গ) 239. 912 সে. মি.
  4. ঘ) 249. 912 সে. মি.
ব্যাখ্যা
চাকার ব্যাস, 2r = 70 সে. মি. 

একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
চাকার পরিধি = 2πr
          = 2r.π
         = 70 × 3.1416 সে. মি.
          = 219. 912 সে. মি.
৪,৬৪০.
কোন বৃত্তের পরিধি 23 সে.মি. হলে ব্যাসার্ধ কত সে.মি.?
  1. ক) 2.33
  2. খ) 3.66
  3. গ) 7.32
  4. ঘ) 11.50
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের পরিধি 23 সে.মি. হলে ব্যাসার্ধ কত সে.মি.?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r হলে

আমরা জানি,
বৃত্তের পরিধি 2πr = 23
r = 23/2π
∴ r = 3.660
৪,৬৪১.
ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?
  1. ক) 4 সে.মি.
  2. খ) 8 সে.মি.
  3. গ) 10 সে.মি.
  4. ঘ) 6 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?

সমাধান:

ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.
∴ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডক ভূমিকেও সমদ্বিখন্ডিত করে এবং ভূমির উপর লম্ব হয়।
∴ BE = CE এবং AE ⊥ BC
ΔAEB হতে পাই,
AB2 = AE2 + BE2
বা, BE2 = AB2 - AE2
বা, BE2 = 52 - 32
বা, BE = √16
∴ BE = 4

অতএব BC = 2BE = 2 × 4 = 8 সে.মি.
৪,৬৪২.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অপর বাহুদ্বয়ের একটি অপরটির ¾ অংশ হলে, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর অনুপাত কত?
  1. ক) 3 : 4
  2. খ) 1 : 2
  3. গ) 3 : 5
  4. ঘ) 2 : 3
ব্যাখ্যা

ধরি,
ভূমির দৈর্ঘ্য 4x মিটার
∴ লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = 3x মিটার
এখন, লম্ব2 + ভূমি= অতিভুজ2
⇒ (3x)2 + (4x)2 = (25)2
⇒ 9x2 + 16x2 = 625
⇒ 25x2 = 625
⇒ x2 = 25
⇒ x = 5
ভূমির দৈর্ঘ্য (4×5) = 20 মিটার
লম্বের দৈর্ঘ্য (4x × 3/4) = (3 × 5) = 15 মিটার
∴ অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যর অনুপাত = 15 : 20 = 3 : 4

৪,৬৪৩.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি. , ২০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল-
  1. ১৪০ বর্গসে.মি.
  2. ১৫৫ বর্গসে.মি.
  3. ১৬০ বর্গসে.মি.
  4. ১৭০ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি. , ২০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল-

সমাধান:
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ সে.মি. , ২০ সে.মি. এবং এদের মধ্যবর্তী দূরত্ব ১০ সে.মি. 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
= (১/২) × (১২ + ২০) × ১০
= (১/২) × ৩২ × ১০
= ১৬০ বর্গসে.মি.
৪,৬৪৪.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের কতগুণ? 
  1. ক) √২/২
  2. খ) √২
  3. গ) ২√২
  4. ঘ) ২
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের একবাহু= a
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

পরিসীমা/কর্ণ = 4a/√2a
                      = 4/√2
                       = 2√2
বর্গক্ষেত্রের পরিসীমা = 2√2×বর্গক্ষেত্রের কর্ণ
৪,৬৪৫.
একটি চাকার পরিধি ৮ মিটার। ১.৬ কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ১০০ বার
  2. খ) ২০০ বার
  3. গ) ৩০০ বার
  4. ঘ) ৪০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৮ মিটার। ১.৬ কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
চাকার পরিধি ৮ মিটার । 
ফলে চাকাটি একবার ঘুরলে ৮ মিটার যায়।

∴ ১.৬ কিমি বা ১৬০০ মিটার যেতে চাকাটি ঘুরবে = ১৬০০/ ৮ = ২০০ বার
৪,৬৪৬.
২৬° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?
  1. ৪৮°
  2. ৫৬°
  3. ৭০°
  4. ৭৭°
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬° কোণের সম্পূরক কোণের অর্ধেক কত?

সমাধান:
২৬° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ২৬°
= ১৫৪°

∴ ১৫৪° কোণের অর্ধেক = ১৫৪°/২
= ৭৭°
৪,৬৪৭.
৬ সে.মি. ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. ক) ৬π ঘন সে.মি.
  2. খ) ৪π ঘন সে.মি.
  3. গ) ৩৬π ঘন সে.মি.
  4. ঘ) ৯π ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ সে.মি. ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে,
গোলকের ব্যাস = ৬ সে.মি.
গোলকের ব্যাসার্ধ = ৩ সে.মি.
গোলকের আয়তন = (৪/৩) π ৩ ঘন সে.মি.
= (৪/৩) π ২৭ ঘন সে.মি. 
 = ৪π × ৯ ঘন সে.মি. 
= ৩৬π ঘন সে.মি.
৪,৬৪৮.
একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গের ক্ষেত্রফল কত?
  1. ক) (s/4)2 বর্গমিটার
  2. খ) (s/2)2 বর্গমিটার
  3. গ) (s/2)4 বর্গমিটার
  4. ঘ) (3s/2)2 বর্গমিটার
ব্যাখ্যা

বর্গের পরিসীমা 4x = 2s
⇒ x = s/2
বর্গের ক্ষেত্রফল = x2 = (s/2)2

৪,৬৪৯.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের প্রস্থ a হয়, তবে কর্ণের দৈর্ঘ্য কত?
  1. a√3
  2. 5a
  3. √(5a)
  4. a√5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের প্রস্থ a হয়, তবে কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
প্রস্থ = a
∴ দৈর্ঘ্য = 2a

∴ কর্ণ = √{a2 + (2a)2}
= √{a2 + 4a2}
= √5a2
= a√5
৪,৬৫০.
কোন বৃত্তের পরিধি 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) 3 গুণ
  2. খ) 2 গুণ
  3. গ) 6 গুণ
  4. ঘ) 9 গুণ
ব্যাখ্যা

ধরি, ব্যাসার্ধ r,
∴ পরিধি = 2πr,
ক্ষেত্রফল = πr2,

পরিধির তিনগুণ = 6πr = 2.π(3r)
∴ ব্যাসার্ধ = 3r
∴ নতুন ক্ষেত্রফল = π(3r)2 = 9πr2
∴ 9 গুণ বৃদ্ধি পায়।

৪,৬৫১.
cot90°. tan0° . sec30° . cosec60° = কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 1/2
  4. ঘ) 2/√3
ব্যাখ্যা

cot90°. tan0° . sec30° . cosec60° = 0 . 0 . 2/√3 . 2/√3 = 0

৪,৬৫২.
দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে?
  1. ভিন্ন পরিধি বিশিষ্ট
  2. অসমান
  3. সমান
  4. সমকেন্দ্রিক
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি কেমন হবে?

সমাধান:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- দুইটি বৃত্তের বৃহত্তম জ্যা সমান হলে বৃত্ত দুইটি সমান হবে।
৪,৬৫৩.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? 
  1. ৪৫°
  2. ৬০°
  3. ৯০°
  4. ৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

সমাধান: 
আমরা জানি,
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান বা ১৮০° হলে, একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলে।

ধরি,
কোণটির মান = x°
তাহলে, কোণটির সম্পূরক কোণ = ১৮০° - x°

প্রশ্নমতে,
x° = (১৮০° - x°)/২
বা, ২x° = ১৮০° - x°
বা, ২x° + x° = ১৮০°
বা, ৩x° = ১৮০°
বা, x° = ১৮০°/৩
∴ x° = ৬০°

∴ কোণটির মান ৬০° ।
৪,৬৫৪.
একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩ সে.মি. এবং ১৯ সে.মি. হলে, সামন্তরিকের পরিসীমা কত?
  1. ৫২ সে.মি.
  2. ৬৪ সে.মি.
  3. ৭২ সে.মি.
  4. ৭৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১৩ সে.মি. এবং ১৯ সে.মি. হলে, সামন্তরিকের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের পরিসীমা = ২ × সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি
= ২ × ( ১৩ + ১৯)
= ৬৪ সে.মি.
৪,৬৫৫.
sin(nπ/6) অনুক্রমটির পঞ্চম পদ কোনটি?
  1. √3/2
  2. 1
  3. 0
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: sin(nπ/6) অনুক্রমটির পঞ্চম পদ কোনটি? 

সমাধান: 
sin(nπ/6) অনুক্রমটির পঞ্চম পদ = sin(5π/6)  [এখানে n = 5]

এখন, 
sin (5π/6)
= sin {(5 × 180°)/6}
= sin 150°
= sin (180° - 30°)
= sin30°
= 1/2
∴ sin (5π/6) = 1/2
৪,৬৫৬.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২২° বেশি হলে, কোণটির মান কত হবে?
  1. ৫৬° সে.মি.
  2. ৫২° সে.মি.
  3. ৬২° সে.মি.
  4. ৭৭° সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২২° বেশি হলে, কোণটির মান কত হবে?
সমাধান:
ধরি,
কোণটির মান = ক
∴ ক এর পূরক কোণ = ৯০° - ক

শর্তমতে,
ক - ২২° = ৯০° - ক
⇒ ক + ক = ৯০° + ২২°
⇒ ২ক = ১১২°
⇒ ক = ১১২°/২

সুতরাং, কোণটি = ৫৬°
৪,৬৫৭.
প্রদত্ত চিত্র অনুসারে, x + y = কত?
  1. 160°
  2. 100°
  3. 125°
  4. 85°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে, x + y = কত?


সমাধান:
y + 55° + x = 180°
⇒ x + y = 180° - 55°
∴ x + y = 125°
৪,৬৫৮.
cosθ = 1/2 হলে cotθ এর মান কত?
  1. 1/2
  2. 1
  3. √3
  4. 1/√3
ব্যাখ্যা
প্রশ্ন: cosθ = 1/2 হলে cotθ এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
cosθ = 1/2 
বা, cosθ = cos60° 
∴ θ = 60° 

এখন, 
cotθ 
= cot60° 
= 1/√3
৪,৬৫৯.
৪৯ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ১৩১ ডিগ্রি
  2. ৪৯ ডিগ্রি
  3. ৩১ ডিগ্রি
  4. ৯০ ডিগ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৯ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
অর্থাৎ 
৪৯ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ = ৪৯ ডিগ্রি। 

৪,৬৬০.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি এবং আয়তন 180 ঘন সে.মি। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 
  1. 7 সে.মি.
  2. 5 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 3 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 120 বর্গ সে.মি এবং আয়তন 180 ঘন সে.মি। বেলনের ভূমির ব্যাসার্ধ কত?

সমাধান:
ধরি,
বেলনের ব্যাসার্ধ = r
এবং উচ্চতা = h

দেওয়া আছে,
বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 120 ..........(1)
আয়তন = πr2h = 180 ..........(2)

(2) ÷ (1) করলে পাই,
πr2h/2πrh = 180/120
⇒ r/2 = 3/2
⇒ r = 3

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি.

৪,৬৬১.
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?
  1. ক) 3, 5, 9
  2. খ) 3, 4, 5
  3. গ) 3, 5, 6
  4. ঘ) 3, 6, 9
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান।
∴  ৩ + ৪= ৯ + ১৬ = ২৫ = ৫

∴ ৩, ৪, ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
৪,৬৬২.
১৫২° কোণের সম্পূরক কোণের দ্বিগুণ কত?
  1. ৫৬°
  2. ২৮°
  3. ৭৮°
  4. ১৫২°
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫২° কোণের সম্পূরক কোণের দ্বিগুণ কত?

সমাধান:
১৫২° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ১৫২° = ২৮°
২৮° কোণের অর্ধেক = ২৮° × ২ = ৫৬°
৪,৬৬৩.
ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?
  1. ভরকেন্দ্র 
  2. পরিকেন্দ্র
  3. অন্ত:কেন্দ্র
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?

সমাধান:
পরিকেন্দ্র:
- ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।

অন্তঃকেন্দ্র:
- ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।

ভরকেন্দ্র:
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।

৪,৬৬৪.
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত ভাগ কমবে? 
  1. ২০%
  2. ১০%
  3. ৪০%
  4. ৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত ভাগ কমবে? 

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ, r = ১০০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = π r
= π (১০০) 
= π ১০০০০ 

আবার, 
বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে, 
বৃত্তের ব্যাসার্ধ = (১০০ - ২০) = ৮০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = π r
= π (৮০)২ 
= π ৬৪০০ 
∴ ক্ষেত্রফল কমে = π ১০০০০ - π ৬৪০০ 
= π ৩৬০০ 

১০০০০π থেকে ক্ষেত্রফল কমে = ৩৬০০π
∴ ১০০ থেকে ক্ষেত্রফল কমে = (৩৬০০π × ১০০)/১০০০০π
= ৩৬

∴ বৃত্তের ক্ষেত্রফল শতকরা ৩৬ ভাগ কমবে।
৪,৬৬৫.
যে ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩০° ও ৬০° সেটি কোণ ধরনের ত্রিভুজ?
  1. ক) সমকোণী
  2. খ) সূক্ষকোণী
  3. গ) সমদ্বিবাহু
  4. ঘ) সমবাহু
ব্যাখ্যা
ত্রিভুজের অপর কোণটি = ১৮০° - (৩০° + ৬০°) = ৯০°
∴ ত্রিভুজটি সমকোণী।
৪,৬৬৬.
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১ কিলোমিটার ৫০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ২০০
  2. খ) ২৫০
  3. গ) ৩০০
  4. ঘ) ৩৫০
ব্যাখ্যা
গাড়ীর চাকার পরিধি = ৫ মিটার

১ কিলোমিটার ৫০০ মিটার = (১০০০ + ৫০০) মিটার = ১৫০০ মিটার 

 ৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/৫ বার 
১৫০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১৫০০/৫ বার 
                                                      = ৩০০ বার
৪,৬৬৭.
x + y - 1 = 0, x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
  1. ক) সমবাহু
  2. খ) বিষমবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা

x + y - 1 = 0
⇒ y = - x + 1
∴ সমীকরণটির ঢাল = -1

আবার,
 x - y + 1 = 0
⇒ y = x + 1
∴ সমীকরণটির ঢাল = 1

এখন,
ঢালদ্বয়ের গুণফল = -1, তাই সমীকরণদ্বয় পরস্পর লম্ব।
∴ ত্রিভুজটি সমকোণী।

৪,৬৬৮.
একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ১টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? 

সমাধান
- একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম দুইটি বিন্দুতে ছেদ করতে পারে।
কারণ, ত্রিভুজের বাহু অবশ্যই বৃত্তের দুটি বিন্দুতে ছেদ করলে উহা ছেদক হবে।
৪,৬৬৯.
secθ = 3/2 হলে tanθ = কত?
  1. 1/√3
  2. 2/3
  3. 3/√2
  4. √5/2
ব্যাখ্যা
প্রশ্ন: secθ = 3/2 হলে tanθ = কত?

সমাধান:
দেওয়া আছে,
secθ = 3/2
⇒ sec2θ = 9/4
⇒ 1 + tan2θ = 9/4
⇒ tan2θ = (9/4) - 1
⇒ tan2θ = (9 - 4)/4
⇒ tan2θ = 5/4
⇒ tanθ = √5/2
৪,৬৭০.
ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৬৩ বর্গ সে.মি.
  2. ৭৫ বর্গ সে.মি.
  3. ৮০ বর্গ সে.মি.
  4. ১২১ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যথাক্রমে ৮ সে.মি. ও ১০ সে.মি. এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ৭ সে.মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
= (১/২) × (৮ + ১০) × ৭
= (১/২) × ১৮ × ৭
= ৬৩ বর্গ সে.মি.
৪,৬৭১.
চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত?
  1. ক) দুই সমকোণ
  2. খ) তিন সমকোণ
  3. গ) চার সমকোণ
  4. ঘ) ভিন্ন ভিন্ন চতুর্ভুজের ক্ষেত্রে কোণের সমষ্টি ভিন্ন হয়
ব্যাখ্যা
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০° বা চার সমকোণ।
৪,৬৭২.
একটি আয়তক্ষেত্রের কর্ণ ১০ মিটার এবং এক বাহু ৬ মিটার হলে অন্য বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।
  1. ৬ মিটার
  2. ৫ মিটার
  3. ১০ মিটার
  4. ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ ১০ মিটার এবং এক বাহু ৬ মিটার হলে অন্য বাহুর দৈর্ঘ্য নির্ণয় কর।

সমাধান:

ধরি,
ABCD আয়তক্ষেত্রের কর্ণ AC = ১০ মিটার এবং একবাহু AB = ৬ মিটার

আমরা জানি,
কর্ণ দ্বারা বিভক্ত আয়তক্ষেত্রের প্রতিটি ত্রিভুজ এক একটি সমকোণী ত্রিভুজ।

(ভূমি) + (লম্ব) = (অতিভুজ)
⇒ (BC)2 + (AB)2 = (AC)2
⇒ (BC)2 + (৬)2 = (১০)2
⇒ (BC)2 + ৩৬ = ১০০
⇒ (BC)2  = ১০০ - ৩৬
⇒ (BC)2  = ৬৪
⇒ BC  = √৬৪
∴ BC  = ৮

∴ আয়তক্ষেত্রটির অন্য বাহুর দৈর্ঘ্য = ৮ মিটার
৪,৬৭৩.
৩০ মিটার দৈর্ঘ্য এবং ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ১,২০০
  2. ৬০০
  3. ১,০০০
  4. ৮০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ মিটার দৈর্ঘ্য এবং ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
দেয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ৩০ মিটার
বাগানের প্রস্থ = ২০ মিটার।

বাগানের ক্ষেত্রফল =  ৩০ × ২০ মিটার
= ৬০০ বর্গ মিটার

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + ( ২ × ৫) = ৪০ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + ( ২ × ৫) = ৩০ মিটার

রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৩০  ×  ৪০ বর্গমিটার
= ১২০০ বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (১২০০ - ৬০০) বর্গমিটার
৪,৬৭৪.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে ৬ মিঃ, ৪ মিঃ এবং ৫ মিঃ হলে ঐ চৌবাচ্চায় কত লিটার পানি ধরে?
  1. ৯০০০০ লিঃ
  2. ১০০০০০ লিঃ
  3. ১১০০০০ লিঃ
  4. ১২০০০০ লিঃ
ব্যাখ্যা

দৈর্ঘ্য = ৬ মিঃ,
প্রস্থ = ৪ মিঃ,
উচ্চতা = ৫ মিঃ
∴ আয়তন = (৬ × ৪ × ৫) ঘনমিঃ
= ১২০ ঘনমিঃ
১ ঘনমিঃ এলাকায় ১০০০ লিটার পানি ধরে
∴ চৌবাচ্চায় মোট পানির পরিমাণ = ১২০ × ১০০০ লিঃ
= ১২০০০০ লিঃ

৪,৬৭৫.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য কত মিটার?
  1. ৬ মিটার
  2. ৮ মিটার
  3. ১০ মিটার
  4. ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৪৪ মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ২ মিটার বেশি হলে, দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = (x + ২) মিটার

আমরা জানি,
পরিসীমা = ২ (x + x + ২)
= ২ (২x + ২)

প্রশ্নমতে,
২ (২x + ২) = ৪৪
বা, ২x + ২ = ২২
বা, ২x = ২০
∴ x = ১০

∴ দৈর্ঘ্য = (১০ + ২) মিটার = ১২ মিটার
৪,৬৭৬.
একটি কোণ তার সম্পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির সম্পূরক কোণ কত?
  1. 60°
  2. 78°
  3. 108°
  4. 120°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির সম্পূরক কোণ কত?

সমাধান:
মনে করি,
কোণটি = x
∴ কোণটির সম্পূরক কোণ = 180 - x

প্রশ্নমতে,
x = (2/3) × (180 - x) 
⇒ 3x = 360 - 2x
⇒ 5x = 360
⇒ x = 72

∴ কোণটির সম্পূরক কোণ = 180 - 72 = 108°
৪,৬৭৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ৩। যদি দৈর্ঘ্য ১০ সে.মি. বাড়ানো হয় এবং প্রস্থ ৫ সে.মি. কমানো হয়, তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসল ক্ষেত্রফলের সমান থাকে। আসল দৈর্ঘ্য কত?
  1. ৩০ সে.মি.
  2. ৬০ সে.মি.
  3. ৪০ সে.মি.
  4. ৭০ সে.মি.
  5. ৫০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ৩। যদি দৈর্ঘ্য ১০ সে.মি. বাড়ানো হয় এবং প্রস্থ ৫ সে.মি. কমানো হয়, তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসল ক্ষেত্রফলের সমান থাকে। আসল দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আসল দৈর্ঘ্য = ৫ক সে.মি.
আসল প্রস্থ = ৩ক সে.মি.

∴ আসল ক্ষেত্রফল = ৫ক × ৩ক = ১৫ক বর্গ সে.মি.

আবার,
নতুন দৈর্ঘ্য = ৫ক + ১০ সে.মি.
নতুন প্রস্থ = ৩ক - ৫ সে.মি.
∴ নতুন ক্ষেত্রফল = (৫ক + ১০) × (৩ক - ৫) বর্গ সে.মি.

প্রশ্নানুসারে, নতুন ক্ষেত্রফল = আসল ক্ষেত্রফল
⇒ (৫ক + ১০) × (৩ক - ৫) = ১৫ক
⇒ ১৫ক - ২৫ক + ৩০ক - ৫০ = ১৫ক
⇒ ৫ক - ৫০ = ০ 
⇒ ৫ক = ৫০
⇒ ক = ৫০/৫ 
∴ ক = ১০ 

∴ আসল দৈর্ঘ্য = ৫ক = ৫ × ১০ = ৫০ সে.মি.

৪,৬৭৮.
একটি বৃত্তের পরিধি এবং তার ক্ষেত্রফল সমান হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ক) 2π
  2. খ) 4π
  3. গ) 8π
  4. ঘ) 16π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি এবং তার ক্ষেত্রফল সমান হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ = r

তাহলে, 
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
2πr = πr2
⇒ 2r = r2
⇒  r = 2

বৃত্তের ক্ষেত্রফল = π × (2)2 = 4π
৪,৬৭৯.
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ১৬০ বর্গমিটার
  2. ১৫০ বর্গমিটার
  3. ১৮০ বর্গমিটার
  4. ১৯০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে । রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {২১ মি. + (২ + ২) মি.} = ২৫ মিটার 
রাস্তাসহ বাগানের প্রস্থ = {১৫ মি. + (২ + ২) মি.} = ১৯ মিটার 
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (২৫ × ১৯) বর্গমিটার 
= ৪৭৫ বর্গমিটার

আবার, 
রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (২১ × ১৫) বর্গমিটার 
= ৩১৫ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (৪৭৫ – ৩১৫) বর্গমিটার 
= ১৬০ বর্গমিটার।

৪,৬৮০.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ২০ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ৯০ মিটার
  2. ১২০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ১৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২৫ মিটার এবং প্রস্থ ২০ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২৫ + ২০)
= ৯০ মিটার
৪,৬৮১.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৪√৩ বর্গমিটার
  2. ১৬√৩ বর্গমিটার
  3. √৩ বর্গমিটার
  4. ৬৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে,
ক্ষেত্রফল = (√৩/৪)×a

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a
= (√৩/৪) × (২)
= (√৩/৪) × ৪
= √৩ 

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ বর্গমিটার।
৪,৬৮২.
একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৪০ বর্গফুট
  2. ৫০ বর্গফুট
  3. ১০০ বর্গফুট
  4. ৮০ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ৫ ফুট হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৫ ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √২ × ৫ ফুট
= ৫√২

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৫√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৫√২)
= ২৫ × ২ বর্গফুট
= ৫০ বর্গফুট
৪,৬৮৩.
বৃত্তস্থ সামন্তরিক একটি____
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) রম্বস
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা

বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ হয়ে যায়।

৪,৬৮৪.
একটি কোণ তার পূরক কোণের ৫ গুণ। কোণটির মান কত?
  1. ৬০°
  2. ৭৫°
  3. ৯০°
  4. ১২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের ৫ গুণ। কোণটির মান কত?

সমাধান:
ধরি, একটি কোণ = ক
তাহলে, পূরক কোণ = ৯০° - ক
শর্তমতে,
ক = ৫(৯০° - ক)
⇒ ক = ৪৫০° - ৫ক
⇒ ক + ৫ক = ৪৫০°
⇒ ৬ক = ৪৫০° 
⇒ ক = ৭৫°

৪,৬৮৫.
ঝড়ে একটি গাছ 40 ফুট উঁচুতে ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে 9 ফুট দূরে মাটি স্পর্শ করেছে। গাছটির উচ্চতা কত ফুট?
  1. 61 ফুট
  2. 71 ফুট
  3. 81 ফুট
  4. 91 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ঝড়ে একটি গাছ 40 ফুট উঁচুতে ভেঙ্গে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া থেকে 9 ফুট দূরে মাটি স্পর্শ করেছে। গাছটির উচ্চতা কত ফুট?

সমাধান:

ধরি, গাছটির মচকে যাওয়া অংশ = x ফুট
তাহলে, গাছটির উচ্চতা = 40 + x ফুট

∴ x2 = 402 + 92
⇒ x2 = 1600 + 81
⇒ x = √(1681)
∴ x = 41 মিটার

∴ গাছটির উচ্চতা = 40 + 41 = 81 ফুট
৪,৬৮৬.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৭০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? 
  1. ২২০°
  2. ৩২০°
  3. ৪২০°
  4. ৫২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৭০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে? 

সমাধান: 
১ মিনিট = ৬০ সেকেন্ড

৬০ সেকেন্ডে ঘুরে ৭০ × ৩৬০°  
∴ ১ সেকেন্ডে ঘুরে (৭০ × ৩৬০°)/৬০ = ৪২০°
৪,৬৮৭.
একটি বাক্সের দৈর্ঘ্য ৫ মিঃ, প্রস্থ ৪ মিঃ এবং উচ্চতা ৩ মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ৫ মিঃ
  2. খ) ৫√২ মিঃ
  3. গ) ৫.৫ মিঃ
  4. ঘ) ৬ মিঃ
ব্যাখ্যা
কর্ণের দৈর্ঘ্য - √(৫ + ৪ + ৩)
= √৫০
= ৫√২
৪,৬৮৮.
PQRS চতুর্ভুজে PQ।। RS এবং কর্ণ PR = কর্ণ QS হলে এবং ∠R = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
  1. আয়তক্ষেত্র
  2. ট্রাপিজিয়াম
  3. সামান্তরিক
  4. রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS চতুর্ভুজে PQ।। RS এবং কর্ণ PR = কর্ণ QS হলে এবং ∠R = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?

সমাধান:
চতুর্ভুজটি সামান্তরিক বা রম্বস নয় কারণ সামান্তরিক বা রম্বসের কোন কোণ সমকোণ হতে পারেনা। PR এবং QS চতুর্ভুজটির কর্ণ।
আয়তক্ষেত্রের কর্নদ্বয় পরস্পর সমান কিন্তু ট্রাপিজিয়ামের কর্নদ্বয় পরস্পর অসমান।
∴ চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র।

৪,৬৮৯.
যদি x = 3 + 2√2 হয়, তবে (√x - 1/√x)2 = কত?
  1. 2
  2. 2√2
  3. 6
  4. সঠিক উত্তর নেই
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = 3 + 2√2 হয়, তবে (√x - 1/√x)2 = কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 3 + 2√2
⇒ x = 2 + 2√2 + 1
⇒ x = (√2 + 1)2
⇒ √x = √2 + 1

আবার,
⇒ 1/√x =1/(√2 + 1)
⇒ 1/√x = {1 × (√2 - 1)}/{√2 +1)(√2 - 1)}
⇒ 1/√x = (√2 - 1){(√2)2 - 1}
⇒ 1/√x = (√2 - 1)(2 - 1)
⇒ 1/√x = √2 - 1

এখন,
√x - 1/√x = √2 + 1 - √2 + 1 = 2
(√x - 1/√x)2 = 2= 4
৪,৬৯০.
কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ৫ সেমি হলে অপর দুই বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ সেমি ও ৩ সেমি
  2. খ) ২ সেমি ও ৫ সেমি
  3. গ) ৩ সেমি ও ২ সেমি
  4. ঘ) ৪ সেমি ও ৫ সেমি
ব্যাখ্যা

(অতিভুজ)² = (৫)
= ২৫ = ১৬ + ৯ = ৪ + ৩ = লম্ব + ভুমি
∴ অপর দুই বাহুর দৈর্ঘ্য ৪ সেমি ও ৩ সেমি

৪,৬৯১.
একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাণ ৬৫° ও ২৫° হলে ত্রিভুজটি কোন ধরনের?
  1. ক) সূক্ষ্মকোণী
  2. খ) সমকোণী
  3. গ) সরলকোণী
  4. ঘ) স্থূলকোণী
ব্যাখ্যা
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ। ত্রিভুজটির তৃতীয় কোণের পরিমাণ = ১৮০° - (৬৫°+২৫°) = ৯০°।
৪,৬৯২.
কোন সুষম বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ৬ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সুষম বহুভুজের অন্তঃকোণ  ও বহিঃকোণের মানের অনুপাত ২ : ১ হলে, বহুভুজটির বাহুসংখ্যা কত?
 
সমাধান:
ধরি,
অন্তঃস্থ কোণ = ২ক
বহিঃস্থ কোণ = ক
 
প্রশ্নমতে,
২ক + ক = ১৮০°
⇒ ৩ক = ১৮০°
∴ ক = ৬০°
 
এখানে,
অন্তঃস্থ কোণ = ২ × ৬০° = ১২০°
বহিঃস্থ কোণ = ৬০° 
 
∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৬০° = ৬ টি
৪,৬৯৩.
নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব? 
  1. 3, 5, 8
  2. 3, 6, 9
  3. 3, 5, 6
  4. 3, 4, 5
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন তিনটি রেখাংশের দৈর্ঘ্য দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব?

সমাধান: 
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান।
32 + 42 = 52 
বা, 9 + 16 = 25
৪,৬৯৪.
যদি 7sin2θ + 3cos2θ = 4 হয়, তবে cotθ এর মান কত?
  1. 1/√3
  2. 0
  3. √3/2
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 7sin2θ + 3cos2θ = 4 হয়, তবে cotθ এর মান কত?

সমাধান:
7sin2θ + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1- sin2θ) = 4
⇒ 7sin2θ + 3 - 3sin2θ = 4
⇒ 4sin2θ = 1
⇒ sin2θ = 1/4
⇒ sinθ =1/2
⇒ sinθ = sin30
⇒ θ = 30

∴ cotθ = cot30° = √3
৪,৬৯৫.
যদি A সূক্ষ্মকোণ এবং sinA = 8/10 হয়, তবে cotA এর মান কত?
  1. 10/8
  2. 1/4
  3. 1/2
  4. 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A সূক্ষ্মকোণ এবং sinA = 8/10 হয়, তবে cotA এর মান কত?

সমাধান:
sinA = 8/10

আমরা জানি
⇒ cos2A = 1 - sin2A
⇒ cos2A = 1 - (8/10)2
⇒ cos2A = (1 - 64)/100
⇒ cos2A = (100 - 64)/100
⇒ cos2A = 36/100
⇒ cos2A = (6/10)2
⇒ cosA = 6/10

cotA = cosA/sinA
= (6/10)/(8/10)
= 3/4
 
৪,৬৯৬.
একটি বৃত্তাকার মাঠের ব্যাস ৫৬ মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির পরিধি কত মিটার?
  1. ক) ৯০π মিটার
  2. খ) ৬০π মিটার
  3. গ) ৭০π মিটার
  4. ঘ) ৮০π মিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি বৃত্তাকার মাঠের ব্যাস ৫৬ মিটার। মাঠটির বাইরে চারদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির পরিধি কত মিটার?

সমাধান : 
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = ৫৬/2 মিটার
                                                  = ২৮ মিটার

রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = (২৮ + 2)মিটার
                                   = ৩০ মিটার

অতএব, রাস্তাসহ মাঠের পরিধি = 2πr মিটার
                                                = 2 × π × ৩০ মিটার
                                                = ৬০π মিটার
৪,৬৯৭.
ঘনকের কর্ণের দৈর্ঘ্য 15 সে মি হলে, ঘনকের ধার কত হবে?
  1. 5√2 সে মি
  2. 2√5 সে মি
  3. 5√3 সে মি 
  4. 3√5 সে মি
ব্যাখ্যা

প্রশ্ন: ঘনকের কর্ণের দৈর্ঘ্য 15 সে মি হলে, ঘনকের ধার কত হবে?


সমাধান:
দেওয়া আছে,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য 15 সে মি
মনে করি,
ঘনকের ধার m সে মি
আমরা জানি,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3 × ঘনকের ধার 
= √3 × m

শর্তমতে,
√3 × m = 15
বা, m = 15/√3
বা, m = (15 × √3)/(√3 × √3)
বা, m = (15 × √3)/3
∴ m = 5√3

∴ ঘনকের ধার 5√3 সে মি

৪,৬৯৮.
একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ঐই সরলরেখার সমান্তরাল কয়টি সরলরেখা আঁকা যায়?
  1. ১টি
  2. ২টি
  3. অসংখ্য
  4. একটিও আঁকা যাবে না
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ঐই সরলরেখার সমান্তরাল কয়টি সরলরেখা আঁকা যায়? 

সমাধান:
ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী: 

• দুটি বিন্দু দিয়ে একটি মাত্র সরলরেখা আঁকা যায়।
• একটি সরলরেখাংশকে উভয়দিকে যত ইচ্ছে বাড়ানো যায়।
• যেকোনো বিন্দুকে কেন্দ্র করে এবং যেকোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একই সমতলে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। 
• যে কোনো দুটি সমকোণের পরিমাপ সমান। 
• একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল একটিই মাত্র সরলরেখা আঁকা যায়।
৪,৬৯৯.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। যদি প্রতি বর্গমিটার ঘাস লাগাতে ৩ টাকা খরচ হয়, তবে পুরো মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা লাগবে?
  1. ৩০০০ টাকা
  2. ৫২০০ টাকা
  3. ৪৮০০ টাকা
  4. ৪৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। যদি প্রতি বর্গমিটার ঘাস লাগাতে ৩ টাকা খরচ হয়, তবে পুরো মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা লাগবে?

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার মাঠের দৈর্ঘ্য = ৫০ মিটার
আয়তাকার মাঠের প্রস্থ = ৩০ মিটার 
∴ আয়তাকার মাঠের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার 
= (৫০ × ৩০) বর্গমিটার 
= ১৫০০ বর্গমিটার 

১ বর্গমিটারে খরচ হয় = ৩ টাকা 
∴ ১৫০০ বর্গমিটারে খরচ হয় = (৩ × ১৫০০) টাকা 
= ৪৫০০ টাকা 

∴ ঘাস লাগাতে খরচ হবে = ৪৫০০ টাকা ।

৪,৭০০.
(sinA + cosA)/(sinA - cosA) = 7 হলে, tanA =?
  1. ক) 3/4
  2. খ) 4/3
  3. গ) 1/2
  4. ঘ) 5/3
ব্যাখ্যা
প্রশ্ন: (sinA + cosA)/(sinA - cosA) = 7 হলে, tanA =?

সমাধান: 
(sinA + cosA)/(sinA - cosA) = 7 
বা, (sinA + cosA + sinA - cosA)/(sinA + cosA - sinA + cosA ) = (7 + 1)/(7 - 1)
বা, 2sinA/2cosA = 8/6
বা, tanA = 4/3