বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা / ১০৭ · ২০১৩০০ / ১০,৭৫২

২০১.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২৬৪ বর্গমিটার এবং ভূমি ২২ মিটার হলে উচ্চতা কত হবে?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২৪ মিটার
  4. ঘ) ২৮ মিটার
ব্যাখ্যা
দেয়া আছে,
ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল = ২৬৪ বর্গমিটার
ভূমি = ২২ মিটার 

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
২৬৪ = (১/২) × ২২ × উচ্চতা 
১১ × উচ্চতা = ২৬৪
উচ্চতা = ২৬৪/১১
উচ্চতা = ২৪ মিটার
২০২.
যদি sin(θ - 30°) = 1/2 হয়, তাহলে cos2θ এর মান কত?
  1. 1
  2. 3/4
  3. 1/2
  4. 1/4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি sin(θ - 30°) = 1/2 হয়, তাহলে cos2θ এর মান কত?

সমাধান:
sin(θ - 30°) = 1/2
⇒ sin(θ - 30°) = sin(30°)
⇒ θ - 30° = 30°
বা, θ = 30° + 30°
বা, θ = 60°

এখন,
cos2θ
= cos2(60°) 
= (1/2)2
= 1/4

২০৩.
নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?
  1. ২, ৫ এবং ৬
  2. ২, ৩ এবং ৮
  3. ৬, ৫ এবং ১৩
  4. ৮, ৯ এবং ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: নিচে তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হলো। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।

এখানে,
ক্ষুদ্রতম দুইটি বাহুকে তৃতীয় বাহুর সাথে তুলনা করে পাই,
ক) ২ + ৫ > ৬ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব
খ) ২ + ৩ < ৮ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
গ) ৬ + ৫ < ১৩ ;ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
ঘ) ৮ + ৯ < ১৮ ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়
২০৪.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 7 সে.মি. ও 8 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60° । ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. ক) 24√3 বর্গ সে.মি.
  2. খ) 16√3 বর্গ সে.মি.
  3. গ) 12√3 বর্গ সে.মি.
  4. ঘ) 14√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
মনে করি,
ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 7 সে.মি. ও b = 8 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ θ = 60°

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
                               = (1/2) × 7 × 8 × sin60°
                               = (1/2) × 7 × 8 × (√3/2)
                               = 14√3
২০৫.
একটি আয়তাকার কক্ষের আয়তন ১২০ ঘনমিটার। দৈর্ঘ্য ৮ মি. এবং প্রস্থ ৫ মি. হলে উচ্চতা কত সে.মি.?
  1. ৩ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ১৫০ সে.মি.
  4. ৩০০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার কক্ষের আয়তন ১২০ ঘনমিটার। দৈর্ঘ্য ৮ মি. এবং প্রস্থ ৫ মি. হলে উচ্চতা কত সে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
আয়তন = ১২০ ঘনমিটার
দৈর্ঘ্য = ৮ মি.
প্রস্থ = ৫ মি.

আমরা জানি, 
আয়তাকার কক্ষের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
∴ উচ্চতা = আয়তন/(দৈর্ঘ্য × প্রস্থ)
= ১২০/(৮ × ৫)
= ১২০/৪০
= ৩ মিটার
= (৩ × ১০০) সে.মি.  ; [১ মিটার = ১০০ সে.মি.] 
∴ উচ্চতা = ৩০০ সে.মি.

সুতরাং, আয়তাকার কক্ষের উচ্চতা ৩০০ সে.মি.। 

২০৬.
নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) ax² + bx² + c = 0
  2. খ) y² = ax
  3. গ) x² + y² = 16
  4. ঘ) y² = 2x+7
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের সমীকরণ (x-p)² + (y-q)² = r²
যেখানে, (p,q) বৃত্তের কেন্দ্র এবং r ব্যাসার্ধ। (p,q) = (0,0) এবং r = 4 হলে বৃত্তের সমীকরণ দাঁড়ায় -
x² + y² = 16

২০৭.
ΔABC - এ, AB = AC এবং ∠A = 80° হলে ∠ACD = ?
  1. ক) 120°
  2. খ) 130°
  3. গ) 140°
  4. ঘ) 110°
ব্যাখ্যা

ΔABC - এ,
AB = AC
∴ ∠ABC = ∠ACB
এখন,
∠ABC + ∠BAC + ∠ACB = 180°
বা, ∠ABC + 80° + ∠ACB = 180°
বা, 2∠ACB = 100°
বা, ∠ACB = 50°
∴ ∠ACD = 180° - ∠ACB
= 180° - 50°
= 130°

২০৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 18 মিটার
  2. 15 মিটার
  3. 14 মিটার
  4. 12 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 6 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 8 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি, সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 6) মিটার

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × h × (a + b)
= (1/2) × 8 × (x + x + 6) বর্গ মিটার

প্রশমতে,
⇒ (1/2) × 8 × (x + x + 6) = 96
⇒ 2x + 6 = 24
⇒ 2x = 24 - 6 = 18
⇒ x = 18/2
∴ x = 9

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = 9 + 6 = 15 মিটার
২০৯.
125 বর্গ সে.মি. ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 72° কোণ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. 120 বর্গ সে.মি.
  2. 75 বর্গ সে.মি.
  3. 50 বর্গ সে.মি.
  4. 25 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 125 বর্গ সে.মি. ক্ষেত্রফল বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে 72° কোণ দ্বারা উৎপন্ন বৃত্তকলার ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বৃত্তের মোট ক্ষেত্রফল = 125 বর্গ সে.মি.
কেন্দ্রস্থ কোণ = 72°

আমরা জানি, 
বৃত্তকলার ক্ষেত্রফল = (কোণ/360°) × বৃত্তের মোট ক্ষেত্রফল
∴ বৃত্তকলার ক্ষেত্রফল = (72/360) × 125
= (1/5) × 125
= 25 বর্গ সে.মি.

সুতরাং, বৃত্তকলার ক্ষেত্রফল 25 বর্গ সে.মি.

২১০.
একটি কোণকের ব্যাস 12 সে.মি. এবং আয়তন 96π ঘন সে.মি. হলে, উহার হেলানো তলের দৈর্ঘ্য কত? 
  1. 20 সে.মি.
  2. 22 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 10 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ব্যাস 12 সে.মি. এবং আয়তন 96π ঘন সে.মি. হলে, উহার হেলানো তলের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের ব্যাস = 12 সে.মি.
অতএব, ব্যাসার্ধ, r = 12/2 = 6 সে.মি.
আয়তন = 12π ঘন সে.মি.

আমরা জানি, কোণকের আয়তন = (1/3)πr2h
প্রশ্নমতে,
(1/3) × π × (6)2 × h = 96π
⇒ (1/3) × 36h = 96
⇒  12h = 96
⇒  h = 96/12
⇒  h = 8 সে.মি.

এখন, হেলানো তলের দৈর্ঘ্য (l) = √(r2 + h2)
= √(62 + 82)
= √(36 + 64)
= √(100)
= 10 সে.মি.

অতএব, নির্ণেয় হেলানো তলের দৈর্ঘ্য 10 সে.মি.।

২১১.
(cosθ - sinθ)2 + (cosθ + sinθ)2 = ?
  1. 0
  2. 1
  3. 2
  4. 4sinθcosθ 
ব্যাখ্যা

প্রশ্ন: (cosθ - sinθ)2 + (cosθ + sinθ)2 = ?

সমাধান:
(cosθ - sinθ)2 + (cosθ + sinθ)2
​= 2(cos2θ + sin2θ) [ যেহেতু, 2(a2 + b2) = (a - b)2 + (a + b)2]
​= 2 × 1
​= 2 

২১২.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার ও ২০ মিটার। বাগানটির বাহিরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৩৪৪ বর্গমিটার
  2. ৪৬৪ বর্গমিটার
  3. ৫৪০ বর্গমিটার
  4. ৬০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৩০ মিটার ও ২০ মিটার। বাগানটির বাহিরে চারদিকে ৪ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
রাস্তা ছাড়া বাগানের ক্ষেত্রফল = ৩০ × ২০ = ৬০০ বর্গমিটার
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ৩০ + (৪ + ৪) = ৩৮ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ২০ + (৪ + ৪) = ২৮ মিটার

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৩৮ × ২৮ = ১০৬৪ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = ১০৬৪ - ৬০০ = ৪৬৪ বর্গমিটার
২১৩.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ক) ৩
  2. খ) ২২/৭
  3. গ) ২৫/৯
  4. ঘ) প্রায় ৫
ব্যাখ্যা
বৃত্তের পরিধি 2πr এবং
বৃত্তের ব্যাস 2r

∴ পরিধি : ব্যাস = 2πr : 2r 
                        = 2πr/ 2r
                        = π/1
                        = 22/7 
২১৪.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) sin-1(2x/1+x²)
  2. খ) tan-1(2x/1 - x²)
  3. গ) cos-1(1 - x²/1 + x²)
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি, 2tan-1x = tan-1(2x/1-x²) = sin-1(2x/1+x²) = cos-1(1-x²/1+x²)

২১৫.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -
  1. ক) ৭/২২
  2. খ) ২২/৭
  3. গ) ৩/২২
  4. ঘ) ১১/৭
ব্যাখ্যা

বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি:বৃত্তের ব্যাস =2πr/2r = π = ২২/৭

২১৬.
যদি cosecA = 13/5 হয়, তবে cosA এর মান কত?
  1. 5/13
  2. 12/13
  3. 5/12
  4. 17/5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি cosecA = 13/5 হয়, তবে cosA এর মান কত?

সমাধান:
দেওয়া আছে, cosecA = 13/5

আমরা জানি, cosecA = অতিভুজ/লম্ব

অতএব, অতিভুজ = 13 এবং লম্ব = 5

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
লম্ব2 + ভূমি2 = অতিভুজ2
বা, 52 + ভূমি2 = 132
বা, 25 + ভূমি2 = 169
বা, ভূমি2 = 169 - 25
বা, ভূমি2 = 144
∴ ভূমি = √144 = 12

এখন, cosA = ভূমি/অতিভুজ
∴ cosA = 12/13

২১৭.
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 18 মিটার। এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?
  1. 4 গুণ
  2. 2 গুণ
  3. 3 গুণ
  4. 5 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 18 মিটার। এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান:
আমরা জানি,
ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = 6 × বাহু বর্গ একক
= (6 × 182) বর্গমিটার
= (6 × 324) বর্গমিটার
= 1944 বর্গমিটার

এবং
ঘনকের আয়তন = (বাহু)3 ঘন একক
= (18)3 ঘনমিটার
= 5832 ঘনমিটার

∴ এর আয়তন এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = (5832/1944) = 3 গুণ
২১৮.
চিত্রে, ∠BCA = 30°; ∠BAC = 105° এবং AD = BD হলে, ∠DAC = ?
  1. ক) 40°
  2. খ) 80°
  3. গ) 75°
  4. ঘ) 60°
ব্যাখ্যা

ΔABC এর ∠BAC + ∠BCA + ∠CBA = 180°
⇒∠CBA +105° + 30° =180°
⇒ ∠CBA = 45°
এখন, ΔABD এর BD = AD
∴ ∠DBA = ∠DAB = ∠CBA = ∠DAB = 45°
∴ ∠DAC = 105° - 45°= 60°

২১৯.
একটি মই 5 মিটার দীর্ঘ একটি দেয়ালে 45° কোণে স্পর্শ করেছে। মইয়ের দৈর্ঘ্য কত?
  1. ক) 5√5
  2. খ) 2√5
  3. গ) 5√2
  4. ঘ) 15√2
ব্যাখ্যা
একটি মই 5 মিটার দীর্ঘ একটি দেয়ালে 45° কোণে স্পর্শ করে আছে। মইয়ের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
মইয়ের দৈর্ঘ্য AC = ?
দেয়ালের  দৈর্ঘ্য AB = 5

আমরা জানি,
    Sin∠ACB = AB/AC 
বা, Sin45° = AB/AC 
বা, 1/√2 = 5/AC
বা, AC = 5√2
২২০.
একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?
  1. ১১৫°
  2. ১৩০°
  3. ১৩৫°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত?

সমাধান: 
বাহু সংখ্যা, n = 8
অন্তঃস্থ কোণ = 180° - (360°/8)
= 135°

Alternative rule:
মোট অন্তঃস্থ কোণ = (n - 2) × 180°
= 1080°

∴ প্রতিটি অন্তঃস্থ কোণ = 1080°/8
= 135°
২২১.
তলের মাত্রা কয়টি?
  1. ক) 1 টি
  2. খ) 2 টি
  3. গ) 3 টি
  4. ঘ) 4 টি
ব্যাখ্যা
তলের মাত্রা 2টি যথা - দৈর্ঘ্য ও প্রস্থ।
২২২.
রুবেল তার বাড়ির পেছনে একটি সুন্দর আয়তাকার বাগান তৈরি করেছে। বাগানটি পরিমাপ করতে গিয়ে সে দেখতে পেল যে, বাগানটির দৈর্ঘ্য প্রস্থের তুলনায় তিনগুণ।বাগানটির চারদিকে ঘেরা বেড়ার মোট দৈর্ঘ্য 48 মিটার হলে, বাগানটির মোট ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 156 বর্গমিটার
  2. 136 বর্গমিটার
  3. 108 বর্গমিটার
  4. 95 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: রুবেল তার বাড়ির পেছনে একটি সুন্দর আয়তাকার বাগান তৈরি করেছে। বাগানটি পরিমাপ করতে গিয়ে সে দেখতে পেল যে, বাগানটির দৈর্ঘ্য প্রস্থের তুলনায় তিনগুণ।বাগানটির চারদিকে ঘেরা বেড়ার মোট দৈর্ঘ্য 48 মিটার হলে, বাগানটির মোট ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
আয়তাকার বাগানের প্রস্থ = a মিটার
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = 3a 

প্রশ্নমতে,
পরিসীমা = 48 মিটার
⇒ 2(3a + a) = 48      [যেহেতু, পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)]
⇒ 6a + 2a = 48
⇒ 8a = 48
⇒ a = 48/8
∴ a = 6 মিটার
∴ দৈর্ঘ্য = 3a = 3 × 6 = 18 মিটার

সুতরাং, ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) 
= 18 × 6
= 108 বর্গমিটার

২২৩.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = 10 সে.মি. হলে OF = কত? 
  1. 5 সে.মি.
  2. 10 সে.মি.
  3. 15 সে.মি.
  4. 20 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = 10 সে.মি. হলে OF = কত? 

সমাধান:
 
দেওয়া আছে,
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি জ্যা।

বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
যেহেতু AB = CD তাহলে কেন্দ্র থেকে দূরত্ব OE = OF হবে।
OE = 10 সে.মি. হলে OF = 10 সে.মি. হবে।

২২৪.
একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. ক) 2a
  2. খ) a2
  3. গ) √2 a
  4. ঘ) 2a2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে - 
ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √{(a)2 + (a)2
= √(2a2
= √2 a 

∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 a 
২২৫.
বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে কী বলে?
  1. বৃহত্তম জ্যা
  2. ব্যাস
  3. বৃত্তের পরিধি / Π
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃহত্তম জ্যা বলে।
বৃহত্তম জ্যা হচ্ছে বৃত্তের ব্যাস।
বৃত্তের ব্যাস = বৃত্তের পরিধি / Π
২২৬.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 45 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 12 মিটার
  2. 6 মিটার
  3. 8 মিটার
  4. 9 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 3 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 6 মিটার। ট্রাপিজিয়ামক্ষেত্রের ক্ষেত্রফল 45 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
মনে করি,
সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 3) মিটার
লম্ব দূরত্ব 6 মিটার
 
আমরা জানি, 
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল × উচ্চতা
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (6/2)(x + x + 3) বর্গ মিটার

প্রশমতে,
বা, (6/2)(2x + 3) = 45
বা, 3(2x + 3) = 45
বা, 2x + 3 = 15
বা, 2x = 15 - 3
বা, 2x = 12
∴ x = 6

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = (6 + 3) = 9 মিটার।
২২৭.
১৩ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৫ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? 
  1. ৮ মিটার
  2. ১০ মিটার
  3. ১২ মিটার
  4. ১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে ৫ মিটার উচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত? 

সমাধান: 

মনে করি,
দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = ক মিটার 
এবং দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে।

সমকোণী ত্রিভুজের সূত্র হতে পাই, 
(মইয়ের উচ্চতা) = (দেয়ালের উচ্চতা) + ক
(১৩) = (৫) + ক
বা, ১৬৯ - ২৫ = ক
বা, ক = ১৪৪
∴ ক = ১২

∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = ১২ মিটার।
২২৮.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক এবং ∠AOB = 45° হলে ∠ABO = কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 45°
  4. ঘ) 35°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB, A বিন্দুতে স্পর্শক এবং ∠AOB = 45° হলে ∠ABO = কত?

সমাধান:

A বিন্দুতে AB রেখা বৃত্তের স্পর্শক AB, OA রেখা AB এর উপর লম্ব এবং ∠AOB = 45°
Δ AOB এ
∠AOB + ∠ABO + ∠OAB = 180°
বা, 45° + ∠ABO + 90° = 180°
বা, ∠ABO = 180° - 135°
∴ ∠ABO = 45°
২২৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?
  1. ক) 24 মিটার
  2. খ) 36 মিটার
  3. গ) 48 মিটার
  4. ঘ) 56 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন- একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১১৫২ বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত?

সমাধান-
মনে করি, আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার
এবং দৈর্ঘ্য = 2x মিটার।

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 2x × x = 2x2

শর্তমতে,
2x2 = 1152
বা, x2 = 576
বা, x = 24

সুতরাং আয়তক্ষেত্রটির প্রস্থ 24 মিটার
এবং দৈর্ঘ্য 48 মিটার।
২৩০.
নিচের কোনটি সঠিক?
  1. tanθ = cotθ
  2. tanθ = cosθ/sinθ
  3. tanθ = 1/cosθ
  4. tanθ = 1/cotθ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক?

সমাধান: 
আমরা জানি,
tanθ = 1/cotθ 
cotθ = 1/tanθ
tanθ = sinθ/cosθ
cotθ = cosθ/sinθ
২৩১.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত ২ : ৪ : ৬ । ত্রিভুজটি কী ধরণের ? 
  1. সমকোণী
  2. সমদ্বিবাহু
  3. সুক্ষ্মকোণী 
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত  ২ : ৪ : ৬ । ত্রিভুজটি কী ধরণের ? 

সমাধান: 
ত্রিভুজের কোণগুলো ২ক, ৪ক, ৬ক 

২ক + ৪ক + ৬ক = ১৮০
⇒ ১২ক = ১৮০ 
⇒ ক = ১৫ 

৬ক = ৬ × ১৫ = ৯০°
সুতরাং ত্রিভুজটি সমকোণী ।
২৩২.
1256 সে.মি. দৈর্ঘ্যের একটি লোহার তারকে একটি গোলাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?
  1. 300 সে.মি.
  2. 350 সে.মি.
  3. 400 সে.মি.
  4. 450 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 1256 সে.মি. দৈর্ঘ্যের একটি লোহার তারকে একটি গোলাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?

সমাধান:
ধরি,
চাকার ব্যাস = 2r

এখানে,
চাকার পরিধি = লোহার পাতের দৈর্ঘ্য
⇒ 2πr = 1256
⇒ 2r = 1256/π
⇒ 2r =1256/3.14
⇒ 2r = (1256 × 100)/314
∴ 2r = 400 সে.মি.
২৩৩.
রম্বসের কর্নদ্বয় পরষ্পর O বিন্দুতে ছেদ করেছ্। কর্নদ্বয়ের অন্তর্ভুক্ত কোন কত?
  1. ক) ১৮০°
  2. খ) ৯০°
  3. গ) ৬০°
  4. ঘ) যে কোন পরিমাপের কোনই হতে পারে।
ব্যাখ্যা
রম্বসের কর্নদ্বয় পরষ্পরকে সমকোনে সমদ্বিখন্ডিত করে।অতএব এদের অন্তর্ভুক্ত কোন হবে ৯০°
২৩৪.
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে বলা হয় ত্রিভুজটির-
  1. ক) পরিকেন্দ্র
  2. খ) অন্ত:কেন্দ্র
  3. গ) ভরকেন্দ্র
  4. ঘ) লম্বকেন্দ্র
ব্যাখ্যা
ত্রিভুজের পরিকেন্দ্র :
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।

ত্রিভুজের ভরকেন্দ্র:

ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
২৩৫.
দুটি বিন্দু A(1, 2) এবং B(4, 6)-এর মধ্যে দূরত্ব কত?
  1. 5
  2. 4
  3. √16
  4. √20
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি বিন্দু A(1, 2) এবং B(4, 6)-এর মধ্যে দূরত্ব কত?

সমাধান: 
প্রদত্ত বিন্দু:
A(1, 2) এবং B(4, 6) 

আমরা জানি, 
দূরত্ব নির্ণয়ের সূত্র হলো- 
d = √{(x2 − x1)2 + (y2 − y1)2

প্রদত্ত সমীকরণের সাথে তুলনা করে পাই, 
d = √{(4 − 1)2 + (6 − 2)2}
= √{(3)2 + (4)2}
= √(9 + 16)
= √25
= 5

∴ দূরত্ব = 5 । 

২৩৬.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
  1. ৪৫°
  2. ৩০°
  3. ৬০°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে? 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০° 
একটি কোণ ৯০° হলে, 
অপর কোনটি হবে = (১৮০° - ৯০°) = ৯০° 

∴ বিপরীত কোণের পরিমাণ = ৯০° ।
২৩৭.
৪২° কোণের পূরক কোণ কোনটি?
  1. ৪৫°
  2. ৪৮°
  3. ১৩৮°
  4. ১২০°
ব্যাখ্যা

প্রশ্ন: ৪২° কোণের পূরক কোণ কোনটি?

সমাধান:
আমরা জানি, দুইটি কোণের সমষ্টি এক সমকোণ (৯০°) হলে, তাদের পূরক কোণ বলে।

∴ পূরক কোণ = (৯০ - ৪২)°
= ৪৮°

২৩৮.
একটি রম্বসের একটি কর্ণ অন্য কর্ণের চার গুণ। যদি এর ক্ষেত্রফল 72 বর্গ সে. মি. হয়, তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি কত?
  1. 60 সে. মি.
  2. 45 সে. মি.
  3. 20 সে. মি.
  4. 30 সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণ অন্য কর্ণের চার গুণ। যদি এর ক্ষেত্রফল 72 বর্গ সে. মি. হয়, তাহলে কর্ণদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান:
ধরি, একটি কর্ণ = x সে. মি.
তাহলে অন্য কর্ণ = 4x সে. মি.

আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × d1 × d2

প্রশ্নানুসারে,
(1/2) × x × 4x = 72
⇒ 2x2 = 72
⇒ x2 = 72/2
⇒ x2 = 36 = 62
∴ x = 6 সে. মি.

∴ কর্ণদ্বয়ের যোগফল = x + 4x = 5x
= 5 × 6
= 30 সে. মি.

২৩৯.
২০ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে ৭৫০০ টাকা খরচ হয়। যদি ঐ কামরাটির প্রস্থ ৪ মিটার কম হত তাহলে ৬০০০ টাকা খরচ হত। প্রস্থ কত?
  1. ১৫ মিটার
  2. ২০ মিটার
  3. ২৪ মিটার
  4. ৩০ মিটার
ব্যাখ্যা
কামরার দৈর্ঘ্য ২০ মিটার। প্রস্থ ৪ মিটার কমলে ক্ষেত্রফল কমে = ৪ × ২০ বর্গ মিটার।
ক্ষেত্রফল ৮০ বর্গ মিটার কমার জন্য খরচ কমে = ৭৫০০ - ৬০০০ = ১৫০০ টাকা
১৫০০ টাকা খরচ হয় ৮০ বর্গ মিটারে
৭৫০০ টাকা খরচ হয় ৮০ × ৭৫০০/১৫০০ = ৪০০ বর্গ মিটারে
সুতরাং কামরার প্রস্থ = ৪০০/২০ = ২০ মিটার
২৪০.
একটি দড়িকে বৃত্তাকারে বাঁকালে তার ব্যাসার্ধ হয় ২১ সে.মি.। এখন যদি দড়িটি দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হয়, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ২ : ১, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?
  1. ১০৮০ বর্গ সে.মি.
  2. ৮৯৬ বর্গ সে.মি.
  3. ৯৬৮ বর্গ সে.মি.
  4. ৭৭৬ বর্গ সে.মি.
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দড়িকে বৃত্তাকারে বাঁকালে তার ব্যাসার্ধ হয় ২১ সে.মি.। এখন যদি দড়িটি দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হয়, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ২ : ১, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
এখানে,
বৃত্তের ব্যাসার্ধ, r = ২১ সেমি
∴ বৃত্তের পরিধি = ২πr
= ২ × (২২/৭) × ২১
= ১৩২ সেমি

আবার,
ধরি, আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য = ২ক এবং প্রস্থ = ক

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২(২ক + ক) = ৬ক

প্রশ্ন অনুসারে,
⇒ ৬ক = ১৩২
∴ ক = ১৩২ ÷ ৬ = ২২
∴ প্রস্থ = ক = ২২ সে.মি.
তাহলে,
দৈর্ঘ্য = ২ক = ২ × ২২ = ৪৪ সে.মি.

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= ৪৪ × ২২
= ৯৬৮ বর্গ সে.মি.

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ৯৬৮ বর্গ সে.মি.

২৪১.
x2 - 169 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 13
  2. 169
  3. 26
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 169 + y2 = 0 একটি বৃত্তের সমীকরণ হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
x2 - 169 + y2 = 0
বা, x2 +  y2 = 169
বা, x2 +  y2 = (13)2

যেহেতু, x2 +  y2 = r2 বৃত্তের সমীকরণ।
∴ প্রদত্ত সমীকরণে বৃত্তের ব্যাসার্ধ 13
২৪২.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 
  1. 30°
  2. 60°
  3. 90°
  4. 120°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/3, x/3 এবং 4x/3 হলে, বৃহত্তম কোণটির মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা 180° 
বা, x/3 + x/3 + 4x/3 = 180° 
বা, (x + x + 4x)/3 = 180° 
বা, 6x/3 = 180° 
বা, 2x = 180° 
∴ x = 90° 

∴ বৃহত্তম কোণটির পরিমাণ = 4x/3 
= {(4 × 90)/3}° 
= 120° ।
২৪৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ৩। এর ক্ষেত্রফল ৫৪০ বর্গমিটার হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত মিটার?
  1. ১০২ মিটার
  2. ৯৬ মিটার
  3. ৮৪ মিটার
  4. ১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৫ : ৩। এর ক্ষেত্রফল ৫৪০ বর্গমিটার হলে, আয়তক্ষেত্রটির পরিসীমা কত মিটার?

সমাধান: 
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য : প্রস্থ = ৫ : ৩
ক্ষেত্রফল = ৫৪০ বর্গমিটার

ধরি, দৈর্ঘ্য = ৫ক মিটার এবং প্রস্থ = ৩ক মিটার

আমরা জানি, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক 
⇒ ৫৪০ = ৫ক × ৩ক
⇒ ১৫ক = ৫৪০
⇒ ক = ৫৪০/১৫
⇒ ক = ৩৬ = ৬
∴ ক = ৬ মিটার

∴ দৈর্ঘ্য = ৫ক = ৫ × ৬ = ৩০ মিটার
এবং প্রস্থ = ৩ক = ৩ × ৬ = ১৮ মিটার

আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২(৩০ + ১৮) = ২ × ৪৮ = ৯৬ মিটার

∴ আয়তক্ষেত্রটির পরিসীমা ৯৬ মিটার।

২৪৪.
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে কতটি স্পর্শক অঙ্কন করা যাবে?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে কতটি স্পর্শক অঙ্কন করা যাবে? 

সমাধান:
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে P একটি বহিঃস্থ বিন্দু। 
P থেকে বৃত্তে PA ও PB  ২টি অঙ্কিত স্পর্শক।
 
২৪৫.
যদি 1 + 3tan2θ = 4 এবং θ < 90° হলে, θ = ?
  1. 60°
  2. 45°
  3. 30°
  4. 15°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 1 + 3tan2θ = 4 এবং θ < 90° হলে, θ = ?

সমাধান:
দেওয়া আছে,
1 + 3tan2θ = 4
⇒ 3tan2θ = 4 - 1
⇒ 3tan2θ = 3
⇒ tan2θ = 3/3 = 1
⇒ tanθ = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°
২৪৬.
{5/sec2θ} + {2/(1+cot2θ)} + 3sin2θ = কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: {5/sec2θ} + {2/(1+cot2θ)} + 3sin2θ = কত?

সমাধান:
২৪৭.
যে চতুর্ভুজের বাহগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?
  1. রম্বস
  2. ট্রাপিজিয়াম
  3. আয়তক্ষেত্র
  4. সামান্তরিক
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের বাহগুলোর পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে কী বলে?

সমাধান:
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

রম্বস: যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও বিপরীত কোণদ্বয় সমান, কিন্তু কোন কোণই সমকোন নয়, তাকে রম্বস বলে।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে।

সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
২৪৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 4 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 5 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 55 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. 15 মিটার
  2. 14 মিটার
  3. 13 মিটার
  4. 11 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 4 মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব 5 মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল 55 বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম বাহু = x মিটার
∴ বৃহত্তম বাহু = (x + 4) মিটার

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2) × 5 × (x + x + 4) বর্গ মিটার

প্রশমতে,
(1/2) × 5 × (x + x + 4) = 55
⇒ 5 × (x + x + 4) = 110
⇒ 2x + 4 = 22
⇒ 2x = 18
∴ x = 9

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = (9 + 4) = 13 মিটার
২৪৯.
একটি সমবৃত্তক কোণকের উচ্চতা ১২ সেমিঃ এবং ভূমির ব্যাস ১০ সেমিঃ হলে তার বক্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ৬০π
  2. খ) ৬৫π
  3. গ) ২০০
  4. ঘ) ৪৭π
ব্যাখ্যা

ভূমির ব্যাসার্ধ = ১০/২ = ৫ সেমিঃ
হেলানো উচ্চতা l = √(h² + r²) = √(12² + 5²) = 13
বক্রতলের ক্ষেত্রফল = πrl = π x 5 x 13 = 65π

২৫০.
একটি পঞ্চভুজের অন্তকোণ গুলোর সমষ্টি কত ডিগ্রী?
  1. ক) ২২০°
  2. খ) ৩৬০°
  3. গ) ৪৫০°
  4. ঘ) ৫৪০°
ব্যাখ্যা

বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি (n-2)180° = (5-2) = 3 x 180 = 540°
(n হচ্ছে বাহুর সংখ্যা)

২৫১.
(- 4, 5) এবং (1, 2) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?
  1. 3/2
  2. - 2/3
  3. 2/5
  4.  - 3/5
  5. - 1/3
ব্যাখ্যা

প্রশ্ন: (- 4, 5) এবং (1, 2) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?

সমাধান:
আমরা জানি,
দুটি বিন্দু (x1, y1) এবং (x2, y2) দিয়ে অতিক্রমকারী একটি সরলরেখার ঢাল (m) নির্ণয়ের সূত্র:
m = (y2 - y1)/(x2 - x1)

এখানে,
(x1, y1) = (- 4, 5) এবং (x2, y2) = (1, 2)

∴ ঢাল, (m) = (2 - 5)/{1 - (- 4)}
= - 3/(1 + 4)
= - 3/5

২৫২.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১২০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণের পরিমাণ ১২০° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
বহিঃস্থ কোণ = ১৮০° - অন্তঃস্থ কোণ
= (১৮০° - ১২০°) = ৬০°

সুতরাং, বাহুর সংখ্যা = ৩৬০°/৬০°
= ৬টি
২৫৩.
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ১২°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
  1. ক) 51°
  2. খ) 39°
  3. গ) 96°
  4. ঘ) 29°
ব্যাখ্যা
প্রশ্ন: যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের অন্তর ১২°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?

সমাধান:
x + y = 90°............... (i)
আবার,
x - y = 12° .................. (ii) 

এখন, (i) নং + (ii) নং থেকে পাই,
x + y + x - y = 90° + 12°
⇒ 2x = 102°
∴ x = 51°

(i)নং এ x এর মান বসিয়ে পাই,
x + y = 90°
y = 90° - 51°
y = 39°
∴ ক্ষুদ্রতম কোণটি 39°
২৫৪.
একটি 51 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভঙ্গে ছিল?
  1. 17 মিটার
  2. 34 মিটার
  3. 18 মিটার
  4. 36 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 51 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভঙ্গে ছিল?

সমাধান:

ধরি,
খুটিটি x মিটার উচুতে ভেঙ্গেছিল।
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (51 - x) মিটার
sinθ = x/(51 - x)
sin30° = x/(51 - x)
বা, 1/2 = x/(51 - x)
2x = 51 - x
2x + x = 51
3x = 51
∴ x = 17
২৫৫.
যে ত্রিভুজের তিন কোণ সমান তাকে কোন ধরনের ত্রিভুজ বলে?
  1. ক) সমবাহু
  2. খ) সমকোণী
  3. গ) স্থুলকোণী
  4. ঘ) বিষমবাহু
ব্যাখ্যা
যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০° ।
সমবাহু ত্রিভুজ-কে সুক্ষ্মকোণী ত্রিভুজও বলে।
২৫৬.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৮ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ১৬ বর্গ ফুট 
  2. ২৪ বর্গ ফুট
  3. ৩২ বর্গ ফুট
  4. ৬৪ বর্গ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৮ ফুট হলে, বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহু = ক ফুট
∴ বর্গক্ষেত্রের কর্ণ = ক√২ ফুট

প্রশ্নমতে,
ক√২ = ৮
⇒ ক = ৮/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (ক) 
= (৮/√২) 
= ৬৪/২
= ৩২ বর্গ ফুট
২৫৭.
cotθ . √(1 - cos2θ) = ?
  1. ক) cosθ
  2. খ) cotθ
  3. গ) cosecθ
  4. ঘ) cot2θ
ব্যাখ্যা
প্রশ্ন: cotθ . √(1 - cos2θ) = ?

সমাধান: 
cotθ . √(1 - cos2θ)
= cotθ . √sin2θ
= (cosθ/sinθ). sinθ
= cosθ
২৫৮.
The angles of a triangle are (x + 6)°, (2x - 4)° and (3x + 4)°. Then the value of x is?
  1. ক) 29°
  2. খ) 30°
  3. গ) 45°
  4. ঘ) 36°
ব্যাখ্যা
Question: The angles of a triangle are (x + 6)°, (2x - 4)° and (3x + 4)°. Then the value of x is?

Solution: 
We know
Sum of all angles in triangle is 180°
Now 
(x + 6)° + (2x - 4)° + (3x + 4)° = 180°
⇒ 6x + 6° = 180°
⇒ (x + 1) = 30°
⇒ x = 29°
২৫৯.
চতুর্ভূজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
  1. ক) 80°
  2. খ) 120°
  3. গ) 160°
  4. ঘ) 165°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভূজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভূজের চার কোণের সমষ্টি = 360°
চার কোণের অনুপাত = 1 : 2 : 2 : 4
অনুপাতগুলোর সমষ্টি = 1 + 2 + 2 + 4 = 9

সুতরাং বৃহত্তম কোণ = (4/9) × 360°
= 160°
২৬০.
sinθ = 1/√2 হলে, cotθ এর মান নিচের কোনটি?
  1. √2
  2. 1/2
  3. 1
  4. 1/√2
ব্যাখ্যা

প্রশ্ন: sinθ = 1/√2 হলে, cotθ এর মান নিচের কোনটি? 

সমাধান: 
দেওয়া আছে
sinθ = 1/√2
⇒ sinθ = sin45°
∴ θ = 45°

এখন 
cot45° = 1

২৬১.
পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 7 হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?
  1. 12, 13
  2. 24, 25
  3. 40, 41
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: পিথাগোরাস ত্রয়ীর একটি সদস্য 7 হলে অন্য সদস্যজোড় নিচের কোনটি?

সমাধান:
পিথাগোরাস ত্রয়ী:
পিথাগোরাস ত্রয়ী হলো তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যার একটি সেট, যা পিথাগোরাসের উপপাদ্যকে সিদ্ধ করে।

তিনটি ধনাত্মক পূর্ণসংখ্যা a, b, c (যেখানে c > a, b) যদি c2 = a2 + b2 শর্ত মানে তাহলে তাদেরকে (a, b, c) পিথাগোরাস ত্রয়ী বলা হয়।

যেমন:
(3, 4, 5)
(5, 12, 13)
(7, 24, 25)
(8, 15, 17)
(9, 40, 41)

এখানে,
72 + 242 = 252
49 + 576 = 625
625 = 625
২৬২.
এক সরল কোণ থেকে বড় কিন্তু দুই সরল কোণ থেকে ছোট কোণকে কি কোণ বলা হয়? 
  1. সূক্ষ্মকোণ
  2. সম্পূরক
  3. প্রবৃদ্ধ কোণ
  4. স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সরল কোণ থেকে বড় কিন্তু দুই সরল কোণ থেকে ছোট কোণকে কি কোণ বলা হয়? 

সমাধান: 
এক সরল কোণ থেকে বড় কিন্তু দুই সরল কোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

অন্যদিকে, 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
২৬৩.
একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. এবং উচ্চতা 6 সে.মি.। বেলনের আয়তন কত?
  1. 110 ঘন সে.মি.
  2. 220 ঘন সে.মি.
  3. 770 ঘন সে.মি.
  4. 924 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. এবং উচ্চতা 6 সে.মি.। বেলনের আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
বেলনের ব্যাসার্ধ, r = 7 সে.মি.
বেলনের উচ্চতা, h = 6 সে.মি. 

আমরা জানি,
বেলনের আয়তন = πr2h
= (22/7) × (7)2 × 6 ঘন সে.মি.
= 22 × 7 × 6 ঘন সে.মি.
= 924 ঘন সে.মি.
২৬৪.
একটি বৃত্তের ব্যাসার্ধ 19 সে.মি. হলে এর পরিধি কত?
  1. 19π সে. মি.
  2. 27π সে. মি.
  3. 57π সে. মি.
  4. 38π সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 19 সে.মি. হলে এর পরিধি কত?

সমাধান: 
বৃত্তের ব্যাসার্ধ r = 19সে.মি.
বৃত্তের পরিধি = 2πr 
= 2 × π ×19 সে. মি.
= 38π সে. মি.
২৬৫.
একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ২৯ সে.মি. এবং উচ্চতা ১৪ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল হবে:
  1. ২০৩ বর্গ সে.মি.
  2. ৩৭৭ বর্গ সে.মি.
  3. ২৭৭ বর্গ সে.মি.
  4. ৪০৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য ২৯ সে.মি. এবং উচ্চতা ১৪ সে.মি.। সামান্তরিকের ক্ষেত্রফল হবে:

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি = ২৯ সে.মি.
এবং উচ্চতা = ১৪ সে.মি.

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= (২৯ × ১৪)
= ৪০৬ বর্গ সে.মি.

∴ সামান্তরিকের ক্ষেত্রফল ৪০৬ বর্গ সে.মি.

২৬৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 40° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে- 
  1. ক) 50° 
  2. খ) 60° 
  3. গ) 70° 
  4. ঘ) 80° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের পরিমাণ 40° হলে অপর দুটি কোণের প্রত্যেকটির পরিমাণ হবে- 

সমাধান:


ধরি,
△ABC ত্রিভুজে, AB = AC
∴ ∠B = ∠C

এখান △ABC-এ, 
∠A + ∠B + ∠C = 180°
⇒ 40° + ∠B + ∠C = 180°
⇒ ∠B + ∠C = 180° - 40°
⇒ ∠B + ∠C = 140°
⇒ 2∠B = 140°
⇒ ∠B = 140°/2
∴ ∠B = 70°
২৬৭.
একটি বইয়ের কয়টি তল (surface) থাকে?
  1. ক) ৪
  2. খ) ১২
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
একটি আয়তাকার ঘনবস্তুর বা ঘনকের ৬ টি তল। যেমনঃ বইয়ের ৬ টি তল।
২৬৮.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গএকক হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৪ একক
  2. খ) √৩ একক
  3. গ) ৩ একক
  4. ঘ) ২ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গএকক হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি,
সমবাহু ত্রিভুজের  বাহুর দৈর্ঘ্য ক একক 

শর্তমতে,
{(√৩)/৪}× ক = ৪√৩
বা, ক = ১৬ 
∴ ক = ৪ 

∴ ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ৪ একক 
২৬৯.
একটি সমবাহু ত্রিভুজের উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃকোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
  1. ক) 80°
  2. খ) 100°
  3. গ) 240°
  4. ঘ) 90°
ব্যাখ্যা


∠ABD + ∠ABC = 180°
∴∠ABD = 180° - 60° = 120°
অনুরূপ ভাবে, ∠ACE + ∠ACB =  180°
∴∠ACE = 180° - 60° = 120°
∴ দুটি বহিঃকোণের সমষ্টি = ∠ABD +∠ACE = 120° + 120° = 240°

২৭০.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির মান কত?
  1. ক) ২০°
  2. খ) ২০০°
  3. গ) ১১০°
  4. ঘ) ২৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০° হলে বিপরীত কোণটির মান কত?

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = ১৮০°
একটি কোন ৭০° হলে, অপরটি = (১৮০ - ৭০) বা ১১০°
২৭১.
একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ২০% কমালে এর ক্ষেত্রফল কত % কমবে ?
  1. ৩৬%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের বাহুর দৈর্ঘ্য ২০% কমালে এর ক্ষেত্রফল কত % কমবে ?

সমাধান: 
ধরি,
বর্গের এক বাহু = ক একক
∴ বর্গের ক্ষেত্রফল = ( ক × ক ) বর্গ একক
= ক বর্গ একক

এখানে,
ক এর ২০% =ক × ( ২০ ÷ ১০০ )
= ০.২০ক
বাহুর দৈর্ঘ্য ২০% কমালে নতুন বর্গের বাহুর দৈর্ঘ্য = ( ক - ০.২০ক ) একক
= ০.৮ ক একক
∴ নতুন বর্গের ক্ষেত্রফল = ( ০.৮ ক × ০.৮ ক ) বর্গ একক
= ০.৬৪ ক বর্গ একক

ক্ষেত্রফল হ্রাস পায় = ( ক - ০.৬৪ক ) বর্গ একক
= ০.৩৬ক বর্গ একক

∴ ক বর্গ এককে হ্রাস পায় = ০.৩৬ক বর্গ একক
∴ ১ বর্গ এককে হ্রাস পায় = ( ০.৩৬ক ÷ ক ) বর্গ একক
= ০.৩৬ বর্গ একক

∴ ১০০ বর্গ এককে হ্রাস পায় = (০.৩৬ × ১০০) বর্গ একক
= ৩৬ বর্গ একক
২৭২.
একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৬০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ২০ সে.মি.
  2. ১৬ সে.মি.
  3. ১২ সে.মি.
  4. ১৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮০ বর্গ সে.মি. এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য ৬০ সে.মি. হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল = ৪৮০ বর্গ সে.মি.
এবং এর একটি কর্ণের দৈর্ঘ্য = ৬০ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × (একটি কর্ণ × অপর কর্ণ)
⇒ ৪৮০ = (১/২) × ৬০ × অপর কর্ণ
⇒ অপর কর্ণ = ৪৮০/৩০
⇒ অপর কর্ণ = ১৬

সুতরাং, অপর কর্ণ = ১৬ সে.মি.
২৭৩.
একটি ত্রিভুজের পরিসীমা ৯৬ সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৪ : ৫ : ৭ হলে, সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১৬ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ২৮ সে.মি.
  4. ৩২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের পরিসীমা ৯৬ সে.মি.। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ৪ : ৫ : ৭ হলে, সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৪ক সে.মি., ৫ক সে.মি. এবং ৭ক সে.মি.

শর্তমতে,
৪ক + ৫ক + ৭ক = ৯৬
বা, ১৬ক = ৯৬
∴ ক = ৬

সবচেয়ে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য = (৪ × ৬) সে.মি.
= ২৪ সে.মি.
২৭৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।
  1. 5 মিটার 
  2. 12 মিটার 
  3. 10 মিটার 
  4. 15 মিটার 
ব্যাখ্যা
[লাইভ পরীক্ষার প্রশ্নের অপশনে মিটারের স্থলে বর্গমিটার হওয়ার কথা ছিল, অপশনে ভুলক্রমে মিটার চলে এসেছে। তবে অপশন দ্বারা কনফিউশন সৃষ্টি না হওয়ায় প্রশ্নটি বাতিল করা হলো না।]

প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন।

সমাধান:
ধরি, ভূমির দৈর্ঘ্য x মিটার 
সমান সমান বাহুর দৈর্ঘ্য = 5x/6 মিটার

x + (5x/6) + (5x/6) = 16 
⇒ (6x + 5x + 5x)/6 = 16
⇒ 16x/6 = 16 
⇒ x = 6

সমান সমান বাহুর দৈর্ঘ্য = 6 × 5/6 = 5 মিটার 

ক্ষেত্রফল = (b/4) √(4a2 - b2)
= (6/4) √(100 - 36)
= (6/4) √64
= 12 বর্গমিটার
২৭৫.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ১৮ মি. এবং ১৬ মি. হলে ক্ষেত্রফল কত?
  1. ক) ১৩৬ বর্গ মি.
  2. খ) ১৪০ বর্গ মি.
  3. গ) ১৪৪ বর্গ মি.
  4. ঘ) ২৮৮ বর্গ মি.
ব্যাখ্যা
ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ১৮ × ১৬
= ১৪৪ বর্গ মি.
২৭৬.
প্রদত্ত চিত্রে অনুসারে নিচের কোনগুলো পরস্পর বিপ্রতীপ কোণ? 
  1. ক) ∠AOD ও ∠AOC
  2. খ) ∠BOD ও ∠AOC
  3. গ) ∠BOC ও ∠DOB
  4. ঘ) ∠AOD ও ∠DOB
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে অনুসারে নিচের কোনগুলো পরস্পর বিপ্রতীপ কোণ? 

 

কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ তৈরি করে তা ঐ কোণের বিপ্রতীপ কোণ ।
চিত্রে OA ও OB পরস্পর বিপরীত রশ্মি। আবার OC ও OD পরস্পর বিপরীত রশ্মি।
∠BOD ও ∠AOC পরস্পর বিপ্রতীপ
কোণ।
আবার ∠BOC ও ∠DOA একটি অপরটির বিপ্রতীপ কোণ ৷
দুইটি সরলরেখা কোনো বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, ছেদ বিন্দুতে দুই জোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয়।
২৭৭.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫৭৮ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ১০৭ মিটার
  2. ১০৬ মিটার
  3. ১০৫ মিটার
  4. ১০২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৫৭৮ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার ক মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য ২ক মিটার
আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ২ক × ক বর্গমিটার = ২ক বর্গমিটার

শর্তমতে,
২ক২ = ৫৭৮
বা, ক২ = ২৮৯
বা, ক = ১৭

আয়তাকার ঘরের বিস্তার ১৭ মিটার
আয়তাকার ঘরের দৈর্ঘ্য ৩৪ মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = ২(৩৪ + ১৭) মিটার
=২ × ৫১ মিটার
= ১০২মিটার
২৭৮.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর ১ মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ৩ মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল ৩০ বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ১০.৫ মিটার
  2. ১০ মিটার
  3. ৯.৫ মিটার
  4. ৭ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর ১ মিটার এবং তাদের মধ্যে লম্ব দূরত্ব ৩ মিটার। ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল ৩০ বর্গ মিটার হলে, বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
সমান্তরাল বাহুদ্বয় x ও (x + ১) মিটার
বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব = ৩ মিটার

∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (৩/২)(x + x+ ১) বর্গ মিটার

প্রশমতে,
(৩/২)(২x + ১) = ৩০
বা, ২x + ১ = ২০
বা, ২x = ১৯
বা, x = ৯.৫

∴ বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = (৯.৫ + ১) = ১০.৫ মিটার 
২৭৯.
৫ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১২.৪ বর্গ সেমি
  2. খ) ১০.৬ বর্গ সেমি
  3. গ) ১২.৫ বর্গ সেমি
  4. ঘ) ১৫ বর্গ সেমি
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস = বর্গক্ষেত্রের কর্ণ
∴বর্গক্ষেত্রের কর্ণ = ৫ সেমি
আবার, বর্গক্ষেত্রের কর্ণ = √২ (বাহুর দৈর্ঘ্য)
এখন, (বাহুর দৈর্ঘ্য) = (৫/√২) = ১২.৫ বর্গ সেমি।
২৮০.
secθ - cosθ = 14 এবং 14 secθ = x হলে, x এর মান কত?
  1. sec2θ
  2. tan2θ
  3. 2secθ
  4. 2tanθ
ব্যাখ্যা

প্রশ্ন: secθ - cosθ = 14 এবং 14 secθ = x হলে, x এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
secθ - cosθ = 14 এবং 14 secθ = x .....(1)

এখন, 
⇒ secθ - cosθ = 14
⇒ secθ - (1/secθ) = 14   ; [cosθ = 1/secθ]
⇒ (sec2θ - 1)/secθ = 14
⇒ sec2θ - 1 = 14secθ
⇒ tan2θ = x   ; [sec2θ - 1 = tan2θ, 14 secθ = x] 
∴ x = tan2θ

২৮১.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 15√2
  2. খ) 18√2
  3. গ) 20√2
  4. ঘ) 25√2
ব্যাখ্যা
আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 125 × 5
= 625
শর্তমতে, a2 = 625 (যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = 25
সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
= √2 × 25
= 25√2
২৮২.
4b ব্যাস বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 4b ভূমিবিশিষ্ট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের উচ্চতা কত?
  1. πb2
  2. πb
  3. 4πb
  4. 2πb
ব্যাখ্যা
ধরি, আয়তক্ষেত্রের উচ্চতা = h
বৃত্তের ব্যাস = 4b,
তাহলে ব্যাসার্ধ = 4b/2 = 2b

সুতরাং,
4b × h =  π(2b)2
4bh = 4πb2
∴ h = πb
২৮৩.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৩ সে.মি. এবং উচ্চতা ৭ সে.মি. হলে, উহার সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. ৩০π বর্গ সে.মি.
  2. ৬০π বর্গ সে.মি.
  3. ৮৪π বর্গ সে.মি.
  4. ৯৬π বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৩ সে.মি. এবং উচ্চতা ৭ সে.মি. হলে, উহার সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৩ সে.মি.
উচ্চতা, h = ৭ সে.মি.

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২ × π × ৩(৩ + ৭)
= ৬π × ১০
= ৬০π বর্গ সে.মি.

∴ সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = ৬০π বর্গ সে.মি.।

২৮৪.
দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?
  1. একটি
  2. একটিও না
  3. দুইটি
  4. অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা আঁকা যায়?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
২৮৫.
একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 10 মিটার কম এবং পরিসীমা 100 মিটার। পুকুরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার? 
  1. দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 25 মিটার 
  2. দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 10 মিটার 
  3. দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 20 মিটার 
  4. দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ 30 মিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য, প্রস্থের দ্বিগুণ অপেক্ষা 10 মিটার কম এবং পরিসীমা 100 মিটার। পুকুরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত মিটার? 

সমাধান: 

মনে করি,
আয়তাকার পুকুরের দৈর্ঘ্য = x মিটার
এবং আয়তাকার পুকুরের প্রস্থ = y মিটার
প্রথম শর্তানুসারে, x + 10 = 2y .........(1) 
এবং দ্বিতীয় শর্তানুসারে, 2(x + y) = 100 .........(2)

এখন, 
(1) নং সমীকরণ হতে পাই, 
x = 2y - 10 ......... (3)

(2) নং সমীকরণে x-এর মান বসিয়ে পাই, 
2(2y - 10 + y) = 100
বা, 2(3y - 10) = 100
বা, 6y - 20 = 100
বা, 6y = 100 + 20
বা, 6y = 120
বা, y = 120/6
∴ y = 20 

y-এর মান (3) নং এ বসিয়ে পাই,
x = 2 × 20 - 10
বা, x = 40 - 10
∴ x = 30 

∴ পুকুরের দৈর্ঘ্য = 30 মিটার এবং প্রস্থ = 20 মিটার।

২৮৬.
∠P ও ∠Q পরস্পর পূরক কোণ এবং কোণ দুটির অনুপাত 2 : 3 হলে, ∠Q এর মান কত?
  1. 36°
  2. 54°
  3. 72°
  4. 108°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠P ও ∠Q পরস্পর পূরক কোণ এবং কোণ দুটির অনুপাত 2 : 3 হলে, ∠Q এর মান কত?

সমাধান:
ধরি,
∠P ও ∠Q এর অনুপাত = 2a : 3a

প্রশ্নমতে,
2a + 3a = 90° [যেহেতু দুইটি পূরক কোণের সমষ্টি = 90°]
⇒ 5a = 90°
∴ a = 18°

∴ ∠Q = 3a = 3 × 18° = 54°
২৮৭.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর 12°, তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
  1. ক) 41°
  2. খ) 39°
  3. গ) 43°
  4. ঘ) 44°
ব্যাখ্যা
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর কোণ x + 12°

এখন
x + x + 12° + 90° = 180°
⇒ 2x = 180° - 102°
⇒ x = 78°/2
∴ x = 39°
২৮৮.
বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য ও ব্যাসার্ধের অনুপাত কত?
  1. ক) ১ : ২
  2. খ) ২ : ১
  3. গ) ২ : ৩
  4. ঘ) ৩ : ২
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
এর বৃহত্তম জ্যা বা ব্যাস = 2r
ব্যাস ও ব্যাসার্ধের অনুপাত = 2r : r = 2 : 1
২৮৯.
একটি সমকোণী ত্রিভুজের তিন বাহুর অনুপাত -
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ১৩ : ১২ : ৫
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজ পীথাগোরিয়ান টাপুল সমর্থন করে।
অর্থ্যাৎ,
অতিভুজ = লম্ব + ভূমি
এখানে, ১৩ = ১২ + ৫
সুতরাং, খ) সঠিক উত্তর।

২৯০.
যদি tanθ + cotθ = 6, তাহলে tan2θ + cot2θ = কত?
  1. 24
  2. 54
  3. 44
  4. 34
ব্যাখ্যা

প্রশ্ন: যদি tanθ + cotθ = 6, তাহলে tan2θ + cot2θ = কত?

সমাধান:
দেওয়া আছে,
tanθ + cotθ = 6
⇒ tanθ + cotθ = 6
⇒ (tanθ + cotθ)2= 62
⇒ (tanθ + cotθ)2 = 36

উভয় পাশে বর্গ করে,
⇒ tan2θ + cot2θ + 2tanθcotθ = 36
⇒ tan2θ + cot2θ = 36 − 2  [∵ tanθ.cotθ = 1]
⇒ tan2θ + cot2θ = 34

২৯১.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 14 মিটার হলে বৃত্তের ক্ষেত্রফল-
  1. ক) 14π বর্গমিঃ
  2. খ) 196π বর্গমিঃ
  3. গ) 28π বর্গমিঃ
  4. ঘ) 49π বর্গমিঃ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = বৃহত্তম জ্যা = 14 মিঃ
∴ ব্যাসার্ধ = 7 মিঃ
∴ ক্ষেত্রফল = π × 72
= 49π বর্গমিঃ

২৯২.
ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) দুটি বাহু পরস্পর সমান্তরাল ও সমান
  2. খ) বিপরীত বাহুগুলো পরস্পর সমান
  3. গ) চারটি বাহু সমান ও সমান্তরাল
  4. ঘ) দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান
ব্যাখ্যা
ট্রাপিজিয়াম: যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য:
- ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল,
- সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না,
- সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে,
- সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে,
- তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
২৯৩.
একটি বর্গ ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গের দৈর্ঘ্যের অপেক্ষা 6 মিটার বেশি এবং প্রস্থ বর্গের এক বাহু অপেক্ষা 4 মিটার কম হলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত?
  1. ক) 52 মিটার
  2. খ) 48 মিটার
  3. গ) 24 মিটার
  4. ঘ) 26 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গ ও একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গের দৈর্ঘ্যের অপেক্ষা 6 মিটার বেশি এবং প্রস্থ বর্গের এক বাহু অপেক্ষা 4 মিটার কম হলে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা কত?

সমাধান:
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার 

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = a + 6 
আয়তক্ষেত্রের প্রস্থ = a  - 4 

প্রশ্নমতে 
(a + 6)(a  - 4) = a2
a2 - 4a + 6a - 24 = a2
2a = 24
a = 12

আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা = a + 6 + a - 4
= 2a + 2
= 2 × 12 + 2
= 26 মিটার
২৯৪.
একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ মি. এবং প্রস্থ ১৮ মি.। মেঝেটি ঢাকতে ৪ মি. দীর্ঘ এবং ৩ মি. প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?
  1. ৪২ টি
  2. ৩২ টি
  3. ২৮ টি
  4. ৩৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ২৪ মি. এবং প্রস্থ ১৮ মি.। মেঝেটি ঢাকতে ৪ মি. দীর্ঘ এবং ৩ মি. প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ৪ মি. এবং প্রস্থ ৩ মি.
∴ কার্পেটের ক্ষেত্রফল = (৪ × ৩) = ১২ বর্গ মি.

ঘরের দৈর্ঘ্য ২৪ মি. এবং প্রস্থ ১৮ মি.
∴ ঘরের ক্ষেত্রফল = (২৪ × ১৮) = ৪৩২ বর্গ মি.

∴ কার্পেট সংখ্যা = (৪৩২/১২) = ৩৬ টি
২৯৫.
কোন রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 cm ও 24 cm। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 5
ব্যাখ্যা

এখানে, এক বাহু AD = 13 cm
AO = 1/2AC = 1/2 × 24 = 12 cm [যেহেতু, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে]

∴ ∠AOD = 90°
∴ AD2 = AO2 + OD2
⇒ OD = √(AD2 - AO2)
⇒ OD = √(132 - 122)
⇒ OD = √(25)
∴ OD = 5 cm
অপর কর্ণ BD = 2 × OD = 2 × 5 = 10 cm

২৯৬.
রম্বসের একটি কর্ণ 6 সে.মি. ও ক্ষেত্রফল 15 বর্গ সে.মি. হলে, এর অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 2.5 সে.মি.
  2. 3 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রম্বসের একটি কর্ণ 6 সে.মি. ও ক্ষেত্রফল 15 বর্গ সে.মি. হলে, এর অপর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
বা, 15 = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল
বা, কর্ণদ্বয়ের গুণফল = 30
বা, 6 × অপর কর্ণ = 30
বা, অপর কর্ণ = 30/6
∴ অপর কর্ণ = 5 সে.মি.
২৯৭.
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) -1
ব্যাখ্যা
 প্রশ্ন:
সমাধান:
২৯৮.
tanA = 4/3 হলে, sin2A = ?
  1. 23/25
  2. 6/11
  3. 12/25
  4. 24/25
ব্যাখ্যা
প্রশ্ন: tanA = 4/3 হলে, sin2A = ?

সমাধান: 
tanA = 4/3
লম্ব / ভূমি = 4/3

অতিভুজ = √{(4)2 + (3)2} = 5

sin2A = 2sinAcosA
= 2 × (4/5) × (3/5)
= 24/25
২৯৯.
একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 25 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?
  1. 25/√3
  2. 10√3
  3. 5√3
  4. 25√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাছের গোড়া থেকে আনুভূমিক তলে 25 মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60° হয়, তাহলে গাছটির উচ্চতা কত?

সমাধান:

ধরি,
AB গাছের গোড়া B থেকে 25 মিটার দূরে C বিন্দু থেকে গাছটির অগ্রভাগ অর্থাৎ A বিন্দুর উন্নতি কোণ ∠ACB = 60°

এখন সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে,
tan∠ACB = tan60°= AB/BC = AB/25
বা, √3 = AB/25
∴ AB = 25√3

∴ গাছটির উচ্চতা 25√3 মিটার
৩০০.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. এবং উচ্চতা ১০ মি. হলে ত্রিভুজের ভূমি কত?
  1. ৭.২ মি.
  2. ৮.২ মি.
  3. ৭.৫ মি.
  4. ৯.৫ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. এবং উচ্চতা ১০ মি. হলে ত্রিভুজের ভূমি কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্ষেত্রফল ৩৬ বর্গ মি. এবং উচ্চতা ১০ মি.

আমরা জানি,
⇒ ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
⇒ ৩৬ = (১/২) × ভূমি × ১০
⇒ ৭২ = ভূমি × ১০
⇒ ভূমি = ৭২/১০
∴ ভূমি = ৭.২ মি.