PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
জ্যামিতি
জ্যামিতি
PrepBank · পাতা ৩৩ / ১০৭ · ৩,২০১–৩,৩০০ / ১০,৭৫২
ব্যাখ্যা
সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম?
সমাধান:
বড় থেকে ছোট ক্রমটি হলো:
কিলোমিটার > হেক্টোমিটার > ডেকামিটার > মিটার > ডেসিমিটার > সেন্টিমিটার > মিলিমিটার
অপশন বিবেচনায়
সবচেয়ে ক্ষুদ্রতম হলো মিলিমিটার
১ সেন্টিমিটার= ১০ মিলিমিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘোড়া ৭ মিটার লম্বা দড়ি দিয়ে বাঁধা আছে। দড়ির বাঁধা স্থান হতে চারদিকে ঘুরে ঘোড়াটি ঘাস খেতে পারে। ঘোড়াটি যতটুকু স্থানের ঘাস খেতে পারবে তার ক্ষেত্রফল কত?
সমাধান:
দড়ির বাঁধা স্থান হতে চারদিকে ঘুরে ঘোড়াটি ঘাস খেতে পারে। ঐ স্থানটি একটি বৃত্তাকার ক্ষেত্র তৈরি হবে।
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ, r = ৭ মিটার
∴ ক্ষেত্রফল = πr² বর্গ একক
= (২২/৭) × ৭২ বর্গ মিটার
= (২২/৭) × ৭ × ৭ বর্গ মিটার
= ১৫৪ বর্গ মিটার
ব্যাখ্যা
সমাধান:
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = ৩০ সে.মি
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ = ২০ সে.মি,
আয়তাকার ঘনবস্তুর আয়তন = ৭২০০ ঘন সে.মি.
আয়তাকার ঘনবস্তুর উচ্চতা = আয়তন/(প্রস্থ × দৈর্ঘ্য)
= ৭২০০/(৩০ × ২০)
= ১২ সে.মি
ব্যাখ্যা
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাণ 60⁰
এবং ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরিত অন্তস্থ দুইটি কোণের সমষ্টির সমান।
সুতরাং,
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় এর মান হবে 60⁰ + 60⁰ = 120⁰
ব্যাখ্যা
ধরি, তৃতীয় ঘনকের বাহুর দৈর্ঘ্য = x cm
প্রশ্নমতে,
(4/3)π×3³ + (4/3)π×4³ + (4/3)π×x³ = (4/3)π×6³
⇒ 3³ + 4³ + x³ = 6³
∴ x = 5 cm.
ব্যাখ্যা
প্রশ্ন:
সমাধান:
ব্যাখ্যা
সমাধান:
sin2 23° + sin2 67
= sin2 23° + sin2 (90 - 23)°
= sin2 23° + cos223°
= 1
ব্যাখ্যা
সমাধান:
সামান্তরিকের বৈশিষ্ট:
- বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান।
- বিপরীত কোণগুলো পরস্পর সমান।
- এর কর্ণদ্বয় পরস্পর অসমান।
ব্যাখ্যা
সমাধান:
রেখা: বিন্দুর চলার পথকে রেখা বলে। একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই।
রেখাংশ: রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু থাকে।
রশ্মি: একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই। একটি রশ্মির মাত্র একটি প্রান্ত বিন্দু আছে।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল, A = (1/2) × d1 × d2
যেখানে,
রম্বসের ক্ষেত্রফল, A = ১২০০ বর্গ সে. মি.
d1 এবং d2 = রম্বসের কর্ণ দুটি
একটি কর্ণ, d1 = ৪০ সে. মি.
d2 =?
∴ রম্বসের ক্ষেত্রফল, A = (1/2) × d1 × d2
⇒ ১২০০ = (1/2) × ৪০ × d2
⇒ ১২০০ × ২ = ৪০ × d2
⇒ d2 = ২৪০০/৪০
∴ d2 = ৬০ সে. মি.
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের পরিধি = 2πr সেন্টিমিটার
= 2 × 22/7 × 35 সেন্টিমিটার
= 220 সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 80° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = 180°
একটি কোণ 80° হলে,
অপর কোণটি হবে = (180 - 80)°
= 100°
∴ বিপরীত কোণের পরিমাণ = 100° ।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
∴ ৩২° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৩২°
= ১৪৮°
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 =16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।
----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান :
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ব্যাসার্ধ =6r/2 = 3r
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ পাবে।
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না, তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম এবং অতিভুজের দৈর্ঘ্য লম্ব অপেক্ষা 1 মিটার বেশি। ত্রিভুজতির অতিভুজের দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য = x
সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য = x - 1
সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য = x + 1
আমরা জানি,
অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
⇒ (x + 1)2 = (x - 1)2 + x2
⇒ x2 + 2x + 1 = x2 - 2x + 1 + x2
⇒ x2 - 4x = 0
⇒ x(x - 4) = 0
∴ x = 4 [যেহেতু, ত্রিভুজের লম্ব কখনো শূন্য হতে পারে না]
ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য = 4 + 1 = 5 মিটার
ব্যাখ্যা
সমাধান:
প্রদত্ত চিত্রানুসারে,
ধরি,
∠XEP = ∠EFW = 30° = অনুরুপ কোণ
∠PEY = ∠EPZ = 150° = অনুরুপকোণ
আবার,
∠XEP = ∠YEF = 30° = বিপ্রতীপ কোণ
∠EFW = ∠ZFQ = 30° = বিপ্রতীপ কোণএকইভাবে,
∠PEY = ∠XEF = 150° = বিপ্রতীপ কোণ
∠EFZ = ∠WFQ = 150° = বিপ্রতীপ কোণএখন,
∠XEP + ∠EFZ = ∠a + ∠b = 30° + 150° = 180°
[যেকোন মান ধরে সমাধান করলে একই উত্তর আসবে।]
ব্যাখ্যা
সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃস্থকোণের পরিমাণ 135°
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = 180° - 135°
= 45°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = 360°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = 360°/45°
= 8
ব্যাখ্যা
সমাধান:
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
ব্যাখ্যা
সমাধান:
- রেখা অসীম এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নাই।
- একটি রেখার যদি একদিকে একটি প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীম হয়, তবে তাকে রশ্মি বলে।
- রেখাংশের প্রান্তবিন্দু দুইটি।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল (√3/4)a2
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 12 মিটার।
ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × (12)2
= (√3/4) × 12 × 12
= 36√3 বর্গমিটার
ব্যাখ্যা
সমাধান:
ব্যাসের দুই প্রান্ত থেকে দুইটি সরলরেখা এসে বৃত্তচাপের উপর যে কোনো স্থানে এসে মিলিত হলে ওই মিলিত স্থানে যে কোণ উৎপন্ন হয় তা অর্ধবৃত্তস্থ কোণ। কোন বৃত্তের অর্ধ-বৃত্তস্থ কোণ এক সমকোণ হয়।
উপরের চিত্রে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC একটি অর্ধবৃত্তস্থ কোণ।
∴ ∠BAC = 90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, এর ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে:
সমান বাহু, a = 10 একক
ভূমি, b = 12 একক
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (12/4) √{4 × (10)2 - (12)2}
= 3 √(400 - 144)
= 3 √256
= 3 × 16
= 48 বর্গ একক
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
cosθ = sinθ
⇒ cosθ/sinθ = 1
⇒ cotθ = 1
⇒ cotθ = cot45°
∴ θ = 45°
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
১ম কোণ = x
২য় কোণ = 2x
৩য় কোণ = 2x
৪র্থ কোণ = 3x
আমরা জানি,
চর্তুভুজের চার কোণের সমষ্টি = 360°
∴ x + 2x + 2x + 3x = 360°
বা, 8x = 360°
∴ x = 45°
ক্ষুদ্রতম কোণ = 45°
বৃহত্তম কোণ = (3 × 45°) = 135°
∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের অন্তর = 135° - 45° = 90°
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ১৫ মিটার
এবং দৈর্ঘ্য বিস্তারের ৫/৪ অংশ।
প্রশ্নমতে,
১৫ মিটার = বিস্তার × (৫/৪)
⇒ বিস্তার = (১৫ × ৪)/৫
⇒ বিস্তার = ১২ মিটার
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + বিস্তার)
= ২(১৫ + ১২) মিটার
= ২ × ২৭ মিটার
= ৫৪ মিটার
ব্যাখ্যা
বৃত্তের ক্ষেত্রফল = πr2; এখানে r বৃত্তের ব্যাসার্ধ।
বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত = π × ৪২ : π × ৩২
= ১৬ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?
সমাধান:
আমরা জানি,
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∴ ১০০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ১০০)°
= ৮০° ।
ব্যাখ্যা
প্রশ্ন: (secθ + tanθ) = 1/2 হলে (secθ - tanθ) এর মান কত?
সমাধান:
দেয়া আছে
secθ + tanθ = 1/2
আমরা জানি,
⇒ sec2θ - tan2θ = 1
⇒ (secθ + tanθ)(secθ - tanθ) = 1
⇒ (1/2)(secθ - tanθ) = 1
∴ secθ - tanθ = 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ হলে আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত?
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার।
তাহলে দৈর্ঘ্য = ৩ক মিটার
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(৩ক + ক) = ২ × ৪ক = ৮ক মিটার।
∴ বর্গক্ষেত্রের পরিসীমা সমান হওয়ায় = ৮ক মিটার।
∴ বর্গক্ষেত্রের বাহু = ৮ক/৪ = ২ক মিটার।
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ক × ৩ক = ৩ক২ বর্গমিটার।
এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (২ক)২ = ৪ক২ বর্গমিটার।
∴ ক্ষেত্রফলের অনুপাত (আয়তক্ষেত্র : বর্গক্ষেত্র) = ৩ক২ : ৪ক২ = ৩ : ৪
অতএব, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত ৩ : ৪।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
ঘনকের এক বাহু = a
সুতরাং কর্ণের দৈর্ঘ্য = a√3
প্রশ্নমতে,
কর্ণের দৈর্ঘ্য = 10√3
বা, a√3 = 10√3
বা, a = 10
আবার,
আমরা জানি, ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 6a2
= (6 × 102) cm2
= 600 cm2
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোনের সমষ্টি = 180°
প্রশ্নমতে,
a + (a/2) + (3a/2) = 180°
⇒ (2a + a + 3a)/2 = 180°
⇒ 6a/2 = 180°
⇒ 3a = 180°
∴ a = 60°
ক্ষুদ্রতম কোণ = 60°/2 = 30°
ব্যাখ্যা
ধরি, ব্যাসার্ধ = r
∴ পরিধি ২πr = ১৩২
বা, r = ১৩২/২π = ৬৬/π
∴ ক্ষেত্রফল = πr২
= π × ৬৬/π × ৬৬/π
= ৪৩৫৬/π বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৪ ও ৫ সে.মি. ধার বিশিষ্ট তিনটি ছোট ঘনক গলিয়ে একটি বড় ঘনক তৈরি করা হলো। ছোট ঘনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফল ও বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করুন।
সমাধান:
মনে করি,
বড় ঘনকের ধার = ক
∴ বড় ঘনকের আয়তন = ছোট ঘনকগুলোর আয়তনের সমষ্টি
⇒ ক৩ = ৩৩ + ৪৩ + ৫৩
⇒ ক৩ = ২৭ + ৬৪ + ১২৫
⇒ ক৩ = ২১৬
⇒ ক৩ = ৬৩
⇒ ক = ৬
∴ বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = ৬ক২
= (৬ × ৬২) বর্গ সে.মি.
= (৬ × ৩৬) বর্গ সে.মি.
= ২১৬ বর্গ সে.মি.
এবং, ছোট ঘনকগুলোর সমগ্রতলের ক্ষেত্রফলের সমষ্টি = {(৬ × ৩২ ) + (৬ × ৪২) + (৬ × ৫২)} বর্গ সে.মি.
= {(৬ × ৯ ) + (৬ × ১৬) + (৬ × ২৫)} বর্গ সে.মি.
= (৫৪ + ৯৬ + ১৫০) বর্গ সে.মি.
= ৩০০ বর্গ সে.মি.
∴ নির্ণেয় অনুপাত = ৩০০ : ২১৬
= ২৫ : ১৮
ব্যাখ্যা
সমাধান:
ব্যাখ্যা
সমাধান:
ত্রিকোনোমিতিক অনুপাতগুলোর সম্পর্ক:
sin2θ + cos2θ = 1
sec2θ - tan2θ = 1
cosec2θ - cot2θ = 1
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
প্রশ্নমতে,
πr2 = 16π
⇒ r2 = 16
∴ r = 4
এখন,
∴ নতুন ব্যাসার্ধ = 4 × 2 = 8
∴ নতুন ক্ষেত্রফল = π × 82 = 64π বর্গ সে. মি.।
ব্যাখ্যা
সমাধান:
পূরক কোণ:
- দুইটি কোণের সমষ্টি যখন ৯০° অথবা এক সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে।
বিপ্রতীপ কোণ:
- দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
- যে কোনো সরলরেখার জন্য বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়।
∴ ৩৭° এর পূরক কোণ = (৯০° − ৩৭°)
= ৫৩°
∴ ৫৩° এর বিপ্রতীপ কোণ ৫৩°
ব্যাখ্যা
সমাধান:
AD2 = AE2 + ED2
⇒ AD2 = 52 + 122
⇒ AD2 = 25 + 144
⇒ AD2 = 169
⇒ AD = √169
⇒ AD = 13
∴ দালান দুটির শীর্ষের দূরত্ব 13 মিটার
ব্যাখ্যা
সমাধান:
PQRS সামান্তরিকের ভূমি = 24 সে.মি.
S বিন্দু থেকে PQ এর লম্ব দূরত্ব = 6 সে.মি.
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
= (24 × 6) বর্গসে.মি.
= 144 বর্গসে.মি.
∴ সামান্তরিকের ক্ষেত্রফল = 144 বর্গসে.মি.
ব্যাখ্যা
সমাধান:
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
⇒ 136 = (1/2) × (34 × নির্ণেয় বাহু)
⇒ নির্ণেয় বাহু = (136 × 2)/34
= 8 একক
চিত্র হতে y = কত?
ব্যাখ্যা
চিত্র হতে y = কত?
সমাধান:
2x° ও 3x° পরস্পর সম্পূরক কোণ।
∴ 2x° + 3x° = 180°
বা, 5x° = 180°
∴ x = 36°
আবার,
3x° ও y + 20° পরস্পর বিপ্রতীপ কোণ
3x° = y + 20°
বা, y + 20° = 3 × 36°
বা, y + 20° = 108°
বা, y = 108° - 20°
∴ y = 88°
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ r একক হলে বৃত্তের পরিধি 2πr একক
প্রশ্নমতে,
⇒ 2πr = 88
⇒ r = 88/2π
⇒ r = 88/{2 × (22/7)} ; [π = 22/7]
⇒ r = (88 × 7)/44
∴ r = 14
∴ বৃত্তের ব্যাসার্ধ 14 সে. মি.
ব্যাখ্যা
সমাধান:
- দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না।
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে।
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত:
i. সরলরেখা দুটি এক সমতলে থাকবে।
ii. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না।
iii. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে।
- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল।
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়।
ব্যাখ্যা
সমাধান :
দেওয়া আছে,
ত্রিভুজাকৃতির মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে,
a = 13cm, b = 14cm এবং c = 15cm
∴ s = (a + b + c)/2 = (13 + 14 +15)/2
= 21
∴ ত্রিভুজাকৃতির মাঠের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
= √{21(21 - 13)(21 - 14)(21 - 15)}
= √(21 × 8 × 7 × 6)
= √7056
= 84 cm2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ √25 cm এবং এর ক্ষেত্রফল 12cm2 । ঐ আয়তক্ষেত্রের পরিসীমা কত?
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x সে.মি.
এবং প্রন্থ y সে.মি.
প্রশ্নমতে,
√(x2 + y2) = √25
∴ x2 + y2 = 25 ......... (i) [উভয় পক্ষে বর্গ করে]
এবং xy = 12 .........(ii)
এখন,
আমরা জানি,
(x + y)2 = x2 + y2 + 2xy = 25 + (2 × 12) = 25 + 24 = 49
⇒ (x + y)2 = 49
⇒ x + y = √49
∴ x + y = 7
অতএব, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(x + y) = 2 × 7 = 14cm.
ব্যাখ্যা
সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাখ্যা
কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে
∴ OC = 1/2 AC
= 4√2/2
= 4/√2
আবার,
OB = 1/2 BD
= 1/2 AC
= 4√2/2
= 4/√2
∴ ΔBOC = 1/2 × OB × OC
= 1/2 × 4/√2 × 4/√2
= 16/4
= 4 বর্গমিঃ
ব্যাখ্যা
সমাধান:
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।
ব্যাখ্যা
সমাধান:
দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে:
- দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের সমান হবে।
- দুটি বৃত্ত পরস্পর স্পর্শ করলে, তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ হবে।
- দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে, কেন্দ্রদ্বয়ের দূরত্ব বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের সমষ্টির সমান হবে।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
দুটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০°
∴ ২৮° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ২৮)°
= ১৫২°
∴ নির্ণেয় কোণটি = ১৫২°/২
= ৭৬° ।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যে কোন দুই বাহুর সমষ্টি উহার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
১ম ক্ষেত্রে,
২ + ৫ = ৭ < ৯ সুতরাং, ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
২য় ক্ষেত্রে,
৫ + ৮ = ১৩ < ১৫ সুতরাং, ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
৩য় ক্ষেত্রে,
৪ + ৮ = ১২ < ১৪ যা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর নয়। সুতরাং, ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়।
৪র্থ ক্ষেত্রে,
৮ + ৭ = ১৫ > ৯ , যা ত্রিভুজ হওয়ার শর্ত মানে। সুতরাং, ত্রিভুজ গঠন করা সম্ভব।
ব্যাখ্যা
সমাধান:
ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
ΔABC এর BC বাহুকে উভয় দিকে বর্ধিত করা হলো এবং বহিঃস্থ কোণ ∠ABD ও ∠ACE উৎপন্ন হলো।
বহিঃস্থ কোণ ∠ABD = ∠A + ∠C
বহিঃস্থ কোণ ∠ACE = ∠A + ∠B
এখন
∠ABD + ∠ACE = ∠A + ∠C + ∠A + ∠B
= (∠A + ∠C + ∠B) + ∠A
= 180° + ∠A
ত্রিভুজের যে কোন বাহুকে উভয়দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর
ব্যাখ্যা
সমাধান:
sin2θ + cos2θ
= (লম্ব/অতিভুজ)২ + (ভূমি/অতিভুজ)২
= (লম্ব২ + ভূমি২)/অতিভুজ২
= অতিভুজ২/অতিভুজ২
= ১
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
অবনতি কোণ θ = 30°
দূরত্ব (মিনার থেকে বিন্দু পর্যন্ত) = 35 মিটার
sinθ = লম্ব/অতিভুজ = AB/AC
⇒ sin30° = h/35
⇒ 1/2 = h/35
⇒ h = 35/2
∴ h = 17.5 মিটার
ব্যাখ্যা
মই এর দৈর্ঘ্য x মিটার হলে,
x² = 15² + 8² = 289
∴ x = 17 m
ব্যাখ্যা
বর্গের পরিসীমা ৪৪ মিটার হলে এক বাহুর দৈর্ঘ্য ৪৪/৪ = ১১ মিটার
∴ ক্ষেত্রফল = ১১×১১ = ১২১ বর্গমিটার
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
A = 30°
∴ cos2A = cos(2 × 30°)
= cos60°
= 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৮ সে.মি. এবং ১০ সে.মি. হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
সমাধান:
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ১০
= ৪ × ১০
= ৪০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য = p একক
বর্গটির ক্ষেত্রফল = p২ বর্গএকক
বর্গটির বাহু একগুণ বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য হয় = (p + p) একক
= ২p একক
বাহুর দৈর্ঘ্য বৃদ্ধির পর নতুন বর্গের ক্ষেত্রফল = (২p)২ বর্গএকক
= ৪p২ বর্গএকক
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (৪p২ − p২) বর্গএকক
= ৩p২ বর্গএকক
∴ শতকরা বৃদ্ধি = (৩p২ × ১০০)/p২
= ৩০০%
∴ একটি বর্গের বাহু একগুণ বৃদ্ধি করলে, বর্গটির ক্ষেত্রফল ৩০০% বৃদ্ধি পাবে।
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য, ক = ৬ মি.
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × ক২ বর্গ একক
= {(√৩/৪) × ৬২ } বর্গ মি.
= ৯√৩ বর্গ মি.
ব্যাখ্যা
সমাধান:
- ত্রিভুজের যেকোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
- তিনটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
মই এর অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব = ক মিটার
তাহলে, পীথাগোরাসের সূত্রানুযায়ী,
১৫২ = ৯২ + ক২
⇒ ক২ = ২২৫ - ৮১
⇒ ক২ = ১৪৪
∴ ক = ১২ মিটার
ΔABC এবং ΔCDE সমকোণী ত্রিভুজ এবং ∠A = 60°. AB।।CD এবং CF, ∠ACD কে সমদ্বিখন্ডিত করে।
∠ACF এর মান কত?
ব্যাখ্যা
ΔABC এবং ΔCDE সমকোণী ত্রিভুজ এবং ∠A = 60°. AB।।CD এবং CF, ∠ACD কে সমদ্বিখন্ডিত করে।
∠ACF এর মান কত?
সমাধান:
∠ABC = 90° - ∠A = 90° - 60° = 30°
AB এবং CD পরস্পর সমান্তর এবং BE তাদের ছেদক।
∴ ∠ABC = ∠DCE = 30°
∴ ∠ACD = 180° - ∠ACB - ∠DCE
= 180° - 90° - 30°
= 60°
∴ ∠ACF = 60/2 = 30°
6x + 3y + 9 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত রেখার ঢাল কত?
6x + 3y + 9 = 0
সমাধান:
6x + 3y + 9 সমীকরণের ঢাল বের করতে, প্রথমে একে y = mx + c আকারে রূপান্তর করতে হবে, যেখানে m হলো রেখার ঢাল।
দেওয়া সমীকরণ,
6x + 3y + 9 = 0
⇒ 3y = - 6x - 9
∴ y = - 2x - 3 ; [3 দ্বারা ভাগ করে পাই]
এখন, এই সমীকরণটি y = mx + c আকারে রূপান্তরিত হয়েছে, যেখানে m = - 2
সুতরাং, রেখার ঢাল হলো m = - 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 3 : 4 হলে ত্রিভুজটি কোন ধরনের?
সমাধান:
কোণগুলো = 3x, 3x, 4x
তাহলে,
3x + 3x + 4x = 180°
⇒ 10x = 180°
⇒ x = 18°
3x = 54°
4x = 72°
তাহলে কোনগুলো = 54°, 54°, 72°
সমদ্বিবাহু ত্রিভুজের ২টি কোণের সমান হয়।
∴ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
ভরকেন্দ্র:
- ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
অন্তঃকেন্দ্র:
- ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্র:
- কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অংকিত বৃত্তকে বলে পরিবৃত্ত এবং বৃত্তের কেন্দ্রকে বলে পরিকেন্দ্র।
- ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 136 বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের একটির দৈর্ঘ্য 34 একক হলে অপরটি কত?
সমাধান:
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
⇒ 136 = (1/2) × (34 × নির্ণেয় বাহু)
⇒ নির্ণেয় বাহু = (136 × 2)/34
∴ নির্ণেয় বাহু = 8 একক।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের মধ্যমা = (√3/2) × বাহু
= (√3/2) × 8√3
= 12 সেমি
ব্যাখ্যা
সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ।
ব্যাখ্যা
সমাধান:
বাগানের ক্ষেত্রফল = (৬০ × ৪০) = ২৪০০ বর্গমিটার
রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = ৬০ - (২ × ৪) = ৫২ মিটার
রাস্তা বাদে বাগানের প্রস্থ = ৪০ - (২ × ৪) = ৩২ মিটার
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (৫২ × ৩২) = ১৬৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
ঘনকের এক ধারের দৈর্ঘ্য, a = ৬ একক
আমরা জানি,
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬a২ বর্গ একক
= ৬ × ৬২ বর্গ একক
= ৬ × ৩৬ বর্গ একক
= ২১৬ বর্গ একক
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
tan60° = লম্ব/ভূমি
⇒ tan60° = h/10
⇒ √3 = h/10
∴ h = 10√3 মিটার
ব্যাখ্যা
আমরা জানি, বহিঃস্থ কোণ (∠ACD) = বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি (∠A + ∠B)
ব্যাখ্যা
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
ব্যাখ্যা
সমাধান:
ধরি, সামন্তরিকের উচ্চতা ক মিটার
ভূমি = ৩ক মিটার
আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ক × ৩ক বর্গমিটার
= ৩ক২ বর্গমিটার
প্রশ্নমতে,
৩ক২ = ৭৫
⇒ ক২ = ২৫ = ৫২
∴ ক = ৫ মিটার
∴ সামন্তরিকের উচ্চতা = ৫ মিটার
∴ ভূমি = ৩ক
= ৩ × ৫ মিটার
= ১৫ মিটার
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে
ত্রিভুজের ভূমি ১২ সেন্টিমিটার
ত্রিভুজের উচ্চতা ৪ সেন্টিমিটার
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
= (১/২) × ১২ × ৪
= ২৪ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
সমাধান:
sinA = 8/10
আমরা জানি
⇒ cos2A = 1 - sin2A
⇒ cos2A = 1 - (8/10)2
⇒ cos2A = 1 - 64/100
⇒ cos2A = (100 - 64)/100
⇒ cos2A = 36/100
⇒ cos2A = (6/10)2
⇒ cosA = 6/10
cotA = cosA/sinA
= (6/10)/(8/10)
= 3/4
ব্যাখ্যা
সমাধান:
৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ব কোণ বলে।
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।
∴ ১২০° কোণটি হলো স্থূলকোণ।
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের এক বাহুর = ১২ মিটার
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের পরিসীমা = (৩ × বাহুর দৈর্ঘ্য) একক।
= (৩ × ১২) মিটার
= ৩৬ মিটার
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর = a একক
প্রশ্নমতে,
৪a = ৩৬
∴ a = ৯
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৯ মিটার।
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
সাবানের আয়তন = (৫ × ৪ × ১) ঘন সে.মি.
= ২০ ঘন সে.মি.
আবার,
বাক্সের আয়তন = (৫০ × ৪০ × ৩০) ঘন সে.মি.
= ৬০০০০ ঘন সে.মি.
∴ মোবাইল রাখা যাবে = ৬০০০০/২০ টি
= ৩০০০টি
ব্যাখ্যা
সমাধান:
প্রশ্নমতে,
বৃত্তের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বা, πr2 = a2
বা, a = r√π
সুতরাং বৃত্তের পরিসীমা : বর্গক্ষেত্রের পরিসীমা = 2πr : 4a = 2πr : 4 × r√π = π : 2√π
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের বিস্তার = x মিটার
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2x মিটার
আমরা জানি,
পরিসীমা = 2 (দৈর্ঘ্য + প্রস্থ)
= 2(2x + x)
= 6x
প্রশ্নমতে,
6x = 180
∴ x = 30
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 2x মিটার
= (2 × 30) মিটার
= 60 মিটার
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = 5x সে.মি.
ঘনবস্তুর প্রস্থ, b = 4x সে.মি.
এবং উচ্চতা, c = 3x সে.মি.
আমরা জানি,
আয়তকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 2(ab + bc + ca)
⇒ 1504 = 2(5x × 4x + 4x × 3x + 3x × 5x)
⇒ 2(20x2 + 12x2 + 15x2) = 1504
⇒ 47x2 =1504/2
⇒ 47x2 = 752
⇒ x2 = 16
∴ x = 4
অতএব, উচ্চতা = 3 × 4 = 12 সে.মি.
ব্যাখ্যা
- দুইটি সরলরেখা সমান্তরাল হলে কোন বিন্দুতে ছেদ করবে না।
- দুইটি সরলরেখা আড়াআড়িভাবে সর্বোচ্চ একটি বিন্দুতে ছেদ করতে পারে।
- দুইটি সরলরেখা পরস্পরের উপর সমাপতিত হলে উক্ত রেখা দুইটি অসংখ্য বিন্দুতে মিলিত হয়।
ব্যাখ্যা
সমাধান:
জমির ক্ষেত্রফল = (১২০ × ৭২) বর্গফুট
= ৮৬৪০ বর্গফুট
আমরা জানি,
৭২০ বর্গফুট = ১ কাঠা
৮৬৪০ বর্গফুট = ৮৬৪০/৭২০ কাঠা
= ১২ কাঠা
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r
আয়তক্ষেত্রের পরিসীমা= 2(40 + 26) =132
প্রশ্নমতে,
2πr = 132
r = 132/2π
=66 × 7/22
= 21
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = (22/7) × 212
= 22× 21× 21/7
= 1386 বর্গ সে. মি.
ব্যাখ্যা
সমাধান:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a =৬ সেন্টিমিটার
ত্রিভুজটির ক্ষেত্রফল = (√৩/৪) a2
= (√৩/৪) (৬)2
= (√৩/৪) × ৩৬
= ৯√৩ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 1 + tan2θ = 4 এবং θ < 90° হয়, তবে θ = ?
সমাধান:
দেওয়া আছে,
1 + tan2θ = 4
⇒ sec2θ = 4 ; [sec2θ = 1 + tan2θ]
⇒ (secθ)2 = (2)2
⇒ secθ = 2
⇒ secθ = sec60°
∴ θ = 60°
ব্যাখ্যা
ধরি, লম্ব = a, অতিভূজ = a + 6
∴ (a + 6)2 = a2 + 122
বা, a2 + 12a + 36 = a2 + 144
বা, 12a = 108
∴ a = 9
∴ লম্ব = 9 cm
ব্যাখ্যা
আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) = 2(১৮ + ১২) সে.মি.
= ৬০ সে.মি.
শর্তমতে,
৪a = ৬০ (যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা = বর্গক্ষেত্রের পরিসীমা)
বা, a = ১৫
বা, a২ = ২২৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
গভীরতা h = 14 মিঃ
ব্যাস 2r = 18 মিঃ
∴ ব্যাসার্ধr = 9 মিঃ
∴ কুয়ার আয়তন = πr2h
= 22/7 × 92 × 14
= 22 × 81 × 2
= 3564 ঘনমিঃ
ব্যাখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত?
সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 202 = 400
∴ বৃত্তের ক্ষেত্রফল = π × r2
= 3.14 × 102 [r = 20/2 = 10 cm]
= 314
∴ ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল = (400 - 314)
= 86 বর্গ সে.মি.
ব্যাখ্যা
সমাধান:
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে।
- সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ৬০°।
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের প্রান্তবিন্দু কয়টি?
সমাধান:
- রেখা অসীম এবং রেখার কোনো প্রান্ত বিন্দু নাই।
- একটি রেখার যদি একদিকে একটি প্রান্ত বিন্দু থাকে এবং অন্যদিকে অসীম হয়, তবে তাকে রশ্মি বলে।
- রেখাংশের প্রান্তবিন্দু দুইটি।
ব্যাখ্যা
আমরা জানি,
বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধের ওপর লম্ব।
অর্থাৎ
বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ = ৯০°