বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ জরিপ, সমীক্ষা ও সূচক সম্পর্কিত

মোট প্রশ্ন৬১৪এই পাতা১০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ জরিপ, সমীক্ষা ও সূচক সম্পর্কিত

PrepBank · পাতা / · ৬০১৬১০ / ৬১৪

৬০১.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কত?
  1. ৯৬ তম
  2. ১০২ তম
  3. ১০৫ তম
  4. ১০৭ তম
ব্যাখ্যা
• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩:
- প্রকাশ - ২৭ সেপ্টেম্বর, ২০২৩।
- প্রকাশক - বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)।
- সূচকের শিরোনাম - Global Innovation Index 2023
- অন্তর্ভুক্ত দেশ - ১৩২ টি।
- শীর্ষদেশ - সুইজারল্যান্ড। 
- সর্বনিম্ন দেশ - অ্যাঙ্গোলা।
- বাংলাদেশের অবস্থান - ১০৫ তম

তথ্যসূত্র: বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩।
৬০২.
বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন স্পর্শ করে কবে?
  1. ১৫ অক্টোবর ২০২২
  2. ১৫ নভেম্বর ২০২২
  3. ১৫ ডিসেম্বর ২০২২
  4. ১৫ জানুয়ারি ২০২৩
ব্যাখ্যা
- ২০২২ সালের ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন স্পর্শ করে।
- ১৮০৪ সালে পৃথিবীর জনসংখ্যা ছিল ১ বিলিয়ন। ১ বিলিয়ন থেকে ২ বিলিয়নে পৌঁছাতে সময় লেগেছে ১২৩ বছর। ১৯৫০ সালে ছিল ২ দশমিক ৫ বিলিয়ন, যা দ্বিগুণে পৌঁছায় ১৯৮৭ সালে ৫ বিলিয়নে। তখন জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার ছিল। ২০১০ সালের ৭ বিলিয়ন জনসংখ্যা ৮ বিলিয়নে সময় নিয়েছে মাত্র ১২ বছর।
- তবে ৯০০ কোটি হতে প্রায় ১৫ বছর (২০৩৭ সাল পর্যন্ত) সময় লাগবে। কারণ জনসংখ্যা বাড়ার সামগ্রিক হার ধীর হয়ে যাচ্ছে।

উৎস: জাতিসংঘের জনসংখ্যা তহবিল। [লিঙ্ক]
৬০৩.
বাংলাদেশে এ পর্যন্ত কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে?
  1. ক) ৫ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ৮ টি
ব্যাখ্যা
- বাংলাদেশে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন।
৬০৪.
বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বর্তমানে শীর্ষে কোন দেশ রয়েছে? [জুন - ২০২৫]
  1. সুইজারল্যান্ড
  2. সুইডেন
  3. সিঙ্গাপুর
  4. নরওয়ে
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম।

বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

সূত্র: WIPO ওয়েবসাইট।
৬০৫.
পরিবেশ সুরক্ষা সূচক, ২০২৪ অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. নরওয়ে
  2. জার্মানি
  3. লুক্সেমবার্গ
  4. এস্তোনিয়া
ব্যাখ্যা

পরিবেশ সুরক্ষা সূচক, ২০২৪:
- পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ ইউরোপের দেশ এস্তোনিয়া।
- সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ৭।
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল বন ব্যবস্থাপনা এবং কার্বনশূন্য গণপরিবহনের জন্য এস্তোনিয়া সুপরিচিত।
- সূচকে ২য় অবস্থানে লুক্সেমবার্গ এবং ৩য় অবস্থানে আছে জার্মানি।
- সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৫ তম।

তথ্যসূত্র- Environmental Performance Index 2024. [link]

৬০৬.
জনশুমারিতে কত ধরনের তথ্য নেওয়া হয়।
  1. ক) ২১ ধরনের
  2. খ) ২৫ ধরনের
  3. গ) ৩১ ধরনের
  4. ঘ) ৩৫ ধরনের
ব্যাখ্যা
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মডিফাইড ডি-ফ্যাক্টো পদ্ধতি ব্যবহারপূর্বক জনশুমারি ও গৃহগণনা ২০২২ পরিচালনা করেছে।
জনশুমারিতে ৩৫ ধরনের তথ্য নেওয়া হয়।
• SDG বাস্তবায়নের জন্য যে সূচক আছে তার মধ্যে ৯টির তথ্য জনশুমারিতে নেয়া হয়েছে।
• আগের প্রতিটি শুমারি জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম বর্ষাকালে জনশুমারি অনুষ্ঠিত হয়।
• এবারের জনশুমারিতে প্রথমবারের মত তৃতীয় লিঙ্গকে যুক্ত করা হয়।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৬০৭.
মানব উন্নয়ন সূচক-এর মৌলিক নির্দেশক কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
HDI:
HDI-এর পূর্ণরূপ: Human Development Intex বা মানব উন্নয়ন সূচক।
- UNDP কর্তৃক মানব উন্নয়ন সূচক তথা HDI ধারণাটির উদ্ভাবন হয়।

⇒ HDI-এর মৌলিক নির্দেশক মূলত তিনটি:
- আয়: এটি মাথাপিছু আয় (GNI per capita) এর ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
- শিক্ষা: মানুষের শিক্ষা গ্রহণের হার, যার মধ্যে গড় বিদ্যালয়ে শিক্ষাগ্রহণের বছর এবং শিক্ষার প্রসারের হার অন্তর্ভুক্ত।
- আয়ু: গড় আয়ু, যা মানুষের স্বাস্থ্য এবং দীর্ঘায়ু পরিস্থিতির ভিত্তিতে মূল্যায়ন করা হয়।
⇒ কোনো দেশের মানব উন্নয়ন সূচক বা HDI টি যদি ০.৫৫০ এর নিচে হয় সে দেশটিকে অনুন্নত দেশ বলা হয়।
- কোন দেশে HDI যদি ০.৫৫০০.৭৯৯ হয় সেসব দেশকে উন্নয়নশীল দেশ বলা হয়।
- যদি ০.৮০ থেকে বেশি হয় সেসব দেশকে আমরা উন্নত দেশ বলি।

তথ্যসূত্র - UNDP ওয়েবসাইট।
৬০৮.
বৈশ্বিক সুখ প্রতিবেদন- ২০২৫ অনুসারে, বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? [মে, ২০২৫]
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড
  3. ডেনমার্ক
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক সুখ প্রতিবেদন- ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Happiness Report- 2025.
প্রকাশকাল: ২০ মার্চ ২০২৫।
প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
অন্তর্ভুক্ত দেশ: ১৪৭টি দেশ। 

সূচক অনুযায়ী-
শীর্ষ দেশ- ফিনল্যান্ড।
সর্বনিম্ন দেশ- আফগানিস্তান।
বাংলাদেশের অবস্থান- ১৩৪তম।

তথ্যসূত্র: World Happiness Report- 2025.
৬০৯.
‘World Justice Project 2023’ প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দেশ -
  1. অস্ট্রেলিয়া
  2. ডেনমার্ক
  3. সিঙ্গাপুুর
  4. কাতার
ব্যাখ্যা
ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট প্রকাশিত আইনের শাসন সূচক-২০২৩ অনুসারে:
- প্রকাশ - ২৫ অক্টোবর ২০২৩।
- প্রকাশক - যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা World Justice Project (WJP)।
- অন্তর্ভুক্ত দেশ -  ১৪২টি।
- সূচকের শিরোনাম - ‘WJP Rule of Law Index 2023’।

প্রতিবেদন অনুসারে 
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ - ভেনেজুয়েলা।

• সার্কভুক্ত দেশের অবস্থান:
- নেপালের অবস্থান - ৭১ তম,
- শ্রীলংকার অবস্থান - ৭৭তম,
- ভারতের অবস্থান - ৭৯তম,
- বাংলাদেশের অবস্থান - ১২৭তম ,
 পাকিস্তানের অবস্থান -  ১৩০ তম,
- আফগানিস্তানের অবস্থান - ১৪০ তম।

উৎস: ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট ওয়েবসাইট।
৬১০.
বাংলাদেশের পাসপাের্টধারীরা আগাম ভিসা ছাড়াই কয়টি দেশে ভ্রমণ করতে পারে?
  1. ক) ২৫টি
  2. খ) ২৯টি
  3. গ) ৪০টি
  4. ঘ) ৪৯টি
ব্যাখ্যা
• হেনলি পাসপাের্ট সূচক ২০২২:
১৯৯টি দেশকে অন্তর্ভুক্ত করে যুক্তরাজ্যভিত্তিক Henley & Partners প্রকাশ করেছে “The Henley Passport Index: 22 2022 Global Ranking”।
সূচক অনুসারে
- সবচেয়ে শক্তিশালী পাসপাের্ট জাপান ও সিঙ্গাপুরের।
- এ দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন অন্তত ১৯২টি দেশে।
- বাংলাদেশের অবস্থান ১০৪তম।
- বাংলাদেশের পাসপাের্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৪০টি দেশে ভ্রমণ করতে পারে।
- সর্বনিম্ন ১১২তম দেশ আফগানিস্তানের পাসপাের্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে ২৬টি দেশে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে-জুন ২০২২।