বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

জ্যামিতি

মোট প্রশ্ন১০,৭৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জ্যামিতি

PrepBank · পাতা ১৪ / ১০৭ · ১,৩০১১,৪০০ / ১০,৭৫২

১,৩০১.
দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে। এদের একটির ব্যাস ১০ সে.মি. এবং ২য় টির ব্যাসার্ধ ৪ সে.মি হলে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সে.মি. হবে?
  1. ৬ সে.মি
  2. ৯ সে.মি 
  3. ১০ সে.মি
  4. ১২ সে.মি 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করে। এদের একটির ব্যাস ১০ সে.মি. এবং ২য় টির ব্যাসার্ধ ৪ সে.মি হলে, এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সে.মি. হবে?

সমাধান:
দেওয়া আছে,
১ম বৃত্তের ব্যাস = ১০ সে.মি
∴ ১ম বৃত্তের ব্যাসার্ধ  = ১০/২ = ৫ সে.মি
২য় বৃত্তের, ব্যাসার্ধ = ৪ সে.মি

বহিঃস্পর্শ করে এখন দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ১ম বৃত্তের ব্যাসার্ধ + ২য় বৃত্তের ব্যাসার্ধ
= (৫ + ৪) সে.মি
= ৯ সে.মি

১,৩০২.
৩০ সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৯ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ২০ সেমি
  2. ২২ সেমি
  3. ২৪ সেমি
  4. ৩০ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৯ সেমি দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:

দেওয়া আছে,
কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব OC = ৯ সেমি
ব্যাস = ৩০ সে.মি.
∴ ব্যাসার্ধ OB = ৩০ ÷ ২ = ১৫ সে.মি.

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য CB = √ {(ব্যাসার্ধ) - (কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব)}
= √{(১৫) - (৯)}
= √(২২৫ - ৮১)
= √১৪৪
= ১২

∴ জ্যা AB এর দৈর্ঘ্য = ১২ × ২ = ২৪ সেমি
১,৩০৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।  বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?
  1. ক) ৮০০ সে.মি. 
  2. খ) ৯০০ সে.মি. 
  3. গ) ৬০০ সে.মি. 
  4. ঘ) ৫০০ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান।  বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?

সমাধান:
বর্গক্ষেত্রের পরিসীমা ২৪ মিটার
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ২৪/৪ = ৬ মিটার 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল  = ৬ = ৩৬ বর্গমিটার 

সামান্তরিকের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার 
সামান্তরিকের উচ্চতা = ৪ মিটার 
সামান্তরিকের ভূমি = ৩৬/৪ = ৯ মিটার 
= (৯ × ১০০) সে.মি. 
= ৯০০ সে.মি. 
১,৩০৪.
কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?
  1. ক) ৬ : ৫ : ৪
  2. খ) ৩ : ৪ : ৫
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ৬ : ৪ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব হবে?

সমাধান: 
আমরা জানি,
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভূজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান।
∴ ৫ = ৩ + ৪
সুতরাং, ৩ : ৪ : ৫ বাহুগুলো দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা যাবে।
১,৩০৫.
বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে-
  1. ক) ১৩ সেমি
  2. খ) ১৪ সেমি
  3. গ) ১২ সেমি
  4. ঘ) ১৫ সেমি
ব্যাখ্যা

AB = ২৪ সেমি
∴ AD = ১২ সেমি
AF2 = AD2 + FD2
= ১২ + ৫
= ১৪৪ + ২৫
= ১৬৯
∴ AF = ১৩ সেমি
১,৩০৬.
যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের অন্তর ৮°। তার ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রী?
  1. ক) ৩৮°
  2. খ) ৩৯°
  3. গ) ৪০°
  4. ঘ) ৪১°
ব্যাখ্যা

ধরি, ক্ষুদ্রতম কোণটি = ক
অপর কোণ ৯০-ক
সুতরাং ৯০-ক-ক = ৮
২ক = ৮২
ক = ৪১

১,৩০৭.
রম্বসের কর্ণদ্বয় পরস্পর-
  1. ক) সমান
  2. খ) সমান্তরাল
  3. গ) লম্ব
  4. ঘ) কোনটাই না
ব্যাখ্যা
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে। সুতরাং এরা পরস্পর লম্ব।
১,৩০৮.
৮ সে.মি. এবং ১২ সে.মি. ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর যুক্ত। তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ১০০
  2. ২৫
  3. ২৮.৮৮
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ সে.মি. এবং ১২ সে.মি. ব্যাস বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর যুক্ত। তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান: 
প্রথম বৃত্তের ব্যাসার্ধ = ৮/২ = ৪ সে.মি.
দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ = ১২/২ = ৬ সে.মি.

মধ্যবর্তী দূরত্ব = (৪ + ৬) = ১০ সে.মি.

∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ১০/২ = ৫ সে.মি.

ক্ষেত্রফল = (৫) = ২৫ বর্গ সে.মি.
১,৩০৯.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি ও 60 সে.মি. । রম্বসের ক্ষেত্রফল কত? 
  1. ক) 2400 বর্গ সে.মি.
  2. খ) 1000 বর্গ সে.মি.
  3. গ) 1600 বর্গ সে.মি.
  4. ঘ) 1200 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সে.মি ও 60 সে.মি. । রম্বসের ক্ষেত্রফল কত? 


সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 40 × 60
= 1200 বর্গ সে.মি.
১,৩১০.
১২৫° কোণের সম্পূরক কোণ কত?
  1. ক) ৩৫°
  2. খ) ২৩৫°
  3. গ) ১৪৫°
  4. ঘ) ৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫° কোণের সম্পূরক কোণ কত?

সমাধান :
সম্পূরক কোনের ক্ষেত্রে কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
সুতরাং,  ১২৫° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ১২৫° = ৫৫°
১,৩১১.
সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কোণটি?
  1. ক) ৬ : ৪ : ৩
  2. খ) ৬ : ৫ : ৩
  3. গ) ১২ : ৮ : ৪
  4. ঘ) ১৩ : ১২ : ৫
ব্যাখ্যা

সমকোণী ত্রিভুজের অতিভুজ2= লম্ব2+ভূমি2
122 + 52 = 132
তাই সঠিক উত্তর অপশন (ঘ)।

১,৩১২.
কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণ কত?
  1. ১১০°
  2. ১২০°
  3. ৩০°
  4. ৯০°
ব্যাখ্যা
কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণ কত? 

ত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

বৃত্তের কেন্দ্রস্থ কোণ =পরিধিস্থ কোণ × ২ = ৬০°× ২ = ১২০°
১,৩১৩.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ক) 32 মিটার
  2. খ) 48 মিটার
  3. গ) 36 মিটার
  4. ঘ) 64 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 128 বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান: 
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার x মিটার
∴ দৈর্ঘ্য 2x মিটার

প্রশ্নমতে,
2x² = 128
⇒ x² = 64
⇒ x² = 82
∴ x = 8 

∴ আয়তাকার ঘরের বিস্তার 8 মিটার
∴ দৈর্ঘ্য = 2x = 2 × 8 = 16 মিটার

এখন,
আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ)
= 2 (16 + 8) মিটার
= 48 মিটার
১,৩১৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ১২০ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ৫৭৫ বর্গ মি
  2. ৬৭৫ বর্গ মি
  3. ৭৪৫ বর্গ মি
  4. ৮১৫ বর্গ মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং পরিসীমা ১২০ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
প্রস্থ = ক মি.
∴ দৈর্ঘ্য = ৩ক মি.
এবং, ক্ষেত্রফল = (৩ক × ক) = ৩ক বর্গ মি.

∴ পরিসীমা = ২(ক + ৩ক) = ৮ক মি.

প্রশ্নমতে,
৮ক = ১২০
∴ ক = ১৫ মি.

∴ ক্ষেত্রফল = ৩(১৫) বর্গ মি.
= ৬৭৫ বর্গ মি।
১,৩১৫.
একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ সরলরেখার তিন ভাগের একভাগের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কতগুণ?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ঐ সরলরেখার তিন ভাগের একভাগের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান:
ধরি, সরলরেখার দৈর্ঘ্য = a
ক্ষেত্রফল = a2

আবার, সরলরেখার এক-তৃতীয়াংশের দৈর্ঘ্য = a/3
ক্ষেত্রফল = (a/3)2 = a2/9

∴ a2/(a2/9) = a2 ×(9/a2) = 9 গুণ।
১,৩১৬.
সমকোণী ত্রিভূজের একটি কোণ ৩০° (সমকোণ ব্যতীত) হলে অপরটি কত?
  1. ৬০°
  2. ৩০°
  3. ৯০°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভূজের একটি কোণ ৩০° (সমকোণ ব্যতীত) হলে অপরটি কত?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 

ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি = ৯০°
একটি কোণ ৩০° হলে, অপরটি = ৯০° - ৩০° = ৬০°
১,৩১৭.
একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 14 গজ হলে শীর্ষ বিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত? 
  1. 6 গজ
  2. 12 গজ
  3. 18 গজ
  4. 24 গজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ। ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য 14 গজ হলে শীর্ষ বিন্দু হতে ভূমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান:

ধরি, 
অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = a গজ 
∴ ত্রিভূজের ক্ষেত্রফল = (1/2) × ভূমি × উচ্চতা 
⇒ 84 = (1/2) × 14 × a
⇒ a = 84/7
∴ a = 12 গজ
১,৩১৮.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোনটি?
  1. ক) 7/22
  2. খ) 22/7
  3. গ) 1/22
  4. ঘ) 3/22
ব্যাখ্যা
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r

∴  বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত  = পরিধি : ব্যাস
                                                       = 2πr : 2r 
                                                       = 2πr/2r
                                                       = π/1
                                                       = (22/7) /1
                                                       = 22/7
১,৩১৯.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 
  1. দৈর্ঘ্য × প্রস্থ
  2. ভূমি × উচ্চতা
  3. ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
  4. ১/২ (ভূমি × উচ্চতা)
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো - (ভূমি × উচ্চতা)। 

অন্যদিকে, 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু । 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ । 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল। 
১,৩২০.
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। ছোট বৃত্তের ব্যাসার্ধ 5 সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 সে.মি. হলে বড় বৃত্তটির পরিধি কত?
  1. 32
  2. 45
  3. 64
  4. 88
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। ছোট বৃত্তের ব্যাসার্ধ 5 সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 9 সে.মি. হলে বড় বৃত্তটির পরিধি কত?

সমাধান:

দেওয়া আছে,
ছোট বৃত্তের ব্যাসার্ধ = 5 সে.মি.
কেন্দ্রদ্বয়ের দূরত্ব = 9 সে.মি.

বড় বৃত্তের ব্যাসার্ধ = (9 + 5)সে.মি. = 14 সে.মি.

∴ বড় বৃত্তের পরিধি = 2πr
= 2 × (22/7) × 14
= 88 সে.মি.

১,৩২১.
বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেঃমিঃ দীর্ঘ জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য ৫ সেঃমিঃ হলে বৃত্তের ব্যাসার্ধ-
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
ব্যাখ্যা

এখানে,
জ্যা AB = ২৪ সেঃমিঃ
∴ AC = ১/২ × AB
= ১/২ × ২৪
= ১২ সেঃমিঃ
কেন্দ্র O হতে অংকিত লম্ব OC = ৫
∴ ব্যাসার্ধ OA = √(AC)2 + (OC)2
= √(১২2 + ৫2)
= ১৩

১,৩২২.
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 8 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 18 বর্গ সে.মি.
  2. 20 বর্গ সে.মি.
  3. 40 বর্গ সে.মি.
  4. 80 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 8 সে.মি. ও 10 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
ত্রিভুজের বাহুদ্বয় যথাক্রমে a = 8 সে.মি. ও b = 10 সে.মি.
এবং এদের অন্তর্ভুক্ত কোণ θ = 30°

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2)ab sin30°
= (1/2) × 8 × 10 × (1/2)
= 20 বর্গ সে.মি.
১,৩২৩.
দুটি সম্পূরক কোণের অনুপাত 13 : 5 হলে কোণ দুটির পরিমাণ কত?
  1. 110°, 70°
  2. 120°, 60°
  3. 100°, 80°
  4. 130°, 50°
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সম্পূরক কোণের অনুপাত 13 : 5 হলে কোণ দুটির পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি, দুটি সম্পূরক কোণের সমষ্টি 180°।
ধরি, কোণ দুটি হলো 13x এবং 5x।
শর্তমতে,
13x + 5x = 180°
⇒ 18x = 180°
⇒ x = 180° / 18
⇒ x = 10°
∴ প্রথম কোণটি = 13x = 13 × 10° = 130°
এবং দ্বিতীয় কোণটি = 5x = 5 × 10° = 50°
সুতরাং, কোণ দুটির পরিমাণ হলো 130° এবং 50°।

• দুটি কোণের সমষ্টি 180° হলে তাদেরকে সম্পূরক কোণ (Supplementary Angles) বলা হয়।

১,৩২৪.
একটি বৃত্তের ক্ষেত্রফল 81π বর্গমিটার, পরিধি 18π মিটার, বৃত্তটির ব্যাস কত?
  1. 15 মিটার
  2. 18 মিটার
  3. 9 মিটার
  4. 36 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 81π বর্গমিটার, পরিধি 18π মিটার, বৃত্তটির ব্যাস কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2

শর্তমতে,
2πr = 18π মিটার
এবং, πr2 = 81π বর্গমিটার‌।
এখন
πr2/2πr = 81π/18π
বা, r/2 = 4.5
∴ r = 9

∴ বৃত্তের ব্যাস = 2 × 9 = 18 মিটার
১,৩২৫.
যদি tanθ = 1 হয়, তবে sinθ  + cosθ =? 
  1. 2
  2. √2
  3. 3
  4. √3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি tanθ = 1 হয়, তবে sinθ  + cosθ =? 

সমাধান: 
দেওয়া আছে,
tanθ = 1
⇒ tanθ = tan45°
∴ θ = 45°

এখন,
sinθ  + cosθ
= sinθ + cosθ
= sin45 + cos 45° 
= (1/√2) + (1/√2)
= (1 + 1)/√2
= 2/√2
= √2
১,৩২৬.
(3, - 2) এবং (7, 6) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?
  1. 2
  2. - 1/2
  3. - 3/5
  4. 3/7
ব্যাখ্যা

প্রশ্ন: (3, - 2) এবং (7, 6) বিন্দুগামী একটি সরলরেখার ঢাল কত?

সমাধান:
আমরা জানি,
দুটি বিন্দু (x1, y1) এবং (x2, y2) দিয়ে অতিক্রমকারী একটি সরলরেখার ঢাল (m) নির্ণয়ের সূত্র হলো:
m = (y2 - y1)/(x2 - x1)

এখানে,
(x1, y1) = (3, - 2) এবং (x2, y2) = (7, 6)

∴ ঢাল, m = {6 - (- 2)}/(7 - 3)
= (6 + 2)/(7 - 3)
= 8/4
= 2

∴ সরলরেখার ঢাল = 2

১,৩২৭.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ১৭√৩ বর্গমিটার
  2. ৩৬√৩ বর্গমিটার
  3. ২২√৩ বর্গমিটার
  4. ৩৮√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৩৬ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৩৬/৩ মিটার = ১২ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × (বাহু) বর্গমিটার
∴ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × ১২ বর্গমিটার
= (√৩/৪) × ১৪৪ বর্গমিটার
= ৩৬√৩ বর্গমিটার
১,৩২৮.
একটি খুঁটির দৈর্ঘ্য 5 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?
  1. ক) ১০ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ২.৫ মিটার
  4. ঘ) ১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির দৈর্ঘ্য 5 মিটার। এর ছায়ার দৈর্ঘ্য কত মিটার হলে উন্নতি কোণ 45° হবে?

সমাধান: 

খুঁটির দৈর্ঘ্য AB = 5 মিটার
ছায়ার দৈর্ঘ্য BC = ?
সূর্যের উন্নতি কোণ ∠ACB = θ = 45°
ΔABC এ 
tanθ = AB/BC
⇒ tan45° = 5/BC
⇒ 1 = 5/BC
⇒ BC = 5

∴ ছায়ার দৈর্ঘ্য = 5 মিটার
১,৩২৯.
3 মি. বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে 10 সেমি বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?
  1. 35000
  2. 28000
  3. 27000
  4. 39000
ব্যাখ্যা

প্রশ্ন: 3 মি. বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে 10 সেমি বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?

সমাধানঃ
ঘনক সংখ্যা = বড় ঘনকের আয়তন / ছোট ঘনকের আয়তন
= (300 × 300 × 300)  / (10 × 10 × 10)
= 27000

১,৩৩০.
অর্ধবৃত্তস্থ কোণ সমান কত? 
  1. ক) ৩০°
  2. খ) ৪৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৯০°
ব্যাখ্যা
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রী অর্থাৎ এক সরলকোণের অর্ধেক।
১,৩৩১.
একটি আয়তাকার জমির চতুর্দিকে প্রাচীর নির্মাণ করতে প্রতি মিটার ২৭০ টাকা হিসেবে মোট ৩০২৪০ টাকা খরচ হয়। জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৮ : ৬ হলে জমির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৭৫০ বর্গমিটার
  2. ৭৯০ বর্গমিটার
  3. ৭৬৮ বর্গমিটার
  4. ৮০০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার জমির চতুর্দিকে প্রাচীর নির্মাণ করতে প্রতি মিটার ২৭০ টাকা হিসেবে মোট ৩০২৪০ টাকা খরচ হয়। জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৮ : ৬ হলে জমির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
আয়তাকার জমির পরিসীমা = ৩০২৪০/২৭০ = ১১২ মিটার

মনে করি,
প্রস্থ ও দৈর্ঘ্য যথাক্রমে ৮ক এবং ৬ক

শর্তমতে,
২(৮ক + ৬ক) = ১১২
⇒ ২৮ক = ১১২
⇒ ক = ১১২/২৮
∴ ক = ৪

অতএব,
দৈর্ঘ্য = ৮ × ৪ = ৩২ মিটার 
প্রস্থ = ৬ × ৪ = ২৪ মিটার

∴ ক্ষেত্রফল = ৩২ × ২৪ = ৭৬৮ বর্গ মিটার

সুতরাং, জমিটির ক্ষেত্রফল ৭৬৮ বর্গমিটার।

১,৩৩২.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২৪০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
  1. ২৮ মিটার
  2. ৩০ মিটার
  3. ৩২ মিটার
  4. ৩৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১ । উহার পরিসীমা ২৪০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ কত মিটার?

সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৩ক
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২ (৩ক + ক) মিটার
= ৮ক মিটার

প্রশ্নমতে,
৮ক = ২৪০
∴ ক = ৩০ মিটার
১,৩৩৩.
সামান্তরিকের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়?
  1. কর্ণদ্বয় অসমান
  2. বিপরীত বাহুগুলো পরস্পর সমান
  3. কর্ণদ্বয় পস্পরকে সমদ্বিখণ্ডিত করে
  4. বিপরীত কোণগুলো পরস্পর অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়? 

সমাধান: 
সামান্তরিক: 
- যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। 
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। 
- সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। 
- সামান্তরিকের যেকোনো দুইটি সন্নিহিত কোণ পরস্পরের সম্পূরক। 
- সামান্তরিকের কর্ণদ্বয় পস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 
- সামান্তরিকের কর্ণদ্বয় অসমান। 
- সামান্তরিকের প্রত্যেক কর্ণ সামান্তরিকটিকে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 
১,৩৩৪.
কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? 
  1. ২, ৪, ৫
  2. ২, ৪, ৭
  3. ৪, ৫, ৬
  4. ৩, ৪, ৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? 

সমাধান: 
তিনটি বাহু দেয়া থাকলে তাদের দ্বারা ত্রিভুজ গঠন করার শর্ত হলো - 
"যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে"। 

অপশন ক) তে, ২ + ৪ = ৬ > ৫; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
অপশন খ) তে, ২ + ৪ = ৬ > ৭; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। 
অপশন গ) তে, ৪ + ৫ = ৯ < ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
অপশন ঘ) তে, ৩ + ৪ = ৭ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
১,৩৩৫.
বৃত্তের অন্তর্লিখিত বর্গের পরিসীমা কত হলে বৃত্তের ক্ষেত্রফল ৯π/২ বর্গ মি. হবে?
  1. ১২ মি.
  2. ১৬ মি.
  3. ১৪ মি.
  4. ৮ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অন্তর্লিখিত বর্গের পরিসীমা কত হলে বৃত্তের ক্ষেত্রফল ৯π/২ বর্গ মি. হবে?

সমাধান: 

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 9π/2
r2 = 9/2
r = 3/√2

তাহলে বৃত্তের ব্যাস = 2 × 3/√2 = 3√2

বৃত্তের ব্যাস = বর্গের কর্ণ
ধরি, 
বর্গের এক বাহু = a
∴ √2a = 3√2
a = 3

∴ বর্গের পরিসীমা = 4a = (4 × 3) = 12
১,৩৩৬.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে-
  1. সন্নিহিত কোণ
  2. সরলকোণ
  3. সম্পূরক কোণ
  4. সুক্ষ্ম কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কোণ হবে-

সমাধান:
সূক্ষকোণ:  এক সমকোণ অথবা ৯০ ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষকোণ বলে।

সমকোণ:  একটি সরল রেখার উপর অন্য একটি লম্ব টানলে এবং লম্বের দু’পাশে অবস্থিত ভূমি সংলগ্ন কোণ দুটি সমান হলে, প্রতিটি কোণকে সমকোণ বলে। এক সমকোণ = ৯০ডিগ্রি।

একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। 
অতএব, ত্রিভুজের একটি কোণ ৯০ ডিগ্রি অপর দুইটি কোণ ৯০ ডিগ্রি অপেক্ষা কম।
১,৩৩৭.
12 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. 220 বর্গ সে.মি.
  2. 288 বর্গ সে.মি.
  3. 350 বর্গ সে.মি.
  4. 410 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 12 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, ব্যাসার্ধ, r = 12 সে.মি.
তাহলে, ব্যাস = 2r = (12 × 2) = 24 [যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান]
আমরা জানি,
ক্ষেত্রফল = (1/2) × (কর্ণ)2
= (1/2) × (24)2
= 576/2
= 288 বর্গ সে.মি.
∴ ক্ষেত্রফল = 288 বর্গ সে.মি.

১,৩৩৮.
দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়?
  1. ক) সন্নিহিত কোণ
  2. খ) পূরক কোণ
  3. গ) সমপূরক কোণ
  4. ঘ) বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
- দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
- কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে, বিপ্রতীপ কোণ বলে।
- দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।
১,৩৩৯.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৫০মিটার। ত্রিভুজটির ভূমি ১০০ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত? 
  1. ৫০ মিটার
  2. ৪০ মিটার
  3. ৭৫ মিটার
  4. ৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের সমান। বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৫০মিটার। ত্রিভুজটির ভূমি ১০০ মিটার হলে, ত্রিভুজটির উচ্চতা কত?  

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৫০ মিটার  
∴ বর্গের ক্ষেত্রফল = (৫০ × ৫০) বর্গ মিটার 
= ২৫০০ বর্গ মিটার 

যেহেতু, ত্রিভুজের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = ২৫০০ বর্গ মিটার 
∴ ত্রিভুজটির ভূমি = ১০০ মিটার  

আমরা জানি, 
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল 
বা, (১/২) × ১০০ × উচ্চতা = ২৫০০ 
বা, উচ্চতা = (২৫০০ × ২)/১০০ 
∴ উচ্চতা = ৫০ মিটার।
১,৩৪০.
একটি বর্গাকৃতি মাঠের বাহুর দৈর্ঘ্য ১২ সে.মি., মাঠের ভিতরের চারদিকে ২ সে.মি. চওড়া আছে, রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গ সে.মি.
  2. ৮০ বর্গ সে.মি.
  3. ১০০ বর্গ সে.মি.
  4. ১২৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকৃতি মাঠের বাহুর দৈর্ঘ্য ১২ সে.মি., মাঠের ভিতরের চারদিকে ২ সে.মি. চওড়া আছে, রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = ১২ = ১৪৪ বর্গ সে.মি.

রাস্তাবাদে মাঠের একবাহু = ১২ - (২ × ২) = ৮ সে.মি.
রাস্তাবাদে মাঠের ক্ষেত্রফল = ৮ = ৬৪ বর্গ সে.মি.

∴ রাস্তার ক্ষেত্রফল = ১৪৪ - ৬৪ = ৮০ বর্গ সে.মি.
১,৩৪১.
সমাধান করুন: sinθ + cosθ = √2 [যেখানে 0 < θ < π/2]
  1. π/4
  2. π/6
  3. π/2
  4. π/3
ব্যাখ্যা

প্রশ্ন: সমাধান করুন: sinθ + cosθ = √2 [যেখানে 0 < θ < π/2]

সমাধান:
sinθ + cosθ = √2
বা, sinθ = √2 - cosθ
বা, sin2θ = (√2 - cosθ)2
বা, 1 - cos2θ = (√2)2 - 2.√2.cosθ + cos2θ
বা, 1 - cos2θ = 2 - 2√2cosθ + cos2θ
বা, 2cos2θ - 2√2cosθ + 1 =0
বা, (√2cosθ - 1)2 = 0
বা, √2cosθ - 1 = 0
বা, √2cosθ = 1
বা, cosθ = 1/√2
বা, cosθ = cos(π/4)
∴ θ = π/4

 
১,৩৪২.
২০ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত বহির্ভূত অংশের ক্ষেত্রফল কত? 
  1. ক) ৩০০
  2. খ) ৩১৪
  3. গ) ৮০
  4. ঘ) ৮৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত বহির্ভূত অংশের ক্ষেত্রফল কত? 

সমাধান:


দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০ মিটার
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ২০ × ২০ বর্গমিটার = ৪০০ বর্গমিটার

যেহেতু বৃত্তটি বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্লিখিত হয়েছে, সেহেতু বৃত্তটির ব্যাস ২০ মিটার,
তাহলে, বৃত্তটির ব্যাসার্ধ ১০ মিটার।
বৃত্তটির ক্ষেত্রফল π × ১০ বর্গমিটার = ৩.১৪ × ১০০ বর্গমিটার = ৩১৪ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ভেতরে বৃত্ত বহির্ভূত অংশের ক্ষেত্রফল =
(৪০০ - ৩১৪) বর্গমিটার
= ৮৬ বর্গমিটার
১,৩৪৩.
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয় এর একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?
  1. ক) ১৫ একক
  2. খ) ২৪ একক
  3. গ) ২০ একক
  4. ঘ) ৩০ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক। সমকোণ সন্নিহিত বাহুদ্বয় এর একটি দৈর্ঘ্য ১২ একক হলে অপরটি কত?

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 144 বর্গ একক
একটি বাহুর দৈর্ঘ্য = 12 একক 
অপর বাহুর দৈর্ঘ্য = x একক 

আমরা জানি 
⇒ (1/2) × x × 12 = 144
⇒ 6x = 144
⇒ x = 144/6
   x = 24 একক 
১,৩৪৪.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১৮০ বার ঘোরে। ৫ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? 
  1. ৪০০০ ডিগ্রি
  2. ১২০০ ডিগ্রি
  3. ৫৪০০ ডিগ্রি
  4. ২০০০ ডিগ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১৮০ বার ঘোরে। ৫ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ১৮০ বার
৫ সেকেন্ডে চাকাটি ঘুরে (১৮০ × ৫)/৬০ বার
= ১৫ বার 


গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে = ৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ১৫ বার ঘুরে অতিক্রম করে = (৩৬০ × ১৫) ডিগ্রি
= ৫৪০০ ডিগ্রি

১,৩৪৫.
10 একক ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির কত শতাংশ?
  1. ক) 40%
  2. খ) 250%
  3. গ) 500%
  4. ঘ) 400%
ব্যাখ্যা
 প্রশ্ন: 10 একক ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির কত শতাংশ?

সমাধান:
বৃত্তের ব্যাস = 10
বৃত্তের ব্যাসার্ধ r  = 10/2 = 5
বৃত্তের ক্ষেত্রফল = π × (5)2 = 25π
বৃত্তের পরিধি = 2πr = 2 × π × 5 = 10π

∴ বৃত্তের ক্ষেত্রফল তার পরিধির = (25π/10π) × 100 = 250 শতাংশ
১,৩৪৬.
কোনো বৃত্তের ব্যাসার্ধ ৯ সে.মি হলে বৃত্তের বৃহত্তম জ্যা -এর দৈর্ঘ্য কোনটি?
  1. ২৭ সে.মি
  2. ১২ সে.মি
  3. ১৬ সে.মি
  4. ১৮ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ ৯ সে.মি হলে বৃত্তের বৃহত্তম জ্যা -এর দৈর্ঘ্য কোনটি?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা এবং ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।
∴ বৃত্তের বৃহত্তম জ্যা = বৃত্তের ব্যাস
= ২ × ব্যাসার্ধ
= (২ × ৯) সে.মি
= ১৮ সে.মি
১,৩৪৭.
sinA + cosecA = 2 হলে, sinA = কত?
  1. 1/2
  2. 4
  3. 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: sinA + cosecA = 2 হলে, sinA = কত?

সমাধান:
sinA + cosecA = 2
⇒ sinA + (1/sinA) = 2
⇒ (sin2A + 1)/sinA = 2
⇒ sin2A + 1 = 2sinA
⇒ sin2A - 2sinA + 1 = 0
⇒ (sinA - 1)2 = 0
⇒ sinA - 1 = 0
∴ sinA = 1
১,৩৪৮.
বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে কী পরিমাণ কোণ উৎপন্ন করে?
  1. π/4
  2. π/2
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে কী পরিমাণ কোণ উৎপন্ন করে?

সমাধান:

আমরা জানি,
বৃত্তের যেকোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। 
বৃত্তেরস্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে π/2 কোণ উৎপন্ন করে। 
১,৩৪৯.
ABCD চতুর্ভুজে AB || CD, AC = BD এবং ∠A = 90°হলে সঠিক চতুর্ভুজ কোনটি?
  1. সামান্তরিক
  2. রম্বস
  3. ট্রাপিজিয়াম
  4. আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন : ABCD চতুর্ভুজে AB ∥ CD, AC = BD এবং ∠A = 90° হলে সঠিক চতুর্ভুজ কোনটি?

সমাধান :
আমরা জানি,
যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, কর্ণদ্বয় সমান ও একটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
সুতরাং ABCD চতুর্ভুজে AB || CD, AC = BD এবং ∠A = 90° হলে চতুর্ভুজ একটি আয়তক্ষেত্র হবে।
১,৩৫০.
৪ টা ২৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মাধবর্তী কোণ কত? 
  1. ২৫°
  2. ৩৫°
  3. ১৭.৫°
  4. ১৫.৫°
ব্যাখ্যা
মধ্যবর্তী কোণ = । (11 M - 60 H) / 2 ।°
= । (১১ × ২৫ - ৬০ × ৪) / ২।°
= । ২৭৫ - ২৪০ / ২।°
= । ৩৫/ ২।°
= ১৭.৫°
১,৩৫১.
যদি একটি ত্রিভুজের দুটি অন্তঃস্থ কোণ ৫০° ও ৬৫° হয়, তবে ত্রিভুজের তৃতীয় কোণের বহিঃস্থ কোণ কত হবে?
  1. ১৩০°
  2. ১২৫°
  3. ১২০°
  4. ১১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি ত্রিভুজের দুটি অন্তঃস্থ কোণ ৫০° ও ৬৫° হয়, তবে ত্রিভুজের তৃতীয় কোণের বহিঃস্থ কোণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°

এখানে,
ত্রিভুজের দুটি অন্তঃস্থ কোণ ৫০° ও ৬৫°
ত্রিভুজের তৃতীয় অন্তঃস্থ কোণ = ১৮০° - (৫০° + ৬৫°)
= ১৮০° - ১১৫°
= ৬৫°

আবার,
বহিঃস্থ কোণ এবং তার সংলগ্ন অন্তঃস্থ কোণের যোগফল ১৮০° হয়।
∴ বহিঃস্থ কোণ + সংলগ্ন অন্তঃস্থ কোণ = ১৮০°
⇒ বহিঃস্থ কোণ + ৬৫° = ১৮০°
⇒ বহিঃস্থ কোণ = ১৮০° - ৬৫°
⇒ বহিঃস্থ কোণ = ১১৫°
১,৩৫২.
১০ মিটার দৈর্ঘ্যের একটি ঘনকের মধ্যে ৫ মিটার দৈর্ঘ্যের কয়টি ঘনক রাখা যাবে?
  1. ৮টি
  2. ১৬টি
  3. ৫০টি
  4. ২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ মিটার দৈর্ঘ্যের একটি ঘনকের মধ্যে ৫ মিটার দৈর্ঘ্যের কয়টি ঘনক রাখা যাবে?

সমাধান:
বড় ঘনকের আয়তন = ১০ ঘন মিটার
= ১০০০ ঘন মিটার

ছোট ঘনকের আয়তন = ৫ ঘন মিটার
= ১২৫ ঘন মিটার

∴ ঘনক রাখা যাবে = ১০০০/১২৫= ৮টি
১,৩৫৩.
x - y = 0 এবং 2x + y - 3 = 0 রেখা দু’টির ছেদবিন্দুর স্থানাংক-
  1. ক) (1, 1)
  2. খ) (-1, 1)
  3. গ) (1, -1)
  4. ঘ) (0, 0)
ব্যাখ্যা

প্রদত্ত রেখাদ্বয়,
x - y = 0.......(1)
এবং
2x + y - 3 = 0......(2)
(1) নং থেকে পাই x = y
(2) নং থেকে পাই 2x + y - 3 = 0
বা, 2x + x - 3 = 0
3x = 3
∴ x = 1
∴ y = 1
∴ ছেদবিন্দুর স্থানাংক (1, 1)

১,৩৫৪.
sinA cosecA + 1 এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: sinA cosecA + 1 এর মান কত?

সমাধান:
sinA cosecA + 1
= sinA (1/sinA) + 1
= 1 + 1
= 2
১,৩৫৫.
সামান্তরিকের ক্ষেত্রফল ৭২ বর্গমিটার, এর উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমির অর্ধেক কত সে. মি.?
  1. ৬০০ সে. মি.
  2. ৯০০ সে. মি. 
  3. ৮০০ সে. মি.
  4. ৭০০ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: সামান্তরিকের ক্ষেত্রফল ৭২ বর্গমিটার, এর উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমির অর্ধেক কত সে. মি.?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ক্ষেত্রফল ৭২ বর্গমিটার
উচ্চতা ৪ মিটার

আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
সামান্তরিকের ভূমি = সামান্তরিকের ক্ষেত্রফল/উচ্চতা
= ৭২/৪ = ১৮  মিটার

∴ সামান্তরিকের ভূমির অর্ধেক = ১৮/২ = ৯ মিটার = (৯ × ১০০) = ৯০০ সে. মি.

১,৩৫৬.
একটি বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ ১২ মিটার হলে বর্গের পরিধি কত? 
  1. ৪২√২ মিটার
  2. ২৪√২ মিটার
  3. ৪৮√২ মিটার
  4. ৪২ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ ১২ মিটার হলে বর্গের পরিধি কত?

সমাধান:
বর্গের কর্ণ = ১২ মিটার
বর্গের বাহু  এবং কর্ণের সম্পর্ক,
কর্ণ  = বাহু√২ 
⇒ বাহু = কর্ণ /√২ 
⇒ বাহু = ১২/√২
⇒ বাহু = ৬√২ মিটার
 
পরিধি = ৪ × ৬√২ = ২৪√২ মিটার
 
∴ বর্গের পরিধি = ২৪√২ মিটার

১,৩৫৭.
একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/2 গুণ । ক্ষেত্রফল 216 বর্গ সেন্টিমিটার হলে ভূমি কত?
  1. ক) 18 সেন্টিমিটার
  2. খ) 15 সেন্টিমিটার
  3. গ) 16 সেন্টিমিটার
  4. ঘ) 12 সেন্টিমিটার
ব্যাখ্যা
ধরি,
সামান্তরিকের উচ্চতা x,
সামান্তরিকের ভূমি 3x/2
প্রশ্নমতে,
3x/2 × x = 216
 => 3x2/2  = 216
=> x2 = (216 ×2)/3
 => x2 = 144
      x = 12
এখন, ভূমি = 3x/2 = 3✕12/2= 18
১,৩৫৮.
একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 110 মিটার। যদি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 10 মিটার বেশি হয়, তবে মাঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. 550 বর্গ মিটার
  2. 700 বর্গ মিটার
  3. 475 বর্গ মিটার
  4. 820 বর্গ মিটার
  5. 600 বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রাকার মাঠের পরিসীমা 110 মিটার। যদি মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণের চেয়ে 10 মিটার বেশি হয়, তবে মাঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার?

সমাধান:
ধরি,
মাঠের প্রস্থ = x মিটার
∴ মাঠের দৈর্ঘ্য = 2x + 10 মিটার

প্রশ্নমতে,
2(দৈর্ঘ্য + প্রস্থ) = 110
⇒ 2(2x + 10 + x) = 110
⇒ 2(3x + 10) = 110
⇒ 3x + 10 = 55
⇒ 3x = 55 - 10
⇒ 3x = 45
⇒ x = 45/3
∴ x = 15

∴ মাঠের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ মিটার
= (2x + 10) × x
= (2 × 15 + 10) × 15 
= 40 × 15
= 600 বর্গ মিটার

১,৩৫৯.
একটি ষড়ভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 3 : 4 : 5 : 6 : 8 : 10 হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 180°
  2. 200°
  3. 150°
  4. 280°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ষড়ভুজের অভ্যন্তরীণ কোণগুলোর অনুপাত 3 : 4 : 5 : 6 : 8 : 10 হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
অনুপাতগুলোর যোগফল = 3 + 4 + 5 + 6 + 8 + 10 = 36

একটি ষড়ভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
= (6 - 2) × 180°
= 720°

∴ বৃহত্তম কোণের মান = 720° × (10/36)
= 200°
১,৩৬০.
30° কোণের ত্রিভুজ আঁকার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. ক) ভূমি < লম্ব
  2. খ) ভূমি > লম্ব
  3. গ) ভূমি = লম্ব
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

এখানে অপশনে ভূমি ও লম্ব এর সম্পর্ক দেখানো হয়েছে।
আমরা জানি,
tanθ = লম্ব/ভূমি
আবার, tanθ = 30º = 1/√3
এখানে √3 > 1 অর্থাৎ ভূমি > লম্ব।

১,৩৬১.
দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সে.মি. এবং 4 সে.মি.। ঐ দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) 4 সে.মি.
  2. খ) 3 সে.মি.
  3. গ) 5 সে.মি.
  4. ঘ) 2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সে.মি. এবং 4 সে.মি.। ঐ দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 3 সে.মি. এবং 4 সে.মি.

১ম বৃত্তের ক্ষেত্রফল = π(3)2 = 9π
২য় বৃত্তের ক্ষেত্রফল = π(4)2 = 16π
দুটি বৃত্তের ক্ষেত্রফলের সমষ্টি = 9π + 16π = 25π

ধরি,
নতুন বৃত্তের ব্যাসার্ধ = r সে.মি.

প্রশ্নমতে,
πr2 = 25π
বা, r2 = 25
∴ r = 5 সে.মি.

বৃত্তের ব্যাসার্ধ = 5 সে.মি.
১,৩৬২.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৪ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৪√৩ বর্গমিটার
  2. ২√৩ বর্গমিটার
  3. ১৬ বর্গমিটার
  4. ৮√৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ৪ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × বাহু
= (√৩/৪) × ৪
= (√৩/৪) × ১৬
= ৪√৩ বর্গমিটার

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৪√৩ বর্গমিটার।
১,৩৬৩.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
  1. ক) √2/2
  2. খ) √2
  3. গ) 2√2
  4. ঘ) 2
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

বর্গক্ষেত্রের পরিসীমা/ কর্ণের দৈর্ঘ্য= 4/√2
বর্গক্ষেত্রের পরিসীমা/ কর্ণের দৈর্ঘ্য= (√2 × 2√2)/√2

বর্গক্ষেত্রের পরিসীমা=2√2(কর্ণের দৈর্ঘ্য)
১,৩৬৪.
দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো কী হবে?
  1. ব্যস্তানুপাতিক
  2. অসমান
  3. সমানুপাতিক
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো কী হবে?

সমাধান:

দুইটি ত্রিভুজ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। 
মনে করি,
ABC ও DEF ত্রিভুজদ্বয়ের ∠A =∠D, ∠B = ∠E এবং ∠C = ∠F
∴ AB/DE = AC/DF = BC/EF
১,৩৬৫.
একজন লোক একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ৮ কিলোমিটার পশ্চিম দিকে গেল এবং সেখান থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ দিকে গেল। যাত্রা শেষে সে শুরুর স্থান থেকে কত দূরে থাকবে?
  1. ১৩ কিলোমিটার
  2. ৭ কিলোমিটার
  3. ২৩ কিলোমিটার
  4. ১৭ কিলোমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একজন লোক একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ৮ কিলোমিটার পশ্চিম দিকে গেল এবং সেখান থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ দিকে গেল। যাত্রা শেষে সে শুরুর স্থান থেকে কত দূরে থাকবে?

সমাধান:

প্রদত্ত সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটি সমকোণী ত্রিভুজের ধারণা ব্যবহার করতে পারি।

লোকটি প্রথমে ৮ কিলোমিটার পশ্চিম দিকে গেল। এটি ত্রিভুজের একটি বাহু।
এরপর ১৫ কিলোমিটার দক্ষিণ দিকে গেল। এটি ত্রিভুজের অপর বাহু।
যাত্রা শেষে তার শুরুর স্থান থেকে দূরত্ব হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ।

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী,
অতিভূজ = লম্ব + ভূমি
বা, অতিভূজ = ৮ + ১৫
বা, অতিভূজ = ৬৪ + ২২৫
বা,অতিভূজ = ২৮৯
বা,অতিভূজ = √২৮৯
বা, অতিভূজ = ১৭

∴ দূরত্ব = ১৭ কিমি

সুতরাং, যাত্রা শেষে লোকটি তার শুরুর স্থান থেকে ১৭ কিলোমিটার দূরে থাকবে।

১,৩৬৬.
একটি বৃত্তের ব্যাসার্ধ 7 গজ 2 ফুট 9 ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?
  1. 400π ইঞ্চি
  2. 500π ইঞ্চি
  3. 570π ইঞ্চি
  4. 670π ইঞ্চি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 7 গজ 2 ফুট 9 ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ, r = 7 গজ 2 ফুট 9 ইঞ্চি
= (7 × 3 × 12) ইঞ্চি + (2 × 12) ইঞ্চি + 9 ইঞ্চি
= 252 ইঞ্চি + 24 ইঞ্চি + 9 ইঞ্চি
= (252 + 24 + 9) ইঞ্চি
= 285 ইঞ্চি

∴ বৃত্তের পরিধি = 2πr
= 2π × 285
= 570π ইঞ্চি

১,৩৬৭.
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? 
  1. ১৬%
  2. ২৪%
  3. ৩৬%
  4. ৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে তাহলে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? 

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ, r = ১০০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr
= π(১০০)
= ১০০০০π

আবার, 
বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে,
বৃত্তের ব্যাসার্ধ = (১০০ - ২০) = ৮০
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr
= π(৮০)
= ৬৪০০π
∴ ক্ষেত্রফল কমে = ১০০০০π - ৬৪০০π
= ৩৬০০π

∴ ১০০০০π থেকে ক্ষেত্রফল কমে = ৩৬০০π
∴ ১০০ থেকে ক্ষেত্রফল কমে = (৩৬০০π × ১০০)/১০০০০π
= ৩৬% । 

১,৩৬৮.
একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্র কে কি বলে?
  1. ক) বৃত্তচাপ
  2. খ) বৃত্তক্ষেত্র
  3. গ) বৃত্তকলা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
একটি চাপ ও চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রকে বৃত্তকলা বলে।
১,৩৬৯.
কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 
  1. সমদ্বিবাহু
  2. বিসমবাহু
  3. সমকোণী
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি- 

সমাধান: 


∠ABD = ∠ACE
⇒ 180° - ∠ABD = 180° - ∠ACE
⇒ ∠ABC = ∠ACB
∴ AB = AC

∴ △ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
১,৩৭০.
sin A + cos A = √2 হলে, A এর মান কত হবে?
  1. 60°
  2. 30°
  3. 90°
  4. ​45°
ব্যাখ্যা

প্রশ্ন: sin A + cos A = √2 হলে, A এর মান কত হবে?

​​সমাধান:
​অপশন টেস্ট করে পাই,
A = ​45° হলে,
​sin 45° + cos 45°
​= (1/√2) + (1/√2)
​= (1 + 1)/√2
​= 2/√2
​= (√2 × √2)/√2
​= √2

​∴ A = 45°

১,৩৭১.
একটি ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান হলে ত্রিভুজটি-
  1. ক) বিষমবাহু
  2. খ) সমদ্বিবাহু
  3. গ) সমকোণী
  4. ঘ) সমবাহু
ব্যাখ্যা
ত্রিভুজের যেকোনো দুটি মধ্যমা পরস্পর সমান হলে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।
আর তিনটি মধ্যমা সমান হলে ত্রিভুজটি সমবাহু ত্রিভুজ।
১,৩৭২.
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত হবে?
  1. ১৩৫°
  2. ৩০°
  3. ৪৫°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত হবে?


সমাধান:
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
চার কোণের অনুপাত = ১ : ২ : ২ : ৩

অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮

বৃহত্তম কোণ = (৩৬০ এর ৩/৮)° = ১৩৫°
 ক্ষুদ্রতম = (৩৬০ এর ১/৮)° = ৪৫°

পার্থক্য = ১৩৫° - ৪৫° 
= ৯০°
১,৩৭৩.
sinx = 3/4 হলে, tanx এর মান কত ?
  1. 3/√7
  2. 5/4
  3. √7/4
  4. 4/3
ব্যাখ্যা

প্রশ্ন: sinx = 3/4 হলে, tanx এর মান কত ?

​​সমাধান:
​আমরা জানি,
​sin2x + cos2x = 1
​cos2x = 1 - ​sin2x
​= 1 - (3/4)2
​= 1 - (9/16)
​= (16 - 9)/16
​= 7/16
∴ ​cosx =​ √7/4

​এখন,
​tanx = sinx/cosx
​= (3/4)/(√7/4)
​= (3/4) × (4/√7)
∴ ​tanx ​= 3/√7

১,৩৭৪.
tanA = 1/0 হলে, A এর মান কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90° 
ব্যাখ্যা
প্রশ্ন: tanA = 1/0 হলে, A এর মান কত?

সমাধান:
tanA = 1/0
⇒ tanA = ∞
⇒ tanA = tan90° [tan90° = ∞]
∴ A = 90° 
১,৩৭৫.
4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক? 
  1. 8√3 একক 
  2. 4√3 একক 
  3. 12 একক 
  4. 6√3 একক 
ব্যাখ্যা
প্রশ্ন: 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক? 

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 4 
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3 a
=  4√3

∴ ঘনকের দুইটি কর্ণের সমষ্টি =  4√3 + 4√3
= 8√3 একক । 
১,৩৭৬.
২৬৯° কোণটি হলো- 
  1. সমকোণ
  2. প্রবৃদ্ধ কোণ
  3. সূক্ষ্মকোণ
  4. সরল কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৬৯° কোণটি হলো- 

সমাধান: 
- ৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 
- ৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে। 
- ১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে। 

∴ ২৬৯° কোণটি হলো প্রবৃদ্ধ কোণ।
১,৩৭৭.
যদি মাসের ২য় দিন বুধবার হয় তাহলে মাসের ১৯ তম দিন কী বার হবে?
  1. শনিবার
  2. সোমবার 
  3. শুক্রবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা

প্রশ্ন: যদি মাসের ২য় দিন বুধবার হয় তাহলে মাসের ১৯ তম দিন কী বার হবে?

সমাধান:
মাসের ২য় দিন বুধবার হলে ,
২ + ৭ = ৯ তম,
৯ + ৭ = ১৬ তম,
১৬ + ৭ = ২৩ তম দিন গুলোও হবে বুধবার।

∴ ১৬ + ৩ = ১৯ তম দিন হবে বুধবার + ৩ দিন = শনিবার 

সুতরাং, মাসের ২য় তারিখ বুধবার হলে ১৯শে তারিখ হবে শনিবার।

১,৩৭৮.
যদি কোনো একটি কোণের বহিঃস্থকোণ ৪৫° ডিগ্রী হিসেবে প্রকাশ করা হয়,তবে অন্তঃস্থকোণ কত ডিগ্রী হবে?
  1. ক) ৪৫°
  2. খ) ৯০°
  3. গ) ১২০°
  4. ঘ) ১৩৫°
ব্যাখ্যা

আমরা জানি, অন্তঃস্থকোণ + বহিঃস্থকোণ = ১৮০°
বা, অন্তঃস্থকোণ + ৪৫° = ১৮০°
বা, অন্তঃস্থকোণ = ১৮০° - ৪৫° = ১৩৫°

১,৩৭৯.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ৪√৩ বর্গমিটার
  2. ২৭ বর্গমিটার
  3. ৯√৩ বর্গমিটার
  4. ৩৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১৮ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ১৮/৩ মিটার = ৬ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল =(√৩/৪) × ৬  বর্গমিটার
= (√৩/৪) × ৩৬ বর্গমিটার
= ৯√৩ বর্গমিটার
১,৩৮০.
কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন করা সম্ভব?
  1. ক) 6 : 5 : 4
  2. খ) 3 : 4 : 5
  3. গ) 12 : 8 : 4
  4. ঘ) 6 : 4 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অংকন করা সম্ভব? 

সমাধান:
ক এর ক্ষেত্রে,
+ ৪ = ২৫ + ১৬ = ৪১  যা ৬ এর সমান নয়।
তাই সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব নয়।

খ এর ক্ষেত্রে,
+ ৪ = ৯ + ১৬ = ২৫  যা ৫ এর সমান।
তাই সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব।

গ এর ক্ষেত্রে,
+ ৪ = ৬৪ + ১৬ = ৮০  যা ১২ এর সমান নয়।
তাই সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব নয়।

ঘ এর ক্ষেত্রে,
+ ৪ = ৯ + ১৬ = ২৫  যা ৬ এর সমান নয়।
তাই সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব নয়।

∴ সঠিক উত্তর 'খ'
১,৩৮১.
tan2θ = 2/3 হলে cosθ = কত?
  1. ক) (3/5) 
  2. খ) √(3/5) 
  3. গ) √(4/3) 
  4. ঘ) (5/3) 
ব্যাখ্যা
প্রশ্ন: tan2θ = 2/3 হলে cosθ = কত?

সমাধান: 
আমরা জানি, 
sec2θ = 1 +  tan2θ 
⇒ secθ = √(1 +  tan2θ )
⇒ secθ = √(1 +  2/3)
⇒ secθ = √(5/3)

∴ cosθ = 1/ secθ = √(3/5)
১,৩৮২.
একটি কোণ তার সম্পূরক কোণের অর্ধেক, কোণটির সম্পূরক কোণ কত?
  1. ক) 60
  2. খ) 80
  3. গ) 100
  4. ঘ) 120
ব্যাখ্যা
প্রশ্নঃ একটি কোণ তার সম্পূরক কোণের অর্ধেক, কোণটির সম্পূরক কোণ কত?

সমাধানঃ
মনে করি, 
কোণটি = x
∴ কোণটির সম্পূরক কোণ = 180 - x

প্রশ্নমতে,
x = (180 - x) / 2
⇒ 2x = 180 - x
⇒ 3x = 180
⇒ x = 60

∴ কোণটির সম্পূরক কোণ = 180 - 60 = 120
১,৩৮৩.
একটি বিন্দুর চারপাশের কোণের পরিমাপ কত ডিগ্রি? 
  1. ০°
  2. ৯০°
  3. ১৮০°
  4. ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিন্দুর চারপাশের কোণের পরিমাপ কত ডিগ্রি? 

সমাধান: 
বিন্দু (Point): 

- বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ নাই।
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন। 
- পেনসিলের সরু মাথা দিয়ে কাগজে ফোঁটা দিলে একে বিন্দুর প্রতিকৃতি বলে ধরা হয়।
- একটি বিন্দুর চারপাশের কোণের পরিমাপ 360°
১,৩৮৪.
একটি আয়তাকৃতি বস্তুর উচ্চতা এর দৈর্ঘ্যের ৩/৫ অংশ। বস্তুটির দৈর্ঘ্য তার প্রস্থের দ্বিগুণ। বস্তুটির প্রস্থ ২.৫ সে.মি. হলে তার আয়তন কত?
  1. ক) ২৫.৫ ঘন সে.মি.
  2. খ) ৩৭.৫ ঘন সে.মি.
  3. গ) ২৮.৫ ঘন সে.মি.
  4. ঘ) ৩৩.৫ ঘন সে.মি.
ব্যাখ্যা
বস্তুটির প্রস্থ ২.৫ সে.মি.
বস্তুটির দৈর্ঘ্য = ২.৫ × ২ = ৫ সে.মি.
বস্তুটির উচ্চতা = (৫ × ৩)/৫ সে.মি.
                       = ৩ সে.মি.

বস্তুটির আয়তন = (২.৫ × ৫ × ৩) ঘন সে.মি.
                         = ৩৭.৫ ঘন সে.মি.
১,৩৮৫.
একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৫৫ বর্গ মিটার। এর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে একটির দৈর্ঘ্য ১০ মিটার এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতা ৫ মিটার। অপর বাহুটির দৈর্ঘ্য কত?
  1. ৮ মিটার
  2. ১৪ মিটার
  3. ১২ মিটার
  4. ২২ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ৫৫ বর্গ মিটার। এর সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে একটির দৈর্ঘ্য ১০ মিটার এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব বা উচ্চতা ৫ মিটার। অপর বাহুটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওয়া আছে,
ক্ষেত্রফল = ৫৫ বর্গ মিটার
একটি সমান্তরাল বাহু = ১০ মিটার
এবং উচ্চতা = ৫ মিটার

ধরি, 
অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য = ক মিটার

আমরা জানি, 
ক্ষেত্রফল = {(সমান্তরাল বাহু দুটির যোগফল) × উচ্চতা}/২
৫৫ = {(১০ + ক) × ৫}/২
⇒ ৫৫ × ২ = (১০ + ক) × ৫ 
⇒ ১০ + ক = ২২ 
⇒ ক = ২২ - ১০ 
∴ ক = ১২ 

সুতরাং, অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য = ১২ মিটার। 

১,৩৮৬.
যদি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হয় তখন একটিকে অপরটিকে কী বলে?
  1. ক) বিপ্রতীপ কোণ
  2. খ) পূরক কোণ
  3. গ) সম্পূরক কোণ
  4. ঘ) একান্তর কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হয় তখন একটিকে অপরটিকে কী বলে?

সমাধান:
সম্পূরক কোণের সংঙ্গানুসারে, দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলে।
১,৩৮৭.
একটি সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল 16√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত?
  1. ক) 8 মিঃ
  2. খ) 16 মিঃ
  3. গ) 12 মিঃ
  4. ঘ) 24 মিঃ
ব্যাখ্যা

বাহুর দৈর্ঘ্য = a মিঃ
∴ ক্ষেত্রফল, (√3/4)a2 = 16√3
বা, √3a2 = 64√3
বা, a2 = 64
∴ a = 8

∴ পরিসীমা = 3a
= 3 × 8
= 24 মিঃ

১,৩৮৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50°। এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান-
  1. 130°
  2. 120°
  3. 115°
  4. 100°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণ 50°। এর ভূমি বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তার মান-

সমাধান:


মনেকরি
ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ।
উহার AB = AC,  ∠ABC = ∠ACB 
দেওয়া আছে
∠BAC = 50°

এখন
∠ABC + ∠ACB  + ∠BAC = 180°
∠ABC + ∠ABC  + 50° = 180°
2∠ABC  = 130°
∠ABC = 65°

আবার
∠ABF + ∠ABC = 180°
∠ABF + 65° = 180°
∠ABF = 180° - 65°
∠ABF = 115°
১,৩৮৯.
sin{(9π/2) + θ} = ?
  1. sinθ
  2. - sinθ
  3. cosθ
  4. - cosθ
ব্যাখ্যা
প্রশ্ন: sin{(9π/2) + θ} = ?

সমাধান:
sin{(9π/2) + θ}
= Sin {9 × (π/2) + θ}
= Sin (9 × 90° + θ)
= cosθ

90° করে 9 বার ঘুরলে দ্বিতীয় চতুর্ভাগে আসবে যেখানে Sinθ এর মান ধনাত্মক।
আবার, sin (90° + θ) = cosθ এবং sin(n × 90° + θ) = cosθ হবে যদি n এর মান বিজোড় হয়।
১,৩৯০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. ক) 25
  2. খ) 25√2
  3. গ) 30
  4. ঘ) 25√5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ =  45°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b =10 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) ×10 × 10 × sin45°
= 50 ×(1/√2)
= 50/√2
= (50 ×√2)/2
= 25√2
১,৩৯১.
ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAD ও ∠BCD এর সমষ্টি কত হবে?
  1. ১২০°
  2. ১৮০°
  3. ৩৬০°
  4. ২৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAD ও ∠BCD এর সমষ্টি কত হবে?

সমাধান:


আমরা জানি 
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। 

ABCD বৃত্তস্থ চতুর্ভুজে  ∠BAD ও  ∠BCD পরস্পর বিপরীত কোণ।  
∠BAD ও ∠BCD এর সমষ্টি দুই সমকোণ বা ১৮০°
১,৩৯২.
একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি.এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
  1. ৩ ঘন মিটার
  2. ২ ঘন মিটার
  3. ৩.৫ ঘন মিটার
  4. ৪.৫ ঘন মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি.এবং উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?

সমাধান: 
বাক্সের দৈর্ঘ্য  = ২ মিটার
বাক্সের প্রস্থ  = ১ মিটার ৫০ সে.মি.
= ১.৫০ মিটার
বাক্সের উচ্চতা = ১ মিটার

বাক্সটির আয়তন = (২ × ১.৫ × ১) ঘন মিটার
= ৩ ঘন মিটার
১,৩৯৩.
ΔABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত?   
  1. ৩২০°
  2. ২৮০°
  3. ২৪০°
  4. ২৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC একটি সমবাহু ত্রিভুজ। উহার AB এবং AC বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? 

সমাধান:

ΔABC এ 
∠A = ∠B = ∠C = 60°
∠CBE = 120°
∠BCD = 120°
∠CBE + ∠BCD = 120° + 120° = 240°
১,৩৯৪.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?
  1. 15 বর্গসে.মি.
  2. 30 বর্গসে.মি.
  3. 20 বর্গসে.মি.
  4. 25 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সে.মি. এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30° হলে ত্রিভুজটির ক্ষেত্রফর কত বর্গ সে.মি.?

সমাধান:
বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ = 30°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য a = b = 10 সে.মি.

আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2)absinθ
= (1/2) × 10 × 10 × sin30°
= (1/2) × 10 × 10 × (1/2)
= 25 বর্গসে.মি.
১,৩৯৫.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫৬ বর্গফুট
  2. খ) ১৬৪ বর্গফুট
  3. গ) ১২৮ বর্গফুট
  4. ঘ) ২১৮ বর্গফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৮ফুট হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = ৮ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √২ × ৮ ফুট
=৮√২ 

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৮√২ ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল =(৮√২)২ 
= ৬৪ × ২ বর্গফুট 
= ১২৮ বর্গফুট 
১,৩৯৬.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং সমান বাহুদ্বয়ের একটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৫৪ বর্গমিটার
  2. ৪৮ বর্গমিটার
  3. ৩৬ বর্গমিটার
  4. ৮০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিটার এবং সমান বাহুদ্বয়ের একটি ১০ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a একক এবং ভূমি b একক হলে,
ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2) বর্গএকক

দেওয়া আছে,
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ১০ মিটার
ভূমির দৈর্ঘ্য ১৬ মিটার

এখানে, a = ১০ মিটার, b= ১৬ মিটার

∴ ক্ষেত্রফল = (১৬/৪)√(৪ × ১০ - ১৬) বর্গমিটার
= ৪√(৪ × ১০০ - ২৫৬) বর্গমিটার 
= ৪√(৪০০ - ২৫৬) বর্গমিটার 
= ৪√১৪৪ বর্গমিটার 
= ৪ × ১২ বর্গমিটার 
= ৪৮ বর্গমিটার
১,৩৯৭.
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের _______ ।
  1. ক) অর্ধেক
  2. খ) সমান
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) তিনগুণ
ব্যাখ্যা

বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
যেমন, যদি একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।

১,৩৯৮.
ত্রিভুজ ABC তে, ∠A = y, ∠B = 2y, ∠A = 3y হলে, ত্রিভুজটি কি ধরণের?
  1. সমবাহু ত্রিভুজ
  2. সূক্ষ্মকোণী ত্রিভুজ
  3. স্থুলকোণী ত্রিভুজ
  4. সমকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC তে, ∠A = y, ∠B = 2y, ∠A = 3y হলে, ত্রিভুজটি কি ধরণের?

সমাধান:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°

y + 2y + 3y = 180°
⇒ 6y = 180°
∴ y = 30°

∠A = 30°, ∠B = 60°, ∠A = 90°

∴ ত্রিভুজটি সমকোণী।
১,৩৯৯.
কোনটি বৃত্তের সমীকরণ -
  1. ক) x2 - y = 0
  2. খ) x2 - y2 = 1
  3. গ) x + y2 = 1
  4. ঘ) x2 + y2 = 1
ব্যাখ্যা

বৃত্তের বৈশিষ্ট্য অনুসারে,
x2 + y2 = 1

১,৪০০.
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি কত?
  1. ক) এক সমকোণ
  2. খ) দুই সমকোণ
  3. গ) চার সমকোণ
  4. ঘ) তিন সমকোণ
ব্যাখ্যা
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = দুই সমকোণ [ বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য ]

[ সূত্র - গণিত, নবম - দশম শ্রেণি, বোর্ড বই ]