বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ৩৪ / ১০৭ · ৩,৩০১৩,৪০০ / ১০,৭৫২

৩,৩০১.
ABC সমদ্বিবাহু ত্রিভুজের ∠C = 90° , AC = 5 সে.মি. হলে AB = ?
  1. 25
  2. 7√2
  3. 5
  4. 5√2
ব্যাখ্যা

প্রশ্ন: ABC সমদ্বিবাহু ত্রিভুজের ∠C = 90° , AC = 5 সে.মি. হলে AB = ?

সমাধান:

দেওয়া আছে,
ABC সমদ্বিবাহু ত্রিভুজে,
∠C = 90°
AC = 5 সে.মি.
∴ AC = BC = 5 সে.মি.

মনে করি,
ABC সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে, AC = ভূমি, BC = লম্ব, AB = অতিভুজ

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
AB2 = BC2 + AC2
⇒ AB2 = 52 + 52
⇒ AB2 = 25 + 25
⇒ AB2 = 50
⇒ AB = √50
⇒ AB = √(25 × 2)
⇒ AB = 5√2

৩,৩০২.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১২√৩ বর্গমিটার হলে, ত্রিভুজটির পরিসীমা কত?
  1. √৩ মিটার
  2. ১২ মিটার
  3. ১২√৩ মিটার
  4. ১৬√৩ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১২√৩ বর্গমিটার হলে, ত্রিভুজটির পরিসীমা কত?

সমাধান:
ধরি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ক মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × ক বর্গ মিটার

শর্তমতে,
(√৩/৪) × ক = ১২√৩
বা, ক = (১২√৩ × ৪)/√৩
বা,  ক = ৪৮
∴ ক = ৪√৩

∴ সমবাহু ত্রিভুজের পরিসীমা = ৩ক
= ৩ × ৪√৩ মিটার
= ১২√৩ মিটার
৩,৩০৩.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 14 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. 18 গজ
  2. 21 গজ
  3. 28 গজ
  4. 16 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 126 বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 14 গজ হলে, ভূমির দৈর্ঘ্য কত?
 
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
= (1/2) × ভূমি × 14
= 7 × ভূমি 
 
প্রশ্নমতে,
7 × ভূমি = 104
⇒ ভূমি = 126/7
∴ ভূমি = 18 গজ
৩,৩০৪.
একটি কোণ তার পূরক কোণের 2/7 অংশ। কোণটির পূরক কোণ কত?
  1. 60°
  2. 70°
  3. 85°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণের 2/7 অংশ। কোণটির পূরক কোণ কত?

সমাধান:
মনে করি, একটি কোণ x সুতরাং তার পূরক কোণ = (90 - x)


প্রশ্নমতে, x = 2(90 - x)/7
⇒ 7x = 180 - 2x
⇒ 9x = 180
⇒ x = 20

সুতরাং, কোণটি 20° কোণটির পূরক কোণ = (90° - 20°)
= 70°
৩,৩০৫.
একটি আয়তাকার সুইমিংপুলের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩৫ মিটার হলে, সুইমিংপুলের পরিসীমা কত?
  1. ৮৬ মিটার
  2. ১৩৫ মিটার
  3. ১৭০ মিটার
  4. ১৮৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার সুইমিংপুলের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩৫ মিটার হলে, সুইমিংপুলের পরিসীমা কত?

সমাধান:
পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (৫০ + ৩৫)
= ১৭০ মিটার
৩,৩০৬.
একটি বৃত্তের পরিধি এবং তার ক্ষেত্রফল সমান হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি এবং তার ক্ষেত্রফল সমান হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ = r

তাহলে, 
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
2πr = πr2
⇒ 2r = r2
⇒  r = 2

∴ বৃত্তের ক্ষেত্রফল = π × (2)2 = 4π
৩,৩০৭.
যদি sec(x − 30°) = 2 হয় , তাহলে tan x = ?
  1. ক) √3
  2. খ) 2/√3
  3. গ) অসংজ্ঞায়িত 
  4. ঘ) 1/√3
ব্যাখ্যা
sec (x − 30°) = 2
⇒  sec (x - 30°) = sec 60°
⇒  x - 30° = 60°
⇒  x = 90°
∴ tan 90° = অসংজ্ঞায়িত 
৩,৩০৮.
চতুর্ভুজের চার কোণের অনুপাত যথাক্রমে 1 : 2 : 3 : 4 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. 120°
  2. 72°
  3. 108°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত যথাক্রমে 1 : 2 : 3 : 4 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণের অনুপাত, 1 : 2 : 3 : 4
অনুপাতের সাধারণ x হলে, x, 2x, 3x, 4x

∴ চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি,
⇒ x + 2x + 3x + 4x = 360°
⇒ 10x = 360°
⇒ x = 360°/10
⇒ x ​= 36°

∴ ক্ষুদ্রতম কোণ = x = 36
∴ বৃহত্তম কোণ = 4x = 4 × 36 = 144

∴ পার্থক্য = (144 - 36) = 108°
৩,৩০৯.
ΔABC -এ ∠A = 90° হলে sin2B + sin2C =?
  1. ক) -1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা

A = 90°
∴ B + C = 90°
বা, C = 90° - B
বা, sinC = sin(90° - B)
= cosB
∴ sin2B + sin2C
= sin2B + cos2B
= 1

৩,৩১০.
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে, চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে গভীরতা কত মিটার?
  1. ১.৫
  2. ২.৫
  3. ৩.৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার হলে এর গভীরতা কত?

সমাধান: 
ধরি,
চৌবাচ্চাটির গভীরতা = ক মিটার

∴ চৌবাচ্চাটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
= ২.৫৬ × ১.২৫ × ক
= ৩.২ক ঘনমিটার

আমরা জানি,
১ ঘনমিটার = ১০০০ লিটার
∴ ৮০০০ লিটার = ৮০০০/১০০০ = ৮ ঘনমিটার

প্রশ্নমতে,
৩.২ক = ৮
 ক = ৮/৩.২
ক = ২.৫ মিটার
৩,৩১১.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) 10%
  2. খ) 10.25%
  3. গ) 11%
  4. ঘ) 21%
ব্যাখ্যা
প্রশ্ন- একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান-

ধরি,
বাহুর দৈর্ঘ্য = 100 একক
5% বৃদ্ধি করা হলে = 100 + 5 = 105 একক

প্রকৃত ক্ষেত্রফল = (100)2 = 10000
বর্ধিত ক্ষেত্রফল = (105)2 = 11025

ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = 11025 - 10000 = 1025 

ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে = (1025 × 100) / 10000 = 10.25%
৩,৩১২.
একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 2a
  2. √2 a
  3. a2
  4. 2a2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে - 
ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √{(a)2 + (a)2
= √(2a2
= √2 a 

∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 a । 
৩,৩১৩.
cos30°.sin60° + sin30°.cos60° = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 2
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos30°.sin60° + sin30°.cos60° = ?

সমাধান:
cos30°.sin60° + sin30°.cos60°
= (√3/2).(√3/2) + (1/2).(1/2)
= 3/4 + 1/4
= (3 + 1)/4
= 4/4 
= 1
৩,৩১৪.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ১০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে?
  1. ১৭%
  2. ১৯%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ১০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
অর্থাৎ,  বৃত্তের ব্যাসার্ধ ১০% কমলে ২ বার ১০% করে কমবে।

প্রথম বার কমে হবে = (১০০ - ১০)% = ৯০%
দ্বিতীয় বার কমবে = ৯০ এর ১০%
= ৯০ × (১০/১০০)
= ৯%

∴ ক্ষেত্রফল মোট কমবে = (১০ + ৯) = ১৯%
৩,৩১৫.
রশ্মির প্রান্তবিন্দু কয়টি?
  1. প্রান্তবিন্দু নেই
  2. একটি
  3. দুইটি
  4. অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: রশ্মির প্রান্তবিন্দু কয়টি?

সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

• রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
৩,৩১৬.
4a ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4a ভূমিবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত?
  1. ক) πa
  2. খ) πa2
  3. গ) 2πa
  4. ঘ) 2πa2
ব্যাখ্যা

ধরি, আয়তক্ষেত্রের উচ্চতা = h
বৃত্তের ব্যাস = 4a তাহলে ব্যাসার্ধ = 4a/2 = 2a
সুতরাং,
4a × h = 4Πa2
∴ h = Πa

৩,৩১৭.
গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি? 
  1. πr2h
  2. (1/3) × πr2h
  3. πr√(h2 + r2)
  4. (4/3) πr3
ব্যাখ্যা

প্রশ্ন: গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কোনটি?

সমাধান: 
• গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2 বর্গ একক  ।
গোলকের আয়তন = (4/3) πr3 ঘন একক

• কোণকের বক্রতলের ক্ষেত্রফল = πr√(h2 + r2) বর্গ একক । 
• কোণকের সমগ্র তলের ক্ষেত্রফল = πr(L + r) বর্গ একক । 
• কোণকের আয়তন = (1/3) × πr2h ঘন একক । 

• বেলনের ভূমির ক্ষেত্রফল = πr2  । 
• বেলনের সম্পূর্ণতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 2πr(r + h)  । 
• বেলনের আয়তন = πr2h   ।

৩,৩১৮.
কোনো বৃত্তের ব্যাসার্ধ 15 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
  1. 15 সে.মি.
  2. 20 সে.মি.
  3. 25 সে.মি.
  4. 30 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ 15 সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
 
সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।
 
∴ ব্যাস = 2 × ব্যাসার্ধ
= (2 × 15) সে.মি.
= 30 সে.মি.
 
৩,৩১৯.
১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
  1. ১২ ফুট
  2. ৯ ফুট
  3. ৬ ফুট
  4. ৩ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে ৩০° কোণে স্পর্শ করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?

সমাধান:

ধরি,
মাটি থেকে h ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে যায়।
∴ ভাঙ্গা অংশটি ভূমির সঙ্গে ৩০° কোণ উৎপন্ন করে

আমরা জানি,
sin৩০° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = h/(১৮ - h)
বা, (১৮ - h) = ২h
বা, ৩h = ১৮
∴ h = ৬

অর্থাৎ, মাটি থেকে ৬ ফুট উঁচুতে খুঁটিটি ভেঙ্গে গিয়েছিল।
৩,৩২০.
যদি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গমিটার এবং অতিভুজ 5 মিটার হয়, তবে ত্রিভুজটির পরিসীমা কত হবে?
  1. 12 মিটার
  2. 15 মিটার
  3. 24 মিটার
  4. 30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 6 বর্গমিটার এবং অতিভুজ 5 মিটার হয়, তবে ত্রিভুজটির পরিসীমা কত হবে?

সমাধান:
ধরি,
ত্রিভুজটির ভূমি = a এবং উচ্চতা = b
তাহলে, (1/2) ab = 6
⇒ ab = 12

আমরা জানি,
অতিভূজ= ভূমি+ উচ্চতা
⇒ 52 = a2 + b2
⇒ (a + b)2 - 2ab = 25
⇒ (a + b)2 - (2 × 12) = 25
⇒ (a + b)2 = 25 + 24
⇒ (a + b)2 = 49
∴ a + b = 7

∴ ত্রিভুজটির পরিসীমা = ভূমি + উচ্চতা + অতিভুজ
= 7 + 5 [ভূমি + উচ্চতা = a + b = 7]
= 12 মিটার
৩,৩২১.
যে চতুর্ভুজের কোণ গুলো সমান, বাহুগুলো অসমান তাকে কি বলে?
  1. সামন্তরিক
  2. বর্গক্ষেত্র
  3. আয়তক্ষেত্র
  4. রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের কোণ গুলো সমান, বাহুগুলো অসমান তাকে কি বলে?
 
সমাধান:
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
আয়তক্ষেত্র এর কোণ গুলো সমান, বাহুগুলো অসমান।
 
রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
 
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
৩,৩২২.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে এর ক্ষেত্রফল কত?
  1. ক) 2√3
  2. খ) √6
  3. গ) 4√3
  4. ঘ) √3
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a = 2 মিটার
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × a2
= √3/4 × 22
= √3/4 × 4
= √3

৩,৩২৩.
রেখার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই
  2. দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই
  3. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
  4. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই
ব্যাখ্যা

প্রশ্ন: রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত কয়েকটি বর্ণনা নিম্নরূপ:
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই ।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা।
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।

৩,৩২৪.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 8 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) 64√3বর্গ মি.
  2. খ) 32√3বর্গ মি.
  3. গ) 16√3বর্গ মি.
  4. ঘ) 20√3বর্গ মি.
ব্যাখ্যা
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a²

সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 8 মিটার।

সুতরাং,
ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) X (8)2
                                = (√3/4) × 8 × 8
                               = 16√3
৩,৩২৫.
ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল -
  1. ক) 180°
  2. খ) 150°
  3. গ) 270°
  4. ঘ) 360°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল -

সমাধান:

 
 
আমরা জানি, যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
৩,৩২৬.
একটি কোণকের ব্যাস 12 সেমি এবং আয়তন 48π ঘন সেমি হলে, কোণকটির উচ্চতা কত?
  1. 4 সেমি
  2. 6 সেমি
  3. 12 সেমি
  4. 8 সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ব্যাস 12 সেমি এবং আয়তন 48π ঘন সেমি হলে, কোণকটির উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের ব্যাস = 12 সেমি
∴ ব্যাসার্ধ, r = 12/2 = 6 সেমি
আয়তন = 48π ঘন সেমি

আমরা জানি, কোণকের আয়তন = (1/3)πr2h

প্রশ্নমতে,
(1/3)π × (6)2 × h = 48π
⇒ (1/3) × 36 × h = 48
⇒ 12 × h = 48
⇒ h = 48/12
⇒ h = 4 সেমি

∴ কোণকটির উচ্চতা 4 সেমি। 

৩,৩২৭.
14 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 14√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রী?
  1. 30°
  2. 40°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: 14 মিটার প্রস্থবিশিষ্ট নদীর তীরে অবস্থিত একটি টাওয়ারের উচ্চতা 14√3 মিটার হলে, অপর তীরে টাওয়ারের অবনতি কোণ কত ডিগ্রী?

সমাধান:

মনেকরি,
ABC সমকোণী ত্রিভুজে,
প্রস্থ BC = 14 মিটার
এবং উচ্চতা AB = 14√3 মিটার

আমরা জানি,
tanθ = লম্ব/ভূমি
⇒ tanθ = 14√3/14
⇒ tanθ = √3
⇒ tanθ = tan60°
∴ θ = 60°
৩,৩২৮.
সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির সমষ্টি কত?
  1. ক) ৪৫°
  2. খ) ৯০°
  3. গ) ৬০°
  4. ঘ) ৩০°
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের একটি কোন ৯০° হলে অপর দুইটি কোণের সমষ্টি হবে (১৮০° - ৯০°) = ৯০°
৩,৩২৯.
একটি সিলিন্ডারের ব্যাস 14 সে.মি. এবং উচ্চতা 10 সে.মি. হলে, এর আয়তন কত?
  1. 448π ঘন সে.মি.
  2. 490π ঘন সে.মি.
  3. 520π ঘন সে.মি.
  4. 220π ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাস 14 সে.মি. এবং উচ্চতা 10 সে.মি. হলে, এর আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাস = 14 সে.মি.
∴ ব্যাসার্ধ, r = 14/2 = 7 সে.মি.
উচ্চতা, h = 10 সে.মি.

আমরা জানি, সিলিন্ডারের আয়তন = πr2h
∴ আয়তন = π × (7)2 × 10
= π × 49 × 10
= 490π ঘন সে.মি.

অতএব, নির্ণেয় আয়তন = 490π ঘন সে.মি.

৩,৩৩০.
ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?
  1. ক) 8 সে.মি.
  2. খ) 4 সে.মি.
  3. গ) 6 সে.মি.
  4. ঘ) 10 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সে.মি. হয় তবে BC = কত?


সমাধান:

ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি.
∴ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।

আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডক ভূমিকেও সমদ্বিখন্ডিত করে এবং ভূমির উপর লম্ব হয়।
∴ BE = CE এবং AE ⊥ BC

ΔAEB হতে পাই,
AB2 = AE2 + BE2
বা, BE2 = AB2 - AE2
বা, BE2 = 52 - 32
বা, BE = √16
∴ BE = 4

অতএব, BC = 2BE = 2 × 4 = 8 সে.মি.
৩,৩৩১.

উপরোক্ত চিত্রের আলোকে, কোনটি সঠিক?
  1. কোণ ∠AOC = 2∠ADC
  2. প্রবৃদ্ধ ∠AOC = 2∠ABC
  3. ∠ADC + ∠ABC = 2 সমকোণ
  4. উপরের সবগুলো
৩,৩৩২.
একটি বাড়ি ২৪ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ১৭ ফুট
  2. ২৫ ফুট
  3. ৩৪ ফুট
  4. ৪১ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাড়ি ২৪ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেওয়াল থেকে ৭ ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?

সমাধান:
এখানে, বাড়ির উচ্চতা (লম্ব) = ২৪ ফুট ও দেওয়াল থেকে মইয়ের দূরত্ব (ভূমি) = ৭ ফুট।
মইয়ের দৈর্ঘ্য (অতিভুজ) = ?
পীথাগোরাসের উপপাদ্য অনুসারে,
অতিভুজ = লম্ব + ভূমি
অতিভুজ = ২৪ + ৭
অতিভুজ = ৬২৫
অতিভুজ = ২৫
অর্থাৎ, মইয়ের দৈর্ঘ্য = ২৫ ফুট
৩,৩৩৩.
একটি ঘনকের সমকোণের সংখ্যা কত? 
  1. ৮ টি
  2. ২৪ টি
  3. ১২ টি
  4. ১৬ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের সমকোণের সংখ্যা কত? 

সমাধান: 
আমরা জানি,
ঘনকের তলের সংখ্যা = ৬ টি
এবং প্রতিটি তলের সমকোণ সংখ্যা = ৪ টি
∴ সমকোণের সংখ্যা = (৬ × ৪) টি
= ২৪ টি  । 

৩,৩৩৪.
একটি বর্গের পরিসীমা ৩২ মিটার। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বর্গটির বাহুর দৈর্ঘ্যের সমান হলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ১২√৩ বর্গমিটার
  2. ১৬√৩ বর্গমিটার
  3. ১৪√২ বর্গমিটার
  4. ৮√২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের পরিসীমা ৩২ মিটার। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বর্গটির বাহুর দৈর্ঘ্যের সমান হলে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
একটি বর্গের পরিসীমা = ৩২ মিটার।
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৩২/৪ মিটার= ৮ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৮ মিটার

∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × ৮ বর্গমিটার
= ১৬√৩ বর্গমিটার
৩,৩৩৫.
একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. এবং এর ক্ষেত্রফল ৬৬ বর্গ সে.মি. হলে, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ১০ সে.মি.
  2. ১১ সে.মি.
  3. ১২ সে.মি.
  4. ১৩ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. এবং এর ক্ষেত্রফল ৬৬ বর্গ সে.মি. হলে, রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি,
অপর কর্ণের দৈর্ঘ্য = ক সে.মি.

আমরা জানি,
∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
বা, ৬৬ = (১/২) × ক × ১২
বা, ৬ক = ৬৬
∴ ক = ১১

∴ অপর কর্ণের দৈর্ঘ্য = ১১ সে.মি.

৩,৩৩৬.
একটি ত্রিভুজাকার জমির বাহু তিনটি যথাক্রমে 25 মিটার, 20 মিটার এবং 15 মিটার। যদি প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 3.50 টাকা খরচ হয়। তাহলে পুরো জমিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?
  1. 620 টাকা
  2. 450 টাকা
  3. 525 টাকা
  4. 480 টাকা
  5. 700 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজাকার জমির বাহু তিনটি যথাক্রমে 25 মিটার, 20 মিটার এবং 15 মিটার। যদি প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 3.50 টাকা খরচ হয়। তাহলে পুরো জমিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
ধরি,
a = 25 m, b = 20 m এবং c = 15 m

আমরা জানি, 
ত্রিভুজের অর্ধ-পরিসীমা, s = (a + b + c)/2
= (25 + 20 + 15)/2
= 60/2
= 30 মিটার 

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{30 × (30 - 25) × (30 - 20) × (30 - 15)​}
= √(30 × 5 × 10 × 15​)
= √22500
= 150 বর্গ মিটার

∴ 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ = 3.50 টাকা 
∴ 150 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ = 3.50 × 150 = 525 টাকা

সুতরাং, পুরো জমিতে ঘাস লাগাতে মোট 525 টাকা খরচ হবে। 

৩,৩৩৭.
বৃত্তের ক্ষেত্রফল 12π বর্গ একক হলে, বৃত্তের পরিধি কত? 
  1. ক) 3π√3
  2. খ) 4π√2
  3. গ) 2π√2
  4. ঘ) 4π√3
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
 πr2 = 12π
∴ r = 2√3

বৃত্তের পরিসীমা = 2πr
                         =2π. 2√3
                        = 4π√3
৩,৩৩৮.
একটি বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) 40.01সেমি
  2. খ) 21.01সেমি
  3. গ) 30.10 সেমি
  4. ঘ) 42.09 সেমি
ব্যাখ্যা

বৃত্তের ব্যাসার্ধ = r সেমি 
বৃত্তের ব্যাস = 2r সেমি
বৃত্তের পরিধি =2πr সেমি
প্রশ্নমতে,
বা, 2πr - 2r = 90
বা, 2r =90/(3.1416 - 1)
বা, r = 45/(3.1416 - 1) = 21.01 সেমি

৩,৩৩৯.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি-
  1. ক) সমকোণী
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) বিষমবাহু
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 

সমাধান
ত্রিভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণ।
সুতরাং ত্রিভুজের দুটি বহিঃস্থ কোণ সমান হলে ত্রিভুজটির অন্তঃস্থ কোণ দুটিও সমান হবে।
অর্থাৎ ত্রিভুজটি সমদ্বিবাহু হবে।
৩,৩৪০.
[1/(1 + sin2θ)] + [1/(1 + cosec2θ)] এর মান কত?
  1. - 1
  2. 0
  3. 1
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: [1/(1 + sin2θ)] + [1/(1 + cosec2θ)] এর মান কত?


সমাধান:
দেওয়া আছে,
 [1/(1 + sin2θ)] + [1/(1 + cosec2θ)]
= [1/(1 + sin2θ)] + [1/(1 + (1/sin2θ))] 
= [1/(1 + sin2θ)] + [sin2θ/(1 + sin2θ)]
= (1 + sin2θ)/(1 + sin2θ)
= 1 

৩,৩৪১.
একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গসে.মি. এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের তিনগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 18 সে.মি.
  2. খ) 15 সে.মি.
  3. গ) 24 সে.মি.
  4. ঘ) 36 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 96 বর্গসে.মি. এবং রম্বসটির একটি কর্ণ অপর কর্ণের তিনগুণ হলে, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
একটি কর্ণ = x
অপর কর্ণ = 3x

প্রশ্নমতে,
(1/2) . x . 3x = 96
বা, 3x2 = 192
বা, x2 = 192/3
বা, x2 = 64
∴ x = 8

বৃহত্তম কর্ণ = 3 × 8 সে.মি.
= 24 সে.মি.
৩,৩৪২.
যদি θ সূক্ষকোণ হয় এবং cos θ =15/17 হয়, তাহলে tanθ এর মান -
  1. ক) 3/5
  2. খ) 8/15
  3. গ) 2/3
  4. ঘ) 9/17
ব্যাখ্যা
প্রশ্ন : যদি θ সূক্ষকোণ হয় এবং cos θ =15/17 হয়, তাহলে tanθ এর মান -
সমাধান : 
দেওয়া আছে,
cos θ =15/17
⇒ secθ = 17/15
⇒ sec²θ = 289/225
⇒ 1 + tan²θ = 289/225
⇒tan²θ = 289/225 - 1
⇒tan²θ = 64/225
⇒tanθ = 8/15
৩,৩৪৩.
দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর-
  1. বিপ্রতীপ কোণ
  2. সন্নিহিত কোণ
  3. পূরক কোণ
  4. সম্পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি কোণের পরিমাপের যোগফল দুই সমকোণ হলে কোণ দুটি পরস্পর?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
120° কোণের সম্পূরক কোণ = (180 - 120)° = 60°
৩,৩৪৪.
একটি মই ১৭ মিটার লম্বা। মইয়ের গোড়াটি একটি খাঁড়া দেওয়াল থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে মইটি দিয়ে দেওয়ালের কত উচ্চতায় উঠা যাবে?
  1. ১৫ মিটার
  2. ২৩ মিটার
  3. ১১ মিটার
  4. ৩৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই ১৭ মিটার লম্বা। মইয়ের গোড়াটি একটি খাঁড়া দেওয়াল থেকে ৮ মিটার দূরে অবস্থিত হলে মইটি দিয়ে দেওয়ালের কত উচ্চতায় উঠা যাবে?

সমাধান:

দেওয়ালের উচ্চতা = √(১৭ - ৮) মিটার
= √(২৮৯ - ৬৪) মিটার
= √২২৫ মিটার
= ১৫ মিটার
৩,৩৪৫.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ানো হলো এবং প্রস্থ ২০% কমানো হলো। এ অবস্থায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল---
  1. ক) ১% বাড়বে
  2. খ) ২ বাড়বে
  3. গ) ১% কমবে
  4. ঘ) ৪% কমবে
ব্যাখ্যা

ধরি, দৈর্ঘ্য ক ও প্রস্থ খ
তাহলে, ক্ষেত্রফল = কখ
দৈর্ঘ্য ২০% বৃদ্ধি হলে নতুন দৈর্ঘ্য = ১.২০ক
ও প্রস্থ ২০% হ্রাস হলে নতুন প্রস্থ = ০.৮০খ
নতুন ক্ষেত্রফল = ০.৯৬ কখ
ক্ষেত্রফল হ্রাস= কখ - ০.৯৬কখ = ০.০৪ কখ
শতকরা ক্ষেত্রফল হ্রাস = (০.০৪ × ১০০)/১০০ = ৪%

৩,৩৪৬.
একটি ত্রিভুজের দুই কোণের সমষ্টি ৭৮° হলে অপর কোণটি কত?
  1. ক) ৯০°
  2. খ) ১০২°
  3. গ) ১১০°
  4. ঘ) ১০৮°
ব্যাখ্যা

আমরা জানি, ∠A + ∠B + ∠C = 180°
মনে করি, ∠B + ∠C = 78°
∴ ∠A = 180° - 78° = 102°

৩,৩৪৭.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ১০% 
  2. ১১% 
  3. ২১%
  4. ৪৪% 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহু = ১০০ একক
ক্ষেত্রফল = (১০০) বর্গএকক = ১০০০০ বর্গএকক 

বাহুর দৈর্ঘ্য ১০% বৃদ্ধি করা হলে,
নতুন বাহু = ১০০ + ১০০ এর ১০% = ১০০ + ১০ = ১১০ একক 
নতুন ক্ষেত্রফল = (১১০) = ১২১০০ বর্গ একক

 ∴ক্ষেত্রফল বৃদ্ধি = (১২১০০ - ১০০০০) বর্গ একক = ২১০০ বর্গ একক 

১০০০০ বর্গ এককে বৃদ্ধি পায় = ২১০০ বর্গ একক
∴ ১ বর্গ এককে বৃদ্ধি পায় =২১০০/১০০০০ বর্গ একক
∴ ১০০ বর্গ এককে বৃদ্ধি পায় = (২১০০ × ১০০)/১০০০০ = ২১ বর্গ একক 

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = ২১ %

৩,৩৪৮.
সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৮° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে?
  1. ১৮ টি
  2. ২০ টি
  3. ২৪ টি
  4. ২৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: সাইকেলের চাকার পাশাপাশি দুইটি শলার মধ্য ১৮° কোণ হলে চাকাতে কয়টি শলা রয়েছে? 

সমাধান: 
আমরা জানি, 
একটি চাকা = ৩৬০° 

∴ যেকোনো ২ টি শলার মধ্যে কোণ ১৮° হলে, 
মোট শলা আছে = ৩৬০°/১৮° 
= ২০ টি।
৩,৩৪৯.
বৃত্তস্থ সামান্তরিক একটি-
  1. বর্গক্ষেত্র
  2. রম্বস
  3. ট্রাপিজিয়াম
  4. আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ সামান্তরিক একটি-

সমাধান:
বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
কারণ বৃত্তের ভেতর সামান্তরিক আকলে এর বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ হয়ে যায়।
৩,৩৫০.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ মিঃ এর যেকোন শীর্ষ হতে বিপরীত বাহুর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য কত?
  1. ৫√৩ মিঃ
  2. ৮√৩ মিঃ
  3. ২√৩ মিঃ
  4. ৪√৩ মিঃ
ব্যাখ্যা
ধরি,
ABC সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a
∴ ক্ষেত্রফল = (a2√৩)/৪ = ৬৪√৩
বা, a2 = ৬৪ × ৪
∴ a = ১৬
আবার, 1/2 × AD × BC = ৬৪√৩
বা, AD = (২ × ৬৪√৩)/BC = ৮√৩।
৩,৩৫১.
কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ১০ সেমি হলে কেন্দ্র হতে ৩ সেমি দূরবর্তী জ্যা’র দৈর্ঘ্য হবে-
  1. ৫ সে.মি.
  2. ৭.৫ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের কেন্দ্রগামী জ্যা এর দৈর্ঘ্য ১০ সেমি হলে কেন্দ্র হতে ৩ সেমি দূরবর্তী জ্যা’র দৈর্ঘ্য হবে-

সমাধান:
দেওয়া আছে,
কেন্দ্রগামী জ্যা বা ব্যাস = ১০ সে.মি.
তাহলে, ব্যাসার্ধ = ৫ সে.মি.
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য = √{(ব্যাসার্ধ) - (কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব)}
= √{(৫) - (৩)}
= √১৬
= ৪

∴ জ্যা এর দৈর্ঘ্য = ২ × ৪ = ৮ সে.মি.
৩,৩৫২.
কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে?
  1. ভরকেন্দ্র
  2. অন্তঃকেন্দ্র
  3. পরিকেন্দ্র
  4. লম্ববিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে?

সমাধান: 
ত্রিভুজের পরিকেন্দ্র:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।

ত্রিভুজের ভরকেন্দ্র:
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
৩,৩৫৩.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক? 
  1. চারটি বাহু সমান ও সমান্তরাল
  2. দুটি বাহু পরস্পর সমান্তরাল ও সমান
  3. বিপরীত বাহুগুলো পরস্পর সমান
  4. দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক? 

সমাধান: 
ট্রাপিজিয়াম: 

- যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।

ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল।
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না।
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে।
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে।
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
৩,৩৫৪.
একটি মই 17 মিটার লম্বা। একটি দেয়াল থেকে 8 মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?
  1. 10 মিটার
  2. 12 মিটার
  3. 15 মিটার
  4. 16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মই 17 মিটার লম্বা। একটি দেয়াল থেকে 8 মিটার দূরে মইয়ের গোড়াটি রাখলে মইটি দেয়ালের কত উচ্চতায় পৌছাবে?

সমাধান:

এখানে,
মই AC = 17 মিটার
দেয়াল থেকে মইয়ের দূরত্ব BC = 8 মিটার

∴ দেয়ালের উচ্চতা AB = √(172 - 82)
= √(289 - 64)
= √225
= 15 মিটার
৩,৩৫৫.
ত্রিকোণমিতিক অনুপাত কয়টি?
  1. 4
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিকোণমিতিক অনুপাত কয়টি?

সমাধান:
ত্রিকোণমিতিক অনুপাত ৬টি। যথাক্রমে-

Sine
Cosine
Tangent
Cotangent
Secant
Cosecant
৩,৩৫৬.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা PQ = 6 সে.মি. এবং OR ⊥ PQ হলে, ∠QOS কোণের পরিমাণ কত?
  1.  120°
  2.  60°
  3.  90°
  4.  30°
ব্যাখ্যা

প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে জ্যা PQ = 6 সে.মি. এবং OR ⊥ PQ হলে, ∠QOS কোণের পরিমাণ কত?

সমাধান: 
ΔPOQ- এ OQ = OP
অতএব, ΔPOQ একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
দেওয়া আছে,
∠OQP = 30° এবং ∠OPQ = 30°

∴ ∠QOP = 180° - (30° + 30°) = 120°

এবং চিত্রে দেখা যাচ্ছে, S, O, P একই সরলরেখায় অবস্থিত
অর্থাৎ,
∠QOS = 180° - ∠QOP 
= 180° - 120°
= 60°
∴ ∠QOS = 60°

৩,৩৫৭.
একটি সরল রেখা একটি বৃত্তকে কতটি বিন্দুতে ছেদ করে?
  1. ক) ১ টি
  2. খ) ২টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৩ টি
ব্যাখ্যা

CD সরল রেখা O কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে A ও B বিন্দুতে ছেদ করেছে।
৩,৩৫৮.
A = π/2 এবং B = π/6 হলে, sin(A + B) এর মান কত?
  1. 1/2
  2. √3/2
  3. 1/√3
  4. 1/√2
ব্যাখ্যা

প্রশ্ন: A = π/2 এবং B = π/6 হলে, sin(A + B) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A = π/2 এবং B = π/6
∴ sin(A + B) 
= sin{(π/2) + (π/6)}
= sin{3π + π)/6}
= sin(4π/6)
= sin(2π/3)
= sin120°     [π = 180°]
= sin(90° + 30°)
= cos30°
= √3/2

৩,৩৫৯.
একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 25 সে.মি. এবং উচ্চতা 16 সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল হবে:
  1. 400 বর্গ সে.মি.
  2. 200 বর্গ সে.মি.
  3. 800 বর্গ সে.মি.
  4. সঠিক উত্তর নেই 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 25 সে.মি. এবং উচ্চতা 16 সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল হবে:

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি = 25 সে.মি.
এবং উচ্চতা = 16 সে.মি.

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (25 × 16)
= 400 বর্গ সে.মি.

∴ সামান্তরিকের ক্ষেত্রফল 400 বর্গ সে.মি.

৩,৩৬০.
রাজশাহী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার ও প্রস্থ ৩০ মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি ৩ মিটার অন্তর একটি লাইট প্রতিস্থাপন করা হলে মোট কতগুলো লাইট লাগবে?
  1. ৫০০
  2. ৫১০
  3. ১০২০
  4. ১০২১
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: রাজশাহী বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য ১.৫ কিলোমিটার ও প্রস্থ ৩০ মিটার। রানওয়ের চতুর্পাশে প্রতি ৩ মিটার অন্তর একটি লাইট প্রতিস্থাপন করা হলে মোট কতগুলো লাইট লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
রানওয়ের দৈর্ঘ্য = ১.৫ কিলোমিটার = ১৫০০ মিটার
রানওয়ের প্রস্থ = ৩০ মিটার
প্রতি ৩ মিটার অন্তর লাইট বসানো হবে।

দৈর্ঘ্য বরাবর লাইট লাগবে = (১৫০০/৩) + ১ = ৫০০ + ১ = ৫০১
প্রস্থ বরাবর লাইট লাগবে = ৩০/৩ + ১ = ১০ + ১ = ১১

মোট লাইট লাগবে = (৫০১ + ৫০১ + ১১ + ১১) - ৪ [ এখানে ৪ হলো দুই দিকের প্রস্থের দুই প্রান্তের মোট ৪টি লাইট ]
= ১০২০

৩,৩৬১.
616 বর্গমিটার ক্ষেত্রফল এবং 88 মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ব্যাস বের করুন।
  1. 26 মিটার
  2. 28 মিটার
  3. 38 মিটার
  4. 24 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: 616 বর্গমিটার ক্ষেত্রফল এবং 88 মিটার পরিধি বিশিষ্ট বৃত্তের ব্যাস বের করুন।

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ব্যাস = 2r
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2 

প্রশ্নমতে,
বৃত্তের পরিধি = 88 মিটার
⇒ 2πr = 88
⇒ 2 × (22/7) × r = 88
⇒ (44/7) × r = 88
⇒ r/7 = 2
⇒ r = 7 × 2
⇒ r = 14 মিটার।

বৃত্তটির ব্যাস = 2 × ব্যাসার্ধ
= 2 × 14
= 28 মিটার।

অতএব, বৃত্তটির ব্যাস হলো 28 মিটার।

৩,৩৬২.
একটি ত্রিভূজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12cm, 35cm এবং 37cm হলে ত্রিভুজটি-
  1. ক) সুক্ষকোণী
  2. খ) সমকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) সমবাহু
ব্যাখ্যা

এখানে,
122 + 352
= 144 + 1225
= (37)2
∴ ত্রিভূজটি সমকোণী।

৩,৩৬৩.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. এবং উচ্চতা h সে.মি. হলে, h এর মান কত? 
  1. √৩ সে.মি.
  2. ২√৩ সে.মি.
  3. ৪ সে.মি.
  4. ২ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি. এবং উচ্চতা h সে.মি. হলে, h এর মান কত?

সমাধান:
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)
= (√৩/৪) × ৪
= (√৩/৪) × ১৬
= ৪√৩ বর্গ সে.মি.

ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভিত্তি × উচ্চতা
= (১/২) × ৪ × h
= ২h

প্রশ্নমতে,
২h = ৪√৩
⇒ h = ২√৩

∴ উচ্চতা ২√৩ সে.মি.

৩,৩৬৪.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 2√3 মিটার
  2. 4√3 মিটার
  3. 6√2 মিটার
  4. 4 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওয়া আছে, 
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 96 বর্গমিটার

আমরা জানি, 
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল =  6a2, [যেখানে a হলো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য।]

প্রশনমতে, 
6a2 = 96
⇒ a2 = 96/6
⇒ a2 = 16
⇒ a = √16 = 4
∴ a = 4 মিটার

আবার,
আমরা জানি,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3
= 4 × √3  ; [a = 4]
= 4√3

সুতরাং, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 4√3 মিটার।

৩,৩৬৫.
একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-
  1. ক) ৬টি 
  2. খ) ৭টি 
  3. গ) ৮টি 
  4. ঘ) ১০টি 
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে-

সমাধান: 
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৩৫°
= ৪৫°
আমরা জানি, সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/৪৫°
= ৮টি 
৩,৩৬৬.
যদি একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ সে.মি. এবং রম্বসের একটি কর্ণ ৮ সে.মি. হয়, তবে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ১২ সে.মি.
  2. ১৪ সে.মি.
  3. ১৬ সে.মি.
  4. ১৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ সে.মি. এবং রম্বসের একটি কর্ণ ৮ সে.মি. হয়, তবে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল = ৪৮ বর্গ সে.মি.
রম্বসের একটি কর্ণ = ৮ সে.মি.

ধরি,
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = ক

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
⇒ ৪৮ = (১/২) × ৮ × ক
⇒ ক = (৪৮ × ২)/৮
∴ ক = ১২ সে.মি.
৩,৩৬৭.
একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 30° এর দ্বিগুণ কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. π/3
  2. 2π/5
  3. 3π/4
  4. 2π/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 30° এর দ্বিগুণ কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস 4 সে.মি.

মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ, r = 4/2 সে.মি. = 2 সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = (30° × 2) = 60°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = (πr2θ)/360°
= (π × 22 × 60°)/360°
= 2π/3

∴ বৃত্তকলার ক্ষেত্রফল = 2π/3
৩,৩৬৮.
একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার, ১২ মিটার এবং ১৪ মিটার হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দু’টির দূরত্ব কত মিটার?
  1. ৯ মিটার
  2. ১০ মিটার
  3. ১৭ মিটার
  4. ৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মিটার, ১২ মিটার এবং ১৪ মিটার হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দু’টির দূরত্ব কত মিটার?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যে কোন দুইবাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক।

এখানে বৃহত্তম বাহু = ১৪ মিটার
এবং ক্ষুদ্রতম বাহু = ৮ মিটার।

∴ এদের মধ্যবিন্দু দুটির দূরত্ব হবে তৃতীয় বাহু ১২ মিটার এর অর্ধেক।
অর্থাৎ ৬ মিটার
৩,৩৬৯.
tanθ + cotθ = 4 হলে, tan2θ + cot2θ = কত?
  1. 14
  2. 20
  3. 16
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ + cotθ = 4 হলে, tan2θ + cot2θ = কত?

সমাধান:
দেওয়া আছে,
tanθ + cotθ = 4
⇒ (tanθ + cotθ)2 = 42
⇒ tan2θ + cot2θ + 2tanθcotθ = 16
⇒ tan2θ + cot2θ = 16 - 2   ;[tanθ · cotθ = tanθ(1/tanθ) = 1]
∴ tan2θ + cot2θ = 14
৩,৩৭০.
একটি বৃত্তের যে কোন দুটি বিন্দুর সংযোজক রেখাকে বলে -
  1. ক) চাপ
  2. খ) জ্যা
  3. গ) ব্যাস
  4. ঘ) ব্যাসার্ধ
ব্যাখ্যা

বৃত্তের পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।

৩,৩৭১.
ΔABC এর ∠A = 60° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখন্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = কত?
  1. ক) 110°
  2. খ) 100°
  3. গ) 90°
  4. ঘ) 80°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর ∠A = 60° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখন্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = কত?

সমাধান:

ΔABC এ,
∠A + ∠B + ∠C = 180°
⇒ 60° + 80° + ∠C = 180°
⇒ ∠C = 180° - 140°
∴ ∠C = 40°

∠C এর সমদ্বিখণ্ডক অর্থাৎ, 1/2 ∠C= 40º/2 = 20°

ΔADC এ, ∠CAD + ∠CDA + ∠ACD = 180°
⇒ ∠A + ∠CDA + ∠C = 180°
⇒ 60° + ∠CDA + 20° = 180°
⇒ ∠CDA = 180° - 80°
∴ ∠CDA = 100°
৩,৩৭২.
একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সে.মি. হলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? 
  1. ক) 154 বর্গ সে.মি.
  2. খ) 38.5 বর্গ সে.মি.
  3. গ) 168 বর্গ সে.মি.
  4. ঘ) 77 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সে.মি. হলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত? 

সমাধান:
দেওয়া আছে
πr + 2r = 36
⇒ r(π + 2) = 36
⇒ r{(22/7) + 2} = 36
⇒ r {(22 + 14)/7} = 36
⇒ r (36/7) = 36
⇒ r/7 = 1
r = 7 

অর্ধবৃত্তের ক্ষেত্রফল  = (1/2)πr2
= (1/2) × (22/7) × 7 × 7
= 77 বর্গ সে.মি. 
৩,৩৭৩.
বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বেশি হবে?
  1. ৭ গুণ
  2. ৮ গুণ
  3. ৯ গুণ
  4. ১০ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বেশি হবে?

সমাধান :
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ব্যাসার্ধ =6r/2 = 3r
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2

বৃত্তের ক্ষেত্রফল বেশি হবে = 9πr2 - πr2
= 8πr2 বা 8 গুণ
৩,৩৭৪.
কোন বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে, বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 
  1. 2πr(r + h)
  2. 2πrh
  3. πr2h
  4. πrh 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে, বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
বেলন বা সিলিন্ডার: 
- কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ঐ বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয়, তাকে সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার বলা হয়।

- সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে বৃত্তাকার তল, বক্রতলকে বক্রপৃষ্ঠ এবং সমগ্রতলকে পৃষ্ঠতল বলা হয়।
- বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে-
• ভূমির ক্ষেত্রফল = πr2
• আয়তন (Volume) = πr2h
• বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh
সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)  । 

৩,৩৭৫.
রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
  1. 90°
  2. 45°
  3. 150°
  4. 120°
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

রম্বস
- যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে
- রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
৩,৩৭৬.
একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. ও ৯ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ১৩ সে.মি.
  2. ১৫ সে.মি.
  3. ১৭ সে.মি.
  4. ২১ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. ও ৯ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
সমকোণী ত্রিভুজে,
অতিভুজ = √(১২+ ৯)
= √(১৪৪ + ৮১)
= √২২৫
= ১৫ সে.মি.
৩,৩৭৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) 25 বর্গ সে.মি.
  2. খ) 36 বর্গ সে.মি.
  3. গ) 50 বর্গ সে.মি.
  4. ঘ) 72 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
সমদ্বিবাহু সমকোণী ত্রিভূজের 2টি বাহু সমান = x
122 = x2 + x2
144 = 2x2
2x2 = 144
x2 = 72
x = √72

∴ ক্ষেত্রফল = (1/2) × √72 × √72
= 36 বর্গ সে.মি.
৩,৩৭৮.
(-3,4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা

এখানে, (-3, 4) বিন্দুটি ২য় চতুর্ভাগে অবস্থিত।
৩,৩৭৯.
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল?
  1. (১/২)(দৈর্ঘ্য × উচ্চতা)
  2. (দৈর্ঘ্য × প্রস্থ)
  3. ২(দৈর্ঘ্য × উচ্চতা)
  4. ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামন্তরিকের ক্ষেত্রফল  = (ভূমি × উচ্চতা)
৩,৩৮০.
একটি কোণের মান তার পূরক কোণের মানের চতুর্থাংশের সমান। কোণটির মান কত? 
  1. 18°
  2. 36°
  3. 30°
  4. 45°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের চতুর্থাংশের সমান। কোণটির মান কত? 

সমাধান:
ধরি,
কোণটির মান = a°
এর পূরক কোণ = 90° - a°

প্রশ্নমতে,
a° = (90° - a°)/4
⇒ 4a° = 90° - a°
⇒ 5a° = 90°
∴ a° = 90°/5 = 18°

৩,৩৮১.
PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠QPS ও ∠QRS এর সমষ্টি কত হবে?
  1. ১২০°
  2. ১৮০°
  3. ২৭০°
  4. ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠QPS ও ∠QRS এর সমষ্টি কত হবে?


সমাধান:
আমরা জানি,
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। 

PQRS বৃত্তস্থ চতুর্ভুজে  ∠QPS ও ∠QRS পরস্পর বিপরীত কোণ।  
∴ ∠QPS ও ∠QRS এর সমষ্টি দুই সমকোণ বা ১৮০°
৩,৩৮২.
ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে ____ বলে। 
  1. ক) উচ্চতা
  2. খ) অতিভুজ
  3. গ) মধ্যমা
  4. ঘ) ভূমি
ব্যাখ্যা
- ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের সমষ্টিকে পরিসীমা বলে।
- ত্রিভুজের বাহুগুলাে দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজক্ষেত্র বলে।
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহু এর লম্ব-দূরত্বই ত্রিভুজের উচ্চতা।
৩,৩৮৩.
x + 2y - 2 = 0, 2x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-
  1. ক) সমবাহু
  2. খ) বিষমবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y - 2 = 0, 2x - y + 1 = 0 এবং y + 3 = 0 সরল রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি-

 সমাধান: 
 x + 2y - 2 = 0
⇒ 2y = - x + 2
y = (- x + 2)/2
y = (- 1/2)x + 1

∴ সমীকরণটির ঢাল = -1/2

আবার,
2x - y + 1 = 0
⇒ y = 2x + 1
∴ সমীকরণটির ঢাল = 2

এখন,
ঢালদ্বয়ের গুণফল = (- 1/2) 2 = -1, তাই সমীকরণদ্বয় পরস্পর লম্ব।
∴ ত্রিভুজটি সমকোণী।
৩,৩৮৪.
cosθ = 1/√2 হলে θ এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: cosθ = 1/√2 হলে θ এর মান কত?

সমাধান:
cosθ = 1/√2
⇒ cosθ = cos45°
∴ θ = 45°
৩,৩৮৫.
একটি বৃত্তের ব্যাস ৮ ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত?
  1. ২ ফুট
  2. ৩ ফুট
  3. ৪ ফুট
  4. ১ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ৮ ফুট হলে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = ৮ ফুট

আমরা জানি,
বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা বৃত্তের ব্যাসার্ধ।

∴ বৃত্তের ব্যাসার্ধ = ৮/২ = ৪ ফুট
৩,৩৮৬.
৯০° কোণের পূরক কোণের মান কত?
  1. ০°
  2. ৪৫°
  3. ৯০°
  4. ২৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০° কোণের পূরক কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি পূরক কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০°।

তাহলে,
৯০° কোণের পূরক কোণ = ৯০° - ৯০°
= ০°
৩,৩৮৭.
ABC ত্রিভূজের ∠B = 90 ডিগ্রী এবং ∠A : ∠C = 3 : 6 হলে কোণ দুটির অনুপাত কত?
  1. 15 : 75
  2. 40 : 50
  3. 45 : 90
  4. 30 : 60
ব্যাখ্যা

প্রশ্ন: ABC ত্রিভূজের ∠B = 90 ডিগ্রী এবং ∠A : ∠C = 3 : 6 হলে কোণ দুটির অনুপাত কত?

সমাধান:
ABC ত্রিভুজে ∠B = 90° (সমকোণী ত্রিভুজ) ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180° 
সুতরাং ∠A + ∠C + 90° = 180°
⇒ ∠A + ∠C = 90°

প্রশ্নমতে,
∠A : ∠C = 3 : 6
⇒ ∠A/∠C = 3/6 = 1/2 
⇒ ∠A = (1/2) × ∠C

এখন ∠A + ∠C = 90° বসিয়ে:
(1/2)∠C + ∠C = 90°
⇒ (1/2 + 1)∠C = 90°
⇒ (3/2)∠C = 90°
⇒ ∠C = 90° × (2/3) = 60°

তাহলে, ∠A = 90° - 60° = 30° 

অতএব কোণ দুটির (∠A ও ∠C-এর) অনুপাত = 30° : 60° 

৩,৩৮৮.
যদি θ একটি সূক্ষ্মকোণ এবং 7sin2θ + 3cos2θ = 4 হয়, তাহলে cot2θ এর মান কত?
  1. 3
  2. 1
  3. 1/√3
  4. √3
ব্যাখ্যা

প্রশ্ন: যদি θ একটি সূক্ষ্মকোণ এবং 7sin2θ + 3cos2θ = 4 হয়, তাহলে cot2θ এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
7sin2θ + 3cos2θ = 4
⇒ 7sin2θ + 3(1 − sin2θ) = 4
⇒ 7sin2θ + 3 − 3sin2θ = 4
⇒ 4sin2θ = 1
⇒ sin2θ = 1/4
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30°
⇒ θ = 30°

∴ cot230° = (√3)2 = 3

৩,৩৮৯.
cosθ - sin2θ= 0 হলে θ এর মান কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 45°
  4. ঘ) 0°
ব্যাখ্যা

প্রশ্ন: cosθ - sin2θ= 0 হলে θ এর মান কত?

সমাধান:
 θ = 30° হলে 
cos30° - sin(2 ×30°)
=cos30° - sin60°
= (√3/2) - (√3/2)
=(√3 - √3)/2
= 0/2
= 0

৩,৩৯০.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 41 হলে অন্য দুটি সদস্য কী কী?
  1. 17, 30
  2. 9, 40
  3. 11, 34
  4. 12, 31
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 41 হলে অন্য দুটি সদস্য কী কী?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী (Pythagorean triplet) হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সন্তুষ্ট করে

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
92 +  402 =412
⇒ 81 + 1600 = 1681
⇒ 1681 = 1681
৩,৩৯১.
sinθ = 4/5 হলে, ‍secθ এর মান কোনটি?
  1. 4/9
  2. 5/3
  3. 5/4
  4. 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: sinθ = 4/5 হলে, ‍secθ এর মান কোনটি? 

সমাধান: 
দেওয়া আছে, 
sinθ = 4/5
⇒ (sinθ)2 = (4/5)2   [উভয়পক্ষকে বর্গ করে] 
⇒ sin2θ = 16/25
⇒ 1 - cos2θ =16/25
⇒ 1 - (16/25) = cos2θ
⇒ (25 - 16)/25 = cos2θ
⇒ 9/25 = cos2θ
⇒ (3/5)2 = cos2θ
⇒ cosθ = 3/5
⇒ 1/secθ =3/5
∴ secθ = 5/3
৩,৩৯২.
একটি চতুুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ২টি কর্ণের খন্ডিত অংশসমূহ ও ১টি বাহু
  2. ৩টি বাহু ও ২টি কর্ণ
  3. ৩টি বাহু ও ১টি কোণ
  4. ২টি বাহু ও ২টি কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

সমাধান: 
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ।
৩,৩৯৩.
40 মি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 150
  2. 25π
  3. 50π
  4. 75
ব্যাখ্যা

প্রশ্ন: 40 মি পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ABCD বর্গের পরিসীমা = 40 মিটার
ABCD বর্গের বাহু = (40/4) = 10 মিটার

যেহেতু বর্গটি অন্তর্লিখিত
∴ বৃত্তের ব্যাস = বর্গটির কর্ণ
= বাহু × √2
= 10√2 মিটার

∴ বৃত্তের ব্যাসার্ধ = (10√2)/2 = 5√2 মিটার

∴ বৃত্তটির ক্ষেত্রফল = π (5√2)2 বর্গ মিটার
= (π × 25 × 2) বর্গ মিটার
= 50π বর্গ মিটার

∴ বৃত্তটির ক্ষেত্রফল 50π বর্গমিটার।

৩,৩৯৪.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৬ সে. মি. এবং ১২ সে. মি. । এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) ৩৬ সে.মি
  2. খ) ২৪ সে. মি
  3. গ) ৪৮ সে.মি
  4. ঘ) ১২সে.মি
ব্যাখ্যা
 রম্বসের ক্ষেত্রফল= ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
                           = ১/২ × ৬ × ১২ = ৩৬বর্গ সে.মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ ক = ৩৬ বর্গ সে.মি.
∴ ক = ৬ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক = ৪ × ৬ = ২৪ সে.মি
৩,৩৯৫.
কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হবে- 
  1. সমকোণ
  2. সরল কোণ
  3. সূক্ষ্মকোণ
  4. স্থূলকোণ
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ হবে- 

সমাধান: 
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে। 
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। 
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। 
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ। 
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক। 

৩,৩৯৬.
যদি একটি কোণ ২৪° বাড়ানো হয়, তাহলে নতুন কোণটি তার আগের পূরক কোণের সমান হয়। আসল কোণ কত?
  1. ৩৩°
  2. ৩২.৫°
  3. ৩৫°
  4. ২৯.৫°
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি কোণ ২৪° বাড়ানো হয়, তাহলে নতুন কোণটি তার আগের পূরক কোণের সমান হয়। আসল কোণ কত?

সমাধান:
ধরি, আসল কোণ = x
তাহলে তার পূরক কোণ = ৯০° - x

প্রশ্নানুসারে, 
আসল কোণকে ২৪° বাড়ালে নতুন কোণ = আগের পূরক কোণের সমান হয়
অর্থাৎ,
⇒ x + ২৪° = ৯০° - x
⇒ x + x = ৯০° - ২৪°
⇒ ২x = ৬৬°
⇒ x = ৬৬°/২ 
∴ x = ৩৩°

সুতরাং, আসল কোণটি ৩৩° ছিল।

৩,৩৯৭.
রম্বসের ১টি কর্ণের দৈর্ঘ্য ১০ মি. এবং অপর কর্ণের দৈর্ঘ্য প্রথমটির ৩/২ গুণ হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?
  1. ৭০ বর্গ মি.
  2. ৭৫ বর্গ মি.
  3. ৮০ বর্গ মি.
  4. ৯০ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের ১টি কর্ণের দৈর্ঘ্য ১০ মি. এবং অপর কর্ণের দৈর্ঘ্য প্রথমটির ৩/২ গুণ হলে, রম্বসটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ১টি কর্ণের দৈর্ঘ্য = ১০ মি
অপর কর্ণের দৈর্ঘ্য = (১০ এর ৩/২) = ১৫ মিটার

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১০ × ১৫ বর্গ মি.
= ৭৫ বর্গ মি.

∴ ক্ষেত্রফল = ৭৫ বর্গ মি.।
৩,৩৯৮.
২৫০° কোণকে কী কোণ বলে?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সম্পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. পূরক কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫০° কোণকে কী কোণ বলে?

সমাধান:
- ৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- ৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
- ১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।

২৫০° কোণটি হলো প্রবৃদ্ধ কোণ।
৩,৩৯৯.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 26 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 25 সে.মি.
  2. 28 সে.মি.
  3. 35 সে.মি.
  4. 39 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 26 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?

সমাধান:

আমরা জানি,
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে।
∴ XE : EF = 2 : 1
⇒ 26 : EF = 2 : 1
⇒ 26/EF = 2/1
⇒ 2EF = 26
⇒ EF = 26/2
⇒ EF = 13

∴ ত্রিভুজটির মধ্যমা, XF = XE + EF = 26 + 13 = 39 সে.মি.
৩,৪০০.
একটি খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করল। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে, সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত মিটার?
  1. 24 মিটার
  2. 30 মিটার
  3. 48 মিটার
  4. 20 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করল। ভাঙ্গা অংশের দৈর্ঘ্য 16 মিটার হলে, সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:

ধরি,
দন্ডায়মান অংশের দৈর্ঘ্য = a মিটার

এখন, sinθ = লম্ব/অতিভুজ
⇒ sinθ = a/16
⇒ sin 30° = a/16
⇒ 1/2 = a/16
⇒ 2a = 16
∴ a = 8 মিটার

∴ সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য = 16 + 8 = 24 মিটার